বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা / ৯২ · ১০১২০০ / ৯,৩৬৭

১০১.
২০২৩ সালে বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৮১তম
  2. ১২৩তম
  3. ৬৫তম
  4. ৯৭তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব ক্ষুধা সূচক:

- ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক থেকে ২০২৩ সালে ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম।
- বাংলাদেশ বর্তমানে ‘মাঝারি মাত্রার’ ক্ষুধায় আক্রান্ত দেশ।
- ক্ষুধা সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৯।
- ক্ষুধা সূচক ১০ থেকে ১৯ দশমিক ৯-এর মধ্যে থাকলে ওই দেশ ‘মাঝারি মাত্রার’ ক্ষুধায় আক্রান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- বাংলাদেশ ক্ষুধা মেটানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতি করছে।
- ২০২২ সালে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম।

উল্লেখ্য,
- 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২৩' ১২ অক্টোবর, ২০২৩ তারিখে প্রকাশিত হয়।
- প্রতিবছর আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মানভিত্তিক ভেল্ট হ্যুঙ্গার হিলফে যৌথভাবে এই সূচক প্রকাশ করে।
- সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও মাদাগাস্কার।
- আর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বেলারুশ, বসনিয়া-হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া।

উৎস: ১৩ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
১০২.
বিশ্বব্যাংক-এর তথ্যানুযায়ী, ২০২৩ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান -
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. ষষ্ঠ
  4. সপ্তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

প্রবাসী আয়ে বিশ্ব:
- বিশ্বব্যাংক-এর তথ্যানুযায়ী, ২০২৩ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে -
- প্রথম স্থানে আছে ভারত,
- দ্বিতীয় স্থানে মেক্সিকো,
- তৃতীয় স্থানে চীন,
- চতুর্থ স্থানে ফিলিপাইন,
- পঞ্চম স্থানে মিসর,
- ষষ্ঠ স্থানে পাকিস্তান,
- সপ্তম স্থানে বাংলাদেশ,
- অষ্টম স্থানে নাইজেরিয়া,
- নবম স্থানে গুয়েতেমালা,
- দশম স্থানে উজবেকিস্তান।
 
উৎস: World Bank ওয়েবসাইট।
১০৩.
How many women have been awarded 'Begum Rokeya Padak' in 2024?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
বেগম রোকেয়া পদক-২০২৪:
- ২০২৪ সালে ৪ জন নারীকে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়।

⇒ সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

⇒ বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:
- পারভীন হাসান,
- তাসলিমা আখতার,
- রাণী হামিদ,
- শিরিন পারভিন হক।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১০৪.
NVMe-এর সম্পূর্ণ রূপ হচ্ছে -
  1. Non-Volatile Module Extension
  2. Network Virtual Machine Environment
  3. Non-Volatile Memory Express
  4. New Virtual Memory Exchange
ব্যাখ্যা

• NVMe-এর সম্পূর্ণ রূপ হলো Non-Volatile Memory Express। এটি একটি স্টোরেজ ইন্টারফেস এবং প্রোটোকল যা SSD-র উচ্চ গতির পারফরম্যান্স ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। NVMe SSD সরাসরি CPU-র সাথে কম লেটেন্সি এবং উচ্চ ব্যান্ডউইথে কাজ করতে সক্ষম, ফলে ডেটা ট্রান্সফার অনেক দ্রুত হয়। এটি পারস্পরিক যোগাযোগের জন্য পুরনো SATA বা SAS-এর তুলনায় অনেক কার্যকর। মূলত, NVMe আধুনিক কম্পিউটার এবং সার্ভারে স্টোরেজের পারফরম্যান্স বাড়াতে ব্যবহৃত হয়।

- সঠিক উত্তর: গ) Non-Volatile Memory Express.

• NVMe: 
- NVMe এর পূর্ণ রূপ "Non-Volatile Memory Express". 
- এটি SSD-র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে। 
এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে। 
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়। 
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে। 

• NVMe প্রযুক্তির প্রয়োগ:
- ল্যাপটপ, 
- ডেস্কটপ কম্পিউটার এবং 
- ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

উৎস: IBM [link]

১০৫.
২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হাত কত?
  1. ৩.০৪%
  2. ৩.৫১%
  3. ৪.২৫%
  4. ৪.৬৩%
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করে।
- প্রতিবেদনে চলতি ও স্থির মূল্যের জিডিপি, খাতভিত্তিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বিনিয়োগ-সঞ্চয় অনুপাত ও মাথাপিছু ১০৫০২ আয়ের চূড়ান্ত চিত্র উপস্থাপন করা হয়েছে।

⇒ স্থূল দেশজ উৎপাদ (জিডিপি) ও প্রবৃদ্ধির হার (চূড়ান্ত):
- চলতি মূল্যে জিডিপি (মিলিয়ন টাকা): ৫০,০২৬,৫৩৭।
- চলতি মূল্যে জিডিপি (কোটি টাকা): ৫০,০২,৬৫৪।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন টাকা): ৫০,০২৭।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন ইউএস ডলার): ৪৫০।
- স্থির মূল্যে প্রবৃদ্ধির হার (%): ৪.২২%।

⇒ স্থির মূল্যে তিনটি বৃহৎ খাতের প্রবৃদ্ধির হার (চূড়ান্ত):
- কৃষি: ৩.৩০%।
- শিল্প: ৩.৫১%।
- সেবা: ৫.০৯%।

তথ্যসূত্র - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট।
১০৬.
‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ পালিত হয় -
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২৩ ফেব্রুয়ারি
  3. ২৪ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় স্থানীয় সরকার দিবস:
- জাতীয় স্থানীয় সরকার দিবস ২৫ ফেব্রুয়ারি।
- ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ -এর প্রতিপাদ্য : ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।

উল্লেখ্য,
- জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয়।
১০৭.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC-এর সদস্য?
  1. চিলি
  2. বলিভিয়া
  3. সুরিনাম
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন।
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
১০৮.
বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর কোথায় অবস্থিত?
  1. সন্দ্বীপ
  2. হাতিয়া
  3. ভোলাগঞ্জ
  4. আমতলী
ব্যাখ্যা

দেশের উপকূলীয় নদীবন্দর:
- দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর হলো সন্দ্বীপ। চট্টগ্রামের সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- দেশের সর্বশেষ উপকূলীয় নদীবন্দর হলো হাতিয়া।
- নোয়াখালীর হাতিয়াকে দেশের ৫৪তম নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- ৩ জুন ২০২৫ তারিখে বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
- এই গেজেট অনুযায়ী, হাতিয়ার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের একটি নির্দিষ্ট অংশকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বন্দর সংক্রান্ত ১৯০৮ সালের একটি আইনের আওতায়।

উৎস: i) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওয়েবসাইট।
ii) দৈনিক ইনকিলাব।

১০৯.
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
  1. আর্নল্ড স্মিথ
  2. শার্লি আয়োরকর বোচওয়ে। 
  3. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. অ্যাগনেস ক্যালামার্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
কমনওয়েলথ:
-সামোয়াতে আয়োজিত ৫৬ সদস্য রাষ্ট্রের কমনওয়েলথের শীর্ষ সম্মেলনে  ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়েকে সংস্থাটির নতুন মহাসচিব ঘোষণা করেছে।
- শনিবার এই শীর্ষ সম্মেলন শেষ হয়।
-সাবেক ব্রিটিশ উপনিবেশের বেশিরভাগ স্বাধীন দেশ নিয়ে কমনওয়েলথ গঠিত।

অন্যদিকে,
- আর্নল্ড স্মিথ (কানাডা) : কমনওয়েলথের প্রথম মহাসচিব।
- কমলেশ শর্মা (ভারত) : কমনওয়েলথের পঞ্চম মহাসচিব।
- প্যাট্রিসিয়া স্কটল্যান্ড : কমনওয়েলথের প্রথম নারী মহাসচিব।
- অ্যাগনেস ক্যালামার্ড : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব।

তথ্যসূত্র: কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং বাসস।
১১০.
দেশে সাংবিধানিক সংস্কারের জন্য অন্তবর্তী সরকারের কয়টি কমিশন গঠন করা হয়েছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

সংস্কার কমিশন: 

- রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
- বিশিষ্ট নাগরিকদের এসব কমিটির প্রধান করা হয়েছে। 
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

• নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন - ড. বদিউল আলম মজুমদার;
• পুলিশ প্রশাসন সংস্কার কমিশন - সফর রাজ হোসেন;
• বিচার বিভাগ সংস্কার কমিশন - বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান;
• দুর্নীতি দমন সংস্কার কমিশন - ড. ইফতেখারুজ্জামান;
• জনপ্রশাসন সংস্কার কমিশন - আবদুল মুয়ীদ চৌধুরী;
• সংবিধান সংস্কার কমিশন - অধ্যাপক আলী রিয়াজ।

[সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।]  

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১১১.
বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে সবচেয়ে বড় অংশীদার কোন দেশ? [নভেম্বর, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা

- বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে শীর্ষ দেশ চীন।

• কার্বন নিসরণে শীর্ষ ৪ টি দেশ - ২০২৫:

১। চীন → ৩৩.৯৮%
২। যুক্তরাষ্ট্র → ১২%
৩। ভারত → ৭.৫৭%
৪। রাশিয়া → ৫.৩%

তথ্যসূত্র: World Population Review ওয়েবসাইট। (Link)

১১২.
Grandiloquent: Bombastic ::
  1. ক) Laconic: Concise
  2. খ) Abridged: Prolix
  3. গ) Curtailed: Verbose
  4. ঘ) Magniloquent: Brief
ব্যাখ্যা
• Grandiloquent - বাগাড়ম্বরপূর্ণ:
• Bombastic (আড়ম্বরপূর্ণ)

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ - 
ক)
Laconic - অল্পকথায় প্রকাশিত।
Concise - অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম।
খ)
Abridged - সংক্ষেপিত।
Prolix - দীর্ঘ এবং বিরক্তিকর।
গ)
Curtailed - কাঁটছাট।
Verbose - শব্দাড়ম্বরপূর্ণ।
ঘ)
Magniloquent - শব্দ, বক্তৃতার ক্ষেত্রে বাগাড়ম্বরপূর্ণ।
Brief - সংক্ষিপ্ত।

• সুতরাং, বোঝা যাচ্ছে, 
- Grandiloquent:  Bombastic শব্দজোড়া সমার্থক।
- তেমনি ভাবে Laconic: Concise  শব্দজোড়া ও সমার্থক।
- অর্থাৎ, Grandiloquent: Bombastic:: Laconic: Concise

Source: Bangla Academy Dictionary.
১১৩.
Which Bangladeshi won the Ramon Magsaysay Award in 2023?
  1. Zakir Hossain
  2. Tanveer Ahmed
  3. Uttam Kumar Das
  4. Karvi Rakhsand
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার ২০২৩:
- বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ এশিয়ার নোবেল খ্যাত রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন।
- তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত,  ফিলিপাইন ও পূর্ব  তিমুরের আরো তিন জন।
- ৩১ আগস্ট, ২০২৩ র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার জিয়ীদের নাম প্রকাশ করা হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করে থাকে। 

তথ্যসূত্র: বাসস (৩১ আগস্ট, ২০২৩)।
১১৪.
GLIMMER : LIGHT ::
  1. giggle : laugh
  2. whisper : shout
  3. flurry : snow
  4. splash : water
  5. shiver : cold
ব্যাখ্যা
GLIMMER (verb intransitive)
- ক্ষীণ আলো দেওয়া; নিবুনিবু করে জ্বলা।
• LIGHT (adjective)
- (স্থান) আলোকবিশিষ্ট; উজ্জ্বল।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
whisper(verb intransitive ও transitive)
- ফিসফিস করে বলা।
shout (noun)
- চিৎকার; চেঁচানি; চেঁচামেচি; ডাক; আহবান; ধ্বনি; উচ্চরব।

খ) 
flurry(noun)
- আকস্মিক ও ক্ষণস্থায়ী বায়ুবেগ; বৃষ্টিপাত বা তুষারপাত; দমকা।
blizzard (noun)
-ভয়ংকর ও প্রবল তুষারঝড়।

গ)
splash (verb)
- (কাউকে/কোনোকিছুকে) ভিজিয়ে দেওয়া
Push (verb)
- ধাক্কা বা ঠেলা দেওয়া।
ঘ)
shiver(noun) (verb)
(বিশেষত ঠাণ্ডায় বা ভয়ে) থর থর করা; (ঠক ঠক/থরথর করে) কাঁপা।
-  অদম্য কম্পন; কাঁপন; কাঁপনি; কম্প:
cold (noun)
 - ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।

ঙ)
giggle (verb)
- ফিকফিক করে হাসা; ফিকফিক শব্দে হেসে প্রকাশ করা
laugh (noun, verb)
- হাসি, শব্দ করে হাসা

• সুতরাং, বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে - GLIMMER : LIGHT :: giggle : laugh.
- Glimmer is a faint or wavering form of ligh, similarly Giggle is a light, bubbly form of laugh.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১৫.
BIMSTEC-র সদস্য রাষ্ট্র কতটি? (আগস্ট-২০২৫)
  1. ৫টি 
  2. ৯টি
  3. ১১টি
  4. ৭টি
ব্যাখ্যা

The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC).
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা ১৯৯৭ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC-র সদস্য রাষ্ট্র রয়েছে - ৭টি ( আগস্ট-২০২৫)।
- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বর্তমানে বিমেসটিকের সভাপতি দেশ - বাংলাদেশ (আগস্ট - ২০২৫)
- বাংলাদেশ বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল।

উৎস: bimstec website.

১১৬.
CURIOSITY : KNOW
  1. Temptation : Conquer
  2. Wanderlust : Travel
  3. Survival : Live
  4. Humor : Laugh
  5. None
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দ 
• CURIOSITY (noun) [uncountable noun]
- ঔৎসুক্য; অদ্ভুত অথবা দুর্লভ বস্তু; আজব বস্তু।
• KNOW (verb transitive), (verb intransitive)
- জানা; অবগত হওয়া

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
• Temptation (noun)
- প্রলোভন: প্রলুব্ধকারী বস্তু।
• Conquer (verb transitive)
- জয় করা; শক্তিবলে দখল করা: পরাজিত করা; (শত্রু বা কুপ্রবৃত্তিকে) বশ করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা

খ)
• Wanderlust (noun) [uncountable noun]
- ভ্রমণক্ষুধা।
• Travel (verb intransitive), (verb transitive)
- ভ্রমণ করা।

গ)
• Survival [uncountable noun]
- বেঁচে থাকা বা বিদ্যমান থাকার অবস্থা; অন্যের মৃত্যুর পরে বিদ্যমানতা; টিকে থাকার অবস্থা; অব্যাহত অস্তিত্ব; উত্তরজীবিতা; উদ্বর্তন
• Live (verb intransitive), (verb transitive)
- জীবনধারণ করা; জীবনযাপন করা; বেঁচে থাকা; জীবিত থাকা; বাঁচা।

ঘ)
• Humor (noun)
- হাস্যরসিক; বৈহাসিক; রসিক; রসিক লেখক বা কথক; সুরসিক।
• Laugh (verb intransitive), (verb transitive)
- শব্দ করে হাসা।

 • সুতরাং, বুঝা যাচ্ছে যে, সঠিক Analogy টি হবে - CURIOSITY : KNOW :: Wanderlust : Travel.

• ব্যাখ্যা:
Curiosity এবং Know এর মধ্যে সম্পর্ক হল যে Curiosity এমন একটি আকাঙ্ক্ষা যা কাউকে জানার বা শেখার দিকে নিয়ে যায়। একইভাবে, Wanderlust হল ভ্রমণের জন্য এক ধরনের প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যা কাউকে Travel করতে অনুপ্রাণিত করে। উভয় জোড়ার মধ্যে সম্পর্কটি হল যেখানে প্রথম শব্দটি একটি অভ্যন্তরীণ ইচ্ছা বা অনুপ্রেরণা এবং দ্বিতীয় শব্দটি সেই ইচ্ছা দ্বারা চালিত কার্যকলাপ বা ফলাফল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১৭.
SAARC এর সদস্য দেশ নয় কোনটি? (জুন, ২০২৫)
  1. আফগানিস্তান
  2. মালদ্বীপ
  3. শ্রীলঙ্কা
  4. মায়ানমার
ব্যাখ্যা
• SAARC:
- পূর্ণরূপ- South Asian Association for Regional Cooperation.
- SAARC প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
- সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি।(জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট।
১১৮.
মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী, লিঙ্গ অসমতা সূচকে (Gender Inequality Index) শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক 
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী- লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) শীর্ষ দেশ - ডেনমার্ক।

• মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ৬ মে ২০২৫ “Human Development Report 2025: A matter of choice: People and possibilities in the age of AI” শিরোনামে “মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫” এর ৩৩তম সংস্করণ প্রকাশ করে।
- প্রতিবেদনটিতে অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৯৫টি। 

• প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ দেশ-
- মানব উন্নয়নে শীর্ষ দেশ - আইসল্যান্ড;
- গড় আয়ুতে শীর্ষ দেশ- মোনাকো; 
- মাথাপিছু আয় এর ক্ষেত্রে শীর্ষ দেশ (ক্রয় ক্ষমতার ভিত্তিতে)- লিচটেনস্টাইন।
- লিঙ্গ অসমতা সূচক (Gender Inequality Index) শীর্ষ দেশ - ডেনমার্ক।

উৎস: UNDP অফিসিয়াল ওয়েবসাইট।

১১৯.
বাংলাদেশে ড্রোন তৈরি করবে কোন কোম্পানি?
  1. মিনিস্টার
  2. স্কাই বিজ
  3. ওয়ালটন
  4. প্রবফ্লাই আইটি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে ড্রোন তৈরি:
- বাংলাদেশে ড্রোন তৈরি করবে দেশি কোম্পানি স্কাই বিজ লিমিটেড।
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (বেপজা) কারখানাটি নির্মিত হবে।
- এতে ৫৫০ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।
- আনম্যান্ড এরিয়াল ভেহিকেল (ইউএভি) বা মনুষ্যবিহীন আকাশযান বাণিজ্যিক ও রপ্তানির উদ্দেশ্যে এটিই হবে প্রথম কোনো ড্রোন তৈরির কারখানা।
- এসব ড্রোন কৃষিকাজে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধারকাজ, পণ্য সরবরাহ, সিনেমাটোগ্রাফি, ম্যাপিংসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হবে; পাশাপাশি দেশে চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হবে।
- চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় দুই একর জায়গাজুড়ে এই কারখানা করতে স্কাই বিজের ব্যয় হবে ৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ডলার।

তথ্যসূত্র - সমকাল পত্রিকা রিপোর্ট।
১২০.
European Free Trade Association-এর সদস্য দেশ নয় কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. লাটভিয়া
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. লিচেনস্টেইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

EFTA:

- EFTA-এর পূর্ণরূপ: European Free Trade Association.
- এটি একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ৪ জানুয়ারি, ১৯৬০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য দেশ: ৪টি (আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড)।

⇒ এর মূল লক্ষ্য হল ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা।

উল্লেখ্য,
- লাটভিয়া European Free Trade Association-এর সদস্য দেশ নয়।

উৎস: EFTA ওয়েবসাইট।
১২১.
GCC এর সদস্য দেশ কয়টি?[ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ২২টি
ব্যাখ্যা

পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ (GCC):
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council বা পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি।[জানুয়ারি, ২০২৬]
- সদস্য দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

১২২.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. ময়মনসিংহ
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. রাজশাহী
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মৎস্য উৎপাদন:

- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৯,১৪,৭১৫ মে.টন।
- ইলিশ - ১১.৬৩%।
- চিংড়ি - ৫.৫২%।
- মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.০৬%।
- এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.০৯%।
- অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ২.৯৪%।
- তেলাপিয়া - ৮.৫৭%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪২,৩৫,৩৩০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৩৮,৯৫৯ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,০৯,৮৮৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪১,২২৩ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৫৩,০০৩ মেট্রিক টন।
২. খুলনা - ৭,৮৫,৮৫৩ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৫১,৭৫৪ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১২৩.
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের  শপথ বাক্য পাঠ করান কে?
  1. স্পিকার
  2. রাষ্ট্রপতি
  3. প্রধান বিচারপতি
  4. প্রধান নির্বাচন কমিশনার
ব্যাখ্যা

• শপথ গ্রহণ অনুষ্ঠান:
- শপথ গ্রহণ:  ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)। 
- স্থান: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। 
- সংসদ সদস্যদের শপথ পড়ান: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। 
- প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 
- প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ৫০টি (নিবন্ধিত ৬০টি)। 
- ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬:

- নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ৭.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত)
- মোট সংসদীয় আসন ৩০০টি ভোট অনুষ্ঠিত হয় ২৯৯টি আসনে। 
- নির্বাচনী ফলাফল:
→ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি: ২০৯ আসন,
→ বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮ আসন,
→ জাতীয় নাগরিক পার্টি এনসিপি: ৬ আসন,
→ অন্যান্য: ১৪ আসন,
→ স্থগিত: ৩ আসন,

উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন। 

১২৪.
বিশ্বের বৃহত্তম খামার কোন দেশে অবস্থিত?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. মিশর
  4. সৌদি আরব
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম খামার:
- কৃষিতে অসাধারণ সাফল্য অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে সৌদি আরব।
- আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি পেয়েছে কৃষিতে সেচের জন্য নবায়নযোগ্য পানির ব্যবহারবিষয়ক গবেষণা ইউনিটের একটি খামার।
- এটি আসির অঞ্চলের ওয়াদি বিন হাশবালে অবস্থিত।
- ৩২ লাখ বর্গমিটারের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত খামারটি দুটি ভাগে বিভক্ত।
- প্রতিটিতে রয়েছে ৫ লাখ লিটার ধারণক্ষমতা সমৃদ্ধ কংক্রিট ট্যাংক।
- টেকসই কৃষির ধারণাকে শুধু বাস্তবেই রূপ দেয়নি এই খামার, নিয়ে গেছে উৎকর্ষের শীর্ষে।
- রিয়াদে সৌদি রিফ প্রোগ্রামের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
- পরিবেশ, পানি ও কৃষিবিষয়ক মন্ত্রী আব্দুর রহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি এ অনুষ্ঠানে বিশ্ব রেকর্ড গড়ার সনদ গ্রহণ করেন।

উৎস: ১৫ অক্টোবর ২০২৩, আজকের পত্রিকা। [link]
১২৫.
প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার হার -
  1. ৫০০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রতিবন্ধী ভাতা:
- বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী।
- বাংলাদেশে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রণীত হয়।
- বর্তমানে (মার্চ, ২০২৫) প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার হার: ৮৫০/- টাকা।
- বাস্তবায়নকারী দফতর: সমাজসেবা অধিদপ্তর।
- কার্যক্রম শুরুর বছর: ২০০৫-২০০৬ অর্থবছর।

লক্ষ্য ও উদ্দেশ্য:
• প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;
• প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;
• প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;
• সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;
• প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
• প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ করে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।
১২৬.
বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল? [নভেম্বর, ২০২৪]
  1. মার্শাল আইল্যান্ড
  2. মালদ্বীপ
  3. গ্রানাডা
  4. বাহাম
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

বাংলাদেশের CVF- এর সভাপতির পূর্বে মার্শাল আইল্যান্ড  CVF- এর সভাপতি ছিল।

CVF:
- CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- সদস্য: ৭০টি।
- বর্তমান সভাপতি: ঘানা।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।
১২৭.
৩৬তম আফ্রিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ঘানা
  2. খ) সাউথ আফ্রিকা
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) সুদান
ব্যাখ্যা
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৩৬তম আফ্রিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।

- একটি আন্তর্জাতিক সংস্থা, যা ৫৫টি আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়।
- পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ এবং আফ্রিকান জোট সংস্থা মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে সদস্য দেশ আছে ৫৫ টি।সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট
১২৮.
নিচের কোনটি বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য?
  1. ইতালি
  2. তুরস্ক
  3. মাল্টা
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট। [link]
১২৯.
Which of the following countries is not a member of the Quadrilateral Security Dialogue (Quad)? (May, 2025)
  1. United Kingdom
  2. Japan
  3. Australia
  4. India
ব্যাখ্যা
⇒ যুক্তরাজ্য কোয়াড এর সদস্য নয়।

কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (মে, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
১৩০.
বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রথম ঔষধ রপ্তানি করা হয় কোন দেশে?
  1. যুক্তরাজ্য
  2. শ্রীলংকা
  3. মিয়ানমার
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- সরকার ১৯৭৪ সালে ঔষধ প্রশাসন পরিদপ্তর গঠন করে।
- ২০১০ সালে ঔষধ প্রশাসন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বর্তমানে বাংলাদেশের ৫৪টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।
- ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ রপ্তানি করছে ১৫৭টি দেশে।
- ১৯৮২ সালে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির মাধ্যমে ক্ষতিকর ও অপ্রয়োজনীয় ঔষধ বাজারজাতকরণ বন্ধ করে দেওয়া হয় এবং স্বাস্থ্যসেবার প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ বৃদ্ধি করা হয়।
- ১৯৮২ সালের ওষুধনীতিতে ১৫০টি ওষুধকে অত্যাবশ্যকীয় ওষুধ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
- বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি শুরু হয় ১৯৮৫ সালে।
- বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রথম ঔষধ রপ্তানি করা হয় শ্রীলঙ্কায়।

উৎস: কালের কণ্ঠ এবং প্রথম আলো।
১৩১.
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইনে সম্মত হয়েছে -
  1. ইইউ সদস্য দেশগুলো
  2. জাপান
  3. এইউ সদস্য দেশগুলো
  4. সুইডেন
ব্যাখ্যা
 কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে আইন:
- কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বে প্রথম আইন তৈরির বিষয়ে প্রাথমিক চুক্তিতে একমত হয়েছেন ইইউ সদস্য দেশগুলোর প্রতিনিধি এবং আইনপ্রণেতারা।
- বিশ্বে এটিই হবে এমন প্রথম আইন।
- ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লেয়েন কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের ঘোষণা দিয়ে বলেছেন, "মানুষ ও ব্যবসার নিরাপত্তা এবং মৌলিক অধিকারের জন্য এটিই বিশ্বব্যাপী প্রথম।

উৎস: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১৩২.
বর্তমানে বাংলাদেশে জীবন বীমা কোম্পানির সংখ্যা কতটি? (নভেম্বর-২০২৫)
  1. ২৮টি
  2. ৩৬টি
  3. ৪২টি
  4. ৪৯টি 
ব্যাখ্যা

• বীমা:
-  আশির দশকের মাঝামাঝি সময়ে, বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলি এই শিল্পে প্রবেশ শুরু করে এবং এটি সম্প্রসারিত হয়।
- বর্তমানে, ৮২টি কোম্পানি বীমা আইনের অধীনে কাজ করছে।

এর মধ্যে-

- ৩৬টি জীবন বীমা কোম্পানি, 
- ৪৬টি সাধারণ বীমা কোম্পানি, 

• বাংলাদেশের বীমা কোম্পানিগুলি নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করে:
- জীবন বীমা,
- সাধারণ বীমা,
- পুনর্বীমা,
- ক্ষুদ্র-বীমা,
- তাকাফুল বা ইসলামী বীমা।

উৎস: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।

১৩৩.
বিবিএস এর সূত্র অনুযায়ী বাংলাদেশে বর্তমান দারিদ্রের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২০.৫%
  3. গ) ২৩.৩%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বাংলাদেশের দারিদ্র্য হার ২০.৫% এবং চরম দারিদ্র্য হার ১০.৫%

N.B: We've updated the info based on the main question.

১৩৪.
EFTA এর সদস্য দেশ কোনটি? (মার্চ, ২০২৫)
  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. লিচেস্টেন
  4. আইসল্যান্ড
  5. উপরের সবগুলো
ব্যাখ্যা
EFTA:
- এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
১৩৫.
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র- ২০২২ অনুযায়ী, সবচেয়ে ধনী জেলা কোনটি?
  1. মাদারীপুর
  2. ঢাকা
  3. নোয়াখালী
  4. চট্রগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র- ২০২২:
- বাংলাদেশের দারিদ্রো মানচিত্র - ২০২২, প্রকাশ করে  ৩০ জানুয়ারি ২০২৫।
- বিবিএস ১৯৭৩ সাল থেকে খানার আয় ও ব্যয় জরিপ থেকে দারিদ্র্য পরিমাপ করে আসছে।
- দারিদ্রের হার: ১৯.২%।
- গ্রামে: ২০.৩%।
- শহরে: ১৬.৫%।
- বিভাগ অনুযায়ী দারিদ্র হার বেশি: বরিশালে, (২৬.৬%)।
- বিভাগ অনুযায়ী দারিদ্র হার কম: চট্টগ্রাম, ( ১৫.২%)।
- জেলা অনুযায়ী দারিদ্র হার কম: নোয়াখালী, ( ৬.১%)।
- জেলা অনুযায়ী দারিদ্র হার বেশি: মাদারীপুর, ( ৫৪.৪%)।

উল্লেখ্য,
- সবচেয়ে দরিদ্র উপজেলা- ডাসার, মাদারীপুর৷
- দারিদ্র্যের হার- ৬৩.২%

উৎস: ¡) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
             ¡¡) বণিক বার্তা।
১৩৬.
মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠাতে যাচ্ছে কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ লিংগোস্যাট:
- মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে চলেছে জাপান।
- ২০২৪ সাল নাগাদ এ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে জাপান।
- স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা।
- যেটির নাম লিংগোস্যাট।
- কৃত্রিম উপগ্রহের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি হচ্ছে।
- মুরাতার দাবি, লিংগোস্যাটে এই সমস্যা থাকবে না।
- তবে ধাতব স্যাটেলাইটের মতোই কাজ করবে সেটি।

উৎস:  ২১ নভেম্বর ২০২২, যুগান্তর।
১৩৭.
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ভিয়েতনাম
  3. থাইল্যান্ড
  4. ভারত
ব্যাখ্যা
চাল রপ্তানি: 
- ভারত বর্তমানে বিশ্বের শীর্ষ  চাল রপ্তানিকারক দেশ।
- ২০২৪-২৫ সালে ভারত প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টনের বেশি চাল রপ্তানি করেছে,
- যা বৈশ্বিক রপ্তানির প্রায় ৪০%-এর বেশি।
- মূলত বাসমতি ও নন-বাসমতি চাল রপ্তানির মাধ্যমে ভারত এই অবস্থানে পৌঁছেছে।

উল্লেখ্য, 
- চাল রপ্তানিতে ১ম ভারত।
- চাল রপ্তানিতে ২য় থাইল্যান্ড।
- ৩য় ভিয়েতনাম।

উৎস: Global Rice Exporting index. [link]
১৩৮.
UI/UX এর পূর্ণরূপ কী?
  1. User Integration / User Xperience
  2. Unified Interaction / Universal Experience
  3. User Information / User Execution
  4. User Interface / User Experience
ব্যাখ্যা

◉ UI (User Interface) → ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশন/ওয়েবসাইটের মধ্যে যোগাযোগের দৃশ্যমান অংশ।
UX (User Experience) → ব্যবহারকারী যখন সেই অ্যাপ্লিকেশন/ওয়েবসাইট ব্যবহার করেন তখন সামগ্রিক অভিজ্ঞতা।

UI (User Interface): 
- UI হলো সেই ভিজ্যুয়াল ও ইন্টার‌্যাকটিভ এলিমেন্ট যা ব্যবহারকারীকে সিস্টেম, অ্যাপ, বা ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। 
- এটি মূলত “দেখতে কেমন” এবং “কীভাবে ব্যবহারকারী ক্লিক বা ট্যাপ করবে” সেই বিষয়ের সাথে সম্পর্কিত।
- ব্যবহারকারী যেন সহজে এবং স্বচ্ছন্দে সিস্টেমটি দেখতে ও ব্যবহার করতে পারে, সেই জন্য দৃষ্টিনন্দন ও লজিক্যাল ডিজাইন তৈরি করা।

UX (User Experience):
- UX হলো ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতা যখন তারা কোনো সিস্টেম, অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে। 
- এটি শুধু দেখতে সুন্দর হওয়া নয়, বরং ব্যবহারকারীর সুবিধা, সন্তুষ্টি ও অনুভূতি নিয়েও কাজ করে।
- ব্যবহারকারী যেন দ্রুত, ঝামেলাহীন এবং আনন্দদায়কভাবে কাঙ্ক্ষিত কাজটি সম্পন্ন করতে পারে।

উৎস: GeeksforGeeks ওয়েবসাইট। 

১৩৯.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোন বিভাগে সাক্ষরতার হার বেশি?
  1. ঢাকা বিভাগে
  2. চট্টগ্রাম বিভাগে
  3. সিলেট বিভাগে
  4. রাজশাহী বিভাগে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জনশুমারি ও গৃহগণনা:   

- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সাক্ষরতার হার: ৭৪.৮০%। 
- পুরুষ সাক্ষরতার হার: ৭৬.৭১%। 
- নারী সাক্ষরতার হার: ৭২.৯৪%। 
- সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
- সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।

উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।
১৪০.
সম্প্রতি, বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করে? 
  1. জাপান
  2. ভারত
  3. ভুটান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- সম্প্রতি, বাংলাদেশ প্রথমবারের মতো জাপান সাথে  অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করে।
- সময়: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ।
- জাতীয় নির্বাচনের পাঁচ দিন আগে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করেছে বাংলাদেশ।
- এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই করল।
- ইপিএ চুক্তির ফলে জাপানে তৈরি পোশাকসহ প্রায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ পাবে।
- জাপানের টোকিওতে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও এই চুক্তি সই করেন।

উৎস: প্রথম আলো।

১৪১.
Group-77 প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮৫ সালে
ব্যাখ্যা
Group of 77 (G-77):
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি (G-77 নামটি ঐতিহাসিকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে) [মে, ২০২৫]
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৯৭৩ সাল থেকে।
- ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন হয়।
- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে বৈশ্বিক অসমতা দূরীকরণে আহ্বান।

উৎস: Group of 77 ওয়েবসাইট।
১৪২.
Which country returned the Chagos Islands to Mauritius?
  1. UK
  2. USA
  3. China
  4. France
ব্যাখ্যা
চাগোস দ্বীপপুঞ্জ:
- ৩ অক্টোবর ২০২৪ ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দিতে সম্মত হয় যুক্তরাজ্য। অর্ধশতকের বেশি সময় ধরে সামরিক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে রাখার পর স্বাধীনতা দিতে রাজি হয়।
- এ দ্বীপে একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে।
- চাগোস দ্বীপ মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়া হলেও এর অন্তর্ভুক্ত ছোট ও প্রবাল সমৃদ্ধ দিয়েগো গার্সিয়াতে মার্কিন ও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যাবে।
- নতুন চুক্তি অনুযায়ী ঘাঁটিতে আগামী ৯৯ বছরের জন্য সামরিক কর্মকাণ্ড পরিচালিত হবে।

উল্লেখ্য,
- ১৯৬৮ সাল থেকে যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে নিয়ে নেয়।
- ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত এ মর্মে রায় দেয় যে যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের দখল অবৈধ।

উৎস: বিবিসি, ব্রিটানিকা।
১৪৩.
UNEMPLOYED : WORKER::
  1. Fallow : Field
  2. Observant : Spectator
  3. Unconscious : Sleeper
  4. Renovated : House
ব্যাখ্যা

The Bengali meaning of question words:
Unemployed: অব্যবহৃত; অলস; অকর্মান্বিত; নিষ্কর্মা; বেকার।
Worker: কর্মী; শ্রমিক; শ্রমজীবী; কর্মচারী।

The bengali meaning of option words:
Fallow: পতিত।
Field: আবাদযোগ্য জমি বা গবাদি পশুর চারণভূমি যার চারপাশে ঝোপঝাড় বা বেড়ার ঘেরাও থাকে।

- যেসব workers এর কাজ নেই বা কাজ করে না তাদের unemployed বলে।
- আবার, যে field এ ফসল আবাদ হয় না সেটাকে fallow বলে।

১৪৪.
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
ব্যাখ্যা
• বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৩ অনুসারে,  
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ- ভারত (১৪২ কোটি ৮৬ লাখ)  
- জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- চীন (১৪২ কোটি ৫৭ লাখ) 
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম  

• সার্কভুক্ত দেশ সমূহের অবস্থান: 
১. ভারত (১৪২.৮৬ লাখ),
২. পাকিস্তান (২৪.৫ লাখ),
৩. বাংলাদেশ (১৭.৩০ লাখ),
৪. ভুটান (৮ লাখ),
৫. মালদ্বীপ (৫ লাখ),
৬. আফগানিস্তান (৪.৪২ লাখ),
৭. নেপাল (৩.৯ লাখ),
৮. শ্রীলংকা (২.১৯ লাখ)।  

উৎস: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩।
১৪৫.
যুক্তরাজ্যের বর্তমান (৫৭তম) প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) আলগোর
  2. খ) ডিক চেনি
  3. গ) ঋষি সুনাক
  4. ঘ) গ্রেগ বার্কলে
ব্যাখ্যা
• যুক্তরাজ্যের বর্তমান (৫৭তম) প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 
- তিনি ২০২২ সালের ২৫ অক্টোবর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঋষি সুনাক।
- এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং অভিবাসী পরিবারের সন্তান ব্রিটেনের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা এবং সেই সাথে প্রধানমন্ত্রী হলেন।
- তিনি কনজারভেটিভ পার্টির নেতা।
- ২০২০ সালে তিনি বরিস জনসনের মন্ত্রীসভায় অর্থমন্ত্রী হয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা প্রতিবেদন।
১৪৬.
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.৯%
  2. ৪.৭%
  3. ৫.৪%
  4. ৬.৩%
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫।
১৪৭.
বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. সুনামগঞ্জ
  2. ঝালকাঠি
  3. মাদারীপুর
  4. ভোলা
ব্যাখ্যা

বাংলাদেশের দারিদ্র মানচিত্র- ২০২২:
- বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র, ২০২২' শীর্ষক প্রতিবেদন তৈরি করে প্রকাশ করেছে।
- জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর জেলা।
- এ জেলায় দারিদ্র্যতার হার ৫৪.৪%
- পৃথক উপজেলার দিক থেকে, মাদারীপুরের ডাসার সবচেয়ে দরিদ্র, সেখানে জনসংখ্যার ৬৩.২% দারিদ্র্যসীমার নিচে বাস করে।
- সবচেয়ে কম ৬ দশমিক ১ শতাংশ দরিদ্র নোয়াখালী জেলায়।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১৪৮.
পদ্মা সেতুর নিরাপত্তার জন্য কোন সেনানিবাস নির্মাণ করা হয়?
  1. ক) বঙ্গবন্ধু সেনানিবাস
  2. খ) শেখ রাসেল সেনানিবাস
  3. গ) অগ্রণী সেনানিবাস
  4. ঘ) আবদুল হামিদ সেনানিবাস
ব্যাখ্যা

পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে সেনানিবাস প্রতিষ্ঠিত হয় - শেখ রাসেল সেনানিবাস

শেখ রাসেল সেনানিবাস হল বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় অবস্থিত একটি সেনানিবাস।
পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এই সেনানিবাস নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী এই সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে রেখেছে।
২০২২ সালের ২৯ মার্চ তারিখে এই সেনানিবাস উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র: আইএসপিআর ওয়েবসাইট।

১৪৯.
'এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৫' চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. ইরান
  3. বাংলাদেশ
  4. নেপাল
ব্যাখ্যা
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৫:
- এটা ছিল ষষ্ঠ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ।
- আয়োজক দেশ: তেহরান, ইরান।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: ইরান।
- অংশগ্রহণকারী দেশ: ৭টি। 

⇒ -১৯৮০ সাল থেকে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। 
- এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে নারীদের অংশগ্রহণ শুরু হয় ২০০৫ সাল থেকে।
- এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে সর্বশেষ ২০০৫ সালে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ নারী কাবাডি দল।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি আসরের মধ্যে পাঁচটিতে ভারত শিরোপা জিতেছে। অন্যটি ২০১৬ সালে দক্ষিণ কোরিয়া ঘরের মাটিতে শিরোপা জিতে।

উৎস: Olympics.com
১৫০.
দেশে সরিষা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. রাজশাহী
  2. নওগাঁ 
  3. সিরাজগঞ্জ
  4. টাঙ্গাইল
ব্যাখ্যা

সরিষা উৎপাদনে শীর্ষ জেলা:
- দেশে সরিষা উৎপাদনে শীর্ষ জেলা সিরাজগঞ্জ। 

• সিরাজগঞ্জ জেলার পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল। এ বিলের পানিমিশ্রিত পলিমাটিই জেলাটিকে সারা দেশ থেকে আলাদা করেছে। মাটির এ উর্বরতা সিরাজগঞ্জকে সরিষা আবাদের সবচেয়ে উপযোগী স্থানে পরিণত করেছে বলে মনে করছেন কৃষিবিদেরা।
- সিরাজগঞ্জ জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে শর্ষের চাষ হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে। তাতে জেলার কৃষি কর্মকর্তারা আশা করছেন, চলতি অর্থবছরে ১ লাখ ৪৬ হাজার টন শর্ষে উৎপাদন হবে এই জেলায়।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২০২৪–২৫ অর্থবছরে এ জেলায় ১ লাখ ২৮ হাজার টন শর্ষে উৎপাদিত হয়েছিল। গত অর্থবছরে সারা দেশে মোট শর্ষে উৎপাদনের পরিমাণ ছিল ১৫ লাখ টন।

উল্লেখ্য,
- সরিষা উৎপাদনে ২য় শীর্ষ জেলা টাঙ্গাইল। এই জেলায় ২০২৪–২৫ অর্থবছরে শর্ষের উৎপাদন ছিল ১ লাখ ১৮ হাজার টন। 
- তৃতীয় স্থান: রাজশাহী। এই জেলার উৎপাদন ছিল প্রায় ৯৭ হাজার টন।
-  চতুর্থ স্থান: মানিকগঞ্জ। উৎপাদন ৯২ হাজার টন।
- চতুর্থ স্থান: নওগাঁ। নওগাঁর উৎপাদন ছিল ৮৮ হাজার টন।

উৎস: প্রথম আলো।

১৫১.
Vacillate... Hesitate
  1. Persevere... Waiver
  2. Impulsive... Deliberate
  3. Obstinate...Accommodating
  4. Irresolute ... Indecisive
ব্যাখ্যা
• The correct answer is -Irresolute ... Indecisive.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Vacillate - দ্বিধান্বিত হওয়া। 
- Hesitate - দ্বিধান্বিত হওয়া। 

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Irresolute - অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিত।
- Indecisive - অনিশ্চায়ক; অনির্ণায়ক; অনিশ্চিত

- অর্থাৎ, শব্দ জোড়াগুলো সমার্থক অর্থ প্রকাশ করছে।

• অন্যান্য অপশন,
- persevere - অধ্যবসায়ী হওয়া; নিরবচ্ছিন্ন মনোযোগে কাজ করে যাওয়া; যত্নশীল হত্তয়া। ... Waiver - (দাবি ইত্যাদি) পরিত্যাগ এবং পরিত্যাগের লিখিত বিবৃতি, স্বত্বত্যাগ; না-দাবি।
- impulsive - আবেগপ্রবণ। ... Deliberate - ইচ্ছাকৃত।
- obstinate - একগুঁয়ে,জেদি। ... accommodating - অন্যদের মনোরঞ্জনে উৎসাহী; সুনম্য; অমায়িক।

• সুতরাং, সঠিক relationship টি হচ্ছে- ঘ) Irresolute ... Indecisive.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৫২.
সম্প্রতি কোন দেশ রাশিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয়?
  1. উত্তর কোরিয়া
  2. এস্তোনিয়া
  3. মঙ্গোলিয়া
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
রাশিয়ার সীমান্তবর্তী দেশ:
- রাশিয়ার সীমান্তবর্তী দেশ ১৪টি।
- যথা: আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

উল্লেখ্য,
- সম্প্রতি রাশিয়ার সঙ্গে সীমান্তের পারাপারের সব জায়গা (ক্রসিং) বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড।
- হেলসিঙ্কির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ফিনল্যান্ডের ভূখণ্ডে অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে মস্কো অব্যাহতভাবে সহায়তা করে আসছে।
- তাই এই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

উৎস: i) ২৯ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) Worldatlas.
১৫৩.
বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
  1. পরিবহন
  2. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  3. ভবন নির্মাণ
  4. শিল্প
ব্যাখ্যা
গ্রিন হাউস:
- গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর।
- যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের 'গ্রিনহাউজ গ্যাস' বলা হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয়বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন, হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।
- বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।

তথ্যসূত্র - U.S. Environmental Protection Agency (.gov) & Britannica.com
১৫৪.
দ্রুত ও সহজে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য কোন গেটেওয়ে সার্ভার চালু করা হয়?
  1. ক) nid.gov.bd
  2. খ) nidv.gov.bd
  3. গ) jatiyoid.gov.bd
  4. ঘ) porichoy.gov.bd
১৫৫.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এর সর্বাধিক গোলদাতা কে?
  1. ক্রিস্টিয়ানো রোনালদো
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. লিওনেল মেসি
  4. নেইমার জুনিয়র
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১৫৬.
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা (রূপকল্প-২০৪১) অনুযায়ী, মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে -
  1. ক) ১০.৫ হাজার ডলার
  2. খ) ১২.৫ হাজার ডলার
  3. গ) ১৫ হাজার ডলার
  4. ঘ) ৯ হাজার ডলার
ব্যাখ্যা

বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প-২০৪১ঃ
বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে রোডম্যাপ তৈরি করেছে সরকার।
মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার।
মূল্যস্ফীতির হার ৪-৫ শতাংশের মধ্যে রাখা হবে।
৯২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। বছরে গড়ে বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৪৬০০ মেগাওয়াট।
জিডিপি প্রবৃদ্ধি হবে ৯.৯%।
কর-জিডিপির ১৭% হবে।
চরম দারিদ্রের হার শূন্যের কৌঠায় আসবে। মাঝারি দারিদ্রের হার হবে ৫ শতাংশ।

১৫৭.
কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশ - (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

১৫৮.
ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে কোন দেশ রয়েছে?
  1. ক) চীন
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) ইন্দোনেশিয়া
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
- ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হলো চীন। 
- দ্বিতীয় অবস্থানে আছে ভারত। 
- তৃতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া। 
- চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ। 
(সূত্রঃ USDA ওয়েবসাইট)
১৫৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, মাথাপিছু জিডিপির পরিমাণ কত?
  1. ২৬২০ মার্কিন ডলার
  2. ২৬৭১ মার্কিন ডলার
  3. ২৮২০ মার্কিন ডলার
  4. ২৮৭১ মার্কিন ডলার
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- জাতীয় মহাসড়ক: ৪২৯৪ কিলোমিটার।
- আঞ্চলিক মহাসড়ক: ৫০৪০ কিলোমিটার।
- রেলপথ: ৩২৫৪ কিলোমিটার।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৬০.
Choose the pair that best expresses the relationship similar to the one expressed by the pair in the capital letters (16-20).
16) OBVIOUS : PERCEPTIBLE
  1. ক) Crucial : Relevant
  2. খ) Summary : Analysis
  3. গ) Apparent : Real
  4. ঘ) Desirable : Possible
  5. ঙ) None
ব্যাখ্যা

Obvious - সুস্পষ্ট; বোধগম্য।
Perceptible - বোধগম্য। যা সমার্থক।

তেমনি, Apparent - স্পষ্ট এর সমার্থক শব্দ হলো Real (বাস্তব)।
তাই এটি হবে সঠিক উত্তর।

১৬১.
সেইভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠাতা -
  1. পল হ্যারিস
  2. হেনরি ডুনান্ট
  3. এগল্যান্টাইন জেব
  4. পিটার এইজেন
ব্যাখ্যা
সেইভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সমাজসেবী এগল্যান্টাইন জেব সেইভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে ১২০টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

উল্লেখ্য,
পিটার এইজেন - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা।
পল হ্যারিস - রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা।
হেনরি ডুনান্ট - রেড ক্রস এর প্রতিষ্ঠাতা।

উৎস- প্রতিষ্ঠানের এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৬২.
বর্তমানে বিশ্বের কয়টি দেশের বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে? (জুলাই, ২০২৫)
  1. ৪৯টি
  2. ৫৯টি
  3. ৬৯টি
  4. ৭৯টি
ব্যাখ্যা
ই-পাসপোর্ট:
- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ২ জুন, ২০২৫ তারিখে ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতা দেয়।
- বাজেট বক্তৃতায় বলেন, বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।
- আরো জানান বাংলাদেশের সকল মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- এছাড়াও স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২২ জানুয়ারি, ২০২০ সালে।
- বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু করে।

তথ্যসূত্র: বাসস। [link]
১৬৩.
কপ-৩০ এর আয়োজক দেশ কোনটি?
  1. কাতার
  2. আজারবাইজান
  3. ব্রাজিল
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- সময়কাল:
১০ নভেম্বর, ২০২৫ - ২১ নভেম্বর, ২০২৫।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
- সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- কপ-২৯ (COP29) জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৪.
ফিফার ‎সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
  1. ১০০তম
  2. ১০২তম
  3. ১০৪তম
  4. ১০৭তম
ব্যাখ্যা
ফিফা র‍্যাঙ্কিং:
- নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
- ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪তম স্থানে।
- বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ‍+৮০.৫১।
- ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ, সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল।

উল্লেখ্য,
- গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ।
- এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা।
- প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল।
- এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।  

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১৬৫.
তফসিলী ব্যাংকের সংখ্যা মোট কতটি? [ডিসেম্বর,২০২৫]
  1. ৬২ টি
  2. ৬১ টি
  3. ৬৩ টি
  4. ৬৪ টি
ব্যাখ্যা

• তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- তফসিলী ব্যাংকের সংখ্যা মোট ৬২টি।

• অ-তফসিলী ব্যাংক:
- যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না
- মোট অ-তফসিলী ব্যাংক: ৫টি।
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক।

১৬৬.
সম্প্রতি, অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সাথে সম্মতিপত্র স্বাক্ষর করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়:
- ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
- এটি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে (বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা) বিমানবাহিনীর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগগুলোর একটি।

উল্লেখ্য,
- নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এই যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে সক্ষম ৪.৫ জেনারেশন মাল্টিরোল যুদ্ধবিমানগুলোর একটি।
- এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইংরোল কমব্যাট বিমান।
- বিশ্বের নয়টি দেশের বিমানবাহিনীর কাছে এই যুদ্ধবিমান রয়েছে।
- দুই ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ ৫৫ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। 

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

১৬৭.
FOMA এর পূর্ণরূপ কী?
  1. Future-Oriented Mobile Application
  2. Freedom of Multimedia Access
  3. Fast Optical Media Access
  4. Flexible Online Multimedia Access
ব্যাখ্যা
• মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম (Third Generation-3G: 2001-2008):
- জাপানের DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে।
- দ্বিতীয় হতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে, যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা কম।
- প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে এবং এর নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়। এতে অবশ্য উভয় সুইচিং পদ্ধতি চলে।
- ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA (Freedom of Multimedia Access) ইত্যাদি সুবিধা নিয়ে থ্রি-জি মোবাইল ফোন চালু হয়।
- পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু হয় (ডেটা ট্রান্সফার রেট 2 Mbps- এর বেশি)।

• মূলত এই প্রজন্মের ফোনে নিম্নের চারটি স্ট্যান্ডার্ড চালু হয়:
1. HSPA (High speed package Access),
2. WCDMA (Wide band code division multiple access),
3. 3GPP (3rd Generation Partnership Project )
4. UMTS (Universal Mobile Telecommunication System) I

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৬৮.
Find out the correct analogy of 'Fish: Scales' is-
  1. Plane: Wings
  2. Bird: Feathers
  3. Animal: Zoo
  4. Song: Notes
ব্যাখ্যা
"Fish : Scales" (মাছ : আঁশ)-এর correct analogy হলো "Bird : Feathers" (পাখি : পালক)।
- মাছ এর শরীর আঁশ দ্বারা আবৃত। একইভাবে, পাখি এর শরীর পালক দ্বারা আবৃত।

অন্যদিকে, 
ক) Plane : Wings = প্লেনের একটি অংশ হলো এর  Wings, 
গ) Animal : Zoo =  Zoo বা চিড়িয়া খানায়  Animal বা পশুপাখি রাখা হয়। 
ঘ) Song : Notes = song বা গান, সুর বা Notes দিয়ে গঠিত হয়।  

Analogical relation অনুসারে সঠিক উত্তর "Bird : Feathers"

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৬৯.
সর্বপ্রথম কোন দেশ স্বেচ্ছায় গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ইতালি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফ্রান্সে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি:

- ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- ২০২৪ সালের ২৬ নভেম্বর দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়।
- বিলটির পক্ষে ভোট দেন ৭৮০ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দেন ৭২ জন।
- ১৯৭৫ সাল থেকে ফ্রান্সে গর্ভপাত বৈধ হলেও এটি সাংবিধানিক অধিকার ছিল না। ফ্রান্সের জনগণের দাবির ভিত্তিতে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
- সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ মানুষ মনে করেন, গর্ভপাত করা একজন নারীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই সিদ্ধান্তকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় হিসেবে বর্ণনা করেছেন।
- তিনি বলেন, এর মধ্য দিয়ে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে যে নারীর শরীর এবং সিদ্ধান্ত তার নিজস্ব অধিকার।
- ১৯৫৮ সালে ফ্রান্সের সংবিধান প্রণীত হওয়ার পর এই সংশোধনীটি ২৫তম সংশোধনী।
- সর্বশেষ ২০০৮ সালে সংবিধানে পরিবর্তন আনা হয়েছিল।
- এই সংশোধনী নারীর অধিকার সুরক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।
- ফ্রান্সের এই পদক্ষেপ নারীর অধিকার রক্ষায় একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
- বেশিরভাগ মানুষ এবং মানবাধিকার সংগঠন এই পদক্ষেপকে স্বাগত জানালেও গর্ভপাতবিরোধী সংগঠনগুলো এর সমালোচনা করেছে।
- প্যারিসের আইফেল টাওয়ারে আলো জ্বালিয়ে একটি বার্তা প্রদর্শিত হয়: 'শরীর আমার, সিদ্ধান্তও আমার।'

তথ্যসূত্র - DW ওয়েবসাইট।
১৭০.
২০২৪ সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়েছে?
  1. নোভাক জোকোভিচ
  2. ইয়ানিক সিনার
  3. টেলর ফ্রিটজ
  4. কার্লোস আলকারাস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

টেনিস:

- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ Wimbledon 2024:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাস।
- রানার আপ: নোভাক জোকোভিচ।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: বার্বোরা ক্রেচিকোভা।
- রানার আপ: জ্যাসমিন পাওলিনি।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
১৭১.
বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৩ অনুযায়ী, ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি কোন দেশে?
  1. মলদোভা
  2. বেলারুশ
  3. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  4. উত্তর মেসিডোনিয়া
ব্যাখ্যা
• বৈশ্বিক ক্ষুধা সূচক:
- প্রকাশ - ১২ অক্টোবর ২০২৩।
- প্রকাশক - আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe
- অন্তর্ভুক্ত দেশ - ১২৫টি।
- সূচকের শিরোনাম - Global Hunger Index 2023
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি - মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে কম (২০টি দেশে)।
- দেশগুলো হচ্ছে - বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে।
- বাংলাদেশের অবস্থান - ৮১ তম।

তথ্যসূত্র: Global Hunger Index 2023.
১৭২.
Colour : Spectrum ::
  1. Sound : Waves
  2. Liner : Scale
  3. Dimension : Space
  4. Rainbow : Shower
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
- Colour - বর্ণ; রং; আভা।
- Spectrum - বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক)
- Sound - শব্দ; ধ্বনি।
- Waves - তরঙ্গ; ঢেউ।

খ)
- Liner -  নির্দিষ্ট পথে চলাচলকারী যাত্রীবাহী জাহাজ বা বিমান।
- Scale - মাপার জন্য নিয়মিত ব্যবধানে চিহ্নিত ক্রমপরম্পরা; মাপনী; মাপদণ্ড।

গ)
- Dimension - দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা- এদের যেকোনো একটি; মাত্রা।
- Space - যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস।

ঘ)
- Rainbow - রংধনু; ইন্দ্রধনু।
- Shower -  স্বল্পস্থায়ী বর্ষণ; পশলা; বৃষ্টি।

• সুতরাং, বোঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে Sound : Waves.
- The color: spectrum refers to the range of colors that can be produced by the dispersion of light, just as sound is a wave that can be described by its frequency and wavelength.
- অনেক গুলো রঙ বর্ণালি ছড়িয়ে দেয়, আবার আবার অনেক গুলো শব্দ শব্দের ঢেউ বা তরঙ্গ ছড়িয়ে দেয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭৩.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে উচ্চ দারিদ্র্যের হার -
  1. ১৭.১%
  2. ১৮.৭%
  3. ১৯.২%
  4. ২০.৯%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

১৭৪.
What percentage of votes were cast in the 13th parliamentary election?
  1. 54.72%
  2. 55.38%
  3. 59.44%
  4. 62.97%
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
- প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ৫০টি (নিবন্ধিত ৬০টি)।
- প্রদত্ত ভোটের হার ৫৯.৪৪%।
- মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
- গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ।
- তৃতীয়-লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
- পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন।
- ভোট প্রদান ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন (৮০.১১%)।
- মোট প্রার্থী ২২২৮ জন।
- স্বতন্ত্র ২৭৩ জন (নির্বাচিত ৭ জন)।
- নির্বাচিত নারী প্রার্থী ৭ জন,
- বিএনপি থেকে ৬ জন।
- স্বতন্ত্র ১ জন।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা এবং প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১৭৫.
‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর প্রতিপাদ্য কী?
  1. "উন্নতির পথে একসাথে"
  2. "প্রতিবেশী ভালো থাকুক"
  3. "সমাজ গঠন করি, দেশ গড়ি"
  4. "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
‘তারুণ্যের উৎসব-২০২৫’

- ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে।
- উৎসবটি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।
- উৎসবটির প্রতিপাদ্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
- (Change the Country, Change the World)

- প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উদ্বোধন করেছেন।

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনে কর্মপরিকল্পনা সমূহ:
- তারুণ্যের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। 
- যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠান।
- প্রদর্শনী, বিভিন্ন কর্মশালা ও ফেস্টিভ্যাল আয়োজন। 
- জনসচেতনতা বিষয়ক কার্যক্রম।
- প্রতিভা অন্বেষণ ও স্কিল কম্পিটিশন।
- আর্ট গ্যালারীতে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শন।
- অনুদান ও বৃত্তি প্রদান।
- ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান।
- Zero Waste Champion পুরস্কার প্রদান। 
- সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন উৎসবমুখর পরিবেশে।
- প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন।
- কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড।



তথ্যসূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ওয়েবসাইট। [লিঙ্ক]
১৭৬.
বর্তমানে বিশ্বে পেঁয়াজ আমদানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. মালয়েশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. পাকিস্তান
ব্যাখ্যা
পেঁয়াজ আমদানিতে বিশ্বে বাংলাদেশ:
- বাংলাদেশ পেঁয়াজের বড় বাজার।
- পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, ২০২২ সালে বাংলাদেশ ৭ লাখ ২৭ হাজার টন পেঁয়াজ আমদানি করে।
- খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ পেঁয়াজ উৎপাদনকারী দেশের মধ্যে থাকা সত্ত্বেও বাংলাদেশ দেশীয় চাহিদা মেটাতে যথেষ্ট সরবরাহ করতে পারছে না।

অন্যদিকে -
জাতিসংঘের পণ্যবাণিজ্য পরিসংখ্যানের তথ্যভান্ডার (ইউএন কমট্রেড) অনুযায়ী,
- আমেরিকা ৬,৬০,০০০ টন পেঁয়াজ আমদানি করে দ্বিতীয় স্থানে রয়েছে।
- মালয়েশিয়া ৫,২৫,০০০ টন পেঁয়াজ আমদানি করে তৃতীয় স্থানে রয়েছে।

উল্লেখ্য,
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। 

উৎস: ১১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
১৭৭.
কৃষি পরসিংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ অনুসারে, দেশে মোট আবাদযোগ্য জমির পরিমান- ( মে ২০২৫)
  1. ১,৮০,৪৩,০০০ হেক্টর
  2. ১,৫৯,২৮,০০০ হেক্টর
  3. ১,৫৯,৭৫,০০০ হেক্টর
  4. ১,৯৯,৭২,০০০ হেক্টর
ব্যাখ্যা
• কৃষি পরসিংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ 
- বাংলাদেশের ভূমিকে ২০ টি ফিজিওগ্রাফিক ইউনিট ও ৩০ টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়।
-  ২০২১-২২ বছরের বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমান - ১,৫৯,২৮,০০০ হেক্টর। 
- ২০২১-২২ বছরের বাংলাদেশের মোট আবাদী জমির পরিমান - ৮০,৪৩,০০০ হেক্টর।
- বনাঞ্চলের পরিমাণ- ৬৩,৬৩,০০০ একর।

উৎস: কৃষি পরসিংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ ।
১৭৮.
ফিফা ২০২৬ বিশ্বকাপ কতটি গ্রুপ/বিভাগে বিভক্ত থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৬
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
-  মোট গ্রুফ / বিভাগ - ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রায়োন্ডা।

উৎস: FIFA ওয়েবসাইট।

১৭৯.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুষ্টিয়া
  2. ঝিনাইদহ
  3. ফরিদপুর
  4. দিনাজপুর
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪:
উৎপাদনে শীর্ষ জেলা:
- ধান: ময়মনসিংহ।
- গম: ঠাকুরগাঁও।
- চা: মৌলভীবাজার।
- তামাক: কুষ্টিয়া।
- পাট: ফরিদপুর।
- আলু: রংপুর।
- ভুট্টা: দিনাজপুর।
- তুলা: ঝিনাইদহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১৮০.
In which city was the 2025 NATO summit held?
  1. Vilnius
  2. The Hague
  3. Brussels
  4. Alberta
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ২০২৫ সালের ২৪-২৫ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সম্ভাব্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ এবং সদস্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষার জন্য ব্যয়ের পরিমাণ- একটি বিতর্কিত ইস্যু, বিশেষত যুক্তরাষ্ট্রের জন্য।
- ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছে, প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র অত্যধিক অর্থ ব্যয় করছে, অন্য সদস্যদেরও তাদের ব্যয় বাড়াতে হবে।

উৎস: NATO ওয়েবসাইট।
১৮১.
Faith: Atheistic
  1. ক) Honestly : Ethical
  2. খ) Difficulty : Slothful
  3. গ) Apparel : Nude
  4. ঘ) Gymnastic : Agile
ব্যাখ্যা
• Atheistic (নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী) হলো যে সৃষ্টিকর্তায় Faith (বিশ্বাস; আস্থা) করে না।
• Nude (নগ্ন; উলঙ্গ; অনাবৃত)  হলো যার শরীরে Apparel (পোশাক; আবরণ) থাকে না।

Meaning of other words:
- Honestly (adverb) সৎভাবে; অকপটে; প্রকৃতপক্ষে; সত্যি বলতে।
- Ethical (adjective) নীতি অথবা নৈতিক প্রশ্নসম্পর্কিত।

- Difficulty (noun)  দুঃসাধ্যতা; কাঠিন্য; মুশকিল; বাধা; জটিলতা; প্রতিবন্ধকতা।
- Slothful (adjective) নিষ্ক্রিয়; অলস।

- Gymnastic (adjective) শারীরিক প্ৰশিক্ষণ-বিষয়ক।
- Agile (adjective) ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৮২.
চলতি ২০২১-২০২২ অর্থবছরে মোট পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা কত?
  1. ৪৩.৫ বিলিয়ন মা. ডলার
  2. ৪৫.৫ বিলিয়ন মা. ডলার
  3. ৫১.৫ বিলিয়ন মা. ডলার
  4. ৫৪.৫ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্রঃ প্রথম আলো)
১৮৩.
How many Digital banks are currently in Bangladesh?
  1. 59
  2. 60
  3. 1
  4. 62
ব্যাখ্যা
তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী রক্ষণাবেক্ষণকৃত ব্যাংকের তালিকায় যে সকল ব্যাংক রয়েছে।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে, যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে।
- তফসিলি ব্যাংকগুলি নিম্নলিখিত প্রকারের মধ্যে শ্রেণিবদ্ধ করা হয়:

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (SOCB):
- বাংলাদেশ সরকারের সম্পূর্ণ বা প্রধানত মালিকানাধীন ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

বিশেষায়িত ব্যাংক (এসডিবি): 
- বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে যেগুলো কৃষি বা শিল্প উন্নয়নের মতো সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এসব ব্যাংক সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।

বেসরকারী বাণিজ্যিক ব্যাংক (পিসিবি):
- এখানে ৪৩ টি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা প্রধানত ব্যক্তি / বেসরকারী সংস্থার মালিকানাধীন।
- বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দুটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে:
প্রচলিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক:
- ৩৩টি প্রচলিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক এখন কাজ করছে।
- তারা প্রচলিত ফ্যাশনে অর্থাৎ সুদ ভিত্তিক অপারেশনে ব্যাংকিং ফাংশন সম্পাদন করে।

ইসলামী শরিয়াহ ভিত্তিক:
- বাংলাদেশে ১০টি ইসলামী শরিয়াহ ভিত্তিক পিসিবি রয়েছে। 
- তারা ইসলামী শরিয়াহ ভিত্তিক নীতিমালা অর্থাৎ লাভ-ক্ষতি ভাগাভাগি (পিএলএস) মোড অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক:
- ১ টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা ব্যক্তি / বেসরকারী সংস্থার মালিকানাধীন।
- নাম: Nagad Digital Bank PLC.
- এটি একটি ডিজিটাল ব্যাংক যার কোনো শাখা নেই।

বিদেশী বাণিজ্যিক ব্যাংক (এফসিবি):
- ৯টি এফসিবি বিদেশে অন্তর্ভুক্ত ব্যাংকের শাখা হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

অ-তফসিলি ব্যাংক:
- যে ব্যাংকগুলি বিশেষ এবং নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এবং কোনও আইনের অধীনে কাজ করে তবে তফসিলি ব্যাংক নয়।
- এসব ব্যাংক তফসিলি ব্যাংকের সব কাজ করতে পারে না।
- বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলি ব্যাংক রয়েছে, যেগুলো হলো:
i) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
ii) কর্মসংস্থাপন ব্যাংক,
iii) গ্রামীণ ব্যাংক,
iv) জুবিলী ব্যাংক,
v) পল্লী সঞ্চয় ব্যাংক

উৎস: বাংলাদেশ ব্যাংক।
১৮৪.
বাংলাদেশের সর্বশেষ ভূ-উপগ্রহ কেন্দ্র কোনটি? (অক্টোবর, ২০২৪)
  1. বেতবুনিয়া
  2. তালিবাবাদ
  3. মহাখালী
  4. সিলেট
ব্যাখ্যা
ভূ-উপগ্রহ কেন্দ্র:
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথা:
- বেতবুনিয়া (রাঙ্গামাটি), 
- তালিবাবাদ (গাজীপুর),
- মহাখালী (ঢাকা) এবং 
- সিলেট।

- প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া (১৯৭৫) এবং সর্বশেষ কেন্দ্র সিলেট (১৯৯৭)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৮৫.
নিচের কোন দেশটি GCC (Gulf Cooperation Council) এর সদস্য নয়?
  1. ইয়েমেন
  2. কুয়েত
  3. কাতার
  4. বাহরাইন
ব্যাখ্যা
GCC:
- GCC এর পূর্ণরুপ- Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫ মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং,
→ ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
১৮৬.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.১২%
  2. ১.২১%
  3. ১.৩২%
  4. ১.৩৭%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১৮৭.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি? [ জুলাই, ২০২৫]
  1. ১০টি
  2. ১৫টি
  3. ৫টি
  4. ২০ টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুলাই, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উল্লেখ্য,
• বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৮৮.
Which armed group recently announced its disbandment after decades of conflict? [May, 2025]
  1. Rapid Support Forces
  2. Moro Islamic Liberation Front
  3. Kurdistan Workers' Party
  4. Liberation Tigers of Tamil Eelam
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে):
- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) হলো উত্তর ইরাক এবং দক্ষিণ-পূর্ব তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল।
- ১৯৭০ এর দশকের শেষের দিকে আবদুল্লাহ ওকালান পিকেকে প্রতিষ্ঠা করেন।
- ১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে পিকেকে তাদের লড়াই শুরু করে।
- সেই লড়াইয়ে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
- তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই গোষ্ঠীকে।
- ফেব্রুয়ারিতে পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের পর সংগঠনটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

সম্প্রতি,
- সংগঠনের ১২তম কংগ্রেসে সিদ্ধান্ত নেয়া হয় যে, পিকেকের সাংগঠনিক কাঠামো ভেঙে ফেলা হবে এবং সশস্ত্র লড়াই বন্ধ করা হবে।
- চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে ১২ মে, ২০২৫ আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
- সিরিয়া ও ইরাকের শীর্ষ কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির জন্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তথ্যসূত্র: বাসস।
১৮৯.
According to the Economic Survey 2025, what is the proportion of manpower employed in the agricultural sector in GDP?
  1. 37.59%
  2. 38.43%
  3. 40.16%
  4. 44.67%
  5. 46.81%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৬২%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৯০.
দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কোন তারিখ? 
  1. ১ বৈশাখ, ১৪৩৩
  2. ১ চৈত্র, ১৪৩৩
  3. ৩ বৈশাখ, ১৪৩৩
  4. ২ চৈত্র, ১৪৩৩
ব্যাখ্যা

- দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ। 
- আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে সারা দেশের সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে।
- এরপর প্রাক-পাইলট পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৯টি নির্বাচিত উপজেলার ৯টি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে।
- নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।
- কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

১৯১.
BIMSTEC- এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য দেশ: ৭টি ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (আগস্ট, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা,থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (BIST-EC)’ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
- যা ‘ব্যাংকক ঘোষণা’ নামে পরিচিত। 
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে, ভুটান ও নেপাল এই সংগঠনে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
- ২০০৪ সালের ৩১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বঙ্গোপসাগর উদ্যোগ: বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (BIMSTEC)’ রাখা হয়। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১৯২.
OIC এর বর্তমান (২০২৪) সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ৫২টি
  2. ৫৫টি
  3. ৫৭টি
  4. ৫৯টি
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
১৯৩.
According to the Economic Survey 2025, what is the rate of inflation?
  1.  5.79%
  2. 6.59%
  3. 7.12%
  4. 8.48%
  5. 9.71%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৯৪.
Which U.S. state has recently become the world's fourth-largest economy? [May, 2025]
  1. Florida
  2. California
  3. New York
  4. Washington
ব্যাখ্যা
বৈশ্বিক অর্থনীতি:
- বিশ্ব অর্থনীতির র‍্যাংকিংয়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।
- ক্যালিফোর্নিয়া জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান দখল করেছে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
- ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ট্রিলিয়ন ডলারে, যেখানে জাপানের জিডিপি হয়েছে ৪ দশমিক ০১ ট্রিলিয়ন ডলার।
- ফলে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন, কৃষি, প্রযুক্তি খাত ও বিনোদন শিল্পে ক্যালিফোর্নিয়ার প্রভাব অনেক গুরত্বপূর্ণ।
- এর পাশাপাশি দেশটির দুটি সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর লং বিচ ও লস অ্যাঞ্জেলেস এ রাজ্যেই অবস্থিত।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
১৯৫.
টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে?
  1. তামিম ইকবাল
  2. মাহমুদুল্লাহ
  3. সাকিব আল হাসান
  4. মাশরাফি বিন মর্তুজা
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রয়েছে।
- টেস্ট ক্রিকেটে অধিনায়ক - মমিনুল হক
- ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক - তামিম ইকবাল
- টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক - মাহমুদুল্লাহ
১৯৬.
Virology : Virus :: Anthropology : ?
  1. ক) Amoeba
  2. খ) Human
  3. গ) Nature
  4. ঘ) Society
ব্যাখ্যা
• Anthropology [Uncountable noun] নরবিজ্ঞান; নরবিদ্যা; নৃতত্ত্ব।
- The study of the human race, its culture and society, and its physical development.

• Virology [uncountable noun] ভাইরাস ও ভাইরাস সংক্রান্ত রোগের গবেষণা; ভাইরাসবিদ্যা।
- The scientific study of viruses and the diseases that they cause.

• ভাইরাস ও ভাইরাস সংক্রান্ত রোগের গবেষণা হলো Virology.
•  মানব জাতি এবং তাদের সংস্কৃতি ও সমাজের অধ্যয়ন হলো Anthropology.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৯৭.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৫ এর তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি?
  1. জুরিখ
  2. কোপেনহেগেন
  3. মদিনা
  4. মক্কা
ব্যাখ্যা

• গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

» শীর্ষ শহর:
১) কোপেনহেগেন, ডেনমার্ক।
২) ভিয়েনা, অস্ট্রিয়া।
৩) জুরিখ, সুইজারল্যান্ড।
৪) মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
৫) জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ ঢাকার অবস্থান ১৭১ তম।

উল্লেখ্য, 
- মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী মদিনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'স্বাস্থ্যকর শহর' হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৌদি আরবের আরও ১৪টি শহরকে 'স্বাস্থ্যকর' স্বীকৃতি দিয়েছে।
- এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

তথ্যসূত্র: বিবিসি বাংলার রিপোর্ট।

১৯৮.
বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি?
ব্যাখ্যা
বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি - ৫টি।  যথা:
- চট্টগ্রাম,
- সিলেট,
- বরিশাল,
- পাবনা ও
- রংপুর।
১৯৯.
Where will the 6th summit of BIMSTEC be held in 2024?
  1. Myanmar
  2. Insia
  3. Sri lanka
  4. Thailand
ব্যাখ্যা
২০২৪ সালে BIMSTEC এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

⇒ ২০২৪ সালে BIMSTEC এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
২০০.
সম্প্রতি, ভারতের কোথায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে? [জুন, ২০২৫]
  1. সুরাট, গুজরাট
  2. মুম্বাই, মহারাষ্ট্র
  3. চেন্নাই, তামিলনাড়ু
  4. আহমেদাবাদ, গুজরাট
ব্যাখ্যা
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা:
- ১২ জুন, ২০২৫ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে।
- বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
- আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদের মেঘানিনগর এলাকার বি. জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয়।
- বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৪১ জন নিহত হন এবং মাত্র একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।
- এই দুর্ঘটনাটি ভারতের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
- প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ইঞ্জিনের শক্তি হ্রাস এবং কারিগরি ত্রুটির সম্ভাবনার কথা বলা হচ্ছে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [LINK]