বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৩২ / ১৬৯ · ৩,১০১৩,২০০ / ১৬,৯৯১

৩,১০১.
মাতার বর্তমান বয়স, কন্যার বর্তমান বয়সের ৫ গুণ।৩ বছর পর মাতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। মাতার বর্তমান বয়স কত?
  1. ৪৮ বছর
  2. ৪৫ বছর
  3. ৬২ বছর
  4. ৫৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতার বর্তমান বয়স, কন্যার বর্তমান বয়সের ৫ গুণ।৩ বছর পর মাতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
∴ মাতার বর্তমান বয়স = ৫ক বছর

৩ বছর পরে,
কন্যার বয়স হবে = (ক + ৩) বছর
মাতার বয়স হবে = (৫ক + ৩) বছর

প্রশ্নমতে,
৫ক + ৩ = ৪(ক + ৩)
⇒ ৫ক + ৩ = ৪ক + ১২
⇒ ৫ক - ৪ক = ১২ - ৩
⇒ ক = ৯

∴ মাতার বর্তমান বয়স
= ৫ × ৯
= ৪৫ বছর।

অতএব, মাতার বর্তমান বয়স হলো ৪৫ বছর।

৩,১০২.
৪% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৯৭৮৬ টাকা 
  2. ১০৮১৬ টাকা 
  3. ১২৪০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ৪% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = ৪% = ৪/১০০ = ১/২৫ = ০.০৪
আসল, P = ১০০০০ টাকা
সময়, n = ২ বছর 

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n 
= ১০০০০ × (১ + ০.০৪)
= ১০০০০ × (১.০৪)
= ১০০০০ × ১.০৪ × ১.০৪
= ১০০০০ × (১০৪/১০০) × (১০৪/১০০)
= ১০৮১৬ টাকা

৩,১০৩.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে?
  1. 144
  2. 134
  3. 154
  4. 164
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে?

সমাধান:
আমরা পাই,
16 - 6 = 10
24 - 14 = 10
36 - 26 = 10

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 36 এর ল.সা.গু অপেক্ষা 10 কম।

16, 24, 36 এর ল.সা.গু = 144

∴ ক্ষুহতম সংখ্যা 144 - 10 = 134
৩,১০৪.
নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে ছোট?
  1. ক) ৭/৮
  2. খ) ৫/৬
  3. গ) ৩/৫
  4. ঘ) ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ থেকে ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
৩/৫ = ০.৬০

এখানে, ৫/৮ = ০.৬২৫

সুতরাং, ৩/৫ এর মান ৫/৮ এর মানের চেয়ে ছোট।
৩,১০৫.
৬/৫, ৯/১০, ৪/৫ ভগ্নাংশ তিনটির গ, সা, গু নিচের কোনটি?
  1. ১/৫
  2. ১/১০
  3. ২/৫
  4. ৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬/৫, ৯/১০, ৪/৫ ভগ্নাংশ তিনটির গ, সা, গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু​/হরগুলোর ল.সা.গু

এখন,
লবগুলো হলো - ৬, ৯, ৪
∴ লবগুলোর গ.সা.গু = ১
এবং
হরগুলোর হলো - ৫, ১০, ৫
∴ হরগুলোর ল.সা.গু = ১০

∴ ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু​/হরগুলোর ল.সা.গু = ১/১০
৩,১০৬.
৪/৫ , ৬/১০ , ৮/১৫ এর গ.সা.গু কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৪/১৫
  3. গ) ২/১৫
  4. ঘ) ১/১৫
ব্যাখ্যা
ভগ্নাংশগুলোর লব ৪, ৬ ,৮ এর গ.সা.গু = ২ 
ভগ্নাংশগুলোর হর ৫, ১০ ,১৫ এর ল .সা.গু =৩০

আমরা জানি, 
ভগ্নাংশগুলোর গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু
                                   = ২/৩০ 
                                   = ১/১৫
৩,১০৭.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ১২%
  4. ঘ) ১৩%
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থী, n(S) = ১০০%
গণিতে পাশ, n(M) = ৮০%
বাংলায় পাশ, n(B) = ৭০%
গণিত এবং বাংলায় পাশ, n(M∩B) = ৬০%
গণিত অথবা বাংলায় পাশ, n(M∪B) = ?
আমরা জানি, n(M∪B) = n(M) + n(B) - n(M∩B)
= ৮০% + ৭০% - ৬০%
= ৯০%
সুতরাং গণিত অথবা বাংলা দুটি বিষয়েই ফেল = ১০০% - ৯০%
= ১০%

৩,১০৮.
১৩, ১৬, ১৮, ২৪ এবং ৩৪ এর গড় কত?
  1. ১৬
  2. ১৯
  3. ২১
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩, ১৬, ১৮, ২৪ এবং ৩৪ এর গড় কত?

সমাধান:
রাশিগুলোর সমষ্টি = (১৩ + ১৬ + ১৮ + ২৪ + ৩৪) = ১০৫

∴ গড় = ১০৫/৫ = ২১
৩,১০৯.
একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত?
  1. ক) 12%
  2. খ) 10%
  3. গ) 8%
  4. ঘ) 6%
ব্যাখ্যা
প্রশ্ন: একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত?

সমাধান: 
মনেকরি
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা 
= ২০০০r টাকা

১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ ×  r) টাকা
= ৩০০০ r টাকা

প্রশ্নমতে,
২০০০ r + ৩০০০ r = ৪০০
৫০০০r = ৪০০
 r = (৪০০ × ১০০)/৫০০০
 r =৮%

∴ সুদের হার  ৮%
৩,১১০.
একটি ঝুড়িতে লাল বল ও নীল বলের অনুপাত ৮ : ৩। যদি ৬টি লাল বল সরিয়ে নেয়া হয় তবে অনুপাত হয় ২ : ১। তাহলে ঝুড়িতে কয়টি নীল বল ছিল?
  1. ৯ টি
  2. ১২ টি
  3. ১৫ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে লাল বল ও নীল বলের অনুপাত ৮ : ৩। যদি ৬টি লাল বল সরিয়ে নেয়া হয় তবে অনুপাত হয় ২ : ১। তাহলে ঝুড়িতে কয়টি নীল বল ছিল?

সমাধান:
ধরি,
লাল বল = ৮ক টি
নীল বল = ৩ক টি

প্রশ্নমতে,
(৮ক - ৬) : ৩ক = ২ : ১
⇒ (৮ক - ৬)/৩ক = ২/১
⇒ (৮ক - ৬)/৩ক = ২
⇒ (৮ক - ৬) = ৬ক
⇒ ৮ক - ৬ক = ৬
⇒ ২ক = ৬
⇒ ক = ৩

∴ নীল বল = (৩ × ৩)
= ৯ টি
৩,১১১.
৬টি কমলার ক্রয়মূল্য ৫টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?
  1. ২৯%
  2. ২৭%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
৬টি কমলার ক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১০০/৬ টাকা 

৫টি কমলার বিক্রয়মূল্য ১০০ টাকা 
১টি কমলার বিক্রয়মূল্য ১০০/৫ টাকা 

লাভ = (১০০/৫ - ১০০/৬) টাকা = (৬০০ - ৫০০)/৩০ টাকা  = ১০০/৩০ টাকা 

শতকরা লাভ
= ১০০/৩০ ÷ ১০০/৬ × ১০০%
= ২০%
৩,১১২.
একটি বিদ্যালয়ে ১২৬ জন ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় ১৪% ছাত্র-ছাত্রী বেড়ে গেল। বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) ৮০০
  2. খ) ৯০০
  3. গ) ১০০০
  4. ঘ) ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ১২৬ জন ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় ১৪% ছাত্র-ছাত্রী বেড়ে গেল। বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
১৪ জন ছাত্র-ছাত্রী বেড়ে গেল ১০০ জনে
১ জন ছাত্র-ছাত্রী বেড়ে গেল ১০০/১৪ জনে
১২৬ জন ছাত্র-ছাত্রী বেড়ে গেল (১০০ × ১২৬)/১৪ জনে
= ৯০০ জনে
৩,১১৩.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৮০%
  2. ৯৬%
  3. ১১৬%
  4. ১৪৪%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০০ একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০০) বর্গএকক
= ১০০০০ বর্গএকক 

আবার,
বাহুর দৈর্ঘ্য ৪০% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (১০০ + ১০০ এর ৪০%) একক 
= [১০০ + {১০০ এর (৪০/১০০)}] একক 
= (১০০ + ৪০) একক 
= ১৪০ একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (১৪০) = ১৯৬০০ বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (১৯৬০০ - ১০০০০) বর্গ একক = ৯৬০০ বর্গ একক 

এখন,
১০০০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ৯৬০০ বর্গ একক
∴ ১ বর্গ এককে বৃদ্ধি পায় = ৯৬০০/১০০০০ বর্গ একক
∴ ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = {(৯৬০০ × ১০০)/১০০০০} বর্গ একক
= ৯৬ বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = ৯৬%

৩,১১৪.
সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে- আসলে তিনগুণ হবে?
  1. 15%
  2. 20%
  3. 25%
  4. 30%
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে- আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = P টাকা 
সময় = 8 বছর
সুদে-আসল = 3P
অতএব, সুদ = 3P - P = 2P
আমরা জানি,
I = (P × R × T)/100
⇒ R = (2 × 100)/8
⇒ R = 25
∴ 25 টাকা।

৩,১১৫.
কোনো মূলধন ৪ বছরের সুদে-আসলে ৭০০ টাকা এবং ৬ বছরে সুদে-আসলে ৮০০ টাকা হলে, মূলধন কত?
  1. ক) ৪২০ টাকা 
  2. খ) ৪০০ টাকা 
  3. গ) ৫০০ টাকা 
  4. ঘ) ৬০০ টাকা 
ব্যাখ্যা
আসল + ৬ বছরের মুনাফা = ৮০০ টাকা 
আসল + ৪ বছরের মুনাফা = ৭০০ টাকা 

২ বছরের মুনাফা = (৮০০ - ৭০০) টাকা = ১০০ টাকা 
১ বছরের মুনাফা = ১০০/২ টাকা 
৪ বছরের মুনাফা = (১০০ × ৪)/২ টাকা
                          = ২০০ টাকা 

আসল + ৪ বছরের মুনাফা = ৭০০ টাকা 
            ৪ বছরের মুনাফা = ২০০ টাকা 
আসল = (৭০০ - ২০০) টাকা = ৫০০ টাকা 
৩,১১৬.
৫টি সংখ্যার সমষ্টি ৬৫ যার প্রথম ৩টি সংখ্যার গড় ৯ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৪ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার সমষ্টি ৬৫ যার প্রথম ৩টি সংখ্যার গড় ৯ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৪ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে a, b, c, d, e
∴ a + b + c + d + e = ৬৫
a + b + c = (৯ × ৩) = ২৭
এবং,
c + d + e = (১৪ × ৩) = ৪২
(a + b + c) + (c + d + e) - (a + b + c + d + e) = ২৭ + ৪২ - ৬৫
∴ c = ৪
অর্থাৎ তৃতীয় সংখ্যাটি = ৪
৩,১১৭.
৯৫০ টাকার ৪ বছরের সুদ ২৬৬ টাকা হলে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৫০ টাকার ৪ বছরের সুদ ২৬৬ টাকা হলে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত?

সমাধান:
আমরা জানি,
সুদের হার = (সুদ × ১০০)/(সময় × আসল)
= (২৬৬ × ১০০)/(৪ × ৯৫০)
= ৭ টাকা বা ৭%
৩,১১৮.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 
  1. ২২০
  2. ২৪০
  3. ২৪৫ 
  4. ২৫০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ১৮% = ৪৫ 
বা, ক × (১৮/১০০) = ৪৫ 
বা, ক = ৪৫ × (১০০/১৮) 
∴ ক = ২৫০ 

∴ ৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮% ।

৩,১১৯.
দেড় হালি কলার দাম ৩০ টাকা হলে অর্ধ-ডজন কলার দাম কত?
  1. ক) ১৮ টাকা
  2. খ) ৪৫ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দেড় হালি কলার দাম ৩০ টাকা হলে অর্ধ-ডজন কলার দাম কত? 

সমাধান: 
১ হালি = ৪টি
∴ ১.৫ হালি = ৪ × ১.৫ টি
= ৬টি

আবার,
১ ডজন = ১২টি
∴ ১/২ ডজন = ১২/২ টি 
= ৬টি 

∴ দেড় হালি = অর্ধ-ডজন 
 অর্ধ-ডজন কলার দাম ৩০ টাকাই হবে। 
৩,১২০.
যদি P এবং Q উভয়ই জোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই বিজোড় হবে?
  1. P2 + Q 
  2. 3P + Q
  3. P + Q + 1 
  4. 2P + Q2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P এবং Q উভয়ই জোড় সংখ্যা হয়, তবে নিম্নের কোনটি অবশ্যই বিজোড় হবে?

সমাধান:
ধরি, P = 2 এবং Q = 4 (যেহেতু P ও Q দুটিই জোড় সংখ্যা)।

এখন অপশনগুলোতে মান বসিয়ে পাই,
(ক) P2 + Q = 22 + 4 = 4 + 4 = 8 (জোড়)
(খ) 3P + Q = 3(2) + 4 = 6 + 4 = 10 (জোড়)
(গ) P + Q + 1 = 2 + 4 + 1 = 7 (বিজোড়)
(ঘ) 2P + Q2 = 2(2) + 42 = 4 + 16 = 20 (জোড়)

∴ সঠিক উত্তর: (গ) P + Q + 1

৩,১২১.
একটি ধনাত্মক সংখ্যার বর্গের তিনগুণ থেকে সংখ্যাটির চারগুণ বিয়োগ করলে যা পাওয়া যায়, তা সংখ্যাটির চেয়ে ৫০ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার বর্গের তিনগুণ থেকে সংখ্যাটির চারগুণ বিয়োগ করলে যা পাওয়া যায়, তা সংখ্যাটির চেয়ে ৫০ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = x 

 প্রশ্নমতে,
3x2 - 4x = x + 50
3x2 - 4x - x = 50
3x2 - 5x - 50 = 0
3x2 - 15x + 10x - 50 = 0
3x(x - 5) + 10(x - 5) = 0
(x - 5)(3x + 10) = 0

হয় 
x - 5 = 0
x = 5

অথবা 
3x + 10 = 0
3x = - 10
x = - 10/3
৩,১২২.
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩। যদি ছাত্র সংখ্যা ৫০০ হয়, তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ৮০০
  2. ৬০০
  3. ৪০০
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩। যদি ছাত্র সংখ্যা ৫০০ হয়, তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান: 
বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩
বিদ্যালয়ে ছাত্র সংখ্যা = ৫ক
বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা = ৩ক

প্রশ্নমতে
৫ক = ৫০০
ক = ৫০০/৫
ক = ১০০

মোট শিক্ষার্থী সংখ্যা = ৫ক + ৩ক 
= ৮ক 
= ৮ × ১০০
= ৮০০
৩,১২৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে?
  1. ৪১১
  2. ৩১১
  3. ২১১
  4. ২৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১১ অবশিষ্ট থাকে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু অপেক্ষা ১১ বেশি 

১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫

১২, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু  = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০

ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩০০ + ১১ = ৩১১
৩,১২৪.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৪৫০০ টাকা
  3. গ) ২০০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
৩,১২৫.
√- 18  × √- 2 = কত?
  1. 6
  2. - 6i
  3. - 6
  4. 6i
ব্যাখ্যা

প্রশ্ন: √- 18  × √- 2 = কত? 

সমাধান:
আমরা জানি, 
i = √- 1
বা, i2 = - 1

দেওয়া আছে, 
√- 18  × √- 2
= √(- 1  × 18)  × √(- 1 × 2)
= √(- 1) × √18 × √(- 1) × √2
= {√(- 1) × √(- 1)} × √(18 × 2)
= i × i × √(36)
= 6i2
= - 6

৩,১২৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। বর্তমানে তাদের বয়সের অনুপাত যথাক্রমে ৫ঃ২ হলে ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ২ : ১
  2. খ) ১ : ২
  3. গ) ৫ : ২
  4. ঘ) ৩ : ১
ব্যাখ্যা

পিতার বর্তমান বয়স = ৭০ এর ৫/৭ = ৫০ বছর
পুত্রের বর্তমান বয়স = ৭০ এর ২/৭ = ২০ বছর
∴ ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত= (৫০+১০) : (২০+১০) = ২ : ১

৩,১২৭.
একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ৩.০ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল? 
  1. ২৮ টি
  2. ৩১ টি
  3. ৩২ টি
  4. ৩৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ৩.০ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল? 

সমাধান: 
আমরা জানি, 
১ কি.মি. = ১০০০ মিটার 
∴ ৩ কি.মি. = ৩০০০ মিটার 

∴ মোট গাছ = {(শেষ পদ - ১ম পদ)/অন্তর} + ১ 
= {(৩০০০ - ০)/১০০} + ১ 
= ৩০ + ১ 
= ৩১ টি 

∴ মোট গাছ লাগানো হল = ৩১ টি।
৩,১২৮.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৩০০ টাকা এবং ১৫% সরল সুদে ২০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ৮০ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯০ টাকা
  4. ৯৫ টাকা
ব্যাখ্যা

প্রথম ক্ষেত্রে, মুনাফা = (আসল × সময় × সুদের হার)/১০০
বা, মুনাফা = ৩০০ × ১ × ২০/১০০
বা, মুনাফা = ৬০ টাকা

দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফা = (আসল × সময় × সুদের হার)/১০০
বা, মুনাফা = ২০০ × ১ × ১৫/১০০
বা, মুনাফা = ৩০ টাকা

সুতরাং মোট সুদ = (৬০ + ৩০) টাকা
= ৯০ টাকা।

৩,১২৯.
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৭ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
  1. ১৮০৪ বর্গমিটার
  2. ১৮৮২ বর্গমিটার
  3. ১৯০৪ বর্গমিটার
  4. ১৯৮২ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৭ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল
= (৯০ × ৬০) বর্গমিটার
= ৫৪০০ বর্গমিটার।

পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য
= {৯০ − (৭ × ২)} মিটার
= ৭৬ মিটার।

পাড় বাদে পুকুরের প্রস্থ
= {৬০ − (৭ × ২)} মিটার
= ৪৬ মিটার।

∴ পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল
= (৭৬ × ৪৬) বর্গমিটার
= ৩৪৯৬ বর্গমিটার।

∴ পুকুরপাড়ের ক্ষেত্রফল
= (৫৪০০ − ৩৪৯৬) বর্গমিটার
= ১৯০৪ বর্গমিটার।

৩,১৩০.
৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি
  1. ১৫
  2. ৩৬
  3. ১৬
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৬ × ৪র্থ সংখ্যা = ১২ × ৮
বা, ৪র্থ সংখ্যা = (১২ × ৮)/৬
বা, ৪র্থ সংখ্যা = ১৬
৩,১৩১.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ক) ৩৬
  2. খ) ৫২
  3. গ) ৪৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(ক/২) + ৬ = ২ক/৩
২ক/৩ - ক/২ = ৬ 
(৪ক - ৩ক)/৬ = ৬
ক/৬ = ৬
ক = ৩৬
৩,১৩২.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৩ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ৬৬ ফুট
  2. ৭২ ফুট
  3. ৭৮ ফুট
  4. ৯৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৩ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মাটির নিচে ও পানিতে আছে (১/২)+ (১/৩) = ৫/৬ অংশ
∴ পানির ওপরে আছে ১ - (৫/৬) অংশ
= ১/৬ অংশ

প্রশ্নমতে,
১/৬ অংশ = ১৩ ফুট
∴ সম্পূর্ণ অংশ = ১৩ × ৬ ফুট
= ৭৮ ফুট
৩,১৩৩.
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে পানির শতকরা পরিমাণ কত?
  1. 40%
  2. 50%
  3. 60%
  4. 70%
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 
অনুপাতের রাশিগুলোর যোগফল = 4 + 6 = 10

শরবতে পানির শতকরা পরিমাণ = {(6/10) × 100}% = 60%
৩,১৩৪.
১০৫৬ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৮
  2. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫৬ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
২৩) ১০৫৬ ( ৪৫ 
         ৯২ 
_____________
         ১৩৬ 
         ১১৫ 
______________
           ২১ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ২৩ - ২১ 
= ২  ।
৩,১৩৫.
(২৫/৪)% এর সমান ভগ্নাংশ কত হবে?
  1. ক) ১/১৬
  2. খ) ১/৮
  3. গ) ১/৩২
  4. ঘ) ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% এর সমান ভগ্নাংশ কত হবে?

সমাধান: 
(২৫/৪)%
= ২৫/(৪ × ১০০)
= ১/১৬
৩,১৩৬.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ৭৭/১৪৩
  2. ১০২/২৮৯
  3. ১১৩/৩৫৫
  4. ৩৪৩/১০০১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

সমাধান:
- যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই।
অন্যদিকে,
৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১,
১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭
৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭।
সুতরাং সঠিক উত্তর (গ)।
৩,১৩৭.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১৩ এবং তাদের ল.সা.গু ৪৫৫ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ৪২
  3. ৩৫
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১৩ এবং তাদের ল.সা.গু ৪৫৫ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১৩ 
তাদের ল.সা.গু ৪৫৫

মনে করি,
একটি সংখ্যা ৭ক
অপর সংখ্যা ১৩ক
সংখ্যা দুইটির ল.সা.গু = ৯১ক

প্রশ্নমতে,
৯১ক = ৪৫৫
বা, ক = ৪৫৫/৯১
∴ ক = ৫

ছোট সংখ্যাটি = ৭ক
= (৭ × ৫)
= ৩৫
৩,১৩৮.
একটি অফিসের ৬০% কর্মী পুরুষ। যদি ৭০% পুরুষ এবং ৯০% নারী কর্মী টীকা গ্রহণ করে থাকে তবে ঐ অফিসের কত শতাংশ কর্মী টীকা গ্রহণ করে নাই?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা
ধরি,
কর্মী সংখ্যা = ১০০ জন
∴ পুরুষ = ৬০ জন
এবং নারী = ৪০ জন
টীকা গ্রহণকারী, পুরুষ = ৬০ × ৭০% = ৪২
টীকা গ্রহণকারী, নারী = ৪০ × ৯০% = ৩৬
∴ টীকা গ্রহীতা = ৪২ + ৩৬ = ৭৮
∴ টীকা গ্রহণ করে নাই এরূপ কর্মী = (১০০ - ৭৮)
= ২২%
৩,১৩৯.
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ১১০
  2. খ) ১০০
  3. গ) ৫০
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৩১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = ৭৯ + ৩১ = ১১০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
৩,১৪০.
১৫.৬ এর ৮% কত?
  1. ০.১২৪৮
  2. ১.২৪৮
  3. ১২.৪৮
  4. ১২৪.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫.৬ এর ৮% কত?

সমাধান:
১৫.৬ এর ৮%
= ১৫.৬ এর ৮/১০০
= ১.২৪৮
৩,১৪১.
টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত? 

সমাধান:
৩ টাকায় বিক্রয় করে ১২ টি লেবু
১ টাকায় বিক্রয় করে ১২/৩ বা ৪ টি লেবু

৫টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৫ টাকা 

৪টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৪ টাকা 

লাভ = (১/৪) - (১/৫) টাকা 
        = (৫ - ৪)/২০
         = ১/২০ টাকা 

শতকরা লাভ = {(১/২০) × (৫/১) × ১০০}%
                     = ২৫%
৩,১৪২.
কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ক) ৬/৫
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ১১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান: 
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৬/৫ = অপ্রকৃত ভগ্নাংশ
১/২ = প্রকৃত ভগ্নাংশ
২/৩ = প্রকৃত ভগ্নাংশ
১১/১২ = প্রকৃত ভগ্নাংশ
৩,১৪৩.
একটি স্কাউটদলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ঐ স্কাউটদলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ক) ৩৬০০
  2. খ) ৩৩০০
  3. গ) ৯০০
  4. ঘ) ১০৮০
ব্যাখ্যা
৯, ১০, ১২ এর ল.সা.গু. = ২×২×৩×৩×৫ = ১৮০
একে বর্গ করতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে।
সুতরাং স্কাউটদেরকে বর্গাকারে সাজানো যাবে যদি স্কাউট সংখ্যা = ২×২×৩×৩×৫×৫ = ৯০০ জন হয়।
৩,১৪৪.
৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১৮ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= (৬৫০ - ৫০০) = ১৫০ টাকা

এখন,
৫০০ টাকার ৩ বছরের সুদ = ১৫০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৫০/(৫০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৫০ × ১০০)/(৫০০ × ৩) টাকা
= ১০ টাকা
৩,১৪৫.
একজন ফল বিক্রেতা ১০ টাকায় ৭ টি দরে কিছুসংখ্যক আমলকী ক্রয় করে ২৬ টাকায় ১৩ টি দরে বিক্রয় করেন। তার শতকরা কত টাকা লাভ হবে?
  1. ১২.৫%
  2. ২৫%
  3. ৩৩.৩%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা ১০ টাকায় ৭ টি দরে কিছুসংখ্যক আমলকী ক্রয় করে ২৬ টাকায় ১৩ টি দরে বিক্রয় করেন। তার শতকরা কত টাকা লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে,
৭ টি আমলকীর ক্রয়মূল্য = ১০ টাকা 
এবং
১৩ টি আমলকীর বিক্রয়মূল্য = ২৬ টাকা
∴ ১ টি আমলকীর বিক্রয়মূল্য = ২৬/১৩ = ২ টাকা 

৭ টি আমলকীর বিক্রয়মূল্য = (৭ × ২) টাকা = ১৪ টাকা 

∴ লাভ = (১৪ - ১০) টাকা = ৪ টাকা 

এখন,
১০ টাকায় লাভ হয় = ৪ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৪/১০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৪ × ১০০)/১০ = ৪০ টাকা 

অর্থাৎ লাভের পরিমাণ = ৪০%

শর্টকাট:
৭ টি আমলকীর বিক্রয়মূল্য = (৭ × ২) টাকা = ১৪ টাকা 

∴ লাভ = {(১৪ - ১০)/১০} × ১০০% = ৪০%
৩,১৪৬.
একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৪ দিন
  3. গ) ২৬ দিন
  4. ঘ) ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?

সমাধান: 
মোট গরুর সংখ্যা = (৪০ + ১০) টি = ৫০ টি

৪০টি গরুর জন্য খাদ্য চলে = ৩৫ দিন
∴ ১ টি গরুর জন্য খাদ্য চলে = (৩৫ × ৪০) দিন
∴ ৫০ টি গরুর জন্য খাদ্য চলে = (৩৫ × ৪০)/৫০ দিন
= ২৮ দিন
৩,১৪৭.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গুর ৭ গুণ। ল.সা.গু ও গ.সা.গুর সমষ্টি ২৮০। যদি একটি সংখ্যা ৩৫ হয়, তবে অপর সংখ্যাটি কত?
  1. ৯৫
  2. ১২৫
  3. ৮৫
  4. ২৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গুর ৭ গুণ। ল.সা.গু ও গ.সা.গুর সমষ্টি ২৮০। যদি একটি সংখ্যা ৩৫ হয়, তবে অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গ.সা.গু = ক
ল.সা.গু = ৭ক
প্রশ্নমতে,
৭ক + ক = ২৮০
⇒ ৮ক = ২৮০
⇒ ক = ২৮০/৮
∴ ক = ৩৫
সুতরাং, গ.সা.গু = ৩৫
এবং, ল.সা.গু = (৭ × ৩৫) = ২৪৫
∴ অপর সংখ্যাটি = (৩৫ × ২৪৫)/৩৫ = ২৪৫
৩,১৪৮.
বার্ষিক মুনাফা ৯% থেকে হ্রাস পেয়ে ৫% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫৬০ টাকা হ্রাস পাবে?
  1. ১৪০০ টাকা
  2. ১৪০০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ৯% থেকে হ্রাস পেয়ে ৫% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫৬০ টাকা হ্রাস পাবে?

সমাধান:
ধরি, 
আসল = P
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৯ - ৫)% = ৪%

৪ টাকা কমলে আসল = ১০০ টাকা
৫৬০ টাকা কমলে আসল = (১০০/৪) × ৫৬০ টাকা
= ১৪০০০ টাকা
৩,১৪৯.
একটি ব্যবসায়ে তিনজন অংশীদারের লাভের অনুপাত ৫ : ৭ : ৬। তারা যথাক্রমে ৭ মাস, ৫ মাস ও ১৪ মাস ব্যবসা করে। তাদের বিনিয়োগের অনুপাত কত?
  1. ২৪ : ৫০ : ১৯
  2. ২০ : ৩৯ : ১৪
  3. ২৫ : ৪৯ : ১৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায়ে তিনজন অংশীদারের লাভের অনুপাত ৫ : ৭ : ৬। তারা যথাক্রমে ৭ মাস, ৫ মাস ও ১৪ মাস ব্যবসা করে। তাদের বিনিয়োগের অনুপাত কত?

সমাধান:
ধরি,
তাদের বিনিয়োগের অনুপাত = ক : খ : গ

প্রশ্নমতে,
৭ক : ৫খ : ১৪গ = ৫ : ৭ : ৬

এখানে,
৭ক/৫খ = ৫/৭
⇒ ক/খ = ২৫/৪৯
⇒ ক : খ = ২৫ : ৪৯

আবার,
৫খ/১৪গ = ৭/৬
⇒ খ/গ = ৯৮/৩০
⇒ খ/গ = ৪৯/১৫
⇒ খ : গ = ৪৯ : ১৫

∴ ক : খ : গ = ২৫ : ৪৯ : ১৫
৩,১৫০.
৪টি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে % কত লাভ হয়?
  1. ক) ১০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে % কত লাভ হয়?

সমাধান: 
৪টি কমলার ক্রয়মূল্য = ২০ টাকা 
৪টি কমলার বিক্রয়মূল্য = ৩০ টাকা 
লাভ = ৩০ - ২০ = ১০ টাকা 

২০ টাকায় লাভ = ১০ টাকা 
১ টাকায় লাভ = ১০/২০ টাকা
১০০ টাকায় লাভ = ১০ × ১০০/২০ টাকা
= ৫০ টাকা 
৩,১৫১.
বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর সুদে-আসলে তিনগুণ হবে?
  1. 5 বছর
  2. 10 বছর
  3. 15 বছর
  4. 20 বছর
ব্যাখ্যা
মনে করি,
আসল = P
অতএব, মুনাফা-আসল = 3P
মুনাফা, I = 3P - P = 2P
মুনাফার হার, r = 10% = 10/100 = 1/10

আমরা জানি, মুনাফা, I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = 2P/(P × 1/10) = 20
 অতএব, 20 বছর পর সুদে-আসলে তিনগুণ হবে।
৩,১৫২.
যদি (a/b) = (b/c) = (2/3) হয়, তবে a : c এর মান কত হবে? 
  1. 2 : 3
  2. 3 : 4
  3. 4 : 9
  4. 9 : 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (a/b) = (b/c) = (2/3) হয়, তবে a : c এর মান কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
(a/b) = (b/c) = (2/3)

তাহলে, 
a/b = 2/3
∴ a = (2/3) × b ......(1) 
এবং , 
b/c = 2/3
∴ b = (2/3) × c

এখন, b এর মান (1) নং এ বসিয়ে পাই, 
⇒ a = (2/3) × (2/3) × c
⇒ a = (4/9) × c
⇒ a/c = 4/9
∴ a : c = 4 : 9

৩,১৫৩.
২৫% লাভে করিম একটি দ্রব্য ৮০০ টাকায় বিক্রি করলো। কত টাকায় বিক্রি করলে তার ২০% লাভ হত?
  1. ৬৭৭ টাকা
  2. ৬৯৯ টাকা
  3. ৭৩৬ টাকা
  4. ৭৬৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫% লাভে করিম একটি দ্রব্য ৮০০ টাকায় বিক্রি করলো। কত টাকায় বিক্রি করলে তার ২০% লাভ হত?

সমাধান:
২৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ৮০০ টাকা হলে ক্রয়মূল্য = (৮০০ × ১০০)/১২৫ টাকা
= ৬৪০ টাকা

২০% লাভে বিক্রয়মূল্য = ৬৪০ + (৬৪০ এর ২০%)
= ৬৪০ + ১২৮
= ৭৬৮ টাকা
৩,১৫৪.
কবীর সাহেব ৬.২৫% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ১৬ বছর পর সুদে-আসলে ৬০০০০ টাকা ফেরৎ পেলেন। তিনি কত টাকা ব্যাংকে রেখে ছিলেন?
  1. ক) ৩০০০০
  2. খ) ২৫০০০
  3. গ) ৩৫০০০
  4. ঘ) ২২০০০
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, সুদাসল = আসল + সুদ ⇒ C = p + pnr/১০০
⇒ C = p (১ + nr/১০০)
⇒৬০০০০ = p{(১০০+৬.২৫X১৬)/১০০}
⇒p = ৬০০০০০০/২০০
∴ p = ৩০০০০ টাকা ।
৩,১৫৫.
রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ১৮০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?
  1. ১২ সেকেন্ডে 
  2. ১৪ সেকেন্ডে 
  3. ১৬ সেকেন্ডে 
  4. ১৮ সেকেন্ডে 
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ১৮০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?

সমাধান:
৫৪ কি.মি. = (৫৪ × ১০০০) = ৫৪০০০ মিটার 

১ ঘণ্টা = ৬০ মিনিট 
= (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

ট্রেনটি ৫৪০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৫৪০০০ সেকেন্ডে
ট্রেনটি ১৮০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ১৮০)/৫৪০০০ সেকেন্ডে  
= ১২ সেকেন্ডে 
৩,১৫৬.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২০১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১০১
  2. ১০৩
  3. ১০০
  4. ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২০১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ২০১
বা, ক+ ২ক + ১ - ক = ২০১
বা, ২ক = ২০১ - ১
বা, ২ক = ২০০
বা, ক = ১০০

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ১০০ + ১ = ১০১
৩,১৫৭.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৬৪০ টি
  2. ৭২০ টি
  3. ৭৮০ টি
  4. ৮৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু = ৭২০

∴ সর্বমোট ৭২০ টি গাছ লাগাতে হবে।
৩,১৫৮.
একজন ক্রিকেটারের ৮ ইনিংসে রানের গড় ৪৫। ৯ম ইনিংসে সে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৪৮ হবে? 
  1. ৭২ রান
  2. ৯০ রান
  3. ১১৬ রান
  4. ১২০ রান
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ক্রিকেটারের ৮ ইনিংসে রানের গড় ৪৫। ৯ম ইনিংসে সে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৪৮ হবে? 

সমাধান:
৮ ইনিংসে মোট রান (৪৫ × ৮) = ৩৬০
৯ ইনিংসে মোট রান (৪৮ × ৯) = ৪৩২

∴ ৯ম ইনিংসে রান করতে হবে = (৪৩২ – ৩৬০) = ৭২

৩,১৫৯.
একটি ট্যাংক ৫ ঘণ্টায় তিনটি পাইপ A, B এবং C দ্বারা পূর্ণ হয়। পাইপ C, B এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে এবং B, A এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে। তাহলে পাইপ A একা ট্যাংকটি পূর্ণ করতে কত সময় নিবে?
  1. ৩২ ঘণ্টা
  2. ৩৫ ঘণ্টা
  3. ৪০ ঘণ্টা
  4. ৩৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্যাংক ৫ ঘণ্টায় তিনটি পাইপ A, B এবং C দ্বারা পূর্ণ হয়।  C পাইপ B এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে এবং B, A এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে। তাহলে A পাইপ একা ট্যাংকটি পূর্ণ করতে কত সময় নিবে?

সমাধান:
দেওয়া আছে,
B, A এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে এবং C পাইপ B এর চেয়ে দ্বিগুণ দ্রুত পানি ভর্তি করতে পারে।

মনে করি, 
A পাইপ একা ট্যাংকটি পূর্ণ করতে x  সময় নিবে 
তাহলে A পাইপ  ১ ঘণ্টা সময়ে ট্যাংকটির পূর্ণ করে = ১/x অংশ 

অনুরূপভাবে, 
B পাইপ দ্বারা পূর্ণ হয় A পাইপ এর দ্বিগুণ অর্থাৎ ২/x অংশ

আবার, C পাইপ দ্বারা পূর্ণ হয় B পাইপ এর দ্বিগুণ অর্থাৎ ৪/x অংশ 

এখন তিনটি পাইপ দ্বারা ট্যাংকটি পূর্ণ হয় ৫ ঘণ্টায়
তাহলে ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৫ অংশ 

প্রশ্নমতে,
(১/x) + (২/x) + (৪/x)  = ১/৫
বা, (১ + ২ + ৪)/x  = ১/৫
বা, ৭/x  = ১/৫ 
বা, x = ৫ × ৭ = ৩৫

অর্থাৎ A পাইপ একা ট্যাংকটি পূর্ণ করতে ৩৫ ঘণ্টা সময় নিবে।
৩,১৬০.
a : b = 3 : 5 এবং b : c = 4 : 7 হলে, এর ‍a : c : b এর মান কোনটি?
  1. 12 : 20 : 35
  2. 12 : 35 : 20
  3. 35 : 20 : 12
  4. 20 : 35 : 12
ব্যাখ্যা

প্রশ্ন: a : b = 3 : 5 এবং b : c = 4 : 7 হলে, এর ‍a : c : b এর মান কোনটি?

সমাধান: 
a : b = 3 : 5 = 12 : 20
b : c = 4 : 7 = 20 : 35

a : b  : c = 12 : 20 : 35
a : c : b = 12 : 35 : 20

৩,১৬১.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৭৭৫ জন
  2. খ) ৬৫০ জন
  3. গ) ৫০০ জন
  4. ঘ) ৩৭৫ জন
ব্যাখ্যা

ইংরেজিতে ফেল করে = ১০০ - ৮৫ = ১৫ জন।
১৫ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ জন।
১ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০/১৫ জন।
৭৫ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ X ৭৫/১৫ জন।
= ৫০০ জন।

৩,১৬২.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ এবং ১৬ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. ক) ৪৮ জন
  2. খ) ৯৬ জন
  3. গ) ১৪৪ জন
  4. ঘ) ১২৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ এবং ১৬ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

 সমাধান: 
৮, ১২ এবং ১৬ এর ল.সা.গু = ৪৮
= (২ × ২) × ( ২  × ২ ) × ৩ 
যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 


(২ × ২) × ( ২  × ২ ) × ৩  কে বর্গাকার সংখ্যা করতে হলে ৩  দ্বারা গুণ করতে হবে। 

৮, ১২ এবং ১৬ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
= (২ × ২) × (২ × ২) × (৩ × ৩)  জন
= ১৪৪ জন
৩,১৬৩.
নল 'ক' দ্বারা একটি ট্যাংক ২৮ মিনিটে পূ‍র্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ১৪ মিনিটে পূ‍র্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৪২ মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূ‍র্ণ হতে কত মিনিট লাগবে?  
  1. ২১ মিনিট
  2. ১৮ মিনিট
  3. ১২ মিনিট
  4. ৯ মিনিট
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নল 'ক' দ্বারা একটি ট্যাংক ২৮ মিনিটে পূ‍র্ণ হয়। নল 'খ' দ্বারা ট্যাংকটি ১৪ মিনিটে পূ‍র্ণ হয়। নল 'গ' দ্বারা ট্যাংকটি ৪২ মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খুলে দেয়া হলে, ট্যাংকটি পূ‍র্ণ হতে কত মিনিট লাগবে?  

সমাধান:
নল ৩টি একসাথে খুলে দিলে ১ মিনিটে পূ‍র্ণ হয় = (১/১৪ + ১/২৮ - ১/৪২)
= (৬ + ৩ - ২)/৮৪
= ৭/৮৪
= ১/১২

নল তিনটি দ্বারা ১/১২ অংশ পূ‍র্ণ হয় ১ মিনিটে
নল তিনটি দ্বারা ১ বা সম্পূ‍র্ণ অংশ পূ‍র্ণ হয় ১২ মিনিটে
= ১২ মিনিট
৩,১৬৪.
একটি শ্রেনীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭২ জন। ঐ ক্লাসের ছাত্র-ছাত্রীর অনুপাত-
  1. ৩ঃ২
  2. ৩ঃ৪
  3. ৫ঃ৬
  4. ৫ঃ৭
ব্যাখ্যা

৫ + ৭ = ১২ এবং ৭২/১২ = ৬
অর্থাৎ, (৫x৬) = ৩০ এবং (৫x৬) = ৪২ জন হবে।

ঘ ছাড়া বাকী অনুপাতগুলোর ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর সংখ্যা ভগ্নাংশ হিসেবে আসবে। মানুষের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না।
৩,১৬৫.
পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 
  1. ৮২
  2. ৮৫
  3. ৮৮
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 

সমাধান: 
ধরি,
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক 

প্রশ্নমতে, 
(৬৫ + ৮০ + ৭০ + ক)/৪ = ৭৫ 
বা, ২১৫ + ক = ৩০০ 
বা, ক = ৩০০ - ২১৫
∴ ক = ৮৫ 

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৮৫।
৩,১৬৬.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ক) ৭৭/১৪৩
  2. খ) ১০২/২৮৯
  3. গ) ১১৩/৩৫৫
  4. ঘ) ৩৪৩/১০০১
ব্যাখ্যা

যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই। 
অন্যদিকে, ৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১, ১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭ এবং ৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭। 
সুতরাং সঠিক উত্তর (গ)।

৩,১৬৭.
০.১২, √২৫, √৭২, √৪৯/৭ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?
  1. ০.১২
  2. √২৫
  3. √৭২
  4. √৪৯/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১২, √২৫, √৭২, √৪৯/৭ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? 

সমাধান: 
এখানে, 
অপশন ক) তে, 
০.১২ = ১২/১০০ = ৩/২৫; যা একটি ভগ্নাংশ সংখ্যা। 

অপশন খ) তে, 
√২৫ = √৫২ = ৫; যা একটি স্বাভাবিক সংখ্যা 

অপশন গ) তে, 
√৭২ = √(৩৬ × ২) = √(2 × ৬২) = ৬√২; যা ভগ্নাংশ আকারে লেখা যায় না তাই অমূলদ সংখ্যা। 

অপশন ঘ) তে, 
√৪৯/৭ = (√৭২/৭ = ৭/৭ = ১; যা একটি স্বাভাবিক সংখ্যা। 

∴ ০.১২, √২৫ ও √৪৯/৭ মূলদ সংখ্যা এবং √৭২ অমূলদ সংখ্যা।
৩,১৬৮.
দুইটি সংখ্যার যোগফল ১৬। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১৬। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে-

সমাধান:
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪

∴ প্রথম সংখ্যাটি = ১৬ × (৩/৪) = ১২
∴ দ্বিতীয় সংখ্যাটি = ১৬ × (১/৪) = ৪

∴ সংখ্যা দুইটির গুণফল = ১২ × ৪ = ৪৮
৩,১৬৯.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ৮%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা

৫০০ টাকার ৪ বছরের সুদ = ৫০০×৪ বা ২০০০ টাকার ১ বছরের সুদ।
আবার ৬০০ টাকার ৫ বছরের সুদ = ৬০০×৫ বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।
সুতরাং মোট ৫০০০ টাকার ১ বছরের সুদ।
এখন, ৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা। (শর্ত)
১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = ৫০০×১০০/৫০০০ টাকা।
= ১০ টাকা।

৩,১৭০.
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?
  1. ক) ২০ দিন
  2. খ) ২২ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?

সমাধান: 
মোট = ১০ + ২ = ১২ জন  

১০ জন লোকের খাবার আছে ৩০ দিনের
১ জন লোকের খাবার আছে ৩০ × ১০ দিনের
১২ জন লোকের খাবার আছে (৩০ × ১০)/১২ দিনের
= ২৫ দিনের
৩,১৭১.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:
জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১
জারে দুধের পরিমাণ = ৫ক লিটার 
জারে পানির পরিমাণ = ক লিটার 

প্রশ্নমতে 
৫ক - ক = ৮
বা, ৪ক = ৮
∴ ক = ২ 

∴ পানির পরিমাণ = ২ লিটার
৩,১৭২.
p3 - 2p2, p2 - 4 এবং py - 2y এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. p + 2
  2. p + 1
  3. p - 2
  4. p - 1
ব্যাখ্যা
প্রশ্ন: p3 - 2p2, p2 - 4 এবং py - 2y এর গ.সা.গু নির্ণয় করুন।
 
সমাধান:
১ম রাশি = p3 - 2p2
= p2(p - 2)
 
২য় রাশি = p2 - 4
= p2 - 22
= (p + 2)(p - 2)
 
৩য় রাশি = py - 2y
= y(p - 2)
 
∴ নির্ণেয় গ.সা.গু = (p - 2)
৩,১৭৩.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?
  1. ২৪কি.মি./ঘণ্টা
  2. ৩০ কি.মি./ঘণ্টা
  3. ৪০ কি.মি./ঘণ্টা
  4. ৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি,
১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১৫০ + ১৫০)/১০০০)} / (১৮/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা
∴ গতিবেগ = ৩০ কি.মি./ঘণ্টা

∴ ট্রেন দুটির আলাদা নিজস্ব গতিবেগ ছিল = ৩০ কি.মি./ঘণ্টা
৩,১৭৪.
x এর 20% যদি y এর 25% এর সমান হয়, তবে x : y = কত?
  1. 1 : 4
  2. 1 : 5
  3. 4 : 5
  4. 5 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: x এর 20% যদি y এর 25% এর সমান হয়, তবে x : y = কত?

সমাধান:
x এর 20% = y এর 25%
⇒ x × 20/100 = y × 25/100
⇒ x × 1/5 = y × 1/4
⇒ x/y = (1/4)/(1/5)
x : y = 5 : 4
৩,১৭৫.
প্রতিটি ৩ টাকা দরে ২৫০ টি পেয়ারা কিনে রাকিব ১০% লাভে বিক্রি করল। মোট বিক্রয়মূল্য কত?
  1. ৭৯৫ টাকা
  2. ৮১৫ টাকা
  3. ৮২৫ টাকা
  4. ৯২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিটি ৩ টাকা দরে ২৫০ টি পেয়ারা কিনে রাকিব ১০% লাভে বিক্রি করল। মোট বিক্রয়মূল্য কত?

সমাধান: 
মোট ক্রয়মূল্য = ৩ × ২৫০ = ৭৫০ টাকা

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ৭৫০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৭৫০)/১০০ টাকা
= ৮২৫ টাকা
৩,১৭৬.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা লাভ কত? 
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
ধরি, 
ক্রয়মূল্য = ৫ক 
বিক্রয়মূল্য = ৬ক 

লাভ = ৬ক - ৫ক = ক 

 শতকরা লাভ = {(ক/৫ক) × ১০০}%
                      = ২০%
৩,১৭৭.
নিচের কোন সংখ্যাটি 1/(x - 1) এর মান হতে পারে না?
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 1/2
ব্যাখ্যা

1/(x - 1) = 0 হলে, 1 = 0 হয় যা অসম্ভব।

৩,১৭৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩০, ৪০ ও ৯৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩০, ৪০ ও ৯৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ৩০, ৪০ ও ৯৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে।

এখানে,
৩০ - ৩ = ২৭
৪০ - ৪ = ৩৬
৯৫ - ৫ = ৯০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৭, ৩৬ ও ৯০ এর গ. সা. গু।

২৭, ৩৬ ও ৬০ এর গ. সা. গু = ৯
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯।
৩,১৭৯.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৭ : ২। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ২৫ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ২ লিটার
  2. ৫ লিটার
  3. ৮ লিটার
  4. ১০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৭ : ২। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ২৫ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:
দুধ ও পানির অনুপাত = ৭ : ২

দুধের পরিমাণ = ৭ক লিটার
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্ন অনুসারে,
৭ক - ২ক = ২৫
⇒ ৫ক = ২৫
⇒ ক = ৫

∴ পানির পরিমাণ = ২ক = ২ × ৫ = ১০ লিটার

৩,১৮০.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ক) ৭৫
  2. খ) ৮০
  3. গ) ১২০
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫

∴ সংখ্যাটি ৭৫

∴ সংখ্যাটির দ্বিগুণ = (৭৫ × ২)
= ১৫০
৩,১৮১.
৩২০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় ২০% ক্ষতি হল। ১০% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ৪৪০
  2. ৪০০
  3. ৩৬০
  4. ৩৫০
ব্যাখ্যা
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩২০/৮০ টাকা বা ৪০০ টাকা

আবার, ১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১১০ × ৪০০/১০০ টাকা বা ৪৪০ টাকা
---------------------------------------------------------------------------
সংক্ষেপে,
২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩২০/৮০ টাকা বা ৪০০ টাকা
[ক্রয়মূল্য =  বিক্রয়মূল্য × (শতকরা অংশের ক্রয়মূল্য/বিক্রয়মূল্য) ]
১০% লাভে, ক্রয়মূল্য ৪০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১১০ × ৪০০/১০০ টাকা বা ৪৪০ টাকা [
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × ( শতকরা অংশের বিক্রয়মূল্য/ক্রয়মূল্য) ]
৩,১৮২.
একটি চালের বস্তা ৯৪০ টাকা বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?
  1. ৪%
  2. ৬%
  3. ৮%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চালের বস্তা ৯৪০ টাকা বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
বস্তার ক্রয়মূল্য = ৯৪০ + ৬০ = ১০০০ টাকা

এখন,
১০০০ টাকায় ক্ষতি হয় = ৬০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৬০/১০০০ টাকা
∴  ১০০ টাকায় ক্ষতি হয় = (৬০ × ১০০)/১০০০ ন্টাকা 
= ৬ টাকা বা ৬ % 
৩,১৮৩.
কবিরের বেতন রহমানের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি। তাদের এক মাসের বেতনের সমষ্টি ১০০০০ টাকা, রহমানের বেতন কত?
  1. ৪০০০ টাকা
  2. ৪৫০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৫৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কবিরের বেতন রহমানের বেতনের চেয়ে শতকরা ৫০ ভাগ বেশি। তাদের এক মাসের বেতনের সমষ্টি ১০০০০ টাকা, রহমানের বেতন কত?

সমাধান:
ধরি, রহমানের বেতন = ১০০ টাকা
তাহলে, কবিরের বেতন = ১০০ + ৫০ = ১৫০ টাকা
বেতনের সমষ্টি = ১৫০ + ১০০ = ২৫০ টাকা

দুইজনের বেতনের সমষ্টি ২৫০ টাকা হলে রহমানের বেতন = ১০০ টাকা
∴ দুইজনের বেতনের সমষ্টি ১ টাকা হলে রহমানের বেতন = ১০০/২৫০ টাকা
∴ দুইজনের বেতনের সমষ্টি ১০০০০ টাকা হলে রহমানের বেতন = (১০০ × ১০০০০)/২৫০ টাকা
= ৪০০০ টাকা
৩,১৮৪.
1/x, 1/y, 1/z রাশি তিনটির সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর কত?
  1. ক) xy
  2. খ) xy2z
  3. গ) x + y + z
  4. ঘ) xyz
ব্যাখ্যা
1/x, 1/y, 1/z রাশি তিনটির হরের লসাগু = xyz যা প্রদত্ত রাশি তিনটির সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর।
৩,১৮৫.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?
  1. ক) ২০ টাকা 
  2. খ) ২৫ টাকা 
  3. গ) ৩০ টাকা 
  4. ঘ) ৩৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?

সমাধান: 
২০% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
 বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০) / ১২০
= ৬২৫ টাকা 

৫ কেজি চালের পূর্বমূল্য= ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা
১ কেজি চালের পূর্বমূল্য ১২৫/৫ = ২৫ টাকা
৩,১৮৬.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
৩,১৮৭.
রায়হান এক একর জমিতে ধান চাষ করে ১২ কুইন্টাল ধান পেয়েছে। প্রতি কেজি ধানে ৭০০ গ্রাম চাল হলে, সে ১ একর জমি থেকে কী পরিমাণ চাল পেল ?
  1. ৭.৫ কুইন্টাল
  2. ৯.৬ কুইন্টাল
  3. ৮.৪ কুইন্টাল
  4. ৪.২ কুইন্টাল
ব্যাখ্যা
প্রশ্ন: রায়হান এক একর জমিতে ধান চাষ করে ১২ কুইন্টাল ধান পেয়েছে। প্রতি কেজি ধানে ৭০০ গ্রাম চাল হলে, সে ১ একর জমি থেকে কী পরিমাণ চাল পেল ?

সমাধান: 
আমরা জানি,
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ১২ কুইন্টাল = (১০০ × ১২) কেজি
= ১২০০ কেজি

দেওয়া আছে,
১ কেজি ধানে চাল হয় = ৭০০ গ্রাম
∴ ১২০০ কেজি ধানে চাল হয় = (৭০০ × ১২০০) গ্রাম
= ৮৪০০০০ গ্রাম
= (৮৪০০০০ ÷ ১০০০) কেজি
= ৮৪০ কেজি
= (৮৪০ ÷ ১০০) কুইন্টাল
= ৮.৪ কুইন্টাল
৩,১৮৮.
২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
১২ টি আমড়ার ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ১২ টি আমড়ার বিক্রয়মূল্য = (২ × ১২) = ২৪ টাকা 
∴ লাভ = (২৪ - ২০) টাকা = ৪ টাকা 

২০ টাকায় লাভ হয় = ৪ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৪/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৪ × ১০০)/২০ টাকা 
= ২০ টাকা 

∴ শতকরা লাভ হবে = ২০% । 
৩,১৮৯.
একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?
  1. ২৫০০ টাকা
  2. ২৫৮০ টাকা
  3. ২৬০০ টাকা
  4. ২৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?

সমাধান:
ধরি,
ডালের ক্রয়মূল্য = ১০০ টাকা 
৫% ক্ষতিতে বিক্রয় মূল্য = ১০০ - ১০০ এর ৫% = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা

বিক্রয় মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয় মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৩৭৫)/৯৫ টাকা = ২৫০০ টাকা

এখন,
৬% লাভে বিক্রয়মূল্য = ২৫০০ + ২৫০০ এর ৬%
= ২৫০০ + {(২৫০০ × ৬)/১০০}
= (২৫০০ + ১৫০) টাকা
= ২৬৫০ টাকা
৩,১৯০.
কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। সংখ্যাটি কত?
  1. 96 
  2. 36
  3. 48
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x × (1/4) - 4 = 20
বা, x/4 - 4 = 20
বা, (x - 16)/4 = 20
বা, x - 16 = 80
বা, x = 80 + 16
∴ x = 96

∴ সংখ্যাটি = 96  ।
৩,১৯১.
দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ১০৫
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু

ধরি, 
অপর সংখ্যা = ক

প্রশ্নমতে,
ক × ৬০ = ১৫ × ৪২০
⇒ ক = (১৫ × ৪২০)/৬০
∴ ক = ১০৫

∴ অপর সংখ্যাটি = ১০৫

৩,১৯২.
লবণের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কতভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৬.৬৭%
ব্যাখ্যা

লবণের পূর্বমূল্য ১০০ টাকা হলে ২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য ১২০ টাক।
১২০ টাকায় খরচ কমাতে হবে ২০ টাকা
∴ ১০০ 〃 〃 〃 〃 (২০×১০০)/১২০ টাকা
= ১৬.৬৭%

৩,১৯৩.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা

∴ মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪) ঘণ্টা 
= ৪ + ২ ঘণ্টা
= ৬ ঘণ্টা ।

৩,১৯৪.
একটি বাক্সে লাল ও নীল বলের অনুপাত ৭ : ৪। যদি ৬টি নীল বল যোগ করা হয়, তবে অনুপাত ৭ : ৬ হয়। তাহলে লাল বল কতটি ছিল?
  1. ২৭ টি
  2. ২১ টি
  3. ১৮ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে লাল ও নীল বলের অনুপাত ৭ : ৪। যদি ৬টি নীল বল যোগ করা হয়, তবে অনুপাত ৭ : ৬ হয়। তাহলে লাল বল কতটি ছিল?

সমাধান:
ধরি,
লাল বলের সংখ্যা = ৭x
নীল বলের সংখ্যা = ৪x

∴ ৬টি নীল বল যোগ করার পর নীল বলের সংখ্যা = ৪x + ৬

প্রশ্নমতে,
⇒ ৭x/(৪x + ৬) ​= ৭​/৬
⇒ ৭x × ৬ = ৭ × (৪x + ৬)
⇒ ৪২x =২৮x + ৪২
⇒ ৪২x - ২৮x = ৪২
⇒ ১৪x = ৪২
⇒ x = ৪২/১৪ = ৩
∴ x = ৩

∴ লাল বলের সংখ্যা = ৭x = ৭ × ৩ = ২১ টি
৩,১৯৫.
A : B = ৫ : ৮ এবং B : C = ৬ : ৭ হলে, A : B : C = কত?
  1. ১৫ : ২৪ : ২৮
  2. ১৫ : ২০ : ২৬
  3. ৮ : ১৩ : ১৪
  4. ১৫ : ১২ : ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: A : B = ৫ : ৮ এবং B : C = ৬ : ৭ হলে, A : B : C = কত?

সমাধান:
A : B = (৫ × ৬) : (৮ × ৬) = ৩০ : ৪৮
B : C = (৬ × ৮) : (৭ × ৮) = ৪৮ : ৫৬

∴ A : B : C = ৩০ : ৪৮ : ৫৬ = ১৫ : ২৪ : ২৮
৩,১৯৬.
০.১ এর বর্গমূল কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.২৫
  4. ০.৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান:
 ০.১ এর বর্গমূল = √০.১
=০.৩১
৩,১৯৭.
বার্ষিক ৫% হার মুনাফায় ১০০০ টাকার ২ বছরের সরলমুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? 
  1. ক) ২.৫টাকা
  2. খ) ৩.৫ টাকা
  3. গ) ১.৫ টাকা
  4. ঘ) ৫.০ টাকা
ব্যাখ্যা
এখানে,
আসল P = ১০০০
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২ বছর 
সরল মুনাফা, I = Pnr
বা, I = (১০০০ × ২ × ১)/২০
       = ১০০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ১০০০(১ + ১/২০))
= ১০০০(১ + ০.০৫)
= ১০০০ × (১.০৫)
= ১০০০ × ১.১০২৫
=১১০২.৫
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১১০২.৫ - ১০০০ =১০২.৫ টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (১০২.৫ - ১০০) = ২.৫টাকা।
৩,১৯৮.
৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৮ দিন
  2. খ) ২২ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন শ্রমিক কোনো কাজ ১৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, কাজ শুরু করার ৮ দিন পর ৪২ জন শ্রমিক চলে যায়।
∴ অবশিষ্ট শ্রমিক = (৬০ - ৪২) জন
= ১৮ জন

∴ অবশিষ্ট দিন = (১৪ - ৮) দিন
= ৬ দিন

৬০ জনে কাজটি সম্পূর্ণ করে = ৬ দিনে
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬) দিনে
∴ ১৮ জনে কাজটি সম্পূর্ণ করে = (৬০ × ৬)/১৮ দিনে
= ২০ দিন
৩,১৯৯.
একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৬০ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬৪২
  2. খ) ৬৯০
  3. গ) ৬০০
  4. ঘ) ৭০০
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (৫৬০X১০০)/৮০ = ৭০০ টাকা

৩,২০০.
বার্ষিক মুনাফার হার কত হলে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ১১৪ টাকা হবে?
  1. ৯%
  2. ৯.৫%
  3. ১০%
  4. ১০.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফার হার কত হলে ৬০০ টাকার ২ বছরের সরল মুনাফা ১১৪ টাকা হবে?

সমাধান: 
আসল, p = ৬০০ টাকা 
সময়, n = ২ বছর
মুনাফা, I = ১১৪ টাকা 
মুনাফার হার, r = ?

আমরা জানি,
I = pnr
⇒ r = I/(pn)
= ১১৪/(৬০০ × ২)
= ৫৭/৬০০ 
= (৫৭ × ১০০)/৬০০ %
= ৯.৫%