বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সেট, ফাংশন ও ভেনচিত্র

মোট প্রশ্ন১,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সেট, ফাংশন ও ভেনচিত্র

PrepBank · পাতা ১০ / ১৪ · ৯০১১,০০০ / ১,৩৩৪

৯০১.
স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো –
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) -১
  4. ঘ) ২
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার সেট N = {1, 2, 3, 4……………..}
তাহলে, ক্ষুদ্রতম সদস্য = 1
৯০২.
A = {x ∈ N : 1 < x ≤ 4} এবং B = Ø হলে A ∪ B = কত? 
  1. ক) Ø
  2. খ) {2, 3}
  3. গ) {2, 3, 4}
  4. ঘ) {1, 2, 3, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 1 < x ≤ 4} এবং B = Ø হলে A ∪ B = কত? 

সমাধান: 
A = {x ∈ N : 1 < x ≤ 4}
 B = Ø

A = {2, 3, 4}
B =  Ø
 
A ∪ B = {2, 3, 4} ∪ Ø
          = {2, 3, 4}
৯০৩.
সার্বিক সেট U = {x : x ∈ N এবং x ≤ 6}, A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5 } হলে, A' এর মান কত? 
  1. ক) {2, 3, 5}
  2. খ) {1, 2, 6}
  3. গ) {2, 3, 6}
  4. ঘ) {1, 4, 6}
ব্যাখ্যা
দেয়া আছে,
U = {x : x ∈ N এবং x ≤ 6}
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5 }

U ={1, 2, 3, 4, 5, 6}
A ={2, 3, 5}
A' = {1, 2, 3, 4, 5, 6} - A ={2, 3, 5}
     = {1, 4, 6}
৯০৪.
C = {৩,৪,৫ } এবং D = { ৪,৬,৮} হলে, C U D হল-
  1. ক) {৪}
  2. খ) {৩,৪,৫,৬,৮}
  3. গ) {৩,৫,৮}
  4. ঘ) {∅}
ব্যাখ্যা
C U D = {৩,৪,৫ } U { ৪,৬,৮} = {৩,৪,৫,৬,৮}
৯০৫.
A = {x : x, 4 এর গুণিতক এবং 16 < x ≤ 40} হলে, নিচের কোনটি সঠিক?
  1. {16, 20, 24, 28, 32, 36, 40}
  2. {16, 20, 24, 28, 32, 36}
  3. {20, 24, 28, 32, 36}
  4. {20, 24, 28, 32, 36, 40}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 4 এর গুণিতক এবং 16 < x ≤ 40} হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
16 থেকে বড় কিন্তু 40 থেকে ছোট বা সমান 4 এর গুণিতক গুলো হলো: 20, 24, 28, 32, 36, 40

∴ নির্ণেয় সেট = {20, 24, 28, 32, 36, 40}
৯০৬.
F(x) = x3 + 2 হলে, F(-1) =?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = x3 + 2 হলে, F(-1) =?

সমাধান:
F(x) = x3 + 2

∴ F(-1) = (-1)3 + 2
= - 1 + 2
= 1
৯০৭.
12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 26, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. 22
  2. 21
  3. 23
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 26, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান
সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28

এখানে, 
পদসংখ্যা = 15 
∴ উপাত্তগুলোর মধ্যক হবে ৮ম পদ
∴ ৮ম পদ = 21 

∴ মধ্যক = 21
৯০৮.
A = {2, 4, a, b} এবং B = {2, 5, a, b, c} হলে B - A এর মান কত?
  1. {5, c}
  2. {2, 5, a, b, c}
  3. {a, b}
  4. {2, a, b}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 4, a, b} এবং B = {2, 5, a, b, c} হলে B - A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
A = {2, 4, a, b}
B = {2, 5, a, b, c}

∴ প্রদত্ত রাশি = B - A
= {2, 5, a, b, c} - {2, 4, a, b}
= {5, c}
৯০৯.
A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 63 টি
  2. 83 টি
  3. 31 টি
  4. 60 টি
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে, A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30}
তাহলে, A = {11, 13, 17, 19, 23, 29}

এখানে, A সেটের উপাদান সংখ্যা, n = 6

আমরা জানি, কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
∴ A এর প্রকৃত উপসেট সংখ্যা = 26 - 1
= 64 - 1
= 63

উল্লেখ্য,
• কোনো সেটের উপসেট (Subset) সংখ্যা হয় 2n যেখানে n হলো সেটের সদস্য সংখ্যা।
প্রকৃত (proper) উপসেট বলতে সেই উপসেট বোঝায়, যেটি মূল সেটটি নিজে নয়। অর্থাৎ, মোট উপসেট থেকে ১ (অর্থাৎ সম্পূর্ণ সেট) বাদ দিতে হবে।

৯১০.
প্রদত্ত চিত্র অনুসারে (A ∩ B) ∪ C এর মান নিচের কোনটি?
  1. ক) {5, 6, 8}
  2. খ) {4}
  3. গ) {4, 5, 6, 8}
  4. ঘ) {2, 3, 4, 5, 6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে (A ∩ B) ∪ C এর মান নিচের কোনটি?
 


সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
A = {2, 3, 4, 5}
B = {4, 5, 6, 7}
C= {5, 6, 8}

এখন,
A ∩ B = {2, 3, 4, 5} ∪ {4, 5, 6, 7}
= {4, 5}

∴ (A ∩ B) ∪ C = {4, 5} ∪ {5, 6, 8}
= {4, 5, 6, 8}
৯১১.
কোন উক্তিটি সত্য?
  1. ক) ∅ = 0
  2. খ) ∅ = {0}
  3. গ) ∅ = {∅}
  4. ঘ) ∅ = { }
ব্যাখ্যা
∅ এবং { } উভয় দ্বারা বুঝায় ফাঁকাসেট।
৯১২.
P = {1, 2, 3}, Q = {2, 3, 7} এবং R = {2, 5, 6} হলে (P ∪ Q) ∩ R = কত?
  1. {2}
  2. {2, 7}
  3. {2, 3, 5}
  4. {1, 2, 5, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3}, Q = {2, 3, 7} এবং R = {2, 5, 6} হলে (P ∪ Q) ∩ R = কত?

সমাধান
P = {1, 2, 3}
Q = {2, 3, 7} 
R = {2, 5, 6}

এখন,
P ∪ Q = {1, 2, 3} ∪ {2, 3, 7}  = {1, 2, 3, 7}

∴ (P ∪ Q) ∩ R = {1, 2, 3, 7} ∩ {2, 5, 6} = {2}
৯১৩.
A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P(A ∪ B) এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩১
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3} এবং B = {3, a, b} হলে P(A ∪ B) এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3}
B = {3, a, b}

∴ A ∪ B = {1, 2, 3} ∪ {3, a, b}
= {1, 2, 3, a, b}

এখানে, (A ∪ B) এর উপাদান সংখ্যা = ৫ টি 

আমরা জানি, কোন সেট A এর উপাদান সংখ্যা n হলে এর পাওয়ার সেট P(A) এর প্রকৃত উপসেট সংখ্যা হবে= ২n - ১

∴ P(A ∪ B) এর প্রকৃত উপসেট সংখ্যা = ২n - ১
= ২ - ১
= (৩২ - ১) টি
= ৩১ টি
৯১৪.
U = {1, 2, 5, 6, 9, 11, 14}, A = {2, 5, 14} হলে, Ac =?
  1. {6, 9, 11}
  2. {1, 9, 11}
  3. {1, 6, 9, 11}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: U = {1, 2, 5, 6, 9, 11, 14}, A = {2, 5, 14} হলে, Ac =? 

সমাধান: 
Ac = U - A 
=  {1, 2, 5, 6, 9, 11, 14} - {2, 5, 14}
= {1, 6, 9, 11}
৯১৫.
৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. অসীম সেট
  2. সসীম সেট
  3. ফাঁকা সেট
  4. সার্বিক সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৫ এর গুণিতকসমূহ = ৫, ১০, ১৫, ২০, ...............ইত্যাদি
∴ ৫ এর গুণিতকের সেট = {৫, ১০, ১৫, ২০,.................}

অর্থাৎ, ৫ এর গুণিতকের সেট অসীম সেট।
৯১৬.
একটি সেটের উপাদান সংখ্যা 7 হলে প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা -
  1. ক) 7
  2. খ) 14
  3. গ) 49
  4. ঘ) 128
ব্যাখ্যা

উপসেটের সংখ্যা = 27
= 128 হবে

৯১৭.
H = {p, q, r, s} হলে H এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 16
  2. 31
  3. 15
  4. 17
ব্যাখ্যা

প্রশ্ন: H = {p, q, r, s} হলে H এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
দেওয়া আছে, 
H = {p, q, r, s} সেটের উপাদান সংখ্যা 4 টি।

আমরা জানি,
প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 ; [ n = উপাদান সংখ্যা ]
∴ H সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 24 - 1
= 16 - 1
= 15

৯১৮.
C = {x : x ধনাত্মক পূর্ণসংখ্যা এবং x2 + 2 < 16} হলে সেটের উপাদানগুলো হবে-
  1. {2, 3}
  2. {1, 2, 3}
  3. {1, 2, 3, 4}
  4. {2, 4}
ব্যাখ্যা
প্রশ্ন: C = {x : x ধনাত্মক পূর্ণসংখ্যা এবং x2 + 2 < 16} হলে সেটের উপাদানগুলো হবে-

সমাধান:
ধনাত্মক পূর্ণসংখ্যাসমূহ 1, 2, 3, 4, 5, . . . .
এখানে,
x = 1 হলে, x2 + 2= 12 + 2= 3; যা 16 এর চেয়ে ছোট
x = 2 হলে, x2 + 2= 22 + 2 = 6; যা 16 এর চেয়ে ছোট
x = 3 হলে, x2 + 2= 32 + 2 = 11; যা 16 এর চেয়ে ছোট
x = 4 হলে, x2 + 2 = 42 + 2= 18; যা 16 এর চেয়ে বড়

∴ শর্তানুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণসংখ্যাসমূহ 1,2 এবং 3
নির্ণেয় সেট, C = {1, 2, 3}
৯১৯.
যদি A = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং 20 এর গুণনীয়ক} এবং B = {x : x হলো 7 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা} হয়, তাহলে A ∩ B নিচের কোনটি?
  1. {1, 2, 4, 5, 6}
  2. {1, 2, 4, 5}
  3. {6, 9, 18, 20}
  4. {1, 2, 4, 5, 10, 20}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং 20 এর গুণনীয়ক} এবং B = {x : x হলো 7 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা} হয়, তাহলে A ∩ B নিচের কোনটি?

সমাধান:
A = {1, 2, 4, 5, 10, 20}
B = {1, 2, 3, 4, 5, 6}

∴ A ∩ B = {1, 2, 4, 5, 10, 20} ∩ {1, 2, 3, 4, 5, 6} 
= {1, 2, 4, 5}

৯২০.
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∪ B ∪ C = ?
  1. {2, 3, 4}
  2. {1, 2, 3, 4, 5}
  3. {1, 3, 5}
  4. { }
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∪ B ∪ C = ?

সমাধান:
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25}
∴ A = {1, 2, 3, 4}
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25}
∴ B = {2, 3}
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25}
∴ C = {5}

∴ A ∪ B ∪ C = {1, 2, 3, 4} ∪ {2, 3} ∪ {5} = {1, 2, 3, 4, 5}
৯২১.
A = {x : x, স্বাভাবিক সংখ্যা এবং x < 5} এবং B = ∅ হলে A ∩ B এর মান কত? 
  1. ক) ∅
  2. খ) {1, 2, 3, 4}
  3. গ) {1, 2, 3, 4, ∅}
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, স্বাভাবিক সংখ্যা এবং x < 5} এবং B = ∅ হলে A ∩ B এর মান কত? 

সমাধান: 
A = {x : x, স্বাভাবিক সংখ্যা এবং x < 5} 
A = {1, 2, 3, 4}
B = ∅ 

A ∩ B = {1, 2, 3, 4} ∩ ∅ 
= ∅

৯২২.
যদি P = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x < 18} এবং Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 15} হয়, তবে P ∩ Q এর মান কত?
  1. {2, 3, 5, 7, 17}
  2. {2, 3, 5, 7, 11, 13, 17}
  3. {1, 3, 5, 7, 9}
  4. {3, 5, 7, 11, 13}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {x ∈ N : x মৌলিক সংখ্যা এবং x < 18} এবং Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 15} হয়, তবে P ∩ Q এর মান কত?

সমাধান:
এখানে,
P = {x ∈ N : x হল মৌলিক সংখ্যা এবং x < 18}
∴ P = {2, 3, 5, 7, 11, 13, 17}

Q = {x ∈ N : x হল বিজোড় এবং x ≤ 15}
∴ Q = {1, 3, 5, 7, 9, 11, 13, 15}

∴ P ∩ Q = {2, 3, 5, 7, 11, 13, 17} ∩ {1, 3, 5, 7, 9, 11, 13, 15}
= {3, 5, 7, 11, 13}

৯২৩.
যদি A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হয়, তবে A ∩ B = কত?
  1. {3, 4, 7}
  2. {1, 3, 6, 7}
  3. {3, 5, 7}
  4. {3, 4, 5, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হয়, তবে A ∩ B = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 2 < x ≤ 8}
অর্থাৎ, 2 থেকে বড় এবং 8-এর সমান বা ছোট স্বাভাবিক সংখ্যাগুলো -
A = {3, 4, 5, 6, 7, 8}
এবং
B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9}
অর্থাৎ, 9 এর সমান বা ছোট বিজোড় সংখ্যাগুলো-
B = {1, 3, 5, 7, 9}

∴ A∩B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9} = {3, 5, 7}
৯২৪.
যদি A  ক্লাবে 20 জন এবং B  ক্লাবে 27 জন সদস্য হয়।  যদি 42 জন লোকের কিছু লোক দুটি ক্লাবেরই সদস্য হয়। মোট কতজন লোক দুটি ক্লাবেরই সদস্য হয়? 
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
এখানে, 
n(A) =20, n(B)= 27, n(A∪B)= 42  এবং n(A∩B)=?
আমরা জানি 
n(A∪B)= n(A) + n(B) - n(A∩B)
42= 20 + 27 - n(A∩B)
42 = 47 - n(A∩B)
n(A∩B)= 5
৯২৫.
P(X) = 1/2, P(Y) = 2/3 হলে, যদি X ও Y স্বাধীন হয়, তবে P(X ∪ Y) এর মান কত? 
  1. 5/6
  2. 2/3
  3. 7/6
  4. এর কোনটি নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: P(X) = 1/2, P(Y) = 2/3 হলে, যদি X ও Y স্বাধীন হয়, তবে P(X ∪ Y) এর মান কত?

সমাধান:
যদি X ও Y স্বাধীন হয়, তবে

P(X ∪ Y) = P(X) + P(Y) - P(X ∩ Y)
= P(X) + P(Y) - P(X)·P(Y)
= (1/2) + (2/3) - {(1/2) × (2/3)}
= (1/2) + (2/3) - (1/3)
= (3 + 4 - 2)/6
= 5/6

৯২৬.
৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. ফাঁকা সেট
  2. সার্বিক সেট
  3. সসীম সেট
  4. অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৫ এর গুণিতকসমূহ = ৫, ১০, ১৫, ২০, . . . ইত্যাদি
∴ ৫ এর গুণিতকের সেট = {৫, ১০, ১৫, ২০, . . .}

অর্থাৎ, ৫ এর গুণিতকের সেট অসীম সেট।
৯২৭.
একটি শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ফ্রেঞ্চ ভাষা শিখে। ৮ জন ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষা উভয়টিই শিখে। যদি প্রত্যেক শিক্ষার্থীই দুটি ভাষার কোন একটি ভাষা শিখে তাহলে মোট কতজন স্প্যানিশ ভাষা শিখছে?
  1. ১২ জন
  2. ১৬ জন
  3. ২০ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ফ্রেঞ্চ ভাষা শিখে। ৮ জন ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষা উভয়টিই শিখে। যদি প্রত্যেক শিক্ষার্থীই দুটি ভাষার কোন একটি ভাষা শিখে তাহলে মোট কতজন স্প্যানিশ ভাষা শিখছে?

সমাধান:
মোট শিক্ষার্থীর সংখ্যা n(S) = ৩০ জন
দুটি ভাষাই শিখে n(F ∩ S) = ৮ জন
শুধু মাত্র ফ্রেঞ্চ ভাষা শিখে n(F) = ১৮ - ৮ = ১০ জন

∴ মোট স্প্যানিশ ভাষা শিখে = ৩০ - ১০ জন
= ২০ জন
৯২৮.
D = ∅ হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 1
  2. 0
  3. 2
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: D = ∅ হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
D-এর উপাদান সংখ্যা = 0
মোট উপসেট = 2n = 20 = 1  ;(একটি উপসেট ∅নিজেই)

∴ প্রকৃত উপসেট = 1 - 1 = 0
৯২৯.
A = {x ∈ N : x < 5 এবং x > 9} হলে A = ?
  1. ক) {0}
  2. খ) ∅
  3. গ) {6, 7, 8}
  4. ঘ) {5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা
5 অপেক্ষা ছোট এবং 9 অপেক্ষা বড় কোন স্বাভাবিক সংখ্যা হয়না।
∴ A = ∅
৯৩০.
যদি U = {a, b, c, d, e, f} এবং A = {a, c, e} হয়, তবে  (A′)′ = ?
  1. {b, d, f}
  2. {a, b, c, d, e, f}
  3. {a, c, e}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি U = {a, b, c, d, e, f} এবং A = {a, c, e} হয়, তবে  (A′)′ = ?

সমাধান:

দেওয়া আছে, 
 যদি U = {a, b, c, d, e, f} এবং A = {a, c, e}

∴ A′ = U - A
= {a, b, c, d, e, f} - {a, c, e}
= {b, d, f}

এখন, 
(A′)′ = U - A′
= {a, b, c, d, e, f} - {b, d, f}
= {a, c, e}
= A

বি: দ্র:
(A′)′ = A, অর্থাৎ কোনো সেটের ডাবল পরিপূরক সেই সেট নিজেই হয়।

৯৩১.
৪৫০ জন লোকের একটি দলে ২৫০ জন ইংরেজিতে এবং ২৬০ জন ফরাসি ভাষায় কথা বলে। তাহলে উভয় ভাষায় কতজন কথা বলে?
  1. ক) ৫০ জন
  2. খ) ৬০ জন
  3. গ) ৭০ জন
  4. ঘ) ৭৫ জন
ব্যাখ্যা

মোট লোকের সংখ্যা = ৪৫০,
ইংরেজিতে কথা বলে = ২৫০
ফরাসিতে কথা বলে = ২৬০
∴ ইংরেজি অথবা ফরাসিতে কথা বলে = ২৫০ + ২৬০
= ৫১০
∴ উভয় ভাষায় কথা বলে = ৫১০ - ৪৫০
= ৬০ জন

৯৩২.
একটি কলেজে 250 জন ছাত্রের মধ্যে 180 জন ইংরেজি এবং 120 জন গণিত পড়ে। এদের মধ্যে 70 জন ছাত্র উভয় বিষয়ই পড়ে। কতজন ছাত্র শুধুমাত্র ইংরেজি পড়ে?
  1. 70 জন
  2. 100 জন
  3. 60 জন
  4. 110 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলেজে 250 জন ছাত্রের মধ্যে 180 জন ইংরেজি এবং 120 জন গণিত পড়ে। এদের মধ্যে 70 জন ছাত্র উভয় বিষয়ই পড়ে। কতজন ছাত্র শুধুমাত্র ইংরেজি পড়ে?

সমাধান:
ইংরেজি পড়ে = 180 জন
গণিত পড়ে = 120 জন
উভয় বিষয় পড়ে = 70 জন

তাহলে, শুধুমাত্র ইংরেজি পড়ে = 180 - 70 = 110 জন

প্রদত্ত তথ্যের আলোকে ভেনচিত্র অঙ্কন করে পাই,

৯৩৩.
৬ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. অসীম সেট
  2. সসীম সেট
  3. সার্বিক সেট
  4. ফাঁকা সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৬ এর গুণিতকসমূহ = ৬, ১২, ১৮, ২৪, . . . ইত্যাদি
∴ ৬ এর গুণিতকের সেট = {৬, ১২, ১৮, ২৪, . . .}

অর্থাৎ, ৬ এর গুণিতকের সেট অসীম সেট।
৯৩৪.
উপসেট কোনটি যদি A = {2, 5, 6} এবং B = {2, 5} হয়?
  1. ক) B ⊄ A
  2. খ) B ⊆ A
  3. গ) B ⊂ A
  4. ঘ) None of them
ব্যাখ্যা
B ⊂ A দ্বারা বুঝায় B, A এর উপসেট।
৯৩৫.
f(x) = x3 + 2x2 - 3 হলে, f(- 3) এর মান কত?
  1. - 12
  2. - 48
  3. 42
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 + 2x2 - 3 হলে, f(- 3) এর মান কত?

সমাধান:
f(x) = x3 + 2x2 - 3 
f(- 3) = (- 3)3 + 2(- 3)2 - 3
= - 27 + 2 × 9 - 3
= - 27 + 18 - 3
= - 30 + 18
= - 12
৯৩৬.
সেট C = {5, 10, 15, 20}, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4}
  2. C = {x : x = 5n + 1, 1 ≤ n ≤ 4}
  3. C = {x : x = 5n - 1, 1 ≤ n ≤ 4}
  4. C = {x : x = 2n + 5 ,1 ≤ n ≤ 4}
ব্যাখ্যা

প্রশ্ন: সেট C = {5, 10, 15, 20}, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
C = 5, 10, 15, 20
প্যাটার্ন: প্রতিপদে 5 করে বৃদ্ধি পেয়েছে। 

সাধারণ সূত্র:
x = 5n

n এর মান 1 থেকে 4 পর্যন্ত হলে:
n = 1 হলে, x = 5
n = 2 হলে, x = 10
n = 3 হলে, x = 15
n = 4 হলে, x = 20

তাহলে, C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4} কে সমর্থন করে। 

∴সেট গঠন: C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4}  

৯৩৭.
একটি ক্লাসে 40 জন ছাত্র আছে। 22 জন গণিত পছন্দ করে, 18 জন বিজ্ঞান পছন্দ করে এবং 8 জন দুইটা বিষয় পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?
  1. 12 জন
  2. 10 জন
  3. 8 জন
  4. 6 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে 40 জন ছাত্র আছে। 22 জন গণিত পছন্দ করে, 18 জন বিজ্ঞান পছন্দ করে এবং 8 জন দুইটা বিষয় পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

সমাধান: 
গণিত পছন্দ করে (M) = 22 জন
বিজ্ঞান পছন্দ করে (S) = 18 জন
উভয়ই পছন্দ করে (M ∩ S) =  8 জন

অন্তত একটি বিষয় পছন্দ করে, n(M ∪ S) = n(M) + n(S) - n(M ∩ S)
= 22 + 18 - 8
= 32 

∴ কোনোটিই পছন্দ করে না = মোট ছাত্র সংখ্যা - (অন্তত একটি বিষয় পছন্দ করে এমন ছাত্র সংখ্যা)
= 40 - 32
= 8

সুতরাং, 8 জন কোনোটিই পছন্দ করে না।

৯৩৮.

উপরের চিত্রানুসারে (A ∩ B)c = কত?
  1. {a, b}
  2. {a, b, c, f}
  3. {a, b, d, f}
  4. {a, b, e, f}
ব্যাখ্যা

প্রশ্ন:
উপরের চিত্রানুসারে (A ∩ B)c = কত?

সমাধান:
প্রদত্ত ভেনচিত্র হতে আমরা পাই,
U = {a, b, c, d, e, f}
A = {a, b, c, d}
B = {c, d, e, f}

এখন, A ∩ B = {a, b, c, d} ∩ {c, d, e, f}
= {c, d}

∴ (A ∩ B)c = U - (A ∩ B)= {a, b, c, d, e, f} - {c, d}
= {a, b, e, f}

৯৩৯.
মূলদ সংখ্যার সেট কিরুপ সেট-
  1. ক) ∅
  2. খ) সসীম
  3. গ) অসীম
  4. ঘ) সার্বিক
ব্যাখ্যা

মূলদ সংখ্যার সেট একটি অসীম সেট। 
এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারন করা যায়না, তাই অসীম সেট।

৯৪০.
P(A∩B) = 1/3, P(A∪B) = 5/6, P(A) = 1/2 তাহলে P(B) এর মান নির্নয় করুন?
  1. ক) 1/3
  2. খ) 1/4
  3. গ) 2/3
  4. ঘ) 2/6
ব্যাখ্যা

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
বা, 5/6 = 1/2 + P(B) – 1/3
বা, P(B) = 5/6 + 1/3 – 1/2
= 4/6 = 2/3

৯৪১.
  1. { }
  2. {1}
  3. {-1}
  4. {2}
ব্যাখ্যা
প্রশ্ন:


প্রশ্ন:
(x - 2)/(x - 1) + 1/(x - 1) - 2 = 0
বা, (x - 2)/(x - 1) + 1/(x - 1) = 2
বা, (x - 2 + 1)/(x - 1) = 2
বা, (x - 1)/(x - 1) = 2 যা অসম্ভব।
x এর এমন কোনো মান নেই যা এই সমীকরণকে সিদ্ধ করে।

এই সমীকরণের কোন সমাধান নাই। সুতরাং এর সমাধান সেট হবে - ∅ বা { }

অন্যভাবে,
(x - 2)/(x - 1) + 1/(x - 1) - 2 = 0
বা, (x - 2)/(x - 1) + 1/(x - 1) = 2
বা, (x - 2 + 1)/(x - 1) = 2 
বা, (x - 1)/(x - 1) = 2 
বা, x - 1 = 2(x - 1) [ সমীকরণের বামপক্ষ বা ডানপক্ষের কোন রাশিরর লব ও হর একই হলে, আড় গুণ করা যাবে না ]
বা, x - 1 = 2x - 2
বা,  x - 2x = - 2 + 1
বা, - x = - 1
∴ x = 1
সমীকরণের বামপক্ষে x = 1 বসালে অসঙ্গায়িত হয়। 
অতএব, এই সমীকরণের কোন সমাধান নাই। সুতরাং এর সমাধান সেট হবে - ∅ বা { }
৯৪২.
A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে A = ?
  1. ক) {6, 1}
  2. খ) {- 2, 7}
  3. গ) {2, 7}
  4. ঘ) {7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে A = ?

সমাধান:
দেওয়া আছে 
A = {x ∈ N : x2 - 5x - 14 = 0}

এখানে 
x2 - 5x - 14 = 0
⇒ x2 - 7x + 2x - 14 = 0
⇒ x(x - 7) + 2(x - 7) = 0
∴ (x - 7)(x + 2) = 0

হয় 
x - 7 = 0
x = 7

অথবা 
x + 2 = 0
x = - 2

x একটি স্বাভাবিক সংখ্যা তাই A = {7}

বি.দ্র: স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ, এর কোনো শেষ নেই। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ, N = {1, 2, 3, ...}.
৯৪৩.
দু'টি সেট A, B এর ক্ষেত্রে,
         
(A∪B) = ?
  1. A'∪B'
  2. A'∩B'
  3. A∪B
  4. A∩B
ব্যাখ্যা
ডি মরগ্যানের উপপাদ্য অনুসারে।
৯৪৪.
{x : x, 3 এর গুণিতক এবং x < 15} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 9
  2. 12
  3. 15
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 3 এর গুণিতক এবং x < 15} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x, 3 এর গুণিতক এবং x < 15}
⇒ A = {3, 6, 9, 12}
∴ A এর উপাদান সংখ্যা = 4

সুতরাং, A এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 24 - 1
= 16 - 1
= 15
৯৪৫.
কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ২৫ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৩ জন
  4. ঘ) ২৪ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (৫২ - ১৭)% = ৩৫%
শুধু গণিতে ফেল করে = (৪২ - ১৭)% = ২৫%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = ১০০% - (৩৫ + ২৫ + ১৭)% = ২৩%

৯৪৬.
A = {x ∈ IN | 2 < x ≤ 8}
B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?
  1. ক) {3, 5, 8}
  2. খ) {4, 5, 7}
  3. গ) {3, 4, 5}
  4. ঘ) {3, 5, 7}
ব্যাখ্যা
A = {x ∈ IN : 2 < x ≤ 8}
   = {3, 4, 5, 6, 7, 8}

B = {x ∈ IN : x বিজোড় এবং x ≤ 9}
   = {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
                    ={3, 5, 7}
৯৪৭.
U একটি সার্বিক সেট এবং A সেটটি U এর উপসেট হলে, A সেটের পূরক সেট - 
  1. A সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট
  2. A সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট
  3. U ও A সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট
  4. U ও A সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট
ব্যাখ্যা
U একটি সার্বিক সেট এবং A সেটটি U এর উপসেট হলে,
A সেটের পূরক সেট হচ্ছে A সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট।
৯৪৮.
পূর্ণ সংখ্যার সেট কোনটি?
  1. ক) {- ৩, -২, - ১, ০, ১, ২, ৩}
  2. খ) {১/২, ২, ৩, ৫, ৭, ০.৩}
  3. গ) {০.০০১, ০.১১৩, ০.৩}
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে।
উপরের অপশনে ক) তে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে।
৯৪৯.
S = {x: x জোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 73 সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?
  1. {2, 3, 4}
  2. {2, 4, 6}
  3. {1, 3, 5}
  4. {3, 5, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: S = {x: x জোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 73 সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?

সমাধান:
সেটটি সংজ্ঞায়িত করা হয়েছে: x জোড় সংখ্যা, অর্থাৎ ২, ৪, ৬, ৮ …
সীমা: 1 ≤ x ≤ 73
তাই তালিকার প্রথম কয়েকটি উপাদান হবে: 2, 4, 6, 8, …

∴ সঠিক তালিকার প্রথম তিনটি উপাদান হলো {2, 4, 6}

৯৫০.
F = {(0, 1), (1, 2), (2, 3)} এর ডোমেইন কত?
  1. {1, 2, 3}
  2. {0, 1, 4}
  3. {0, 1, 2}
  4. {1, 2, - 3}
ব্যাখ্যা
প্রশ্ন: F = {(0, 1), (1, 2), (2, 3)} এর ডোমেইন কত?

সমাধান:
সাধারণত কোনো অন্বয়ের জোড়গুলোর ১ম উপাদানগুলোকে ডোমেইন বলে।

তাই এখানে ডোমেইন হবে F = {0, 1, 2}
৯৫১.
A = {x ∈ N : 2 < x ≤ 12}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 10} হলে, A ∩ B = কত?
  1. ক) {3, 5, 7, 9, 10}
  2. খ) {5, 7, 9}
  3. গ) {3, 5, 7, 9}
  4. ঘ) {3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 12}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 10} হলে, A ∩ B = কত?
A = {x ∈ N : 2 < x ≤ 12}
   = {3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}

B = B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 10}
   = {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∩ B = {3, 4, 5, 6, 7, 8,  9, 10, 11, 12} ∩ {1, 3, 5, 7, 9}
                      = {3, 5, 7, 9}
৯৫২.
R = {x ∈ N : 2 < x ≤ 6} হলে P(R) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 8
  2. খ) 7
  3. গ) 15
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: R = {x ∈ N : 2 < x ≤ 6} হলে P(R) এর উপাদান সংখ্যা কত? 

সমাধান: 
দেয়া আছে,
R = {x ∈ N : 2 < x ≤ 6}
R = {3, 4, 5, 6}

P(R) এর উপাদান সংখ্যা  =24
= 16
৯৫৩.
প্রদত্ত চিত্র হতে A ∩ B = কত?  
  1. ক) {4, 5}
  2. খ) {6, 9}
  3. গ) {9, 8}
  4. ঘ) {3, 6}
ব্যাখ্যা

 

A ={3, 4, 5, 6}
B = {4, 5, 9, 8}
A ∩ B = {3, 4, 5, 6} ∩ {4, 5, 9, 8}
            = {4, 5}
৯৫৪.
M = {p, q, s, t} হলে M সেটের প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 16 টি
  2. খ) 15 টি
  3. গ) 12 টি
  4. ঘ) 10 টি
ব্যাখ্যা
প্রশ্ন: M = {p, q, s, t} হলে M সেটের প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:

দেওয়া আছে,
M = {p, q, s, t}
M সেটের উপাদান সংখ্যা = 4
M সেটের উপসেট = 24 = 16

∴ M সেটের প্রকৃত উপসেট = (16 - 1) টি
= 15 টি
৯৫৫.
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ক) 420
  2. খ) 500
  3. গ) 540
  4. ঘ) 600
ব্যাখ্যা
ধরি,
উভয় বিষয়ে পাশ করেছে x%
তাহলে, নিচের ভেনচিত্র অনুযায়ী,
(70 - x) + x + (80 - x) + 10 = 100
⇒ 160 - x = 100
সুতরাং, x = 60
অর্থাৎ ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে।

প্রশ্নমতে,
৬০% = ৩০০
এখন,
৬০ জন উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী = ১০০ জন
সুতরাং, ৩০০ জন উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী = (১০০ × ৩০০) / ৬০ = ৫০০ জন।
৯৫৬.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবলমাত্র বাংলা বলতে পারে কত জন?
  1. ক) 15 জন
  2. খ) 25 জন
  3. গ) 40 জন
  4. ঘ) 30 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবলমাত্র বাংলা বলতে পারে কত জন?

সমাধান:
৫০ জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে ৩৫ জন।
অতএব শুধু বাংলায় কথা বলে = ৫০ - ৩৫ = ১৫।

আবার,
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে ২৫ জন।
অতএব বাংলায় মোট কথা বলে= ২৫ + ১৫ = ৪০ জন।

অর্থাৎ, কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে - ৪০ - ২৫ = ১৫ জন।
৯৫৭.
P = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 15} হলে, P এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন:  P  = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 15} হলে, P এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
 
সমাধান : 
দেওয়া আছে,
P  = {x : x, 3 এর গুণিতক এবং  x ≤ 15}
P ={3, 6, 9, 12, 15}
P এর উপাদান সংখ্যা n = 5
 P এর প্রকৃত উপসেট সংখ্যা = 25 - 1 
                                           = 25 - 1
                                           = 32 - 1 
                                           = 31
৯৫৮.
P = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 25} হলে, সেটের উপাদানগুলো হবে?
  1. {1, 2, 3, 4, 5}
  2. {- 1, - 2, - 3, - 4}
  3. {- 1, - 2, - 4, - 5}
  4. {- 1, - 2, - 3, - 4, - 5}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 25} হলে, সেটের উপাদানগুলো হবে?

সমাধান:
x এর মান ঋণাত্মক হতে হবে এবং বর্গ করলে যেন উহা 25 এর ছোট হয়। এরূপ সংখ্যা-

(- 1)2 = 1 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 2)2 = 4 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 3)2 = 9 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 4)2 = 16 < 25; যা 25 এর চেয়ে ছোট
(- 5)2 = 25 < 25; যা 25 এর সমান  যা গ্রহণযোগ্য নয় 

∴ P = {- 1, - 2, - 3, - 4}

৯৫৯.
C = { x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 20}; c সেটের উপাদানগুলো হবে-
  1. {- 1, - 2, - 4, - 5}
  2. {1, 2, 3, 5}
  3. {- 1, - 2, - 3, - 4}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: C = { x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 20}; c সেটের উপাদানগুলো হবে-

সমাধান: 
ঋণাত্মক পূর্ণসংখ্যার সেট = {- 1, - 2, - 3, - 4, - 5, ....... }
শর্তমতে,
x এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং 20 এর চেয়ে ছোট হলে সংখ্যাটি সেটের উপাদান হবে।

এখন,
(- 1)= 1 ;যা শর্ত পূরণ করে
(- 2)2 = 4 ;যা শর্ত পূরণ করে
(- 3)2 = 9 ;যা শর্ত পূরণ করে
(- 4)2 = 16 ;যা শর্ত পূরণ করে
(- 5)2 = 25 ; x2 < 20 না হওয়ায় শর্ত পূরণ করে না

∴ C = {- 1, - 2, - 3, - 4}
৯৬০.
একটি ক্লাসে ২৫ জন ছাত্র ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে, ১৩ জন কিছুই খেলে না। যদি ৭ জন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে, তবে ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?
  1. ৫৫
  2. ৪৫
  3. ৬৫
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ২৫ জন ছাত্র ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে, ১৩ জন কিছুই খেলে না। যদি ৭ জন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে, তবে ঐ ক্লাসে ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
n(F) = ২৫
n(C) = ২২
n(F ∩ C) = ৭

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
= ২৮ + ২২  - ৭
= ৪০

অর্থাৎ ৪০ জন ফুটবল বা ক্রিকেট এর অন্তত একটি খেলতে পারে।

ঐ ক্লাসে ছাত্র সংখ্যা = ৪০ + ১৩ = ৫৩ জন
৯৬১.
একটি ক্লাসের ১০০ জন ছাত্রের মধ্যে ৫০ জন গণিতে পাশ, ১০ জন উভয় বিষয়ে পাশ এবং ৫ জন কোনো বিষয়ে পাশ করে নি। শুধু বাংলা বিষয়ে পাশ করেছে কত জন ?
  1. ক) ৫৫ জন
  2. খ) ৪৫ জন
  3. গ) ৬৫ জন
  4. ঘ) ৩৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ১০০ জন ছাত্রের মধ্যে ৫০ জন গণিতে পাশ, ১০ জন উভয় বিষয়ে পাশ এবং ৫ জন কোনো বিষয়ে পাশ করে নি। শুধু বাংলা  বিষয়ে পাশ করেছে কত জন ?

সমাধান:
n(M) = 50
n(M ∪ B) = 100- 5 =95
n(M ∩ B) = 10
n(M ∪ B ) = n(M) + n (B) - n(M ∩ B)
n(B)= 95 - 50 +10
= 55

শুধু বাংলায় পাশ করেছে = 55 - 10
= 45

৯৬২.
A = {x ∈ IN | 5 < x ≤ 10} এবং B={x ∈ IN | x জোড় এবং x < 12} হলে, A ∩ B = কত?
  1. {6, 8, 10}
  2. {7, 9, 10}
  3. {2, 4, 6, 7, 8, 9, 10}
  4. {6, 7, 8, 9, 10, 12}
ব্যাখ্যা

প্রশ্ন: A= {x ∈ IN | 5 < x ≤ 10} এবং B={x ∈ IN | x জোড় এবং x < 12} হলে, A ∩ B = কত?

সমাধান:
⇒ A = {x ∈ IN | 5 < x ≤ 10} = {6, 7, 8, 9, 10}
⇒ B = {x ∈ IN | x জোড় এবং x < 12} = {2, 4, 6, 8, 10}

∴ A ∩ B = {6, 7, 8, 9, 10} ∩ {2, 4, 6, 8, 10} = {6, 8, 10}

সুতরাং, A ∩ B = {6, 8, 10}

৯৬৩.
A = {X :X ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং X² < 25}; B = {X :X মৌলিক সংখ্যা এবং X² < 25} এবং C = {X :X মৌলিক সংখ্যা এবং X² = 25} হলে, A ∩ B ∩ C = ?
  1. ক) {2, 3}
  2. খ) {2}
  3. গ) {1, 2, 3}
  4. ঘ) Ø
ব্যাখ্যা

A = {1, 2, 3, 4}; B = {(2,3}; C = {5}
অতএব, A ∩ B ∩ C = {1, 2, 3, 4} ∩ {2, 3} ∩ {5} = Ø

৯৬৪.
A = {a, b, c, d, e} এর প্রকৃত উপসেট কতটি?
  1. 32
  2. 21
  3. 31
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c, d, e} এর প্রকৃত উপসেট কতটি?

সমাধান:
আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n - 1

এখানে,
n = সেটের উপাদান সংখ্যা = 5

∴ প্রকৃত উপসেট = 2n - 1
= 25 - 1
= 32 - 1
= 31
 
৯৬৫.
f(x) = x3 - 12x2 + 48x - 65 হলে, f(5) এর মান কত?
  1. 1
  2. 25
  3. 15
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 12x2 + 48x - 65 হলে, f(5) এর মান কত?

সমাধান:
f(x) = x3 - 12x2 + 48x - 65 
∴ f(5) = 53 - 12 × 52 + 48 × 5 - 65
= 125 - 300 + 240 - 65 
= 365 - 365
= 0
৯৬৬.
৬০ জন লোকের মধ্যে ৪০ জন ইংরেজী, ৩০ জন ইংরেজী ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ৩০ জন
  2. ৪০ জন
  3. ৫০ জন
  4. ৩৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ জন লোকের মধ্যে ৪০ জন ইংরেজী, ৩০ জন ইংরেজী ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

সমাধান:
এখানে,
লোক সংখ্যা n(U) = ৬০
ইংরেজী ভাষায় কথা বলে n(E) = ৪০ জন
ইংরেজী ও বাংলা উভয় ভাষায় কথা বলে n(E ∩ B) = ৩০ জন
কমপক্ষে একটি ভাষায় কথা বলে n(E ∪ B) = ৬০ জন

আমরা জানি,
n(E ∪ B) = n(E) + n(B) - n(E ∩ B)
⇒ ৬০ = ৪০ + n(B) - ৩০
⇒ ৬০ = ১০ + n(B)
∴ n(B) = ৫০

অর্থাৎ, বাংলায় কথা বলে ৫০ জন।

৯৬৭.
A = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 28
  2. 30
  3. 31
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x: x, 6 এর গুণিতক এবং x≤30}
∴ A = {6, 12, 18, 24, 30}

এখানে,
A এর উপাদান সংখ্যা = 5

∴ A এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 25- 1
= 32 - 1
= 31

৯৬৮.
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 16},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 16},
C = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 = 16} হলে, A ∩ B ∩ C = ?
  1. ক) Ø
  2. খ) {3, 5}
  3. গ) {1, 2, 3, 4}
  4. ঘ) {2, 4}
ব্যাখ্যা
A = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 < 16}
∴ A = {1, 2, 3}
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 <16}
∴ B = {2, 3}
C = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 = 16}
∴ C = {4}

∴ A ∩ B ∩ C = {1, 2, 3} ∩ {2, 3} ∩ {4}
                    = Ø
৯৬৯.
কোনো একটি সেটের উপসেটের সংখ্যা ১৬ হলে ঐ সেটে সদস্য সংখ্যা কত ?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

প্রশ্নঃ
কোনো একটি সেটের উপসেটের সংখ্যা ১৬ হলে ঐ সেটে সদস্য সংখ্যা কত ?

সমাধানঃ
ধরি, সদস্য সংখ্যা  n
অতএব,
   2n = 16
⇒ 2n = 24
⇒ n = 4
৯৭০.
If the universal set consists of two sets A and B, then the complementary set of A is-
  1. A ∩ B
  2. A
  3. B
  4. A ∪ B
ব্যাখ্যা

Question: If the universal set consists of two sets A and B, then the complementary set of A is-

Solution:
U সার্বিক সেট এবং A সেটটি U এর উপসেট।
A সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে A সেটের পূরক সেট বলে।
A এর পূরক সেটকে Ac বা A' দ্বারা প্রকাশ করা হয়।
গাণিতিকভাবে Ac = U - A

দেওয়া আছে
U সার্বিক সেট A ও B এর উপাদান নিয়ে গঠিত।
ধরি
A = {2, 4, 6, 7} এবং B = {1, 3, 5} 
U = A ∪ B
   = {2, 4, 6, 7} ∪ {1, 3, 5} 
   = {1, 2, 3, 4, 5, 6, 7}

A এর পূরক সেটকে Ac বা A' = U - A
= {1, 2, 3, 4, 5, 6, 7} - {2, 4, 6, 7}
= {1, 3, 5} 
= B

৯৭১.
কোন সেট সব সেটের উপসেট?
  1. ক) ছেদ সেট
  2. খ) সার্বিক সেট
  3. গ) শূন্য সেট
  4. ঘ) অসীম সেট
ব্যাখ্যা
শূন্য সেট বা ফাঁকা সেট সকল সেটের উপসেট।
৯৭২.
যদি A = {1, 2, 3, 4, 5} এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 1
  2. 32
  3. 31
  4. 33
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5} এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
A = {1, 2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n - 1

এখানে,
n = সেটের উপাদান সংখ্যা = 3

∴ প্রকৃত উপসেট = 2n - 1
= 25 - 1
= 32 - 1
= 31
৯৭৩.
{x ∈ N : x2 > 15 এবং x3 < 36} সেটটির তালিকা রূপ কোনটি?
  1. {4, 5, 6}
  2. {1, 2, 3}
  3. {3}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N : x2 > 15 এবং x3 < 36} সেটটির তালিকা রূপ কোনটি?

সমাধান:
12 = 1, 13 = 1, যা শর্তবিরোধী
22 = 4, 23 = 8, যা শর্তবিরোধী
32 = 9, 33 = 27, যা শর্তবিরোধী
42 = 16, 43 = 64, যা শর্তবিরোধী
.....................................
.....................................

∴ {x ∈ N : x2 > 15 এবং x3 <36} = ∅
৯৭৪.
A = {x ∈ N : x2 - 8x + 12 = 0} হলে A এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. 4
  2. 2
  3. 3
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N : x2 - 8x + 12 = 0} হলে A এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে 
A = {x ∈ N : x2 - 8x + 12}

এখানে 
x2 - 8x + 12 = 0
x2 - 2x - 6x + 12 = 0
x(x - 2) - 6(x - 2) = 0
(x - 2)(x - 6) = 0

হয় 
x - 2 = 0 
x = 2

অথবা 
x - 6 = 0
x = 6 

A = {2, 6}

A-এর উপাদান সংখ্যা = 2
∴ প্রকৃত উপসেট = 22 - 1 = 4 - 1 = 3

৯৭৫.
যদি A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয়, তবে নিচের কোনটি A∩B নির্দেশ করে?
  1. ক) {3,18,20}
  2. খ) {5,15,20}
  3. গ) {3,5,15,18,20,30}
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করে?

সমাধান
 A∩B
= {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}
৯৭৬.
২০ এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?
  1. {১, ২, ৪, ৫, ১০, ২০}
  2. {১, ৪, ১০, ২০}
  3. {২, ৫}
  4. {২, ৪, ৫, ১০}
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ এর মৌলিক উৎপাদক সমূহের সেট কোনটি?

সমাধান:
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়না তাকে মৌলিক সংখ্যা বলে।

২০ এর উৎপাদক সমূহ = {১, ২, ৪, ৫, ১০, ২০}
∴ ২০ এর মৌলিক উৎপাদক সমূহের সেট = {২, ৫}
৯৭৭.
A = {x ∈ N : 2 ≤ x ≤ 12} এবং B = {x ∈ N : x জোড় এবং x ≤ 14} হলে, B \ A  = কত?
  1. {14}
  2. {2, 5, 6, 7, 9, 11, 12}
  3. {3, 5, 7, 9, 11}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 ≤ x ≤ 12} এবং B = {x ∈ N : x জোড় এবং x ≤ 14} হলে, B \ A  = কত?

সমাধান:
A = {x ∈ N : 2 ≤ x ≤ 12}
এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান 2-এর সমান বা বড় ও 12-এর সমান বা ছোট হতে পারে।
A = {2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}

B = {x ∈ N : x জোড় এবং x ≤ 14}
অর্থাৎ, 14-এর চেয়ে ছোট বা সমান সকল জোড় সংখ্যার সেট ।
B = {2, 4, 6, 8, 10, 12, 14}

সুতরাং, B \ A = {2, 4, 6, 8, 10, 12, 14} - {2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
= {14}
৯৭৮.
কোন পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
  1. ২১%
  2. ৭৯%
  3. ২৫%
  4. ৭৫%
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ৯)% = ৯℅
শুধু গণিতে ফেল করে= (১২ - ৯)% = ৩%
যেকোন এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট ফেল করে = (৯ + ৩ + ৯)%
= ২১℅
সুতরাং উভয় বিষয়ে পাস করে = (১০০ - ২১)%
= ৭৯%

৯৭৯.
f(x) = (x2 + 5)/(2x + 1) এর অনুরুপ কোনটি?
  1. f(2) = 12
  2. f(- 1) = 5
  3. f(1) = 2
  4. f(0) = 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (x2 + 5)/(2x + 1) এর অনুরুপ কোনটি?

সমাধান:
f(x) = (x2 + 5)/(2x + 1)
f(1) = (12 + 5)/(2.1 + 1) = 6/3 = 2
f(0) = (02 + 5)/(2.0 + 1) = 5/1 = 5
f(- 1) = {( - 1)2 + 5}/{2( - 1) + 1} = 6/( - 1) = - 6
f(2) = (22 + 5)/(2 × 2 + 1) =9/5
৯৮০.
A ও B যথাক্রমের 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে, A ∩ B এর মান কত? 
  1. {5, 7}
  2. {5, 15}
  3. {3, 5}
  4. {1, 5}
ব্যাখ্যা
35 এর গুণনীয়ক সমূহ = 1, 5, 7, 35
45 এর গুণনীয়ক সমূহ = 1, 3, 5, 9, 15, 45 

A ={1, 5, 7, 35}
B = {1, 3, 5, 9, 15, 45} 

A ∩ B = {1, 5, 7, 35} ∩ {1, 3, 5, 9, 15, 45} 
          = {1, 5}
৯৮১.
সেট x = {1, 3, 5, 7, 9, 11} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. x = {x : x হলো জোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 11}
  2. x = {x : x হলো বিজোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 11}
  3. x = {x : x = 2n, 1 ≤ n ≤ 6}
  4. x = {x : x = 2n + 1, 1 ≤ n ≤ 5}
ব্যাখ্যা

প্রশ্ন: সেট x = {1, 3, 5, 7, 9, 11} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
x = {x : x হলো বিজোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 11} 
- এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণসংখ্যা
- 1 এর চেয়ে ছোটো নয় আবার 11 এর চেয়ে বড়ো নয়
- প্রতিটি সংখ্যা বিজোড়। 

সুতরাং সেট গঠন পদ্ধতি হবে,
x = {x : x হলো বিজোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 11}

৯৮২.
A = {5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13} হলে, A সেটের সঠিক প্রকাশ কোনটি?
  1. A = {x ∈ N : 5 < x < 13}
  2. A = {x ∈ N : 5 ≤ x ≤ 13}
  3. A = {x ∈ N : 5 < x ≤13}
  4. A = {x ∈ N : 5 ≤ x < 13}
ব্যাখ্যা
দেয়া আছে,
A = {5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13} 
A সেটের উপাদান গুলো 5 থেকে শুরু করে 13 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 

A = {x ∈ N : 5 ≤ x ≤ 13}
৯৮৩.
A = Ø এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

কোন সেটের উপাদান সংখ্যা n হলে সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা = 2n
A সেটের উপাদান সংখ্যা 0 এজন্য শক্তি সেটের উপাদান সংখ্যা =20 = 1

৯৮৪.
৫ এর গুণিতক সেট কোন ধরনের সেট?
  1. ক) সসীম সেট
  2. খ) সার্বিক সেট
  3. গ) ফাঁকা সেট
  4. ঘ) অসীম সেট
ব্যাখ্যা
৫ এর গুণিতক সংখ্যার সেট = {৫,১০,১৫,২০,২৫,……...} যা অসীম সেট।
৯৮৫.
A = {m, n} এবং B = {3, 4}, তাহলে A × B = কত? 
  1. {{m, 3}, {m, 4}, {n, 3}, {n, 4}}
  2. {(m, 3), (n, 4)}
  3. {m, n, 3, 4}
  4. {(m, 3), (m, 4), (n, 3), (n, 4)}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {m, n} এবং B = {3, 4}, তাহলে A × B = কত? 

সমাধান:
দেওয়া আছে,
A = {m, n}
B = {3, 4}

∴ A × B = {m, n} × {3, 4}
= {(m, 3), (m, 4), (n, 3), (n, 4)}
৯৮৬.
A = {x ∈ N : 2 ≤ x ≤ 6} এবং B = {x ∈ N : x জোড় সংখ্যা} হলে A - B = ?
  1. ক) {3, 5}
  2. খ) {8, 10....}
  3. গ) { }
  4. ঘ) {2, 3, 4, 5, 6, 8....}
ব্যাখ্যা

প্রশ্নমতে,
A = {2, 3, 4, 5, 6},
B = {2, 4, 6, 8....}
∴ A - B = {2, 3, 4, 5, 6} - {2, 4, 6, 8....}
= {3, 5}

৯৮৭.
X = {x ∈ Z : -4 < x <8} এবং Y = {x ∈ N: x জোড় সংখ্যা এবং x ≤ 18} হলে, X ∩ Y নির্ণয় করুন?
  1. {10, 12, 14, 16}
  2. {-2, -4, -6, 2, 4, 6}
  3. {2, 4, 6}
  4. {-3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {x ∈ Z : -4 < x <8} এবং Y = {x ∈ N: x জোড় সংখ্যা এবং x ≤ 18} হলে, X ∩ Y নির্ণয় করুন?

সমাধান:
শর্তানুযায়ী,
X = {x ∈ Z : -4 < x <8} = {-3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7}
এবং Y = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 18} = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}

∴ X ∩ Y = {-3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7} ∩ {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}
= {2, 4, 6}
৯৮৮.
সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 81} হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. 128 টি 
  2. 64 টি
  3. 32 টি 
  4. 31 টি 
ব্যাখ্যা

প্রশ্ন: সেট A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 81} হলে, P(A) এর উপাদান কয়টি?

সমাধান: 
আমরা জানি,
Fibonacci সংখ্যা: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89,... পরপর দুটি সংখ্যার যােগফল পরবর্তী সংখ্যার সমান।
A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 81} = {0, 1, 2, 3, 5, 8}    [∵ সেটে একই উপাদান দুইবার নেয়া যায় না]
A সেটের উপাদান সংখ্যা n হলে, P(A) সেটের উপাদান সংখ্যা হবে 2n

এখানে, n = 6
∴ P(A) সেটের উপাদান সংখ্যা = 26 = 64টি।

৯৮৯.
একটি দোকানে ৫০ ডজন লাল কলম আছে এবং অপর দোকানে ৪০ ডজন নীল কলম আছে। ১ম দোকানের কলমগুলোর সেট A ও ২য় দোকানের কলমগুলোর সেট B হলে, A∪B সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ১০৮০
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
একটি দোকানে ৫০ ডজন লাল কলম আছে।
অর্থাৎ প্রত্যেকটি কলমের রং হচ্ছে লাল।
সবগুলো কলমের প্রত্যেকটি লাল কলমকে a দ্বারা সুচিত করলে, 
A = {a};
দোকানে ৫০ × ১২ বা ৬০০ টি লাল কলম থাকলেও প্রত্যেকটি একই কলম হওয়ায় A সেটের উপাদান সংখ্যা ১ হবে।

অপর দোকানে ৪০ ডজন নীল কলম আছে। 
অর্থাৎ প্রত্যেকটি কলমের রং হচ্ছে নীল। 
সবগুলো কলমের প্রত্যেকটি নীল কলমকে b দ্বারা সুচিত করলে, 
B = {b}; 
দোকানে ৪০ × ১২ বা ৪৮০ টি লাল কলম থাকলেও প্রত্যেকটি একই কলম হওয়ায় B সেটের উপাদান সংখ্যা ১ হবে।
A∪B = {a} ∪ {b} = {a, b}
n(A∪B) = 2
A∪B সেটের উপাদান সংখ্যা 2।
৯৯০.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি 3 অথবা 5 এর গুনিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 6/11
  2. খ) 3/11
  3. গ) 5/11
  4. ঘ) 4/11
ব্যাখ্যা

• 30 থেকে 40 পর্যন্ত মোট 11টি সংখ্যা আছে।
• এদের মধ্যে 3 এর গুণিতক সংখ্যা = 30, 33, 36 ও 39 এবং 5 এর গুণিতক 30, 35 ও 40।
• সুতরাং 3 অথবা 5 এর গুণিতক হবে এমন সংখ্যা 6টি (30, 33, 35, 36, 39, 40)।
• সুতরাং নির্ণেয় সম্ভাব্যতা = 6/11।

৯৯১.
নিচের কোনটি সঠিক?
  1. ক) (A ∪ B) ∪ C = A ∪ (B ∪ C)
  2. খ) (A ∪ B)’ = A’ ∪ B’
  3. গ) (A ∩ B)’ = A’ ∩ B’
  4. ঘ) (A ∩ B) ∩ C = A ∩ (B ∪ C)
ব্যাখ্যা

সঠিক সূত্র গুলো হলো: (A ∪ B)′ = A′ ∩ B′
(A ∩ B)′ = A′ ∪ B
(A ∩ B) ∩ C = A ∩ (B ∩ C)

৯৯২.
সেট  Q = {3, 6, 9, 12, 18} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. Q = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 18}
  2. Q = {x : x হবে 3 এর গুণিতক, x > 0 অথবা x < 18}
  3. Q = {x : x পূর্ণসংখ্যা, 0 < x < 18}
  4. Q = {x : x পূর্ণসংখ্যা, x > 0 এবং x < 18}
ব্যাখ্যা
প্রশ্ন:  সেট  Q = {3, 6, 9, 12, 18} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণসংখ্যা,
3 এর চেয়ে ছোটো নয় আবার 18 এর চেয়ে বড়ো নয় এবং 3 এর গুণিতক।

সুতরাং সেট গঠন পদ্ধতি হবে,
Q = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 18}
৯৯৩.
যদি A = {1,2,3}, B = {1,2} হলে, A × B এর মান কত?
  1. {(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)} 
  2. {(1, 1), (2, 2), (3, 3)}
  3. {1, 2, 3}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1,2,3}, B = {1,2} হলে, A × B এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে
A = {1,2,3}
B = {1,2}

A × B = {1,2,3} × {1,2}
= {(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)}
৯৯৪.
যদি A = {x ∈ N : 2x = 4}  এবং B = {x : x ∈ N, x সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য} হয়, তাহলে A ∩ B = ?
  1. ক) {2}
  2. খ) {0}
  3. গ) ∅
  4. ঘ) {1, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {x ∈ N : 2x = 4}  এবং B = {x : x ∈ N, x সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য} হয়, তাহলে A ∩ B = ?

সমাধান: 
এখানে, 2x = 4
⇒ 2x = 22
⇒ x = 2

∴ A = {2}

আবার,
B = {3, 6, 9, 12, …… }

∴ A ∩ B = {2} ∩ {3, 6, 9, 12, …… } = ∅
৯৯৫.
A = {x ∈ N : 1 ≤ x ≤ 6}, B = {x ∈ N : x বিজোড় এবং x < 8} হলে, A ∩ B এর মান কত?
  1. {1, 3, 5}
  2. {2, 4, 6}
  3. {1, 2, 3, 5}
  4. {3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 1 ≤ x ≤ 6}, B = {x ∈ N : x বিজোড় এবং x < 8} হলে, A ∩ B এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 1 ≤ x ≤ 6}
B = {x ∈ N : x বিজোড় এবং x < 8}

A = {1, 2, 3, 4, 5, 6}
B = {1, 3, 5, 7} 

∴ A ∩ B = {1, 2, 3, 4, 5, 6} ∩ {1, 3, 5, 7}
= {1, 3, 5}
৯৯৬.
ডি মরগ্যানের সূত্রানুসারে কোনটি সঠিক?
  1. (A ∩ B)' = A ∪ B
  2. (A ∩ B)' = A' ∪ B' 
  3. A ∪ B = B ∪ A
  4. (A ∪ B)' = A ∩ B
ব্যাখ্যা
প্রশ্ন: ডি মরগ্যানের সূত্রানুসারে কোনটি সঠিক?

সমাধান:
ডি মরগ্যানের সূত্র অনুসারে,
• (A ∩ B)' = A' ∪ B' 
• (A ∪ B)' = A' ∩ B'
৯৯৭.
f(x) = x2 + bx + 16 এবং f(- 4) = 0 হলে b এর মান কত?
  1. ক) 8
  2. খ) - 8
  3. গ) 4
  4. ঘ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 + bx + 16 এবং f(- 4) = 0 হলে b এর মান কত?

সমাধান: 
f(- 4) = (- 4)2 + b(- 4) + 16
= 16 - 4b + 16
= 32 - 4b

∴ 32 - 4b = 0
⇒ 4b = 32 
∴ b = 8 
৯৯৮.
f(x) = 2x + 1, g(x) = x2 হলে, f(g(2)) =?
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 2x + 1, g(x) = x2 হলে, f(g(2)) =?

সমাধান:
g(x) = x2
g(2) = 22
= 4

f(4) = 2 × 4 + 1
= 8 + 1
= 9
৯৯৯.
A = {x ∈ N : 1 ≤ x < 6} হলে, A সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 15
  2. 16
  3. 31
  4. 32
ব্যাখ্যা
দেওয়া আছে,
A = {x ∈ N : 1 ≤ x < 6}  
A সেটের উপাদান গুলো হবে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। 
A = {1,2,3,4,5}
A  সেটের উপাদান সংখ্যা = 5
 
A সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
                                               = 25 - 1
                                               = 32 - 1 
                                               = 31
১,০০০.
যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?
  1. {3, 18, 30}
  2. {3, 5, 15, 18, 20, 30}
  3. {5, 15, 20}
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?

সমাধান:
দেওয়া আছে
A = {5, 15, 20, 30} 
B = {3, 5, 15, 18, 20}

এখন
A ∩ B = {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
={5, 15, 20}