ব্যাখ্যা
সমাধান:
অবশিষ্ট = (৩০ - ১৮) দিন = ১২ দিন
১২ দিনের খাবার আছে ৭২০ জন সৈন্যের
১ দিনের খাবার আছে ১২ × ৭২০
৯ দিনের খাবার আছে (১২ × ৭২০) /৯
= ৯৬০ জন
নতুন সৈন্য এসেছিলো = (৯৬০ - ৭২০) জন
= ২৪০ জন
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৭ / ১৬৯ · ৪,৬০১–৪,৭০০ / ১৬,৯৯১
১৫০০০ টাকায় সুদ পান ১২৭৫ টাকা
১ টাকায় সুদ পান ১২৭৫/১৫০০০ টাকা
১০০ টাকায় সুদ পান (১২৭৫ Χ ১০০) / ১৫০০০ টাকা = ৮.৫ টাকা
প্রশ্ন: ২৫ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৪ : ১। ৫ লিটার পানি যোগ করলে নতুন অনুপাত কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
মোট মিশ্রণ = ২৫ লিটার
দুধ : পানি = ৪ : ১
∴ মোট = ৪ + ১ = ৫ অংশ
∴ দুধের পরিমাণ = (৪/৫) × ২৫ = ২০ লিটার
∴ পানির পরিমাণ = (১/৫) × ২৫ = ৫ লিটার
আবার,
৫ লিটার পানি যোগ করলে, নতুন পানির পরিমাণ = ৫ + ৫ = ১০ লিটার
এবং নতুন দুধের পরিমাণ = ২০ লিটার (অপরিবর্তিত)
∴ নতুন অনুপাত = দুধ : পানি = ২০ : ১০
= ২ : ১
সুতরাং, নতুন অনুপাত হবে ২ : ১।
প্রশ্ন: একটি বাঁশের ০.১২৫ অংশ কাদায়, ৩/৭ অংশ পানিতে এবং অবশিষ্ট ২৫ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
কাদায় আছে = ০.১২৫ অংশ = ১২৫/১০০০ অংশ = ১/৮ অংশ।
পানিতে আছে = ৩/৭ অংশ।
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
প্রশ্নমতে,
ক - (ক/৮) - (৩ক/৭) = ২৫
⇒ (৫৬ক - ৭ক - ২৪ক)/৫৬ = ২৫
⇒ ২৫ক/৫৬ = ২৫
⇒ ২৫ক = ২৫ × ৫৬
⇒ ক = (২৫ × ৫৬)/২৫
∴ ক = ৫৬
সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ৫৬ মিটার।
প্রশ্ন: একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে খ-এর লাভ কত?
সমাধান:
দেওয়া আছে,
ব্যবসায় মোট ৩০ টাকা এবং
ক, খ এবং গ-এর মূলধনের অনুপাত = ৩২ : ৪০ : ৪৮ = ৪ : ৫ : ৬
∴ অনুপাতের সমষ্টি = ৪ + ৫ = ৬ = ১৫
∴ খ -এর লাভ = ৩০ এর (৫/১৫) = ১০ টাকা
সুতরাং, খ -এর লাভ ১০ টাকা।
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান:
৬, ১২, ১৫ ও ২০ এর ল.সা.গু = ৬০ সেকেন্ড
∴ চারটি ঘণ্টা ৬০ সেকেন্ড পরে পুনরায় একত্রে বাজবে।
৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।
৩/২ এর ক% = ৬
বা, ৩/২ এর ক/১০০ = ৬
বা, ৩ক = ১২০০
বা, ক = ৪০০
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়ের অর্ধেকের মান কত?
সমাধান:
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = (৬১ + ৭৯)/২
= ১৪০/২ = ৭০
∴ অর্ধেকের মান = ৭০/২ = ৩৫
৬% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১০৬ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ১৪৮৪ জন হলে পূর্বে ছিল (১০০ X ১৪৮৪)/১০৬ জন
= ১৪০০ জন।
প্রশ্ন: ৪.৫ + (৬.৪ ÷ ০.৮ × ১.৫) - ৯ × ২ ÷ ৬ + ১.৫ = ?
সমাধান:
প্রশ্ন: ৭ কোটি সমান কত?
সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ
আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন
সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০+২৫ = ১২৫ টাকা
সুতরাং ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ১০০ঃ১২৫ = ৪ঃ৫
প্রশ্নঃ বার্ষিক সুদের হার ৫% হলে কত টাকায় ৩ বছরে ৬০০ টাকা সুদ পাওয়া যাবে?
সমাধানঃ
আমরা জানি,
I = (P × r × n)/১০০
এখানে,
I = ৬০০,
r = ৫%,
n = ৩
সুতরাং,
P = (I × ১০০)/(r × n)
= (৬০০ × ১০০)/(৫ × ৩)
= ৬০০০০/১৫
= ৪০০০
∴ ৪০০০ টাকা।
প্রশ্নমতে,
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৫ বছর ও ৩ বছর ছিল।
তাহলে,
বর্তমানে মায়ের বয়স = (২৫+৩) বছর
= ২৮ বছর
এবং মেয়ের বয়স = (৩+৩) বছর
= ৬ বছর।
সুতরাং,
৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (২৮+৫) বছর
= ৩৩ বছর
এবং (৬+৫) বছর = ১১ বছর
সুতরাং,
মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৩ : ১১
= ৩ : ১
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১
প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ৩০
বা, ৩x = ৩০
বা, x = ৩০/৩
∴ x = ১০
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৯, ১০ এবং ১১
∴ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল = (৯ × ১০)
= ৯০ ।
ধরি, আসল ৮ টাকা এবং মুনাফা ৩ টাকা
তাহলে মুনাফা-আসল = ১১ টাকা
মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = ৫৫০০ × ৩/১১ = ১৫০০
তাহলে, আসল = ৫৫০০ - ১৫০০ = ৪০০০ টাকা
∴ মুনাফার হার = ১৫০০×১০০/(৪০০০×৩) = ১২.৫%
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ২১০। প্রথম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ৫ক
দ্বিতীয় সংখ্যাটি = ৭ক
∴ ৫ক ও ৭ক এর ল.সা.গু = ৩৫ক
প্রশ্নমতে,
৩৫ক = ২১০
⇒ ক = ২১০/৩৫
∴ ক = ৬
∴ প্রথম সংখ্যা = ৫ক = ৫ × ৬ = ৩০
এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১।
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩ + ১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ১৬ গ্রাম
= ১২ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ১৬ গ্রাম = ৪ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১২ + ক)/৪ = ৪/১
বা, ১২ + ক = ১৬
বা, ক = ১৬-১২
বা, ক = ৪ গ্রাম।
প্রশ্ন: ৯৬ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১২ লিটার পানি মিশানো আছে। দুধ ও পানির অনুপাত ৭ : ৩ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?
সমাধান:
মোট মিশ্রণ = ৯৬ লিটার
মিশ্রণে পানি = ১২ লিটার
নতুন দুধ : পানি অনুপাত = ৭ : ৩
মোট মিশ্রণে দুধ আছে = ৯৬ - ১২
= ৮৪ লিটার
নতুন অনুপাত,
৮৪/নতুন পানি = ৭/৩
⇒ ২৫২ = ৭ × নতুন পানি
⇒ নতুন পানি = ২৫২ / ৭
= ৩৬ লিটার
∴ আরও পানি মিশানোর পরিমাণ (৩৬ - ১২) লিটার
= ২৪ লিটার
প্রশ্ন: সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮। যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৮০০ টাকা বেশি হয়, তবে রাফিন এর বার্ষিক বেতন কত?
সমাধান:
দেওয়া আছে,
সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮
মনে করি,
সাফিন এর মাসিক বেতন ৪ক টাকা
রাফিন এর মাসিক বেতন ৭ক টাকা
রাফান এর মাসিক বেতন ৮ক টাকা
যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ৮০০ টাকা বেশি হয়,
প্রশ্নমতে,
৮ক - ৪ক = ৮০০
⇒ ৪ক = ৮০০
⇒ ক = ৮০০/৪
∴ ক = ২০০
∴ রাফিন এর মাসিক বেতন (৭ × ২০০) = ১৪০০ টাকা
∴ রাফিন এর বার্ষিক বেতন = (১৪০০ × ১২) = ১৬৮০০ টাকা
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৭। বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৪৭
বা, ক২ + ২ক + ১ - ক২ = ৪৭
বা, ২ক + ১ = ৪৭
বা, ২ক = ৪৬
∴ ক = ২৩
∴ বড় সংখ্যাটি = ২৩ + ১ = ২৪
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
সমাধান:
এখানে,
আসল, P = ৩০০০ টাকা
মুনাফা, I = ১৫০০ টাকা
মুনাফার হার, r = r/১০০
সময়, n = ৫ বছর
আমরা জানি,
I = Pnr/১০০
বা, r/১০০ = I/Pn
বা, r/১০০ = ১৫০০/(৩০০০ × ৫)
বা, r = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১৫০০০০/১৫০০০
∴ r = ১০
∴ মুনাফার হার = ১০% ।
প্রশ্ন: একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে ২০ জন অকৃতকার্য এবং পাসের হার ৭৫% হলে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
মোট শিক্ষার্থী = ক
পাস করেছে = ক এর ৭৫%
= ক × (৭৫/১০০) = ৭৫ক/১০০
= ৩ক/৪
অকৃতকার্য হয়েছে = ২০ জন
প্রশ্নমতে,
ক - (৩ক/৪) = ২০
বা, (৪ক - ৩ক)/৪ = ২০
বা, ক/৪ = ২০
বা, ক = ২০ × ৪
∴ ক = ৮০
∴ মোট শিক্ষার্থী ৮০ জন।
১০% লাভে, ৫০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১০×৫০০)/১০০
= ৫৫০ টাকা
১০% বেশিতে বিক্রয় মূল্য = (১১০×৫৫০)/১০০
= ৬০৫ টাকা
∴ লাভ = ৬০৫ - ৫০০
= ১০৫ টাকা
ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x টাকার ৩/৫ অংশ = ৯০ টাকার ৫/৬
বা, x টাকার ৩/৫অংশ = ৭৫
বা, x = (৭৫× ৫)/৩
∴ x = ১২৫ টাকা।
১ম রাশি,
a³ - 1 = (a - 1) (a² + a + 1)
২য় রাশি,
a³ + 1 = (a + 1) (a² - a + 1)
৩য় রাশি,
1 + a² + a4
= (a² + 1)² - a²
= (a² + a + 1) (a² - a + 1)
∴ নির্ণেয় ল.সা.গু. = (a - 1) (a² + a + 1) (a + 1) (a² - a + 1) = (a³ + 1) (a³ - 1) = a6 - 1
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ কাঁদায়, ২/৫ অংশ পানিতে এবং ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = x মিটার
প্রশ্নমতে,
x - (x/৫ + ২x/৫) = ৬
বা, x - (x + ২x)/৫ = ৬
বা, x - (৩x/৫) = ৬
বা (৫x - ৩x)/৫ = ৬
বা, ২x/৫ = ৬
বা, ২x = ৩০
বা, x = ৩০/২
∴ x = ১৫
∴ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ১৫ মিটার।
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
সমাধান:
ত্রিভুজের তিনটি কোণ হলো 2x, 3x, 4x
ত্রিভুজের কোণগুলোর যোগফল = 180°
তাহলে,
2x + 3x + 4x = 180°
⇒ 9x = 180°
⇒ x = 20°
বৃহত্তম কোণ = 4x = 4 × 20°= 80°