বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

মোট প্রশ্ন৯,৩৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক

PrepBank · পাতা ১০ / ৯২ · ৯০১১,০০০ / ৯,৩৬৭

৯০১.
How many teams participated in the SAFF Women's Championship 2024? (December, 2024)
  1. 8
  2. 7
  3. 6
  4. 5
ব্যাখ্যা
সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপ - ২০২৪:
- ২০২৪ সালের অক্টোবরে — নেপালে অনুষ্ঠিত হয়।
- নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উল্লেখ্য,
- বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে।
- সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।
৯০২.
World Trade Organization এর বর্তমান মহাপরিচালক কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. Norman Loayza
  2. Rebeca Grynspan
  3. Ngozi Okonjo-Iweala
  4. Eric Wyndham White
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------------------
⇒ WTO (World Trade Organization):
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) বর্তমান মহাপরিচালক এনগোজি অকোনজো-ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।

তিনি WTO-এর সপ্তম মহাপরিচালক হিসেবে ১ মার্চ ২০২১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি এই পদে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান হিসেবে নিযুক্ত হন।
তার দায়িত্বকাল ৩১ আগস্ট ২০২৫ তারিখে শেষ হবে।

উল্লেখ্য,
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- এর সর্বশেষ সদস্য: "তিমোর-লেস্টে" সদস্য পদ লাভ করে ৩০ আগস্ট, ২০২৪ (Timor-Leste — 30 August 2024)। 
- কমোরোস সদস্য পদ লাভ করে ২১ আগস্ট, ২০২৪ (Comoros — 21 August 2024)। 

- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। (166  members since 30 August 2024) To get update information. [লিঙ্ক]
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৯০৩.
বর্তমানে জিডিপি নিরুপণের ভিত্তিবছর হিসেবে ব্যবহৃত হয়-
  1. ২০০২-২০০৩ অর্থবছর
  2. ২০০৩-২০০৪ অর্থবছর
  3. ২০০৫-২০০৬ অর্থবছর
  4. ২০০৫-২০০৭ অর্থবছর
ব্যাখ্যা

• ২০১৩-২০১৪ অর্থবছর থেকে স্থিরমূল্যে জিডিপি নির্ণয়ের ভিত্তি বছর হিসেবে ২০০৫-২০০৬ অর্থবছর ব্যবহৃত হয়ে আসছে।
• এটি দেশের চতুর্থ ভিত্তি বছর।
• এর আগে ১৯৭২-১৯৭৩, ১৯৮৪-১৯৮৫ এবং ১৯৯৫-১৯৯৬ অর্থবছর ভিত্তি বছর হিসেবে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৯০৪.
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
  1. ১১১৯ জন
  2. ১২৩৫ জন
  3. ৯৮৫ জন
  4. ১০৭০ জন
ব্যাখ্যা

- প্রতি বর্গকিলোমিটারে ১১১৯ জন মানুষ বাস করেন।

- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, সর্বশেষ এই গণনা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২১ জুনের মধ্যে। তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছে CPI পদ্ধতি। গণনার পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে Modified De-fecto পদ্ধতি। দেশের মোট জনসংখ্যা এই সময় ছিল ১৬,৯৮,২৮,৯১১ জন।

- দেশের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণীত হয়েছে ১.১২%। সাক্ষরতার হার ছিল ৭৪.৮০%। সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকায়। 

- জেলা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রাঙ্গামাটিতে। বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ায় এটি দেশের অন্যতম কম ঘনত্বসম্পন্ন এলাকা। বরিশাল বিভাগে মানুষের সংখ্যা অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে কম।

- সার্বিকভাবে দেশের জনসংখ্যার ঘনত্ব ছিল ১১১৯ জন প্রতি বর্গকিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে পাওয়া গেছে।

সূত্র: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ 

৯০৫.
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
  1. রাজশাহী
  2. ফরিদপুর
  3. রংপুর
  4. যশোর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------- 
তুলা চাষ:

- ১৯৭৩-৭৪ সনে বাংলাদেশে সমভূমির তুলাচাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
- বর্তমানে সমতল এলাকার ৩৪টি জেলায় সমভূমির জাতের তুলার আবাদ হচ্ছে এবং অতি সম্প্রতি ৩টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের পাশাপাশি সমভূমির জাতের তুলার চাষাবাদ হচ্ছে। 
- ঝিনাইদহ জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। 
- পাহাড়ি তুলা এপ্রিল-মে মাসে এবং সমভূমির তুলা জুলাই-আগস্ট মাসে বপন করা হয়।
- পাহাড়ি তুলা ডিসেম্বর-জানুয়ারি মাসে এবং সমভূমির তুলা জানুয়ারি-মার্চ মাসে উত্তোলন করা হয়।
- বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
- ১৯৭৬-৭৭ সালে আমেরিকা হতে নতুন তুলার জাত প্রবর্তনের মাধ্যমে দেশে ব্যপক পরিমানে তুলা চাষ শুরু হয়।
- ১৯৯১ সালে তুলা গবেষণার দায়িত্ব বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান হতে তুলা উন্নয়ন বোর্ডের নিকট স্থানান্তর করা হয়।

তুলার চাষকৃত জাতগুলো:
- সমতল এলাকায় বর্তমানে, সিবি-৫, সিবি-৯ সিবি-১০ ও সিবি-১১ প্রভৃতি উচ্চফলনশীল জাতের তুলা এবং
- হাইব্রিড জাতের মধ্যে হীরা ও রূপালী-১ ও ডিএম-১ জাতের তুলা চাষ হচ্ছে।
- এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি তুলা-১ ও পাহাড়ি তুলা-২ নামে উচ্চফলনশীল জাতের তুলা চাষ হয়। 

২০২২-২৩ মৌসুমে আশতুলা উৎপাদন:
কুষ্টিয়া- ৩০৭৪৫, 
চুয়াডাংগা- ৩০১৯৬, 
ঝিনাইদহ- ২৯০৭৭, 
যশোর - ২১৭৩২। 

২০২২-২৩ মৌসুমে বীজতুলা উৎপাদন:
কুষ্টিয়া-১৩৯৮৯, 
চুয়াডাংগা- ১৩৭৩৯, 
ঝিনাইদহ- ১৩২৩০, 
যশোর - ৯৮৮৮।

বাংলাদেশের এই চারটি জেলায় সবচেয়ে বেশি তুলা চাষ ও উৎপাদন হয়ে থাকে। 
অর্থ্যাৎ- যশোর অঞ্চল তুলা চাষের জন্য বিখ্যাত।
সে হিসেবে উত্তর - যশোর গ্রহণ করা হয়েছে। 

উৎস- বাংলাপিডিয়া, তুলা উন্নয়ন বোর্ডের বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩।
৯০৬.
দেশে আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ কত? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. ৮২,৬০,০০০ একর
  2. ৮২,৯৮,০০০ একর
  3. ৮৩,৫৮,০০০ একর
  4. ৮৩,৯০,০০০ একর
ব্যাখ্যা

এক নজরে কৃষি পরিসংখ্যান:
- মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area): ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
- মোট আবাদী জমি (Net Cropped Area): ১,৯৮,২৯,০০০ একর (৮০,২৮,০০০ হেক্টর)।
- এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
- দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
- তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
- চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ: ৮৩,৫৮,০০০ একর।
- বনাবচল: ৬৩,৬৩,০০০ একর।
- মোট জমির পরিমাণ: ৩,৬৪,৬৫,০০০ একর।
- মোট খাদ্যশস্য: ৪,৪৮,২৯,০০০ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯০৭.
বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে?
  1. ভূট্টা
  2. পাট
  3. ধান
  4. গোল আলু
ব্যাখ্যা

⇒ বিগত ৫০ বছরে বাংলাদেশে ভুট্টা চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

♦ ভূট্টা উৎপাদন:
- বিগত ৫০ বছরে বাংলাদেশের কৃষিতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভূট্টা (মেইজ) চাষে।
- ১৯৭১ সালে দেশের ভূট্টার উৎপাদন ছিল মাত্র ২,০০০ মেট্রিক টন এবং চাষের পরিমাণ ছিল মাত্র ২,৬৫৪ হেক্টর।
- ২০১৯–২০২০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ লাখ মেট্রিক টনে, এবং চাষের পরিমাণ বেড়ে হয়েছে ১,৬৫,৫১০ হেক্টর।
- প্রতি হেক্টরে ফলনও বেড়েছে ০.৮৫ টন থেকে ৬.১৫ টনে।
- অন্য ফসল যেমন ধান, পাট ও আলুর চাষও বৃদ্ধি পেয়েছে, তবে তুলনামূলকভাবে ভূট্টার বৃদ্ধির হার সবচেয়ে বেশি।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস) অনুসারে, 
স্বাধীনতার পর থেকে এ নাগাদ চালের উৎপাদন বেড়েছে প্রায় চারগুণ, গম দুইগুণ, ভুট্টা ১০ গুণ ও সবজির উৎপাদন বেড়েছে পাঁচ গুণ। 

উল্লেখ্য:
- ধান ১৯৭১ সালে ৯.৬৭ মিলিয়ন টন থেকে ২০১৯ সালে ৩৮.৭০ মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছে।
- ১৯৭১ সালে পাটের উৎপাদন ছিল প্রায় ৭.৫ মিলিয়ন বেল এবং চাষের পরিমাণ ছিল ৮০০,০০০ হেক্টর। ২০২০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ মিলিয়ন বেল এবং চাষের পরিমাণ প্রায় ৮২০,০০০ হেক্টর, প্রতি হেক্টরে ফলন কিছুটা বেড়েছে।
- গোল আলুর ক্ষেত্রে ১৯৭১ সালে উৎপাদন ছিল ৪.৫ লাখ মেট্রিক টন এবং চাষের পরিমাণ ৮৫,০০০ হেক্টর। ২০২০ সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৮.৯ লাখ মেট্রিক টনে, চাষের পরিমাণ ১,২০,০০০ হেক্টর এবং প্রতি হেক্টরে ফলন বেড়ে ৭.৪ টন হয়েছে।

তথ্যসূত্র - ডেইলী সান পত্রিকার রিপোর্ট (লিংক) ও কৃষি তথ্য সার্ভিস। (লিংক)

৯০৮.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (নভেম্বর, ২০২৪)
  1. ১৭৪টি
  2. ১৭৫টি
  3. ১৭৬টি
  4. ১৭৭টি
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয় ।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
৯০৯.
Select the lettered pair that expresses a relationship similar to that expressed in the original pair.(Questions 60-62)
Editor : Newspaper ::
  1. ক) Teacher : School
  2. খ) Nurse : Hospital
  3. গ) Architect : Design
  4. ঘ) Lecturer : University
ব্যাখ্যা
- Editor (সম্পাদক) এর প্রধান কাজ  Newspaper সম্পাদনা করা।
- Architect  এর প্রধান কাজ  Design বা নকশা করা।

অন্যগুলোতে, 
- Teacher এর কর্মস্থল School.
- Nurse এর কর্মস্থল Hospital.
- Lecturer  এর কর্মস্থল University.
৯১০.
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় গন্তব্যস্থল কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত 
  3. যুক্তরাষ্ট্র 
  4. কাতার 
ব্যাখ্যা
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল:
- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশগুলো।
- এর মধ্যে অভিবাসী নারী শ্রমিকরা সবচেয়ে বড় গন্তব্যস্থল সৌদি আরব। 
- মোট নারী অভিবাসীর ৭২ শতাংশের গন্তব্য হলো সৌদি আরব।

এছাড়াও,
- অভিবাসী নারী শ্রমিকদের ২য় বড় গন্তব্যস্থল জর্ডান (১৮%)।
- অভিবাসী নারী শ্রমিকদের ৩য় বড় গন্তব্যস্থল কাতার (১৮%)।
- কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে গন্তব্যের পরিমাণ ১%।

উৎস: BMET ওয়েবসাইট। [link]
৯১১.
সম্প্রতি পৃথিবীর ৪৮তম রক্তের গ্রুপ ‘গোয়াডা নেগেটিভ (G–)’ শনাক্ত করেছে কোন দেশ? (সেপ্টেম্বর-২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. নাইজেরিয়া
  4. মালি
ব্যাখ্যা

- রক্তের নতুন একটি গ্রুপের সন্ধান পেয়েছে ফ্রান্সের জাতীয় রক্ত সঞ্চালন সংস্থা ‘দ্য ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট’। (সেপ্টেম্বর-২০২৫)
- ফরাসি এক নারীর শরীরে থাকা রক্তের নতুন গ্রুপটির নামকরণ করা হয়েছে—গোয়াডা নেগেটিভ। 
- ১৫ বছর আগে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে এই রক্তের গ্রুপের খোঁজ মিলেছে।
- এ মাসে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন আনুষ্ঠানিকভাবে রক্তের নতুন গ্রুপটিকে স্বীকৃতি দিয়েছে।

উৎস: প্রথম আলো।

৯১২.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অব স্টেট কে? (জানুয়ারি, ২০২৬)
  1. পিট হেগসেথ
  2. মার্কো রুবিও 
  3. জেমস ডেভিড ভ্যান্স
  4. ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও।[জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

উৎস: United States Mission to the United Nations (.gov).

৯১৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর তথ্য অনুযায়ী সার্বিকভাবে জিডিপি কয়টি খাত নিয়ে গঠিত?
  1. ১৯টি
  2. ২২টি
  3. ২৩টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯১৪.
The new UN Secretary General is _____
  1. Antonio Guterres
  2. Authony D'Costa
  3. Antonio Carbelli
  4. Anthony Hopkins
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (অক্টোবর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (অক্টোবর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৯১৫.
RCEP জোটের অর্থনৈতিক আয়তন বিশ্বের মোট জিডিপির কত শতাংশ? [নভেম্বর, ২০২৫]
  1. ১৮%
  2. ২২%
  3. ৩৩%
  4. ৩৫%
ব্যাখ্যা

RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।

⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩৩%,
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩৩% (প্রায় ২.২ বিলিয়ন),
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%।

উল্লেখ্য,
- RCEP-এর ধারণা ২০১১ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ASEAN শীর্ষ সম্মেলনে প্রস্তাবিত হয় এবং ২০১২ সালে কম্বোডিয়ার ASEAN শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়।
- RCEP-এর উদ্দেশ্য হল শুল্ক ও অ-শুল্ক বাধা হ্রাস করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক একীকরণ প্রচার করা।

উৎস: i) ASEAN ওয়েবসাইট।
ii) World Economics ওয়েবসাইট। [link]

৯১৬.
ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক মিশন কবে সমাপ্ত হবে?
  1. ২০২৪ সালে
  2. ২০২৫ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক মিশন: 
- ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক মিশন ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হবে।
- এ মিশন শেষ হওয়ার পর দুই দেশের সামরিক সম্পর্ক একটি দ্বিপক্ষীয় অংশীদারত্বে রূপান্তরিত হবে।
-  জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে ২০১৪ সালে এ সামরিক জোট গঠন করা হয়েছিল।
- গঠিত জোটের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দুই হাজার ৫০০ ইরাকে এবং প্রতিবেশী সিরিয়ায় ৯০০ সেনা রয়েছে।

সূত্র- বিবিসি ও কালেরকন্ঠ রিপোর্ট।
৯১৭.
২০২৫ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩০তম
  3. ১৩১তম
  4. ১৩৩তম
ব্যাখ্যা

মানব উন্নয়ন সূচক (HDI):
- মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ-সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক।
- একে সংক্ষেপে HDI (Human Development Index) বলা হয়।
- মানব উন্নয়ন মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতি বছর UNDP মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে।

⇒ মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।

৯১৮.
ভারতে বর্তমানে রাজ্য সংখ্যা কয়টি?
  1. ক) ২৭টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩০টি
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর-২০১৯।
৯১৯.
Which Bangladeshi player was included in Wisden’s Men’s T20 Best XI of 2025?
  1. Tanzim Hasan Shakib
  2. Taskin Ahmed
  3. Mustafizur Rahman 
  4. Saif Uddin
  5. Tamim Tamjid
ব্যাখ্যা

উইজডেনের বর্ষসেরা একাদশ - ২০২৫:
- ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) পুরুষ টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
- উইজডেনের সম্পাদকীয় বিভাগ গত বছরের সব ধরনের স্বীকৃত টি- টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে।
- ২০২৫ সালে তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেন।
- তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮।
- ১১ রান খরচায় ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

উৎস: ডেইলি স্টার।

৯২০.
FRUGAL: MISERLY :: _________ ?
  1. Rash : Headlong
  2. Courageous : Pugnacious
  3. Quite : Timid
  4. Confident : Arrogant
ব্যাখ্যা

• FRUGAL: MISERLY :: Confident : Arrogant.

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ: 
- FRUGAL: মিতব্যয়ী।
- MISERLY: ব্যয়কুণ্ঠ; কৃপণ।

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ: 
- Confident: আত্মবিশ্বাসী।
- Arrogant: উদ্ধত।

• Analogical Relation:
- Frugal (মিতব্যয়ী) একটি positive বা neutral গুণ, কিন্তু miserly (কঞ্জুস) তার extreme বা negative version.
- তেমনিভাবে, Confident (আত্মবিশ্বাসী) একটি positive গুণ, কিন্তু Arrogant (উদ্ধত) তার negative version.

• অন্যান্য অপশন,
ক)
- Rash - হঠকারী; অপরিণামদর্শী।
- Headlong - হঠকারিতা করে, হঠকারী।

খ)
- Courageous - সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।
- Pugnacious - কলহপ্রিয়; কলহপ্রবণ; ঝগড়াটে।

গ)
- Quite - সমগ্রভাবে; পরিপূর্ণভাবে।
- Timid - ভীরু; লাজুক; মুখচোরা।

• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Confident : Arrogant.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৯২১.
IPCC এর বর্তমান সদস্য সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৯৩টি
  2. ১৯৫টি
  3. ১৭৭টি
  4. ১৬০টি
ব্যাখ্যা

• IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।

• IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠা করে।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।[জুলাই, ২০২৫]
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।

উৎস: IPCC ওয়েবসাইট।

৯২২.
Metaphor: Literal ::
  1. Biography: Accurate
  2. Melody: Disharmony
  3. Poem: Rhythmic
  4. Anthem: Patriotic
ব্যাখ্যা
সঠিক উত্তর (খ),
Metaphor রূপক, Literal আক্ষরিক/ কোন শব্দকে রূপকার্যে না নেওয়া,
Melody - মধুর সুর, Disharmony - অসঙ্গতি,
Metaphor হলো Literal এর বিপরীত; আর Melody হলো Disharmony এর বিপরীত।
তাই Analogical relation বিবেচনায় (খ) option টি সঠিক সম্পর্কযুক্ত।

অন্যদিকে,
ক) Biography জীবনী, Accurate -সঠিক,
গ) Poem-কবিতা, Rhythmic-ছন্দবদ্ধ,
ঘ) Anthem -সংগীত, Patriotic -দেশাত্মবোধক,

Source: Live MCQ lecture, Accessible Dictionary.
৯২৩.
২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩:
- প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ।
-  ১৩৭টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক।
- তৃতীয় অবস্থানে রয়েছে  আইসল্যান্ড।
- চতুর্থ  অবস্থানে রয়েছে ইসরায়েল।
- পঞ্চম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস।

এছাড়াও,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮।
-  পাকিস্তানের  অবস্থান ১০৮,
- শ্রীলঙ্কার  অবস্থান ১১২,
- ভারতের  অবস্থান ১২৬তম,
- বাংলাদেশের অবস্থান ১১৮তম।
- সর্বনিম্ন দেশঃ আফগানিস্তান।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৯২৪.
World Urbanization Prospects- 2025 অনুসারে, বিশ্বের সবচেয়ে জনবহুল মেগাসিটি কোনটি?
  1. সাংহাই
  2. টোকিও
  3. ঢাকা
  4. জাকার্তা
ব্যাখ্যা

World Urbanization Prospects 2025:
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস: World Urbanization Prospects 2025

৯২৫.
বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন 'ওয়েব সামিট ২০২৫' শুরু হয়েছে কোন দেশে?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. কানাডা
  4. পর্তুগাল
ব্যাখ্যা

ওয়েব সামিট ২০২৫:
- বিশ্বের প্রযুক্তি জগতের সবচেয়ে বড় আয়োজন 'ওয়েব সামিট ২০২৫' শুরু হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।

- ১০ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
- এতে অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্ভাবক ও নীতিনির্ধারকসহ প্রায় ৭০ হাজারেরও বেশি প্রতিনিধির এ বছরের ওয়েব সামিটের মূল প্রতিপাদ্য- 'Rebuilding Trust in Tech'.

তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।

৯২৬.
সম্প্রতি, কানাডায় কততম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? [মে, ২০২৫]
  1. ৩৫তম
  2. ৪৫তম
  3. ৫৫তম
  4. ৬৫তম
ব্যাখ্যা
কানাডার ফেডারেল নির্বাচন:
- সম্প্রতি, কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- নির্বাচনের ভোটগ্রহণ ২৮, ২০২৫ এপ্রিল হয়েছে।
- এবারের ফেডারেল নির্বাচনে পাঁচটি দল অংশ নেয়।
- এর মধ্যে নির্বাচনে ১৬১টি আসনে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি।
- টানা চতুর্থবারের মতো লিবারেল পার্টি সরকার গঠন করবে।
- এ হিসেবে ক্ষমতাসীন মার্ক কার্নি ফের কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন।

উল্লেখ্য,
- কানাডার পার্লামেন্ট হাউজ অফ কমেন্সের মোট আসন সংখ্যা ৩৪৩টি।
- যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২টি আসন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
৯২৭.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
  1. সিলেট 
  2. হবিগঞ্জ
  3. মৌলভীবাজার
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান:
- চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭১টি।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।

উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

এছাড়াও,
- হবিগঞ্জ জেলায় চা বাগান রয়েছে ২৫টি।
- সিলেট জেলায় চা বাগান রয়েছে ১৯টি ।
- চট্টগ্রাম জেলায় চা বাগান রয়েছে ২২টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৯২৮.
ঐতিহাসিক ‘D-Day’ নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) ইরাক-ইরান যুদ্ধ
  2. খ) আফিম যুদ্ধ
  3. গ) প্রথম বিশ্বযুদ্ধ
  4. ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ৬ জুন ১৯৪৪ জার্মান অধিকৃত ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অভিযান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নরম্যান্ডিতে মিত্রবাহিনীর এই ঐতিহাসিক অবতরণের দিনকে বলা হয় D-Day।
৯২৯.
আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি-এর সর্বশেষ সদস্যদেশ কোনটি? (মার্চ ২০২৫)
  1. গায়ানা
  2. গাম্বিায়া
  3. কুক আইল্যান্ড
  4. সামোয়া
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি( IAEA):
- এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৭ সালের ২৯ জুলাই ।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়: ১৪ নভেম্বর ১৯৫৭ সালে। 
- বর্তমান সদস্য: ১৮০টি। (মার্চ ২০২৫)
- সর্বশেষ সদস্য: কুক আইল্যান্ড। (মার্চ ২০২৫)।
- বর্তমান মহা পরিচালক: Rafael Mariano Grossi.
- শান্তিতে নোবেল পায়: ২০০৫ সালে।

কার্যক্রম:
- পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড।
- পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কার্যক্রম পরিচালনা।
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা ।

উৎস: IAEA ওয়েবসাইট।
৯৩০.
সাম্প্রতিক ভারতে কোথায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে? ( মে ২০২৫)
  1. পাঠানকোট
  2. পহেলগাম
  3. কোকরাঝাড়
  4. ভোপাল
ব্যাখ্যা
- সাম্প্রতিক ভারতের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে - পহেলগাম।
- 22 Apr 2025 পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ঘটে।
- পহেলগাম জুম্মু কাশ্মীরের একটি অঞ্চল।

• কাশ্মীর ,উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশের একটি অঞ্চল ।
-  ভারত শাসিত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব অংশ, জম্মু  কাশ্মীর ।
- পাকিস্তান দ্বারা শাসিত অঞ্চল :আজাদ কাশ্মীর ।

উৎস: ব্রিটানিকা এবং Hindustan Times.
৯৩১.
দেশে রামসার সাইটের অন্তর্ভুক্ত কয়টি স্থান রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উল্লেখ্য,
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
৯৩২.
OIC-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৪৫টি
  2. ৫৩টি
  3. ৫৭টি
  4. ৬০টি
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বর্তমান সদস্য: ৫৭টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট। [Link]
৯৩৩.
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ মুসলিম দেশ কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. পাকিস্তান
  2. বাংলাদেশ
  3. ইন্দোনেশিয়া
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

--------------------- 
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে,

• জনসংখ্যায় বিশ্বের শীর্ষ মুসলিম দেশ — ইন্দোনেশিয়া।
- দেশটির জনসংখ্যা - ২৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার।

[স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার লাইভ (তাৎক্ষণিক) তথ্য প্রচার-প্রকাশ করে।] 
--------------------------- 
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকা দেওয়া হলো-

১. ভারত:
জনসংখ্যা: ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।

২. চীন:
জনসংখ্যা: ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার।

৩. যুক্তরাষ্ট্র:
জনসংখ্যা: ৩৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার।

৪. ইন্দোনেশিয়া:
জনসংখ্যা: ২৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার।

৫. পাকিস্তান:
জনসংখ্যা: ২৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার।

৬. নাইজেরিয়া:
জনসংখ্যা: ২৩ কোটি ২৬ লাখ ৭৯ হাজার।

৭. ব্রাজিল:
জনসংখ্যা: ২১ কোটি ১৯ লাখ ৯৯ হাজার।

৮. বাংলাদেশ:
জনসংখ্যা: ১৭ কোটি ৩৫ লাখ ৬২ হাজার।

৯. রাশিয়া:
জনসংখ্যা: ১৪ কোটি ৪৮ লাখ ২০ হাজার।

১০. ইথিওপিয়া:
জনসংখ্যা: ১৩ কোটি ২০ লাখ ৬০ হাজার।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ- ২০২৪।
৯৩৪.
‘এম২৩’ কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? 
  1. বলিভিয়া 
  2. দক্ষিণ সুদান 
  3. সোমালিয়া 
  4. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
ব্যাখ্যা

- ‘এম২৩’ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বিদ্রোহী গোষ্ঠী। 
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা সরে যাওয়ার পর গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও একটি নাগরিক সমাজ সংগঠন।
- ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দেশটির উভিরা শহরের উপকণ্ঠে কিরোমনি ও কাভিমভিরা এলাকায় দুটি গণকবর থেকে অন্তত ১৭১টি লাশ পাওয়া গেছে।
- কিরোমনিতে প্রায় ৩০টি এবং কাভিমভিরায় ১৪১টি মরদেহ উদ্ধার হয়েছে।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৯৩৫.
তুরস্ক-ইরাকের বাণিজ্যে গুরুত্বপূর্ণ রুটের প্রকল্প কোনটি?
  1. তোরুগার্ত রোড
  2. গ্লাসগো রোড
  3. টারনোপিল রোড
  4. ডেভেলপমেন্ট রোড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- সড়ক প্রকল্পের মাধ্যমে পারস্য উপসাগরের সঙ্গে সংযোগের উদ্যোগ নিয়েছে তুরস্ক।
-  ডেভেলপমেন্ট রোড নামের এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো ইরাকের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি।
- এরই মধ্যে দেশটিতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত।
- কয়েক বছরের মধ্যে ইরাকে রপ্তানি ১ হাজার ৫০০ কোটি ও ২০৩০ সাল নাগাদ ২ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট। 
৯৩৬.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ড্রাগন ফল উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ঝিনাইদহ
  2. কুষ্টিয়া 
  3. রাজশাহী 
  4. যশোর
ব্যাখ্যা

ড্রাগন ফল উৎপাদন:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রাগন উৎপাদনের শীর্ষে আছে ঝিনাইদহ জেলা।
- ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয় ৩২ হাজার ৭৬৮ মেট্রিক টন ড্রাগন। 

• উৎপাদনের ২য় স্থানে রয়েছে যশোর। ২০২৪-২৫  অর্থবছরে উৎপাদন হয় ১২ হাজার ৫৫৩ মেট্রিক টন ড্রাগন। আর তৃতীয় শীর্ষ জেলা রাজশাহীতে উৎপাদন হয় ৪ হাজার ৪৭৭ মেট্রিক টন ড্রাগন।

⇒ ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম ২০০৭ সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোন পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারনত ১.৫ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

⇒ বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট (বারি) কতৃক উদ্ভাবিত ড্রগন ফলের নতুন জাতটি হলো বারি ড্রাগন ফল-১ যা দক্ষিণ -পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায় ,শাঁস গাঢ় গোলাপী রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির । ফলের বীজগুলো ছোট ছোট কালো ও নরম । একটি ফলের ওজন ১৫০ গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

উৎস: i) প্রথম আলো।
ii) কৃষি বাতায়ন। 

৯৩৭.
How many official languages does the OIC have?
  1. 2
  2. 3
  3. 6
  4. 1
  5. 5
ব্যাখ্যা
→ ওআইসি- এর অফিসিয়াল ভাষা  ৩ টি।

• ওআইসি(OIC):
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
→ গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [মে, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- এর মহাসচিব ওআইসি'র নির্বাহী ক্ষমতার অধিকারী।
- বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

উৎস: OIC ওয়েবসাইট।
৯৩৮.
সর্বশেষ কোন দেশটি জাতিসংঘের এলডিসি তালিকা থেকে উত্তরণ করেছে?
  1. নিরক্ষীয় গিনি
  2. ভানুয়াতু
  3. মিয়ানমার
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
- গত ৪ ডিসেম্বর ২০২০ ষষ্ঠ দেশ হিসেবে ভানুয়াতু জাতিসংঘের এলডিসি তালিকা থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে।
এলডিসি থেকে উত্তরণকারী অন্য পাঁচটি দেশ হলো:
- বতসোয়ানা (১৯৯৪ সালে)
- কেপভার্দে (২০০৭ সালে)
- মালদ্বীপ (২০১১ সালে)
- সামোয়া (২০১৪ সালে)
- নিরক্ষীয় গিনি (২০১৭ সালে)।
- বর্তমানে ৪৬টি দেশ এলডিসি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯৩৯.
Who is the only footballer in history to win a 'Ballon d’Or hat-trick' in the women’s category? [December, 2025]
  1. Aitana Bonmatí
  2. Megan Rapinoe
  3. Alex Morgan
  4. Sam Kerr
ব্যাখ্যা

• ব্যালন ডি’অর-২০২৫:
- নারীদের বিভাগে হ্যাটট্রিক ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। 
- মেয়েদের ফুটবলে টানা তিনবার তো নয়ই, আর কেউ বোনমাতির মতো তিনবার ব্যালন ডি’অর জেতেনি।
- জাতীয় দল সতীর্থ মরিওনা কালদেন্তেকে অল্প ব্যবধানে হারিয়ে এবার ব্যালন ডি’অর জিতেছেন বোনমাতি।

• এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:

- ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
- ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
- ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)

তথ্যসূত্র: UEFA ওয়েবসাইট ও প্রথম আলো।

৯৪০.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 
- ২০২১ সালে বাংলাদেশ প্রায় ৯৩.৩ মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করেছে।

উল্লেখ্য,
- ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশে।

অন্যদিকে -
- খাদ্য আমদানিতে প্রথম অবস্থানে আছে চীন।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) FAO ওয়েবসাইট।
৯৪১.
সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম কী?  [জানুয়ারি, ২০২৬]
  1. এল্লি
  2. জুলিয়া
  3. হান্না
  4. ফ্লোরা
ব্যাখ্যা

• তুষারঝড় ‘এল্লি: 
- তুষারঝড় ‘এল্লি’ জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে।
- আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে জার্মানিতে হানা দেয়। 
- এটি উত্তর জার্মানির পর এখন দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। 
- জার্মান আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য অঞ্চলে শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে।
- রাইন উপত্যকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৯৪২.
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? [মার্চ, ২০২৫]
  1. মোঃ তৌহিদ হোসেন
  2. ওয়াহিদউদ্দিন মাহমুদ
  3. চৌধুরী রফিকুল আবরার
  4. আলী ইমাম মজুমদার
ব্যাখ্যা
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা: 
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
- প্রধান উপদেষ্টা সহ বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা ২৩ জন।
- অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।
- ৫ মার্চ বঙ্গভবনে সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য,
- শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে প্রথমে দায়িত্বে ছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
- বর্তমানে ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র- মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। [Link]
৯৪৩.
MALEFACTOR : CRIMINAL ::
  1. Delinquent : Offend
  2. Miscreant : Lawless
  3. Reprobate : Lawful
  4. Culprit : Innocent
  5. Felon : Upright
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
MALEFACTOR - অপরাধী; মন্দ কাজে নিয়োজিত ব্যক্তি।
CRIMINAL - অপরাধসম্পর্কিত: অপরাধী ব্যক্তি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ  -
ক) 
Delinquent (noun)
- (ব্যক্তি) দুষ্কৃতি; কৃতাপরাধ; কর্তব্যবিমুখ; কর্তব্যপরান্মুখ।
Saint (noun)
- নিঃস্বার্থ বা ধৈর্যশীল ব্যক্তি; ঋষি
খ) 
Miscreant (noun)
- (প্রাচীন প্রয়োগ) দুষ্কৃতকারী; দুর্বৃত্ত।
Lawless (adjective)
- আইনবর্জিত; অরাজক; যথেচ্ছাচারী; আইন অমান্যকারী।

গ)
Reprobate
(verb transitive)
কোনো অবস্থাতে অনুমোদন না-করা; প্রত্যাখ্যান করা।
(noun) অনুমোদন লাভে ব্যর্থ ব্যক্তি; নৈতিক চরিত্রের কারণে অশ্রদ্ধেয় ব্যক্তি।
Lawful (adjective) 
- বিধিসম্মত; আইনানুগ; ন্যায্য; উপযুক্ত।

ঘ) 
Culprit (noun)
- দোষী; অপরাধী।
Innocent (adjective)
- নিরপরাধ; নির্দোষ

ঙ)
Felon (noun)
- (নরহত্যা, সশস্ত্র ডাকাতি, অগ্নিসংযোগ ইত্যাদির ন্যায়) গুরুতর অপরাধ।
Upright (adjective)
ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়া।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে - Miscreant : Lawless.
- MALEFACTOR : CRIMINAL একে অপরের সঙ্গে সমার্থক অর্থ প্রকাশ করছে, তেমনি ভাবে Miscreant : Lawless সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৯৪৪.
১৯৬৯ সালের ঐতিহাসিক 'গণ-অভ্যুত্থান দিবস' পালন করা হয় কবে?
  1. ২০ জানুয়ারি
  2. ২২ জানুয়ারি
  3. ২৪ জানুয়ারি
  4. ২৭ জানুয়ারি
ব্যাখ্যা
গণ-অভ্যুত্থান দিবস:
- বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ১৯৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান।
- ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান।
- এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার।
- ১৯৬৯ সালের ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তাল এ দিনগুলোতে পথে পথে ছিল মিছিল হয়। 
- ওই সময় স্বৈরাচার সরকারের বুলেটের আঘাতে প্রাণ দিয়েছিলেন- আসাদ, মতিউর, ড. জোহাসহ নাম না জানা অসংখ্য মানুষ।
- ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে।
- সেই থেকে ২৪ জানুয়ারি 'গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র- বাংলাপিডিয়া।
৯৪৫.
বন অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট আয়তনের কত শতাংশ? [জুন, ২০২৫]
  1. ১৩.৩৮%
  2. ১৫.৩৮%
  3. ১৩.৫৮%
  4. ১৫.৫৮%
ব্যাখ্যা
বাংলাদেশের বনজ সম্পদ:
- বনভূমি থেকে যে সকল সম্পদ পাওয়া যায় তাকে বনজ সম্পদ বলে।
- যে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।

উল্লেখ্য,
- বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কি.মি. এবং সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লক্ষ হেক্টর যা দেশের মোট আয়তনের প্রায় ১৫.৫৮%।
- বন অধিদপ্তর নিয়ন্ত্রত বনভূমির পামিাণ প্রায় ১৬ লক্ষ হেক্টর যা দেশের আয়তনের প্রায় ১০.৭৪।
- বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পারিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭%।
- ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর তারতম্যের কারণে বাংলাদেশের বিভিন্ন ধরনের বনাঞ্চল রয়েছে।
- যেমন: পাহাড়ী বন, প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, সৃজিত উপকূলীয় বন, শালবন, জলাভূমির বন ইত্যাদি।

উৎস: i) বন অধিদপ্তর ওয়েবসাইট। [link]
ii) ভূগোল ও পরিবেশ, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৪৬.
SAPTA ভুক্ত দেশ কয়টি?[জুন, ২০২৫]
  1. ৪টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১৩টি
ব্যাখ্যা

• SAPTA:
- SAPTA এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement.
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১৯৯৫ সালে।
- সদস্য সংখ্যা - ৮টি (Bangladesh, Butan, India, Maldives, Nepal, Pakistan, Afgansitan and Sri Lanka). [জুন, ২০২৫]

সূত্র: SAPTA ওয়েবসাইট। 

৯৪৭.
বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু হয়েছে কোথায়? [মে, ২০২৫]
  1. কাতার
  2. কুয়েত
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
প্রথম এআই ক্লিনিক:
- চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
- সৌদি আরব বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করছে, যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’। 
- সিনি এআই নামে একটি চীনভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা আলমুসা হেলথ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এই ক্লিনিক চালু করেছে।
- সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে এআই ক্লিনিক।
- এআই ক্লিনিকের লক্ষ্য রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসার জন্য প্রথম যোগাযোগের জন্য মানব চিকিৎসকদের বদলে এআই চিকিৎসক ব্যবহার করা।
- পাইলট প্রোগ্রামের ডায়াগনস্টিক ডেটা ১৮ মাসের মধ্যে অনুমোদনের জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৯৪৮.
আন্তর্জাতিক শ্রমিক দিবস কোনটি?
  1. ক) ১ মে
  2. খ) ৫ জুন
  3. গ) ৮ সেপ্টেম্বর
  4. ঘ) ১৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর।
বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস - ১ মে।

সূত্রঃ জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।

৯৪৯.
HEART : CARDIOLOGY
  1. ক) Brain : Psychology
  2. খ) History : Histology
  3. গ) Civics : polity
  4. ঘ) Fossils : paleontology
ব্যাখ্যা
• HEART - হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়
CARDIOLOGY - হৃদ্‌বিজ্ঞান।

• Meaning of the words from option: 
ক)
Brain - মাথার ঘিলু বা মগজ; স্নায়ুকেন্দ্র।
Psychology - মনোবিদ্যা; মনোবিজ্ঞান
খ)
History - ইতিহাস; ইতিবৃত্ত
Histology - কলাস্থান,দেহতত্ত্বর বিজ্ঞান
গ)
Civics - নগর বা নাগরিক বিষয়ক; পৌর
polity -  সরকারের রূপ বা প্রক্রিয়া; রাষ্ট্রব্যবস্থা।
ঘ)
Fossils - জীবাশ্ম
paleontology -  জীবাশ্ম বিজ্ঞান

• Cardiology is the study and treatment of heart diseases.
• Paleontology is the study of fossils.

Source: Bangla academy Dictionary.
৯৫০.
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৮–এর সভাপতিত্ব করেন -
  1. ফাহাদ বিন সোলায়মান
  2. সায়মন ‍স্টিল
  3. সামেহ শুকরি
  4. সুলতানা আল জাবের
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ সম্মেলন (Cop Conference):
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
 
উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
-  কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
- কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
 
অন্যদিকে -
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
 
 উৎস: UNFCCC ওয়েবসাইট।
৯৫১.
দেশের কততম ব্যাংকনোট হিসেবে ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাজারে আসছে ২০০ টাকা সপ্তম ব্যাংকনোট। ২০২০ সালের ১৭ মার্চ এ নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রথম বছরে স্মারক ও প্রচলিত/নিয়মিত, এই দুই ধরনের ২০০ টাকার নোট থাকবে। দ্বিতীয় বছর থেকে বাজারে স্মারক নোট ছাড়া হবে না, নিয়মিত নোট থাকবে। নিয়মিত নোটেই শুধু লেনদেন করা যায়। প্রাথমিকভাবে ২০০ টাকার নোটের উপর ‘মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকবে। তবে ২০২১ সালের পর যে নোটগুলো ছাড়া হবে তাতে আর তা আর লেখা থাকবে না। বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এর আগে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বহরে যুক্ত হচ্ছে ২০০ টাকার নোট। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৯৫২.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৫)
  1. ইকমেলেদ্দিন ইহসানোঘলু
  2. ইয়িয়াদ বিন আমিন মাদানি
  3. হুসাইন ইব্রাহিম তাহা
  4. ইউসুফ আল-ওথাইমীন
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (আগস্ট, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (আগস্ট, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৯৫৩.
২০৩৫ সালের মধ্যে ন্যাটোভুক্ত দেশসমূহ প্রতিরক্ষা ব্যয় জিডিপি’র কত শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করেছে? [জুলাই, ২০২৫]
  1. ৩ শতাংশ
  2. ৫ শতাংশ
  3. ১০ শতাংশ
  4. ১৫ শতাংশ
ব্যাখ্যা
প্রতিরক্ষা ব্যয়:
- নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয়।
- উক্ত সম্মেলনে ন্যাটোভুক্ত ৩২টি দেশ তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে।
- আগামী ১০ বছরের মধ্যে পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
- সিদ্ধান্ত অনুযায়ী, জিডিপির ৫ শতাংশ দুই ভাগে ভাগ করা হবে।
- সাড়ে ৩ শতাংশ বরাদ্দ হবে মূল প্রতিরক্ষা খাতে।
- অপর দিকে বাকি দেড় শতাংশ ব্যয় করা হবে নিরাপত্তাসংশ্লিষ্ট অন্যান্য খাত ও অবকাঠামো উন্নয়নে।

উল্লেখ্য,
- গত বছর ন্যাটো সামরিক খাতে ব্যয় করেছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
- এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি।
- সদস্যরাষ্ট্রগুলো যদি ২০৩০ সালের মধ্যে সামরিক খাতে প্রস্তাবিত জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে, তাহলে সামগ্রিক খরচ দাঁড়াবে ১৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৯৫৪.
শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025) কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সিঙ্গাপুরে
  2. ইন্দোনেশিয়ায় 
  3. মালয়েশিয়ায়
  4. ইউক্রেনে
ব্যাখ্যা

শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025):
- শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025) সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। 
- এই সম্মেলনটি ২০২৫ সালের ৩০ মে - ১ জুন পর্যন্ত সিঙ্গাপুরের শাংরি-লা হোটেল-এ অনুষ্ঠিত হয়। 
- এটি এশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শাংরি-লা ডায়ালগের ২২তম আসর। 
- এটি এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন হিসেবে বিবেচিত এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) দ্বারা আয়োজিত হয়।

⇒ ২০২৫ সালের শাংরি-লা ডায়ালগে ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২০টি দেশের সেনাপ্রধান এবং ২০টিরও বেশি উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে—আঞ্চলিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এবং সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব।

উৎস: The International Institute for Strategic Studies.

৯৫৫.
বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়? [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

প্রক্রিয়াজাত কৃষিপণ্য:
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে।
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়।
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়।
- সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৯৫৬.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী বাংলাদেশে চরম দারিদ্রের হার কত?
  1. ৮.৬%
  2. ৫.৬%
  3. ৯.৬%
  4. ১০.৬%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৩,৯৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।

উল্লেখ্য,
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
 
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৯৫৭.
২০২৬ সালে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? 
  1. অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
  2. ভারত এবং শ্রীলঙ্কা
  3. দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ
  4. ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: 
- ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।
- এই টুর্নামেন্টটি সম্ভাব্যভাবে ৭ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
-  মোট ২০টি দল অংশ নেবে।
- এর মধ্যে ১৫টি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে,
- এবং বাকি ৫টি দল বাছাইপর্ব থেকে যোগ হবে-আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ৩টি দল।
- উল্লেখযোগ্য হলো,
- ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

উৎস: আইসিসি ওয়েবসাইট।

৯৫৮.
বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা কত জন?
  1. ৪৩৭
  2. ৪৩৮
  3. ৪৩৬
  4. ৪৩২
ব্যাখ্যা
- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা - ৪৩৮ জন।
- গত ২৪ আগস্ট, ২০২১ তারিখে এ বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার।
- তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত হন।
উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট।
৯৫৯.
SAARC-এর বর্তমান মহাসচিব কে? (সেপ্টেম্বর-২০২৫)
  1. আবুল আহসান
  2. গোলাম সারওয়ার
  3. শশী থারুর
  4. আবদুল গাফফার
ব্যাখ্যা

• South Asian Association for Regional Cooperation (SAARC): 
- এটি দক্ষিণ এশিয়ার দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- দরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার। (সেপ্টেম্বর-২০২৫)

উল্লেখ্য,- সার্কের প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

উৎস: SAARC ওয়েবসাইট।

৯৬০.
শিশুর জন্মের কত দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে হয়?
  1. ৪৫ দিন
  2. ১৫ দিন
  3. ৩০ দিন
  4. ৬০ দিন
ব্যাখ্যা

নবজাতকের নিবন্ধনপ্রক্রিয়া: 
- সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধনপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়।

উল্লেখ্য,
-'রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন'-এর তথ্য অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মোট জন্মনিবন্ধন হয়েছে ৭৭ লাখ ৮১ হাজার ৩৯০ জনের।
- এর মধ্যে ৬ লাখ ৫৭ হাজার ৮৪৮ শিশুর নিবন্ধন হয়েছে জন্মের ৪৫ দিনের মধ্যে,

উৎস: 'রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং প্রথম আলো।

৯৬১.
How many member countries are there in ASEAN? [November, 2025]
  1. 8
  2. 10
  3. 11
  4. 15
ব্যাখ্যা

ASEAN:
-  দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ মে, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- অক্টোবর, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগদান করেছে।

 উৎস: ASEAN ওয়েবসাইট।

৯৬২.
সম্প্রতি কোন দেশ উড়োজাহাজে যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে?(নভেম্বর, ২০২৪)
  1. ইরাক
  2. ইরান
  3. লেবানন
  4. সিরিয়া
  5. ফিলিস্তিন
ব্যাখ্যা
ইরানে পেজার এবং ওয়াকিটকি নিষিদ্ধ:
- অক্টোবরের প্রথম দিকে লেবাননের উপর হামলার কিছুদিনের মধ্যেই উড়োজাহাজে যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান।
- লেবাননে সম্প্রতি প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটে।
- হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।
- ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন ছাড়া যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নিয়ে উড়োজাহাজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উৎস: প্রথম আলো ১৩ অক্টোবর, ২০২৪। [link]
৯৬৩.
বর্তমান মালদ্বীপের রাষ্ট্রপতি কে?
  1. মোহাম্মদ ওয়াহিদ হাসান
  2. আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম
  3. মোহাম্মদ মুইজ্জু
  4. ইব্রাহিম মোহামেদ সোলিহ
ব্যাখ্যা
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন: 
- ২০২৩ সালের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোহামেদ মুইজ্জু
- মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিল মুইজ্জু।
- মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুকে চীনঘেঁষা হিসেবে বিবেচনা করা হয়।
- তাঁর পূর্বসূরি ইব্রাহিম মোহামেদ সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।
 
সূত্র: প্রথম আলো।
৯৬৪.
IFC এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১৮৬টি
  2. ১৮৭টি
  3. ১৮৮টি
  4. ১৮৯টি
ব্যাখ্যা

IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি।
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

৯৬৫.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? (অক্টোবর, ২০২৪)
  1. মাইক পম্পেও
  2. চার্লস মিশেল
  3. ডেভিড ম্যালপাস
  4. আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (অক্টোবর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (অক্টোবর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৯৬৬.
'জাতিসংঘ শিশু তহবিল' এর বর্তমান নির্বাহী পরিচালক কে? (আগস্ট, ২০২৪)
  1. চু ডংইয়ো
  2. ক্যাথরিন রাসেল
  3. হুয়ান কার্লোস সালাজার
  4. ডেভিড এম. বিসলে
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। (আগস্ট, ২০২৪)
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৯৬৭.
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু (K2) এর চূড়ায় পা রাখেন-
  1. ক) মুসা ইব্রাহিম
  2. খ) নিসাত মজুমদার
  3. গ) ওয়াসফিয়া নাজরীন
  4. ঘ) মুহিত আব্দুল্লাহ
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 'কে-টু'র চূড়ায় পা রাখেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
১৭ জুলাই রাতে কে-টুর চূড়ায় উঠার জন্য যাত্রা শুরু করেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। রেনেটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত ৩ পর্বতারোহী- মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা।

- কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু। এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এটি। 
- ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।  

উৎস: The Daily Star, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৯৬৮.
বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের? [ডিসেম্বর, ২০২৪]
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. কুয়েত
  4. ওমান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা:

- একটি মুদ্রার শক্তি নির্ভর করে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন বিষয়ের ওপর।
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।
- মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়।
- একক পরিমাণ জাতীয় মুদ্রা দিয়ে যত পণ্য ও সেবা কেনা যায় এবং বিনিময়ে যে পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়, তার তুলনা করে এটি হিসাব করা হয়।
- একটি দেশের মুদ্রার মূল্য বিদেশি মুদ্রার সাথে তুলনা করে নির্ধারিত হয়।
- এটি বিনিময় হার নামে পরিচিত।

⇒ বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা:
১. কুয়েতি দিনার (কেডাব্লিউডি),
২. বাহরাইনি দিনার (বিএইচডি),
৩. ওমানি রিয়াল (ওএমআর),
৪. জর্ডানিয়ান দিনার (জেওডি),
৫. জিব্রালটার পাউন্ড (জিআইপি),
৬. ব্রিটিশ পাউন্ড (জিবিপি),
৭. কেম্যান দ্বীপপুঞ্জের ডলার (কেওয়াইডি),
৮. সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ),
৯. ইউরো (ইইউআর),
১০. ইউএস ডলার (ইউএসডি)।

উৎস: i) Bankbazaar.
ii) The Business Standard.
৯৬৯.
Which team won the 2025 ICC Women’s Cricket World Cup?
  1. England
  2. South Africa
  3. India
  4. Australia
ব্যাখ্যা

Women's Cricket World Cup-2025:
- এটি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অনুষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজক: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- অনুষ্ঠিত ম্যাচ: ৩১টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়: দীপ্তি শর্মা (ভারত)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: দীপ্তি শর্মা (ভারত)।

উৎস: ICC ওয়েবসাইট।

৯৭০.
২০২৫ সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক?
  1. চিলি
  2. হাঙ্গেরি
  3. ভেনেজুয়েলা
  4. জাপান
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া কোরিনা মাচাদো।
- তিনি ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা।
- মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য।

অন্যদিকে,
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স।
- ২০২৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন-মেরি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পায়: মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।
- রসায়নে নোবেল পায়: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

উৎস: Noble Prize Organization.

৯৭১.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার -২০২৪' এ মনোনীত হয়েছে কোন উপন্যাস?
  1. টেস্টামেন্টস
  2. দ্য সেন্স অফ এন্ডিং
  3. দ্য গ্যাদারিং
  4. কাইরোস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'আন্তর্জাতিক বুকার পুরস্কার -২০২৪'

- জার্মান লেখক জেনি উরপেনবেক এবং ইংরেজিতে বইটির অনুবাদক মিশায়েল হফমান যৌথভাবে এবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন।
- লন্ডনের এতিহ্যবাহী টেট মডার্ন আর্ট গ্যালারিতে মঙ্গলবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
- পুরস্কারজয়ীদের বাছাই বোর্ডের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন কানাডীয় লেখক ইলিয়ানো ওয়াকটেল।
- উরপেনবেকের জার্মান ভাষায় লেখা ‘কাইরোস’ ইংরেজিতেও প্রাণবন্ত করে তোলেন হফমান।
- জার্মানির দুই অসম বয়সির প্রেম, সহবাস এবং অসাড় মূল্যবোধ ভাঙার বর্ণনা পাওয়া যায় গল্পে।
- কাইরোস উপন্যাসে এক বিধ্বংসী ভালোবাসার গল্প বলা হয়েছে, যার শুরু ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে পঁঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির প্রেমের মধ্য দিয়ে।
- ৬৬ বছর বয়সি হফমানকে জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অনুবাদক বলা হয়।  

সূত্র- বুকার পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট (লিংক) ।
৯৭২.
জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়-
  1. ১ নভেম্বর
  2. ৩ নভেম্বর
  3. ৪ নভেম্বর
  4. ৭ নভেম্বর
ব্যাখ্যা

জেল হত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।
- তাদের এই হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
- বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে সপরিবারে হত্যার পর গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৭৩.
ALU এর পূর্ণরূপ-
  1. Advanced Logic Unit
  2. Arithmetic Logic Unit
  3. Automatic Logic Unit
  4. Algorithm Logic Unit
ব্যাখ্যা
• ALU (গাণিতিক যুক্তি অংশ):
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭৪.
বাংলাদেশে কোন জেলায় সর্বাধিক বনাঞ্চল রয়েছে? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. বান্দরবান
  2. রাঙ্গামাটি
  3. খাগড়াছড়ি
  4. বাগেরহাট
ব্যাখ্যা

বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯৭৫.
জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এর বার্ষিক দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

দুর্নীতির ধারণাসূচক ২০১৯
জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী তাদের বার্ষিক দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করেছে। ২৩ জানুয়ারি ২০২০ এ প্রতিবেদন প্রকাশিত হয় যাতে ১৮০টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই সূচকের ‘০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্থ দেশ হিসাবে ধরা হয়। যে দেশে দুর্নীতির ব্যাপকতার হার সর্বনিম্ন সে দেশে সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হয়। সূচকে সর্বোচ্চ স্কোর ৮৭ রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ডের এবং সর্বনিম্ন স্কোর ৯ রয়েছে সোমালিয়ার।
এই সূচকে বাংলাদেশের স্কোর ২৬। সার্কভুক্ত দেশগলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ভুটান (স্কোর ৬৮) এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ আফগানিস্তান (স্কোর ১৬)। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং বিশ্বে ১৪তম।

৯৭৬.
EXORBITANT : MODERATION ::
  1. perfidious : loyalty
  2. dispassionate : equanimity
  3. macabre : interest
  4. brilliant : gullibility
ব্যাখ্যা
• Exorbitant - অত্যধিক,
• Moderation - পরিমিত বোধ।

→ Analogical recognition:
 Exorbitant (অত্যধিক) এর বিপরীত Moderation (পরিমিত বোধ); আর Perfidious (বিশ্বাসঘাতক) এর বিপরীত Loyalty (আনুগত্য)।

Meaning:
- Perfidious (বিশ্বাসঘাতক),
- Loyalty (আনুগত্য),
- Dispassionate (নিষ্কাম/শান্ত),
- Equanimity (মনের স্থিরতা), 
- Macabre (ভীতিপূর্ণ),
- Interest (আগ্রহ),
- Brilliant (উজ্জ্বল/ চকচকে),
- Gullibility (অন্ধবিশ্বাস)।

Source: Live MCQ Bank English Lecture.
৯৭৭.
কতজন বিশিষ্ট ব্যক্তি রবীন্দ্র পুরস্কার- ২০২৫ এ ভূষিত হয়েছেন? [জুন, ২০২৫]
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার ২০২৫:
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- বাংলা একাডেমি ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- ২০২৫ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ২ জন।
• রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় - ড. অসীম দত্ত।
• রবীন্দ্রসংগীত-চর্চায় - শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।

উল্লেখ্য,
- এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা।
- নগদ পুরস্কারের সাথে একটি সম্মাননা প্রতীক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

তথ্যসূত্র - বাংলা একাডেমি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৯৭৮.
গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP)-২০২৫ অনুযায়ী, মধ্য প্রাচ্যের কোন দেশটি সামরিক ব্যয়ে শীর্ষে অবস্থান করছে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. ইসরায়েল
  4. ইরান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৫:

- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2025’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব।

• মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ:
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব,
- ১৭ তম অবস্থানে রয়েছে - ইসরায়েল,
- ২৫ তম অবস্থানে রয়েছে - ইরান,
- ৩৪ তম অবস্থানে রয়েছে - কাতার।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
৯৭৯.
২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে -
  1. ক) ১২.২৫ ভাগ
  2. খ) ১১.২১ ভাগ
  3. গ) ১০.৩৫ ভাগ
  4. ঘ) ১৪.৬৫ ভাগ
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২.২৫ ভাগ। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৯৮০.
২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. জুরিখ
  2. জেনেভা
  3. জোহানেসবার্গ
  4. রিও ডি জেনিরো
ব্যাখ্যা

• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- জি-২০ সর্বশেষ সদস্য - আফ্রিকান ইউনিয়ন। 

উল্লেখ্য,
- জি-২০ বার্ষিক শীর্ষ সম্মেলন ২০২৫ সালের ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।

উৎস: জি-২০ জোট ওয়েবসাইট।

৯৮১.
কোন দেশ ২০২২-২০২৪ মেয়াদে Vulnerable 20 গ্রুপের সভাপতিত্ব করেছে?
  1. পেরু
  2. ঘানা
  3. ব্রাজিল
  4. মেক্সিকো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Vulnerable 20 (V20):

- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি গঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি।

⇒ ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উল্লেখ্য,
- ২০২২-২০২৪ মেয়াদে এই গ্রুপের সভাপতিত্ব করেছে ঘানা।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।
৯৮২.
PRUNE : HEDGE ::
  1. Trim : Hair
  2. Cut : Bouquet
  3. Shuck : Corn
  4. Reap : Crop
ব্যাখ্যা

• PRUNE: 
English Meaning: to cut off branches from a tree, bush, or plant, especially so that it will grow better in the future
Bangla Meaning: অংশবিশেষ ছাঁটা; ছেঁটে দেওয়া; (লাক্ষণিক) কাটছাঁট/ছাঁটাই করা। 

• HEDGE: 
English Meaning: a fence or boundary formed by closely growing bushes or shrubs.
Bangla Meaning: মাঠ, বাগান ইত্যাদির সীমানানির্দেশক ঝোপ, গুল্ম বা (সাধারণত উপরের দিক সমান করে কাটা) দীর্ঘতরুর সারি; বৃতি; বেড়া।

সম্পর্ক: HEDGE অর্থাৎ বাগানের ঝোপ PRUNE (ছাঁটাই) করা হয়। 

অপশনসমূহ, 
Trim - ছেঁটে পরিপাটি/সুষম করা; Hair - চুল। 
Cut - কেটে ফেলা; Bouquet - ফুলের তোড়া; কুসুমস্তবক।
Shuck - তুষ; খোসা; শুঁটি; বীজকোষ; বহিরাবরণ; (লাক্ষণিক) তুচ্ছবস্তু; ছাইভস্ম। Corn - শস্যকণা; শস্য বা বীজ; গম; ভুট্টা। 
Reap - (শস্য ইত্যাদি) কাটা; চয়ন/আহরণ করা; Crop - শস্য; (plural) গাছগাছালি। 

• অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে - Trim : Hair
- কেননা, চুলের অপ্রয়োজনীয় অংশ TRIM করা হয় সুন্দর করার জন্য।

৯৮৩.
Anarchy : Law
  1. Penury: Wealth
  2. Verbosity : Words
  3. Defy : Observe
  4. Chaos : Disorder
ব্যাখ্যা
• Anarchy - নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।
- Law (বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।).
- এরা পরস্পর বিপরীত শব্দ।

একইভাবে,
"Penury" মানে দারিদ্র্য, অর্থাৎ সম্পদের অভাব, এবং "Wealth" মানে সম্পদ।
- এরা পরস্পর বিপরীত শব্দ।

• সুতরাং, 
- Law থাকলে Anarchy হয় না বা law Anarchy দূর করে।
- Wealth (সম্পদ) , Penury (দারিদ্র) দূর করে।

অন্যদিকে,
• Verbosity - বাগাড়ম্বর,
Words - শব্দ।

• Defy - তুচ্ছ করা,
Observe - পালন করা,

• Chaos - বিশৃঙ্খলা,
Disorder - গড়বড়।

Source: Bangla Academy Accessible Dictionary.
৯৮৪.
মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (আগস্ট, ২০২৪)
  1. ময়মনসিংহ
  2. কুমিল্লা
  3. খুলনা
  4. যশোর
ব্যাখ্যা
মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৯,১৪,৭১৫ মে.টন।
- ইলিশ - ১১.৬৩%।
- চিংড়ি - ৫.৫২%।
- মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.০৬%।
- এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.০৯%।
- অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ২.৯৪%।
- তেলাপিয়া - ৮.৫৭%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনেরপ রিমাণ: ৪২,৩৫,৩৩০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৩৮,৯৫৯ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,০৯,৮৮৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪১,২২৩ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৫৩,০০৩ মেট্রিক টন।
২. খুলনা - ৭,৮৫,৮৫৩ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৫১,৭৫৪ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৯৮৫.
বর্তমানে (সেপ্টেম্বর, ২০২৩) জার্মানির চ্যান্সেলরের নাম কী?
  1. অটো ফন বিস্‌মার্ক
  2. অ্যাঞ্জেলা মার্কেল
  3. কনরাড অ্যাডেনাউয়ার
  4. ওলাফ শলৎজ
ব্যাখ্যা
জার্মানির চ্যান্সেলর:
- জার্মানির প্রজাতন্ত্রীর চ্যান্সেলর হচ্ছে দেশের সরকার প্রধান।
- সাধারণত গণতান্ত্রিক উপায়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত করা হয় দেশটিতে।
- জার্মানির বর্তমান চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন ওলাফ শলৎস।
- জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন ওলাফ শলৎস।

অন্যদিকে -
- জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন অটো ফন বিস্‌মার্ক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির প্রথম নেতা ছিলেন কনরাড অ্যাডেনাউয়ার।
- জার্মান দেশটিতে আঙ্গেলা মার্কেল ষোল বছর নেতৃত্ব দিয়েছেন।

উৎস: Britannica.
৯৮৬.
ভারতের সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি কে হবেন?
  1. সঞ্জিব কুমার নাথ
  2. সঞ্জিব খান্না
  3. ডি ওয়াই চন্দ্রচূড়
  4. অরবিন্দ বোবদে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------- 
ভারতের প্রধান বিচারপতি:
- ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে সঞ্জিব খান্নাকে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু।
-আগামী ১১ নভেম্বর তিনি বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হবেন।
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তালিকায় ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে স্থান পাচ্ছে সঞ্জীব খান্নার নাম।
- ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি সঞ্জিব খান্না।

উল্লেখ্য,
প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার মেয়াদ ৬ মাসের জন্য হবে।
তিনি ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন।

এছাড়াও,
-১৯৮৩ সালে আইনজীবী হিসাবে উঠে আসেন বিচারপতি সঞ্জীব খান্না।
-তিনি তিস হাজারি কমপ্লেক্সের জেলা আদালতে প্র্যাকটিস করতেন।
-পরে তিনি দিল্লির হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্র্যাকটিস করেন।
-বিচারপতি খান্না আয়কর বিভাগের সিনিয়র স্থায়ী কাউন্সেল হিসাবেও কাজ করেছেন এবং ২০০৪ সালে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী কাউন্সেল (সিভিল) হয়েছিলেন।
-দিল্লি হাইকোর্টে অ্যামিকাস কুরি কেসে তিনি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার হিসাবেও ছিলেন।

সূত্র- ঢাকা পোষ্ট এবং হিন্দুস্থান টাইম বাংলা। [লিঙ্ক]
৯৮৭.
The position of Bangladesh according to the Digital Quality of Life Index 2023 -
  1. 65th
  2. 77th
  3. 79th
  4. 82nd
ব্যাখ্যা
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩):
→ 'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক। 
→ সার্ফশার্ক ১২১টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে ডিজিটাল জীবনমান সূচক-২০২৩। 
→ ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট—এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।

সূচক অনুসারে - 
→ ১ম - ফ্রান্স,
→ ২য় - ফিনল্যান্ড,
→ ৩য় - ডেনমার্ক,
→ ৪র্থ - জার্মান,
→ ৫ম - লুক্সেমবার্গ,
→ ৮২তম - বাংলাদেশ,
→ ১২১তম -ইয়েমেন।

তথ্যসূত্র: Digital Quality of Life Index 2023.
৯৮৮.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- সময়কাল: ২-২৯ জুন, ২০২৪।
- অংশগ্রহণকারী দল: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা। (ভেন্যু: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র)
- ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। (ভেন্যু: কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ)
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
- ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।
- সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
- সর্বোচ্চ উইকেট শিকারি: ফজল হক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৯৮৯.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর বর্তমান নির্বাহী পরিচালক কে? (এপ্রিল, ২০২৪)
  1. আন্দ্রেয়া হিনউড
  2. এলিজাবেথ মারুমা ম্রেমা
  3. ড্যানিয়েল কুনি
  4. ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (এপ্রিল, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
৯৯০.
'NPT' চুক্তি অনুসারে, পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা কয়টি? [জুলাই, ২০২৪]
  1. ৫টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'NPT' চুক্তি
:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৯টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
         ii) UNODA ওয়েবসাইট।
৯৯১.
জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়—
  1. ২ ফেব্রুয়ারি
  2. ৫ ফেব্রুয়ারি
  3. ১৪ ফেব্রুয়ারি
  4. ১৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতীয় দিবস:
- ২ ফেব্রুয়ারি, জাতীয় নিরাপদ খাদ্য দিবস। 
- ৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস। 
- ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। 
- ১৮ ফেব্রুয়ারি, শহিদ ড. জোহা দিবস। 
- ২১ ফেব্রুয়ারি,  শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 
- ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস। 
- ২৫ ফেব্রুয়ারি, জাতীয় স্থানীয় সরকার দিবস। 
- ২৮ ফেব্রুয়ারি, জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। 

উৎস: প্রথম আলো পত্রিকা। 

৯৯২.
বাংলাদেশের রপ্তানিতে সর্বাধিক অবদান রাখে কোন পণ্যটি? [অক্টোবর, ২০২৫]
  1. হস্তশিল্প
  2. চামড়াজাত পণ্য
  3. নিট পোশাক
  4. কৃষিজাত পণ্য
ব্যাখ্যা

- তৈরি পোশাক খাতের মধ্যে সর্বাধিক রপ্তানি হয়েছে নীটওয়্যার পণ্য

• বাংলাদেশের রপ্তানি খাত (২০২৪-২০২৫, জুন-জুলাই)

১। নীট পোশাক
- রপ্তানি আয়: 21,159.08 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 43.82%

২। ওভেন পোশাক
- রপ্তানি আয়: 18,187.89 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 37.67%

৩। হোম টেক্সটাইল
- রপ্তানি আয়: 871.57 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 1.81%

৪। চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা
- রপ্তানি আয়: 1,145.07 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 2.37%

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পত্রিকা। (Link1) (Link2)

৯৯৩.
Needle : Sewing :: Knife : ?
  1. Cutting
  2. Farming
  3. Sleeping
  4. Reading
ব্যাখ্যা
• Correct Answer: ক) Cutting.

- Needle (সূই) দিয়ে Sewing (সেলাই ) করা হয়।
- knife হলো ছুড়ি,

• Options:
ক) Cutting- কাটা,
খ) Farming - কৃষি কাজ করা ,
গ) Sleeping - ঘুমানো,
ঘ) Reading - পড়া।

- Needle দিয়ে সেলাই করা হয়, Knife দিয়ে কোনো কিছু কাটা হয়।
- A needle is used for sewing; a Knife is used for cutting. Both pairs show tool: function relationship.
- তাই analogical relation অনুসারে সঠিক উত্তর Cutting.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৯৯৪.
বিবিএস রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশে মহিলা প্রতি মোট প্রজনন হার কত?
  1. ১.৯২
  2. ২.০৪
  3. ২.০৮
  4. ২.১০
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019 অনুসারে ১৫-৪৯ বয়সী মহিলা প্রতি সন্তান প্রজনন হার বা মোট প্রজনন হার ২.০৪।
- গ্রামাঞ্চলে : ২.৩৭
- শহরাঞ্চলে : ১.৬৭।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
৯৯৫.
STICKLER: INSIST
  1. ক) Trickster : risk
  2. খ) Haggler : concede
  3. গ) Braggart : boast
  4. ঘ) Laggard : outlast
ব্যাখ্যা
• প্রশ্নে এবং অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -

- Stickler -একগুয়ে বা জেদি বাক্তি
- Insist - জোর করা; জিদ করা

• অপশন গুলোর অর্থ - 
ক)
Trickster- ধাকাবাজ, ধাপ্পাবাজ
Risk - বিপদ অথবা ক্ষতির আশঙ্কা; ঝুঁকি।
খ)  
Haggler-যে ব্যক্তি দরকষাকষি করে
Concede - মেনে নেয়া।
গ)
Braggard- যে বড়াই করে
Boast - বড়াই বা গর্ব করা
ঘ)
Laggard- পিছিয়ে পড়া ব্যক্তি
Outlast - (কারাে বা কোনাে কিছুর তুলনায়) বেশি দিন টিকে থাকা বা বেঁচে থাকা।

• Stickler কোনাে একটি বিষয়ে Insist করে।
- আর Braggart কোনাে একটি বিষয়ে Boast করে।
৯৯৬.
ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলার প্রথম হাসপাতাল-
  1. ক) গণস্বাস্থ্য মেডিকেল
  2. খ) হার্ট ফাউন্ডেশন
  3. গ) গণস্বাস্থ্য কেন্দ্র
  4. ঘ) গণস্বাস্থ্য সেবা কেন্দ্র
ব্যাখ্যা
- গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল, যা বর্তমানে দেশের সুপরিচিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছিলেন এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
- প্রতিষ্ঠানটি তার সমন্বিত সমাজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বা জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক লাভ করে।
- বর্তমানে সারাদেশে গণস্বাস্থ্যের ৪০টি মেডিকেল সেন্টার রয়েছে। 
- সারাদেশে ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র, মেয়েদের ড্রাইভিং স্কুল, ভেটেরিনারি ফার্ম, রোহিঙ্গাদের জন্য ১৫টা মেডিকেল ক্যাম্প, এগ্রিকালচারাল ফার্ম, ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্ম রয়েছে। 
- স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের মার্চে ব্রিটেনে বসবাসরত এক হাজারেরও বেশি বাংলাদেশি চিকিৎসক নিয়ে গঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। যার সভাপতি ছিলেন ডা. এ এইচ সায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. জাফরুল্লাহ চৌধুরী।
-  ১৯৭১ সালের মে মাসের প্রথম দিকে বিএমএ এবং যুক্তরাজ্য যৌথভাবে এম এ মোবিন ও জাফরুল্লাহকে মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারতে পাঠায়। তারা বাংলাদেশ অস্থায়ী সরকারের সহায়তায় ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে ৪৮০ শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। এই হাসপাতালের কমান্ডিং অফিসার ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন ডা. সিতারা বেগম। যিনি তার বিশেষ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।
- স্বাধীনতার পরে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ঢাকার ইস্কাটনে পুনঃস্থাপিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালের এপ্রিলে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু রূপে গড়ে তোলার জন্য ‘চল গ্রামে যাই’ স্লোগানে হাসপাতালটি সাভারে স্থানান্তরিত হয়। তখন নামকরণ করা হয় গণস্বাস্থ্য কেন্দ্র। এই নাম দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উৎস: ঢাকা ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৯৯৭.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা

 • বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
- প্রকাশকাল: জুন ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).

⇒ প্রতিবেদন অনুযায়ী-
- বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি। 
- নারী প্রতি প্রজনন: ২.২ জন। 
- গড় আয়ু: পুরুষ- ৭১ বছর, নারী- ৭৬ বছর।

⇒ প্রতিবেদনে শীর্ষ ১০ জনবহুল দেশের তালিকায় ভারত রয়েছে প্রথমে, যার জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি।
- এই তালিকার অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- প্রতিবেদন অনুযায়ী,  বাংলাদেশের জনসংখ্যা ১৭.৫৭ কোটি, প্রজনন হার ২.১ এবং গড় আয়ু পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর।

উৎস: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫।

৯৯৮.
বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- Sustainable Development Solutions Network (SDSN) প্রকাশিত বিশ্ব সুখ প্রতিবেদন-২০২০ অনুসারে ১৫৩টি দেশের মধ্যে,
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- বাংলাদেশের অবস্থান : ১০৭তম
- সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।
(সূত্র: SDSN)
৯৯৯.
The 15th BRICS Summit was held in -
  1. Jarkata, Indonesia
  2. Delhi, India
  3. Cairo, Egypt
  4. Johannesburg, South Africa
ব্যাখ্যা
• ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন:
- ১৫-তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২২-২৪ আগস্ট, ২০২৩; দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ব্রিকসের নতুন সদস্য হিসেবে ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।
- দেশগুলো হলো: মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।
- ১ জানুয়ারি, ২০২৪ থেকে দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।

তথ্যসূত্র: ডেইলি স্টার (২৪ আগস্ট, ২০২৩)।
১,০০০.
Slack নামকরণ করা হয়েছে একটি এক্রোনিম থেকে। এটি কী বোঝায়?
  1. Searchable Log of All Conversation and Knowledge
  2. Simple Language and Knowledge
  3. Slackers’ Lounge and Communication
  4. Systematic Link for All Communication
ব্যাখ্যা

• Slack নামকরণ করা হয়েছে “Searchable Log of All Conversation and Knowledge” থেকে। এটি একটি কমিউনিকেশন এবং সহযোগিতা প্ল্যাটফর্ম, যা টিমগুলিকে এক জায়গায় চ্যাট, ফাইল শেয়ারিং, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। Slack মূলত একটি ডিজিটাল ওয়ার্কস্পেস, যেখানে সকল কথোপকথন, নোট, এবং তথ্য সার্চযোগ্য আর্কাইভে সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা পূর্বের আলোচনা দ্রুত খুঁজে পেতে পারে এবং কার্যক্রমের প্রগতি ট্র্যাক করতে পারে। তাই Slack নামটি কেবল সংক্ষিপ্ত আকার নয়, বরং এর উদ্দেশ্য ও কার্যকারিতার প্রতিফলন, যা দলীয় যোগাযোগ ও জ্ঞান ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করে তোলে।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:
1. Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
2. Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
3. Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।