বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সেট, ফাংশন ও ভেনচিত্র

মোট প্রশ্ন১,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সেট, ফাংশন ও ভেনচিত্র

PrepBank · পাতা ১১ / ১৪ · ১,০০১১,১০০ / ১,৩৩৪

১,০০১.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ২০%
  2. খ) ১০%
  3. গ) ৯৫%
  4. ঘ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
শুধু ইংরেজিতে পাস করেছে (৮৫ - ৬৫)%
= ২০%

শুধু বাংলাতে পাস করেছে =(৭৫ - ৬৫)%
= ১০%

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = (৬৫ + ২০ + ১০)%
= ৯৫%

∴ উভয় বিষয় ফেল = (১০০ - ৯৫)%
= ৫%
১,০০২.
B = {x ∈ N : x2 - 3x - 28 = 0} হলে, B =?
  1. {7}
  2. {6, 2}
  3. {7, - 4}
  4. {4, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x ∈ N : x2 - 3x - 28 = 0} হলে, B =?

সমাধান:
দেওয়া আছে,
B = {x ∈ N : x2 - 3x - 28 = 0}
এখন,
⇒ x2 - 3x - 28 = 0
⇒ x2 - 7x + 4x - 28 = 0
⇒ x(x - 7) + 4(x - 7) = 0
⇒ (x - 7)(x + 4) = 0
হয়,
⇒ x - 7 = 0
∴ x = 7
অথবা,
⇒ x + 4 = 0
∴ x = - 4

এখানে স্বাভাবিক সংখ্যা  হলো = 7 এবং - 4 গ্রহণযোগ্য নয় কারণ, - 4 পূর্ণসংখ্যা।

সুতরাং, B = {7}
১,০০৩.
সার্বিক সেট U এর যেকোনো উপসেট A ও B হলে নিচের কোন সেটটি সঠিক?
  1. (A ∩ B)′ = A′ ∩ B′
  2. (A ∪ B)′ = A′ ∪ B′
  3. (A ∩ B)′ = A′ ∪ B′
  4. (A ∪ B)′ = (A ∩ B)′
ব্যাখ্যা

সার্বিক সেট U এর যেকোনো উপসেট A ও B হলে, দ্যা মরগ্যানের সূত্রঃ
১) (A ∪ B)′ = A′ ∩ B′
২) (A ∩ B)′ = A′ ∪ B′

১,০০৪.
P = {a, b}, Q = {b, c} এবং R = {3, 4} হলে (P ∩ Q) ∪ R এর উপাদান সংখ্যা কতটি?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: P = {a, b}, Q = {b, c} এবং R = {3, 4} হলে (P ∩ Q) ∪ R এর উপাদান সংখ্যা কতটি?

সমাধান:
এখন, P ∩ Q = {a, b} ∩ {b, c}
= {b}
(P ∩ Q) ∪ R = {b} ∪ {3, 4}
= {b, 3, 4}

∴ (P ∩ Q) ∪ R এর উপাদান সংখ্যা 3টি।
১,০০৫.
A = {2, 3} হলে P(A) কোনটি?
  1. {{2}, {3}, {2, 3}}
  2. {{2}, {3}}
  3. {∅, {2}, {3}, {2, 3}}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3} হলে P(A) কোনটি?

সমাধান: 
আমরা জানি,
n উপাদানবিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা = 2n

দেওয়া আছে,
 A = {2, 3}
∴ P(A) = {∅, {2}, {3}, {2, 3}}
১,০০৬.
A এবং B যেকোন দু’টি সেট হলে কোনটি সত্য?
  1. ক) A ∪ B ⊂ A ∩ B
  2. খ) A ∪ B ⊂ A
  3. গ) A ⊂ A ∩ B
  4. ঘ) A ⊂ A ∪ B
ব্যাখ্যা

ধরি,
A = {1, 2, 3},
B = {2, 3, 4}
∴ A ∪ B = {1, 2, 3, 4},
A ∩ B = {2, 3}
∴ A ⊂ A ∪ B সত্য।

১,০০৭.
P = {x ∈ N : 2 < x ≤ 8}, Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 9} হলে, P ∩ Q এর মান কত?
  1. {4, 6, 8}
  2. {2, 6, 8}
  3. {2, 4, 8}
  4. {3, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N : 2 < x ≤ 8}, Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 9} হলে, P ∩ Q এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
P = {x ∈ N : 2 < x ≤ 8}
Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 9}

P = {3, 4, 5, 6, 7, 8}
Q = {2, 4, 6, 8}

P ∩ Q = {3, 4, 5, 6, 7, 8} ∩ {2, 4, 6, 8}
= {4, 6, 8}
১,০০৮.
{x ∈ N : x < 22 এবং x, 4 এর গুণিতক} সেট গুলোর তালিকা পদ্ধতি কোনটি?
  1. {3, 6, 12, 15, 18}
  2. {2, 4, 8, 12, 16, 20}
  3. {6, 9, 12, 15, 18}
  4. {4, 8, 12, 16, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N : x < 22 এবং x, 4 এর গুণিতক} সেট গুলোর তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
x এর মান 22 অপেক্ষা ছোট এবং 4 এর গুণিতক।
3 এর গুণিতক সমূহ:
1 × 4 = 4
2 × 4 = 8
3 × 4 = 12
4 × 4 = 16
5 × 4 = 20

∴ নির্ণেয় সেট = {4, 8, 12, 16, 20}
১,০০৯.
If A = {x ∈ N : 3 ≤ x < 8} and B = {x ∈ N: x is an odd number and x < 10}, what is the value of A ∩ B?
  1. {1, 3, 5}
  2. {4, 6}
  3. {5, 7, 9}
  4. {3, 5, 7}
ব্যাখ্যা

Question: If A = {x ∈ N : 3 ≤ x < 8} and B = {x ∈ N: x is an odd number and x < 10}, what is the value of A ∩ B?

Solution:
দেওয়া আছে,
A = {x ∈ N : 3 ≤ x < 8}
এখানে, x এর মান 3 এর সমান বা বড় এবং 8 এর ছোট স্বাভাবিক সংখ্যা।
∴ A = {3, 4, 5, 6, 7}

আবার,
B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x < 10}
x স্বাভাবিক বিজোড় সংখ্যা যা 10 এর ছোট।
∴ B = {1, 3, 5, 7, 9}

প্রদত্ত রাশি, A ∩ B
= {3, 4, 5, 6, 7} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}

অতএব, A ∩ B এর মান হলো {3, 5, 7}।

১,০১০.
Q(x) = 3x3 + 7x2 - 2x - 3 হলে  Q(- 2) এর মান কত?
  1. 5
  2. - 5
  3. 6
  4. - 7
ব্যাখ্যা
প্রশ্ন: Q(x) = 3x3 + 7x2 - 2x - 3 হলে  Q(- 2) এর মান কত?

সমাধান: 
Q(x) = 3x3 + 7x2 - 2x - 3 
∴ Q(- 2) = 3(- 2)3 + 7(- 2)2 - 2(-2) - 3 
= - 24 + 28 + 4 - 3
= 5 
১,০১১.
A = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} হলে A - B = ?
  1. {1, 2, 3, 9}
  2. {6, 12, 18}
  3. {2, 4, 6}
  4. {1, 2, 3}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} হলে A - B = ?

সমাধান:
এখানে,
A = {x: x, 18 এর গুণনীয়কসমূহ}
18 এর গুণনীয়কসমূহ 1, 2, 3, 6, 9, 18 
∴ A = {1, 2, 3, 6, 9, 18}

B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18}
6 এর গুণিতক 6, 12, 18, ......
∴ B = {6, 12, 18}

∴ A - B = {1, 2, 3, 6, 9, 18} - {6, 12, 18}
= {1, 2, 3, 9}

১,০১২.
সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. 128
  2. 32
  3. 64
  4. 256
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} হলে, P(A) এর উপাদান কয়টি?

সমাধান:
 যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪,................

সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64}
A = {0, 1, 2, 3, 5}
∴P(A) = 25 = 32
১,০১৩.
৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. ফাঁকা সেট
  2. সসীম সেট
  3. সার্বিক সেট
  4. অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৭ এর গুণিতকসমূহ = ৭, ১৪, ২১, ২৮, . . . ইত্যাদি।
∴ ৭ এর গুণিতকের সেট = {৭, ১৪, ২১, ২৮, . . . .  . . . }

অর্থাৎ, ৭ এর গুণিতকের সেট অসীম সেট
১,০১৪.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৬০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৮%
  2. খ) ৩২%
  3. গ) ৪০%
  4. ঘ) ৬০%
ব্যাখ্যা
৬০% গণিত, ৬০% বাংলায় পাশ করলে এবং উভয় বিষয়ে ৬০% পাশ করলে, ফেল করবে ১০০-(৬০+৬০-৬০) = ৪০%।
১,০১৫.
x2 + 7x + P যদি x -5 দ্বারা বিভাজ্য হয় তবে P এর মান কত হবে?
  1. - 30
  2. 30
  3. 60
  4. - 60
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 7x + P যদি x -5 দ্বারা বিভাজ্য হয় তবে P এর মান কত হবে? 

সমাধান: 
x2 + 7x + P যদি x -5 দ্বারা বিভাজ্য হয় তবে f(5) = 0 হবে 
∴ x2 + 7x + P = 0 
বা, (5)2 + 7.5 + P = 0 
বা, 25 + 35 + P = 0 
বা, 60 + P = 0 
∴ P = - 60 

∴ P এর মান = -60.0  ।
১,০১৬.
সমাধান সেট নির্ণয় করুন: h2 = √5h
  1. {0, 4}
  2. {0, 5}
  3. {0, √5}
  4. {√5}
ব্যাখ্যা

প্রশ্ন: সমাধান সেট নির্ণয় করুন: h2 = √5h

সমাধান:
দেওয়া আছে,
h2 = √5h
বা, h2 - √5h = 0
বা, h(h - √5) = 0
হয়, h = 0

অথবা h - √5 = 0
∴h = √5

সমাধান সেট:  {0, √5}

১,০১৭.
f(x) = ২ - √৩ হলে f(x)2 এর মান কত?
  1. ক) ১
  2. খ) ৭ - ৪√৩
  3. গ) ২ + √৩
  4. ঘ) ১/ ২ - √৩
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = ২ - √৩ হলে f(x)2 এর মান কত?

সমাধান:
f(x) = ২ - √৩
f(x)  =(২ - √৩)
= ২ - ২.২.√৩ + (√৩)
= ৪ - ৪√৩ + ৩
= ৭ - ৪√৩
১,০১৮.
P ও Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, (P ∩ Q) = কত?
  1. ক) {7}
  2. খ) {1, 7}
  3. গ) {1, 7, 21}
  4. ঘ) {5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: P ও Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, (P ∩ Q) = কত?

সমাধান:
P সেটের উপাদানগুলো 1, 3, 7, 21
∴ P = {1, 3, 7, 21}
Q সেটের উপাদানগুলো 1, 5, 7, 35
∴ Q = {1, 5, 7, 35}

এখন, 
(P ∩ Q) = {1, 3, 7, 21} ∩ {1, 5, 7, 35}
= {1, 7}
১,০১৯.
X ও Y দুইটি স্বাধীন ঘটনা এবং P(X) = 3/4, P(Y) = 2/5 হলে, P(X ∩ Y) এর মান কত?
  1. 3/10
  2. 4/15
  3. 2/5
  4. 3/20
ব্যাখ্যা
প্রশ্ন: X ও Y দুইটি স্বাধীন ঘটনা এবং P(X) = 3/4, P(Y) = 2/5 হলে, P(X ∩ Y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P(X) = 3/4
P(Y) = 2/5

আমরা জানি,
P(X ∩ Y) = P(A) × P(B)
= (3/4) × (2/5)
= 6/20
= 3/10
১,০২০.
f(5) = 15 and g(x) = f(x + 2) - 5. Then g(3) = ?
  1. ক) 11
  2. খ) 10
  3. গ) 101
  4. ঘ) 120
ব্যাখ্যা
Question: f(5) = 15 and g(x) = f(x + 2) - 5. Then g(3) = ?

Solution: 
দেয়া আছে,
f(5) = 15
g(x) = f(x + 2) - 5
g(3) = f(3 + 2) - 5
       = f(5) - 5
       = 15 - 5
       = 10
১,০২১.
A ={5, 6, 7, 8, 9, 10, 11, 12} হলে A সেটের সঠিক প্রকাশ কোনটি ? 
  1. ক) A = {x ∈ N: 5 < x < 12}
  2. খ) A = {x ∈ N: 5 ≤ x ≤12}
  3. গ) A = {x ∈ N: 5 < x ≤12}
  4. ঘ) A = {x ∈ N: 5 ≤ x <12}
ব্যাখ্যা
A = {5, 6, 7, 8, 9, 10, 11, 12} 

A সেটের উপাদান গুলো 5 থেকে শুরু করে 12 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 
A = {x ∈ N: 5 ≤ x ≤12}
১,০২২.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 17} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 64
  2. 128
  3. 145
  4. 130
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 17} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে
{x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 17}

17 থেকে ছোট বা 17 এর পর্যন্ত মৌলিক সংখ্যা হলো = 2, 3, 5, 7, 11, 13, 17
A = {2, 3, 5, 7, 11, 13, 17}

∴ P(A) এর সদস্য সংখ্যা = 27
= 128
১,০২৩.
যদি A = {3, 4, 5, 6} এবং B = {5, 6, 7, 8} হয়, তাহলে A - (A ∩ B) এর মান কত?
  1. {3, 5}
  2. {5, 7}
  3. {3, 4}
  4. {6}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {3, 4, 5, 6} এবং B = {5, 6, 7, 8} হয়, তাহলে A - (A ∩ B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {3, 4, 5, 6}
B = {5, 6, 7, 8}

∴ A ∩ B = {3, 4, 5, 6} ∩ {5, 6, 7, 8}
= {5, 6}

∴ A - (A ∩ B)
= {3, 4, 5, 6} - {5, 6}
= {3, 4}

সুতরাং,  A - (A ∩ B) = {3, 4}

১,০২৪.
স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো –
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) অসংখ্য
  4. ঘ) নেই
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার সেট N = {1, 2, 3, 4……………..} তাহলে, ক্ষুদ্রতম সদস্য = 1
১,০২৫.
C = {X : X ঋনাত্মক পূর্ণ সংখ্যা এবং X² < 16}; C সেটের উপাদান গুলো হবে?
  1. ক) 1, 2, 3,
  2. খ) -1, -2, -3, -4
  3. গ) 0, 1, 2, 3,
  4. ঘ) -1, -2, -3,
ব্যাখ্যা

যেহেতু, X ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেহেতু X এর মান হতে পারে -1, -2, -3, ……
(-1)² < 16, (-2)² < 16, (-3)² < 16,
কিন্তু, (-4)² = 16, এবং (-5)² not < 16
So answer will be-1, -2, -3,

১,০২৬.
3 এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. ক) সসীম সেট
  2. খ) অসীম সেট
  3. গ) ফাঁকা সেট
  4. ঘ) সার্বিক সেট
ব্যাখ্যা

3 এর গুণিতকের সেট {3, 6, 9, 12, 15, ----}
অর্থ্যাৎ, একটি অসীম সেট।

১,০২৭.
A = {5, a, b} হলে P(A) কোনটি?
  1. {{5, a, b}, {a, b}}
  2. {{5}, {a}, {b}, {5,a}, {5, a, b}}
  3. {∅, {5}, {a}, {b}, {5, a}, {5, b}, {a, b}, {5, a, b}}
  4. {5, a, b, ab, 5b}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {5, a, b} হলে P(A) কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 A = {5, a, b}
∴ P(A) = {∅, {5}, {a}, {b}, {5, a}, {5, b}, {a, b}, {5, a, b}}

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n ।
১,০২৮.
যদি A ও B যে কোনো দুইটি সেট হয়, তবে (A - B) ∩ B = কত?
  1. A - B
  2. A ∩ B
  3. A ∪ B
  4. { }
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A ও B যে কোনো দুইটি সেট হয়, তবে (A - B) ∩ B = কত?

সমাধান:
ধরি,
A = {1, 2, 3, 4}
B = {3, 4, 5}

∴ A - B = {1, 2, 3, 4} - {3, 4, 5}
= {1, 2}

∴ (A - B) ∩ B = {1, 2} ∩ {3, 4, 5}
= { }
১,০২৯.
'MONTOLA' শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 2580
  2. খ) 2640
  3. গ) 2520
  4. ঘ) 2680
ব্যাখ্যা

• 'MONTOLA' শব্দটিতে মোট 7টি বর্ণের মধ্যে 2টি O আছে।
• সুতরাং নির্ণেয় সাজানো সংখ্যা = 7!/2!
= (7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1)/(2 × 1)
= 2520

১,০৩০.
A = {x ∈ N : x, 10 এর গুণনীয়কসমূহ} এবং B = {x ∈ N : x, 2 এর গুণিতক এবং x ≤ 10} হলে A - B = কত?
  1. {1, 5}
  2. {1, 2, 5}
  3. {5, 10}
  4. {1}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N : x, 10 এর গুণনীয়কসমূহ} এবং B = {x ∈ N : x, 2 এর গুণিতক এবং x ≤ 10} হলে A - B = কত?

সমাধান:
দেয়া আছে,
A = {x ∈ N : x, 10 এর গুণনীয়কসমূহ}
10 এর গুণনীয়কসমূহ হলো 1, 2, 5, 10
∴ A = {1, 2, 5, 10}

এবং,
B = {x ∈ N : x, 2 এর গুণিতক এবং x ≤ 10}
10 পর্যন্ত 2 এর গুণিতকসমূহ হলো 2, 4, 6, 8, 10
∴ B = {2, 4, 6, 8, 10}

এখন,
A - B = {1, 2, 5, 10} - {2, 4, 6, 8, 10}
= {1, 5}
∴ A - B = {1, 5}

১,০৩১.
A = {x : x, 15 এর গুণনীয়ক) এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 15} হলে,  A - B = কত?
  1. {1, 3}
  2. {5, 10}
  3. {1}
  4. {3}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 15 এর গুণনীয়ক) এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 15} হলে,  A - B = কত?

সমাধান:
এখানে,
A = {1, 3, 5, 15}
B = {5, 10, 15}

∴ A - B = {1, 3, 5, 15} - {5, 10, 15}
= {1, 3}
১,০৩২.
A ={x : x, 16 এর গুণনীয়কসমূহ} এবং B = {x ;x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে,  A ∩ B কত?
  1. {2, 4, 8,16}
  2. {2, 4, 8, 12}
  3. {4, 8, 12,16}
  4. {4, 8, 16}
ব্যাখ্যা
A = {x : x, 16 এর গুণনীয়কসমূহ}
    = {1, 2, 4, 8, 16}

B = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16}
   = {4, 8, 12, 16}

∴ A ∩ B = {1, 2, 4, 8, 16} ∩ {4, 8, 12, 16}
            = {4, 8, 16 }
১,০৩৩.
নিচের কোন সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না?
  1. ক) ৮
  2. খ) ৩২
  3. গ) ৬৪
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না?

সমাধান: 
n সংখ্যক সদস্য সংখ্যাবিশিষ্ট সেটের উপসেটের সদস্য সংখ্যা = ২n
৭০ কে ২ এর ঘাত হিসেবে প্রকাশ করা যায়  না।
তাই, ৭০ সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না।
১,০৩৪.
f(x) = (x - 1)/(x + 1) হলে x এর কোন মানের জন্য f(x) = 1/3 হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (x - 1)/(x + 1) হলে x এর কোন মানের জন্য f(x) = 1/3 হবে?

সমাধান:
দেওয়া আছে 
f(x) = (x - 1)/(x + 1)

এখন 
f(x) = 1/3 
 (x - 1)/(x + 1) = 1/3
3x - 3 = x + 1
3x - x = 1 + 3
2x = 4
x = 2
১,০৩৫.
U = {x : x < 6 , x ∈ N}, A = { x : x ∈ N এবং 1 < x ≤ 4} হলে A' = কত?
  1. {2, 3, 4}
  2. {2, 3, 4, 5}
  3. {1, 4}
  4. {1, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {x : x < 6 , x ∈ N}, A = { x : x ∈ N এবং 1 < x ≤ 4} হলে A' = কত? 

সমাধান: 
U = {x : x < 6 , x ∈ N}
A = { x : x এবং 1 < x ≤ 4}
U = {1, 2, 3, 4, 5}
A = {2, 3, 4}

A' = U - A
= {1, 2, 3, 4, 5} - {2, 3, 4}
= {1, 5}
১,০৩৬.
নিচের চিত্রানুসারে (A ∩ B)c = কত?
  1. {1, 2, 3, 4, 5, 6}
  2. {3, 4, 5, 6}
  3. {1, 2, 5, 6}
  4. {1, 2, 6}
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রানুসারে (A ∩ B)c = কত?

সমাধান:
প্রদত্ত ভেনচিত্র হতে, U = {1, 2, 3, 4, 5, 6}
A = {1, 2, 3, 4}
B = {3, 4, 5, 6}

এখন, A ∩ B = {1, 2, 3, 4} ∩ {3, 4, 5, 6}
= {3, 4}

(A ∩ B)c = U - (A ∩ B)
= {1, 2, 3, 4, 5, 6} - {3, 4}
= {1, 2, 5, 6}

১,০৩৭.
নিচের চিত্রানুসারে (A ∩ B)c = কত?
  1. {c, d}
  2. {a, b, c, d, e, f}
  3. {a, b, e, f}
  4. {c, d, e, f}
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রানুসারে (A ∩ B)c = কত?


সমাধান:
প্রদত্ত ভেনচিত্র হতে, U = {a, b, c, d, e, f}
A = {a, b, c, d}
B = {c, d, e, f}

এখন, A ∩ B = {a, b, c, d} ∩ {c, d, e, f}
= {c, d}

(A ∩ B)c = U - (A ∩ B)= {a, b, c, d, e, f} - {c, d}
= {a, b, e, f}
১,০৩৮.
যদি A = {4, 7, 9} এবং B = {9, 10, 11} হয় তাহলে A ∩ B এর মান কত?
  1. { }
  2. {4, 7}
  3. {7}
  4. {9}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {4, 7, 9} এবং B = {9, 10, 11} হয় তাহলে A ∩ B এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
A = {4, 7, 9}
B = {9, 10, 11}

আমরা জানি,
A ∩ B
= {4, 7, 9} ∩ {9, 10, 11}
= {9}
১,০৩৯.
A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P(A ∪ B) এর উপাদান সংখ্যা কত?
  1. ১৬ টি
  2. ২৪ টি
  3. ৩২ টি
  4. ২৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P (A ∪ B) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3}
B = {3, a, b}

∴ A ∪ B = {1, 2, 3} ∪ {3, a, b}
= {1, 2, 3, a, b}

এখানে, (A ∪ B) এর উপাদান সংখ্যা = ৫ টি 

আমরা জানি, কোন সেট A এর উপাদান সংখ্যা n হলে এর পাওয়ার সেট P(A) এর উপাদান সংখ্যা হবে= ২n 

P(A ∪ B) এর উপাদান সংখ্যা = ২n
=২ = ৩২ টি
১,০৪০.
A = {x: x, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x: x, 3 এর গুনিতক এবং x ≤ 18} হলে, A\B = কত?
  1. {1, 2}
  2. {1, 3}
  3. {1, 6}
  4. {1, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 3 এর গুনিতক এবং x ≤ 18} হলে, A\B = কত? 

সমাধান: 
এখানে,
A = {x : x, 18 এর গুণনীয়কসমূহ}
18 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 6, 9, 18 
∴ A = {1, 2, 3, 6, 9, 18}

B = {x: x, 3 এর গুনিতক এবং x ≤ 18}
3 এর গুনিতক 3, 6, 9, 12, 15, 18..........
∴ B = {3, 6, 9, 12, 15, 18}

∴ A\B = {1, 2, 3, 6, 9, 18}\{3, 6, 9, 12, 15, 18}
= {1, 2}
১,০৪১.
A = {2, e} হলে P(A) কোনটি?
  1. { }
  2. {{2}, {e}}
  3. {∅, {2}, {e}, {2, e}}
  4. {{2}, {e}, {2, e}}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, e} হলে P(A) কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 A = {2, e}
∴ P(A) = {∅, {2}, {e}, {2, e}}

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n
১,০৪২.
A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে A = ?
  1. {6, 1}
  2. {- 2, 7}
  3. {2, 7}
  4. {7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে A = ?

সমাধান:
দেওয়া আছে 
A = {x ∈ N : x2 - 5x - 14 = 0}

এখানে 
x2 - 5x - 14 = 0
⇒ x2 - 7x + 2x - 14 = 0
⇒ x(x - 7) + 2(x - 7) = 0
∴ (x - 7)(x + 2) = 0

হয় 
x - 7 = 0
x = 7

অথবা 
x + 2 = 0
x = - 2

x একটি স্বাভাবিক সংখ্যা তাই A = {7}

বি.দ্র: স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ, এর কোনো শেষ নেই। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, N = {1, 2, 3, ...}.
১,০৪৩.
সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 ≤ 25) হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. 16
  2. 66
  3. 128
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 ≤ 25) হলে, P(A) এর উপাদান কয়টি?

সমাধান:
 যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪,................

∴ সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 ≤ 25}
A = {0, 1, 2, 3, 5}
∴ P(A) = 25 = 32
১,০৪৪.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 40
  4. ঘ) 30
ব্যাখ্যা
50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 35 জন
শুধু বাংলায় কথা বলে = 50-35= 15
অর্থাৎ, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে 25 জন।
সুতরাং, বাংলায় মোট কথা বলে = 25+15=40 জন।
১,০৪৫.
B = {x ∈ N, 3 < x ≤ 13 এবং x মৌলিক সংখ্যা} হলে, B এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 23
  2. 16
  3. 15
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x ∈ N, 3 < x ≤ 13 এবং x মৌলিক সংখ্যা} হলে, B এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
3 < x ≤ 13 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর হলো - 5, 7, 11, 13

আমরা জানি,
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n - 1 এবং উপসেট = 2n
∴ B সেটের উপাদান সংখ্যা = 4

∴ B এর প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
১,০৪৬.
একটি গ্রামে ৭৫ জন মানুষ আছে। ৪৫ জন বাংলা সিনেমা দেখে, ৩৫ জন হিন্দি সিনেমা দেখে এবং ১৫ জন উভয় ভাষার সিনেমা দেখে না। কতজন উভয় ভাষার সিনেমাই দেখে?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৪ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামে ৭৫ জন মানুষ আছে। ৪৫ জন বাংলা সিনেমা দেখে, ৩৫ জন হিন্দি সিনেমা দেখে এবং ১৫ জন উভয় ভাষার সিনেমা দেখে না। কতজন উভয় ভাষার সিনেমাই দেখে?

সমাধান: 
শুধু বাংলা সিনেমা দেখে না = (৭৫ - ৪৫ - ১৫) জন 
= ১৫ জন 

আবার, 
শুধু হিন্দি সিনেমা না = (৭৫ - ৩৫ - ১৫) জন 
= ২৫ জন 

∴ শুধু বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা বা উভয় ভাষার সিনেমা দেখে না = (১৫ + ২৫ + ১৫) জন 
= ৫৫ জন 

∴ উভয় ভাষার সিনেমা দেখে = (৭৫ - ৫৫) জন 
= ২০ জন।
১,০৪৭.
যদি f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে?
  1. 1/2
  2. - 1/2
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = x3 + kx2 - 4x - 8
বা, f(- 2) = (- 2)3 + k (- 2)2 - 4(- 2) - 8 
বা, f(- 2) = - 8 + 4k + 8 - 8 
∴ f(- 2) = 4k - 8 

যেহেতু, 
f(- 2) = 0 
বা, 4k - 8 = 0 
বা, 4k = 8 
বা, k = 8 /4 
∴ k = 2 
১,০৪৮.
A = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x < 15} হলে, P(A) এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 32 টি
  2. 48 টি
  3. 52 টি
  4. 64 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x < 15} হলে, P(A) এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
প্রদত্তশর্তে,
A সেটের উপাদানগুলো মৌলিক সংখ্যা হবে এবং 15 এর ছোট হবে।
অর্থাৎ, 15 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোই হবে A এর উপাদান।
∴ A = {2, 3, 5, 7, 11, 13}

এখানে, 
n = 6
∴ P(A) = 2n = 26 = 64 টি
১,০৪৯.
যদি Q = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 5 দ্বারা বিভাজ্য এবং x ≤ 80} হয় তবে P(Q) এর সদস্য সংখ্যা কত?
  1. 16
  2. 32
  3. 9
  4. 31
  5. 64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি Q = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 5 দ্বারা বিভাজ্য এবং x ≤ 80} হয় তবে P(Q) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে
Q = {x : x স্বাভাবিক সংখ্যা যা 4 ও 5 দ্বারা বিভাজ্য এবং x ≤ 80}

4 ও 5 এর লসাগু = 20
80 অপেক্ষা ছোট বা সমান ৪ ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 20, 40, 60, 80 = 4 টি

∴ P(Q) এর সদস্য সংখ্যা = 24 = 16 টি

১,০৫০.
যেকোন সেট A, B এর ক্ষেত্রে নিচের কোনটি সর্বদা সত্য?
  1. A ∪ B = A ∩ B
  2. A ∩ B < A
  3. A ∪ B < A
  4. A ∪ B < A ∩ B
ব্যাখ্যা

যদি A = {1, 2, 3},
B = {2, 3, 4} হয়
তবে
A ∩ B = {2, 3} < A

১,০৫১.
X = {x : x, 6 এর গুণনীয়কসমূহ} এবং Y = {x : x, 8 এর গুণনীয়কসমূহ } হলে, X ∪ Y এর মান কত? 
  1. ক) {1, 2, 4, 6, 8}
  2. খ) {1, 2, 3, 4, 6}
  3. গ) {1, 2}
  4. ঘ) {1, 2, 3, 4, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন:  X = {x : x, 6 এর গুণনীয়কসমূহ} এবং Y = {x : x, 8 এর গুণনীয়কসমূহ } হলে, X ∪ Y এর মান কত? 

সমাধান: 
X = {x : x, 6 এর গুণনীয়কসমূহ}
Y = {x : x, 8 এর গুণনীয়কসমূহ }

X = {1, 2, 3, 6}
Y = {1, 2, 4, 8}

X ∪ Y  =  {1, 2, 3, 6} ∪ {1, 2, 4, 8}
= {1, 2, 3, 4, 6, 8}
১,০৫২.
A = {1, 3, 4, 5, 6} হলে প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 32
  2. খ) 31
  3. গ) 16
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 3, 4, 5, 6} হলে প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
এখানে, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা, n = 5
∴ প্রদত্ত সেটের প্রকৃত উপসেট = 2n - 1
= 25 - 1
= 31
১,০৫৩.
x,y বাস্তব রাশি এবং f(x,y) = x2y2, যদি h(x) = (x2 −5) হয় তবে f(2, h(3)) এর মান কত?
  1. ক) 64
  2. খ) 16
  3. গ) 96
  4. ঘ) 32
ব্যাখ্যা

f(x,y) = x2y2
এখানে, h(x) = x2-5
h(3) =32-5 = 4
∴f(2,4) = 2× 42 = 64

১,০৫৪.
A = {x ∈ IN | 2 < x ≤ 5} এবং B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত? 
  1. {5, 7}
  2. {5}
  3. {2, 5}
  4. {3, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ IN | 2 < x ≤ 5} এবং B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?

সমাধান:
A = {x ∈ IN : 2 < x ≤ 5}
= {3, 4, 5}

B = {x ∈ IN : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∩ B = {3, 4, 5} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5}

১,০৫৫.
৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৮ জন মিউজিক, ২৬ জন আর্ট এবং ২ জন উভয় বিষয়ে ভর্তি হয়েছে। কতজন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই ভর্তি হয় নি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

এখানে n(S) = ৫০, n(M) = ১৮, n(A) = ২৬, n(M∩A) = ২
∴ n(M∪A) = n(M) + n(A) - n(M∩A) = ১৮ + ২৬ - ২ = ৪২
∴ কোন বিষয়েই ভর্তি হয় নি = n(S) - n(M∪A) = ৫০ - ৪২ = ৮ জন

১,০৫৬.
ƒ(x) = x4 + 5x - 3 হলে, ƒ(2) এর মান কত?
  1. ক) 100
  2. খ) 50
  3. গ) 25
  4. ঘ) 23
ব্যাখ্যা

ƒ(x) = x4 + 5x - 3 
ƒ(2) = (2)4 + (5)(2) - 3
= 16 + 10 - 3
= 23

১,০৫৭.
A = {x ∈ N এবং 7 ≤ x < 11} এবং B = {x ∈ N এবং x মৌলিক সংখ্যা < 15} হলে (A - B) = ?
  1. {2, 7, 10}
  2. {2, 7}
  3. {8, 9, 10}
  4. { }
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N এবং 7 ≤ x < 11} এবং B = {x ∈ N এবং x মৌলিক সংখ্যা < 15} হলে (A - B) = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : 7 ≤ x < 11}
B = {x : x মৌলিক সংখ্যা < 15}

এখন, 
A = {x : 7 ≤ x < 11}
= {7, 8, 9, 10}
এবং
B = {x : x মৌলিক সংখ্যা < 15}
= {2, 3, 5, 7, 11, 13}

A - B = {x : x A এবং x ∉ B}
= {7, 8, 9, 10} - {2, 3, 5, 7, 11, 13}
= {8, 9, 10}
১,০৫৮.
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20} হলে, A ∩ B কত?
  1. {2, 4, 5, 10, 20}
  2. {2, 4, 10, 20}
  3. {1, 2, 4, 5, 10, 20}
  4. {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20} হলে, A ∩ B কত?

সমাধান:
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ}
= {1, 2, 4, 5, 10, 20}

B = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20}
= {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}

∴ A ∩ B = {1, 2, 4, 5, 10, 20} ∩ {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}
= {2, 4, 10, 20}

১,০৫৯.
A = {x ∈ N : 1 ≤ x < 6}, B = {x ∈ N : x বিজোড়  x ≤ 7} হলে A ∩ B = কত ? 
  1. ক) {2, 3, 5}
  2. খ) {3, 5,7}
  3. গ) {1, 3, 7}
  4. ঘ) {1, 3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 1 ≤ x < 6}, B = {x ∈ N : x বিজোড়  x ≤ 7} হলে A ∩ B = কত ? 
সমাধান: 
A = {x ∈ N : 1 ≤ x < 6}
B = {x ∈ N : x বিজোড়  x ≤ 7} 

A = {1, 2, 3, 4, 5}
B = {1, 3, 5, 7}

 A ∩ B ={1, 2, 3, 4, 5}  ∩  {1, 3, 5, 7}
 = {1, 3, 5}
১,০৬০.
সেট A = {x ∈ N : x2 > 12 এবং x3 < 130} হলে, A এর মান কত?
  1. {2, 3, 4, 5}
  2. {1, 2, 3, 4, 5}
  3. {3, 4, 5}
  4. {4, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 12 এবং x3 < 130} হলে, A এর মান কত?

সমাধান:
x2 > 12 ; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {4, 5, 6 .......}
x3 < 130 ; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3, 4, 5}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {4, 5, 6 .......} ∩ {1, 2, 3, 4, 5}
= {4, 5}
১,০৬১.
x2 + 7x + p যদি x + 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে p এর মান কত?
  1. ক) - 30
  2. খ) - 25
  3. গ) - 55
  4. ঘ) - 60
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 7x + p যদি x + 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে p এর মান কত? 

সমাধান: 
x + 12 ) x2 + 7x + p ( x - 5
             x2 + 12x
          -----------------
                  - 5x + p
                  - 5x - 60
           ------------------
                         p + 60

এখানে, 
p + 60 = 0 
∴ p = - 60 
১,০৬২.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 9} হলে, A সেটের উপসেট কয়টি?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 9} হলে, A সেটের উপসেট কয়টি?

সমাধান:
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 9} 
∴ A = {2, 3, 5, 7}
A এর উপাদান সংখ্যা = 4

∴ A সেটের উপসেট সংখ্যা = 24
= 16
১,০৬৩.
কোন শ্রেনীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাশ করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শ্রেনীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাশ করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
শুধু বাংলায় পাস করেছে = (৯৪ - ৭৫) জন।
= ১৯ জন।
শুধু গণিতে পাস করেছে = (৮০ - ৭৫) জন।
= ৫ জন।
উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭৫ + ১৯ + ৫) জন।
= (১০০ - ৯৯) জন।
= ১ জন।

সুতরাং, ১ জন উভয় বিষয়ে ফেল করেছে।

১,০৬৪.
50 জন লোকের মধ্যে 30 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) 40
  2. খ) 45
  3. গ) 50
  4. ঘ) 55
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 30 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

সমাধান:
প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন,
n(E ∪ B) = 50

n(E) = 30
n(E ∩ B) = 25
n(B) = ?

n(E ∪ B) = n(E) + n(B) - n(E ∩ B)
⇒ 50 = 30 + n(B) - 25
⇒ n(B) = 50 - 30 + 25
∴ n(B) = 45

 বাংলায়  কথা বলতে পারেন 45 জন
১,০৬৫.
যদি A = {x : x2 - 5x + 6 = 0} এবং B = {x : x2 - 11x + 24 = 0} হয়, তবে A ∪ B = কত?
  1. {3, 5, 8}
  2. {3, 5, 7}
  3. {2, 4, 8}
  4. {2, 3, 8}
ব্যাখ্যা

দেওয়া আছে, x2 - 5x + 6 = 0
বা, x2 - 2x - 3x + 6 = 0
বা, x(x - 2) - 3(x - 2) = 0
বা, (x - 2)(x - 3) = 0
বা, x = 2, 3
সুতরাং A = {2, 3}
আবার, x2 - 11x + 24 = 0
বা, x2 - 3x - 8x + 24 = 0
বা, x(x - 3) - 8(x - 3) = 0
বা, (x - 3)(x - 8) = 0
বা, x = 3, 8
সুতরাং B = {3, 8}
এখন, A ∪ B = {2, 3} ∪ {3, 8}
= {2, 3, 8}

১,০৬৬.
কোনটি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি দ্বারা গঠিত সেটের সূচক সেট?
  1. {∅, {1}}
  2. {{1}, {2}}
  3. {1}
  4. {{0}, {1}}
ব্যাখ্যা

ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটির সেট = {1}
∴ সূচক সেট = {∅, {1}}

১,০৬৭.
A = {x ∈ N : 2 < x ≤ 5} এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 8} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 6}
  2. {1, 5}
  3. {3, 5}
  4. {2, 3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 5} এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 8} হলে A ∩ B = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 2 < x ≤ 5}
= {3, 4, 5}
B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 8}
= {1, 3, 5, 7}

∴ A ∩ B = {3, 4, 5} ∩ {1, 3, 5, 7}
= {3, 5}
১,০৬৮.
একটি ক্লাসে ৭০ জন ছাত্র আছে। এর মধ্যে ৩৮ জন ফুটবল খেলে, ৪২ জন ক্রিকেট খেলে এবং ২০ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
  1. ক) ২০ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ৩০ জন
  4. ঘ) ৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৭০ জন ছাত্র আছে। এর মধ্যে ৩৮ জন ফুটবল খেলে, ৪২ জন ক্রিকেট খেলে এবং ২০ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

সমাধান:
যে কোন একটি বা উভয়টিই খেলে, n(F ∪ C) = ৭০ - ২০ জন 
= ৫০ জন

ফুটবল খেলে, n(F) = ৩৮ জন
ক্রিকেট খেলে, n(C) = ৪২ জন

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= ৩৮ +৪২ - ৫০
= ৮০ - ৫০
= ৩০

∴ উভয়টিই খেলে = ৩০ জন 
১,০৬৯.
যদি f(x) = (2x + 5)/(x - 3) হয় তবে, f(6) = কত?
  1. ক) 5/3
  2. খ) 16/3
  3. গ) 3/16
  4. ঘ) 17/3
ব্যাখ্যা
f(6) = (2.6 + 5)/(6 - 3) = 17/3
১,০৭০.
U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}, A = {1, 3, 5, 7} এবং B = {3, 4, 5, 6} হলে, (A\B) ∪ (B\A) সেটের উপসেট কতটি?
  1. 8
  2. 16
  3. 31
  4. 63
ব্যাখ্যা

প্রশ্ন: U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}, A = {1, 3, 5, 7} এবং B = {3, 4, 5, 6} হলে, (A\B) ∪ (B\A) সেটের উপসেট কতটি?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 3, 5, 7}
B = {3, 4, 5, 6}

A\B = {1, 3, 5, 7}\{3, 4, 5, 6}
∴ A\B = {1, 7}
B\A) = {3, 4, 5, 6}\{1, 3, 5, 7}
∴ B\A = {4, 6}

এখন,
(A\B) ∪ (B\A) = {1, 7} ∪ {4, 6}
∴ D = {1, 4, 6, 7}

এই সেটের উপাদান সংখ্যা, n(D) = 4
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, তার উপসেট সংখ্যা হলো 2n
∴ D সেটের উপসেট সংখ্যা = 24
= 16
∴ নির্ণেয় উপসেট সংখ্যা = 16 টি

১,০৭১.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 13} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 32
  2. 64
  3. 16
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 13} হলে, P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 13}

13 থেকে ছোট বা 13 এর সমতুল্য মৌলিক সংখ্যা হলো = 2, 3, 5, 7, 11, 13
তাহলে, A = {2, 3, 5, 7, 11, 13}

∴ P(A) এর সদস্য সংখ্যা = 26
= 64
১,০৭২.
A = {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক} হলে A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে- 
  1. ক) {3, 6, 12, 24}
  2. খ) {4, 6, 12, 24}
  3. গ) {3, 6, 18, 24}
  4. ঘ) {2, 6, 12, 24}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক} হলে A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে- 

সমাধান: 
24 এর গুণনীয়ক গুলো হলো = 1, 2, 3, 4, 6, 8, 12, 24
গুণনীয়ক গুলোর মধ্যে 3, 6, 12, 24 হলো 3 এর গুণিতক

নির্ণেয় সেট A = {3, 6, 12, 24}
১,০৭৩.
n(A ∪ B) = 61, n(B) = 54, n(A ∩ B) = 23 হলে , n(A) = ?
  1. ক) 30
  2. খ) 31
  3. গ) 33
  4. ঘ) 41
ব্যাখ্যা
দেয়া আছে 
n(A ∪ B)= 61
n(A ∩ B) = 23
n(B)= 54

আমরাজানি  
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
বা, 61 = n(A) + 54 - 23
বা, 61 = n(A) + 31
∴ n(A) = 61 - 31 = 30
১,০৭৪.
একটি ক্লাসের ৪৫ জন ছাত্রের মধ্যে ২৮ জন ক্রিকেট খেলে, ১৬ জন ফুটবল খেলে এবং ৯ জন কোন খেলাই খেলে না। কত জন উভয় খেলাই খেলে?
  1. ক) ৭ জন
  2. খ) ৮ জন
  3. গ) ৯ জন
  4. ঘ) ১০ জন
ব্যাখ্যা

ধরি, x জন উভয় খেলাই খেলে।
শুধু ক্রিকেট খেলে (২৮ - x) জন
শুধু ফুটবল খেলে (১৬ - x) জন
প্রশ্নমতে,
(২৮- x) + (১৬- x) + x + ৯ = ৪৫
⇒ ৫৩ - x = ৪৫
∴ x = ৮

১,০৭৫.
যদি f(x) = (x3 - 3x2 + 1)/{x(1 - x)} হয়, তবে f(2) = ?
  1. 0
  2. 3
  3. 1/2
  4. 3/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি f(x) = (x3 - 3x2 + 1)/{x(1 - x)} হয়, তবে f(2) = ?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = (x3 - 3x2 + 1)/x(1 - x)
f(2) = (23 - 3 . 22 + 1)/2(1 - 2)
= (8 - 12 + 1)/2(- 1)
= - 3/- 2
= 3/2

১,০৭৬.
যদি M = {x : x2 = 9, 2x = 4} হয় তবে M = ?
  1. {3, - 3}
  2. { }
  3. {2, 3}
  4. {2, 3, - 3}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি M = {x : x2 = 9, 2x = 4} হয় তবে M = ?

সমাধান:
প্রথম শর্তানুযায়ী,
x2 = 9
⇒ x = ±3
∴ x = 3, - 3

দ্বিতীয় শর্তানুযায়ী,
2x = 4
∴ x = 2
কমা থাকার কারণে x প্রদত্ত দুইটি শর্তকেই মেনে চলতে হবে।
এমন কোনো উপাদান পাওয়া সম্ভব নয় যার বর্গ 9 এর সমান এবং দ্বিগুণ 4 এর সমান ।
∴ M = { }
১,০৭৭.
M = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20} হলে, M - N কত?
  1. {6, 8, 12}
  2. {1, 5}
  3. {2, 4, 10}
  4. {1, 2, 4, 5, 10, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x : x, 20 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20} হলে, M - N কত?

সমাধান:
M = {x : x, 20 এর গুণনীয়কসমূহ}
= {1, 2, 4, 5, 10, 20}

N = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 20}
= {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}

∴ M - N = {1, 2, 4, 5, 10, 20} - {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20}
= {1, 5}
১,০৭৮.
If A = {x, y}, then power set of A is-
  1. ক) {|x|, |y|}
  2. খ) {φ, |x|, |y|}
  3. গ) {φ, |x, y|}
  4. ঘ) None of them
ব্যাখ্যা
Power set of A is {{x}, {y}, {x, y}, { }}
১,০৭৯.
P = {4, 5, 6, 7} এবং Q = {5, 6, 7, 8} হলে, n(P ∩ Q) = কত?
  1. 2
  2. 3
  3. 1
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: P = {4, 5, 6, 7} এবং Q = {5, 6, 7, 8} হলে, n(P ∩ Q) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
P = {4, 5, 6, 7}
Q = {5, 6, 7, 8} 

এখন, 
(P ∩ Q) = {4, 5, 6, 7} ∩ {5, 6, 7, 8}
= {5, 6, 7}
(P ∩ Q) এর উপাদান সংখ্যা = 3
∴ n(P ∩ Q) = 3
১,০৮০.
M = {x ∈ N : 4x < 20} হলে, M এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 16 টি
  2. 15 টি
  3. 8 টি
  4. 7 টি
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x ∈ N : 4x < 20} হলে, M এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
M = {x ∈ N : 4x < 20}
4x < 20
x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো M সেটের উপাদান।
∴ M = {1, 2, 3, 4}

M সেটের উপসেট সংখ্যা = 24 = 16
∴ প্রকৃত উপসেট সংখ্যা = 16 - 1 = 15 টি
১,০৮১.
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?
  1. ক) {1, 2, 4}
  2. খ) {4, 8, 12}
  3. গ) {0, 4, 8, 12, 16}
  4. ঘ) {4, 8, 12, 16}
ব্যাখ্যা
4 এর গুণিতক = 4, 8, 12, 16, 20, 24, …
∴ A = {4, 8, 12, 16}
১,০৮২.
f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত?
  1. 6
  2. 4
  3. 1
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত? 

সমাধান: 
f(x) = 2x2 + 3x - 1 
f(0) = 2.02 + 3.0 - 1
= 0 + 0 - 1
= - 1
১,০৮৩.
A = {x : x ∈ N, x < 6} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত?
  1. 4
  2. 5
  3. 16
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x ∈ N, x < 6} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত?

সমাধান:
A = {x : x ∈ N, x < 6} 
A = {1, 2, 3, 4, 5}

A সেটের শক্তি সেট P(A)
P(A) এর উপাদান সংখ্যা = 2n [ n হলো A সেটের সদস্য সংখ্যা]
= 25
= 32
১,০৮৪.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীরা ৭০% গণিত এবং ৮০% বাংলায় পাশ করল । উভয় বিষয়ে পাশ করল ৭০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীরা ৭০% গণিত এবং ৮০% বাংলায় পাশ করল । উভয় বিষয়ে পাশ করল ৭০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
কোন এক বিষয়ে পাশ বা উভয় বিষয়ে পাশ = গণিতে পাশ + বাংলায় পাশ - উভয় বিষয়ে পাশ
= ৭০% + ৮০% - ৭০%
= ৮০%

∴ উভয় বিষয়ে ফেল = ১০০% - ৮০%
= ২০%
১,০৮৫.
P ও Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, (P ∩ Q) এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: P ও Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, (P ∩ Q) এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
P সেটের উপাদানগুলো 1, 3, 7, 21
∴ P = {1, 3, 7, 21}
Q সেটের উপাদানগুলো 1, 5, 7, 35
∴ Q = {1, 5, 7, 35}

এখন, 
(P ∩ Q) = {1, 3, 7, 21} ∩ {1, 5, 7, 35}
= {1, 7}
(P ∩ Q) এর উপাদান সংখ্যা = 2টি
(P ∩ Q) এর উপসেট = 2n = 22 = 4

∴ (P ∩ Q) এর প্রকৃত উপসেট = 4 - 1 = 3
১,০৮৬.
যদি n(A∩B) = 11, n(A) = 43, n(B) = 54 হয় তাহলে n(A∪B) এর মান কত?
  1. 86
  2. 22
  3. 108
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A∩B) = 11, n(A) = 43, n(B) = 54 হয় তাহলে n(A∪B) এর মান কত?

সমাধান:
n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)
= 43 + 54 - 11
= 86
১,০৮৭.
A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে A = ?
  1. {6, 1}
  2. {- 2, 7}
  3. {2, 7}
  4. {7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে A = ?

সমাধান:
দেওয়া আছে 
A = {x ∈ N : x2 - 5x - 14 = 0}

এখানে 
x2 - 5x - 14 = 0
⇒ x2 - 7x + 2x - 14 = 0
⇒ x(x - 7) + 2(x - 7) = 0
∴ (x - 7)(x + 2) = 0

হয় 
x - 7 = 0
∴ x = 7

অথবা 
x + 2 = 0
∴ x = - 2

x একটি স্বাভাবিক সংখ্যা তাই A = {7}

বি.দ্র: স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ, এর কোনো শেষ নেই। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, N = {1, 2, 3, ...}.
১,০৮৮.
কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ১
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
ব্যাখ্যা

শুধু বাংলায় পাস করেছে = (৯৪ - ৭৫) জন।
= ১৯ জন।
শুধু গণিতে পাস করেছে = (৮০ - ৭৫) জন।
= ৫ জন।
উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭৫ + ১৯ + ৫) জন।
= (১০০ - ৯৯) জন।
= ১ জন।

১,০৮৯.
f(x) = x2 - 8x + 15 এবং f(x) = 0 হলে, x এর মান কত?
  1. 5, 3
  2. 2, 4
  3. - 2, 4
  4. - 5, - 3
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x2 - 8x + 15 এবং f(x) = 0 হলে, x এর মান কত?

সমাধান:
f(x) = x2 - 8x + 15
আবার,
f(x) = 0

∴ x2 - 8x + 15 = 0
⇒ x2 - 5x - 3x + 15 = 0
⇒ x(x - 5) - 3(x - 5) = 0
⇒ (x - 5)(x - 3)= 0
∴ x = 5, 3

১,০৯০.
একটি ক্লাসে 30 জন ছাত্র ফুটবল খেলে, 25 জন ক্রিকেট খেলে, 8 জন কিছুই খেলে না। যদি 12 জন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে, তবে ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?
  1. 43 জন
  2. 51 জন
  3. 47 জন
  4. 57 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে 30 জন ছাত্র ফুটবল খেলে, 25 জন ক্রিকেট খেলে, 8 জন কিছুই খেলে না। যদি 12 জন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে, তবে ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?

সমাধান:
n(F) = 30
n(C) = 25
n(F ∩ C) = 12

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
= 30 + 25 - 12
= 43

অর্থাৎ 43 জন ফুটবল বা ক্রিকেট এর অন্তত একটি খেলতে পারে।
ঐ ক্লাসে ছাত্র সংখ্যা = 43 + 8 = 51 জন
১,০৯১.
A = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 1 < x < 7} এবং B = {x : x, 8 এর গুণনীয়ক} হলে,  A ∩ B এর মান কত?
  1. {2, 3, 4, 5, 6}
  2. {2, 3, 5}
  3. Ø
  4. {1, 2, 3, 4, 5, 6, 7, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 1 < x < 7} এবং B = {x : x, 8 এর গুণনীয়ক} হলে,  A ∩ B এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
A = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 1< x < 7}
= {3, 5}
এবং B = {x : x, 8 এর গুণনীয়ক}
= {1, 2, 4, 8}

∴ A ∩ B = {3, 5} ∩ {1, 2, 4, 8}
= Ø

∴ A ও B সেটদ্বয় পরস্পর নিশ্ছেদ সেট।
১,০৯২.
C = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 48} হলে, C সেটের উপাদানগুলো কী হবে?
  1. {- 1, - 2, - 3, - 4, - 5}
  2. {- 1, - 2, - 3, ...., ∝}
  3. {- 1, - 2, - 3, - 4, - 5, - 6}
  4. {- 1, - 2, - 3, - 4, - 5, - 7}
ব্যাখ্যা
প্রশ্ন: C = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 48} হলে, C সেটের উপাদানগুলো কী হবে?

সমাধান:
ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট = {- 1, - 2, - 3, - 4, - 5, ....... }
শর্তমতে, x এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং 50 এর চেয়ে ছোট হলে সংখ্যাটি C সেটের উপাদান হবে।

এখন,
(- 1)2 = 1 ;যা শর্ত পূরণ করে।
(- 2)2 = 4 ;যা শর্ত পূরণ করে।
(- 3)2 = 9 ;যা শর্ত পূরণ করে।
(- 4)2 = 16 ;যা শর্ত পূরণ করে।
(- 5)2 = 25 ;যা শর্ত পূরণ করে।
(- 6)2 = 36 ;যা শর্ত পূরণ করে।
(- 7)2 = 49 ; x2 < 48 না হওয়ায় শর্ত পূরণ করে না।

∴ C = {- 1, - 2, - 3, - 4, - 5, - 6}
১,০৯৩.
ƒ(x) = x3 + kx2 - 3x, k এর মান কত হলে ƒ(2) = 0 হবে?  
  1. 3
  2. 2/9
  3. - 3
  4. - 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: ƒ(x) = x3 + kx2 - 3x, k এর মান কত হলে ƒ(2) = 0 হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
ƒ(2) = 0 

ƒ(x) = x3 + kx2 - 3x
∴ ƒ(2) = (2)3 + k(2)2 - 3 × 2
বা, 8 + 4k - 6 = 0 
বা, 2 + 4k = 0 
বা, 4k = - 2 
বা, k = - (2/4) 
∴ k = - (1/2) 

∴ k এর মান - 1/2, হলে f(2) = 0 হবে

১,০৯৪.
x2 + 7x - 60 রাশিটি x - a দ্বারা বিভাজ্য হলে a = ?
  1. -5
  2. 5
  3. 12
  4. 6
ব্যাখ্যা

f(x) = x2 + 7x - 60,
x - a দ্বারা বিভাজ্য
∴ f(a) = a2 + 7a - 60 = 0
বা, a2 + 12a - 5a - 60 = 0
বা, a(a + 12) - 5(a + 12) = 0
বা, (a + 12)(a - 5) = 0
∴ a = -12, 5

১,০৯৫.
A = {2, 3, 5, 7} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 14 টি
  2. 15 টি
  3. 16 টি
  4. 17 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 5, 7} হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
এখানে,
A সেটের উপাদান = 4 টি

আমরা জানি,
কোন সেটের উপাদান সংখ্যা n হলে, তাঁর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

∴ A সেটের প্রকৃত উপসেট = 24 - 1
= 16 - 1
= 15 টি
১,০৯৬.
যদি P = {x ∈ N : 3 ≤ x < 10} এবং Q = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হয়, তবে P ∩ Q = কত?
  1. {3, 5, 7}
  2. {4, 6, 8}
  3. {2, 3, 5}
  4. {5, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {x ∈ N : 3 ≤ x < 10} এবং Q = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হয়, তবে P ∩ Q = কত?

সমাধান:
P = {x ∈ N : 3 ≤ x < 10}
= {3, 4, 5, 6, 7, 8, 9}

Q = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11}
= {2, 3, 5, 7, 11}

এখন, P ∩ Q (ছেদ সেট) = উভয় সেটে বিদ্যমান উপাদানসমূহ।
⇒ P ∩ Q = {3, 4, 5, 6, 7, 8, 9} ∩ {2, 3, 5, 7, 11}
= {3, 5, 7}

১,০৯৭.
A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 8}, B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} এবং C = A - B হলে, C = কত?
  1. {3}
  2. {3, 5, 7}
  3. {5, 7}
  4. {3, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 8}, B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} এবং C = A - B হলে, C = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 8}
= {2, 3, 5, 7}

B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6}
= {2, 4, 6}

∴ C = A - B
= {2, 3, 5, 7} - {2, 4, 6}
= {3, 5, 7}

১,০৯৮.
সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²<64} হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. ক) 128
  2. খ) 32
  3. গ) 64
  4. ঘ) 256
ব্যাখ্যা

সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²<64}
A = {0,1,2,3,5}
∴P(A) = 25 = 32

১,০৯৯.
যদি  A = {1, 2, 3}, B= {3, 4} এবং C ={4, 5, 6} হয়, তবে (A × B) ∩ (B × C ) = কত হবে? 
  1. ক) {(1,3), (1,4), (2,3)}
  2. খ) {(3,6), (4,4), (4,5)}
  3. গ) {(3,4), (3,5)}
  4. ঘ) {(3,4)}
ব্যাখ্যা
দেয়া আছে, 
A = {1, 2, 3},
B= {3, 4} এবং
C ={4, 5, 6} 

A × B =  {1, 2, 3} × {3, 4} = {(1,3), (1,4), (2,3), (2,4), (3,3), (3,4)}
B × C = {3, 4} ×{4, 5, 6} = {(3,4), (3,5), (3,6), (4,4), (4,5), (4,6)}

(A × B) ∩ (B × C ) = {(1,3), (1,4), (2,3), (2,4), (3,3), (3,4)} ∩ {(3,4), (3,5), (3,6), (4,4), (4,5), (4,6)}
                             = {(3,4)}
১,১০০.
F = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 3 < x < 11}
  1. {3, 5, 9}
  2. {5, 7, 9, 11}
  3. {3, 5, 7, 9, 11}
  4. {5, 7, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: F = {x : x, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 3 < x < 11}

সমাধান: 
3 থেকে বড় 11 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো:
5, 7, 9

F = {5, 7, 9}