বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৬২ / ৯২ · ৬,১০১৬,২০০ / ৯,৩৬৭

৬,১০১.
বাংলাদেশের পণ্য দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি কোন দেশে হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. জার্মানি
  4. চীন
ব্যাখ্যা

• রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ - জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ - যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ - স্পেন।

​এছাড়াও,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ – যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য – তৈরি পোশাক।

তথ্যসূত্র: বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৬,১০২.
বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয়-
  1. ক) ১ জুলাই থেকে
  2. খ) ২ জুলাই থেকে
  3. গ) ৩ জুলাই থেকে
  4. ঘ) ৪ জুলাই থেকে
ব্যাখ্যা
SOFR:
- বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেটের (লাইবর) ব্যবহার ৩০ জুন, ২০২২ শেষ হয়ে যাচ্ছে।
- এর মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে চলা আন্তর্জাতিক পর্যায়ে সুদহার নির্ধারণের অন্যতম এই মাপকাঠির ইতি ঘটছে।
- এর পরিবর্তে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর) নামে নতুন ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়ে গেছে, যা ১ জুলাই, ২০২৩ থেকে পুরোদমে চলা শুরু করে।

তথ্যসূত্র: প্রথম আলো (৩০ জুলাই, ২০২৩)।
৬,১০৩.
বিশ্বব্যাংকের তথ্যমতে, উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা

উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে বাংলাদেশ:
- বর্তমানে উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
- বিশ্বব্যাংকের ‘অ্যান আনসাস্টেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ’ প্রতিবেদনে
এই তথ্য পাওয়া যায়।
- এতে দেখা যায়, ১৯৮০ সাল থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং 'অনুভূত তাপমাত্রা' (ফিলস লাইক টেম্পারেচার) ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
- ক্রমবর্ধমান তাপজনিত অসুস্থতায় শুধু ২০২৪ সালেই প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে।
- এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৬,১০৪.
’স্বাধীনতা পদক ২০২৫’- এ কতজন মরণোত্তর পুরস্কার লাভ করে?
  1. ৭জন
  2. ৬জন
  3. ১জন
  4. ২জন
ব্যাখ্যা

- স্বাধীনতা পদক ২০২৫ এ ৬ জনকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে।

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- ৭ জনের মধ্যে ৬ জনকে মরণোত্তর পুরস্কার প্রাপ্ত হয়।
- শুধু বদরুদ্দীন মোহাম্মদ উমর জীবিত পুরস্কার প্রাপ্ত হন।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।

উল্লেখ্য,
- স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৬,১০৫.
'বাংলাদেশ স্ট্রিট' কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) আবুধাবি
  3. গ) টরেন্টো
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
বাংলাদেশ স্ট্রিট: 
- ২৬ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাউটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্ট্রিট।
- ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময় এই সিদ্ধান্ত আসে।

এছাড়া,
- নিউইয়র্কের জ্যামাইকার একটি সরকের নাম 'বাংলাদেশ এভিনিউ'।
- ব্রঙ্কসের স্টালিং এভিনিউয়ের নাম পরিবর্তন করে রাখা হয় 'বাংলা বাজার এভিনিউ'।

উৎস: প্রথম আলো (২৭ মার্চ, ২০২৩)।
৬,১০৬.
প্রতি বছর কত তারিখে 'জাতীয় কৃ‌ষি দিবস' পালিত হয়?
  1. ১ অগ্রহায়ণ
  2. ১ কার্তিক
  3. ২ অগ্রহায়ণ
  4. ২ কার্তিক
ব্যাখ্যা
জাতীয় কৃ‌ষি দিবস:
- বাংলাদেশে প্রতি বছর ১লা অগ্রহায়ণ 'জাতীয় কৃ‌ষি দিবস ও নবান্ন উৎসব' পালিত হয়।

⇒ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় এক সোনালি অধ্যায়ের নাম কৃষি।
- উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বা '১লা অগ্রহায়ণ, ১৪১৫' সালে প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়।
- সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।

⇒ কৃষিপ্রথা চালু হওয়ার পর থেকে নবান্ন উৎসব পালন হয়ে আসছে।
- একসময় অগ্রহায়ণই ছিল বাংলা বছরের পয়লা মাস। ‘অগ্র’ মানে ‘প্রথম’, আর ‘হায়ণ’ অর্থ ‘মাস’।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬,১০৭.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার
  2. আন্তোনিও গুতেরেস
  3. জন এলিয়াসন
  4. মার্ক ম্যালোচ ব্রাউন
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৬,১০৮.
What is the name of the new passenger train launched recently on the Dhaka-Chilahati route?
  1. Bangabandhu Express
  2. Dhaka Express
  3. Chilahati Express
  4. India-Bangladesh Friendship Express
ব্যাখ্যা
• ‘চিলাহাটি এক্সপ্রেস:
→ যাত্রীবাহী নতুন ট্রেন চিলাহাটি ‘চিলাহাটি এক্সপ্রেস’ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
→ ট্রেনটি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।
→ নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।
→ আধুনিক সুযোগ-সুবিধাসহ ৮০০ জন যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটিতে চলাচল করবে।

তথ্যসূত্র: ইত্তেফাক (০৪ জুন ২০২৩)।
৬,১০৯.
According to the national budget 2025-26, what is the per capita income?
  1. 2,650 USD
  2. 2,723 USD
  3. 2,820 USD
  4. 2,935 USD
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৬,১১০.
ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় -
  1. ক) ১ জানুয়ারি ২০২৩
  2. খ) ২ জানুয়ারি ২০২৩
  3. গ) ৪ জানুয়ারি ২০২৩
  4. ঘ) ৬ জানুয়ারি ২০২৩
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশ হিসেবে  অন্তর্ভুক্ত হয় - ১ জানুয়ারি ২০২৩।
 
- পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলের ২৭তম দেশ হয়েছে - ক্রোয়েশিয়া।
- সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল। এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ইইউ’র ৪০ কোটির বেশি মানুষ ব্লকের সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে।
-  একই দিনে মুদ্রা হিসেবে, ‘ইউরো’কে আনুষ্ঠানিকভাবে গ্রহন করে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা গ্রহণকারী - ২০তম দেশ।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও বাংলা ট্রিবিউন।
৬,১১১.
জি২০ এর সদস্য সংস্থা কয়টি? [জুন, ২০২৫]
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২টি
ব্যাখ্যা
জি২০:
- ১৯৯৭-১৯৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর ১৯৯৯ সালে জি২০ প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত ও উন্নয়নশীল অর্থনীতির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করার জন্য একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসেবে কাজ করে ।
- ফোরামটি প্রাথমিকভাবে বিস্তৃত সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলির উপর মূলত দৃষ্টি নিবদ্ধ করেছিল। 
- তবে এটি তার এজেন্ডাকে অন্যান্য বিষয়ের মধ্যে প্রসারিত করেছে যার মধ্যে রয়েছে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতি দমন।
- এটি ১৯টি দেশ (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং ২টি আঞ্চলিক সংস্থা যথা ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) নিয়ে গঠিত।
- জি-২০ সদস্যরা বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এরও বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: জি২০ ওয়েবসাইট।
৬,১১২.
দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী -
  1. ফাহামিদা সুলতান
  2. সায়মা আক্তার সাম্মী
  3. ওয়াসিকা আয়শা খান
  4. জুবায়দা খানম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী:

→ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। 
→ নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়শা খান।
→ তিনি দেশের প্রথম নারী, যিনি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। 
→ ১ মার্চ, ২০২৪ মন্ত্রিসভায় নতুন এই প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
৬,১১৩.
বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত বছর? [এপ্রিল, ২০২৫]
  1. ৭২.২ বছর
  2. ৭২.৩ বছর
  3. ৭২.৪ বছর
  4. ৭২.৬ বছর
ব্যাখ্যা
'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩' শীর্ষক প্রতিবেদন:
- বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর।

অন্যদিকে,
- ২০২২ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৪ বছর।

উল্লেখ্য ২০২৩ সালে -
- জনসংখ্যার সাধারণ বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ।
- মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে মৃত্যুর প্রথম কারণ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১.০২৭ শতাংশ।
- পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪.২ বছর এবং নারীদের ক্ষেত্রে ১৮.৪ বছর।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১৭৯ জন।

উৎস: বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩।
৬,১১৪.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? [ আগস্ট, ২০২৫]
  1. ২,৭২০ মার্কিন ডলার
  2. ২,৬২০ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৫২০ মার্কিন ডলার
ব্যাখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)সর্বশেষ রিপোর্ট:
- মাথাপিছু আয়- ২,৮২০ মার্কিন  ডলার।
- মাথাপিছু জিডিপি- ২,৬৭১ মার্কন ডলার।
- মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৬,১১৫.
বিবিএস SVRS-2020 রিপোর্ট অনুসারে বাংলাদেশে ৭ বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের মধ্যে শিক্ষার হার কত শতাংশ?
  1. ৭২.৯ শতাংশ
  2. ৭৪.৫ শতাংশ
  3. ৭৫.২ শতাংশ
  4. ৭৭.৪ শতাংশ
ব্যাখ্যা
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার:
- জাতীয় পর্যায়ে : ৭৫.২ শতাংশ
- পুরুষ : ৭৭.৪ শতাংশ
- নারী : ৭২.৯ শতাংশ।
১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার:
- জাতীয় পর্যায়ে : ৭৫.৬ শতাংশ
- পুরুষ : ৭৮.২ শতাংশ
- নারী : ৭৩.০ শতাংশ।
(তথ্যসূত্রঃ বিবিএস ওয়েবসাইট)
৬,১১৬.
বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান:
- বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়ার পোশাকের এক-পঞ্চমাংশের গন্তব্য এই বাজার।
- দেশটিতে গত বছর রপ্তানি হয়েছে মার্কিন ৯৭৩ কোটি ডলারের তৈরি পোশাক।
- উএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য,
- এই বাজারে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন। 
- যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম। 
- এই বাজারে ভারত এখন চতুর্থ শীর্ষ পোশাক রপ্তানিকারক।

উৎস: ৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
৬,১১৭.
Using the word 'Senior citizen' Instead of 'old person' is an example of -
  1. Euphemism
  2. Irony
  3. Metaphor
  4. Allegory
ব্যাখ্যা
Euphemism - a word or phrase used to avoid saying an unpleasant or offensive word.
''Senior citizen'' is a euphemism for ''old person''.
The phrase “left to pursue other interests” is a euphemism for “fired.”

Source: dictionary.cambridge.org
৬,১১৮.
সম্প্রতি, কোন দেশে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল 'জিনিয়াস অ্যাক্ট' পাশ হয়েছে? [ আগস্ট, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
'জিনিয়াস অ্যাক্ট': 
- যুক্তরাষ্ট্রে পাশ হয়েছে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল 'জিনিয়াস অ্যাক্ট'।  (১৮ জুলাই, ২০২৫)
- এক দশক আগে 'ভবিষ্যতের কেলেঙ্কারি' বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
- এবার সেই ক্রিপ্টোকে বৈধতা দিয়েছে মার্কিন কংগ্রেস।
- বিলটিতে মূলত স্টেবলকয়েন নামের এক ধরনের ডিজিটাল মুদ্রার জন্য নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ করা হয়েছে,
- যার মান ডলারের মতো নিরাপদ সম্পদের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে।

উৎস: বিবিসি বাংলা। [লিঙ্ক]
৬,১১৯.
তৈরি পোষাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩ : কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক প্রতিবেদন:
- বরাবরের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বর্তমানে তাদের বাজার হিস্যা ৩১.৬৪ শতাংশ।
- একক দেশ হিসেবে গত বছরও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
- গত বছর বাংলাদেশ তিন হাজার ৮০০ কোটি বা ৩৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।
- বিশ্বের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৭.৩৮ শতাংশ।
- ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার।
- ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে ৭০০ কোটি ডলার কম মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে তৃতীয় স্থানে রয়েছে।

উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৬,১২০.
পেঁয়াজের বিকল্প ‘চিভ’ নামের নতুন মসলার জাত চাষে সাফল্য পেয়েছেন-
  1. ক) বিএডিসির বিজ্ঞানীরা
  2. খ) বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা
  3. গ) গাজীপুরের মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পেঁয়াজের বিকল্প ‘চিভ’ নামের নতুন মসলার জাত চাষে সাফল্য পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, গাজীপুরের মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৬,১২১.
ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহৃত একক CPS এর পূর্ণরূপ কী?
  1. Characters Per Size
  2. Cycles Per Stroke
  3. Characters Per Second
  4. Cycles Per Second
ব্যাখ্যা
• ডট ম্যাট্রিক্স প্রিন্টার:
- ডট ম্যাট্রিক্স প্রিন্টার এক ধরনের ইমপেক্ট প্রিন্টার যা ছোট পিন ব্যবহার করে কালিকে কাগজে ছাপায়।
- আয়তাকার সাজানো কতগুলো বিন্দুকে ডট ম্যাট্রিক্স বলে।
- এ বিন্দু গুলোর মাধ্যমে যে কোন বর্ণ ফুটিয়ে তোলা হয়।
- ডট ম্যাট্রিক্স প্রিন্টারে রিবন কার্টিজ ব্যবহৃত হয়।
- এর গতি পরিমাপক একক CPS (Characters per second).

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি, ভোকেশনাল। [২০২১ সংস্করণ]।
৬,১২২.
বহুল আলোচিত ব্রেক্সিট কার্যকর হয়-
  1. ক) ৩১ মার্চ, ২০২০
  2. খ) ৩১ জানুয়ারি, ২০১৯
  3. গ) ৩১ মার্চ, ২০১৯
  4. ঘ) ৩১ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২০।
৬,১২৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ কত?
  1. ২০,৪৪,০০০ হেক্টর
  2. ২৭,৩৯,০০০ হেক্টর
  3. ৩২,১৮,০০০ হেক্টর
  4. ৩৮,৬৩,০০০ হেক্টর
ব্যাখ্যা

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৬,১২৪.
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি দেয়া হয় কত তারিখে?
  1. ১৯ জানুয়ারি, ২০২৫
  2. ২০ জানুয়ারি, ২০২৫
  3. ২১ জানুয়ারি, ২০২৫
  4. ২২ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি:
- যুদ্ধ শুরু হয়: ৭ অক্টোবর, ২০২৩ সাল।
- অপারেশন আল-আকসা ফ্লাডের মধ্য দিয়ে এই যুদ্ধের শুরু হয়।
- হামাস এই অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করে ইসরায়েল আক্রমণ করে।
- এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।
- ১৫ মাসের সহিংসতা ও গণহত্যার পর গত ১৯ জানুয়ারি, ২০২৫ থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
- তিনটি ধাপের চুক্তির প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস, বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ৪২ দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।
- দ্বিতীয় ধাপে, ইসরায়েল তাদের সেনাবাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেবে।
- মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
৬,১২৫.
কোন প্রতিষ্ঠানকে ‘ফিনটেক পাইওনিয়ার ২০২৩' পুরস্কার প্রদান করা হয়?
  1. বিকাশ
  2. রকেট
  3. নগদ
  4. সহজ
ব্যাখ্যা
ফিনটেক পাইওনিয়ার ২০২৩:
- দেশের আর্থিক প্রযুক্তি খাতে অগ্রগামী ভূমিকা রাখায় ‘ফিনটেক পাইওনিয়ার ২০২৩' পুরস্কার প্রদান করা হয় মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশকে।
- বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩' অনুষ্ঠানে বিকাশকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ক সম্মাননা স্মারক গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীরড়
- এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, অ্যান্ট গ্রুপ ও সফট ব্যাংক ভিশন ফান্ড থেকে ৩৮১ মিলিয়ন বা ৩৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বিনিয়োগ এনেছে বিকাশ।
- ২০৪১ সালে উন্নত বাংলাদেশ যেন ক্যাশবিহীন স্মার্ট বাংলাদেশ হয় সেই লক্ষ্যে কাজ করছে বিকাশ।

উৎস: ২৯ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৬,১২৬.
বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ কোনটি?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. মঙ্গোলিয়া
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 এ ৯৮টি দেশের মধ্যে শীর্ষ বায়ুদূষিত দেশ হলো বাংলাদেশ।
তালিকায় ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও মঙ্গোলিয়া। ভারতের অবস্থান ৫ম স্থানে।
এছাড়া রাজধানী হিসেবে শীর্ষ দূষিত শহর হলো নয়াদিল্লি।
২য় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।
(সূত্রঃ IQAir World Air Quality Report -2019)
৬,১২৭.
ডব্লিউ জি সি'র তথ্য অনুযায়ী, কোন দেশে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
সবচেয়ে বেশি সোনা মজুত:
- একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে, নাকি কোনো বিপদের মুখোমুখি হতে যাচ্ছে, তা নির্ধারণে সোনার মজুত বিশেষ ভূমিকা রাখে।
- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।
- ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। 

উল্লেখ্য, 
সোনা মজুদে শীর্ষ দেশ -
1. যুক্তরাষ্ট্র।
2. জার্মানি।
3. ইতালি।
4. ফ্রান্স। 
5. রাশিয়া।

অন্যদিকে -
- সোনা মজুতে বাংলাদেশ বিশ্বে ৬৬তম। 

উৎস: i) Forbes ওয়েবসাইট। [link]
         ii) ১৭ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৬,১২৮.
গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? [অক্টোবর, ২০২৫]
  1. ২৫তম
  2. ২৮তম
  3. ৩৩তম
  4. ৩৫তম
ব্যাখ্যা

বৈশ্বিক সামরিক শক্তি সূচক, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: 2025 Military Strength Ranking.
প্রকাশ: জানুয়ারি, ২০২৫। 
প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার।
অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি। 

প্রতিবেদন অনুযায়ী-
• শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
• সর্বনিম্ন দেশ: ভুটান।
• বাংলাদেশের অবস্থান: ৩৫তম।

তথ্যসূত্র: বৈশ্বিক সামরিক শক্তি সূচক, ২০২৫। [Link]

৬,১২৯.
স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি (অটোয়া) অনুমোদনকারী দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ১৬৫টি
  2. ১৬৬টি
  3. ১৬৭টি
  4. ১৬৮টি
ব্যাখ্যা
অটোয়া চুক্তি:
- এটি স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি।
- চুক্তিটি Anti-Personnel Landmines Convention নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৬৫টি। (জুলাই, ২০২৫)
- সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা হলো এই চুক্তির উদ্দেশ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ মে, ১৯৯৮ সালে চুক্তিটি স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে তা অনুমোদন করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট ও হিউম্যান রাইট ওয়াচ ওয়েবসাইট। (লিংক)
৬,১৩০.
Gulf Cooperation Council-এর সদস্য দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Gulf Cooperation Council (GCC):

- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।

⇒ এর সদস্য সংখ্যা ৬টি। এগুলো হলো:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন,
- ওমান।

উল্লেখ্য,
- পারস উপসাগর তীরবর্তী ৮টি দেশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এই ৮টি দেশ হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইরাক।

উৎস: GCC ওয়েবসাইট।
৬,১৩১.
How many Olympic games have been hosted in Africa?
  1. 1
  2. 2
  3. 3
  4. Has not hosted any Olympic event yet
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।

উল্লেখ্য,
- আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত একটিও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি।

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ২০২৮ সালে ৩৪তম আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। 

উৎস: Britannica.
৬,১৩২.
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-এর বর্তমান মহাসচিব কে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. গোলাম সারওয়ার
  2. আবুল আহসান
  3. আবুল হাসনাত
  4. ইসালা ভিরাকুন
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

উল্লেখ্য,
⇒ সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উৎস: SAARC ওয়েবসাইট।
৬,১৩৩.
২০২৪ সালে বাংলাদেশে কত রেমিট্যান্স এসেছে? [এপ্রিল, ২০২৫]
  1. ২২ বিলিয়ন ডলার
  2. ২৫ বিলিয়ন ডলার
  3. ২৭ বিলিয়ন ডলার
  4. ২৯ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
রেমিট্যান্স: 
- ২০২৪ সালে বাংলাদেশে এসেছে রেকর্ড ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স। 
- ২০২৪ সালে দেশে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে।
- পুরো বছরে দেশে এসেছে মোট প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।
- সরকারি তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল ২০২১ সালে ২২ বিলিয়ন ডলার।

উৎস: The Daily Star বাংলা (১ জানুয়ারি, ২০২৫)।
৬,১৩৪.
২০২৫ সালের বুকার পুরস্কার অর্জন করেন কে?
  1. কিরণ দেশাই
  2. ডেভিড সালাই
  3. বেন মার্কোভিটস
  4. বানু মুশতাক
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। - 'ফ্লেশ (Flesh)' সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। 

অন্যদিকে,
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৬,১৩৫.
ন্যাটোর সর্বশেষ সদস্যদেশ কোনটি? [সেপ্টম্বর,২০২৫]
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. ইউক্রেন
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

 NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২টি প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।  
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি। 
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।

উল্লেখ্য,
- ৭ মার্চ, ২০২৪ তারিখে সামরিক জোট ন্যাটোয় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন।
- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
- এর পরেই ন্যাটোতে যোগ দিতে আবেদন করে সুইডেন। 

উৎস: NATO ওয়েবসাইট।

৬,১৩৬.
OBDURATE :
  1. ক) flexible
  2. খ) timid
  3. গ) pliable
  4. ঘ) whimsical
ব্যাখ্যা
- উল্লেখিত শব্দের সম্পর্কিত শব্দ হলো 'whimsical'

শব্দের অর্থ–
• Flexible – নমনশীল।
• Timid– মুখচোরা।
• Pliable – সহজে বাঁকানো বা নমনীয়।
• whimsical  – খেয়ালি বা অদ্ভুত স্বভাবের।

- উপরোক্ত শব্দ গুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হলো 'whimsical'

Source: merriam-webster Dictionary and GRE Big book.
৬,১৩৭.
EULOGY : PRAISE ::
  1. Epic : Contempt
  2. Parody : Respect
  3. Tirade : Awe
  4. Elegy : Lament
ব্যাখ্যা
Eulogy (noun): 
Meaning - উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।

Praise (noun): 
Meaning - প্রশংসা; গুণকীর্তন; সুখ্যাতি; তারিফ।

সম্পর্ক: Eulogy ও Praise হচ্ছে সমার্থক শব্দ। 

অপশনসমূহ, 
Epic - মহাকাব্য; Contempt - ঘৃণা। 
Parody - অন্য কারো রচনার ভাষা ও ভঙ্গি অনুকরণ করে রচিত ব্যঙ্গরসাত্মক রচনা; Respect - উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
Tirade - দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা; Awe - ভয় ও শ্রদ্ধামিশ্রিত সম্মানবোধ; সম্ভ্রম; আতঙ্ক; ত্রাস। 
Elegy - শোকগাথা; Lament - শোক করা; বিলাপ করা।

• অপশনসমূহের মধ্যে Elegy ও Lament পরস্পর similar meaning প্রকাশ করে।  
তাই, সঠিক উত্তর - Elegy : Lament. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬,১৩৮.
Which team is the defending champions of BPL season 10?
  1. Durdanto Dhaka
  2. Comilla Victorians
  3. Sylhet Strikers
  4. Rangpur Riders
  5. Fortune Barishal
ব্যাখ্যা
বিপিএল ২০২৪:
- ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ম আসর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই লিগের আয়োজন করে।
- তিনটি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হয়।
- মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
- ৭টি দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৪৬টি।
- ১ মার্চ, ২০২৪ তারিখে মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল।
- রানার্সআপ: কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- টুর্নামেন্ট সেরা: তামিম ইকবাল।

উৎস: Bangladesh Premier League ওয়েবসাইট।
৬,১৩৯.
নিচের কোন দেশটি 'NPT' চুক্তিতে যোগ দেয় নি? (জানুয়ারি, ২০২৫)
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. ফ্রান্স
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (জানুয়ারি, ২০২৫)

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

অন্যদিকে,
⇒ ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি।
- কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।

⇒ উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

এছাড়াও,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
৬,১৪০.
HTML-এর সংক্ষিপ্ত রূপের পুরো অর্থ কী?
  1. Hyper Text Makeup Language
  2. Hyper Text Markup Language
  3. Home Tool Management Language
  4. Hyperlink and Text Management Language
ব্যাখ্যা

• HTML-এর সংক্ষিপ্ত রূপের পুরো অর্থ “Hyper Text Markup Language”। এটি একটি মানক মার্কআপ ভাষা যা ওয়েব পেজ তৈরি ও প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। HTML-এর মাধ্যমে ওয়েব ব্রাউজারকে নির্দেশ দেওয়া হয় যে কোন অংশে শিরোনাম, প্যারাগ্রাফ, তালিকা, ছবি বা লিঙ্ক স্থাপন করতে হবে। “Hyper Text” বলতে বোঝায় এমন টেক্সট যা অন্য ওয়েব পেজের সঙ্গে সংযুক্ত (লিঙ্ক) হতে পারে। “Markup” নির্দেশ করে যে এটি মূল কনটেন্টকে চিহ্নিত ও বিন্যাস করার জন্য ট্যাগ ব্যবহার করে। HTML ওয়েব ডিজাইনের ভিত্তি হিসেবে কাজ করে এবং CSS ও JavaScript-এর সঙ্গে মিলিত হয়ে সম্পূর্ণ ইন্টারেক্টিভ ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে। সুতরাং সঠিক উত্তর হলো খ) Hyper Text Markup Language.

• HTML:
- ‘HTML’ এর পূর্ণরূপ হলো  HyperText Markup Language.
- HTML হলো ওয়েব পেজ তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা। 
-  টিম বার্নার্স-লি ১৯৯১ সালে HTML উদ্ভাবন করেন। 
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়াল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

তথ্যসূত্র: W3C অফিসিয়াল ডকুমেন্টেশন।

৬,১৪১.
সামরিক খাতে শীর্ষ ব্যয়কারী দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ইউক্রেন
ব্যাখ্যা
সামরিক খাতে শীর্ষ ব্যয়কারী দেশ:
- বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র।
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯৯ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।
- এটি মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের ৩৭ শতাংশের সমান।
- যুক্তরাষ্ট্র সামরিক খাতে চীনের চেয়ে প্রায় তিন গুণ এবং রাশিয়ার চেয়ে প্রায় সাত গুণ বেশি ব্যয় করে।
- যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের ৮৯ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় খরচ হয়েছে।
- মূলত রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করা, পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন, আকাশ ও সমুদ্রপথে শক্তি বাড়ানো এবং ইউক্রেন ও ইসরায়েলকে আর্থিক সহায়তা দিতে এসব অর্থ খরচ করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৬,১৪২.
বাংলাদেশে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ -
  1. ১৫.৫৮ শতাংশ
  2. ১৭.৬১ শতাংশ
  3. ১০.৭৪ শতাংশ
  4. ২২.৪২ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশের বনভূমির পরিমাণ

- একটি দেশের মোট আয়তনের তুলনায় ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক।
- কিন্তু বাংলাদেশের মোট আয়তনের মাত্র ১৫.৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে।
- এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪ শতাংশ। 
- বাংলাদেশের মোট বনভূমি - ২২.৪২ লক্ষ হেক্টর (৫৫.৪ লক্ষ একর)।
- একক বনভূমি হিসাবে দেশের বৃহত্তম বনভূমি - সুন্দরবন (৬০১৭ বর্গ কিমি)।
- দেশের বৃহত্তম বনাঞ্চল - চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম এর বনাঞ্চল।

- দিন দিন এদেশে বনভূমির পরিমাণ আশংকাজনক হারে কমছে, যা পরিবেশের জন্য মারাত্বক হুমকি।
- এই থেকে পরিত্রাণে জাতীয় পর্যায়ে রক্ষনাবেক্ষন এর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপন বৃদ্ধি ও বৃক্ষনিধন হ্রাসে আমাদের সচেতন হতে হবে।

তথ্যসূত্র - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬,১৪৩.
Amnesty International-র বর্তমান মহাসচিব কে? (মে-২০২৫)
  1. ইউজি ইওয়াসাওয়া
  2. ডঃ অ্যাগনেস ক্যালামার্ড
  3. এইচ. ই. জোয়াও গনসালভেস লৌরেনসো
  4. এডুয়ার্ডো পেড্রোসা
ব্যাখ্যা
• Amnesty International :
- এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ।
- সংস্থাটি ২৮ মে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত।
- সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।
- Amnesty International-র বর্তমান মহাসচিব - ডঃঅ্যাগনেস ক্যালামার্ড।
- Amnesty International শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৭৭ সালে।

উৎস : Amnesty International website.
৬,১৪৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ?
  1. ১০.২৫%
  2. ১১.০২%
  3. ১২.৮৩%
  4. ১৩.৫৪%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,১৪৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে -
  1. যুক্তরাষ্ট্রে
  2. চীনে
  3. জাপানে
  4. পাকিস্তানে
ব্যাখ্যা
রপ্তানি আয়:
⇒ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার: ১৫.৮৭%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে: জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার: ১১.২১%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার: ১০.৫২%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,১৪৬.
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
  1. ঢাকা
  2. ময়মনসিংহ
  3. ফরিদপুর
  4. টাংগাইল
ব্যাখ্যা

পাট:
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- পাট একটি বর্ষাকালীন ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত।
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়: সাদা পাট ও তোষা পাট।
- বাংলাদেশে বছরে প্রায় ১৬ লক্ষ মে. টন পাট উৎপাদিত হয় যা বিশ্বে দ্বিতীয়।
- তবে পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ দেশের বিপুলসংখ্যক মানুষ পাট চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে।

উল্লেখ্য,
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে, পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৬,১৪৭.
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? [এপ্রিল, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা:
- চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
- চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে চীনের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
- এর আওতায় শিক্ষার্থীরা প্রতি বছর অন্তত আট ঘণ্টা করে এআই-সম্পর্কিত পাঠ গ্রহণ করবে।
- নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হওয়া এই পরিকল্পনার লক্ষ্য শিশুদের ছোটবেলা থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে উদ্বুদ্ধ করা।
- চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং জানান, ২০২৫ সালেই প্রকাশিত হবে একটি হোয়াইট পেপার, যেখানে থাকবে চীনের এআই শিক্ষা বিষয়ক কৌশল, নীতিগত দিকনির্দেশনা এবং বাস্তবায়ন পরিকল্পনা

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৬,১৪৮.
জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) ১৯তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্রাজিল
  2. উগান্ডা
  3. অস্ট্রেলিয়া
  4. আজারবাইজান
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- সর্বশেষ NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়।

অন্যদিকে -
- ২০১৯ সালে আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন তথা ন্যাম-এর ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
৬,১৪৯.
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
  1. মালেতে
  2. কলম্বোতে
  3. বাঙ্গালোরে
  4. কাঠমান্ডুতে
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন হয় ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে শ্রীলঙ্কার কলম্বোতে।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৬,১৫০.
২০২৪ সালের বুকার পুরস্কার কোন উপন্যাসের জন্য প্রদান করা হয়?
  1. Creation Lake
  2. The Safekeep
  3. Stone Yard Devotional
  4. Orbital
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বুকার পুরস্কার:

- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ‘অরবিটাল’ উপন্যাসের জন্য যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন।
- ‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার।
- এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে হয়েছে এই বইতে।
- অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।
- এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৬,১৫১.
FIFA World Cup 2026 এ গ্রুপভিত্তিক বিভাজন কতটি?
  1. ১২টি
  2. ১০টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি। 
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ।
- অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।

⇒ FIFA World Cup 2026 এ গ্রুপভিত্তিক বিভাজন ১২টি। 
- গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরো প্লে‑অফ ডি বিজয়ী। 
- গ্রুপ ‘বি’: কানাডা, ইউরো প্লে‑অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড। 
- গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
- গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরো প্লে‑অফ সি বিজয়ী। 
- গ্রুপ ই: জার্মানি, কিউরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। 
- গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী দল।
- গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
- গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
- গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
- গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
- গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল।
- গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) BBC.

৬,১৫২.
বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের বৃহত্তম পণ্য ও সেবা আমদানিকারক দেশ:

- মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ।
- ২০২২ সালে বিশ্ব থেকে মার্কিন পণ্য আমদানির পরিমাণ ছিল মোট ৩.২ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ থেকে ১৪.৬ শতাংশ (৪১৩.৭ বিলিয়ন ডলার) বেশি।
- চীন মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের শীর্ষ সরবরাহকারী দেশ ছিল।
- মোট পণ্য আমদানির ১৬.৫ শতাংশের জন্য দায়ী।

উল্লেখ্য,
- ২০২২ সালে মার্কিন পণ্য আমদানির শীর্ষ পাঁচটি সরবরাহকারী ছিল:
• চীন (৫৩৬.৩ বিলিয়ন ডলার),
• মেক্সিকো (৪৫৬.৪ বিলিয়ন ডলার),
• কানাডা (৪৩৬.৬ বিলিয়ন ডলার),
• জাপান (১৪৮.১ বিলিয়ন ডলার),
• জার্মানি (১৪৬.৬ বিলিয়ন ডলার)।
• ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন পণ্য আমদানি ছিল ৫৫৩.৩ বিলিয়ন ডলার।

উৎস: United States Trade Representative (.gov).
৬,১৫৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত শতাংশ?
  1. ৯.৩১%
  2. ১০.৫৫%
  3. ১১.২৩%
  4. ১২.৭৯%
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

​মৎস্য উৎপাদন:

- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা পানিতে উৎপাদনের পরিমাণ: ৬,২৮,৬২৩ মে.টন।
• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.৩০%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৬,১৫৪.
বর্তমানে দেশে নীতি সুদহার কত শতাংশ? [মার্চ, ২০২৬] 
  1. ৮ শতাংশ
  2. ১০ শতাংশ
  3. ১২.৫ শতাংশ
  4. ১০.৫ শতাংশ
ব্যাখ্যা

- বর্তমানে দেশে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
- মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুদহার (পলিসি রেট) অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশে না নামা পর্যন্ত এই সংকোচনমূলক অবস্থান বজায় রাখা হবে।
-  বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।
- ২০২৪ সালের অক্টোবর থেকে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

• একনজরে মুদ্রানীতিঃ 
-  নীতি সুদহার ১০ শতাংশ।
- মূল্যস্ফীতি লক্ষ্য: ৭ শতাংশে না আসা পর্যন্ত সংকোচনমূলক নীতি চলবে।
- বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ।
- মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা জুন নাগাদ সাড়ে ১১ শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা। লিঙ্ক

৬,১৫৫.
পরিবর্তীত বাংলা ক্যালেন্ডার অনুসারে কোন মাসের দিন গণণায় পরিবর্তন এসেছে?
  1. ক) চৈত্র
  2. খ) আশ্বিন
  3. গ) ভাদ্র
  4. ঘ) পৌষ
ব্যাখ্যা
১৪২৬ বঙ্গাব্দে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা ৩১ দিন হিসাবে শুরু করা হয়েছে যা পূর্বে ৩০ দিন ছিল। এখন থেকে নতুন ক্যালেন্ডার অনুসারে বাংলা বছরের প্রথম ৬ মাস হবে ৩১ দিনের এবং ফাল্গুন মাস ছাড়া অন্য পাঁচ মাস হবে ৩০ দিনের। ফাল্গুন মাস হবে ২৯ দিনের এবং যে বছর লিপ ইয়ার হবে কেবল সেই বছর ফাল্গুন মাস হবে ৩০ দিনের। বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ বর্ষপঞ্জি পরিবর্তনের এই কাজটি করেছে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]
৬,১৫৬.
বিসিবির বর্তমান সভাপতি কে?[ জুন, ২০২৫]
  1. ফারুক আহমেদ
  2. নাজমুল হাসান পাপন
  3. নিজামউদ্দিন চৌধুরী
  4. আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা
• বাংলাদেশ ক্রিকেট বোর্ড:
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম।
- ১৬তম সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
- বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে।
- জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে খেলা আমিনুলের নেতৃত্বেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ।
- ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন।

উৎস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৬,১৫৭.
ওরাকল কর্পোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? (নভেম্বর ২০২৪)
  1. সত্য নাদেলা
  2. ল্যারি এলিসন
  3. সাফরা এ. ক্যাটজ
  4. জ্যাক ডর্সি
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- Headquarters: Austin, Texas, United States.
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates.
- ওরাকল কর্পোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন সাফরা এ. ক্যাটজ। (নভেম্বর ২০২৪)
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।

উৎস: ব্রিটানিকা এবং অফিশিয়াল ওয়েবসাইট। [Link]
৬,১৫৮.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. সালেহউদ্দিন আহমেদ
  2. আলী ইমাম মজুমদার
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. ফয়েজ আহমদ
ব্যাখ্যা

ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- গঠিত হয়: ১৯৮২ সালে।
- সভাপতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। (অক্টোবর, ২০২৫)
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: সালেহউদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৫)
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ।

৬,১৫৯.
ত্রয়োদশ বিশ্বকাপ ক্রিকেটে স্বাগতিক দেশ কোনটি? 
  1. ক) ভারত
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) শ্রীলঙ্কা
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে। 
- ২০২৩ বিশ্বকাপ  ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। 
- ২০২৩ বিশ্বকাপে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে।
- এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ তে সরাসরি ৮ টি দল এবং ২ দল যোগ্যতা ম্যাচ থেকে নির্ধারণ করা হবে।
- ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণে বিশ্বকাপ  ক্রিকেট অনুষ্ঠিত হয়।
- ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ প্রতিযোগিতা ১০ দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
- বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে ৫ অক্টোবর এবং ১৯ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে এই আসর।

উৎস: ICC Men's Cricket World Cup India 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,১৬০.
At present, which country received the highest remittances? (September, 2024)
  1. Mexico
  2. China
  3. India
  4. Bangladesh
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- প্রকাশিত হয়: জুন, ২০২৪।
- প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (KNOMAD)'।
- প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 40.

⇒প্রতিবেদন অনুযায়ী: প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষে থাকা দেশগুলো হলো:
1. ভারত,
2. মেক্সিকো,
3. চীন,
4. ফিলিপাইন,
5. ফ্রান্স
6. পাকিস্তান.
7. মিশর,
8. বাংলাদেশ,
9. নাইজেরিয়া,
10. জার্মানি।

উল্লেখ্য,
⇒ বিদেশে অভিবাসী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ হচ্ছে যথাক্রমে: ভারত, মেক্সিকো, রাশিয়া, চীন ও সিরিয়া।
- এছাড়া অভিবাসীদের শীর্ষ দশটি প্রধান গন্তব্য দেশ হচ্ছে: যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ক্যানাডা, অস্ট্রেলিয়া, স্পেন এবং ইতালি।

এছাড়া,
- জিডিপিতে অবদানে শীর্ষ দেশ: তাজিকিস্তান।

উৎস: IOM ওয়েবসাইট।
৬,১৬১.
’Pact of Paris’ নামে পরিচিত চুক্তিটি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল?
  1. ১৯২৮ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯১৯ সালে
  4. ১৯৩৯ সালে
ব্যাখ্যা
• Pact of Paris:
- Pact of Paris যা Kellogg–Briand Pact নামেও পরিচিত।
- একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যার মাধ্যমে রাষ্ট্রগুলো যুদ্ধকে একটি রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে অঙ্গীকারবদ্ধ হয়।
- চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact।
- স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮।
- কার্যকর হয়: ২৪ জুলাই, ১৯২৯।
- মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)।
- স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে দাঁড়ায় ৬২টি।

• চুক্তির লক্ষ্য:
- আন্তর্জাতিক বিরোধে যুদ্ধ ব্যবহার নিষিদ্ধ করা;
- শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান নিশ্চিত করা;
- বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা।

উৎস: Britannica.
৬,১৬২.
ডা. মাহাথির বিন মোহাম্মদের বিখ্যাত বই কোনটি?
  1. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট
  2. দ্য প্রিন্স
  3. এ ডক্টর ইন দ্যা হাউজ
  4. দ্য আর্ট অফ দ্য ডিল
ব্যাখ্যা
ড. মাহাথির মোহাম্মদ:
-  ড. মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি।
- যিনি প্রথম দফায় ১৯৮১–২০০৩।
- দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন।
- ড. মাহাথির চল্লিশের দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। 
- দ্বিতীয় দফায় (২০১৮–২০২০) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। 

তার দুটি বিখ্যাত বই যথা:
- দ্য মালয় ডিলে মা,
- এ ডক্টর ইন দ্যা হাউজ। 

অপরদিকে,
- দ্য সোশ্যাল কন্ট্রাক্ট: বইয়ের লেখক জিন-জ্যাক রুশো।
- দ্য প্রিন্স: বইয়ের লেখক নিকোলো ম্যাকিয়াভেলি।
- দ্য আর্ট অফ দ্য ডিল: ডোনাল্ড ট্রাম্প।

উৎস: Britannica.
৬,১৬৩.
Cup is to coffee as bowl is to
  1. ক) dish
  2. খ) soup
  3. গ) spoon
  4. ঘ) food
ব্যাখ্যা
Coffee goes into a cup and soup goes into a bowl. Choices a and c are incorrect because they are other utensils. The answer is not choice d because the word food is too general.
৬,১৬৪.
নিচের কোনটি BENELUX -এর সদস্য দেশ নয়?
  1. বেলজিয়াম
  2. নেদারল্যান্ডস
  3. লুক্সেমবার্গ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
BENELUX:
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- চুক্তি স্বাক্ষরিত হয়: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর হয়: ১৯৬০ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- বর্তমান সদস্য: ৩টি। (জানুয়ারি, ২০২৫)
• বেলজিয়াম,
• নেদারল্যান্ডস,
• লুক্সেমবার্গ।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
৬,১৬৫.
বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (Chief Economist) কে?
  1. এনগোজি ওকোনজো-ইওয়ালা
  2. ইন্ডারমিত গিল 
  3. গীতা গোপীনাথ
  4. ডেভিড মালপাস
ব্যাখ্যা

ইন্ডারমিত গিল (Indermit Gill):
-  ইন্ডারমিত গিল বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ডেভেলপমেন্ট ইকোনমিকস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি প্রবৃদ্ধি, দারিদ্র্য, প্রতিষ্ঠান, সংঘাত এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারগুলোর সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
- ২০২২ সালের ১ সেপ্টেম্বর এ পদে যোগদানের আগে তিনি Vice President for Equitable Growth, Finance, and Institutions হিসেবে দায়িত্বে ছিলেন।
- তার অন্যতম অবদান হলো “মধ্যম আয়ের ফাঁদ” (middle-income trap) ধারণাটি প্রবর্তন, যা অর্থনৈতিক গবেষণায় ব্যাপক স্বীকৃতি পেয়েছে।
- তিনি ঋণ সংকট, সবুজ প্রবৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৬,১৬৬.
Stare : Glance ::
  1. Gulp : Sip
  2. Confident : Tell
  3. Advice : Admire
  4. Participate : Observe
ব্যাখ্যা
• Correct Analogical Relation- Stare : Glance :: Gulp : Sip.

Stare :
- Bangla Meaning: তাকিয়ে থাকা।
- English Meaning: to look for a long time with the eyes wide open.

Glance :
- Bangla Meaning: পলকে দেখে নেওয়া।
- English Meaning: to give a quick short look.

Options:
ক) Gulp
- Bangla Meaning: গলাধ:করণ করা।
- English Meaning: to eat or drink food or liquid quickly by swallowing it in large amounts.

- Sip
- Bangla Meaning: চুমুক দেওয়া, অল্প অল্প পান করা।
- English Meaning: to drink, taking only a very small amount at a time.

খ) Confident
- Bangla Meaning: আত্মবিশ্বাসী। 
- English Meaning: being certain of your abilities or having trust in people.

- Tell
- Bangla Meaning: বলা, কাউকে কিছু বলতে, প্রায়শই তাদের তথ্য বা নির্দেশনা দেয়, বলা, জানানো।
- English Meaning: to say something to someone, esp. to give instructions or information.

গ) Advice
- Bangla Meaning: উপদেশ; পরামর্শ।
- English Meaning: recommendation regarding a decision or course of conduct: counsel.

- Admire
- Bangla Meaning: মুগ্ধভাবে প্রশংসা করা, প্রশংসা।
- English Meaning: to find someone or something attractive and pleasant to look at.

ঘ) Participate
- Bangla Meaning: কোনো কার্যকলাপে অংশ নেওয়া অথবা জড়িত হওয়া।
- English Meaning: to take part in or become involved in an activity.

- Observe
- Bangla Meaning: যেভাবে কিছু ঘটছে সে সম্পর্কে আরও জানার জন্য, লক্ষ রাখা।
- English Meaning: to watch carefully the way something happens or the way someone does something.

• Analogical Relation অনুসারে Stare : Glance :: এর সঠিক এনালজি Gulp : Sip. উভয় এ কাজ এর intencity বা তীব্রতা বুঝায়।

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৬,১৬৭.
বর্তমানে BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাত কয়টি?
  1. ১১৩টি
  2. ১১৪টি
  3. ১১৫টি
  4. ১১৬টি
ব্যাখ্যা
BRRI উদ্ভাবিত ধানের জাত:
- ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৫টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন দুই জাতের উচ্চ ফলনশীল ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
- ধানের দুইটি জাত হলো: ব্রি ধান১০৭ ও ব্রি ধান১০৮।

উৎস: .৯ জানুয়ারি, ২০২৪, দ্য ডেইলি স্টার বাংলা।  
৬,১৬৮.
Which one of the following is the best analogy of "Endorse: Endorsee"?
  1. Artist: Artiste
  2. Equip: Equippery
  3. Furnish: Furnishee
  4. Deport: Deportee
ব্যাখ্যা
• The best analogy of "Endorse: Endorsee" is - Deport: Deportee.

• Endorse (verb-transitive) - দলিল সই করা বা সত্যায়িত করা; অনুমোদন করা; দাবি সমর্থন করা।
- Endorsee (Noun) - পৃষ্ঠালেখক।

- অর্থাৎ, Endorse -এর Noun Form হলো Endorsee.

Deport (verb) - (নির্বাসিত/বিতাড়িত করা),
- Deportee (Noun) - (নির্বাসিত ব্যক্তি)

- অর্থাৎ, Deport  -এর Noun Form হলো Deportee (নির্বাসিত ব্যক্তি).

• সুতরাং, সঠিক analogy টি হলো - Deport: Deportee.

• অন্যদিকে,
- Artist (Noun) - (যে ব্যক্তি সুকুমার শিল্পের চর্চা করে; শিল্পী; বিশেষত চিত্রশিল্পী) : Artiste (Noun) - (পেশাদার গায়ক, অভিনেতা, নৃত্যশিল্পী ইত্যাদি)।
- Equip (verb) - সজ্জিত করা; প্রস্তুত করা। Equippery ভুল শব্দ।
- Furnish (verb) - সরবরাহ করা; জোগানো; সজ্জিত করা। Furnishee হলো ভুল শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৬,১৬৯.
২০২৫ সালের G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?[ এপ্রিল,২০২৫]
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• ২০২৫ সালে  দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলন অনুষ্ঠিত হবে।[ এপ্রিল,২০২৫]

• G-20:
- G-20 হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- G-20 বর্তমান সদস্য - ২১ টি।[ এপ্রিল,২০২৫]
- G-20 জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G-20 সর্বশেষ সদস্য আফ্রিকান ইউনিয়ন (৯ সেপ্টেম্বর ২০২৩)।

উৎস: G-20 জোট ওয়েবসাইট।
৬,১৭০.
'APEC- ২০২৫' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. থাইল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. পেরু
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।[ এপ্রিল,২০২৫]

• APEC:

- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।[ এপ্রিল,২০২৫]
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
৬,১৭১.
আর্থনা শীর্ষ সম্মেলন- ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হয়? [মে, ২০২৫]
  1. তুরস্ক
  2. কাতার
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
Earthna Summit 2025 (আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫):
- Earthna/আর্থনা শব্দের অর্থ হলো "আমাদের পৃথিবী"।
- আর্থনা শীর্ষ সম্মেলন (Earthna Summit) হলো একটি আন্তর্জাতিক পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন।
- কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণাপ্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।
- দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টার-অ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলন সংক্রান্ত বিশেষ তথ্য:
স্থান: দোহা, কাতার।
প্রতিপাদ্য: ''আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান''।
তারিখ: ২২ ও ২৩ এপ্রিল।
বিশেষ বক্তা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তথ্যসূত্র: Earthna ওয়েবসাইট।
৬,১৭২.
‘ছয়দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
  1. ক) ১৯৬৬ সালের ২২ মার্চ
  2. খ) ১৯৬৬ সালের ২৩ মার্চ
  3. গ) ১৯৬৬ সালের ৭ মার্চ
  4. ঘ) ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

উৎস : বাংলাপিডিয়া।

৬,১৭৩.
কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ কয়টি? (এপ্রিল, ২০২৫)
  1. ৪৮টি
  2. ৫১টি
  3. ৫৬টি
  4. ৫৯টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (এপ্রিল, ২০২৫)
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৬,১৭৪.
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. সোয়ান্তে প্যাবো
  2. আরডেম পাটাপৌটিয়ান
  3. ক্যাটালিন কারিকো
  4. ডেভিড জুলিয়াস
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩':
- চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় যৌথভাবে 'নোবেল পুরস্কার ২০২৩' জিতেছেন দুই বিজ্ঞানী।
- তারা হলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান।
- ২ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট তাদের নাম ঘোষণা করেন।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের কার্যক্ষমতা বিকাশকে সক্ষম করেছে’ নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অন্যদিকে -
- চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২২' লাভ করেন সোয়ান্তে প্যাবো।
- চিকিৎসাবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ানকে।

উল্লেখ্য,
- প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।
- চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরি দিয়ে জয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
- নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে।
- সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।
- ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৯ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: ২ অক্টোবর, ২০২৩, যুগান্তর।
৬,১৭৫.
Ornithologist : Bird :: Archaeologist : ?
  1. Islands
  2. Mediators
  3. Archaeology
  4. Aquatic
  5. Pool
ব্যাখ্যা
As Ornithologist is a specialist of Birds similarly Archaeologist is a specialist of Archaeology.
৬,১৭৬.
১ জানুয়ারি ২০২৪ বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO) ১৬০ তম সদস্য দেশ হতে যাচ্ছে কোন দেশ?
  1. বেলিজ
  2. আলজেরিয়া
  3. বলিভিয়া
  4. কোস্টারিকা
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)।
- UNWTO এর পূর্ণরুপ - United Nations World Tourism Organization.
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)

- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য- ১৬০ টি (সদস্যপদ কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৪ সাল থেকে)।
- সর্বশেষ সদস্য (১৬০তম)  - বেলিজ।
- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)।
৬,১৭৭.
OUTSKIRTS : TOWN ::
  1. rung : ladder
  2. margin : page
  3. water : goblet
  4. trunk : tree
ব্যাখ্যা
Outskirts (noun): 
Bangla Meaning - (বিশেষত শহরের) প্রান্তদেশ। 

Town (noun): 
Bangla Meaning - টাউন; গ্রামের চেয়ে বড় অথচ পুরাপুরি শহর হিসেবে গড়ে ওঠেনি এমন জনপদ। 

সম্পর্ক: Outskirts হচ্ছে Town এর প্রান্তদেশ। 

অপশনসমূহ, 
rung - মইয়ের ধাপ; ladder - মই; (লাক্ষণিক) উন্নতিলাভের সিঁড়ি।
margin - কোনো পৃষ্ঠার মুদ্রিত বা লিখিত বিষয়বস্তুর চারপাশের খালি জায়গা; page - বইপুস্তকের পাতা; পৃষ্ঠা।
water - পানি; goblet - হাতলছাড়া পানপাত্রবিশেষ।
trunk - (গাছের) কাণ্ড; tree - গাছ। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - margin : page. 
- কারণ, margin হচ্ছে page এর প্রান্তদেশ। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৬,১৭৮.
বর্তমানে দেশে সর্বাধুনিক ও সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মাণ করা হচ্ছে?
  1. ক) কক্সবাজার
  2. খ) কুষ্টিয়া
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) পাবনা
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২০।
৬,১৭৯.
বিবিএস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত শতাংশ?
  1. ১৮.০০
  2. ১৮.৩০
  3. ১৮.৫০
  4. ১৮.৭০
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:

- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 

• সবচেয়ে বেশি দারিদ্র্য জনগোষ্ঠী: বরিশাল (২৬.৯%)। 
• সবচেয়ে কম দারিদ্র্য জনগোষ্ঠী: খুলনা (১৪.৮%)।

অন্যদিকে -
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৬,১৮০.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ সেরা সিনেমা কোনটি?
  1. ন ডরাই
  2. সাঁতাও
  3. হাওয়া
  4. কাজল রেখা
ব্যাখ্যা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এ সেরা সিনেমা:
- ২৯  জানুয়ারি ২০২৬ ঘোষণা করা হয়।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
- সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে 'সাঁতাও'।
- একই সিনেমা নির্মাণের সুবাদে সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন।
- অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল।
- এবং সেরা শব্দগ্রাহক হিসেবে পাচ্ছেন একই সিনেমার জন্য সুজন মাহমুদ।
- সিনেমাটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।

উৎস: পত্রিকা নিউজ।

৬,১৮১.
সম্প্রতি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি'র প্রতীক কী? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ফুলকপি
  2. মাথাল
  3. কেটলি
  4. ট্রাক
ব্যাখ্যা
নিবন্ধিত রাজনৈতিক দল: 
- বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৯টি। [৫ ফেব্রুয়ারি, ২০২৫]
- সর্বশেষ দল: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
- প্রতীক: ফুলকপি
- নিবন্ধন তারিখ: ০২/০২/২০২৫

উৎস: Bangladesh Election Commission.
৬,১৮২.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে কয়টি দেশ অংশ নেবে?
  1. ২৮টি
  2. ৩২টি
  3. ৪০টি
  4. ৪৮টি
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
আসর- ২৩তম; 
আয়োজক দেশ- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র;
অংশগ্রহণকারী দল- ৪৮টি দেশ [প্রথম বারের মতো];
উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
ফাইনাল হবে- ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে।

বিশেষ তথ্য:
FIFA এর পূর্ণরূপ: Federation of International Football Association.
প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪ সাল।
বাংলাদেশ সদস্য হয়: ১৯৭৬সাল।
প্রথম বিশ্বকাপ আয়োজন: ১৯৩০ সাল [আয়োজক: উরুগুয়ে]।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।

৬,১৮৩.
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় -
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ভারত
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ:
• আয়োজক - ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়। আরব আমিরাতের দুবাই ও শারজার দুটি ভেন্যুতে খেলা হয়েছে।
• উদ্বোধনী ম্যাচ - ৩ অক্টোবর, ২০২৪।
• ফাইনাল ম্যাচ - ২০ অক্টোবর, ২০২৪।
• অংশগ্রহণকারী দল - ১০টি।
• মোট ম্যাচ - ২৩টি।
• চ্যাম্পিয়ন দল - নিউজিল্যান্ড।
• রানার্স আপ দল - দক্ষিণ আফ্রিকা।
• ফাইনালের সেরা খেলোয়াড় - অ্যামেলিয়া কারই।
• বিশ্বকাপের সেরা খেলোয়াড় - অ্যামেলিয়া কারই।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৬,১৮৪.
LAWYER : COURTROOM ::
  1. ক) Participant : Learn
  2. খ) Commuter : Train
  3. গ) Gladiator : Areana
  4. ঘ) Senator : Caucus
ব্যাখ্যা

LAWYER (noun):
English Meaning: one whose profession is to conduct lawsuits for clients or to advise as to legal rights and obligations in other matters.
Bangla Meaning: উকিল; আইনজীবী।

COURTROOM (noun):
English Meaning:
- a room where a law court meets.
- a room in which a court of law is held.
Bangla Meaning: এজলাস খানা।

প্রশ্নে উল্লেখিত LAWYER বা আইনজীবীর সাথে COURTROOM বা এজলাস খানার সম্পর্ক রয়েছে।

অপশনে থাকা অন্যান্য শব্দের অর্থ-
● Participant এর অর্থ- অংশগ্রহণকারী ব্যক্তি।
● Learn এর অর্থ-শেখা; জ্ঞানার্জন করা।
● Commuter এর অর্থ- নিত্যযাত্রী।
● Train এর অর্থ- ট্রেন; রেলগাড়ি।
● Gladiator এর অর্থ- (প্রাচীন রোমে) শাসক ও সামন্ত প্রভুদের মনোরঞ্জনের জন্য মল্লভূমিতে প্রাণপণ যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত ক্রীতদাস।
● Areana এর অর্থ- যেকোনো প্রতিযোগিতার ক্ষেত্র; কর্মক্ষেত্র; রণক্ষেত্র।
● Senator এর অর্থ- গরিষ্ঠসভার সদস্য।
● Caucus এর অর্থ- রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটি; এই কমিটির সভা।

● উপরিউক্ত শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা যায়,  lawyer performs their professional role in a courtroom, তেমনি Gladiator বা gladiator performs their role in an arena.

● তাই সঠিক উত্তর হিসেবে ‘Gladiator : Areana’ কে নির্বাচন করা হয়।

Source: GRE Big Book, Merriam-webster Dictionary, Bangla-English Dictionary and Accessible Dictionary

৬,১৮৫.
পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী?
  1. প্রক্সিমা সেন্টারাই
  2. সূর্য 
  3. চাঁদ
  4. আলফা সেন্টারাই
ব্যাখ্যা

সূর্য:
- পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব আলোক বর্ষ এককে মাপা হয়।
- আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে।
- এই বেগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে।
- সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র।
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
- সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri)।
- পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ।

এছাড়া,
- প্রক্সিমা সেন্টারাই: এটি সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি নক্ষত্র, যা ৪.২ আলোকবর্ষ দূরে অবস্থিত।
- চাঁদ: এটি নক্ষত্র নয়। এটি পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। 
- আলফা সেন্টারাই, ট্রিপল স্টার সিস্টেম, যার সবচেয়ে ক্ষীণ উপাদান।
- সবচেয়ে উজ্জ্বল উপাদান নক্ষত্র, আলফা সেন্টারাই A,
- দ্বিতীয় উজ্জ্বল উপাদান, আলফা সেন্টারাই B, 
- তৃতীয় উপাদান প্রক্সিমা সেন্টারাই।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৬,১৮৬.
২০২৫ সালে মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে?
  1. মোহাম্মদ মাহবুবুল হক খান
  2. মীর আবদুস শুকুর আল মাহমুদ
  3. বদরুদ্দীন মোহাম্মদ উমর
  4. জামাল নজরুল ইসলাম
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৬,১৮৭.
আদমশুমারি অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ৪ বছর
  4. ৮ বছর
ব্যাখ্যা
• আদমশুমারি:
- আদমশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পরপর।
- এ পর্যন্ত আদমশুমারি অনুষ্ঠিত হয়: ৬ বার।
- সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- আদমশুমারি পরিচালনা করে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
- বাংলাদেশের নাগরিকের ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স ১৮  বছর।
- নিপোর্ট ঢাকার আজিমপুরে অবস্থিত।
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০২২সালে।

⇒ উল্লেখ্য,
- উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়: ১৮৭২সালে।
- প্রথম আদমশুমারি হয় লর্ড মেয়োর সময়।


উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৬,১৮৮.
বর্তমানে (২০২৪) সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
  1. মাইক্রোসফট এক্সেল
  2. ভিসিক্যালক
  3. লোটাস-১২৩
  4. ওপেন অফিস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল।

স্প্রেডশিট (Spreadsheet):

- একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে।
- এ সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভারসন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে।
- একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা।
- স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব করে ফেলে।
- উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি।

• MS word- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
• MS PowerPoint- প্রেজেন্টেশন সফটওয়্যার।
• MS Outlook- ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: i) TechRadar ওয়েবসাইট।
         ii) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,১৮৯.
What is the code name of the recent U.S. military operation in Iran? (July, 2025)
  1. Operation Midnight Hammer
  2. Operation Rising Lion
  3. Operation Iron Wall
  4. Operation Poseidon Archer
ব্যাখ্যা
অপারেশন মিড নাইট হ্যামার:
- সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম 'অপারেশন মিড নাইট হ্যামার'।
- অপারেশনটি পরিচালিত হয় ২১ জুন ২০২৫ সালে।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- সব মিলিয়ে এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৬,১৯০.
বিশ্ব নদী দিবস কবে?
  1. সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার
  2. সেপ্টেম্বর মাসের চতুর্থ সোমবার
  3. সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার
  4. সেপ্টেম্বর মাসের চতুর্থ বুধবার
ব্যাখ্যা
বিশ্ব নদী দিবস
- প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবসটি পালন করা হয়।
- ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।
- ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে।
- ২০১০ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে বেসরকারি সংস্থা ‘রিভারাইন পিপল'।

সূত্র- বিশ্ব নদী দিবসের ওয়েবসাইট।  
৬,১৯১.
কোন দেশের সহায়তায় 'তিস্তা মহাপ্রকল্প' বাস্তবায়িত হবে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. নেপাল
ব্যাখ্যা

তিস্তা প্রকল্প:
- ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ।
- বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প। 
- ১০ বছর মেয়াদে এ প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার কোটি টাকা। 
- প্রথম ৫ বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে।
- ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে।
- রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের ৫ জেলার বাসিন্দা।

সূত্র- কালের কণ্ঠ ও প্রথম আলো পত্রিকা। 

৬,১৯২.
ইসলামিক ‍উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত? [এপ্রিল, ২০২৫]।
  1. ৬০ টি
  2. ৫৮ টি
  3. ৫৬ টি
  4. ৫৭ টি
ব্যাখ্যা
• Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বর্তমান সদস্য: ৫৭টি।[এপ্রিল, ২০২৫]
- সদর দপ্তর: সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এর প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

উৎস: IDB ওয়েবসাইট।
৬,১৯৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, জিডিপিতে কৃষিখাতের অবদান কত?
  1. ১১.০২%
  2. ১০.৫২%
  3. ১১.৫২%
  4. ১০.০২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৬,১৯৪.
২০২৬ সালে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন কে? 
  1. নুরুন নাহার আক্তার
  2. বেগম খালেদা জিয়া
  3. আফরোজা ইয়াসমিন
  4. মোছা. ববিতা খাতুন
ব্যাখ্যা

- ২০২৬ সালে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বেগম খালেদা জিয়া। 
- ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন ছয়জন নারী। 
- নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নারী।
- পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন—‘
- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার,
- ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন,
- ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর,
- ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ও
-‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।]
 
উৎস: প্রথম আল পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৬,১৯৫.
What is the current number of members of the World Health Organization (WHO)? [March, 2026]
  1. 190
  2. 191
  3. 193
  4. 194
  5. 196
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে গেছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এক বছর আগে ডব্লিউএইচও থেকে বের হয়ে আসার এ প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র। 
- বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর সদস্য সংখ্যা—১৯৩টি।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (মার্চ-২০২৬)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: বিবিসি ।

৬,১৯৬.
According to Yearbook of Agricultural Statistics - 2022, which is the top cotton producing district?
  1. Jhenaidah
  2. Bogra
  3. Faridpur
  4. Naogaon
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২২ অনুসারে উৎপাদনে শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- বিভাগ অনুসারে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় রংপুর বিভাগে।
- আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা: নওগাঁ।
- আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা: সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা: বগুড়া।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৬,১৯৭.
flower : flour :: knew : ___
  1. ক) view
  2. খ) now
  3. গ) new
  4. ঘ) bet
ব্যাখ্যা
homophone - each of two or more words having the same pronunciation but different meanings, origins, or spelling, for example new and knew; flower and flour.
source: oxford dictionary
৬,১৯৮.
Which city will host COP30? [May, 2025]
  1. Dubai
  2. Belem
  3. Baku
  4. Sharm El-Sheikh
ব্যাখ্যা
COP30:
- COP30 হল জাতিসংঘের ৩০তম Conference of the Parties (COP), একটি বার্ষিক বৈশ্বিক সভা যেখানে বিশ্ব নেতা, বিজ্ঞানী, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য একত্রিত হন।
- COP30 অনুষ্ঠিত হবে ১০-২১ নভেম্বর, ২০২৫, বেলেম, ব্রাজিল-এ।
- COP21-এ স্বাক্ষরিত প্যারিস চুক্তি এবং পূর্ববর্তী COP-এর আলোচনা COP30 অব্যাহত রেখেছে।
- COP29-এর পর থেকে অগ্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫°C-তে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলি মূল বিষয়বস্তু হবে।

উৎস: COP30 Brasil ওয়েবসাইট।
৬,১৯৯.
ব্যালন ডি'অর ২০২৫-এর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় জিতেছেন কে?
  1. রবার্ট লেফানডভস্কি
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. জুড বেলিংহাম
  4. উসমান দেম্বেলে
ব্যাখ্যা

ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি'অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৫ সালে ৬৯তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

⇒ Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল।

উৎস: i) Goal.com.
ii) FIFA.

৬,২০০.
Ballon d'Or 2023-এ, বর্ষসেরা খেলোয়াড় -
  1. ক্রিস্টিয়ানো রোনালদো
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. লিওনেল মেসি
  4. করিম বেনজেমা
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.