বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ধারা

মোট প্রশ্ন২,৭১৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ধারা

PrepBank · পাতা / ২৮ · ২০১৩০০ / ২,৭১৮

২০১.
5 + 15 + 45 + …............ গুণোত্তর ধারাটির কত তম পদ 3645 হবে?
  1. 6 তম
  2. 7 তম
  3. 8 তম
  4. 10 তম
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 15 + 45 + …............ গুণোত্তর ধারাটির কত তম পদ 3645 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15/5 = 3
ধরি, n তম পদ = 3645

ধরি,
n তম পদ = 3645
⇒ arn - 1 = 3645
⇒ 5 × 3n - 1 = 3645
⇒ 3n - 1 = 729
⇒ 3n - 1 = 36
⇒ n - 1 = 6
⇒ n = 6 + 1
⇒ n = 7

∴ ধারাটির 7 তম পদ 3645 হবে।

২০২.
নিচের ধারার পরবর্তী বর্ণটি কী হবে?
আ, ক, ঈ, গ, ঊ, ঙ, ........
  1. ক) ছ
  2. খ) এ
  3. গ) জ
  4. ঘ) ঐ
ব্যাখ্যা
নিচের ধারার পরবর্তী বর্ণটি কী হবে?
আ, ক, ঈ, গ, ঊ, ঙ, ........


এখানে ২টি ধারা বিদ্যমান 
প্রদত্ত ধারাটি জোড় স্থানীয় স্বরবর্ণের ধারা। 
আ, ঈ, ঊ, এ
প্রদত্ত ধারাটি বিজোড় স্থানীয় ব্যাঞ্জনবর্ণের ধারা।
ক,  গ,  ঙ , ছ,  ঝ,  ট, ড.............. 
২০৩.
(1/2) ​+ (1/4)​ + (1/8) ​+................. ধারাটির 7 তম পদ কত? 
  1. 1/64
  2. 1/128
  3. 1/256
  4. 1/32
ব্যাখ্যা

প্রশ্ন: (1/2) ​+ (1/4)​ + (1/8) ​+................. ধারাটির 7 তম পদ কত? 

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ a = 1/2
সাধারণ অনুপাত r = 1/2

গুণোত্তর ধারার n তম পদ সূত্র,
an​ = a × rn-1
⇒ a7 = (1/2) × (1/2)7-1
⇒ a7 = (1/2) × (1/2)6
⇒ a7 = (1/2)7
⇒ a7 = 1/128
 
∴ 7 তম পদ 1/128

২০৪.
1, 3, 5, 7,.....অনুক্রমটির 15 তম পদ কোনটি?
  1. 27
  2. 29
  3. 31
  4. 33
ব্যাখ্যা

প্রশ্ন: 1, 3, 5, 7,.....অনুক্রমটির 15 তম পদ কোনটি?

সমাধান:
1, 3, 5, 7, ...
এটি একটি সমান্তর ধারা। 

যার প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
n তম পদ = a + (n - 1)d

∴ ১৫তম পদ = 1 + (15 - 1) × 2
= 1 + 14 × 2
= 1 + 28
= 29

২০৫.
একটি গুণোত্তর ধারার ৪র্থ পদ 54 এবং ৭ম পদ 1458। ধারাটির  প্রথম পদ কত?
  1. 4
  2. 3
  3. 6
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ৪র্থ পদ 54 এবং ৭ম পদ 1458। ধারাটির  প্রথম পদ কত?

সমাধান:
আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = a × r(n - 1)

∴ ৪র্থ পদ ​= a × r(4 - 1)
⇒ ar3 = 54 ...... (১)
এবং
৭ম পদ ​= a × r(7 - 1)
⇒ ar6 = 1458 ...... (২)

এখন,
(২) ÷ (১) করে পাই,
⇒ (ar6)/(ar3) = 1458/54
⇒ r3 = 27 = 33
⇒ r = 3

(১) নং এ r = 3 বসিয়ে পাই,
⇒ a × 33 = 54
⇒ a × 27 = 54
⇒ a = 54/27
⇒ a = 2

অতএব, প্রথম পদ, a = 2
২০৬.
৫, ৯, ১৩, ১৭, ........... অনুক্রমটিতে কত তম পদ ১৬১?
  1. ৪৫
  2. ৪০
  3. ৪৮
  4. ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৩, ১৭, ........... অনুক্রমটিতে কত তম পদ ১৬১?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা, যেখানে প্রথম পদ, a = ৫ এবং সাধারণ অন্তর, d = (৯ - ৫) = ৪
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
⇒ a + (n - ১)d = ১৬১
⇒ ৫ + (n - ১) × ৪ = ১৬১  
⇒ (n - ১) × ৪ = ১৬১ - ৫
⇒ (n - ১) × ৪ = ১৫৬
⇒ n - ১ = ১৬১/৪
⇒ n - ১ = ৩৯
⇒ n = ৪০
সুতরাং, ১৬১ হচ্ছে ৪০ তম পদ।
২০৭.
৩, ৪, ৮, ১৭, ৩৩, ............... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৮
  4. ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৮, ১৭, ৩৩, ............... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ১ = ৪
৩য় পদ = ৪ + ২ = ৮
৪র্থ পদ = ৮ + ৩ = ১৭
৫ম পদ = ১৭ + ৪ = ৩৩
৬ষ্ঠ পদ = ৩৩ + ৫ = ৫৮
২০৮.
4 - 4 + 4 - 4 + ............ ধারাটির (2n + 2) টি পদের সমষ্টি কত ?
  1. 4
  2. 0
  3. 1
  4. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 4 - 4 + 4 - 4 + ............... ধারাটির (2n + 2) টি পদের সমষ্টি কত ?

সমাধান:
ইহা একটি গুণোত্তর ধারা ।
যার ১ম পদ, a = 4
এবং সাধারণ অনুপাত, r = - 4/4 = -1   ; r < 1

n তম পদের সমষ্টি, Sn = a( 1 - rn )/( 1 -r )
(2n + 2 ) তম পদের সমষ্টি,Sn
= 4{ 1 - (- 1 )2n + 2}/{ 1 - ( - 1 )}
= 4( 1 - 1 )/ ( 1 + 1 )
=( 4 × 0)/2
= 0

অথবা,
যেহেতু , ধারাটির ১ম দুটি পদের যোগফল = (4 - 4) = 0 এবং ধারাটি এই ভাবে অগ্রসর হচ্ছে । তাই ধারাটি যেকোনো সংখ্যক জোড়া পদের সমষ্টি = 0 হবে। এখানে (2n + 2 ) দ্বারা জড়া পদ বুঝানো হয়েছে । তাই ধারাটির (2n + 2 ) সংখ্যক জোড়া পদের সমষ্টি  = 0
২০৯.
আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন, তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. 2500 টাকা
  2. 2700 টাকা
  3. 2800 টাকা
  4. 2900 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 1200
সাধারণ অন্তর d = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18তম পদ = a + (18 - 1)d
= 1200 + (17 × 100)
= 1200 + 1700
= 2900 টাকা
২১০.
4 + 12 + 36 + ...... + 972 ধারাটির সমষ্টি কত?
  1. 1456
  2. 1510
  3. 1484
  4. 1612
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + 12 + 36 + ...... + 972 ধারাটির সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = 4
সাধারণ অনুপাত, r = 12 ÷ 4 = 3 (r > 1)

প্রশ্নমতে,
n-তম পদ = 972
⇒ arn - 1 = 972
⇒ 4 × 3n - 1 = 972
⇒ 3n - 1 = 243
⇒ 3n - 1 = 35
⇒ n - 1 = 5
∴ n = 6

∴ ধারাটির সমষ্টি Sn = a(rn - 1)/(r - 1)
= 4 × (36 - 1)/(3 - 1)
= 4 × (729 - 1)/2
= 4 × 364
= 1456

∴ ধারাটির সমষ্টি হলো 1456

২১১.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭তম পদ ৬০ হলে ১২তম পদটি কত?
  1. ক) ৯৫
  2. খ) ১০৮
  3. গ) ৯৮
  4. ঘ) ১০৫
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d
এখানে, ৭তম পদ, ৬০ = a + (৭-১)৯
বা, ৬০ = a + ৫৪
বা, a = ৬
সুতরাং ১২তম পদ = ৬ + (১২-১) ৯
= ৬ + ১১ × ৯
= ৬ + ৯৯
= ১০৫

২১২.
1 + 8 + 27 + …... ধারাটির ১ম নয় পদের সমষ্টি কত?
  1. 45
  2. 285
  3. 2021
  4. 2025
ব্যাখ্যা

1 + 8 + 27 +.....
= 1 + 23 + 33 +.....+ 93
= [9(9 + 1)/2]2
= {(9 × 10)/2}2
= (45)2
= 2025

২১৩.
4 + 8 + 16 + .......... + 256 ধারাটি একটি-
  1. গুণোত্তর ধারা
  2. ফিবোনাচ্চি ধারা
  3. অনন্ত ধারা
  4. সমান্তর ধারা
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 + 16 + .......... + 256 ধারাটি একটি-

সমাধান:
গুণোত্তর ধারা: কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে অর্থাৎ, যেকোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে, সে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে।
গুণোত্তর ধারার ক্ষেত্রে,
প্রথম পদ = a এবং সাধারণ অনুপাত = r হলে,
n তম পদ (সাধারণ পদ) = arn-1

উক্ত ধরাটির ক্ষেত্রে,
8/4 = 2
16/8 = 2
যা গুণোত্তর ধারা নির্দেশ করে।
২১৪.
60 is the value of the ____ th term of the 0, 2, 4, 6, ______ Series.
  1. 29
  2. 30
  3. 31
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: 60 is the value of the ____ th term of the 0, 2, 4, 6, ______ Series.

সমাধান:
0, 2, 4, 6, ______

এখানে 
১ম পদ a = 0
সাধারণ অন্তর d = 2 - 0 = 2

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
60 = 0 + (n - 1) 2
60 = 2n - 2
2n = 60 + 2
2n = 62
n = 31 
২১৫.
একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20 । ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত? 
  1. 100
  2. 150
  3. 200
  4. 300
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20 । ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত? 

সমাধান:
আমরা জানি, 
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d ; যেখানে a = প্রথম পদ, d = সাধারণ অন্তর।

সুতরাং, 
সমান্তর ধারার 4র্থ পদ = a + (4 - 1)d = a + 3d
সমান্তর ধারার 12 পদ = a + (12 - 1)d = a + 11d

প্রশ্নমতে, 
a + 3d + a + 11d = 20
∴ 2a + 14d = 20 ........ (1)

আবার, 
সমান্তর ধারার প্রথম n পদের যোগফল = (n/2) × {2a + (n - 1)d}
∴ সমান্তর ধারার প্রথম 15 পদের যোগফল = (15/2) × {2a + (15 - 1)d}
= (15/2) × {2a + 14d}
= (15/2) × 20   ; [(1) নং হতে]
= 15 × 10
= 150

সুতরাং, ঐ ধারার প্রথম 15 পদের যোগফল 150

২১৬.
১+৩+৫+………………………+৭৭ = কত?
  1. ক) ১৫০০
  2. খ) ১৫২১
  3. গ) ১৪৪৭
  4. ঘ) ১৪১২
ব্যাখ্যা

{( শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (৭৭+১)/২ x ((৭৭-১)/২) +১
= ৩৯ x ৩৯
= ১৫২১

২১৭.
একটি সমান্তর ধারার 7ম পদ এবং 21তম পদ যথাক্রমে 6 এবং - 22 হলে 15তম পদ কত?
  1. ক) - 6
  2. খ) - 8
  3. গ) - 10
  4. ঘ) - 12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 7ম পদ এবং 21তম পদ যথাক্রমে 6 এবং - 22 হলে 15তম পদ কত?

সমাধান:
7তম পদ = 6
⇒ a + (7 - 1)d = 6
⇒ a + 6d = 6

এবং
21তম পদ = - 22
⇒ a + (21 - 1)d = 22
⇒ a + 20d = - 22

এখন,
a + 20d - a - 6d = - 22 - 6
⇒ 14d = - 28
⇒ d = - 2

সুতরাং,
 a + 6 × (- 2) = 6
⇒ a - 12 = 6
⇒ a = 18

15তম পদ = 18 + (15 - 1) × (- 2)
= 18 - 28
= - 10
২১৮.
কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. 4
  2. 8
  3. 16
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r

দেওয়া আছে,
ধারার সাধারণ অনুপাত, r = 1/2
এবং তৃতীয় পদ = 4

প্রশ্নমতে,
a(1/2)3 -1 = 4
⇒ a × (1/2)2 = 4 
⇒ a × (1/4) = 4 
⇒ a = 4 × 4
⇒ a = 16

২১৯.
চলকের উপর কী শর্ত আরোপ করলে 1/(a + 1) + 1/(a + 1)2 + 1/(a + 1)3 + --- --- --- ধারাটির অসীমতক সমষ্টি থাকবে?
  1. ক) ।1/(a + 1)। < 1
  2. খ) ।1/(a + 1)। > 1
  3. গ) ।(a + 1)। < 1
  4. ঘ) ।(a + 1)। > 1
ব্যাখ্যা
১ম পদ = 1/(a + 1)
সাধারণ অনুপাত = 1/(a + 1) ÷ 1/(a + 1)2 = 1/(a + 1)
ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ।1/(a + 1)। < 1 হয়।
২২০.
কোন ধারার n তম পদ 2n - 6 হলে, ধারটি হবে- 
  1. ক) - 1,1,3,5,7,............
  2. খ) - 4, -2, 0, 2, 4,..............
  3. গ) - 6,-,3,0,3,6,........
  4. ঘ) - 2,0,2,4,6,.............
ব্যাখ্যা
কোনো ধারার n তম পদ 2n - 6 হলে,
ধারাটির ১ম পদ = 2 × 1 - 6 = 2 - 6 = - 4
ধারাটির ২য় পদ = 2 × 2 - 6= 4 - 6 = - 2
ধারাটির ৩য় পদ = 2 × 3 - 6 = 6 - 6= 0
ধারাটির ৪র্থ পদ = 2 × 4 - 6 = 8 - 6 = 2
ধারাটির ৫ম পদ = 2 × 5 - 6 = 10 - 6 = 4
........................................................................
ধারাটিঃ - 4, -2, 0, 2, 4,.........................
২২১.
19, 24, 29, 34 .... 144 ধারার সমষ্টি-
  1. ক) 1625
  2. খ) 2119
  3. গ) 1630
  4. ঘ) 2120
ব্যাখ্যা

এখানে,
a = 19, d = 24-19 = 5
∴ পদ সংখ্যা (n) = {(144 - 19)/5} + 1
= 26
∴ সমষ্টি = n/2 × (144 + 19)
= 26/2 × 163
= 13 × 163
= 2119

২২২.
১ + ৪ + ৯ + ১৬ + ............ + ১৪৪ ধারাটির সমষ্টি কত?
  1. ৫০৬
  2. ৬৫০
  3. ৭২০
  4. ৫৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৪ + ৯ + ১৬ + ............ + ১৪৪ ধারাটির সমষ্টি কত?

সমাধান:
১ + ৪ + ৯ + ১৬+............+১৪৪
= ১ + ২ + ৩ + ৪ +......+১২
= {১২(১২ + ১)(২× ১২ + ১)}/৬
= (১২ × ১৩ × ২৫)/৬
= ২৬ × ২৫
= ৬৫০
২২৩.
৫ + ৯ + ...... + ৮০৯ ধারাটিতে মোট কতটি পদ আছে?
  1. ক) ২০০
  2. খ) ২০২
  3. গ) ২০১
  4. ঘ) ২০৪
ব্যাখ্যা

a = ৫,
d = ৪,
শেষ পদ = ৮০৯
∴ পদসংখ্যা = {(৮০৯ - ৫)/৪} + ১
= ২০১ + ১
= ২০২

২২৪.
1 + 4 + 7 + 10 + 13 +......................ধারাটির 1001 তম পদ কোনটি?
  1. 3000
  2. 3001
  3. 3030
  4. 2998
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 4 + 7 + 10 + 13 +......................ধারাটির 1001 তম পদ কোনটি?

সমাধান: 
ধারাটি হলো একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3
পদসংখ্যা, n = 1001

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
= 1 + (1001 - 1) × 3
= 1 + 3000
= 3001

∴ ধারাটির 1001 তম পদ 3001

২২৫.
একটি সমান্তর ধারার 16 তম পদ – 20 হলে, এর প্রথম 31 টি পদের সমষ্টি কত?
  1. ক) - 600
  2. খ) - 605
  3. গ) - 612
  4. ঘ) - 620
ব্যাখ্যা
সমান্তর ধারার 16 তম পদ – 20 হলে, 
a + 15d = - 20

এর প্রথম 31 টি পদের সমষ্টি
= 31/2(2a + 30d)
= 31/2 × 2(a + 15d)
= 31 × (- 20)
= - 620
২২৬.
একটি গুণোত্তর ধারা। যদি x = 1 হয়, তবে ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. 2/3
  2. 1/3
  3. 4/3
  4. 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারা। যদি x = 1 হয়, তবে ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান:
{1/(2x + 1)} + {1/(2x + 1)2} + {1/(2x + 1)3} + .............
 যদি x = 1 হয়
{1/(2 × 1 + 1)} + {1/(2 × 1 + 1)2} + {1/(2 × 1 + 1)3} + .............
(1/3) + (1/32) (1/33) + ..................

এখানে
১ম পদ a = 1/3
সাধারণ অনুপাত r = (1/32) ÷ (1/3)
= (1/9) × (3/1)
= 1/3
২২৭.
4 + 10 + 16 + ................. ধারাটির 20টি পদের সমষ্টি কত? 
  1. ক) 1380
  2. খ) 1220
  3. গ) 1550
  4. ঘ) 1440
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 10 - 4 = 6

∴ ধারাটির সমষ্টি, S = (n/2){2a + (n -1)d}
= (20/2){2 × 4 + (20 -1) × 6}
= 10 × (8 +114)
= 10 × 122
= 1220
২২৮.
নিচের কোনটি গুণোত্তর ধারা নয়?
  1. ১/৫, ১/২৫, ১/১২৫
  2. ৯, ১৮, ২৭
  3. ১৭, ৩৪, ৬৮
  4. ৩, ৯, ২৭
ব্যাখ্যা
গুণোত্তর ধারা:
যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। 

এখানে,
১/৫, ১/২৫, ১/১২৫ ধারায় 
(১/২৫) ÷ (১/৫) = (১/২৫) × ৫ = ১/৫
(১/১২৫) ÷ (১/২৫) = (১/১২৫) × ২৫ = ১/৫

∴ ধারাটি গুণোত্তর ধারা

৯, ১৮, ২৭ ধারায় 
১৮ ÷ ৯ = ২
২৭ ÷ ১৮ = ৩/২

∴ ধারাটি গুণোত্তর ধারা নয়

১৭, ৩৪, ৬৮ ধারায়
৩৪ ÷ ১৭ = ২
৬৮ ÷ ৩৪ = ২

∴ ধারাটি গুণোত্তর ধারা

৩, ৯, ২৭ ধারায়
৯ ÷ ৩= ৩
২৭ ÷ ৯ = ৩

∴ ধারাটি গুণোত্তর ধারা
২২৯.
1 + (1/2) + (1/4) + ......... প্রথম 6টি পদের সমষ্টি কত?
  1. 64/31
  2. 63/32
  3. 64/33
  4. 16/13
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + ......... প্রথম 6টি পদের সমষ্টি কত?

সমাধান:
১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1
= 1/2

∴ S6 = {1 × (1 - rn)/(1 - r)}
= [1 × {1 - (1/2)6}/{1 - (1/2)}]
= {1 - (1/64)}/{1 - (1/2)}
= {(64 - 1)/64}/{(2 - 1)/2}
= (63/64)/(1/2)
= (63/64) × (2/1)
= 63/32
২৩০.
(1/3) + (1/9) + (1/27) + (1/81) + .......... অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/7
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (1/3) + (1/9) + (1/27) + (1/81) + .......... অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
১ম পদ, a = 1/3

সাধারণ অনুপাত, r = (1/9) ÷ (1/3)
= (1/9) × (3/1)
= 1/3 < 1

ধারাটির অসীমতক সমষ্টি
= a/(1 - r)
= (1/3) ÷ (1 - 1/3)
= (1/3) ÷ (2/3)
= (1/3) × (3/2)
= 1/2
২৩১.
1 + 2 + 3 +.....................+ 75 = কত? 
  1. 2575
  2. 2775
  3. 2850
  4. 2650
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 75 = কত? 

সমাধান: 
1 + 2 + 3 +.....................+ 75 
এখানে, 
ধারাটির প্রথম পদ = 1 
ধারাটির শেষ পদ = 75 এবং 
পদসংখ্যা = 75 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2 
= {(75 + 1) × 75}/2 
= (76 × 75)/2 
= 38 × 75 
= 2850 
২৩২.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির ২য় পদ কত হবে?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির ২য় পদ কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1).
∴ ধারার ১ম পদ = 1(1 + 1) = 1 × 2 = 2

ধারার ২য় পদের সমষ্টি 2(2 + 1) = 2 × 3 = 6 

∴ ধারার ২য় পদ = 6 - 2 = 4 
২৩৩.
একটি সমান্তর ধারার 15 তম পদ – 20 হলে, এর প্রথম 29 টি পদের সমষ্টি কত?
  1. ক) - 540
  2. খ) - 560
  3. গ) - 580
  4. ঘ) - 570
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a
সাধারণ অন্তর d

সমান্তর ধারার15 তম পদ -20 হলে, 
a + (15 - 1)d = - 20
a + 14d = - 20

প্রথম 29 টি পদের সমষ্টি
= (29/2){2a + (29 - 1)d}
= (29/2){2a + 28d)
= (29/2) × 2(a + 14d)
= 29 × (-20)
= -580
২৩৪.
27, -9, 3, -1 ........ অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১/৩
  2. খ) -১/৩
  3. গ) -৩
  4. ঘ) ১
ব্যাখ্যা
ধারার প্রতিটি পদের মান আগের পদকে -৩ দ্বারা ভাগ করলে পাওয়া যায় পরের পদটি। সে মোতাবেক অনুক্রমের পরের পদ হবে ১/৩।
২৩৫.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/5 এবং অসমীতক সমষ্টি 1/7 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? 
  1. 2/5
  2. 1/5
  3. - 2/5
  4. - 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/5 এবং অসমীতক সমষ্টি 1/7 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? 

সমাধান:
দেওয়া আছে, 
গুণোত্তর ধারার ১ম পদ, a = 1/5
গুণোত্তর ধারার অসমীতক সমষ্টি, S = 1/7

আমরা জানি, 
অসীম পদের সমষ্টি, S = a/(1 - r)
বা, S = a/(1 - r)
বা, S - Sr = a
বা, Sr = S - a
বা, r = (S - a)/S
বা, r = {(1/7) - (1/5)}/(1/7)
বা, r = {(5 - 7)/35}/(1/7)
বা, r = (- 2/35)/(1/7)
বা, r = -2/35 × 7/1
∴ r = - 2/5

∴ ধারাটির সাধারণ অনুপাত, r = - 2/5  ।
২৩৬.
64 + 32 + 16 + 8 + ..... ধারাটির ৮ম পদ কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 3/2
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 64 + 32 + 16 + 8 + ..... ধারাটির ৮ম পদ কত?

সমাধান: 
এখানে,
32 ÷ 64 = 1/2
16 ÷ 32 = 1/2
ইহা একটি গুণোত্তর ধারা।

প্রথম পদ, a = 64
সাধারণ অনুপাত, r = 1/2
n = 8

আমরা জানি,
n তম পদ, arn -1
৮ম পদ = 64 × (1/2)8 - 1
= 64 × (1/27)
= 64/128
= 1/2
২৩৭.
15 + 22 + 29 + 36 + ......... ধারাটির 35 টি পদের সমষ্টি কত?
  1. 4725
  2. 4690
  3. 4580
  4. 4640
ব্যাখ্যা

প্রশ্ন: 15 + 22 + 29 + 36 + ......... ধারাটির 35 টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ, a = 15
সাধারণ অন্তর, d = 22 - 15 = 7
পদসংখ্যা, n = 35

আমরা জানি,
সমান্তর ধারার সমষ্টি Sn = n/2 × {2a + (n - 1) × d}
∴ S35 = 35/2 × {2 × 15 + (35 - 1) × 7}
= 35/2 × {30 + (34 × 7)}
= 35/2 × (30 + 238)
= 35/2 × 268
= 35 × 134
= 4690

∴ ধারাটির 35 টি পদের সমষ্টি হলো 4690

২৩৮.
12 + 24 + 48 + ............. + 768 ধারাটির সমষ্টি কত?
  1. 1475
  2. 1920
  3. 1771
  4. 1524
ব্যাখ্যা

প্রশ্ন: 12 + 24 + 48 + ............. + 768 ধারাটির সমষ্টি কত?

সমাধান:
12 + 24 + 48 + ............. + 768
ধারাটির প্রথম পদ, a = 12
সাধারন অনুপাত, r = 24/12 = 2
∴ n-তম পদ = arn-1
⇒ 768 = 12.2n-1
⇒ 64 = 2n-1
⇒ 2n-1 = 26
⇒ n - 1 = 6
⇒ n = 6 + 1
∴ n = 7

∴ ধারাটির সমষ্টি = a(rn - 1)/(r - 1)
= 12 × (27 - 1)/(2 - 1) 
= 12 × (128 - 1)
= 12 × 127
= 1524

২৩৯.
3 + 9 + 27 + ......... ধারাটির প্রথম চৌদ্দটি পদের সমষ্টি নির্ণয় করুন।
  1. (314 - 1)
  2. (3/2) × (314 - 1)
  3. 3/2
  4. (3/2) × 314
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 9 + 27 + ......... ধারাটির প্রথম চৌদ্দটি পদের সমষ্টি নির্ণয় করুন।

সমাধান: 
ধারাটির ১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 9/3 = 3 > 1
পদ সংখ্যা, n = 14

আমরা জানি,
n তম পদের সমষ্টি = a(rn - 1) / (r - 1) ; [যখন r > 1]

∴ প্রথম 14টি পদের সমষ্টি = 3(314 - 1) / (3 - 1)
= (3/2) × (314 - 1) 

২৪০.
২, ৫, ১১, ২৩, ............ ধারাটির পরবর্তী সংখ্যা কত ?
  1. ৩৮
  2. ৪৪
  3. ৪৭
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ১১, ২৩, ............ ধারাটির পরবর্তী সংখ্যা কত ?

সমাধান:
১ম পদ = ২
২য় পদ = ২ + ৩ = ৫
৩য় পদ = ৫ + ৬ = ১১
৪র্থ পদ = ১১ + ১২ = ২৩
৫ম পদ = ২৩ + ২৪ = ৪৭
২৪১.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 16 ও 8 হলে, ধারাটির সপ্তম পদ কত?
  1. 1/2
  2. 1/4
  3. 1/8
  4. 1/16
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 16 ও 8 হলে, ধারাটির সপ্তম পদ কত?

সমাধান: 
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 16
দ্বিতীয় পদ = 8

∴ সাধারণ অনুপাত, r = 8/16 = 1/2

আমরা জানি,
গুণোত্তর ধারার n-তম পদ হলো arn - 1

∴ সপ্তম পদ = ar7 - 1
= 16 × (1/2)6
= 16 × (1/64)
= 16/64
= 1/4

২৪২.
13 + 23 + 33 + …......... + 213 = কত?
  1. 48510
  2. 53361
  3. 44100
  4. 54289
ব্যাখ্যা

প্রশ্ন: 13 + 23 + 33 + …......... + 213 = কত?

সমাধান:
এখানে, শেষ পদ n = 21
আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র,
Sn = {n(n + 1)/2}2
⇒ S21 = {21(21 + 1)/2}2
⇒ S21 = {21 × 22/2}2
⇒ S21 = (21 × 11)2
⇒ S21 = (231)2
∴ S21 = 53361

২৪৩.
7 + x + y + 2401 গুণোত্তর ধারাভুক্ত হলে, x এর মান কত? 
  1. 14
  2. 49
  3. 27
  4. 343
ব্যাখ্যা

প্রশ্ন: 7 + x + y + 2401 গুণোত্তর ধারাভুক্ত হলে, x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
১ম পদ, a = 7
সাধারণ অনুপাত = r 

আমরা জানি, 
n তম পদ = arn - 1
২য় পদ = ar2 - 1 = ar = x
৩য় পদ = ar3 - 1 = 7r2 = y
৪র্থ পদ = ar4 - 1 = ar3

প্রশ্নমতে,
ar3 = 2401
বা, 7r3 = 2401
বা, r3 = 2401/7
বা, r3 = 343
বা, r3 = 73
বা, r = 7

∴ x = ar
= 7 × 7
= 49

∴ x এর মান 49.

২৪৪.
5 + 10 + 15 + ......... + 250 = কত?
  1. 1250
  2. 6375
  3. 6350
  4. 2550
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 10 + 15 + ......... + 250 = কত?

সমাধান:
এখানে, ধারাটির ১ম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 10 - 5 = 5
ধরি, ধারাটির n-তম পদ = 250
আমরা জানি, n-তম পদ = a + (n - 1)d
∴ 5 + (n - 1) × 5 = 250
বা, 5(n - 1) = 250 - 5
বা, 5(n - 1) = 245
বা, n - 1 = 245/5
বা, n - 1 = 49
∴ n = 49 + 1 = 50

সুতরাং, ধারাটির সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d}
S50 = (50/2){(2 × 5) + (50 - 1) × 5}
= 25{10 + (49 × 5)}
= 25{10 + 245}
= 25 × 255
= 6375

২৪৫.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৫ তম পদ কোনটি?
  1. ৮৪
  2. ৭৭
  3. ৯১
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৫ তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
৭ + (১৫ - ১) × ৬
= ৭ + ১৪ × ৬
= ৯১
২৪৬.
১৫ + ১৯ + ২৩ + ২৭ + ............ধারাটির ২৫ তম পদ কত?
  1. ১১১
  2. ১১৫
  3. ৯১
  4. ১০৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ + ১৯ + ২৩ + ২৭ + ............ধারাটির ২৫ তম পদ কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ১৫
সাধারণ অন্তর, d = (১৯ - ১৫) = ৪
এবং পদসংখ্যা, n = ২৫

∴ ধারাটির ২৫ তম পদ = a + (n - ১)d
= ১৫ + (২৫ - ১) × ৪
= ১৫ + (২৪ × ৪)
= ১৫ + ৯৬
= ১১১

২৪৭.
 13 + 23 + 33 ........ + n3 ধারাটির যোগফল কত?
  1. ক) {n(n + 1) / 2}3
  2. খ) {n(n + 1) / 2}2
  3. গ) n(n +1)(2n +1)/ 6
  4. ঘ) {n(n -1) / 2}2
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n+1) / 2}2
২৪৮.
৯ + ৩৬ + ৮১ + ১৪৪ + ... + ৯০০ = কত?
  1. ক) ৩৪৬০
  2. খ) ৩৪৬৫
  3. গ) ৩৪৭০
  4. ঘ) ৩৪৭৫
ব্যাখ্যা

৯ + ৩৬ + ৮১ + ১৪৪ + ... + ৯০০
= ৩ + ৬ + ৯ + ১২ + … + ৩০
= ৩(১ + ২ +৩ + … + ১০)
= ৯ × {১/৬ × ১০ × (১০ + ১)(২.১০ + ১)}
= ৯ × ১/৬ × ১০ × ১১ × ২১
= ৩৪৬৫

২৪৯.
1 + 2 + 3 +...............+ 68 = কত? 
  1. 2348
  2. 2346
  3. 2398
  4. 2390
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + ............ + 68 = কত? 

সমাধান: 
এখানে, 
প্রথম পদ, a = 1 
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1
পদসংখ্যা, n = 68

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d} 
= (68/2){2 × 1 + (68 - 1) × 1}
= 34 × (2 + 67) 
= (34 × 69)
= 2346
২৫০.
1 + 2 + 4 +................. 7 টি পদের সমষ্টি কত?
  1. 63
  2. 89
  3. 115
  4. 127
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 4 +................. 7 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারাটির ১ম পদ, a = 1 
ধারাটির সাধারণ অনুপাত, r = 2/1 = 2  
এখানে, r এর মান 1 থেকে বড় তাই, 

∴ সমষ্টি, Sn = a(rn - 1)/r - 1 
= 1 × (27 - 1)/2 - 1 
= (128 - 1)/1 
= 127

∴ 7 টি পদের সমষ্টি = 127 ।
২৫১.
4 + (4/7) + (4/49) + ....... ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. 1/6
  2. 2/3
  3. 1/7
  4. 2/5
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + (4/7) + (4/49) + ....... ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান: 
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 4
২য় পদ = 4/7

∴ সাধারণ অনুপাত, r = ২য় পদ / ১ম পদ
= (4/7) / 4
= (4/7) × (1/4)
= 1/7

২৫২.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)হলে, ধারটির 15টি পদের সমষ্টি কত? 
  1. ক) 180
  2. খ) 210
  3. গ) 240 
  4. ঘ) 260
ব্যাখ্যা
দেয়া আছে, 
n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)
15টি পদের সমষ্টি  =15(15 + 1)
                             = 15 × 16 
                              = 240 

            
২৫৩.
কোনো অনুক্রমের n তম পদ = {1 - (- 1)n}/2 হলে, 100 তম পদ কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ = {1 - (- 1)n}/2 হলে, 100 তম পদ কত হবে? 

সমাধান: 
দেয়া আছে 
n তম পদ = {1 - (- 1)n}/2
100 তম পদ = {1 - (- 1)100}/2
                    = (1 - 1)/2 
                    = 0/2
                    = 0
২৫৪.
প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ১০.৫
  2. ১৬
  3. ১০
  4. ১৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার গড় = (শেষ পদ + ১ম পদ)/২
= (২০ + ১)/২
= ২১/২
= ১০.৫

∴ প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার গড় ১০.৫
২৫৫.
প্রথম দিনে একটি পরীক্ষায় ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 2টি। যদি প্রতিদিন সংখ্যা 3 করে বৃদ্ধি পায়, 100তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে?
  1. 287
  2. 295
  3. 299
  4. 296
ব্যাখ্যা
ধারাটি হলো = 2 + 5 + 8 + .......
এখানে, a = 2
d = 3
n = 100
ধারাটির n তম পদ = a + (n - 1)d
                             = 2 + (100 - 1)3
                             = 2 + 99×3
                             = 299
100 তম দিনে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 299
২৫৬.
১ + ৫ + ৯ + ......... + ১৬১ = ?
  1. ক) ৩৩২১
  2. খ) ৩৩৪২
  3. গ) ৩৩২২
  4. ঘ) ৩৩৪৪
ব্যাখ্যা
এখানে 
১ম পদ a  = ১ 
সাধারণ অন্তর d  = ৫ - ১ = ৪ 

ধরি 
n তম পদ = ১৬১ 
প্রশ্নমতে,
a  + (n - ১) d  = ১৬১ 
১ + (n - ১)৪ = ১৬১ 
১ + ৪n - ৪ = ১৬১ 
৪n - ৩ = ১৬১ 
৪n = ১৬১ + ৩ 
৪n = ১৬৪ 
n  = ৪১ 

৪১ টি পদের সমষ্টি = (৪১/২){২a  + (৪১ - ১)d}
                             =(৪১/২){ ২ × ১ + ৪০ × ৪ } 
                             = (৪১/২)(২ + ১৬০)
                             = (৪১/২)(১৬২)
                             = ৪১ × ৮১ 
                             = ৩৩২১
২৫৭.
একটি সমান্তর ধারার 17 তম পদ - 20 হলে, এর প্রথম 33 টি পদের সমষ্টি কত?
  1. - 660
  2. - 720 
  3. - 610
  4. - 710
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার 17 তম পদ - 20 হলে, এর প্রথম 33 টি পদের সমষ্টি কত?

সমাধান:
মনে করি, সমান্তর ধারাটির ১ম পদ = a
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
n তম পদ = a + (n - 1)d

∴ 17 তম পদ = a + (17 - 1) d = a + 16d

প্রশ্নমতে,
a + 16d = - 20 ...... (i)


আবার, 
n পদের সমষ্টি , Sn= (n/2){2a + (n - 1)d}
S33 = (33/2){2a + (33 - 1)d}
=  (33/2) (2a + 32d)
= 33 × (a + 16d)
= 33 × (- 20) [ (i) হতে]
= - 660

২৫৮.
কোনো ধারার n তম পদ 2n - 4 হলে, ধারাটি-
  1. 0, 2, 4, 6,.......
  2. - 2, 0, 2, 4,.......
  3. 4, 6, 8, 10,.....
  4. 2, 4, 6, 8,....
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার n তম পদ 2n - 4 হলে, ধারাটি -

সমাধান: 
কোনো ধারার n তম পদ 2n - 4 হলে,
ধারাটির ১ম পদ = 2 × 1 - 4 = 2 - 4 = - 2
ধারাটির ২য় পদ = 2 × 2 - 4 = 4 - 4 = 0
ধারাটির ৩য় পদ = 2 × 3 - 4 = 6 - 4 = 2
ধারাটির ৪র্থ পদ = 2 × 4 - 4 = 8 - 4 = 4

ধারাটি: - 2, 0, 2, 4, ............
২৫৯.
14 + 17 + 20 + ................... ধারাটির কোন পদ 269 হবে?
  1. 84 তম
  2. 85 তম
  3. 86 তম
  4. 87 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 14 + 17 + 20 + ........................ ধারাটির কোন পদ 269 হবে?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 14
সাধারণ অন্তর, d = 17 - 14 = 3

ধরি, r-তম পদ = 269
তাহলে, a + (r - 1)d = 269
⇒ 14 + (r - 1)3 = 269
⇒ 14 + 3r - 3 = 269
⇒ 3r = 258
∴ r = 86
অতএব, ধারাটির 86 তম পদ 269 হবে।
২৬০.
9 + 7 + 5 + 3 ............ ধারাটির কয়টি পদের সমষ্টি -144 ?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 20
ব্যাখ্যা

প্রথম পদ, a = 9
সাধারণ অন্তর, d = -2
n পদের যোগফল = - 144
বা, n/2{2a + (n - 1)d} = - 144
বা, n/2{2.9 + (n - 1)(-2) = - 144
বা, n/2(18 - 2n + 2) = - 144
বা, n/2×(-2)(n - 10) = - 144
বা, - n(n - 10) = - 144
বা, n(n - 10) = 144
বা, n2 - 10n - 144 = 0
বা, n2 - 18n + 8n - 144 = 0
বা, n(n - 18) + 8(n - 18) =0
বা, (n - 18)(n + 8) = 0
হয় n - 18 = 0 অথবা, n + 8 = 0
বা, n= 18             বা, n = -8 
এখানে n-এর ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়।
∴ n = 18

২৬১.
p + q + r + s + ................ একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?
  1. p = (q + r)/2
  2. r/q = p/q
  3. s/p = r/q
  4. q/p = s/r
ব্যাখ্যা
প্রশ্ন: p + q + r + s + ................ একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
p + q + r + s + . . . . একটি গুণোত্তর ধারা হলে,
ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ = ৩য় পদ/২য় পদ = চতুর্থ পদ/৩য় পদ
∴ q/p = r/q = s/r

∴ q/p = s/r সম্পর্কটি সঠিক।
২৬২.
২, ৫, ৭, ১২, ১৯, ৩১, ...... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৪৩
  2. ৪৭
  3. ৫০
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ৭, ১২, ১৯, ৩১, ...... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এটি একটি ফিবোনাচ্চি সিরিজ।
যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাচ্চি সিরিজ বলে।
২ + ৫ = ৭
৫ + ৭ = ১২
৭ + ১২ = ১৯
১২ + ১৯ = ৩১
∴ পরবর্তী সংখ্যাটি = ৩১ + ১৯ = ৫০
২৬৩.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং 8-তম পদটি 43 হলে 20-তম পদটি-
  1. 120
  2. 103
  3. 151
  4. 139
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং 8-তম পদটি 43 হলে 20-তম পদটি-

সমাধান:
প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n তম পদ = a + (n - 1)d
∴ 8 তম পদ = a + (n - 1)d
⇒ 43 = a + (8 - 1)5
⇒ 43 = a + 35
⇒ a = 43 - 35
∴ a = 8

∴ 20 তম পদ = 8 + (20 - 1)5
= 8 + 95
= 103
২৬৪.
13 + 23 + 33 + ................. + 113 = কত?
  1. 3025
  2. 3060
  3. 4356
  4. 4536
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ................. + 113 = কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি।

এখানে,
n = 11

আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি = {n(n + 1)/2}2
= {11(11 + 1)/2}2
= {(11 × 12)/2}2
= (11 × 6)2
= (66)2
= 4356
২৬৫.
1 + 4 + 7 + ...... + 91 = ?
  1. 1024
  2. 1108
  3. 1248
  4. 1426
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + ...... + 91 = ?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 4 - 1 = 3
এবং শেষ পদ = 91

পদ সংখ্যা = {(শেষ পদ - ১মপদ)/সাধারণ} + 1
= {(91 - 1)/3} + 1
= (90/3) + 1 = 31

∴ সমষ্টি = {(শেষ পদ + ১মপদ)/2} × পদসংখ্যা
= {(91 + 1)/2} × 31
= (92/2) × 31 = 1426
২৬৬.
9 + 7 + 5 + ...... ধারাটির কোন পদ -3?
  1. 9 তম
  2. 3 তম
  3. 5 তম
  4. 7 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 9 + 7 + 5 + ...... ধারাটির কোন পদ -3?

সমাধান:
১ম পদ, a = 9
সাধারণ অন্তর, d = 7 - 9 = - 2
n তম পদ = - 3
∴ n তম পদ = a + (n - 1)d
⇒ - 3 = 9 + (n - 1) · (-2)
⇒ - 3 = 9 - 2n + 2
⇒ - 3 = 11 - 2n
⇒ - 3 - 11 = - 2n
⇒ - 14 = - 2n
∴ n = 7
২৬৭.
1, 1, 2, 3, 5, 8, ........... ধারাটির 11তম পদটি কত? 
  1. 77
  2. 48
  3. 89
  4. 144
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 1, 2, 3, 5, 8, ........... ধারাটির 11তম পদটি কত? 

সমাধান: 
এখানে, 
2 = 1 + 1
3 = 2 + 1
5 = 3 + 2
8 = 5 + 3
ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান।
অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাক্কি ধারা, 
1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, ............ 
∴ ধারাটির 11তম পদ = 89  ।
২৬৮.
৫ + ৯ + ১৩ + ……… + ৮১ = ?
  1. ক) ৮৫০
  2. খ) ৮৫৫
  3. গ) ৮৬০
  4. ঘ) ৮৬৫
ব্যাখ্যা

১ম পদ (a) = ৫,
সাধারণ অন্তর (d) = ৯ - ৫ = ৪
∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ৫ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ = ৭৬
বা, n - ১ = ১৯
∴ n = ২০

∴ সমষ্টি (s) = n/2{2a + (n - 1)d}
= ২০/২{২×৫ + (২০ - ১)৪}
= ১০(১০ + ৭৬)
= ১০ × ৮৬
= ৮৬০

২৬৯.
একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারার পদের সংখ্যা কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারার পদের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ধারার প্রথম পদ = ক
তাহলে, শেষ পদ = ক + ৮
সাধারণ অন্তর = ২ [যেহেতু ক্রমিক বিজোড় সংখ্যা]

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= [{(ক + ৮) - ক}/২] + ১
= ৫
২৭০.
5 + 15 + 45 + 135 +............ ধারাটির সপ্তম পদ কত?
  1. 3200
  2. 3645
  3. 4500
  4. 6438
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 15 + 45 + 135 +............ ধারাটির সপ্তম পদ কত?

সমাধান:
ধারাটি হলো একটি গুণোত্তর ধারা।
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15 ÷ 5 = 3

আমরা জানি, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো,
n-তম পদ = a × r(n - 1)
সুতরাং, ধারাটির সপ্তম পদ হবে:
7- তম পদ = 5 × 3(7 - 1)
= 5 × 36
= 5 × 729
= 3645
অতএব, ধারাটির সপ্তম পদ 3645।

২৭১.
log8 + log64 + log512 + ………. ধারাটির ১ম নয়টি পদের সমষ্টি কত?
  1. 55log8
  2. 5log6
  3. 45log8
  4. log8
ব্যাখ্যা

প্রশ্ন: log8 + log64 + log512 + ………. ধারাটির ১ম নয়টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
=  log8 + log64 + log512 + ……….
= log8 + log82 + log83 + ……….
= log8 + 2log8 + 3log8 + ……….
= (1 + 2 + 3 +.....)log8

এখন,
1 + 2 + 3 +..... ধারাটির 9 টি পদের সমষ্টি = n(n + 1)/2
= 9(9 + 1)/2
= 45

সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 45log8

২৭২.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ....... ধারাটির ১৭ তম পদ কত?
  1. ৯৬
  2. ১০৩
  3. ১১০
  4. ১১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ....... ধারাটির ১৭ তম পদ কত?

সমাধান:
সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
যার প্রথম পদ, a = ৭
এবং সাধারণ অন্তর, d= ১৩ - ৭ = ৬

সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d 
১৭ তম পদ = ৭ + (১৭ - ১) × ৬
= ৭ + ১৬ × ৬
= ৭ + ৯৬
= ১০৩
২৭৩.
4 + 6 + 8 + 10 + .............. ধারাটির 10তম পদ কত?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 6 + 8 + 10 + .............. ধারাটির 10তম পদ কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 6 - 4 = 2

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 10 তম পদ = a + (10 - 1)d
= 4 + (9 × 2)
= 4 + 18
= 22
২৭৪.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৪ তম পদ কোনটি?
  1. ৭৯
  2. ৮৫
  3. ৯১
  4. ৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৪ তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= ৭ + (১৪ - ১) × ৬
= ৭ + ১৩ × ৬
= ৮৫
২৭৫.
৯, ৮১, ২২৫ ……. এর পরবর্তী সংখ্যা কত?
  1. ৪৪১
  2. ২৮৯
  3. ৩৬১
  4. ৫২৯
ব্যাখ্যা
ধারাটি ৩, ৯, ১৫, ২১ ………
∴ ২১ = ৪৪১।
২৭৬.
5 + 9 + 13 + 17 + ………. ধারাটির 14 তম পদ কোনটি?
  1. 49
  2. 57
  3. 63
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 9 + 13 + 17 + ………. ধারাটির 14 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 9 - 5 = 4

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 14 তম পদ = 5 + (14 - 1) × 4
= 5 + 13 × 4
= 57
২৭৭.
১, ১, ২, ৩, ৫, ৮, ............... ধারাটির ১১ তম পদটি কত? 
  1. ৩৪
  2. ৪১
  3. ৫৫
  4. ৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ............... ধারাটির ১১ তম পদটি কত? 

সমাধান: 
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ...... 
এখানে, 
দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার সমষ্টিই হলো পরবর্তী সংখ্যা 
∴ ১ + ১ = ২ 
২ + ১ = ৩ 
৩ + ২ = ৫
৫ + ৩ = ৮
৮ + ৫ = ১৩ 
১৩ + ৮ = ২১ 
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫ 
৫৫ + ৩৪ = ৮৯  

∴ ধারাটির ১১ তম পদটি = ৮৯ ।
২৭৮.
12 + 22 + 32 + 42 + .............+ 252 =?
  1. 5025
  2. 5225
  3. 51525
  4. 5525
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + 42 + .............+ 252 =?

সমাধান: 
12 + 22 + 32 + 42 + ........ + n2 = n (n + 1) (2n + 1)/6 

12 + 22 + 32 + 42 + .............+ 252
= 25 (25 + 1) (50 + 1)/6 
= 25 × 26 × 51/6
= 5525 
২৭৯.
একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ ২০ এবং ষষ্ঠ পদ ১৬০ হলে সাধারণ অনুপাত কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ ২০ এবং ষষ্ঠ পদ ১৬০ হলে সাধারণ অনুপাত কত?

সমাধান:
মনে করি,
গুণোত্তর ধারার প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r
৩য় পদ = ar3 - 1 = 20
⇒ ar2 = 20 ------------ (1)

৬ষ্ঠ পদ = ar6 - 1 = 160
⇒ ar5 = 160 ----------- (2)

(2) ÷ (1) হতে পাই,
ar5/ar2 = 160/20
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2

∴ ধারাটির সাধারণ অনুপাত = 2
২৮০.
7 + 13 + 19 + 25 + ............... ধারাটির 21 তম পদ কোনটি?
  1. 127
  2. 172
  3. 169
  4. 196
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 21 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 7 + (21 - 1) × 6
= 7 + 20 × 6
= 127
২৮১.
6, 17, 49, 144 ........... ক্রমটির পরবর্তী পর কত? 
  1. 408
  2. 365
  3. 428
  4. 386
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 17, 49, 144 ........... ক্রমটির পরবর্তী পর কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক্রমটির ১ম পদ = 6 
২য় পদ = (১ম পদ × 3) - 1 = (6 × 3) - 1 = 17, 
৩য় পদ = (২য় পদ × 3) - 2 = (17 × 3) - 2 = 49, 
৪র্থ পদ = (৩য় পদ × 3) - 3 = (49 × 3) - 3 = 144 
∴ ৫ম বা পরবর্তী পদ = (৪র্থ পদ × 3) - 4 = (144 × 3) - 4 = 428 
২৮২.
একটি সমান্তর ধারার 18 তম পদ 37 হলে, তার প্রথম 35 পদের সমষ্টি কত?
  1. 1265
  2. 1295
  3. 1275
  4. 1255
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 18 তম পদ 37 হলে, তার প্রথম 35 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটি প্রথম পদ, a 
সাধারণ অন্তর, d
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18 তম পদ = a + (18 - 1)d
= a + 17d

প্রশ্নমতে, a + 17d = 37

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n-1)d}
সুতরাং প্রথম 35টি পদের সমষ্টি = (35/2) {2a + (35 - 1)d}
= (35/2) (2a + 34d)
= (35/2) × 2 (a + 17d)
= 35 × (a + 17d)
= 35 × 37
= 1295
২৮৩.
log2 + log4 + log৪ + .......... ধারাটির অষ্টম পদ কোনটি?
  1. log256
  2. log128
  3. log64
  4. log32
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + .......... ধারাটির অষ্টম পদ কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
log2 + log4 + log8 + ..........
= log21 + log22 + log23 + ..........
= log2 + 2log2 + 3log2 + ..........
= (1 + 2 + 3 + .....................)log2

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ, a + (n - 1)d
এখানে,
a = 1 d = 2 - 1 = 1

সমান্তর ধারার 8 তম পদ = 1 + (8 - 1) × 1
= 1 + 7
= 8

∴ ধারাটির অষ্টম পদ = 8log2 = log28 = log256
২৮৪.
7 + 13 + 19 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 17 টি পদের সমষ্টি কত?
  1. 925
  2. 935
  3. 925
  4. 945
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 17 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, ‍S = (n/2) × {2a + (n - 1)d}
∴ প্রথম 17 টি পদের সমষ্টি = (17/2) × {(2 × 7) + (17 - 1) × 6}
= (17/2) × (14 + 96)
= (17/2) × 110
= 17 × 55
= 935
২৮৫.
5 + 10 + 20 + 40 + .......... ধারাটির 10 তম পদ কত?
  1. 2560
  2. 1530
  3. 2250
  4. 2660
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 10 + 20 + 40 + .......... ধারাটির 10 তম পদ কত?

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারার যার,
প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 10/5 = 2

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = a × r(n - 1)
গুণোত্তর ধারার 10 তম পদ = 5 × 2(10 - 1)
= 5 × 29
= 5 × 512
= 2560

অতএব, 10 ম পদ 2560
২৮৬.
5 + 8 + 11 + .......... ধারাটির 8তম পদ কত? 
  1. 23
  2. 29
  3. 26
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 8 + 11 + .......... ধারাটির 8তম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3
n = 8

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 8 তম পদ = 5 + (8 - 1)3
= 5 + (7 × 3)
= 26

২৮৭.
4 + (4/3) + (4/9) + ............ধারাটির অসীমতক সমষ্টি কত? 
  1. 0
  2. 1/4
  3. 7
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 4/3 + 4/9 + ............ধারাটির অসীমতক সমষ্টি কত? 

সমাধান:
১ম পদ a = 4
সাধারণ অনুপাত r = (4/3)/4
= (4/3) × (1/4)
 = 1/3

অসীমতক সমষ্টি = a/(1 - r)
= 4/{1 - (1/3)}
= 4/{(3 - 1)/3}
 = 4/(2/3)
 = 4 × 3/2
 = 6
২৮৮.
৬ + ৯ + ১২ + ........ + ৪২ ধারাটির সমষ্টি কত?
  1. ক) ২৪৫
  2. খ) ২৭৬
  3. গ) ৩১২
  4. ঘ) ৩২৪
ব্যাখ্যা

এখানে, ধারাটির পদ সংখ্যা = (শেষপদ - প্রথম পদ)/সাধারণত অন্তর + ১
= (৪২ - ৬)/৩ + ১
= ১২ + ১
= ১৩
এবং গড় = (৪২ + ৬)/২
= ২৪
সুতরাং সমষ্টি = ১৩ × ২৪
= ৩১২

২৮৯.
৩ + ৬ + ৯ + ........ + ৩৬ ধারাটির সমষ্টি কত?
  1. ক) ২৩৮
  2. খ) ২২৪
  3. গ) ২২৮
  4. ঘ) ২৩৪
ব্যাখ্যা

এখানে, ধারাটির পদ সংখ্যা = (শেষপদ - প্রথম পদ)/সাধারণত অন্তর + ১
= (৩৬-৩)/৩ + ১
= ১১ + ১
= ১২
এবং গড় = (৩৬+৩)/২
= ৩৯/২
সুতরাং সমষ্টি = ১২ × ৩৯/২
= ৬ × ৩৯
= ২৩৪

২৯০.
একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে, এর প্রথম পদটি কত?
  1. 5
  2. - 5
  3. 10
  4. - 10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে, এর প্রথম পদটি কত?

সমাধান:
ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 
(12/2){2a + (12 - 1)d} = 144
⇒ 2a + 11d = 144/6 
∴ 2a + 11d  = 24 ................(1)

প্রথম 20 পদের সমষ্টি 560 
(20/2){2a + (20 - 1)d} = 560
⇒ 2a + 19d = 560/10
∴ 2a + 19d = 56 ................(2)

(2) - (1)⇒ 
⇒ 2a + 19d - 2a - 11d = 56 - 24
⇒ 8d = 32
⇒ d = 4

d এর মান (1) নং এ বসিয়ে পাই,
2a + 11d  = 24
⇒ 2a + 11 × 4 = 24
⇒ 2a = 24 - 44
⇒ 2a = - 20
∴ a = - 10
২৯১.
একটি সমান্তর ধারার 20 তম পদ (-10) হলে, এর প্রথম 39 টি পদের সমষ্টি কত?
  1. - 320
  2. - 350
  3. - 370
  4. - 390
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a
সাধারণ অন্তর d

সমান্তর ধারার 20 তম পদ (-10) হলে, 
a + (20 - 1)d = -10
a + 19d = -10

প্রথম 39 টি পদের সমষ্টি
= (39/2){2a + (39 - 1)d}
= (39/2){2a + 38d)
= (39/2) × 2(a + 19d)
= 39 × (-10)
= - 390
২৯২.
17, 26, 37, 50, 65, ....., 101 এই ধারার শূন্যস্থানে কত হবে?
  1. 77
  2. 81
  3. 82
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 17, 26, 37, 50, 65, ....., 101 এই ধারার শূন্যস্থানে কত হবে?

সমাধান:
17 = 42 + 1
26 = 52 + 1
37 = 62 + 1
50 = 72 + 1
65 = 82 + 1
82 = 92 + 1
101 = 102 + 1

∴ এই ধারার শূন্যস্থানে 82 হবে।
২৯৩.
7 + p + q + 448 + .......... একটি গুণোত্তর ধারা হলে (p, q) = কত?
  1. (21, 110)
  2. (28, 112)
  3. (20, 196)
  4. (16, 108)
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + p + q + 448 + .......... একটি গুণোত্তর ধারা হলে (p, q) = কত?

সমাধান:
১ম পদ, a = 7
সাধারণ অনুপাত = r

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1
∴ ৪র্থ পদ, ar4 - 1 = 448
⇒ 7 · r3 = 448
⇒ r3 = 448/7
⇒ r3 = 64
⇒ r3 = 43
∴ r = 4

২য় পদ, p = ar2 - 1 = ar = 7 × 4 = 28
৩য় পদ, q = ar3 - 1 = ar2 = 7 × 42 = 7 × 16 = 112
∴ (p, q) = (28, 112)
২৯৪.
আকাশ তার বেতন থেকে প্রথম মাসে 1600 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 200 টাকা করে বেশি সঞ্চয় করেন । তিনি 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?
  1. ক) 5000 টাকা
  2. খ) 53600 টাকা
  3. গ) 59400 টাকা
  4. ঘ) 56500 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ তার বেতন থেকে প্রথম মাসে 1600 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 200 টাকা করে বেশি সঞ্চয় করেন। তিনি 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?

সমাধান: 
ধারাটির প্রথম পদ a = 1600
সাধারণ অন্তর d = 200  

আমরা জানি 
n তম পদের সমষ্টি = (n/2){2a +  (n - 1)d }
18তম পদের সমষ্টি =(18/2){2a + (18 - 1)d}
= 9{2 × 1600 + 17 × 200}
= 9(3200 + 3400)
= 9 × 6600
= 59400
২৯৫.
১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ২০
  2. ২১
  3. ৩১
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যা = ২০ টি

১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি = ১ + ৩ + ৫ + ..................+ ৩৯ 
= {২০ (১ + ৩৯)}/২
= {২০ × ৪০}/২
= ৪০০ 

গড় = ৪০০/২০ 
= ২০
২৯৬.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, --- ধারাটির পরবর্তী পদ-
  1. ক) ৫৫
  2. খ) ৪৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা

দেখা যাচ্ছে যে, তৃতীয় পদ = দ্বিতীয় পদ + প্রথম পদ = ১+১ =২
আবার, চতুর্থ পদ = তৃতীয় পদ + দ্বিতীয় পদ = ২+১ = ৩
পঞ্চম পদ = চতুর্থ পদ + তৃতীয় পদ = ৩+২ = ৫
সুতরাং নবম পদ = অষ্টম পদ + সপ্তম পদ = ২১+১৩ = ৩৪

২৯৭.
৭, ১০, ১৬, ২৮, ৫২, ......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১০০
  2. খ) ১০৪
  3. গ) ১৩০
  4. ঘ) ১৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১০, ১৬, ২৮, ৫২, ......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
এখানে, 

৭ + ৩ = ১০
১০ + ৬ = ১৬
১৬ + ১২ = ২৮
২৮ + ২৪ = ৫২
∴ ৫২ + ৪৮ = ১০০
২৯৮.
একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে, এর সাধারণ অন্তর কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে, এর সাধারণ অন্তর কত?

সমাধান: 
ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 
(12/2){2a + (12 - 1)d} = 144
2a + 11d = 144/6 
2a + 11d  = 24................(1)

প্রথম 20 পদের সমষ্টি 560 
(20/2){2a + (20 - 1)d} = 560
2a + 19d = 560/10
 2a + 19d = 56................(2)

(2) - (1)⇒ 
⇒ 2a + 19d - 2a - 11d = 56 - 24
⇒ 8d = 32
⇒ d = 4
২৯৯.
13 + 23 + 33 + .......... + 123 = কত?
  1. 5078
  2. 5696
  3. 6084
  4. 6222
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + .......... + 123 = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি = {n(n + 1)/2}2
∴ 12 টি স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি = {12(12 + 1)/2}2
= {(12 × 13)/2}2
= (156/2)2
= (78)2
= 6084
৩০০.
০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. ০.০০২৪
  2. ০.০০৩২
  3. ০.০০০৩২
  4. ০.০০০০৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 

সমাধান: 
১ম পদ = ০.২ 
২য় পদ = (০.২) = ০.০৪ 
৩য় পদ = (০.২) = ০.০০৮ 
৪র্থ পদ = (০.২) = ০.০০১৬ 
এবং ৫ম পদ = (০.২) = ০.০০০৩২

∴ ধারাটির পরবর্তী সংখ্যাট = ০.০০০৩২  ।