বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৮৮ / ১৬৯ · ৮,৭০১৮,৮০০ / ১৬,৯৯১

৮,৭০১.
একটি স্কুলের একটি শ্রেণিকক্ষে ছেলে ও মেয়ের অনুপাত ২ : ৪। যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৮ জন পর্যবেক্ষকসহ মোট ১৪৩ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা কতজন? 
  1. ৭০ জন
  2. ৮২ জন
  3. ৮ জন
  4. ৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের একটি শ্রেণিকক্ষে ছেলে ও মেয়ের অনুপাত ২ : ৪। যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৮ জন পর্যবেক্ষকসহ মোট ১৪৩ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা কতজন?

সমাধান:
ছেলে-মেয়ের অনুপাতের যোগফল = ২ + ৪ = ৬

শ্রেণিকক্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১৪৩ - (২ + ১৮) = ১২৩ জন

∴ শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা
= ১২৩ × (৪/৬)
=  ১২৩ × (২/৩)
= ৪১ × ২ 
= ৮২ জন

∴ শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা ৮২ জন।

৮,৭০২.
এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে এক অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল =?
  1. ক) -9
  2. খ) -8
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা

এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 1
এবং এক অংকের বৃহত্তম সংখ্যা = 9
∴ বিয়োগফল = 1 - 9
= -8

৮,৭০৩.
২০১৮, ২০১৯ ও ২০২০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ২০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
  1. ক) ২০%
  2. খ) ৪০%
  3. গ) ২৪%
  4. ঘ) ৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ২০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?

সমাধান:
মনেকরি
২০১৮ সালে বেতন পায় ১০০ টাকা 
২০% বৃদ্ধিতে,
২০১৯ সালে মোট বেতন পায় = (১০০ + ১০০ এর ২০%)
                                             = (১০০ + ১০০ এর ২০/১০০)
                                             = ১২০ টাকা 

২০% বৃদ্ধিতে,
২০২০ সালে মোট বেতন পায় = (১২০ + ১২০ এর ২০%)
                                             = ১২০ +  ১২০ এর ২০/১০০
                                             = ১৪৪
২০১৮ সালের চেয়ে ২০২০ সালে বেশি পান = (১৪৪ - ১০০) টাকা = ৪৪ টাকা
৮,৭০৪.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ৫৬০। সংখ্যা দুটি কত?
  1. ৪৯, ৫৬
  2. ৭০, ৮০
  3. ৬৩, ৭২
  4. ৫৬, ৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ৫৬০। সংখ্যা দুটি কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুটি ৭ক ও ৮ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৫৬ক 

শর্তমতে, 
৫৬ক = ৫৬০ 
বা, ক = ৫৬০/৫৬ 
∴ ক = ১০
সুতরাং ৭ক = ৭ × ১০ = ৭০ এবং ৮ক = ৮ × ১০ = ৮০ 

∴ সংখ্যা দুটি = ৭০ ও ৮০ ।

৮,৭০৫.
একটি ক্যাম্পে ৪০০০ জন সৈন্যের ১৮০ দিনের খাবার আছে। ২০ দিন পর ৮০০ জন সৈন্য চলে গেলে অবশিষ্ট খাদ্য আর কত দিন চলবে? 
  1. ক) ১৫০ দিন 
  2. খ) ২০০ দিন 
  3. গ) ২২০ দিন 
  4. ঘ) ২৪০ দিন 
ব্যাখ্যা
অবশিষ্ট দিন = ১৮০ - ২০ = ১৬০ দিন 
অবশিষ্ট সৈন্য = ৪০০০ - ৮০০ = ৩২০০ জন 

৪০০০ জন সৈন্যের খাবার আছে = ১৬০ দিনের 
১ জন সৈন্যের খাবার আছে = ১৬০ × ৪০০০ দিনের 
৩২০০ জন সৈন্যের খাবার আছে = (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের 
                                                   = ২০০ দিন
৮,৭০৬.
একটি সৈন্যদলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? 
  1. ২৬০০ জন
  2. ৩৬০০ জন
  3. ৩০০০ জন
  4. ১৬০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সৈন্যদলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?

সমাধান: 
সমাধান:
সৈন্যদলের সৈন্যদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।

৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

 (২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য সৈন্যদলের সৈন্যদের সংখ্যা হবে
= (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
= ৩৬০০ জন

৮,৭০৭.
একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা 
= ৯৫ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮০)/৯৫ টাকা 
= ৪০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
৮,৭০৮.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩
  2. খ) ৩.৫
  3. গ) ৪
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ছয়টি সংখ্যার সমষ্টি ৬×৬ = ৩৬।
প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ দিলে নতুন সংখ্যা ছয়টির গড় হবে {৩৬ - (৬×৩০}/৬ = ৩
৮,৭০৯.
যদি x : y = 4 : 3, y : z = 5 : 4 এবং x = 200 হয়, তবে z এর মান কত?
  1. 100/3
  2. 800/3
  3. 150
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = 4 : 3, y : z = 5 : 4 এবং x = 200 হয়, তবে z এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x : y = 4 : 3, y : z = 5 : 4 এবং x = 200

যেহেতু x : y = 4 : 3 এবং x = 200, সেহেতু আমরা লিখতে পারি,
⇒ x/y = 4/3
⇒ 200/y = 4/3 
⇒ 4y = 200 × 3
⇒ 4y = 600
⇒ y = 600/4
∴y = 150

আবার,
যেহেতু y : z = 5 : 4 এবং y = 150, সেহেতু আমরা লিখতে পারি,
⇒ y/z = 5/4
⇒ 150/z = 5/4  ;[y = 150]
⇒ 5z = 150 × 4
⇒ 5z = 600
⇒ z = 600/5
∴ z = 120
৮,৭১০.
একটি সংখ্যা পরপর দুবার ৫% বৃদ্ধি করা হল। সংখ্যাটি শতকরা মোট কত বৃদ্ধি পাবে?
  1. ৫.২৫%
  2. ৮.২৫%
  3. ১০.২৫%
  4. ১২.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা পরপর দুবার ৫% বৃদ্ধি করা হল। সংখ্যাটি শতকরা মোট কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ১০০
প্রথমবার বৃদ্ধির পর = ১০০ + ১০০ এর ৫%
= ১০০ + ৫
= ২০

দ্বিতীয়বার বৃদ্ধির পর = ১০৫ + ১০৫ এর ৫%
= ১০৫ + ৫.২৫
= ১১০.২৫

∴ শতকরা বৃদ্ধির হার (১১০.২৫ - ১০০)%
= ১০.২৫%
৮,৭১১.
বার্ষিক ৫% সরল মুনাফায় কত মাসে মূলধনের পরিমাণ দ্বিগুণ হবে?
  1. ২৪০ মাস
  2. ২২০ মাস
  3. ২৪৮ মাস
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫% সরল মুনাফায় কত মাসে মূলধনের পরিমাণ দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি, মূলধন = P

দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার , r =৫ % 
সময়, n = ? 
যদি মূলধনের টাকা দ্বিগুণ হয় তাহলে সুদের পরিমাণ হবে মূলধন এর সমান অর্থাৎ I = P  

সরল সুদ এর সূত্রানুযায়ী, 
I = Pnr/১০০
বা,  P = Pnr/১০০ (  যেহেতু I = P )
বা, ১ = nr/১০০
বা, n × ৫ = ১০০
বা, n = ১০০/৫ = ২০ বছর = ২৪০ মাস

অর্থাৎ বার্ষিক ৫% হারে ২০ বছরে বা, ২৪০ মাসে টাকার পরিমাণ দ্বিগুণ হবে।
৮,৭১২.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
 ০.৩ = ০.৩
√০.৩ = ০.৫৪
 ১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
৮,৭১৩.
৬৪৩৫ সংখ্যাটি বিভাজ্য
i) ৩ দ্বারা
ii) ৫ দ্বারা 
iii) ৯ দ্বারা
  1. ক) i
  2. খ) i, ii
  3. গ) ii, iii
  4. ঘ) i, ii, iii
ব্যাখ্যা

৬৪৩৫ ÷ ৩ = ২১৪৫
৬৪৩৫ ÷ ৫ = ১২৮৭
৬৪৩৫ ÷ ৯ = ৭১৫
৬৪৩৫ সংখ্যাটি ৩, ৫, ৯ দ্বারা বিভাজ্য

৮,৭১৪.
১০০ থেকে ১৫০ এর পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৭
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ১৫০ এর পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
৩ × ৩৪ = ১০২
৩ × ৩৫ = ১০৫
৩ × ৩৬ = ১০৮
.
.
.
.
৩ × ৫০ = ১৫০

∴ ১০০ থেকে ১৫০ এর পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৫০ - ৩৪) + ১
= ১৬ + ১
= ১৭
৮,৭১৫.
নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৩২২৫৬৯
  2. খ) ৯৫২২১৭
  3. গ) ৫১০০৫৬
  4. ঘ) ২১৪১৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
আমরা জানি, 
একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
এখানে, 
৫১০০৫৬ সংখ্যাটির শেষ দুইটি অঙ্ক অর্থাৎ ৫৬ যা ৪ দ্বারা বিভাজ্য।
(৫৬ ÷ ৪) = ১৪ 
(৫১০০৫৬ ÷ ৪) = ১২৭৫১৪ যা ৪ দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। 
৮,৭১৬.
একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হলো?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = 100 টাকা
প্রশ্ন অনুযায়ী,
বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের ১/৪ অংশ।
অর্থাৎ বিক্রয়মূল্য = ১/৪ × ১০০ = ২৫ টাকা।
এখন,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ১০০ - ২৫
= ৭৫ টাকা
ক্ষতির শতকরা হার = ৭৫/১০০ × ১০০ = ৭৫%

৮,৭১৭.
০.০১ × ০.১ × ০.০০১ = কত?
  1. ০.০০০০১
  2. ০.০০০০০১
  3. ০.০০০১
  4. ০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০১ × ০.১ × ০.০০১ = কত?

সমাধান:
০.১ × ০.০১ × ০.০০১
= (১/১০) × (১/১০০) × (১/১০০০)
= ১/১০০০০০০
= ০.০০০০০১
৮,৭১৮.
(a – b)/ab + (b - c)/bc + (c – a)/ca = কত?
  1. ক) A
  2. খ) 1
  3. গ) B
  4. ঘ) 0
ব্যাখ্যা

(a – b)/ab + (b - c)/bc + (c – a)/ca
= (ca – bc + ab – ca + bc – ab)/abc
= 0/abc
= 0

৮,৭১৯.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ । সংখ্যা দুটি কত? 
  1. ক) ৭০, ৬০
  2. খ) ৬০, ৫০
  3. গ) ৫০, ৪০
  4. ঘ) ৪৫, ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ । সংখ্যা দুটি কত? 

সমাধান
মনে করি,
সংখ্যা দুটি ৩ক ও ৪ক 
∴ সংখ্যা দুটির ল.সা. গু = ১২ক 

শর্তমতে, 
১২ক = ১৮০ 
বা, ক = ১৮০/১২ 
∴ ক = ১৫ 
সুতরাং ৩ক = ৩ × ১৫ = ৪৫ ও ৪ক = ৪ × ১৫ = ৬০ 

∴ সংখ্যা দুটি ৪৫ ও ৬০  
৮,৭২০.
রনি কিছু মূলধন ব্যাংকে সরল সুদে বিনিয়োগ করে, যা ২ বছরে সুদাসলে ২৪০ টাকা হয়। সে আরও ৩ বছর অপেক্ষা করে এবং সুদাসলে ৩০০ টাকা পায়। শুরুতে সে কি পরিমাণ বিনিয়োগ করেছিল? 
  1. ক) ১৫০ টাকা 
  2. খ) ১৮০ টাকা  
  3. গ) ২০০ টাকা 
  4. ঘ) ২২০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: রনি কিছু মূলধন ব্যাংকে সরল সুদে বিনিয়োগ করে, যা ২ বছরে সুদাসলে ২৪০ টাকা হয়। সে আরও ৩ বছর অপেক্ষা করে এবং সুদাসলে ৩০০ টাকা পায়। শুরুতে সে কি পরিমাণ বিনিয়োগ করেছিল? 

সমাধান:
৩ বছরে সুদ = ৩০০ - ২৪০ টাকা
= ৬০ টাকা 
১ বছরে সুদ ৬০/৩ টাকা
= ২০ টাকা
২ বছরে সুদ (২০ × ২) টাকা
= ৪০ টাকা 

আসল (২৪০ - ৪০) টাকা 
= ২০০ টাকা 
৮,৭২১.
নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা সবচেয়ে বেশি?
  1. 88
  2. 91
  3. 95
  4. 96
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা সবচেয়ে বেশি?

সমাধান:
কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করার জন্য প্রথমে সেটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়।
যদি n = p1a . p2b . ... . pkm হয়, তবে ভাজক সংখ্যা = (a + 1)(b+1).....(m + 1)।
অর্থাৎ, প্রত্যেক উৎপাদকের সূচকের মানের সাথে 1 যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।

অপশন (ক): 88 = 23 × 111
ভাজকের সংখ্যা = (3 + 1)(1 + 1) = 4 × 2 = 8 টি

অপশন (খ): 91 = 71 × 131
ভাজকের সংখ্যা = (1 + 1)(1 + 1) = 2 × 2 = 4 টি

অপশন (গ): 95 = 51 × 191
ভাজকের সংখ্যা = (1 + 1)(1 + 1) = 2 × 2 = 4 টি

অপশন (ঘ): 96 = 25 × 31
ভাজকের সংখ্যা = (5 + 1)(1 + 1) = 6 × 2 = 12 টি

সুতরাং, যেহেতু 96 এর ভাজকের সংখ্যা (12টি) সবচেয়ে বেশি, তাই সঠিক উত্তর হলো 96।

সঠিক উত্তর: ঘ) 96

৮,৭২২.
০.০৪ × .০০৫ × .০০০৫ = ?
  1. .০০০০০০২
  2. .০০০০৫
  3. .০০০০০০১
  4. ১০০.০০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪ × .০০৫ × .০০০৫ = ?

সমাধান:
০.০৪ × .০০৫ × .০০০৫ = ০.০০০০০০১
৮,৭২৩.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২১%
  3. গ) ১৬%
  4. ঘ) ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/১০০

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
৮,৭২৪.
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? 
  1. ১২.৫%
  2. ২৫%
  3. ১০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(৩ × ১০০) টাকা
 = ৩০০ টাকা 
∴ মুনাফা I =৩০০ - ১০০ = ২০০ টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pn
বা, r = (২০০ × ১০০)/(১০০ × ৮)
∴ r = ২৫%
৮,৭২৫.
১৫% চক্রবৃদ্ধি হার মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ২৫৮০ টাকা
  2. ১০৫৮০ টাকা
  3. ২৪০০ টাকা
  4. ২৬২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫% চক্রবৃদ্ধি হার মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
চক্রবৃদ্ধি মূলধন = ৮০০০(১ + ১৫/১০০)
= ৮০০০(১১৫/১০০)
= (৮০০০ × ১১৫ × ১১৫)/(১০০ × ১০০)
= ১০৫৮০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = ১০৫৮০ - ৮০০০ টাকা
= ২৫৮০ টাকা
৮,৭২৬.
একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ : ৭। তাদের বিক্রয় মূল্যের অনুপাত ১ : ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?
  1. ৭ : ১৬
  2. ১১ : ২১
  3. ২১ : ১৬
  4. ৩ : ৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ : ৭। তাদের বিক্রয় মূল্যের অনুপাত ১ : ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?
 
সমাধান:
ধরি,
পেন্সিলের ক্রয়মূল্য = ৩ক
এবং কলমের ক্রয়মূল্য = ৭ক।

আবার,
পেন্সিলের বিক্রয়মূল্য = খ
এবং কলমের বিক্রয়মূল্য = ৪খ

যেহেতু, পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান।
∴ ৩ক - খ = ৭ক - ৪খ
⇒ ৪ক = ৩খ
⇒ ক/খ = ৩/৪
∴ ক = ৩খ/৪

∴ কলমের ক্রয়মূল্য ও বিক্র্যমূল্যের অনুপাত = ৭ক : ৪খ
= ৭ × (৩/৪)খ : ৪খ
= (২১/৪)খ : ৪খ
= ২১/৪ : ৪
= ২১ : ১৬

অতএব, কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ২১ : ১৬

৮,৭২৭.
৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
  1. ক) ৭
  2. খ) ১৫
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

সমাধান:
৬ টি সংখ্যার সমষ্টি = ৮.৫ × ৬ = ৫১
এবং ১ টি বাদে বাকি ৫ টি সংখ্যার সমষ্টি = ৭.২ × ৫ = ৩৬
 বাদ দেয়া সংখ্যাটি = ৫১ - ৩৬
= ১৫ 
৮,৭২৮.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ৭০
  3. গ) ১৭০
  4. ঘ) ১৪২
ব্যাখ্যা

১২, ১৮, ২৪ এর লসাগু = ৭২
সুতরাং, নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = ৭২ - ২ = ৭০

৮,৭২৯.
১০ টি ছাগলের দাম ৬টি গরুর দামের সমান। ১৫ টি গরুর দামে কয়টি ছাগল পাওয়া যাবে?
  1. ২০ টি
  2. ২৫ টি
  3. ২৭ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি ছাগলের দাম ৬টি গরুর দামের সমান। ১৫ টি গরুর দামে কয়টি ছাগল পাওয়া যাবে?

সমাধান:
দেওয়া আছে,
৬ টি গরুর দামে ছাগল পাওয়া যায় = ১০ টি
∴ ১ টি গরুর দামে ছাগল পাওয়া যাবে = ১০/৬ টি
∴ ১৫ টি গরুর দামে ছাগল পাওয়া যাবে = (১০ × ১৫)/৬ টি
= ২৫ টি
৮,৭৩০.
নিচের কোন সংখ্যাটির মান সবচেয়ে কম
  1. ০.১০
  2. ০. ১১
  3. ০.৩২৫
  4. ০.০৯১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির মান সবচেয়ে কম?

সমাধান:
দেওয়া আছে,
০.১০ , ০.১১ , ০.৩২৫ , ০.০৯১

∴ দশমিক সংখ্যাগুলোর মান তুলনা করি।
০.১০ = ০.১০০
০.১১ = ০.১১০
০.৩২৫ = ০.৩২৫
০.০৯১ = ০.০৯১

দেখা যাচ্ছে,
০.০৯১ < ০.১০ < ০.১১ < ০.৩২৫

অতএব, সবচেয়ে কম মানের সংখ্যা হলো ০.০৯১

সঠিক উত্তর:
ঘ) ০.০৯১

৮,৭৩১.
১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?
  1. ৫০%
  2. ৫৬.৮%
  3. ৬০%
  4. ৭০.২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?

সমাধান:
শুরুর মূল্য = ১০০ টাকা 

১০% ছাড়ে
২য় মূল্য = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

২০% ছাড়ে
৩য় মূল্য = ৯০ - ৯০ এর ২০%
= ৯০ - ৯০ এর ২০/১০০
= ৯০ - ১৮
= ৭২

শেষ ৪০% ছাড়ে
শেষ মূল্য = ৭২ - ৭২ এর ৪০% 
= ৭২ - ৭২ এর ৪০/১০০
= ৭২ - ২৮.৮
= ৪৩.২

মোট ছাড় = ১০০ - ৪৩.২
= ৫৬.৮

একক ডিসকাউন্ট ৫৬.৮% হলে ১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট এর সমান ।
৮,৭৩২.
৬০ লিটার কেরােসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণের আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা

কেরােসিনের পরিমাণ = ৬০ × ৭/১০ = ৪২ লিটার
পেট্রোলের পরিমাণ = ৬০ × ৩/১০ = ১৮ লিটার
ধরি 'x' লিটার পেট্রোল মিশাতে হবে
∴ ৪২: (১৮ + x) = ৩ : ৭
বা, ৪২/ (১৮+ x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
সুতরাং, x = ৮০ লিটার

৮,৭৩৩.
একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ৮৯৭
  2. ৮৯৮
  3. ৮৯৯
  4. ৯০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে 
৯৯৯ - ক  = ক - ৭৯৭ 
বা, ক + ক = ৯৯৯ + ৭৯৭ 
বা, ২ক = ১৭৯৬
বা, ক = ১৭৯৬/২
∴ ক = ৮৯৮
৮,৭৩৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
৮,৭৩৫.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২ এবং ৩ অবশিষ্ট থাকে? 
  1. ৫৯
  2. ৫৮
  3. ৫৭
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২ এবং ৩ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৪ - ১  = ৩ 
৫ - ২ = ৩  
৬ - ৩ = ৩ 

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
 ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ৩) = ৫৭

৮,৭৩৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ ভাগশেষ থাকবে?

সমাধান:
২৭ - ৩ = ২৪
৪১ - ৫ = ৩৬
৬৭ - ৭ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গসাগু 
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৬০ = ২ × ২ × ৩ × ৫

∴ ২৪, ৩৬ ও ৬০ এর গসাগু = ২ × ২ × ৩
= ১২

৮,৭৩৭.
১ - ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ২৩
  2. খ) ২৪
  3. গ) ২৫
  4. ঘ) ২৬
ব্যাখ্যা

১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি।
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।

৮,৭৩৮.
a + b, a - b, a2 - b2 এর গ.সা.গু কত?
  1. ক) 1
  2. খ) a + b
  3. গ) a - b
  4. ঘ) a2 - b2
ব্যাখ্যা
প্রশ্ন: a + b, a - b, a2 - b2 এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = a + b
২য় রাশি = a - b
৩য় রাশি = a2 - b2
               = (a + b)(a - b)

নির্ণেয় গ.সা.গু = 1
৮,৭৩৯.
একটি ট্রেন 40 মিনিটে x কি.মি. ভ্রমণ করে এবং বাকি 300 কি.মি. ভ্রমণ y মিনিটে সম্পূর্ণ করে। সম্পূর্ণ ভ্রমণে ট্রেনটির গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল? 
  1. ক) (x + 300)/60(40 + y)
  2. খ) 60(x + 300)/(40 + y)
  3. গ) 60(y + 300)/(x + y)
  4. ঘ) (y + 300)/(40 + x)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন 40 মিনিটে x কি.মি. ভ্রমণ করে এবং বাকি 300 কি.মি. ভ্রমণ y মিনিটে সম্পূর্ণ করে। সম্পূর্ণ ভ্রমণে ট্রেনটির গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল? 

সমাধান: 
x কিলোমিটার যেতে সময় লাগে 40 মিনিট 
300 কিলোমিটার যেতে সময় লাগে y মিনিট

মোট দূরত্ব = x + 300 কিলোমিটার
মোট সময় = (40 + y) মিনিট
=(40 + y)/60 ঘণ্টা 

গড় বেগ = (x + 300)/{(40 + y)/60}
= 60(x + 300)/(40 + y)
৮,৭৪০.
একটি ট্রেন ‘ক’ স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর ‘খ’ স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব ৮৪ কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ হবে- 
  1. ১১২ কিমি/ঘণ্টা
  2. ১১৫ কিমি/ঘণ্টা 
  3. ১১৮ কিমি/ঘণ্টা 
  4. ১২০ কিমি/ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ‘ক’ স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর ‘খ’ স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব ৮৪ কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ হবে-

সমাধান: 
সময় = ৪৫মিনিট 
= ৪৫/৬০ ঘণ্টা 
= ৩/৪ ঘণ্টা 

আমরা জানি, 
গড় গতিবেগ = দূরত্ব/সময়
∴ গড় গতিবেগ = ৮৪/(৩/৪)
= ৮৪ × (৪/৩)
= ১১২ কি.মি./ঘণ্টা । 
৮,৭৪১.
ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব ২৪৫ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৬ টায় ছেড়ে দুপুর ১ টায় কুড়িগ্রামে পৌঁছে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত?
  1. ক) ২৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৩৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ৩০ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব ২৪৫ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৬ টায় ছেড়ে দুপুর ১ টায় কুড়িগ্রামে পৌঁছে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত?

সমাধান:
সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট সময় ৭ ঘণ্টা।

আমরা জানি,
গতিবেগ = মোট দূরত্ব/সময়
= ২৪৫/৭ কি.মি./ঘণ্টা
= ৩৫ কি.মি./ঘণ্টা
৮,৭৪২.
একজন শিক্ষকের কাছে ১১০০ টাকা আছে। এতে কমপক্ষে আরো কত টাকা যোগ করা হলে তা ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪ টাকা
  2. ৬ টাকা
  3. ৮ টাকা
  4. ১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষকের কাছে ১১০০ টাকা আছে। এতে কমপক্ষে আরো কত টাকা যোগ করা হলে তা ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু. = ১২
১০০০ ÷ ১২ = ভাগফল ৯১, ভাগশেষ ৮

অর্থাৎ, আরো ১২ - ৮ = ৪ টাকা যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে
দেয়া যাবে।
৮,৭৪৩.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৭, ১১ ও ১৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৭ ও ১১ অবশিষ্ট থাকবে?
  1. ১১৫৯
  2. ১১৩৬
  3. ১১৫১
  4. ১১৯৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৭, ১১ ও ১৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৭ ও ১১ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
৭ - ৩ = ৪
১১ - ৭ = ৪
১৫ - ১১ = ৪

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৭, ১১ ও ১৫ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।

৭ = ১ × ৭
১১ = ১ × ১১
১৫ = ৩ × ৫

এখন, ৭, ১১ ও ১৫ এর ল.সা.গু = ১ × ৩ × ৫ × ৭ × ১১
= ১১৫৫

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১১৫৫ - ৪
= ১১৫১

৮,৭৪৪.
হিমেল সাহেবের বেতন ২০% কমানোর পর হ্রাসকৃত বেতন ২০% বাড়ানো হলে তার বেতন কতটুকু ক্ষতি হল?
  1. ৪%
  2. ৫%
  3. ১০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেল সাহেবের বেতন ২০% কমানোর পর হ্রাসকৃত বেতন ২০% বাড়ানো হলে তার বেতন কতটুকু ক্ষতি হল?

সমাধান:
ধরি,
হিমেলের বেতন = ১০০ টাকা 

২০% কমানোর পর,
বেতন = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ১০০ এর ২০/১০০
= ১০০ - ২০
= ৮০

২০% বৃদ্ধিতে 
বেতন = ৮০ + ৮০ এর ২০%
= ৮০ + ৮০ এর ২০/১০০
= ৮০ + ১৬
= ৯৬

ক্ষতি = (১০০ - ৯৬) = ৪%
৮,৭৪৫.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ১২৯০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?
  1. ১৯০ টাকা
  2. ১৯৬ টাকা
  3. ২১৫ টাকা
  4. ২৩৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ১২৯০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?

সমাধান: 
৩ বছর ৪ মাস = (৩ × ১২)মাস + ৪ মাস = (৩৬ + ৪)মাস = ৪০ মাস 

১০০ টাকার ১২ মাসের সুদ = ৫ টাকা 
১ টাকার ১ মাসের সুদ = ৫/(১০০ × ১২) টাকা 
১২৯০ টাকার ৪০ মাসের সুদ = (১২৯০ × ৫ × ৪০)/(১০০ × ১২) টাকা 
= ২১৫ টাকা
৮,৭৪৬.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত? 
  1. 4
  2. 12
  3. 6
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের ল.সা.গু 140 হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
সংখ্যা দুটি যথাক্রমে, 5x ও 7x হলে,
সংখ্যা দুটির ল.সা.গু = 35x এবং
সংখ্যা দুটির গ.সা.গু = x

প্রশ্নমতে,
35x = 140
বা, x = 140/35
∴ x = 4

∴সংখ্যা দুটির গ.সা.গু = 4
৮,৭৪৭.
একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে (%)?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ধরি, 
বিক্রয়মূল্য 100 টাকা লাভ p টাকা 
বিক্রয়মূল্য 200 টাকা লাভ 3p টাকা
এখন,
   100 - p = 200 - 3p 
⇒ 3p - p = 200 - 100
⇒ 2p = 100
⇒ p = 100/2 
∴ p = 50 

 ক্রয়মূল্য = (100- 50) টাকা  = 50 টাকা 

মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে লাভের হার = {50 ×100)/50}%
                                                                            = 100%
৮,৭৪৮.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ১ এবং পার্থক্য ১৫। ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ২ : ১ এবং পার্থক্য ১৫। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
∴ বড় সংখ্যাটি = ক + ১৫

প্রশ্নমতে,
(ক + ১৫)/ক = ২/১
বা, ক + ১৫ = ২ক
বা, ২ক - ক = ১৫
বা, ক = ১৫

সুতরাং ছোট সংখ্যাটি হলো = ১৫
৮,৭৪৯.
৮৮৮ টাকা বার্ষিক ১০% সরল সুদে কয় বছরে সুদে আসলে ১৭৭৬ টাকা হবে?
  1. ১০ বছর
  2. ৫ বছর
  3. ১২ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৮৮ টাকা বার্ষিক ১০% সরল সুদে কয় বছরে সুদে আসলে ১৭৭৬ টাকা হবে?

সমাধান: 
এখানে, 
আসল P  = ৮৮৮ টাকা 
সুদ-আসল = ১৭৭৬ টাকা

সুদ I = (১৭৭৬ - ৮৮৮)টাকা 
= ৮৮৮ টাকা

মুনাফার হার r =১০% 
= ১০/১০০ 
= ১/১০ 

আমরা জানি,
I = Pnr
n = I/Pr
= ৮৮৮/{৮৮৮ × (১/১০)}
= ১/(১/১০)
= ১০ বছর
৮,৭৫০.
কোনো স্কুলে ৫৫% শিক্ষার্থী গণিতে এবং ৭৫% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 
  1. ৩৫০ জন
  2. ৪০০ জন
  3. ৫০০ জন
  4. ৬৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো স্কুলে ৫৫% শিক্ষার্থী গণিতে এবং ৭৫% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 

সমাধান: 
গণিতে ফেল করেছে (১০০ - ৫৫)% = ৪৫%
বাংলায় ফেল করেছে (১০০ - ৭৫)% = ২৫%

শুধু গণিতে ফেল করেছে = (৪৫ - ১০)% = ৩৫%
শুধু বাংলায় ফেল করেছে = (২৫ - ১০)% = ১৫%

∴ উভয় বিষয়ে পাস করেছে = ১০০% - (৩৫ + ১৫ + ১০)%
= ৪০%

∴ মোট শিক্ষার্থী = (১০০ × ২০০)/৪০
= ৫০০ জন 

৮,৭৫১.
পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে কোন অঙ্ক বসতে পারে?
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে ০, ১, ৪, ৫, ৬ বা ৯ বসতে পারে।
যেমন - ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬ ইত্যাদি।

পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানে কখনোই ২, ৩, ৭ বা ৮ বসতে পারবে না। 
কিন্তু যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তাদের একক স্থানে ২, ৩, ৭ বা ৮ অবশ্যই বসবে।
৮,৭৫২.
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে -
  1. ক) ১০০ জন
  2. খ) ১৫০ জন
  3. গ) ২০০ জন
  4. ঘ) ৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে -

সমাধান:
২০ দিনে কাজটি করতে লোক লাগে ১৫ জন
∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে (১৫ × ২০) জন
= ৩০০ জন
৮,৭৫৩.
পুত্র ও পিতার বর্তমান বয়সের অনুপাত 1 : 3। 3 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2 : 7। 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. 2 : 5
  2. 4 : 8
  3. 5 : 9
  4. 3 : 8
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্র ও পিতার বর্তমান বয়সের অনুপাত 1 : 3। 3 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2 : 7। 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = x বছর এবং
পিতার বর্তমান বয়স = 3x বছর

প্রশ্নমতে,
(x - 3)/(3x - 3) = 2/7
বা, 7x - 21 = 6x - 6
বা, 7x - 6x = 21 - 6
∴ x = 15

সুতরাং তাদের বর্তমান বয়স 15 বছর এবং = 3 × 15 = 45 বছর  
3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে (15 + 3): (45 + 3)
= 18 : 48
= 3 : 8
৮,৭৫৪.
একটি দ্রব্য ৩৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৪৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, উহার ক্রয়মূল্য কত?
  1. ৩৮ টাকা 
  2. ৪০ টাকা 
  3. ৪৪ টাকা 
  4. ৪৮ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৪৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, উহার ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
৩৫ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় = ক টাকা
তাহলে, ক্রয়মূল্য (৩৫ + ক) টাকা

∴ ৪৫ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ৪৫ - (৩৫ + ক) টাকা = (১০ - ক) টাকা

প্রশ্নমতে,
ক = ১০ - ক
⇒ ক + ক = ১০
⇒ ২ক = ১০
∴ ক = ৫

∴ দ্রব্যটির ক্রয়মূল্য (৩৫ + ৫) টাকা = ৪০ টাকা 
৮,৭৫৫.
x2 + 5x, x2 - 25, x2 + 7x + 10 এর ল.সা.গু কত?
  1. ক) x(x2 - 25)(x + 2)
  2. খ) (x2 - 25)(x + 2)
  3. গ) x(x + 5)(x - 5)(x + 2)
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 5x, x2 - 25, x2 + 7x + 10 এর ল.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x2 + 5x
             = x(x + 5)
২য় রাশি = x2 - 25
              = x2 - 52
              = (x + 5)(x - 5)
৩য় রাশি = x2 + 7x + 10
              = x2 + 5x + 2x + 10
               = x(x + 5) + 2(x + 5)
                = (x + 5)(x + 2)

নির্ণেয় ল.সা.গু = x(x + 5)(x - 5)(x + 2)
                      = x(x2 - 25)(x + 2)
৮,৭৫৬.
ক, খ ,গ একত্রে ব্যবসা করে ৮৮৫ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৫ : ৭ হয়, গ এর লাভের পরিমাণ কত? 
  1. ক) ৪৩৬ টাকা
  2. খ) ৪১৩ টাকা
  3. গ) ৪২৬ টাকা
  4. ঘ) ৪৩৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ,গ একত্রে ব্যবসা করে ৮৮৫ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৫ : ৭ হয়, গ এর লাভের পরিমাণ কত? 

সমাধান: 
ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৫ : ৭ 
অনুপাতের রাশি গুলোর যোগফল = ৩ + ৫ + ৭ = ১৫

গ এর লাভের পরিমাণ = (৮৮৫ এর ৭/১৫) টাকা 
                                   = ৪১৩ টাকা
৮,৭৫৭.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ১/২ 
  2. √১৬৯ 
  3. ৬/৫
  4. √৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: 
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
- শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: ৩/২, ৩/৪, ১.৩৩৩৩... ইত্যাদি

অমূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √২, √৩, π ... ইত্যাদি।

এখানে,
ক) ১/২ → এটি দুটি পূর্ণসংখ্যার অনুপাত, তাই এটি একটি মূলদ সংখ্যা।
খ) √১৬৯ → √১৬৯ = ১৩, একটি পূর্ণসংখ্যা, তাই মূলদ।
গ) ৬/৫ → এটি একটি ভগ্নাংশ যা মূলদ সংখ্যা।
ঘ) √৩ = ১.৭৩২০৫০.........এটাকে ভগ্নাংশ p/q আকারে প্রকাশ করা যায় না।

∴ √৩ অমূলদ সংখ্যা।

৮,৭৫৮.
৪৫ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার গড় নির্ণয় করুন।
  1. ক) ৪৭
  2. খ) ৫১
  3. গ) ৫৩
  4. ঘ) ৫৭
ব্যাখ্যা

• ৪৫ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি।
• ৪৭, ৫৩, ৫৯ মৌলিক সংখ্যা।
এদের গড় = (৪৭ + ৫৩ + ৫৯)/৩ = ৫৩

৮,৭৫৯.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৪০০ টাকার সুদ কত বছরে ১০০ টাকা হবে? 
  1. ক) ৮ বছরে 
  2. খ) ৪ বছরে 
  3. গ) ৫ বছরে 
  4. ঘ) ৬ বছরে 
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫/১০০ টাকা 
৪০০ টাকার ১ বছরের সুদ ৫ × ৪০০/১০০ টাকা 
                                     = ২০ টাকা 

২০ টাকা সুদ হয় ১ বছরে 
১ টাকা সুদ হয় ১/২০ বছরে 
১০০ টাকা সুদ হয় ১ × ১০০/২০ বছরে 
                            = ৫
৮,৭৬০.
দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং ল.সা.গু 30 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. 15
  2. 12
  3. 10
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং ল.সা.গু 30 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 2x এবং 3x
2x এবং 3x এর ল.সা.গু = 6x

প্রশ্নমতে,
6x = 30
∴ x = 5

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = 2 × 5 = 10
৮,৭৬১.
কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সেই সংখ্যাটির তিন গুণকে ৭ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সেই সংখ্যাটির তিন গুণকে ৭ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে?

সমাধান:
ধরি,
মূল সংখ্যাটি p = ৭ক + ৩

তাহলে,
৩p = ৩(৭ক + ৩)
⇒ ৩p = ২১ক + ৯
⇒ ৩p = ৭(৩ক + ১) + ২
⇒ ৩p = ৭(৩ক + ১) + ২

সুতরাং ৩p কে ৭ দ্বারা ভাগ করলে ২ অবশিষ্ট থাকবে।
৮,৭৬২.
১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
  1. ক) ১০০
  2. খ) ১০,০০০
  3. গ) ১,০০০
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?

সমাধান: 
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার 
∴ ১ মিটার × ১ মিটার = ১০০ সেন্টিমিটার × ১০০ সেন্টিমিটার
∴ ১ বর্গমিটার = ১০০০০ বর্গসেন্টিমিটার
৮,৭৬৩.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে? 

সমাধান: 
নিয়ম-১ঃ
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ = ২৩ × ৩২
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১) = ১২টি

নিয়ম-২ঃ
৭২ = ১ × ৭২
      = ২ × ৩৬
      = ৩ × ২৪
      = ৪ × ১৮
      = ৬ × ১২
      = ৮ × ৯
  
৭২ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪,৩৬, ৭২
=১২ টি।

৮,৭৬৪.
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ২০%
  2. ২২%
  3. ২৫%
  4. ২৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৭৫ + ২৫ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২৫/১০০) × ১০০%
= ২৫%
৮,৭৬৫.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ১০০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ১১০ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা 
৮,৭৬৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৭৫
  2. ৮৫
  3. ৯০
  4. ৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৫, ১৮ ও ৩০ এর ল.সা.গু. থেকে ৫ কম।

এখন,
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫
∴ ১৫, ১৮ ও ৩০ এর ল.সা.গু. = ২ × ৩ × ৩ × ৫
= ৯০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৯০ - ৫)
= ৮৫
৮,৭৬৭.
একজন ব্যবসায়ী ৬০০টি কলম ৩০০০ টাকায় কিনে ৪৫০টি কলম ৩৬০০ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে?
  1. ৩৫%
  2. ৬০%
  3. ৫০%
  4. ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৬০০টি কলম ৩০০০ টাকায় কিনে ৪৫০টি কলম ৩৬০০ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে?

সমাধান:
১টি কলমের ক্রয় মূল্য = ৩০০০​/৬০০ = ৫ টাকা
এবং
১টি কলমের বিক্রয় মূল্য = ৩৬০০/৪৫০ ​= ৮টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৮ - ৫ = ৩ টাকা

৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = {(৩× ১০০)/৫} = ৬০  টাকা

∴ লাভ = ৬০%
৮,৭৬৮.
আপেলের দাম কমলার দামের ৩৫০% হলে, আপেল ও কমলার দামের অনুপাত কত?
  1. ৯ : ৪
  2. ৩ : ১
  3. ৭ : ২
  4. ৮ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: আপেলের দাম কমলার দামের ৩৫০% হলে, আপেল ও কমলার দামের অনুপাত কত?

সমাধান:
ধরি,
কমলার দাম = ক টাকা
তাহলে, আপেলের দাম = ক এর ৩৫০%
= ক × (৩৫০/১০০)
= ৭ক/২ টাকা 

∴  আপেল ও কমলার দামের অনুপাত = ৭ক/২ : ক
= ৭ : ২
৮,৭৬৯.
একজন বিক্রেতা দুইটি শার্ট প্রতিটি ১২০০ টাকায় বিক্রি করে। প্রথমটিতে ২০% লাভ এবং দ্বিতীয়টিতে ২০% ক্ষতি হয়। মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক্ষতি ৮০ টাকা
  2. লাভ ১২০ টাকা
  3. ক্ষতি ১০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা দুইটি শার্ট প্রতিটি ১২০০ টাকায় বিক্রি করে। প্রথমটিতে ২০% লাভ এবং দ্বিতীয়টিতে ২০% ক্ষতি হয়। মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
মনেকরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
প্রথম শার্ট:
বিক্রয়মূল্য = ১২০০ টাকা,
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/১২০ = ১০০০ টাকা

আবার,
বিক্রয়মূল্য = ১২০০ টাকা,
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/৮০ = ১৫০০ টাকা

∴ মোট ক্রয়মূল্য = ১০০০ + ১৫০০ = ২৫০০ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ১২০০ + ১২০০ = ২৪০০ টাকা

∴ ক্ষতি = ২৫০০ - ২৪০০ = ১০০ টাকা
৮,৭৭০.
কোনো একটি জিনিস নির্মাতা ১০% লাভে ও খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ৯০ টাকা
  2. ১১০ টাকা
  3. ১২১ টাকা
  4. ১৪৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ১০% লাভে ও খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান: 
১০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা

আবার,
১০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১১০ + ১১০ এর ১০%)
= [১১০ + {১১০ এর (১০/১০০)}] টাকা
= (১১০ + ১১) টাকা
= ১২১ টাকা

৮,৭৭১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১২১ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ৩৩
  2. ১১
  3. ৩৬
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ১২১ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি) = ৯ × ১২১
বা, (মধ্য রাশি) = ১০৮৯
বা, মধ্য রাশি = √১০৮৯
∴ মধ্য রাশি = ৩৩
৮,৭৭২.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ১০। প্রত্যেক সংখ্যার সঙ্গে ৬ যোগ করলে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাত হয় ১২ : ৫। বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৩২
  3. গ) ৩৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ১০। প্রত্যেক সংখ্যার সঙ্গে ৬ যোগ করলে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাত হয় ১২ : ৫। বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুটি ৩x এবং ১০x 

প্রশ্নমতে,
(৩x + ৬)/(১০x + ৬) = ৫/১২
বা, ৫০x + ৩০ = ৩৬x + ৭২
বা, ১৪x = ৪২
∴ x = ৩

বৃহত্তম সংখ্যাটি ১০x = ১০ × ৩ = ৩০ 
৮,৭৭৩.
একটি গ্রামের লোকসংখ্যা ৭% হারে বর্ধিত হয়ে ২৪৬১ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ১৯০০ জন
  2. ১৯৫০ জন
  3. ২১৫০ জন
  4. ২৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ৭% হারে বর্ধিত হয়ে ২৪৬১ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
৭% বৃদ্ধিতে লোকসংখ্যা হবে = ১০০ + ৭ = ১০৭ জন।

বর্তমানে ১০৭ জন হলে পূর্বে ছিল ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিল ১০০/১০৭ জন
বর্তমানে ২৪৬১ জন হলে পূর্বে ছিল (১০০ × ২৪৬১)/১০৭ জন।
= ২৩০০ জন।
৮,৭৭৪.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ১৪১
  3. গ) ২৪৮
  4. ঘ) ১৭০
ব্যাখ্যা

২৪, ৩৬ এবং ৪৮ এর ল. সা. গু = ১৪৪
∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ১৪৪ - ৩ = ১৪১

৮,৭৭৫.
যদি কোনো আসল (১৫/২) বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত?
  1. ৭.৬৭%
  2. ১৩.৩৩%
  3. ৯.৬৭%
  4. ১৯.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো আসল (১৫/২) বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
তাহলে,সুদ-আসল = ১০০ × ২ = ২০০ টাকা
সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা

∴ সুদের হার = (সুদ × ১০০)/(সময় × আসল)
= (১০০ × ১০০)/{(১৫/২) × ১০০}
= ১৩.৩৩%
৮,৭৭৬.
৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?
  1. ৩০০%
  2. ২৫০%
  3. ২৬০%
  4. ৩৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকা ৩০ টাকার শতকরা কত?

সমাধান: 
৭৫ টাকা ৩০ টাকার শতকরা = (৭৫/৩০) × ১০০%
= ২৫০%
৮,৭৭৭.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ক) ৪ : ১
  2. খ) ৫ : ১
  3. গ) ১ : ৪
  4. ঘ) ৩ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

সমাধান:
বর্তমানে পুত্রের বয়স = ক বছর 
বর্তমানে পিতার বয়স ৪ক বছর

প্রশ্নমতে,
১০(ক - ৬) = ৪ক - ৬
বা, ১০ক - ৬০ = ৪ক - ৬
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

পুত্রের বর্তমান বয়স ৯ বছর
পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর

∴ তাদের বর্তমান বয়সের অনুপাত = ৩৬ : ৯ = ৪ : ১
৮,৭৭৮.
২/৩, ৩/৪, ৪/৫ ও ৫/৬ এর ল.সা.গু কত?
  1. ২৮
  2. ৩০
  3. ৪০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৩/৪, ৪/৫ ও ৫/৬ এর ল.সা.গু কত?

সমাধান:
লবগুলোর ল.সা.গু = ৬০
হরগুলোর গ.সা.গু = ১

∴ ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
∴ ল.সা.গু = ৬০/১ = ৬০
৮,৭৭৯.
চালের দাম ২৫% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ৩১%
  2. ২০% 
  3. ২১%
  4. ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের দাম ২৫% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
মনে করি,
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা

∴ চাউলের ব্যবহার ২০% কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না।

৮,৭৮০.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ৬ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে-
  1. ৬ ঘণ্টা 
  2. ৩ ঘণ্টা 
  3. ৪ ঘণ্টা 
  4. ৮ ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ৬ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে-

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ৬ 
বা, ৩x = ৬
বা, x = ৬/৩ 
∴ x = ২

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ২ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২ × ২ = ৪ ঘণ্টা 
৮,৭৮১.
কিছু টাকা রিফাত, সিফাত ও সিয়াম এর মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ৩৬০ টাকা পেলে মোট টাকা কত ছিলো?
  1. ক) ১২০০ টাকা 
  2. খ) ১৪০০ টাকা 
  3. গ) ১৬০০ টাকা 
  4. ঘ) ১৮০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা রিফাত, সিফাত ও সিয়াম এর মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ৩৬০ টাকা পেলে মোট টাকা কত ছিলো?

সমাধান: 
রিফাত : সিফাত  : সিয়াম = ৫ : ৩ : ২ 

রিফাত পাবে = ৫ক টাকা
সিয়াম পাবে = ২ক টাকা
সিফাত  পাবে = ৩ক টাকা 

প্রশ্নমতে,
২ক = ৩৬০
ক = ১৮০

মোট টাকা = ৫ক + ৩ক + ২ক 
=১০ক 
= ১০ × ১৮০ 
= ১৮০০ টাকা 
৮,৭৮২.
ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?
  1. ক) ১০%
  2. খ) ২.৪৫%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?

সমাধান:
ক × ২০% = খ × ১০%
⇒ ক × (১/৫) = খ × (১/১০)
⇒ ক = খ × (১/২)
⇒ ক × ১০% = খ × (১/২) × ১০%
= খ × ৫%

ক এর ১০% খ এর ৫% এর সমান হবে।
৮,৭৮৩.
যদি, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 27 হয় তবে, তাদের বর্গের সমষ্টি কত?
  1. 245
  2. 260
  3. 285
  4. 290
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 27 হয় তবে, তাদের বর্গের সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা যথাক্রমে x -1, x, x + 1

প্রশ্নমতে,
x -1 + x + x + 1 = 27
⇒ 3x = 27
∴ x = 9

∴ ২য় সংখ্যাটি = 9
∴ ১ম সংখ্যাটি = 9 - 1 = 8
∴ ৩য় সংখ্যাটি = 9 + 1 = 10

∴ তাদের বর্গের সমষ্টি = 82 + 92 + 102
= 64 + 81 + 100
= 245
৮,৭৮৪.
একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দেয়ায় তার ১২.৫% লাভ হয়। লিখিত মূল্যের উপর ২০% কমিশন নিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১০% লাভ
  2. ১২% লাভ
  3. ১২% ক্ষতি
  4. লাভ বা ক্ষতি কিছুই হবে না
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দেয়ায় তার ১২.৫% লাভ হয়। লিখিত মূল্যের উপর ২০% কমিশন নিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
ধরি,
লিখিতমূল্য = ১০০ টাকা
১০% কমিশন দিয়ে ১ম বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা।
আবার ১২.৫% লাভে বিক্রয়মূল্যের হার = (১০০ + ১২.৫) = ১১২.৫%
প্রশ্নমতে,
১১২.৫% = ৯০
১% = ৯০/১১২.৫
১০০% = (৯০ × ১০০)/১১২.৫ = ৮০ টাকা

সুতরাং ক্রয়মূল্য = ৮০টাকা।

এখন, ১০০টাকার পণ্যে ২০% কমিশনে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা।
অর্থাৎ ২০% ছাড় দিলে লাভ বা ক্ষতি কিছুই হবে না।
৮,৭৮৫.
কোন মহল্লার জনসংখ্যার ৪৫% নারী, যদি ঐ মহল্লার পুরুষ সংখ্যা ২২০০ হয় তবে মোট জনসংখ্যা কত?
  1. ৪০০০
  2. ৪৫০০
  3. ৫০০০
  4. ৫৫০০
ব্যাখ্যা

ঐ মহল্লায় পুরুষ সংখ্যার = (১০০ - ৪৫)
= ৫৫%
∴ পুরুষ সংখ্যা ৫৫ জন হলে মোট জনসংখ্যা = ১০০ জন
∴ পুরুষ সংখ্যা ২২০০ জন হলে মোট জনসংখ্যা = (১০০ × ২২০০)/৫৫
= ৪,০০০ জন

৮,৭৮৬.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ৩/৫
  2. ৪/৭
  3. ৬/১১
  4. ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান: 
৩/৫ = ০.৬ 
৪/৭ = ০.৫৭১ 
৬/১১ = ০.৫৪৫ 
৫/৮ = ০.৬২৫

∴ বৃহত্তম সংখ্যা = ৫/৮।
৮,৭৮৭.
কলার দাম ২০% কমে যাওয়ায় ২৫ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত?
  1. ক) ২.৫ টাকা
  2. খ) ১.২৫ টাকা
  3. গ) ৫ টাকা
  4. ঘ) ৩.২৫ টাকা
ব্যাখ্যা
২০% কমে,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে ২০/১০০ টাকা
২৫ টাকায় কমে ২০ × ২৫/১০০ টাকা
= ৫ টাকা

শর্তমতে,
কলার দাম ৫ টাকা কমে যাওয়ায় ২ টি কলা বেশি পাওয়া যায়।

সুতরাং ২টি কলার দাম = ৫ টাকা
তাহলে ১টি কলার দাম = ৫/২ টাকা।
                                   = ২.৫ টাকা 
৮,৭৮৮.
এক ব্যাক্তি ১০ ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কিমি/ঘন্টা এবং বাকী অর্ধেক সময় ২৪ কিমি/ঘন্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?
  1. ক) ২২০ কিমি
  2. খ) ২২৪ কিমি
  3. গ) ২৩০ কিমি
  4. ঘ) ২৩৪ কিমি
ব্যাখ্যা

মনে করি,
দুরত্ব ক মিটার

প্রশ্নমতে,
(ক/২)/২১ + (ক/২)/২৪ = ১০

সমাধান করে পাই,
ক = ২২৪কিমি

৮,৭৮৯.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত?
  1. ক) 1200
  2. খ) 1320
  3. গ) 1210
  4. ঘ) 1440
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত?

সমাধান:
তিনটি ক্রমিক সংখ্যা x - 1, x এবং x + 1

প্রশ্নমতে
x - 1 + x + x + 1 = 33
⇒ 3x = 33
∴ x = 11

∴ সংখ্যা তিনটির গুণফল = 10 × 11 × 12 = 1320
৮,৭৯০.
x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
  1. x + 2
  2. x - 2
  3. x (x + 2) (x - 2)
  4. x2 - 4x + 4  
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
 x2 + 2x = x(x + 2)
x3 + 8 = x3 + 23 = (x +2) (x2 -2x + 4) 
x2 - 4 = (x - 2) (x + 2)

∴ x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু = x + 2
৮,৭৯১.
৪০ বছরের একজন ব্যক্তির ৬, ৩ এবং ১ বছরের তিনটি পুত্র আছে। কত বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে?
  1. ৮ বছর
  2. ১০ বছর 
  3. ১২ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ বছরের একজন ব্যক্তির ৬, ৩ এবং ১ বছরের তিনটি পুত্র আছে। কত বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে?

সমাধান:
ধরি,
ক বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে।

তাহলে,
ক বছর পর পিতার বয়স হবে = ৪০ + ক বছর
ক বছর পর ৩ পুত্রের বয়স হবে = (৬ + ক) + (৩ + ক) + (১ + ক)
= (১০ + ৩ক) বছর

প্রশ্নমতে,
(৪০ + ক) × (৮০/১০০) = ১০ + ৩ক
⇒ (৪০ + ক) × (৪/৫) = ১০ + ৩ক
⇒ ১৬০ + ৪ক = ৫০ + ১৫ক
⇒ ১৫ক - ৪ক = ১৬০ - ৫০
⇒ ১১ক = ১১০
∴ ক = ১০ বছর 
৮,৭৯২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৯১
  2. ৮৭
  3. ৬৩
  4. ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৯১ = ১ × ৭ × ১৩
৮৭ = ১ × ৩ × ২৯
৬৩ = ১ × ৩ × ২১
৫৯ = ১ × ৫৯
এখানে ৫৯ সংখ্যাটি ১ এবং ৫৯ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। সুতরাং, ৫৯ মৌলিক সংখ্যা।
৮,৭৯৩.
নিচের কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে ১ কম?
  1. ক) ৪৪৯৪১
  2. খ) ৯৮৫৯৪
  3. গ) ১৬৮৯৯
  4. ঘ) ৭৫৪৩২
ব্যাখ্যা

১৬৮৯৯ + ১ = ১৬৯০০ এর বর্গমূল ১৩০।
∴ ১৬৮৯৯ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতে ১ কম।

৮,৭৯৪.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০ + ২০ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২০/১০০) × ১০০%
= ২০%
৮,৭৯৫.
একজন ছাত্র ৮ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২০ টি
  2. ১০ টি
  3. ১২ টি
  4. ২২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্র ৮ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?

সমাধান: 
সঠিক উত্তর দিয়ে ৬০% নম্বর পায় = ৮ টি প্রশ্নের 
∴ সঠিক উত্তর দিয়ে ১% নম্বর পায় = ৮/৬০ টি প্রশ্নের 
∴ সঠিক উত্তর দিয়ে ৯০% নম্বর পায় = (৮ × ৯০)/ ৬০ টি প্রশ্নের 
= ১২ টি প্রশ্নের 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ১২ টি।

৮,৭৯৬.
নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়?
  1. ক) ৯১
  2. খ) ৫৩
  3. গ) ২৩
  4. ঘ) ৮৩
ব্যাখ্যা

মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়মঃ
1) সংজ্ঞাঃ যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলক সংখ্যা বলে।
2) সূত্রঃ 6n ± 1 = মৌলিক সংখ্যা (ব্যতিক্রম- 01 এবং 02 দেখুন)।
6X1 ± 1 = 5, 7
6X2 ± 1 = 11, 13
6X3 ± 1 = 17, 19
6X4 ± 1 = 23
6X5 ± 1 = 29, 31
6X6 ± 1 = 37
6X7 ± 1 = 41, 43
6X8 ± 1 = 47
6X9 ± 1 = 53
6X10 ± 1 = 59, 61
6X11 ± 1 = 67
6X12 ± 1 = 71, 73
6X13 ± 1 = 79
6X14 ± 1 = 83
6X15 ± 1 = 89
6X16 ± 1 = 97
ব্যতিক্রম-01: সূত্রের সাথে কোন ধরণের সামঞ্জস্যা না থাকলেও 2 এবং 3 মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা সহ 1-100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।
ব্যতিক্রম-02: 25, 35, 49, 55, 65, 77, 85, 91 এবং 95 প্রভৃতি সূত্রটির আওতাভুক্ত হলেও এরা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এরা যৌগিক সংখ্যা।

৮,৭৯৭.
আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5 : 3, আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে?
  1. ক) 5 বছর
  2. খ) 8 বছর
  3. গ) 6 বছর
  4. ঘ) 10 বছর
ব্যাখ্যা
আরিফের বয়স :  আকিবের বয়স = 5 : 3
20 বছর : আকিবের বয়স = 5 : 3
20 বছর/আকিবের বয়স = 5/3
আকিবের বয়স = 20 × 3/5 = 12 বছর
y বছর পর তাদের বয়সের অনুপাত 7 : 5 হলে, 
(y + 20)/(y + 12) = 7/5
7y + 84 = 5y + 100
2y = 16
y = 8
8 বছর পরে তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে।
৮,৭৯৮.
১৫ জন লোকের কোন কাজ অর্ধেক করতে ২০ দিন লাগে। কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ৩৫ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা

১৫ জন লোকের ১/২ অংশ করতে সময় লাগে ২০ দিন
১৫ জন লোকের ১ অংশ করতে সময় লাগে ২০×২ দিন
= ৪০ দিন।
এখন, ১৫ জন লোকে কাজটি করে ৪০ দিনে
সুতরাং, ১ জন লোকে কাজটি করে ৪০×১৫ দিনে
সুতরাং, ২০ জন লোকে কাজটি করে ৪০×১৫/২০ দিনে
= ৩০ দিনে।

৮,৭৯৯.
একটি দ্রব্য ১৫% কমিশনে বিক্রয় করা হয়। দ্রব্যটির প্রকৃত বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে দ্রব্যটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ২৪৬ টাকা
  2. ২৭২ টাকা
  3. ২৮০ টাকা
  4. ২৭৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৫% কমিশনে বিক্রয় করা হয়। দ্রব্যটির প্রকৃত বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে দ্রব্যটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান:
১৫% কমিশনে,
প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় করা যাবে = ৮৫ টাকায়
প্রকৃত বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় করা যাবে = ৮৫/১০০ টাকায়
প্রকৃত বিক্রয় মূল্য ৩২০ টাকা হলে ক্রয় করা যাবে = (৮৫ × ৩২০)/১০০ টাকায়
= ২৭২ টাকায়
৮,৮০০.
যদি x : y : z = 2 : 3 : 4 এবং 2x - 3y + 4z = 33 হলে, x এর মান কত?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 10
ব্যাখ্যা
দেয়া আছে,
x : y : z = 2 : 3 : 4
2x - 3y + 4z = 33 

ধরি, 
x = 2a , y = 3a , z = 4a 

এখন, 
2 × 2a - 3 × 3a + 4 × 4a = 33 
4a - 9a + 16a = 33
20a - 9a = 33
11a = 33 
a = 33/11
a = 3

x = 2a
   = 2 × 3 = 6