ব্যাখ্যা
সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 20 ও 25 এর ল.সা.গু থেকে 11 বেশি।
12 = 2 × 2 ×3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
25 = 5 × 5
12, 15 20 ও 25 এর ল.সা.গু = 2× 2 × 3 × 5 × 5 = 300
ক্ষুদ্রতম সংখ্যাটি = 300 + 11 = 311
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২২ / ১৬৯ · ২,১০১–২,২০০ / ১৬,৯৯১
ধরি,
সংখ্যা দু'টি ৪x, ৭x
∴ (৪x + ৫)/(৭x + ৫) = ৩/৫
বা, ২১x + ১৫ = ২০x + ২৫
∴ x = ১০
বড় সংখ্যাটি = ৭০
লোকটি প্রথম ২ ঘন্টায় যায়(৩০ × ২)মাইল = ৬০ মাইল এবং
দ্বিতীয় ৩ ঘন্টায় যায় ৬০ মাইল।
∴ লোকটি ৫ ঘন্টায়(৩ + ২) যায় ১২০ মাইল
∴ লোকটির গড় গতিবেগ ১২০/৫ = ২৪ মাইল
১ম রাশি,
x2 - 11x + 30
= x2 - 6x - 5x + 30
= x(x - 6) - 5(x - 6)
= (x - 6)(x - 5)
২য় রাশি,
x3 - 4x2 -2x - 15
=x3 - 5x2 + x2 - 5x + 3x - 15
= x2(x - 5) + x(x - 5) + 3(x - 5)
= (x - 5)(x2 + x + 3)
∴ নির্ণেয় গ.সা.গু. = (x - 5)
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
৪০% হিসাবে নির্ধারিত মূল্য ১৪০ টাকা
১০% কমিশনে,
নির্ধারিত মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ৯০ টাকা
∴ নির্ধারিত মূল্য ১৪০ টাকায় বিক্রয়মূল্য = (৯০ × ১৪০)/১০০
= ১২৬ টাকা
∴ লাভ = ১২৬ - ১০০ = ২৬ টাকা।
অর্থ্যাৎ মোট ক্রয়মূল্যের উপর ২৬% লাভ হবে।
- ৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫টি।
যথা: ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭।
- মৌলিক সংখ্যা গুলোর যোগফল = ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭ = ১৯৯
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রারম্ভিক মূলধন, P = ৬২৫০ টাকা
বার্ষিক মুনাফার হার, r = ৮% = ৮/১০০ টাকা
এবং সময় n = ২ বছর
আমরা জানি,
C = P(১ + r)n
= ৬২৫০(১ + ৮/১০০)২
= ৬২৫০(১ + ২/২৫)২
= ৬২৫০(২৭/২৫)২
= (৬২৫০ × ২৭ × ২৭)/(২৫ × ২৫)
= ৭২৯০ টাকা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২। লব থেকে ৩ বিয়োগ ও হরের সাথে ৩ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৩ এর সমান।
সমাধান:
মনে করি, প্রকৃত ভগ্নাংশটির লব = x এবং হর = x + ২
প্রশ্নমতে,
(x - ৩)/(x + ২ + ৩) = ১/৩
⇒ (x - ৩)/(x + ৫) = ১/৩
⇒ ৩(x - ৩) = x + ৫
⇒ ৩x - ৯ = x + ৫
⇒ ৩x - x = ৫ + ৯
⇒ ২x = ১৪
⇒ x = ৭
∴ ভগ্নাংশটির লব = ৭ এবং হর = (৭ + ২) = ৯
অতএব, ভগ্নাংশটি = ৭/৯
Speed = 60×(5/18) m/sec = 50/3 m/sec
Length of the train = (Speed×Time)
∴ Length of the train = (50/3)×9 m = 150 m
প্রশ্ন: ১.৫ মিটার এবং ১০ সেমি-এর অনুপাত কত?
সমাধান:
প্রথমে দুটি মানকে একই এককে (সেন্টিমিটারে) রূপান্তর করে পাই,
১.৫ মিটার = ১.৫ × ১০০ = ১৫০ সেমি ; [১ মিটার = ১০০ সেমি]
দ্বিতীয় মান = ১০ সেমি
এখন অনুপাত = ১৫০ সেমি : ১০ সেমি
= ১৫০ : ১০
= ১৫ : ১ ; [১০ দিয়ে ভাগ করে]
সুতরাং, ১.৫ মিটার এবং ১০ সেমি-এর অনুপাত হলো ১৫ : ১।
প্রশ্ন: তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
সমাধান:
আমরা জানি,
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
এবং,
৫, ১০ ও ১৫ ল.সা.গু = ৩০
এখন,
১০০ ÷ ৩০ ⇒
ভাগফল = ৩
ভাগশেষ = ১০
∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ১০
প্রশ্ন: ১৫ এর ০.২ ÷ ০.৩ = কত?
সমাধান:
১৫ এর ০.২ ÷ ০.৩
= ১৫ এর (২/১০) ÷ ৩/১০
= ৩ ÷ ৩/১০
= ৩ × (১০/৩)
= ১০
এখানে, ১৩২ + ৯২
= ১৬৯ + ৮১
= ২৫০ (১ম শর্ত)
আবার,
১৩ × ৯ = ১১৭
∴ সঠিক উত্তর - ঘ) ১৩ ও ৯।
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সরল সুদের হার কত?
সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা
∴ ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা
সময়, n = ৩ বছর
আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pr
বা, r = (৬০ × ১০০)/(৪০০ × ৩)
∴ r = ৫%
প্রশ্ন: একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি, সংখ্যাটি ক।
প্রশ্নমতে,
ক - ১১৫ = ২০৫ - ক
বা, ক + ক = ২০৫ + ১১৫
বা, ২ক = ৩২০
বা, ক = ৩২০ / ২
∴ ক = ১৬০
অতএব, সংখ্যাটি হলো ১৬০।
প্রশ্ন: বার্ষিক কত টাকা হার সুদে ৮০০ টাকার ৫ বছরের সরল সুদ ১২০ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৮০০ টাকা
সময়, n = ৫ বছর
সুদ, I = ১২০ টাকা
সুদের হার, r = ?
আমরা জানি,
I = Pnr/১০০
⇒ r = (১০০ × I)/Pn
⇒ r = (১০০ × ১২০)/(৮০০ × ৫)
⇒ r = ৩
∴ সুদের হার, r = ৩ %
আমরা জানি,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ১৬০০ - ১৫০০
= ১০০ টাকা
∴ নির্ণেয় ক্ষতি ১০০ টাকা
২, ৩, ৪, ৫, ৬এর ল.সা.গু = ৬০
তাহলে, (৯৯৯৯৯৯ ÷ ৬০) = ভাগফল ১৬৬৬৬ এবং ভাগশেষ ৩৯
সুতারাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬০ - ৩৯) = ২১
৮০ টাকায় ডিসকাউন্ট হয় ১২ টাকা
১০০ টাকায় ডিসকাউন্ট হয় ( ১২ × ১০০ )/৮০ = ১৫ টাকা
প্রশ্ন: আহসান সাহেব ২০১১, ২০১২ এবং ২০১৩ সালের প্রত্যেক বছর পূর্বের বছরের অপেক্ষা ১০% বেশি পারিশ্রমিক পান। ২০১৩ সালে তিনি ২০১১ সাল অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পান?
সমাধান:
মনেকরি,
শ্রমিকটি ২০১১ সালে পারিশ্রমিক ১০০ টাকা পেলে,
তাহলে,
২০১২ সালে পারিশ্রমিক পায় (১০০ + ১০) = ১১০ টাকা
এবং
২০১৩ সালে পারিশ্রমিক পায় (১১০ + ১১০ এর ১০%) টাকা = {১১০ + ১১০ × (১০/১০০)} = ১২১ টাকা
∴ শ্রমিকের পারিশ্রমিক বৃদ্ধি পায় (১২১ - ১০০)% = ২১%
প্রশ্ন: তিনটি ঘণ্টা যথাক্রমে ২০ মিনিট, ৩০ মিনিট ও ৪০ মিনিট অন্তর বাজে। দুপুর ১২:০০ টায় তিনটি ঘণ্টা একবার একত্রে বাজলে আবার কখন তারা একত্রে বাজবে?
সমাধান:
২০, ৩০ ও ৪০ এর ল.সা.গু হলো ঘণ্টাগুলোর পরবর্তী একত্রে বাজার সময়।
২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫
৪০ = ২ × ২ × ২ × ৫
∴ ২০, ৩০ ও ৪০ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৫
= ১২০
অর্থাৎ, ঘণ্টাগুলো ১২০ মিনিট পর আবার একত্রে বাজবে।
এখন, ১২০ মিনিট = ২ ঘণ্টা [ ১ ঘণ্টা = ৬০ মিনিট]
∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = (১২ : ০০ + ২ ঘণ্টা)
= ০২ : ০০ টায়।
২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০-৩৯) = ২১
মনে করি সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক - ক এর ২০% = ৪০
⇒ ক - ক/৫ = ৪০
⇒ ৪ক/৫ = ৪০
⇒ ক = (৪০× ৫)/৪ = ৫০
প্রশ্ন: ১০ টাকায় ১২ টি কলা ক্রয় করে, ১০ টাকায় ৯ টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
১২টি কলার ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য = ১০ ÷ ১২ = ৫/৬ টাকা
৯টি কলার বিক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি কলার বিক্রয়মূল্য = ১০ ÷ ৯ = ১০/৯ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১০/৯) - (৫/৬) টাকা
= (২০ - ১৫)/১৮
= ৫/১৮ টাকা
প্রতি কলার ক্রয়মূল্য = ৫/৬ টাকা
∴ শতকরা লাভ = (লাভ ÷ ক্রয়মূল্য) × ১০০
= {(৫/১৮) ÷ (৫/৬)} × ১০০
= (৫/১৮) × (৬/৫) × ১০০
= (৬/১৮) × ১০০
= ১/৩ × ১০০
= (১০০/৩)%
প্রশ্ন:
সমাধান:
১২(১/২)%
= ২৫%/২
= ২৫/(২ × ১০০)
= ১/৮
৬ জন ছাত্র ৬ পৃষ্ঠা টাইপ করতে পারে ৬ মিনিটে
১ জন ছাত্র ১ পৃষ্ঠা টাইপ করতে পারে ৬×৬/৬ মিনিটে
= ৬ মিনিটে।
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?
সমাধান:
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (২০০ × ৫)/৪০
= ২৫
∴ অপর সংখ্যাটি = ২৫
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১৮ + ৬ কিমি
= ২৪ কিমি
∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘন্টা
= ২ ঘন্টা।
স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১৮ - ৬ কিমি
= ১২ কিমি
∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে ৪৮/১২ = ৪ ঘন্টা।
∴ মোট সময় লাগবে = ২ + ৪ ঘন্টা।
= ৬ ঘন্টা।
প্রশ্ন: ৫ টাকায় ৮ টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
সমাধান:
৮ টি কলার বিক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য = ৫/৮ টাকা
∴ ১২ টি কলার বিক্রয়মূল্য = (৫ × ১২)/৮ টাকা
= ১৫/২ টাকা
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১৫/২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১৫)/(৭৫ × ২) টাকা
= ১০ টাকা
∴ প্রতি ডজন কলার ক্রয়মূল্য = ১০ টাকা ।
প্রশ্ন: (.০০৯/?) = .০১ হলে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?
সমাধান:
মনে করি,
(.০০৯/P) = .০১
⇒ P = ০.০০৯/০.০১
= P = ০.৯