বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৫৬ / ৯২ · ৫,৫০১৫,৬০০ / ৯,৩৬৭

৫,৫০১.
বাংলাদেশের প্রথম জুডিশিয়াল একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে?
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) শিবচর
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
- দেশের প্রথম জুডিশিয়াল একাডেমি হবে শিবচরে।
পদ্মাসেতুর পাশেই শিবচরে এই নতুন জুডিশিয়াল একাডেমি স্থাপনার কার্যক্রম শুরু হয়।
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচারকদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।

উৎস: যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫,৫০২.
NVMe সাধারণত কোন ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে?
  1. SATA
  2. USB
  3. PCIe
  4. IDE
ব্যাখ্যা
• NVMe:
- NVMe এর পূর্ণ রূপ Non-Volatile Memory Express.
- এটি SSD- র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে।
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়।
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে NVMe প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে।

অপশন আলোচনা:
ক) SATA - Serial Advanced Technology Attachment,
খ) USB - Universal Serial Bus,
গ) PCIe - Peripheral Component Interconnect Express,
ঘ) IDE - Integrated Drive Electronics.

তথ্যসূত্র: techtarget.com
৫,৫০৩.
Conference : Chairman :: Newspaper : ?
  1. Reporter
  2. Distributor
  3. Printer
  4. Editor
  5. Executive
ব্যাখ্যা
As Chairman is the highest authority in a conference similarly Editor is in Newspaper.
৫,৫০৪.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
  1. খুলনা
  2. রাজশাহী
  3. সিলেট
  4. রংপুর
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী - ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী - ২৩.৫২%।
- ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি - ৪০.৪২%।
- রংপুর বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম - ২৩.৫২%।
• শহর -৪১.৩০%।
• গ্রাম - ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৫,৫০৫.
How many member countries does the Multilateral Investment Guarantee Agency currently have? (July, 2025)
  1. 180
  2. 181
  3. 182
  4. 183
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুলাই, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৫,৫০৬.
ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে 'ম্যান অব দ্যা ম্যাচ' কে নির্বাচিত হন?
  1. বিরাট কোহলি
  2. মোহাম্মদ শামি
  3. গ্লেন ম্যাক্সওয়েল
  4. ট্রাভিস হেড
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ম্যাচ: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৫,৫০৭.
Which company was the top importer of garments from Bangladesh in the fiscal year 2023-2024?
  1. Inditex
  2. Uniqlo
  3. Primark
  4. H&M
ব্যাখ্যা
- ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান এইচএন্ডএম।

- বাংলাদেশি তৈরি পোশাক কেনায় সবাইকে ছাড়িয়ে গেছে সুইডেনের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম
- দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ ক্রেতার তালিকায় আছে যথাক্রমে স্পেনের ইন্ডিটেক্স ও আয়ারল্যান্ডের প্রাইমার্ক।
- গত অর্থবছরে বাংলাদেশ থেকে ২৫৯ কোটি ডলারের তৈরি পোশাক কিনেছে এইচঅ্যান্ডএম।
- বাংলাদেশি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। 

উৎস: প্রথম আলো,২৩ ডিসেম্বর ২০২৪ রিপোর্ট।
৫,৫০৮.
জাতিসংঘের ২৬তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানকুন
  2. মাদ্রিদ
  3. গ্লাসগো
  4. রোম
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের পরবর্তী UNFCCC CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
- যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
- UNFCCC CoP-26 সম্মেলন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে তা পেছানো হয়।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৫,৫০৯.
নিম্নের কে  ইউএস ওপেন নারী একক- ২০২৫ এ গ্র্যান্ড স্লাম জয়ী হয়েছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. সেরেনা উইলিয়ামস
  2. আরিনা সাবালেঙ্কা
  3. জেসিকা পেগুলা
  4.  আমান্ডা আনিসিমোভা
ব্যাখ্যা

ইউএস ওপেন নারী একক- ২০২৫:
- ইউএস ওপেন নারী একক- ২০২৫ এ গ্র্যান্ড স্লাম জয়ী হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
- ফাইনালে তিনি আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে হারান।
- সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম। 
- তিনি ২০২২ সালের পর থেকে কোনো হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি।
- তাই তাকে আধুনিক হার্ডকোর্টের রানি বলা হয়।

সূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

৫,৫১০.
According to the Economic Survey 2024, what is the contribution of the service sector to GDP?
  1. 55.62%
  2. 51.08%
  3. 45.38%
  4. 37.95%
  5. 33.27%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

এছাড়াও,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৫১১.
According to the National Budget 2025-26, what is the tax-free income limit of a common person?
  1. 300000 BDT
  2. 350000 BDT
  3. 400000 BDT
  4. 450000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৫,৫১২.
বাংলাদেশ ২০০ টাকার নতুন নোটে সম্মুখ  চিত্রে রয়েছে-
  1. কেন্দ্রীয় শহীদ মিনার 
  2. গ্রাফিতি-২০২৪
  3. অপরাজেয় বাংলা
  4. ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা

- ২০০ টাকার নোটে সম্মখ চিত্রে রয়েছে অপরাজেয় বাংলা।

বাংলাদেশের নতুন নোট:
- ২ টাকার নোটে সামনে চিত্র:  শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ  এবং পিছনের চিত্র 'রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ।
- ৫ টাকার সামনে চিত্র 'তারা মসজিদ  এবং পিছনের চিত্র  'গ্রাফিতি-২০২৪';
- ১০ টাকার নোটে সামনে চিত্র বায়তুল মোকাররম  এবং পিছনের চিত্র  মসজিদ 'গ্রাফিতি-২০২৪';
- ২০ টাকার নোটে সামনে চিত্র কান্তজিউ মন্দির   এবং পিছনের চিত্র  পাহাড়পুর বৌদ্ধবিহার;
- ৫০ টাকার নোটে সামনে চিত্র আহসান মঞ্জিল  এবং পিছনের চিত্র  শিল্পাচার্য জয়নুল আবেদিনের 'সংগ্রাম' চিত্র;
- ১০০ টাকার নোটে সামনে চিত্র ষাট গম্বুজ মসজিদ,  এবং পিছনের চিত্র   বাগেরহাট সুন্দরবন;
- ২০০ টাকার নোটে সামনে চিত্র অপরাজেয় বাংলা,  এবং পিছনের চিত্র  'গ্রাফিতি-২০২৪';
- ৫০০ টাকার নোটে  সামনে চিত্র কেন্দ্রীয় শহীদ মিনার  এবং পিছনের চিত্র   বাংলাদেশ সুপ্রিম কোর্ট;
- ১০০০ টাকার নোটে সামনে চিত্র জাতীয় স্মৃতিসৌধ, সাভার  এবং পিছনের চিত্র  জাতীয় সংসদ ভবন |

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]

৫,৫১৩.
Choose the pair of words that expresses a relationship similar to that of “brake : car”-
  1. diesel : engine
  2. stop : horse
  3. conscience : man
  4. damage : machine
ব্যাখ্যা
brake যেমন car কে নিয়ন্ত্রন করে, ঠিক তেমনভাবে conscience (বিবেক) নিয়ন্ত্রন করে man কে।
বাকি তিনটি pair of words এ এ ধরণের সম্পর্ক বিদ্যমান নেই।
৫,৫১৪.
বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরী চালু করে -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) রাশিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
• টিসিজি আনাদোলু:

- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক। 
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।
- উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু’। 
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

উৎস: দৈনিক যুগান্তর (১১ এপ্রিল ২০২৩)।
৫,৫১৫.
'শহীদ নূর হোসেন দিবস' কবে পালিত হয়?
  1. ১০ নভেম্বর
  2. ১১ নভেম্বর
  3. ১৩ নভেম্বর
  4. ১৭ নভেম্বর
ব্যাখ্যা

শহীদ নূর হোসেন দিবস:
- ১০ নভেম্বর 'শহীদ নূর হোসেন দিবস' পালিত হয়।
- শহীদ নূর হোসেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন।

⇒ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১০ নভেম্বরের একটি মিছিলে বুকে- ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিল রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে শহীদ হন নূর হোসেন।
- নূর হোসেন ১৯৮৭ সালে তৎকালীন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নায়ক।
- স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেয়া ‘শহীদ নূর হোসেন দিবস’ ১০ নভেম্বর।
- শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে।
- নূর হোসেন শহীদ হওয়ার পর মাস না পেরোতেই ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। এর তিন মাস পর তিনি জাতীয় সংসদের আরেকটি নির্বাচনের আয়োজন করেন।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) প্রথম আলো।

৫,৫১৬.
সর্বশেষ YCELP প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পরিবেশ সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচক: 
জুন ২০২২-এ যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে প্রকাশ করে এ সূচক।
সূচক অনুসারে -
শীর্ষ দেশ: ডেনমার্ক এবং সর্বনিম্ন দেশ ভারত।
সার্কভুক্ত দেশের অবস্থান: 
- ৮১. আফগানিস্তান, 
- ৮৫. ভুটান, 
- ১১৩. মালদ্বীপ, 
- ১৩২. শ্রীলংকা, 
- ১৬২. নেপাল, 
- ১৭৬. পাকিস্তান, 
- ১৭৭. বাংলাদেশ ও 
- ১৮০. ভারত।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৫,৫১৭.
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি? (মার্চ-২০২৬)
  1. যুক্তরাষ্ট্র 
  2. সৌদি আরব
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

• বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুলাই-নভেম্বর সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২০৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। 
- সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।

• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. সৌদি আরব, 
২. সংযুক্ত আরব আমিরাত, 
৩. যুক্তরাজ্য,  
৪. মালয়েশিয়া,
৫.  যুক্তরাষ্ট্র।

উৎস:
i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৫,৫১৮.
WFP- বর্তমানে কতটি দেশ ও অঞ্চলে কাজ করে? [ জুলাই, ২০২৫]
  1. ৫০টি
  2. ৭৫টি
  3. ১২০টির বেশি
  4. ৯০টি
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP এর পূর্ণরূপ World Food Programme.
- সংস্থাটি বিশ্বের ১২০টি বেশি দেশ  ও অঞ্চল খাদ্য সহায়তা প্রদান করেছে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

উৎস:  WFP ওয়েবসাইট।
৫,৫১৯.
VAPID : ______ :: RAPID : SWIFT
  1. ক) Inspired
  2. খ) Turgid
  3. গ) Wet
  4. ঘ) Insipid
  5. ঙ) None of above
ব্যাখ্যা

Vapid is another word for insipid, and rapid is another word for swift.
Both are synonymous.

৫,৫২০.
ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশ শেনজেন ভুক্ত?
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি [ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত]।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। 

উৎস: European Union ওয়েবসাইট।

৫,৫২১.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রাপ্তি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
  1. প্রায় ১৫%
  2. প্রায় ২৭%
  3. প্রায় ৩৭%
  4. প্রায় ৪৪%
ব্যাখ্যা

রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স হিসেবে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।
- এটি ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২৬.৮০ শতাংশ বা প্রায় ২৭ শতাংশ বেশি।
- এছাড়া এটি পূর্ববর্তী রেকর্ড  ২০২০-২১ অর্থবছরের ২৪.৭৭ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।

৫,৫২২.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে নিচের কোন জেলা জলমগ্ন হবে?
  1. রংপুর
  2. ঠাকুরগাঁও
  3. বগুড়া
  4. নোয়াখালি
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়া:
- বিশ্বে অতিরিক্ত শিল্পায়নের কারণে গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলো আমাদের দেশের সমদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে,
- সাতক্ষীরা, বরিশাল ও নোয়াখালি জেলার অনেক অংশ সমুদ্রের জলমগ্ন হয়ে পড়বে।
- এছাড়া ভূনিম্নস্থ পানিতে লোনা পানি প্রবেশ করছে।
- ফলে স্বাভাবিক উদ্ভিদ জন্মানোর পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫,৫২৩.
নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫:
- আসর: ১৩ তম।
- সময়: ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: অলরাউন্ডার দীপ্তি শর্মা।
- প্লেয়ার অফ দ্য ফাইনাল: শেফালি ভার্মা।

উল্লেখ্য:
- ১৯৭৩ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপ।
- ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ আসর।
- টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
- ২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।

৫,৫২৪.
বাংলাদেশ সর্বাধিক পরিমাণ অর্থের পণ্য আমদানি করে কোন দেশ থেকে? [জানুয়ারি,২০২৬]
  1. জাপান
  2. ভুটান
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা

দেশভিত্তিক আমদানির চিত্র:
- বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের আমদানির ৫টি দেশভিত্তিক চিত্র নিম্নরূপ:
- চীন: ২০৫২২(৩০.০২%);
- ভারত ৯৬৯৩( ১৪.১৮%);
- যুক্তরাষ্ট্র: ২৫০৬ (৩.৬৭%);
- সিঙ্গাপুর: ২২৬৮( ৩.৩২%) ;
- জাপান ১৯৬৮ (২.৮৮%) ;

উল্লেখ্য
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় – তুলা।
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় – পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় – তুলা, দ্বিতীয় সর্বোচ্চ – গম।
 
উৎস: বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড।

৫,৫২৫.
শেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ২৩টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: শেনজেন, লুক্সেমবার্গ।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।

উল্লেখ্য,
- শেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ ২৫টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ রয়েছে ৪টি। দেশগুলো হলো সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন।

উৎস: European Union ওয়েবসাইট।
৫,৫২৬.
'আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস' পালিত হয় -
  1. ২১ মার্চ
  2. ২৩ মার্চ
  3. ৪ এপ্রিল
  4. ৮ এপ্রিল
ব্যাখ্যা
আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস:
- আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস পালিত হয় ২১ মার্চ।

উল্লেখ্য,
- বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ এই দিনটিকে ‘জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে পালন করে।
- এই দিবসটি পালনের মূল পরিপ্রেক্ষিত ছিল ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকায় জাতিগত বর্ণবৈষম্যের প্রতিবাদে সাধারণ মানুষের শান্তিপূর্ণ মিছিল। সেই মিছিলে পুলিশ গুলি করে ৬৯ জন নিরীহ মানুষকে হত্যা করে, আহত হন আরও ১৮০ জন। এই প্রতিবাদ শুরু হয়েছিল ২১ মার্চ থেকে।
- একারণে ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মার্চকে ‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

⇒ বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ২১ মার্চ: বিশ্ব বন দিবস, আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস।
- ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস।
- ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস।
- ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস।
- ২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস।
- ১৮ই ডিসেম্বর: আন্তর্জাতিক অভিবাসী দিবস।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Britannica.
৫,৫২৭.
AIDS এর পূর্ণরূপ-
  1. Acquired Immune Deficiency Symptom
  2. Acquired Immunodeficiency Syndrome
  3. Acquired Immunity Deficiency Syndrome
  4. Acquired Immunodeficiency Symptom
ব্যাখ্যা
• এইডস:
- AIDS এর পুর্ণরূপ: Acquired immunodeficiency syndrome।
- বিশেষ কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে এইডস (AIDS) বলে।
- Human Immune Deficiency Virus সংক্ষেপে HIV নামক ভাইরাস দ্বারা এ রোগ সৃষ্টি হয়।
- HIV ভাইরাসের আক্রমণে মানুষের শ্বেত রক্ত কণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস প্রাপ্ত হয়।
- এইডস ভাইরাসে আক্রান্ত রোগীর শ্বেত রক্ত কণিকা ধ্বংস প্রাপ্ত হয়।
- বর্তমান বিশ্বে AIDS একটি মারাত্মক রোগ।
- আফ্রিকার দেশসমূহে HIV র আক্রমণ বেশি লক্ষ করা যায়।
- ধারণা করা হয় বানরের দেহে এ ভাইরাসটি ছিল যা সর্বপ্রথম আফ্রিকায় বানর থেকে মানুষে স্থানান্তরিত হয় এবং পরে তা আমেরিকা, ইউরোপ তথা সমগ্রবিশ্বে ছড়িয়ে পড়ে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৫২৮.
LLM-এর পূর্ণরূপ কী?
  1.  Large Language Model 
  2. Linear Logic Machine
  3.  Local Learning Method 
  4. Low-level Memory
ব্যাখ্যা

• LLM-এর পূর্ণরূপ হলো Large Language Model. এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল যা ভাষা বোঝা, তৈরি করা এবং প্রক্রিয়াকরণের জন্য ডিজাইন করা হয়েছে। LLM সাধারণত বিশাল পরিমাণের টেক্সট ডেটা দিয়ে প্রশিক্ষণ করা হয়, যার ফলে এটি মানুষের মতো বাক্য গঠন করতে, প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন ভাষাগত কাজ সম্পাদন করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ, ChatGPT ও অন্যান্য উন্নত চ্যাটবটগুলি LLM-এর উপর ভিত্তি করে কাজ করে। এটি শুধুমাত্র শব্দের মিল নয়, বরং প্রাসঙ্গিকতা, ব্যাকরণ, এবং অর্থ বোঝার ক্ষমতাও প্রদান করে। তাই LLM আধুনিক ভাষা প্রযুক্তির মূল ভিত্তি।

• ChatGPT:
- ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
- এটি OpenAI নামে আমেরিকান প্রতিষ্ঠান ৩০ নভেম্বর ২০২২ সালে চালু করে।
- ChatGPT GPT (Generative Pre-training Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
- এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদে।
- ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
- ChatGPT-র কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা ("হ্যালুসিনেশন")।
- ChatGPT নিজে বলে যে এটি একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র নয় এবং তথ্য যাচাই প্রয়োজন।

উৎস: ব্রিটানিকা।

৫,৫২৯.
Maladroit: Adept ::
  1. Sane: Reasonable
  2. Fatigue: Collapse
  3. Lethargic: Inert
  4. Profound: Superficial
  5. None of these
ব্যাখ্যা

• The best analogy of "Maladroit: Adept":: Profound: Superficial.

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
- Maladroit - অদক্ষ; অনিপুণ; কৌশলী নয় এমন।
- Adept - সুদক্ষ, কুশলী।

• সঠিক উত্তরের শব্দজোড়ার অর্থ:
- Profound - গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; জ্ঞানগর্ভ।
- Superficial - ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর; অল্পজ্ঞ।

→ Analogical relationship:
- Maladroit যেমন Adept -এর বিপরীত শব্দ; তেমনি Profound হলো Superficial -এর বিপরীত শব্দ।

• অন্যান্য অপশনসমূহে,
ক) Sane (প্রকৃতিস্থ; সুস্থমস্তিষ্ক; মানসিকভাবে সুস্থ): Reasonable (যুক্তিপরায়ণ; যুক্তিসম্মত; যুক্তিবাদী)

খ) Fatigue (শ্রান্তি; ক্লান্তি; অবসাদ): Collapse (পতিত হওয়া; ভেঙে পড়া)

গ) Lethargic (অলস; নিশ্চেষ্ট): Inert (জড়; অচেতন)

- অর্থাৎ, এই শব্দজোড়াগুলো পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে।

• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- Profound: Superficial.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৫,৫৩০.
বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি?
  1. ক) ১২টি
  2. খ) ৩৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ৩৭টি
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। 
সর্বশেষ মেডিকেল কলেজ - বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ

উৎসঃ প্রথম আলো

৫,৫৩১.
কিউবার নতুন প্রধানমন্ত্রী-
  1. ক) চার্লস মিশেল
  2. খ) থীরাজসিং রুপন
  3. গ) ম্যানুয়াল মারোরা ক্রুজ
  4. ঘ) খালিদ আল সাবা
ব্যাখ্যা
৪৩ বছর পর ২১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কিউবার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ম্যাকুয়েল মারারো ক্রুজ। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫,৫৩২.
থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) প্রায়ুথ চান ওচা
  2. খ) ইংলাক সিনাওয়াত্রা
  3. গ) নিবাত্তমরং
  4. ঘ) প্রবিত ওংসুওয়ান
ব্যাখ্যা
▪ আদালতের আদেশে ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা
▪ দেশটির সাংবিধানিক আদালত জানিয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া প্রায়ুথের মেয়াদ সীমা অতিক্রম না করায় ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন তিনি।  
▪ ২০১৭ সালে সংশোধিত থাই সংবিধান মোতাবেক একজন প্রধানমন্ত্রী আট বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। ▪ আদালতের এই আইন বলেই আগস্টে প্রায়ুথ তার ক্ষমতার মেয়াদসীমায় পৌঁছেছেন বলে মামলা করেন বিরোধীরা।
▪ পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, প্রায়ুথ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ২০১৪ সালে। আর ২০১৭ সালে নির্বাচিত হন গণতান্ত্রিক পদ্ধতিতে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং ইত্তেফাক।
৫,৫৩৩.
Who is the director of the movie "Mujib: The Making of a Nation"?
  1. Uttam Kumar Das
  2. Arafanul Karim
  3. Shyam Benegal
  4. Harun Khandkar
ব্যাখ্যা
• মুজিব: একটি জাতির রূপকার’:
- ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পায়।
- এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
- বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
- বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার এই মুভিটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
- ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ।

সূত্র: প্রথম আলো।
৫,৫৩৪.
D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) আবুজা
  2. খ) তেহরান
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা

- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন গঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- বাংলাদেশ ২০২১ সালে D-8 (Developing Eight) জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।
- ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় দশম D-8 সম্মেলন অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)

৫,৫৩৫.
সম্প্রতি কোন দেশে দাবা খেলা নিষিদ্ধ হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. রাশিয়া 
  2. আফগানিস্তান 
  3. সিরিয়া
  4. ইউক্রেন
ব্যাখ্যা

দাবা খেলা নিষিদ্ধ:
- সম্প্রতি আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ হয়েছে।

⇒ জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় আফগানিস্তানে দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। দেশটির ক্রীড়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো ধরনের জুয়া সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
- ১১ মে, ২০২৫ তারিখে তালিবানের সরকার জানিয়েছে, সেদেশে সমস্ত দাবা সম্পর্কিত কার্যক্রম বন্ধ থাকবে।
- ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার এমন কিছু আইন ও বিধিমালা আরোপ করে আসছে, যেগুলো ইসলামি আইনের প্রতি তাদের কঠোর দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। সেই ধারাবাহিকতায় দেশটিতে এবার দাবা খেলাও নিষিদ্ধ করা হলো।

উৎস: i) BBC.
ii) The New York Times.

৫,৫৩৬.
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার বর্তমান নির্বাহী প্রধান কে? (মার্চ, ২০২৫)
  1. মাইকেল রায়া
  2. টেড্রোস আধানম
  3. স্টেফান লিলার
  4. রবার্ট ফ্লয়েড
ব্যাখ্যা
CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)।
- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization.
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে: ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
- বাংলাদেশ CTBTO অনুমোদন করে: ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ। 
- বর্তমান নির্বাহী প্রধান: রবার্ট ফ্লয়েড। (মার্চ, ২০২৫)

তথ্যসূত্র - অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO)।
৫,৫৩৭.
'Good' is to 'bad' as 'white' is to-
  1. dark
  2. black
  3. grey
  4. ebony
ব্যাখ্যা
• 'Good' is to 'bad' as 'white' is to -black 
- ভালোর(Good) বিপরীত মন্দ(Bad);
- সাদার(White) বিপরীত কালো(Black)।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) dark (noun) [uncountable noun]
- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।

গ) grey (adjective)
- ধূসর; ছাইরঙ।

ঘ) Ebony (adjective)
- আবলুস কাঠের তৈরি; আবলুস কাঠের মতো কালো।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫,৫৩৮.
Knife : Butcher ::
  1. Spear : Mason
  2. Hammer : Carpenter
  3. Road : Driver
  4. Kitchen : Cook
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ - 
• Knife - ছুরি, চাকু। 
• Butcher - কসাই।

• অপশনে উল্লেখিত শব্দজোড়ার অর্থ - 
ক) 
Spear - বল্লম; বর্শা।
Mason - পাথর কর্তনকারী; যে মিস্ত্রি পাথরের নির্মাণ কাজ করে।
খ) 
Hammer - হাতুড়ি।
Carpenter - কাঠমিস্ত্রী।
গ)
Road - রাস্তা।
Driver - চালক।
ঘ) 
Kitchen - রান্নাঘর।
Cook - রাধুনী।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হবে Hammer : Carpenter.
- কসাই যেমন তার Knife বা ছুরি ব্যবহার করে তার কাজের জন্য ঠিক তেমনি  Carpentar বাকাঠমিস্ত্রী তার কাজ করতে Hammer এর প্রয়োগ ঘটায়।
- Knife : Butcher :: Hammer : Carpenter.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫,৫৩৯.
সর্বশেষ, এভারেস্ট জয়ী বাংলাদেশির নাম কী? [জুন, ২০২৫]
  1. বাবর আলী
  2. মো. খালেদ হোসেন
  3. ইকরামুল হাসান শাকিল
  4. সাইফুল হাসান মনির
ব্যাখ্যা
এভারেস্ট জয়ী বাংলাদেশি:
- এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। তাঁরা হলেন:
• ১ম: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
• ২য়: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
• ৩য়: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
• ৪র্থ: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
• ৫ম: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
• ৬ষ্ঠ: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে। (সর্বশেষ, জুন- ২০২৫)

ইকরামুল হাসান শাকিল:
- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

উল্লেখ্য,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস:
i) The Business Standard.
ii) প্রথম আলো।
৫,৫৪০.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) ইউনেস্কোর তালিকায় যুক্ত হওয়া 'নিংমাই পাহাড় অঞ্চল' কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. চীন
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা
চীনের নিংমাই পাহাড় অঞ্চল:
- ইউনেস্কোর নতুন তালিকায় যুক্ত হয়েছে চীনের নিংমাই পাহাড় অঞ্চল।
- সেখানে কয়েক হাজার বছর ধরে বিশেষ পরিবেশে ও স্থানীয় লোকজ আঙ্গিকে চায়ের নানা ধরন তৈরি হয়। 

উল্লেখ্য,
ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের নতুন তালিকায় যেসব স্থান রয়েছে:
- বেলজিয়ামের টাইনে কট কমনওয়েলথ কবরস্থান (প্রথম বিশ্বিযুদ্ধের স্মৃতি),
- মুরাম্বি, নিয়ামাটা, গিসোজি ও বিসেসেরোর স্মারক (রুয়ান্ডার গণহত্যা),
- ভারতের কর্ণাটক (ভারতে হোয়সালা যুগের স্মৃতি),
- পাঁচটি আংটির আদলে গড়া দুর্গ (ডেনমার্কের ঐতিহ্য),
- জার্মানির শহর এরফুর্টে স্থাপিত সিনাগগ (জার্মানিতে ইহুদিদের স্মরণে),
- দক্ষিণ কোরিয়ায় কবরের পাহাড়,
- রাশিয়ায় কাজান শহরের বিশ্ববিদ্যালয়,
- ইরানের কারাভান সরাই,
- রবীন্দ্রনাথের শান্তিনিকেতন,

উৎস: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, সমকাল। [link]
৫,৫৪১.
বর্তমানে বাংলাদেশে বৃহত্তম রপ্তানীমুখী শিল্প কোনটি?
  1. ক) ঔষধ শিল্প
  2. খ) পােশাক শিল্প
  3. গ) পাট শিল্প
  4. ঘ) সিরামিক শিল্প
ব্যাখ্যা
⇨ বাংলাদেশের তৈরি পােশাক খাত তৈরি পােশাক’ ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
⇨ ২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মােট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পােশাক - ৩৬.৭২%)।
⇨ অর্থাৎ, রপ্তানি আয়ে তৈরি পােশাক খাতের অবদান - ৮১.২৫%।
⇨ এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে - পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।
⇨ রপ্তানিতে প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ৪.১৫% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার - ৯৫.৮৪%।
⇨ প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে - “হিমায়িত খাদ্য’।
⇨ দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে - ‘কৃষিজাত পণ্য।   

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৫,৫৪২.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে রয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. মোঃ তৌহিদ হোসেন
  3. সালেহ উদ্দিন আহমেদ
  4. ড. আসিফ নজরুল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোঃ তৌহিদ হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকার
:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২৪ জন।

উল্লেখ্য,
⇒ ড. মুহাম্মদ ইউনূস:
- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়।

⇒ জনাব সালেহ উদ্দিন আহমেদ:
- অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

⇒ ড. আসিফ নজরুল:
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব মোঃ তৌহিদ হোসেন:
- পররাষ্ট্র মন্ত্রণালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৫,৫৪৩.
নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আয়োজক দেশ-
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. শ্রীলঙ্কা
  4. নেপাল
ব্যাখ্যা

⇒ নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আয়োজক দেশ বাংলাদেশ।

নারী কাবাডি বিশ্বকাপ:
- বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করেছে।
- সময়কাল: ১৭ থেকে ২৪ নভেম্বর।
- ভেন্যু: শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।
- অংশগ্রহণকারী দেশ: ১২টি।
- দেশগুলো হলো: বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।
- অন্তবর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৬ নভেম্বর ২০২৫ অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন।

উৎস: ইত্তেফাক।

৫,৫৪৪.
ইসলামিক চ্যাটবট ‘হুমাইন’ কোন দেশের তৈরি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. কুয়েত
  2. কাতার
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

হুমাইন চ্যাট (HUMAIN Chat):
- এটি একটি আরবি ভাষাভিত্তিক কথোপকথনমূলক এআই অ্যাপ, যা সৌদি আরবের HUMAIN কোম্পানি তৈরি করেছে। 
- এই অ্যাপটি ২০২৫ সালের ২৫ আগস্ট প্রকাশিত হয়।
- সৌদি আরবের ১২০ জন এআই–বিশেষজ্ঞ, যাঁদের অর্ধেক নারী এই চ্যাটবট তৈরিতে কাজ করেছেন।
- হুমাইন চ্যাট অ্যালাম মডেলের ওপর নির্মিত, যা বিশ্বের বৃহত্তম আরবি ডেটাসেটে প্রশিক্ষিত।
- এই ডেটাসেটে ইসলামি সংস্কৃতি, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও স্থানীয় মূল্যবোধের গভীর ছাপ রয়েছে।
- এটি আরবি ও ইংরেজি—দুই ভাষায় কথোপকথন চালাতে পারে।
- প্রাথমিকভাবে এটি শুধু সৌদি আরবে পাওয়া যাবে; তবে শিগগিরই এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৫৪৫.
সম্প্রতি, গাজায় 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা দিয়েছেন কে?  [জানুয়ারি,২০২৬]
  1. ইরানের প্রেসিডেন্ট
  2. বেনিয়ামিন নেতানিয়াহু
  3. ডোনাল্ড ট্রাম্প
  4. জাতিসংঘ মহাসচিব
ব্যাখ্যা

 - সম্প্রতি, গাজায় 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

'বোর্ড অব পিস':
- গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
- সময়: ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে। 
- গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে একটি 'বোর্ড অব পিস' গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ অক্টোবর মার্কিন সমর্থিত এই শান্তি পরিকল্পনা কার্যকর হয়।
- এর মাধ্যমে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের অবসান ঘটে।

উৎস: বিবিসি নিউজ।[লিঙ্ক]

৫,৫৪৬.
কোন সম্মেলনকে ‘দোহা সংশোধনী’ বলা হয়?
  1. ক) কপ - ১৭
  2. খ) কপ - ১৮
  3. গ) কপ - ১৯
  4. ঘ) কপ - ২০
ব্যাখ্যা
- কপ - ১৮ সম্মেলন অনুষ্ঠিত হয় কাতারের রাজধানী দোহাতে।
- এতে কিয়োটো প্রটোকল এর মেয়াদ ২০১২ থেকে বাড়িয়ে ২০২০ সালে উন্নীত করা হয়।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উৎস: COP 18, UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫৪৭.
সম্প্রতি ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ১৫-৩০ জানুয়ারি ২০২২, সাংহাই
  2. ১০-২৫ ডিসেম্বর ২০২১, অসলো
  3. ৪-২০ ফেব্রুয়ারি ২০২২, বেইজিং
  4. ১০-২৫ ফেব্রুয়ারি ২০২২, ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
২৪তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ সালের ৪-২০ ফেব্রুয়ারি চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হয়।

শীর্ষ পদক বিজয়ী দেশ:
- নরওয়ে : ৩৭টি পদক (১৬টি স্বর্ণ)
- তাইওয়ান : ৩২টি পদক (৬টি স্বর্ণ)
- জার্মানি : ২৭টি পদক (১২টি স্বর্ণ)।

(তথ্যসূত্র: অলিম্পিক কমিটি ওয়েবসাইট)
৫,৫৪৮.
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল -
  1. সৌদি আরব
  2. কুয়েত
  3. ওমান
  4. জর্দান
ব্যাখ্যা
[এটি পরিবর্তনশীল তথ্য। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল:

- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশগুলো।
- এর মধ্যে অভিবাসী নারী শ্রমিকরা সবচেয়ে বেশি যান সৌদি আরবে।
- মোট নারী অভিবাসীর ৬৬ শতাংশের গন্তব্য হলো সৌদি আরব।

এছাড়াও,
- বাংলাদেশ থেকে ২০২৪ সালে মোট ১০ লাখ ১১ হাজার ৮৫৬ জন কর্মী বিদেশে গেছেন, যা বার্ষিক হিসাবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
- ২০২৪ সালে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণও রেকর্ড ২৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য থেকে এসব জানা গেছে।
- তথ্য মতে, টানা তিন বছর ১০ লাখের বেশি করে কর্মী বিদেশে পাঠিয়ে রেকর্ড অর্জন করেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত।
- ২০২৪ সালে সৌদি আরব সর্বোচ্চ ৬ লাখ ২৮ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছে, যা একক বছরে কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যা।
 ২০২৪ সালে ৯০ শতাংশ কর্মী গেছেন মাত্র ছয়টি দেশে।
- এগুলো হচ্ছে- সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান।



উৎস: BMET ওয়েবসাইট। [link]
৫,৫৪৯.
সার্বিকভাবে বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ জেলা? [ জুলাই, ২০২৫]
  1. রংপুর
  2. মুন্সিগঞ্জ
  3. বগুড়া
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ (৭০,৩৭,৬৬৪ মে. টন)।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা (১৮,২৯,৯৪৩ মে. টন)।

এছাড়াও,
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।
৫,৫৫০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ঝিনাইদহ
  2. কুষ্টিয়া
  3. খুলনা
  4. রংপুর
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫,৫৫১.
FIFA Club World Cup-2025 will take place in -
  1. United States
  2. Qatar
  3. France
  4. Spain
  5. Mexico
ব্যাখ্যা
FIFA Club World Cup-2025:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- অনুষ্ঠিত হবে: জুন–জুলাই, ২০২৫।
- এটি ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর।
- অংশগ্রহণকার: ৩২টি ক্লাব।
- ভেন্যু: ১২।

উল্লেখ্য,
- ২০০০ সাল থেকেই ফিফা ক্লাব বিশ্বকাপ হয়ে আসছে।
- ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২৫ যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৬৩টি ম্যাচ।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫,৫৫২.
Cosmology : Universe :: Geology :
  1. Environment
  2. Planets
  3. Rocks
  4. Oceans
  5. Atmosphere
ব্যাখ্যা
• Cosmology (noun)
English Meaning: The study of the nature and origin of the universe.
Bangla Meaning: মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান।

• Universe
English Meaning: Everything that exists, especially all physical matter, including all the stars, planets, galaxies, etc. in space
Bangla Meaning: বিশ্ব; মহাবিশ্ব; বিশ্বব্রহ্মাণ্ড; সমগ্র সৃষ্টি ও স্রষ্টা।

• Geology
English Meaning: The study of the rocks and similar substances that make up the earth's surface
Bangla Meaning: ভূস্তর, শিলা ইত্যাদি ভিত্তিক পৃথিবীর সম্পর্কিত বিজ্ঞান; ভূতত্ত্ব।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Enviornment (noun)
- চতুষ্পার্শ্ব; পরিবেশ।

খ) Planets (noun)
- গ্রহ।

গ) Rocks (noun)
- শিলাখণ্ড, প্রস্তরখন্ড।

ঘ)  ocean (noun) 
- সমুদ্র, মহাসমুদ্র।

ঙ) Atmosphere (noun)
- বায়ুমণ্ডল; আবহমণ্ডল।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - সঠিক analogy টি হচ্ছে - Cosmology : Universe :: Geology : Rock.
- Cosmology এর আলোচ্য বিষয় হচ্ছে - Universe, তেমনি Geology এর আলোচ্য বিষয় হচ্ছে Rock.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫,৫৫৩.
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এর জন্য কত বরাদ্দ আছে?
  1. ২,৪৩,০০০ কোটি টাকা
  2. ২,৪৫,০০০ কোটি টাকা
  3. ২,৬৩,০০০ কোটি টাকা
  4. ২,৭০,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
• বাজেট ২০২৩-২৪:
- বাজেট পাশ হয় - ২৬ জুন, ২০২৩
- স্লোগান - উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার - ৭,৬১,৭৮৫ কোটি।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এর জন্য কত বরাদ্দ আছে - ২,৬৩,০০০ কোটি টাকা।
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা।
- বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। 
- বাজেট ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
- ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি ও অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে।

তথ্যসূত্র: বাজেট ২০২৩-২৪।
৫,৫৫৪.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
  1. ২,৭৮৪ মার্কিন ডলার
  2. ২,১০০ মার্কিন ডলার
  3. ২,২০০ মার্কিন ডলার
  4. ২,২০৯ মার্কিন ডলার
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২৪:
-চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
- গড় আয়ু- ৭২.৩ বছর
- সাক্ষরতার হার- ৭৭.৯%
- পুরুষ ও নারী অনুপাত- ৯৬.৩ : ১০০ 
- মাথাপিছু আয় - ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪)(সাময়িক)।
- মুদ্রাস্ফীতি-৯.৯২% (সেপ্টেম্বর, ২০২৪)

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৫,৫৫৫.
ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. জাপান
  2. চীন
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন:
- চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে দেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলায় নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ নামক এ অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণ করবে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান ‘লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ’।
- অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ইতোমধ্যে প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দেওয়া হয়েছে।
- এতে ব্যয় হবে প্রায় ১০০ কোটি ডলার।
- পরিকল্পনা অনুযায়ী এখানে প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
- নতুন এই অর্থনৈতিক অঞ্চল পরিপূর্ণভাবে চালু হলে তাতে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ লোকের।।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৫৫৬.
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. পেতংতার্ন সিনাওয়াত্রা
  2. অনুতিন চার্নভিরাকুল
  3. থাকসিন সিনাওয়াত্রা
  4. ইশিবা শিগেরু
ব্যাখ্যা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী:
- থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল।
- ৫ সেপ্টেম্বর পার্লামেন্টে ভোটাভুটিতে জয় পান নির্মাণ খাতের এই ডানপন্থী ধনকুবের।
- চূড়ান্ত দাপ্তরিক ফলাফলে দেখা যায়, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ জন আইনপ্রণেতার মধ্যে ৩১১ জনের ভোট পান ভুমজয়থাই পার্টির এই নেতা।
- আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অনুতিন এই সমর্থন লাভ করেন।
- ৫৮ বছর বয়সী অনুতিন আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য,
- নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৫,৫৫৭.
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম কী? [ডিসেম্বর,২০২৪]
  1. ওয়ান্ডার অব দ্য সিজ
  2. আইকন অব দ্য সিজ
  3. হারমনি অব দ্য সিজ
  4. ওডিসি অব দ্য সিজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
⇒ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম- আইকন অব দ্য সিজ।

আইকন অব দ্য সিজ:

- আইকন অব দ্য সিজ ২০২৫ সালের জানুয়ারিতে জাহাজটি যাত্রা শুরু করবে।
- যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন এই প্রমোদতরির দৈর্ঘ্য ১ হাজার ১৯৭ ফুট ও প্রস্থ ২১৯ ফুট।
- জাহাজটিতে ২ হাজার ৮০৫টি কক্ষ আছে। এতে সর্বোচ্চ ৭ হাজার ৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারে।
- তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) ও ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করে এটি পরিবেশবান্ধব।
- পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা এবং দলগত অবকাশে আলাদা পরিকল্পনা রয়েছে।
- সমুদ্রের দৃশ্য উপভোগের জন্য বিশেষ নকশার রুম রয়েছে।
- 'আইকন অব দ্য সিজ' নিখুঁতভাবে বিলাসবহুল এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সংমিশ্রণে তৈরি।

উল্লেখ্য,
- 'ওয়ান্ডার অব দ্য সিজ' এর দৈর্ঘ্য ১,১৮৮ ফুট, যা 'আইকন অব দ্য সিজ' এর চেয়ে অল্প ছোট।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
৫,৫৫৮.
বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে?
  1. একুশে পদক
  2. জাতীয় ক্রীড়া পুরষ্কার
  3. বেগম রোকেয়া পদক
  4. স্বাধীনতা পদক
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫:
- বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি একুশে পদক ২০২৫ পেয়েছে।

- বাংলাদেশের কোনো ক্রীড়া দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে ২০০১ সালে সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাধীনতা পদক পেয়েছিল।
- সর্বশেষ ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দল হিসেবেই এই স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের নারী দল এর আগে ২০২২ সালেও সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছিল।

⇒ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন। পুরস্কার প্রাপ্তরা -
- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর)।
- সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্রে নাসির আলী মামুন।
- চিত্রকলায় রোকেয়া সুলতানা।
- সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।
- সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম।
- শিক্ষায় নিয়াজ জামান।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
- ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর)।
- গবেষণায় মঈদুল হাসান।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৫,৫৫৯.
চলতি বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা কত টাকা পর্যন্ত?
  1. ২.৫ লক্ষ টাকা
  2. ৩ লক্ষ টাকা
  3. ৩.৫ লক্ষ টাকা
  4. ৪ লক্ষ টাকা
ব্যাখ্যা
- চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা
- সাধারণ করদাতা : ৩ লক্ষ টাকা
- মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৩.৫ লক্ষ টাকা
- প্রতিবন্ধী ব্যক্তি করদাতা : ৪.৫ লক্ষ টাকা
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৪.৭৫ লক্ষ টাকা।
(সূত্র: বাজেট বক্তৃতা : ২০২০-২০২১)
৫,৫৬০.
ফিলিস্তিনের জন্য কোন দিনটি মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত?
  1. ১৩মে
  2. ১৪মে
  3. ১৫মে
  4. ১৭মে
ব্যাখ্যা

নাকবা দিবস:
- ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত-১৫ মে।

⇒ ১৯৪৮ সালের ১৪ মে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন রাষ্ট্রটির নাম রাখা হয় ইসরায়েল। ইহুদিদের মতে, নতুন রাষ্ট্র গঠন করে তাঁরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছেন। 

⇒ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন। প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরবদের সঙ্গে যুদ্ধে জড়ান ইসরায়েলিরা। শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮ শতাংশ। এর ফলে ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়।
- এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হন ফিলিস্তিনিরা, যা আজও চলছে।
- এই কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর ১৫ মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করেন।

উৎস: i) Reuters. 
ii) প্রথম আলো।

৫,৫৬১.
"ফিফা বিশ্বকাপ- ২০২৬" এর মূল আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে -
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ- ২০৩০:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র: ফিফা ওয়েবসাইট।
৫,৫৬২.
মূল্য সংযোজন কর (VAT) ফাঁকি বন্ধে পরীক্ষামূলকভাবে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মেশিনটি চালু করেছে?
  1. ক) EFD
  2. খ) EDF
  3. গ) EEF
  4. ঘ) EVS
ব্যাখ্যা

VAT ফাঁকি বন্ধে EFD চালু
৩০ জানুয়ারি ২০২০ মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি বন্ধ করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয় ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (EFD)। প্রাথমিকভাবে ঢাকায় ৮০টি ও চট্টগ্রামে ২০টি মেশিন বসানোর পর মেশিনের পারফর্মেন্স যাচাই করে তা পর্যায়ক্রমে সব জায়গায় চালু করা হবে। বর্তমানে চালু থাকা Electronic Cash Register (ECR) মেশিনের পরিবর্তে EFD মেশিন চালু করার পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যে সব ব্যবসা প্রতিষ্ঠানের বাৎসরিক লেনদেন ৫০ লাখের বেশি তাদেরকে অবশ্যই EFD ব্যবহার করতে হবে।

৫,৫৬৩.
২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' হিসেবে ঘোষিত হয়েছে কোন শহর?
  1. রাবাত
  2. রিও ডি জেনিরো
  3. ফ্রাঙ্কফুর্ট
  4. লন্ডন
ব্যাখ্যা

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল (World Book Capital):
- ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইউনেস্কো আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
- এর মাধ্যমে সকল সংস্কৃতি ও সকল ভাষায় বই পড়ার গুরুত্ব প্রচার করা হয়।
- ২০০১ সাল থেকে এই খেতাব দেওয়া হচ্ছে।
- ২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' হলো মরক্কোর রাজধানী রাবাত।

⇒ ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল অড্রে আজুলে ২০২৪ সালের অক্টোবরে এই ঘোষণা করেন।
- এর আগে ২০২৫ সালের জন্য রিও ডি জেনেইরো (ব্রাজিল) নির্বাচিত হয়েছে।
- ২০২৬ সালের ২৩শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস থেকে তাদের কার্যক্রম শুরু করবে। 
- ইউনেস্কো এই শহরকে নির্বাচিত করেছে কারণ রাবাতের বই ও প্রকাশনা শিল্পের প্রতি অঙ্গীকার, লাইব্রেরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং আফ্রিকান বই মেলা আয়োজনের অভিজ্ঞতা।

উল্লেখ্য,
- এর আগে এই স্বীকৃতি পেয়েছিল, মাদ্রিদ (২০০১), আলেকজান্দ্রিয়া (২০০২), নয়াদিল্লি (২০০৩), অ্যান্টওয়ার্প (২০০৪), মন্ট্রিল (২০০৫), তুরিন (২০০৬), বোগোতা (২০০৭), আমস্টারডাম (২০০৮), বৈরুত (২০০৯), লুব্লিয়ানা (২০১০), বুয়েনস আইরেস (২০১১), এরেভান (২০১২), ব্যাংকক (২০১৩), পোর্ট হারকোর্ট (২০১৪), ইনচিওন (২০১৫), রোকলা (২০১৬), কোনাক্রি (২০১৭), অ্যাথেন্স (২০১৮), শারজাহ, (২০১৯), কুয়ালালামপুর (২০২০), তিবিলিসি (২০২১), গুয়াদালাজারা (২০২২), আক্রা (২০২৩), স্ট্রাসবার্গ (২০২৪), রিও ডি জেনিরো (২০২৫)।  

উৎস: UNESCO ওয়েবসাইট।

৫,৫৬৪.
জিডিপিতে সর্বাধিক নিয়োজিত জনশক্তি রয়েছে কোন খাতে?
  1. সেবাখাতে
  2. শিল্পখাতে
  3. কৃষিখাতে
  4. কোনটি নয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- চলতি মূল্যে মাথাপিছু জিডিপি ২,৬৭৫ মার্কিন ডলার। 
- স্থির মূল্যে জিডিপি (GDP) ৩৩,৯৭,২৩১ কোটি টাকা। 
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৮২%। 
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI) ৩,০৬,১৪৪ কোটি টাকা। 
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি/মূল্যস্ফীতি ৯.৭৪%। 
- অর্থনীতির মোট খাত ১৯টি। 
- জিডিপিতে সর্বাধিক নিয়োজিত জনশক্তি রয়েছে কৃষিখাতে। 
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান ১১.০২% নিয়োজিত জনশক্তির পরিমাণ – ৪৫.০০%। 
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৭.৯৫% নিয়োজিত জনশক্তির পরিমাণ – ১৭.০০%। 
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান ৫১.০৪% নিয়োজিত জনশক্তির পরিমাণ – ৩৮.০০%। 

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪। 
৫,৫৬৫.
যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাবে -
  1. ক) ১ জুলাই, ২০২০
  2. খ) ৩১ আগস্ট, ২০২০
  3. গ) ৫ সেপ্টেম্বর, ২০২০
  4. ঘ) ৪ নভেম্বর, ২০২০
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাবে ৪ নভেম্বর, ২০২০ তারিখে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫,৫৬৬.
ব্রিটিশ অধিভুক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ কোনটি?
  1. কানাডা
  2. ভারত
  3. রুয়ান্ডা
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৫,৫৬৭.
EQUIVOCATION : AMBIGUOUS ::
  1. explanation : unintelligible
  2. mitigation : serve
  3. contradiction : peremptory
  4. platitude : banal
ব্যাখ্যা
• Equivocation - দ্ব্যর্থক,
• Ambiguous - দ্ব্যর্থক।

- Analogical recognition:
Equivocation এবং Ambiguous সমার্থক শব্দ যার মানে দ্ব্যর্থক; আর Platitude এবং Banal সমার্থক শব্দ যার মানে নিয়ম/গতানুগতিক।

Meaning:
- Mitigation (তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস),
- Serve (পরিবেশন করা),
- Contradiction (বিরোধিতা; অসঙ্গতি),
- Peremptory (চূড়ান্ত; চরম কর্তৃত্বপূর্ণ),
- Explanation (ব্যাখ্যা; কৈফিয়ত),
- Unintelligible (অস্পষ্ট),
- Platitude (মামুলি/ গতানুগতিক),
- Banal (গতানুগতিক)।

Source: Live MCQ Bank English Lecture.
৫,৫৬৮.
জিডিপিতে মৎস্য সম্পদের অবদান কত?
  1. ৯.৯০%
  2. ৩.৫৭%
  3. ১৩.৪৭%
  4. ৬.৭৭%
ব্যাখ্যা

বর্তমানে জিডিপিতে বাংলাদেশের মৎস্য সম্পদের অবদান ৩.৫৭% ।
- কৃষি ও বনজ সম্পদের অবদান ৯.৯০%।
- শস্য ও শাকসবজি অবদান ৬.৭৭% ।
- এবং সামগ্রিক ভাবে জিডিপিতে কৃষির অবদান ১৩.৪৭% ।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২১

৫,৫৬৯.
Who among the following did not receive the Ramon Magsaysay Award in 2023?
  1. Dr. Ravi Kannan R.
  2. Miriam Coronel-Ferrer
  3. Firdausi Qadri
  4. Korvi Rakshand
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার ২০২৩:
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- সর্বশেষ ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
- 'ম্যাগসেসে পুরস্কার ২০২২' লাভ করেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম, ফিলিপিন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ও ইন্দোনেশিয়ার পরিবেশ আন্দোলনকর্মী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব। 

অন্যদিকে -
- ২০২৩ সালে র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত অন্য তিনজন হলেন ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের।

উৎস: i) ৩১ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ।
         ii) ১ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
৫,৫৭০.
ভেনেজুয়েলায় বর্তমানে তেলের মজুদ - 
  1. প্রায় ৩৫০ বিলিয়ন ব্যারেল
  2. প্রায় ৪৪০ বিলিয়ন ব্যারেল
  3. প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল
  4. প্রায় ৩৩০ বিলিয়ন ব্যারেল
ব্যাখ্যা

ভেনেজুয়েলার তেল মজুত:
- বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন (৩০ হাজার ৩০০ কোটি) ব্যারেলের বেশি।
- ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে দেশটির অরিনাকো বেল্ট অঞ্চলে।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ ভারী তেল সংরক্ষণ এলাকা। ঘন ও গাঢ় এ অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেল, কেরোসিন ও জেট ফুয়েল তৈরি করা হয়।
- কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
- এতে কারাকাসের তেল রপ্তানি, অর্থপ্রবাহ ও আন্তর্জাতিক বিনিয়োগে গুরুতর প্রভাব পড়েছে, মারাত্মক চাপে পড়ে আছে দেশটির অর্থনীতি।

» বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল।
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল।
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল।
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল।
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল।
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল।
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল।
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল।
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল।
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল।

উৎস: প্রথম আলো ও ওপেক ওয়েবসাইট।

৫,৫৭১.
বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? [মে, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪:
- বর্তামান সর্বাধিক জনবহুল দেশ ভারত। [মে, ২০২৫]
- মোট জনসংখ্যা: ১,৪৬৩.৯ মিলিয়ন।
- ২য় জনবহুল দেশ: চীন।
- জনসংখ্যা: ১,৪১৬.১ মিলিয়ন।
- তৃতীয় জনবহুল দেশ যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যা: ৩৪৭.৩ মিলিয়ন।
- চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া।
- জনসংখ্যা: ২৮৫.৭ মিলিয়ন।
- পঞ্চম জনবহুল দেশ পাকিস্তান।
- জনসংখ্যা: ২৫৫.২ মিলিয়ন।

উল্লেখ্য,
- বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি।

উৎস: World Population review. [Link]
৫,৫৭২.
জিডিপি'র চূড়ান্ত হিসেব অনুসারে, বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতে প্রবৃদ্ধির হার? (মার্চ-২০২৬)
  1. ২.৫৪%
  2. ৩.৭১%
  3. ৪.৫৩%
  4. ৫.৮%
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব: 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪৯%। সাময়িক হিসাবে যা ছিলো ৩.৯৭%। 

- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার= ২ দশমিক ৪২ শতাংশ।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে প্রবৃদ্ধির হার= ৩ দশমিক ৭১ শতাংশ।
-অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে প্রবৃদ্ধির হার= ৪ দশমিক ৩৫ শতাংশ।

→ বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
যথা- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।

উল্লেখ্য,
→  সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত। এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত। এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ এবং চূড়ান্ত জিডিপি সমীক্ষা।

৫,৫৭৩.
কত সালে রানি এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে বসেন?
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা
• ১৯৫২ সালে রানি এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে বসেন।

• রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহন করেন।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার। 
৫,৫৭৪.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে কতটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
- তাদের মধ্যে চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া জাতিগোষ্ঠী উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে রাঙামাটিতে। জেলার দিক দিয়ে -দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। দ্বিতীয় অবস্থানে আছে মারমা। তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) প্রথম আলো।
৫,৫৭৫.
'Intractable' is related to 'Manageable' in the same way as ‘Fatuous’ is related to:
  1. ক) Violent
  2. খ) Vigorous
  3. গ) Intelligent
  4. ঘ) Energetic
ব্যাখ্যা
‘Intractable’ and ‘Manageable’ are antonyms of each other.
Similarly, 'Fatuous' means 'Stupid' whereas 'intelligent' means 'clever'.
Hence, Fatuous is the antonym of Intelligent.
৫,৫৭৬.
বিশ্ব ভাষাচিত্রের ২৭তম সংস্করণ অনুযায়ী, ব্যবহারের দিক দিয়ে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব ভাষাচিত্র:

•    ২১ ফেব্রুয়ারি, ২০২৪ বিশ্ব ভাষাচিত্রের ২৭তম সংস্করণ প্রকাশ করে Ethnologue.
•    ২৭তম সংস্করণ অনুযায়ী, বিশ্বে মোট ভাষার সংখ্যা ৭,১৬৪টি।
ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা:
১ - ইংরেজি, 
২ - মান্দারিন,
৩ - হিন্দি, 
৪ - স্প্যানিশ, 
৫ - ফরাসি,  
৬ - আরবি, 
৭ - বাংলা,  
৮ - পর্তুগিজ, 
৯ - রুশ ও
১০ - উর্দু।

তথ্যসূত্র: Ethnologue
৫,৫৭৭.
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে দেশে বর্তমানে কতটি পাটকল চালু রয়েছে?
  1. ৩৫টি
  2. ২৯টি
  3. ২৬টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
- বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) গত ১ জুলাই ২০২০ থেকে সংস্থাটির অধীনে থাকা সর্বশেষ ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে। এর মাধ্যমে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল যুগের অবসান ঘটে।
- বন্ধ ঘোষিত পাটকলসমূহ সরকার বেসরকারি খাতে লিজ প্রদানের মাধ্যমে পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
(তথ্যসূত্র: বিজেএমসি ওয়েবসাইট)
৫,৫৭৮.
হামজা ইউসুফ কোন দেশের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার?
  1. ক) ডেনমার্ক
  2. খ) সাইবেরিয়া
  3. গ) সুইডেন
  4. ঘ) স্কটল্যান্ড
ব্যাখ্যা
- স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হামজা ইউসুফ
- পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ স্বায়ত্তশাসিত অঞ্চলটির সর্বকনিষ্ঠ নেতা।
- যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন হামজা ইউসুফ।
- ২০১১ সালে তিনি প্রথমবার দেশটির এমপি নির্বাচিত হন।

উৎস: যুগান্তর( ৩০ মার্চ ২০২৩)।
৫,৫৭৯.
'______' জেলায় রেল যোগাযোগ নেই।
  1. জামালপুর
  2. পটুয়াখালী
  3. নাটোর
  4. নেত্রকোনা
ব্যাখ্যা

→ পটুয়াখালী জেলায় রেল যোগাযোগ নেই।

♦ রেল যোগাযোগ ব্যবস্থা:
- দেশে বর্তমানে ৪৯টি জেলায় রেলপথ রয়েছে।
- রেল যোগাযোগব্যবস্থাকে বিশ্বমানের করে গড়ে তুলতে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
- দেশেরে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ৩০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যানের কাজ চলমান রয়েছে।
- ২০২৩ সালের অক্টোবরের শুরুতেও রেল নেটওয়ার্কের আওতায় ছিল দেশের ৪৩টি জেলা।
- ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনে রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও ৩টি জেলা (মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর)।
- ২০২৩ সালের ১ নভেম্বর খুলনা-মোংলা রেলপথ উদ্বোধনের মধ্যে ৪৭তম জেলা হিসেবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট।
- ২০২৩ সালের ১২ নভেম্বর ৪৮ তম জেলা হিসেবে দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার সংযুক্ত হয় রেল নেটওয়ার্কে।
- সর্বশেষ ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দেশের ৪৯ তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল।

♦ উল্লেখ্য:
- দেশে ১৫টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি।
- মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্যে এই ১৫টি জেলাকেও রেলপথের আওতায় আনা হবে।
- জেলাগুলো হলো: সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।

তথ্যসূত্র - Railway Technology ওয়েবসাইট বণিক বার্তা।

৫,৫৮০.
Scholar: Ignorant ::
  1. Hardworking : Lazy
  2. Knife : Sword
  3. Courage : Bold
  4. Luxury : Wealth
ব্যাখ্যা
• Scholar: পন্ডিত ব্যক্তি; ছাত্র বা ছাত্রী।
Ignorant: অবিদিত; অজ্ঞ।

ক)
Hardworking: পরিশ্রমী; কর্মঠ; অক্লান্ত পরিশ্রমী; অক্লান্তকর্মা; কার্যপ্রি়; খাটিয়ে; কর্মিষ্ঠ।
Lazy: অলস।

খ)
Knife: ছুরি, ছোরা।
Sword: তরবারি, অসি।

গ)
Courage: সাহস, বীরত্ব, শৌর্য।
Bold: সাহসী।

ঘ)
Luxury: বিলাসিতা, বিলাসদ্রব্য।
Wealth: ধন; সম্পদ। 

অপশন বিবেচনা করে দেখা যায়,
Correct Analogy: Scholar: Ignorant :: Hardworking : Lazy.
- এই দুটি শব্দ পরস্পরের বিপরীতার্থক, অর্থাৎ antonyms.
৫,৫৮১.
Who is the current CEO of Instagram? [January 2025]
  1. Satya Nadella
  2. Kevin Systrom
  3. Mike Krieger
  4. Adam Mosseri
ব্যাখ্যা
• Instagram:
- Instagram এর বর্তমান CEO অ্যাডাম মোসেরি। [জানুয়ারি, ২০২৫ পর্যন্ত]।

- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার।
- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- এটি বর্তমানে সারা বিশ্বে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়।
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।

উৎস: ব্রিটানিকা।
৫,৫৮২.
Which country ranked first in the UNDP Human Development Index- 2025?
  1. Norway
  2. Iceland
  3. Sweden
  4. Switzerland
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫:
- গত ৬ মে, ২০২৫ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ প্রকাশ করে।
- মাথাপিছু আয়, শিক্ষা এবং জন্মের সময় প্রত্যাশিত গড় আয়– এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) গণনা করে থাকে ইউএনডিপি।
- ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে ১৯৩টি দেশের মধ্যে শীর্ষ স্থানে আছে আইসল্যান্ড।
- নরওয়ে ও সুইজারল্যান্ড যৌথভাবে ২য় অবস্থানে আছে।
- প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার  বাংলাদেশের অবস্থান ১৩০তম।

তথ্যসূত্র: Human Development Report- 2025. [link]
৫,৫৮৩.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন? (জুন, ২০২৫)
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫৮৪.
বর্তমান UNHCR হাই কমিশনার কে? [মার্চ, ২০২৬] 
  1. ফিলিপ্পো গ্রান্ডি
  2. বারহাম সালিহ
  3. কফি আনান
  4. আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR (জাতিসংঘের শরণার্থী সংস্থা) তার মূল ম্যান্ডেট অনুসারে ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন (Convention Relating to the Status of Refugees) এবং এর ১৯৬৭ সালের  প্রোটোকলের অভিভাবক হিসেবে কাজ করে।
- এই চুক্তিগুলো শরণার্থীর সংজ্ঞা নির্ধারণ করে, তাদের অধিকার রক্ষা করে (যেমন নিরাপত্তা, শিক্ষা, কাজের অধিকার)।
- এবং UNHCR-কে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে সাহায্য করে।
- এটি UNHCR-এর কাজের ভিত্তি, যা ১৩৬টি দেশে শরণার্থীদের সুরক্ষা প্রদান করে।

- UNHCR পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান UNHCR-এর হাই কমিশনারের নাম বারহাম সালিহ (Barham Salih)।
- তিনি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পদ গ্রহণ করেছেন এবং ৫ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: UNHCR ওয়েবসাইট।

৫,৫৮৫.
কোন দেশ ২০২১ সালের ডিসেম্বরে গণতন্ত্রের উপর একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- 9-10 ডিসেম্বর, 2021 সালে গণতন্ত্রের উপর একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। 
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে 100 টিরও বেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন।
উৎস : পত্রিকা রিপোর্ট।
৫,৫৮৬.
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিখাত কোনটি?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. হিমায়িত মৎস্য
  3. পাট ও পাটজাত দ্রব্য
  4. ঔষধ
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক।
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩১,৩৬২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১.৩৬২ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৬.০১% ও তৈরি পোশাক: ৩৮.৫৭%।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৯%)
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- ‘শিল্পজাত পণ্য’- এর অবদান/রপ্তানির হার: ৯৭.১১%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: ‘কৃষিজাত পণ্য’ (০.৯২%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: ‘হিমায়িত খাদ্য’ (০.৮৬%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৫,৫৮৭.
একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার কোনটি?
  1. জার্মানি
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা

বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার:
- একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

⇒ বিশ্বের বৃহৎ ভোক্তার বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে।
- ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তার বিপরীতে আমদানি করেছে ২৫০ কোটি ডলারের পণ্য।
- সেই হিসাবে দেশটির সঙ্গে বাংলাদেশের উদ্বৃত্ত বাণিজ্য ৬২৬ কোটি ডলার।

⇒ জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০১টি দেশ ও অঞ্চলে মোট ৪ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
- এই রপ্তানির প্রায় ১৯ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয় ৭৫৮ কোটি ৫০ লাখ ডলারের। তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্য রপ্তানি হয়েছে ১১৭ কোটি ৪৭ লাখ ডলারের। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি বেড়েছে জার্মানিতে। জার্মানিতে ২০২৪–২৫ অর্থবছরে রপ্তানি আয় ৫৩২ কোটি ডলার।
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি নেদারল্যান্ডসে। রপ্তানি আয় ২৩৬ কোটি ডলার।
- যুক্তরাষ্ট্র ছাড়াও বাকি ১১টি দেশ হলো জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, হলান্ড, ভারত, ইতালি, কানাডা, জাপান ও ডেনমার্ক।





উৎস: i) প্রথম আলো।
ii) জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।

৫,৫৮৮.
২০২৫ সালে RCEP জোটের ৫ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সিউল
  2. জাকার্তা 
  3. কুয়ালালামপুর
  4. টোকিও
ব্যাখ্যা

RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।

⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%, 
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন), 
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%। 

উল্লেখ্য,
- ২৭শে অক্টোবর, ২০২৫ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে RCEP জোটের ৫ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে অংশ নিয়েছে আসিয়ান দেশ এবং ৫টি অংশীদার দেশ: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট। [link]

৫,৫৮৯.
What percentage of GDP is the Annual Development Program (ADP) in the 2025-26 budget?
  1. 2.4%
  2. 3.7%
  3. 5.5%
  4. 6.5%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৫,৫৯০.
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? 
  1. ইথিওপিয়া
  2. জাম্বিয়া
  3. লাইবেরিয়া
  4. জিবুতি
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

সামরিক ঘাঁটি:
⇒ আফ্রিকার সাথে শান্তি ও নিরাপত্তা সম্পর্ক গড়া চীনের পররাষ্ট্রনীতি অন্যতম দিক।
- সেই লক্ষ্যে ২০১৭ সালের আগস্টে চীন দেশের বাইরে জিবুতিতে নিজেদের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে।
- দেশটির কৌশলগত অবস্থানের কারণে চীন এই দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য,
- পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
- এটি লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছে রয়েছে।
- চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
- ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
- ২০১৫ সালে আফ্রিকার দেশগুলোর এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীন।

উৎস: BBC.
৫,৫৯১.
Zenith : Nadir : : Maximum : ?
  1. ক) Crest
  2. খ) Minimum
  3. গ) Noontime
  4. ঘ) Vertex
ব্যাখ্যা
Zenith - মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ; সুবিন্দু
Nadir -  ভূপৃষ্ঠে দণ্ডায়মান ব্যক্তির পায়ের সোজা নিচে ভূগোলকের অপর পৃষ্ঠের উপরিস্থিত আকাশবিন্দু; অধোবিন্দু

এই দুইটি word পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে।
সুতরাং, Maximum এর পরে Minimum বসবে, কারণ এই দুইটিও পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে।

তাছাড়া, 
Crest - পাহাড়ের শৃঙ্গ; ঢেউয়ের চূড়া
Noontime - দুপুরবেলা।
Vertex -  শীর্ষ; শীর্ষবিন্দু; চূড়া।
৫,৫৯২.
'সমাজসেবা' শাখায় স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন কে?
  1. নভেরা আহমেদ
  2. স্যার ফজলে হাসান আবেদ
  3. বদরুদ্দীন মোহাম্মদ উমর
  4. অধ্যাপক জামাল নজরুল ইসলাম
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এই পুরস্কার।
- 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য:  মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।

৫,৫৯৩.
এক পঞ্জিকাবর্ষে টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটের রেকর্ড কার? [জানুয়ারি, ২০২৫]
  1. ইবাদত হোসেন
  2. শাহাদাত হোসেন
  3. নাহিদ রানা
  4. হাসান মাহমুদ
ব্যাখ্যা
- টেস্ট অভিষেকের বছরেই বল হাতে আলো ছড়িয়ে দারুণ একটি রেকর্ডের মালিক হলেন হাসান মাহমুদ।
- টেস্ট সংস্করণে বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তি গড়লেন তিনি।
- ২০২৪ সালে টেস্টে ৩০ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। 
- এটি বর্তমানে এক পঞ্জিকাবর্ষে টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটের রেকর্ড। 
- তিনি ২৩ উইকেট নেওয়া শাহাদাত হোসেনকে পেছনে ফেলেছেন (২০০৮ সাল)।
- বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে এক পঞ্জিকাবর্ষে অন্তত ২০ উইকেট নেওয়ার রেকর্ড আছে আর দুজনের।
- ইবাদত হোসেন ২০২২ সালে ৮ টেস্টের ১৪ ইনিংসে ২১ উইকেট ও সৈয়দ খালেদ আহমেদ ২০২২ সালে ৮ টেস্টের ১৫ ইনিংসে ২০ উইকেট শিকার করেছিলেন।

উৎস: প্রথম আলো
ডেইলি স্টার বাংলা।
৫,৫৯৪.
Which of the following is the analogy of CAUSE: EFFECT?
  1. Sun: Moon
  2. Fire: Burn
  3. Rain: Umbrella
  4. Cloud: Sky
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
CAUSE - কারণ; হেতু; কোনো কিছুর উৎপাদক বা উৎস।
EFFECT - ফলাফল; পরিণতি; প্রভাব।
- অর্থাৎ, কোনো কিছুর কারণ হিসেবে আমরা ফলাফল পাই।
- অপশনে এমপ্ন একটি শব্দজোড়া রয়েছে যারা একে অপরের কারোন এবভং ফলাফল নির্দেশ করছে।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
Sun - সূর্য; রবি।
Moon - চাঁদ; চন্দ্র।
খ)
Fire - অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা।
Burn - পোড়ানো।

গ)
Rain - বৃষ্টি; বর্ষণ; বৃষ্টির মতো পতন।
Umbrella - ছাতা; ছত্র; আতপত্র।

ঘ)
Cloud - মেঘ।
Sky - আকাশ; গগন; আসমান

• শব্দগুলোর অর্থ বিবেচনায় ব্যঝা যাচ্ছে, 
- The analogy of CAUSE: EFFECT is best represented by option:
খ) Fire: Burn
• In this analogy, "fire" is the cause, and "burn" is the effect.
- Just as fire causes burning, the relationship between cause and effect is similar to the relationship between fire and burn.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford learner's Dictionary.
৫,৫৯৫.
২০২৪ সালে "ডি-৮ জোট" এর ১১তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইস্তাম্বুল, তুরস্ক
  2. কায়রো, মিশর
  3. রিয়াদ, সৌদি আরব
  4. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
ডি-৮ জোট:
ডি-৮ (D-8) হলো অর্থনৈতিক সহযোগিতার জন্য উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোট। এটি "The D-8 Organization for Economic Cooperation" নামে পরিচিত। জোটের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জীবনমানের উন্নয়ন ত্বরান্বিত করা।

- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
- সদস্য সংখ্যা: ৮টি দেশ (বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক)।                  

১১তম শীর্ষ সম্মেলন (২০২৪):
- সম্মেলনের স্থান: কায়রো, মিশর।
- বাংলাদেশের প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

 বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত:
- সম্মেলনে ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতি নিয়ে একটি যৌথ ইশতেহার গৃহীত হয়।
- সম্মেলনে আজারবাইজানকে পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।
৫,৫৯৬.
Choose the pair which best expresses a relationship similar to that expressed by the capitalised pair -
OCEAN : BAY
  1. ক) Island : Inlet
  2. খ) Archipelago : Atoll
  3. গ) Continent : Peninsula
  4. ঘ) Headland : Promontory
ব্যাখ্যা

The Bengali meaning of question words:
Ocean: মহাসমুদ্র।
Bay: কোনো সাগর বা বড়ো হ্রদের একটি অংশ যার প্রায় প্রধানাংশ বাঁকানো স্থলভাগ দিয়ে ঘেরা; উপসাগর।

The Bengali meaning of option words:
Island: দ্বীপ।
Inlet: কোনো বৃহৎ জলরাশি (যেমন সাগরে, হ্রদ) থেকে স্থলভাগের অভ্যন্তরে প্রবিষ্ট কিংবা দুই বা ততোধিক দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ জলখণ্ড, খাড়ি।

Archipelago: দ্বীপপুঞ্জ; দ্বীপপুঞ্জখচিত সমুদ্র।
Atoll: উপহ্রদ (লেগুন)–এর চারদিকে (আংশিক বা সম্পূর্ণ) বলয়াকার প্রবালপ্রাচীর; অ্যাটল।

Continent: মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি।
Peninsula: সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ।

Headland: অন্তরীপ।
Promontory: উপকূলরেখা থেকে অগ্রবর্তী উচ্চভূমি; উদগ্রভূমি; শৈলান্তরীপ।

Ocean এর একটি অংশ হচ্ছে Bay
Continent এর একটি অংশ হচ্ছে Peninsula.

Source: Bangla Academy Dictionary.

৫,৫৯৭.
বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী:
- বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশ চীন।
- পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে।
- প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।
- চীন বলছে, তাদের কার্বন নির্গমন সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে ২০৩০ সালে
- দেশটির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে তাদের শক্তি উৎপাদনের ২৫ শতাংশ আসবে ফসিলজাত নয় এমন জ্বালানি থেকে।
- চীন অঙ্গীকার করছে, ২০৬০ সালের মধে তারা 'কার্বন-নিরপেক্ষ' হবে।

উল্লেখ্য,
-কার্বন নির্গমনে ২য় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

উৎস: i) Staistica ওয়েবসাইট।
         ii) ২ নভেম্বর ২০২১, বিবিসি বাংলা। 
৫,৫৯৮.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair-
Tree: Roots:
  1. Shirt: Sleeve
  2. Building: Foundation
  3. Entrance: Exit
  4. Smoke: Chimeny
ব্যাখ্যা
- Tree: Roots: গাছ : মূল বা শিকড়।
Given options:
ক) Shirt: Sleeve- শার্ট: শার্টের হাতা, 
খ) Building: Foundation- বিল্ডিং: ভিত্তি,
গ) Entrance: Exit- প্রবেশদ্বার: বাহিরে যাবার পথ,
ঘ) Smoke: Chimeny- ধোঁয়া: বাড়ির ভেতরে উনুন বা আগুন থেকে নির্গত ধোঁয়া বেরোনোর পথ।

Analogical relation অনুসারে, খ) Building: Foundation- বিল্ডিং: ভিত্তি, অধিক গ্রহণযোগ্য, গাছ যেমন শিকড় ছাড়া বেড়ে উঠতে পারে না তেমনি, একটি বাড়ি ভিত্তি ছাড়া নির্মাণ করা যায় না। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৫,৫৯৯.
২০২০ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. নেদারল্যান্ডস
  3. যুক্তরাজ্য
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২০ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হয়েছে ২৫৬.৩৫ কোটি মার্কিন ডলার।
বিনিয়োগকারী শীর্ষ দেশসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : নেদারল্যান্ডস (৪০০ মি. ডলার)
- দ্বিতীয় : যুক্তরাজ্য (৩৯৬ মি. ডলার)
- তৃতীয় : যুক্তরাষ্ট্র (২৯৬ মি. ডলার)।

বিনিয়োগের শীর্ষখাতসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : পাওয়ার বা জ্বালানি (৫০৮ মি. ডলার)
- দ্বিতীয় : খাদ্য (৩৩২ মি. ডলার)
- তৃতীয় : ব্যাংকিং (৩০২ মি. ডলার)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৫,৬০০.
বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
  1. ৩০ শতাংশ
  2. ৪০ শতাংশ
  3. ২০ শতাংশ
  4. ১০ শতাংশ
ব্যাখ্যা

বিদ্যুৎ উৎপাদন: 
- সরকার ২০২৫ সালে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি করে,
- যা ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
- এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 
- এই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি প্রণয়ন করা হয়েছে,
- যা ২৯ জুন উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়েছে। এর আওতায় সারা দেশে ২০০০ থেকে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উৎস: বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।