ব্যাখ্যা
- মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছে রাশিয়ার মিত্র দেশ চীন।
- এই যুদ্ধে প্রকাশ্যে কোনো পক্ষে অবস্থান না নিলেও চীনের সঙ্গে রাশিয়ার শক্তিশালী মৈত্রী রয়েছে।
- বেইজিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিয়েভ।
- ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেছে বেইজিং।
- চীন তার ১২ দফার প্রস্তাবনার মধ্যে বৈশ্বিক খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে বিঘ্নিত শস্য রপ্তানি নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন।
- শান্তি প্রস্তাবে সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বেইজিং।
উৎস: ডেইলি স্টার নিউজ ও আলজাজিরা।