বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ১৯ / ৯২ · ১,৮০১১,৯০০ / ৯,৩৬৭

১,৮০১.
'APEC Summit- 2025' কোথায় অনুষ্ঠিত হবে?[জুলাই, ২০২৫]
  1. পেরু
  2. থাইল্যান্ড
  3. মালেশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• 'APEC Summit- 2025' দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।[জুলাই, ২০২৫]

• APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।[জুলাই, ২০২৫]
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
১,৮০২.
DVD-এর পূর্ণরূপ কী?
  1. Digital Video Decode
  2. Duplicate Video Disk
  3. Digital Versatile Disk
  4. Digital Video Device
ব্যাখ্যা
• অপটিক্যাল স্টোরেজ সিস্টেম (Optical Storage System):
- যে সমস্ত ডিস্কে Optical Storage Technology-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়, তাকে Optical Disk বলা হয়।
- যেমন: CD-ROM Disk বা CD Disk, DVD ইত্যাদি।

• ডিভিডি (DVD):
- ১৯৯৬ সালের দিকে অধিক ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ডিস্কের উন্নতমানের সংস্করণ ডিভিডির (DVD- Digital Versatile Disk/Digital Video Disc) উদ্ভব হয়।
- DVD-এর গঠন ও আকার সিডির মতোই।
- তবে অধিক পরিমাণে তথ্য সংরক্ষণ করার জন্য DVD-তে ট্র্যাকসমূহ আরো ঘন করে সন্নিবেশিত থাকে।
- সাধারণত DVD-এর ধারণক্ষমতা ৪ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮০৩.
বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান-
  1. ২য়
  2. ৫ম
  3. ৭ম
  4. ৮ম
ব্যাখ্যা

বাঘের সংখ্যা:
- বিশ্বে বাঘের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- বর্তমানে বাংলাদেশে বাঘের সংখ্যা ১৪৬।
- বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবনই এখানকার বাঘের মূল বিচরণক্ষেত্র।

- এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং শরণখোলার বনাঞ্চলও বাঘের আবাসস্থল।

উল্লেখ্য,
- বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক বাঘ থাকা দেশগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত।
- দেশটিতে বর্তমানে ৩ হাজার ১৬৭টি বাঘ রয়েছে।

উৎস: প্রথম আলো।

১,৮০৪.
২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র, 
২. সৌদি আরব, 
৩. সংযুক্ত আরব আমিরাত, 
৪. যুক্তরাজ্য, 
৫. মালয়েশিয়া। 

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১,৮০৫.
নিম্নলিখিত কোন দেশটি APTA-এর সদস্য? [মে, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. মালয়েশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
বাংলাদেশ APTA-এর সদস্য। অন্যদিকে, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া APTA-এর সদস্য নয়। 

APTA:

- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ২ নভেম্বর, ২০০৫।
- চুক্তিটি কার্যকর হয়: ১ সেপ্টেম্বর, ২০০৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি (বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, মঙ্গোলিয়া এবং শ্রীলঙ্কা)।

উল্লেখ্য,
- এর পূর্বনাম ছিল ব্যাংকক চুক্তি।
- ব্যাংকক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৫ সালে।
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (UN-ESCAP) উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- শ্রীলঙ্কা ব্যাংকক চুক্তি এবং APTA এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন হয়ে APTA নামধারণ করে।

উৎস: ESCAP ওয়েবসাইট।
১,৮০৬.
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীনে দেশে মোট কয়টি রাবারবাগান আছে? [জুন, ২০২৫]
  1. ১২টি
  2. ১৬টি
  3. ১৮টি
  4. ২২টি
ব্যাখ্যা
রাবার:
- রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ সম্পদ যার বিভিন্ন ধরণের ব্যবহার রয়েছে।
- রাবার গাছের কষ (ল্যাটেক্স) থেকে রাবার উৎপন্ন হয়।
- বিংশ শতাব্দীর শুরুর দিকে বৃটিশদের মাধ্যমে বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয়।
- ১৯৫২ সালে তৎকালীন বনবিভাগ মালয়েশিয়া ও শ্রীলংকা হতে রাবার বীজ ও কয়েক হাজার রাবার চারা নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও টাঙাইলের মধুপুর এলাকায় কিছু গাছ রোপণ করে।
- ১৯৫৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বাংলাদেশে রাবার চাষের সম্ভাব্যতা যাচাই করে এবং এদেশের জলবায়ু ও মাটি রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী তাই বাণিজ্যিকভাবে রাবার চাষ করার সুপারিশ করে।
- ১৯৬১ সালে সরকারী পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য এলাকায় রাবার চাষ শুরু করা হয়।

উল্লেখ্য,
- বিএফআইডিসির মালিকানাধীন রাবার বাগান রয়েছে ১৮টি।
- এর মধ্যে চট্টগ্রাম জোন (৯টি বাগান), সিলেট জোন (৪টি বাগান), টাংগাইল-শেরপুর জোন (৫টি বাগান)।

⇒ বিএফআইডিসি ১৯৮০-৮১ সাল হতে উচ্চ ফলনশীল রাবার চারা রোপণ শুরু করে এবং ১৯৯৭ সালের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও মধুপুরের ১৩,২০৭ হেক্টর জমিতে ১৬টি রাবার বাগান সৃজন করে।
- তার মধ্যে ৮% চারা মালয়েশিয়া হতে আনীত প্রিম ৬০০ এবং পিবি ২৩৫ ক্লোন হতে লাগানো হয়।
- প্রতিটি ক্লোন হতে উৎপন্ন চারা হতে বছরে তিন কেজি করে রাবার উৎপন্ন হয়।

উৎস: i) বাংলাদেশ রাবার বোর্ড ওয়েবসাইট।
ii) বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইট।
১,৮০৭.
গাজা পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত 'বোর্ড অব পিস'- এর চেয়ারম্যান কে?
  1. মার্কো রুবিও
  2. জ্যারেড কুশনার
  3. ডোনাল্ড ট্রাম্প
  4.  রবার্ট গ্যাব্রিয়েল
ব্যাখ্যা

• 'বোর্ড অব পিস': 
- গাজা পুনর্গঠনে 'বোর্ড অব পিস' গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প।
- গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
- ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জ্যারেড কুশনার এতে 'প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য' থাকবেন।
- ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন।
- তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে ২০-দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।
- সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড।
- একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন।

তথ্যসূত্র: বিবিসি। 

১,৮০৮.
ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. জামালপুর
  2. ফরিদপুর
  3. নাটোর
  4. দিনাজপুর
ব্যাখ্যা
বাংলাদেশে ইক্ষু উৎপাদনে
প্রথম - নাটোর
দ্বিতীয় - জামালপুর
তৃতীয় - কুষ্টিয়া
চতুর্থ – গাইবান্ধা।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১,৮০৯.
Who won the 2025 Nobel Prize in Literature?
  1. Jon Fosse
  2. Abdulrazak Gurnah
  3. Annie Ernaux
  4. Laszlo Krasznahorkai
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

১,৮১০.
এশিয়া কাপ- ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হবে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. ওমান
  3. পাকিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

এশিয়া কাপ- ২০২৫:
- আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
- প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৮১১.
২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী, শিল্প খাতের প্রবৃদ্ধির হার (চূড়ান্ত) কত?
  1. ৩.৫১%
  2. ৪.২৮%
  3. ৫.৭৪%
  4. ৬.৩৯%
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করে।
- প্রতিবেদনে চলতি ও স্থির মূল্যের জিডিপি, খাতভিত্তিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বিনিয়োগ-সঞ্চয় অনুপাত ও মাথাপিছু ১০৫০২ আয়ের চূড়ান্ত চিত্র উপস্থাপন করা হয়েছে।

⇒ স্থূল দেশজ উৎপাদ (জিডিপি) ও প্রবৃদ্ধির হার (চূড়ান্ত):
- চলতি মূল্যে জিডিপি (মিলিয়ন টাকা): ৫০,০২৬,৫৩৭।
- চলতি মূল্যে জিডিপি (কোটি টাকা): ৫০,০২,৬৫৪।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন টাকা): ৫০,০২৭।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন ইউএস ডলার): ৪৫০।
- স্থির মূল্যে প্রবৃদ্ধির হার (%): ৪.২২%।

⇒ স্থির মূল্যে তিনটি বৃহৎ খাতের প্রবৃদ্ধির হার (চূড়ান্ত):
- কৃষি: ৩.৩০%।
- শিল্প: ৩.৫১%।
- সেবা: ৫.০৯%।

তথ্যসূত্র - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট।
১,৮১২.
Which novel from Bangladesh has recently been included in the UNESCO 'World Memory' list?
  1. Poddorag
  2. Aar Koto Din
  3. Shesher Kabita
  4. Putul Nacher Itikotha
  5. Sultana's Dream
ব্যাখ্যা
সুলতানা’স ড্রিম:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’।
- এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীস্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়।
- এবারের তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নয়টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল।

- বাংলাদেশের পক্ষ থেকে মৌক্যাপের কাছে ‘সুলতানা’স ড্রিম’-এর নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
- বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়।
- তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে।
- দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে।
- মিউজিয়ামের পক্ষ থেকে এর ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়।
- রোকেয়ার লেখাটিসহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতেও সংরক্ষিত আছে।
- এর আগে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট ও প্রথম আলো।
১,৮১৩.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. পিরোজপুর
  3. জামালপুর
  4. যশোর
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
১,৮১৪.
STARE : GLANCE :: _______
  1. Participate : Observe
  2. Scorn : Admire
  3. Gulp : Sip
  4. Confide : Tell
ব্যাখ্যা

• STARE : GLANCE :: Gulp : Sip.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Stare: দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা।
- Glance: ক্ষনিক দেখা, এক পলক দেখা।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Gulp: গলাধ:করণ করা; গবগব বা ঢকঢক করে গেলা।
- Sip: একটু একটু করে চুমুক দিয়ে পান করা।

• Analogical Relation:
- Stare (স্থির দৃষ্টিতে তাকানো) ও Glance (এক পলক দেখা) তাকানোর দুটি ধরন।
- অন্যদিকে Gulp (ঢক ঢক করে গেলা) ও Sip (চুমুক দিয়ে খাওয়া) পান করার দুটি ধরন।
- দুটি শব্দজোড়া ক্ষেত্রেই অপর শব্দটি একই ধরণের কাজের বিপরীত রূপ প্রকাশ পাচ্ছে।

• অন্যান্য অপশন, 
- Participate: অংশীদার হওয়া; অংশ নেওয়া।
- Observer: যে ব্যক্তি পর্যবেক্ষণ করে।

- Scorn: অশ্রদ্ধা; ঘৃণা; তাচ্ছিল্য।
- Admire: বিস্ময়বিমুগ্ধ হওয়া; প্রশস্তি/প্রশংসা করা।

- Confide: বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা।
- Tell: বলা, জানানো।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Gulp : Sip.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,৮১৫.
The district with the highest population growth rate is - ( According to the Population & Housing Census 2022)
  1. Dhaka
  2. Barisal
  3. Narayanganj
  4. Gazipur
ব্যাখ্যা
• জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে গাজীপুর জেলায়।

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ১৫-২১ জুন, ২০২২ সময়সীমায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করা হয়।
- দেশে মোট জনসংখ্যা-১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১২%।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব - ১,১১৯ জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে বিভাগে - ঢাকা (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম যে বিভাগে - বরিশাল (৬৮৮ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে জেলায় - ঢাকা (১০,০৬৭ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম যে জেলায়- রাঙামাটি (১০৬ জন)।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যে জেলায় - গাজীপুর (৩.৮৭%)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২
১,৮১৬.
নাটক ও নাট্যসাহিত্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪  লাভ করেন-
  1. সলিমুল্লাহ খান 
  2. সৈয়দ জামিল আহমেদ 
  3. শুভাশিস সিনহা 
  4. মাসুদ খান
ব্যাখ্যা

- ২০২৫ সালে নাটক ও নাট্যসাহিত্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ লাভ করেন শুভাশিস সিনহা।

• বাংলা একাডেমি পুরস্কার:

- বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয়: ১৯৬০ সালে।
- বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

• বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪:
- কবিতা- মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান,
- বিজ্ঞান: রেজাউর রহমান,
- অনুবাদক: জি এইচ হাবিব,
- গবেষণা- মুহম্মদ শামজাহান মিয়া,
- ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ।

উৎস: বাংলা একাডেমি  ওয়েবসােইট।[লিঙ্ক]

১,৮১৭.
জি-২০-এর নতুন সদস্য -
  1. আরব লীগ
  2. বাংলাদেশ
  3. সিঙ্গাপুর
  4. আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- ২০২৩ সালে ৯-১০ সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।
- স্লোগান ছিল: ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

এছাড়াও,
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: i) জি-২০ ওয়েবসাইট।
        ii) ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৮১৮.
মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত কে?
  1. সারাহ পলিন
  2. জন কেরি
  3. হিলারি ক্লিনটন
  4. লয়েড অস্টিন
ব্যাখ্যা

- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত হলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
- সম্প্রতি তিনি বাংলাদেশ সফর করেন।
(তথ্যসূত্র: হোয়াইট হাউজ ওয়েবসাইট)

১,৮১৯.
বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কোনটি?
  1. ক) ২০২১-২০৪১
  2. খ) ২০০৯-২০২১
  3. গ) ২০১০-২০২১
  4. ঘ) ২০১২-২০২১
ব্যাখ্যা
• এ পর্যন্ত বাংলাদেশ ২টি দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে।
• প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল ছিল- ২০১০-২০২১
• এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সুষম ও সমন্বিত উন্নয়ন অর্জন।
• প্রধান লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের সমৃদ্ধ দেশে উন্নীত করা।
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল- ২০২১-২০৪১ সাল।
• উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সুশাসন আরও সুসংহত করা এবং বাংলাদেশকে আধুনিক বিশ্বের দেশ হিসেবে গড়ে তোলা।
• প্রধান লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করানো। 

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন এবং পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
১,৮২০.
What was the theme of Earth Day- 2025?
  1. Restore Our Earth
  2. Invest in Our Planet
  3. Save Earth, Save Future
  4. Our Power, Our Planet
ব্যাখ্যা
বিশ্ব ধরিত্রী দিবস (EARTH DAY):
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
- বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদযাপিত হয় ১৯৭০ সালের ২২ এপ্রিল।
- যুক্তরাষ্ট্রের সিনেটর গে লর্ড নেলসন এই দিবসের প্রবর্তন করেন।
- দুই দশক পর ১৯৯০ সালে এটি বৈশ্বিক রূপ পায়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী প্রায় ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।
- জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- বিশ্ব ধরিত্রী দিবস- ২০২৫ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ (OUR POWER, OUR PLANET)।

তথ্যসূত্র: আর্থ ডে নেটওয়ার্ক। [LINK]
১,৮২১.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুসারে, পুরুষ ও নারীর অনুপাত কত?
  1. ক) ১০১ : ১০০
  2. খ) ৯৯ : ১০০
  3. গ) ৯৮ : ১০০
  4. ঘ) ১০০ : ১০১
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য:

পুরুষ ও নারীর অনুপাত ৯৮ : ১০০
জানশুমারি পরিচালনা করে - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS). 
জনশুমারি অনুষ্ঠিত হয় - ১০ বছর পরপর।
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২। তবে বন্যা পরিস্থির কারণে কিছু কিছু এলাকায় ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।
প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয় - ২৭ জুলাই ২০২২।
জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন। পুরুষ: ৮,১৭,১২,৮২৪ জন; নারী: ৮,৩৩,৪৭,২০৬ জন; হিজড়া: ১২,৬২৯ জন। [১৭,৫০৭টি খানার ৮৫,৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, তাই মোট জনসংখ্যার সাথে লিঙ্গ ভিত্তিক জনসংখ্যার কিছুটা পার্থক্য রয়েছে।]
জনসংখ্যা বৃদ্ধির হার – ১.২২%
জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে – ১,১১৯ জন।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
১,৮২২.
What does SAFTA stands for?
  1. SAARC Free Trade Area
  2. SAARC Free Trading Arrangement
  3. South Asian Free Trade Area
  4. South Asian Free Trading Arrangement
ব্যাখ্যা
SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।

SAFTA:

- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

উল্লেখ্য,
SAPTA:
- SAPTA এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement।
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১৯৯৫ সালে।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,৮২৩.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
ব্যাখ্যা

মাথাপিছু জিডিপি:
- মাথাপিছু জিডিপি হলো একটি দেশের মোট দেশজ উৎপাদনকে (জিডিপি) দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, সেটি
- সহজভাবে বললে, দেশের মোট উৎপাদিত সম্পদের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য গড় কতটুকু অর্থ বা সম্পদ তৈরি হয়েছে, সেটি হলো মাথাপিছু জিডিপি।
- সম্প্রতি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান অর্থনৈতিক সূচক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 
- এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় দশকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় তিন গুণ বেড়েছে। 
- তারপরও দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
- ২০২৪ সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি এখন ২ হাজার ৬২৫ মার্কিন ডলার।

উল্লেখ্য,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে শীর্ষে রয়েছে মালদ্বীপ।
- এই দ্বীপরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু জিডিপি হচ্ছে ১১ হাজার ডলারের বেশি।
- তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা; দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ৪ হাজার ৫১৬ ডলার।
- এ ছাড়া প্রায় ৪ হাজার ডলার নিয়ে ভুটান তৃতীয় ও ২ হাজার ৮০০ ডলার নিয়ে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্নে আফগানিস্তানের (৪০০ ডলারের বেশি) অবস্থান।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৮২৪.
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
  1. ২ অক্টোবর
  2. ৩ অক্টোবর
  3. ৪ অক্টোবর
  4. ৬ অক্টোবর
ব্যাখ্যা

বিশ্ব প্রাণী দিবস:
- বিশ্বের প্রাণীদের অধিকার নিশ্চিতে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়ে থাকে। 
- ১৯২৫ সালে, পোলিশ সাংবাদিক, লেখক, সম্পাদক এবং অ্যাক্টিভিস্ট হেনরিখ জিমারম্যান প্রথমবার বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন।
- তাঁর উদ্যোগেই ১৯২৫ সালের ২৪ মার্চ বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথম দিবসটি পালিত হয়।
- পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 

উল্লেখ্য,
- ২০২৫ সালে ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে দিবসটির ১০০তম বার্ষিকী পালিত হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১,৮২৫.
বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের বর্তমান (এপ্রিল, ২০২৪) প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
  1. Jeff Bezos
  2. Andy Jassy
  3. Jack Ma
  4. Jack Dorsey
ব্যাখ্যা
• আমাজন (Amazon): 
- বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান হলো আমাজন। অ্যামাজন যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কর্মার্স সাইট।
- এটি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্রতিষ্ঠিত হয়।
- আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী (CEO) হলেন ⎯ Jeff Bezos (জেফ বেজোস)।
- তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে Amzon এর CEO পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসাবে রয়েছেন।

- আমাজনের বর্তমান প্রধান নির্বাহী (CEO) হলেন ⎯ Andy Jassy (অ্যান্ডি জেসি)।
- তিনি জেফ বেজোস সরে যাওয়ার পর ২০২১ সালের জুলাই থেকে এই পদে রয়েছেন।

- আমাজনের সদরদপ্তর: Seattle, Washington, United States
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
--------------------
- Jack Ma হলেন আলিবাবা গ্রুপের co-founder.
- Jack Dorsey হলেন টুইটারের (বর্তমান 'এক্স') co-founder এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

উৎস:
১. আমাজন ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
১,৮২৬.
EPI এর পূর্ণরূপ কী? 
  1. Extended Program of Immunity 
  2. Exclusive Program of Infection 
  3. Expanded Program on Immunization 
  4. Essential Program on Immunization 
ব্যাখ্যা

- EPI এর পূর্ণরূপ হচ্ছে- Expanded Program on Immunization.

ভ্যাকসিনেশন: 
- বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization-WHO) এর (Expanded Program on Immunization -EPI) কার্যক্রমের আওতায় শিশুদের প্রাণঘাতী কয়েকটি রোগ যথা- যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, পোলিও এবং হাম ইত্যাদির ভ্যাকসিন দেওয়া হয়। 
- এছাড়াও হেপাটাইটিস-বি এবং হিমোফাইলা ইনফ্লুয়েঞ্জা-বি -এর ভ্যাকসিন দেওয়া হয়। 
- মা এবং শিশুকে টিটেনাস থেকে রক্ষার জন্য টিটেনাস টক্সেয়েড (tetanus toxoid) ভ্যাকসিন দেওয়া হয়।


উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৮২৭.
সম্প্রতি G-7 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? [ডিসেম্বর ২০২৪]
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ G-7 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন:

- বিশ্বের সবচেয়ে ধনী সাত দেশের অর্থনৈতিক জোট জি৭।
- সম্প্রতি G-7 জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইতালির আনাগনি এবং ফিউজ্জি শহরে ২৫-২৬ নভেম্বর ২০২৪ তারিখে সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
- এই বৈঠকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, মধ্যপ্রাচ্যের মানবিক সংকট, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা, এবং আফ্রিকা ও হাইতির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
- এছাড়া, উন্নয়ন সহযোগিতা এবং মানবাধিকার রক্ষায় সম্মিলিত কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে​

⇒ এক নজরে G-7
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা নিউজ, g7italy.it [লিঙ্ক] ও ইতালির সংশ্লিষ্ট সরকারী ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৮২৮.
‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কত শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ২.৩%
  2. ৩.১%
  3. ৩.৬%
  4. ৪.২%
ব্যাখ্যা
• 'বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা':
- ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।
- সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৩ শতাংশ হবে।
- সংস্থাটির প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপ্রেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এতে বলা হয়, উচ্চ হারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সব অর্থনীতির জন্যই একটি বড় ‘প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে।
- বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে তাদের মাত্র ছয় মাস আগের পূর্বাভাসের তুলনায় বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে।
- সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান ছয়টি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে।

উৎস: প্রথম আলো ও ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট।
১,৮২৯.
সম্প্রতি, বায়ুদূষণ নিরীক্ষণে বাংলাদেশের সাথে পাঁচ মিলিয়ন ডলার অনুদানের চুক্তি সই করে- [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
অনুদান চুক্তি:
- সম্প্রতি, বায়ুদূষণ নিরীক্ষণে বাংলাদেশের সাথে পাঁচ মিলিয়ন ডলার অনুদানের চুক্তি সই করে জাপান।
- বায়ুদূষণ নিরীক্ষণে সরঞ্জাম উন্নয়ন প্রকল্পে ৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান সহায়তা দেবে জাপান।
-  বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন।
- এ প্রকল্পের আওতায় রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মূলত যানবাহনের নির্গমন থেকে বায়ু দূষণকারী পদার্থ পরিমাপ ও বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য বায়ু দূষণ নিরীক্ষণে সরঞ্জাম স্থাপন করা হবে।
- ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে অবদান রাখবে।
- আগামী মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।

তথ্যসূত্র- বাসস। [Link]
১,৮৩০.
According to Transparency International's (TI) Corruption Index, which country is the most corrupt? (February, 2025)
  1. Somalia
  2. Afghanistan
  3. South Sudan
  4. Venezuela
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,৮৩১.
Choose the one which mention the quality common to the three given words.
২৬. Wheat: Barley: Rice
  1. Food
  2. Agriculture
  3. Crams
  4. Cereals
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
- Wheat - গম
- Barley - যব।
- Rice - ভাত; চাল।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Food - খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন
খ) Agriculture - কৃষি; কৃষিকাজ; কৃষিবিজ্ঞান।
গ) Crams - ঠেসে ঠেসে ভরা; কানায় কানায় ভরা, না-বুঝে মুখস্থ করা বা করানো।
ঘ) Cereals -  যেকোনো প্রকার খাদ্যশস্য,  শস্য থেকে তৈরি (বিশেষত সকালের) খাবার।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Cereals.
- Wheat, barley, and rice are all grains that fall under the category of cereals.
- The quality common to wheat, barley, and rice is that they are all cereals.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৮৩২.
বাংলাদেশে কোন ধরনের বাজেট প্রণয়ন করা হয়?
  1. ঘাটতি বাজেট
  2. সম্পূরক বাজেট
  3. সুষম বাজেট
  4. উদ্বৃত্ত বাজেট
ব্যাখ্যা

⇒ বাংলাদেশে ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়।

ঘাটতি বাজেট:
- কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে।
- বাজেটের এ ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার সাধারণ মানুষের কাছ থেকে ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান নিয়ে থাকে।
- ঘাটতি বাজেট বলতে বোঝায় যখন ব্যয় আয়ের চেয়ে বেশি হয়।
- সাধারণত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত ঘাটতিকে সহনীয় বলে ধরা হয়।
- বাজেট ঘাটতি দুভাবে পূরণ করা হয়।
- বৈদেশিক উৎস: এটি মূলত বৈদেশিক ঋণ।
- সরকার বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহজ শর্তে ঋণ নেয়।
- অভ্যন্তরীণ উৎস: সরকার দুভাবে দেশের ভেতর থেকে ঋণ নেয়।
- যেমন, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংকবহির্ভূত ব্যবস্থা।

তথ্যসূত্র - অর্থনীতি ১ম পত্র, এইএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দৈনিক ইত্তেফাক।

১,৮৩৩.
বর্তমানে NATO-র মহাসচিব কে?[জানুয়ারি, ২০২৬]
  1. মার্ক রুটে 
  2. ডোনাল্ড ট্রাম্প 
  3. ভলোদিমির জেলেনস্কি
  4. জেনস স্টল্টেনবার্গ 
ব্যাখ্যা

• ন্যাটো (NATO): 
- ন্যাটো (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 
- ন্যাটোর পূর্ণরূপ হলো : North Atlantic Treaty Organization.
- সংস্থাটির সদর দপ্তর বর্তমানে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং সম্মিলিত প্রতিরক্ষার নীতি অনুসারে যৌথভাবে তাদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করাই ন্যাটোর প্রধান কাজ।
- বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা ৩২টি এবং
- ২০২৫ সালের ২৪–২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথমবারের মতো ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ১ অক্টোবর ২০২৪ থেকে দায়িত্ব গ্রহন করেছেন।

উৎস: Britannica ও NATO Official Website.

১,৮৩৪.
How many countries are members of the Arab League? (September, 2025)
  1. 20
  2. 21
  3. 22
  4. 23
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (সেপ্টেম্বর, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

১,৮৩৫.
বর্তমানে দেশে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে? [আগস্ট, ২০২৪]
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ১০ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

পঞ্চবার্ষিকী পরিকল্পনা
:
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে।
- ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে।

• প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৭৩-৭৮।
• দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৮০-৮৫।
• তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৮৫-৯০।
• চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৯০-৯৫।
• পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ১৯৯৭-২০০২।
• ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১১-১৫।
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১৬-২০।
• অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০২০-২৫।

উল্লেখ্য,
⇒ ৮ম-পঞ্চবার্ষিক-পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০-জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%।
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%।
- চরম দারিদ্র্যের হার: ৭.৪%।
- অর্থবছর ২০৩১ এর মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং চরম দারিদ্র্য দূর করা হবে।

উৎস: পরিকল্পনা বিভাগ।
১,৮৩৬.
কত সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে?
  1. ক) ১৯৬১
  2. খ) ১৯৬৩
  3. গ) ১৯৬৭
  4. ঘ) ১৯৬৯
ব্যাখ্যা
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

- মহামারি, জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন সংকটসহ বেশ কয়েকটি বিষয় সামনে রেখে হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন। ২০২২ সালের সম্মেলনটি মিউনিখের ঐতিহাসিক হোটেল বায়েরিশার হফে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) এই সম্মেলন হয়। 

তথ্যসূত্র: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট এবং ডয়েচভেলে।
১,৮৩৭.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে নিম্নের কোন সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে?
  1. Organisation for the Prohibition of Chemical Weapon
  2. International Labour Organization
  3. Food and Agriculture Organization
  4. World Health Organization
ব্যাখ্যা
World Health Organization (WHO):
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।

উল্লেখ্য,
- জানুয়ারি, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে World Health Organization থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।
- ২০২৬ সালের ২২ জানুয়ারিতে সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় ওয়াশিংটন।

এছাড়াও,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো সদস্য রাষ্ট্র বেরিয়ে যেতে চাইলে জাতিসংঘকে এক বছর আগে নোটিশ দিতে হয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে সংস্থাটিকে নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক।

উৎস: i) Al Jazeera.
ii) WHO ওয়েবসাইট।
১,৮৩৮.
নিচের কোনটি অ-তফসিলিভুক্ত ব্যাংক?
  1. বেসিক ব্যাংক লি.
  2. কর্মসংস্থান ব্যাংক
  3. প্রবাসী কল্যাণ ব্যাংক
  4. বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাখ্যা
- অ-তফসিল ব্যাংক হলো সেসব ব্যাংক যেগুলো কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয়। এসব ব্যাংক বিশেষ ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
বাংলাদেশের অ-তফসিলি ব্যাংকসমূহ হলো:
- আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- কর্মসংস্থান ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- জুবিলি ব্যাংক এবং
- পল্লী সঞ্চয় ব্যাংক।
অন্যদিকে,
- প্রবাসী কল্যাণ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক হলো তফসিলভুক্ত রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১,৮৩৯.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- 
  1. ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা
  3. ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

১,৮৪০.
CARTOON : DRAWING
  1. Comic : Painting
  2. Laughter : Tears
  3. Crayon : Brush
  4. Caricature : Portrait
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
CARTOON - কৌতুকাত্মক বা ব্যঙ্গাত্মক চিত্রাঙ্কন; ব্যঙ্গচিত্র।
DRAWING - অঙ্কনবিদ্যা; পেনসিল ইত্যাদির সাহায্যে রেখা টেনে ছবি আঁকার পদ্ধতি; এভাবে আঁকা ছবি।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Comic -  হাস্যোদ্রেককর।
Painting - চিত্রকর্ম; চিত্র।

খ)
Laughter - হাস্য; সশব্দ হাসি
Tears - চোখের জল; অশ্রু।

গ)
Crayon - হালকা রঙের চকখড়ি।
Brush -  ব্রাশ; বুরুশ; ঝাড়ু; মার্জনী; সম্মার্জনী।

ঘ)
Caricature -  কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক।
Portrait -  প্রতিকৃতি, প্রতিমূর্তি, জীবন্ত বর্ণনা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Caricature : Portrait.
- Cartoon দ্বরা কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ব্যঙ্গ করে DRAWING করা বোঝায়।
- তেমনি Caricature দ্বারাও কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ব্যঙ্গ করে Portrait বা আঁকা নির্দেশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৮৪১.
প্রথম কোন দেশ টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
---------------------
টেস্ট ক্রিকেট ও ইংল্যান্ড:
- ডিসেম্বর, ২০২৪ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূর্ণ করল ইংল্যান্ড।
- ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর ১৪৭ বছর আর ১৮ হাজার ৯০০ ইনিংস শেষে করেন দলটি।
- নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এই রেকর্ড গড়ে।
- ইনিংসের ৫১তম ওভারে হ্যারি ব্রুক উইলিয়াম ও’ রুর্কির বলে মিডঅফ দিয়ে দুই রান নেন, আর তাতেই আসে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ৫ লাখ রান। 
- ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড।
- সেখান থেকে শুরু করে ১৪৭ বছরের দীর্ঘ এই যাত্রায় টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে দলটি।
- ৫ লাখ রান পূর্ণ করা সেই ইতিহাসেরই এক নতুন অধ্যায়।

অন্যদিকে 
- টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের রানসংখ্যা ৬৪৮৫০। টেস্টে বাংলাদেশের বয়স ২৪ বছর।
- বাংলাদেশের ১৫০ টেস্টে খেলেছেন ১০৬ জন খেলোয়াড়। ইনিংস–সংখ্যা ৩০৭৭, অপরাজিত থেকেছেন ৩৩২বার।
- সেঞ্চুরি ৮২টি, ফিফটি ২৯৫টি। ৪০৪ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

তথ্যসূত্র: দৈনিক দেশ রূপান্তর এবং প্রথমা আলো নিউজ।
১,৮৪২.
প্রবন্ধ/গদ্য বিভাগে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - ২০২৪' পেয়েছেন কে?
  1. জি এইচ হাবীব
  2. সলিমুল্লাহ খান
  3. রেজাউর রহমান
  4. মুহম্মদ শাহজাহান মিয়া
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৪:
- বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৬০ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
- ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয় ২৩ জানুয়ারি, ২০২৫ এবং ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়।
- পরবর্তীতে বাংলা একাডেমি পুরস্কৃত ৭ জন লেখকের তালিকা চূড়ান্ত করে।

- চুড়ান্তভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন-
সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য),
জি এইচ হাবীব (অনুবাদ),
মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা),
রেজাউর রহমান (বিজ্ঞান),
• সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর),
• মাসুদ খান (কবিতা),
• শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য),।

সূত্র- বাংলা একাডেমি ওয়েবসাইট।
১,৮৪৩.
বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম কী?
  1. জাকার্তা এজেন্ডা ২০৫০
  2. দক্ষিণ এশিয়া সমন্বয় পরিকল্পনা ২০৩০
  3. হ্যানয় নীতি ঘোষণা ২০৩০
  4. ব্যাংকক ভিশন ২০৩০
ব্যাখ্যা

⇒ BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)  এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।

•ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের মূল ফলাফলগুলি একটি:
 ⇒ বিমসটেকের প্রথম ভিশন ডকুমেন্ট, বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০ গ্রহণ, যা সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেকের দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি ব্যাপক এবং বাস্তব রোডম্যাপ প্রদান করে;

BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১,৮৪৪.
SQL-এর পূর্ণরূপ কোনটি? 
  1. Structured Query Language
  2. Systematic Question Logic
  3. Simple Query List
  4. Standard Question Language
ব্যাখ্যা

• SQL-এর পূর্ণরূপ হলো Structured Query Language। এটি একটি বিশেষ ধরনের প্রোগ্রামিং ভাষা যা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা সংরক্ষণ, পরিবর্তন এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয়। SQL ব্যবহার করে ব্যবহারকারীরা ডেটা কোয়েরি করতে, নতুন টেবিল তৈরি করতে, বিদ্যমান টেবিলের তথ্য আপডেট বা মুছে ফেলতে পারেন। এটি একটি স্ট্যান্ডার্ড ভাষা, যা প্রায় সব রিলেশনাল ডেটাবেস যেমন MySQL, PostgreSQL, Oracle ইত্যাদিতে প্রযোজ্য। SQL-এর মাধ্যমে ডেটা হ্যান্ডলিং করা সহজ এবং কার্যকর হয়, কারণ এটি মানব-বোধগম্য সিনট্যাক্সে লেখা হয় এবং জটিল ডেটা অপারেশনও সহজভাবে সম্পন্ন করা যায়। তাই সঠিক উত্তর হলো ক) Structured Query Language.

• SQL Query:
- SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language।
- এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।
- রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
- অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো।
- বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।
- অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center SQL তৈরি করা হয়েছে।

• SQL ফিচার সুবিধা:
- SQL ইংরেজি ভাষার কাছাকাছি একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এতে SELECT, INSERT, DELETE এ রকম শব্দ দ্বারা কমান্ড সেট তৈরি করা হয়েছে।
- SQL একটি non-procedural ল্যাঙ্গুয়েজ। যে তথ্যাবলি দরকার কেবল তা বলে দিলেই হয়, কীভাবে কোয়েরি করা যাবে তা বলার দরকার হয় না।
- SQL একই সময়ে এক একটি রেকর্ডকে প্রসেস না করে বরং এক সেট রেকর্ড প্রসেস করে।
- SQL বিভিন্ন শ্রেণির ব্যবহারকারী ব্যবহার করতে পারে। যেমন- ডাটাবেজ এডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট বা বিভিন্ন এ্যান্ড ইউজারগণ।

• SQL বিভিন্ন শ্রেণির কার্যসম্পাদনের জন্য ব্যবহার করা যায়।যেমন-
- ডাটা কোয়েরি করা।
- ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা।
- ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা।
- ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ।
- ডাটাবেজ Consistency-এর নিশ্চয়তা প্রদান।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।

১,৮৪৫.
Who is the current Pope of Vatican City?
  1. Pope Francis
  2. Pope Leo
  3. Pope Xavier
  4. Pope Cardinal
ব্যাখ্যা
- রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি।
- তিনি পোপ লিও (চতুর্দশ লিও) হিসেবে পরিচিত হবেন।
- এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন।
- ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে।
- সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন।
- নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, "তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।
- গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- পোপ নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।

উৎস: BBC NEWS বাংলা (৮ মে ২০২৫)
১,৮৪৬.
বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
  1. ক) সানা মারিন
  2. খ) সেবাস্তিয়ান কুর্জ
  3. গ) দিমিত্রি কান
  4. ঘ) সঠিক উত্তর অপশনে নেই
ব্যাখ্যা
বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান - সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়ার চ্যান্সেলর) এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মারিন।
১,৮৪৭.
'জাতীয় প্রবাসী দিবস' পালন করা হয় -
  1. ২৮ ডিসেম্বর
  2. ২৯ ডিসেম্বর
  3. ৩০ ডিসেম্বর
  4. ৩১ ডিসেম্বর
ব্যাখ্যা
জাতীয় প্রবাসী দিবস:
- বাংলাদেশ সরকার এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন করেছে ‘জাতীয় প্রবাসী দিবস’।
- ৩০ ডিসেম্বর 'জাতীয় প্রবাসী দিবস' পালন করা হয়।

উল্লেখ্য,
- বেসরকারিভাবে ২০০৫ সাল থেকে ‘এনআরবি ডে’ উদযাপন করে আসছে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন।
- যার ফলে প্রবাসী দিবস সরকারিভাবে এবার উদযাপিত হতে যাচ্ছে।
- ২০১৭ সাল থেকে বেসরকারি উদ্যোগে ৩০ ডিসেম্বর দিনটিকে উদযাপন করা হয়।
- দিবসটির জন্য বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান লোগো তৈরি করে দিয়েছিলেন।
- ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৩০ ডিসেম্বর দিনটিকে ‘জাতীয় প্রবাসী দিবস’ উদ্‌যাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

উৎস: ২৯ ডিসেম্বর, ২০২৩, সমকাল।
১,৮৪৮.
When will the national budget for the fiscal year 2025–26 be announced in Bangladesh? [May, 2025]
  1. June 1, 2025
  2. June 2, 2025
  3. June 30, 2025
  4. July 1, 2025
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন, ২০২৫ সোমবার।
- জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি হবে প্রথম বাজেট।
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে।
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে ১ নম্বর অগ্রাধিকারে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে সরকার।
-  সূত্র জানায়, নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকবে।
- চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট–ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখা হবে।

উল্লেখ্য,
- বর্তমানে দেশে রাজনৈতিক সরকার ও কার্যকর সংসদ না থাকায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন।​
- সর্বশেষ ২০০৭-০৮ সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১,৮৪৯.
Who is the current Managing Director of IMF? (November, 2025)
  1. Christine Lagarde
  2. Dominique Strauss-Kahn
  3. Kristalina Georgieva
  4. Roberto Azevedo
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (নভেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (নভেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (নভেম্বর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১,৮৫০.
দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
  1. বঙ্গবন্ধু সোলার লিমিটেড
  2. তিস্তা সোলার লিমিটেড
  3. পদ্মা সোলার লিমিটেড
  4. কাপ্তাই সোলার লিমিটেড
ব্যাখ্যা
•  দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ :
- দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম - তিস্তা সোলার লিমিটেড।
- উদ্বোধন করা হয় ২ আগস্ট, ২০২৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ছয়শ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।

- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র। 

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক (২ আগস্ট, ২০২৩)।
১,৮৫১.
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত কে? (জানুয়ারি-২০২৬)
  1. ব্রেন্ট ক্রিস্টেনসেন
  2. জন স্মিথ
  3. জন কেরি
  4. ডেভিড মিলার
ব্যাখ্যা

• ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত- ব্রেন্ট ক্রিস্টেনসন।

- তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত।
- ১৯ ডি‌সেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উৎস: বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন। 

১,৮৫২.
৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী খানা প্রতি গড় সদস্য সংখ্যা কত জন?
  1. ক) ৪.০ জন
  2. খ) ৪.০২ জন
  3. গ) ৪.০৪ জন
  4. ঘ) ৪.০৫ জন
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশে -
• খানার সংখ্যা - ৪,১০,১০,০৫১ জন।
• খানা প্রতি গড় সদস্য সংখ্যা – ৪.০ জন।
• সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৬৬%।
• প্রতিবন্ধী জনসংখ্যা - ২৩,৬১,৬০৪ জন।
• জনসংখ্যায় বৃহত্তম বিভাগ - ঢাকা।
• জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ - বরিশাল।
• জনসংখ্যায় বৃহত্তম জেলা – ঢাকা।
• জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা – বান্দরবান।

তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১,৮৫৩.
PASTORAL : RURAL
  1. ক) Agrarian : Benevolent
  2. খ) Wild : Agricultural
  3. গ) Sleepy : Nocturnal
  4. ঘ) Metropolitan : Urban
ব্যাখ্যা
Pastoral describes rural areas; metropolitan describes urban areas.
১,৮৫৪.
Wi-Fi-এর পুরো রূপ কী?
  1. Wide Facility
  2. Wireless Facility
  3. Wireless Fidelity
  4. Wide Fidelity
ব্যাখ্যা

• Wi-Fi-এর পুরো রূপ হিসেবে সাধারণভাবে Wireless Fidelity-কেই গ্রহণ করা হয়, তাই সঠিক উত্তর হলো গ) Wireless Fidelity। Wi-Fi এমন একটি প্রযুক্তি যা তারবিহীনভাবে ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ প্রদান করে। এর মাধ্যমে রাউটার ও বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ ও ট্যাবলেটের মধ্যে ডেটা আদান-প্রদান হয়। যদিও প্রযুক্তিগতভাবে Wi-Fi কোনো সংক্ষিপ্ত রূপ নয় এবং এটি একটি ব্র্যান্ড নাম, তবুও শিক্ষা ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে Wireless Fidelity নামটিই প্রচলিত ও স্বীকৃত। এই প্রযুক্তি আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে।

• Wi-Fi:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়‍্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz।
- ওয়াই-ফাই এর ওয়‍্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৮৫৫.
On which date in 2021, the national Energy security Day-2021 was observed across the country?
  1. 8th August
  2. 10th November
  3. 10th December
  4. 9th August
  5. None of these
ব্যাখ্যা
জ্বালানি নিরাপত্তা দিবস:

- ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
- ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
- ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন।
- ক্ষেত্রগুলো হচ্ছে: তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা।
- পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৯ আগস্ট, ২০২২।
১,৮৫৬.
HDI report 2021-22 অনুযায়ী, বাংলাদেশের অবস্থান -
  1. ১২৯তম
  2. ১৩০তম
  3. ১৩১তম
  4. ১৩২তম
ব্যাখ্যা
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক:
- ৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) human Development Report 2021-2022: The next frontier Human Development and the Anthropocene শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: সুইজারল্যান্ড।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে। 
- বাংলাদেশের অবস্থান: ১২৯তম।

অন্যদকে -
- দক্ষিণ এশিয়ার অন্য দুই প্রধান দেশ ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানের অবস্থান ১৬১তম।

উৎস: Human Development Report 2021-22.
১,৮৫৭.
ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে? (জানুয়ারি,২০২৬)
  1. দিয়োসদাদো কাবেয়ো
  2. দেলসি রদ্রিগেজ
  3. হুয়ান গুয়াইদো
  4. ফেডরিখ কারাকাস
ব্যাখ্যা

• দেলসি রদ্রিগেজ:
- দেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি শপথ গ্রহণ করেন।
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য,
৩রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। এর সাত ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিতে তাঁর চোখ বাঁধা, হাতে হাতকড়া আর পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার দেখা যায়।

উৎস: প্রথম আলো।

১,৮৫৮.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর, ২০২৪)
  1. স্লোভাকিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. সাইপ্রাস
  4. স্লোভেনিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ডিসেম্বর, ২০২৪)
- ক্রোয়েশিয়া ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১,৮৫৯.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (ডিসেম্বর, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (ডিসেম্বর, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

১,৮৬০.
USMCA- এর সদস্যরাষ্ট্র নয়- 
  1.  কানাডা
  2. মার্কিন যুক্তরাষ্ট্র 
  3. মেক্সিকো
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• North American Free Trade Agreement (NAFTA).
- উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) উত্তর আমেরিকায় একটি মুক্ত-বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করে।
- এটি ১৯৯২ সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে।
- চুক্তিটি ১ জানুয়ারী, ১৯৯৪ থেকে কার্যকর হয়।
- NAFTA তাৎক্ষণিকভাবে স্বাক্ষরকারী দেশগুলির উৎপাদিত বেশিরভাগ পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করে।
- এটি ১৫ বছরের মধ্যে ক্রস-বর্ডার বিনিয়োগ এবং তিন দেশের মধ্যে পণ্য ও পরিষেবার চলাচলের ক্ষেত্রে অবশিষ্ট বেশিরভাগ বাধা দূর করার আহ্বান জানায়।

NAFTA থেকে USMCA
২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন। এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)।
 
এক নজরে USMCA
চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল
মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)

 
উৎস: Official Website of the International Trade Administration.
১,৮৬১.
ইন্টারপোলের সর্বশেষ সদস্য দেশ কোনটি?[জানুয়ারি, ২০২৬]
  1. মালদ্বীপ
  2. পালাউ
  3. লিকটেনস্টাইন
  4. বাহামা
ব্যাখ্যা

• ইন্টারপোল:
- ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর  সদর দপ্তর ফ্রান্সের লিয়ঁ শহরে অবস্থিত।
- এটি বিশ্বব্যাপী পুলিশি সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধে কাজ করে।
- সংস্থাটি ১৯২৩ সালে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ কমিশন (International Criminal Police Commission) নামে প্রতিষ্ঠিত হয় এবং
- ১৯৫৬ সাল থেকে ইন্টারপোল নামে পরিচিতি লাভ করে।
- বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৬টি দেশ।
- এর মধ্যে সর্বশেষ সদস্য দেশ হলো পালাউ (Palau), যা ২৮ নভেম্বর, ২০২৩-এ ১৯৬তম সদস্যপদ লাভ করে। 
- সংস্থাটি বিশ্বের বৃহত্তম পুলিশ সংস্থা হিসেবে পরিচিত এবং
- আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ, তথ্য বিনিময় এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় সাধনে সক্রিয়।

উৎস: Britannica.

১,৮৬২.
দেশে প্রথমবারের মতো ’গণমাধ্যম সম্মিলন ২০২৬' কোথায় অনুষ্ঠিত হয়?  
  1. কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র
  2. জাতীয় কনভেনশন সেন্টার
  3. কৃষিবিদ ইনস্টিটিউশন
  4. প্রেস ক্লাব মিলনায়তন
ব্যাখ্যা

• ’গণমাধ্যম সম্মিলন ২০২৬' :
- দেশে প্রথমবারের মতো 'গণমাধ্যম সম্মিলন ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে।
- সময়: ১৫ জানুয়ারি,২০২৬
- স্থান:  কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) ।
- মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 
- এর পরে একটি ডকুমেন্টারিতে গণমাধ্যম সম্মিলনের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়।

তথ্যসূত্র: ডেইলি স্টার ।

১,৮৬৩.
ভিয়েতনাম এর নব নির্বাচিত রাষ্ট্রপতি কে?
  1. ক) উয়েন সুয়ান ফু
  2. খ) ভো ভান থুয়ং
  3. গ) ভো ভ্যান থুত্তং
  4. ঘ) লি ডাক আহ
ব্যাখ্যা
- ভিয়েতনামে নামে মাত্র জাতীয় পরিষদের সদস্যদের ভোটে ভো ভ্যান থুওং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে ভো ভ্যান দুর্নীতি দমনের অঙ্গীকার করেন। যদিও তার পূর্বসুরি রাষ্ট্রপতি নগুয়ান জুয়ান ফুক এ অভিযান পরিচালনা করতে গিয়ে জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

- রাষ্ট্রপতি পদের জন্যে ভো ভ্যান থুওং (৫২) ছিলেন একমাত্র প্রার্থী। তিনি ৪৮৮ ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। তার মেয়াদকাল হবে ২০২৬ সাল পর্যন্ত। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ।

- আজ বৃহস্পতিবার (০২ মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে

উৎস: সময় ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৮৬৪.
সম্প্রতি, সরকার কয়টি আদালতকে 'বিশেষ আদালত' ঘোষণা করে? [জানুয়ারি,২০২৬]
  1. ৪টি
  2. ৩টি
  3. ৬টি
  4. ৫টি
ব্যাখ্যা

'বিশেষ আদালত:
- সম্প্রতি, সরকার ৩টি আদালতকে 'বিশেষ আদালত' ঘোষণা করে।
- সময়: ১২ জানুয়ারি,২০২৬।
- সারা দেশে পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করেছে সরকার।
- বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩-এ দেওয়া ক্ষমতাবলে এ ঘোষণা দিয়ে ১২ জানুয়ারি আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উৎস: পত্রিকা নিউজ।

১,৮৬৫.
Where is the UN Biodiversity Conference (UN COP 16) held in 2024?
  1. Baku, Azerbaijan
  2. Sofia, Bulgaria
  3. Cali, Colombia
  4. Budapest, Hungary
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP 16):

- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। 
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD.
ii) Convention on Biological Diversity.
১,৮৬৬.
Where will “Sheikh Hasina Palli Unnayan Academy” be established?
  1. Rangpur
  2. Jamalpur
  3. Shariatpur
  4. Gopalganj
ব্যাখ্যা
• পল্লী উন্নয়ন একাডেমি:
- শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি স্থাপিত হবে - জামালপুরে।

- দেশে নতুন করে দুটি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে। এর মধ্যে একটি হবে জামালপুরের মেলান্দহ উপজেলায়। আরেকটি রংপুরে। 
- জামালপুরের একাডেমির নাম হবে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর।
- আর রংপুরেরটির নাম হবে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর।

- নতুন দুটি একাডেমি হলে দেশে মোট চারটি পল্লী উন্নয়ন একাডেমি হবে।
- বর্তমানে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) রয়েছে।
- এ ছাড়া যশোরের আরেকটি পল্লী উন্নয়ন একাডেমি করার পরিকল্পনা আছে সরকারের।

তথ্যসূত্র: প্রথম আলো (২৭ ডিসেম্বর, ২০২২)।
১,৮৬৭.
সর্বশেষ ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে জিডিপির কত শতাংশ ব্যয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
  1. ৩%
  2. ৩.৫%
  3. ৫.৫%
  4. ৫%
ব্যাখ্যা

২০২৫ সালের হেগ ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলো ২০৩৫ সালের মধ্যে বার্ষিক জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

২০২৫ ন্যাটো শীর্ষ সম্মেলন:
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।
- উল্লেখ্য, এর পূর্বে প্রতিটি দেশকে জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা ছিল।

⇒ সামরিক সহযোগিতার জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।

এছাড়াও,
- ২০২৬ সালের জুলাইতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

উৎস: NATO ওয়েবসাইট।

১,৮৬৮.
বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বর্তমানে বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে? [আগস্ট, ২০২৫]
  1. ১৩৮টি
  2. ১৪২টি
  3. ১৪৪টি
  4. ১৪৮টি
ব্যাখ্যা
দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য:
- বর্তমানে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে।

⇒ বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, সৌদি আরব, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ ১৪৮টি দেশে কৃষিজাত পণ্য রপ্তানি হয়।
- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে, উল্লেখযোগ্য কৃষিজাত রপ্তানি পণ্য হলো পাট ও পাটজাত দ্রব্য, সুগন্ধি চাল, শাক-সবজি ও ফলমূল যেমন হিমায়িত আলু, কচু, পটোল, কচুমুখি, লাউ, পেঁপে, শিম, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, আম, কাঁঠাল, লেবু, লিচু, লটকন, আমড়া, পেয়ারা, শুকনা বরই ইত্যাদি। চা, ফুল, নানা রকম মসলা যেমন কালিজিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, বিরিয়ানি মসলা, কারি মসলা, তামাক, ড্রিংকস, ড্রাই ফুডস প্রভৃতি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
- তবে এর মধ্যে ‘ড্রাই ফুড’ বা শুকনা খাদ্য রপ্তানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব ড্রাই ফুডের মধ্যে আছে বিস্কুট, চানাচুর, কেক, পটেটো ক্র্যাকার ও বাদামের মতো নানা রকম খাদ্যপণ্য। কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হয় রুটি, বিস্কুট ও চানাচুরজাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল ও সমজাতীয় পণ্য, ফলের রস, বিভিন্ন ধরনের মসলা, পানীয় এবং জ্যাম-জেলির মতো বিভিন্ন সুগার কনফেকশনারি।
- ২০২৪-২৫ অর্থবছরে কৃষিপণ্য থেকে ১.১২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

উৎস: i) বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ii) কালের কন্ঠ। [link]
১,৮৬৯.
গলফ কিংবদন্তি টাইগার উডস কয়টি মেজর জিতেছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৭টি
  4. ১৮টি
ব্যাখ্যা
- ১৫টি মেজর জিতেছেন উডস। মেজর জেতায় তাঁর ওপরে আছেন শুধু জ্যাক নিকলাস (১৮)। [প্রথম আলো: ৭ ডিসেম্বর ২০২৪]

টাইগার উডস: 
- জন্মনাম: এলড্রিক উডস
- জন্ম তারিখ: ৩০ ডিসেম্বর, ১৯৭৫
- জন্মস্থান: সাইপ্রেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- টাইগার উডস যুক্তরাষ্ট্রের একজন কিংবদন্তি গলফার।
- ছোটবেলা থেকেই গলফে অসাধারণ প্রতিভার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিত হন।
- ১৫ বছর বয়সে (১৯৯১) প্রথম ইউ.এস. জুনিয়র অ্যামেচার চ্যাম্পিয়নশিপ জেতেন, যা পরপর তিন বছর (১৯৯১–১৯৯৩) ধরে জিতেছিলেন।
- ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে, ইউ.এস. অ্যামেচার চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ী হন। তিনি এ শিরোপা ১৯৯৫ এবং ১৯৯৬ সালেও অর্জন করেন।
- ১৯৯৭ সালে ২১ বছর বয়সে, উডস মাস্টার্স টুর্নামেন্ট জিতে ইতিহাস সৃষ্টি করেন।
- তিনি ছিলেন সর্বকনিষ্ঠ এবং প্রথম আফ্রিকান বা এশীয় বংশোদ্ভূত খেলোয়াড় যিনি এই শিরোপা জিতেছিলেন। তিনি ১২ স্ট্রোক ব্যবধানে রেকর্ড জয় লাভ করেন।
- একই বছরে আরও পাঁচটি পিজিএ টুর্নামেন্ট জিতে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ গলফার হিসেবে শীর্ষস্থান অর্জন করেন।
- ২০০০ সালের ২৩ জুলাই টাইগার উডস ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পন্ন করেন।
- তিনি ছিলেন পঞ্চম খেলোয়াড় (জিন সারাজেন, জ্যাক নিকলাস, বেন হোগান এবং গ্যারি প্লেয়ারের পর) এবং সর্বকনিষ্ঠ যিনি এই কৃতিত্ব অর্জন করেন।
- টাইগার উডস গলফের ইতিহাসে এক অনন্য প্রতিভা, যিনি খেলাটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছেন এবং নিজেকে গলফের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

উৎস: Britannica.
১,৮৭০.
ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - 
  1. ক) ভারতে
  2. খ) নিউজিল্যান্ডে
  3. গ) বাংলাদেশে
  4. ঘ) ইংল্যান্ডে
ব্যাখ্যা
- ২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ভারতে।
- অক্টোবর, ২০২৩ থেকে শুরু হবে।
- ফাইনাল হবে ২৬ নভেম্বর, ২০২৩।
- আইসিসি র‍্যাংঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে।
- বাকি দুটি দল হল ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল খেলবে।

উৎস: আইসিসি ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
১,৮৭১.
বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় -
  1. ১ নভেম্বর
  2. ১১ নভেম্বর
  3. ২১ নভেম্বর
  4. ২৮ নভেম্বর
ব্যাখ্যা
সশস্ত্র বাহিনী দিবস:
- ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস।

উল্লেখ্য,
- মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক।
- মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে।
- তিন বাহিনীর সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে।
- তাই বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন।
- এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় উড়তে শুরু করে স্বাধীন বাংলাদেশের পতাকা এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত হয় আমাদের বিজয়।
- বিজয় অর্জনের সম্মিলিত প্রয়াসকে স্মরণীয় করে রাখার জন্য ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

⇒ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
- বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারি মোকাবিলায়ও সশস্ত্র বাহিনীর সদস্যগণ সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে।
- কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, সর্বোচ্চ শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
- একটি শক্তিশালী, আধুনিক ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম পূর্বশর্ত।

উৎস: Armed Forces Division(AFD) ওয়েবসাইট।
১,৮৭২.
পানাম নগর কোন জেলার অন্তর্গত?
  1. কুমিল্লা
  2. বগুড়া
  3. নারায়ণগঞ্জ
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
• পানাম নগরঃ
- পানাম নগর বাংলাদেশের চারশত বছর প্রাচীন নগর।
- সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর হতে ০.৫ কি.মি. উত্তরে অবস্থিত।
- এটি নারায়নগঞ্জ জেলায় অবস্থিত।
- বাংলাদেশের নগর ভিত্তীক একটি প্রাচীন নগরীর মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
- ‘‘পাইনাম’’ ফার্সি শব্দ।
- পাইনাম থেকে পানাম। অর্থ আশ্রয়।
- ধারনা করা যেতে পারে ঐতিহাসিক ‘‘সড়কে-ই-আযম’’ গ্রান্ড ট্রাংঙ্ক রোডের সমাপ্তি এ পানাম নগরেই হয়েছিল।
- সে সুবাদে পানাম নগরী ‘‘সরকার-ই-সোনারগাঁওয়ের’’ পরগনার হেড কোয়ার্টার হিসেবে ও বিবেচিত।
- সোনারগাঁয়ের নান্দনিক চারু ও কারু শিল্পের জন্যে বিখ্যাত মসলিনের আড়ং ছিল পানাম নগর।
- সোনারগাঁয়ের পৃথিবীখ্যাত নান্দনিক চারু ও কারুশিল্পর জন্যে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৮৭৩.
What is the name of the pink-colored fire-retardant chemical recently used to control fires in Los Angeles? [January - 2025]
  1. Phos-check
  2. ABC powder
  3. Wet chemical
  4. Dry powder
ব্যাখ্যা
- সম্প্রতি লস অ্যাঞ্জেলেস শহরে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নিপ্রতিরোধক রাসায়নিকের নাম হচ্ছে ফস-চেক (Phos-Check)। [জানুয়ারি - ২০২৫]
- এটি একটি অগ্নিপ্রতিরোধক গুঁড়া যা আকাশ থেকে ছিটানো হয় দাবানলের বিস্তার ঠেকানোর জন্য।
- ফস-চেকের উপাদানগুলোর মধ্যে ৮০% পানি, ১৪% সারজাতীয় লবণ, এবং ৬% রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান থাকে।
- এটি আগুনের চারপাশে স্প্রে করা হয়, যাতে আগুনের গতিপ্রবাহ বন্ধ করা যায়।
- যুক্তরাষ্ট্রে ১৯৬৩ সাল থেকে ফস-চেকের ব্যবহার শুরু হয়েছে এবং
- এটি তাপমাত্রা হ্রাস ও অক্সিজেন সরবরাহ কমিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে। 

সূত্র: বিবিসি ও প্রথম আলো।
১,৮৭৪.
Inclusive Development Index ( IDI) - এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
  1. ক) প্রথম স্থান
  2. খ) দ্বিতীয় স্থান
  3. গ) তৃতীয় স্থান
  4. ঘ) চতুর্থ স্থান
ব্যাখ্যা
বিশ্ব অর্থনৈতিক ফোরাম World Economic Forum কর্তৃক প্রকাশিত Inclisive Devolopment Index (IDI) ২০১৮ এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান দ্বিতীয় ।
- প্রথম স্থানে রয়েছে - নেপাল,
- তৃতীয় স্থানে - পাকিস্তান এবং
- চতুর্থ স্থানে রয়েছে - ভারত।
১,৮৭৫.
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) -এ স্বাক্ষরিত দেশ কতটি? (ফেব্রুয়ারি-২০২৬)
  1. ১৯৩টি
  2. ১৯০টি
  3. ১৯২টি
  4. ১৯১টি
ব্যাখ্যা

 পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) :
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- ১৯৯৫ সালের ১১ মে চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। 
- পরমাণু অস্ত্র বিস্তার রোধের লক্ষ্য অর্জন এবং রাষ্ট্রপক্ষগুলির মধ্যে আস্থা তৈরির ব্যবস্থা হিসেবে, চুক্তিটি  আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা  (IAEA) এর দায়িত্বে একটি সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৮৭৬.
Which country holds the top position in the RSF World Press Freedom Index 2025?
  1. Denmark
  2. Norway
  3. Ireland
  4. Sweden
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

১,৮৭৭.
Curdle : Milk
  1. ক) flow : water
  2. খ) change : oil
  3. গ) brew : coffee
  4. ঘ) clot : blood
ব্যাখ্যা
Curdle (verb)- দইয়ে পরিণত হওয়া/করা। 
Milk (noun)- দুধ। 
• সম্পর্ক: দুধ জমিয়ে দইয়ে পরিণত করা হয়। 

Clot (noun)- তরল পদার্থের (বিশেষত রক্তের) ঘনীভূত পিণ্ড বা চাপ।
Blood (noun)- রক্ত। 
• সম্পর্ক: রক্ত জমাট বেঁধে বা ঘনীভূত হয়ে পিন্ডে পরিণত হয়। 

অন্যান্য অপশনসমূহ, 
Flow - প্রবাহিত হওয়া; Water - পানি। 
Change - পরিবর্তন করা বা হওয়া; Oil - তেল। 
Brew - গরম পানিতে চা বা কফি মিশিয়ে এই প্রক্রিয়ায় পানীয় তৈরি করা; Coffee - কফি।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৮৭৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুসারে, প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় -
  1. তৈলবীজ
  2. গম
  3. তুলা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয়: তুলা।

শিল্পজাত পণ্য আমদানি:
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়: সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয়: সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়: তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়: গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয়: তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১,৮৭৯.
২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16) অনুষ্ঠিত হয়েছিল -
  1. বাকু, আজারবাইজান
  2. নাইরোবি, কেনিয়া
  3. হেগ, নেদারল্যান্ডস
  4. ক্যালি, কলম্বিয়া
ব্যাখ্যা

২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16):
- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাগেনা প্রটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। 
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD ওয়েবসাইট।
ii) Convention on Biological Diversity.

১,৮৮০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ঠাকুরগাঁও
  2. ময়মনসিংহ
  3. দিনাজপুর
  4. ফরিদপুর
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১,৮৮১.
ইরানের জাতীয় মুদ্রার নতুন নাম কি হবে?
  1. ক) রিলে
  2. খ) লিরাম
  3. গ) রিয়াল
  4. ঘ) তুমান
ব্যাখ্যা

ইরানের বর্তমান মুদ্রার নাম - রিয়াল (ইরানিয়ান)।
আমেরিকান নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরানের মুদ্রা গত কয়েক বছরে ব্যাপক দর হারিয়েছে। এ অবস্থায় লেনদেন সহজ করা ও মুদ্রা শক্তিশালী করতে নতুন একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মুদ্রা রিয়ালের নতুন নাম হবে 'তুমান'। সেই সঙ্গে ব্যাংক নোট থেকে পড়ে যাবে চারটি শূন্য। তিন বছর আগে ডলারের বিপরীতে পাওয়া যেত প্রায় ৩৭ হাজার ইরানি রিয়াল। কিন্তু গত বছর ব্যাপক দরপতনে ডলারের দর এক লাখ ৮০ হাজার রিয়ালে নেমে যায়। বর্তমানে আমেরিকান ডলারের বিপরীতে রিয়ালের দাম হয় প্রায় এক লাখ ২০ হাজার। যদিও অফিশিয়াল দাম ৪২ হাজার রিয়াল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান। ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তী সময়ে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়। ফলে অফিশিয়াল নাম রিয়াল হলেও ইরানিরা নিজেদের মুদ্রাকে তুমান হিসেবে বলে আসছে।

[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর- ২০১৯]

১,৮৮২.
বর্তমানে জাতিসংঘের কয়টি সদস্য রাষ্ট্র রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ১৮৯টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations - UN):
- জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা, যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থার কার্যক্রম ও উদ্দেশ্য জাতিসংঘ সনদের নীতিমালার ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
- ১৯৪৫ সালে জাতিসংঘের ৫১টি সদস্য রাষ্ট্র ছিল।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্রই এর সদস্য।
- জাতিসংঘে নতুন সদস্য যুক্ত হতে হলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন।
- জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব: অ্যান্টোনিও গুতেরেস (পর্তুগাল)।
- জাতিসংঘের পূর্ববর্তী সংস্থা ছিল লীগ অব নেশন্স।

উৎস: UN ওয়েবসাইট।
১,৮৮৩.
DELAY : EXPEDITE -
  1. related : halt
  2. block : obstruct
  3. drag : procrastinate
  4. detain : dispatch
ব্যাখ্যা
• The Bengali meaning of question words:
- Delay: বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা
- Expedite: (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।

The Bengali meaning of option words:
ক)
- Related: সম্পর্কিত; সম্পর্কযুক্ত
- Halt: সাময়িক নিবৃত্তি; বিরতি ।

খ)
- Block: বাধা বা প্রতিবন্ধক ।
- Obstuct: বাধা দেওয়া; পথরোধ করা ।

গ)
- Drag: যা টেনে বা হিঁচড়ে নেওয়া হয়।
- Procrastine: কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা/গড়িমসি করা।

ঘ)
- Detain: আটকে/ঠেকিয়ে রাখা; বিলম্ব করানো; নিবারিত/নিরুদ্ধ করা ।
- Dispatch: দ্রুত প্রেরণ ।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক Analogy টি হবে - ঘ) detain : dispatch
- কোন কিছু Delay করলেই তা Expedite করা যায় না,
- তেমনি কোন কিছু Detain করলে তা Dispatch করা যায় না। (কাজের ফলস্বরূপ)

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৮৮৪.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
  1. আর্টসাখ প্রজাতন্ত্র
  2. নাগার্নো-কারাবাখ
  3. ইয়েরেভান
  4. নাকার্চভান ছিটমহল
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়।

নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

উৎস: i) Britannica.
ii) ২১ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
১,৮৮৫.
বর্তমানে শেনজেন অঞ্চল ভুক্ত দেশ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৫টি
  2. ২৭টি
  3. ২৯টি
  4. ৩২টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।  [Link]
১,৮৮৬.
সম্প্রতি দেশের প্রথম ভার্চুয়াল ডেবিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
  1. ক) আল আরাফাহ ইসলামি ব্যাংক
  2. খ) ডাচ বাংলা ব্যাংক
  3. গ) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  4. ঘ) ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক
ব্যাখ্যা
দেশের প্রথম ভার্চুয়াল ডেবিট কার্ড:
- ভিসা নেটওয়ার্কের আওতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি দেশের প্রথম ভার্চুয়াল ডেবিট কার্ড চালু করেছে।
- এমটিবির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এই কার্ডটির উদ্বোধন করেন।

তথ্যসূত্র: সমকাল (৮ আগস্ট, ২০২৩) ।
১,৮৮৭.
'এশিয়া কাপ- ২০২৫' অনুষ্ঠিত হচ্ছে -
  1. ভারতে 
  2. সংযুক্ত আরব আমিরাতে
  3. শ্রীলঙ্কায়
  4. পাকিস্তানে
ব্যাখ্যা

এশিয়া কাপ- ২০২৫:
- ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
- প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১,৮৮৮.
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন কে?
  1. ডেভিড ডিওপ
  2. ড্যামন গ্যালগেট
  3. আব্দুলরাজ্জাক গুরনাহ
  4. ডগলাস স্টুয়ার্ট
ব্যাখ্যা
প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে ডেভিড ডিওপ ব্রিটেনের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক উপন্যাসের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
পুরস্কারের অর্ধেক পাবেন গ্রন্থটির ইংরেজি অনুবাদক আনা মসচোভাকিস
অন্যদিকে,
দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট ২০২১ সালে দ্য প্রমিস উপন্যাসের জন্যে বুকার পুরস্কার লাভ করেন।
আব্দুলরাজ্জাক গুরনাহ নোবেল সাহিত্য পুরস্কার ২০২১ লাভ করেন।

(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
১,৮৮৯.
নোম্যাড পাসপোর্ট সূচক- ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কত? [মে, ২০২৫]
  1. ১৮০তম
  2. ১৮১তম
  3. ১৮২তম
  4. ১৮৩তম
ব্যাখ্যা
নোম্যাড পাসপোর্ট সূচক- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Nomad-Passport-Index 2025.
প্রকাশকাল: ৪ এপ্রিল ২০২৫। 
প্রকাশক: কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা Nomad Capital.
অন্তর্ভুক্ত দেশ: ১৯৯টি দেশ।

প্রতিবেদন অনুযায়ী-
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট- আয়ারল্যান্ড।
সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট- আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান- ১৮১তম।

তথ্যসূত্র: Nomad-Passport-Index 2025. [Link]
১,৮৯০.
বর্তমানে দেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নাম-  [জানুয়ারি,২০২৬]
  1. আবু মোহাম্মদ আমিন উদ্দিন
  2. কায়সার আহমেদ
  3. মোঃ আসাদুজ্জামান
  4. মোহাম্মদ আরশাদুর রউফ
ব্যাখ্যা

- দেশে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের দায়ি্ত্ব্য কেউ নেই।
- বর্তমানে দেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নাম- জনাব মোহাম্মদ আরশাদুর রউফ,

- যিনি অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন;
- কারণ মো. আসাদুজ্জামান পদত্যাগ করার পর তিনি এই পদে এসেছেন। 
- বর্তমান দায়িত্বপ্রাপ্ত: মোহাম্মদ আরশাদুর রউফ
- পদবি: অ্যাটর্নি জেনারেল (অতিরিক্ত দায়িত্ব)
- পূর্ববর্তী: মো. আসাদুজ্জামান (৮ আগস্ট ২০২৪ – ২৮ ডিসেম্বর ২০২৫) 

অ্যাটর্নি জেনারেল:

- অনুচ্ছেদ- ৬৪ (১) সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদান করবেন।
- (২) অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
- তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা।
- ১৬ তম অ্যাটর্নি জেনারেলজনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
- ১৭ তম অ্যাটর্নি জেনারেল জনাব মোঃ আসাদুজ্জামান। 

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র এইচ এসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ।

১,৮৯১.
বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. মোনাকো
  2. জার্মানি
  3. সুইজারল্যান্ড
  4. জাপান
ব্যাখ্যা

গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
- দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে।
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।
- বিশ্বে ২য় সর্বোচ্চ গড় আয়ুর দেশ সান মারিনো। ইউরোপের ছোট্ট এই দেশের মানুষের গড় আয়ু ৮৫ দশমিক ৪ বছর।
- পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- ২০২৪ সালে হংকংয়ের বাসিন্দাদের গড় আয়ু ছিল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। হংকংয়ে নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৩ বছর ও পুরুষদের ৮৩ বছর।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১,৮৯২.
UNDP বিশ্বের কতোটি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে?
  1. ১২০টি
  2. ১৩০টি
  3. ১৭০টি
  4. ১৮০টি
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি এই গ্রহকে রক্ষায় কাজ করছে। এই সংস্থা দেশগুলোকে দৃঢ় নীতি, দক্ষতা, অংশীদারীত্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করে, যাতে তারা তাদের অগ্রগতিকে টেকসই করতে পারে।

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৮৯৩.
Who was awarded the 'Abel Prize' in 2024?
  1. Shehan Karunatilaka
  2. Michel Talagrand
  3. Damon Galgut
  4. Georgi Gospodinov
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরষ্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরষ্কার' লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

অন্যদিকে -
- ২০২৩ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লুইস এ ক্যাফারেলি।
- ২০২২ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ ডেনিস সুলিভান।
- ২০২১ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লাসজলো লোভাস ও আভি উইগডারসন।

উৎস: The Abel Prize ওয়েবসাইট।
১,৮৯৪.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার কত শতাংশ?
  1. ক) ৬২.১
  2. খ) ৬৩.৪
  3. গ) ৬৫.৫
  4. ঘ) ৫৮.৯
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৩.৪ শতাংশ।
এর মধ্যে গ্রামাঞ্চলে এই হার ৬২.৭ এবং শহরাঞ্চলে ৬৪.৪। আধুনিক জন্ম নিযন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬২.১ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
১,৮৯৫.
Name of the FIFA World Cup 2026 official match ball is:
  1. Tango
  2. Trionda
  3. Twister
  4. Tricolor
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম 'ট্রাইওন্ডা' (Trionda)।
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- আসর ২৩তম।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

১,৮৯৬.
PPLO-এর পূর্ণরূপ কী?
  1. Pleuro Pneumonitis Labeled Organisms
  2. Protozoa Pneumonia Like Organisms
  3. Pleuro Pulmonary Lymph Organs
  4. Pleuro Pneumonia Like Organisms
ব্যাখ্যা

- PPLO (Pleuro Pneumonia Like Organisms) হলো মাইকোপ্লাজমা (Mycoplasma) নামক ব্যাকটেরিয়ার একটি গ্রুপ, যা কোষ প্রাচীরবিহীন ক্ষুদ্রতম মুক্তজীবী অণুজীব। 

- নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- আদি কোষ এবং প্রকৃত কোষ। 
১। আদি কোষ: 
- যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে তাদেরকে বলা হয় আদি কোষ। 
- এ সকল কোষে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রিয়োল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অনুপস্থিত থাকে। 
- তবে বিক্ষিপ্ত DNA এবং রাইবোসোম থাকে। 
- Mycoplasma নামক PPLO (Pleuro pneumonia like organisms), ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ ব্যাকটেরিয়া, ইত্যাদি আদি কোষীয় জীব। 

২। প্রকৃত কোষ: 
- যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। 
- শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যানজিওস্পার্মস ইত্যাদি প্রকৃত কোষ দ্বারা গঠিত। 
- আবার, অবস্থান এবং কাজের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- দেহ কোষ এবং জনন কোষ। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৮৯৭.
কোন সম্মেলনের প্রাক্কালে Climate Vulnerable Forum (CVF) গঠিত হয়?
  1. প্যারিস সম্মেলন
  2. ভিয়েনা সম্মেলন
  3. কোপেনহেগেন সম্মেলনে
  4. বন সম্মেলন
ব্যাখ্যা
Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই জোট গঠিত হয়।
এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
এই জোটের ২০২০-২০২২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা CVF জোটের বর্তমান সভাপতি।

সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট
১,৮৯৮.
MASON : STONE ::
  1. soldier : weapon
  2. blacksmith : forge
  3. teacher : pupil
  4. carpenter : wood
ব্যাখ্যা
• Mason:
meaning: (১) পাথর কর্তনকারী; যে মিস্ত্রি পাথরের নির্মাণ কাজ করে। (২) রাজমিস্ত্রি।

• Stone: 
Meaning: পাথর, প্রস্তর, শিলা।

Options,
ক)
soldier: সৈনিক; সৈন্য।
weapon: অস্ত্র।

খ)
blacksmith: কামার ; কর্মকার।
forge: কামারশালা।

গ)
teacher: শিক্ষক ; গুরু।
pupil: ছাত্র; স্কুলের শিক্ষার্থী।

ঘ)
carpenter: সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি।
wood: কাঠ।

Analogy: MASON : STONE :: carpenter : wood.

Explanation:
- A "Mason" works with "Stone."
- Similarly, a "Carpenter" works with "Wood."
- Thus, the relationship is one of profession to the material they work with.

Relation: একটি মেসন পাথরের সাথে কাজ করে, ঠিক যেমন একজন কাঠমিস্ত্রি কাঠের সাথে কাজ করে। উভয়ই বিশেষ ধরনের পেশাজীবী যারা নির্দিষ্ট একটি উপকরণ (পাথর এবং কাঠ) নিয়ে কাজ করে।

Source: Accessible Dictionary.
১,৮৯৯.
সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার-
  1. ৩.৯৭%
  2. ৩.৫৭%
  3. ৫.৯৭%
  4. ৪.২২%
ব্যাখ্যা

• সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭%।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%। 

• ২০২৪-২৫ অর্থবছরে GDP'র সাময়িক হিসাব: :

• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক অবদান (২০২৪-২৫)
- কৃষি: ১০.৯৪%
- শিল্প: ৩৭.৪৪%
- সেবা: ৫১.৬২%
 
• বাংলাদেশের GDP'র খাতভিত্তিক প্রবৃদ্ধির হার (২০২৪-২৫)
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

১,৯০০.
'ফার্স' বার্তা সংস্থাটি কোন দেশের?
  1. ক) কলম্বিয়া
  2. খ) তুরস্ক
  3. গ) কাতার
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২০।