বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ৩২ / ৯২ · ৩,১০১৩,২০০ / ৯,৩৬৭

৩,১০১.
সম্প্রতি 'আগা খান স্থাপত্য পুরস্কার' লাভ করে - [অক্টোবর, ২০২৫]
  1. এফ আর খান
  2. রফিক আজম
  3. আসিফ মোহাম্মদ আহসানুল হক
  4. মেরিনা তাবাশ্যুম
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।

⇒ বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

উৎস: প্রথম আলো।

৩,১০২.
২০২৬ সালের ইউনেস্কোর 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' কোনটি?
  1. তিবলিস, জর্জিয়া
  2. স্ট্রাসবুর্গ, ফ্রান্স
  3. তেহরান, ইরান
  4. রাবাত, মরক্কো
ব্যাখ্যা

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল:
- ২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' (World Book Capital) হলো মরক্কোর রাজধানী রাবাত।

⇒ ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল অড্রে আজুলে ২০২৪ সালের অক্টোবরে এই ঘোষণা করেন।
- এর আগে ২০২৫ সালের জন্য রিও ডি জেনেইরো (ব্রাজিল) নির্বাচিত হয়েছে।
- ২০২৬ সালের ২৩শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস থেকে তাদের কার্যক্রম শুরু করবে। 
- ইউনেস্কো এই শহরকে নির্বাচিত করেছে কারণ রাবাতের বই ও প্রকাশনা শিল্পের প্রতি অঙ্গীকার, লাইব্রেরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং আফ্রিকান বই মেলা আয়োজনের অভিজ্ঞতা।

উল্লেখ্য,
- ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইউনেস্কো আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
- এর মাধ্যমে সকল সংস্কৃতি ও সকল ভাষায় বই পড়ার গুরুত্ব প্রচার করা হয়।
- ২০০১ সাল থেকে এই খেতাব দেওয়া হচ্ছে।
- এর আগে এই স্বীকৃতি পেয়েছিল, মাদ্রিদ (২০০১), আলেকজান্দ্রিয়া (২০০২), নয়াদিল্লি (২০০৩), অ্যান্টওয়ার্প (২০০৪), মন্ট্রিল (২০০৫), তুরিন (২০০৬), বোগোতা (২০০৭), আমস্টারডাম (২০০৮), বৈরুত (২০০৯), লুব্লিয়ানা (২০১০), বুয়েনস আইরেস (২০১১), এরেভান (২০১২), ব্যাংকক (২০১৩), পোর্ট হারকোর্ট (২০১৪), ইনচিওন (২০১৫), রোকলা (২০১৬), কোনাক্রি (২০১৭), অ্যাথেন্স (২০১৮), শারজাহ, (২০১৯), কুয়ালালামপুর (২০২০), তিবিলিসি (২০২১), গুয়াদালাজারা (২০২২), আক্রা (২০২৩), স্ট্রাসবার্গ (২০২৪), রিও ডি জেনিরো (২০২৫)।  

উৎস: i) UNESCO ওয়েবসাইট। [link]
ii) Times of India. 

৩,১০৩.
মোরাগ করিডোরে কে সাম্প্রতিক অভিযান চালিয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. ইসরায়েলি সেনাবাহিনী
  2. মিশরীয় বাহিনী
  3. জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা
  4. হামাস
ব্যাখ্যা
‘মোরাগ’ করিডোর:
- মোরাগ করিডোর হলো একটি গুরুত্বপূর্ণ সামরিক রুট বা করিডোর, যা গাজা উপত্যকার দক্ষিণ অংশে, বিশেষ করে রাফাহ এলাকার কাছাকাছি অবস্থিত।
- এই করিডোরটি গাজা ও মিশরের সীমান্তবর্তী এলাকা।
- এটি রাফাহ সীমান্ত পারাপার (Rafah Border Crossing) নিয়ন্ত্রণের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

⇒ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
- সেখানে তারা মোরাগ করিডোর নামে একটি করিডোর স্থাপন করছে। সম্প্রতি (এপ্রিল, ২০২৫) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

উল্লেখ্য,
- রাফা ও খান ইউনিসের মাঝে এক সময় মোরাগ নামে একটি ইহুদি বসতি ছিল বলে দাবি করা হয়। ওই নামে এই করিডোরকে নামকরণ করা হয়েছে।

উৎস: Al Jazeera.
৩,১০৪.
ইউনিসেফ(UNICEF)- এর প্রধান নির্বাহী পরিচালক কে?  [জানুয়ারি,২০২৬]
  1. টেড্রোস অ্যাডহানোম
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. ক্যাথরিন রাসেল
  4. কুই ডংইউ
ব্যাখ্যা

UNICEF 
- পূর্ণরূপ: United Nations Children's Fund (জাতিসংঘ শিশু তহবিল)।
- প্রতিষ্ঠা: ১১ ডিসেম্বর ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধান উদ্দেশ্য: শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, এবং সুরক্ষা নিশ্চিত করা এবং শিশু অধিকার প্রচার।
- সদস্য সংখ্যা: ১৯০টি দেশে কার্যক্রম [জানুয়ারি,২০২৬]
- বর্তমান প্রধান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

​• প্রধান কার্যক্রম:
- স্বাস্থ্য ও পুষ্টি: টিকাদান, পুষ্টি উন্নয়ন, এবং স্বাস্থ্যসেবা প্রদান।
- শিক্ষা: সব শিশুর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সুরক্ষা: শিশু শ্রম, নির্যাতন, এবং শোষণ প্রতিরোধ।
- জরুরি সহায়তা: দুর্যোগ ও সংঘাতে শিশুদের জন্য ত্রাণ সরবরাহ।

​• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Child-Friendly Cities Initiative: শিশু-বান্ধব শহর পরিকল্পনা।
- Global Alliance for Vaccines and Immunization (GAVI): টিকাদান প্রচার।
- WASH (Water, Sanitation, and Hygiene): পানি, স্যানিটেশন, এবং স্বাস্থ্যবিধি প্রকল্প।
- Generation Unlimited: যুবকদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।

উৎস: UNICEF ওয়েবসাইট।

৩,১০৫.
৯৩তম অস্কারে সেরা সিনেমার পুরস্কার লাভ করে কোন চলচ্চিত্রটি?
  1. লর্ড অব দ্য রিংস
  2. প্যারাসাইট
  3. অ্যানাদার রাউন্ড
  4. নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
- সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
- সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
- সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
- সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
- সেরা এনিমেটেড সিনেমা : সোল
- সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
- সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
- প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
৩,১০৬.
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর (Palme d’Or) জিতেছে কোন সিনেমা?
  1. Anora
  2. Sentimental Value
  3. All We Imagine as Light 
  4. It Was Just an Accident
ব্যাখ্যা

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম (Palme d’Or) জিতেছে ইরানি পরিচালক জাফর পানাহির রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমা 'It Was Just an Accident'। 

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- পাম ডি’অর: It Was Just an Accident (জাফর পানাহি, ইরান)
- গ্র্যাঁ প্রিঁ: Sentimental Value (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক),
- জুরি প্রাইজ: Sirât  (অলিভার লুক্সে, স্পেন), Sound of Falling (মাশা শিলিনস্কি, জার্মানি), 
- স্পেশাল জুরি প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন), 
- সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স),
- সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার'স, বেলজিয়াম),

এছাড়াও,
• স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
- স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরাইল), 
- স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)।

উল্লেখ্য,
- দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভ্যাল দে কানস’।
- এটি বিশ্বের চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজকদের অন্যতম একটি মিলনমেলা।
- ১৯৪৬ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
- আসরের সেরা পুরস্কার ‘পাম দি’অর’ বা ‘স্বর্ণপাম’ প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে। 
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য এ আসর অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালে ৭৮তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

উৎস: Festival de Cannes ওয়েবসাইট।

৩,১০৭.
বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা-
  1. ৪১৭ জন
  2. ৪৩৮ জন
  3. ৪৫৩ জন
  4. ৪৭৬ জন
ব্যাখ্যা

- ১৯৭১ সালের পাক-হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আরো ২১জন বীরাঙ্গনাকে নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।
- ২৪ আগস্ট ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ স্বীকৃতি প্রদান করে গ্যাজেট প্রকাশ করে।
- এ পর্যন্ত নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গণার সংখ্যা দাঁড়ায় ৪৩৮ জন।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৩,১০৮.
খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহরে উচ্চ দারিদ্র্যের হার কত?
  1. ১৪.৭%
  2. ১৬.২%
  3. ১৯.৪%
  4. ২৩.৬%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

৩,১০৯.
'কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড' প্রাপ্ত প্রথম ব্যক্তি কে?
  1. এমিলি হার্স্ট
  2. বান কি-মুন
  3. ডেভিড বেকহ্যাম
  4. অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
The King's Foundation:
- দ্য কিংস ফাউন্ডেশন (The King's Foundation) একটি দাতব্য সংস্থা।
- এটি ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, বর্তমান রাজা তৃতীয় চার্লস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
- উদ্দেশ্য: ঐতিহ্যবাহী নগর নকশা এবং স্থাপত্যের নীতির মাধ্যমে টেকসই সম্প্রদায় গড়ে তোলা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

⇒ ২০২৪ সালে প্রথম কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় সেন্ট জেমস প্যালেসে।
- ২০২৪ সালে প্রথম কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়, যেখানে নয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড বান কি-মুনকে (প্রাক্তন জাতিসংঘ মহাসচিব) প্রদান করা হয়। তিনি প্রথম ব্যক্তি হিসেবে 'কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড' লাভ করেন।
- ১২ জুন, ২০২৫-এ সেন্ট জেমস প্যালেসে দ্বিতীয় অনুষ্ঠান হয়, যেখানে ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উদযাপিত হয়। রাজা তৃতীয় চার্লস এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৫ সালে কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস -
• ইমার্জিং ট্যালেন্ট: এমিলি হার্স্ট। 
• ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট: আকোজে রেসিডেন্সি। 
• ইয়াং এন্ট্রেপ্রেনিউর: বার্নাবি হর্ন।
• টিচিং অ্যাওয়ার্ড: ক্লদিয়া পেনারান্দা ফুয়েন্তেস।
• ইনোভেশন ইন প্র্যাকটিস: ইয়াসমিন লারি। 
• অ্যাডভোকেট অব দ্য ইয়ার: প্যাট্রিক হোল্ডেন। 
• কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার: আচিনলেক প্রাইমারি স্কুল।
• বর্ষসেরা করপোরেট: যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যাটাগোনিয়া। 
• কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: The King's Foundation ওয়েবসাইট। [link]
৩,১১০.
বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? [মে, ২০২৫]
  1. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  2. কৃষি
  3. শিল্প
  4. পরিবহন
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।
- বায়ুমণ্ডলে থাকা অতিরিক্ত যৌগ যেমন কঠিন ও তরল অ্যারোসল এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস, যেমন জলীয় বাষ্প এবং ভূ-স্তরের ওজোন, জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে।

⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।

অন্যদিকে,
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- কৃষি, বনায়ন এবং অন্যান্য ভূমি ব্যবহার থেকে প্রায় ২২% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।

উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)। [link]
ii) Britannica.
৩,১১১.
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'শ্রেষ্ঠ চলচ্চিত্র' কোনটি নির্বাচিত হয়েছে?
  1. সুড়ঙ্গ
  2. ওরা সাত জন
  3. প্রিয়তমা
  4. সাঁতাও
ব্যাখ্যা

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪৮তম আসর):
- এর বিজয়ীদের তালিকা গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে।
- এ বছর ২৮টি বিভাগে মোট ৩০ জন শিল্পী ও কলাকুশলীকে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে।

• নিচে গুরুত্বপূর্ণ বিজয়ীদের তালিকা দেওয়া হলো:
• শীর্ষ সম্মাননা
- আজীবন সম্মাননা (যৌথভাবে): তারেক মাসুদ (মরণোত্তর) এবং আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর)।
- শ্রেষ্ঠ চলচ্চিত্র: সাঁতাও (প্রযোজক: খন্দকার সুমন)।
-  পরিচালক: খন্দকার সুমন (চলচ্চিত্র: সাঁতাও)।
- অভিনয় শিল্পী:
- শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র): আফরান নিশো (চলচ্চিত্র: সুড়ঙ্গ)।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র): আইনুন পুতুল (চলচ্চিত্র: সাঁতাও)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মনির আহমেদ শাকিল (চলচ্চিত্র: সুড়ঙ্গ)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (চলচ্চিত্র: ওরা সাত জন)।

উৎস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

৩,১১২.
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। অনুগ্রহ করে বর্তমান তথ্য জেনে নিন) ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা -
  1. ৭.০০%
  2. ৭.১২%
  3. ৭.৩০%
  4. ৭.৪০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------- 
• সপ্তম পরিকল্পনা মেয়াদে গড় প্রবৃদ্ধি হার ৭.৪% প্রক্ষেপণ করা হয়েছে।


• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা: 
- মেয়াদ : জুলাই ২০২০ - জুন ২০২৫।

⇒ মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%। 
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা। 
- মাথাপিছু আয় - ৩,০৫৯ মার্কিন ডলার। 
- মুদ্রাস্ফীতি - ৪.৬%। 
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%। 
- দারিদ্রের উচ্চহার – ১৫.৬%। 
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর। 
- মেয়াদান্তে জনসংখ্যার হার: ১.১৮%। 
- মেয়াদান্তে বিদুৎ উৎপাদন ক্ষমতা – ৩০,০০০ মেগাওয়াট। 

সূত্র: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৩,১১৩.
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের সাম্প্রতিক পাল্টা আক্রমণ কী নামে পরিচিত?
  1. অপারেশন আইরন সোর্ড
  2. অপারেশন ট্রু প্রমিস ৩
  3. অপারেশন ট্রু প্রমিস ৪
  4. অপারেশন ইনফিনিট জাস্টিস
ব্যাখ্যা

- সম্প্রতি, ইরান যৌথ হামলার প্রতিশোধে  ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযান পরিচালনা করে। 
- ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ ও ‘কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
- আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে।
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে  অভিযানের আওতায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক আস্তানাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ২৭তম দফা হামলা চালিয়েছে।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৩,১১৪.
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজসম্পদ কোনটি?
  1. কয়লা
  2. চুনাপাথর
  3. সাদামাটি
  4. গ্যাস
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো — প্রাকৃতিক গ্যাস।

অন্যদিকে, 
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা, প্রথম আলো।
৩,১১৫.
কত সাল থেকে বিশ্বব্যাপী 'পরিবেশ দিবস' পালিত হয়ে আসছে?
  1. ১৯৭৫ সাল
  2. ১৯৭৪ সাল
  3. ১৯৭৩ সাল
  4. ১৯৭২ সাল
ব্যাখ্যা
পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে United Nations Environment Programগঠিত হয়।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
- ১৯৭৩ সালে স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।

সূত্র: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।[লিঙ্ক]
৩,১১৬.
'গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স' - ২০২৩ অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) জাপান
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স:
- ২০২৩ সালের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স অনুসারে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড মূল্য ৩০ হাজার ৩০৯ বিলিয়ন বা ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান ৭৪ দশমিক ৮।

এছাড়াও,
• দ্বিতীয় অবস্থানে রয়েছে  যুক্তরাজ্য।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৭ দশমিক ৩।
• তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে  ৬৫ দশমিক ৮ ।
• চতুর্থ অবস্থানে রয়েছে জাপান।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৫ দশমিক ২।
• ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৩৫.১।

উৎস: গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স-২০২৩।
৩,১১৭.
If "altruism" is to "selflessness," then "acumen" is to
  1. narcissism
  2. intelligence
  3. vindictiveness
  4. simplicity
ব্যাখ্যা
• If "altruism" is to "selflessness," then "acumen" is to - intelligence.

• Altruism - পরার্থবাদ; পরহিতব্রত; স্বার্থহীনতা
• Selflessness - পরার্থবাদ, নি:স্বার্থতা।

• Acumen - তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।
• Intelligence - বুদ্ধি; বুদ্ধিমত্তা; মেধা; বোধশক্তি; বুদ্ধিবৃত্তি।

• সম্পর্ক: Altrusm দ্বারা যেমন selfleness নির্দেশ করে ঠিক তেমনি Acumen দ্বারা Intelligence নির্দেশ করে।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) narcissism - (মনোবিজ্ঞান) নিজের মধ্যে একান্ত অভিনিবিষ্টতা; আত্মরতি; আত্মকাম; স্বকাম।
গ) vindictiveness - ক্ষমাশূন্যতা; প্রতিহিংসাপরায়ণতা।
ঘ) simplicity - সহজতা; সারল্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩,১১৮.
বিশ্বব্যাংকের সর্বশেষ রির্পোট অনুযায়ী, ২০২৩ সালে রেমিটেন্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
- ২০২৩ সালে রেমিটেন্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান - 
→ প্রথম - ভারত।
→ দ্বিতীয় - পাকিস্তান।
→ তৃতীয় - বাংলাদেশ।  
→ চতুর্থ - নেপাল। 
→ পঞ্চম - শ্রীলংকা।
→ ষষ্ঠ - আফগানিস্তান।
→ সপ্তম - ভূটান।
→ অষ্টম - মালদ্বীপ।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৩,১১৯.
"Global Gender Gap Report 2024" - অনুসারে নারীর ক্ষমতায়নে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. ডেনমার্ক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• World Economic Forum (WEF) - এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন, ২০২৪ (Global Gender Gap Report - 2024) অনুসারে,
- বৈশ্বিক সূচকে ১৪৬ টি দেশের মধ্যে, প্রথম অবস্থানে - আইসল্যান্ড (০.৯৩৫)।
- বাংলাদেশের অবস্থান -৯০।
- এই সূচকে বাংলাদেশের স্কোর - ০.৬৮৯।
- দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম।

উৎস: WEF website.
৩,১২০.
বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? (নভেম্বর, ২০২৪)
  1. ৪টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৭টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
প্রথম কৃষিশুমারি – ১৯৭৭ সালে
দ্বিতীয় কৃষিশুমারি – ১৯৮৩-৮৪ সালে
তৃতীয় কৃষিশুমারি – ১৯৯৬ সালে
চতুর্থ কৃষিশুমারি – ২০০৮ সালে
সর্বশেষ পঞ্চম কৃষিশুমারি - ৯-২০ জুন ২০১৯।

উৎস: বিবিএস ওয়েবসাইট।
৩,১২১.
ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. দিনাজপুর
  3. মুন্সীগঞ্জ
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ অনুযায়ী,
ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ,
পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর,
ভূট্টা ও লিচু উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
৩,১২২.
২০২৩ সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন -
  1. ইংল্যান্ড
  2. স্পেন
  3. নিউজিল্যান্ড
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- এটি নারী বিশ্বকাপ ফুটবলের নবম আসর। 
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,১২৩.
বাংলাদেশে বর্তমানে জি টু জি অর্থনৈতিক অঞ্চল কয়টি?
ব্যাখ্যা

উৎস: BEZA Website
৩,১২৪.
Which country is the primary mediator in the ceasefire agreement between Pakistan and Afghanistan? [November, 2025]
  1. Qatar
  2. USA
  3. Saudi Arabia
  4. Iran
ব্যাখ্যা

- পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতিতে প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার।

- কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
- ১৮ অক্টোবর ২০২৫ দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল।
- ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
-আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
- যুদ্ধবিরতির এই উদ্যোগে কাতারের পাশাপাশি সহ-মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল তুরস্কও।

উৎস: CNN News.[Link]

৩,১২৫.
উত্তর কোরিয়ার পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার চুক্তি -
  1. ক) কোরিয়া ঘোষণা
  2. খ) শান্তি ঘোষণা
  3. গ) ওয়াশিংটন ঘোষণা
  4. ঘ) অপারেশন সিউল
ব্যাখ্যা
ওয়াশিংটন ঘোষণা:
- সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে নিরাপত্তা সংক্রান্ত চাপ তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার।
- এর জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনো পরিকল্পনায় সিউলকে যুক্ত করতেও সম্মত হয়েছে ওয়াশিংটন। বিনিময়ে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে।
- “ওয়াশিংটন ঘোষণা” নামে চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে মিত্রদের সহযোগিতাকে শক্তিশালী করবে বলে জানিয়েছেন জো বাইডেন। নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন পাঠানোর পাশাপাশি পারমাণবিক বোমারু বিমানসহ অন্যান্য কৌশলগত অস্ত্র পাঠানোর মাধ্যমে তাদের প্রতিরক্ষা অঙ্গীকারকে আরও দৃশ্যমান করবে।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার(মে, ২০২৩)।
৩,১২৬.
২০২১ সালে কোন দেশে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ইতালি
  2. সৌদি আরব
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
২০২১ সালের ৩০-৩১ অক্টোবর ইতালির রোমে ১৬তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় চলতি বছরের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রিয়াদে।
অন্যদিকে ২০২২ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০২৩ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্র: জি-২০ ওয়েবসাইট)
৩,১২৭.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে?
  1. ২ জন 
  2. ৩ জন 
  3. ৪ জন 
  4. ৫ জন
ব্যাখ্যা

অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন। এরা হলেন: ফরিদা আখতার, নূরজাহান বেগম, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমীন এস মুরশিদ।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৩,১২৮.
সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. কাতার
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. সৌদি আরব
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,১২৯.
মুশফিকুর রহিম কয়টি ডাবল সেঞ্চুরি করেছেন? [মে, ২০২৫]
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
- মুশফিকুর রহিম তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।
- ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন, যা বাংলাদেশ দলের ৬৩৮ রানের সর্বোচ্চ ইনিংসের অংশ ছিল।
- ২০১৮ এবং ২০২০ সালে মিরপুরে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুটি টেস্টে ১৫ মাসের ব্যবধানে ডাবল সেঞ্চুরি করেন।
- এর মধ্যে প্রথমটি তাকে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি টেস্ট ডাবল সেঞ্চুরি করার গৌরব এনে দেয়।
- ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের ইনিংস এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টেস্টে সর্বোচ্চ ইনিংস।

উৎস: ESPNcricinfo.
৩,১৩০.
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কততম আসর অনুষ্ঠিত হচ্ছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০ম
  2. ১১তম
  3. ১২তম
  4. ১৩তম
ব্যাখ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল):
- গত ২৬ ডিসেম্বর, ২০২৫ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।
- টুর্নামেন্টের প্রথম পর্ব হবে সিলেটে।
- সিলেট, চট্টগ্রাম ও ঢাকা- এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ।
- ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি ঢাকায়।
- এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল- ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

তথ্যসূত্র- ডেইলি স্টার।

৩,১৩১.
ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৫]
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol): 
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
= বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উৎস: Interpol ওয়েবসাইট।
৩,১৩২.
বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি? [জানুয়ারি,২০২৫]
  1. ২০১৫ সাল
  2. ২০২৪ সাল
  3. ২০২৫ সাল
  4. ২০২২ সাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর: 
- ২০২৪ সাল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ছিল।
- ২০২৪ সালের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল শিল্প-পূর্ব সময়ের তুলনায়।
- ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) এই তথ্য জানিয়েছে।
- সিথ্রিএস বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আগের চেয়ে অনেক বেশি গরম হয়ে গেছে।
- ১৮৫০ থেকে ১৯০০ সালের গড় তাপমাত্রার তুলনায় ২০২৪ সালের গড় তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
- ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ানো যাবে না, তবে এখনো এই লক্ষ্য পূরণের সম্ভাবনা রয়েছে।
- সিথ্রিএস পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, আমরা এই প্রবণতা বদলাতে সক্ষম।

উল্লেখ্য, 
- ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) ২০২৪ সালকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর বলে ঘোষণা করেছে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৩,১৩৩.
Which country has the most oil reserves in the world? [October, 2025]
  1. Saudi Arabia 
  2. Venezuela 
  3. United States
  4. Canada
  5. Russia
ব্যাখ্যা

• অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি -এর তথ্য অনুযায়ী, 
- ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ভেনিজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে,যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।
- এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব,
- যাদের মজুদের পরিমাণ ২৬৭.২ বিলিয়ন ব্যারেল।
- এরপর ইরানের ২০৮.৬ বিলিয়ন ব্যারেল মজুদ আছে।

উল্লেখ্য,
- ভেনিজুয়েলার তেলের মজুদ মূলত দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ওরিনোকো বেল্ট নামক একটি বিশাল এলাকায় কেন্দ্রীভূত।
- এই অঞ্চলটি প্রায় ৫৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

উৎস: World Population review.[ Link]

৩,১৩৪.
Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
  1. Global Positioning Radio Service
  2. General Positioning Radio Service
  3. Global Packet Radio Service
  4. General Packet Radio Service
ব্যাখ্যা
- GPRS বলতে বোঝায় General Packet Radio Service

• মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ:
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-
১. GSM [Global System for Mobile Communication):
- GSM হলো TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়।
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.।
- এতে আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।

২. CDMA (Code Division Multiple Access):
- এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
- মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
- সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।
৩,১৩৫.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ এ শীর্ষ দেশ কোনটি?
  1. এস্তোনিয়া
  2. নেদারল্যান্ডস
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

৩,১৩৬.
স্যার ফজলে হাসান আবেদ ২০১০ সালে দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক কোন উপাধি পান?
  1. ক) Order of Vasa
  2. খ) Order of St Michael and St George
  3. গ) Order of the British Empire
  4. ঘ) Nighthood
ব্যাখ্যা

প্রথমত Nighthood শব্দটি ভুল। শব্দটি হবে Knighthood.
স্যার ফজলে হাসান আবেদ
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ২৭ এপ্রিল, ১৯৩৬ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামালখানিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ২০ ডিসেম্বর, ২০১৯ সালে ঢাকায় মৃত্যুবরণ করে।
তিনি অ্যাকশন বাংলাদেশ’ ও ‘হেল্প বাংলাদেশ’ নামে দুটি সংগঠন থেকে ফেব্রুয়ারি, ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক নাইটহুড (Order of St Michael and St George) উপাধিতে ভূষিত হন। শিক্ষায় অবদান রাখার জন্য ইদান পুরস্কার ও স্বর্ণপদক (২০১৯) লাভ করেন।

৩,১৩৭.
আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৫ জয়ী লেখক কে?
  1. বানু মুশতাক 
  2. অরুন্ধতী রায়
  3. অমর্ত্য সেন
  4. জাবেদ হোসাইন
ব্যাখ্যা

আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৫:
- ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক  আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৫ জিতেছেন।
- তিনি কন্নড় ভাষায় লিখিত তাঁর ছোটগল্প সংকলন Heart Lamp-এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়।
- গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে।
- গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- বুকার পুরস্কার-২০২৫ জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট এবং প্রথম আলো।

৩,১৩৮.
FORTRAN - এ TRAN এর পূর্ণ রূপ কোনটি?
  1. Translation
  2. Transfer
  3. Transition
  4. Transaction
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।

- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে:
- ফোরট্রান I,
- ফোরট্রান II,
- ফোরট্রান iv,
- ফোরট্রান ৭৭, এবং
- ফোরট্রান ৯০।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৩৯.
How much remittance has Bangladesh earned in 2024? [May, 2025]
  1. 17 billion dollars
  2. 22 billion dollars
  3. 27 billion dollars
  4. 32 billion dollars
ব্যাখ্যা
রেমিট্যান্স:
- ২০২৪ সালে দেশে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে।
- ২০২৪ সালে বাংলাদেশে আসা রেমিট্যান্স এর পরিমাণ ২৭ বিলিয়ন ডলার।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।
- সরকারি তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল ২০২১ সালে ২২ বিলিয়ন ডলার।

উৎস: The Daily Star বাংলা (১ জানুয়ারি, ২০২৫)।
৩,১৪০.
How many countries are playing in ICC Men's T20 World Cup 2024?
  1. 16
  2. 20
  3. 18
  4. 22
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০টি দেশ আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট-২০২৪-এ অংশগ্রহণ করেছে।


আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,১৪১.
IMF-এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে? [আগস্ট, ২০২৫]
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. অজয় বাঙ্গা
  4. জিম ইয়ং কিম
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
 
⇒ আইএমএফ-এর সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি হলো ‘বোর্ড অব গভর্নরস’।
- একজন মূল গভর্নর এবং প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য একজন করে পর্যায়ক্রমিক গভর্নর নিয়ে এই বোর্ড অব গভর্নরস গঠিত।
- আইএমএফ-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন ২৫ জন নির্বাহী পরিচালকের আরেকটি বোর্ড।
 
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।
 
উৎস: IMF ওয়েবসাইট।
৩,১৪২.
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার কত?
  1. ৫৪০ বিলিয়ন ইউএস ডলার
  2. ৪৮০ বিলিয়ন ইউএস ডলার
  3. ৪৫০ বিলিয়ন ইউএস ডলার
  4. ৪২০ বিলিয়ন ইউএস ডলার
ব্যাখ্যা
জিডিপির আকার: 
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ৫০,০২,৬৫৪ কোটি টাকা (৪৫০ বিলিয়ন ইউএস ডলার)। 
- ২০২২-২৩ অর্থবছরে জিডিপির আকার ছিল ৪৪,৯০,৮৪২ কোটি টাকা (৪৫২ বিলিয়ন ইউএস ডলার)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩,১৪৩.
What does GDPR stand for?
  1. General Data Protection Regulation
  2. Global Data Privacy Rules
  3. General Digital Privacy Rights
  4. Government Data Protection Registry
ব্যাখ্যা

◉ GDPR (General Data Protection Regulation) হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) একটি ডাটা প্রাইভেসি ল' যা ২০১৮ সালে কার্যকর হয়। 

GDPR (General Data Protection Regulation): 
- GDPR হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য‑গোপনীয়তা ও নিরাপত্তা আইন।
- ২০১৬ সালে ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এবং ২৫ মে ২০১৮ থেকে কার্যকর।
- আইনটি ব্যক্তিগত তথ্যের বিস্তৃত সংজ্ঞা দেয় এবং ইইউ নাগরিক/বাসিন্দাদের তৈরি সব ডেটা—সেই ডেটা পৃথিবীর যেখানেই প্রক্রিয়াকৃত হোক—সুরক্ষার আওতায় আনে।
- অধিকাংশ দায়িত্ব “ডেটা কন্ট্রোলার”‑দের, অর্থাৎ যেসব সত্তা ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে।
- GDPR‑কে “বিশ্বের সবচেয়ে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা আইন” হিসেবে আখ্যায়িত করা হয়।

উৎস: ব্রিটানিকা। 

৩,১৪৪.
সম্প্রতি ব্রিকস জোটে কতটি দেশকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
ব্রিকসের নতুন সদস্য:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

উৎস: ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৩,১৪৫.
জাতীয় শোক দিবস-
  1. ২৬ মার্চ
  2. ১৫ আগস্ট
  3. ১৬ ডিসেম্বর
  4. ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় শোক দিবস:
- জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়।
- এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
- তাই এই দিন জাতীয় শোক দিবস পালিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,১৪৬.
প্রতিবছর কত তারিখে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয়?
  1. ১৭ নভেম্বর
  2. ২৯ নভেম্বর
  3. ২০ সেপ্টেম্বর
  4. ৭ অক্টোবর
ব্যাখ্যা

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস:
- প্রতিবছর ২৯ নভেম্বর ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয়।
- ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে গ্রহণ করে। এর ঠিক ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকেই মুলত এ দিনটি ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’ হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।

⇒ জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
- জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ "Partition Plan for Palestine" নামে পরিচিত।
- ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন-১৮১ এর আওতায় ফিলিস্তিন রাষ্ট্রকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন করার প্রস্তাব করা হয়। 
- গৃহীত হয়: ২৯ নভেম্বর, ১৯৪৭। 

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) Britannica.

৩,১৪৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত?
  1. ৩৬%
  2. ৩৭%
  3. ৩৮%
  4. ৩৯%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,১৪৮.
২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ডেমিস হ্যাসাবিস
  2. জিওফ্রে ই. হিন্টন
  3. জন জে. হপফিল্ড
  4. গ্যারি রাভকান
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৩,১৪৯.
বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক তুলা আমদানি করে? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. ব্রাজিল
ব্যাখ্যা

• বর্তমান বাংলাদেশ ব্রাজিল থেকে সর্বাধিক তুলা আমদানি করে।

• শীর্ষ তুলা সরবরাহকারী দেশ:
- বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।
- বাংলাদেশে তুলা সরবরাহে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
- মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণনবর্ষে বাংলাদেশ ৮ দশমিক ২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে।
- এর মধ্যে ব্রাজিল প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন বেল তুলা সরবরাহ করেছে, যা মোট আমদানির ২৩ শতাংশ।
- ১ দশমিক ৪ মিলিয়ন বেল নিয়ে সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
- এরপর যথাক্রমে বেনিন, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

উৎস: দ্যা ডেইলি স্টার বাংলা।

৩,১৫০.
ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
  1. ৭৮তম অধিবেশন
  2. ৭৯তম অধিবেশন
  3. ৮০তম অধিবেশন
  4. ৮১তম অধিবেশন
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন।
- নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন তিনি।
- বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, 
- সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং।
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৩,১৫১.
বাংলাদেশের সর্বশেষ উপকূলীয় নদীবন্দর কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. মোংলা
  2. সন্ধীপ
  3. হাতিয়া
  4. ভোলাগঞ্জ
ব্যাখ্যা
দেশের উপকূলীয় নদীবন্দর:
- দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর হলো সন্দ্বীপ। চট্টগ্রামের সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- দেশের সর্বশেষ উপকূলীয় নদীবন্দর হলো হাতিয়া। নোয়াখালীর হাতিয়াকে দেশের ২য় উপকূলীয় নদীবন্দর ঘোষণা করেছে সরকার।

⇒ ৩ জুন ২০২৫ তারিখে বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
- এই গেজেট অনুযায়ী, হাতিয়ার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের একটি নির্দিষ্ট অংশকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বন্দর সংক্রান্ত ১৯০৮ সালের একটি আইনের আওতায়।

উৎস: i) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওয়েবসাইট।
ii) দৈনিক ইনকিলাব।
৩,১৫২.
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা ছিল-
  1. ৪৫ টি
  2. ৩০ টি
  3. ১৫ টি
  4. ১০ টি
ব্যাখ্যা

- ১৯৭৩ সালে অর্থাৎ প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি।
- তখন সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩১৫টি।
- ১৯৭৯ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৩০ টি।
- তখন মোট আসন সংখ্যা ছিল ৩৩০ টি।
- পরবর্তীতে ২০০১ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৪৫ টি।
- সর্বশেষ ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন করা হয় ৫০ টি।
- ফলে বর্তমানে জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয়।

৩,১৫৩.
COMESA এর সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৫)
  1. ২১টি
  2. ২৪টি
  3. ২৭টি
  4. ৩২টি
ব্যাখ্যা
COMESA:
- COMESA এর পূর্ণরূপ Common Market for Eastern and Southern Africa. 
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- সদস্য: ২১টি।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৫৪.
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি চা রপ্তানি করে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. যুক্তরাষ্ট্র
  3. পাকিস্তান
  4. কুয়েত
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট চা রপ্তানি হয় ৩.৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
দেশ অনুসারে চায়ের রপ্তানি:
- প্রথম : পাকিস্তান ( ১৪.২৮ লক্ষ ডলার)
- দ্বিতীয় : সংযুক্ত আরব আমিরাত (১২.৯ লক্ষ ডলার)
- তৃতীয় : যুক্তরাষ্ট্র (৫ লক্ষ ডলার)।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
৩,১৫৫.
সর্বশেষ কোন সংস্থা জি-২০ এর স্থায়ী সদস্য পদ লাভ করে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আসিয়ান
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আন্তর্জাতিক রেড ক্রস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------------------------
গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০:
- জি২০ বা গ্রুপ অব টুয়েন্টি হচ্ছে কতগুলো দেশের একটি ক্লাব যারা বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে।
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- জি২০ ভুক্ত দেশগুলোর আওতায় বিশ্ব অর্থনীতির ৮৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগণও রয়েছে এসব দেশে।
- জি-২০ জোট লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলায় প্রচেষ্টাকে একত্রিত করা।
- জি-২০ বর্তমান সদস্য  ১৯টি দেশ এবং দুইটি সংস্থা।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। জি-২০ এর নতুন সদস্য - আফ্রিকান ইউনিয়ন
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশই এই জোটের দখলে।
- ২০২৪ সালে জোটের ১৯তম সম্মেলন ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।
- উক্ত সম্মেলনে জি–২০–এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান বিশ্বনেতারা।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ ও জি-২০ জোট ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,১৫৬.
সম্প্রতি, ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কে? [অক্টোবর, ২০২৫]
  1. সুব্রত বিশ্বাস
  2. নিয়াজ মোরশেদ
  3. ফাহাদ রহমান
  4. মনন রেজা নীড়
ব্যাখ্যা

৪৯তম জাতীয় দাবার প্রতিযোগিতা:
- ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে যান।
- এতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানার আপ হন।

উল্লেখ্য,
- জাতীয় দাবায় এটি নিয়াজের সপ্তম শিরোপা।
- উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ ১৯৭৯-৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন জাতীয় দাবায়। এরপর ২০১২ ও ২০১৯ সালে শিরোপা জিতেছেন।
- প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৯ সালে মাত্র ১২ বছর ১১ মাস বয়সে। 
- সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো নিয়াজেরই।
- সর্বশেষ চ্যাম্পিয়ন হন ২০১৯ সালে। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাঁর।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,১৫৭.
বন অধিদপ্তরের তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত? (জুন- ২০২৫)
  1. ৩৫ লক্ষ ৭৬ হাজার হেক্টর
  2. ২৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর
  3. ২৭ লক্ষ ৭৫ হাজার হেক্টর
  4. ২৫ লক্ষ ৮৫ হাজার হেক্টর
ব্যাখ্যা
• বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ ২৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর।
- যা দেশের মোট আয়তনের ১৫.৫৮%।
- বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪%।

• জলবায়ুর তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
•. ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি।
• ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি।
• স্রোতজ বনভূমি বা সুন্দরবন।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং বন অধিদপ্তর {লিংক} ।
৩,১৫৮.
Which is the most recently discovered gas field in the country? [June, 2025]
  1. Sangu
  2. Ilisha-1
  3. Tengratila
  4. Bangura
  5. Kailashtila
ব্যাখ্যা
• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [জুন,২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।

উল্লেখ্য, 
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা (পরিমাণ ৫৮১৮.৩ বি.ঘ.ফু), এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা (প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বি.ঘ.ফু) এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস (পরিমাণ– ৮১৪৮.৯ বি.ঘ.ফু) এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।
৩,১৫৯.
বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কয়টি? [৩০ জানুয়ারি, ২০২৫]
  1. ২৩০টি
  2. ২৩২টি
  3. ২৩৫টি
  4. ২৩৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

পরিবেশবান্ধব কারখানা:
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) 'লিড' সনদ দেয়।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- ২০১২ সালে পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপনের মাধ্যমে প্রথম পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয় বাংলাদেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২৩৫টি।

সম্প্রতি,
- বাংলাদেশে দুটি নতুন কারখানা ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে।
- কারখানা দুটি হল: গাজীপুরের টিএম জিন্স লিমিটেড এবং ঢাকার দক্ষিণ খানের আজমেরি কম্পোজিট নিট লিমিটেড।
- ২০২৫ সালের প্রথম ২৫ দিনে বাংলাদেশের মোট তিনটি পোশাক কারখানা গুরুত্বপূর্ণ এই সনদ পেল।
- এর আগে গত ৭ জানুয়ারি, ২০২৫ স্বীকৃতি পায় গাজীপুরের কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৩,১৬০.
সম্প্রতি 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালিত হয় কবে?
  1. ১১ জুন, ২০২৫
  2. ১৩ জুন, ২০২৫
  3. ১৫ জুন, ২০২৫
  4. ১৬ জুন, ২০২৫
ব্যাখ্যা
‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন, ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৩,১৬১.
জনশুমারি-২০২২ অনুসারে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? (মে ২০২৫)
  1. ৭২.৩ বছর
  2. ৭০.২ বছর
  3. ৭২.০ বছর
  4. ৭১.৭২ বছর
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ভিত্তিতে প্রাক্কলিত: 
- বাংলাদেশে মোট জনসংখ্যা- ১৭২.০০ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.১২%।
-  স্থুল জন্মহার (প্রতি হাজারে) - ১৯.৪ জন।
- স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে) - ৬.১ জন।
- মোট প্রজনন হার- ২.১৭ ।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল- ৭২.৩ বছর (মে ২০২৫)

উৎস : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩,১৬২.
The expression ''Time after twilight and before night'', can be substituted by the word
  1. ক) evening
  2. খ) dawn
  3. গ) dusk
  4. ঘ) eclipse
ব্যাখ্যা

Dusk - the darker stage of twilight.

Twilight-এর পরবর্তী কিন্তু Night-এর পূর্ববর্তী সময়কে Dusk বা সন্ধ্যার প্রাক্কাল বলে।

Dawn - the first appearance of light in the sky before sunrise.
Evening - the period of time at the end of the day, usually from about 6 p.m. to bedtime.
Night - the period from sunset to sunrise in each twenty-four hours.
Eclipse - an obscuring of the light from one celestial body by the passage of another between it and the observer or between it and its source of illumination.

৩,১৬৩.
MIGA বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৮০টি
  2. ১৮১টি
  3. ১৮২টি
  4. ১৮৩টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

MIGA:

- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (ডিসেম্বর, ২০২৪)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৩,১৬৪.
বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
  1. ৪৫ শতাংশ
  2. ৪১ শতাংশ
  3. ৩৭ শতাংশ
  4. ৪৯ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির ৪৫ শতাংশ কৃষি খাতে নিয়োজিত।

খাতভিত্তিক কর্মসংস্থান:

⇒ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে -
• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।

• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।
সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

⇔ কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কৃষিখাত এবং ছোট খাত শিল্পখাত।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,১৬৫.
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, কোন দেশে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয়? [অক্টোবর, ২০২৫]
  1. জাপান 
  2. ভুটান 
  3. সিঙ্গাপুর 
  4. মালয়েশিয়া 
ব্যাখ্যা

আলু রপ্তানি:
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয় মালয়েশিয়ায়।

⇒ ২৬ বছর ধরে আলু রপ্তানি করছে বাংলাদেশ। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয় মালয়েশিয়ায়। মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ যায় দেশটিতে। 
- এ ছাড়া সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে আলু। বেশ আগে রাশিয়ায় আলু রপ্তানি হতো, তবে এখন সেভাবে ওই দেশে আলু যাচ্ছে না। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪টি দেশে রপ্তানি হয়েছে বাংলাদেশের আলু।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৬২ হাজার ১৩৫ টন আলু রপ্তানি হয়েছে। 
- ২০২৪-২৫ অর্থবছরে আলু চাষ হয়েছে রেকর্ড ৫.২৪ লাখ হেক্টর জমিতে, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। 
- রপ্তানিযোগ্য আলুর জাত হিসেবে ‘গ্রানোলা’, ‘ডায়মন্ড-৭’ এবং ‘ম্যাজেস্টিক’ উল্লেখযোগ্য।

উৎস: i) কালের কণ্ঠ।
ii) বাংলাদেশ প্রতিদিন।

৩,১৬৬.
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সর্বশেষ এব ১৭৬ তম সদস্য রাষ্ট্র-
  1. ক) গাম্বিয়া
  2. খ) ভানুয়াতু
  3. গ) মোজাম্বিক
  4. ঘ) সলোমান দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সর্বশেষ এব ১৭৬ তম সদস্য রাষ্ট্র- গাম্বিয়া।
-
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
-  এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
-
এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। 

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩ এবং সময় নিউজ।

৩,১৬৭.
Samuel Clemens : Mark Twain :: Mary Ann Evans : ______
  1. ক) Eudora Welty
  2. খ) George Eliot
  3. গ) George Sand
  4. ঘ) Emily Brontë
ব্যাখ্যা
• Samuel Clemens এর ছদ্মনাম Mark Twain.
• Mary Ann Evans এর ছদ্মনাম George Eliot.

Source: Britannica
৩,১৬৮.
2.4 GHz ISM - ব্যান্ডটি যোগাযোগ প্রযুক্তির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ISM-এর সঠিক সম্প্রসারিত রূপ কী?
  1. Information, Systems, and Management
  2. Industrial, Scientific, and Medical
  3. Integrated Signal Modulation
  4. Internet, Security, and Monitoring
ব্যাখ্যা
• 2.4 GHz ISM - ব্যান্ডটি যোগাযোগ প্রযুক্তির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- ISM-এর সঠিক সম্প্রসারিত রূপ হচ্ছে - Industrial, Scientific, and Medical.

• ব্লুটুথ:
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়‍্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ।
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তিটির নাম ব্লুটুথ রাখা হয়েছে।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।

• ব্লুটুথের বৈশিষ্ট্য:
- কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে।
- ওয়‍্যারলেস কমিউনিকেশনের কোন লাইসেন্স ছাড়াই 2.4 গিগাহার্টস ফ্রিকুয়েন্সি ব্যান্ডে চলতে পারে।
- 10-100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ইনফ্রারেড ডাটা কমিউনিকেশনের ন্যায় দেয়াল বা অন্যকোন বাধা ডাটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
- কোনো পিকোনেটে (Piconet) একটি মাস্টার সর্বোচ্চ ৭টি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৬৯.
What was the theme of the Paris Olympics 2024?
  1. Social Business
  2. Life and livelihood
  3. Human rights
  4. Microfinance
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় এই আসর।
- ২০২৪ প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে ড. ইউনূসের সামাজিক ব্যবসায় তত্ত্বের ওপর ভিত্তি করে।
- প্যারিস অলিম্পিকস ২০২৪ - এর সাথে সামাজিক ব্যবসায় মডেল ইন্টিগ্রেট করে একটি ইতিবাচক সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়েছে।
- এই উদ্দেশ্যে কার্বন নিঃসরণের মাত্রা ন্যুনতম রাখার চেষ্টা করা হয়েছে, পিছিয়ে পরা জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ও সামাজিক ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপে কাজ করা হয়েছে।

এছাড়াও,
- এ বছর ৪০টি করে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন।
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

উৎস: i) Olympics.
ii) Yunus Centre.
৩,১৭০.
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ভুটান
  2. ভারত
  3. নেপাল
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
:
- ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়।
- নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।
৩,১৭১.
২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় কত?
  1. ২,৪০,০০০ কোটি
  2. ২,৪৫,৫০০ কোটি
  3. ২,৪৫,০০০ কোটি
  4. ৩,৪৫,০০০ কোটি
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা-২০২৪:
-চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়- ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যায়- ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় - ২,৪৫,০০০ কোটি।
- উন্নয়ন ব্যয়- ২,৬০০০৭ কোটি।
- পরিচালনা ব্যয়- ৪,৫৩,২২৮ কোটি।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
 - মাথাপিছু আয় - ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪)(সাময়িক)।
- মুদ্রাস্ফীতি-৯.৭৪% (

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৩,১৭২.
প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের শীর্ষ বাজার কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্লাস্টিক পণ্য রপ্তানি:
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ ২৮ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে।
- এর মধ্যে প্রচ্ছন্ন রপ্তানির পরিমাণ ১৩ কোটি ডলার।
- প্লাস্টিক পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের শীর্ষ বাজার হচ্ছে ভারত।
- ২০২৪–২৫ অর্থবছরে ভারতে ৫ কোটি ৬৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়।
- আর দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে ১ কোটি ৪০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য।
- যা এর আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৩,১৭৩.
মারমা জনগোষ্ঠীর বসবাস কোন জেলায় সবচেয়ে বেশি?
  1. খাগড়াছড়ি
  2. রাঙামাটি
  3. চট্টগ্রাম
  4. বান্দরবান
ব্যাখ্যা
- পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম হলো মারমা সম্প্রদায়।
- এরা বোমাং সার্কেলের অন্তর্গত। বান্দরবান জেলায় সর্বাধিক ৭৫ হাজার মারমা জনগোষ্ঠী বসবাস করে।
- এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও মারমাদের বসবাস রয়েছে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৩,১৭৪.
‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয় -
  1. ১ ডিসেম্বর
  2. ৮ ডিসেম্বর
  3. ১০ ডিসেম্বর
  4. ১৩ ডিসেম্বর
ব্যাখ্যা

বিশ্ব মানবাধিকার দিবস:
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

⇒ ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
- এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
- জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
- প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।
- ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
- তাই প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,১৭৫.
বর্তমান অন্তর্বর্তী সরকার কোন দিনটিকে 'গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে?
  1. ১৬ জুলাই
  2. ১ আগস্ট
  3. ৩ আগস্ট
  4. ৫ আগস্ট
ব্যাখ্যা
জুলাই গণ–অভ্যুত্থান দিবস:
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'গণ–অভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে।

⇒ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। 
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

⇒ ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- প্রতিবছর যথাযথভাবে এই দুই দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
- ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দিবস ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

উৎস:  প্রথম আলো।
৩,১৭৬.
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
  1. ক) জেনারেল সুহার্তো
  2. খ) মেঘবতী সুকর্নপুত্রী
  3. গ) জোকো উইদাদো
  4. ঘ) জেনারেল বিয়ান্তো
ব্যাখ্যা

ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো (Joko Widodo)।
তিনি সর্বপ্রথম - ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

This is a chronologically ordered list of presidents of Indonesia.
- Sukarno (1949–67)
- Suharto (1967–98)
- B.J. Habibie (1998–99)
- Abdurrahman Wahid (1999–2001)
- Megawati Sukarnoputri (2001–04)
- Susilo Bambang Yudhoyono (2004–14)
- Joko Widodo (2014– )

Source: britannica.com

৩,১৭৭.
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' হিসেবে ঘোষণা করেছেন? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ভারত
  4. সৌদি আরব
ব্যাখ্যা

ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' ঘোষণা:
- মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে ১৮ নভেম্বর, ২০২৫ এই ঘোষণা দিয়েছেন তিনি।
- “Major non-NATO ally” (MNNA) হচ্ছে এমন একটি স্বীকৃতি যা যুক্তরাষ্ট্র দেয়া হয় — যেখানে কোনো দেশ ন্যাটোর সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচিত হয়।
- এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এ মর্যাদা দিয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

৩,১৭৮.
‘প্রফেট সং’ উপন্যাসের জন্য ২০২৩ সালে কে বুকার পুরস্কার লাভ করেন?
  1. শেহান করুণাতিলকা
  2. পল লিঞ্চ
  3. জর্জি গোসপোদিনভ
  4. অ্যাঞ্জেলা রোডেল
ব্যাখ্যা
২০২৩ বুকার পুরস্কার বিজয়ী:
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। 
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।
- তিনি ‘প্রফেট সং’ লিখে প্রথমবারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন।
- ‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি।

অন্যদিকে -
- ২০২২ সালে ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’ উপন্যাসের জন্য পুরস্কারটি পান শ্রীলঙ্কার সাহিত্যিক শেহান করুণাতিলকা।
- Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৩,১৭৯.
What is the size of the budget for the 2025-26 fiscal year?
  1. 6,89,999 crore taka
  2. 7,89,999 crore taka
  3. 8,89,999 crore taka
  4. 9,89,999 crore taka
ব্যাখ্যা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
৩,১৮০.
বিবিএস এর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ২,৭৪৯ মার্কিন ডলার
  2. ২,৬৭৫মার্কিন ডলার
  3. ২,৭৮৪ মার্কিন ডলার
  4. ২,৫৬৭মার্কিন ডলার
ব্যাখ্যা
- বিবিএস এর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ৩,০৬,১৪৪ টাকা (২,৭৮৪ মার্কিন ডলার)
- পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ২,৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ মার্কিন ডলার)।

উৎস: বিবিএস।
৩,১৮১.
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন-
  1. ষোড়ষ ‍লুই
  2. সপ্তদশ লুই
  3. চতুর্দশ লুই
  4. পঞ্চদশ লুই
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই।
- ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসনের জন্য বিপ্লব হয়।
- সাম্রাজ্যবাদী নীতি এবং অমিতব্যয়ী নীতির কারণে দেশকে দুর্বলতা বৃদ্ধি পায়।
- ষোড়শ লুই ১৭৭৪ সালে সিংহাসনে বসেন।
- ফরাসি বিপ্লবের মূল চেতনা , স্বাধীনতা, সাম্য, মৈত্রী।
- ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগায় দার্শনিক ভলতেয়ার এবং রুশো লেখনীর মাধ্যমে।
- ১৯৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ পতন হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী ছিল।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় - নেপোলিয়ন বোনাপার্টকে।

উৎস: Britannica.
৩,১৮২.
মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. কিশোরগঞ্জ
  2. ময়মনসিংহ
  3. সুনামগঞ্জ
  4. নেত্রকোনা
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪,২৮,৬২৩ মে.টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

এছাড়াও, মৎস্য উৎপাদনের পরিমাণ -
• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.০৯%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৩,১৮৩.
সম্প্রতি ইউক্রেন ও ফিনল্যান্ড-এর মধ্যে কয় বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ২০ বছর
  4. ২৫ বছর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফিনল্যান্ড-ইউক্রেন নিরাপত্তা চুক্তি:
- ৩ এপ্রিল ২০২৪ তারিখে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ফিনল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে সুরক্ষা সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেন।
- এই চুক্তির আওতায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়বে।
- এই চুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা, নিরাপত্তা, সংস্কার এবং পুনর্গঠনের জন্য রাজনৈতিক সমর্থন এবং সমর্থনের মতো বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।
- ইউক্রেনের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরকারী অষ্টম দেশ ফিনল্যান্ড।

উৎস: ৩ এপ্রিল, ২০২৪, Reuters।
৩,১৮৪.
ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মিত হচ্ছে কোন নদীর ওপর?
  1. ক) ফেনী নদী
  2. খ) সালদা নদী
  3. গ) তিতাস নদী
  4. ঘ) সুরমা নদী
ব্যাখ্যা
ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মিত হচ্ছে ফেনী নদীর ওপর (অবস্থান- রামগড়, খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত)। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,১৮৫.
দেশে চালুকৃত ই-পাসপোর্টে কয় ধরণের নিরাপত্তা ব্যবস্থা থাকবে?
  1. ক) ২৩ ধরনের
  2. খ) ২৯ ধরনের
  3. গ) ৩৪ ধরনের
  4. ঘ) ৩৮ ধরনের
ব্যাখ্যা
ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাধারণ পাসপোর্ট ও ই-পাসপোর্ট এর মধ্যে পার্থক্য হলো, ই-পাসপোর্টে একটি পাতলা ও ছোট আকারের ইলেক্ট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকবে। এ চিপ পাসপোর্টে একটি বিশেষ পাতার ভিতর থাকবে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
৩,১৮৬.
IMF-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. লিচেনস্টাইন
  2. আলজেরিয়া
  3. দক্ষিণ সুদান 
  4. পূর্ব তিমুর 
ব্যাখ্যা

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ২১ অক্টোবর, ২০২৪-এ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

৩,১৮৭.
"ডিজিটস" কী?
  1. স্মার্টফোন
  2. গেমিং কনসোল
  3. এআই সুপার কম্পিউটার
  4. ডেটা সেন্টার সফটওয়্যার
ব্যাখ্যা
এআই সুপার কম্পিউটার "ডিজিটস":
- এনভিডিয়া একটি ছোট আকারের এআই সুপারকম্পিউটার তৈরি করেছে, যার নাম "ডিজিটস"।
- ডিজিটস সহজেই ঘরে বা অফিসে ব্যবহার করা যাবে।
- সিইএস মেলায় ঘোষণা অনুযায়ী, এটি আগামী মে মাসে বাজারে পাওয়া যাবে।
- ডিজিটসের দাম ধরা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
- এটি গবেষক, ডেভেলপার ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী।
- ডিজিটস দিয়ে বড় ভাষাগত মডেল এবং জটিল এআই অ্যালগরিদম চালানো যাবে।
- এতে জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, ১২৮ গিগাবাইট মেমোরি, এবং ৪ টেরাবাইট এনভিএমই স্টোরেজ রয়েছে।
- এটি ২০০ বিলিয়ন প্যারামিটারবিশিষ্ট ভাষাগত মডেল চালাতে সক্ষম।
- দুটি ডিজিটস একসঙ্গে সংযুক্ত করলে ৪০৫ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত জটিল মডেল চালানো সম্ভব।
- এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানান, এটি এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করবে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক] 
৩,১৮৮.
২১তম জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক্যালিফোর্নিয়া 
  2. নিউ ইয়র্ক
  3. ওয়াশিংটন ডিসি
  4. ফ্লোরিডা 
ব্যাখ্যা

• জি-২০: 
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

• জি-২০ শীর্ষ সম্মেলন: 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 
- ২০২৫ সালের ২০তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 
- ২০২৬ সালের ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত হবে: ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্ট, মায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
- ২০২৭ সালের ২২তম জি-২০ শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত হবে:  যুক্তরাজ্য।

তথ্যসূত্র: বাসস, জি-২০ ও সংশ্লিস্ট ওয়েবসাইট। (Link)  (Link2)

৩,১৮৯.
Which country is the Champion of 'SAF under-20 women's football' 2023?
  1. ক) Nepal
  2. খ) Bangladesh
  3. গ) Bhutan
  4. ঘ) India
ব্যাখ্যা
২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় দেশ - বাংলাদেশ

• সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল ২০২৩:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি।

- এর আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল।
- এবার অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
- সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৩,১৯০.
২০২৫ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ২ জন
  2. ১ জন
  3. ৪ জন
  4. ৩ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নারী নোবেল পুরস্কার বিজয়ী:
- ২০২৫ সালে মোট দুইজন নারী নোবেল পুরস্কার লাভ করেন।
- এরা হলেন: চিকিৎসাবিদ্যায় মেরি ই. ব্রুনকো ও শান্তিতে ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।
- মেরি ই. ব্রুনকো ও মারিয়া কোরিনা মাচাদোসহ মোট ৬৭ জন এখন পর্যন্ত নোবেল পুরস্কার লাভ করেন।
- উল্লেখ্য যে ম্যারি কুরি একমাত্র নারী যিনি দুইবার নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ী:
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট। [link]

৩,১৯১.
২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় একুশে পদক পেয়েছেন কে?
  1. মেহদী হাসান খান
  2. রিফাত নবী
  3. মো. তানবিন ইসলাম সিয়াম
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
একুশে পদক:
- একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন।

⇒ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

⇒ একুশে পদক ২০২৫ পুরস্কার প্রাপ্তরা -
- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর)।
- সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্রে নাসির আলী মামুন।
- চিত্রকলায় রোকেয়া সুলতানা।
- সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।
- সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম।
- শিক্ষায় নিয়াজ জামান।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
- ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর)।
- গবেষণায় মঈদুল হাসান।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩,১৯২.
আর্থনা শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয় কবে? [মে, ২০২৫]
  1. ২০-২১ এপ্রিল, ২০২৫
  2. ২২-২৩ এপ্রিল, ২০২৫
  3. ২৫-২৬ এপ্রিল, ২০২৫
  4. ২৬-২৭ এপ্রিল, ২০২৫
ব্যাখ্যা
'আর্থনা (Earthna)' শীর্ষ সম্মেলন- ২০২৫:
- আর্থনা শীর্ষ সম্মেলন (Earthna Summit) হলো একটি আন্তর্জাতিক পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন।
- কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণাপ্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।
- দ্বিতীয়বারের মতো কাতারের দোহাতে ২২-২৩ এপ্রিল, ২০২৫ আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টার-অ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য,
- এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।
- এতে স্পিকার হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তথ্যসূত্র: Earthna ওয়েবসাইট। [LINK]
৩,১৯৩.
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের (পুরুষ) ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
  1. বাংলাদেশ
  2. শ্রীলঙ্কা
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা

- এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের (পুরুষ) ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: পাকিস্তান।

১৭তম এশিয়া কাপ, ২০২৫:

- সময়: ৯-১৮ সেপ্টেম্বর ২০২৫।
- মূল আয়োজক: ভারত।
- ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই)। [ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে।]
- সংস্করণ: টি-টোয়েন্টি।
- টুর্নামেন্টে অংশ নেওয়া দল: ৮টি দল; ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা।
• চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: পাকিস্তান।
- ম্যান অব দ্য ফাইনাল: তিলক বার্মা (ভারত)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: অভিষেক শার্মা (ভারত)।

উৎস: ক্রিকইনফো ওয়েবসাইট।

৩,১৯৪.
‘X-37B রোবট স্পেসপ্লেন’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
‘X-37B রোবট স্পেসপ্লেন’ যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট।

রোবট স্পেসপ্লেন:
- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপনীয় 'X - 37B রোবট স্পেসপ্লেন' ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়।
 - এটি যুক্তরাষ্ট্রের সপ্তম মিশন।
- ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে। 

এছাড়াও,
- মিশনটিতে প্রথমবারের মতো স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট ব্যবহার করা হয়।
- ফ্যালকন হেভি তিনটি তরল-জ্বালানিযুক্ত রকেট কোরের সমন্বয়ে গঠিত।
- বোয়িং-নির্মিত এই স্পেসেপ্লেনটি প্রায় নয় মিটার (২৯ ফুট) লম্বা এবং একটি মিনি স্পেস শাটলের মতো।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৩,১৯৫.
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) কোন দেশের একটি বৈদেশিক নীতি প্রকল্প?
  1. ভারত
  2. জাপান
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI): 
- উদ্যোগের সূচনা: ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক প্রস্তাবিত।
- মূল উদ্দেশ্য: আন্তর্জাতিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি সাধন।
- প্রধান উপাদান:
- সিল্ক রোড ইকোনমিক বেল্ট (স্থলপথ),
- ২১শ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড (সমুদ্রপথ),
- অংশগ্রহণকারী অঞ্চল:
- এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।
- প্রধান প্রকল্পসমূহ:
- রেলপথ, মহাসড়ক, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণ।
- অর্থায়ন উৎস: চীন সরকার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB), সিল্ক রোড ফান্ড, এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান।
• ভূরাজনৈতিক প্রভাব:
- চীনের বৈশ্বিক প্রভাব বৃদ্ধি, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার।

উৎস: ব্রিটানিকা।
৩,১৯৬.
১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. লসএঞ্জেলস
  2. আটলান্টা
  3. টোকিও
  4. নয়াদিল্লি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

⇒ ১৯৯৬ সালের ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত হয়।

উৎস: Britannica.
৩,১৯৭.
'জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক' অনুসারে কত শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে?
  1.  ২৬.৯৬%
  2.  ২৬.৪৭%
  3. ২৪.০৫%
  4. ২৫.৮৭%
ব্যাখ্যা

জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক:
প্রতিবেদনের শিরোনাম: National Multidimensional Poverty Index For Bangladesh.
প্রকাশকাল: ৩১ জুলাই, ২০২৫। 
প্রকাশক: পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (GED)।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। 
- বহুমাত্রিক দারিদ্র্যের হার ১১টি সূচকের সমন্বয়ে হিসাব করা হয়। 
- এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬.৯৬ শতাংশ, আর শহরে ১৩.৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ ৩৭.৭০ শতাংশ  এবং সর্বনিম্ন খুলনা বিভাগে ১৫.২২ শতাংশ।

উৎস: National Multidimensional Poverty Index For Bangladesh.

৩,১৯৮.
Curiosity: Know
  1. Temptation : Conquer
  2. Wanderlust : Travel
  3. Starvation : Eat
  4. Humor : Laugh
ব্যাখ্যা
Curiosity: কৌতুহল।
Know: জানা; অবগত থাকা;চিনিতে পারা।

ক)
Temptation: প্রলোভন, প্রলোভনের বস্তু। 
Conquer: জয় করা।

খ)
Wanderlust: ভ্রমণের উদগ্র আকাঙ্ক্ষা।
Travel: ভ্রমণ করা; গমন বা অতিক্রম করা।

গ)
Starvation: উপোস; না খেতে পাওয়া; খিদের কষ্ট।
Eat:  খাওয়া, আহার করা।

ঘ)
Humor: কৌতুকরসবোধ।
Laugh: হাসা ; উপহাস করা।

Analogy: Curiosity: Know :: Wanderlust : Travel.

Curiosity leads to Know (কৌতূহল মানুষকে জানার দিকে নিয়ে যায়)।
Wanderlust leads to Travel (ভ্রমণ করার আকাঙ্ক্ষা মানুষকে ভ্রমণ করতে প্রেরিত করে)।
৩,১৯৯.
সুপার কম্পিউটারের প্রসেসিং এর গতি পরিমাপক 'FLOPS' এর পূর্ণরূপ কী?
  1. Floating Line Operations Per Second
  2. Fast Logical Operations Per Second
  3. Fixed Point Operations Per Second
  4. Floating Point Operations Per Second
ব্যাখ্যা

FLOPS (Floating Point Operations Per Second) হলো কম্পিউটারের গাণিতিক গণনা করার ক্ষমতা পরিমাপের একক।
- এটি বিশেষ করে বিজ্ঞানসম্মত ও ইঞ্জিনিয়ারিং গণনার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফ্লোটিং-পয়েন্ট গাণিতিক অপারেশন গুরুত্বপূর্ণ।
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪ পেটাফ্লপস গতিতে কাজ করে।

উৎস: লেনোভো ওয়েবসাইট। 

৩,২০০.
কত সাল থেকে ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
  1. ১৯৭৩ সাল
  2. ১৯৭৬ সাল
  3. ১৯৭৯ সাল
  4. ১৯৮১ সাল
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার ২৬শে মার্চ দিনটিকে স্বাধীনতা দিবসের পাশাপাশি জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- ফলে ১৯৮১ সাল থেকে ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)