বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৯৯ / ১৬৯ · ৯,৮০১৯,৯০০ / ১৬,৯৯১

৯,৮০১.
সেজান একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় তার ২৫% ক্ষতি হলো। ২৫% লাভ করতে হলে চেয়ারটি কত মূল্যে বিক্রয় করতে হবে?
  1. ১২০০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ৯৬০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় তার ২৫% ক্ষতি হলো। ২৫% লাভ করতে হলে চেয়ারটি কত মূল্যে বিক্রয় করতে হবে?

সমাধান:
২৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭৫ টাকা
বিক্রয়মূল্য ৭২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৭২০)/৭৫ টাকা
= ৯৬০ টাকা

২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৯৬০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ৯৬০)/১০০ টাকা
= ১২০০ টাকা

∴ ২৫% লাভ করতে হলে চেয়ারটি ১২০০ টাকায় বিক্রয় করতে হবে।
৯,৮০২.
টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ১৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা

৩টি জিনিসের ক্রয়মূল্য ১ টাকা
১টি জিনিসের ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি জিনিসের বিক্রয়মূল্য ১ টাকা
১টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৯,৮০৩.
পুত্রের বয়সের তুলনায় পিতার বয়স দ্বিগুণ। দুইজনের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স নির্ণয় করুন।
  1. ৬০ বছর
  2. ৬৫ বছর
  3. ৬৮ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পুত্রের বয়সের তুলনায় পিতার বয়স দ্বিগুণ। দুইজনের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স নির্ণয় করুন।

সমাধান: 
মনে করি, 
পিতার বর্তমান বয়স = x বছর 
∴ পুত্রের বর্তমান বয়স = (৯০ - x) বছর 

প্রশ্নমতে, 
x = ২(৯০ - x)
বা, x = ১৮০ - ২x
বা, x + ২x = ১৮০
বা, ৩x = ১৮০
বা, x = ১৮০/৩
∴ x = ৬০

∴ পিতার বর্তমান বয়স = ৬০ বছর।

৯,৮০৪.
৫ টাকায় ১ টি করে কমলা কিনে ৬০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ১ টি করে কমলা কিনে ৬০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
১ টি কমলার বিক্রয়মূল্য = ৫ + ৫ এর ২০%
= (৫ + ১) টাকা
= ৬ টাকা

 ৬ টাকায় বিক্রয় করতে হবে ১টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে ১/৬টি কমলা
∴ ৬০ টাকায় বিক্রয় করতে হবে  ৬০/৬টি কমলা
= ১০টি কমলা
৯,৮০৫.
একটি কলম ২০% লাভে বিক্রয় করা হল। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ৬ : ১০
  2. খ) ৬ : ৫
  3. গ) ৩ : ৫
  4. ঘ) ৬ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২০% লাভে বিক্রয় করা হল। কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত?

উত্তর:
ধরি, কলমের ক্রয়মূল্য ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য ১০০ + (১০০ × ০.২) টাকা
= ১০০ + ২০ টাকা
= ১২০ টাকা

∴ কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত = ১২০ : ১০০
= ১২ : ১০
= ৬ : ৫
৯,৮০৬.
লিটু একটি কাজ ১০ দিনে এবং ‍রিটু তা ১৫ দিনে করতে পারে। তাঁরা একদিন একত্রে কাজ করে ২৫০ টাকা পায়। লিটু কত টাকা পায়?
  1. ১০০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: লিটু একটি কাজ ১০ দিনে এবং রিটু তা ১৫ দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে ২৫০ টাকা পায়। লিটু কত টাকা পায়?

সমাধান:
লিটু ১০ দিনে করে কাজটির = ১ অংশ
লিটু ১০ দিনে করে কাজটির = ১/১০ অংশ

রিটু ১৫ দিনে করে কাজটির = ১ অংশ
রিটু ১ দিনে করে কাজটির =  ১/১৫ অংশ

লিটু, রিটু একত্রে ১ দিনে করে = (১/১০) + (১/১৫)
= (৩ + ২)/১৫
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

প্রশ্নমতে,  
১/৬ অংশ = ২৫০ টাকা
১ অংশ বা সম্পূর্ন কাজে টাকা পায় = ২৫০ × ৬  টাকা 
লিটু ১/১০ অংশের জন্য পায় = (২৫০ × ৬)/১০ টাকা
= ১৫০ টাকা
৯,৮০৭.
একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% ইংরেজিতে পাস করে।  উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?
  1. ৬০%
  2. ৬৫%
  3. ৭০%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% ইংরেজিতে পাস করে।  উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?

সমাধান:
শুধু গণিতে ফেল করে = ১০০% - ৭৫% - ১৫% = ১০%
শুধু ইংরেজিতে ফেল করে = ১০০% - ৮০% - ১৫% = ৫%
মোট ফেল করে = ১৫% + ১০% + ৫% = ৩০%

∴ উভয় বিষয়ে পাস করে = ১০০% - ৩০% = ৭০%
৯,৮০৮.
আখের রসে চিনি ও পানির অনুপাত 3 : 7 হলে, রসে কী পরিমাণ চিনি আছে?
  1. 30%
  2. 40%
  3. 42.86%
  4. 70%
ব্যাখ্যা
প্রশ্ন: আখের রসে চিনি ও পানির অনুপাত 3 : 7 হলে, রসে কী পরিমাণ চিনি আছে?

সমাধান: 
চিনি ও পানির অনুপাত 3 : 7 
অনুপাতের রাশির যোগফল = 3 + 7 = 10
আখের রসে চিনির শতকরা পরিমান = {(3/10) × 100}%
= 30%
৯,৮০৯.
পানি ও চিনির একটি ৬০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?
  1. ক) ২০ লিটার
  2. খ) ২৪ লিটার
  3. গ) ২৫ লিটার
  4. ঘ) ২৩ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ও চিনির একটি ৬০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?

সমাধান:
৬০ লিটারের ৩ শতাংশ = ৬০ × (৩/১০০) লিটার
= ১.৮ লিটার

মিশ্রণে চিনি আছে ১.৮ লিটার 
মিশ্রণে পানি আছে (৬০ - ১.৮) লিটার = ৫৮.২ লিটার

ধরি,
ক লিটার পানি বাষ্পীভূত করতে হবে।

১.৮/(৫৮.২ - ক) = ৫/৯৫
বা, ১৭১ = ২৯১ - ৫ক
বা, ৫ক = ২৯১ - ১৭১
বা, ৫ক = ১২০
∴ ক = ২৪

∴ ২৪ লিটার পানি বাষ্পিভূত হতে হবে।
৯,৮১০.
গ.সা.গু. দ্বারা কী বোঝায়?
  1. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  2. গরিষ্ঠ সাধারণ গুণিতক
  3. গরিষ্ঠ সাধারণ গুণ
  4. গরিষ্ঠ সাধারণ গুণাংক
ব্যাখ্যা
প্রশ্ন: গ.সা.গু. দ্বারা কী বোঝায়?

সমাধান:
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৯,৮১১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২,৩ ও ৪ ভাগশেষ থাকবে
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২,৩ ও ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
২৬ - ২ = ২৪,
৩৯ - ৩= ৩৬ এবং
৬৪ - ৪ = ৬০

 বৃহত্তম সংখ্যাটি হবে ২৪,৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

বৃহত্তম সংখ্যা = ১২
৯,৮১২.
সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ১,০০০ টাকা
  4. ঘ) ২,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?

সমাধান:
আসল P = ?
মুনাফার কমে r = (৬ - ৪)%
= ২%
= ২/১০০
= ১/৫০ 

বাৎসরিক আয় কমে বা 
মুনাফা কমে I = ২০ টাকা 

সময় n = ১ বছর 

আমরা জানি 
I = Pnr
P = I/nr
 = ২০/{১ × (১/৫০)}
=১০০০ টাকা 
৯,৮১৩.
মামুন, মারুফ একটি অংশীদারি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিযোগ করে। বছর শেষে তারা তাদের মুনাফা থেকে 900 টাকা গরিবদের দান করে দেয় এবং অবশিষ্ট মুনাফা মূলধন অনুপাতে ভাগ করে নেয়। মারুফের মুনাফা 2000 টাকা হলে, মােট মুনাফা কত?
  1. ক) 2900 টাকা
  2. খ) 5000 টাকা
  3. গ) 5900 টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মামুনঃমারুফ = 3:2 = x : 2000 = 3000 : 2000
মােট মুনাফা, 3000+2000+900 = 5900 টাকা।
৯,৮১৪.
দুইটি ভগ্নাংশের গুণফল ২১/৩২। এদের একটি ৩/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/২
  2. ৭/৪
  3. ১/৫
  4. ৪/৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২১/৩২। এদের একটি ৩/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২১/৩২
এবং, একটি ভগ্নাংশটি = ৩/৮

∴ অপর ভগ্নাংশটি = (২১/৩২) ÷ (৩/৮)
= (২১/৩২) × (৮/৩)
= (২১ × ৮)/(৩২ × ৩)
= ১৬৮/৯৬
= ৭/৪
৯,৮১৫.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৫৬০০ টাকার ৫ বছরের মুনাফা ১৪০০ টাকা হবে?
  1. ৫%
  2. ৯%
  3. ১০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৫৬০০ টাকার ৫ বছরের মুনাফা ১৪০০ টাকা হবে?

সমাধান,
দেওয়া আছে,
আসল, P = ৫৬০০ টাকা
মুনাফা, I = ১৪০০ টাকা
মুনাফার হার, r = নির্ণেয়
 সময়, n = ৫ বছর।

: আমরা জানি, I = Prn/১০০

বা, r = (I × ১০০)/Pn
বা, r =( ১৪০০ × ১০০)/(৫৬০০ × ৫)
বা, r = ৫

বার্ষিক মুনাফার হার r = ৫%
৯,৮১৬.
তরমুজ বিক্রেতা প্রতিটি তরমুজ ক্রয়মূল্যের চেয়ে ৪০% বেশি হিসেবে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে তার নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১৫% কমিশন দেয়। তরমুজ বিক্রেতার মোটের উপর শতকরা কত লাভ হয়?
  1. ১৯%
  2. ১২%
  3. ১৫%
  4. ২১%
ব্যাখ্যা
প্রশ্ন: তরমুজ বিক্রেতা প্রতিটি তরমুজ ক্রয়মূল্যের চেয়ে ৪০% বেশি হিসেবে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে তার নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১৫% কমিশন দেয়। তরমুজ বিক্রেতার মোটের উপর শতকরা কত লাভ হয়?

সমাধান:
ধরি,
প্রতিটি তরমুজের ক্রয়মূল্য = ১০০ টাকা
ক্রয়মূল্যের উপর ৪০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করলে,
নির্ধারিত বিক্রয়মূল্য = (১০০ + ১০০ এর ৪০%) টাকা
= (১০০ + ৪০) টাকা
= ১৪০ টাকা

আবার,
নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১৫% কমিশন = (১৪০ এর ১৫%) টাকা
= (১৪০ × ১৫/১০০) টাকা
= ২১ টাকা

∴ বিক্রয়মূল্য = (১৪০ - ২১) টাকা
= ১১৯ টাকা

∴ মোটের উপর শতকরা লাভ = (১১৯ - ১০০) টাকা
= ১৯ টাকা।
৯,৮১৭.
একটি লেবুর ক্রয়মূল্য ৪ টাকা। কত % লাভ করলে লেবুটির বিক্রয় মূল্য ৫ টাকা হবে ?
  1. ৫০ %
  2. ২০ %
  3. ২৫ %
  4. ৩০ %
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লেবুর ক্রয়মূল্য ৪ টাকা। কত % লাভ করলে লেবুটির বিক্রয় মূল্য ৫ টাকা হবে ?

সমাধান:
দেওয়া আছে,
লেবুর ক্রয়মূল্য = ৪ টাকা
লেবুর বিক্রয়মূল্য = ৫ টাকা

∴ লাভ = (৫ - ৪) টাকা
= ১ টাকা

অর্থাৎ, ৪ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = (১/৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = {(১/৪) × ১০০} টাকা
= ২৫ টাকা

∴ ২৫% লাভ করলে লেবুটির বিক্রয় মূল্য হবে ৫ টাকা।
৯,৮১৮.
দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে ২ জন
১ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)জন
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)/২ জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)/(২ × ৬) জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২ × ১৮)/(২ × ৬) জন
= ৬ জন 
৯,৮১৯.
১টি চেয়ার ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হয়। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চেয়ার ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হয়। চেয়ারটির ক্রয়মূল্য কত?

মনে করি,
চেয়ারটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৯০/১৫ টাকা
= ৬০০ টাকা।
৯,৮২০.
৪৮ টাকা দরে এক ডজন কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত  হবে?
  1. ৭২ টাকা
  2. ৮০ টাকা
  3. ৯৬ টাকা
  4. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ টাকা দরে এক ডজন কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত  হবে?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
ক্রয়মূল্য ৪৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৪৮)/১০০ টাকা
= ২৮৮/৫ টাকা

১ ডজন বা ১২ টি কলার বিক্রয়মূল্য = ২৮৮/৫ টাকা
১ টি কলার বিক্রয়মূল্য = ২৮৮/(৫ × ১২) টাকা
২০ টি কলার বিক্রয়মূল্য = (২৮৮ × ২০)/(৫ × ১২) টাকা
= ৯৬ টাকা
৯,৮২১.
দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ১০৮। একটি সংখ্যা ৫৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৮
  3. ১৬
  4. ২১
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ১০৮। একটি সংখ্যা ৫৪ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যা = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ৫৪ × ক = ৬ × ১০৮
⇒ ৫৪ × ক = ৬৪৮
⇒ ক = ৬৪৮/৫৪
∴ ক = ১২

অতএব, অপর সংখ্যাটি হলো ১২।

৯,৮২২.
২০ টাকায় ৪টি করে কলা ক্রয় করে ৬০০ টাকায় কতটি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৫৬ টি
  2. ৮৪ টি
  3. ৯৬ টি
  4. ৭০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ টাকায় ৪টি করে কলা ক্রয় করে ৬০০ টাকায় কতটি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৪টি কলার বিক্রয়মূল্য = ২০ × (১২৫/১০০) টাকা = ২৫ টাকা

এখন,
২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৪ টি কলা
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৪/২৫ টি কলা
∴ ৬০০ টাকায় বিক্রয় করতে হবে = (৪ × ৬০০)/২৫ = ৯৬ টি কলা


∴ ৬০০ টাকায় বিক্রয় করতে হলে ৯৬ টি কলা বিক্রি করতে হবে।

৯,৮২৩.
১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?
  1. ৪২
  2. ২৪
  3. ১৮
  4. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?

সমাধান:
১ ডজন = ১২টি

১২ টি কলার দাম = ৪ টাকা
১টি কলার দাম = ৪/১২ টাকা
৭২টি কলার দাম = (৪ × ৭২)/১২ টাকা
= ২৪ টাকা
৯,৮২৪.
a এর ১০% যদি b এর ২৫% এর সমান হয় এবং b = ১৬ হলে, তবে a এর মান কত?
  1. ৪০
  2. ২০
  3. ২.৫
ব্যাখ্যা

প্রশ্ন: a এর ১০% যদি b এর ২৫% এর সমান হয় এবং b = ১৬ হলে, তবে a এর মান কত?

সমাধান:
a এর ১০% = b এর ২৫%
বা, (১০a)/১০০ = (২৫b)/১০০
বা, ১০a = ২৫b
বা, ১০a = ২৫ × ১৬ [b = ১৬]
বা, a = (২৫ × ১৬)/১০
∴ a = ৪০ 

৯,৮২৫.
একটি আলমারি ও একটি টেলিভিশনের দামের অনুপাত ৫ : ৪ । যদি টেলিভিশনের থেকে আলমারির দাম ৮০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত?
  1. ২৪০০০ টাকা
  2. ৩২০০০ টাকা
  3. ১২০০০ টাকা
  4. ৩৬০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আলমারি ও একটি টেলিভিশনের দামের অনুপাত ৫ : ৪ । যদি টেলিভিশনের থেকে আলমারির দাম ৮০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত?

সমাধান:
ধরি,
আলমারির দাম = ৫ক টাকা 
টেলিভিশনের দাম = ৪ক টাকা 

প্রশ্নমতে,
৫ক - ৪ক = ৮০০০
বা, ক = ৮০০০

∴ টেলিভিশনের দাম = (৪ × ৮০০০) টাকা = ৩২০০০ টাকা 

৯,৮২৬.
নিচের কোন দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক?
  1. ১২, ১৮
  2. ১৬, ৩৫
  3. ২১, ২৮
  4. ২৭, ৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক?

সমাধান:
আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক (Common Factor) না থাকলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু) হবে ১।

এখানে, 
ক) ১২ = ১, ২, ৩, ৪, ৬, ১২ এবং ১৮ = ১, ২, ৩, ৬, ৯, ১৮।
এদের সাধারণ গুণনীয়ক ২, ৩, ৬; তাই এগুলো সহমৌলিক নয়।

খ) ১৬ = ১, ২, ৪, ৮, ১৬ এবং ৩৫ = ১, ৫, ৭, ৩৫।
এখানে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ এদের গ.সা.গু ১। সুতরাং ১৬ এবং ৩৫ পরস্পর সহমৌলিক।

গ) ২১ = ১, ৩, ৭, ২১ এবং ২৮ = ১, ২, ৪, ৭, ১৪, ২৮।
এখানে ৭ একটি সাধারণ গুণনীয়ক; তাই এগুলো সহমৌলিক নয়।

ঘ) ২৭ = ১, ৩, ৯, ২৭ এবং ৪৫ = ১, ৩, ৫, ৯, ১৫, ৪৫।
এখানে ৩ এবং ৯ সাধারণ গুণনীয়ক; তাই এগুলো সহমৌলিক নয়।

∴ সঠিক উত্তর হলো খ) ১৬, ৩৫

৯,৮২৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হল এবং প্রস্থ ১০% কমানো হল। ক্ষেত্রফল-
  1. ক) ২% কমবে
  2. খ) ২% বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১১০
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৯০
নতুন ক্ষেত্রফল = ৯৯০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৯০০ = ১০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (১০০ x ১০০)/১০০০০ = ১

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ১০-১০+ [১০ X (-১০)]/১০০
= -১

৯,৮২৮.
সরল সুদের হার শতকরা কত হলে কোন মূলধন ৬ বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?
  1. ১২.৫%
  2. ১৬.৬৭%
  3. ১৮%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত হলে কোন মূলধন ৬ বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি, আসল = ক টাকা
সুদাসল = ২ক
সুদের হার = R

সুদ = সুদে-আসল - আসল
= ২ক - ক = ক

আমরা জানি,
SI = PRT/১০০
⇒ ক = (ক × R × ৬)/১০০
⇒ ১ = (৬R)/১০০
⇒ R = ১০০/৬
∴ R = ১৬.৬৭

∴ সুদের হার = ১৬.৬৭%

৯,৮২৯.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৩৯। সংখ্যা দুইটি কত?
  1. ২০ এবং ২১
  2. ১৮ এবং ১৯
  3. ১৯ এবং ২০
  4. ২৩ এবং ২৪
ব্যাখ্যা
প্রশ: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৩৯। সংখ্যা দুইটি কত?

সমাধান:
মনে করি, ছোট সংখ্যাটি = ক
তাহলে, বড় সংখ্যাটি = ক + ১

শর্তমতে,
(ক + ১) - ক = ৩৯
⇒ ক + ২ক + ১ - ক = ৩৯ 
⇒ ২ক = ৩৯ - ১
⇒ ক = ৩৮/১
∴ ক = ১৯
∴ একটি সংখ্যা = ১৯
অপর সংখ্যা = ১৯ + ১ = ২০
৯,৮৩০.
চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৪% বাড়লো 
  2. ৭% কমলো
  3. ৬% বাড়লো
  4. ৪% কমলো
ব্যাখ্যা

প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
∴ ১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি 
∴ ৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০ × ৮০)/১০০ = ৯৬ টাকা চিনি

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা

৯,৮৩১.
একজন চাকরিজীবীর বেতনের ১/২০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
মোট ব্যায় = (১/২০) + (১/২) + (১/৫) = ১৫/২০ অংশ = ৩/৪অংশ 

বাকি থাকে = [১ - (৩/৪)]  = ১/৪ অংশ

শতকরা বাকী থাকে = [(১/৪) × ১০০]℅ = ২৫%
৯,৮৩২.
নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?
  1. ৫.২৫
  2. ৩ + √-৫
  3. - √২৫
  4. ২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:
• বাস্তব সংখ্যা: শূণ্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমনঃ ০, ১, ২, - ১, - ২, - √২, √৫ ইত্যাদি।

অপশন ক, গ, ঘ তিনটিই বাস্তব সংখ্যা।

কিন্তু,
অপশন (খ) এর ৩ + √-৫ একটি কাল্পনিক সংখ্যা। কারণ √-৫ বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।

৯,৮৩৩.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার ৩.৫গুণ বেশি। সংখ্যাটির অর্ধেকের মান কত?
  1. ২৬০
  2. ২৮০
  3. ৩৬০
  4. ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার ৩.৫গুণ বেশি। সংখ্যাটির অর্ধেকের মান কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ৫৬০ থেকে ক কম ৩৮০ থেকে ৩.৫ক বেশি

প্রশ্নমতে,
৫৬০ - ক = ৩৮০ + ৩.৫ক
⇒ ৪.৫ক = ৫৬০ - ৩৮০
⇒ ক = ১৮০/৪.৫
⇒ ক = ৪০

∴ সংখ্যাটি = ৫৬০ - ৪০ = ৫২০
∴ সংখ্যাটির অর্ধেকের মান = ৫২০/২
= ২৬০
৯,৮৩৪.
ফসল উৎপাদনের কাজে ব্যবহৃত ৬০ কেজির একটি মিশ্রণে মাটি ও গোবরের অনুপাত ৩ : ২। মিশ্রণে কত কেজি গোবর মিশালে অনুপাতটি ২ : ৩ হবে?
  1. ২০ কেজি
  2. ২৫ কেজি
  3. ৩০ কেজি
  4. ৩৫ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ফসল উৎপাদনের কাজে ব্যবহৃত ৬০ কেজির একটি মিশ্রণে মাটি ও গোবরের অনুপাত ৩ : ২। মিশ্রণে কত কেজি গোবর মিশালে অনুপাতটি ২ : ৩ হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫
মাটির পরিমাণ = ৬০ × (৩/৫) অংশ = ৩৬ কেজি
∴ গোবরের পরিমাণ = ৬০ × (২/৫) অংশ = ২৪ কেজি
ধরি,
ক কেজি গোবর মিশাতে হবে।

শর্তমতে,
৩৬/(২৪ + ক) = ২/৩
⇒ ৪৮ + ২ক = ১০৮
⇒ ২ক = ১০৮ - ৪৮
⇒ ২ক = ৬০
∴ ক = ৩০ কেজি

∴ ৩০ কেজি গোবর মিশাতে হবে।
৯,৮৩৫.
একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৬০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ২০ মিনিট দেরি হয় । আবার ৮০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত? 
  1. ১৩০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৪৮ কি.মি
  4. ১৭২ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৬০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ২০ মিনিট দেরি হয় । আবার ৮০ কি.মি/ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত? 

সমাধান: 
ধরি,
যাত্রা পথের দূরত্ব = ’ক’ কি.মি 
ঘণ্টায় ৬০ কি.মি বেগে ’ক’ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগে = ক/৬০ ঘণ্টা
আবার, ঘণ্টায় ৮০ কি.মি বেগে ’ক’ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগে = ক/৮০ ঘণ্টা 
∴ সময়ের পার্থক্য = (২০ + ১০) মিনিট = ৩০ মিনিট 
= (৩০/৬০) ঘণ্টা = ১/২ ঘণ্টা 

প্রশ্নমতে, 
(ক/৬০) - (ক/৮০) = ১/২ 
বা, (৪ক - ৩ক)/২৪০ = ১/২ 
বা, ক/২৪০ = ১/২ 
বা, ২ক = ২৪০  
বা, ক = ২৪০/২ 
∴ ক = ১২০ কি.মি 

∴ যাত্রা পথের দূরত্ব = ১২০ কি.মি ।
৯,৮৩৬.
এক ডজন তরমুজের বিক্রয়মূল্যে এক কুড়ি তরমুজ ক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩৩.৩৩%
  2. ৪০%
  3. ৬৬.৬৭%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন তরমুজের বিক্রয়মূল্যে এক কুড়ি তরমুজ ক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২ টি এবং ১ কুড়ি = ২০ টি

দেওয়া আছে,
২০টি তরমুজের ক্রয়মূল্য = ১২টি তরমুজের বিক্রয়মূল্য
তাহলে, লাভ = ২০ - ১২ = ৮ টি তরমুজের মূল্য

∴ শতকরা লাভ = (৮/১২) × ১০০
= ৬৬.৬৭%
৯,৮৩৭.
২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর যত টাকা লাভ আসবে একই মুনাফা পেতে হলে কত হার সুদে সরল মুনাফায় বিনিয়োগ করতে হবে?
  1. ১০.৫%
  2. ১১%
  3. ১১.৫%
  4. ১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর যত টাকা লাভ আসবে একই মুনাফা পেতে হলে কত হার সুদে সরল মুনাফায় বিনিয়োগ করতে হবে?

সমাধান: 
এখানে,
P = 2500
r = 10% = 1/10
n = 2

আমরা জানি,
সবৃদ্ধি মূল C = P(1 + r)n
= 2500(1 + 1/10)2
= 3025

লাভ = 3025 - 2500 = 525 টাকা

সরল মুনাফার ক্ষেত্রে,
ধরি,
মুনাফার হার = r%
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
= {525/(2500 × 2)} × 100%
= 10.5%
৯,৮৩৮.
একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?
  1. ১০৫০ টাকা 
  2. ১২০০ টাকা 
  3. ২১০০ টাকা
  4. ২৪০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৪০)/৮০ টাকা 
= ১০৫০ টাকা 

এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য = (১০৫০ × ২) টাকা
= ২১০০ টাকা
৯,৮৩৯.
কোন সংখ্যা ঐ সংখ্যার 30% অপেক্ষায় 70 বেশি। সংখ্যাটি কত?
  1. 105
  2. 100
  3. 94
  4. 89
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা ঐ সংখ্যার 30% অপেক্ষায় 70 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x = x এর 30% +70
⇒ x = (30x/100) + 70
⇒ x = (3x/10) + 70
⇒ x - 3x/10 = 70
⇒ 7x/10 = 70
⇒ x = 700/7
∴ x = 100
৯,৮৪০.
কোন পরীক্ষায় ৭৫% ছাত্র গণিতে কৃতকার্য হয়েছে। গণিতে অকৃতকার্যের সংখ্যা মোট ৮০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩২০ জন
  2. ৩০০ জন
  3. ৩৫০জন
  4. ৩৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% ছাত্র গণিতে কৃতকার্য হয়েছে। গণিতে অকৃতকার্যের সংখ্যা মোট ৮০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
গণিতে কৃতকার্য হয়েছে = ৭৫%
∴ গণিতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৭৫)% = ২৫%

২৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/২৫ জন
∴ ৮০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৮০)/২৫ জন
= ৮০০০/২৫ জন = ৩২০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৩২০ জন।

৯,৮৪১.
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?
  1. ক) ৯৯৮
  2. খ) ৯৮৮
  3. গ) ৮৯৯
  4. ঘ) ৮৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?

সমাধান:
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য = ৯৯৯ - ১০০ = ৮৯৯
৯,৮৪২.
দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এর অনুপাত ৩ : ১। প্রথম ছাত্র ৫ নম্বর কম ও দ্বিতীয় ছাত্র ১০ নম্বর বেশি পেলে তাদের অনুপাত হবে ২ : ১। তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য কত?
  1. ২৫
  2. ৩৫
  3. ৪০
  4. ৫০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এর অনুপাত ৩ : ১। প্রথম ছাত্র ৫ নম্বর কম ও দ্বিতীয় ছাত্র ১০ নম্বর বেশি পেলে তাদের অনুপাত হবে ২ : ১। তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
তাদের নম্বর যথাক্রমে ৩ক ও ক

প্রশ্নমতে,
৩ক - ৫ : ক + ১০ = ২ : ১
বা, ৩ক - ৫ = ২ক + ২০
বা, ৩ক - ২ক = ২০ + ৫
∴ ক = ২৫

প্রথম ছাত্রের নম্বর = (২৫ × ৩) = ৭৫
দ্বিতীয় ছাত্রের নম্বর = ২৫
নম্বরের পার্থক্য = ৭৫ - ২৫ = ৫০

৯,৮৪৩.
2x - y = 6 এবং x - y = 2 হলে x ও y এর অনুপাত কত?
  1. ক) 4 : 3
  2. খ) 2 : 1
  3. গ) 1 : 2
  4. ঘ) 3 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - y = 6 এবং x - y = 2 হলে x ও y এর অনুপাত কত?

সমাধান:
2x - y = 6 ....... (1)
x - y = 2 .........(2)

1 থেকে 2 বিয়োগ করে পাই,
2x - y - x + y = 4
x = 4
∴ y = 2

∴ x : y = 4 : 2 = 2 : 1
৯,৮৪৪.
৩০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৩৬ লিটার
  2. ৪০ লিটার
  3. ৫০ লিটার
  4. ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৩০ এর ৭/১০ = ২১ লিটার
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৩০ এর ৩/১০ = ৯ লিটার

ধরি,
পেট্রোল মিশাতে হবে = ক লিটার

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
বা, ২৭ + ৩ক = ১৪৭
বা, ৩ক = ১৪৭ - ২৭
বা, ৩ক = ১২০
∴ ক = ৪০ লিটার
৯,৮৪৫.
১ থেকে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৩৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৩৯(৩৯ + ১)/২
 = ৩৯ × ২০ 

১ থেকে ৩৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৩৯ × ২০)/৩৯
 = ২০
৯,৮৪৬.
কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৪ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ০
  4. ঘ) ৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে,
বা, ২ক + ৪ = ক + ৭
বা, ক = ৩
∴ সংখ্যাটি ৩

৯,৮৪৭.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ১৬%
  3. গ) ৮%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
ধরি, আসল ক টাকা
সুতরাং, সুদাসল ৪ক টাকা
সুদ = (৪ক - ক) = ৩ক টাকা
সুতরাং, সুদের হার = (সুদ × ১০০) / (আসল × সময়)
= (৩ক × ১০০) / (ক × ২৫)
= ১২%
৯,৮৪৮.
√(- 18) × √(- 2) = কত?
  1. - 6
  2. 6i
  3. - 6i
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 18) × √(- 2) = কত?

সমাধান:
√- 18 × √- 2
= √{18(i2)} × √{2(i2)} [i2 = - 1]
= 3√(2)i × √(2)i
= 3 × 2 × i2
= 6 × (- 1)
= - 6

৯,৮৪৯.
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৩ । ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ২৭
  3. ৩১
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৩ । ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
এবং ছোট সংখ্যাটি = খ

১ম শর্তমতে,
(ক/২) + (খ/২) = ৫১
⇒ (ক + খ)/২ = ৫১
∴ ক + খ = ১০২ ......... (১)

২য় শর্তমতে,
(ক - খ)/৪ = ১৩ 
⇒ ক - খ  = ৫২ ....... (২)

(১) নং +  (২)নং ⇒
ক + খ + ক - খ= ১০২ + ৫২ 
⇒ ২ক = ১৫৪
⇒ ক = ৭৭

ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
খ = ১০২ - ৭৭ = ২৫

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি ২৫
৯,৮৫০.
√3/(√6 + √3) = ?
  1. √3 - √2
  2. √3 + √2
  3. √2 + 1
  4. √2 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: √3/(√6 + √3) = ?

সমাধান:
√3/(√6 + √3)
= √3/{√3(√2 + 1)}
= 1/(√2 + 1)
= (√2 - 1)/(√2 + 1)(√2 - 1)
= (√2 - 1)/{(√2)2 - 12}
= (√2 - 1)/(2 - 1)
= (√2 - 1)/1
= (√2 - 1)
৯,৮৫১.
৩৬ লিটার সিরকায়, চিনি ও পানির অনুপাত ৪ : ৫। দ্রবণে যদি আরো ৬ লিটার পানি যোগ করা হয়, তাহলে নতুন দ্রবণে পানি ও চিনির অনুপাত কত হবে?
  1. ১১ : ৪
  2. ১২ : ৭
  3. ১৩ : ৮
  4. ১৫ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ লিটার সিরকায়, চিনি ও পানির অনুপাত ৪ : ৫। দ্রবণে যদি আরো ৬ লিটার পানি যোগ করা হয়, তাহলে নতুন দ্রবণে পানি ও চিনির অনুপাত কত হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ৪ + ৫ = ৯
সিরকায় চিনি আছে = ৩৬ × (৪/৯) = ১৬  লিটার
সিরকায় পানি আছে = ৩৬ × (৫/৯) = ২০ লিটার
৬ লিটার পানি যোগ করলে পানির পরিমাণ হবে = ২০ + ৬ = ২৬ লিটার

∴ নতুন দ্রবণে পানি ও চিনির অনুপাত = ২৬ : ১৬ 
= ১৩ : ৮
৯,৮৫২.
১০ জন লোক একত্রে একটি কাজ শুরু করলো। কিন্তু কিছুদিন পর ৪ জন লোক চলে গেলো। ফলে যে কাজটি ৪০ দিনে শেষ হওয়ার কথা ছিলো তা ৫০ দিনে শেষ হলো। কাজটি শুরুর কতদিন পর ৪ জন লোক চলে গিয়েছিলো?
  1. ১৫ দিন
  2. ২১ দিন
  3. ২৫ দিন
  4. ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন লোক একত্রে একটি কাজ শুরু করলো। কিন্তু কিছুদিন পর ৪ জন লোক চলে গেলো। ফলে যে কাজটি ৪০ দিনে শেষ হওয়ার কথা ছিলো তা ৫০ দিনে শেষ হলো। কাজটি শুরুর কতদিন পর ৪ জন লোক চলে গিয়েছিলো?

সমাধান:
১০ জন লোক ৪০ দিনে করে কাজের = ১ অংশ
১ জন লোক ১ দিনে করে কাজের = ১/(৪০ × ১০) = ১/৪০০ অংশ

ধরি,
ক দিন পর ৪ জন লোক চলে গিয়েছিলো।
তাহলে,
{(১০ × ক)/৪০০} + {৬ × (৫০ - ক)/৪০০} = ১
⇒ (ক/৪০) + {(৩০০ক - ৬ক)/৪০০} = ১
⇒ (ক/৪০) + {২(১৫০ক - ৩ক)/৪০০} = ১
⇒ (ক/৪০) + {(১৫০ক - ৩ক)/২০০} = ১
⇒ {(৫ক + ১৫০ - ৩ক)/২০০} = ১
⇒ ২ক = ২০০ - ১৫০
⇒ ২ক = ৫০
∴ ক = ২৫
৯,৮৫৩.
একজন ঘড়ি বিক্রেতা 1400 টাকা ‍দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (25/2)% লাভ হবে?
  1. 1555 টাকা
  2. 1775 টাকা
  3. 1557 টাকা
  4. 1575 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঘড়ি বিক্রেতা 1400 টাকা ‍দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (25/2)% লাভ হবে?

সমাধান: 
(25/2)% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + (25/2) টাকা 
= 225/2 টাকা

 ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য =225/2 টাকা 
 ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য = 225/(2 × 100) টাকা
 ক্রয়মূল্য 1400 টাকা হলে বিক্রয়মূল্য = (225 × 1400)/(2 × 100) টাকা
= 1575 টাকা
৯,৮৫৪.
0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
  1. 3147
  2. 2287
  3. 2987
  4. 2187
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

সমাধান:
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = 3210
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা =1023

 বিয়োগফল = 3210 - 1023 = 2187
৯,৮৫৫.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৯০০ টাকায় পূর্বাপেক্ষা ৬ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল? 
  1. ক) ২০ টাকা 
  2. খ) ২৫ টাকা 
  3. গ) ৩০ টাকা 
  4. ঘ) ৩৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৯০০ টাকায় পূর্বাপেক্ষা ৬ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল? 

সমাধান: 
২০% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
 বর্তমান মূল্য ৯০০ টাকা হলে পূর্বমূল্য (৯০০ × ১০০)/১২০
= ৭৫০ টাকা 

৬ কেজি চালের পূর্বমূল্য= ৯০০ - ৭৫০ = ১৫০ টাকা
১ কেজি চালের পূর্বমূল্য ১৫০/৬ = ২৫ টাকা

∴ ১ কেজি চালের পূর্বমূল্য ২৫ টাকা
৯,৮৫৬.
পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
  1. ক) ২৭ এবং ২৮
  2. খ) ২৬ এবং ২৭
  3. গ) ২৮ এবং ২৯
  4. ঘ) ২৫ এবং ২৬
ব্যাখ্যা
ছোটো সংখ্যাটি = (৫৩ - ১)/২ = ২৬ এবং বড় সংখ্যাটি = (৫৩ + ১)/২ = ২৭
৯,৮৫৭.
একটি পণ্য ২৫০ টাকায় বিক্রয় করলে ৩৫ টাকা ক্ষতি হয়, পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ৫০ টাকা লাভ হবে?
  1. ৩০০
  2. ৩৩৫
  3. ৩৭৫
  4. ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২৫০ টাকায় বিক্রয় করলে ৩৫ টাকা ক্ষতি হয়, পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ৫০ টাকা লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
ক্রয়মূল্য = ২৫০ + ৩৫ = ২৮৫ টাকা

বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
= ২৮৫  + ৫০
=৩৩৫ টাকা।

অর্থাৎ, ৩৩৫ টাকয় বিক্রয় করলে ৫০ টাকা লাভ হবে।
৯,৮৫৮.
৫, ১৩, ১৫ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ৩৫
  2. ৩৭
  3. ৩৯
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১৩, ১৫ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান: 
ধরি,
৪র্থ সমানুপাতিক = x
∴ ১ম : ২য় = ৩য় : ৪র্থ
⇒ ৫ : ১৩ = ১৫ : x
⇒ ৫/১৩ = ১৫/x
⇒ ৫x = ১৫ × ১৩
⇒ x = ১৯৫/৫
∴ x = ৩৯
৯,৮৫৯.
মা ও কন্যার বয়সের সমষ্টি ৪০ বছর। মাতার বয়স কন্যার ৪ গুণ। পাঁচ বছর পর কন্যার বয়স কত হবে?
  1. ১৫ বছর
  2. ১১ বছর
  3. ১৩ বছর
  4. ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও কন্যার বয়সের সমষ্টি ৪০ বছর। মাতার বয়স কন্যার ৪ গুণ। পাঁচ বছর পর কন্যার বয়স কত হবে?

সমাধান: 
ধরি,
কন্যার বয়স = ক
মাতার বয়স = ৪ক

∴ ৪ক + ক = ৪০
ক = ৮ বছর।

পাঁচ বছর পর কন্যার বয়স হবে = ৮ + ৫ = ১৩ বছর।
৯,৮৬০.
(০.৪ × ০.০৫ × ০.০৩)/০.০২ = ?
  1. ০.৩
  2. ০.০৩
  3. ০.০০৩
  4. ০.০০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০৩)/০.০২ = ?

সমাধান:
(০.৪ × ০.০৫ × ০.০৩)/০.০২
= ০.০০০৬০/০.০২
= ৬০/২০০০
= ০.০৩
৯,৮৬১.
জাফর সাহেব ১০৮০০ টাকা তার তিন ছেলের মধ্যে ৩ : ৪ : ৫। তার দ্বিতীয় পুত্র ১০০০ টাকা নিজের কাছে রেখে ৬০০ টাকা তার স্ত্রীর কাছে দিল এবং অবশিষ্ট টাকা তার দুই কন্যার মধ্যে ১১ : ৯ অনুপাতে ভাগ করে দিলে তার ২য় কন্যা কত টাকা পাবে?
  1. ৭০০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জাফর সাহেব ১০৮০০ টাকা তার তিন ছেলের মধ্যে ৩ : ৪ : ৫। তার দ্বিতীয় পুত্র ১০০০ টাকা নিজের কাছে রেখে ৬০০ টাকা তার স্ত্রীর কাছে দিল এবং অবশিষ্ট টাকা তার দুই কন্যার মধ্যে ১১ : ৯ অনুপাতে ভাগ করে দিলে তার ২য় কন্যা কত টাকা পাবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ৩ + ৪ + ৫ = ১২
জাফর সাহেবের ২য় সন্তান পাবে = ১০৮০০ × (৪/১২) = ৩৬০০ টাকা
নিজের কাছে রেখে দেয়ার পর এবং স্ত্রীকে দেয়ার পর ২য় সন্তানের অবশিষ্ট ছিল = ৩৬০০ - ১০০০ - ৬০০ = ২০০০ টাকা

২য় অনুপাতের যোগফল = ১১ + ৯ = ২০
∴ ২য় সন্তানের ২য় কন্যা পাবে = ২০০০ × (৯/২০) টাকা
= ৯০০ টাকা
৯,৮৬২.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 
  1. ১২ টাকা
  2. ১৬ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
ধরি, 
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা 

প্রশ্নমতে, 
x + x + (x - ২০) = ২৮০ 
বা, x + x + x - ২০ = ২৮০ 
বা, ৩x = ২৮০ + ২০ 
বা, ৩x = ৩০০ 
বা, x = ৩০০/৩ 
∴ x = ১০০ 

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০) 
= ১০০ : ১০০ : (১০০ - ২০) 
= ১০০ : ১০০ : ৮০ 
= ৫ : ৫ : ৪ 
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪)
= ১৪ 

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা 
= ১৬ টাকা ।
৯,৮৬৩.
২০/২১ এর মধ্যে ২/৭ কত বার আছে?
  1. ৭/৩ বার
  2. ১৭/৪ বার
  3. ১০/৩ বার
  4. ১৩/৩ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০/২১ এর মধ্যে ২/৭ কত বার আছে?

সমাধান:
এখানে
(২০/২১) ÷ ( ২/৭)
= (২০/২১) × (৭/২)
= ১০/৩

২০/২১ এর মধ্যে ২/৭ আছে ১০/৩ বার।
৯,৮৬৪.
বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
  1. ক) ১২৫ টাকা
  2. খ) ৮৫ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?

সমাধান:
এখানে,
আসল = ৫০০ টাকা
সুদের হার = ৫% = ৫/১০০ = ১/২০ টাকা
সময় = ৩ বছর

আমরা জানি,
মুনাফা = আসল × সময় × সুদের হার 
= ৫০০ × ৩ × ১/২০
= ৭৫ টাকা

∴ সরল মুনাফা = ৭৫ টাকা
৯,৮৬৫.
If a pen is sold at taka 55 it makes a profit of 10%. What is its purchase cost?
  1. ক) 50
  2. খ) 110
  3. গ) 45
  4. ঘ) 60
ব্যাখ্যা
Question: If a pen is sold at taka 55 it makes a profit of 10%. What is its purchase cost?

Solution: 
10% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + 10 = 110 টাকা 

বিক্রয়মূল্য 110 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100/110 টাকা 
বিক্রয়মূল্য 55 টাকা হলে ক্রয়মূল্য = 100 × 55/110 টাকা 
= 50 টাকা 
৯,৮৬৬.
30% of 10 is 10% of = ?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 30
  4. ঘ) 40
ব্যাখ্যা

30 % of 10 = 10% of x
Or, (30 × 10)/100 = x/10
Or, 3 = x/10
Or, x = 30

৯,৮৬৭.
১০% মুনাফায় কত টাকার ৫ বছরের মুনাফা ২৫০০ টাকা হবে?
  1. ৩০০০ টাকা
  2. ৩৫০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% মুনাফায় কত টাকার ৫ বছরের মুনাফা ২৫০০ টাকা হবে?

দেওয়া আছে,
সরল মুনাফা, I = ২৫০০ টাকা
সময়, n = ৫ বছর
সুদের হার, r = ১০/১০০ = ১/১০

আমরা জানি,
সরল মুনাফা,I = Pnr
⇒ ২৫০০ = P × ৫ × (১/১০)
⇒ ২৫০০ = P/২
⇒ p =২৫০০ × ২
∴ P = ৫০০০ টাকা
৯,৮৬৮.
টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১৩ বছর, বাবার বয়স ৫২ বছর হলে বোনের বয়স কত?
  1. ২৫ বছর 
  2. ২৬ বছর 
  3. ২৭ বছর 
  4. ২৮ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১৩ বছর, বাবার বয়স ৫২ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
 টিপুর বয়স=ক = ১৩ বছর 
টিপুর বোনের বয়স= খ বছর 
টিপুর বাবার বয়স = গ  = ৫২বছর 

সমানুপাতীর সূত্রানুসারে 
ক : খ = খ : গ 
ক/খ = খ /গ 
= ক × গ 
খ = √(১৩ × ৫২) 
খ = √৬৭৬
খ = ২৬

টিপুর বোনের বয়স = ২৬ বছর
৯,৮৬৯.
কোনো আসল 2 বছরের মুনাফা- আসলে 7000 টাকা হয়। মুনাফা আসলের 2/5 অংশ হলে মুনাফা হার কত?
  1. 22%
  2. 27%
  3. 20%
  4. 15%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল 2 বছরের মুনাফা- আসলে 7000 টাকা হয়। মুনাফা আসলের 2/5 অংশ হলে মুনাফা হার কত?

সমাধান:
ধরি,
আসল = 5x
∴ মুনাফা = (2/5) × 5x  টাকা
= 2x টাকা

প্রশ্নমতে,
5x + 2x = 7000
⇒ 7x = 7000
⇒ x = 1000

∴ আসল = (5 × 1000) = 5000 টাকা

এবং মুনাফা = (2 × 1000) = 2000 টাকা

∴ 5000 টাকায় 2 বছরের মুনাফা = 2000 টাকা
∴ 1 টাকায় 1 বছরের মুনাফা = 2000/(5000 × 2) টাকা
∴ 100 টাকায় 1 বছরের মুনাফা  = (2000 × 100)/(5000 × 2) = 20 টাকা

∴ সুদের হার = 20%

৯,৮৭০.
অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা


৯,৮৭১.
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৭২৫ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭২৬ টাকা
  4. ঘ) ৭২১ টাকা
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, 
আমরা জানি,
মুনাফা - আসল = মুনাফা + আসল 
=> C = I + P
=> C = Pnr/100 + P
=> C = P(1 + nr/100)
=> 826 = P{(100 + 4.5 × 4)/100}
=> 826 = P(118/100)
=> P = 82600/118
=> P = 700
 
অতএব, আসল ৭০০ টাকা। 
৯,৮৭২.
৯, ০, ৭, ৮ এর গড় কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ০, ৭, ৮ এর গড় কত?

সমাধান:
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
৯,৮৭৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয়, তবে বড় সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ২৫
  3. গ) ২৬
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

বড় সংখ্যাটি = (৪৭ + ১) / ২ = ২৪

৯,৮৭৪.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৬
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য ক মিটার
∴ ক - ক/৪ - ৩ক/৫ = ৩
⇒ ২০ক - ৫ক - ১২ক = ৬০
⇒ ৩ক = ৬০
∴ ক = ২০
৯,৮৭৫.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৭। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫ : ৮ হয়। সংখ্যা দুইটি কত?
  1. ৮ ও ১৪
  2. ১০ ও ১৬
  3. ১২ ও ১৮
  4. ১২ ও ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৭। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫ : ৮ হয়। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৪ক ও ৭ক

শর্তমতে,
(৪ক + ৩) : (৭ক + ৩) = ৫ : ৮
⇒ ৩৫ক + ১৫ = ৩২ক + ২৪
⇒ ৩৫ক - ৩২ক = ২৪ - ১৫
⇒ ৩ক = ৯
∴ ক = ৩

∴ সংখ্যা দুইটি যথাক্রমে (৪ × ৩) = ১২ ও (৭ × ৩) = ২১
৯,৮৭৬.
যদি জ্বালানী তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেল ব্যবহার শতকরা কত ভাগ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি জ্বালানী তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেল ব্যবহার শতকরা কত ভাগ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫/১২৫ টাকা
১০০ টাকায় ব্যবহার কমাতে হবে (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
৯,৮৭৭.
দুইটি সংখ্যার গ.সা.গু ১২ ও অন্তর ২৪। ক্ষুদ্রতম সংখ্যা যুগল নির্ণয় করুন?
  1. ক) ১২,২৪
  2. খ) ৩২,২৪
  3. গ) ৪৬,৩৪
  4. ঘ) ১২,৩৬
ব্যাখ্যা
প্রদত্ত শর্তানুযায়ী গ ও ঘ অপশনে শুধু অন্তর ২৪ হয়।আবার যেহেতু সংখ্যাদ্বয়ের গ.সা.গু ১২, তাই সংখ্যাদ্বয় অবশ্যই ১২ দিয়ে বিভাজ্য হবে। এখানে গ অপশন ১২ দিয়ে বিভাজ্য নয়, ঘ অপশন বিভাজ্য।
৯,৮৭৮.
৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?
  1. ক) ০.৮ : ০.৯
  2. খ) ১৬ : ১৮
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন : ৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?

সমাধান : 
ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
সুতরাং ৮ : ৯ এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = ৯ : ৮
৯,৮৭৯.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
  1. ৩/৪
  2. ২/৩
  3. ২/৫
  4. ৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 
 
সমাধান: 
ভগ্নাংশটির লব x হলে হর হবে (৭ - x) 
∴ ভগ্নাংশটি = x/(৭ - x) 
 
শর্তমতে, 
x + ১ = ৭ - x 
বা, x + x = ৭ - ১ 
বা, ২x = ৬ 
বা, x = ৬/২ 
∴ x = ৩ 
 
∴ নির্ণেয় ভগ্নাংশটি = ৩/(৭ - ৩)  
= ৩/৪ ।
৯,৮৮০.
একটি বই এর বিক্রয়মূল্য ১২০০ টাকা। বইটি বিক্রয় করলে ২০% লাভ হয়। যদি দোকনদার বই বিক্রয়ের সময় ১৫% ডিসকাউন্ট দেয় তাহলে শতকরা কত টাকা লাভ থাকবে?
  1. ২%
  2. ৩%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই এর বিক্রয়মূল্য ১২০০ টাকা। বইটি বিক্রয় করলে ২০% লাভ হয়। যদি দোকনদার বই বিক্রয়ের সময় ১৫% ডিসকাউন্ট দেয় তাহলে শতকরা কত টাকা লাভ থাকবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/১২০ = ১০০০ টাকা

এখন,
১৫% ডিসকাউন্ট দিলে বিক্রয়মূল্য = ১২০০ - (১২০০ এর ১৫%) টাকা
= ১২০০ - ১৮০ টাকা
= ১০২০ টাকা

তাহলে, লাভ থাকে = (১০২০ - ১০০০) = ২০ টাকা

১০০০ টাকায় লাভ হয় = ২০ টাকা
১ টাকায় লাভ হয় = (২০/১০০০) টাকা
১০০ টাকায় লাভ হয় = (২০ × ১০০)/১০০০ টাকা
= ২%

∴ শতকরা লাভ থাকবে ২%।
৯,৮৮১.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. abcd 
  2. abcd + 1
  3. abcd - 1
  4. abc + d
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৯,৮৮২.
৪০ এর ১৫% কত?
  1. ৬০
ব্যাখ্যা
৪০ এর ১৫% = ৪০ × ১৫/১০০ = ৬
৯,৮৮৩.
নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ১/৪
  2. খ) ৫/৮
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা
৪, ৮, ১২ ও ১৫ এর ল. সা. গু = ১২০
এখন,
১/৪ = (১ × ১২০)/(৪ × ১২০) = ৩০/১২০
৫/৮ = (৫ × ১২০)/(৮ × ১২০) = ৭৫/১২০
৭/১২ = (৭ × ১২০)/(১২ × ১২০) = ৭০/১২০
১১/১৫ = (১১ × ১২০)/(১৫ × ১২০) = ৮৮/১২০
৯,৮৮৪.
১০ টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। ১ম ৫ টির যোগফল ৭৫ হলে, শেষ ৫ টির যোগফল কত হবে?
  1. ৮০
  2. ৯০
  3. ১০০
  4. ১০৫
ব্যাখ্যা
শেষ পাঁচটির যোগফল = ৭৫ + (৫ × ৫) = ৭৫ + ২৫ = ১০০
৯,৮৮৫.
a : b = 2 : 3 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত?
  1. ক) 10 : 15 : 18
  2. খ) 18 : 15 : 10
  3. গ) 10 : 15 : 16
  4. ঘ) 10 : 12 : 18
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 2 : 3 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত?

সমাধান:
a : b = 2 : 3 = 10 : 15 [5 দ্বারা গুণ করে]
b : c = 5 : 6 = 15 : 18 [ 3 দ্বারা গুণ করে]
∴ a : b : c = 10 : 15 : 18
৯,৮৮৬.
৪০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 400 মিটার
বেগ = 72 কিমি/ঘণ্টা
= 72 × (1000/3600)  মিটার/সেকেন্ড
= 20 মিটার/সেকেন্ড 

ট্রেন সেতু অতিক্রম করার সময় যে দূরত্ব অতিক্রম করে = বেগ × সময় = 20 × 25 = 500 মিটার

∴ সেতুর দৈর্ঘ্য = মোট দূরত্ব - ট্রেনের দৈর্ঘ্য
= 500 − 400
= 100 মিটার

৯,৮৮৭.
দুইটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৪৫
  4. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, 
বড় সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ২০ = x এর ২০% 
বা, x - ২০ = (২০x)/১০০
বা, ১০০x - ২০০০ = ২০x 
বা, ১০০x - ২০x = ২০০০
বা, ৮০x = ২০০০ 
বা, x = ২০০০/৮০ 
∴ x = ২৫

∴ বড় সংখ্যাটি = ২৫। 
৯,৮৮৮.
তিনটি সংখ্যার অনুপাত ৩ঃ৫ঃ৬ এবং ১ম দু'টি সংখ্যার বর্গের অন্তর ৪০০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা তিনটি ৩a, ৫a, ৬a
∴ (৫a) - (৩a) = ৪০০
বা, ২৫a - ৯a = ৪০০
বা, ১৬a = ৪০০
বা, a = ২৫
∴ a = ৫
∴ বৃহত্তম সংখ্যাটি = ৬a
= ৬×৫
= ৩০

৯,৮৮৯.
বার্ষিক মুনাফা ১২.১০% থেকে কমে ১০.৮৫% হওয়ায়  কৃষকের আয় ৩ বছরে ২১০ টাকা কমে গেছে। তার মূলধন কত টাকা?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৫২০০ টাকা
  3. গ) ৫৩০০ টাকা
  4. ঘ) ৫৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ১২.১০% থেকে কমে ১০.৮৫% হওয়ায়  কৃষকের আয় ৩ বছরে ২১০ টাকা কমে গেছে। তার মূলধন কত টাকা?

সমাধান:
মুনাফার হারের পার্থক্য = (১২.১০ - ১০.৮৫)%
= ১.২৫%

৩ বছরের মুনাফা কমেছে = ২১০ টাকা
১ বছরের মুনাফা কমেছে = ২১০/৩ = ৭০ টাকা

ধরি,
মূলধন ১০০ টাকা

১.২৫ টাকা মুনাফা কমে যখন মূলধন = ১০০ টাকা।
∴ ১ টাকা মুনাফা কমে যখন মূলধন = ১০০/১.২৫ টাকা
∴ ৭০ টাকা মুনাফা কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১.২৫ টাকা
= ৫৬০০ টাকা।
৯,৮৯০.
৩০০টি ডিম কেনা হয়েছিল। পরীক্ষায় দেখা গেল ১৫টি ডিম খারাপ। শতকরা কতগুলো ডিম ভালো আছে?
  1. ৯২%
  2. ৯৮%
  3. ৯০%
  4. ৯৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০টি ডিম কেনা হয়েছিল। পরীক্ষায় দেখা গেল ১৫টি ডিম খারাপ। শতকরা কতগুলো ডিম ভালো আছে?

সমাধান:
দেওয়া আছে,
মোট ডিম কেনা হয়েছে = ৩০০টি
খারাপ ডিম = ১৫টি

∴ ভালো ডিম = মোট ডিম - খারাপ ডিম
= (৩০০ - ১৫) টি 
= ২৮৫টি

∴ শতকরা ভালো ডিম = (ভালো ডিম/মোট ডিম) × ১০০%
= (২৮৫/৩০০) × ১০০%
= ৯৫% 

সুতরাং, শতকরা ৯৫% ডিম ভালো আছে।

৯,৮৯১.
যদি 2, 64, 86, এবং d সমানুপাতিক হয়, তাহলে d এর মান কত?
  1. 2767
  2. 2752
  3. 2762
  4. 2757
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2, 64, 86, এবং d সমানুপাতিক হয়, তাহলে d এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2, 64, 86, এবং d

আমরা জানি,
চারটি সংখ্যা সমানুপাতিক হলে,
a : b = c : d
⇒ a/b = c/d
⇒ 2/64 = 86/d
⇒ 1/32 = 86/d
⇒ d = 86 × 32
∴ d = 2752
৯,৮৯২.
√49​ + √25​ এর মান কত?
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: √49​ + √25​ এর মান কত?

সমাধান:
√49=7 এবং √25 = 5
অতএব, √49​ + √25 = 7 + 5 = 12
৯,৮৯৩.
বার্ষিক সুদের হার কত হলে ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ১০২৫ টাকা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক সুদের হার কত হলে ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ১০২৫ টাকা হবে?

সমাধান:
এখানে,
আসল P =১০০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার = r 

∴ চক্রবৃদ্ধি সুদাসল  = P(১ + r)n 
⇒ ১০০০০× (১ + r/১০০) = ১০০০০ + ১০২৫ 
⇒ ১০০০০ × {(১০০ + r)/১০০} = ১১০২৫
⇒ {১০০০০ × (১০০ + r)}/১০০০০ = ১১০২৫
⇒ (১০০ + r) = ১১০২৫
⇒ ১০০ + r = ১০৫
∴ r =  ৫ 
৯,৮৯৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ৮। যদি একটি সংখ্যা অপরটির তিন-চতুর্থাংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৩২
  3. ৩৬
  4. ৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ৮। যদি একটি সংখ্যা অপরটির তিন-চতুর্থাংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বৃহত্তম সংখ্যাটি = ৪ক
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ক (যেহেতু একটি অপরটির তিন-চতুর্থাংশ)

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪ক × ৩ক = ৯৬ × ৮
⇒ ১২ক = ৭৬৮
⇒ ক = ৭৬৮/১২
⇒ ক = ৬৪
⇒ ক = √৬৪
∴ ক = ৮

বৃহত্তম সংখ্যাটি = ৪ × ৮ = ৩২
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ × ৮ = ২৪

∴ বৃহত্তম সংখ্যাটি ৩২

৯,৮৯৫.
নিচের কোনটি অমুলদ সংখ্যা?
  1. 1.111...........
  2. 1.1010101............
  3. 1.1001001001...........
  4. 1.1010010001.............
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমুলদ সংখ্যা?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............
৯,৮৯৬.
১৮৭৫০ টাকা সরল মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ২৩২৫০ টাকা হয়। মুনাফার হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮৭৫০ টাকা সরল মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ২৩২৫০ টাকা হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল, P = ১৮৭৫০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফা, I = ২৩২৫০ - ১৮৭৫০ = ৪৫০০ টাকা
মুনাফার হার = r

আমরা জানি,
মুনাফার হার, r = I/(Pn) 
= (৪৫০০ × ১০০)/(১৮৭৫০ × ৪) %
= ৬%
৯,৮৯৭.
৮০ এর ৭৫% এর ২৫% = কত?
  1. ১০
  2. ২৫
  3. ২০
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ৭৫% এর ২৫% = কত?

সমাধান:
৮০ এর ৭৫% এর ২৫%
= ৮০ × (৭৫/১০০) × (২৫/১০০)
= ৮০ × (৩/৪) × (১/৪)
= ১৫
৯,৮৯৮.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে ৩ : ৭ : ১০ ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?
  1. ক) ৯ মিটার : ২১ মিটার : ৩০ মিটার
  2. খ) ১২ মিটার : ২০ মিটার : ২৮ মিটার
  3. গ) ৮ মিটার : ২২ মিটার : ৩০ মিটার
  4. ঘ) ১০ মিটার : ২০ মিটার : ৩০ মিটার
ব্যাখ্যা

অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ = ২০
১ম টুকরার সাইজ = ৬০ এর ৩/২০ = ৯ মিটার
২য় টুকরার সাইজ = ৬০ এর ৭/২০ = ২১ মিটার
৩য় টুকরার সাইজ = ৬০ এর ১০/২০ = ৩০ মিটার

৯,৮৯৯.
টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
  1. ক) ১৬ বছর
  2. খ) ২৪ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ২০ বছর
ব্যাখ্যা

টিপুর বয়স=ক বছর 
টিপুর বোনের বয়স= খ বছর 
টিপুর বাবার বয়স =গ বছর 

সমানুপাতীর সূত্রানুসারে 
ক : খ = খ : গ 
ক/খ = খ /গ 
= ক × গ 
খ = √(১২ X ৪৮) 

টিপুর বোনের বয়স = ২৪ বছর 

৯,৯০০.
কোনো আসল টাকার ২ বছরের সুদ, সুদাসলের ১/৬ অংশ। সরল সুদের হার কত? 
  1. ক) ৫%
  2. খ) ৮%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
ধরি,
সুদাসল ৬ টাকা
২ বছরের সুদ = ( ৬ এর ১/৬) = ১ টাকা
আসল = (৬ - ১) টাকা = ৫ টাকা

৫ টাকায় ২ বছরের সুদ ১ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (১ × ১০০)/(৫ × ২)
                                       =১০ টাকা