বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা / ৯২ · ৫০১৬০০ / ৯,৩৬৭

৫০১.
BIMSTEC ভুক্ত দেশ নয় কোনটি? (জানুয়ারি,২০২৫)
  1. থাইল্যান্ড
  2. ভুটান
  3. মিয়ানমার
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
• সিঙ্গাপুর BIMSTEC ভুক্ত দেশ নয়।

• BIMSTEC:

- পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা- ৭টি।(জানুয়ারি,২০২৫)

• এগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৫০২.
How many member countries does WHO have as of October 2025?
  1. 190
  2. 185
  3. 194
  4. 189
ব্যাখ্যা

• ​​বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (অক্টোবর, ২০২৫)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

৫০৩.
বাংলাদেশের বর্তমান ও ২৬তম প্রধান বিচারপতি কে? [জানুয়ারি,২০২৬]
  1. সৈয়দ রেফাত উদ্দিনি আহমদ
  2. জুবায়ের রহমান চৌধুরী
  3. মোহাম্মদ আসাদুজ্জামান 
  4. জনাব মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা 
ব্যাখ্যা

প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে  বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান।
- ২৫ তম  প্রধান বিচারপতি ছিলেন ড. সৈয়দ রেফাত আহমেদের ।
- সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর অবসরে হয়েছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

উল্লেখ্য, 
- জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
- ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান।
- ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

উৎস: ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]

৫০৪.
বঙ্গবন্ধুর জন্মদিবসকে দিবস হিসেবে পালন করা হয়?
  1. ক) শিশু দিবস
  2. খ) অটিজম দিবস
  3. গ) পরিবেশ দিবস
  4. ঘ) জাতীয় টিকা দিবস
ব্যাখ্যা
জাতীয় শিশু ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস দিবস ১৭ মার্চ।
Source:dss.gov.bd
৫০৫.
How many member countries of the European Free Trade Association? (January, 2025)
  1. 4
  2. 7
  3. 8
  4. 11
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (জানুয়ারি, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৫০৬.
বিশ্বের সর্ববৃহৎ রণতরীর নাম কী?
  1. ইউএসএস এন্টারপ্রাইজ
  2. ইউএসএস নিমিটজ
  3. ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
  4. ইউএসএস আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

বিশ্বের সর্ববৃহৎ রণতরী: 
- ক্যারিবিয়ান অঞ্চলে থাকা রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
- ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের সর্ববৃহৎ রণতরী।
- সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
- ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে বিশ্বের সর্ববৃহৎ এ রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল।
- ইরানে হামলা চালানো হবে নাকি হবে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে বলা হয়েছে।
- মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ও এরসঙ্গে থাকা বিশাল যুদ্ধজাহাজের বহর অবস্থান করছে।
- এরমধ্যেই সর্ববৃহৎ রণতরীটি সেখানে যাচ্ছে।

উৎস: পত্রিকার রিপোর্ট।লিঙ্ক

৫০৭.
What is the Cambridge Dictionary's Word of the Year for 2025?
  1. Manifest
  2. Para social
  3. Hallucinate
  4. Dopamine
  5. Rage bait
ব্যাখ্যা

 - কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য ‘প্যারাসোশ্যাল’ (Para social) শব্দটিকে বেছে নিয়েছে।
- এটি এমন এক সম্পর্ককে বোঝায়, যেখানে ভক্তরা কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে একতরফা আত্মিক টান অনুভব করেন, অথচ ওই বিখ্যাত ব্যক্তি তাদের চেনেনই না।

অন্যদিকে
- অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’ (Rage bait).
- অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) ২০২৫ সালের জন্য এই শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে।
- কলিন্স ডিকশনারি বেছে নিয়েছে ‘ভাইব কোডিং’ (Vibe coding)।[2025]
- এর অর্থ হলো নিজে প্রোগ্রামিং কোড না লিখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে বর্ণনা দিয়ে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা

উৎস: কেমব্রিজ ডিকশনারি।[লিঙ্ক]

৫০৮.
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বর্তমান সভাপতি কে? (ডিসেম্বর-২০২৫)
  1. অধ্যাপক ড. সিরাজুল ইসলাম
  2. অধ্যাপক ড. আহমদ হাসান দানী
  3. অধ্যাপক ড. হারুন-অর-রশিদ 
  4. অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা

• বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি:
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নাম করণ করা হয়: ১৯৭২ সালে।
- কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়: ১৫ জানুয়ারি ১৭৮৪ সালে।
- ভারত ভাগের পর “এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান”  প্রতিষ্ঠাতা করা হয়: ৩ জানুয়ারি ১৯৫২।
- বাংলাদেশ এশিয়া সোসাইটি বাংলাপিডিয়া  নামে এনসাইক্লোপেডিয়া বের করে: ২০০৩ সালে।
- বাংলাপিডিয়া সম্পাদনা করেন: ড. সিরাজুল ইসলাম।
- এর লক্ষ্য: এশিয়ার মানুষ ও প্রকৃতি নিয়ে গবেষণা করা।

উল্লেখ্য,
- এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান এর প্রথম সম্পাদক: ড. আহমদ হাসান দানী।
- এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান এর প্রথম সভাপতি: আব্দুল হামিদ।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বর্তমান সভাপতি: অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

উৎস: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।

৫০৯.
Who is the only Bangladeshi umpire in charge of match management in the Under-19 Women's T20 World Cup 2025?
  1. Tanvir Ahmed
  2. Enamul Haque Moni
  3. Shathira Jakir Jessy
  4. Nadir Shah
ব্যাখ্যা
একমাত্র বাংলাদেশি আম্পায়ার: 
- সাথিরা জাকির জেসি হলেন একমাত্র বাংলাদেশি আম্পায়ার,
- তিনি ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
- ২০২৩ সালে তিনি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন এবং আন্তর্জাতিকভাবে ২৫টিরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন।

উল্লেখ্য, 
- এর আগে, তিনি ২০২৪ সালের নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। ২০২৫ এর বিশ্বকাপে ১৩ দেশের ১৬ জন আম্পায়ারের মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।  

সূত্র: পত্রিকা রিপোর্ট ও আই সি সি ওয়েবসাইট।
৫১০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুয়ায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা -
  1. যশোর
  2. কুষ্টিয়া
  3. রংপুর
  4. ফরিদপুর
ব্যাখ্যা
তামাক:
- তামাকগাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়।
- এর শুকানো পাতা সাধারণত সিগারেট, বিড়ি, হুঁকা, পান খাওয়ার জর্দায় ও নস্যি হিসেবে গুলে ব্যবহৃত হয়।
- তামাকের ইংরেজি ‘Tobacco’ এসেছে স্প্যানিশ ‘Tabaco’ শব্দ থেকে।
- তামাকের চাষ প্রায় সব ধরনের জমিতেই করা যায়।
- যেসব এলাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইটের মতো, সেসব অঞ্চলে এ গাছ ভালো জন্মে।
- বাংলাদেশে তামাক রবিশস্য হিসেবে চাষ করা হয়। 
- বাংলাদেশের প্রধান প্রধান তামাক উৎপাদনকারী জেলা হচ্ছে রংপুর, কুষ্টিয়া, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও পটুয়াখালী।

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুয়ায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা: কুষ্টিয়া।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫১১.
Who is the president of the 79th session of the United Nations General Assembly?
  1. Dennis Francis
  2. Sam Kutesa
  3. Tijjani Muhammad-Bande
  4. Philemon Young
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৫১২.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুসারে, আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা -
  1. ৪টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৭টি
ব্যাখ্যা
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৫টি:
- চীন 
- ফ্রান্স 
- রাশিয়া 
- যুক্তরাজ্য 
- যুক্তরাষ্ট্র 
 
চুক্তিটি এই রাষ্ট্রগুলোর আণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দিলেও NPT এর 6 অনুচ্ছেদের অধীনে চিরস্থায়ীভাবে এই জাতীয় অস্ত্র তৈরি এবং বজায় রাখতে রাষ্ট্রগুলো অনুমতিপ্রাপ্ত নয়।

উৎস: www.armscontrol.org
৫১৩.
"Fax" এর পূর্ণরূপ কী?
  1. Fast Access Xmitter
  2. Fast Signal
  3. Facsimile
  4. Faxmail
ব্যাখ্যা
"Fax" এর পূর্ণরূপ হচ্ছে Facsimile।

• ফ্যাক্স (Fax):
- ফ্যাক্স (fax) এর পূর্ণরূপ facsimile.
- ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
- স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন।
- ফ্যাক্স এর মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স, হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত একটি টেলিফোন নম্বর।

উৎস:
১. এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৫১৪.
সম্প্রতি, ইসরায়েলি বাহিনী কর্তৃক আটককৃত গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের নাম কী? [জুলাই, ২০২৫]
  1. ফ্লোটিলা
  2. হান্দালা
  3. আরথা
  4. গাজা রেসকিউ
ব্যাখ্যা
ত্রানবাহী জাহাজ ‘হান্দালা’:
- গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘হান্দালা’ ত্রাণবাহী জাহাজ ১৩ জুলাই ইতালির এক বন্দর থেকে যাত্রা শুরু করে।
- এই জাহাজটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) কর্তৃক পরিচালিত।
- জাহাজটিতে ১০টি দেশের ২১ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৯ জন মানবাধিকারকর্মী এবং ২ জন সাংবাদিক (আল-জাজিরার প্রতিনিধি) ছিলেন।
- হান্দালায় বহন করা হচ্ছিল গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য শিশু খাদ্য, ডায়াপার, খাদ্যসামগ্রী ও ওষুধ।
- তবে, ২৬ জুলাই রাতে গাজার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী এই জাহাজটিকে আটকে দেয়।
- ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী এই জাহাজে থাকা ব্যক্তিদের ‘অপহরণ’ করে এবং মালামাল জব্দ করে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [link]
৫১৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, কোন খাতে জনশক্তির পরিমাণ সবচেয়ে কম?
  1. কৃষি
  2. শিল্প
  3. সেবা
  4. পরিবহন
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতে অবদান: 
• কৃষি: ১১.২০%।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.৩৩%।

• শিল্প: ৩৭.৫৬%।
-  নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০২%।

• সেবা: ৫১.২৪%।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৬৫%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৫১৬.
HTTPS এর পূর্ণরূপ কী?
  1. HyperText Transfer Protocol Service
  2. High-speed Text Transfer Protocol Secure
  3. HyperText Transfer Protocol Secure
  4. HyperText Transmission Protocol Secure
ব্যাখ্যা

• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৫১৭.
Interpol-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [জুলাই - ২০২৫]
  1. নাউরু
  2. তুভালু
  3. পালাউ
  4. বতসোয়ানা
ব্যাখ্যা
- পালাউ Interpol-এর সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।

ইন্টারপোল:
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- এটি ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর ভিয়েনা, অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত হয়।
- এটি বর্তমানে ১৯৬টি দেশের সদস্য নিয়ে গঠিত।[জুলাই - ২০২৫]
- এর অফিসিয়াল ভাষা হল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- সর্বশেষ সদস্য হিসেবে পালাউ এই সংস্থায় যোগ দিয়েছে। [জুলাই - ২০২৫]

সূত্র: Interpol ওয়েবসাইট।
৫১৮.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি বাংলার রিপোর্ট।

৫১৯.
What is the population growth rate according to Economic Survey 2024?
  1. 1.12%
  2. 1.27%
  3. 1.33%
  4. 1.39%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫২০.
শ্রমশক্তি জরিপ-২০২২ অনুযায়ী, দেশে বেকারত্বের হার কত?
  1. ৩.৫৩%
  2. ৪.১২%
  3. ৪.৫৯%
  4. ৫.১১%
ব্যাখ্যা
শ্রমশক্তি জরিপ-২০২২:
- ১৯৮০ সাল থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) শ্রমশক্তি জরিপ পরিচালনা করে।
- প্রকাশ - ২৫ অক্টোবর ২০২৩।
- প্রকাশক - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
- শ্রমশক্তি (মিলিয়ন) - মোট- ৭৩.০৫ (পুরুষ: ৪৭.২৭, মহিলা: ২৫.৭৮)।
- কর্মে নিয়োজিত (মিলিয়ন) - মোট- ৭০.৪৭ (পুরুষ: ৪৫.৬১, মহিলা: ২৪.৮৬)।
- শ্রমশক্তির বাইরে (মিলিয়ন) - মোট- ৪৬.৩২ (পুরুষ: ১১.৮২, মহিলা: ৩৪.৫০)।
- শ্রমশক্তিতে অংশগ্রহণকারীর হার - মোট- ৬১.২০% (পুরুষ: ৮০.০০%, মহিলা: ৪২.৭৭%)।
- মোট বেকার - ২৫.৮২ লক্ষ।
- বেকারত্বের হার - ৩.৫৩%

তথ্যসূত্র: শ্রমশক্তি জরিপ-২০২২।
৫২১.
BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? [মে,২০২৫]
  1. ব্রাজিল
  2. রাশিয়া
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১১ ‍টি। [মে, ২০২৫]
→ BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া, সৌদি আরব।
- জাপান ব্রিকসের অন্তর্ভুক্ত দেশ নয়।

উল্লেখ্য,
- BRICS বৈঠক বা সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো হলো:
- আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম।
- তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে।

• অংশীদার রাষ্ট্র (Partner Countries)
- BRICS-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় থাকা কিন্তু পূর্ণ সদস্য নয় এমন দেশগুলো হলো:
- বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান।

উৎস: BRICS ওয়েবসাইট।
৫২২.
‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু হয়েছে কোথায়? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ে
  4. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা

জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
- জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর এই বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- এ বৃত্তির অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এককালীন সহায়তা দেওয়া হবে।
- এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২ হাজার ৪০ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

উল্লেখ্য,
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মোট শিক্ষার্থী ৩১ লাখ ৭০ হাজারের বেশি, যা দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭২ শতাংশ।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ আছে ২ হাজার ২৫৭টি।
- জুলাই গণ-অভ‍্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

৫২৩.
বুকার পুরস্কার ২০২৫ বিজয়ী লেখক কে?
  1. সামান্থা হার্ভে
  2. ডেভিড সা-লাই
  3. বানু মুশতাক এবং দীপা ভাস্তি
  4. জেনি এরপেনবেক
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- প্রধান বিজয়ী উপন্যাস: Flesh।
- লেখক: হাঙ্গেরীয়‑ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।
- পুরস্কারের অর্থ: ৫০,০০০ পাউন্ড।
- পুরস্কার ঘোষণা: লন্ডন, যুক্তরাজ্য।
- বুকার পুরস্কার প্রতিষ্ঠিত: ১৯৬৯ (সর্বপ্রথম পুরস্কার)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য।
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মুশতাক এবং দীপা ভাস্তি।

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।

৫২৪.
ইউনেস্কো সুন্দরবনকে কততম 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে?
  1. ক) ৭৯৪ তম
  2. খ) ৭৯৬ তম
  3. গ) ৭৯৮ তম
  4. ঘ) ৮০০ তম
ব্যাখ্যা
• বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
• ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে  আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।
• ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। 
যথা - 
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য। 
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত ৩২২ তম বিশ্ব ঐতিহ্য।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।

 উৎস: ইউনেস্কো ওয়েবসাইট। 
৫২৫.
"Corruption Perceptions Index-2024" অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
  1. আইসল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
• "Corruption Perceptions Index-2024" অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ডেনমার্ক।

• ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:

- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- ২০০৯ সালে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন (Global Corruption Report) প্রকাশ করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর Corruption Perceptions Index প্রকাশ করে (১৯৯৫ সালে প্রথম)।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৫২৬.
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বর্তমান (জুন, ২০২৫) সক্রিয় মিশন সংখ্যা কত?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে।
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট। [link]
৫২৭.
৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) কলম্বো
  3. গ) নয়াদিল্লী
  4. ঘ) রেঙ্গুন
ব্যাখ্যা
- ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩০ মার্চ ২০২২। 
- বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন  শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়। 
- এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেন।
- বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৫২৮.
What is the current growth rate of the industrial sector in GDP? [June, 2025]
  1. 6.66%
  2. 3.51%
  3. 8.37%
  4. 4.58%
ব্যাখ্যা
শিল্প (Industry) খাত: 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ৩.৫১% প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিলো ৬.৬৬%।
- উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতের জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৮.৩৭%।
- ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।
- রপ্তানী আয়ের সংশোধিত হিসাব অনুযায়ী রপ্তানী নির্ভর শিল্প বিশেষভাবে তৈরি পোশাক শিল্পের উৎপাদনের নিম্নগতির কারণে শিল্প খাতের প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৫২৯.
২০২৩-২৪ অর্থবছরে মোট রপ্তানি আয়ের কত শতাংশ তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্য থেকে অর্জিত?
  1. ৮৫.৪৫%
  2. ৮১.১৯%
  3. ৮৪.৫৮%
  4. ৮১.২৫%
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

উল্লেখ্য,
- নীটওয়্যার: ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার (৪৮.৩৫%)।
- তৈরি পোশাক: ১৪,২৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৭.১০%)।

⇔ গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- ২০২৩-২৪ অর্থবছর- এ বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানীকৃত প্রধান প্রধান পণ্যসমূহ হলো তৈরি পোশাক (ওভেন), নিটওয়্যার, হিমায়িত চিংড়ি, কাঁকড়া, গৃহস্থালি বস্ত্র ইত্যাদি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

অন্যদিকে,
- ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের - ৮১.২৫%।
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় – ৩১,৩৬২ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮% (নীটওয়্যার- ৪৬.০১% ও তৈরি পোশাক - ৩৮.৫৭%)।
- ২০২০-২১ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৮,৫৬১.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৮.৫৬ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের - ৮১.১৯%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৩০.
পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? [মে,২০২৫]
  1. ফরিদপুর
  2. নারায়ণগঞ্জ
  3. ময়মনসিংহ
  4. খুলনা
ব্যাখ্যা
জেলা হিসাবে সবচেয়ে বেশি পাট উৎপাদন:
- প্রথম: ফরিদপুর জেলা (৯,৯১,৮৭৫ মে. টন)
- দ্বিতীয় – পাবনা জেলা (৫,৬৯,১৩৭ মে. টন)
- জেলা হিসাবে সবচেয়ে বেশি ধান উৎপাদন: ময়মনসিংহ জেলা (১৮,০২,৮৫৯ মে. টন)
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি ধান উৎপাদন: রংপুর বিভাগ (৬৭,০৬,৯৫৫ মে. টন)
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন: রংপুর বিভাগ (২৩,৮৬,৯২৭.৪২ মে. টন)
- জেলা হিসাবে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন: দিনাজপুর জেলা (৬,৪১,৪০৬.৮৯ মে. টন)
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি গম উৎপাদন: রাজশাহী বিভাগ (৪,৩৮,৩৩০ মে. টন)
- জেলা হিসাবে সবচেয়ে বেশি গম উৎপাদন: ঠাকুরগাও জেলা (১,৬৫,২৬৪ মে. টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩
৫৩১.
১২ মার্চ, ২০২৪ বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রা শুরু করা আন্তঃনগর ট্রেনের নাম কী?
  1. ঢাকা এক্সপ্রেস
  2. বুড়িমারী এক্সপ্রেস
  3. মেলাঘর এক্সপ্রেস
  4. বঙ্গবন্ধু এক্সপ্রেস
ব্যাখ্যা
বুড়িমারী এক্সপ্রেস:
→ বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’।
→ বুড়িমারীবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিরও বাস্তবায়ন ঘটলো এর মাধ্যমে। 
→ ১২ মার্চ, ২০২৪ ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনের তিনজন সংসদ সদস্য।
→ ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিনবিঘা করিডোর পরদির্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ট্রেনটি চালুর সম্ভব্যতা যাচাই করতে ২০১৮ সালের ১৬ জুন লালমনিরহাট বুড়িমারী রেলপথ পরিদর্শন করেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। 

তথ্যসূত্র: যুগান্তর ও ইত্তেফাক (১২ মার্চ, ২০২৪)।
৫৩২.
২০২২ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পান -
  1. ক) মুহাম্মদ শামসুল হক
  2. খ) সুভাষ সিংহ রায়
  3. গ) মিলন কান্তি দে
  4. ঘ) ধ্রুব এষ
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২: 

১. কবিতা— ফারুক মাহমুদ, তারিক সুজাত। 
২. কথাসাহিত্য— তাপস মজুমদার, পারভেজ হোসেন।
৩. প্রবন্ধ/গবেষণা— মাসুদুজ্জামান।
৪. অনুবাদ— আলম খোরশেদ।
৫. নাটক— মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল।
৬. শিশুসাহিত্য— ধ্রুব এষ।
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা—  মুহাম্মদ শামসুল হক।
৮. বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা— সুভাষ সিংহ রায়।
৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান—  মোকারম হোসেন।
১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী— ইকতিয়ার চৌধুরী।
১১. ফোকলোর— আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল। 

উৎস: বাংলা একাডেমি।
৫৩৩.
Europol-এর সদস্য দেশের সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ২০টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৭টি
ব্যাখ্যা

Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলে।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্যই ইউরোপোলের সদস্য।

এছাড়াও,
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ইউরোপোল-এর সৃষ্টি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, সদস্য রাষ্ট্রগুলি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়, যার মধ্যে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার, এবং অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবেলা ছিল।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে Europol (ইউরোপীয় পুলিশ অফিস) প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে পুলিশী সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি সংগঠিত ব্যবস্থা তৈরি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির ধারা K.3 অনুযায়ী ইউরোপোল প্রতিষ্ঠার কনভেনশনের চুক্তি ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়।

উৎস: Europol ওয়েবসাইট।

৫৩৪.
Wi-Fi এর সম্পূর্ণ রূপ কীভাবে লেখা হয়?
  1. Wireless Fidelity
  2. Wireless Frequency
  3. Wide Fidelity
  4. পূর্ণরূপ নেই
ব্যাখ্যা

•  Wi-Fi এর সম্পূর্ণ রূপ হলো Wireless Fidelity. এটি একটি প্রযুক্তি যা ডিভাইসগুলোকে তারের ছাড়া ইন্টারনেট বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে সক্ষম করে। Wi-Fi মূলত রেডিও তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করে, যার মাধ্যমে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইসগুলো অনলাইনে সংযোগ স্থাপন করতে পারে। Wireless Fidelity মানে ডেটা সংযোগের নির্ভরযোগ্যতা এবং দ্রুততার একটি মান। বর্তমানে Wi-Fi আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ, কারণ এটি অফিস, স্কুল, বাড়ি এবং পাবলিক স্পেসে ইন্টারনেট ব্যবহার সহজ ও সুবিধাজনক করে তোলে। সঠিক উত্তর: ক) Wireless Fidelity.

• Wi-Fi:
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।
- Wi-Fi এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৫৩৫.
২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. রিও ডি জেনিরো
  2. কোপেনহেগেন
  3. জোহানেসবার্গ
  4. জেনেভা
ব্যাখ্যা

জি-২০:
- গ্রুপ অব টুয়েন্টি (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৯৯ সালে এই অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০ জোটের নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন। 
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- ২০২৫ সালে ২০তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় আফ্রিকার অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গে ।

উৎস: i) আল জাজিরা।
         ii) G-20 ওয়েবসাইট।

৫৩৬.
How many continents will host the 2030 Football World Cup?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
Football World Cup 2030:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৪তম আসর।
- অনুষ্ঠিত হবে ৩টি দেশে: ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা।
- আয়োজক দেশ: ৬টি (ইআর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে)।
- মূল আয়োজক: স্পেন, পর্তুগাল ও মরক্কো।
- সময়কাল: জুন - জলাই, ২০৩০।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।

উল্লেখ্য,
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
- সর্বশেষ ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয়। ২২তম আসরের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা।
- ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আয়োজন করবে।

উৎস: i) BBC.
ii) FIFA ওয়েবসাইট।
৫৩৭.
বিশ্বের কোন দেশে সর্বাধিক অপরিণত বা সময়ের আগে শিশু জন্ম নেয়?[জানুয়ারি,২০২৫]
  1. নেপাল
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
অপরিণত শিশু জন্মহার:

- সময়ের আগে শিশু জন্মহার সবচেয়ে বেশি বাংলাদেশে।
- বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখ শিশু সময়ের আগে জন্ম নেয়।
- অকালিক শিশুর জন্মের হার বাংলাদেশে সবচেয়ে বেশি, ১০০ শিশুর মধ্যে ১৬টি।
- এসব শিশুর মৃত্যুঝুঁকি বেশি থাকে এবং তারা সহজে রোগাক্রান্ত হয়।
- ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশে অকালিক শিশুর জন্মের হার কমানো যায়নি।
- প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই হার বেশি।
- ২০২০ সালে বিশ্বে ১০টি শিশুর মধ্যে ১টি সময়ের আগে জন্ম নেয়।
- বাংলাদেশে অকালিক শিশুর জন্মের হার ১৬ শতাংশ, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
- সরকারের পদক্ষেপে ঝুঁকিপূর্ণ মায়েদের জন্য চিকিৎসা সেবা এবং নবজাতকের সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সেবা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়াতে হবে এবং প্রতিরোধে জোর দিতে হবে। 

উল্লেখ্য, 
- ১৩ জানুয়ারি, ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তাবাসুম পারভীন জানিয়েছেন, বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিণত শিশুর জন্ম হয়।
- বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেন্ট্রাল সেমিনারে ‘প্রিম্যাচুরিটি অ্যাকসেস টু কোয়ালিটি কেয়ার এভরিহোয়ার’ শীর্ষক প্রবন্ধে তিনি এ তথ্য উপস্থাপন করেন।


ছবিসূত্র: প্রথম আলো ।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক] এবং ল্যানসেট জার্নাল [লিঙ্ক]
৫৩৮.
২০২১ সালের আইনের শাসন সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২১:
- প্রকাশক : ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (যুক্তরাষ্ট্র)
- মোট দেশ : ১৩৯টি
- শীর্ষদেশ : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা (১৩৯তম)
- বাংলাদেশের অবস্থান: ১২৪তম।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট)
৫৩৯.
সম্প্রতি রাশিয়া কোন সংস্থাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে? [মে, ২০২৫]
  1. Transparency International
  2. Amnesty International
  3. Rotary International
  4. Oxfam International
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)।

⇒ Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে 'অবাঞ্ছিত সংস্থা' ঘোষণা করে নিষিদ্ধ করেছে রাশিয়া।
- রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে সমর্থন করে সংস্থাটি তাদের বিরুদ্ধে কাজ করছে।
- রাশিয়ার প্রসিকিউটর জেনারেল লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘কিয়েভ শাসনব্যবস্থার সহযোগীদের অর্থায়নে বৈশ্বিক রুশবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র’ হিসেবে আখ্যা দিয়েছে।

⇒ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে ‘আগ্রাসনের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।
- একই সঙ্গে তারা বলেছে, ‘মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকার গুরুতরভাবে সীমিত রয়ে গেছে’, যেখানে ধর্মীয় গোষ্ঠী, শিশু ও এলজিবিটিকিউ গোষ্ঠীসহ বিভিন্ন পক্ষের ‘অযৌক্তিক নিপীড়ন’ তুলে ধরা হয়েছে।

উৎস: i) Amnesty International ওয়েবসাইট।
ii) The Business Standard,
৫৪০.
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ? [মার্চ, ২০২৫]
  1. ৪.২২%
  2. ৫.২২%
  3. ৬.২২%
  4. ৭.২২%
ব্যাখ্যা

 জিডিপি প্রবৃদ্ধি:
- দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস।
- তার মধ্যে মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ২২ শতাংশ। 
- প্রাথমিক হিসাবে তা ছিল ৫ দশমিক ৮২ শতাংশ।
- ফলে তিন বছরের মধ্যে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২০২৩-২৪ অর্থবছরে।
- এর আগে ২০২১-২২ অর্থবছরের ৬ দশমিক ২৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৫৪১.
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির সুপারকম্পিউটার কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. সিয়েরা 
  2. এল ক্যাপিটান
  3. সুমিত 
  4. ফুজিয়েন 
ব্যাখ্যা

⇒ লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, এল কাপিতান হাই-পারফরম্যান্স লিনপ্যাক (এইচপিএল) বেঞ্চমার্ক পরীক্ষায় ১ দশমিক ৭৪২ এক্সাফ্লপস গতি অর্জনের মধ্য দিয়ে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের খেতাব অর্জন করেছে। সিস্টেমটির সর্বোচ্চ গতি ২ দশমিক ৭৪৬ এক্সাফ্লপস। 

⇒ স্পেস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় দ্রুততম সুপারকম্পিউটার ‘ফ্রন্টিয়ার’ ইলিনয়ের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত। কম্পিউটারটির সাধারণ গতি ১ দশমিক ৩৫৩ এক্সাফ্লপস এবং সর্বোচ্চ গতি ২ দশমিক ০৫৬ এক্সাফ্লপস।

সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপারকম্পিউটার হলো ‘এল ক্যাপিটান’।
- এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) কোম্পানি।
- ২০২৪ সালের নভেম্বরে চালু করা হয় এটি।
- এই সুপারকম্পিউটার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোরে অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে।
- এটি ডিজাইন ও তৈরিতে ব্যয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

উৎস: সিবিএস নিউজ  এবং বণিক বার্তা।

৫৪২.
সম্প্রতি, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ পেয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. ফ্রাঁসোয়া বায়রু
  2. মিশেল বার্নিয়ে
  3. ইমানুয়েল ম্যাক্রোঁ
  4. মিশেল বায়রু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী:

- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
- সম্প্রতি পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন।
- মিশেল বার্নিয়ে মাত্র তিনমাস প্রধানমন্ত্রী পদে টিকে ছিলেন।
- ফ্রাঁসোয়া বায়রু হবেন ২০২৪ সালের নিয়োগ হওয়া চতুর্থ প্রধানমন্ত্রী।

উল্লেখ্য,
- ৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা।
- তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র।
- ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত বায়রু পরপর তিনটি সরকারে জাতীয় শিক্ষা মন্ত্রী ছিলেন।
- ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান পত্রিকা। [Link]
৫৪৩.
বর্তমানে বাংলাদেশ পাটকল করপোরেশনের (BGMC) নিয়ন্ত্রণাধীন মিল-কারখানার সংখ্যা -
  1. ক) ২৫টি
  2. খ) ২৬টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৯টি
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৫৪৪.
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর অফিসিয়াল বলের নাম কী?
  1. আল রিহলা
  2. কানেক্টা
  3. ট্রাইওন্ডা
  4. স্পেকট্রা
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উৎস: ফিফা ওয়েবসাইট ও পত্রিকার রিপোর্ট।

৫৪৫.
Who is the current President of the New Development Bank? [January,2026]
  1. Dilma Rousseff 
  2. Ajay Banga 
  3. Mario Draghi
  4. Masato Kanda 
ব্যাখ্যা

- NDB এর বর্তমান সভাপতি: Dilma Rousseff.

• NDB:
- এর পূর্ণরূপ: New Development Bank.
- এটি BRICS দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, যা BRICS এবং অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে (EMDCs) অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য সম্পদ সংগ্রহ করে এবং SDG এবং প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলোকে সমর্থন করে।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুলাই, ২০১৪ সালে, ফোর্তালেজা, ব্রাজিল।
- New Development Bank ২০১৫ সালে কার্যকর হয়।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
- সদরদপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য দেশ ১১টি। [January, 2026]
- অন্য সদস্য দেশগুলো: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর।
- Prospective Members: উরুগুয়ে, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
- বর্তমান সভাপতি: Dilma Rousseff.


উৎস: NDB ওয়েবসাইট।

৫৪৬.
আইনের শাসন সূচক-২০২১ অনুসারে আইনের শাসনে বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. কম্বোডিয়া
  2. ভেনেজুয়েলা
  3. আফগানিস্তান
  4. মিয়ানমার
ব্যাখ্যা
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট সংস্থা গত ১৪ অক্টোবর ২০২১ বিশ্বের মোট ১৩৯টি দেশ নিয়ে আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্ট অনুসারে বিশ্বে আইনের শাসন সূচকে:
- প্রথম : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা
- বাংলাদেশের অবস্থান : ১২৪তম।

(তথ্যসূত্র: আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট)
৫৪৭.
একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে  কততম? [ আগস্ট, ২০২৫]
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা

পোশাক রপ্তানি: 
- একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।

- বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।
- বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।
- আর শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন।
- তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]

৫৪৮.
২০২৫ সালের G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

২০২৫ সালের জুনে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৫৪৯.
সাউথ সেন্টার-এর বর্তমান নির্বাহী পরিচালক কে? [জুলাই, ২০২৪]
  1. কার্লোস
  2. রবার্ট মুগাবে
  3. সুহার্তো
  4. জুলিয়াস নায়ারে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সাউথ সেন্টার-এর বর্তমান নির্বাহী পরিচালক কার্লোস।


সাউথ সেন্টার:
- সাউথ সেন্টার হলো উন্নয়নশীল দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- দক্ষিণ কেন্দ্রটি একটি আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৩১ জুলাই, ১৯৯৫ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ৫৫টি।
- বর্তমান নির্বাহী পরিচালক: ডাঃ কার্লোস।
- সাউথ সেন্টারের পূর্ববর্তী নাম সাউথ কমিশন। 

⇒ সাউথ কমিশন:
- ‘সাউথ সেন্টার’-এর পূর্বনাম 'সাউথ কমিশন’।
- এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে।

উৎস: South Centre ওয়েবসাইট।
৫৫০.
কোন বিখ্যাত নগরীর অবস্থান দুটি মহাদেশের অংশ?
  1. আম্মান
  2. ইস্তানবুল
  3. বাকু
  4. এথেন্স
ব্যাখ্যা
ইস্তানবুল:
- দুটি মহাদেশে অবস্থিত নগরী তুরস্কের ইস্তানবুল।
- শহরটি তুরস্কের উত্তর - পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- ইউরোপ-এশিয়ার প্রবেশদ্বার, আন্তঃমহাদেশীয় নগরী, রোমান, বাইজান্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী।
- জনবহুল ইউরোপীয় শহর ইস্তানবুল।
- একে কন্সটান্টিনোপল বলা হয়।
- মসজিদের শহর হিসেবেও পরিচিত এটি।
- সুলায়মানি মসজিদ ইস্তাম্বুলের বৃহত্তম মসজিদ এটি।
- মসজিদটি উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।

বসফরাস প্রণালি:
- কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্তকারী বসফরাস প্রণালি। 
- এই জলপ্রণালি এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশ করে।
- একে ইস্তানবুল প্রণালিও বলা হয়।
- বসফরাস প্রণালি বিশ্বের নৌচলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। 

উৎস: Britannica & দৈনিক যুগান্তর।
৫৫১.
Art : Connoisseur :: Food :
  1. ক) Water
  2. খ) Skill
  3. গ) Hungry
  4. ঘ) Gourmet
ব্যাখ্যা
• Art (noun): মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ; এরূপ সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা।
- Connoisseur (noun): প্রধানত চারুকলা (আর্ট) বিষয়ে রসজ্ঞ, পণ্ডিত বিচারক; সমঝদার।

অন্যদিকে, 
Food (noun) -  খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন।
Gourmet (noun) - পান ও ভোজনরসিক ব্যক্তি।

অন্যান্য অপশনস: 
- Water (noun)- পানি; জল (রাসায়নিক প্রতীক H 2O)।
- Skill (noun)- দক্ষতার প্রয়োজন হয় এমন; দক্ষতাপূর্ণ।
- Hungry (adjective)- ক্ষুধার্ত; ক্ষুধিত; বুভুক্ষু; ক্ষুধাতুর; ক্ষুধা-উদ্রেককর।

সুতরাং Connoisseur অর্থাৎ শিল্পকলায় পণ্ডিত ব্যক্তি যেমন Art বা শিল্পকর্ম পছন্দ করেন তেমনি Gourmet বা ভোজনরসিক ব্যক্তি খাবার (Food) পছন্দ করেন। 

Source: Accessible Dictionary.
৫৫২.
৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. জাপান
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
ব্যাখ্যা
৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হবে। জি-৭ ফোরামের বর্তমান সভাপতি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।
৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট)
৫৫৩.
According to Agricultural Statistics Yearbook 2023, which is the top district in wheat production?
  1. Thakurgaon
  2. Dinajpur
  3. Jhenaidah
  4. Mymensingh
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫৫৪.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট অনুসারে, দেশে জনসংখ্যার ঘনত্ব কত?
  1. ১,১২১ জন
  2. ১,১১৭ জন
  3. ১,১১৯ জন
  4. ১,১২৩ জন
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  

উল্লেখ্য,
- মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ (৩১.৬৬%) নাগরিক এখন শহরে বাস করে; দুই-তৃতীয়াংশ (৬৮.৩৪%) গ্রামে বাস করে।

• সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

• ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।
- বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।

• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ।
- রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।

৫৫৫.
'Reading' is related to 'knowledge' in the same way as 'Work' is related to:
  1. ক) Money
  2. খ) Employment
  3. গ) Experience
  4. ঘ) Engagement
ব্যাখ্যা
As 'Knowledge' is achieved by 'Reading' in the same way 'Experience' is achieved by 'Work'.
৫৫৬.
সম্প্রতি, বাংলাদেশের কোন ক্রিকেটার উইজডেন বর্ষসেরা টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন? [জানুয়ারি, ২০২৬]
  1. লিটন কুমার দাস 
  2. সাইফ হোসেন 
  3. মোস্তাফিজুর রহমান
  4. শরিফুল ইসলাম 
ব্যাখ্যা

•  উইজডেনের বর্ষসেরা একাদশ - ২০২৫: 
 - ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) পুরুষ টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
- উইজডেনের সম্পাদকীয় বিভাগ গত বছরের সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে। 
- ২০২৫ সালে তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। 
- ১১ রান খরচায় ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

তথ্যসূত্র: ডেইলি স্টার। 

৫৫৭.
এর মধ্যে কোন ব্যক্তি বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন নি?
  1. রিচার্ড উইলিয়াম টিম
  2. ইগুয়েনিও লেমোস
  3. করভি রাখসান্দ
  4. মোহাম্মদ ইয়াসিন
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার:
- 'এশিয়ার নোবেল' হিসেবে খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার জনসেবা থেকে শুরু করে সামাজিক উদ্ভাবন পর্যন্ত, বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়।
- ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি র‌্যামন ম্যাগসেসের স্মৃতি ও সম্মানে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসেসে পুরস্কার। 

উল্লেখ্য,
- ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

অন্যদিকে -
- এর আগে বাংলাদেশ থেকে মোট ১২ জন এই পুরস্কার পেয়েছেন।
- তাঁরা হলেন: সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮), ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫), ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮), বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ (১৯৯৯), বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫), বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান (২০১০), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১)।
 
উৎস: i) The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
         ii) ৩১ আগস্ট, ২০২১, প্রথম আলো।
৫৫৮.
বর্তমানে আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি? (জানুয়ারি-২০২৬)
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি 
  4. ১২টি
ব্যাখ্যা

অসিয়ান:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় : ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট এবং প্রথম আলো।

৫৫৯.
বর্তমানে (মে, ২০২৪) বিশ্বের সবচেয়ে ধনী কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক শীর্ষ অবস্থানে আছে?
  1. চায়না
  2. ইংল্যান্ড
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কেন্দ্রীয় ব্যাংক:

- বিশ্বের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংক সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- তাদের যেকোনো কর্মকাণ্ড বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে।
- কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হলো মুদ্রা সরবরাহ ও সুদের হার ব্যবস্থাপনা।
- রাষ্ট্রের হয়ে এই কাজ করে কেন্দ্রীয় ব্যাংক।
- আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য নিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি কেন্দ্রীয় ব্যাংকের তালিকা হচ্ছে-
১. ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্র;
২. ব্যাংক অব জাপান;
৩. পিপলস ব্যাংক অব চায়না;
৪. ডয়েশে বুন্ডেসব্যাংক (জার্মানির কেন্দ্রীয় ব্যাংক);
৫. ব্যাংক অব ফ্রান্স;
৬. ব্যাংক অব ইতালি;
৭. ব্যাংক অব স্পেন;
৮. ব্যাংক অব ইংল্যান্ড;
৯. সুইস ন্যাশনাল ব্যাংক;
১০. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

তথ্যসূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট (০১ মে, ২০২৪)।
৫৬০.
SAARC এর বর্তমান মহাসচিব কে?(অক্টোবর, ২০২৪)
  1. আবুল আহসান
  2. গোলাম সারওয়ার
  3. মো: রাব্বানি
  4. তোফায়েল আহমেদ
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।
- বর্তমান মহাসচিব - গোলাম সারওয়ার (১৩ জুলাই ২০২৩ – বর্তমান)।

সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট
৫৬১.
বর্তমানে দেশের প্রধান বিচারপতি কে?
  1. ওবায়দুল কাদের
  2. ওবায়দুল হাসান
  3. হাসান ফয়েজ সিদ্দিকী
  4. সৈয়দ মাহমুদ হোসেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দেশের প্রধান বিচারপতি:
- বর্তমানে দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

উল্লেখ্য,
- বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
- রাষ্ট্রপতির আদেশক্রমে ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
- ওবায়দুল হাসান ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

অন্যদিকে -
- হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি।
- সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি।

উৎস: ১২ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
৫৬২.
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. পোশাক শিল্প
  2. কৃষিজাত পণ্য
  3. ঔষধ শিল্প
  4. চামড়া ও চামড়াজাত পণ্য
ব্যাখ্যা

দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত:
- পোশাক খাতের পর চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত।
- ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৭৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
- এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে।
- গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের।
- এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৯ দশমিক ৬৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র।
- বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- তার বাইরে ভারতে ৭ কোটি ১৯ লাখ, জাপানে ৫ কোটি ৬৩ লাখ ও বেলজিয়ামে ২ কোটি ৮২ লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

৫৬৩.
এশিয়া কাপ ক্রিকেট (পুরুষ) ২০২৫ এর আনুষ্ঠানিক আয়োজক কোন দেশ?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. শ্রীলঙ্কা
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

• এশিয়া কাপ ক্রিকেট (পুরুষ) ২০২৫ এর আনুষ্ঠানিক আয়োজক দেশ হলো- ভারত।

• এশিয়া কাপ- ২০২৫:
- ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ (পুরুষ)- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

• এবারের আসরের আয়োজক ভারত।
- ভারত আনুষ্ঠানিক আয়োজক হলেও এবারের এশিয়া কাপের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫৬৪.
'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' এর রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভুটান
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২০।
৫৬৫.
২০২৫ সালে কয়টি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠান।
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৭ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

৫৬৬.
বাংলাদেশের জিডিপিতে ইলিশ মাছের অবদান কত শতাংশ? [সেপ্টেম্বর, ২০২৪]
  1. ০.৫%
  2. ১%
  3. ১.৫%
  4. ২%
ব্যাখ্যা
ইলিশ:
- জাতীয় মাছ ইলিশ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।
- বর্তমানে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বিশ্বে প্রথম বাংলাদেশ।
- বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬%।
- দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১১%।
- বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান ১%।
- প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে ২২দিন।
- সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলা জেলায়।
- দেশে ইলিশ অধ্যুষিত জেলা ৩৮টি।
- ইলিশের অভয়াশ্রম ৬টি।

উৎস: i) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।
ii) মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর। 
৫৬৭.
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? [এপ্রিল,২০২৫]
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৪টি
  4. ৫৯টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদস্যপদ ত্যাগকারী দুটি দেশ, যথা- আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। 
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন নামে পরিচিত ছিল (১৯৩১-১৯৪৯)।
- ব্রিটিশ শব্দটি বাদ দেওয়া হয় ১৯৪৯ সালে। 
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- ব্রিটিশ উপনিবেশের সদস্য ছিল কিন্তু  কমনওয়েলথ  এর সদস্য না যথা-  বাহারাইন, ইরাক, মিশর, জর্ডান কুয়েত, মিয়ানমার কাতার, যুক্তরাষ্ট্র, সুদান ইত্যাদি।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি, (এপ্রিল, ২০২৫)।
- সর্বশেষ সদস্য টোগো।

« উল্লেখ্য,
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালের ১৮ এপ্রিল।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৫৬৮.
৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
  1. ১-৩ সেপ্টেম্বর, ২০২৩
  2. ৩-৫ সেপ্টেম্বর, ২০২৩
  3. ৫-৭ সেপ্টেম্বর, ২০২৩
  4. ৭-১০ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলন ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছিল।
- ‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর তিন দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
- মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। 
- শীতল যুদ্ধ চলার সময় কমিউনিজমের প্রসার ঠেকাতে ১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর বর্তমান সদস্যরা হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সম্মিলিতভাবে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
- আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিল।

উৎস: ৫ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
৫৬৯.
ওয়্যারলেস যোগাযোগে MIMO-এর পূর্ণরূপ কী?
  1. Mobile Integrated Modem Output
  2. Maximum Input Minimum Output
  3. Multiple Input Multiple Output
  4. Mixed Internet Multi Operation
ব্যাখ্যা

• ওয়্যারলেস যোগাযোগে MIMO-এর পূর্ণরূপ হলো Multiple Input Multiple Output। এটি এমন একটি প্রযুক্তি যা একাধিক অ্যান্টেনা ব্যবহার করে একই সময়ে একাধিক ডেটা স্ট্রিম প্রেরণ এবং গ্রহণ করতে সক্ষম। MIMO-এর মাধ্যমে ওয়্যারলেস সিগন্যালের ক্ষমতা ও গতি বৃদ্ধি করা সম্ভব, কারণ এটি সংকেতের বহুবিন্যস্ত পথ (multipath propagation) ব্যবহার করে আরও বেশি ডেটা একসাথে পাঠাতে পারে। ফলে সংযোগের গুণগত মান, ব্যান্ডউইথ ব্যবহারের দক্ষতা এবং সার্ভিসের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়। আধুনিক ওয়াইফাই (Wi-Fi) এবং 4G/5G নেটওয়ার্কে MIMO প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার হয়। সুতরাং সঠিক উত্তর হলো গ) Multiple Input Multiple Output।

পঞ্চম প্রজন্ম (Fifth Generation-5G: 2020-...): 
- 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। 
- এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়‍্যারলেস ওয়েব (World Wide Wireless Web) বা সংক্ষেপে WWWW নামে পরিচিত। 
- এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio), RAT (Radio Access Technology), MIMO (Multiple input and multiple output) অন্যতম। 
- এই প্রজন্মের মোবাইল ফোনের পারফর্ম্যান্স 4G'র তুলনায় অনেকগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম, এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও উপভোগ করা যায়। 
- যুগের সাথে আধুনিক জীবন ব্যবস্থার উৎকর্ষের চাহিদার প্রতি লক্ষ রেখে মোবাইল যোগাযোগ ব্যবস্থার চরম এবং সর্বোত্তম ব্যবহারের বিষয় বিবেচনা করে বিশ্বসেরা মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য বেশ কটি প্রতিষ্ঠান এর উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৫৭০.
Writer : Pen :: Warrior : ?
  1. ক) Sword
  2. খ) Shield
  3. গ) Rope
  4. ঘ) Horse
ব্যাখ্যা
একজন writer এর প্রধান হাতিয়ার হচ্ছে pen.
একইভাবে একজন Warrior (যোদ্ধা) এর প্রধান হাতিয়ার হচ্ছে Sword (তলোয়ার)।
৫৭১.
২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি পণ্য কোনটি? [নভেম্বর,২০২৫] 
  1. নীট পোষাক
  2. চামড়া ও চামড়াজাত পণ্য
  3. পাট ও পাটজাত পণ্য
  4. খাদ্য পণ্য
ব্যাখ্যা

বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য:
• নীট পোষাকঃ 
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের শীর্ষে রপ্তানী পণ্য নীট পোষাক।
- নীট পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- যা বিগত বছরের একই সময়ের   ১৯,২৮২.১৫ মিলিয়ন মার্কিন ডলার আয়ের তুলনায় ৯.৭৩% বেশী।

অন্যদিকে,
- ওভেন পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১৮,১৮৭.৮৯  মিলিয়ন মার্কিন ডলার।
- যা বিগত বছরের একই সময়ের  ১৬,৮৬৯.১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় অপেক্ষা 7.82% বেশী। 
- চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে  ১১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৫৭২.
২০২২ সালের Global Fire Power (GFP) প্রতিবেদন অনুসারে, বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ দেশ -
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
জানুয়ারি ২০২২ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনের সূচক অনুযায়ী -
শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (অবস্থান ১ম)।
সর্বনিম্ন দেশ: ভুটান (অবস্থান ১৪০তম)।
বাংলাদেশের অবস্থান: ৪৬তম।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৫৭৩.
২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে কৃষিজাত পণ্য রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
  1. ২.১%
  2. ৩.৯১%
  3. ৭.৯%
  4. ৯.৩১%
ব্যাখ্যা
২০২৪–২৫ অর্থবছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি:
- ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১২.৮৪%।

⇒ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই—ডিসেম্বর) সবজি, ফল, চা, মসলা এবং তামাকের মতো কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩১ শতাংশ।
- প্রথম ছয় মাসে বাংলাদেশি উদ্যোক্তারা ৫৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।
- মূলত ফল, চা, মসলা, তামাক এবং পশুর চর্বি রপ্তানি বেশি হওয়ায় সেখান থেকে আয় বেশি আসছে।

এছাড়াও, 
- রপ্তানিতে সবচেয়ে বড় অবদানকারী পোশাক খাত। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে রেকর্ড ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলার।
- প্লাস্টিক পণ্য রপ্তানিতে অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩০ শতাংশ।
- চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১০ শতাংশ।
- হিমায়িত মৎস্য রপ্তানিতে প্রবৃদ্ধি ১৩ শতাংশ ছাড়িয়েছে।

উৎস: i) The Financial Express। [link]
ii) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওয়েবসাইট। [link]
৫৭৪.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. লাওস
  2. কম্বোডিয়া
  3. পূর্ব তিমুর
  4. ব্রুনাই
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫৭৫.
২০২৫ সালে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. টোকিও, জাপান
  2. আলবার্টা, কানাডা
  3. বার্লিন, জার্মানি
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ২০২৫ সালে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৫৭৬.
১১ নভেম্বর লন্ডন স্টক এক্সচেঞ্জে (LEC) যে নামে টাকা বন্ড চালু করে -
  1. ক) বাংলা বন্ড
  2. খ) বিডি বন্ড
  3. গ) বঙ্গবন্ধু বন্ড
  4. ঘ) ঢাকা বন্ড
ব্যাখ্যা
১১ নভেম্বর ২০১৯ তারিখে বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি ‘টাকা বন্ড’ চালু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলা বন্ড’। বাংলাদেশের বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহ দিতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এ বন্ড চালু হয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুদ্রা টাকার সাথে যুক্ত এ ধরনের বন্ড এই প্রথম। ২০১৫ সালে বিদেশে বাংলাদেশের মুদ্রা টাকায় বন্ড ছাড়ার অনুমতি পায় আইএফসি। চার বছর পর বিশ্বের অন্যতম শীর্ষ পূঁজি বাজারে সেই বন্ডের লেনদেন শুরু হলো ১১ নভেম্বর ২০১৯। আইএফসি আগামী এক বছরে ১০০ কোটি ডলার মূল্যমানের বন্ড ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ বন্ডে বেসরকারি খাতের যাঁরা বিনিয়োগ করবেন, তাঁরা সুদ পাবেন ৬ দশমিক ৩ শতাংশ। আর বন্ড থেকে টাকা নিয়ে যাঁরা তাঁদের কোম্পানিতে বিনিয়োগ করবেন, তাঁদের সুদ পরিশোধ করতে হবে ৯ দশমিক ৩ শতাংশ। “বাংলা বন্ড” নামটি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর- ২০১৯]
৫৭৭.
In which country does Bangladesh exports the most manpower in 2023?
  1. United States
  2. Saudi Arabia
  3. Germany
  4. Malaysia
  5. Kuwait
ব্যাখ্যা
২০২৩ সালে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে সৌদি আরবে।

বাংলাদেশের জনশক্তি রপ্তানি: 
- ২০২৩ সালে বিদেশে রেকর্ডসংখ্যক জনশক্তি রপ্তানি করেছে বাংলাদেশ।
- ২০২৩ সালে রেমিট্যান্স প্রবাহ ৩ শতাংশ বেড়ে হয়েছে ২১.৯২ বিলিয়ন ডলার।
 
◉ দেশভিত্তিক জনশক্তি রপ্তানি (২০২৩ সাল):
➝ প্রথম ⎯ সৌদি আরব ⎯ ৮৫,৩১৯ জন,
➝ দ্বিতীয় ⎯ মালয়শিয়া ⎯ ৫৪,৩২৪ জন,
➝ তৃতীয় ⎯ ওমান ⎯ ৩১,৯২৫ জন।
 
◉ প্রবাসী আয় (রেমিট্যান্স):
➝ প্রথম ⎯ যুক্তরাষ্ট্র ⎯ ২৪৯৭.২ মিলিয়ন মার্কিন ডলার,
➝ দ্বিতীয় ⎯ সৌদি আরব ⎯ ২৪৮০.১ মিলিয়ন মার্কিন ডলার,
➝ তৃতীয় ⎯ সংযুক্ত আরব আমিরাত ⎯ ১৮৯৬.৫ মিলিয়ন মার্কিন ডলার।
 
উল্লেখ্য,
➝ দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করার লক্ষ্যে ১৯৭২ সালের ২০ জানুয়ারি শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয় এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও কর্মী প্রেরণ বিষয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসমূহের সাথে সমঝোতা সৃষ্টি হয়।
➝ তারই ধারাবাহিকতায় সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশি কর্মী গমন শুরু হয়। বাংলাদেশ থেকে প্রথম ১৯৭৬ সালে ৬,০৭৮ কর্মী রপ্তানির মাধ্যমে অভিবাসন শুরু হয়।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
৫৭৮.
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
  1. ইইউ
  2. ভারত
  3. কানাডা
  4. চীন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের রপ্তানির বৃহত্তম বাজার হলো কানাডা। 

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প। 
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কানাডা।
 
উৎস: i) United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
ii) Britannica.
৫৭৯.
According to Food Outlook 2025, what is Bangladesh’s position in global rice consumption? 
  1. 2nd
  2. 3rd
  3. 4th 
  4. 5th
ব্যাখ্যা

• Food Outlook 2025:
প্রতিবেদনের শিরোনাম: Biannual report on global food markets - November 2025
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ-

- বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়। 
- মাথাপিছু চাল ভোগে বাংলাদেশ দ্বিতীয়। 
- চাল ভোগে বাংলাদেশ তৃতীয়। 
- বিশেষ গম আমদানিতে বাংলাদেশ- পঞ্চম।

উৎস: Food Outlook 2025।

৫৮০.
'ফিফা বিশ্বকাপ ২০২৬' কোন দেশটি আয়োজক দেশের মধ্যে রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. ফ্রান্স
ব্যাখ্যা
• ফিফা বিশ্বকাপ:
- ফিফা বিশ্বকাপের ২৩ তম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৫৮১.
Jubilant is to Euphoria as Sullen is to -
  1. Despondency
  2. Contentment
  3. Exuberance
  4. Ecstasy
ব্যাখ্যা
Jubilant (adjective): 
Meaning - আনন্দে চিৎকাররত; বিজয়ানন্দে উৎফুল্ল। 

Euphoria (noun): 
Meaning - মঙ্গল ও আনন্দজনক অবস্থা; রমরমা।

• সম্পর্ক: Jubilant ও Euphoria হচ্ছে একই ধরণের মানসিক অবস্থা অর্থাৎ similar words. 

Sullen (adjective):
Meaning - চাপা ক্রোধযুক্ত; অন্তঃকোপী; গোমড়ামুখো; ক্ষমাহীন; প্রতীপ; বিরূপ। 

Despondency (noun): 
Meaning - নৈরাশ্য; নির্বেদ; নির্বিণ্ণতা।

• সম্পর্ক: Sullen ও Despondency হচ্ছে similar state of mind. 

Other options, 
Exuberance (noun) - সমৃদ্ধি; প্রাচুর্য; উচ্ছ্বাস।
Ecstasy (noun) - পরমানন্দ; আধ্যাত্মিক সিদ্ধিলাভের অনুভূতি। 
Contentment (noun) - পরিতৃপ্তি।
৫৮২.
পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? [জানুয়ারি,২০২৬]
  1. এস্তোনিয়া
  2. তুরস্ক
  3. ফিনল্যান্ড
  4. লিথুনিয়া 
ব্যাখ্যা

• এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বা পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী,
- বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- পরিবেশ সুরক্ষা সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৩।
- ২য় অবস্থানে লুক্সেমবার্গ।
- এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
 
উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৫৮৩.
৪৯ তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) লন্ডন, যুক্তরাজ্য
  2. খ) হিরোশিমা, জাপান
  3. গ) প্যারিস, ফ্রান্স
  4. ঘ) মস্কো, রাশিয়া
ব্যাখ্যা
• জাপানের হিরোশিমা  ৪৯ তম G-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- সম্মেলনের সময়কাল ছিল ১৯ থেকে ২১ মে ২০২৩ পর্যন্ত।        
- সম্মেলন জুড়েই জি-৭ নেতারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্য অর্জনে নিরস্ত্রীকরণ ও পরমাণু বিস্তার রোধে চালানো প্রচেষ্টা জোরদার করার কথা বলেন।
- আবার চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সাহায্য করে যাওয়ার অঙ্গীকার করেন। 
- একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন জ্বালানি, লিঙ্গসমতা থেকে শুরু করে গণতন্ত্র, আইনের শাসন
এবং ডিজিটাল সমস্যার মতো বিস্তৃত নানা রকম দিকের ওপর আলোকপাত করে বেশ কিছু সুপারিশ সব কটি বিষয় নিয়ে করা হয়েছে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার জুন, ২০২৩।
৫৮৪.
শেখ হাসিনা কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
  1. তিনবার
  2. চারবার
  3. পাঁচবার
  4. ছয়বার
ব্যাখ্যা
•শেখ হাসিনা:
- তিনি ১৯৯৬ সালের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ৬ বছর পর নির্বাসিত জীবন শেষ করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে আসেন।
- বাংলাদেশ আওয়ামী লীগ ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে।
- শেখ হাসিনা ঐতিহাসিক পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
- একইসঙ্গে তিনি ২৫জন মন্ত্রী, ১১জন প্রতিমন্ত্রী সহ ৩৬ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করেছেন।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
৫৮৫.
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পূর্ন সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ৫টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(SCO):

- Shanghai Cooperation Organization বা সাংহাই সহযোগিতা সংস্থা হলো  ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।  আঞ্চলিক এই জোটটির নেতৃত্বে রয়েছে চীন। 
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- পূর্ন সদস্যরাষ্ট্র: ১০টি (সর্বশেষ বেলারুশ, অন্তভূর্ক্তির তারিখ: জুলাই, ২০২৪)
- বর্তমান মহাসচিব:  ঝাং মিং (চীন)। 

========================

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৩তম শীর্ষ সম্মেলন (The Council of Heads of Government):
- ১৫ ও ১৬ অক্টোবর, ২০২৪ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ২৩তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন জোটভুক্ত দেশগুলোর সরকারপ্রধান বা প্রধানমন্ত্রীরা। এর আগে জুলাই, ২০২৪ এ কাজাখস্তানে অনুষ্ঠিত হয়েছিল (The Council of Heads of States) এর শীর্ষ সম্মেলন। 

 সূত্র:
- প্রথম আলো পত্রিকা রিপোর্ট ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৫৮৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত?
  1. ১০.৫৫%
  2. ১১.৩৯%
  3. ১২.৭৪%
  4. ১৩.৪৮%
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা পানিতে উৎপাদনের পরিমাণ: ৬,২৮,৬২৩ মে.টন।

• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.৩০%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫৮৭.
European Environment Agency (EEA)- এর সদস্য দেশ কতটি? {সেপ্টেম্বর-২০২৫}
  1. ৩১টি
  2. ২৯টি
  3. ২৭টি
  4. ৩২টি
ব্যাখ্যা

• ইউরোপীয় পরিবেশ সংস্থা(European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি। [সেপ্টেম্বর-২০২৫]
- সহযোগী দেশ: ৬টি।

উৎস: European Environment Agency.

৫৮৮.
১৮ নভেম্বর ২০২৪ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান 'মুডিস' বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? [জানুয়ারি, ২০২৫]
  1. Aa3
  2. Baa1
  3. Ba2
  4. B2
  5. Ba3
ব্যাখ্যা
- মার্কিন রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ঋণমান 'বি-ওয়ান' থেকে কমিয়ে 'বি-টু'তে এনেছে। [নভেম্বর ১৮, ২০২৪]
- এর ফলে পূর্বাভাসের অবনতি ঘটেছে।
- অর্থাৎ, এ পূর্বাভাস 'স্থিতিশীল' থেকে 'নেতিবাচক' অবস্থায় চলে গেছে।
- বাংলাদেশের রেটিং কমানো প্রসঙ্গে সংস্থাটি বলছে, 'সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর সরকার পরিবর্তনের ফলে উচ্চ রাজনৈতিক ঝুঁকি, নিম্ন প্রবৃদ্ধি সরকারের তারল্যের ঝুঁকি, বৈশ্বিক ভঙ্গুরতা এবং ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়েছে।'
- বিশ্বের প্রধান তিনটি ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানের একটি মুডিস।
- ২০২৪ সালের ৩১ মে প্রতিষ্ঠানটি সর্বশেষবার বাংলাদেশের ঋণমান কমিয়েছিল।
সেবার তারা ঋণমান এক ধাপ কমিয়ে বিএ৩ থেকে বি১-এ নামায়। 
এর কারণ হিসেবে মুডিস জানিয়েছিল, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে উঁচু মাত্রার দুর্বলতা ও তারল্যের ঝুঁকি রয়েছে।

উৎস: The Daily Star
প্রথম আলো।
৫৮৯.
কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ৫৪টি
  2. ৫৬টি
  3. ৬১টি
  4. ৬৪টি
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

৫৯০.
What is the name of the app launched to prevent sexual harassment in public transport? [April, 2025]
  1. SUPPORT
  2. HELP
  3. STOP
  4. REST
  5. REPORT
ব্যাখ্যা
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে অ্যাপ:
- গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 'HELP' (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম) নামে একটি অ্যাপ চালু হয়েছে।
- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে।
- ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
- চলন্ত বাস বা গণপরিবহনে হয়রানির শিকার হলে HELP অ্যাপে রিপোর্ট করা যাবে।
- প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে।
- অ্যাপে রিপোর্ট করলে তা ভলান্টিয়ারদের কাছে তথ্য পৌঁছে যাবে।
- ভুক্তভোগী নিকটস্থ থানার ডিউটি অফিসারের কাছে সরাসরি কল করতে পারবেন।
- ৯৯৯ ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে সংযুক্ত থাকবে অ্যাপটি।
- অ্যাপের মাধ্যমে রিপোর্টগুলো সংরক্ষণ করা হবে, যা পরে আইনি সহায়তার জন্য কাজে লাগবে।
- নিজের পরিচয় গোপন রেখেও এই অ্যাপে রিপোর্ট করার সুযোগ থাকবে।
- অ্যাপটিতে 'এলার্ট' অপশন থাকবে, যা চাপ দিলে তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ারদের কাছে ভুক্তভোগীর 'রিয়েল টাইম লোকেশন' পৌঁছে যাবে।

উৎস: The Daily Star বাংলা (মার্চ ১৫, ২০২৫)
৫৯১.
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?
  1. ক) শচীন টেন্ডুলকার
  2. খ) রিকি পন্টিং
  3. গ) সনাৎ জয়সুরিয়া
  4. ঘ) সাঈদ আনোয়ার
ব্যাখ্যা
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী শচীন টেন্ডুল্কার।
তার ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ৪৯ টি।
৫১ টি টেস্ট সেঞ্চুরি নিয়েও তিনি টেস্টে সর্বোচ্চ শতকের অধিকারী।
Source: Cricinfo
৫৯২.
What is the extreme poverty rate of Bangladesh as per the Economics Index, 2024?
  1. 7.1%
  2. 8.1%
  3. 5.6.%
  4. 4.5%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৫৯৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ২,৫৬৭ মার্কিন ডলার
  2. ২,৬১৪ মার্কিন ডলার
  3. ২,৭০০ মার্কিন ডলার
  4. ২,৭৮৪ মার্কিন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৯৪.
According to the Economic Survey 2024, what is the national income per capita?
  1. 2,850 USD
  2. 2,824 USD
  3. 2,784 USD
  4. 2,723 USD
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৯৫.
IBM এর পূর্ণরূপ কী?
  1. Intelligent Business Machines
  2. International Business Management
  3. International Business Machines
  4. Integrated Business Management
ব্যাখ্যা

IBM (International Business Machines) হলো একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি, যা হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদান করে।
- এটি 1911 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM Website.

৫৯৬.
বাংলাদেশে বছরে কী পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩]
  1. ২৯৮.৯৩ লক্ষ মেট্রিক টন
  2. ৪১৪.৩৮ লক্ষ মেট্রিক টন
  3. ২৬৫.৮৩ লক্ষ মেট্রিক টন
  4. ৪৩৪.৯৩ লক্ষ মেট্রিক টন
ব্যাখ্যা
মোট জমির পরিমাণ:
- মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area): ৩,৯৩,৫৮,০০০ একর (১,৫৯,২৮,০০০ হেক্টর)।
- মোট আবাদী জমি (Net Cropped Area): ১,৯৮,৭৫,০০০ একর (৮০,৪৩,০০০ হেক্টর)।
- এক ফসলি জমি: ৫০,৮৪,০০০ একর (২০,৫৭,০০০ হেক্টর)।
- দুই ফসলি জমি: ১,০১,৪৯,০০০ একর (৪১,০৭,০০০ হেক্টর)।
- তিন ফসলি জমি: ৪৫,৯২,০০০ একর (১৮,৫৮,০০০ হেক্টর)।
- চার ফসলি জমি: ৫০,০০০ একর (২০,০০০ হেক্টর)।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ (Not available for cultivation): ৮২,৯০,০০০ একর।
- বনাঞ্চল (Forest Area): ৬৩,৬৩,০০০ একর (প্রায়)।
- মোট জমির পরিমাণ (আবাদী, অনাবাদী, বনাঞ্চল ও অন্যান্য): ৩,৬৪,৬৫,০০০ একর।
- মোট খাদ্যশস্য: ৪,৩৪,৯৩,০০০ মেট্রিক টন বা ৪৩৪.৯৩ লক্ষ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫৯৭.
ন্যাটো এর বর্তমানে এর মহাপরিচালক হলেন - [এপ্রিল - ২০২৫]  
  1. Jens Stoltenberg
  2. Kristalina Georgieva
  3. Mark Rutte
  4. Antony Blinken
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization,
- ১৯৪৯ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর মহাপরিচালক Mark Rutte. [এপ্রিল - ২০২৫]
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি।[এপ্রিল - ২০২৫]   

সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
৫৯৮.
CTBT চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. মন্ট্রিল
  2. নিউইয়র্ক
  3. বেইজিং
  4. ভিয়েনা
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য:
- চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর ও অনুমোদন দিতে হবে।
- এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি।
- যার মধ্যে রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
- বর্তমানে, চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

উৎস: CTBTO ওয়েবসাইট।
৫৯৯.
In which country was the 47th ASEAN Summit held in 2025?
  1. Indonesia 
  2. Malaysia
  3. Philippines
  4. Thailand
ব্যাখ্যা

আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন:
- সময়: ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর,২০২৫।
- মালয়েশিয়ায় আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
- আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া।
- প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন।
- এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব"।

উল্লেখ্য,
- আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন।
- দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

উৎস: আসিয়ান ওয়েবসাইট ও প্রথম আলো।[লিঙ্ক]

৬০০.
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ -
  1. চীন
  2. রাশিয়া
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা

পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ:
1. ভারত,
2. চীন,
3. যুক্তরাষ্ট্র,
4. ইন্দোনেশিয়া,
5. পাকিস্তান।

উৎস: World Population Review. [link]