বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৬৭ / ৯২ · ৬,৬০১৬,৭০০ / ৯,৩৬৭

৬,৬০১.
২০২২ সালে G-20 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে?
  1. ক) রোম
  2. খ) বালি
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
৩০-৩১ অক্টোবর ২০২২ সালে G-20 এর ১৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ইন্দোনেশিয়ার বালিতে
১৫তম G-20 সম্মেলন – সৌদি আরব (২১-২২ নভে. ২০২০)
১৬তম সম্মেলন – ইতালি (২০২১)
১৭তম সম্মেলন – ইন্দোনেশিয়া (২০২২)
১৮তম সম্মেলন – ভারত (২০২৩)
১৯তম সম্মেলন – ব্রাজিল (২০২৪)।

(সূত্র: G-20 ওয়েবসাইট)
৬,৬০২.
টাকার অংকে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে? [মার্চ - ২০২৫]
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জার্মানি
ব্যাখ্যা
- টাকার অংকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে।

দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- বাংলাদেশের আমদানি ক্ষেত্রে শীর্ষ দেশ: চীন, এর আমদানির পরিমাণ: ২৮.৪৬%।

উল্লেখ্য, 
- দ্বিতীয় অবস্থানে আছে: ভারত।
- তৃতীয় অবস্থানে আছে: যুক্তরাষ্ট্র।

সূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,৬০৩.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কত?
  1. ৫.৫%
  2. ৬%
  3. ৪.৫%
  4. ৬.৫%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- জিডিপি প্রবৃদ্ধি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা”।

​উৎস: বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৬,৬০৪.
এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি?
  1. কিরগিজস্তান
  2. পূর্ব তিমুর
  3. তুর্কমেনিস্তান
  4. উজবেকিস্তান
ব্যাখ্যা
পূর্ব তিমুর:
- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র।
- রাজধানী: দিলি।
- মুদ্রা: ডলার।

এছাড়াও,
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.
৬,৬০৫.
একক দেশ হিসেবে দেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ কোনটি?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা

রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

উল্লেখ্য,
- নীটওয়্যার: ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার (৪৮.৩৫%)।
- তৈরি পোশাক: ১৪,২৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৭.১০%)।

⇔ গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- ২০২৩-২৪ অর্থবছর- এ বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানীকৃত প্রধান প্রধান পণ্যসমূহ হলো তৈরি পোশাক (ওভেন), নিটওয়্যার, হিমায়িত চিংড়ি, কাঁকড়া, গৃহস্থালি বস্ত্র ইত্যাদি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৬,৬০৬.
Prate: Speak :: 
  1. Soar: Travel
  2. Saunter : Walk
  3. Probe : Bypass
  4. Digress: Conclude
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- Prate (verb intransitive) - বোকার মতো বকবক করা; বাজে বকা।
- Speak (verb) - কথা বলা; আলাপ করা কথা বলা; আলাপ করা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক)
- Soar (verb intransitive) আকাশে অনেক উঁচুতে ওড়া; পাখা না-নাড়িয়ে আকাশে ভেসে থাকা, উপরে ওঠা
- Travel (verb intransitive), (verb transitive) - ভ্রমণ করা।

খ)
- Saunter (verb intransitive) মৃদুমন্দ/অলস গতিতে হেঁটে বেড়ানো।
- Walk (verb) - বিশেষত আনন্দ বা ব্যায়ামের জন্য পদযাত্রা; পদভ্রমণ; পায়চারি; হাঁটাহাঁটি; পদচারণা:

গ)
- Probe (noun) (১) জখম ইত্যাদির গভীরতা ও দিকনির্ণয়ের জন্য চিকিৎসকের ব্যবহার্য ভোঁতা প্রান্তবিশিষ্ট যন্ত্র; সরু অস্ত্রবিশেষ; এষণী;  (সাংবাদিকতা) (কেলেঙ্কারি, কুকীর্তি ইত্যাদির) তদন্ত; অনুসন্ধান।
- Bypass (verb transitive)(noun) - পাশ কাটিয়ে যাওয়া; উপক্ষো করা: যানচলাচলের জন্য জনবহুল নগর-এলাকা বা গ্রামের চারদিক দিয়ে নির্মিত নতুন, প্রশস্ত সড়ক; উপসরণি।

ঘ)
- Digress (verb intransitive) - লেখায় বা ভাষণে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া; অপ্রাসঙ্গিক হওয়া।
- Conclude (verb transitive), (verb intransitive) - উপসংহার করা বা হওয়া; সমাপ্ত করা বা হওয়া; সিদ্ধান্ত করা; সিদ্ধান্তে উপনীত হওয়া।

• শব্দগুলোর অর্থ বিবেচনা দেখা যাচ্ছে সঠিক analogy টি হবে - Prate: Speak :: Saunter : Walk.
- Prate হলো অনেক কথা বলার একটি ধরন, যেমন Saunter হলো আলসেভাবে হাঁটার একটি ধরন।

Source: Accessible Dictionary By Bangla Academy.

৬,৬০৭.
GPRS এর পূর্ণরূপ কি?
  1. ক) Global Packet Radio System
  2. খ) General Protocol Radio System
  3. গ) General Packet Radio System
  4. ঘ) Group Protocol Radio System
ব্যাখ্যা
GPRS এর পূর্ণরূপ হলো General Packet Radio System.
৬,৬০৮.
সম্প্রতি, ইরান এবং রাশিয়া কত বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে? [জানুয়ারি, ২০২৫]
  1. ১০ বছর
  2. ২০ বছর
  3. ৩০ বছর
  4. ৪০ বছর
ব্যাখ্যা
ইরান-রাশিয়া প্রতিরক্ষা চুক্তি:
- ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখে রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
- মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন।
- স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ।
- এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্যখাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে।
-কারণ, এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান-প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।
৬,৬০৯.
Select the pair that best expresses a relationship similar to the pair, OUTSKIRTS : TOWN
  1. Rung : Ladder
  2. Margin : Page
  3. Hanger : Airplane
  4. Trunk : Tree
ব্যাখ্যা

• Correct Analogical Relation- outskirts: town :: margin: page.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Outskirts- শহরতলী।
- Town- শহর।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Margin: কিনারা; প্রান্ত; কোনো পৃষ্ঠার মুদ্রিত বা লিখিত বিষয়বস্তুর চারপাশের খালি জায়গা; মার্জিন। 
- Page: পৃষ্ঠা।

• Analogical Relation:
- শহরের (Town) প্রান্তদেশ যেমন শহরতলী (outskirts) তেমনি পৃষ্ঠা (page) এর প্রান্তদেশ হলো Margin.

• অন্যান্য অপশন,
ক) Rung: Ladder
- Rung: মইয়ের ধাপ।
- Ladder: মই।
- মই (Ladder) এর ধাপগুলিকে বলা হয় Rung.

গ) Hanger: Airplane
- Hanger: যে বস্তুতে কোনোকিছু টাঙিয়ে রাখা হয়; ঝুলনা।
- Airplane: বিমান, উড়োজাহাজ।
- বিমান (Airplane) রাখার স্থান হলো Hanger.

ঘ) Trunk: Tree
- Trunk: কাণ্ড; গুঁড়ি।
- Tree: গাছ।
- গাছের(Tree) গুঁড়িকে বলা হয় (Tree).

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- margin: page.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৬,৬১০.
Who is the current Chief Election Commissioner of Bangladesh? [March, 2025]
  1. AMM Nasir Uddin
  2. Mr. Abdur Rahmanel Masud
  3. Kazi Habibul Awal
  4. Syed Refaat Ahmed
ব্যাখ্যা
বাংলাদেশ নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন।

⇒ নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে।
- প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে।
- সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।

উল্লেখ্য,
- বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন।
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।
- অন্য চার নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বাংলাদেশের সংবিধান।
৬,৬১১.
বাংলাদেশে সবচেয়ে বেশি ভুট্টা উৎপন্ন হয়  কোন জেলায়? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪)
  1. রাজশাহী
  2. চুয়াডাঙ্গা
  3. দিনাজপুর
  4. নওগাঁ
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, 

- মোট ভুট্টা উৎপাদন- ৪৫,৯২,৫০৭.৬৩ মে. টন।
- মোট ভুট্টা আবাদ হয়েছে- ১২,২৭,২৯৯.৩৭ একর।

- বাংলাদেশে সবচেয়ে বেশি ভুট্টা উৎপন্ন হয় - দিনাজপুর জেলা ((৬,৪১,৪০৬.৮৯ মে. টন))
- ঠাকুরগাঁও জেলা- ২০২৩-২৪ বছরে মোট  ১,৭২,৪৯৮ একর জমিতে ভুট্টার আবাদ হয়।

উল্লেখ্য,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৬,৬১২.
গ্র্যান্ড স্ল্যাম কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. টেবিল টেনিস
  2. ক্রিকেট
  3. ফুটবল
  4. লন টেনিস
ব্যাখ্যা

- 'গ্র্যান্ড স্ল্যাম' শব্দটি লন টেনিস খেলার সাথে সম্পর্কিত।
-  গ্র্যান্ড স্ল্যাম একই বর্ষপঞ্জীর চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

 • গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:

- অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি)
- ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে)
- উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে)
- ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)

• লন টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।

৬,৬১৩.
Which of the following resembles ‘Sentient: Oblivious‘?
  1. Liberal: Profuse
  2. Cautious: Careful
  3. Wary: Regardless
  4. Generous: Kind
ব্যাখ্যা
• The correct answer is - গ) Wary: Regardless.

• প্রশ্নে প্রদত্ত শব্দগুলোর অর্থ:
- Sentient - সচেতন; সংবিদবিশিষ্ট; অনুভবক্ষম।
- Oblivious - অচেতন; বিস্মৃত।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Wary - সতর্ক।
- Regardless - চিন্তা/বিবেচনা না করে; অসতর্ক।

• অর্থাৎ, প্রশ্নে প্রদত্ত শব্দজোড়া যেমন বিপরীত অর্থ প্রকাশ করছে, তেমনি অপশন গ) Wary: Regardless -এর শব্দজোড়া বিপরীত অর্থ প্রকাশ করছে।

• অন্যদিকে,
- Liberal (সরলমনা; সংস্কারমুক্ত; উদার): Profuse (প্রচুর, অতি উদার)।
- Cautious ( সতর্ক): Careful (সতর্ক/হুঁশিয়ার/সাবধান)।
- Generous ( উদার; সহৃদয় ;পর্যাপ্ত): Kind (সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল)।

- অর্থাৎ, এই শব্দজোড়াগুলো একে অন্যের সমার্থক অর্থ প্রকাশ করছে।

• সুতরাং, সঠিক resembles টি হচ্ছে- Wary: Regardless.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৬,৬১৪.
Veracious : Faithful :: ____ : _____
  1. Dazzling : Literal
  2. Warrant : Writ
  3. Criticism : Approbation
  4. Refute : Confirm
  5. None of these
ব্যাখ্যা
Veracious শব্দের অর্থ সত্যনিষ্ঠ; Faithful শব্দের অর্থ বিশ্বস্ত।শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ।
Dazzling শব্দের অর্থ উজ্জ্বল; Literal শব্দের অর্থ আক্ষরিক। একটি শব্দের অর্থ অপরে অর্থ থেকে অসংগতি পূর্ণ।
Warrant ও Writ শব্দের অর্থ অনুমতি বা আদেশ পত্র। শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ।
Criticism শব্দের অর্থ উপহাস Approbation শব্দের অর্থ সমর্থন। শব্দ দুটি একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করে।
Refute শব্দের অর্থ মতামত বা মতের অমিল Confirm শব্দের অর্থ সমর্থন। শব্দ দুটি একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করে।
৬,৬১৫.
১৬তম এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৬,৬১৬.
The 43rd General Conference of UNESCO will be chaired by which Bangladeshi diplomat?
  1. Khondker M. Talha
  2. Muhammad Yunus
  3. Abdul Momen
  4. Rabab Fatima
ব্যাখ্যা

• ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলন:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন খন্দকার এম. তালহা।

- সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- রাষ্ট্রদূত তালহা বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এবং এর সঙ্গে ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রদূত তালহা ২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান।

তথ্যসূত্র: i) UN ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

৬,৬১৭.
শিপ রিসাইক্লিং বা জাহাজ পুনর্ব্যবহারকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান-[অক্টোবর, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা

শিপ রিসাইক্লিং দেশ:
- বিশ্বের শীর্ষ শিপ রিসাইক্লিং বা জাহাজ পুনর্ব্যবহারকারী দেশ বাংলাদেশ।
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ২ দশমিক ৭৪ মিলিয়ন গ্রস টন জাহাজ রিসাইকেল হয়েছে দেশে, যা বিশ্বে মোট রিসাইক্লিংয়ের ৪৩ দশমিক ২ শতাংশ।
- 'রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২৫' শীর্ষক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বর্তমানে সবুজ জাহাজ পুনর্ব্যবহার ব্যবস্থায় রূপান্তরের পথে রয়েছে।
- ২০২৪ সালে বিশ্বের মোট বাল্ক ক্যারিয়ারের ৬৭ শতাংশ, তরল গ্যাসবাহী জাহাজের ৫৮ শতাংশ এবং তেলবাহী ট্যাঙ্কারের ৪২ শতাংশ রিসাইক্লিং করেছে বাংলাদেশ।

উল্লেখ্য,
- ২০২৩ সালে জাহাজ পুনর্ব্যবহারবিষয়ক জাতিসংঘের চুক্তি, ‘হংকং কনভেনশন’ অনুমোদন করে বাংলাদেশ।]
- এ কনভেনশনে বলা হয়েছে, জাহাজগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ভাঙতে হবে।

তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

৬,৬১৮.
সম্প্রতি (জুলাই, ২০২৩) কোন দেশ ক্লাস্টার বোমা ব্যবহার করছে?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
ক্লাস্টার বোমা:
- ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো একটি বড় বোমার মধ্যে অসংখ্য ছোট ছোট বোমা (বহুলেট)।
- এই বমা বৃহৎ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে।
- সম্প্রতি যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বা গুচ্ছবোমা ব্যবহার করছে ইউক্রেন।
- ইউক্রেনীয় সেনারা মার্কিন ক্লাস্টার বোমা রশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে 'কার্যকরভাবে ব্যবহার করছে।
- ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার আক্রমণের পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা করেছে।

উৎস: ২২ জুলাই, ২০২৩, যুগান্তর।
৬,৬১৯.
বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? (মে, ২০২৫)
  1. রেমিট্যান্স
  2. পোষাক শিল্প
  3. বৈদেশিক বাণিজ্য
  4. কর রাজস্ব
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
• কর রাজস্ব এবং
• কর বহির্ভূত রাজস্ব।

⇒ কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
১। আয় ও মুনাফা কর,
২। আমদানি শুল্ক,
৩। মূল্য সংযোজন কর,
৪। আবগারি শুল্ক,
৫। সম্পূরক শুল্ক:,
৬। যানবাহন কর,
৭। ভূমি রাজস্ব,
৮। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
৯। অন্যান্য কর ও শুল্ক।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৬২০.
জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৪]
  1. ১৭৬টি
  2. ১৭৭টি
  3. ১৭৮টি
  4. ১৭৯টি
ব্যাখ্যা
IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৭ সালে।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৭৮টি। (আগস্ট, ২০২৪)
- সর্বশেষ সদস্য: সার্বিয়া।

উৎস: IFAD ওয়েবসাইট।
৬,৬২১.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? (মার্চ, ২০২৬)
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. ওবায়দুল হাসান
  3. হাসান ফয়েজ সিদ্দিকী
  4. জুবায়ের রহমান চৌধুরী
ব্যাখ্যা

→ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (২৬তম)।

প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।

⇒ বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

⇒ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।

তথ্যসূত্র - সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।

৬,৬২২.
Chauvinism : Country ::
  1. Patriotism : Expert
  2. Critique : Book
  3. Parsimony : Money
  4. Ineteristing : Food
  5. None of the above
ব্যাখ্যা
Chauvinism : Country - (অন্ধ স্বদেশপ্রেম : দেশ)
নিজ দেশের প্রতি অন্ধ স্বদেশপ্রেম যা খারাপ অর্থে ব্যবহার হয়। 

Parsimony : Money - (অতিশয় মিতব্যয়ী, কার্পণ্য : টাকা)

Relation:
Chauvinism হলো Country বা দেশের প্রতি অন্ধ (অতি) স্বদেশপ্রেম ।
তেমনি Parsimony হলো অতিশয় মিতব্যয়ী, কার্পণ্য।

Other Options:
Patriotism : Expert - (স্বদেশপ্রেম : দক্ষ)

Critique : Book - (সমালোচনামূলক প্রবন্ধ, সমালোচনাবিদ্যা : বই)

Ineteresting : Food - (চিত্তাকর্ষক : খাদ্য) 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক analogy টি হলো- Parsimony : Money

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬,৬২৩.
বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত পাটকল আছে কয়টি?
  1. ১২
  2. ১৫
  3. ২৬
  4. একটিও নেই
ব্যাখ্যা
২০২০ সালের ১লা জুলাই বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। এর মাধ্যমে অবসান হয় রাষ্ট্রায়ত্ত পাটকল যুগের।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
৬,৬২৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ৫.৮০%
  2. ৫.৮২%
  3. ৬.২৮%
  4. ৪. ৫০%
ব্যাখ্যা
জিডিপি: 
-
কোন দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়।
- আগের বছরের তুলনায় পরের বছরে এ উৎপাদন যে হারে বাড়ে সেটি হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি।
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫০,৪৮,০২৭ কোটি টাকা। 
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা। -

 উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,৬২৫.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? (অক্টোবর, ২০২৪)
  1. সৌদি আরব
  2. কাতার
  3. ভারত
  4. ইউক্রেন
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com
৬,৬২৬.
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা (রূপকল্প-২০৪১) অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধি হবে -
  1. ৯.৫%
  2. ৯.৯%
  3. ৯.৭%
  4. ৯.৮%
ব্যাখ্যা
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প-২০৪১ঃ
বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে রোডম্যাপ তৈরি করেছে সরকার।
মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার।
মূল্যস্ফীতির হার ৪-৫ শতাংশের মধ্যে রাখা হবে।
৯২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। বছরে গড়ে বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৪৬০০ মেগাওয়াট।
জিডিপি প্রবৃদ্ধি হবে ৯.৯%।
কর-জিডিপির ১৭% হবে।
চরম দারিদ্রের হার শূন্যের কৌঠায় আসবে। মাঝারি দারিদ্রের হার হবে ৫ শতাংশ।
৬,৬২৭.
তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
  1. রাজবাড়ী
  2. ঝিনাইদহ
  3. কুষ্টিয়া
  4. খুলনা
ব্যাখ্যা

- ভুট্টা উৎপন্ন শীর্ষ জেলা - দিনাজপুর জেলা
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৬,৬২৮.
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে?
  1. মালয়েশিয়া
  2. ভারত
  3. পাকিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট-এর তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

চা:

- চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল।
- বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
- বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে।
- চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

উল্লেখ্য,
⇒ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

এছাড়াও,
⇒ বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে।
- চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে।
- কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- ২০২১ সাল থেকে ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।

উৎস: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট। [link]
ii) উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৬,৬২৯.
বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা কত টি? (জুন-২০২৫)
  1. ১১ টি
  2. ৭ টি
  3. ৯টি
  4. ৮ টি
ব্যাখ্যা
Bangladesh Export Processing Zone Authority (BEPZA)
-  বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA, প্রতিষ্ঠিত ১৫ এপ্রিল ১৯৮১ ।
এটি  প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ সরকারের একটি সংস্থা যা বাংলাদেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিচালনা করে এবং দেশের EPZ-এর কার্যক্রম তত্ত্বাবধান করে।

• সরকারি EPZ:
- বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা ৮ টি।
- এগুলোর অবস্থান হলো- চট্টগ্রাম, সাভার, মংলা (বাগেরহাট), উত্তরা (নীলফামারী), ঈশ্বরদী (পাবনা), কুমিল্লা, কর্ণফুলী (চট্টগ্রাম) ও আদমজী (নারায়ণগঞ্জ)।
- এট ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের EPZ সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন করে BEPZA.
- দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ উত্তরা, নীলফামারী।

উৎস- বেপজা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৬,৬৩০.
'ব্যালন ডি’অর ২০২৪' - এ বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন কে?
  1. অ্যালেক্স মরগান
  2. সিডনি লেরো
  3. সেলিনা ওয়াগনার
  4. আইতানা বোনমাতি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

ব্যালন ডি’অর ২০২৪:
- বর্ষসেরা পুরুষ ফুটবলার: রদ্রি।
- বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
৬,৬৩১.
European Union ভুক্ত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. নরওয়ে
ব্যাখ্যা

 European Union ভুক্ত দেশ নয় - নরওয়ে।

European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

উৎস: EU-এর ওয়েবসাইট।

৬,৬৩২.
According to the Economic Survey 2024, what is the poverty rate?
  1. 11.8%
  2. 15.3%
  3. 18.7%
  4. 21.1%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,৬৩৩.
’Political Ideal’ বইটি কার?
  1. উইনস্টন চার্চিল
  2. বার্ট্রান্ড রাসেল
  3. ম্যাকিয়া ভেলি
  4. প্লেটো
ব্যাখ্যা
Bertrand Russell:
- বার্ট্রান্ড রাসেল  ছিলেন একজন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, গণিতজ্ঞ, যুক্তিবিদ, লেখক এবং সমাজবিজ্ঞানী।
- তিনি ১৮৭২ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন এবং ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
- বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান।

• বার্ট্রান্ড রাসেলের বই সমূহ:
- হিস্ট্রি অব ওয়েস্টার্ন টাইমস।
- দ্য কনকোয়েস্ট অব হ্যাপিনেস।
- প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।
- দ্য অটোবায়োগ্রাফি অব বার্ট্রান্ড রাসেল।
- Political Ideals.
 
⇒ অপরদিকে,
 উইনস্টন চার্চিল:
- একবিংশ শতাব্দীর একজন সম্মানিত ও দায়িত্বশীল রাজনীতিবিদ ছিলেন উইনস্টন চার্চিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৮৭৪ সালের ৩০ নভেম্বর ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন উইনস্টন চার্চিল।
- তিনিই একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী, ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ১৯৪০-১৯৪৫ ও ১৯৫১-১৯৫৫ এই দুই মেয়াদে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

• তার বিখ্যাত বই:
- দ্য স্টোরি অব দ্য মালাকান্দ ফিল্ড ফোর্স।
- মাই আর্লি লাইফ।
 
উৎস: Britannica.
৬,৬৩৪.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ সদস্য-
  1. বার্বাডোস
  2. মঙ্গোলিয়া
  3. অ্যান্ডোরা
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF) যার পূর্ণরূপ International Monetary Fund।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান আইএমএফের সদস্য দেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎস: আইএমএফের ওয়েবসাইট।

৬,৬৩৫.
নিচের কোন প্রতিষ্ঠান 'একুশে পদক-২০২৩' অর্জন করে?
  1. ক) বিশ্ব সাহিত্য কেন্দ্র
  2. খ) বাংলাদেশ শিক্ষা বোর্ড
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর
ব্যাখ্যা
• একুশে পদক-২০২৩:
- একুশে পদক-২০২৩ পাচ্ছেন ১৯ ব্যক্তি, ২ প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠান হিসেবে পায়- বাংলাদেশ জাতীয় জাদুঘর ও  বিদ্যানন্দ ফাউন্ডেশন।
- 'একুশে পদক' বাংলাদেশের দ্বিতীয় সম্মানজনক বেসামরিক পুরস্কার।
- ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।
- বাংলাদেশ সরকারের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' এই পুরস্কার ঘোষণা করে।
- ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 'একুশে পদক-২০২৩' এর জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে। 

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬,৬৩৬.
মোসাদ-এর বর্তমান প্রধান কে? [সেপ্টেম্বর, ২০২৪]
  1. ডেভিড বার্নিয়া
  2. মকবুল ভাট
  3. আমানুল্লাহ খান
  4. ডেভিড বেনগুরিয়ন
ব্যাখ্যা
মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- মোসাদ গঠিত হয় ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান প্রধান: ডেভিড বার্নিয়া। (২০২৪ সাল)
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।

⇒ মোসাদ তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে।
- এর পরিচালক সরাসরি এবং শুধু প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
- এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।

অন্যদিকে -
- JKLF-এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।

উৎস: i) Center for Israel Education ওয়েবসাইট।
ii) Britannica.
৬,৬৩৭.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে, কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
  1. রাঙ্গামাটি
  2. বান্দরবান
  3. খাগড়াছড়ি
  4. পঞ্চগড়
ব্যাখ্যা

- রাঙ্গামাটি জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম।

- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালিত হয় ১৫-২১ জুনের মধ্যে। তথ্য সংগ্রহের জন্য CPI পদ্ধতি ব্যবহৃত হয়েছে এবং গণনার জন্য Modified De-fecto পদ্ধতি অনুসরণ করা হয়েছে। দেশের মোট জনসংখ্যা ছিল ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১২% এবং সাক্ষরতার হার ৭৪.৮০%।
- ঢাকায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। 
- রাঙ্গামাটি জেলা ঘনত্বের দিক থেকে সবচেয়ে কম জনবসতি সম্পন্ন এলাকা।
- বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব ও মানুষের সংখ্যা উভয়ই সর্বনিম্ন।
- দেশের গড় জনসংখ্যার ঘনত্ব ছিল ১১১৯ জন প্রতি বর্গকিলোমিটার।
- ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন।

উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২।

৬,৬৩৮.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. ভেনেজুয়েলা 
  4. রাশিয়া
ব্যাখ্যা

- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়;
- বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উৎস:- প্রথম আলো।লিঙ্ক

৬,৬৩৯.
কমনওয়েলথের বর্তমান প্রধান কে?
  1. ক) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
  2. খ) যুক্তরাজ্যের রাজা
  3. গ) জাতিসংঘের মহাসচিব
  4. ঘ) ভারতের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
• কমনওয়েলথের বর্তমান প্রধান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। 

Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬৪০.
মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? [মার্চ , ২০২৬] 
  1. ৪র্থ
  2. ৩য়
  3. ৬ষ্ঠ
  4. ৫ম
ব্যাখ্যা

* বিশ্ব ভাষাচিত্র
- প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬। 
- প্রকাশক: Ethnologue। 
- সংস্করণ: ২৯তম। 
- বিশ্বের মোট ভাষা: ৭,১৭০টি। 

• মাতৃভাষা অনুসারে শীর্ষ ৫ ভাষাঃ 

১. মান্দারিন,
২. স্প্যানিশ, 
৩. ইংরেজি, 
৪. হিন্দি, 
৫. বাংলা। 

• ব্যবহারের দিক থেকে শীর্ষ ১০ ভাষাঃ 
১. ইংরেজি, 
২. মান্দারিন,
৩. হিন্দি,
৪. স্প্যানিশ,
৫. আরবি,
৬. ফরাসি,
৭. বাংলা,
৮. পর্তুগিজ,
৯. রুশ,
১০. ইন্দোনেশীয়। 

উৎস: Ethnologue ওয়েবসাইট। [লিঙ্ক]

৬,৬৪১.
OIC এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি দেশ? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬৪২.
মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি OIC-এর সদস্য দেশ?
  1. নাইজেরিয়া
  2. লেবানন
  3. নাইজার
  4. উগান্ডা
ব্যাখ্যা

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

উল্লেখ্য,
- মুসলিম-প্রধান না হয়েও ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) সদস্য দেশগুলোর মধ্যে ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, টোগো, উগান্ডা, সুরিনাম, গ্যাবন, এবং গায়ানা উল্লেখযোগ্য। 

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.

৬,৬৪৩.
Ostrich : Bird
  1. ক) bud : leaf
  2. খ) tiger : cat
  3. গ) guest : storm
  4. ঘ) lizard : frog
ব্যাখ্যা
Ostrich অর্থাৎ, উটপাখি হলো এক ধরনের (Bird) পাখি।
তেমনি,
Tiger (বাঘ) এক ধরনের Cat.
৬,৬৪৪.
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত?
  1. কুতুপালং, বাংলাদেশ
  2. রাফাহ, ফিলিস্তিন
  3. গাজিয়ানটেপ, তুরস্ক
  4. ফ্রিডল্যান্ড, জার্মানি
ব্যাখ্যা
কুতুপালং শরণার্থী শিবির:
- বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো কুতুপালং শরণার্থী শিবির।
- এটি বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থইত।

উল্লেখ্য,
- রোহিঙ্গারা মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠি। রাখাইনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তারা। ২০১৭ সালের আগস্টে সেনা বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজারের কুতুপালং শিবিরে বর্তমানে প্রায় ৯ লাখ শরণার্থী অবস্থান করছে।

অন্যদিকে,
- তালিকায় ২য় অবস্থানে রাখা হয়েছে কেনিয়ার দাবাব শরণার্থী শিবির।
- ৩ নম্বরে রয়েছে কেনিয়ার কাকুমা। 

উৎস: i) Reuters.
ii) USA for UNHCR.
৬,৬৪৫.
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশ কতটি? [জুন, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (D-8 Organization for Economic Cooperation): 
- ১৫ জুন ১৯৯৭ সালে ইস্তাম্বুলে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের মাধ্যমে D-8 সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
- মূল কার্যালয়: ইস্তাম্বুল, তুর্কিয়ে। 
- বর্তমান মহাসচিব: আইসিয়াকা আবদুলকাদির ইমাম (নাইজেরিয়া)। 
- এটি সদস্য দেশগুলোর অন্যান্য দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না।
- সদস্য সংখ্যা: ৯টি। 
- সদস্য রাষ্ট্র:
১. আজারবাইজান (২০২৫ সালে যোগ দেয়)
২. বাংলাদেশ
৩. মিশর
৪. ইন্দোনেশিয়া
৫. ইরান
৬. মালয়েশিয়া
৭. নাইজেরিয়া
৮. পাকিস্তান
৯. তুর্কিয়ে

উৎস: ডি-৮ ওয়েবসাইট।
৬,৬৪৬.
বাংলাদেশে সরকারী ইপিজেড রয়েছে কয়টি?[মে,২০২৫]
  1. ৮ টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ৬ টি
ব্যাখ্যা
• ইপিজেড:
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে। [মে,২০২৫]
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।
- উত্তরা ইপিজেড একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড।
- উত্তরা ইপিজেড নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত।
- প্রতিষ্ঠা জুলাই, ১৯৯৯ এবং উদ্বোধন জুলাই, ২০০১।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড,
- এটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- দ্বিতীয় ইপিজেড হলো ঢাকা ইপিজেড, এটি ঢাকার সাভারে অবস্থিত।

উৎস: বেপজা ওয়েবসাইট।
৬,৬৪৭.
আইসি (IC) এর পূর্ণরূপ কী?
  1. Internal Circuit
  2. Integrated Current
  3. Inductive Capacitor
  4. Integrated Circuit
ব্যাখ্যা
• IC এর পূর্ণরূপ হলো Integrated Circuit।
- এটি হলো একটি অতি ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্রাংশ যা একটি অর্ধপরিবাহী (সাধারণত সিলিকন) চিপের মধ্যে বহু ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি একত্রে সংযুক্ত থাকে।

• IC-এর ব্যবহার:
- কম্পিউটার প্রসেসর,
- মোবাইল ফোন, 
- ক্যালকুলেটর, 
- রেডিও, টিভি, 
- গাড়ির ইলেকট্রনিক সিস্টেম। 

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
৬,৬৪৮.
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার ২০২১ লাভ করেছেন কে?
  1. আন্দ্রেয়া ভেজা
  2. হার্ভে জে অস্টার
  3. রজার পেনারাজ
  4. ফেরদৌসী কাদরী
ব্যাখ্যা
⇒ ২০২১ সালে এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেছেন ফেরদৌসী কাদরী।

• ম্যাগসেসে পুরস্কার ২০২৩:

- বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ এশিয়ার নোবেল খ্যাত রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন।
- তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত,  ফিলিপাইন ও পূর্ব  তিমুরের আরো তিন জন।
- ৩১ আগস্ট, ২০২৩ র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার জিয়ীদের নাম প্রকাশ করা হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করে থাকে। 

তথ্যসূত্র: বাসস (৩১ আগস্ট, ২০২৩)।
৬,৬৪৯.
বাংলাদেশ সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করে কত বার? [জানুয়ারি,২০২৬]
  1. ৪ বার 
  2. ৩ বার 
  3. ২ বার 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

• সার্ক(SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।
- বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- প্রথম বারঃ ৭ - ৮ ডিসেম্বর ১৯৮৫ (১ম),
- দ্বিতীয় বারঃ ১০ - ১১ এপ্রিল ১৯৯৩ (৭ম),
- তৃতীয় বারঃ ১২ - ১৩ নভেম্বর ২০০৫ (১৩তম) ।

উৎস: SAARC ওয়েবসাইট।[লিঙ্ক]

৬,৬৫০.
আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
  1. ১ আগস্ট
  2. ৯ আগস্ট
  3. ১২ আগস্ট
  4. ১৪ আগস্ট
ব্যাখ্যা
দিবস:
- আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় ১২ আগস্ট।
- ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব যুব ফোরাম থেকে এদিনের সূচনা হয়েছিল।
- ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য বিষয়: "ক্লিক থেকে অগ্রগতি: টেকসই উন্নয়নের জন্য যুব ডিজিটাল পথ"
এছাড়াও - 
গুরুত্বপূর্ণ কিছু দিবস হচ্ছে - 
- বিশ্ব মানবতা দিবস - ১৯ আগস্ট;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস - ৯ আগস্ট;
- বিশ্ব হাতি দিবস - ১২ আগস্ট;
- বিশ্ব মাতৃদুগ্ধ দিবস - ১ আগস্ট।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৬,৬৫১.
নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক অনুযায়ী, করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
গত ৭ মে ২০২২ সালে জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশ করে ‘নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক’।
সূচক অনুযায়ী 
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ - কাতার।
- এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্ন দেশ - পাপুয়া নিউগিনি।
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - প্রথম।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। 
৬,৬৫২.
সম্প্রতি, জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে? (নভেম্বর-২০২৫)
  1. ৭৯তম
  2. ৮১তম
  3. ৮০তম
  4. ৭৮তম
ব্যাখ্যা

- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ২০২৫
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের কার্যক্রম।
- ২৩ সেপ্টেম্বর ২০২৫ শুরু হয় সাধারণ অধিবেশনের মূল পর্ব ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’। চলে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে  জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বের ১৪০ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেয়।


জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।(সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান – ১৪ জুলাই, ২০১১),( নভেম্বর, ২০২৫)
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( নভেম্বর, ২০২৫)।
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৬,৬৫৩.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল
  2. অধ্যাপক নিয়াজ আহমেদ খান
  3. অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান
  4. অধ্যাপক মোতাহের হোসেন
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে।
- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। (সেপ্টেম্বর, ২০২৪)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টগ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ করেছে।

তথ্যসূত্র - ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৬,৬৫৪.
FAWN : IMPERIOUSNESS ::
  1. ক) boggle : imagination
  2. খ) equivocate : directness 
  3. গ) elaborate : originality
  4. ঘ) coddle : permissiveness
ব্যাখ্যা

- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'equivocate : directness'

 শব্দের অর্থ–
• fawn – চাটুকারিতার মাধমে কারো অনুগ্রহলাভের চেষ্টা করা।
• imperiousness – ঔদ্ধত্য; ধৃষ্টতা; প্রগল্‌ভতা।
• equivocate – বাকচাতুরী করা।
• directness – খোলাখুলি ভাব।

- এখানে  Fawn বা চাটুকারিতার মাধমে কারো অনুগ্রহলাভের চেষ্টা করার সাথে  imperiousness বা ঔদ্ধত্য; ধৃষ্টতা; প্রগল্‌ভতা শব্দের সম্পর্ক রয়েছে, তেমনি
- তেমনি equivocate বা বাকচাতুরী করা এর সাথে directness – খোলাখুলি ভাব শব্দটির সম্পর্ক রয়েছে।

Source: merriam-webster Dictionary and GRE Big book.
৬,৬৫৫.
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৯৫তম
  2. ৯৬তম
  3. ৯৭তম
  4. ৯৮তম
ব্যাখ্যা

হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬:
-  আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম৷
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
- বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন ।
- এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ , অন-অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন।

তথ্যসূত্র - Global Passport Ranking ২০২৬।

৬,৬৫৬.
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন পরিচালিত বর্তমানে দেশে কয়টি চিনিকল রয়েছে? (আগস্ট, ২০২৪)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১৩টি
  4. ১৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১৫টি চিনিকল, ১টি ডিস্টিলারি ইউনিট, ১টি ইঞ্জিনিয়ারিং কারখানা, ১টি জৈবসার কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে।
- নাটোরে অবস্থিত নর্থবেঙ্গল চিনিকল দেশের প্রথম চিনিকল।

⇒ করপোরেশনের আওত্তাধীন চিনিকলসমূহ:
- পঞ্চগড় সুগার মিলস লি:
- ঠাকুরগাঁও সুগার মিলস লি-
- শ্যামপুর সুগার মিলস লি-
- জয়পুরহাঁট সুগার মিলস লি-
- সেতাবগঞ্জ সুগার মিলস লি-
- রংপুর সুগার মিলস লি-
- ফরিদপুর সুগার মিলস লি:
- নর্থ বেঙ্গল সুগার মিলস লি:
- কেরু এন্ড কোং (বিডি) লি:
- পাবনা সুগার মিলস লি:
- রাজশাহী সুগার মিলস লি-
- নাটোর সুগার মিলস লি-
- জিল বাংলা সুগার মিলস লি:
- কুষ্টিয়া সুগার মিলস লি:
- মোবারকগঞ্জ সুগার মিলস লি:

উৎস: i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
ii) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট।
৬,৬৫৭.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (অক্টোবর, ২০২৫)
  1. ক্রিস্টিন লাগার্দে
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. রড্রিগো ডে রাতো
  4. মিশেল ক্যামডেসসুস
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৬৫৮.
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে কে নিয়োগ পেয়েছেন? [নভেম্বর, ২০২৪]
  1. এ এম এম নাসির উদ্দীন
  2. তোফায়েল আহমেদ
  3. আনোয়ারুল ইসলাম সরকার
  4. আবুল ফজল মো. সানাউল্লাহ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

স্থানীয় সরকার সংস্কার কমিশন:
সরকার স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের জন্য আট সদস্যের একটি কমিশন গঠন করেছে।
প্রধান: -অধ্যাপক তোফায়েল আহমেদ (স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান)।
অন্যান্য সদস্য:
- অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
- সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন।
- আইনজীবী আব্দুর রহমান।
- মাহফুজ কবির (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক)।
- মাসুদা খাতুন (নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক)।
- অধ্যাপক মো. তারিকুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
- শিক্ষার্থী প্রতিনিধি।

উল্লেখ্য,
- প্রধান উপদেষ্টার নির্দেশনায় এটি মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
- কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
৬,৬৫৯.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র বর্তমান সভাপতি কে? [অক্টোবর, ২০২৫]
  1. ফারুক আহমেদ
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. নাজমুল আবেদিন ফাহিম
  4. আসিফ আকবর
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল।

⇒ বিসিবি ১৯৭৭ সালে ICC-এর সদস্য হন।

উৎস: বিসিবি ওয়েবসাইট।

৬,৬৬০.
Choose the Correct analogy of 'Scalpel: Surgeon ::
  1. Razor : Barber
  2. Weed : gardener
  3. Recipe : Chef
  4. Medicine : Patient 
ব্যাখ্যা

The correct analogy is 'Scalpel: Surgeon :: Razor : Barber'

প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
- Scalpel: শল্যবিদদের ছোট হালকা ছুরি।
- Surgeon: অস্ত্রচিকিৎসক; শল্যচিকিৎসক; শল্যবিদ; অস্ত্রোপচারক।
- শল্যচিকিৎসকের(Surgeon) কাজের যন্ত্র হচ্ছে Scalpel.

Given Options:
ক) Razor: লোম কামানোর যন্ত্রবিশেষ; রেজর; খুর:
     Barber: নাপিত।
  - নাপিতের (barber) কাজের যন্ত্র হচ্ছে খুর (Razor).

খ) Weed: আগাছা
    Gardener: মালী, উদ্যানপালক
 - আগাছা পরিস্কার করে মালী।

গ) Recipe: কাঙ্ক্ষিত ফল লাভের জন্য নিয়মনির্দেশ; প্রস্তুতপ্রণালি।
    Chef: হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির প্রধান বাবুর্চি।
  - একজন বাবুর্চি কাজ করেন তার প্রস্তুতপ্রণালি অনুযায়ী।

ঘ) Medicine:ঔষধ, ওষুধ
    Patient: রোগী।
  - রোগীর সেবন করার দ্রব্য হলো ঔষধ।

- তাহলে প্রতীয়মান হয় যে শল্যচিকিৎসক (Surgeon) যেমন Scalpel দিয়ে কাজ করে তেমনি নাপিত (barber) খুর (Razor) দিয়ে কাজ করে।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৬,৬৬১.
বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়?
  1. ১৩ ফেব্রুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ১৫ ফেব্রুয়ারি
  4. ১৬ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বেতার দিবস:
- ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস।
- দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’।
- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব বেতার দিবস’ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
- দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

উল্লেখ্য,
- দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

উৎস: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, কালের কন্ঠ।
৬,৬৬২.
এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দল?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এটি এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত ।
- রানার আপ: পাকিস্তান।
- টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা
- সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা। 
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৬,৬৬৩.
বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যার কত শতাংশ শহর বা নগর এলাকায় বাস করে? [জনশুমারি ও গৃহগণনা ২০২২]
  1. প্রায় ৩২ শতাংশ
  2. প্রায় ৩৬ শতাংশ
  3. প্রায় ৩৮ শতাংশ
  4. প্রায় ৪২ শতাংশ
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

উল্লেখ্য,
- মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ (৩১.৬৬%) নাগরিক এখন শহরে বাস করে; দুই-তৃতীয়াংশ (৬৮.৩৪%) গ্রামে বাস করে।

• সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

• ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।
- বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।

• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ।
- রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।
৬,৬৬৪.
V20 এর বর্তমান সদস্য সংখ্যা কত? [এপ্রিল, ২০২৫]
  1. ৫৫টি
  2. ৫৬টি
  3. ৬৯টি
  4. ৭০টি
ব্যাখ্যা
• Vulnerable 20 (V20):
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- সদস্য সংখ্যা ৭০টি দেশ।[এপ্রিল, ২০২৫]
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর Climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।
৬,৬৬৫.
২০২৫ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? 
  1. আনোয়ারুল হক এবং শবনম মুশতারী
  2. সেলিনা হোসেন এবং মাহমুদুল হাসান
  3. হুমায়ূন আহমেদ এবং ফরিদা পারভীন
  4. শহীদুল জহির এবং রূপা হক
ব্যাখ্যা

নজরুল পুরস্কার:
-  বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে ২০২২ সালে।
• ২০২৫ সালে নজরুল পুরস্কার লাভ করেন যারা: 
নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে নজরুল পুরস্কার ২০২৫-এ ভূষিত করেছে।
- নজরুল পুরস্কারের অর্থমূল্য (প্রতিটি) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

উল্লেখ্য,
- ২০২৫ সালে বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার' পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।

৬,৬৬৬.
Manly is to virile as Earthly is to-
  1. Canine
  2. Dubious
  3. Infernal
  4. Terrestrial
ব্যাখ্যা
• Manly is to virile as Earthly is to Terrestrial.

• Manly: Having qualities traditionally associated with a man: strong, virile.
- মনুষ্যোচিত; পুরুষোচিত; পুরুষ সংক্রান্ত; মর্যাদাপূর্ণ পুরুষালি।

• Virile: Characteristic of or associated with men: masculine.
- পৌরুষদীপ্ত।

• Earthly: Characteristic of or belonging to this earth.
- পার্থিব; জাগতিক।

• Terrestrial: Of or relating to the earth or its inhabitants.
- পৃথিবী সম্পর্কিত।

• Analogical Relation:
- Manly is a synonym of virile (both mean masculinity).
- Similarly, Earthly is a synonym of terrestrial (both relate to the Earth).

• অন্যদিকে,
- Canine - কুকুর-সম্বন্ধীয়; কুকুরসুলভ।
- Dubious- সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ।
- Infernal - নরক; নারকীয়; পৈশাচিক।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, সঠিক উত্তর হলো- Terrestrial.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৬,৬৬৭.
EULOGY: PRAISE ::
  1. Epic : Contempt
  2. Parody : Respect
  3. Elegy : Lament
  4. Tirade : Awe
ব্যাখ্যা

• Eulogy (noun): 
- English meaning: Eulogy (of/to somebody/something) a speech or piece of writing praising somebody/something very much.
- Bangla meaning - উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।


• Praise (noun): 
- English meaning: Words that show that you approve of and admire somebody/something
- Bangla meaning - প্রশংসা; গুণকীর্তন; সুখ্যাতি; তারিফ।


অর্থাৎ, এই শব্দজোড়টি একটি সম্পর্ক প্রকাশ করে যেখানে প্রথম শব্দটি (Eulogy) দ্বিতীয় শব্দের (Praise) মাধ্যমে তার কার্য/ প্রকৃতি প্রকাশ করে — অর্থাৎ Eulogy হলো Praise প্রদর্শনের মাধ্যম।

উল্লিখিত অপশনগুলো;
- Epic - মহাকাব্য; Contempt - ঘৃণা। 
- Parody - অন্য কারো রচনার ভাষা ও ভঙ্গি অনুকরণ করে রচিত ব্যঙ্গরসাত্মক রচনা; Respect - উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
- Elegy - শোকগাথা; Lament - শোক করা; বিলাপ করা।
- Tirade - দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা; Awe - ভয় ও শ্রদ্ধামিশ্রিত সম্মানবোধ; সম্ভ্রম; আতঙ্ক; ত্রাস। 

তাই, সঠিক উত্তর - Elegy : Lament. 

Source: Accessible Dictionary by Bangla Academy.

৬,৬৬৮.
কোন দেশ চাঁদে মানুষ পাঠানোর মিশন 'আর্টেমিস' বাস্তবায়ন করছে?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নাসা পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। নাসার এ মিশনের নাম আর্টেমিস।
- এ মিশনের প্রথম ধাপ ‘আর্টেমিস ১’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
- চাঁদের উদ্দেশে পাড়ি দিল নাসার যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’।
- এর পূর্বে ১৬ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ চন্দ্রযানের মাধ্যমে মহাশূন্যচারী নীল আমস্ট্রং চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখেন।

উৎস: নাসার ওয়েবসাইট
৬,৬৬৯.
AFC Women's Asian Cup-2026 কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মিয়ানমার
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. ভুটান
ব্যাখ্যা
AFC Women's Asian Cup-2026:
- AFC Women's Asian Cup-2026 অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে।

⇒ আয়োজক দেশ: অস্ট্রেলিয়া।
- আয়োজক শহর: ৩টি (সিডনি, পার্থ এবং গোল্ড কোস্ট)।
- অনুষ্ঠিত সময়: ১-২১ মার্চ, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ১২টি।

উল্লেখ্য,
- নারী এশিয়া কাপ ফুটবল-২০২৬-এর বাছাইপর্ব ২০২৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: AFC ওয়েবসাইট।
৬,৬৭০.
ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশ এর স্থান কততম?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হলো চীন। USDA এর সর্বশেষ ও গত বছরের পরিসংখ্যানে বিশ্বে মোট ধান উৎপাদন হয় ৪৯.৯০ কোটি মে. টন। এর মধ্যে চীন উৎপাদন করে ১৪.৬৭ কোটি মে. টন। দ্বিতীয় ভারত (১১.৮ কোটি মে. টন)। গতবছরে ধান উৎপাদনে বিশ্বে ও এশিয়ায় বাংলাদেশের অবস্থান ছিলো চতুর্থ (৩.৫৮৫ কোটি মে. টন)। তবে চলতি বছরের পূর্বাভাসে বাংলাদেশের ধান উৎপাদন ৩.৬০ কোটি মে.টন ছাড়িয়ে যাবে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে এবছর ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয়।
সূত্রঃ USDA ওয়েবসাইট।

৬,৬৭১.
কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে কবে মারা যান?
  1. ক) ২ জানুয়ারি, ২০২৩ সালে
  2. খ) ২৭ ডিসেম্বর, ২০২২ সালে
  3. গ) ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
  4. ঘ) ৩ জানুয়ারি, ২০২৩ সালে
ব্যাখ্যা
পেলে:
• কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

• ফুটবল ক্যারিয়ার:
- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টা।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

তথ্যসূত্র : the Daily Star News, BBC News
৬,৬৭২.
বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি? [জনশুমারি ও গৃহগণনা ২০২২]
  1. ময়মনসিংহ
  2. ঢাকা
  3. বরিশাল
  4. সিলেট
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬,৬৭৩.
Wan: colour ::
  1. corpulent: weight
  2. insipid: tasty
  3. pallid: complexion
  4. enigmatic: puzzle
ব্যাখ্যা
The correct analogy is - Pallid : Complexion.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ের অর্থ হলো:
- Wan - বিবর্ণ; ফ্যাকাশে; অনুজ্জ্বল;
- Colour - রং।

• অর্থাৎ, এই শব্দজোড়টি একটি সম্পর্ক প্রকাশ করে যেখানে Wan এমন একটি অবস্থা যা Colour এর অভাব বা ফ্যাকাসে অবস্থা নির্দেশ করে।

অনুরূপভাবে:
- Pallid - ফ্যাকাসে বা বিবর্ণ;
- Complexion - স্বাভাবিক গাত্রবর্ণ; বিশেষত মুখের।

অর্থাৎ, Pallid এমন একটি অবস্থা যা complexion এর মধ্যে রঙের অভাব বোঝায়। অর্থাৎ, এটি Wan : Colour এর সঙ্গে মিল রেখে একই রকম অর্থপূর্ণ সম্পর্ক স্থাপন করে

উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
- Corpulent : Weight - স্থূল এবং ভারী : ওজন;
- এখানে অতিরিক্ততা বোঝায়, অর্থাৎ বেশি ওজন। কিন্তু Wan : Colour হলো অভাব বা দুর্বলতা সম্পর্ক।

- Insipid : Tasty - বিস্বাদ; অস্বাদু : সুস্বাদু;
- এটি একটি বিপরীত অর্থ (Antonym) সম্পর্ক। Wan এবং Colour একে অপরের বিপরীত নয়, বরং ফ্যাকাসে রঙ বোঝায়। তাই ভুল সম্পর্ক।

- Enigmatic : Puzzle - বিভ্রান্তিকর; হেঁয়ালিমূলক : ধাঁধা;
- এখানে ধরন বা বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। Puzzle একটি বস্তু, আর Enigmatic তার বৈশিষ্ট্য। কিন্তু তা অভাব বা দুর্বলতা বোঝায় না, তাই মিলছে না।

সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Pallid : Complexion.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৬,৬৭৪.
'বাংলাদেশের দরিদ্র মানচিত্র- ২০২২' অনুযায়ী সবচেয়ে দরিদ্র জেলা কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. কুড়িগ্রাম
  2. নোয়াখালী
  3. মাদারীপুর
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
বাংলাদেশের দারিদ্র মানচিত্র- ২০২২:
- বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র, ২০২২’ শীর্ষক প্রতিবেদন তৈরি করে প্রকাশ করেছে।
- প্রতিবেদন অনুযায়ী, জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর জেলা।
- এ জেলায় দারিদ্র্যতার হার ৫৪ দশমিক ৪ শতাংশ।
- পৃথক উপজেলার দিক থেকে, মাদারীপুরের ডাসার সবচেয়ে দরিদ্র, সেখানে জনসংখ্যার ৬৩.২% দারিদ্র্যসীমার নিচে বাস করে।

উল্লেখ্য,
- সবচেয়ে কম ৬ দশমিক ১ শতাংশ দরিদ্র নোয়াখালী জেলায়।
- এছাড়া, বিভাগের মধ্যে বরিশাল বিভাগে দারিদ্র্যতার হার সবচেয়ে বেশি এবং চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম।

তথ্যসূত্র: বাসস। [Link]
৬,৬৭৫.
How many people were awarded 'Independence Award' in 2024?
  1. 8 persons
  2. 10 persons
  3. 11 persons
  4. 19 persons
  5. 21 persons
ব্যাখ্যা
স্বাধীনতা পদক:
- স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- এ পুরস্কার প্রদানের ক্ষেত্রগুলি হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান, ভাষা আন্দোলনে অবদান, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া, চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান।
- প্রতিটি পুরস্কারের মান একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ।
- স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করা হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' প্রদান করা হয়েছে।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন:
১. কাজী আব্দুস সাত্তার: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৪. ড. মোবারক আহমদ খান: বিজ্ঞান ও প্রযুক্তি,
৫. ডাঃ হরিশংকর দাশ: চিকিৎসাবিদ্যা,
৬. মোহাম্মদ রফিকউজ্জামান: সংস্কৃতি,
৭. ফিরোজা খাতুন: ক্রীড়া,
৮. অরন্য চিরান: সমাজসেবা/জনসেবা,
৯. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী: সমাজসেবা/জনসেবা,
১০. এস.এম. আব্রাহাম লিংকন: সমাজসেবা/জনসেবা,

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬,৬৭৬.
NATO-এর বর্তমান মহাসচিব কে? [সেপ্টেম্বর, ২০২৪]
  1. জুর্গেন স্টক
  2. অ্যাগনেস ক্যালামার্ড
  3. ফিলিপ্পে গ্রান্ডি
  4. মার্ক রুট
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
- ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।
- জুন, ২০২৪-এ তিনি ন্যাটোর মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- অক্টোবরের ১, ২০২৪ তারিখ থেকে দায়িত্ব নেবেন তিনি।

উৎস: NATO ওয়েবসাইট।
৬,৬৭৭.
বাংলাদেশের সর্ব বৃহৎ এনজিও প্রতিষ্ঠান কোনটি?
  1. আশা
  2. স্বনির্ভর বাংলাদেশ
  3. ব্র‌্যাক
  4. টি.এম.এস.এস
ব্যাখ্যা
• ব্র্যাক:
-  এর পূর্ণ রূপ: বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটি।
- ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ ১ বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী সংস্থা হলো ব্র্যাক।
- সালে ফজলে হাসান আবেদ সিলেট জেলার শাল্লা এলাকায় ব্র্যাক প্রতিষ্ঠা করেন। 
- বাংলাদেশের ৬৪টি জেলার ৫১৯টি উপজেলায় ৬৯,৪২১টি গ্রামে ব্র্যাক তার কার্যক্রম পরিচালিত করছে। 

• স্বনির্ভর বাংলাদেশ:
- স্বনির্ভর বাংলাদেশের আত্মপ্রকাশ ১৯৭৫ সালে।
- শুরুতে কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে একটি সংযুক্ত সেল হিসেবে কাজ করে।
- বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা হিসেবে তৃণমূল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ শুরু করে ১৯৮৫ সালে।

• প্রশিকা:
- ১৯৭৫ সালে ঢাকা ও কুমিল্লা জেলার কয়েকটি গ্রামে কাজ শুরু করে।
- কৃষি, সেচ, পশুসম্পদ বৃদ্ধি, মৌমাছি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন, বসতবাড়িতে বাগান, বীজ উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি কার্যক্রম চালাচ্ছে।

• আশা (এসোসিয়েশন্স ফর সোশ্যাল এডভান্সমেন্ট):
- আশা ১৯৯২ সাল হতে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
- আশা বর্তমানে আত্মনির্ভর ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

উৎস: নবম-দশম শ্রেণি অর্থনীতি এবং বাংলাপিডিয়া।
৬,৬৭৮.
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি?
  1. ব্রাজিল
  2. চীন
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ জাপান।

অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

⇒ খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৬,৬৭৯.
Intrepid : Valor -
  1. ক) Clever : Ingenuity
  2. খ) Boisterous : Grief
  3. গ) Timorous : Haste
  4. ঘ) Frivolous : Fervor
ব্যাখ্যা

- Someone Intrepid (অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক) shows Valor (সাহসিকতা/বীরত্ব)।
- Someone Clever (চালাক; চতুর; দক্ষ) shows Ingenuity (চতুরতা/বিচক্ষণতা)।

৬,৬৮০.
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. সবগুলো
  4. মেক্সিকো
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৬,৬৮১.
Which has been declared as the 'Product of the Year' for 2026?
  1. Furniture
  2. Paper and packaging products
  3. Plastic products
  4. Agricultural processed products
ব্যাখ্যা

২০২৬ সালের বর্ষপণ্য:
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয়
উল্লেখযোগ্যভাবে বাড়বে।

উল্লেখ্য:
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার ।

তথ্যসূত্র - বনিক বার্তা।

৬,৬৮২.
Oil : Lamp :: Wax : ?
  1. Bulb
  2. Light
  3. Candle
  4. Dark
ব্যাখ্যা
• Oil : Lamp :: Wax : ?

- Oil - তেল;
- Lamp - বাতি;
- Wax - মোম;
- Candle - মোমবাতি।

Analogical recognition:
- Oil is a substance used as fuel for a lamp to produce light.
- Similarly, wax is the material used to create a candle, which also serves to produce light when burned.
- Thus, the relationship here is that both oil and wax are fuel sources for their respective lighting devices.

অপশন আলোচনা:
- Bulb (noun)
English Meaning: An electric light source enclosed in glass, often used in lighting fixtures.
Bangla Meaning: একটি কাঁচের আবরণের মধ্যে বৈদ্যুতিক আলো, যা প্রায়শই আলোর যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়।

- Candle (noun)
English Meaning: A cylindrical piece of wax with a wick in the center, used for lighting.
Bangla Meaning: কেন্দ্রে একটি কাষ্ঠকুণ্ডল দিয়ে তৈরি মোমের একটি সিলিন্ড্রিকাল টুকরো, যা আলোর জন্য ব্যবহৃত হয়।

- Light (noun)
English Meaning: The natural agent that stimulates sight and makes things visible.
Bangla Meaning: একটি প্রাকৃতিক কারণ যা দৃষ্টি উদ্দীপিত করে এবং বস্তুগুলিকে দৃশ্যমান করে।

- Dark (noun)
English Meaning: The absence of light; a state of obscurity.
Bangla Meaning: আলোর অনুপস্থিতি; অন্ধকার অবস্থা।

- তাই, Wax এর সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হল Candle।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৬,৬৮৩.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর -
  1. রোম
  2. জুরিখ
  3. প্যারিস
  4. কুয়েত সিটি
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:
- বিশ্বের মোট ১৭৩টি শহরে জীবনযাপনের ব্যয়ের ওপর ভিত্তি করে জরিপ চালিয়েছে ইআইইউ।
- এতে শহরগুলোর ২০০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। 
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে জুরিখ ও সিঙ্গাপুর। 
- ১১ বছরের মধ্যে ৯ বার এ তালিকায় সিঙ্গাপুরের নাম শীর্ষে রয়েছে।
- এ দুটি শহরে বসবাস করতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয়।

উল্লেখ্য,
- তালিকায় জুরিখ ও সিঙ্গাপুরের পর যৌথভাবে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- এরপরই হংকংয়ের অবস্থান।
- তালিকায় ৬ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেস।
- এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ৮ নম্বরে দুটি শহর: ইসরায়েলের তেল আবিব ও ডেনমার্কের কোপেনহেগেন।
- দশম অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর সান ফ্রান্সিসকো।

অন্যদিকে -
- কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক।
- এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।

উৎস: i) Statistica. [link]
         ii) ১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৬,৬৮৪.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. বেলজিয়াম
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
৬,৬৮৫.
DROUGHT : DELUGE ::
  1. paucity : surfeit
  2. flood : water
  3. arid : desiccated
  4. cursory : deep
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - 
DROUGHT - অনাবৃষ্টি; বৃষ্টির অভাব; পিপাসা; শুষ্কতা।
DELUGE - মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক)
paucity - (আনুষ্ঠানিক) পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।
surfeit - যেকোনো বস্তুর, বিশেষত খাদ্য ও পানীয়ের আতিশয্য/ বাহুল্য; অতিপান বা অতিভোজনের দরুন অস্বস্তি; বিবমিষা।

খ)
flood - বন্যা; প্লাবন; জলপ্লাবন।
water - পানি; জল।

গ)
arid - (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন।
desiccated - সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষত শক্ত খাবারের সব আর্দ্রতা শুকিয়ে ফেলা; শুষ্ক করা।

ঘ)
cursory - তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)।
deep - গভীর; অগাধ।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - paucity : surfeit.
- DROUGHT : DELUGE যেমন একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করে, ঠিক তেমনি উল্লিখিত অপশনগুলোর মধ্যে - paucity : surfeit একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করে।

source: Live MCQ Lecture.
৬,৬৮৬.
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়?
  1. ৯ জন
  2. ৭ জন
  3. ৫ জন
  4. ১০ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের বীরত্ব:
- মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ।

- মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরউত্তম।
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
- সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ-৭ জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম- ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম- ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক- ৪২৬ জন।

উল্লেখ্য,
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
- বীরশ্রেষ্ঠ: ৭জন
- বীর উত্তম: ৬৭ জন
- বীরবিক্রম: ১৭৪ জন
- বীরপ্রতীক: ৪২৪ জন।

উৎস: বাংলাপিডিয়া এবং প্রথম আলো পত্রিকা।
৬,৬৮৭.
বর্তমানে IBRD-এর মোট সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৮৯টি
  2. ১৯০টি
  3. ১৯১টি
  4. ১৯২টি
ব্যাখ্যা

IBRD:
- IBRD এর পূর্ণরূপ: International Bank for Reconstruction and Development.
- বর্তমান সদস্য: ১৮৯টি।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬,৬৮৮.
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র - ২০২২ অনুযায়ী, দেশে দারিদ্রের হার কত?
  1. ১৯.৫%
  2. ২০.৩%
  3. ১৯.২%
  4. ২০.২%
ব্যাখ্যা
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র - ২০২২:
- বাংলাদেশের দারিদ্রো মানচিত্র - ২০২২, প্রকাশ করে  ৩০ জানুয়ারি ২০২৫।
- বিবিএস ১৯৭৩ সাল থেকে খানার আয় ও ব্যয় জরিপ থেকে দারিদ্র্য পরিমাপ করে আসছে।
- দারিদ্রের হার: ১৯.২%।
- গ্রামে: ২০.৩%।
- শহরে: ১৬.৫%।
- বিভাগ অনুযায়ী দারিদ্র হার বেশি: বরিশালে, (২৬.৬%)।
- বিভাগ অনুযায়ী দারিদ্র হার কম: চট্টগ্রাম, ( ১৫.২%)।
- জেলা অনুযায়ী দারিদ্র হার কম: নোয়াখালী, ( ৬.১%)।
- জেলা অনুযায়ী দারিদ্র হার বেশি: মাদারীপুর, ( ৫৪.৪%)।

উল্লেখ্য,
- সবচেয়ে দরিদ্র উপজেলা- ডাসার, মাদারীপুর৷
- দারিদ্র্যের হার- ৬৩.২%
- সবচেয়ে ধনী উপজেলা- বেগমগঞ্জ , নোয়াখালী।

উৎস: ¡) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
          ¡¡) বণিক বার্তা।
৬,৬৮৯.
Swine is to Pigs as to Cow is to -
  1. ক) Meat
  2. খ) Bleat
  3. গ) Calf
  4. ঘ) Beef
ব্যাখ্যা

The Bengali meaning of question words:
Swine: শূকর; শুয়োর; বরাহ।
Pig: শূকরছানা।

The Bengali meaning of Answer words:
Cow: গাভী, গরু।
Calf: বাছুর।

Pig হচ্ছে Swine এর বাচ্চা।
Calf হচ্ছে Cow এর বাচ্চা।

Source: Bangla Academy Dictionary.

৬,৬৯০.
এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার- ২০২৪ পেয়েছে কোন সংস্থা?
  1. অধিকার
  2. আইন ও সালিশ কেন্দ্র
  3. মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  4. বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার-২০২৪

- ২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার জিতেছে বাংলাদেশি মানবাধিকার সংস্থা অধিকার (Odhikar)।
-
এই পুরস্কার প্রদান করেছে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD)
- ২৭ নভেম্বর ২০২৪ এই পুরস্কার ঘোষণা করা হয়।
- পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর ২০২৪, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে।
- অধিকার তিন দশকের বেশি সময় ধরে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়েছে।
- তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD), এ প্রতিবছর মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়।
- গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের সঙ্গে একটি ট্রফি এবং $১,০০,০০০ অর্থ পুরস্কার দেওয়া হবে।

⇒ উল্লেখ্য, 
- অধিকার ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশের মানবাধিকার সংগঠন।
- অধিকারের নেতৃত্বে আছেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান।
- এটি মূলত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত ও প্রতিবেদন প্রকাশ করে।
- মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে।
- অন্যন কাজ- মানবাধিকার গবেষণা, অ্যাডভোকেসি, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং মানবাধিকার রক্ষাকারীদের প্রশিক্ষণ।

⇒ অধিকার (Odhikar) এর কিছু উল্লেখযোগ্য উদ্যোগ:

- রোম স্ট্যাটিউট স্বাক্ষরে বাংলাদেশকে উদ্বুদ্ধ করা।
- রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন তদন্তে ভূমিকা।
- প্রতিবছর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ (১৯৯৬ সাল থেকে)।

এছাড়াও,
⇒ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MHRC) প্রতিষ্ঠা ২০০১ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার প্রচার ও সচেতনতা বৃদ্ধি।

⇒ আইন ও সালিশ কেন্দ্র (ASK) প্রতিষ্ঠা ১৯৮৬ সালে।
কাজের ক্ষেত্র: নারী অধিকার, শিশু অধিকার এবং শ্রমিক অধিকার রক্ষা।

⇒ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (BHRC) প্রতিষ্ঠা ১৯৮৭ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা প্রদান।

⇒ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST) প্রতিষ্ঠা ১৯৯৩ সালে।
কাজের ক্ষেত্র: আইনি সহায়তা প্রদান এবং বিচার ব্যবস্থার সংস্কারে কাজ।

⇒ জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) প্রতিষ্ঠা ২০০৯ সালে
কাজের ক্ষেত্র: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং পরামর্শমূলক ভূমিকা পালন।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট ও এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ওয়েবসাইট । [লিঙ্ক]
৬,৬৯১.
সম্প্রতি [অক্টোবর, ২০২৫] ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে -
  1. আবদুল মালেক
  2. এম এ মুহিত 
  3. নাজমুল হক হিমেল
  4. ইরফানুল শাকিল
ব্যাখ্যা

ইংলিশ চ্যানেল:
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 

⇒ সম্প্রতি  ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বাংলাদেশের দুই ব্যক্তি দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর।
- দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের এই দুই সাঁতারু।
- ২৯ জুলাই, ২০২৫ তারিখে ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরিয়ে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

উলেখ্য,  
- বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। ১৯৬৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আবদুল মালেক। ‎স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৮৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি মোশাররফ হোসেন।

উৎস: i) The Daily Star Bangla.
         ii) Britannica.

৬,৬৯২.
COP-31 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করবে কোন দেশ? 
  1. অষ্ট্রেলিয়া 
  2. তুরস্ক
  3. মালদ্বীপ 
  4. ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- কিন্তু কোনো পক্ষই আপস না করলে সম্মেলনটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হতো।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
 - মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন (অষ্ট্রেলিয়া)। 
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC. (Link)

৬,৬৯৩.
জাতীয় বাজেট ২০২৩-২৪ অনুসারে, বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ?
  1. ২২তম
  2. ২৫তম
  3. ৩৫তম
  4. ৩৮তম
ব্যাখ্যা
অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ:
- ২০১৫ সালের ১ জানুয়ারি বিশ্বব্যাংকের মানদন্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন- মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
- ২০২১ সালে বাংলাদেশ জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে।
- ১৪ বছরে দেশে জিডিপি'র গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশের বেশি।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Centre for Economics and Business Research এর ডিসেম্বর, ২০২২ মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩৭ সালে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।
- বর্তমানে দেশে স্টার্টআপের সংখ্যা ২৫০০ এবং এ খাতে বিনিয়োগ এসেছে প্রায় ১ বিলিয়ন ডলার।
- বর্তমানে দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটির অধিক।
- ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি।

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
৬,৬৯৪.
বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
  1. কয়লা
  2. ডিজেল
  3. প্রাকৃতিক গ্যাস
  4. পারমানবিক শক্তি
ব্যাখ্যা
বিদ্যুৎ:
- বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় - প্রাকৃতিক গ্যাস।
- ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নীট উৎপাদিত বিদ্যুৎ এর ৪৯.০৭% গ্যাস ভিত্তিক;
- এবং ফার্নেস অয়েল ভিত্তিক: ২৬.৯৫%।
- কয়লা: ১১.৪৬%;
- ডিজেল :৫.৪৯%;
- বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার বিষয়টি বিবেচনায় নিয়ে,
- বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা ‘পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, ২০১৬’ প্রস্তুত করা হয়েছে।
- এই মহাপরিকল্পনা অনুযায়ী স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উন্নীতকরণ চিত্র;
- ২০৩০ সালে উৎপাদন ক্ষমতা: ৪০,০০০ মেগাওয়াট।
- চাহিদা: ৩৩,০০০ মেগাওয়াট।
- ২০৪১ সালে উৎপাদন ক্ষমতা: ৬০,০০০ মেগাওয়াট।
- চাহিদা: ৫২,০০০ মেগাওয়াট।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,৬৯৫.
On Victory Day 2024, the President of which country paid tribute to the martyrs of the Great Liberation War at the National Memorial?
  1. Sri Lanka
  2. Thailand
  3. Romania
  4. East Timor
ব্যাখ্যা
- মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
- ১৬ ডিসেম্বর, ২০২৪ সকাল ৭টা ৫ মিনিটে দুই নেতা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
- এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রর্দশন করে।
- প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।
- এ সময় উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৬ ডিসেম্বর ২০২৪।
৬,৬৯৬.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, নারী সাক্ষরতার হার কত?
  1. ৭০.৩২%
  2. ৭১.৮৯%
  3. ৭২.৯৪%
  4. ৭৩.৫১%
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

​জনশুমারি ও গৃহগণনা ২০২২:

​- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

​তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৬,৬৯৭.
বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত? (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪)
  1. ৩৭.৮৯ শতাংশ
  2. ৩৭.৯৫ শতাংশ
  3. ৩৮.৩২ শতাংশ
  4. ৩৮.৬৫ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিতে:
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।

উল্লেখ্য,
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

সাময়িক হিসাবে ২০২২-২৩ অর্থবছরে –
- শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৬৬% শতাংশ।
- পূর্ববর্তী অর্থবছরে ছিল ৮.১৮ শতাংশ।

গুরুত্বপূর্ণ তথ্য:
- কর্মসংস্থানের দিক থেকে ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত।
- সার্বিকভাবে জিডিপিতে শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,৬৯৮.
সাময়িকী ফোর্বস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. কুয়েতি দিনার
  2. মার্কিন ডলার
  3. সৌদি রিয়াল
  4. ওমান রিয়াল
ব্যাখ্যা

কুয়েতি দিনার (KWD)

- কুয়েত সৌদি আরব এবং ইরাকের মাঝামাঝি অবস্থিত, এবং বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ হিসেবে এর সম্পদের বেশিরভাগই অর্জিত হয়।
- পরিমাপ অনুসারে, কুয়েতি দিনার) বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা,
-  ১ দিনার ৩.২৬ মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে।
- অন্য কথায়, ১ মার্কিন ডলারের মূল্য ০.৩১ কুয়েতি দিনার।

শক্তিশালী মুদ্রা:
- মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়।
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।
- মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার একটি তালিকা করেছে। 
- তালিকায় বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার।
- এক কুয়েতি দিনারে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার পাওয়া যায়।
​- বাংলাদেশি টাকায় প্রায় ৩৯৭ টাকা। 
​- এক মার্কিন ডলারের মূল্য শূন্য দশমিক ৩১ কুয়েতি দিনার। 
- দ্বিতীয় অবস্থানে বাহরাইনি দিনার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল।

উৎস- Forbes magazine. [Link]

৬,৬৯৯.
Which country is the largest oil producer in the world? [February, 2026]
  1. United States
  2. Venezuela 
  3. Russia
  4. Saudi Arabia
  5. Iran
ব্যাখ্যা

• বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশ: 
- বর্তমানে  বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

- ২০২৫ সালের ডেটা অনুসারে, এর দৈনিক উৎপাদন প্রায় ২০-২২ মিলিয়ন ব্যারেল (mb/d) এর আশেপাশে, যা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় ২০-২২%।
- এটি ২০১৮ সাল থেকে শীর্ষ স্থান ধরে রেখেছে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষত্বের মূল কারণ হলো শেল অয়েল এবং টাইট অয়েলের উন্নয়ন, যা ২০১০ এর পর থেকে উৎপাদন দ্বিগুণ করেছে।

» বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর দৈনিক উৎপাদন  তালিকা ও বৈশ্বিক উৎপাদনের অংশ: 
১ যুক্তরাষ্ট্র → ২১.৯১ mb/d (২২%)
২ সৌদি আরব → ১১.১৩ mb/d (১১%)
৩ রাশিয়া ) → ১০.৭৫ mb/d (১১%)
৪ কানাডা → ৫.৭৬ mb/d (৬%)
৫ চীন → ৫.২৬ mb/d (৫%)
৬ ইরাক → ৪.৪২ mb/d (৪%)
৭ ব্রাজিল  → ৪.২৮ mb/d (৪%)
৮ সংযুক্ত আরব আমিরাত → ৪.১৬ mb/d (৪%)
৯ ইরান → ৩.৯৯ mb/d (৪%)
১০ কুয়েত  → ২.৯১ mb/d (৩%)



তথ্যসূত্র:
i) U.S. Energy Information Administration.  (Link) 
ii) Investopedia. 
iii) Visual Capitalist. 

৬,৭০০.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (জুলাই, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুলাই, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।