বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৮ / ১৬৯ · ১,৭০১১,৮০০ / ১৬,৯৯১

১,৭০১.
একটি ছাত্রাবাসে ৩২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৮ দিন পর ছাত্রাবাসে আরো ১৬০ জন ছাত্র আসলে, বাকী খাদ্য আর কতদিন চলবে?
  1. ১০ দিন
  2. ৬ দিন
  3. ৭ দিন
  4. ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৩২০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৮ দিন পর ছাত্রাবাসে আরো ১৬০ জন ছাত্র আসলে, বাকী খাদ্য আর কতদিন চলবে?

সমাধান:
দিন অবশিষ্ট = ২০ - ৮ = ১২ দিন
মোট ছাত্র = ৩২০ + ১৬০ = ৪৮০ জন

৩২০ জন ছাত্রের খাবার আছে = ১২ দিনের
১ জন ছাত্রের খাবার আছে = ১২ × ৩২০ দিনের
৪৮০ জন ছাত্রের খাবার আছে = (১২ × ৩২০)/৪৮০ দিনের
= ৮ দিনের
১,৭০২.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৮ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হয়?
  1. ৩৬
  2. ৪৮
  3. ৬৪
  4. ৯২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৮ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হয়?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ৮ = ২ক/৩
⇒ (ক + ১৬)/২ = ২ক/৩
⇒ ৪ক = ৩ক + ৪৮ 
⇒ ৪ক - ৩ক = ৪৮
∴ ক = ৪৮

∴ সংখ্যাটি = ৪৮
১,৭০৩.
√289 এর বর্গমূল হলো _____।
  1. ক) মূলদ
  2. খ) অমূলদ
  3. গ) স্বাভাবিক সংখ্যা
  4. ঘ) পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √289 এর বর্গমূল হলো _____।

সমাধান:
√289 = 17

17 এর বর্গমূল = √17, যা একটি অমূলদ সংখ্যা।
১,৭০৪.
x2- 3x , x2 - 9 , x2 - 4x + 3 এর গ.সা.গু কত?
  1. ক) x(x - 3) (x - 1)
  2. খ) x (x - 1)
  3. গ) x - 3
  4. ঘ) x - 1
ব্যাখ্যা
১ম রাশি = x2- 3x 
             = x(x - 3)
২য় রাশি  = x2 - 9
               = x2 - 32
               = (x + 3)(x - 3)
৩য় রাশি =  x2 - 4x + 3
             = x2 - 3x - x + 3
             = x(x - 3) - 1(x - 3)
              =(x - 3) (x - 1)

নির্ণেয় গ.সা.গু = x - 3
১,৭০৫.
৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদে-আসলে ১৩৩৩২ টাকা হবে?
  1. ২০
  2. ১৫
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদে-আসলে ১৩৩৩২ টাকা হবে? 

সমাধান: 
আসল = ৬৬৬৬ টাকা 
সুদাসল = ১৩৩৩২ টাকা 
∴ সুদ = (১৩৩৩২ - ৬৬৬৬) টাকা 
= ৬৬৬৬ টাকা 

১০% হার সুদে, 
১০০ টাকার ১ বছরের সুদ = ১০ টাকা 
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১০/১০০ টাকা 
∴ ৬৬৬৬ টাকার ১ বছরের সুদ = (১০ × ৬৬৬৬)/১০০ টাকা 
= ৩৩৩৩/৫ টাকা 

৩৩৩৩/৫ টাকা সুদ হয় = ১ বছরে 
∴ ১ টাকা সুদ হয় = ৫/৩৩৩৩ বছরে 
∴ ৬৬৬৬ টাকা সুদ হয় = (৫ × ৬৬৬৬)/৩৩৩৩ বছরে 
= ১০ বছরে 

∴ সময় = ১০ বছর ।
১,৭০৬.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ১.০ 
  2. ০.১ 
  3. ০.০১
  4. ০.০০১
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি,
১৫ এর ক% = ১ এর ১৫%
বা, ১৫ × ক/১০০ = ১ × ১৫/১০০
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০)
বা, ক = ১৫০০/১৫০০
∴ ক = ১

১,৭০৭.
  1. ৭/১৬
  2. ১৩/২৪
  3. ১৫/২৮
  4. ১৯/৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান: 
১,৭০৮.
২০০ মি.লি. এক দ্রবণে অ্যালকোহল ও পানির অনুপাত ২ : ৮ হলে, দ্রবণে পানির পরিমাণ অ্যালকোহলের তুলনায় কত মি.লি. বেশি?
  1. ১২০ মি.লি.
  2. ১৬০ মি.লি.
  3. ১৪০ মি.লি.
  4. ১০০ মি.লি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মি.লি. এক দ্রবণে অ্যালকোহল ও পানির অনুপাত ২ : ৮ হলে, দ্রবণে পানির পরিমাণ অ্যালকোহলের তুলনায় কত মি.লি. বেশি?

সমাধান:
ধরি,
অ্যালকোহলের পরিমাণ = ২ক
এবং পানির পরিমাণ = ৮ক

প্রশ্নমতে,
২ক + ৮ক = ২০০
১০ক = ২০০
 ক = ২০০/১০ =২০

∴ অ্যালকোহলের পরিমাণ = (২ × ২০) মি.লি. = ৪০ মি.লি.

এবং পানির পরিমাণ = (৮ × ২০) মি.লি. = ১৬০ মি.লি.

অতএব,
অ্যালকোহলের তুলনায় পানি বেশি = (১৬০ - ৪০) মি.লি.= ১২০ মি.লি.
১,৭০৯.
চারটি ঘণ্টা যথাক্রমে ২০ মিনিট, ৪০ মিনিট, ৬০ মিনিট, ৮০ মিনিট অন্তর অন্তর বাজে। সকাল ৭ টায় চারটি ঘণ্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?
  1. ১১ : ২০ মিনিট
  2. ১০ : ২০ মিনিট
  3. ১২ : ২০ মিনিট
  4. ১১ : ০০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ২০ মিনিট, ৪০ মিনিট, ৬০ মিনিট, ৮০ মিনিট অন্তর অন্তর বাজে। সকাল ৭ টায় চারটি ঘণ্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?

সমাধান:
২০, ৪০, ৬০, ৮০ এর ল. সা. গু হবে ঘণ্টা চারটি পরবর্তীতে একত্রে বাজার সময়।
২০, ৪০, ৬০, ৮০ এর ল. সা. গু = ২৪০

তাহলে,
ঘণ্টাগুলো ২৪০ মিনিট বা (২৪০/৬০) বা ৪ ঘণ্টা পর পুনরায় একত্রে বাজবে।

অতএব, ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = (৭ + ৪) = ১১ অর্থাৎ সকাল ১১ টায়।

১,৭১০.
৩৯০ টাকা ৩ জনকে (১/২) : (১/৩) : (১/৪) অনুপাতে ভাগ করে দিলেন। প্রথম জন ও তৃতীয় জনের টাকার পার্থক্য কত?
  1. ৭০ টাকা
  2. ৮০ টাকা
  3. ৯০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৯০ টাকা ৩ জনকে (১/২) : (১/৩) : (১/৪) অনুপাতে ভাগ করে দিলেন। প্রথম জন ও তৃতীয় জনের টাকার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
= (১/২) : (১/৩) : (১/৪)
= {(১ × ১২)/২} : {(১ × ১২)/৩} : {(১ × ১২)/৪}   ;[ ২, ৩, ৪ এর ল, সা গু = ১২ ]
= ৬ : ৪ : ৩

অনুপাতের সমষ্টি = ৬ + ৪ + ৩ = ১৩

এখন,
প্রথম জন পাবে = (৩৯০ এর ৬/১৩) = (৩০ × ৬) = ১৮০ টাকা
তৃতীয় জন পাবে = (৩৯০ এর ৩/১৩) = (৩০  ৩) = ৯০ টাকা

∴ প্রথম জন এবং তৃতীয় জনের টাকার পার্থক্য = ১৮০ - ৯০ = ৯০ টাকা

১,৭১১.
পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০। সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ২৮ 
  2. ১৮ 
  3. ১৪
  4. ১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০। সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো হলো, (ক - ১), ক, (ক + ১)

প্রশ্নমতে, 
(ক - ১) × ক × (ক + ১) = ২১০ 
⇒ ক (ক - ১) = ২১০
⇒ ক - ক - ২১০ = ০

এখন, ক এর মান বসিয়ে পাই, 
ক = ৬ হলে, 
(৬) - ৬ - ২১০
= ২১৬ - ৬ - ২১০
= ০ 

সুতরাং, ক = ৬
∴ সংখ্যাগুলো = ৫, ৬, ৭ 

∴ সংখ্যাগুলোর সমষ্টি = ৫ + ৬ + ৭ = ১৮ 

১,৭১২.
একজন কর্মচারীর বেতন ১৫% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ও সমান হারে বৃদ্ধি পায়। বৃদ্ধির পর তার সঞ্চয় ২৩০০ টাকা হলো। পূর্বের সঞ্চয় কত?
  1. ১৭২০ টাকা
  2. ১৮৫০ টাকা
  3. ২০০০ টাকা
  4. ২১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন কর্মচারীর বেতন ১৫% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ও সমান হারে বৃদ্ধি পায়। বৃদ্ধির পর তার সঞ্চয় ২৩০০ টাকা হলো। পূর্বের সঞ্চয় কত?

সমাধান:
ধরি,
কর্মচারীর পূর্বের মাসিক সঞ্চয় = ক টাকা।

সঞ্চয় ১৫% বৃদ্ধি পাওয়ার ফলে নতুন সঞ্চয় হয়, 
ক + ক এর ১৫% = ২৩০০
অর্থাৎ,
⇒ ক + (১৫/১০০)ক = ২৩০০
⇒ ক × ১.১৫ = ২৩০০
⇒ ক = ২৩০০/১.১৫
⇒ ক = (২৩০০ × ১০০)/১১৫
⇒ ক = ২০০০

∴ কর্মচারীর পূর্বের মাসিক সঞ্চয় ছিল ২০০০ টাকা।

১,৭১৩.
কতজন বালককে ৬, ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যাবে আবার বর্গাকারেও সাজানো যাবে?
  1. ক) ৩৬০০
  2. খ) ৩০০০
  3. গ) ২৬০০
  4. ঘ) ২৪০০
ব্যাখ্যা

৬, ৮, ১০ ও ১২ সংখ্যাগুলোর ল.সা.গু = ২×২×৩×২×৫ = ১২০
সুতরাং নির্ণেয় বর্গ সংখ্যাটি = ২×২×৩×৩×২×২×৫×৫
= ৩৬০০

১,৭১৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪১০ এবং ২৪৮ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকবে?
  1. ১৫
  2. ৩২
  3. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪১০ এবং ২৪৮ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকবে?

সমাধান:
বৃহত্তম সংখ্যাটি হবে (৪১০ - ৫) = ৪০৫ এবং (২৪৮ - ৫) = ২৪৩ এর গ.সা.গু এর সমান।

এখানে,
৪০৫ = ৩ × ৩ × ৩ × ৩ × ৫
২৪৩ = ৩ × ৩ × ৩ × ৩ × ৩

∴ ৪০৫ এবং ২৪৩ এর গ.সা.গু হলো = ৮১

∴ সংখ্যাটি হবে ৮১
১,৭১৫.
৫টি রুমালের দাম যথাক্রমে ২৭, ৩৪, ৫৬, ৬৫ ও ১০৫ টাকা হলে, রুমালগুলোর গড় দাম কত ?
  1. ক) ৫৫.৪ টাকা
  2. খ) ৫৬.৪ টাকা
  3. গ) ৫৭.৪ টাকা
  4. ঘ) ৫৮.৪ টাকা
ব্যাখ্যা
৫টি রুমালের দাম (২৭ + ৩৪ + ৫৬ + ৬৫ + ১০৫) = ২৮৭ টাকা
অতএব, ১টি রুমালের দাম ২৮৭/৫ = ৫৭.৪ টাকা
১,৭১৬.
একটি ১০০০ টাকার বিলের ওপর এককালীন ২৫% কমতি এবং পর পর ২০% ও ৫% কমতির পার্থক্য কত টাকা?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ১০ টাকা
  4. ঘ) কোন পার্থক্য নেই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০০০ টাকার বিলের ওপর এককালীন ২৫% কমতি এবং পর পর ২০% ও ৫% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান:
১০০০ টাকার ২৫% = ২৫০ টাকা।

আবার ১০০০ টাকার ২০% = ২০০ টাকা
এখন, (১০০০ - ২০০) = ৮০০ টাকা

৮০০ টাকার ৫% = ৪০ টাকা।

 কমতির প্রার্থক্য = ২৫০ - (২০০ + ৪০) টাকা।
=  ২৫০ -  ২৪০ টাকা 
= ১০ টাকা।
১,৭১৭.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ১৬ কেজি
  2. ১০ কেজি
  3. ৮ কেজি
  4. ৬ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি। 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি।
১,৭১৮.
স্থির পানিতে একটি নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা । স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে ৬০ কি.মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা । স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে ৬০ কি.মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?

সমাধান:
 স্থির পানিতে,
একটি নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে বেগ, a = নৌকার বেগ + স্রোতের বেগ
= ( ১০ + ৫ ) কি.মি./ঘণ্টা 
= ১৫ কি.মি./ঘণ্টা

তাহলে,
 স্রোতের অনুকূলে নৌকাটির ১৫ কি.মি. অতিক্রম করতে সময় লাগবে ১ ঘণ্টা
স্রোতের অনুকূলে নৌকাটির ১ কি.মি. অতিক্রম করতে সময় লাগবে (১/১৫) ঘণ্টা
∴ স্রোতের অনুকূলে নৌকাটির  ৬০ কি.মি. অতিক্রম করতে সময় লাগবে = (১/১৫) × ৬০ ঘণ্টা
= ৪ ঘণ্টা

১,৭১৯.
18 ফুট x 12 ফুট মাপের ফ্লোর সর্বোচ্চ বর্গাকৃতির (বর্গফুট) মাপের কতটি টাইলসে ঢাকা যাবে?
  1. 3 টি
  2. 4 টি
  3. 5 টি
  4. 6 টি
ব্যাখ্যা

প্রশ্ন: 18 ফুট x 12 ফুট মাপের ফ্লোর সর্বোচ্চ বর্গাকৃতির (বর্গফুট) মাপের কতটি টাইলসে ঢাকা যাবে?

সমাধান: 
ফ্লোরের মাপ: 18 ফুট × 12 ফুট
আমরা চাই, সর্বোচ্চ বর্গাকার টাইলসের সংখ্যা, মানে আমরা বড় বর্গাকার টাইল ব্যবহার করতে চাই যাতে পুরো ফ্লোর ঠিকভাবে ঢেকে যায়।
এজন্য আমাদের 18 এবং 12 এর সর্বোচ্চ সাধারণ গুণক (HCF) বের করতে হবে।

18 এর গুণক: 1, 2, 3, 6, 9, 18
12 এর গুণক: 1, 2, 3, 4, 6, 12

সাধারণ গুণক: 1, 2, 3, 6

সর্বোচ্চ সাধারণ গুণক = 6 ফুট

এখন প্রতিটি টাইলসে 6 ফুট × 6 ফুট।

ফ্লোরে টাইলসের সংখ্যা:
দৈর্ঘ্যে: 18 ÷ 6 = 3
প্রস্থে: 12 ÷ 6 = 2

মোট টাইলস: 3 × 2 = 6
সঠিক উত্তর: ঘ) 6 টি

১,৭২০.
রুমির বোনের বয়স রুমির বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। রুমির বয়স ২০ বছর ও তার বাবার বয়স ৪৫ বছর হলে, তার বোনের বয়স কত? 
  1. ২৪ বছর
  2. ২৮ বছর
  3. ৩০ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রুমির বোনের বয়স রুমির বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। রুমির বয়স ২০ বছর ও তার বাবার বয়স ৪৫ বছর হলে, তার বোনের বয়স কত? 

সমাধান: 
যেহেতু, বোনের বয়স রুমি ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতী।
∴ বোনের বয়স = √(রুমির বয়স × বাবার বয়স) 
= √(২০ × ৪৫) 
= √(৯০০) 
= ৩০ 

∴ বোনের বয়স = ৩০ বছর ।
১,৭২১.
২০ থেকে ৮১ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১ তাদের গড় কত? 
  1. ৫৭
  2. ৫১
  3. ৪৯
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৮১ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১ তাদের গড় কত? 

সমাধান
২০ থেকে ৮১ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১,
সে সকল সংখ্যাগুলো হচ্ছে ৩১, ৪১, ৬১, ৭১।

∴ সংখ্যা চারটির সমষ্টি = ৩১ + ৪১ + ৬১ + ৭১ = ২০৪
∴ সংখ্যা চারটির গড় = ২০৪/৪
= ৫১
১,৭২২.
রহিম একটি ব্যাংক থেকে ৫% চক্রবৃদ্ধি সুদে ৪০০০ টাকা ঋণ নিল। ২৪ মাসে তাকে সুদাসলে কত টাকা দিতে হবে? 
  1. ৪৩১০ টাকা
  2. ৪৪২০ টাকা
  3. ৪৪১০ টাকা
  4. ৪৫১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম একটি ব্যাংক থেকে ৫% চক্রবৃদ্ধি সুদে ৪০০০ টাকা ঋণ নিল। ২৪ মাসে তাকে সুদাসলে কত টাকা দিতে হবে? 

সমাধান: 
এখানে,
আসল P = ৪০০০ টাকা 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২৪ মাস = ২ বছর 

আমরা জানি,
C = P(১ + r )n 
= ৪০০০ × {১ + (১/২০)}
= ৪০০০ × {(২০ + ১)/২০}
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × (২১/২০) × (২১/২০)
= ৪৪১০ টাকা
১,৭২৩.
বিক্রয়মূল্য তিনগুণ করলে পাঁচগুণ লাভ হয়। লাভের শতকরা হার কত?
  1. 100%
  2. 85%
  3. 120%
  4. 80%
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়মূল্য তিনগুণ করলে পাঁচগুণ লাভ হয়। লাভের শতকরা হার কত?

সমাধান:
ধরি,
লাভ = x%
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + x টাকা

প্রশ্নমতে,
3(100 + x) - 100 = 5x [বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = লাভ]
⇒ 300 + 3x - 100 = 5x
⇒ 200 = 5x - 3x
⇒ 200 = 2x
∴ x = 100%
অতএব, লাভের শতকরা হার = 100%
১,৭২৪.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ১৮ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ১৮ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? 

সমাধান:
স্রোতের অনুকূলে,
নৌকাটির গতিবেগ = দূরত্ব/সময় = (১৮/৩) কি.মি./ঘণ্টা = ৬ কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্রোতের বেগ = স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্থির পানিতে নৌকার বেগ
= (৬ - ৪) কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা

ফিরে আসার সময়,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
= (৪ - ২)কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা

এখন, স্রোতের প্রতিকূলে,
২ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ১ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = ১/২ ঘণ্টা
∴ ১৮ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = (১ × ১৮)/২ ঘণ্টা = ৯ ঘণ্টা

১,৭২৫.
৪০ সংখ্যাটি m হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. m + ৪০ = ১১
  2. m = ৪০ + ১
  3. m + ১১ = ৪০
  4. m = ৪০ + ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ সংখ্যাটি m হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

সমাধান:
প্রশ্নমতে,
৪০ = m - ১১
বা, m = ৪০ + ১১
১,৭২৬.
৩০ থেকে ৬০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ৯৬
  2. ৯০
  3. ৮৫
  4. ৮৮
ব্যাখ্যা

আমরা জানি,
৩০ থেকে ৬০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৫৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১।
সুতরাং সংখ্যা দুটির যোগফল = ৫৯ + ৩১
= ৯০

১,৭২৭.
নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ৫২৫
  2. ২১৪
  3. ৪৩২
  4. ৭৪১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
কোনো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সেই সংখ্যাকে ২ এবং ৩ উভয় দ্বারাই বিভাজ্য হতে হবে।
অর্থাৎ, শেষ অঙ্ক ০, ২, ৪, ৬, ৮ হবে এবং অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হবে।)

(ক) ৫২৫
শেষ অঙ্ক ৫; ২ দ্বারা বিভাজ্য নয়
যা ৬ দ্বারা বিভাজ্য নয়

(খ) ২১৪
শেষ অঙ্ক ৪; ২ দ্বারা বিভাজ্য
অঙ্কের যোগফল = ২ + ১ + ৪ = ৭ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়
যা ৬ দ্বারা বিভাজ্য নয়। 
 
(গ) ৪৩২
শেষ অঙ্ক ২ ; যা ২ দ্বারা বিভাজ্য
অঙ্কের যোগফল = ৪ + ৩ + ২ = ৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য
সুতরাং ৬ দ্বারা বিভাজ্য (৪৩২ ÷ ৬ = ৭২)

(ঘ) ৭৪১
শেষ অঙ্ক ১ ; যা ২ দ্বারা বিভাজ্য নয়
৬ দ্বারা বিভাজ্য নয়

সঠিক উত্তর: (গ) ৪৩২

১,৭২৮.
যদি ১০ জন পুরুষ বা ১২ জন বালক একটি কাজ ১০ দিনে করতে পারে, তবে ১৫ জন পুরুষ ও ৬ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ক) ৫ দিনে
  2. খ) ১০ দিনে
  3. গ) ১৫ দিনে
  4. ঘ) ১২ দিনে
ব্যাখ্যা

১০ জন পুরুষ কাজ করে = ১২ জন বালকের
∴ ১৫ জন পুরুষ কাজ করে = (১২/১০) × ১৫ = ১৮ জন বালকের
∴ মোট বালক = ১৮ + ৬ = ২৪ জন
প্রশ্নমতে,
১২ জন বালক একটি কাজ করে = ২৪ দিনে
∴ ২৪ জন বালক ঐ কাজটি করে (১০×১২)/২৪ = ৫ দিনে

১,৭২৯.
একটি চেয়ার ৮১০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?  
  1. ৭৫০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ৯৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৮১০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ৮১০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮১০)/৯০ টাকা 
= ৯০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৯০০ টাকা।

১,৭৩০.
একটি সংখ্যা ৭২০ থেকে যত বড়ো ১০০০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ৮৬০
  2. ৯২৮
  3. ৮৪৬
  4. ৯৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭২০ থেকে যত বড়ো ১০০০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭২০ = ১০০০ - ক
বা, ২ক = ১০০০ + ৭২০
বা, ২ক = ১৪৭০
⇒ ক = ১৪৭০/২
∴ ক = ৮৬০
১,৭৩১.
চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
  1. ৫%
  2. ১১%
ব্যাখ্যা

প্রশ্ন: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনে করি,
চিনির মূল্য ১০০ টাকা।

১০% কমলে চিনির মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা।

বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা।
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা।
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য = (১০০ × ১০০)/৯০
=

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = [(১০০০/৯) - ১০০]%
= (১০০/৯)%
=

১,৭৩২.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 ও অন্তরফল 1 হলে ভগ্নাংশটি কত?
  1. 2/3
  2. 3/5
  3. 3/2
  4. 4/5
ব্যাখ্যা
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y. সুতরাং প্রশ্নানুসারে-
x + y = 5 ………… (i)
x - y = 1 …………. (ii)
(i) + (ii) ⇒ x + y + x - y = 5+1
⇒ 2x = 6
⇒ x = 3
x এর মান (i) নং এ বসিয়ে পাই-
3+y = 5
⇒ y = 2
∴ ভগ্নাংশটি 3/2.
১,৭৩৩.
১৫ লিটার দুধ ও ১০ লিটার পানির মিশ্রণে ৬০% দুধ আছে। আর কত লিটার পানি মিশালে দুধের পরিমাণ ৩০% হবে?
  1. ২০ লিটার
  2. ২৫লিটার
  3. ৩০ লিটার
  4. ১৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ লিটার দুধ ও ১০ লিটার পানির মিশ্রণে ৬০% দুধ আছে। আর কত লিটার পানি মিশালে দুধের পরিমাণ ৩০% হবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট মিশ্রণ = ১৫ লিটার (দুধ) + ১০ লিটার (পানি) = ২৫ লিটার
দুধের পরিমাণ = মিশ্রণের ৬০% = ১৫ লিটার 

মনে করি, 
মিশ্রণে পানি মিশাতে হবে= ক লিটার

প্রশ্নমতে,
১৫ / ( ২৫+ক ) = ৩০%
বা, ১৫ / ( ২৫ + ক ) = ৩০/১০০
বা, ৩০ ( ২৫ + ক ) = ১৫০০ 
বা, ৭৫০ + ৩০ক = ১৫০০
বা, ৩০ক = ১৫০০ - ৭৫০
বা, ৩০ক = ৭৫০
বা, ক = ৭৫০/৩০= ২৫ 

অর্থাৎ মিশ্রণে ২৫ লিটার পানি মেশালে দুধের পরিমাণ হবে ৩০%।
১,৭৩৪.
প্রতিবছর কোনো শহরের লোকসংখ্যার ১২% জন্মগ্রহণ করে এবং ৭% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
  1. ক) ১০০০ জন
  2. খ) ১০৫০০ জন
  3. গ) ১০০০০ জন
  4. ঘ) ১১০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিবছর কোনো শহরের লোকসংখ্যার ১২% জন্মগ্রহণ করে এবং ৭% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?

সমাধান:
লোকসংখ্যা বৃদ্ধি পায় = (১২% - ৭%)
= ৫%
৫ জন বাড়লে মোট লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন বাড়লে মোট লোকসংখ্যা = ১০০/৫ জন
∴ ৫০০ জন বাড়লে মোট লোকসংখ্যা = (১০০ × ৫০০)/৫ জন
= ১০০০০ জন।

∴ ঐ শহরে মোট লোকসংখ্যা ১০০০০ জন।
১,৭৩৫.
জামিলের কাছে ২০৮ টি মার্বেল ছিল। সে নিজের জন্য ৩৯টি মার্বেল রেখে বাকি মার্বেলগুলো করিম, রহিম ও সালামের মধ্যে যথাক্রমে (২/৫) : (১/৫) : (৭/১০) অনুপাতে ভাগ করে দিলে, সালাম কয়টি মার্বেল পাবে?
  1. ৭৮ টি
  2. ৮৫ টি
  3. ৯১ টি
  4. ৯৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: জামিলের কাছে ২০৮ টি মার্বেল ছিল। সে নিজের জন্য ৩৯টি মার্বেল রেখে বাকি মার্বেলগুলো করিম, রহিম ও সালামের মধ্যে যথাক্রমে (২/৫) : (১/৫) : (৭/১০) অনুপাতে ভাগ করে দিলে, সালাম কয়টি মার্বেল পাবে?

সমাধান:
অবশিষ্ট মার্বেল = (২০৮ - ৩৯) = ১৬৯ টি
করিম, রহিম ও সালামের মার্বেলের অনুপাত = {(২/৫) × ১০} : {(১/৫) × ১০} : {(৭/১০) × ১০}
= ৪ : ২ : ৭

সুতরাং, অনুপাতের যোগফল = (৪ + ২ + ৭) = ১৩
∴ সালাম মার্বেল পাবে = ১৬৯ × (৭/১৩)টি
= ৯১ টি
১,৭৩৬.
এক ব্যক্তি টাকায় ২ টি এবং টাকায় ৪ টি করে সমান সংখ্যক লেবু ক্রয় করে টাকায় ৩ টি করে লেবু বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন। 
  1. ১০% লাভ
  2. ১১.১১% ক্ষতি
  3. ১২.৫০% লাভ
  4. ৮.২৫% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি টাকায় ২ টি এবং টাকায় ৪ টি করে সমান সংখ্যক লেবু ক্রয় করে টাকায় ৩ টি করে লেবু বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
টাকায় ২ টি করে ২ টাকায় ব্যক্তিটি ৪ টি লেবু ক্রয় করলো
টাকায় ৪ টি করে ১ টাকায় আরো ৪ টি লেবু ক্রয় করলো
৮ টি লেবু ক্রয় করলো ৩ টাকায়
∴ ১ টি লেবুর ক্রয়মূল্য ৩/৮ টাকা

৩ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য ১/৩ টাকা

ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= (৩/৮) - (১/৩)
= (৯ - ৮)/২৪
= ১/২৪ টাকা

∴ শতকরা ক্ষতির হার = {(ক্ষতি/ক্রয়মূল্য) × ১০০}%
= {(১/২৪)/(৩/৮) × ১০০}%
= (১ × ৮ × ১০০)/(২৪ × ৩)%
= (১০০/৯)%
= ১১.১১% (প্রায়)

∴ ঐ ব্যক্তির শতকরা ১১.১১% ক্ষতি হলো।

১,৭৩৭.
তিনজন বিনিয়োগকারীর মধ্যে ২৪০০০ টাকা ১ : ৩ :  ৪ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ভাগকৃত টাকার বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ৭৫০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনজন বিনিয়োগকারীর মধ্যে ২৪০০০ টাকা ১ : ৩ :  ৪ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ভাগকৃত টাকার বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান:
অনুপাত গুলোর যোগফল = ১ + ৩ + ৪ = ৮

এখন,
ভাগকৃত টাকার বৃহত্তম অংশ,
= ২৪০০০ এর (৪/৮)
= ২৪০০০ × (৪/৮)
= ১২০০০ টাকা 

এবং ক্ষুদ্রতম অংশ,
= ২৪০০০ এর (১/৮)
= ২৪০০০ × (১/৮)
= ৩০০০ টাকা 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (১২০০০ - ৩০০০) = ৯০০০ টাকা  
১,৭৩৮.
দুটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং প্রথম সংখ্যাটি ৩৬ হলে অপর সংখ্যাটি-
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
ধরি, একটি সংখ্যা ৪ক এবং অপর সংখ্যা ৫ক।
∴ ৪ক = ৩৬
⇒ ক = ৯
∴ অপর সংখ্যা = ৫×৯ = ৪৫
১,৭৩৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
১,৭৪০.
৫০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত? 
  1. ক) ৬২৫ টাকা
  2. খ) ৫২৫ টাকা
  3. গ) ৪০০ টাকা
  4. ঘ) ৩৭৫ টাকা
ব্যাখ্যা
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা 
বিক্রয়মূল্য ৫০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫০০)/১২৫ টাকা 
                                                    = ৪০০ টাকা
১,৭৪১.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? 
  1. ৫%  
  2. ১০% 
  3. ১৫% 
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
আসল, P= ৩০০০ টাকা 
বছর, n = ৫ বছর 
সুদ, I = ১৫০০ টাকা 
সুদের হার, r = ? 

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn 
বা, r/১০০ = ১৫০০/(৩০০০ × ৫) 
বা, r = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫) 
∴ r = ১০% 
১,৭৪২.
কোন গ্রামের ৭/২৫ অংশ লোক অশিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত?
  1. ক) ৭০%
  2. খ) ৭২%
  3. গ) ৭৪%
  4. ঘ) ৭৬%
ব্যাখ্যা

অশিক্ষিত = ৭/২৫
∴ শিক্ষিত = ১ - ৭/২৫
= (২৫ - ৭)/২৫
= ১৮/২৫
∴ শিক্ষিতের শতকরা হার = (১৮/২৫) × ১০০
= ৭২%

১,৭৪৩.
কোন সংখ্যার ৩/৭ অংশ ৪৮ এর সমান?
  1. ক) ১২৮
  2. খ) ১৩২
  3. গ) ১১২
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x এর ৩/৭ = ৪৮
∴ x = (৪৮×৭)/৩ = ১১২

১,৭৪৪.
(২/৩), (৪/৫), (৬/৭) এর গ.সা.গু কত?
  1. ৪/১৩৫
  2. ৭/১২৫
  3. ২/১০৫
  4. ১/১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (২/৩), (৪/৫), (৬/৭) এর গ.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= ২, ৪, ৬ এর গ.সা.গু/৩, ৫, ৭ এর ল.সা.গু
= ২/১০৫
১,৭৪৫.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √729
  2. খ) 1.25
  3. গ) √(27/48)
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
 
√(27/48) 
= √(3 × 9)/(3 × 16)
= 3/4
 
√729 = 27 = 27/1

1.25 = 5/4

অতএব, মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে,
√(27/48), √729, 1.25 হলো মূলদ সংখ্যা। 
১,৭৪৬.
ছয় লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ২। অন্য একটি পাত্রে ৩২ লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ৩। দুটিকে একত্র করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে?
  1. ১৭ : ৫
  2. ৫ : ১৪
  3. ২ : ৫
  4. ৪ : ১২
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ২। জন্য একটি পাত্রে ৩২ লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১ : ৩। দুটিকে একত্র করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে?

সমাধান:
প্রথম শরবতের পরিমাণ = ৬ লিটার
আম : পানি = ১ : ২

∴ আমের পরিমাণ = (১/৩) × ৬ = ২ লিটার
∴ পানির পরিমাণ = (২/৩) × ৬ = ৪ লিটার

আবার,
দ্বিতীয় শরবতের পরিমাণ = ৩২ লিটার
আম : পানি = ১ : ৩

∴ আমের পরিমাণ = (১/৪) × ৩২ = ৮ লিটার
∴ পানির পরিমাণ = (৩/৪) ×৩২ = ২৪ লিটার

মিশ্রণে মোট আমের পরিমাণ = প্রথম শরবতের আম + দ্বিতীয় শরবতের আম = ২ + ৮ = ১০ লিটার
মিশ্রণে মোট পানি পরিমাণ = প্রথম শরবতের পানি + দ্বিতীয় শরবতের পানি = ৪ + ২৪ = ২৮ লিটার

∴ নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত = ১০ : ২৮ = ৫ : ১৪
১,৭৪৭.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড়ো ৮২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ক) ৭৩০
  2. খ) ৭৩৫
  3. গ) ৭৮০
  4. ঘ) ৭৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড়ো ৮২০ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৬৫০ = ৮২০ - ক
বা, ২ক = ৮২০ + ৬৫০
বা, ২ক = ১৪৭০
∴ ক = ৭৩৫
১,৭৪৮.
এক ব্যক্তি গাড়িযোগে ৮০ কি.মি./ঘণ্টা বেগে কিছু পথ অতিক্রম করে এবং বাকি পথ ৪০ কি.মি./ঘণ্টা বেগে অতিক্রম করে। মোট ৪ ঘণ্টায় ২৪০ কিমি অতিক্রম করে। তাহলে প্রথম অংশের দূরত্ব কত?
  1. ১২০ কি.মি.
  2. ১৬০ কি.মি.
  3. ১৩৫ কি.মি.
  4. ১২৮ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ৮০ কি.মি./ঘণ্টা বেগে কিছু পথ অতিক্রম করে এবং বাকি পথ ৪০ কি.মি./ঘণ্টা বেগে অতিক্রম করে। মোট ৪ ঘণ্টায় ২৪০ কিমি অতিক্রম করে। তাহলে প্রথম অংশের দূরত্ব কত?

সমাধান: 
ধরি,
ঘণ্টায় ৮০ কি.মি বেগে যায় = ক কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - ক) কি.মি

প্রশ্নমতে,
(ক/৮০) + (২৪০ - ক)/৪০ = ৪ 
⇒ {ক + ২(২৪০ - ক)}/৮০ = ৪
⇒ (ক + ৪৮০ - ২ক)/৮০ = ৪
⇒ (৪৮০ - ক)/৮০ = ৪
⇒ ৪৮০ - ক = ৩২০  
⇒ - ক = ৩২০ - ৪৮০ 
⇒ - ক = - ১৬০  
∴ ক = ১৬০

∴ সে ৮০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১৬০ কি.মি গিয়েছিল।

১,৭৪৯.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৫ মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা হবে:
  1. ৪০০০ কেজি
  2. ৪০০০০ কেজি
  3. ৪০০০ ঘন সে.মি.
  4. ৪০০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৫ মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা হবে:

সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার
চৌবাচ্চার প্রস্থ ২ মিটার
চৌবাচ্চার উচ্চতা ৫ মিটার

চৌবাচ্চার আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা ঘনএ
= ৪ × ২ × ৫ ঘন মিটার
= ৪০ ঘন মিটার

১ ঘন মিটার = ১০০০ লিটার
⇒ ৪০ ঘন মিটার = ৪০ × ১০০০ = ৪০০০০ লিটার

১ লিটার পানির ওজন = ১ কেজি
⇒ ৪০০০০ লিটার পানির ওজন = (৪০০০০ × ১) কেজি
= ৪০০০০ কেজি

১,৭৫০.
কোনটি ১৬ : ২৪ এর শতকরা প্রকাশ?
  1. ৬৩.৬৭%
  2. ৬৬.৬৭%
  3. ৭৫%
  4. ৭৭.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ১৬ : ২৪ এর শতকরা প্রকাশ?

সমাধান:
১৬ : ২৪ এর শতকরা প্রকাশ = (১৬/২৪) × ১০০%
= ৬৬.৬৭%

∴ ১৬ : ২৪ এর শতকরা প্রকাশ হলো ৬৬.৬৭%
১,৭৫১.
বার্ষিক ২০% মুনাফায় ১২,৫০০ টাকার মুনাফা ২,৫০০ টাকা হবে কত বছরে?
  1. ১ বছর
  2. ১.৫ বছর
  3. ২ বছর
  4. ২.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ২০% মুনাফায় ১২,৫০০ টাকার মুনাফা ২,৫০০ টাকা হবে কত বছরে?

সমাধান:
আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (২৫০০ × ১০০)/(১২,৫০০ × ২০)
= ১ বছর
১,৭৫২.
একটি ভগ্নাংশের হর ও লব এর অনুপাত ৩ : ২ । লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ২/৩ । ভগ্নাংশটির লব কত?
  1. ১৮
  2. ১৬
  3. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লব এর অনুপাত ৩ : ২ । লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ২/৩ । ভগ্নাংশটির লব কত? 

সমাধান: 
ধরি, 
ভগ্নাংশের হর = ৩x
ভগ্নাংশের লব = ২x 
∴ ভগ্নাংশটি = ২x/৩x 

প্রশ্নমতে, 
(২x - ৬)/৩x = (২x/৩x) × (২/৩) 
বা, (২x - ৬)/৩x = ৪/৯ 
বা, ১৮x - ৫৪ = ১২x
বা, ১৮x - ১২x = ৫৪ 
বা, ৬x = ৫৪ 
বা, x = ৫৪/৬ 
∴ x = ৯ 

∴ নির্ণেয় লব = ২ × ৯ 
= ১৮ ।
১,৭৫৩.
৬০ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৯৮ লিটার
  2. ১৪০ লিটার
  3. ৭০ লিটার
  4. ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
দুধ : পানি = ৭ : ৩
অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

মিশ্রণে দুধের পরিমাণ = [৬০× (৭/১০)] = ৪২ লিটার 
মিশ্রণে পানির পরিমাণ = [৬০ × (৩/১০)] = ১৮ লিটার 

ধরি,
পানি মেশাতে হবে ক লিটার 

শর্তমতে,
৪২ : (১৮ + ক ) = ৩ : ৭
বা, ৪২/(১৮ + ক ) = ৩ /৭
বা, ৩(১৮ + ক )  = ৪২ × ৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০
১,৭৫৪.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৪০০ বার বেশি ঘুরবে?
  1. ৩ কি.মি.
  2. ৫ কি.মি.
  3. ৮ কি.মি.
  4. ১০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৪০০ বার বেশি ঘুরবে?

সমাধান:
৪ এবং ৫ এর ল.সা.গু = ২০
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ২০ মিটার গেলে
∴ ৪০০ বার বেশি ঘুরবে = ২০ ✕ ৪০০ = ৮০০০ মিটার = ৮ কি.মি.
১,৭৫৫.
নিচের কোন জোড়টি সহমৌলিক?
  1. ক) ৭, ১৫
  2. খ) ৫, ১৫
  3. গ) ৮, ১৪
  4. ঘ) ৯, ৩০
ব্যাখ্যা
সহমৌলিক: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বলে।

7 = 1 × 7
15 = 1 × 3 × 5

এই সংখ্যা দু'টির সাধারণ গুণনীয়ক 1 
অর্থাৎ, সংখ্যা দু'টি সহমৌলিক।
১,৭৫৬.
কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √১১
  2. খ) √(৬/৩)
  3. গ) √(৮/৭)
  4. ঘ) √(২৭/৪৮)
ব্যাখ্যা

√(২৭/৪৮)
= √(৯/১৬)
= ৩/৪
যা একটি মূলদ সংখ্যা।

১,৭৫৭.
দুটি সংখ্যার অনুপাত ৩:৫ এবং একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি-
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
ধরি, একটি সংখ্যা ৩ক এবং অপর সংখ্যা ৫ক।
∴ ৩ক = ৩৬
⇒ ক = ১২
∴ অপর সংখ্যা = ৫×১২ = ৬০
১,৭৫৮.
দুটি ভগ্নাংশের গুণফল ২০/২১। এদের একটি ৪/৭ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৬/৩
  2. ৫/৪
  3. ১/৩
  4. ৫/৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২০/২১। এদের একটি ৪/৭ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল = ২০/২১
একটি ভগ্নাংশ = ৪/৭

আমরা জানি,
অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
∴ অপর ভগ্নাংশটি = (২০/২১)/(৪/৭)
= (২০/২১) × (৭/৪)
= ৫/৩
১,৭৫৯.
একজন ব্যাটসম্যান নবম ইনিংসে ৮৫ রান করায় তাঁর ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে ৬ বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তাঁর রান সংখ্যার গড় কত হয়েছে?
  1. ৬৭
  2. ৩৫
  3. ৩৬
  4. ৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যান নবম ইনিংসে ৮৫ রান করায় তাঁর ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে ৬ বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তাঁর রান সংখ্যার গড় কত হয়েছে?

সমাধান:
ধরি,
৮ম ইনিংস পর্যন্ত রানের গড় = ক
∴ ৮ম ইনিংস পর্যন্ত মোট রান = ৮ক 

নবম ইনিংসের পর মোট রান = ৮ক + ৮৫
নবম ইনিংসের পর গড় = (৮ক + ৮৫)/৯

প্রশ্নমতে,
(৮ক + ৮৫)/৯ - ক = ৬
বা, ৮ক + ৮৫ - ৯ক = ৫৪
বা, ক = ৮৫ - ৫৪
∴ ক = ৩১

∴ নবম ইনিংসের পর গড় = ৩১ + ৬ 
= ৩৭ 
১,৭৬০.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৩ কি.মি । স্রোতের অনুকূলে ৪৫ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৩ কি.মি । স্রোতের অনুকূলে ৪৫ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১২ কি.মি/ঘণ্টা 
স্রোতের বেগ = ৩ কি.মি/ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১২ + ৩) = ১৫ কি.মি/ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১২ - ৩) = ৯ কি.মি/ঘণ্টা 

∴ ৪৫ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৫/১৫ = ৩ ঘণ্টা 

এবং 
৪৫ কি.মি পথ পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৪৫/৯ = ৫ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = ৩ + ৫ = ৮ ঘণ্টা

১,৭৬১.
একই সুদে ৬০০ টাকার ৩ বছরের সুদ এবং ৭০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৪৬০ টাকা হলে সুদের হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ৬%
ব্যাখ্যা

প্রশ্ন: একই সুদে ৬০০ টাকার ৩ বছরের সুদ এবং ৭০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৪৬০ টাকা হলে সুদের হার কত?

সমাধান:
আমরা জানি,
​সরল সুদ, I = Pnr/১০০
যেখানে, P = আসল, n = সময় এবং r = সুদের হার।

১ম ক্ষেত্রে,
P = ৬০০ টাকা
n = ৩ বছর
সুদ, I1 = (৬০০ × ৩ × r)/১০০ 
​= ১৮r টাকা

২য় ক্ষেত্রে,
P = ৭০০ টাকা
n = ৪ বছর
সুদ, I2 = (৭০০ × ৪ × r)/১০০ = ২৮r টাকা

প্রশ্নমতে,
I1 + I2 = ৪৬০
বা, ১৮r + ২৮r = ৪৬০
বা, ৪৬r = ৪৬০
বা, r = ৪৬০/৪৬
∴ r = ১০

∴ সুদের হার ১০%।

১,৭৬২.
x2 - 9, x2 + 6x + 9, এবং x3 - 27 রাশিগুলোর ল.সা.গু কত?
  1. (x - 3)2(x3 - 27)
  2. (x + 3)2(x3 - 27)
  3. (x - 3)(x3 - 27)
  4. (x + 3)(x3 - 27)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 9, x2 + 6x + 9, এবং x3 - 27 রাশিগুলোর ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - 9
= x2 - 32
= (x + 3)(x - 3)

২য় রাশি = x2 + 6x + 9
= x2 + 2 . x . 3 + 32 
= (x + 3)2
= (x + 3)(x + 3)

৩য় রাশি = x3 - 27
= x3 - 33
= (x - 3)(x2 + 3x + 9)

∴ নির্ণেয় লসাগু = (x + 3)(x + 3)(x - 3)(x2 + 3x + 9)
= (x + 3)2(x3 - 27)

১,৭৬৩.
একব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ক) ১৫,০০০ টাকা 
  2. খ) ১২,০০০ টাকা 
  3. গ) ১৮,০০০ টাকা 
  4. ঘ) ২০,০০০ টাকা 
ব্যাখ্যা
৫ টাকা আয়কর দেন ১০০ টাকায় 
১   ''       ''           ''   ১০০/৫ 
৬০০ ''     ''         ''     (১০০ × ৬০০)/৫
                               = ১২,০০০ টাকা
১,৭৬৪.
আমের পূর্বমূল্য : বর্তমান মূল্য ৪ : ৫ হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে?
  1. ২২%
  2. ২১%
  3. ২৫%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: আমের পূর্বমূল্য : বর্তমান মূল্য ৪ : ৫ হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
আমের পূর্বমূল্য = ৪ক টাকা
আমের বর্তমান মূল্য = ৫ক টাকা
আমের মূল্য বৃদ্ধি = ৫ক - ৪ক = ক টাকা

 অতএব, শতকরা মূল্য বৃদ্ধি = (ক/৪ক) × ১০০%
= ২৫%
১,৭৬৫.
০.০০৫৭৭৬ এর বর্গমূল নির্ণয় কর।
  1. ০.০৭৬
  2. ০.০৮৬
  3. ০.৭৬
  4. ০.০৮১
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০০৫৭৭৬ এর বর্গমূল নির্ণয় কর।

সমাধান:
√০.০০৫৭৭৬ = √(৫৭৭৬/১০০০০০০)
= √(৫৭৭৬/১০০০০০০)
= √(৭৬/১০০০)
= ৭৬/১০০০
= ০.০৭৬

১,৭৬৬.
প্রথম ১২টি মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ১৮৬
  2. ১৯২
  3. ১৯৭
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১২টি মৌলিক সংখ্যার যোগফল কত?

সমাধান:
বাস্তব সংখ্যায় একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে = ২
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

প্রথম ১২টি মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯,৩১, ৩৭
প্রথম ১২টি মৌলিক সংখ্যার যোগফল = (২ + ৩ + ৫ + ৭ + ১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ + ২৯ + ৩১ + ৩৭)
= ১৯৭
১,৭৬৭.
টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৫০%
  2. খ) ৪০%
  3. গ) ৩০%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান :
১টি জিনিসের ক্রয়মূল্য ১/৩ টাকা
১টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴  লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা 
= ১/৬ টাকা

∴  শতকরা লাভ = [(১/৬)/(১/৩)} × ১০০]%
= [(১/৬) × (৩/১) × ১০০]%
= ৫০%
১,৭৬৮.
০.০০৬ × ০.০৯ × ০.০৩ = ?
  1. ক) ০.০০০০০১৬২
  2. খ) ০.০০০০১৬২
  3. গ) ০.০০১৬২০
  4. ঘ) ০.০০০১৬২
ব্যাখ্যা
প্রশ্ন : ০.০০৬ × ০.০৯ × ০.০৩ = ?
সমাধান : 
০.০০৬ × ০.০৯ × ০.০৩ = ০.০০০০১৬২
৬, ৯ ও ৩ গুণ করলে হয় ১৬২ আর ৩+২+২ = ৭ ঘর আগে দশমিক বসালে ০.০০০০১৬২ হয়।
১,৭৬৯.
একজন বই বিক্রেতা ৫০টি বই বিক্রয় করে যে লাভ করে তা ২৫টি বইয়ের ক্রয়মূল্যের সমান। তার শতকরা লাভ কত?
  1. ক) ৩০%
  2. খ) ৪০%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
ধরি,
১টি বইয়ের ক্রয়মূল্য ক টাকা 
৫০টি বইয়ের ক্রয়মূল্য ক × ৫০ টাকা 
                                    = ৫০ক টাকা 

৫০টি বইয়ের বিক্রয়মূল্য = ৫০ক + ২৫ক
                                       = ৭৫ক টাকা 

লাভ = ৭৫ক - ৫০ক = ২৫ক টাকা  

শতকরা লাভ = (২৫ক/৫০ক) × ১০০% = ৫০% 
১,৭৭০.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে?
  1. ২৫
  2. ৫০
  3. (১০০/৩)
  4. (২০০/৩)
ব্যাখ্যা
প্রশ্ন : ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে?

সমাধান :
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে।
১ জন লোক একটি কাজ ১২ × ৮ দিনে করতে পারে।
৬ জন লোক একটি কাজ ১২ × ৮/৬ দিনে বা ১৬ দিনে করতে পারে।
দিন বেশি = ১৬ - ১২ = ৪ দিন

১২ দিনে বেশি লাগে ৪ দিন
১ দিনে বেশি লাগে ৪/১২ দিন
১০০ দিনে বেশি লাগে ৪ × ১০০/১২  দিন = ৪০০/১২ = ৩৩(১/৩) দিন
১,৭৭১.
কোনো কারখানায় একজন কর্মীর দৈনিক মজুরি ছিল ১০০ টাকা। মন্দার কারণে মজুরি ৫০% কমানো হয়। পরে কমানো মজুরির ওপর ৬০% বৃদ্ধি করা হয়। বর্তমানে দৈনিক মজুরি কত?
  1. ৫০ টাকা
  2. ৮০ টাকা
  3. ৬০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো কারখানায় একজন কর্মীর দৈনিক মজুরি ছিল ১০০ টাকা। মন্দার কারণে মজুরি ৫০% কমানো হয়। পরে কমানো মজুরির ওপর ৬০% বৃদ্ধি করা হয়। বর্তমানে দৈনিক মজুরি কত?

সমাধান:
৫০% কমার পর দৈনিক মজুরি = (১০০ - ১০০ এর ৫০%) টাকা 
= [১০০ - {100 × (50/100)}] টাকা
= (১০০ - ৫০) টাকা
= ৫০ টাকা

আবার, ৬০% বৃদ্ধিতে দৈনিক মজুরি = (৫০ + ৫০ এর ৬০%) টাকা
= [৫০ + {৫০ × (৬০/১০০)}] টাকা
= (৫০ + ৩০) টাকা 
= ৮০ টাকা  

১,৭৭২.
একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৮০ মিটার
  2. ৯০ মিটার
  3. ১০০ মিটার
  4. ১১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে, 
(ক + ১৬২)/১৮ = ( ক + ১২০)/১৫
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০
⇒ ৩ক = ২৭০
∴ ক = ৯০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ৯০ মিটার।
১,৭৭৩.
৪০% যৌগিক মুনাফায় ১০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ১২৬৪১ টাকা
  2. ১৪৬৪১ টাকা
  3. ১৩৬৪১ টাকা
  4. ১১৬৪১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০% যৌগিক মুনাফায় ১০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
 
সমাধান: 
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ৪০%
সুতরাং  ত্রৈমাসিক মুনাফার হার, r = (৪০/৪)% = ১০%

এখানে, যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়েছে। 
অর্থাৎ বছরে মুনাফা বাড়বে, n = ৪ বার

প্রারম্ভিক মূলধন, P = ১০০০০ টাকা

আমরা জানি,
 চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%) টাকা
= ১০০০০(১ + ১০/১০০) টাকা
= ১০০০০(১১০/১০০)৪ টাকা
= ১০০০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১ টাকা
= ১৪৬৪১ টাকা
১,৭৭৪.
৬৩ কে ৮ : ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -
  1. ক) ৫৬
  2. খ) ৫৮
  3. গ) ৬০
  4. ঘ) ৬২
ব্যাখ্যা
ধরি, নতুন সংখ্যাটি ক
শর্তমতে, ক : ৬৩ = ৮ : ৯
বা, ক = ৬৩×৮ / ৯ = ৫৬
১,৭৭৫.
২১ থেকে ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
২১ থেকে ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো ২৩, ২৯, ৩১ এবং ৩৭ 

২১ থেকে ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য
= ৩৭ - ২৩
= ১৪
১,৭৭৬.
কোন সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল হবে ৪০। সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ২৫০
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক।
শর্তমতে, ক এর ৪০% - ৪০ = ৪০
বা, ক এর ৪০/১০০ = ৪০ + ৪০
বা, ৪০ক = ৮০০০
বা, ক = ২০০

১,৭৭৭.
বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক বিজোড় সংখ্যা।
  2. বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
  3. পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
  4. সবগুলো
ব্যাখ্যা

বাস্তব সংখ্যার ক্ষেত্রে
- দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা।
-বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
যেমন: 1 বর্গ = 12 = 1 এবং 3 বর্গ = 32 = 9
- পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
যেমন √২, √৩ যা অমূলদ সংখ্যা।

১,৭৭৮.
৫ টাকায় ১০ টি দরে লেবু ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

১০ টি লেবুর ক্রয় মূল্য ৫ টাকা
∴ ১ টি লেবুর ক্রয় মূল্য = ৫/১০ = ০.৫ টাকা
আবার,
৮ টি লেবুর বিক্রয় মূল্য ৫ টাকা
∴ ১ টি লেবুর বিক্রয় মূল্য ৫/৮ = ০.৬২৫ টাকা
সুতরাং লাভ = (০.৬২৫ - ০.৫) = ০.১২৫
০.৫ টাকায় লাভ হয় ০.১২৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (০.১২৫×১০০) / ০.৫ টাকা
= ২৫ টাকা
সুতরাং ২৫% লাভ হয়।

১,৭৭৯.
কোনো ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ৩০দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২৪ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
৩০ দিনের খাবার মজুদ আছে ১৬ জন ছাত্রের
∴ ১ দিনের খাবার মজুদ আছে ১৬×৩০ জন ছাত্রের
∴ ২৪ দিনের খাবার মজুদ আছে ৪৮০/২৪ = ২০ জন ছাত্রের
∴ নতুন ছাত্র সংখ্যা = (২০ - ১৬) = ৪ জন।
১,৭৮০.
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড় কত?
  1. ক) ৭০
  2. খ) ৬৯
  3. গ) ৬৮
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৯৭ ও ৪১। সুতরাং এদের গড় = (৯৭+৪১)/২ = ৬৯.
১,৭৮১.
ক এবং খ উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. ক) ক + খ + ১
  2. খ) ক + খ
  3. গ) ক × খ + ২
  4. ঘ) ক × খ
ব্যাখ্যা
ক এবং খ উভয়ই জোড় সংখ্যা হলে ক + খ + ১ সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে।
তাই অপশন ক সঠিক উত্তর হবে।
১,৭৮২.
৪/৫, ৮/১৫, ২/৩ ভগ্নাংশগুলোর গ. সা. গু কত?
  1. ২/৭
  2. ৪/১৫
  3. ১/১৫
  4. ২/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫, ৮/১৫, ২/৩ ভগ্নাংশগুলোর গ. সা. গু কত? 
 
সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ৪, ৮, ২ এর গ. সা. গু = ২ 
আবার, 
ভগ্নাংশগুলোর হর ৫, ১৫, ৩ এর ল. সা. গু = ১৫ 

আমরা জানি, 
ভগ্নাংশগুলোর গ. সা. গু = ভগ্নাংশগুলোর লবগুলোর এর গ. সা. গু/ ভগ্নাংশগুলোর হরগুলোর ল. সা. গু 
= ২/১৫ 
∴ ভগ্নাংশগুলোর গ. সা. গু = ২/১৫ ।
১,৭৮৩.
মুনাফা-আসল একত্রে ১২৯৫ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, আসল কত টাকা?
  1. ১০৩৬ টাকা
  2. ৯৮০ টাকা
  3. ১১০০ টাকা
  4. ৯৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১২৯৫ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, আসল কত টাকা?

সমাধান:
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৪ক টাকা
∴ মুনাফা-আসল = (ক + ৪ক) টাকা
= ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ১২৯৫
⇒ ক = ১২৯৫/৫
∴ ক = ২৫৯ টাকা

∴ আসল = ৪ × ২৫৯ = ১০৩৬ টাকা।
১,৭৮৪.
৫.২৫ মিটার দৈর্ঘ্য এবং ৩.৭৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি কক্ষ সমান আকৃতির বর্গাকার টাইলস দিয়ে আবৃত করা হয়। সর্বোচ্চ কত দৈর্ঘ্যের টাইলস এক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? 
  1. ক) ২৫ সে.মি
  2. খ) ২১ সে.মি
  3. গ) ২৭সে.মি
  4. ঘ) ২৯ সে.মি
ব্যাখ্যা
দৈর্ঘ্য = ৫.২৫ মিটার
        = (৫.২৫ × ১০০) সে.মি. 
        = ৫২৫ সে.মি. 
 প্রস্থ = ৩.৭৮ মিটার
        = (৩.৭৮× ১০০) সে.মি. 
        = ৩৭৮ সে. মি. 

৫২৫ ও ৩৭৮  এর গ.সা.গু  = ২১ 

ব্যবহৃত টাইলসের দৈর্ঘ্য = ২১ সে.মি.
১,৭৮৫.
৭২ কি.মি./ঘণ্টা বেগে ১৮০ মিটার দীর্ঘ কোন ট্রেন কোনো বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় নিবে?
  1. ১০ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ৭ সেকেন্ড
  4. ৯ সেকেন্ড
ব্যাখ্যা
আমরা জানি, বেগ = সরণ/সময়
সময় = ১৮০/২০ = ৯ সেকেন্ড
১,৭৮৬.
রোমান সংখ্যা MMMDCCLXXVII = ?
  1. ক) ৩৭৭৭৭
  2. খ) ৩৩৩৭৭৭
  3. গ) ৩৩৩৫৭৭
  4. ঘ) ৩৭৭
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

রোমান সংখ্যার Face Value - I = 1, V = 5, X = 10, L = 50, C = 100, D = 500, এবং M = 1,000
সুতরাং, 
MMMDCCLXXVII = 1000 + 1000 + 1000 + 500 + 100 + 100 + 50 + 10 + 10 + 5 + 1 + 1
= 3777

১,৭৮৭.
একটি পেন্সিল ১.০৫ টাকায় কিনে ১.২৬ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

লাভ = ১.২৬ - ১.০৫
= ০.২১
∴ লাভের হার = (০.২১ × ১০০)/১.০৫
= ২০%

১,৭৮৮.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ২। যদি ঐ মিশ্রণে ২০ লিটার পানি যোগ করা হয়, তাহলে অনুপাত হয় ৩: ৪। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত ?
  1. ৩০ লিটার
  2. ৪০ লিটার
  3. ৩৫ লিটার
  4. ২৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ২। যদি ঐ মিশ্রণে ২০ লিটার পানি যোগ করা হয়, তাহলে অনুপাত হয় ৩: ৪। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত ?

সমাধান:
ধরি, 
প্রথম মিশ্রণে দুধের পরিমাণ = ৩ক  
এবং পানির পরিমাণ = ২ক

২০ লিটার পানি যোগ করার পর পানির পরিমাণ = ২ক + ২০

প্রশ্নমতে,
৩ক : (২ক + ২০) = ৩ : ৪
বা, ৩ক/(২ক + ২০) = ৩/৪
বা, ৩ক × ৪ = ৩ × (২ক + ২০)
বা, ১২ক = ৬ক + ৬০
বা, ১২ক − ৬ক = ৬০
বা, ৬ক = ৬০
∴ ক = ১০

∴ প্রথম মিশ্রণে দুধের পরিমাণ = ৩ × ১০ = ৩০ লিটার

১,৭৮৯.
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমযে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
  1. ক) ৯৬
  2. খ) ৭২
  3. গ) ১৯২
  4. ঘ) ৪৪
ব্যাখ্যা

৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ ফুট
৬৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ X ৬৪/৪ = ৯৬ ফুট

১,৭৯০.
a, b যদি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. ক) a²
  2. খ) b²
  3. গ) b²+1
  4. ঘ) a²+2
ব্যাখ্যা

ধরি, a = 2 ,b = 4(যেহেতু a,b যদি দুইটি ক্রমিক জোড় সংখ্যা)। তাহলে b²+1 = 4²+1 = 17, যা স্পষ্টত বিজোড় সংখ্যা।

১,৭৯১.
১টি পণ্য ৪৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয় পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০
  2. খ) ৪০০
  3. গ) ৫০০
  4. ঘ) ৬০০
ব্যাখ্যা
২০% ক্ষতিতে 
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০× ৪৮০)/৮০ টাকা 
                                                       = ৬০০ টাকা
১,৭৯২.
  1. ০.৯
  2. ০.০৯
  3. ০.০১
  4. ০.৯৯
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১
= (৫/৭) × (৭/৫) × ১ - ০.০১
= ১ - ০.০১
= ০.৯৯
১,৭৯৩.
১ বিলিয়ন = কত?
  1. ১০ কোটি
  2. ১০০ মিলিয়ন
  3. ১০০০ মিলিয়ন
  4. ১০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়ন = কত?

সমাধান:
১ বিলিয়ন = ১০০ কোটি
= (১০০ × ১০০) লক্ষ
= ১০০০০ লক্ষ
= ১০০০০/১০ মিলিয়ন
= ১০০০ মিলিয়ন
১,৭৯৪.
চিনির দাম ২৫% কমল, কিন্তু চিনির ব্যবহার ২৫% বৃদ্ধি পেল । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেলো?
  1. ৮% হ্রাস
  2. ৫.২৫% বৃদ্ধি
  3. ১২% বৃদ্ধি
  4. ৬.২৫% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির দাম ২৫% কমল, কিন্তু চিনির ব্যবহার ২৫% বৃদ্ধি পেল । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেলো?

সমাধান:
২৫% কমে চিনির মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা
চিনির ব্যবহার ২৫% বৃদ্ধিতে = ১০০ + ২৫ = ১২৫ টাকা

১০০ টাকার স্থলে চিনির ব্যবহার হয় = ১২৫ টাকা
১ টাকার স্থলে চিনির ব্যবহার হয় = ১২৫/১০০ টাকা
৭৫ টাকার স্থলে চিনির ব্যবহার হয় = (১২৫ × ৭৫)/১০০ = ৩৭৫/৪ = ৯৩.৭৫ টাকা

∴ চিনি বাবদ ব্যয় শতকরা কমল = ১০০ - ৯৩.৭৫ = ৬.২৫%
১,৭৯৫.
রায়হান গড়ে প্রতি ঘন্টায় ৪ কি.মি. গতিতে একটি পথ অতিক্রম করতে ক ঘন্টা সময় নেয়। ফারুক একই পথ ক/২ ঘন্টায় শেষ করে। তাহলে ফারুকের গড় গতিবেগ কত?
  1. ৮ কি.মি./ঘন্টা
  2. ১২ কি.মি./ঘন্টা
  3. ১৬ কি.মি./ঘন্টা
  4. ১০ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: রায়হান গড়ে প্রতি ঘন্টায় ৪ কি.মি. গতিতে একটি পথ অতিক্রম করতে ক ঘন্টা সময় নেয়। ফারুক একই পথ ক/২ ঘন্টায় শেষ করে। তাহলে ফারুকের গড় গতিবেগ কত?

সমাধান:
এখানে,
রায়হান গড়ে ঘণ্টা প্রতি ৪ কি.মি. গতিতে একটি ট্রিপ শেষ করতে ক ঘণ্টা সময় নেয়।
∴ রায়হানের দূরত্ব = ৪ × ক = ৪ক কি.মি.

ফারুক একই পথ অতিক্রম করতে সময় নেয় = ক/২ ঘন্টা

∴ ফারুকের গড় গতি = দূরত্ব/সময়
= ৪ক ÷ (ক/২) = ৪ক × ২/ক = ৮ কি.মি./ঘন্টা

∴ ফারুকের গড় গতি = ৮ কি.মি./ঘন্টা

১,৭৯৬.
নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য?
  1. ক) 186
  2. খ) 220
  3. গ) 331
  4. ঘ) 457
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য?

সমাধান: 
কোনো সংখ্যা অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে |

ক) 1 + 8 + 6 = 15
খ) 2 + 2 + 0 = 4
খ) 3 + 3 + 1 = 7
গ) 4 + 5 + 7 = 16

অপশন ক এর সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
১,৭৯৭.
একটি মোটরগাড়ি ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেল প্রয়োজন? 
  1. ক) ১/৮ মিলিলিটার
  2. খ) ১২ মিলিলিটার
  3. গ) ৮০ মিলিলিটার
  4. ঘ) ১২৫ মিলিলিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটরগাড়ি ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেল প্রয়োজন? 

সমাধান: 
একটি মোটরগাড়ি, 
৮০ কিলোমিটার যেতে ডিজেল লাগে ১০ লিটার 
১ কিলোমিটার যেতে ডিজেল লাগে ১০/৮০ লিটার 
= ১/৮ লিটার
= ১০০০/৮ মিলিলিটার 
= ১২৫ মিলিলিটার 
১,৭৯৮.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি?
  1. ৩০ কি.মি./ঘণ্টা
  2. ৭০ কি.মি./ঘণ্টা
  3. ৮৬ কি.মি./ঘণ্টা
  4. ১০৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি?

সমাধান:
১,৭৯৯.
৭৫০ কে তিন অংশে এমন ভাবে ভাগ করুন যাতে তাদের অনুপাত ৪ : ৫ : ৬ হয়।
  1. ১৫০, ২৫০, ৩০০
  2. ১০০, ২০০, ৩০০
  3. ৫০, ১০০, ১৫০
  4. ২০০, ২৫০, ৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৫০ কে তিন অংশে এমন ভাবে ভাগ করুন যাতে তাদের অনুপাত ৪ : ৫ : ৬ হয়।

সমাধান:
৭৫০ কে ৪ : ৫ : ৬ অনুপাতে ভাগ করতে হবে।
প্রথমে অনুপাতের মোট অংশ বের করি:
অনুপাতের সমষ্টি = ৪ + ৫ + ৬ = ১৫ অংশ

∴ প্রতি অংশের মান = ৭৫০/১৫
= ৫০

তাহলে তিন অংশ হবে যথাক্রমে,
প্রথম অংশ = ৪ × ৫০ = ২০০
দ্বিতীয় অংশ = ৫ × ৫০ = ২৫০
তৃতীয় অংশ = ৬ × ৫০ = ৩০০

অতএব, ৭৫০-কে ৪ : ৫ : ৬ অনুপাতে ভাগ করলে অংশ তিনটি হবে যথাক্রমে ২০০, ২৫০ এবং ৩০০।

১,৮০০.
বইয়ের লিখিত মূল্য ক্রয়মূল্য অপেক্ষা ২০% বেশী এবং লিখিত মূল্যের ৫% কমে বই বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
  1. ক) ১২%
  2. খ) ১৪%
  3. গ) ১৬%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

ধরি ক্রয়মূল্য ১০০ টাকা
∴ লিখিত মূল্য  ১২০ টাকা
∴ বিক্রয় মূল্য = ১২০ × ৯৫/১০০ = ১১৪
∴ লাভের হার = ১১৪ - ১০০ = ১৪%