বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৫৫ / ৯২ · ৫,৪০১৫,৫০০ / ৯,৩৬৭

৫,৪০১.
Mother : Child : : Cloud : ?
  1. ক) Thunder
  2. খ) Weather
  3. গ) Rain
  4. ঘ) Water
ব্যাখ্যা
- A child is given birth by a mother. Similarly, rain is caused by the cloud.

• Mother (noun): মা; মাতা; জননী; জনয়িত্রী।
- Child (noun): অজাত বা নবজাত মানবশিশু; বালক বা বালিকা।

অন্যদিকে, 
Cloud (noun): বাতাসে ভাসমান ধোঁয়া; ধূলিবালির পুঞ্জ, মেঘ।
Rain (noun): বৃষ্টি; বর্ষণ; বৃষ্টির মতো পতন।

অন্যান্য অপশন: 
- Thunder (noun): বজ্র; বজ্রনির্ঘোষ; অশনি।
- Weather (noun): আবহাওয়া।
- Water (noun): পানি; জল (রাসায়নিক প্রতীক H 2O)।

সুতরাং Mother বা মা যেমন Child বা শিশুকে জন্ম দেয় তেমনি Cloud বা মেঘ থেকে Rain বা বৃষ্টি হয়।

Source: Accessible Dictionary.
৫,৪০২.
মিয়ানমারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব গৃহীত হয় -
  1. ক) ২১ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২৩ ডিসেম্বর, ২০২২
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২৭ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব:
- ২১ ডিসেম্বর, ২০২২ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো মিয়ানমার নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটিতে অবিলম্বে সহিংসতা বন্ধের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেত্রী অং সান সুচিসহ সব রাজবন্দীর মুক্তির আহ্বান জানানো হয়েছে।
- যুক্তরাজ্যের উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ১২টি দেশ ভোট দিলে বিপক্ষে কোনো দেশ ভোট দেয়নি। 
- সবশেষ ভোটাভুটিতে বিরত থেকেছে রাশিয়া ও চীন।
- এবার তাদের সঙ্গে ভোটদানে বিরত থেকেছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত।
- ডিসেম্বর, ২০২২ সালে  ভারত নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫,৪০৩.
সম্প্রতি, এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন কে? 
  1. তাকিও কোনিশ 
  2. লিয়া গুতিয়েরেজ
  3. নিয়ানশান ঝাং
  4. সোনা শ্রেষ্ঠা
ব্যাখ্যা

- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে।
- তিনি নেপালের নাগরিক।
- সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
- এ পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
- সোনা শ্রেষ্ঠা একজন উন্নয়নবিশেষজ্ঞ।
- তাঁর পেশাগত অভিজ্ঞতা ২৭ বছরের বেশি। এর মধ্যে ২৩ বছরই এডিবিতে কাজ করেছেন।
- এর আগে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের উপমহাপরিচালক ছিলেন।

উৎস: পত্রিকার নিউজ।লিঙ্ক

৫,৪০৪.
আন্তর্জাতিক ক্রিড়া দিবস কত তারিখ?
  1. ৬ এপ্রিল
  2. ২ অক্টোবর
  3. ১৩ অক্টোবর
  4. ১৬ অক্টোবর
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :

- আন্তর্জাতিক ক্রিড়া দিবস - ৬ এপ্রিল।
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
৫,৪০৫.
জাতিসংঘ ইরানকে CSW থেকে অপসারণ করে কবে?
  1. ক) ১২ ডিসেম্বর ২০২২
  2. খ) ১৩ ডিসেম্বর ২০২২
  3. গ) ১৪ ডিসেম্বর ২০২২
  4. ঘ) ১৫ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
জাতিসংঘ ইরানকে CSW (United Nations Commission on the Status of Women) থেকে অপসারণ করে - ১৪ ডিসেম্বর ২০২২।

ইরানকে বহিষ্কারের বিষয়ে যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব আনার পর এর ওপর ভোটাভুটি হয় এবং তাতে ২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়।
- তবে ১৬ সদস্য এতে ভোট প্রদান থেকে বিরত ছিল।
- ভোটাভুটির মাধ্যমে গৃহীত এই সিদ্ধান্ত ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সংস্থাটির বর্তমান মেয়াদের বাকি অংশের জন্য প্রযোজ্য।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও দৈনিক ইনকিলাব।
৫,৪০৬.
২০২৩ সালে 'ভাষা আন্দোলন' বিভাগে কাকে একুশে পদক প্রদান করা হয়?
  1. শিমুল ইউসুফ
  2. খালেদা মনযুর-ই-খুদা
  3. নওয়াজীশ আলী খান
  4. মো. সাইদুল হক
ব্যাখ্যা
একুশে পদক ২০২৩:
- এটি বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 
- বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। 
- ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।

• বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক প্রদান করা হয়। 
- খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান: ভাষা আন্দোলনে অবদানের জন্য।
- মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ: শিল্পকলায় (অভিনয)।
- মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর): শিল্পকলায় (সংগীত)।
- জয়ন্ত চট্টোপাধ্যায়: শিল্পকলায় (আবৃত্তি)।
- নওয়াজীশ আলী খান: শিল্পকলায়।
- কনক চাঁপা চাকমা: শিল্পকলায় (চিত্রকলা)।
- মমতাজ উদ্দীন (মরণোত্তর): মুক্তিযুদ্ধে।
- মো. শাহ আলমগীর (মরণোত্তর): সাংবাদিকতা।
- ড. মো. আবদুল মজিদ: গবেষণায়।
- প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর): শিক্ষায়।
- মো. সাইদুল হক: সমাজসেবায়।
- অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর): রাজনীতিতে।
- ড. মনিরুজ্জামান (মরণোত্তর): ভাষা ও সাহিত্যে
- দুটি প্রতিষ্ঠান হলো: শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সমাজসেবায় অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট। 
৫,৪০৭.
'জাতীয় মূল্য সংযোজন কর দিবস' কবে পালিত হয়?
  1. ০১ ডিসেম্বর
  2. ১০ ডিসেম্বর
  3. ১২ ডিসেম্বর
  4. ২১ ডিসেম্বর
ব্যাখ্যা
জাতীয় মূল্য সংযোজন কর দিবস:
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
- জাতীয় ভ্যাট বা মূল্য সংযোজন কর দিবস ১০ ডিসেম্বর পালিত হয়।

বাংলাদেশের জাতীয় দিবস সমূহ:
• জাতীয় পতাকা দিবস- ০২ মার্চ,
• জাতীয় শিশু দিবস- ১৭ মার্চ,
• জাতীয় দিবস/স্বাধীনতা দিবস- ২৬ মার্চ,
• মজিবনগর দিবস- ১৭ এপ্রিল,
• জাতীয় শোক দিবস- ১৫ আগষ্ট,
• জাতীয় সংহতি ও বিপ্লব দিবস- ৭ নভেম্বর,
• সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর,
• মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর,
• শহীদ বুদ্ধিজীবি দিবস- ১৪ ডিসেম্বর,
• বিজয় দিবস- ১৬ ডিসেম্বর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫,৪০৮.
Money : Misappropriation ::
  1. ক) Gold : Theft
  2. খ) Germ : Diseases
  3. গ) Writing : Plagiarism
  4. ঘ) Confidence : Deception
  5. ঙ) None of them
ব্যাখ্যা
অর্থ (Money) এর অপপ্রয়োগ (Misappropriation) হয়। তেমনি লেখালেখি (writing) চুরি (Plagiarism) হয়।
৫,৪০৯.
নিচের কোন দেশটি 'MERCOSUR' জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. প্যারাগুয়ে 
  4. চিলি
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। [নভেম্বর, ২০২৫]
- ২০১৬ সাল থেকে সদস্য হিসেবে ভেনেজুয়েলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, তবে, সদস্যপদ বহাল আছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ডিসেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৫,৪১০.
Which one is the top country in terms of per capita greenhouse gas emission?[ November,2025]
  1. Palau
  2. USA
  3. Kuwait
  4. Brazil
ব্যাখ্যা

- পালাউ  বিশ্বের সবচেয়ে বেশি প্রতি মাথাপিছু গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমনকারী দেশ।
-  World Population Review অনুসারে, প্যালাউ-এর প্রতি মাথাপিছু GHG নির্গমন ৬৫.৩ মেট্রিক টন CO₂ সমতুল্য (tCO₂eq/cap), যা বিশ্বের সর্বোচ্চ।
- এটি মূলত ডিজেল-চালিত বিদ্যুৎ উৎপাদন, পর্যটন-সম্পর্কিত পরিবহন এবং আমদানি-নির্ভরতার কারণে।
- দ্বিতীয় দেশ: কাতার।
- তৃতীয় দেশ: কুয়েত।
- চতুর্থ দেশ: বাহরাইন।

উৎস: World Population Review.[link]

৫,৪১১.
Coward: brave
  1. Hero: Cynical
  2. Martyr: Impatient
  3. Philanthropist: Selfish
  4. Agonist: Intuitive
ব্যাখ্যা
• coward (ভীরু ) এর বিপরীত brave (সাহসী) তেমনি philanthropist (জনসেবা) এর বিপরীত selfish (স্বাথর্পর)।
• Coward : Brave — এই জোড়াটা হলো বিপরীত অর্থের সম্পর্ক।
- Coward মানে ভীতু, যে সাহস দেখায় না।
- Brave মানে সাহসী, যে ভয়ের মোকাবেলা করে।

• অপশনগুলো:
ক) Hero: Cynical
Hero = বীর বা নায়ক,
Cynical = অবিশ্বাসী বা সন্দেহপ্রবণ। এগুলো একে অপরের বিপরীত নয়।

খ) Martyr: Impatient
Martyr = শহীদ বা ত্যাগী ব্যক্তি, ধৈর্যশীল।
Impatient = অধৈর্য। Martyr এবং Impatient বিপরীত নয়।

গ) Philanthropist: Selfish
Philanthropist = দানশীল, অন্যদের সাহায্যকারী। Selfish = স্বার্থপর, শুধুমাত্র নিজের কথা ভাবা।
এরা একে অপরের স্পষ্ট বিপরীত।

ঘ) Agonist: Intuitive
Agonist = যিনি সংগ্রাম বা প্রতিযোগিতা করেন। Intuitive = স্বাভাবিকভাবেই বুঝতে পারা।
এগুলো বিপরীত নয়।

সুতরাং সঠিক উত্তর: গ) Philanthropist : Selfish.

Source: Live MCQ Lecture.
৫,৪১২.
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ?
  1. ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
  2. ভারত ও বাংলাদেশ
  3. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে
ব্যাখ্যা
- ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে।
- ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে বিশ্বকাপ আয়োজন করেছিল।
- পাকিস্তানের নাম সেই সময় নিরাপত্তার কারণে বাদ দেয় আইসিসি।
- বাংলাদেশ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।
- আইসিসি আটটি ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করেছে:
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারত।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯: ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০: ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
ওয়ানডে বিশ্বকাপ ২০৩১: ভারত ও বাংলাদেশ।

উৎস:  বিবিসি বাংলা (১৬ নভেম্বর ২০২১)।
৫,৪১৩.
চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে?
  1. নেপাল
  2. ভুটান
  3. শ্রীলংকা
  4. পানামা
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

⇒ BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।
- প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে করার পরিকল্পনা আছে।

উল্লেখ্য,
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে সরে গিয়েছে পানামা।
- ২০১৭ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ নবায়ন করবে না পানামা।
- ফেব্রুয়ারি, ২০২৫-এ দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন।

উৎস: i) Al Jazeera,
ii) Britannica.
৫,৪১৪.
Which one of the following is the analogy of
TROPHY : CONTESTANT?
  1. Baton : Runner 
  2. Loan : Cashier
  3. Honors : Student
  4. Pride : Parent
ব্যাখ্যা

• Correct Analogy: TROPHY: CONTESTANT :: Honors : Student.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Trophy (noun) : Contestant (noun)
• Trophy (noun) - স্মৃতিচিহ্ন; বিজয়স্মারক।
• Contestant (noun) - প্রতিযোগী।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Honors (noun) : Student (noun)
• Honors (noun) - সম্মান। 
• Student (noun) - ছাত্র বা ছাত্রী।

• Analogical Relation:
• “TROPHY” হলো “CONTESTANT”-এর জন্য পুরস্কার বা অর্জন—প্রতিযোগিতায় জিতে contestant trophy পায়। সম্পর্ক: পুরস্কার : প্রাপক।
• একইভাবে, “Honors” (সম্মান/পুরস্কার) হলো “Student”-এর জন্য অর্জন—অধ্যয়নে ভালো ফল করে student honors পায়।

অন্যান্য অপশন বিশ্লেষণ,
ক)
• Baton (noun) - লাঠি। 
• Runner (noun) - যে ব্যক্তি বা জন্তু দৌড়ায়।

খ)
• Loan (noun) - ঋণ। 
• Cashier (noun) - কোষাধ্যক্ষ।

ঘ)
• Pride (noun) - গর্ব।
• Parent (noun) - বাবা বা মা।

সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে - Honors : Student.

৫,৪১৫.
সম্প্রতি কোন দেশটি ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. রোমানিয়া
  2. লাটভিয়া
  3. বুলগেরিয়া
  4. হাঙ্গেরি 
  5. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল বুলগেরিয়া।
- এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টির সরকারি মুদ্রা ইউরো।

উৎস: European Union ওয়েবসাইট।

৫,৪১৬.
বর্তমানে জুলাই শহীদের সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৮৪৪ জন
  2. ৮৪০ জন
  3. ৮৩৬ জন
  4. ৮৩৪ জন
ব্যাখ্যা

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪:
- বর্তমানে জুলাই শহীদের সংখ্যা ৮৩৬ জন।
- ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের ৮৩৪ জনের তালিকা প্রথম গেজেট আকারে প্রকাশ করে সরকার।
- পরবর্তীতে আরো ১০ জন যুক্ত করে শহীদদের তালিকা হয় ৮৪৪ জন।
- ৩ আগস্ট, ২০২৫ ৮ জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- এদের মধ্যে চারজনের নাম গেজেটে দুবার এসেছে। বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
- আটজন বাদ দেওয়ার পর সংশোধিত তালিকায় বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

৫,৪১৭.
'বিশ্ব স্বাস্থ্য দিবস' কবে পালিত হয়?
  1. ৮ মার্চ
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪১৮.
Debt : Obligation
  1. ক) Funds : Fellowship
  2. খ) Credit : Payment
  3. গ) Subsidy : Support
  4. ঘ) Assistance : Endowmen
ব্যাখ্যা
• The Bengali meaning of the words - 
Debt - ঋণ; দেনা; ধার; কর্জ
Obligation - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা
ক)
Funds -  তহবিল
Fellowship -  বন্ধুভাব; সাহচর্য; সহকারিতা।
খ)
Credit - ঋণের টাকা ফেরত পেতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আস্থা
Payment - দান অথবা প্রদান
গ)
SUBSIDY - অর্থ-সাহায্য; ভরতুকি।
SUPPORT - ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত কর
ঘ)
Assistance -  সাহায্য; সহায়তা; উপকার
Endowment - সত্যায়ন।

- সুতরাং, বোঝা যাচ্ছে সঠিক উত্তর হবে Subsidy : Support
- কারণ subsidy হলো একধরণের সাহায্য তেমনি ভাবে Debt হলো Obligation.
৫,৪১৯.
শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী কোন বিভাগে বেকারের সংখ্যা সবচেয়ে কম?
  1. বরিশাল
  2. ময়মনসিংহ
  3. সিলেট
  4. রংপুর
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ ২০২৪:
- শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে বেকারের সংখ্যা সবচেয়ে কম।

⇒ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে ৬ লাখ ৮৭ হাজার বেকার আছে।
- দেশের বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগের পর চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার আছে।
- বিবিএসের জরিপ অনুসারে, দেশে যত বেকার আছে, তাঁদের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

⇒ শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে,
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৪.৬৭%।
- শিল্প খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.৩৭%।
- সেবা খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৭.৯৬%।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
ii) প্রথম আলো।

৫,৪২০.
আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) বাহরাইন
  2. খ) আলজেরিয়া
  3. গ) ওমান
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
১ নভেম্বর ২০২২, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে শুরু হয় আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন।

- ১৯৪৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২২টি দেশের অংশগ্রহণে আরব লিগ প্রতিষ্ঠিত হয়।
- ফিলিস্তিনের শীর্ষ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মীমাংসা ও বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে গত মাসেই একটি শীর্ষ বৈঠকের আয়োজন করে আলজিয়ার্স।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার ও সময় নিউজ অনলাইন।
৫,৪২১.
দক্ষিণ আমেরিকা মহাদেশে মোট স্বাধীন দেশের সংখ্যা কতটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ১৪টি
  2. ১৩টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা

• দক্ষিণ আমেরিকা মহাদেশ: - স্বাধীন দেশ (সংখ্যা): ১২টি।
- সর্বশেষ স্বাধীন দেশ: সুরিনাম (১৯৭৫)।

মহাদেশভিত্তিক স্বাধীন দেশের তথ্য:
• এশিয়া মহাদেশ:
- স্বাধীন দেশ (সংখ্যা): ৪৮টি,
- সর্বশেষ স্বাধীন দেশ: পূর্ব তিমুর (২০০২)।
- দ্রষ্টব্য: ফিলিস্তিন ও তাইওয়ানকে অনেকে দেশ হিসেবে গণ্য করলেও জাতিসংঘে তারা পূর্ণ সদস্য নয়।

আফ্রিকা মহাদেশ:
- স্বাধীন দেশ (সংখ্যা): ৫৪টি।
- সর্বশেষ স্বাধীন দেশ: দক্ষিণ সুদান (২০১১)।

উত্তর আমেরিকা মহাদেশ:
- স্বাধীন দেশ (সংখ্যা): ২৩টি।
- সর্বশেষ স্বাধীন দেশ: সেন্ট কিটস ও নেভিস (১৯৮৩)

ইউরোপ মহাদেশ:
- স্বাধীন দেশ (সংখ্যা): ৪৮টি।
- সর্বশেষ স্বাধীন দেশ: কসোভো (২০০৮)

ওশেনিয়া মহাদেশ:
- স্বাধীন দেশ (সংখ্যা): ১৪টি।
-  সর্বশেষ স্বাধীন দেশ: পালাউ (১ অক্টোবর, ১৯৯৪)।

অ্যান্টার্কটিকা মহাদেশ:
- স্বাধীন দেশ (সংখ্যা): ০টি

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৫,৪২২.
দেশে এক ফসলি জমির পরিমাণ কত? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪)
  1. ৫০ লক্ষ ৪৯ হাজার একর
  2. ৪৫ লক্ষ ৯৩ হাজার একর
  3. ৪৭ হাজার একর
  4. ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২-২০২৩ অনুযায়ী -
- মোট আবাদযোগ্য জমি- ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।

- মোট আবাদী জমি- ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ- ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
- বনাঞ্চল- ৬৩ হাজার ৬৩ লক্ষ ০০০ একর।

তার মধ্যে--
- এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
- দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
- তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
- চার ফসলি জমি ৪৭ হাজার একর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

৫,৪২৩.
মাদাগাস্কারের বর্তমান প্রেসিডেন্ট কে? [অক্টোবর, ২০২৫]
  1. হেরিনসালামা রাজাওনারিভেলো
  2. রিচার্ড রাভালোমানানা
  3. কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা
  4. আন্দ্রি রাজোয়েলিনা
ব্যাখ্যা

মাদাগাস্কার:
- আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার।
- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।
- রাজধানী: আন্তানানারিভো। 
- প্রেসিডেন্ট: কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা।
- প্রধানমন্ত্রী: হেরিনসালামা রাজাওনারিভেলো।

উল্লেখ্য,
- অক্টোবর ২১, ২০২৫ তারিখে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী হলেন দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলো।
- সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের সেনা শাসক কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা ২০ অক্টোবর, ২০২৫ তারিখে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন।
- ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে র‌্যান্দ্রিয়ানিরিনা গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

উৎস: Britannica.

৫,৪২৪.
HTTPS-এর পূর্ণরূপ কী?
  1. Hypertext Transfer Protocol Safe
  2. Hypertext Transfer Protocol Secure
  3. Hypertext Transport Protocol Secure
  4. Hyper Transfer Protocol Secured
ব্যাখ্যা

HTTPS: 
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে। 
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়। 
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। 
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে। 
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৫,৪২৫.
How many members does the Commonwealth Association have? [May, 2025]
  1. 54
  2. 55
  3. 56
  4. 58
ব্যাখ্যা
Commonwealth:
- Commonwealth মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৫,৪২৬.
২০২৫ সালে কয়টি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ ব্যক্তিত্ব ও ১ প্রতিষ্ঠান।
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৭ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

৫,৪২৭.
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কত? [এপ্রিল, ২০২৫]
  1. ২,৮৪৯ ইউএস ডলার
  2. ২,৭৮৪ ইউএস ডলার
  3. ২,৭৪৯ ইউএস ডলার
  4. ২,৭৩৮ ইউএস ডলার
ব্যাখ্যা
চলতি মূল্যে মাথাপিছু আয়:
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ ইউএস ডলার)।
- ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মুদ্রায় মাথাপিছু আয় বাড়লেও ডলার মূল্যে কিছুটা কমেছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
৫,৪২৮.
Who is the current CEO of 'X' (August, 2024)?
  1. Biz Stone
  2. Jack Dorsey
  3. Elon Musk
  4. Sundar Pichai
  5. None of the above
ব্যাখ্যা
• X:
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present).
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass.
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States.
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস:
১. অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৫,৪২৯.
বাংলাদেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বোচ্চ? [আগস্ট, ২০২৫]
  1. সিলেট
  2. বরিশাল
  3. রংপুর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
বহুমাত্রিক দারিদ্র্যের হার:
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। - এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬ দশমিক ৯৬ শতাংশ, আর শহরে ১৩ দশমিক ৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ, ৩৭ দশমিক ৭০ শতাংশ।
- আর পাঁচটি জেলায় ৪০ শতাংশেরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার।
- জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি ও ভোলা।

উল্লেখ্য,
- বহুমাত্রিক দারিদ্র্য হলো দারিদ্র্য পরিমাপের একটি বিস্তৃত পদ্ধতি, যা শুধু আয় বা ভোগের মতো একক মাত্রার বাইরে গিয়ে দারিদ্র্যকে তার বিভিন্ন দিক থেকে বুঝতে সাহায্য করে।
- বাংলাদেশের এ সূচকে তিনটি মাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। যাতে জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক অবস্থা পর্যালোচনা করা হয়েছে।
- এই মাত্রাগুলোকে ১১টি আলাদা সূচকে ভাগ করা হয়েছে।
- যেমন জীবনযাত্রার মানের মধ্যে রয়েছে—বিদ্যুৎ, স্যানিটেশন, খাওয়ার পানি, বাসস্থান, রান্নার জ্বালানি, সম্পদ এবং ইন্টারনেট সংযোগ।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৫,৪৩০.
ইউরোপে বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় বৃহৎ বাজার-
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইউরোপে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বৃহৎ বাজার হলো জার্মানি।
গত ২০১৯-২০২০ অর্থবছরে জার্মানিতে বাংলাদেশ মোট ৪৭৯.৩০ কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে।
ইউরোপে দ্বিতীয় বৃহৎ বাজার হলো যুক্তরাজ্য (৩১৭.২৩ কোটি ডলার)। তৃতীয় স্পেন (২০২ কোটি ডলার)। গত অর্থবছরে ইউরোপে মোট রপ্তানির পরিমাণ ছিলো ২১.১৩ বিলিয়ন ডলার।
[সূত্র: বিজিএমইএ]
৫,৪৩১.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের নতুন নাম কী রাখা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. মিলিটারি দপ্তর
  2. যুদ্ধ দপ্তর
  3. প্রতিরক্ষা দপ্তর
  4. সুরক্ষা দপ্তর
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর:
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম পরিবর্তন করে '‘ডিপার্টমেন্ট অব ওয়ার (যুদ্ধ দপ্তর)' রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- ৫ সেপ্টেম্বর তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন।
- সেই সাথে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদবিকে 'যুদ্ধমন্ত্রী' এবং তার পরের কর্মকর্তা স্টিভ ফেইনবার্গের পদবিকে 'উপ-যুদ্ধমন্ত্রী' করা হয়েছে।
- তবে দপ্তরটির নাম আইনগতভাবে প্রতিরক্ষা দপ্তরই থাকছে।

সূত্র- কালের কণ্ঠ পত্রিকা প্রতিবেদন।

৫,৪৩২.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair:
Petal : Flower ::
  1. Wheel: Balloon
  2. Strand : Hair
  3. Tree: Book
  4. Branch : Home
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Strand : Hair,

- Petal : Flower সম্পর্কটি হলো "অংশ : সমগ্র" (Part to Whole)। অর্থাৎ, পাপড়ি (Petal) ফুলের (Flower) একটি অংশ। উভয় এই প্রকৃতির অংশ। 
- একই সম্পর্ক দেখানো হয়েছে: Strand : Hair, একটি Strand (লোম/চুলের গুচ্ছ) হলো Hair-এর (চুল) অংশ।

অন্যান্য অপশনগুলো:
ক) Wheel : Baloon - চাকা এবং বেলুন সম্পর্ক-যুক্ত নয় , 
গ) Tree : Book- গাছ এবং বই একই সম্পর্কযুক্ত  নয়,
ঘ) Branch : Home- ডাল গাছের অংশ, Home বা বাসার অংশ নয়, সম্পর্ক যুক্ত নয়। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৫,৪৩৩.
জি ৭ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে? [সেপ্টম্বর,২০২৫]
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা

- জি ৭ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।

• জি-৭:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- জি ৭ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।
- এটি ৫২তম সম্মেলন। যা ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।


• সম্মেলন:
- G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: আলবার্টা , কানাডায়। 
- সময়: 16 থেকে 17 জুন 2025.

উৎস: G7 এর ওয়েবসাইট।

৫,৪৩৪.
শায়েস্তাগঞ্জ বাংলাদেশের কততম উপজেলা?
  1. ৪৯১
  2. ৪৯২
  3. ৪৯৩
  4. ৯৪৪
ব্যাখ্যা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) বাংলাদেশের সর্বশেষ উপজেলা।
এটি বাংলাদেশের ৪৯২ তম উপজেলা।
৫,৪৩৫.
(Qs. 61-64): Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
61) Submission.... Yielding.
  1. Subjection... Liberation.
  2. Restrain...Indulge.
  3. Compliant... Acquiescent.
  4. Restriction ... Relaxation.
ব্যাখ্যা
• The correct answer is - Compliant... Acquiescent.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Submission - আনুগত্য, নম্রতা, বশ্যতা আর।
- Yielding - নম্র, বিনয়ী।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Acquiscent - সম্মতি।
- Complaint - সম্মত।

• এখানে শব্দজোড়ের সম্পর্ক দাড়ায় এরকম যার নম্রতা আছে সেই নম্র, যে সম্মত সেই সম্মতি জানায়।

• অন্যান্য অপশন,
- subjection - পরাধীনতা ,বশ্যতা, দমন ইত্যাদি।... Liberation - মুক্তি, স্বাধীনতা।
- Restrain - দমন করা,নিয়ন্ত্রণ করা, বাঁধা প্রদান।... Indulge - সাধ মিটানো, পরিতৃপ্ত করা। 
- Restriction - বাঁধা, নিষেধ। ... Relaxation - প্রশমন , শ্লথ ,কম কঠোরতাপূর্ণ। 

• সুতরাং, সঠিক relationship টি হচ্ছে- গ) Compliant... Acquiescent.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৫,৪৩৬.
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে কোন নৃ-গোষ্ঠী সংখ্যায় সবচেয়ে কম?
  1. ভিল 
  2. কোচ 
  3. মুন্ডা 
  4. গুর্খা
ব্যাখ্যা

ক্ষুদ্র-নৃগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশে দেশে ৫০টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী রয়েছে।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শতকরা হিসাবে যা ২৯.২৯ শতাংশ।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ভিল জনগোষ্ঠীর।

⇒ চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে পার্বত্য চট্টগ্রামেরই দুই জাতিগোষ্ঠী মারমা ও ত্রিপুরা। সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে থাকা সমতলের সাঁওতালদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৯ জন।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ভিল জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর মাত্র ৯৫ জন রয়েছে বাংলাদেশে।
- এরপর গুর্খা জনগোষ্ঠী সংখ্যা ১০১ জন বাংলাদেশে বসবাস করছে।
- আর হো জনগোষ্ঠীর মানুষ আছে ২২৪ জন।
- লুসাই জনগোষ্ঠীর মানুষ আছে ৩৮০ জন।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২।

৫,৪৩৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশে সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? 
  1. ময়মনসিংহ
  2. ঢাকা
  3. পিরোজপুর
  4. বরিশাল
ব্যাখ্যা

- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।

জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)। -
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৫,৪৩৮.
CAPI পদ্ধতি অনুসরণ করে প্রথম কোন শুমারি পরিচালনা করা হয়েছে?
  1. ৩য় জনশুমারি
  2. ৪র্থ জনশুমারি
  3. ৫ম জনশুমারি
  4. ৬ষ্ঠ জনশুমারি
ব্যাখ্যা
CAPI:
- CAPI এর পূর্ণরুপ: Computer Assisted Personal Interviewing.
- ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-এর তথ্য সংগ্রহে CAPI পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।

উল্লেখ্য,
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ২০২২ সালে।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মাধ্যমে মূলত দেশের প্রতিটি গৃহ, খানা ও ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়েছে।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) বিবিসি।
৫,৪৩৯.
পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে অবস্থিত? [অক্টোবর, ২০২৫]
  1. সুদান
  2. মিশর
  3. মেক্সিকো
  4. যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

• পৃথিবীতে সর্বাধিক পিরামিড থাকার পাঁচটি দেশ: ২০২৫
- সুদান – ২৫৫টি
- মিশর – ১১৮টি
- যুক্তরাষ্ট্র – ৩৫টি
- মেক্সিকো – ২০টি
- বেলিজ – ১০টি

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট। Link

৫,৪৪০.
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) ২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ১০১তম
  2. খ) ১০২তম
  3. গ) ১১১তম
  4. ঘ) ১২০তম
ব্যাখ্যা
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২
• প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর, ২০২২ (৩১তম)।
• প্রকাশনা প্রতিষ্ঠান: United Nations Economic and Social affairs (UNDESA)।
• অর্ন্তগত দেশ: ১৯৩টি। 

প্রতিবেদনে বিশ্ব 
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
• সর্বনিম্ন দেশ – দক্ষিণ সুদান।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – শ্রীলংকা (৯৫তম)। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ১১১তম। 
• ভাতর – ১০৫ তম।
• আফগানিস্তান – ১৮৪ তম। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৫,৪৪১.
Which of the following country has topped the E-Government Development Survey in last index?
  1. Denmark
  2. Australia
  3. New Zealand
  4. United States
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

E-Government Development Survey সর্বশেষ সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক।

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (UN E-Government Survey 2022):

- এই জরিপটি অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করে।
- এটি সকল সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট উন্নয়ন মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং বিভিন্ন অনলাইনের সেবা প্রদানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে থাকে।
- এই জরিপে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচকগুলো হলো ই-সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং বিশ্বব্যাপী হিউম্যান ক্যাপিটাল।
- সর্বশেষ জরিপ ২০২২ সাল অনুযায়ী করা হয়েছে।

ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স শীর্ষ ১০টি দেশ:
1. ডেনমার্ক,
2. ফিনল্যান্ড
3. দক্ষিণ কোরিয়া,
4. নিউজিল্যান্ড,
5. আইসল্যান্ড,
6. সুইডেন,
7. অস্ট্রেলিয়া,
8. এস্টোনিয়া,
9. নেদারল্যান্ডশ,
10. মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: WIPO ওয়েবসাইট। [link]
৫,৪৪২.
OPCW এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? (জুন - ২০২৫)
  1. ১৮৯ টি
  2. ১৯৩ টি
  3. ১৮৭ টি
  4. ১৯৯ টি
ব্যাখ্যা
• OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibition of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। ((জানুয়ারি, ২০২৫)।
- বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ চূড়ান্ত অনুমোদন দেয়।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪৪৩.
'BRICS Summit - 2025' was held at-
  1. Brazil
  2. South Africa
  3. India
  4. China
  5. None of these
ব্যাখ্যা
• ১৭তম BRICS সম্মেলন - ২০২৫:
- স্থান: ব্রাজিল, রিও ডি জানেইরো
- তারিখ: ৬-৭ জুলাই, ২০২৫
- ব্রাজিল এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতি নির্দিষ্ট সময় পরপর সদস্য দেশগুলো পর্যায়ক্রমে এই সম্মেলনের আয়োজন করে।
- ২০২৫ সালে আয়োজকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।
- এটি হবে BRICS সম্প্রসারণের পরবর্তী গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে নতুন সদস্য যোগদানসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা হয়েছে।

উৎস: ব্রিকস ব্রাজিল ওয়েবসাইট।
৫,৪৪৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
  1. ৭০.৮ বছর
  2. ৭১.৪ বছর
  3. ৭২.৩ বছর
  4. ৭৩.২ বছর
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।

এছাড়াও,
- স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩' অনুসারেও, দেশের মানুষের গড় আয়ু ৭২.৩ বছর।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৪৪৫.
NVMe এর সম্পূর্ণ অর্থ বা নাম কী?
  1. Non-Volatile Module Extension
  2. Non-Volatile Memory Express
  3. Network Virtual Machine Environment
  4. New Virtual Memory Exchange
ব্যাখ্যা

• NVMe-এর সম্পূর্ণ নাম হলো Non-Volatile Memory Express। এটি একটি উচ্চগতিসম্পন্ন স্টোরেজ ইন্টারফেস প্রটোকল, যা বিশেষভাবে SSD (Solid State Drive) এর জন্য তৈরি করা হয়েছে। NVMe স্টোরেজ ডিভাইসগুলোকে কম ল্যাটেন্সি এবং উচ্চ ব্যান্ডউইথে ডেটা ট্রান্সফার করতে সাহায্য করে। এটি SATA বা SAS SSD-এর তুলনায় অনেক দ্রুত ডেটা রিড ও রাইট করতে সক্ষম। NVMe প্রোটোকল কমান্ড লাইন সংখ্যা বৃদ্ধি করে এবং CPU এর লোড কমায়, ফলে সিস্টেমের সামগ্রিক পারফরম্যান্স বৃদ্ধি পায়। বর্তমানে আধুনিক কম্পিউটার, ল্যাপটপ ও সার্ভারগুলোতে NVMe SSD ব্যবহার করা হচ্ছে দ্রুত স্টোরেজ সমাধানের জন্য।

- সঠিক উত্তর: খ) Non-Volatile Memory Express.

• NVMe:
- NVMe এর পূর্ণ রূপ "Non-Volatile Memory Express".
- এটি SSD-র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে।
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়।
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।

• NVMe প্রযুক্তির প্রয়োগ:
- ল্যাপটপ,
- ডেস্কটপ কম্পিউটার এবং
- ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

উৎস: ibm website.

৫,৪৪৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, মিঠা পানির মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি? [মে,২০২৫]
  1. ফরিদপুর
  2. কুমিল্লা
  3. ময়মনসিংহ
  4. যশোর
ব্যাখ্যা
মিঠা পানির মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা:
- ১ম ময়মনসিংহ : ৩,৩৮,৯৫৯ মেট্রিক টন।
- ২য় কুমিল্লা: ৩,০৯,৮৮৭ মেট্রিক টন।
- ৩য় যশোর: ২,৪১,২২৩ মেট্রিক টন।

মিঠা পানির মাছ উৎপাদনে দেশের শীর্ষ বিভাগ:
- ১ম  চট্টগ্রাম: ৮,৫৩,০০৩ মেট্রিক টন।
- ২য় খুলনা: ৭,৮৫,৮৫৩ মেট্রিক টন।
- ৩য় রাজশাহী: ৫,৫১,৭৫৪ মেট্রিক টন।

উৎস:  কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫,৪৪৭.
'সুন্দরবন দিবস' পালিত হয় কবে?
  1. ১৪ জানুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ১২ ফেব্রুয়ারি
  4. ১৫ মার্চ
ব্যাখ্যা
সুন্দরবন দিবস:
- ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
- ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
- সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উৎস: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো, জাতীয় তথ্য বাতায়ন।
৫,৪৪৮.
DEPORT : NATION
  1. Expel : School
  2. Boycott : Store
  3. Confine : Prison
  4. Colonize : Frontier
ব্যাখ্যা

The bengali meaning of question words:
Deport: বিবাসিত/নির্বাসিত/বিতাড়িত করা।
Nation: একটি বিশেষ ভূখণ্ডে বসবাসকারী সাধারণত এক ভাষাভাষী এবং একটি রাজনৈতিক চারিত্র্য বা আশা-আকাঙ্ক্ষাযুক্ত বৃহৎ জনগোষ্ঠী; জাতি।
The bengali meaning of option words:
Expel: বহিষ্কার বা বিতাড়িত করা।
School: বিদ্যালয়; শিক্ষালয়; স্কুল।

Boycott: বর্জন করা; একঘরে করা।
Store: প্রয়োজনমতো ব্যবহারের জন্য সঞ্চিত বস্তু বা মজুত।

Confine: সীমাবদ্ধ করা; সীমিত করা; সীমার মধ্যে রাখা।
Prison: কারাগার; বন্দিশালা; কারা; কারাগৃহ; জেলখানা; গারদ্।

Colonize: উপনিবেশ স্থাপন করা; উপনিবেশে পরিণত করা।
Frontier: জনবসতিপূর্ণ এলাকার শেষসীমা; যারপর শুধুই অনাবাদি বা জনবসতিহীন ভূমি।

আইন অমান্য করলে Nation থেকে Deport করা হয়
তেমনি আইন অমান্য করলে School থেকে Expel করা হয়।
(কাজের ফলস্বরূপ)

Source: Bangla Academy Dictionary.

৫,৪৪৯.
দেশের কতটি জেলায় বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমি রয়েছে?
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩৪টি
  4. ৩৫টি
ব্যাখ্যা
- বর্তমানে দেশের ৩৫টি জেলায় বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমি রয়েছে।
- বন বিভাগ নিয়ন্ত্রণাধীন বনভূমির পরিমাণ ১,৮৮০,৪৯৩.৭৩ হেক্টর।
- এটি দেশের মোট বনভূমির ৭৩ শতাংশ।
- দেশের মোট বনভূমির পরিমাণ ২,৫৭৫,১৯৬.০১ হেক্টর।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০২০)
৫,৪৫০.
বিশ্ব তামাকমুক্ত দিবস কবে পালিত হয়?
  1. ২৮ মে
  2. ৬ জুন
  3. ৩১ মে
  4. ৭ এপ্রিল
ব্যাখ্যা

বিশ্ব তামাকমুক্ত দিবস:
- প্রতি বছর ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। 

⇒ বিশ্ব তামাকমুক্ত দিবস হল একটি বার্ষিক বিশ্বব্যাপী উদযাপন যা তামাক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী তামাক সেবন কমাতে নীতিমালা প্রণয়নের জন্য উৎসাহিত করে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

উৎস: Britannica.

৫,৪৫১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশ একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি করে-
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্রে
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
রপ্তানি পরিসংখ্যান:
- বাংলাদেশ দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।


উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ ও রাজস্ববোর্ড।
৫,৪৫২.
Escape : Abscond : :
  1. Freedom : Captivity
  2. Exult : Jubilate
  3. Weaken : Strengthen
  4. Transient : Eternal
ব্যাখ্যা

The bengali meaning of question words:
Escape: পলায়ন।
Abscond: ফেরার হওয়া; আত্মগোপন করা।

The bengali meaning of option words:
Freedom: স্বাধীনতা; মুক্তি।
Captivity: ন্দিদশা।

Exult : অতিশয় আনন্দ করা বা উল্লসিত হওয়া।
Jubilate: স্ফূর্তি করা।

Weaken: দুর্বল; ভঙ্গুর।
Strengthen: শক্তিশালী হওয়া বা করে তোলা।

Transient: স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী।
Eternal: চিরন্তন; আদি-অন্তহীন।

Escape এবং Abscond এর অর্থ প্রায় একই রকম।
তেমনি Exult ও Jubilate এর অর্থ প্রায় একই রকম।(সমার্থক স্বরূপ)
প্রশ্নের অন্যান্য শব্দযুগলের অর্থ বিশ্লেষনে দেখা যায় তারা পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে।

৫,৪৫৩.
অন্তর্বর্তীকালীন সরকারের নিচের কোন উপদেষ্টা 'বীর প্রতীক' খেতাব অর্জন করেছেন?
  1. সালেহ উদ্দিন আহমেদ
  2. ফারুক-ই-আজম
  3. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
  4. ড. আ. ফ. ম. খালিদ হোসেন
ব্যাখ্যা
ফারুক-ই-আজম, বীর প্রতীক 
- ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধের একজন বীর। সাহসী এই যোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছরে উচ্চমাধ্যমিক পাস করা ফারুক সে সময় খুলনায় ছিলেন। পরে অনেক বাধাবিপত্তি পেরিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছান। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন ৬ মে। পরে নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে শুনলে তিনি সেখানে যোগ দেন।
- মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান ছিল ‘অপারেশন জ্যাকপট’। এ অভিযানের মধ্য দিয়ে সারা দেশে একই সময়ে সব বন্দরে একযোগে আক্রমণ চালানো হয়েছিল। সে জন্য এই আক্রমণের জন্য ২০ সদস্যের তিনটি দল নির্বাচন করা হয়। একটি দল তখন চট্টগ্রামে এসে পৌঁছাতে পারেনি। অন্য যে দুটি দলের ৩৭ জন সদস্য অংশ নেন তার ছিলেন অধিনায়ক এ ডব্লিউ চৌধুরী এবং উপ-অধিনায়ক ছিলেন ফারুক-ই-আজম।

অপারেশন জ্যাকপট:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- 'অপারেশন জ্যাকপট' পরিচালিত হয় ১৫ই আগস্ট ১৯৭১ সালে।
- দেশের দুইটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দর - চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
- অপারেশন জ্যাকপট ছিল একটি আত্মঘাতী অভিযান।
- এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
- চট্টগ্রামে বন্দরে অপারেশন চালানোর জন্য বাছাই করা হয়েছিল ৬০ জনের একটি দল।
- ১৯৭১ সালের অগাস্টের ১৫ তারিখ রাতে অপারেশন জ্যাকপট পরিচালনার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এর পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয়েছিল সেই বছরের মে মাসে।


তথ্যসূত্র - বিবিসি বাংলা রিপোর্ট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫,৪৫৪.
‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
  1. ৩য়
  2. ৪র্থ
  3. ৫ম
  4. ৭ম
ব্যাখ্যা
‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’:
- জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে বৈশ্বিক খাদ্যসংকট নিয়ে ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’–প্রতিবেদন প্রকাশ করেছে।
- সংস্থাগুলো হলো এফএও, ইফাদ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও ও ইউনিসেফ।
- প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৫৩টি খাদ্যসংকটপীড়িত দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি।
- এর মধ্যে তীব্র খাদ্য অনিরাপত্তার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে—নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ ও ইথিওপিয়া।
- তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।

এছাড়া,
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে তীব্র খাদ্যসংকটে থাকা ১০ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ।
- দুই প্রতিবেদন অনুসারে, শুধু খাদ্যনিরাপত্তার সংকটেই নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে।
- এখনো দেশের ৭ কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না এবং দেশের ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link
৫,৪৫৫.
সম্প্রতি, ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. স্পেন
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. হাঙেরি
ব্যাখ্যা
বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন:
- সম্প্রতি, ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ অভিহিত করে দখলদার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেন।
- গত ১৪ মে রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
- গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি। তবে এটিই তার সবচেয়ে কঠোর পদক্ষেপ ও সরাসরি বক্তব্য।
- স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করছেন বিশ্লেষকরা।
- গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- এছাড়া, বামপন্থী জোট সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন।

প্রসঙ্গত,
- গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
- এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫২ হাজার ৯০০ এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জন।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৫,৪৫৬.
কয়জন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার-২০২১ দেওয়া হয়-
  1. ১১ জন
  2. ৮ জন
  3. ১০ জন
  4. ৯ জন
ব্যাখ্যা

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় - সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে।

- ৭ মার্চ, ২০২১ তারিখে ৬টি ক্যাটাগরিতে মোট ৯ জন ব্যাক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার - ২০২১ প্রদান করা হয়।

- একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক।
- বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।

৫,৪৫৭.
HDTV এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) High-Definition Television
  2. খ) High Definition Telecasting
  3. গ) Highly Developed Television
  4. ঘ) Higher DPI Television
ব্যাখ্যা

HDTV
Stands for "High Definition Television."
HDTV is a high-quality video standard developed to replace older video formats often referred to as SDTV (standard-definition television).

৫,৪৫৮.
বাংলাদেশে বসবাসকারী সর্বাধিক জনসংখ্যার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? [মে, ২০২৫]
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. সাঁওতাল
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা-২০২২:
- সময়কাল: ১৫-২১ জুন, ২০২২ সাল।
- জনশুমারি ও গৃহগণনা-২০২২ তে বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
- দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮।
- পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি। 
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মারমা ও ত্রিপুরা।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ভিল জনগোষ্ঠীর।এই জনগোষ্ঠীর মাত্র ৯৫ জন রয়েছে বাংলাদেশে।
- এরপর গুর্খা জনগোষ্ঠী সংখ্যা ১০০ জন বাংলাদেশে বসবাস করছে।
- হো জনগোষ্ঠীর মানুষ আছে ২২৩ জন।
- রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- ২য় পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৫,৪৫৯.
মূল্য সংযোজন কর (VAT) থেকে বাজেটের কত শতাংশ অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে? [মার্চ, ২০২০]
  1. ক) ১০.৫%
  2. খ) ১৮.৫%
  3. গ) ২৩.৫%
  4. ঘ) ২৩.৭%
৫,৪৬০.
Furniture : Wood :: Glass : ............
  1. ক) Sand
  2. খ) Diamond
  3. গ) Copper
  4. ঘ) Zinc
ব্যাখ্যা
Furniture – Wood  (কাঠ) থেকে তৈরি হয়, আর Glass তৈরি হয় Sand (বালি) থেকে। 
৫,৪৬১.
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি?
  1. কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল
  2. বেজা অর্থনৈতিক অঞ্চল
  3. অর্থনৈতিক অঞ্চল কুমিল্লা
  4. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল
ব্যাখ্যা
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল:
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর।

উল্লেখ্য,
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এবংংসেখান থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।

⇒ ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়।
- ২০১৮ সালে এটির নাম পাল্টে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ রাখা হয়।
- সম্প্রতি নভেম্বর, ২০২৪-এ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’-এর নাম পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’।

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫,৪৬২.
বাংলাদেশে বেশি উৎপাদিত হয়- (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪)
  1. আমন ধান
  2. ইরি ধান
  3. আউশ ধান
  4. বোরো ধান
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে বিভিন্ন ধানের উৎপাদনের পরিমান।

- ধানের  মোট উৎপাদন = ৪০৬.৯৭ লক্ষ
- ধানের মোট আবাদকৃত জমির পরিমান= ২৮৮.২০ লক্ষ(একর)

• আউশ ধান (স্থানীয় + অন্যান্য) = ২৯.৭৩ লক্ষ।
• আমন ধান (স্থানীয় + অন্যান্য) = ১৬৬.৫৬ লক্ষ।
• বোরো ধান (স্থানীয় অন্যান্য) = ২১০.৬৮ লক্ষ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৫,৪৬৩.
When did the current interim government take its oath? [November, 2024]
  1. 6 August 2024
  2. 7 August 2024
  3. 8 August 2024
  4. 9 August 2024
  5. 10 August 2024
ব্যাখ্যা
অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২৪ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৫,৪৬৪.
নিম্নের কোন দেশটি  ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  1. সুইজারল্যান্ড
  2. লুক্সেমবার্গ
  3. লাটভিয়া
  4. চেক প্রজাতন্ত্র
ব্যাখ্যা

সুইজারল্যান্ড দেশটি  ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

উৎস: EU ওয়েবসাইট।

৫,৪৬৫.
Which element became Bangladesh’s latest UNESCO Intangible Cultural Heritage element?
  1. Mangal Shobhajatra
  2. Tangail sari weaving
  3. Sheetalpati weaving
  4. Jamdani weaving
  5. Rickshaw and Rickshaw Painting
ব্যাখ্যা

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প (২০২৫)।

উল্লেখ্য,
- সর্বশেষ ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প।
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 
- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

৫,৪৬৬.
Who is the first Bangladeshi to be nominated to the UN expert panel? [August - 2025]
  1. Khalilur Rahman
  2. Rabab Fatima
  3. Jamilur Reza Chowdhury
  4. Md. Ahsan Habib
ব্যাখ্যা

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলভুক্ত প্রথম বাংলাদেশি:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলে পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।
- জাতিসংঘের এই ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার এ মোট সদস্য রয়েছেন ২১ জন।
- পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে নিউইয়র্কভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে।

উল্লেখ্য,
- অধ্যাপক আহসান হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন।
- মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতুসমূহের প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেন।
- তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্র- পত্রিকা প্রতিবেদন।

৫,৪৬৭.
বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নাম কী? (জুলাই-২০২৫)
  1. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  2. সৈয়দা রিজওয়ানা হাসান
  3. ড. আসিফ নজরুল
  4. ওয়াহিদউদ্দিন মাহমুদ
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ:
- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা -ড. মুহাম্মদ ইউনূস।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা- ওয়াহিদউদ্দিন মাহমুদ।
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা- সৈয়দা রিজওয়ানা হাসান
-  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা-ড. আসিফ নজরুল
৫,৪৬৮.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশী পরামর্শক-
  1. ডা. সুসানে গীতি
  2. ডা. হামিদা বানু
  3. ডা. সেঁজুতি সাহা
  4. ডা. নুরজাহান
ব্যাখ্যা

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization- WHO) প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• বর্তমান সদস্য দেশ ১৯৪টি।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশী পরামর্শক ডা. সেঁজুতি সাহা।
• তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার Polio Transition Independent Monitoring Board (PTMB) এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।

৫,৪৬৯.
What was the theme of the World Economic Forum's Annual Meeting in Davos for 2025?
  1. Rebuilding Trust
  2. Great Reset
  3. Collaboration for the Intelligent Age
  4. Shaping the Future
ব্যাখ্যা

- ২০২৫ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) -এর থিম ছিলো: Collaboration for the Intelligent Age.
- ২০-২৪ জানুয়ারি ২০২৫ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

• বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF):

- পূর্ণ নাম: World Economic Forum (WEF)
- প্রতিষ্ঠা: ১৯৭১ সাল
- প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab).
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ধরণ: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা (Non-profit International Organization).
- উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন,
- ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার,
- বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে আলোচনা ও অংশীদারিত্ব তৈরি করা।

• বিশেষ আয়োজন:
- WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।লিঙ্ক

৫,৪৭০.
The analogy of TADPOLE : FROG :: Caterpillar :
  1. ক) Butterfly
  2. খ) Vulture
  3. গ) Beetle
  4. ঘ) Horse
ব্যাখ্যা

• TADPOLE:
English Meaning: A frog or toad larva that has a rounded body with a long tail bordered by fins and external gills soon replaced by internal gills and that undergoes a metamorphosis to the adult.
Bangla Meaning: ব্যাঙাচি।

• FROG:
English Meaning: Any of various largely aquatic leaping anuran amphibians (such as ranids) that have slender bodies with smooth moist skin and strong long hind legs with webbed feet.
Bangla Meaning: ব্যাঙ; ভেক; মণ্ডূক; দর্দুর।

- প্রশ্নে উল্লেখিত Tadpole বা ব্যাঙাচি এবং Frog বা ব্যাঙ এর মধ্যে সম্পর্ক হলো একই প্রাণির বয়সের ভিত্তিতে ভিন্ন ভিন্ন অবস্থাকে বুঝানো হয়েছে।

অপরদিকে, Caterpillar এর অর্থ হচ্ছে শুঁয়া পোকা।

অন্য অপশনগুলোর অর্থ-
Beetle এর অর্থ- ভারী মুগুর; গদা; দুরমুশ।
Butterfly এর অর্থ- প্রজাপতি।
Vulture এর অর্থ- শকুন; গৃধ্নু।
Horse - ঘোড়া।

- উপরিউক্ত শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, Tadpole বা ব্যাঙাচি এবং Frog বা ব্যাঙ এর মধ্যে যে সম্পর্ক রয়েছে তার সাথে কেবল Caterpillar বা  শুঁয়া পোকা এবং Butterfly বা প্রজাপতির মধ্যে বিদ্যমান সম্পর্কের মিল রয়েছে। কারণ দুইটি সম্পর্ক দ্বারা একই প্রজাতির জন্তু বা প্রাণীর জীবনের দুইটি পর্যায়কে বুঝানো হয়েছে।

তাই সঠিক উত্তর- Caterpillar : butterfly.

 Source: GRE Big Book, merriam-webster Dictionary and Accessible Dictionary.

৫,৪৭১.
______ : hidden :: ebullient : glum
  1. ক) sudden
  2. খ) gloomy
  3. গ) overt
  4. ঘ) off
ব্যাখ্যা
• overt (প্রত্যক্ষ; প্রকাশ্য) is an antonym of hidden (লুকানো)। 
• ebullient (উচ্ছ্বসিত) is an antonym of glum (মনমরা; বিষণ্ণ)।
৫,৪৭২.
২০২৫-২০২৬ অর্থবছরে মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করমুক্ত আয়সীমা কত?
  1. ৪ লক্ষ ৭৫ হাজার টাকা
  2. ৪ লক্ষ টাকা
  3. ৩ লক্ষ ৭৫ হাজার টাকা
  4. ৪ লক্ষ ৫০ হাজার টাকা
ব্যাখ্যা

• ২০২৫-২০২৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা:

- ​সাধারণ করদাতা =৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা = ৪ লক্ষ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা = ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা = ৫ লক্ষ টাকা।
- তৃতীয় লিঙ্গ করদাতা = ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

​উৎস: বাজেট ২০২৫-২৬।

৫,৪৭৩.
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
ব্যাংক:
- তফসিলি ব্যাংকের সংখ্যা - ৬১টি।
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- বাংলাদেশে বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা - ৯টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) - ৩৫টি।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫,৪৭৪.
ফিফার বর্তমান প্রেসিডেন্ট কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. জিয়ান্নি ইনফান্তিনো
  2. স্ট্যানলী রোস
  3. জোয়াও হ্যাভেল্যাঞ্জ
  4. সেপ ব্লাটার
ব্যাখ্যা
FIFA:
- ফিফা আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- FIFA এর পূর্ণরূপ The Fédération Internationale de Football Association.
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- ফিফা প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪ সালে।
- সদর দপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - FIFA এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪৭৫.
According to the proposed national budget for FY 2025-26, what is the minimum level of taxable income for a tax payer in general?
  1. 300,000
  2. 325,000
  3. 350,000
  4. 375,000
ব্যাখ্যা

করমুক্ত আয়সীমা:
- আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য কোনো প্রকারের কর বা সারচার্জ হলো আয়কর।
- আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশীসহ সকল স্বাভাবিক ব্যক্তি (Indivisual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হবে:

• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য।
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- পরবর্তী ২০,০০,০০০/- টাকার: ২৫%,
- অবশিষ্ট টাকার উপর: ৩০%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬। 

৫,৪৭৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে চরম দারিদ্রের হার কত?
  1. ৫.৫%
  2. ৫.৬%
  3. ৫.৭%
  4. ৫.৮%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন। (প্রতি বর্গ কিমিতে)
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,৪৭৭.
জাতিসংঘের প্রথম ’গ্লোবাল পিস অ্যাডভোকেট’ হিসেবে কে মনোনীত করা হয়?
  1. নওফল ফাহিম
  2. মরিয়ম বুকার হাসান
  3. লিয়া ওসমান
  4. নিয়াজ আব্দুল্লাহ
ব্যাখ্যা

• গ্লোবাল পিস অ্যাডভোকেট: 
- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান।
- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।
- মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।
- জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।
- গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

৫,৪৭৮.
বাংলাদেশে মোট কতটি শেয়ার বাজার রয়েছে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
ব্যাখ্যা

• স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- বাংলাদেশের পুঁজি বাজার পরিচালনা করে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কিমিশন বা Bangladesh Securities and Exchange Commission.
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে শেয়ার বাজার দুইটি।
• একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ।
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

১) ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার।
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৫৪ সালে।
- কার্যক্রম শুরু করে: ১৯৫৬ সালে।

২) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ:
- অনুমোদন পায়: ১২ ফেব্রুয়ারি, ১৯৯৫ সালে।
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়।

তথ্যসূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।

৫,৪৭৯.
Netumbo Nandi-Ndaitwah has been elected as the first female president of which country?
  1. Malawi
  2. Namibia 
  3. Botswana
  4. Cameroon
ব্যাখ্যা

নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ (Netumbo Nandi-Ndaitwah):
- নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ হলেন নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি।

⇒ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় মরুভূমির দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ২০২৫ সালের মার্চে শপথ নিয়েছেন নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ। 
- তিনি সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) পার্টির সদস্য। 
- দেশটির ক্ষমতাসীন দল সোয়াপো’র এই নেত্রী ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। 

উৎস: Britannica.

৫,৪৮০.
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টি?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
নতুন তফসিলি ব্যাংকের অনুমোদনঃ ৯ ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশ ব্যাংক এর ৪০২ তম পরিচালনা পর্ষদ সভায় দেশের ৬০ তম তফসিলি ব্যাংক হিসেবে চুড়ান্তভাবে অনুমোদন পায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এর প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বর্তমানে দেশে ৬০টি তফসিলি ব্যাংকের মধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব বাণীজ্যিক ব্যাংক, ৩টি সরকারি বিশেষায়িত ব্যাংক এবং বাকি ৫১টি বেসরকারি ব্যাংক যার মধ্য়ে ৯টি বিদেশি মালিকানাধীন।
৫,৪৮১.
নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল-
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. ইন্দোনেশিয়া
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ — দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে — ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার — ২০০০-২০০১ সালে।

• জাতিসংঘে বাংলাদেশ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে — ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। 
- ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে — বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
- ১৯৭৫ সালে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় এবং
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের — ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধূরী — ১৯৮৬-৮৭ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

এছাড়াও, 
- বাংলাদেশ — ২০০০ সালের মার্চ মাসে এবং ২০০১ সালের জুন মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।
- বাংলাদেশ — ১৯৮৫ সালে শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) এবং ১৯৯৮ সালে বিশ্ববাণিজ্য সংস্থার সিটিডি কমিটির হাইকমিশনার নিযুক্ত হয়।
- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ সালে দায়িত্ব পালন করেন।
- বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়ে — ১৯৮৩-২০০০ মেয়াদে এবং ২০০৬-২০০৮ মেয়াদে কাজ করে।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫,৪৮২.
ষষ্ঠ জনশুমারি অনুযায়ী জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি?
  1. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  2. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  3. কুমিল্লা সিটি কর্পোরেশন
  4. গাজীপুর সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি অনুযায়ী জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

⇒ সিটি করপোরেশনগুলোর মধ্যে সর্বাধিক জনসংখ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে, সেখানে বাস করেন ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন।
- আর সবচেয়ে কম বসবাস বরিশাল সিটি করপোরেশনে, সেখানে বাস করেন চার লাখ ১৯ হাজার ৩৫১ জন।

⇒ সর্বাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯৩৫৩ জন)।
- সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ এলাকা রংপুর সিটি কর্পোরেশন (প্রতি বর্গ কিলোমিটারে ৩৪৪৪ জন)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।
৫,৪৮৩.
বাংলা একাডেমি নজরুল পুরস্কার অর্জন করেন কোন বিশিষ্ট ব্যক্তি?
  1. ক) শেখ করিম-উল আলম
  2. খ) শাহীন সামাদ
  3. গ) সিরাজুল ইসলাম চৌধুরী
  4. ঘ) অশোক দাস
ব্যাখ্যা
বাংলা একাডেমি নজরুল পুরস্কার প্রবর্তন করে - ২০২২ সালে।
প্রথম নজরুল পুরস্কার অর্জন করেন - সিরাজুল ইসলাম চৌধুরী।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৫,৪৮৪.
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ______ প্রেসিডেন্ট।
  1. ৪৫তম
  2. ৪৬তম
  3. ৪৭তম
  4. ৪৮তম
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।  তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.
৫,৪৮৫.
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের কত শতাংশ পরিবহন হয়?
  1. এক-পঞ্চমাংশ
  2. দুই-পঞ্চমাংশ
  3. এক-তৃতীয়াংশ
  4. দুই-তৃতীয়াংশ
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

⇒ মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ, অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়।

⇒ বৈশ্বিক তেল–বাণিজ্যের অপরিহরণীয় পথ হচ্ছে হরমুজ প্রণালি। 
- ইরানের উপকূলঘেঁষা এই চ্যানেলের মাধ্যমে জ্বালানি তেলসমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগর সংযুক্ত হয়েছে। শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুসারে, এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এবং তেল পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেল চালানের প্রায় এক-পঞ্চমাংশ।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৫,৪৮৬.
SAARC-এর মহাসচিব হিসেবে বর্তমানে কে দায়িত্ব পালন করছেন? [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. এসালা ওয়েরাকুন
  2. হুসেইন ইব্রাহিম তাহা
  3. গোলাম সারওয়ার
  4. গোলাম মাহবুবুর রহমান
ব্যাখ্যা

SAARC-এর বর্তমান (১৫তম) মহাসচিব হলেন Md. Golam Sarwar, যিনি বাংলাদেশের একজন কূটনৈতিক প্রতিনিধি।

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।

৫,৪৮৭.
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করা হয়েছে?
  1. ৬ শতাংশ
  2. ৫ শতাংশ 
  3. ৫.৫ শতাংশ
  4. ৭ শতাংশ
ব্যাখ্যা

⇒ চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ।
- জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

-  আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়ন শুরু হবে। 

• মূল জাতীয় বাজেট ২০২৫-২৬:

- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

উৎস: বাজেট ২০২৫-২০২৬ এবং বাসস ।

৫,৪৮৮.
ন্যাটোতে যোগদানকারী সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জুলাই, ২০২৫)
  1. ডেনমার্ক
  2. সুইডেন
  3. ক্রোয়েশিয়া
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (জুলাই, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (জুলাই, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (জুলাই, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (জুলাই, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪৮৯.
জি-৭ এর ২০২৫ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. কানাডা
  2. জাপান
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা
• G-7 এর ২০২৫ সালের ৫১ তম সম্মেলন কানাডার কানানাস্কিস, আলবার্টা তে অনুষ্টিত হবে।

• G-7:

- G-7 এর পূর্ণরূপ- Group of Seven I
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
-  প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উৎস: ব্রিটানিকা; কানাডার সরকারি ওয়েবসাইট।
৫,৪৯০.
বর্তমানে দেশে কয়টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হচ্ছে?
ব্যাখ্যা
- CAAB এর অধীনে বর্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ৭টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ২টি স্টলপোর্ট রয়েছে।
- এই ১২টি বিমানবন্দর ও স্টলপোর্টের মধ্যে বর্তমানে ৮টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
- যাত্রী স্বল্পতার কারণে ২টি অভ্যন্তরীণ বিমান বন্দর ও ২টি স্টলপোর্টে কোন ফ্লাইট যাতায়াত করছে না।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১
৫,৪৯১.
IMF- এর সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
  1. লিচেনস্টাইন
  2. পূর্ব তিমুর
  3. দক্ষিণ সুদান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (মার্চ, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (যোগদান তারিখ- ২১ অক্টোবর, ২০২৪)

- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৫,৪৯২.
TOME : BOOK ::
  1. drone : dona
  2. shelf : encyclopedia
  3. metropolis : city
  4. hardcover : pulp
  5. roof : window
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
• Tome - বৃহৎ; ভারী গ্রন্থ।
• Book - বই; খাতা.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
- drone - পুং মৌমাছি।
- dona - মহাশয়া।
খ)
- shelf - তাক।
- encyclopedia - বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।
গ)
- metropolis - কোনো দেশের প্রধান নগর; মহানগরী; রাজধানী।
- city - বড় শহর; মহানগরী।
ঘ)
- hardcover - শক্ত মলাটে বাঁধানো বই।
- pulp - কাগজ তৈরির জন্য ব্যবহৃত কাঠ, বাঁশ ইত্যাদি থেকে প্রস্তুত মণ্ড।
ঙ)
- roof - ছাদ; চাল; (বাড়ি, গাড়ি ইত্যাদির)।
- window - জানালা।

• সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Tome : Book :: metropolis : city.
- TOME মানে বৃহৎ ও গুরুত্বপূর্ণ বই  এবং BOOK মানে সাধারণভাবে যেকোনো বই।
- একইভাবে, METROPOLIS মানে বড় ও গুরুত্বপূর্ণ শহর। CITY মানে সাধারণভাবে যেকোনো শহর।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫,৪৯৩.
আদমশুমারি পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) নিপোর্ট
  2. খ) বিবিএস
  3. গ) ব্যানবেইস
  4. ঘ) পিকেএসএফ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস আদমশুমারি পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
দেশ স্বাধীনের পর প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন আদমশুমারির দায়িত্বে নিয়োজিত ছিলো। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকার আদমশুমারি কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়াধীন ৪টি পরিসংখ্যান অফিসকে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গঠন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ঢাকার আগারগাঁও এ অবস্থিত। এছাড়া বিভাগীয় শহরগুলোতে এটির শাখা রয়েছে।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
৫,৪৯৪.
UNDP-এর বর্তমান প্রশাসক কে? [মার্চ, ২০২৫]
  1. রুডলফ পিটারসন
  2. আচিম স্টেইনার
  3. পল জি. হফম্যান
  4. জেমস গুস্তাভ স্পেথ
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার (Achim Steiner)।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

উৎস: UNDP ওয়েবসাইট।
৫,৪৯৫.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ৮৭টি
  2. ৯৬টি
  3. ১০৭টি
  4. ১১০টি
ব্যাখ্যা
Asian Infrastructure Investment Bank (AIIB):
- Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪-এ যোগদান করে)। 

উৎস: AIIB ওয়েবসাইট।
৫,৪৯৬.
২০২১ সালের টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৯৪তম
  2. ১০৯তম
  3. ১১৩তম
  4. ১২৫তম
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে:
- প্রথম : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
৫,৪৯৭.
Matricide : Mother ::
  1. Uxoricide : Sister
  2. Patricide: Wife
  3. Fratricide: Brother
  4. Sororicide: King
  5. Regicide: Infant
ব্যাখ্যা
• Matricide
English Meaning: The crime of killing one's own mother.
Bangla Meaning: মাতৃহত্যা।

• অপশনগুলোর মধ্যে - 
• Uxoricide
English Meaning:  The crime of killing one's own wife.
Bnagla Meaning: নিজ পত্নী; স্ত্রী হত্যা।

• Patricide/Parricide.
English Meaning: The crime of killing one's own father.
Bangla Meaning: পিতৃহত্যা।

• Fratricide
English Meaning: The crime of murdering your brother, or killing members of your own group or country
Bangla Meaning: ভ্রাতৃহন্তা; ভগ্নিহন্তা; ভ্রাতৃহত্যা বা ভগ্নিহত্যা।

• Sororicide
English Meaning: The crime of murdering your sister.
Bangla Meaning: ভগ্নিহন্তা বা ভগ্নিহত্যা।

• Regicide
English Meaning: A person who kills a king, or the act of killing a king.
Bangla Meaning: রাজহত্যা।

• Infanticide
English Meaning:  The crime of killing a newborn baby.
Bnagla Meaning: শিশুহত্যা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে - Fratricide: Brother.
- Matricide দ্বারা বুঝায় মাতৃহত্যা।
- তেমনি, ভাবে Fratricide দ্বারা বুঝায় ভাতৃহত্যা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
4. Merriam-Webster Dictionary.
৫,৪৯৮.
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত তথ্য অনুযায়ী, কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
  1. গাজীপুর
  2. রংপুর
  3. সিলেট
  4. বরিশাল
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- সিটি কর্পোরেশনে বসবাসরত মোট জনসংখ্যা ২,১১,২২,৯৩০ জন।  
- সিটি কর্পোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।  
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩,০৫,০৬৩ জন।  
- বরিশালে সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।
- জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন বসবাস করে।
- অন্যদিকে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন রংপুর সিটি কর্পোরেশনে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন বসবাস করে।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৫,৪৯৯.
FORTUITOUS: INEVITABLE::
  1. Legible: Accessible
  2. Envious: Resentful
  3. Rugged: Turbulent
  4. Gregarious: Introverted
ব্যাখ্যা
• FORTUITOUS: INHERENT:: Gregarious: Introverted

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- FORTUITOUS - আকস্মিক; দৈবিক।
- INEVITABLE- অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Gregarious - দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।
- Introverted - অন্তর্মুখী।

• Analogical Relation:
-"Fortuitous" (দৈবক্রমে ঘটে যাওয়া) এবং "inevitable" (অপরিহার্য; অবশ্যম্ভাবী) শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করে।
- একইভাবে, "Gregarious" (সমাজবদ্ধ বা মিশুক) এবং "Introverted" (অন্তর্মুখী) শব্দ দুটিও বিপরীত অর্থ বহন করে।

• অন্যান্য অপশন,
ক) Legible (স্পষ্ট): Accessible (সুবোধ্য; সহজগম্য)
খ) Envious (হিংসুক; পরশ্রীকাতর): Resentful (ক্ষুব্ধ; অসন্তুষ্ট)
গ) Rugged (বন্ধুর; অমসৃণ; উঁচুনিচু): Turbulent (অশান্ত; উত্তাল; বিক্ষুব্ধ)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৫,৫০০.
বাংলাদেশের সর্বাধিক রফতানিকৃত পণ্য - (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪)
  1. পাট ও পাটের পণ্য
  2. ঔষধ
  3. সফটওয়্যার
  4. তৈরি পোশাক
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

অন্যদিকে,
- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৫%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- 'শিল্পজাত পণ্য'- এর অবদান/রপ্তানির হার; ৯৭.৩৭%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৭১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।