বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৮৩ / ১৬৯ · ৮,২০১৮,৩০০ / ১৬,৯৯১

৮,২০১.
তামাকের উপর শতকরা ১০ টাকা কর কমালে,  তামাকের ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার তামাক থেকে শতকরা ৮ টাকা বেশি কর পাবে?
  1. ১৫ টাকা
  2. ১৮ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তামাকের উপর শতকরা ১০ টাকা কর কমালে,  তামাকের ব্যবহার শতকরা কত করে বৃদ্ধি হলে সরকার তামাক থেকে শতকরা ৮ টাকা বেশি কর পাবে?

সমাধান:
১০% কর কমালে তামাকের মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
৮% কর বেশি হলে তামাকের মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা

এখন,
৯০ টাকায় তামাকের ব্যবহার বৃদ্ধি করতে হবে (১০৮ - ৯০) = ১৮ টাকা
১ টাকায় তামাকের ব্যবহার বৃদ্ধি করতে হবে = ১৮/৯০ টাকা
∴ ১০০ টাকায় তামাকের ব্যবহার বৃদ্ধি করতে হবে = (১৮ × ১০০)/৯০ টাকা
= ২০ টাকা
৮,২০২.
নিচের কোন পূর্ণ সংখ্যা কে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২,৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৪৮
  2. খ) ৫৮
  3. গ) ৫৪
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে, ৩ - ১ = ২, ৪ - ২ = ২, ৫ - ৩ = ২, ৬ - ৪ = ২।
∴ ৩, ৪, ৫ ও ৬ এর লা.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যাটি (৬০ - ২) = ৫৮
৮,২০৩.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা

প্রশ্নমতে,
x + ২x = ১২
বা, ৩x = ১২
বা, x = ১২/৩
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
৮,২০৪.
ফয়সাল সাহেব ১০০০০ টাকা বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৪ বছরের জন্য বিনিয়োগ করলেন। ৪ বছর শেষে ফয়সাল সাহেবের মুনাফা কত হবে?
  1. ২১৫৫ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২১৬৫ টাকা
  4. ২২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ফয়সাল সাহেব ১০০০০ টাকা বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৪ বছরের জন্য বিনিয়োগ করলেন। ৪ বছর শেষে ফয়সাল সাহেবের মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১০০০০ টাকা
সময়, n = ৪ বছর
সুদের হার, r = ৫/১০০
 
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(১ + r)n
= ১০০০০(১ + ৫/১০০)
= ১০০০০ × (১০৫/১০০)
= ১০০০০ × ১.০৫ × ১.০৫ × ১.০৫
= ১২১৫৫.০৬
= ১২১৫৫ (প্রায়)

চক্রবৃদ্ধি মুনাফা = ১২১৫৫ - ১০০০০
= ২১৫৫
৮,২০৫.
৫৪০ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ২৫টি
  2. ২৩টি
  3. ২৪টি
  4. ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৪০ এর ভাজক সংখ্যা কতটি? 

সমাধান: 
৫৪০ = ২ × ২ × ৩× ৩ × ৩ × ৫ 
= ২ × ৩ × ৫ 
এখানে, ২ এর সূচক ২, ৩ এর সূচক ৩ এবং ৫ এর সূচক ১। 
এখন প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১) 
= ৩ × ৪ × ২
= ২৪
৮,২০৬.
৯৭.১৭ ÷ ০.০১২৩ = কত?
  1. ক) ৭৯০০
  2. খ) ৮৯০০
  3. গ) ৫৯০০
  4. ঘ) ৯২০০
ব্যাখ্যা

৯৭.১৭ ÷ ০.১২৩
= (৯৭১৭ × ১০০০০)/(১২৩ × ১০০)
= ৭৯০০

৮,২০৭.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ৮ বছর
  2. ৯ বছর
  3. ১০ বছর
  4. ১১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

সমাধান: 
২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১২) বছর।
= ২৪০ বছর।

২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১২ - (৪/১২) বছর।
= ৩৫/৩ বছর।

২৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৫/৩) × ২৪) বছর।
= ২৮০ বছর।

৪ জন ছাত্রীর মোট বয়স = (২৮০ - ২৪০) বছর।
= ৪০ বছর।

৪ জন ছাত্রীর গড় বয়স = ৪০/৪ বছর।
= ১০ বছর।
৮,২০৮.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ৫৪
  2. ৫৮
  3. ৬০
  4. ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
৮,২০৯.
৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 
  1. ১৩০ টাকা
  2. ১৩৫ টাকা
  3. ১২৫ টাকা
  4. ১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 

সমাধান: 
অনুপাতসমূহের যোগফল = ২ + ৪ + ৫ 
= ১১ 

∴ বৃহত্তম অংশ = (৫/১১) × ৪৯৫ টাকা = ২২৫ টাকা 
এবং 
ক্ষুদ্রতম অংশ = (২/১১) × ৪৯৫ টাকা = ৯০ টাকা 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২২৫ - ৯০) টাকা 
= ১৩৫ টাকা ।
৮,২১০.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১ হলে সংখ্যা তিনটির গুণফল কত হবে?
  1. ৯০
  2. ১৫৪
  3. ২৯৬
  4. ৩৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১ হলে সংখ্যা তিনটির গুণফল কত হবে?

সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ক
দ্বিতীয় সংখ্যা = ক + ১
তৃতীয় সংখ্যা = ক + ২

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২১
বা, ৩ক + ৩ = ২১
বা, ৩ক = ২১ - ৩
বা, ৩ক = ১৮
বা, ক = ১৮/৩
বা, ক = ৬

এখন,
প্রথম সংখ্যাটি = ৬
দ্বিতীয় সংখ্যা = ৬ + ১ = ৭
তৃতীয় সংখ্যা = ৬ + ২ = ৮

∴ সংখ্যা তিনটির গুণফল = ৬ × ৭ × ৮ = ৩৩৬
৮,২১১.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৮ এবং সমষ্টি ১৪ হলে, ভগ্নাংশটি কত?
  1. ৩/১১
  2. ৮/৩
  3. ১১/৩
  4. ১৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৮ এবং সমষ্টি ১৪ হলে, ভগ্নাংশটি কত?


সমাধান:
ধরি, ভগ্নাংশটির লব ক এবং হর খ

প্রশ্নমতে,
ক - খ = ৮ ......... (১)
এবং, ক + খ = ১৪ .........(২)


সমীকরণ দুটি যোগ করে পাই,
ক - খ + ক + খ = ৮ + ১৪
⇒ ২ক = ২২
∴  ক = ১১


অতএব, লব ১১ একক এবং হর = ১৪ - ১১ = ৩
∴ নির্ণেয় ভগ্নাংশ = ১১/৩
৮,২১২.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৯৬ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ৮৫ টাকা
  2. ৯০ টাকা
  3. ৮০ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা
৮০% মূল্য = ৯৬ টাকা
তাহলে বইটির প্রকৃত মূল্য, ১০০% = (৯৬ × ১০০) / ৮০ = ১২০ টাকা
৮,২১৩.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। এই মিশ্রণে ২৪ লিটার পানি মেশালে নতুন অনুপাত হয় ৫ : ৬। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত লিটার? 
  1. ৩০ লিটার
  2. ২০ লিটার
  3. ৪০ লিটার
  4. ৫০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। এই মিশ্রণে ২৪ লিটার পানি মেশালে নতুন অনুপাত হয় ৫ : ৬। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত লিটার?

সমাধান:
ধরি,
প্রথম মিশ্রণে,
দুধ = ৫ক লিটার,
পানি = ৩ক লিটার
এই মিশ্রণে ২৪ লিটার পানি যোগ করলে পানি হয় = ৩ক + ২৪

প্রশ্নমতে,
৫ক/(৩ক + ২৪) = ৫/৬ 
বা, ৫ক × ৬ = ৫ × (৩ক + ২৪)
বা, ৩০ক = ১৫ক + ১২০
বা, ১৫ক = ১২০
∴ ক = ৮ 

∴ প্রথম মিশ্রণে দুধের পরিমাণ = ৫ × ৮ = ৪০ লিটার

৮,২১৪.
৫০ থেকে ৯০ মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির গড় কত ?
  1. ৬৭
  2. ৭১
  3. ৭৩
  4. ৬১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৯০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির গড় কত ?

সমাধান: 
আমরা জানি,
৫০ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল = ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯

এখানে,
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯

∴ ৫০ থেকে ৯০ মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির গড় = ( ৫৩ + ৮৯ ) ÷ ২
= ১৪২ ÷ ২
= ৭১
৮,২১৫.
৪০ গ্রাম চিনির সাথে ১০ গ্রাম লবণ মিশ্রিত করা হলো। মিশ্রণে লবণের শতকরা পরিমান কত?
  1. ক) ২৫%
  2. খ) ১৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ গ্রাম চিনির সাথে ১০ গ্রাম লবণ  মিশ্রিত করা হলো। মিশ্রণে  লবণের শতকরা পরিমান কত?

সমাধান:
৪০ গ্রাম চিনির সাথে ১০ গ্রাম লবন মিশ্রিত করা হলে মিশ্রনের পরিমান ৫০ গ্রাম।

৫০ গ্রাম মিশ্রনে লবন আছে ১০ গ্রাম
১০০ গ্রাম মিশ্রনে লবন আছে (১০০ × ১০)/৫০ 
= ২০%
৮,২১৬.
৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ১১১৬ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ১১১৬ টাকা হবে?

সমাধান:
আমরা জানি,
সুদাসল C,
মুলধন P,
সুদের হার r
এবং সময় n হলে,

C = P (১ + nr/১০০)
⇒ ১১১৬ = ৯০০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
⇒ ১১১৬ = ৯০০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ১১১৬০০∕ ৯০০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬
∴ n = ৪ বছর
৮,২১৭.
একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ১৫০ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২৫% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?
  1. ৫০ টাকা
  2. ২৫ টাকা
  3. ১২.৫০ টাকা
  4. কোনো লাভ হয় নি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ১৫০ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২৫% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?

সমাধান:
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৫০ টাকা

তিনি জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন = (১৫০ + ১৫০ এর ১/৩) টাকা
= (১৫০ + ৫০)
= ২০০ টাকা

আবার,                   
২৫% ডিসকাউন্ডে জিনিসটির বিক্রয়মূল্য = (২০০ - ২০০ এর ২৫/১০০) = ২০০ - ৫০ = ১৫০ টাকা

অতএব, তিনি লাভ করেন (১৫০ - ১৫০) = ০ টাকা
৮,২১৮.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৫৮০ টি
  2. ৬৯০ টি
  3. ৭২০ টি
  4. ৮৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু = ৭২০

∴ সর্বমোট ৭২০ টি গাছ লাগাতে হবে।
৮,২১৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ১২ ও গ.সা.গু ৪। একটি সংখ্যা ৩ হলে, অপর সংখ্যা কত?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা
একটি সংখ্যা × অপর সংখ্যা = লসাগু গসাগু
বা, ৩ × অপর সংখ্যা = ১২ × ৪
বা, অপর সংখ্যা = ৪৮/৩ = ১৬
৮,২২০.
৮০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে এসিডের পরিমাণ কত?
  1. ৪০ লিটার
  2. ৪৬ লিটার
  3. ৫০ লিটার
  4. ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন : ৮০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে এসিডের পরিমাণ কত?

সমাধান :
অনুপাতের যোগফল = (৫ + ৩)
= ৮

∴ ৮০ লিটার মিশ্রণে এসিডের পরিমাণ = ৮০ × (৫/৮)
= ৫০ লিটার
৮,২২১.
১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত?
  1. ৫১
  2. ৪৯.৫০
  3. ৪৯
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি = ১ + ৩ + ৫ + ..................+ ৯৯
এখানে
১ম পদ a = ১
সাধারণ অন্তর d =২
শেষ পদ = n তম পদ = ৯৯ 

n তম পদ = a + (n - 1)d
৯৯ = ১ + (n - ১)২
৯৯ = ১ + ২n - ২
২n - ১ = ৯৯
২n = ১০০
n = ৫০

n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (৫০/২){২ × ১ + (৫০ - ১)২}
= ২৫ (২ + ৪৯ × ২)
= ২৫ × ১০০

গড় = (২৫ × ১০০)/৫০ 
= ৫০
৮,২২২.
এক ব্যক্তি ঘণ্টায় ১২ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৭২০০ মিটার পার হবে?
  1. ১৮ মিনিটে
  2. ২৪ মিনিটে
  3. ৩৬ মিনিটে
  4. ৪৮ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ১২ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৭২০০ মিটার পার হবে?

সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ১২ কিলোমিটার = ১২০০০ মিটার

১২০০০ মিটার পার হয় = ৬০ মিনিটে
৭২০০ মিটার পার হয় = (৬০ × ৭২০০)/১২০০০ মিনিটে
= ৩৬ মিনিটে
৮,২২৩.
দুটি ভগ্নাংশের গুণফল ১৮/৩৫। এদের একটি ৬/৭ হলে অপরটি কত? 
  1. ৫/৭
  2. ২/৫
  3. ৪/৫
  4. ৩/৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৮/৩৫। এদের একটি ৬/৭ হলে অপরটি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি ভগ্নাংশের গুণফল = ১৮/৩৫
এদের একটি ভগ্নাংশ = ৬/৭

ধরি, অপর ভগ্নাংশটি = ক
তাহলে:
(৬/৭) × ক = ১৮/৩৫
⇒ ক = (১৮/৩৫)/(৬/৭)
⇒ ক = (১৮/৩৫) × (৭/৬)
⇒ ক = (১৮ × ৭)/(৩৫ × ৬)
∴ ক = ৩/৫

সুতরাং, অপর ভগ্নাংশটি ৩/৫

৮,২২৪.
একটি ট্যাংকের ২/৫ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ৩২ লিটার পানি যোগ করা হলে এটি ৬/৭ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত লিটার?
  1. ৭০ লিটার
  2. ৩৬ লিটার
  3. ৭৮ লিটার
  4. ৪৮ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্যাংকের ২/৫ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ৩২ লিটার পানি যোগ করা হলে এটি ৬/৭ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত লিটার?

সমাধান:
ধরি,
ট্যাংকটির ধারণ ক্ষমতা = ক লিটার

প্রশ্নমতে,
⇒ (২ক/৫) + ৩২ = (৬ক/৭)
⇒ ৩২ = (৬ক/৭) - (২ক/৫)
⇒ ৩২ = (৩০ক - ১৪ক)/৩৫
⇒ ৩২ = ১৬ক/৩৫
⇒ ২ = ক/৩৫
∴ ক = ৭০ 

∴ ট্যাংকটির ধারণ ক্ষমতা ৭০ লিটার।

৮,২২৫.
শতকরা বার্ষিক ৬ টাকা হার মুনাফায় ৯৫০ টাকার ৮ বছরে যত মুনাফা হয়, বার্ষিক ৭.৫% হার মুনাফায় কত টাকার ১৯ বছরে মুনাফা তত হবে?
  1. ক) ২২০ টাকা
  2. খ) ৩৮০ টাকা
  3. গ) ৩৬০ টাকা
  4. ঘ) ৩২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৬ টাকা হার মুনাফায় ৯৫০ টাকার ৮ বছরে যত মুনাফা হয়, বার্ষিক ৭.৫% হার মুনাফায় কত টাকার ১৯ বছরে মুনাফা তত হবে?

সমাধান:
৬% হারের ক্ষেত্রে,
আসল, P = ৯৫০ টাকা
সময়, n = ৮ বছর
মুনাফার হার, r = ৬% = ৬/১০০ 

আমরা জানি,
I = Pnr
বা, I = ৯৫০ × ৮ × ৬/১০০ 
= ৪৫৬ টাকা

আবার,
৭.৫% এর ক্ষেত্রে,
মুনাফা, I = ৪৫৬ টাকা
মুনাফার হার, r = ৭.৫% = ৭.৫/১০০ 
সময়, n = ১৯ বছর

এখন,
P = I/nr
= (৪৫৬ × ১০০)/(১৯ × ৭.৫)
∴ P = ৩২০ টাকা
৮,২২৬.
দুটি সংখ্যার  ল.সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির পার্থক্য কত? 
  1. ক) ১০ 
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
ধরি,
বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = ২x/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল. সা .গু × গ. সা .গু
⇒ x . ২x/৩ = ৬০ × ১০
⇒ ২x² = ৬০০ × ৩
⇒ x² = ১৮০০/২
⇒ x = √৯০০
∴ x = ৩০
বড় সংখ্যাটি = ৩০
∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩ = ২০ 
সংখ্যা দুটির পার্থক্য = ৩০ - ২০ = ১০
৮,২২৭.
একটি খুঁটির ১/৩ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৩ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ৮৭ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৯৮ মিটার
  4. ৬৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ১/৩ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৩ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি খুঁটির ১/৩ অংশ কাঁদায়
একটি খুঁটির ১/২ অংশ পানিতে

∴ কাঁদায় ও পানিতে আছে খুঁটিটির = {(১/৩) + (১/২)} অংশ
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ

এখন,
অবশিষ্ট আছে খুঁটিটির = {১ - (৫/৬)} অংশ
= ১/৬ অংশ

খুঁটিটির ১/৬ অংশ = ১৩ মিটার
∴ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য = (১৩ × ৬) মিটার
= ৭৮ মিটার

৮,২২৮.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 

সমাধান: 
এখানে, 
সুদ, I = ৪৭৬ - ৪২৫ = ৫১ টাকা 
আসল, P = ৪২৫ টাকা 
সময়, n = ৩ বছর 
সুদের হার, r =? 

আমরা জানি, 
I = Pnr 
বা, ৫১ = ৪২৫ × ৩ × (r/১০০) 
বা, r = (৫১ × ১০০)/(৪২৫ × ৩) 
বা, r = ৪ 

∴ সুদের হার = ৪%।
৮,২২৯.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে, সংখ্যাটি-
  1. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে, সংখ্যাটি-

সমাধান: 
৪ এর বর্গ = ৪ = ১৬ 
৪ এর বর্গমূল = √৪ = ২

সুতরাং ৪ এর বর্গ তার বর্গমূলের চেয়ে (১৬ - ২) = ১৪ বেশি।
তাই সঠিক উত্তর হবে ৪
৮,২৩০.
একটি ঝুড়িতে ৩০টি পোশাকের মধ্যে ৩০% শার্ট আছে। ঝুড়িতে ৩০ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
  1. ক) ২৪টি
  2. খ) ২৩টি
  3. গ) ৯টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা

১০০টির মধ্যে শার্ট আছে ৩০টি
অতএব, ৩০টির মধ্যে শার্ট আছে (৩০ × ৩০)/১০০ = ৯টি
অতএব, ৩০টি পোশাকের মধ্যে শার্ট নয় = (৩০ - ৯) = ২১টি

৮,২৩১.
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৪, ২১, ২৮ ও ৩৫ দ্বারা নি:শেষে বিভাজ্য?
  1. ১২০৮
  2. ১১৭৬
  3. ১২৬৪
  4. ১৩২০
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৪, ২১, ২৮ ও ৩৫ দ্বারা নি:শেষে বিভাজ্য?

সমাধান:
১৪, ২১, ২৮ ও ৩৫ এর লসাগু = ৪২০

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

১০০০ কে ৪২০ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ১৬০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৪২০ - ১৬০)
= ১০০০ + ২৬০ = ১২৬০

∴ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ১৪, ২১, ২৮ ও ৩৫ দ্বারা নি:শেষে বিভাজ্য = ১২৬০

৮,২৩২.
√(- 3) × √(- 3) × √(- 3) × √(- 3) = ?
  1. ক) - 81
  2. খ) 81
  3. গ) 9
  4. ঘ) - 9
ব্যাখ্যা
√(- 3) × √(- 3) × √(- 3) × √(- 3)
= {√(- 3) × √(- 3)} × {√(- 3) × √(- 3)}
= ( - 3) × ( - 3)
= 9
৮,২৩৩.
বার্ষিক ১০% হার ষান্মাসিক যৌগিক মুনাফায় ১,০০০ টাকায় ১ বছরের মুনাফা কত হবে?
  1. ক) ১০৫.২২টাকা
  2. খ) ১০২.৫ টাকা
  3. গ) ১০৮.৪৪ টাকা
  4. ঘ) ২০১.০৫ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
C = P (১+(r/m×১০০))n×m
= ১০০০(১+(১০/২×১০০))১×২
= ১০০০(১+(১০/২০০))
= ১০০০((২০০+১০)/২০০)
= ১০০০(২১০/২০০)
= ১০০০×(১.০৫)
= ১০০০×১.১০২৫
= ১১০২.৫
∴ I = (১১০২.৫-১০০০) = ১০২.৫ টাকা

৮,২৩৪.
কোনো বাগানে ১৩০০ টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৪ টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় কর।
  1. ৪২ টি
  2. ৪১ টি
  3. ৩৯ টি
  4. ৩৬ টি
  5. ৩৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ১৩০০ টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৪ টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় কর।

সমাধান:
১৩০০টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৪ টি গাছ বেশি থাকে
প্রতি সারির চারা গাছ হবে = (১৩০০ - ৪) টি
= ১২৯৬ এর বর্গমূল

১২৯৬ এর বর্গমূল = √১২৯৬ = ৩৬
∴ প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে = ৩৬ টি
৮,২৩৫.
১০ থেকে ১০০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ১৮৬
  2. খ) ২৭৫
  3. গ) ১০৭
  4. ঘ) ২২৩
ব্যাখ্যা
১০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ যাদের সেগুলো হলো ১৯, ২৯, ৫৯, ৭৯, ৮৯।
এদের সমষ্টি = ১৯ + ২৯ + ৫৯ + ৭৯ + ৮৯ = ২৭৫
৮,২৩৬.
তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা তিনটির গড় কত?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যা হলো: ক - ১, ক, ক + ১
গুনফল: 
(ক - ১) × ক × (ক + ১) = ক(ক - ১) = ক - ক
যোগফল:
ক - ১ + ক + ক + ১ = ৩ক
প্রশ্নমতে,
- ক = ৫ × ৩ক
⇒ ক- ১৬ক = ০
⇒ ক(ক - ১৬) = ০
⇒ ক = ০, ক- ১৬ = ০

যেহেতু সংখ্যা তিনটি ধনাত্মক, তাই
ক = ৪
সংখ্যা তিনটি হলো: ৩, ৪, ৫
গড় = (৩ + ৪ + ৫)/৩ = ১২/৩ = ৪

৮,২৩৭.
A এর মান, C- এর থেকে 25% বেশী। C- এর মান A অপেক্ষা শতকরা কত কম? 
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: A এর মান, C- এর থেকে 25% বেশী। C- এর মান A অপেক্ষা শতকরা কত কম? 

সমাধান: 
ধরি, C এর মান ১০০ 
A এর মান = ১০০ + ১০০ এর ২৫% 
= ১০০ + ১০০ × ২৫/১০০ 
= ১০০ + ২৫
= ১২৫ 

C এর মান কম = ১২৫ - ১০০ 
= ২৫ 

C এর মান শতকরা কম = (২৫/১২৫) × ১০০ % 
= ২০% 
৮,২৩৮.
দুইটি সংখ্যার যোগফল ২১ এবং বিয়োগফল ৭ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ২১ এবং বিয়োগফল ৭ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বৃহত্তম সংখ্যা = a
ক্ষুদ্রতম সংখ্যাটি = b

প্রশ্নমতে,
a + b = ২১ .........(১)
a - b = ৭ .........(২)

(১) + (২)
a + b + a - b = ২১ + ৭
⇒ ২a = ২৮
∴ a = ১৪
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি, b = ১৪ - ৭ = ৭ [(২) নং হতে]
৮,২৩৯.
কোন সংখ্যাটি মূলদ?
  1. ক) √13
  2. খ) √(8)/2
  3. গ) √8/√2
  4. ঘ) √(27)/3
ব্যাখ্যা

√8/√2 = 2√2/√2 = 2 যা মূলদ।

৮,২৪০.
একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৭০ মিটার। ২৪০ মিটার লম্বা একটি আন্তঃনগর ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৪০০ মিটার 
  2. ৩২৫ মিটার
  3. ৩৮৫ মিটার 
  4. ৪১০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৭০ মিটার। ২৪০ মিটার লম্বা একটি আন্তঃনগর ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২৪০ মিটার 
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ১৭০ মিটার 

আমরা জানি,  প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (প্ল্যাটফর্মের দৈর্ঘ্য + ট্রেনের দৈর্ঘ্য) 
= (১৭০ + ২৪০) মিটার
= ৪১০ মিটার

∴ ট্রেনটিকে ৪১০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।

৮,২৪১.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?
  1. ৪৫০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৫৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?

সমাধান: 
আসল + ৫ বছরের সুদ =৭০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৫২ টাকা

∴ ২ বছরের সুদ =(৭০০ - ৬৫২) = ৪৮ টাকা
১ বছরের সুদ =৪৮/২ টাকা
৫ বছরের সুদ = (৪৮ × ৫)/২ টাকা 
= ১২০ টাকা

∴ আসল = (৭০০ - ১২০) = ৫৮০ টাকা
৮,২৪২.
টাকায় ৩টি করে ক্রয় করে টাকায় ২টি করে বিক্রিয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ২০%
  3. ২৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে ক্রয় করে টাকায় ২টি করে বিক্রিয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা 
১ টির বিক্রয়মূল্য ১/২ টাকা 

লাভ = (১/২) - (১/৩)
= ১/৬ টাকা 

শতকরা লাভ = {(১/৬)/(১/৩)} × ১০০% 
= ৫০%
৮,২৪৩.
15 years ago, Person A was 7 years older than Person B. The sum of their present ages is 59. How old is Person B now?
  1. 24
  2. 25
  3. 26
  4. 27
ব্যাখ্যা

Question: 15 years ago, Person A was 7 years older than Person B. The sum of their present ages is 59. How old is Person B now?

Solution:
Given,
15 years ago, A was 7 years older than B
So,
A - 15 = (B - 15) + 7
∴ A = B + 7

At present,
A + B = 59
⇒ B + 7 + B = 59 [Replacing A = B + 7]
⇒ 2B = 59 -7
⇒ B = 52/2
B = 26

∴ Present age of B is 26.

৮,২৪৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √৩
  2. √৪
  3. ৫/৩
  4. √৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা? 

সমাধান: 
অমূলদ সংখ্যা: 

- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। 
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। 
যেমন- √2, √3, √5, √10 ইত্যাদি। 

মূলদ সংখ্যা: 
- যেসকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে। 
• ৫/৩ ⇒  সকল সাধারণ ভগ্নাংশই মূলদ সংখ্যা। 
• √৪ এবং √৯ = ২ এবং ৩ ⇒ সকল পূর্ণবর্গ সংখ্যা বা সকল পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা।
৮,২৪৫.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৪১
  3. ৩৯
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩১ = ৫৫ - x
বা, x + x = ৫৫ + ৩১
বা, ২x = ৮৬
বা, x = ৮৬/২
∴ x = ৪৩

∴ সংখ্যাটি = ৪৩ ।
৮,২৪৬.
৪৮ কোন সংখ্যার ৬০%?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x এর ৬০% = ৪৮
বা, ৬০x/১০০ = ৪৮
বা, x = (৪৮ × ১০০)/৬০ = ৮০

৮,২৪৭.
একটি দ্রব্য ১২২৪ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রিয় করলে ১০% লাভ হবে?
  1. ১৫৫৪ টাকা
  2. ১৫৬০ টাকা
  3. ১৫৭২ টাকা
  4. ১৫৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১২২৪ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রিয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৫ টাকা।
বিক্রয়মূল্য ১২২৪ টাকা হলে ক্রয়মূল্য = (১২২৪ × ১০০)/৮৫ টাকা।
= ১৪৪০ টাকা।

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১৪৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১৪৪০)/১০০ টাকা
= ১৫৮৪ টাকা
৮,২৪৮.
কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ৭, ৯, ১৪ ও ২১ জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবারই ৫ জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে। প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ১১১
  2. ১১৬
  3. ১২৫
  4. ১৩১
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ৭, ৯, ১৪ ও ২১ জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবারই ৫ জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে। প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান:
প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা এমন একটি সংখ্যা হবে যাকে ৭, ৯, ১৪ এবং ২১ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ৫ অবশিষ্ট থাকে।
অর্থাৎ ৭, ৯, ১৪ এবং ২১ এর লসাগু বের করে সেই লসাগুর সাথে ৫ যোগ করলেই নির্ণেয় শিক্ষার্থী সংখ্যা পাওয়া যাবে।

এখন, ৭, ৯, ১৪ এবং ২১ এর লসাগু বের করি:
৭ = ৭
৯ = ৩ × ৩
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭

∴ নির্ণেয় লসাগু = ২ × ৩ × ৩ × ৭ = ১২৬

যেহেতু প্রত্যেকবারই ৫ জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে, তাই মোট শিক্ষার্থী সংখ্যা হবে লসাগু অপেক্ষা ৫ বেশি।

∴ প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা = (১২৬ + ৫) জন = ১৩১ জন ।

৮,২৪৯.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?
  1. ক) ৪৮০ টাকা
  2. খ) ৫২০ টাকা
  3. গ) ৫৮০ টাকা
  4. ঘ) ৬২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?

সমাধান: 
আসল + ৫ বছরের সুদ =৭০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৫২ টাকা

∴ ২ বছরের সুদ =(৭০০ - ৬৫২) = ৪৮ টাকা
   ১ বছরের সুদ =৪৮/২ টাকা 
  ৫ বছরের সুদ = (৪৮ × ৫)/২ টাকা 
                        = ১২০ টাকা

আসল = (৭০০ - ১২০) = ৫৮০ টাকা
৮,২৫০.
নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?
  1. ০.২
  2. √০.২
  3. √০.৩
  4. ০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?

সমাধান:
ক) ০.২ = ০.২
খ) √০.২ = ০.৪৪৭
গ) √০.৩ = ০.৫৪৭
ঘ) ০.৩ = ০.৩
৮,২৫১.
যদি ৮ জন লোক ২৪ দিনে ৮০ হেক্টর জমির শস্য আহরণ করতে পারে, তবে ৩৬ জন লোক ৩০ দিনে কত হেক্টর জমির শস্য আহরণ করতে পারবে? 
  1. ক) ৪০০ হেক্টর
  2. খ) ৪২৫ হেক্টর
  3. গ) ৩০০ হেক্টর
  4. ঘ) ৪৫০ হেক্টর
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ জন লোক ২৪ দিনে ৮০ হেক্টর জমির শস্য আহরণ করতে পারে, তবে ৩৬ জন লোক ৩০ দিনে কত হেক্টর জমির শস্য আহরণ করতে পারবে? 

সমাধান: 
৮ জন লোক ২৪ দিনে আহরণ করতে পারে = ৮০ হেক্টর জমির শস্য 
∴ ১ জন লোক ১ দিনে আহরণ করতে পারে = ৮০/(৮ × ২৪) হেক্টর জমির শস্য 
∴ ৩৬ জন লোক ৩০ দিনে আহরণ করতে পারে = (৮০ × ৩০ × ৩৬)/(৮ × ২৪) হেক্টর জমির শস্য 
= ৪৫০ হেক্টর জমির শস্য 

∴ জমির শস্য আহরণ করতে পারবে = ৪৫০ হেক্টর। 
৮,২৫২.
৬ বছর আগে প্রীতি ও রুচির বয়সের অনুপাত ছিল ৬ : ৫। ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ১১ : ১০। রুচির বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ১৭ বছর
  3. ১৬ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ বছর আগে প্রীতি ও রুচির বয়সের অনুপাত ছিল ৬ : ৫। ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ১১ : ১০। রুচির বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
৬ বছর আগে প্রীতির বয়স ছিল ৬ক বছর
৬ বছর আগে রুচির বয়স ছিল ৫ক বছর

রুচির বর্তমান বয়স = ৫ক + ৬ বছর 

প্রশ্নমতে,
(৬ক + ৬ + ৪)/(৫ক + ৬ + ৪) = ১১/১০
বা, (৬ক + ১০)/(৫ক + ১০) = ১১/১০
বা, ৬০ক + ১০০ = ৫৫ক + ১১০
বা, ৫ক = ১০
∴ ক = ২

∴ রুচির বর্তমান বয়স = ৫ক + ৬ বছর = ৫ × ২ + ৬ বছর
= ১০ + ৬ বছর
= ১৬ বছর
৮,২৫৩.
ইসমাইল সাহেব একটি বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকায় বিক্রি করলেন।বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭২ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ৬২ টাকা
ব্যাখ্যা

ধরি, বইটির প্রকৃত মূল্য = x টাকা
প্রশ্নমতে,
x এর ৮৫% = ৬৮
বা, x এর ৮৫/১০০ = ৬৮
বা, x = (৬৮ × ১০০)/৮৫ = ৮০ টাকা

৮,২৫৪.
দু'টি ভগ্নাংশের যোগফল ৭০ এবং বড় ভগ্নাংশটি ৩৮(৭/১৯) হলে ছোট ভগ্নাংশটি কত হবে?
  1. ক) ৩৩(৭/১৯)
  2. খ) ৩০(১২/১৯)
  3. গ) ৩২(১২/১৯)
  4. ঘ) ৩১(১২/১৯)
ব্যাখ্যা
ছোটো ভগ্নাংশটি = ৭০ - ৩৮(৭/১৯)
= ৭০ - ৭২৯/১৯
= (১৩৩০ - ৭২৯)/১৯
= ৬০১/১৯
= ৩১(১২/১৯)
৮,২৫৫.
একটি ক্লাসে ৩৬০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?
  1. ২৬৬ জন
  2. ২৭৪ জন
  3. ২৮০ জন
  4. ২৮৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩৬০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ২০) = ৮০ জন

মোট ছাত্র-ছাত্রীর ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৮০ জন
মোট ছাত্র-ছাত্রীর ১ জন হলে ছাত্র সংখ্যা = (৮০/১০০) জন
মোট ছাত্র-ছাত্রীর ৩৬০ জন হলে ছাত্র সংখ্যা = (৮০ × ৩৬০)/১০০ জন
= ২৮৮ জন
৮,২৫৬.
নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
  1. ক) ৮৮
  2. খ) ৯১
  3. গ) ৯৫
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা

৮৮ = ২ × ২ × ২ × ১১
∴ ভাজক সংখ্যা = ( ৩ + ১) × (১+১) = ৮
৯১ = ৭ × ১৩
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪
৯৫ = ৫ × ১৯
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪
৯৯ = ৩ × ৩ × ১১
∴ ভাজক সংখ্যা = ( ২ + ১) × (১+১) = ৬
সুতরাং ৮৮ এর সর্বোচ্চ ভাজক সংখ্যা আছে।

৮,২৫৭.
৪ : ৯ এর ব্যস্তানুপাত কত?
  1. ক) ২ : ৩
  2. খ) ৮ : ১৮
  3. গ) ৯ : ৪
  4. ঘ) ১৬ : ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৯ এর ব্যস্তানুপাত কত?

সমাধান : 
ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
সুতরাং  ৪ : ৯ এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = ৯ : ৪
৮,২৫৮.
মজিদ একটি কাজ মনিরের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। মজিদের কাজের গতি যদি মনিরের কাজের গতির ৪ গুন হয়, তবে মনির একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ক) ৮০ দিন
  2. খ) ৪০ দিন
  3. গ) ৭০ দিন
  4. ঘ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: মজিদ একটি কাজ মনিরের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। মজিদের কাজের গতি যদি মনিরের কাজের গতির ৪ গুণ হয়, তবে মনির একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,  
মজিদের কাজটি করতে লাগে ক  দিন 
মনিরের কাজটি করতে লাগে ৪ক দিন 

প্রশ্নমতে,
৪ক - ক = ৬০ 
বা, ৩ক = ৬০ 
বা, ক = ৬০/৩
∴ ক = ২০

মনিরের কাজটি করতে লাগে = (৪ × ২০) দিন 
= ৮০ দিন
৮,২৫৯.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩০০ 
  2. ৩২০ 
  3. ৩১০ 
  4. ৩৬০ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 

৮,২৬০.
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ২০ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
  1. ১৯ টাকা
  2. ১৮ টাকা
  3. ১৭ টাকা
  4. ১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ২০ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

 সমাধান:
প্রথম ৮ ঘণ্টায় পায় = ৮ × ১৫ = ১২০ টাকা।
পরবর্তী ২ ঘণ্টায় পায় = ২ × ২০= ৪০ টাকা।


∴ ঘণ্টা প্রতি গড় মজুরি  = ১৬০/১০ = ১৬ টাকা।
৮,২৬১.
এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম ১০% বাড়লো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশী?
  1. ক) ১% বেশি
  2. খ) ১% কম
  3. গ) সমান
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ধরি,
উৎপাদন মূল্য ১০০ টাকা
১০% বৃদ্ধিতে মূল্য হবে = ১০০ + ১০০ এর ১০%
                                   = ১০০ + ১০০ এর ১০/১০০
                                   = ১০০ + ১০
                                   = ১১০ টাকা

১০% হ্রাসে মূল্য হবে =  ১১০ - ১১০ এর ১০%
                                = ১১০ - ১১০ এর ১০/১০০
                                = ১১০ - ১১
                                = ৯৯ টাকা 
                                    

সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কম  = ১০০ - ৯৯ = ১%
৮,২৬২.
এক ব্যক্তি ১০০ টাকায় ২৫টি লেবু ক্রয় করে এবং ১০০ টাকায় ২০টি লেবু বিক্রয় করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে?
  1. ১৫% ক্ষতি
  2. ২০% লাভ
  3. ২০% ক্ষতি
  4. ২৫% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ১০০ টাকায় ২৫টি লেবু ক্রয় করে এবং ১০০ টাকায় ২০টি লেবু বিক্রয় করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে?

সমাধান: 
২৫ টা লেবুর ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১টা লেবুর ক্রয়মূল্য ১০০/২৫ = ৪ টাকা

আবার, 
২০ টা লেবুর বিক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১ টা লেবুর বিক্রয়মূল্য ১০০/২০ = ৫  টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৫ - ৪ = ১ টাকা

∴ লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০%
= (১/৪) × ১০০%
= ২৫%

সুতরাং, তার ২৫% লাভ হয়েছে।

৮,২৬৩.
একটি পণ্য বিক্রয় করায় লাভের পরিমাণ বিক্রয়মূল্যের ১/৫ অংশ। শতকরা লাভের হার কত? 
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৮%
ব্যাখ্যা
ধরি,
বিক্রয়মূল্য ৫ক টাকা 
লাভ = ৫ক এর ১/৫ অংশ 
        = ক টাকা 

ক্রয়মূল্য = ৫ক - ক = ৪ক টাকা 

শতকরা লাভ = {(ক/৪ক) × ১০০}% = ২৫%
৮,২৬৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √৩
  2. ৫/৩
  3. √৯
  4. √৪
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা? 

সমাধান: 
অমূলদ সংখ্যা: 
- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। 
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। 
যেমন- √2, √3, √5, √10 ইত্যাদি। 

মূলদ সংখ্যা: 
- যেসকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে। 
• ৫/৩ ⇒  সকল সাধারণ ভগ্নাংশই মূলদ সংখ্যা। 
• √৪ এবং √৯ = ২ এবং ৩ ⇒ সকল পূর্ণবর্গ সংখ্যা বা সকল পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা।

৮,২৬৫.
একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হলে সংখ্যাটি কত?
  1. ৪০০
  2. ২০০
  3. ৩৬
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৩০ শতাংশের ১৫ শতাংশ ১৮ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ৩০% এর ১৫% = ১৮
অর্থাৎ,
১৫% × ৩০% × ক = ১৮
⇒ (১৫/১০০) × (৩০/১০০) × ক = ১৮
⇒ (৪৫০/১০০০০) × ক = ১৮
⇒ (৯/২০০) × ক = ১৮
⇒ ক = ১৮ × ২০০/৯
⇒ ক = ৪০০

৮,২৬৬.
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৬৪০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৫৫০
  2. ৫৫৫
  3. ৫৬২
  4. ৫৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৬৪০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪৭০ = ৬৪০ - ক
⇒ ২ক = ৬৪০ + ৪৭০
⇒ ২ক = ১১১০
∴ ক = ৫৫৫
৮,২৬৭.
কোনো মূলধন ৮ বছরে ২ গুণ হয়। বার্ষিক মুনাফার হার কত?
  1. ক) ৩.১২৫%
  2. খ) ৬.২৫%
  3. গ) ১২.৫%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
A = P(1 + nr)
২P = P(১ + ৮ r)
r = ১/৮ = (১০০/৮)% = ১২.৫%
৮,২৬৮.
কত জন বালিকাকে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ১৫
  2. খ) ২৫
  3. গ) ৫
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
বালিকার সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু 
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯

∴ গ. সা. গু. = ৫

বালিকার সংখ্যা = ৫ জন
৮,২৬৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) 37/52
  2. খ) 29/39
  3. গ) 19/26
  4. ঘ) 48/65
৮,২৭০.
ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা ছিল?
  1. ৫ কি.মি./ঘণ্টা
  2. ৭ কি.মি./ঘণ্টা
  3. ৩ কি.মি./ঘণ্টা
  4. ৬ কি.মি./ঘণ্টা
  5. ১০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা ছিল?

সমাধান:
ধরি, পূর্বের গতিবেগ x kmph
গতি বৃদ্ধি করার পর, নতুন গতিবেগ হবে (x+২) kmph

পূর্বের সময় = ৩০​/x
নতুন সময় = ৩০/​x+২
এখন, ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময়ের পরিবর্তন ৪ ঘণ্টা কমেছে।

প্রশ্নমতে,
⇒ ৩০​/x - ৩০/​x+২ = ৪
⇒ {৩০​(x+২) - ৩০x}/x(​x+২) = ৪
⇒ (৩০x + ৬০ - ৩০x)/x(​x+২)  = ৪
⇒ ৪x2 + ৮x = ৬০
⇒ x + ২x - ১৫ = ০
⇒ x + ৫x - ৩x - ১৫ = ০
⇒ x(x + ৫) -৩(x + ৫) = ০
⇒ (x + ৫)(x - ৩) = ০
হয়,
⇒ x + ৫ = ০
∴ x = - ৫ [ যা গ্রহণযোগ্য নয় ]

অথবা,
⇒ x - ৩ = ০
∴ x = ৩

∴ নির্ণেয় গতিবেগ ৩ কি.মি./ঘণ্টা
৮,২৭১.
একটি নির্দিষ্ট হার সরল সুদে ৮৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১১৩৯০ টাকা হয়। সুদের হার কত? 
  1. ৭.২৫%
  2. ৮.৫%
  3. ৯.২%
  4. ১০.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে ৮৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১১৩৯০ টাকা হয়। সুদের হার কত? 

সমাধান:
ধরি,
আসল, P = ৮৫০০ টাকা
সুদ-আসল, A = ১১৩৯০ টাকা
∴ সুদ, I = (১১৩৯০ - ৮৫০০) টাকা = ২৮৯০ টাকা
সময়, n = ৪ বছর

আমরা জানি,
 I = Pnr/১০০
বা, r = (I × ১০০)/(Pn) 
বা, r = (২৮৯০ × ১০০)/(৮৫০০ × ৪)
বা, r = ২৮৯০০০/৩৪০০০
∴ r = ৮.৫ 

∴ সুদের হার = ৮.৫%

৮,২৭২.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ২৫%
  2. ক্ষতি ২৫%
  3. লাভ ৭৫%
  4. ক্ষতি ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের দ্বিগুণ

ধরি,
বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ক্রয়মূল্য = ২ টাকা

এখন,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ২ - ১
= ১ টাকা

∴ শতকরা ক্ষতি
= (ক্ষতি / ক্রয়মূল্য) × ১০০
= (১/২) × ১০০
= ৫০%

অতএব, ক্ষতি ৫০%

সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%

৮,২৭৩.
৮০ সংখ্যাটি কোন সংখ্যার ২০%?
  1. ৩২০ 
  2. ৪০০ 
  3. ৪২০ 
  4. ৫৮০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০ সংখ্যাটি কোন সংখ্যার ২০%?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

শর্তমতে, 
ক এর ২০% = ৮০ 
⇒ ক × (২০/১০০) = ৮০ 
⇒ ক = ৮০ × ৫ 
∴ ক = ৪০০ 

সুতরাং, সংখ্যাটি হলো ৪০০

৮,২৭৪.
৬(- ৩)(১/৩)(- ০.২৫) = কত?
  1. ক) ৬
  2. খ) ৪.৫
  3. গ) ১.৫
  4. ঘ) - ০.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬(- ৩)(১/৩)(- ০.২৫) = কত?

সমাধান:
৬(- ৩)(১/৩)(- ০.২৫) 
= (- ৬)(- ০.২৫) 
= ১.৫
৮,২৭৫.
(০.০৪/১০) = কত?
  1. ০.০০০০১৬
  2. ০.০০০০০১৬
  3. ০.০০১৬
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০৪/১০) = কত?

সমাধান:
(০.০৪/১০) 
= (০.০০৪)
= ০.০০০০১৬
৮,২৭৬.
একটি কলম ৩৬ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রি করলে তার তিনগুণ লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ৪৫ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৫৪ টাকা
  4. ৬৪ টাকা
ব্যাখ্যা
ধরি কলমটির ক্রয়মূল্য x টাকা। তাহলে ৩৬ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় (x-৩৬) টাকা এবং ৭২ টাকায় বিক্রয় করলে লাভ হয় (৭২-x) টাকা।
প্রশ্নমতে,
৩(x - ৩৬) = ৭২ - x
বা, ৩x - ১০৮ = ৭২ - x
বা, ৪x = ১৮০
∴ x = ১৮০/৪ = ৪৫
৮,২৭৭.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২০ বছরে সুদে-আসলে ৩ গুন হবে?
  1. ক) ১৫%
  2. খ) ১৩%
  3. গ) ১০%
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ধরি, আসল ক টাকা
সুতরাং, সুদাসল ৩ক টাকা
সুদ = (৩ক - ক) = ২ক টাকা
সুতরাং, সুদের হার = (সুদ × ১০০) / (আসল × সময়)
= (২ক × ১০০) / (ক × ২০)
= ১০%
৮,২৭৮.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
⇒ (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪ 
∴ ক = ২ 

অতএব, ছোট সংখ্যাটি = ৫ × ২
= ১০
৮,২৭৯.
একটি নৌকার বেগ ঘণ্টায় ১২ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি.। নৌকাটি ৪৫ কি.মি. দূরে যাবে এবং একই পথে ফিরে আসবে। যাতায়াতে মোট কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকার বেগ ঘণ্টায় ১২ কি.মি. এবং স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি.। নৌকাটি ৪৫ কি.মি. দূরে যাবে এবং একই পথে ফিরে আসবে। যাতায়াতে মোট কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে কার্যকরী বেগ ঘণ্টায় (১২ + ৩) = ১৫ কি.মি.
স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ ঘণ্টায় (১২ - ৩) = ৯ কি.মি.

স্রোতের অনুকূলে ২০ কি.মি. যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা = ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ২০ কি.মি. যেতে সময় লাগে = ৪৫/৯ ঘণ্টা = ৫ ঘণ্টা
মোট সময় লাগে = (৩ + ৫) ঘণ্টা = ৮ ঘণ্টা
৮,২৮০.
১৬ : ৮১ এর দ্বিভাজিত অনুপাত কোনটি? 
  1. ২ : ৩
  2. ৪ : ৯
  3. ৮১ : ১৬
  4. ৮ : (৮১/২)
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ : ৮১ এর দ্বিভাজিত অনুপাত কোনটি? 

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলা হয়।

∴ ১৬ : ৮১ এর দ্বিভাজিত অনুপাত = √১৬ : √৮১
= ৪ : ৯
৮,২৮১.
দুইটি রাশির অনুপাত ৭ : ১৩। উত্তররাশি ১৩০ হলে পূর্বরাশি কত?
  1. ৬০
  2. ৭০
  3. ৭৮
  4. ৬৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১৩। উত্তররাশি ১৩০ হলে পূর্বরাশি কত?

সমাধান:
ধরি,
পূর্বরাশি = ক

প্রশ্নমতে,
ক : ১৩০ = ৭ : ১৩
বা, ক/১৩০ = ৭/১৩
বা, ১৩ক = ৭ × ১৩০
বা, ক = (৭ × ১৩০)/১৩
∴ ক = ৭০

৮,২৮২.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ০.৫ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. 3 মিটার
  2. 12 মিটার
  3. 6 মিটার
  4. 9 মিটার
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ
=(3x+2x)/6 অংশ
=5x/6
আবার, পানির উপরে আছে = (x - 5x/6) = x/6 অংশ
শর্তমতে, x/6 = 0.5  মিটার
∴ x = 3 মিটার
৮,২৮৩.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ৩২%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
∴ লাভের হার = ((১/৬) × ১০০) / (১/৩) = ৫০ টাকা।
৮,২৮৪.
১ মিটার কত ইঞ্চির সমান?
  1. ৩৯.৩৭
  2. ৩৭.৩৯
  3. ৩৯.৪৭
  4. ৩৭.৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার কত ইঞ্চির সমান?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সে.মি.
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
৮,২৮৫.
দুইটি ভগ্নাংশের গুণফল ১৫/৩২। এদের একটি ৩/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/৪
  2. ৩/৫
  3. ১/৫
  4. ৫/৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ১৫/৩২। এদের একটি ৩/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ১৫/৩২
এবং, একটি ভগ্নাংশ = ৩/৮

∴ অপর ভগ্নাংশটি = (১৫/৩২) ÷ (৩/৮)
= (১৫/৩২) × (৮/৩)
= (১৫ × ৮)/(৩২ × ৩)
= ১২০/৯৬
= ৫/৪
৮,২৮৬.
১০ একরে কত বর্গগজ
  1. ক) ৪৮৪০
  2. খ) ৪৮০
  3. গ) ৪৮৪০০
  4. ঘ) ৪৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ একরে কত বর্গগজ

সমাধান: 
আমরা জানি 
১ একর = ৪৮৪০ বর্গগজ 
১০ একর = ৪৮৪০ × ১০ = ৪৮৪০০ বর্গগজ 
৮,২৮৭.
টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

সমাধান:
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/৮৮) টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) টাকা
ক্রয়মূল্য ১০০/৮৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) × (১০০/৮৮) টাকা = ১.২৫ টাকা

১.২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
১ টাকায় বিক্রয় করতে হবে = (৫/১.২৫) টি মার্বেল = ৪ টি
৮,২৮৮.
দুইটি সংখ্যার গুণফল ৭২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ৮ ও ৯
  2. খ) ৭ ও ৮
  3. গ) ৬ ও ৭
  4. ঘ) ৫ ও ৬
ব্যাখ্যা

মনে করি,
একটি সংখ্যা 'ক' তাহলে অপর সংখ্যা 'খ'
শর্তমতে,
ক - খ = ১ -------(১) এবং ক × খ = ৭২।
এখন (ক+খ) = (ক-খ) + ৪ × কখ
বা, (ক+খ) = ১ + ৪ × ৭২
বা, (ক+খ) = ১ + ২৮৮
বা, ক+খ = √২৮৯
বা, ক + খ = ১৭ ------- (২)
(১) + (২) করে পাই,
২ক = ১৮
বা, ক = ৯
সুতরাং ৯ + খ = ১৭
খ = ৮

৮,২৮৯.
কোনো পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৭০% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে ১০% ফেল করলে, উভয় বিষয়ে শতকরা কতজন পাশ করল?
  1. ক) ৩০%
  2. খ) ৩৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা

১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলে 
অর্থাৎ, যেকোনো এক বিষয়ে বা উভয় বিষয়ে পাশ করে ৯০% পরীক্ষার্থী 
∴ উভয় বিষয়ে পাশ করে = (৮০ + ৭০)% - ৯০% = ৬০% পরীক্ষার্থী 
অর্থাৎ, উভয় বিষয়ে পাশ করে ৬০% পরীক্ষার্থী

৮,২৯০.
একটি দ্রব্য নির্মাতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ৩৩০০ টাকা হয় তবে তার খুচরা মূল্য কত?
  1. ৪৩৫০ টাকা
  2. ৪৩৫৫ টাকা
  3. ৪৩৫৬ টাকা
  4. ৪৩৬০ টাকা
ব্যাখ্যা

১০% লাভে,
৩৩০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১০ × ৩৩০০)/১০০
আবার,
২০% লাভে (১১০ × ৩৩০০)/১০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১০ × ৩৩০০)/১০০ × ১২০/১০০
= ৪৩৫৬ টাকা

৮,২৯১.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ১০০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
৮,২৯২.
রিয়াদ ও জসিমের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৪। তিন বছর পর তাদের বয়সের অনুপাত যথাক্রমে ১১ : ৯ হলে, রিয়াদের বর্তমান বয়স কত? 
  1. ক) ২৪ বছর 
  2. খ) ২৬ বছর 
  3. গ) ৩৬ বছর 
  4. ঘ) ৩০ বছর 
ব্যাখ্যা
ধরি 
রিয়াদের বর্তমান  বয়স = ৫ক 
জসিমের বর্তমান বয়স =৪ক 

প্রশ্নমতে,
(৫ক + ৩) : (৪ক + ৩) = ১১ : ৯
(৫ক + ৩)/(৪ক + ৩) = ১১/৯
৪৫ক + ২৭ = ৪৪ক +৩৩ 
৪৫ক - ৪৪ক = ৩৩ - ২৭ 
ক = ৬ 

রিয়াদের বর্তমান  বয়স = ৫ক = ৫ × ৬ = ৩০ বছর 
৮,২৯৩.
০.০০৫ × ০.০৩ × ০.১ = ?
  1. ০.০১৫
  2. ০.০০১৫
  3. ০.০০০১৫
  4. ০.০০০০১৫
ব্যাখ্যা
০.০০৫ × ০.০৩ × ০.১ = ০.০০০০১৫
৮,২৯৪.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 
  1. ১৮
  2. ১২ 
  3. ২৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা তিনটি যথাক্রমে ৩ক, ৫ক ও ৬ক 

প্রশ্নমতে,
(৩ক) + (৫ক) + (৬ক) = ৬৩০ 
বা, ৯ক + ২৫ক + ৩৬ক = ৬৩০
বা, ৭০ক = ৬৩০
বা, ক = ৬৩০/৭০
বা, ক = ৯
∴ ক = ৩
সুতরাং, বৃহত্তম সংখ্যাটি = ৬ক = ৬ × ৩ = ১৮
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ক = ৩ × ৩ = ৯ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = (১৮ - ৯) = ৯ ।

৮,২৯৫.
বার্ষিক ৮% সরল মুনাফায় ৫০০০ টাকার মুনাফা ১০০০ টাকা হবে কত বছরে?
  1. ৫ বছর
  2. ৬.৫ বছর
  3. ৪.৫ বছর
  4. ২.৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ৮% সরল মুনাফায় ৫০০০ টাকার মুনাফা ১০০০ টাকা হবে কত বছরে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৫০০০ টাকা
মুনাফার হার, r = ৮%
সরল মুনাফা, I = ১০০০ টাকা
সময়, n = ? বছর

আমরা জানি, 
সরল মুনাফা = (মূলধন × মুনাফার হার × সময়)/১০০
⇒ সময় = (সরল মুনাফা × ১০০)/(মূলধন × মুনাফার হার) 
⇒ সময় = (১০০০ × ১০০)/(৫০০০ × ৮) 
⇒ সময় = ১০০/৪০ 
⇒ সময় = ১০/৪ 
∴ সময় = ২.৫ বছর

সুতরাং, বার্ষিক ৮% সরল মুনাফায় ৫০০০ টাকার আসলের মুনাফা ১০০০ টাকা হতে ২.৫ বছর লাগবে।

৮,২৯৬.
কোন লঘিষ্ট সংখ্যা হতে ৫ বিয়োগ করলে বিয়োগফল ২৪, ৩৬, ৪০ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৩৬০
  2. খ) ৩৫৫
  3. গ) ৩৬৫
  4. ঘ) ৩৭০
ব্যাখ্যা
এখানে, ২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৪০ = ২ × ২ × ২ × ৫
∴ ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫ = ৩৬০
∴ নির্ণেয় লঘিষ্ট সংখ্যা - ৩৬০+৫ = ৩৬৫।
৮,২৯৭.
প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৯% জন্মগ্রহণ করে এবং ৫% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫২০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
  1. ক) ১২০০০ জন
  2. খ) ১৩০০০ জন
  3. গ) ১৪০০০ জন
  4. ঘ) ১২৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৯% জন্মগ্রহণ করে এবং ৫% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫২০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?

সমাধান: 
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৯ - ৫)% = ৪% 

৪ জন লোক বাড়লে শহরের লোকসংখ্যা = ১০০ জন 
১ জন লোক বাড়লে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন 
৫২০ জন লোক বাড়লে শহরের লোকসংখ্যা = (১০০ × ৫২০)/৪ জন 
= ১৩০০০ জন
৮,২৯৮.
কাজের দিন ২ টাকা পাওয়া যায় এবং অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানা দেয়ার শর্তে কাজ করে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল। ব্যক্তিটি কত দিন কাজে উপস্থিত ছিল?
  1. ক) ২২দিন
  2. খ) ১৮দিন
  3. গ) ২০দিন
  4. ঘ) ১৫দিন
  5. ঙ) ২৩দিন
ব্যাখ্যা

সেপ্টেম্বর মাস = ৩০ দিন
ধরি, কাজ করেছিল = x দিন
শর্তমতে, 2x - 0.5(30 - x) = 40
⇒ 2x - 15 + 0.5x = 40
∴ x = 22
∴ উপস্থিত ছিল = 22 দিন

৮,২৯৯.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১৫ জন
  2. ১০ জন
  3. ২৫ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০×১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০×১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

৮,৩০০.
এক ঘণ্টার কত অংশ দুপুর ১১.৫০ (এএম) থেকে ১২.২৬ (পিএম) এর মধ্যে অতিক্রম হয়েছে?
  1. ৪/৭ অংশ
  2. ৩/৫ অংশ
  3. ৩/৭ অংশ
  4. ২/৫ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: এক ঘণ্টার কত অংশ দুপুর ১১.৫০ (এএম) থেকে ১২.২৬ (পিএম) এর মধ্যে অতিক্রম হয়েছে?

সমাধান:
১১.৫০ থেকে ১২.২৬ পর্যন্ত সময় ব্যবধান = ৩৬ মিনিট

∴ এক ঘণ্টার অতিক্রান্ত সময় = ৩৬/৬০ অংশ
= ৩/৫ অংশ