বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৫৮ / ১৬৯ · ৫,৭০১৫,৮০০ / ১৬,৯৯১

৫,৭০১.
যদি একটি বাস ১৩৫ কি.মি. যায় ৩ ঘন্টায়, তাহলে একই গতিতে ২৪৩ কি.মি. যেতে বাসটির কত সময় লাগবে?
  1. ৪.৪ ঘণ্টা
  2. ৬.৫ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৫.৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বাস ১৩৫ কি.মি. যায় ৩ ঘন্টায়, তাহলে একই গতিতে ২৪৩ কি.মি. যেতে বাসটির কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে, 
১৩৫ কি.মি. দূরত্বে সময় লাগে = ৩ ঘণ্টা

আমরা জানি, 
গতিবেগ = দূরত্ব/সময়
= ১৩৫/৩
= ৪৫ কি.মি./ঘণ্টা

এখন, ২৪৩ কি.মি. যেতে কত সময় লাগবে,
সময় = দূরত্ব/গতিবেগ
= ২৪৩/৪৫ 
= ৫.৪ ঘণ্টা

সুতরাং, বাসটির ২৪৩ কি.মি. যেতে লাগবে ৫.৪ ঘণ্টা।

৫,৭০২.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৩৭
  2. ৪৮
  3. ৭৩
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
 ৯, ১২ ও ১৮ এর ল.সা.গু = ২ × ৩ × ৩ × ২ = ৩৬

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৩৬ + ১ = ৩৭
৫,৭০৩.
শতকরা বার্ষিক ১৫% হার মুনাফায় ৯০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?
  1. ৬০০ টাকা
  2. ৬৭৫ টাকা
  3. ৭২৫ টাকা
  4. ৮১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১৫% হার মুনাফায় ৯০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ৯০০০ টাকা 
মুনফার হার, r = ১৫%
সময়, n = ৬ মাস = ৬/১২ বছর = ১/২ বছর 
মুনাফা, I = ?

আমরা জানি,
মুনাফা, I = pnr
= ৯০০০ × (১/২) × (১৫/১০০) 
= ৬৭৫ 

∴ মুনাফা = ৬৭৫ টাকা 
৫,৭০৪.
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল -
  1. ক) ৩৬
  2. খ) ৩৩
  3. গ) ৩২
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল -

সমাধান:
ধরি,
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যাগুলো হলো x, x + 1, x + 2, x + 3, x + 4, x + 5

প্রশ্নমতে,
x + x + 1 + x + 2 = 27
বা, 3x + 3 = 27
বা, 3x = 24
∴ x = 8

শেষ তিনটির যোগফল = x + 3 + x + 4 + x + 5
= 3x + 12
= (3 × 8) + 12
= 24 + 12
= 36
৫,৭০৫.
একটি দ্ৰব্য ৯৫০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ১০৬০ টাকা বিক্রয় করলে তার থেকে ২০% লাভ বেশি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ৯৯০ টাকা
  2. খ) ৯৮০ টাকা
  3. গ) ১০০০ টাকা 
  4. ঘ) ১০২০ টাকা 
ব্যাখ্যা
ধরি
৯৫০ টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য = ৯৫০ + x টাকা

আবার
১০৬০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = x + x এর ২০% টাকা
                                                        = x + x এর ২০/১০০
                                                        = x + ২০x/১০০
                                                        = (১০০x + ২০x)/১০০
                                                        = ১২০x/১০০
                                                        = ৬x/৫

তাহলে ক্রয়মূল্য = ১০৬০ -(৬x/৫) টাকা

শর্তমতে,
৯৫০ + x = ১০৬০ - (৬x/৫)
x + ৬x/৫ = ১০৬০ - ৯৫০
(৫x  + ৬x)/৫ = ১১০
১১x/৫ = ১১০ 
x = (১১০ × ৫)/১১
x = ৫০

ক্রয়মূল্য = (৯৫০ +৫০) টাকা
              = ১০০০ টাকা
৫,৭০৬.
দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৫০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
  1. ০ মিটার
  2. ৫০ মিটার
  3. ১০০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৫০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

সমাধান:
যেহেতু নৌকা দুইটির গতিবেগ একই, সেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।
অর্থাৎ ১ ঘণ্টা পরও তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে ৫০ মিটার।
৫,৭০৭.
বার্ষিক 10% মুনাফায় 1100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. 113
  2. 112
  3. 123
  4. 122
ব্যাখ্যা
C
= P(1 + r)n
= 1100(1 + 10/100)2
= 11,00 × 11/10 × 11/10
= 113
৫,৭০৮.
একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ৩ঃ৫
  2. খ) ১২ঃ১৫
  3. গ) ১৮ঃ২৫
  4. ঘ) ১৩ঃ১৭
ব্যাখ্যা

ধরি ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে ২৮% ক্ষতিতে বিক্রয় মূল্য = ১০০ - ২৮ = ৭২
∴ বিক্রয়মূল্যঃক্রয়মূল্য = ৭২ঃ১০০ = ১৮ঃ২৫

৫,৭০৯.
৭০০ টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করো যেন A পায় B এর অর্ধেক এবং B পায় C এর অর্ধেক। তাহলে, C কত টাকা পাবে?
  1. ৩২০ টাকা
  2. ৪১০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৩৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০০ টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করো যেন A পায় B এর অর্ধেক এবং B পায় C এর অর্ধেক। তাহলে, C কত টাকা পাবে?

সমাধান:
ধরি, C পায় = ক টাকা
তাহলে, B পায় = C-এর অর্ধেক = ক/২
এবং A পায় = B-এর অর্ধেক = (ক/২)/২ = ক/৪

দেওয়া আছে, 
এখন তিনজনের মোট টাকা = ৭০০ টাকা
⇒ A + B + C = ৭০০
⇒ (ক/৪) + (ক/২) + ক = ৭০০
⇒ (ক + ২ক + ৪ক)/৪ = ৭০০
⇒ ৭ক/৪ = ৭০০
⇒ ৭ক = ৭০০ × ৪
⇒ ক = ২৮০০/৭
∴ ক = ৪০০

সুতরাং, C পায় ৪০০ টাকা।

৫,৭১০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা
 
= (৩)১/৩
= ৩
৫,৭১১.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?
  1. ১৫%
  2. ২৫%
  3. ৫০%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি, বিক্রয়মূল্য = ক

তাহলে, ক্রয়মূল্য = ৪ক
∴ ক্ষতি = ৪ক - ক = ৩ক

∴ শতকরা ক্ষতি হবে = (৩ক/৪ক) × ১০০
= ৭৫%
৫,৭১২.
একটি শার্ট এবং প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7। তাদের বিক্রয়মূল্যের অনুপাত 1 : 4। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে প্যান্টের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. 15 : 28
  2. 27 : 16
  3. 15 : 22
  4. 21 : 16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট এবং প্যান্টের ক্রয়মূল্যের অনুপাত 3 : 7। তাদের বিক্রয়মূল্যের অনুপাত 1 : 4। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে প্যান্টের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
শার্টের ক্রয়মূল্যে = 3a টাকা
এবং শার্টের বিক্রয়মূল্য = b টাকা
আবার,
প্যান্টের ক্রয়মূল্যে = 7a টাকা
প্যান্টের বিক্রয়মূল্যে = 4b টাকা

প্রশ্নমতে,
 3a - b = 7a - 4b
⇒ 7a - 3a = 4b - b
∴ b = (4a/3)

সুতরাং, 7a : 4b = 7a : 4(4a/3) = 21 : 16
৫,৭১৩.
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √P -
  1. একটি স্বাভাবিক সংখ্যা
  2. একটি পূর্ণ সংখ্যা
  3. একটি মূলদ সংখ্যা
  4. একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √P -

সমাধান:
 - যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
- p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p অমূলদ সংখ্যা।
৫,৭১৪.
শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
  1. ক) গ্রীক
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) আরব
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?

সমাধান:
"০" (শূণ্য) সংখ্যার আদি ধারণার ভারতীয়দের
গণিতবিদ আর্যভট্ট শূণ্য সংখ্যাটি আবিষ্কার করেন।
৫,৭১৫.
৭৮০মি. ও ৯৭০ মি. লম্বা বিপরীত মুখী দুইটি ট্রেন একটি আরেকটিকে কত সময়ে অতিক্রম করবে যদি তাদের গতি যথাক্রমে ৭২ ও ৫৪ কি.মি./ঘন্টা হয়?
  1. ৪৮ সেকেন্ড
  2. ৫০ সেকেন্ড
  3. ৫২ সেকেন্ড
  4. ৫৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৮০মি. ও ৯৭০ মি. লম্বা বিপরীত মুখী দুইটি ট্রেন একটি আরেকটিকে কত সময়ে অতিক্রম করবে যদি তাদের গতি যথাক্রমে ৭২ ও ৫৪ কি.মি./ঘন্টা হয়?

সমাধান: 
প্রথম ট্রেনের ক্ষেত্রে ৭২কি.মি/ঘন্টা = ৭২০০০/৩৬০০ 
= ২০ মিটার/সেকেন্ড

দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে ৫৪ কি.মি/ঘন্টা = ৫৪০০০/৩৬০০ 
= ১৫ মিটার/সেকেন্ড

বিপরীত মুখী ট্রেন হওয়ায় আপেক্ষিক গতি = ২০ + ১৫ 
= ৩৫ মিটার/সেকেন্ড

মোট দূরত্ব = ৯৭০ + ৭৮০ মিটার 
= ১৭৫০ মিটার

তাহলে সময় = ১৭৫০/৩৫ 
= ৫০ সেকেন্ড

∴একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে সময় নিবে ৫০ সেকেন্ড। 

৫,৭১৬.
জোড় মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) নেই
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা
একমাত্র জোড় মৌলিক সংখ্যা ২
৫,৭১৭.
কোন সংখ্যার ৮.৫ শতাংশ সমান ৬৮?
  1. ৮০০
  2. ৮৫০
  3. ৭৯৫
  4. ৯০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৮.৫ শতাংশ সমান ৬৮?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৮.৫% = ৬৮
⇒ ক × (৮.৫/১০০) = ৬৮
⇒ ক × (৮৫/১০০০) = ৬৮
⇒ ক = (৬৮ × ১০০০)/৮৫
∴ ক = ৮০০

৫,৭১৮.
কোনো আসল ২ বছরে মুনাফা-আসলে ৪৪০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?
  1. ৩০৫০
  2. ৪০০০
  3. ৩২০০
  4. ৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ২ বছরে মুনাফা-আসলে ৪৪০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?

সমাধান:
ধরি,
আসল = P টাকা
মুনাফা = (৩P)/৮ টাকা

প্রশ্নমতে,
P + (৩P)/৮ = ৪৪০০
বা, ৮P + ৩P = ৪৪০০ × ৮
বা, ১১P = ৪৪০০ × ৮
বা, P = (৪৪০০ × ৮)/১১
∴ P = ৩২০০
৫,৭১৯.
একটি পণ্যের দাম ৪০% বাড়ানো হলো, তারপর ১০% কমানো হলে মোটের উপর কত % বাড়লো?
  1. ক) ২৫%
  2. খ) ২৬%
  3. গ) ২৭%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা

ধরি, পণ্যটির দাম ১০০ টাকা
৪০% বৃদ্ধিতে পণ্যের দাম ১৪০ টাকা
বর্ধিত মূলের উপর ১০% কমানো হলে পাওয়া যায় = ১৪০ - ১৪০ এর ১০% = ১২৬ টাকা
অর্থাৎ মোটের উপর দাম বাড়লো ১২৬ - ১০০ = ২৬%

৫,৭২০.
একজন ব্যক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত?
  1. ক) ৯,২৮,০০০ টাকা
  2. খ) ৯,৮২,০০০ টাকা
  3. গ) ৯,৬৮,০০০ টাকা
  4. ঘ) ৯,৮৮,০০০ টাকা
ব্যাখ্যা
স্ত্রীকে দান করেন=১২% 
পুত্রকে দান করেন=৫৮%  
কন্যাকে দান করেন = {১০০ - (১২+৫৮)}% =৩০%
প্রশ্নমতে,
৩০% সম্পদ = ৪,৮০,০০০ টাকা 
১%               = ৪,৮০,০০০/৩০ টাকা 
 ৫৮%          =  ৪,৮০,০০০×৫৮/৩০ টাকা 
                    = ৯,২৮,০০০ টাকা
৫,৭২১.
একজন ছাত্রের পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় ৮৩ । চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮১, ৭৯, ৮৫ এবং ৯০ হলে, পঞ্চম পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত?
  1. ৮২ 
  2. ৮১
  3. ৮০ 
  4. ৮৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রের পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় ৮৩ । চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮১, ৭৯, ৮৫ এবং ৯০ হলে, পঞ্চম পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত? 

সমাধান: 
পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় = ৮৩ 
পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি = ৮৩ × ৫ = ৪১৫ 

আবার, 
চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি = (৮১ + ৭৯ + ৮৫ + ৯০) = ৩৩৫

∴ পঞ্চম পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৪১৫ - ৩৩৫ 
= ৮০  । 
৫,৭২২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল---
  1. ক) ১% বাড়বে
  2. খ) ২ বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) একই থাকবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ক ও প্রস্থ খ
তাহলে, ক্ষেত্রফল = কখ
দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১.১ক
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ০.৯খ
নতুন ক্ষেত্রফল = ০.৯৯কখ
ক্ষেত্রফল হ্রাস = কখ - ০.৯৯কখ = ০.০১কখ
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (০.০১ × ১০০)/১০০ = ১%

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ১০ - ১০ + [১০ × (-১০)]/১০০
= -১

৫,৭২৩.
বার্ষিক শতকরা ১০% হারে ২০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১০ টাকা
  2. ১৫ টাকা
  3. ২০ টাকা
  4. ২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ২০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
হার, r = ১০% = ১০/১০০ = ০.১
আসল, P = ২০০০ টাকা
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n টাকা
= ২০০০ × (১ + ০.১) টাকা
= ২০০০ × ১.১ × ১.১ টাকা
= ২৪২০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (২৪২০ - ২০০০) টাকা = ৪২০ টাকা

সরল মুনাফা = (২০০০ × ২ × ০.১) টাকা
= ৪০০ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (৪২০ - ৪০০) টাকা
= ২০ টাকা
৫,৭২৪.
যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
  1. ৪২ বিঘা
  2. ৪৪ বিঘা
  3. ৪৫ বিঘা
  4. ৪৮ বিঘা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?

সমাধান:
১০টি বলদ ২০ দিনে জমি চাষ করতে পারে ৫০ বিঘা
১টি বলদ ২০ দিনে জমি চাষ করতে পারে ৫০/১০ বিঘা
১টি বলদ ১ দিনে জমি চাষ করতে পারে ৫০/(১০ × ২০) বিঘা
১২টি বলদ ১ দিনে জমি চাষ করতে পারে (৫০ × ১২)/(১০ × ২০) বিঘা
১২টি বলদ ১৫ দিনে জমি চাষ করতে পারে (৫০ × ১২ × ১৫)/(১০ × ২০) বিঘা
= ৪৫ বিঘা
৫,৭২৫.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ১০০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৩১০ টাকা
  3. গ) ৩২০ টাকা
  4. ঘ) ৩৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ১০০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান;
চক্রবৃদ্ধি মুনাফা = {১০০০০(১ + ১০/১০০)} - ১০০০০
= {১০০০০(১১/১০)} - ১০০০০
= ১৩৩১০ - ১০০০০
= ৩৩১০ টাকা

সরল মুনাফা = ১০০০০ × ৩ × ১০/১০০
= ৩০০০ টাকা

∴ পার্থক্য = ৩৩১০ - ৩০০০ টাকা
= ৩১০ টাকা
৫,৭২৬.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ৪/২৯
  2. খ) ৪/২৭
  3. গ) ৪/২৫
  4. ঘ) ৪/২৬
ব্যাখ্যা
সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে হর যেটার বড় হবে সংখ্যাটি তত ছোট হবে তাই ৪/২৯ সবচেয়ে ছোট সংখ্যা।
৫,৭২৭.
৭/৯, ২/৩ এবং ১৪/১৫ এর গ.সা.গু কত?
  1. ১/১৫ 
  2. ১/৬০ 
  3. ১/৩০ 
  4. ১/৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৭/৯, ২/৩ এবং ১৪/১৫ এর গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু) 

এখন, লবগুলো হলো ২, ৭, ১৪ এর গ.সা.গু = ১ 
হরগুলো ৩, ৯, ১৫ এর ল.সা.গু = ৪৫ 

∴ ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু)
= ১/৪৫ 

৫,৭২৮.
√০.০০০০০৬২৫ কত?
  1. ক) ০.০০২৫
  2. খ) ০.০০০২৫
  3. গ) ০.০০০০২৫
  4. ঘ) ০.০০১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৬২৫ কত?

সমাধান:
√০.০০০০০৬২৫ 
= ০.০০২৫
৫,৭২৯.
দুটি সংখ্যার ল.সা.গু ৯৩৬। সংখ্যা দুটির গ.সা.গু ৪। একটি সংখ্যা ৭২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৫২
  3. ৬২
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৯৩৬। সংখ্যা দুটির গ.সা.গু ৪। একটি সংখ্যা ৭২ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যা = ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৭২ × ক = ৯৩৬ × ৪
বা, ক = (৯৩৬ × ৪)/৭২ 
∴ ক = ৫২
৫,৭৩০.
তানভীর সাহেব তার টেলিভিশনটি ১৫৪০ টাকায় বিক্রয় করায় ৩০% ক্ষতি হয়। কত দামে টেলিভিশনটি বিক্রয় করলে তার ৩০% লাভ হবে?
  1. ২৯২০ টাকা
  2. ২৪৮০ টাকা
  3. ২৬৮০ টাকা
  4. ২৮৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর সাহেব তার টেলিভিশনটি ১৫৪০ টাকায় বিক্রয় করায় ৩০% ক্ষতি হয়। কত দামে টেলিভিশনটি বিক্রয় করলে তার ৩০% লাভ হবে?

সমাধান:
৩০% ক্ষতিতে
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১৫৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৫৪০)/৭০ টাকা
= ২২০০ টাকা

৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা
ক্রয়মূল্য ২২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১৩০ × ২২০০)/১০০ টাকা
= ২৮৬০ টাকা
৫,৭৩১.
80 এর 75% এর 25% = কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: 80 এর 75% এর 25% = কত? 

সমাধান: 
80 এর 75% এর 25%
= (80 এর 75/100) এর 25%
= 60 এর 25%
= 60 এর 25/100
= 15
৫,৭৩২.
২০ মিটার কাপড় তিন ভাইবোন কবির, মুহিত ও চৈতির মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ কত?
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার কাপড় তিন ভাইবোন কবির, মুহিত ও চৈতির মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ কত?

সমাধান:
কাপড়ের পরিমাণ = ২০ মিটার
প্রদত্ত অনুপাত = ৫ : ৩ : ২
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ৫ + ৩ + ২ = ১০

কবিরের অংশ = ২০ মিটারের ৫/১০ অংশ = ১০ মিটার
মুহিতের অংশ = ২০ মিটারের ৩/১০ অংশ = ৬ মিটার

কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ = ১০ + ৬ = ১৬ মিটার
৫,৭৩৩.
একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৬৮ মিটার
  2. ১৭৪ মিটার
  3. ১৮৬ মিটার
  4. ১৯২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(২৫৪ + ক)/২০ = (১০০ + ক)/১৩
⇒ ২০০০ + ২০ক = ৩৩০২ + ১৩ক
⇒ ২০ক - ১৩ক = ৩৩০২ - ২০০০
⇒ ৭ক = ১৩০২
⇒ ক = ১৩০২/৭
⇒ ক = ১৮৬

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮৬ মিটার
৫,৭৩৪.
দুটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ. সা.গু. ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ১৮
  2. ৩০
  3. ১৫
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = x 
ছোট সংখ্যাটি = ২x/৩ 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু
⇒ x. ২x/৩ = ৬০ × ১০ 
⇒ ২x = ৬০০ × ৩ 
⇒ x = ১৮০০/২
⇒ x২ = √৯০০
∴ x = ৩০
বড় সংখ্যাটি = ৩০

∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩
= ২০ ।
৫,৭৩৫.
১০ থেকে ১০০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের গড় কত?
  1. ৫৩
  2. ৪৭
  3. ৫৯
  4. ৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ১০০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের গড় কত?

সমাধান:
১০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ আছে এমন সংখ্যা ৫ টি।
সংখ্যাগুলো হলো ১৭, ৩৭, ৪৭, ৬৭ এবং ৯৭
তাদের যোগফল = ১৭ + ৩৭ + ৪৭ + ৬৭ + ৯৭
= ২৬৫

∴ তাদের গড় = (২৬৫ ÷ ৫)
= ৫৩
৫,৭৩৬.
বার্ষিক শতকরা ২০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
  1. ৪,০০০ টাকা
  2. ৪,৩০০ টাকা
  3. ৪,৪০০ টাকা
  4. ৪,২০০ টাকা
ব্যাখ্যা
প্রম্ন: বার্ষিক শতকরা ২০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
 P = ১০,০০০
r =  ২০%
n = ২ বছর 

আমরা জানি, 
C =  P( ১ + r/১০০)n
C =  ১০০০০ ( ১ + ২০/১০০)
= ১০,০০০( ১ + ০.২)
=১০,০০০ × (১.২)
=১০,০০০ × ১.৪৪
= ১৪,৪০০

∴সবৃদ্ধিমূল = ১৪,৪০০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= ( ১৪,৪০০ -  ১০,০০০) টাকা
=  ৪,৪০০ টাকা
৫,৭৩৭.
৪ এবং ৪৯ এর মধ্য সমানুপাত কোনটি?
  1. ক) ৭
  2. খ) ২৮
  3. গ) ১৪
  4. ঘ) ৪২
ব্যাখ্যা

মধ্য সমানুপাতটি a হলে, ৪ × ৪৯ = a2
বা, a = √(৪ × ৪৯)
= ২ × ৭
= ১৪

৫,৭৩৮.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ১৪/২৭
  4. ১৫/৩১
  5. ৩৩/৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
১৪/২৭ = ০.৫১৮
১৫/৩১ = .৪৮৩
৩৩/৬৭ = ০.৪৯২
৫,৭৩৯.
আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত? 
  1. 2 : 20
  2. 3 : 20
  3. 2 : 40
  4. 3 : 40
ব্যাখ্যা

প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত? 

সমাধান: 
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময় 
= 11 : 60 - 8 : 40 
= 3 : 20

৫,৭৪০.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল  ৪, ৬, ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৬০
  2. ৪০
  3. ৮০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল  ৪, ৬, ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু = ১২০
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০

এখানে,
ভাজক = ১২০
ভাজ্য = ১০০০০
ভাগফল = ৮৩
ভাগশেষ = ৪০

অতএব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১২০ - ৪০ = ৮০
৫,৭৪১.
কোন সংখ্যার ৩৫% এর মান ৭/২৪?
  1. ৬/৫
  2. ৫/৬
  3. ৫/৭
  4. ৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৫% এর মান ৭/২৪?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩৫% = ৭/২৪
বা, ক = (৭/২৪)(২০/৭)
∴ ক = ৫/৬
৫,৭৪২.
১ মিটার = কত? 
  1. প্রায় ৩৯.৩৭ ইঞ্চি
  2. প্রায় ৩৭.৩৯ ইঞ্চি
  3. প্রায় ৩৯.৭৩ ইঞ্চি
  4. প্রায় ৩৯.৯৩ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়), 
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)। 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়) এবং 
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)। 
৫,৭৪৩.
বার্ষিক ১০% হারে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৬ টাকা
  2. ১০০ টাকা
  3. ১২০ টাকা
  4. ২৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হারে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল P = ৬০০ টাকা
সময় n = ২ বছর
মুনাফার হার r = ১০%
= ১০/১০০ টাকা
= ১/১০ টাকা

আমরা জানি,
সরল মুনাফা I = Prn
= (৬০০ × ১/১০ × ২) টাকা
= ১২০ টাকা

এবং
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n - P
= {৬০০(১ + ১/১০) - ৬০০} টাকা
= {৬০০ × (১১/১০) - ৬০০} টাকা
= {(৬০০ × ১২১/১০০) - ৬০০} টাকা
= (৭২৬ - ৬০০) টাকা
= ১২৬ টাকা

∴ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (১২৬ - ১২০) টাকা
= ৬ টাকা
৫,৭৪৪.
একজন ব্যবসায়ী ১৪% ক্ষতিতে একটি শার্ট বিক্রয় করে। যদি সে শার্টটি ২২১ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার ১২% লাভ হতো। শার্টটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৭০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ১৪% ক্ষতিতে একটি শার্ট বিক্রয় করে। যদি সে শার্টটি ২২১ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার ১২% লাভ হতো। শার্টটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
১৪% ক্ষতিতে, শতকরা বিক্রয়মূল্য = ১০০ - ১৪ = ৮৬%
১২% লাভে, শতকরা বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২%
∴ পার্থক্য = ১১২ - ৮৬ = ২৬%

প্রশ্নমতে,
২৬% = ২২১ টাকা
⇒ ১% = ২২১/২৬ টাকা 
⇒ ১০০% = (২২১ × ১০০)/২৬ টাকা
= ৮৫০ টাকা

অতএব, শার্টটির ক্রয়মূল্য ৮৫০ টাকা।
৫,৭৪৫.
কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর ৪ গুণের সমান, তাহলে তাদের অংশের অনুপাত কত?
  1. ক) ৮ : ৪ : ১
  2. খ) ১ : ২ : ৪
  3. গ) ৮ : ২ : ৪
  4. ঘ) ২ : ৪ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর ৪ গুণের সমান, তাহলে তাদের অংশের অনুপাত কত?

সমাধান
মনে করি, 
গ এর অংশ = x টাকা 
খ এর অংশ = ৪ × x টাকা = ৪x টাকা 
এবং ক এর অংশ = (৪x × ২) টাকা = ৮x টাকা

∴ তাদের অংশের অনুপাত = ৮x : ৪x : x  
= ৮ : ৪ : ১
৫,৭৪৬.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির-
  1. ক) গুণফলের সমান
  2. খ) ভাগফলের সমান
  3. গ) গড়ের সমান
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
দুটি সংখ্যার গুণফল = দুটিসংখ্যার লসাগু × দুটি সংখ্যার গসাগু
৫,৭৪৭.
একটি নল ৩ ঘণ্টায় একটি ট্যাংক পূর্ন করতে পারে। আরো দুইটি নল আছে যেগুলো ৬ ঘণ্টায় এবং ১০ ঘণ্টায় ট্যাংকটি খালি করতে পারে। যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাংকটি কত ঘণ্টায় পূর্ন হবে? 
  1. ক) ১২ ঘণ্টায় 
  2. খ) ১৫ ঘণ্টায় 
  3. গ) ১৮ ঘণ্টায় 
  4. ঘ) ২৪ ঘণ্টায় 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ৩ ঘণ্টায় একটি ট্যাংক পূর্ন করতে পারে। আরো দুইটি নল আছে যেগুলো ৬ ঘণ্টায় এবং ১০ ঘণ্টায় ট্যাংকটি খালি করতে পারে। যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাংকটি কত ঘণ্টায় পূর্ন হবে? 

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৩ অংশ 

২য় ও ৩য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় = (১/৬) + (১/১০) অংশ 
= (৫ + ৩)/৩০
= ৮/৩০
= ৪/১৫

নল তিনটি দ্বারা 
১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/৩) - (৪/১৫) অংশ 
= (৫ - ৪)/১৫ অংশ 
= ১/১৫ অংশ 

নল তিনটি দ্বারা ১/৫ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায় 
নল তিনটি দ্বারা ১ অংশ (সম্পূর্ণ) পূর্ণ হয় = (১ × ১৫)/১ ঘণ্টায় 
= ১৫ ঘণ্টায় 
৫,৭৪৮.
দুইটি রাশির অনুপাত ৭ : ১৫। পূর্বরাশি ৫৬ হলে, উত্তর রাশি কত?
  1. ১০০
  2. ১০৮
  3. ১১৬
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১৫। পূর্বরাশি ৫৬ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
দুইটি রাশির অনুপাত = ৭ : ১৫

ধরি,
রাশি দুটি যথাক্রমে = ৭ক ও ১৫ক

প্রশ্নমতে,
৭ক = ৫৬
∴ ক = ৮

সুতরাং, উত্তর রাশি = (৮ × ১৫)
= ১২০
৫,৭৪৯.
তিনটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গুণফল ১২০ হলে এদের যোগফল কত?
  1. ক) ৯
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১৫
  5. ঙ) ১৭
ব্যাখ্যা

৪×৫×৬ = ১২০
৪+৫+৬ = ১৫

৫,৭৫০.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
  1. ৯৯৯৯৯
  2. ৯৮৭৬৫
  3. ১২৩৪৫
  4. ১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?

সমাধান: 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
৫,৭৫১.
দু'টি সংখ্যার গড় xy,' একটি সংখ্যা x হলে অপরটি কত?
  1. ক) 2xy-x
  2. খ) xy-x
  3. গ) y
  4. ঘ) 2y
ব্যাখ্যা
সংখ্যা দুটির সমষ্টি 2xy
∴ একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি 2xy - x
৫,৭৫২.
দুইজন ব্যক্তি একই বিন্দু থেকে একই সময়ে পরস্পর বিপরীত দিকে দৌড় শুরু করল। এদের মধ্যে একজনের বেগ অন্যজনের তুলনায় ঘণ্টায় ৪ মাইল বেশি হলে এবং ২ ঘণ্টা পর দুইজনের মধ্যবর্তী দূরত্ব ২০ মাইল হলে, দ্রুততর ব্যক্তির বেগ কত?
  1. ৫​ মাইল/ঘণ্টা
  2. ৭​ মাইল/ঘণ্টা
  3. ৯ মাইল/ঘণ্টা
  4. ১০ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন ব্যক্তি একই বিন্দু থেকে একই সময়ে পরস্পর বিপরীত দিকে দৌড় শুরু করল। এদের মধ্যে একজনের বেগ অন্যজনের তুলনায় ঘণ্টায় ৪ মাইল বেশি হলে এবং ২ ঘণ্টা পর দুইজনের মধ্যবর্তী দূরত্ব ২০ মাইল হলে, দ্রুততর ব্যক্তির বেগ কত? 

সমাধান:

ধরি,
ধীরগতির ব্যক্তির বেগ = x মাইল/ঘণ্টা
তাহলে, দ্রুততর ব্যক্তির বেগ = x + ৪ মাইল/ঘণ্টা

যেহেতু, তারা পরস্পর বিপরীত দিকে দৌড়াচ্ছে,
∴ আপেক্ষিক বেগ = x + (x + ৪)
= ২x + ৪ মাইল/ঘণ্টা

দেওয়া আছে,
২ ঘণ্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব = ২০ মাইল

প্রশ্নমতে,
(২x + ৪) × ২ = ২০
⇒ ২x + ৪ = ১0
⇒ ২x = ৬
⇒ x = ৩
অর্থাৎ, ধীরগতির ব্যক্তির বেগ = ৩ মাইল/ঘণ্টা

∴ দ্রুততর ব্যক্তির বেগ = ৩ + ৪ = ৭​ মাইল/ঘণ্টা  

৫,৭৫৩.
একটি ক্লাসে ৮৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে এবং ৭৫% শিক্ষার্থী রসায়নে পাশ করল। যদি ৬৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে এবং ৭৫% শিক্ষার্থী রসায়নে পাশ করল। যদি ৬৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
পদার্থবিজ্ঞানে পাশ করেছে = ৮৫%
রসায়নে পাশ করেছে = ৭৫%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬৫%

কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে = (পদার্থবিজ্ঞানে পাশ) + (রসায়নে পাশ) - (উভয় বিষয়ে পাশ)
= (৮৫ + ৭৫ - ৬৫)%
= (১৬০ - ৬৫)%
= ৯৫%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী) - (কমপক্ষে একটি বিষয়ে পাশ)
= (১০০ - ৯৫)%
= ৫%

∴ উভয় বিষয়ে শতকরা ৫ জন শিক্ষার্থী ফেল করেছে।

৫,৭৫৪.
জাকির ও রুবেলের বেতনের অনুপাত = ৩ : ৪। জাকিরের বেতন ২৫% বৃদ্ধি এবং রুবেলের বেতন ১০% বৃদ্ধি করলে নতুন অনুপাত কত হবে?
  1. ৭ : ৮
  2. ৭৫ : ৮৮
  3. ৭২ : ৮৯
  4. ৭৯ : ৯১
ব্যাখ্যা

প্রশ্ন: জাকির ও রুবেলের বেতনের অনুপাত = ৩ : ৪। জাকিরের বেতন ২৫% বৃদ্ধি এবং রুবেলের বেতন ১০% বৃদ্ধি করলে নতুন অনুপাত কত হবে? 

সমাধান:
জাকির : রুবেল = ৩ : ৪
জাকিরের বেতন ২৫% বৃদ্ধি, রুবেলের ১০%
ধরি,
বেতন = ৩x এবং ৪x
তাহলে বৃদ্ধি,
জাকির = 3x × 1.25 = 3.75
রুবেল = 4x × 1.10 = 4.4

নতুন অনুপাত = 3.75 : 4.4 = 375 : 440 = 75 : 88

∴ নতুন অনুপাত = ৭৫ : ৮৮

৫,৭৫৫.
বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ক) ৯৪০ টাকা
  2. খ) ৯৬০ টাকা
  3. গ) ৯৬৮ টাকা
  4. ঘ) ৯৮০ টাকা
ব্যাখ্যা

এখানে,
মূলধন, p = ৮০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = p(১ + r)n
= ৮০০(১ + ১০/১০০)
= ৮০০ × (১১০/১০০)
= ৯৬৮ টাকা

৫,৭৫৬.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ বছর হলে ৪ বছর পরে পিতার বয়স কত হবে?
  1. ক) ৬২
  2. খ) ৬৩
  3. গ) ৫৬
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর 
৪ বছর পরে পিতার বয়স হবে = ৬০ + ৪ = ৬৪ বছর
৫,৭৫৭.
আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?
  1. ৫১
  2. ৪৬
  3. ৪১
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?

সমাধান:
আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর
৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে = (৩৬ + ৫ + ৫ + ৫) বছর
= ৫১ বছর
৫,৭৫৮.
১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার?
  1. ০.০৯২৯
  2. ৭.৩২
  3. ৬.৪৫
  4. ৬৪.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.।
৫,৭৫৯.
ডোনাল্ড ট্রাম্প "যুদ্ধ ও শান্তি" নামক একটি বই ১০% কমিশনে ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?
  1. ১৬২ টাকা
  2. ২০০ টাকা
  3. ৩৬০ টাকা
  4. ৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প "যুদ্ধ ও শান্তি" নামক একটি বই ১০% কমিশনে ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির প্রকৃত মূল্য = ১০০ টাকা 

১০% কমিশনে ক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১০% = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

এখন,
ক্রয়মূল্য ৯০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৯০ টাকা 
∴ ক্রয়মূল্য ১৮০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৮০)/৯০ টাকা = ২০০ টাকা 

অর্থাৎ বইটির প্রকৃত মূল্য = ২০০ টাকা
৫,৭৬০.
দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে?
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে। ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কত জন কম্পিউটার অপারেটর লাগবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে ২ জন
১ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)জন
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)/২ জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে (২ × ২)/(২ × ৬) জন
৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করে (২ × ২ × ১৮)/(২ × ৬) জন
= ৬ জন 
৫,৭৬১.
৩২০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: ৩২০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
• কোনো সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাত (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে।

৩২০ = ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ৫
= ২ × ৫

এখানে, ২-এর ঘাত হলো ৬, যা একটি জোড় সংখ্যা। কিন্তু ৫-এর ঘাত হলো ১, যা একটি বিজোড় সংখ্যা।

৫-এর ঘাত জোড় করতে হলে আরও একটি ৫ দিয়ে গুণ করতে হবে।
৩২০ × ৫ = ১৬০০ = ৪০

সুতরাং, ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।

৫,৭৬২.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে ২ বছর পর পিতার বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪৬ বছর
  3. গ) ৪৮ বছর 
  4. ঘ) ৪২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে ২ বছর পর পিতার বয়স কত?

সমাধান: 
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২২ × ৩) বছর
                                                              = ৬৬ বছর 

২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর 
২ বছর পর দুই পুত্রের মোট বয়স = ১৩ × ২ বছর 
                                                  = ২৬ বছর 
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২৬ - ( ২ + ২) বছর 
                                              = ২৬ - ৪
                                                = ২২ বছর 

পিতার বর্তমান বয়স = (৬৬ - ২২) = ৪৪ বছর 
২ বছর পর পিতার বয়স = ৪৪ + ২ = ৪৬ বছর
৫,৭৬৩.
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২৬
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 

সমাধান: 
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা হলো যথাক্রমে ৫৩ ও ৭৯ ।

∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৫৩) 
= ২৬ । 
৫,৭৬৪.
2/5 এর 25% = কত?
  1. ক) 0.3
  2. খ) 0.2
  3. গ) 0.1
  4. ঘ) 0.4
ব্যাখ্যা
প্রশ্ন: 2/5 এর 25% = কত?

সমাধান:
 2/5 এর 25% 
=  2/5 এর 25/100
= 2/5  এর 1/4
= 1/10
=0.1
৫,৭৬৫.
যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. 3n + 2 
  2. n + 1 
  3. 2n + 1 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
যেহেতু n একটি স্বাভাবিক সংখ্যা, সুতরাং 2n অবশ্যই জোড় স্বাভাবিক সংখ্যা হবে। 

∴ 2n + 1 হবে বিজোড় পূর্ণসংখ্যা। 

উদাহরণ:
2 × 3 + 1 = 6 + 1 = 7
2 × 4 + 1 = 8 + 1 = 9

৫,৭৬৬.
২০ জন লোক একটি দেয়াল ১৫ দিনে তৈরি করতে পারে। ১০ দিনে দেয়ালটি তৈরি করতে কতজন লোক লাগবে?
  1. ৩০ জন
  2. ২০ জন
  3. ২২ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন লোক একটি দেয়াল ১৫ দিনে তৈরি করতে পারে। ১০ দিনে দেয়ালটি তৈরি করতে কতজন লোক লাগবে?

সমাধান:
১৫ দিনে দেয়াল তৈরি করে ২০ জন
১ দিনে দেয়াল তৈরি করে (২০ × ১৫) জন
১০ দিনে দেয়াল তৈরি করে (২০ × ১৫)/১০ জন
= ৩০ জন 

সুতরাং, ১০ দিনে দেয়ালটি তৈরি করতে ৩০ জন লোক লাগবে।

৫,৭৬৭.
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
  1. ক) ১০০ কেজি
  2. খ) ৮০ কেজি
  3. গ) ৫০ কেজি
  4. ঘ) ৬০ কেজি
ব্যাখ্যা

ধরি, ১১০ টাকা দামের চা ক কেজি = ১১০ক টাকা
∴ ১০০ টাকা দামের চা ২ক কেজি = ১০০ × ২ক = ২০০ক টাকা
প্রশ্নমতে,
১২০×(ক + ২ক) - (১১০ক + ২০০ক) = ২০০০
বা, ৩৬০ক - ৩১০ক = ২০০০
বা, ক = ২০০০/৫০ = ৪০
সুতরাং ২য় প্রকারের চা = ২×৪০ = ৮০ কেজি

৫,৭৬৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ১২
  2. ১৫ 
  3. ১৮
  4. ২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা । 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৫,৭৬৯.
একজন দোকানদার ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?
  1. ৪০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. লাভ-লোকসান কিছুই হয়নি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?

সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৪৮০০ × ১০০)/১২০ টাকা
= ৪০০০ টাকা

আবার,
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৪৮০০ × ১০০)/৮০ টাকা
= ৬০০০ টাকা

∴ মোট বিক্রয় মূল্য = (৪৮০০ + ৪৮০০) টাকা
= ৯৬০০ টাকা
এবং
মোট ক্রয় মূল্য = (৪০০০ + ৬০০০) টাকা
= ১০০০০ টাকা

∴ মোট লোকসান = (১০০০০ - ৯৬০০) টাকা
= ৪০০ টাকা

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৪০০ টাকা।

৫,৭৭০.
হাসান সাহেব জানুয়ারি মাসে দৈনিক গড়ে ১৫০০ টাকা করে ইনকাম করে। মাসের প্রথম ১৬ দিন তার গড়ে প্রতিদিন খরচ ৭৫০ করে কিন্তু বাকি দিনগুলোয় তার খরচ ৮০০ করে। মাস শেষে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত?
  1. ২৫ : ১২
  2. ৩১ : ১৫
  3. ৪৫ : ১৭
  4. ২১ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: হাসান সাহেব জানুয়ারি মাসে দৈনিক গড়ে ১৫০০ টাকা করে ইনকাম করে। মাসের প্রথম ১৬ দিন তার গড়ে প্রতিদিন খরচ ৭৫০ করে কিন্তু বাকি দিনগুলোয় তার খরচ ৮০০ করে। মাস শেষে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত?

সমাধান:
আমরা জনি,
জানুয়ারি মাস ৩১ দিনের।
৩১ দিনে মোট ইনকাম = (১৫০০ × ৩১) টাকা
= ৪৬৫০০ টাকা

∴ মোট খরচ = (১৬ × ৭৫০) + (১৫ × ৮০০) টাকা
= ১২০০০ + ১২০০০
= ২৪০০০ টাকা

∴ সঞ্চয় = (৪৬৫০০ - ২৪০০০) = ২২৫০০

সুতরাং, আয় : সঞ্চয় = ৪৬৫০০ : ২২৫০০
= ৯৩ : ৪৫
= ৩১ : ১৫
৫,৭৭১.
একজন চাকুরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ৪%
  2. ১০%
  3. ৪০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকুরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
ধরি,
চাকুরিজীবীর আয় = ২৫ক টাকা
চাকুরিজীবীর ব্যয় = ১৫ক টাকা

∴ চাকুরিজীবীর সঞ্চয় = (২৫ক - ১৫ক) = ১০ক টাকা

∴ শতকরা মাসিক সঞ্চয় = {(১০ক/২৫ক) × ১০০}% = ৪০%

∴ মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা ৪০% 
৫,৭৭২.
কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত হলো ৫ঃ১। ঐ ক্লাসের বালকদের মোট বয়স কত বছর?
  1. ক) ৩০০
  2. খ) ৩২০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৪০০
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অনুপাতের যোগফল = ৫+১ = ৬
৩৬ জনের ঐ ক্লাসে বালকের সংখ্যা (৩৬ এর ৫/৬) জন = ৩০ জন।
এবং বালিকার সংখ্যা (৩৬ এর ১/৬) = ৬ জন।
বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ অর্থাৎ (৬ X ২) বা ১২ বছর।
বালকদের মোট বয়স (৩০ X ১২) = ৩৬০ বছর।

৫,৭৭৩.
শতকরা বার্ষিক কত হার মুনাফায় ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে?
  1. ২৯%
  2. ৩০%
  3. ৩৫%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার মুনাফায় ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে?

সমাধান:
ধরি,
আসল = ৪ টাকা 
মুনাফা = ৪ এর ১/৪ অংশ = ১ টাকা 
সময় = ১ বছর 

মুনাফার = (আসল × সময় × মুনাফার হার)/১০০
বা, মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়) = (১ × ১০০)/(৪ × ১) = ২৫

অর্থাৎ মুনাফার হার ২৫% হলে ১ বছরের মুনাফা আসলের ১/৪ অংশ হবে।

৫,৭৭৪.
  1. ৩২/৯৯
  2. ১০/৩৩
  3. ৬৮/৯৯
  4. ৩২/৯০
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৫,৭৭৫.
5% বৃদ্ধিতে x-এর বর্ধিত মান কত?
  1. ক) x + x/500
  2. খ) x(5/100)
  3. গ) x(1 + 1/20)
  4. ঘ) x/20
ব্যাখ্যা
5% বৃদ্ধিতে x এর বর্ধিত মান (x + x×5/100) = x(1 + 1/20)
৫,৭৭৬.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলে। ট্রেনটি ৩৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলমান একটি ট্রেন ৩৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
এখানে,
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
৭২ কি.মি = ৭২০০০ মিটার

৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৩৬০০ মিটার
∴ ২৫ সেকেন্ডে অতিক্রম করে = (৭২০০০ × ২৫)/৩৬০০ মিটার
= ৫০০ মিটার

প্রশ্নমতে,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য = (৫০০ - ৩৫০) মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার

৫,৭৭৭.
মনসুর ও রতনের বেতনের সমষ্টি ১৮০০ টাকা। মনসুর তার বেতনের ৮০% এবং রতন তার বেতনের ৭০% ব্যয় করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৪ : ৩ হয়, তবে মনসুরের বেতন কত?
  1. ১৬০০ টাকা
  2. ১২৮০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মনসুর ও রতনের বেতনের সমষ্টি ১৮০০ টাকা। মনসুর তার বেতনের ৮০% এবং রতন তার বেতনের ৭০% ব্যয় করেন। যদি তাদের সঞ্চয়ের অনুপাত ৪ : ৩ হয়, তবে মনসুরের বেতন কত?

সমাধান:
মনে করি, 
মনসুর ও রতনের বেতন যথাক্রমে ক এবং খ টাকা

প্রশ্নমতে,
ক এর ২০% : খ এর ৩০% = ৪ : ৩
বা, (২০ক/১০০)/(৩০খ/১০০) = ৪/৩
বা, (ক/৫)/(৩খ/১০) = ৪/৩
বা, ২ক/৩খ = ৪/৩
বা, ৬ক = ১২খ
বা, ক/খ = ১২/৬
বা, ক/খ = ২/১
∴ ক : খ = ২ : ১

মনসুরের বেতন = ১৮০০ × (২/৩) = ১২০০ টাকা
৫,৭৭৮.
আটটি সংখ্যার গড় ২০। যদি তাদের মধ্যে থেকে একটি সংখ্যা বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় ১৮ হয়। যে সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল সেটি কত?
  1. ৩০  
  2. ৩৮ 
  3. ২৮ 
  4. ৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: আটটি সংখ্যার গড় ২০। যদি তাদের মধ্যে থেকে একটি সংখ্যা বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় ১৮ হয়। যে সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল সেটি কত?

সমাধান:
আটটি সংখ্যার মোট সমষ্টি = ৮ × ২০ = ১৬০ 

আবার, 
একটি সংখ্যা বাদ দেওয়ার পর সাতটি সংখ্যার মোট সমষ্টি = ৭ × ১৮ = ১২৬

∴ বাদ দেওয়া সংখ্যাটি = (আটটি সংখ্যার মোট সমষ্টি) - (সাতটি সংখ্যার মোট সমষ্টি)
= ১৬০ - ১২৬ = ৩৪

∴ যে সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল সেটি হলো ৩৪।

৫,৭৭৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √8
  2. √9
  3. √6
  4. √2
ব্যাখ্যা

প্রদত্ত অপশনগুলোতে √9 একটি মূলদ সংখ্যা।
= √9
= 3

৫,৭৮০.
চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?
  1. ৯৩৬৩
  2. ৯১৬০
  3. ৯৭২০
  4. ৯৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
আবার,
১২, ২৪, ৩০, ৩৬ এর ল.সা.গু = ৩৬০

৯৯৯৯ কে ৩৬০ দ্বারা ভাগ করলে ২৭৯ অবশিষ্ট থাকে।

∴ বৃহত্তম সংখ্যাটি = ৯৯৯৯ - ২৭৯ = ৯৭২০
৫,৭৮১.
বার্ষিক ১০% হারে কোনো আসলের ২ বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা ১০৫০ টাকা। বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে?
  1. ৮৫০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হারে কোনো আসলের ২ বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা ১০৫০ টাকা। বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
চক্রবৃদ্ধি মুনাফা = {P (1 + r)n } - P ,
p = আসল
r = ১০% = ০.১
n = ২ বছর

তাহলে,
১০৫০ = P (১ + ০.১) - P
⇒ ১০৫০ = P × {(১.১)2 - ১}
⇒ ১০৫০ = P × (২১/১০০)
∴ P = ৫০০০ টাকা

সরল মুনাফার ক্ষেত্রে,
সরল মুনাফা = p ×n ×r
p = ৫০০০ টাকা
r = ৫% = ০.০৫
n = ৪ বছর

∴ সরল মুনাফা = (৫০০০ × ৪ × .০৫)
= ১০০০ টাকা
৫,৭৮২.
কোণ সংখ্যা কে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না?
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) অমূলদ সংখ্যা
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অমূলদ সংখ্যাকে কখনো p/q আকারে প্রকাশ করা যায় না।
৫,৭৮৩.
৭২ কোন সংখ্যার ৩০%?
  1. ১৮০
  2. ২০০
  3. ২৪০
  4. ২৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ কোন সংখ্যার ৩০%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
তাহলে,
ক এর ৩০% = ৭২
⇒ ক × (৩০/১০০) = ৭২
⇒ ক = ৭২ × (১০০/৩০)
⇒ ক = ২৪০

সুতরাং, সংখ্যাটি হলো ২৪০

৫,৭৮৪.
কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ১৪৩
  2. খ) ৬৩
  3. গ) ২৫৩
  4. ঘ) ২৪১
ব্যাখ্যা

১৪৩ = ১১×১৩,
৬৩ = ৩×২১,
২৫৩ = ১১×২৩,
২৪১ = ১×২৪১

৫,৭৮৫.
৩০,০০০ টাকার যোগিক মুনাফায় ১২% হারে ২ বছর পর মুনাফা কত টাকা হবে?
  1. ৩৬০০ টাকা
  2. ৩৮১৬ টাকা
  3. ৭২০০ টাকা
  4. ৭৬৩২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০,০০০ টাকার যোগিক মুনাফায় ১২% হারে ২ বছর পর মুনাফা কত টাকা হবে?

সমাধান:
দেয়া আছে,
আসল (P) = ৩০,০০০ টাকা
সুদের হার (r) = ১২%
সময় (n) = ২ বছর

আমরা জানি, 
চক্রবৃদ্ধি মূল, A = P{1 + (r/100)}n 
= ৩০,০০০ × {১ + (১২/১০০)
= ৩০,০০০ × (১১২/১০০) 
= ৩০,০০০ × (১১২/১০০) × (১১২/১০০) 
= ৩৭,৬৩২ টাকা

∴ মুনাফা = ৩৭,৬৩২ - ৩০,০০০
= ৭,৬৩২ টাকা

৫,৭৮৬.
চিনির মূল্য শতকরা ১৩ টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ১১.৫%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা

মনে করি চিনির আগের মূল্য = ১০০ টাকা
১৩% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১৩ = ১১৩ টাকা
১১৩ টাকাতে খরচ কমাতে হবে = ১৩ টাকা
১০০  ''         ''       ''     '' = (১৩×১০০)/১১৩ = ১১.৫ টাকা

৫,৭৮৭.
চালের দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২০%
  2. ২২.৫%
  3. ২৫%
  4. ১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে হলে চালের ব্যবহার কমাতে হবে।

২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ১০,০০০/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ চালের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮০)%
= ২০%

৫,৭৮৮.
কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ক) ২৪০ টাকা
  2. খ) ২৪৪ টাকা
  3. গ) ২৮০ টাকা
  4. ঘ) ২৮৮ টাকা
ব্যাখ্যা

২০% লাভে নির্মাতার বিক্রয় মূল্য (২০০+ ২০০ এর ২০%) = (২০০ + ৪০) = ২৪০ টাকা
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য (২৪০ + ২৪০ এর ২০%) = (২৪০ + ৪৮) = ২৮৮ টাকা।

৫,৭৮৯.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৮
  2. খ) ৪৮
  3. গ) ৫২
  4. ঘ) ৫৪
ব্যাখ্যা

৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে ৮৯ ও ৩১
এদের অন্তর = ৮৯ - ৩১ = ৫৮।

৫,৭৯০.
৩/৭ , ৭/৮ এবং ৫/১২ এর গ.সা.গু কত?
  1. ক) ১৬৮
  2. খ) ১/৮৪
  3. গ) ১/১৬৮
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৭ , ৭/৮ এবং ৫/১২ এর গ.সা.গু কত?

সমাধান: 
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ৩, ৭, ৫ এবং হর ৭, ৮, ১২

৩, ৭, ৫ গ.সা.গু = ১
৭, ৮, ১২ ল.সা.গু = ১৬৮

আমরা জানি,
গ.সা.গু = ভগ্নাংশের লবগুলোর গ.সা.গু/ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু
= ১/১৬৮

∴ নির্ণেয় গ.সা.গু = ১/১৬৮
৫,৭৯১.
২ হতে ৪০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 
  1. ১৩ টি
  2. ১১ টি
  3. ১০ টি
  4. ১২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ২ হতে ৪০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 

সমাধান:
মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যার শুধুমাত্র দুটি গুণনীয়ক ১ এবং সংখ্যাটি নিজেই।

এখন, 
২ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭ = ১২টি।

৫,৭৯২.
এক ব্যক্তি ঘণ্টায় ৮ কি.মি. দৌড়ে কত মিনিটে ৫২০০ মিটার পার হবে?
  1. ক) ৪০ মিনিটে 
  2. খ) ৪৩ মিনিটে 
  3. গ) ৩৯ মিনিটে 
  4. ঘ) ৩৭ মিনিটে 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৮ কি.মি. দৌড়ে কত মিনিটে ৫২০০ মিটার পার হবে?

সমাধান: 
৮০০০ মিটার যায় = ৬০ মিনিটে
∴ ১ মিটার যায় = ৬০/৮০০০ মিনিটে 
∴ ৫২০০ মিটার যায় = (৬০ × ৫২০০)/৮০০০ মিনিটে
= ৩৯ মিনিটে 
৫,৭৯৩.
কোনো আসল যদি ৫ বছরে সুদে-আসলে তিনগুণ হয়ে যায়, তাহলে সরল সুদের হার শতকরা কত হবে?  
  1. ৪০ %
  2. ৫০ %
  3. ৬০ %
  4. ৪৫ %
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল যদি ৫ বছরে সুদে-আসলে তিনগুণ হয়ে যায়, তাহলে সরল সুদের হার শতকরা কত হবে? 

সমাধান: 
ধরি, 
আসল = x টাকা 
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা 
∴ সুদ = (৩x - x) টাকা 
= ২x টাকা 

x টাকার ৫ বৎসরের সুদ = ২x টাকা 
∴ ১ টাকার ১ বৎসরের সুদ = ২x/(x × ৫) টাকা 
∴ ১০০ টাকার ১ বৎসরের সুদ = (২x × ১০০)/(x × ৫) টাকা 
= ৪০ টাকা 

∴ শতকরা সরল সুদের হার = ৪০ টাকা

৫,৭৯৪.
দুটি সংখ্যার গুণফল ১৩২। সংখ্যা দুটির গ.সা.গু ৬ হলে, ল.সা.গু কত?
  1. ২২
  2. ১৫
  3. ২০
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন:দুটি সংখ্যার গুণফল ১৩২। সংখ্যা দুটির গ.সা.গু ৬ হলে, ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল=১৩২
গ.সা.গু = ৬

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার গ.সা.গু ×  দুটি সংখ্যার ল.সা.গু 
  দুটি সংখ্যার ল.সা.গু = ১৩২/৬
= ২২

∴ দুটি সংখ্যার ল.সা.গু = ২২
৫,৭৯৫.
টিটু একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। টিটুর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. লাভ-ক্ষতি কিছুই হয়নি
  2. ১% লাভ
  3. ১% ক্ষতি
  4. ৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। টিটুর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান: 
ধরি,
পণ্যের মূল্য = ১০০ টাকা
∴ ১০% বাড়ানোর পর মূল্য = ১১০ টাকা 

আবার ১০% কমায়,
১০০ টাকায় কমে = ১০ টাকা
∴ ১ টাকায় কমে = (১০/১০০) টাকা
∴ ১১০ টাকায় কমে = (১০ × ১১০)/১০০ টাকা = ১১ টাকা 

∴ প্রথমে বেড়ে তারপর কমে পণ্যের মূল্য হবে = (১১০ - ১১) টাকা 
= ৯৯ টাকা 

∴ টিটুর ক্ষতি হবে (১০০ - ৯৯) টাকা 
= ১ টাকা 

∴ টিটুর শতকরা ১ টাকা ক্ষতি হলো। 
৫,৭৯৬.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ক) ১২%
  2. খ) ১০%
  3. গ) ১৪%
  4. ঘ) ৫%
ব্যাখ্যা

আমরা জানি,
I = Prn
r = I/Pn
r = ১৫০০/(৩০০০ × ৫)
r = ১/১০
r = ১০%
শতকরা বার্ষিক মুনাফার হার ১০ টাকা।

৫,৭৯৭.
১০টি সংখ্যার গড় ৫৬। প্রথম চারটি সংখ্যার গড় ৭৫ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৪০। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৬২
  2. ৭৩
  3. ৮৫
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ১০টি সংখ্যার গড় ৫৬। প্রথম চারটি সংখ্যার গড় ৭৫ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৪০। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
১০টি সংখ্যার গড় = ৫৬
∴ ১০টি সংখ্যার সমষ্টি (৫৬ × ১০) = ৫৬০

প্রথম ৪টি সংখ্যার গড় = ৭৫
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = (৭৫ × ৪) = ৩০০

শেষ ৫টি সংখ্যার গড় = ৪০
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৫ × ৪০) = ২০০

এখন,
১০টি সংখ্যার মোট সমষ্টি = (প্রথম ৪টির সমষ্টি + পঞ্চম সংখ্যা + শেষ ৫টির সমষ্টি)

∴ পঞ্চম সংখ্যা = (মোট সমষ্টি -  প্রথম ৪টির সমষ্টি - শেষ ৫টির সমষ্টি)
= ৫৬০ - ৩০০ - ২০০
= ২৬০ - ২০০
= ৬০

অতএব, পঞ্চম সংখ্যাটি হলো ৬০।

৫,৭৯৮.
দুজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে । ৮ মিনিটে ২০ পৃষ্ঠা টাইপ করতে কত জন টাইপিস্ট লাগবে?
  1. ৬ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে । ৮ মিনিটে ২০ পৃষ্ঠা টাইপ করতে কত জন টাইপিস্ট লাগবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে = ২ জন 
১ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে = ২ × ২ জন 
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে = (২ × ২)/২ জন 
৮ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে = (২ × ২ )/(২ × ৮)  জন 
৮ মিনিটে ২০ পৃষ্ঠা টাইপ করে = (২ × ২ × ২০)/(২ × ৮) জন 
= ৫ জন
৫,৭৯৯.
নিচের কোন ভগ্নাংশটি ছোট?
  1. ক) ৭/৮
  2. খ) ৫/৬
  3. গ) ৫/৭
  4. ঘ) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
৫/৬ = ০.৮৩
৫/৭ = ০.৭১৪
৩/৫ = ০.৬০

সুতরাং, ৩/৫ এর মান সবচেয়ে ছোট।
৫,৮০০.
২৮০ টাকায় ১৪টি কলা ক্রয় করে ২৫০ টাকায় ১০টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% ক্ষতি
  2. ২০% লাভ
  3. ২৫% ক্ষতি
  4. ২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮০ টাকায় ১৪টি কলা ক্রয় করে ২৫০ টাকায় ১০টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১৪টি কলার ক্রয়মূল্য = ২৮০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য = ২৮০/১৪ টাকা
= ২০ টাকা

১০টি কলার বিক্রয়মূল্য = ২৫০ টাকা
১ টি কলার বিক্রয়মূল্য = ২৫০/১০ টাকা
= ২৫ টাকা

লাভ = (২৫ - ২০) টাকা
= ৫ টাকা

২০ টাকায় লাভ ৫ টাকা
১ টাকায় লাভ ৫/২০ টাকা
১০০ টাকায় লাভ (৫ × ১০০)/২০ টাকা
= ২৫ টাকা