বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৪০ / ৯২ · ৩,৯০১৪,০০০ / ৯,৩৬৭

৩,৯০১.
সম্প্রতি, বাংলাদেশ নতুন কয়টি দেশে মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে? [জুন, ২০২৫]
  1. ৩টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ১০টি
ব্যাখ্যা
মিশন স্থাপন:
- বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে।
- সম্প্রতি, বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার নতুন ৫টি দেশে মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে।
-  নতুন মিশনগুলো যেসব শহরে স্থাপন করা হবে:
⇒ ডাবলিন, আয়ারল্যান্ড;
⇒ অসলো, নরওয়ে;
⇒ বুয়েনস এইরেস, আর্জেন্টিনা;
⇒ ফ্রাঙ্কফুর্ট, জার্মানি;
⇒ সাওপাওলো, ব্রাজিল।

- ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে এই মিশন স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [Link]
৩,৯০২.
সর্বশেষ WTO-এর ১৩তম Ministerial conferences কোথায় অনুষ্ঠিত হয়? [মার্চ, ২০২৫]
  1. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. বুয়েনস আইরেসে, আর্জেন্টিনা
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৩,৯০৩.
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে বৈদেশিক অনুদান কত?
  1. ক) ৪,১৬৮ কোটি টাকা
  2. খ) ৫,১৯০ কোটি টাকা
  3. গ) ৪,৪৫৬ কোটি টাকা
  4. ঘ) ৪,৮৭৬ কোটি টাকা
ব্যাখ্যা
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে বৈদেশিক অনুদান ৪,১৬৮ কোটি টাকা।
৩,৯০৪.
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
  1. ভূমিকম্প
  2. ভূমিধস
  3. টর্নেডাে
  4. খরা
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

ভূমিকম্প:
- ভূ-আলোড়নের সময়ে অথবা অন্য কোন প্রাকৃতিক কারণে ভূ-পৃষ্ঠের একটি অংশ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য কেঁপে উঠে, তখন ভূ-ত্বকের এই কম্পনকে ভূমিকম্প বলা হয়।
- ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র (Centre বা Focus) বলা হয়।
- কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূ -পৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে,তাকে উপকেন্দ্র (Epicentre) বলা হয়।
- কম্পকেন্দ্র থেকে ভূমিকম্প চারিদিকে ঢেউ এর মত ছড়িয়ে পড়ে।
- ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে।
- ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।

উল্লেখ্য,
⇒ ২০২০ সালে 'Bangladesh National Building Code' (BNBC) প্রকাশিত রির্পোটে সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে।
- অঞ্চলগুলো হলো:
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল)।
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ- পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল: নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)।
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল: দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)।

এছাড়াও,
- সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
- ২০২০ সালে সিলেট অঞ্চলে বেশ কয়েকটি বড় আকারের ভূমিকম্প সংঘটি হয়।
- এই অঞ্চলটি ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে।

উৎস: i) বাংলাদেশ-জাতীয়-বিল্ডিং-কোড-(BNBC Seismic Design সমীক্ষার রিপোর্ট) ওয়েবসাইট।
ii) পত্রিকা রিপোর্ট।
৩,৯০৫.
জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে, বাংলাদেশে কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? [মে, ২০২৫]
  1. ৪৮টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৫২টি
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা-২০২২:
- সময়কাল: ১৫-২১ জুন, ২০২২ সাল।
- জনশুমারি ও গৃহগণনা-২০২২ তে বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
- দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮।
- পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মারমা ও ত্রিপুরা।
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ভিল জনগোষ্ঠীর।এই জনগোষ্ঠীর মাত্র ৯৫ জন রয়েছে বাংলাদেশে।
- এরপর গুর্খা জনগোষ্ঠী সংখ্যা ১০০ জন বাংলাদেশে বসবাস করছে।
- হো জনগোষ্ঠীর মানুষ আছে ২২৩ জন।
- রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- ২য় পার্বত্য জেলা খাগড়াছড়ি।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩,৯০৬.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNEF
  2. UNDP
  3. UNODC
  4. UNFPA
ব্যাখ্যা
জাতিসংঘ তহবিল (UNFPA): 
- এর পূর্ণরূপ: United Nation population Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে  
- বর্তমান সদস্য: ১৫৫টি
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে- UNFPA.
- ইউএনএফপিএ ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

•মূল কার্যক্রমসমূহ:
- তথ্য ও পরিসংখ্যান।
- নারীর ক্ষমতায়ন।
- প্রজনন স্বাস্থ্যসেবা।

উল্লেখ্য:
- UNEP হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি।
- UNDP জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করে।
- UNODC  বিশ্ব মাদক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে থাকে।

উৎস: জাতিসংঘ তহবিল ওয়েবসাইট।
৩,৯০৭.
Children : Pediatrics :: Elderly :
  1. Obstetrics
  2. Geriatrics
  3. Dentistry
  4. Psychiatry
ব্যাখ্যা
• সঠিক anlogy টি হচ্ছে - Children : Pediatrics ::Elderly :Geriatrics.

• Children (noun) - ছেলেমেয়ে, শিশু।
• Pediatrics (noun) - শিশুচিকিৎসা

• Elderly (adjective) - বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।
• Geriatrics (noun) (plural) - বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা/ চিকিৎসাব্যবস্থা সম্বন্ধীয়

• সম্পর্ক:
- Children বা শিশুদের চিকিৎসাবিদ্যাকে বলা হয় - Pediatrics.
- তেমনি, Elderly বা বয়োজ্যেষ্ঠদের চিকিৎসাব্যবস্থাকে বলা হয় - Geriatrics.

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Obstetrics noun) (plural) (singular verb-সহযোগে)
- ধাত্রীবিদ্যা।

গ) Dentistry (noun) [uncountable noun]
- দন্তচিকিৎসা।

ঘ) Psychiatry (noun) [Uncountable noun]
-  মানসিক রোগের পর্যেষণা ও চিকিৎসা; মনঃচিকিৎসা।

Source: Accessible Dictionary by bangla Academy.
৩,৯০৮.
বিবিএস প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুসারে, দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা কোনটি?
  1. ডাসার, মাদারীপুর
  2. হালুয়াঘাট, ময়মনসিংহ
  3. নলছিটি, ঝালকাঠি
  4. বোদা, পঞ্চগড়
  5. শিবচর, মাদারীপুর 
ব্যাখ্যা

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা:
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুসারে,
- দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। 
- মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ।
- অন্যদিকে, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন; জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী।

⇒ দেশের সবচেয়ে দরিদ্র ১০টি উপজেলা : 
১) ডাসার, মাদারীপুর - দারিদ্র্য হার ৬৩.২%
২) হালুয়াঘাট,ময়মনসিংহ - দারিদ্র্য হার ৫৯.৬%
৩) কালকিনি, মাদারীপুর - দারিদ্র্য হার ৫৬.৩%
৪) রাজৈর, মাদারীপুর- দারিদ্র্য হার ৫৬%
৫) শিবচর, মাদারীপুর - দারিদ্র্য হার ৫৫.১%
৬) নলছিটি, ঝালকাঠি - দারিদ্র্য হার ৫৩.৮%
৭) গৌরীপুর, ময়মনসিংহ -দারিদ্র্য হার ৫২.৯%
৮) মাদারীপুর সদর, দারিদ্র্য হার ৫০%
৯) বেলাব, নরসিংদী - দারিদ্র্য হার ৪৯.৫%
১০) বোদা, পঞ্চগড় -দারিদ্র্য হার ৪৮.২%। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট। [link]

৩,৯০৯.
Hour : Second :: Tertiary : ?
  1. Primary
  2. Ordinary
  3. Secondary
  4. Intermediary
  5. None of the above
ব্যাখ্যা
Hour : MInute : Second :: Tertiary : Secondary : Primary
৩,৯১০.
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩-এ শীর্ষ দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. লুক্সেমবার্গ
  4. ফ্রান্স
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ডিজিটাল জীবনমান সূচক ২০২৩:

- 'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক।
- সার্ফশার্ক-এর ৫ম বার্ষিক ডিকিউএল সূচকে ১২১টি দেশের তালিকা প্রকাশ করেছে।
- ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট-এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।
- জাতিসংঘের ওপেন সোর্স তথ্য, বিশ্বব্যাংক ও অন্যান্য উৎসের উপর ভিত্তি করে সমীক্ষাটি করা হয়েছে।

ডিজিটাল জীবনমান সূচক ২০২৩-এ শীর্ষ দেশ:
1. ফ্রান্স,
2. ফিনল্যান্ড,
3. ডেনমার্ক,
4. জার্মানি,
5. লুক্সেমবার্গ,
6. স্পেন,
7. এস্টোনিয়া,
8. অস্ট্রিয়া,
9. সুইজারল্যান্ড,
10. সিঙ্গাপুর।

উল্লেখ্য,
- সূচকে ১২১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮২তম।
- এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম।

উৎস: Surfshark ওয়েবসাইট।
৩,৯১১.
৭ম সাফ নারী চ্যাম্পিয়নশিপ- ২০২৪ এর সেরা গোলকিপার পুরস্কার অর্জন করেন -
  1. রূপনা চাকমা
  2. লাজোম চাকমা
  3. ঋতুপর্ণা চাকমা
  4. মনিকা চাকমা
ব্যাখ্যা
সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪:
- সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ১৭ থেকে ৩০ অক্টোবর, ২০২৪, নেপালে।
- টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নেয় এবং ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ফাইনালে বাংলাদেশ নেপালকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- নেপাল রানার্স আপ হয়।
- বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা সেরা খেলোয়াড় নির্বাচিত হন,
- সেরা গোলকিপার হন রূপনা চাকমা।

সূত্র- পত্রিকা রিপোর্ট।
৩,৯১২.
জাহাজ কেনার জন্য বাংলাদেশকে সাড়ে ২৩ কোটি ডলারের ঋণ দিচ্ছে কোন দেশ?
  1. জাপান
  2. চীন
  3. ভারত
  4. কানাডা
ব্যাখ্যা
- বাংলাদেশকে সাড়ে ২৩ কোটি ডলারের সরবরাহকারী ঋণ দিচ্ছে - চীন।
- জাহাজ কেনার জন্য সাড়ে ২৩ কোটি ডলারের সরবরাহকারী ঋণ দিচ্ছে চীন।
- এই ঋণ পরিশোধের সময় ১৫ বছর।
- এর মধ্যে চার বছর গ্রেস পিরিয়ড।
- সব মিলিয়ে সুদের হার ২ দশমিক ২ শতাংশ।

তথ্যসূত্র: প্রথম আলো (২৭ আগস্ট, ২০২৩)।
৩,৯১৩.
নিম্নের কোন দেশটি SAARC-এর সদস্য দেশ নয়? [মার্চ, ২০২৬] 
  1. ভুটান
  2. মিয়ানমার
  3. আফগানিস্তান
  4. মালদ্বীপ
ব্যাখ্যা

- SAARC-এর সদস্য নয় মিয়ানমার। 

• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৩,৯১৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, প্রতিবন্ধী করদাতার জন্য করমুক্ত আয়েরসীমা কত?
  1. ৩,২০,০০০ টাকা
  2. ৫,০০,০০০ টাকা
  3. ৪,০০,০০০ টাকা
  4. ৪ ,৭৫,০০০ টাকা
ব্যাখ্যা
→ প্রতিবন্ধী করদাতার জন্য করমুক্ত আয়েরসীমা ৪ ,৭৫,০০০ টাকা

• করমুক্ত আয় সীমা:

- বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ।
- প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫ হাজার।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

 উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৯১৫.
বাংলাদেশের জিডিপির দ্রুত বর্ধনশীল খাত কোনটি?
  1. কৃষি খাত
  2. সেবা' খাত
  3. শিল্প খাত
  4. মৎস্য খাত
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ২.৬১ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৮.১৮ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮৪ শতাংশ।
 
উল্লেখ্য,
-জিডিপিতে সর্ববৃহৎ খাত সেবাখাত এবং সবচেয়ে ছোট খাত কৃষিখাত।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.৩৩% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০২% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত; প্রবৃদ্ধির হার ৮.১৮%।

অন্যদিকে,
- কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.৬১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
   
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৩,৯১৬.
What is the position of Bangladesh in the UN E-Government Development Index 2024?
  1. 100th
  2. 111th
  3. 119th
  4. 129th
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচক (UN E-Government Index 2024):

- এই জরিপটি সব সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়।
- এছাড়া এতে শগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকেও মূল্যায়ন করা হয়।
প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।

⇒ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স শীর্ষ ১০টি দেশ:
১. ডেনমার্ক,
২. এস্তোনিয়া,
৩. সিঙ্গাপুর,
৪. কোরিয়া প্রজাতন্ত্র
৫. আইসল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০০তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

উৎস: UN ওয়েবসাইট।
৩,৯১৭.
WHO-এর বর্তমান মহাপরিচালক কে? [মার্চ, ২০২৫]
  1. Dr. Tedros Adhanom
  2. Dr. Margaret Chan
  3. Dr. Gro Harlem Brundtland
  4. Dr. Brock Chisholm
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (Dr. Brock Chisholm)।

⇒ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

উৎস: WHO ওয়েবসাইট।
৩,৯১৮.
জাতীয় বাজেট ২০২৪-২৫ অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) মোট বাজেটের কত শতাংশ?
  1. ৩৩.১%
  2. ৩৩.২%
  3. ৩৩.৩%
  4. ৩৩.৪%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতীয় বাজেট ২০২৪-২৫:

- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫।
৩,৯১৯.
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
  1. অরুন্ধতি রায়
  2. সালমান রুশদী
  3. ভি এস নাইপল
  4. হোসে সারামাগো
ব্যাখ্যা
১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন স্পেনীশ লেখক হোসে সারামাগো।

২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩,৯২০.
The name of the recent operation carried out by Hamas in Israel -
  1. Operation 'Harkat al-Muqawama
  2. Operation Al-Aqsa Flood
  3. Operation Action for Justice
  4. Operation for Jerusalem
ব্যাখ্যা
• হামাস:
- ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ৭ অক্টোবর সকালে আকস্মিক অভিযান শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
- সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানের নাম - ‘অপারেশন আল-আকসা ফ্লাড’।
- ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামাস এই বিশাল অভিযান শুরুর পরই বিশ্বের বিভিন্ন দেশ হামাসের পক্ষ নিয়েছে।
- হামাসের সবচেয়ে বড় সহায়তাকারী ইরান— রক্তক্ষয়ী এ অভিযানকে ‘সাফল্য’ হিসেবে দেখছে।
- হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ বলেন, “আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ (অভিযান আল-আকসা বন্যা) নামের অভিযান ঘোষণা করছি।

তথ্যসূত্র: প্রথম আলো (৮ আগস্ট, ২০২৩)।
৩,৯২১.
ARPANET- কোন প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি নেটওয়ার্ক?
  1. NASA
  2. IEEE
  3. DARPA
  4. ISO
ব্যাখ্যা
• ARPANET হলো একটি নেটওয়ার্ক যা তৈরি করা হয় DARPA এর উদ্যোগে। DARPA (Defense Advanced Research Projects Agency) হলো মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণা সংস্থা। ১৯৬০-এর দশকে তারা প্রথম ARPANET তৈরির পরিকল্পনা শুরু করে, যা পরবর্তীতে ইন্টারনেটের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ARPANET মূলত গবেষণা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজ করার জন্য তৈরি করা হয়েছিল। NASA, IEEE, এবং ISO বিভিন্ন প্রযুক্তি ও গবেষণার সাথে যুক্ত থাকলেও ARPANET তৈরির পেছনে DARPA’র অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- তাই সঠিক উত্তর হলো: গ) DARPA.

ARPANET:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET-এর পূর্ণরূপ হলো: ‘Advanced Research Projects Agency Network’.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯২২.
What was the overall inflation rate in Bangladesh in April, 2025? [May, 2025]
  1. 7.5%
  2. 8.17%
  3. 9.17%
  4. 10.5%
ব্যাখ্যা
মূল্যস্ফীতি:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক প্রতিবেদনে জানা যায়, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
- মার্চ মাসে তা ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
- হিসাব অনুসারে, গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৫ শতাংশ এবং শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
- এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতিও কমেছে।
- খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৮.৯৩ শতাংশ।
- অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি এপ্রিলে কমে ৯.৬১ শতাংশ হয়েছে। মার্চে যা ছিল ৯.৭০ শতাংশ।

উল্লেখ্য,
- ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছর ধরে গড় মূল্যস্ফীতি  ১০ দশমিক ২১।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৩,৯২৩.
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বর্তমান অধিনায়ক কে? [২৯ সেপ্টেম্বর, ২০২৪]
  1. মমিনুল হক
  2. সাকিব আল হাসান
  3. মাহমুদুল্লাহ রিয়াদ
  4. নাজমুল হোসেন শান্ত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নির্বাচিত হন — নাজমুল হোসেন শান্ত।
- অধিনায়ক নির্বাচিত হওয়ার সময়কাল পর্যন্ত ২৫ বছর বয়সী শান্ত বাংলাদেশের হয়ে ২৫টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৮টি টি২০ ম্যাচ খেলেছেন।

ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে  জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

উৎস:
i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ৬ জানুয়ারি ২০১৭, প্রথম আলো।
iii) ১৬ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
iv)  ১৪ জুন ২০২৩, সময় নিউজ।
v) Bangladesh Cricket Board।
৩,৯২৪.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ৫২টি
  2. ৫৩টি
  3. ৫৪টি
  4. ৫৫টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (জুলাই, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৩,৯২৫.
বর্তমানে বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- সম্প্রতি, ৯ ডিসেম্বর, ২০২৫  বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। 

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 

৩,৯২৬.
চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
চাঁদে পারমাণবিক চুল্লি:
- চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 
- চুল্লিটিতে প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে।
- পারমাণবিক চুল্লির মাধ্যমে উৎপাদিত বিদ্যুত চাঁদে আবাসস্থল, জীবনধারণ ও খনিজ সম্পদ আহরণের সরঞ্জামের জন্য অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ করবে।
- এই উদ্যোগ মূলত চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৩,৯২৭.
বর্তমানে দেশে কয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩১টি
  2. ৩৫টি
  3. ৩৭টি
  4. ৪০টি
ব্যাখ্যা

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (Finance Companies (FCs)):
- ফাইন্যান্স কোম্পানি (FCs) হলো এমন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর আওতায় লাইসেন্সপ্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও তত্ত্বাবধানে পরিচালিত।
- দেশে প্রথম আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৮১ সালে।
- দেশে বর্তমানে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান কাজ করছে।
- এর মধ্যে ২টি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন, ১টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সহায়ক, ২টি সরকার এবং বিদেশী সরকারি সংস্থার যৌথ মালিকানাধীন, ১৯টি বেসরকারি দেশীয় উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত এবং ১১টি দেশী-বিদেশী উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ।
- ফাইন্যান্স কোম্পানির প্রধান অর্থের উৎস হলো মেয়াদি আমানত (কমপক্ষে তিন মাসের মেয়াদ), ব্যাংক ও অন্যান্য ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ সুবিধা, কল মানি, বন্ড এবং সিকিউরিটাইজেশন।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট। [link]

৩,৯২৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুয়ায়ী, টাকার অঙ্কে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুয়ায়ী, টাকার অঙ্কে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। 

⇒ আমদানি রিপোর্ট:
- চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)।
- ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)।
- যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)।
- মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)।
- সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)।

গুরুত্বপূর্ণ তথ্য:
- টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় – চীন থেকে। দ্বিতীয় সর্বোচ্চ –ভারত থেকে।
- আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ – এর সংখ্যা/ধাপ – ৬টি; সর্বোচ্চ শুল্কহার – ২৫%।
- EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৯২৯.
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? (জানুয়ারি-২০২৬)
  1. ১৬৮ টি
  2. ১৭০ টি
  3. ১৭১ টি
  4. ১৬৯ টি
ব্যাখ্যা

- চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান - ১৭১ টি।

- মৌলভীবাজার জেলায় অবস্থিত - ৯০ টি চা বাগান।
- হবিগঞ্জ জেলায় অবস্থিত - ২৫টি চা বাগান।
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান।
-চট্টগ্রাম জেলায় অবস্থিত ২২ টি চা বাগান।
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১১ টি চা বাগান।
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ২ টি চা বাগান।
- ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
- খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ১ টি চা বাগান।

উৎস: বাংলাদেশ চা বোর্ড।

৩,৯৩০.
বাংলাদেশে প্রতি লাখে মাতৃ মৃত্যুহার কত?
  1. ক) ১৬৯ জন
  2. খ) ১৯৩ জন
  3. গ) ২১১ জন
  4. ঘ) ৩১৬ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018 অনুসারে প্রতি এক লক্ষ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার ১৬৯ জন। গ্রামে এই হার প্রতি লাখে ১৯৩ জন এবং শহর অঞ্চলে ১৩২ জন। ২০১৬ ও ২০১৪ সালে প্রতি লাখে মাতৃ ‍মৃত্যুহার ছিলো যথাক্রমে ১৭৮ জন ও ১৯৩ জন। (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018)
৩,৯৩১.
MERCOSUR গঠিত হয়েছে কোন অঞ্চলে?
  1. ইউরোপ
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. দক্ষিণ এশিয়া
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। [মে,২০২৫]
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।
- পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩,৯৩২.
২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন -
  1. বানু মুশতাক
  2. ডান ব্রাউন
  3. ডেভিড সালাই
  4. হিলারি ম্যান্টেল
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

• ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। - 'ফ্লেশ (Flesh)' সালাইয়ের ষষ্ঠ উপন্যাস।

অন্যদিকে,
- ২০২৫ সালের 'আন্তর্জাতিক বুকার পুরস্কার' জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৩,৯৩৩.
Jaundice : Liver
  1. ক) rash : skin
  2. খ) dialysis : kidney
  3. গ) smog : lung
  4. ঘ) valentine : heart
ব্যাখ্যা
Jaundice - একটি লিভারজনিত (liver) রোগ।
Rash - চামড়ায় (skin) লাল লাল ফুসকুড়ি।
৩,৯৩৪.
Select the related word from the given alternatives.
Lion : Lioness :: Bull : ?
  1. ক) Animal
  2. খ) Cow
  3. গ) Calf
  4. ঘ) Dog
ব্যাখ্যা
Lioness refers to the feminine gender of Lion.
Similarly, Cow refers to the feminine gender of Bull.
Hence, the answer is cow.
৩,৯৩৫.
বিশ্বের সবচেয়ে বড় তেলের ক্ষেত্র কোনটি?
  1. ফিউদোরোভস্কোই ফিল্ড
  2. গাওয়ার তেল ক্ষেত্র
  3. বলিভার কোস্টাল ফিল্ড
  4. বুরগান ফিল্ড
ব্যাখ্যা

 বিশ্বের সবচেয়ে বড় প্রথাগত তেলের ক্ষেত্র:

• গাওয়ার তেলক্ষেত্র, সৌদি আরব
- এটি দেশটির পূর্ব প্রদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র।
- এই খনিটি লম্বায় ২৮০ কিলোমিটার ও চওড়ায় ৩০ কিলোমিটার। 
- ১৯৪৮ সালে গাওয়ার খনি আবিষ্কৃত হয়, আর এটি উৎপাদনে যায় ১৯৫১ সালে।
- সৌদি আরামকো এটির মালিক। গাওয়ার খনি থেকে প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদন করার সক্ষমতা রয়েছে। 
- এই খনিতে তেলের সম্ভাব্য মজুত ৭ হাজার ১০০ কোটি ব্যারেল।

অন্যদিকে,
- বলিভার কোস্টাল ফিল্ড, ভেনেজুয়েলা একটি তেলক্ষেত্র।
- বুরগান ফিল্ড, কুয়েতের একটি  তেলক্ষেত্র।
-  ফিউদোরোভস্কোই ফিল্ড, রাশিয়ার একটি  তেলক্ষেত্র।

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশ:

- ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে, যার পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। 
- সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক তেল মজুতধারী দেশ, যেখানে প্রায় ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল সংরক্ষিত আছে।
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা। 

উৎস: প্রথম আলো [লিংক]।

৩,৯৩৬.
সম্প্রতি, ‘আবদালি’ নামক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. ইরান
  2. ভারত
  3. রাশিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
‘আবদালি’ ক্ষেপণাস্ত্র:
- ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ‘আবদালি’ নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্তের চার দিন পর ৩ মে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান।
- এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য।
- এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- এই উৎক্ষেপণ ‘এক্স সিন্ধু’ নামে একটি সামরিক মহড়ার অংশ ছিল।
- কর্তৃপক্ষ জানায়, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা।

উল্লেখ্য,
- গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক ছিলেন।
- পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারত দাবি করেছে, এই হামলার সঙ্গে আন্তসীমান্ত সংশ্লিষ্টতা রয়েছে।
- পাকিস্তান এই অভিযোগ প্রমাণহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
- এর প্রেক্ষিতে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত, পণ্য আমদানি নিষিদ্ধ করেছে, পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতীয়দের ভিসা বন্ধ করেছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
৩,৯৩৭.
২০২৫ সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ইন্দোনেশিয়া 
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

-  ২০২৫ সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯ -১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল: নিস, ফ্রান্স।  

- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সম্মেলন হয় ২০২২ সালে লিসবন, পর্তুগাল।

• UN Ocean Conference  এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  

৩,৯৩৮.
দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. লিওনেল মেসি
  2. ক্রিশ্চিয়ানো রোনালদো
  3. কিলিয়ান এমবাপ্পে
  4. রদ্রিগো সিলভা
ব্যাখ্যা

এমএলএস-এর বর্ষসেরা খেলোয়াড়, ২০২৫:
- টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
- এমএলএসের তিন দশকের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুবার এই পুরস্কার জিতলেন।
- এমএলএসের নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচ খেলে করেন ২৯ গোল, সঙ্গে ছিল ১৯টি অ্যাসিস্ট।
- এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মেসি।
- এ বছর তাঁর দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে।

উল্লেখ্য,
- ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি পুরস্কারটি ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে।
- খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং গণমাধ্যমের ভোটের মাধ্যমে যিনি দলের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হন, তিনি এই পুরস্কার পান।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৩,৯৩৯.
RCEP-এর আওতাভুক্ত দেশ নয় কোনটি? [ জুলাই, ২০২৫]
  1. জাপান
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
• RCEP:
- এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- ১৫ নভেম্বর, ২০২০ স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি, ২০২২ কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- ASEAN সদস্য দেশ সমূহ ১০ টি যথা:-
- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- ASEAN সদস্য বহির্ভূত স্বাক্ষরকারী দেশ :চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।   
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- ভারত RCEP-এর আওতাভুক্ত নয়। 

• আসিয়ানের এফটিএ কৌশল:
- আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP):
- RCEP প্রতিষ্ঠার দিকেও কাজ করছে ASEAN এবং FTA অংশীদার রয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩,৯৪০.
কোন জেলায় সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদিত হয়?
  1. পাবনা
  2. চুয়াডাঙ্গা
  3. মানিকগঞ্জ
  4. দিনাজপুর
ব্যাখ্যা
- বাংলাদেশে ২০১৯-২০২০ অর্থবছরে মোট ৪৭.২১ লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়।
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : দিনাজপুর (৭.৪৯ লক্ষ মে. টন)
- দ্বিতীয় : চুয়াডাঙ্গা (৫.২৬ লক্ষ মে. টন)
- তৃতীয় : ঠাকুরগাঁও (৩.২৩ লক্ষ মে. টন)।
(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
৩,৯৪১.
২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর কে জিতেছেন?
  1. লামিন ইয়ামাল
  2. ভিটিনহা
  3. ওসমান ডেম্বেলে
  4. রাফিনহা
ব্যাখ্যা

• ব্যালন ডি’অর-২০২৫:
- প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ও ফ্রান্সের ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে জিতেছেন ২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর।
- ২৮ বছর বয়সী এই তারকা লামিনে ইয়ামাল ও ক্লাব সতীর্থ ভিটিনহাকে পিছনে ফেলে এ সম্মান অর্জন করেন।
- ডেম্বেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যেখানে প্যারিস প্রথমবারের মতো শিরোপা জেতে।
- পাশাপাশি তিনি ঘরোয়া দ্বৈত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২৪/২৫ মৌসুম শেষ করেন ৩৭ গোল ও ১৫ অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্স নিয়ে।
- রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে। 
-  শুধু দেম্বেলে নন, পিএসজি কোচ এনরিকেও তো জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি (বর্ষসেরা কোচের পুরস্কার)।

• এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:

- ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
- ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
- ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
- ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
- বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
- জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)
- জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।

তথ্যসূত্র: UEFA ওয়েবসাইট ও প্রথম আলো। Link Link2

৩,৯৪২.
শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে, কোন বিভাগে বেকারত্বের হার সবচেয়ে কম?
  1. ময়মনসিংহ
  2. চট্টগ্রাম
  3. বরিশাল
  4. ঢাকা 
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ ২০২৪:
- শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে বেকারত্বের হার সর্বোচ্চ এবং ময়মনসিংহ বিভাগে বেকারত্বের হার সবচেয়ে কম।

⇒ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে ৬ লাখ ৮৭ হাজার বেকার আছে।
- দেশের বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগের পর চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার আছে।
- বিবিএসের জরিপ অনুসারে, দেশে যত বেকার আছে, তাঁদের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

⇒ শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে, 
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৪.৬৭%।
- শিল্প খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.৩৭%।
- সেবা খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৭.৯৬%।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
ii) প্রথম আলো।

৩,৯৪৩.
২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে-
  1. সিঙ্গাপুর এয়ারলাইনস
  2. সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস
  3. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
  4. কাতার এয়ারওয়েজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থা
- বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থা নির্বাচনের আয়োজক যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক (কনসালট্যান্সি) প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স।
- আয়োজনের নাম ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস।
- ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ।

কাতার এয়ারওয়েজ
- কাতারের জাতীয় উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ আছে।
- সংস্থাটির উড়োজাহাজ মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ১৫০টির বেশি গন্তব্যে চলাচল করে।
- যাত্রীসেবার ক্ষেত্রে তারা আরাম, চমৎকার খাবার, অডিও-ভিডিও বিনোদনের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে থাকে।

সূত্র- প্রথম আলো রিপোর্ট। 
৩,৯৪৪.
ক্লাউড কম্পিউটিং এ PaaS এর পূর্ণরূপ কী?
  1. Process as a Service
  2. Program as a Service
  3. Platform as a Service
  4. Product as a Service
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-

১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরনের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।
 
২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরনের সেবার উদাহরণ।
 
৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরনের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৯৪৫.
বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? [মার্চ, ২০২৫]
  1. মারমা
  2. চাকমা
  3. ত্রিপুরা
  4. সাঁওতাল
ব্যাখ্যা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা: 
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- ৫০টি জাতিসত্তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠী চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে পার্বত্য চট্টগ্রামেরই দুই জাতিগোষ্ঠী মারমা ও ত্রিপুরা।
- চতুর্থ স্থানে আছে সমতলের জাতিগোষ্ঠী সাঁওতাল। 
- জেলার নিরিখে দেশে রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- এ জেলায় এসব জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪।
- এরপরই আছে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- এখানে জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২।
৩,৯৪৬.
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান কোনটি? [মার্চ, ২০২৫]
  1. আউশ
  2. আমন
  3. ইরি
  4. বোরো
ব্যাখ্যা
ধান চাষ:
- ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য।
- বাংলাদেশে ধানের হেক্টরপ্রতি গড় ফলন ৪.২ টন।
- আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে দেশের ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়। যথা: আউশ, আমন ও বোরো।

উল্লেখ্য,
- বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো ধান।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুসারে, বাংলাদেশের ১১৯৮০০০ একর জমিতে মোট ২,০৭,৬৮,০০০ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়।

অন্যদিকে -
- উৎপাদনের পরিমাণ বিচারে বোরো ধান শীর্ষে এবং তারপরই রয়েছে আমন ও আউশ।

- আউশ ধান ২৬২২০০০ একর জমিতে মোট উৎপন্ন হয় ২৯০১০০০ মেট্রিক টন।
- আমন ধান ১৪১৪৩০০০ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ১৫৪২৬০০০ মেট্রিক টন।

উৎস: i) কৃষি মন্ত্রণালয়।
ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৯৪৭.
বিসিআইসি’র তত্ত্বাবধানে বর্তমানে কতটি শিল্প কারখানা সচল আছে? [অক্টোবর, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা

• বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১টি চালু শিল্প কারখানা রয়েছে।

• চালু কারখানাসমূহের মধ্যে:
- ৫টি ইউরিয়া সার কারখানা, ১টি ডিএপি সার কারখানা, ১টি টিএসপি সার কারখানা, ১টি কাগজ কারখানা, ১টি সিমেন্ট কারখানা, ১টি গ্লাসশীট কারখানা ও ১টি স্যানিটারীওয়্যার ও ইনসুলেটর কারখানা রয়েছে। 

⇒ চালু কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

তথ্যসূত্র: BCIC ওয়েবসাইট।

৩,৯৪৮.
INTERVIEW : JOB
  1. ক) Armistice: Treaty
  2. খ) Satire : Anger
  3. গ) Rescue : Danger
  4. ঘ) Fire : Extinguish
  5. ঙ) None
ব্যাখ্যা

Job পেতে হলে Interview দিতে হয়।
তেমনি,
Armistice - an agreement made by opposing sides in a war to stop fighting for a certain time; a truce; সাময়িক যুদ্ধবিরতি নিতে হলে Treaty অর্থাৎ, চুক্তি করতে হয়।
অর্থাৎ, সঠিক উত্তর অপশন (ক)।

৩,৯৪৯.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ অনুযায়ী, মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
  1. ৫০,৮৪,০০০ একর
  2. ৪৫,৯২,০০০ একর
  3. ৩,৯২,৫৮০০০ একর
  4. ৩,৯৩,৫৮,০০০ একর
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৯৫০.
Choose the pair of words that expresses a relationship dissimilar to that of “Wane : Decline”
  1. ক) Harm : Damage
  2. খ) Injure : Incapacitate
  3. গ) Weak : Feeble
  4. ঘ) Sweet : Sour
ব্যাখ্যা
Wane - হ্রাস পাওয়া: Decline - হ্রাস পাওয়া।
এখানে শব্দ দুটি সামর্থক অর্থ প্রকাশ করে।
যেহেতু Dissimilar বলা হয়েছে, তাই (ঘ) সঠিক কারণ Sweet - মিষ্টি : Sour - টক – এ শব্দ দুটি সমার্থক অর্থ প্রকাশ করে না।

তাছাড়া-
Harm - ক্ষতি করা : damage - ক্ষতি করা
Injure - আহত করা : Incapacitate - অক্ষম করা
Weak - দুর্বল : Feeble - দুর্বল
৩,৯৫১.
IMF এর পূর্বাভাসমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার হবে কত শতাংশ? 
  1. ৬.৭শতাংশ
  2. ৮.৭শতাংশ
  3. ৯.২শতাংশ
  4. ১০.৪শতাংশ
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
- চলতি ২০২৫–২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের চেয়ে বাড়বে।
- আবার মূল্যস্ফীতির হার কমবে।
- চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭ শতাংশ হবে।
- যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

• আইএমএফ বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ।
- অন্তর্বর্তী সরকার অবশ্য চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ঠিক করেছে ৫ দশমিক ৫ শতাংশ।
- আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

৩,৯৫২.
CIRDAP এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
৩,৯৫৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ অনুসারে, ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. নীলফামারী
  2. রংপুর
  3. ঠাকুরগাঁও
  4. দিনাজপুর
ব্যাখ্যা
খাদ্য শস্য:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।

• শীর্ষ বিভাগ:
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
 
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৯৫৪.
সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষের জন্য দায়ী সংগঠন কোনটি?(নভেম্বর, ২০২৫)
  1. তেহরিক-ই পাকিস্তান 
  2. তেহরিক-ই তালিবান পাকিস্তান
  3. বালুচ লিবারেশন আর্মি
  4. দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট
ব্যাখ্যা

• আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ:
- ২০২৫ সালের সাম্প্রতিক আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মূল কারণ হিসেবে পাকিস্তান সরকার “তেহরিক-ই তালিবান পাকিস্তান (TTP)” নামের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে।
- পাকিস্তানের দাবি অনুযায়ী, TTP-এর সন্ত্রাসীরা আফগান ভূখণ্ডে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালাচ্ছে।

- পাকিস্তান সরকার আফগান তালেবান প্রশাসনের ওপর অভিযোগ তোলে যে তারা TTP-কে দমন না করে বরং নীরবে সহায়তা দিচ্ছে।
- এর ফলে সীমান্তের তোরখাম, চামান ও কুর্রাম এলাকায় তীব্র গোলাগুলি, বিমান হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

- আফগান পক্ষ পাল্টা অভিযোগ করে যে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

উৎস: রয়টার্স, এবিসি নিউজ।

৩,৯৫৫.
সম্প্রতি বাংলাদেশের সাথে কোন দেশের ট্রানজিট চুক্তি হয়?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) ভুটান
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- গত ২২ মার্চ, ২০২৩ এ  ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চুক্তিতে স্বাক্ষর করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩,৯৫৬.
FEBRILE : ILLNESS ::
  1. Delusional : Insanity
  2. Eccentric : Discrimination
  3. Classic : Cultivation
  4. Tenacious : Astonishment
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ - 
• FEBRILE - জ্বরসংক্রান্ত; জ্বরো জ্বরো।
• ILLNESS - রোগ; পীড়া; ব্যাধি; অসুস্থতা; রুগ্‌ণতা; রোগব্যাধি; অসুখ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) 
Delusional -  (বিশেষত বাতুলতার লক্ষণস্বরূপ) অলীক বিশ্বাস বা মত; ব্যামোহ; বিভ্রম; মতিবিভ্রম।
Insanity -উন্মাদরোগ; বাতুলতা; মস্তিষ্কবিকৃতি; বুদ্ধিভ্রংশ; ক্ষিপ্ততা।

খ) 
Eccentric - অদ্ভুত; অস্বাভাবিক; খামখেয়ালি; পাগলাটে।
Discrimination - পার্থক্যকরণের ক্ষমতা; পার্থক্যকরণ; বৈষম্য.

গ)
Classic - সর্বোচ্চ মানসম্পন্ন; স্বীকৃত ও অবিসংবাদী মান বা মর্যাদাসম্পন্ন।
Cultivation - চাষ।

ঘ)
Tenacious - নাছোড়বান্দা; ধৈর্যশীল।
Astonishment -মহাবিস্ময়; বিস্ময়বিহ্বলতা।

• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে - Delusional : Insanity.
- FEBRILE  শব্দটি যেমন ILLNESS বা অসুস্থতার সাথে সম্পর্কিত, ঠিক তেমনি Delusional  শব্দটি Insanity সাথে সম্পর্কিত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,৯৫৭.
 আইসিসিসিএডি-এরতথ্য মতে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কয় লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে?
  1. প্রায় পঞ্চাশ লাখ
  2. প্রায় নব্বই লাখ
  3. প্রায় নয় লাখ
  4. প্রায় দশ লাখ
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি:
- বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশে গত ৩০ বছর ধরে উপকূলবর্তী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর ৩ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মিলিমিটার পর্যন্ত বাড়ছে।
- ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)-এর তথ্য অনুযায়ী,
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলের মানুষের ঘরবাড়ি ও জীবিকা বিপন্ন হওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় নয় লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
- এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১২ থেকে ১৮ শতাংশ ডুবে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

উৎস: বিবিসি বাংলা [৩০ জুন ২০২৪]।
৩,৯৫৮.
২০২৪ সালে কততম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে?
  1. ৪র্থ
  2. ৫ম
  3. ৬ষ্ঠ
  4. ৭ম
ব্যাখ্যা
অর্থনৈতিক শুমারি:
- অর্থনৈতিক শুমারি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সমগ্রকের (Population) সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা পদ্ধতি।
- অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করা হয়।
- এ শুমারির মূল উদ্দেশ্য হলো দেশের অকৃষি খাত বিশেষ করে শিল্প ও সেবা খাতকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মানসম্মত পরিসংখ্যান প্রণয়ন করা।

⇒ ২০২৪ সালে ৪র্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে।
- অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য উপাত্তের মাধ্যমে দেশের শিল্প উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা যাবে, সরকারের প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা, পরবর্তী ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় শিল্পনীতি ২০২২ এর আলোকে পরিকল্পনা পরিবীক্ষণ, জাতীয় অগ্রাধিকার নির্ধারণ ও সম্পদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশে ১ম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ শুমারির নাম ছিল “কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যক্রম ও অক্ষম ব্যক্তিদের শুমারি-১৯৮৬"।
- ২য় অর্থনৈতিক শুমারিতে ২০০১ এবং ২০০৩ সালে দুটি পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। শহর এলাকায় ২০০১ সালে এবং পল্লী এলাকায় ২০০৩ সালে।
- ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়।

উৎস: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
৩,৯৫৯.
'From Third World To First' বইয়ের লেখক কে?
  1. এ. পি. জে আবদুল কালাম
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. লি কুয়ান ইউ
  4. মহাত্মা গান্ধী
ব্যাখ্যা
• লি কুয়ান ইউ:
- লি কুয়ান ইউ ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী।
- তিনি ১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের নেতৃত্ব দিয়েছেন।
- তার শাসনামলে সিঙ্গাপুর তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ থেকে প্রথম বিশ্বের উন্নত দেশে পরিণত হয়।
- তার বিখ্যাত বই 'From Third World to First'.
- এই বইতে ১৯৬৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তুলে ধরেছেন।
- ২৩ মার্চ, ২০১৫ সালে ৯১ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

অপরদিকে,
- এ. পি. জে আবদুল কালামের বিখ্যাত বই সমূহ:
• Wings of Fire.
• India 2020: A Vision for the New Millennium.
• Ignited Minds: Unleashing the Power Within India.
• Wisdom from My Travels.
• My Journey: Transforming Dreams into Actions. 

উৎস: Britannica.
৩,৯৬০.
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. চীন 
  2. রাশিয়া 
  3. যুক্তরাষ্ট্র 
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

2025 Military Strength Ranking:
- প্রকাশক: Global Firepower। 
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।
- ২০২৫ সালে মোট ১৪৫টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার বিচার করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার।
- এটি করা হয় মূলত দেশগুলোর সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত ৬০টি দিক বিবেচনা করে।
- এই বৈশিষ্ট্যগুলো যৌথভাবে শক্তির সূচকে স্কোর নির্ধারণ করে। এই সূচকে যে দেশের স্কোর যত কম হয়, তার শক্তিমত্তা তত বেশি হয়।

⇒ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর শীর্ষ ১০ দেশ:
- ১ম: যুক্তরাষ্ট্র,
- ২য়: রাশিয়া,
- ৩য়: চীন,
- ৪র্থ: ভারত,
- ৫ম: দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য।
- বাংলাদেশের অবস্থান ৩৫তম [সূচক: ০.৬০৬২]

উৎস: Global Firepower ওয়েবসাইট।

৩,৯৬১.
দেশে প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় স্থাপন করা হবে? [ জুন, ২০২৫]
  1. মুন্সিগঞ্জ
  2. নারায়ণগঞ্জ
  3. কুমিল্লা
  4. ঢাকা
ব্যাখ্যা
ভ্যাকসিন প্লান্ট: 
- দেশে প্রথম ভ্যাকসিন প্লান্ট হতে যাচ্ছে মুন্সীগঞ্জে।
- সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
- মোট ৩ হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে ভ্যাকসিন প্লান্টটি নির্মাণ করা হচ্ছে।
- এই কারখানায় ১৫ ধরনের টিকা উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
- প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের,
- ও ২০২৯ সালে আরও ৯ ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়।
- ২০৩০ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।

উৎস: সমকাল।[লিঙ্ক]
৩,৯৬২.
বিশ্বের সর্ববৃহৎ অফিস ভবন কোনটি?
  1. পেন্টাগন
  2. সুরাট ডায়মন্ড বোর্স
  3. বুর্জ খলিফা
  4. হোয়াইট হল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সুরাট ডায়মন্ড বোর্স:

- সুরাট ডায়মন্ড বোর্স হলো একটি অলাভজনক সংস্থা যা SDB ডায়মন্ড বোর্স দ্বারা প্রচারিত।
- এটি কোম্পানি আইন, ২০১৩ এর ধারা ৮ এর অধীনে নিবন্ধিত একটি সংস্থা।
- পেন্টাগনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অফিস ভবন ভারতের গুজরাটের সুরাট ডায়মন্ড বোর্স।
- হিরে তৈরির যাবতীয় কাজ এই অফিসে হয়।
- এটি ১৫ তলা অফিস ভবন।
- ৩৫ একর এলাকা জুড়ে এই অফিসটি তৈরি করা হয়েছে।
- আকারে এটি পেন্টাগনের চেয়েও বড়।
- ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে এই অফিস ভবনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উৎস: Hindustan Times ও আনন্দ বাজার পত্রিকা।
৩,৯৬৩.
RAM এর পূর্ণরূপ কী?
  1. ক) Read Associate Memory
  2. খ) Random Associate Memory
  3. গ) Read Access Memory
  4. ঘ) Random Access Memory
ব্যাখ্যা
RAM এর পূর্ণরূপ Random Access Memory.

র‌্যাম হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতি , অর্থাৎ র‌্যামে কোনো তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় না। 

RAM এর বৈশিষ্ট্যসমূহ- 
১. RAM উদ্বায়ী মেমরি।
২. এটি অন্যান্য মেমরির চেয়ে বেশি ব্যয়বহুল।
৩. সেকেন্ডারি মেমরির তুলনায় এর ক্ষমতা কম।
৪. গতি সম্পর্কে কথা বললে, এটি সেকেন্ডারি মেমরির চেয়ে অনেক দ্রুত।
৫. পাওয়ার বন্ধ হলে এই মেমরি খালি হয়ে যায়।
৬. সমস্ত প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন, নির্দেশাবলী শুধুমাত্র এই মেমরিতে চলে।
৭. এই মেমরি CPU দ্বারা ব্যবহৃত হয়।

সূত্র: ১২৪ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,৯৬৪.
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? (নভেম্বর, ২০২৪)
  1. ৭৮ তম
  2. ৭৯ তম
  3. ৮০ তম
  4. ৮১ তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯ তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং।
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

তথ্যসূত্র - UN General Assembly ওয়েবসাইট।
৩,৯৬৫.
How many foreign banks are operating in Bangladesh?
  1. 1
  2. 3
  3. 6
  4. 7
  5. 9
ব্যাখ্যা

তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৫৮টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি  (৫টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পর),
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।

⇒ বিদেশি ব্যাংক:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. এইচএসবিসি,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩,৯৬৬.
নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) বিশ্ব নারী দিবস
  2. খ) জাতীয় শিশু দিবস
  3. গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  4. ঘ) বিশ্ব পরিবেশ দিবস
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মতারিখ ‘১৭ মার্চ’ কে ১৯৯৬ সালে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়।
Source: dss.gov.bd
৩,৯৬৭.
নিচের কোনটি D-৮ ভুক্ত সর্বশেষ সদস্য দেশ? [জুলাই, ২০২৫]
  1. ভারত
  2. নাইজেরিয়া
  3. মালয়েশিয়া
  4. আজারবাইজান
ব্যাখ্যা
• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [জুলাই, ২০২৫]
- D-৮ ভুক্ত সর্বশেষ সদস্য দেশ হলো আজারবাইজান।
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- ভারত Developing Eight (D-8) এর সদস্য নয়।

উৎস: D-8 ওয়েবসাইট।
৩,৯৬৮.
নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? 
  1. ২০০৬ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

নেপাল: 
-
২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
- রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়।
- বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধ্বংসের ঘটনায় কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
- নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি ১৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে শপথ গ্রহণ করেন।
নেপালের রাজনৈতিক ইতিহাস: 

- নেপালে ১৯৯০ সালে 'জন আন্দোলন' বা 'পিপলস মুভমেন্ট' মাধ্যমে রাজতন্ত্রের সীমিত ক্ষমতা প্রাপ্ত সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা স্থায়ী হয়নি।
- ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহী ও মূলধারার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে রাজতন্ত্রের অবসান ঘটায়।
- এবং ২০০৮ সালে নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- তবে প্রজাতন্ত্র ঘোষণার পরও ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে নেপালে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে।
- এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে:
- রাজনৈতিক দলগুলোর ভাঙন,
- ও মতাদর্শগত পার্থক্য,
- এবং জোট সরকারের অভাবনীয় কার্যকারিতা।

উৎস: নেপাল সরকারি ওয়েবসাইট।

৩,৯৬৯.
বাংলাদেশের কোন জেলায় 'কৃষি বিশ্ববিদ্যালয়' স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে?
  1. লালমনিরহাট
  2. গোপালগঞ্জ
  3. কুড়িগ্রাম
  4. নীলফামারী
ব্যাখ্যা
কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আইন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ নামে এই বিলটি পাসের জন্য তুললে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিলে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান এবং গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উৎস: দৈনিক যুগান্তর।
৩,৯৭০.
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতের অবদান কত শতাংশ?
  1. ২১.২%
  2. ২৩.৫%
  3. ২৫.৩%
  4. ২৭.৭%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৩,৯৭১.
বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ-
  1. ১০ শতাংশ
  2. ১২ শতাংশ
  3. ১৪ শতাংশ
  4. ২০ শতাংশ
ব্যাখ্যা

• ইলিশ উৎপাদনে,
- বাংলাদেশ বিশ্বে প্রথম,
- ভারত বিশ্বে দ্বিতীয়,
- মিয়ানমার বিশ্বে তৃতীয়।
• বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ- ১২%।
• মোট দেশজ উৎপাদনে ইলিশের অবদান- ১%।
• বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬% (World Fish- এর তথ্যানুসারে)
• বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৫% (FAO এর The State of World Fisheries and Aquaculture 2020 এর তথ্যানুসারে)।

৩,৯৭২.
Barren: Fecund ::
  1. Dry: Parched
  2. Dexterous: Skillful
  3. Harmonize: Balance
  4. Hackneyed: Original
ব্যাখ্যা
• The correct analogical relation of Barren: Fecund is ঘ) Hankneyed: Original.

• Barren: Fecund :

- Barren:
- Bangla Meaning: অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।
- English Meaning: not reproducing.

- Fecund:
- Bangla Meaning: উর্বর; প্রচুর উৎপাদনশীল।
- English Meaning: fruitful in offspring or vegetation.

- এই শব্দজোড়া একটি বিপরীতার্থক (antonym) সম্পর্ক প্রকাশ করছে।

• Given Options:
ক) Dry: Parched:

- Dry
- Bangla Meaning: শুষ্ক; জলীয় বাষ্পহীন।
- English Meaning: free or relatively free from a liquid and especially water.

- Parched
- Bangla Meaning: শুষ্ক; বিশুষ্ক।
- English Meaning: deprived of natural moisture.

খ) Dexterous: Skillful:
- Dexterous
- Bangla Meaning: দক্ষ; হাতের কাজে পারদর্শী; কুশলী।
- English Meaning: mentally adroit and skillful.

- Skillful
- Bangla Meaning: দক্ষ; পটু।
- English Meaning: possessed of or displaying skill.

গ) Harmonize: Balance:

- Harmonize
- Bangla Meaning: সমন্বয়সাধন করা; সাদৃশ্যবিধান করা।
- English Meaning: to play or sing in harmony.

- Balance
- Bangla Meaning: তুলনা/বিচার করা; (দুটি বস্তু, পরিকল্পনা ইত্যাদি) তুলনা করা। 
- English Meaning: physical equilibrium.

ঘ) Hackneyed: Original:

- Hackneyed
- Bangla Meaning: অতি প্রচলিত; অতিব্যবহৃত; ব্যবহারজীর্ণ, মৌলিক নয়।
- English Meaning: lacking in freshness or originality.

- Original
- Bangla Meaning: মৌলিক; নকল বা অনুকৃত নয় এমন, নবগঠিত।
- English Meaning: of, relating to, or constituting an origin or beginning.

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- ঘ) Hankneyed: Original.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৩,৯৭৩.
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ -
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া
  3. যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
  4. পাকিস্তান ও শ্রীলংকা
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৩,৯৭৪.
কোন শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
  1. প্যারিস
  2. বার্লিন
  3. টোকিও
  4. সিউল
ব্যাখ্যা
২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
কিন্তু করোনা মহামারির কারণে তা একবছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট সময়ে একই শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তবে এর নাম 'টোকিও ২০২০' ই থাকবে।
নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় তাহলে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে।
(উৎসঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট ও ডেইলি স্টার)
৩,৯৭৫.
According to the Economic Survey 2025, what percentage of GDP does the service sector contribute?
  1. 51.62%
  2. 53.19%
  3. 55.27%
  4. 57.90%
ব্যাখ্যা

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১০.৯৪%।
• শিল্প: ৩৭.৪৪%।
• সেবা: ৫১.৬২%।

⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি: ৪৪.৬৭%।
• শিল্প: ১৭.৩৭%।
• সেবা: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৯৭৬.
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ : চতুর্থ মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাবে?
  1. ক) ১.৫ মিটার
  2. খ) ০.৫ মিটার
  3. গ) ১ মিটার
  4. ঘ) ২ মিটার
ব্যাখ্যা
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ II তাদের চতুর্থ মূল্যায়নে রিপোর্ট করেছে যে,
চাল ও গমের উৎপাদন ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে যথাক্রমে ৮ শতাংশ এবং ৩২ শতাংশ হ্রাস পেতে পারে। 
বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিশেষ করে উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে। 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে, সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 
 
উৎস: http://nda.erd.gov.bd/, National Plan for Disaster Management 2010 - 2015
৩,৯৭৭.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রবাসী আয়ে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. মেক্সিকো
  3. চীন
  4. ফিলিপাইন
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
-  বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বিভিন্ন দেশের অবস্থান: 
- প্রথম - ভারত।    
- দ্বিতীয় - মেক্সিকো।   
- তৃতীয় - চীন।    
- চতুর্থ - ফিলিপাইন।   
- পঞ্চম - মিশর।    
- ষষ্ঠ - পাকিস্তান।  
- সপ্তম - বাংলাদেশ। 

তথ্যসূত্র: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৩,৯৭৮.
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. জনপ্রশাসন
  2. শিক্ষা ও প্রযুক্তি
  3. পরিবহন ও যোগাযোগ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২২.১%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ১০.৪%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভর্তুকি ও প্রণোদনা ।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
৩,৯৭৯.
Choir : Singer ::
  1. ক) Architect : Blueprint
  2. খ) Cast : Actor
  3. গ) Author : Publisher
  4. ঘ) Symphony : Composer
ব্যাখ্যা
Choir
• English Meaning- An organized company of singers.
• Bengali Meaning- বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ। 

Singer
• English Meaning- One that sings.
• Bengali Meaning- গায়ক। 

- A singer is a part of choir অর্থাৎ গায়ক হচ্ছে গায়কদলের অংশ। 
- Actor (অভিনেতা) ও Cast (নাটকের পাত্রপাত্রীর দল) একই সম্পর্কযুক্ত। 

অন্যান্য অপশনসমূহ: 
Architect - স্থপতি; Blueprint- প্রতিচিত্র।  
Author - লেখক; Publisher- প্রকাশক। 
Symphony - ঐকতানসংগীত; Composer- কোনো কিছু রচনাকারী; বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি।

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
৩,৯৮০.
Cheeta is notable for its:
  1. Swimming
  2. Speed
  3. Flying
  4. Big size
ব্যাখ্যা

Cheeta is notable for its - speed.

Cheeta:
- Bangla Meaning: চিতাবাঘ।
- English Meaning: one of the world's most-recognizable cats, known especially for its speed. 

- Swimming: সাঁতার কাটা।
- Speed: দ্রুত গতিশীল। 
- Flying: উড়ে বেরানো। 

অর্থ বিবেচনা করে দেখা যায় কোনটিই Cheeta এর ধর্মের সাথে যায় না তাই সঠিক উত্তর হবে speed.

Source: Cambridge Dictionary.

৩,৯৮১.
বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান কত?
  1. ৮৫ তম 
  2. ১০২ তম
  3. ৭২ তম
  4. ১০৬ তম
ব্যাখ্যা

⇒ বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান ৮৫ তম।

শীর্ষ দেশ:
• ১ম - আর্মেনিয়া।
• ২য় - বেলারুশ।
• ৩য় - বসনিয়া ও হার্জেগোভিনা।
• ৪র্থ - বুলগেরিয়া।
• ৫ম - চিলি।
• ৬ষ্ঠ - চীন।

তথ্যসূত্র - Global Hunger Index.

৩,৯৮২.
Who chaired the COP-29 climate conference held in Baku?
  1. Mukhtar Babayev
  2. Christiana Figueres
  3. Andrea Bosek
  4. Yasmine Fouad
ব্যাখ্যা

২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) ২৯তম আসর।

কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।

৩,৯৮৩.
Pick out the best analogy of Maladroit: Adept ::
  1. Sane: Reasonable
  2. Fatigue: Collapse
  3. Lethargic: Inert
  4. Profound: Superficial
ব্যাখ্যা
• The best analogy of "Maladroit: Adept":: Profound: Superficial.

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
- Maladroit - অদক্ষ; অনিপুণ; কৌশলী নয় এমন।
- Adept - সুদক্ষ, কুশলী।

• সঠিক উত্তরের শব্দজোড়ার অর্থ:
- Profound - গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; জ্ঞানগর্ভ।
- Superficial - ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর; অল্পজ্ঞ।

→ Analogical relationship:
- Maladroit যেমন Adept -এর বিপরীত শব্দ; তেমনি Profound হলো Superficial -এর বিপরীত শব্দ।

• অন্যান্য অপশনসমূহে,
ক) Sane (প্রকৃতিস্থ; সুস্থমস্তিষ্ক; মানসিকভাবে সুস্থ): Reasonable (যুক্তিপরায়ণ; যুক্তিসম্মত; যুক্তিবাদী)

খ) Fatigue (শ্রান্তি; ক্লান্তি; অবসাদ): Collapse (পতিত হওয়া; ভেঙে পড়া)

গ) Lethargic (অলস; নিশ্চেষ্ট): Inert (জড়; অচেতন)

- অর্থাৎ, এই শব্দজোড়াগুলো পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে।

• সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- Profound: Superficial.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,৯৮৪.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্যাংকক
  2. কুয়ালালামপুর
  3. হ্যানয়
  4. জাকার্তা
ব্যাখ্যা

৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন:
- স্থান ও তারিখ: কুয়ালালামপুর, ২৬-২৭ মে ২০২৫।
- মুল ঘোষণা: ASEAN Community Vision 2045 ঘোষণা ও কৌশলগত পরিকল্পনা।
- মুল আলোচ্য বিষয়: মিয়ানমারের রাজনৈতিক সংকট, দক্ষিণ চীন সাগর ইস্যু, আন্তঃASEAN একমত ও নিরাপত্তা।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

উল্লেখ্য,
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পুর্ব তিমুর।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৩,৯৮৫.
মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য ২০২৫ সালে আগা খান পুরস্কার লাভ করেন?
  1. বাইতুর-রউফ মসজিদ
  2. জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
  3. খুদি বাড়ি
  4. জল বাড়ি
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, 
- মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

উৎস: প্রথম আলো।

৩,৯৮৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জিডিপিতে সেবাখাতের অবদান কত শতাংশ?
  1. ৩৩.২৭%
  2. ৩৭.৯৫%
  3. ৪৫.৩৮%
  4. ৫১.০৮%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৯৮৭.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

৩,৯৮৮.
২০২৫ সালের বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. ইয়েমেন
  3. দক্ষিণ সুদান
  4. ইউক্রেন
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক (Global Peace Index):
- প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics & Peace.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- প্রধান তিনটি বিষয় হলো- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান ১২৩তম।

⇒ Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. আয়ারল্যান্ড,
৩. নিউজিল্যান্ড,
৪. অস্ট্রিয়া,
৫. সুইজারল্যান্ড।

⇒ শান্তি সূচকে সর্বনিম্ন দেশ:
১৬৩. রাশিয়া,
১৬২. ইউক্রেন,
১৬১. সুদান,
১৬০. কঙ্গো প্রজাতন্ত্র, 
১৫৯. ইয়েমেন।

উৎস: Global Peace Index 2025. [link]
৩,৯৮৯.
ডি-৮ জোটের সর্বশেষ সদস্য দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৫]
  1. আজারবাইজান
  2. নাইজেরিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

⇒ ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৩,৯৯০.
The correct analogy of Liquefy: Solidify ::
  1. Spook: Frighten
  2. Solvent: Rich
  3. Currency: Harden
  4. Rehydrate: Dehydrate
  5. Hostage: Heist
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Liquefy - তরল করা বা হওয়া।
- Solidify- ঘনীভূত করা।
- এরা বিপরীত অর্থ প্রকাশ করেছে।

অন্যদিকে, সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Rehydrate -  (নিরুদন বা জল-বিয়োজনের পর পুনরায় জল গ্রহণ করা),
- Dehydrate- (আর্দ্রতাশূন্য করা),
- এরা বিপরীত অর্থ প্রকাশ করেছে।

অন্যদিকে,
- Spook(আতঙ্কিত/সন্ত্রাসিত করা): Frighten (ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা; ভয় পাইয়ে দেওয়া)। 
- Solvent (দেনা শোধ করার মতো যথেষ্ট অর্থ আছে এমন): Rich (ধনী; সম্পদশালী)। 
- Currency (মুদ্রাব্যবস্থা): Harden (শক্ত, মজবুত, কষ্টসহিষ্ণু ইত্যাদি করা বা হওয়া)। 
- Hostage (জিম্মি): heist (চুরি)। 

- সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- Rehydrate: Dehydrate.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩,৯৯১.
২০২৫ এশিয়া কাপ ক্রিকেটে কয়টি দল অংশগ্রহণ করেছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং)।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: পাকিস্তান।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা।
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব (১৭)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৩,৯৯২.
বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু কোথায় অবস্থিত?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
• বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু (ভারত)।

- এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রেসি জেলার বাক্কাল ও কুরির মধ্যে একটি ইস্পাত এবং কংক্রিট খিলান যুক্ত রেল সেতু।
- নদীর তলদেশ থেকে এ সেতুর উচ্চতা ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ ও হিন্দুস্তান টামস। 
৩,৯৯৩.
বাংলাদেশ নিচের কোন সংস্থাটির সদস্য নয়?
  1. NAM
  2. BRICS
  3. BIMSTEC
  4. OIC
ব্যাখ্যা
• বাংলাদেশ — BRICS এর সদস্য নয়।

• BRICS এর সদস্যদেশ:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

এছাড়াও - 
- বাংলাদেশ OIC এর সদস্য (২৩ ফেব্রুয়ারি, ১৯৯৪)।
- বাংলাদেশ NAM এর সদস্যপদ লাভ করে - ২৭ সেপ্টেম্বর, ১৯৭২ সালে।
- বাংলাদেশ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য (৬ জুন, ১৯৯৭ সালে)।

বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য তার কতিপয় নাম উল্লেখ করা হলো:
- (UN), IBRD, IDA, IFC, ICSID, MIGA, IMF, ILO, FAO, UNESCO, UPU, ITU, WMO, UNIDO, IFAD, IAEA, WTO, UNHCR, UNCTAD, UNFPA, UNDP, CEDAW, IPCC, OIC, NAM, কমনওয়েলথ, সিরডাপ, জি-৭৭, সার্ক, বিমসটেক প্রভৃতি।

তথ্যসূত্র:
- সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩,৯৯৪.
কোন জেলায় সর্বাধিক পাট উৎপাদন হয়?
  1. ফরিদপুর
  2. রাজবাড়ী
  3. নাটোর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন : ৬৮.১৯ লক্ষ বেল।
পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:
- প্রথম : ফরিদপুর
- দ্বিতীয় : পাবনা
- তৃতীয় : কুষ্টিয়া।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৩,৯৯৫.
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত হবে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৩ শতাংশ
  2. ৪ শতাংশ
  3. ৫ শতাংশ
  4. ৬ শতাংশ
ব্যাখ্যা

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার:
- আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে।
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে।
- এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৪ সালে কমে ৪ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৩,৯৯৬.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এডিপির বরাদ্দ-
  1. ২ লাখ ৩৫ হাজার কোটি
  2. ২ লাখ ৪০ হাজার কোটি
  3. ২ লাখ ২০ হাজার কোটি
  4. ২ লাখ ৩০ হাজার কোটি
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উল্লেখ্য, 
• পরিবহণ ও যোগাযোগ খাত: ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা (২৫.৬৪%)
• বিদ্যুৎ ও জ্বালানি খাত: ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা (১৪.৮%)
• শিক্ষা: ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা (১২.৪২%)
• গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত: ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা (৯.৯০%)
• স্বাস্থ্যে খাত: ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা (৭.৮৯%)

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৩,৯৯৭.
WMO এর বর্তমান ও প্রথম নারী মহাসচিব কে? (সেপ্টেম্বর - ২০২৪)
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. সেলেস্তে সাওলো
  3. ওকোনজো আইওয়েলা
  4. উইনি বায়ানিমা
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- WMO এর বর্তমান ও প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)। (সেপ্টেম্বর - ২০২৪)

উৎস: WMO ওয়েবসাইট।
৩,৯৯৮.
আঙ্কটাড এর পরবর্তী ১৫তম মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. ব্রিজটাউন
  2. বাকু
  3. জেনেভা
  4. দোহা
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(উৎসঃ আঙ্কটাড ওয়েবসাইট)
৩,৯৯৯.
২০২৪ সালে ব্যালন ডি'অর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় -
  1. ভিনিসিয়ুস জুনিয়র
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. লামিনে ইয়ামাল
  4. রদ্রি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্যালন ডি'অর:

- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

⇒ Ballon d'Or 2024:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com.
ii) FIFA.
৪,০০০.
৬ষ্ঠ জনশুমারি অনুসারে, কোন সিটি কর্পোরেশনের জনসংখ্যা সর্বোচ্চ?
  1. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  2. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  3. কুমিল্লা সিটি কর্পোরেশন 
  4. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩।
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।

• সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

• ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ ৫৯,৯০,৭২৩ জন।
- বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন ৪,১৯,৪৮৪ জন।

• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ।
- রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।