বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৬৬ / ১৬৯ · ১৬,৫০১১৬,৬০০ / ১৬,৯৯১

১৬,৫০১.
৯/৮ এবং ১২/৫ এর ল.সা.গু কত?
  1. ১/২৪
  2. ৩৬
  3. ২৪
  4. ১/৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৯/৮ এবং ১২/৫ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু

এখানে লব ৯ ও ১২ এর ল.সা.গু:
৯ = ৩ × ৩
১২ = ২ × ২ × ৩
∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬

এবং হর ৮ ও ৫ এর গ.সা.গু:
৮ = ২ × ২ × ২
৫ = ৫
যেহেতু এদের মধ্যে ১ ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাই গ.সা.গু = ১

অতএব, ৯/৮ এবং ১২/৫ এর ল.সা.গু = ৩৬/১
= ৩৬

১৬,৫০২.
A, B, C একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসায় তাদের বিনিয়োগের অনুপাত কত?
  1. ২১ : ১৯ : ১৩
  2. ২৩ : ১৭ : ১৩
  3. ২১ : ১৭ : ১৩
  4. ২১ : ১৭ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসায় তাদের বিনিয়োগের অনুপাত কত?

সমাধান:
ধরি,
C বিনিয়োগ করে ক টাকা
∴ B বিনিয়োগ করে ক + ৫০০০ টাকা
∴ A বিনিয়োগ করে ক + ৯০০০ টাকা

প্রশ্নমতে,
ক + ক + ৫০০০ + ক + ৯০০০ = ৫০০০০
বা, ৩ক = ৩৬০০০
∴ ক = ১২০০০

A : B : C = ২১০০০ : ১৭০০০ : ১২০০০
= ২১ : ১৭ : ১২
১৬,৫০৩.
একটি সংখ্যা ৬৫০ হতে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৮০
  2. ৭৬০
  3. ৭৩৫
  4. ৭৪৫
ব্যাখ্যা

সংখ্যাটি = (৬৫০+৮২০)/২
= ১৪৭০/২
= ৭৩৫

১৬,৫০৪.
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৭৫
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

সমাধান:
উত্তরের দিকে ২ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/২ = ৩০ মাইল

আবার
দক্ষিণ দিকে পূর্বস্থানে ২ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/২ মিনিটে
∴ ৩০ মাইল ফিরে আসে = ৩০/২ = ১৫ মিনিটে।

সুতরাং মোট সময় = ৬০+১৫ = ৭৫ মিনিট
এবং মোট দূরত্ব = ৩০ + ৩০ = ৬০ মাইল

এখন,
সে ৭৫ মিনিটে যায় = ৬০ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০×৬০/৭৫ মাইল
= ৪৮ মাইল।
১৬,৫০৫.
৫ এর কত শতাংশ ৮ হবে?
  1. ১৪০%
  2. ১৫০%
  3. ১৬০%
  4. ১৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৮ হবে?

সমাধান:
ধরি, ৫ এর ক শতাংশ ৮ হবে।

প্রশ্নানুসারে,
৮/৫ = ক/১০০
∴ ক = (৮/৫) × ১০০
= ১৬০
১৬,৫০৬.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ৩/৫
  2. খ) ৪/১৫
  3. গ) ২/২০
  4. ঘ) ৭/২৫
ব্যাখ্যা
 নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
৩/৫  = ০.৬
৪/১৫ = ০.২৬৬
২/২০ = ০.১
৭/২৫ = ০.২৮
১৬,৫০৭.
একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের ৭৫% উপস্থিত ছিলো। দুইজন প্রার্থীর একজন, উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পাওয়ায় দেখা গেলো যে অপর প্রার্থী অপেক্ষা তিনি ৭৫,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোটারদের মোট সংখ্যা কত?
  1. ১ লক্ষ
  2. ৬ লক্ষ
  3. ৮ লক্ষ
  4. ১০ লক্ষ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের ৭৫% উপস্থিত ছিলো। দুইজন প্রার্থীর একজন, উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পাওয়ায় দেখা গেলো যে অপর প্রার্থী অপেক্ষা তিনি ৭৫,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোটারদের মোট সংখ্যা কত?

সমাধান:
ধরি, মোট ভোটার সংখ্যা = ক
উপস্থিত ছিল = ৭৫%
উপস্থিত ভোটার = 0.৭৫ক
একজন প্রার্থী পেয়েছে উপস্থিত ভোটারের ৫৫% ভোট

এক = ০.৫৫ × ০.৭৫ক = 0.৪১২৫ক
অপরজন পেয়েছে
দুই = ০.৪৫ × ০.৭৫ক = ০.৩৩৭৫ক

তাদের ভোটের ব্যবধান
এক - দুই = ০.৪১২৫ক - ০.৩৩৭৫ক = ০.০৭৫ক
প্রশ্ন অনুযায়ী,
০.০৭৫ক = ৭৫০০০

অতএব,
ক = ৭৫০০০/০.০৭৫
ক = ১০,০০,০০০

∴মোট ভোটার সংখ্যা = ১০,০০,০০০ (দশ লক্ষ)

১৬,৫০৮.
আলুর মূল্য ১০% কমে যাওয়ায় ৯০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল আলু বেশি পাওয়া যায়। প্রতি কেজি আলুর বর্তমান মূল্য কত?
  1. ক) ৮ টাকা
  2. খ) ৭ টাকা
  3. গ) ৯ টাকা
  4. ঘ) ১০ টাকা
ব্যাখ্যা

১০% কমে, পূর্বাপেক্ষা আলুর দাম কমে = (১০×৯০০)/১০০
= ৯০০ টাকা
অর্থাৎ ১০০ কেজি আলুর মূল্য = ৯০০ টাকা
∴ ১ কেজি আলুর মূল্য = ৯ টাকা

১৬,৫০৯.
০.১/০.০১/০.০০১ এর ৩৫% = ?
  1. ৩৫০
  2. ৩৫০০
  3. ৩৫০০০
  4. ০.০০০৩৫
ব্যাখ্যা
০.১/০.০১/০.০০১ এর ৩৫%
= ০.১/(১/১০০)/(১/১০০০) এর ৩৫%
= ০.১ × ১০০ × ১০০০ এর ৩৫%
= ১০০০০ এর ৩৫%
= ৩৫০০
১৬,৫১০.
শতকরা বার্ষিক ১৫ টাকা হার সুদে ৭০০০ টাকার ৮ মাসের সুদ কত টাকা?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৮৫০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১২ মাসের সুদ = ১৫ টাকা
৭০০০ টাকার ৮ মাসের সুদ = (১৫×৭০০০×৮)/(১০০×১২)
= ৭০০ টাকা

১৬,৫১১.
কবির এর বেতন খুরশিদ এর বেতনের ৪/৫ গুণ । কবিরে বেতন যথাক্রমে ১০% হ্রাস এবং খুরশিদের ২০% বৃদ্ধি হলে, কবির এর বেতন বর্তমানে খুরশিদ এর বেতনের কত গুণ?
  1. বর্তমানে সমান
  2. দ্বিগুণ
  3. (৩/৫) গুণ
  4. (৫/৩) গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: কবির এর বেতন খুরশিদ এর বেতনের ৪/৫ গুণ । কবিরে বেতন যথাক্রমে ১০% হ্রাস এবং খুরশিদের ২০% বৃদ্ধি হলে, কবির এর বেতন বর্তমানে খুরশিদ এর বেতনের কত গুণ?

সমাধান :
মনে করি,
খুরশিদের বেতন = ১০০ টাকা
সুতরাং, কবিরের বেতন= ১০০ × (৪/৫) টাকা 
= ৮০ টাকা

১০% হ্রাস এ কবিরের বেতন =  ৮০ - (৮০ × ১০%) টাকা
=  ৮০ - {৮০ × (১০/১০০) টাকা
=  ৮০ -  ৮ টাকা
=  ৭২  টাকা

২০% বৃদ্ধিতে খুরশিরের বেতন =  ১০০ +( ১০০ × ২০% ) টাকা
=  ১০০ -  {১০০ × (২০/১০০)} টাকা
=  ১০০ + ২০ টাকা
=  ১২০ টাকা

সুতরাং, কবিরের বেতন বর্তমানে খুরশিদ এর বেতনের = ৭২/১২০ গুণ
= ৩/৫ গুণ
১৬,৫১২.
ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
  1. ক) ৮ কি.মি.
  2. খ) ১২ কি.মি.
  3. গ) ৪ কি.মি.
  4. ঘ) ২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?

সমাধান:
ধরি,
পূর্বের গতি ছিল = ক কি.মি./ঘণ্টা
পূর্বে ৩২ কি.মি. যেতে সময় লাগে = ৩২/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩২/ক) - {৩২/(ক + ৪)} = ৪
বা, {৩২(ক + ৪) - ৩২ক}/{ক(ক + ৪)} = ৪
বা, (৩২ক + ১২৮ - ৩২ক)/ক + ৪ক = ৪
বা, ১২৮/(ক + ৪ক) = ৪
বা, ৪ক + ১৬ক = ১২৮
বা, ৪(ক + ৪ক - ৩২) = ০
বা, ক + ৪ক - ৩২ = ০
বা, ক + ৮ক - ৪ক - ৩২ = ০
বা, ক(ক + ৮) - ৪(ক + ৮) = ০
(ক + ৮) (ক - ৪) = ০

হয়
ক + ৮ = ০
ক = - ৮ [গ্রহণযোগ্য নয়]

অথবা
ক - ৪ = ০
ক = ৪
১৬,৫১৩.
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ৩০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ৩৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
  1. ৩২ টাকা
  2. ৩১ টাকা
  3. ৩৪ টাকা
  4. ৩৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ৩০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ৩৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

 সমাধান:
প্রথম ৮ ঘণ্টায় পায় = ৮ × ৩০ = ২৪০ টাকা।
পরবর্তী ২ ঘণ্টায় পায় = ২ × ৩৫= ৭০ টাকা।

১০ ঘণ্টায় মোট মজুরি পায়= ২৪০ + ৭০ = ৩১০ টাকা
∴ ঘণ্টা প্রতি গড় মজুরি  = ৩১০/১০ = ৩১ টাকা।
১৬,৫১৪.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
  1. ১৪, ৫৬
  2. ১৫, ২৫
  3. ১২, ১৭
  4. ১০, ৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

সমাধান:
দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুননীয়ক বা উৎপাদক না থাকলে,সংখ্যা দুইটিকে সহমৌলিক বলে।

এখানে, ১২ ও ১৭ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুননীয়ক নেই।
∴ ১২ ও ১৭ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।
১৬,৫১৫.
আরিফ ১০ মিনিটে ৪০০ শব্দ এবং রাকিব ১০ মিনিটে ৩০০ শব্দ টাইপ করে। দুজনে একসাথে কাজ করে ৩৫০০ শব্দ, মোট কত সময়ে টাইপ করবে?
  1. ৫৫ মিনিট
  2. ৫০ মিনিট
  3. ৩৫ মিনিট
  4. ৪০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ ১০ মিনিটে ৪০০ শব্দ এবং রাকিব ১০ মিনিটে ৩০০ শব্দ টাইপ করে। দুজনে একসাথে কাজ করে ৩৫০০ শব্দ, মোট কত সময়ে টাইপ করবে?

সমাধান:
আরিফ ও রাকিব ১০ মিনিটে টাইপ করে = ৪০০ + ৩০০ = ৭০০ টি শব্দ

∴ ৭০০ টি শব্দ টাইপ করে ১০ মিনিটে
∴ ১ টি শব্দ টাইপ করে ১০/৭০০ = ১/৭০ মিনিটে
∴ ৩৫০০ টি শব্দ টাইপ করে ৩৫০০/৭০ = ৫০ মিনিটে

∴ দুজনে একসাথে ৩৫০০ শব্দ টাইপ করতে ৫০ মিনিট সময় লাগবে।
১৬,৫১৬.
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
  1. ১০০ মিনিট
  2. ১০২ মিনিট
  3. ১১০ মিনিট
  4. ১১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?

সমাধান:
গড়ে ঘণ্টায় ৫০ মাইল গেলে
৫০ মাইল যায় ১ ঘন্টায়
∴ ১৮৫ মাইল যায় (১৮৫/৫০) ঘণ্টায়
= (১৮৫ × ৬০)/৫০ মিনিট
= ২২২ মিনিট

∴ পরবর্তী ১০০ মাইল যেতে সময় লাগবে = ২২২ মিনিট - ২ ঘণ্টা
= (২২২ - ১২০) মিনিট
= ১০২ মিনিট
১৬,৫১৭.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩ । আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত হয় ২ : ১ । মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ৬ কেজি 
  2. ২ কেজি 
  3. ৪ কেজি 
  4. ৮ কেজি 
ব্যাখ্যা

প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩ । আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত হয় ২ : ১ । মূল মিশ্রণে চিনির পরিমাণ কত? 

সমাধান: 
​ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি
​এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি 

শর্তমতে, 
৮x/(৩x + ২) = ২/১
বা, ৮x = ২ (৩x + ২)
বা, ৮x = ৬x + ৪
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২
∴ x = ২

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি 
= (৩ × ২) কেজি 
= ৬ কেজি।

১৬,৫১৮.
৮০০০ এর শতকরা ৩ ভাগ অপেক্ষা ৮০০০ এর শতকরা ৯ ভাগ কত বেশি?
  1. ৪২০
  2. ৪৪০
  3. ৪৮০
  4. ৪৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০০ এর শতকরা ৩ ভাগ অপেক্ষা ৮০০০ এর শতকরা ৯ ভাগ কত বেশি?

সমাধান:
৮০০০ এর ৩%
= ৮০০০ এর ৩/১০০
= ২৪০

৮০০০ এর ৯%
= ৮০০০ এর ৯/১০০
= ৭২০

বেশি = (৭২০ - ২৪০) = ৪৮০
১৬,৫১৯.
৫, ৭ এবং ২০ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ক) ১৪
  2. খ) ২২
  3. গ) ২৬
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
এখানে
প্রথম রাশি = ৫
দ্বিতীয় রাশি = ৭
তৃতীয় রাশি = ২০

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
৪র্থ রাশি = (৭ × ২০) / ৫
              = ২৮

∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতি = ২৮
১৬,৫২০.
দুটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল কী হতে পারে?
  1. সর্বদা মূলদ
  2. সর্বদা অমূলদ
  3. মূলদ বা অমূলদ উভয়ই হতে পারে
  4. সর্বদা পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল কী হতে পারে?

সমাধান: 
 দুটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল মূলদ বা অমূলদ উভয়ই হতে পারে।
উদাহরণস্বরূপ:
 যখন √2 এবং √8 দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, তখন তাদেরগুণফল হলো
√2 × √8 = √16 = 4 যা একটি মূলদ সংখ্যা। 

আবার, 
যখন √2 এবং √3 দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, তখন তাদের গুণফল হলো √2 × √3 = √6; যা একটি অমূলদ সংখ্যা। 

১৬,৫২১.
কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
  1. 10%
  2. 12.5%
  3. 15%
  4. 12%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
ধরি,
আসল = ৮ টাকা
মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
 = ১৫০০ টাকা

আসল = (৫৫০০ - ১৫০০) = ৪০০০ টাকা।

৪০০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ১৫০০/(৪০০০ × ৩)টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা (১৫০০ × ১০০)/(৪০০০ × ৩)টাকা 
= ১২.৫%
১৬,৫২২.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে ৩৫% লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১৩৫ টাকা
  3. গ) ১৭০ টাকা
  4. ঘ) ১১৫ টাকা
ব্যাখ্যা
দ্রব্যটির ক্রয় মূল্য = ৮০ + ২০ = ১০০ টাকা
দ্রব্যটির ক্রয় মূল্য  ১০০ টাকা হলে,
৩৫% লাভে বিক্রয় মূল্য = ১০০ + ৩৫ = ১৩৫ টাকা
১৬,৫২৩.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬ ও ২০ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ৫ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৬ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬ ও ২০ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান: 
৪, ৮, ১২, ১৬ ও ২০ এর ল.সা.গুই নির্ণেয় সময় 
৪, ৮, ১২, ১৬ ও ২০ এর ল.সা.গু. = ২৪০

∴ ২৪০ সেকেন্ড বা ৪ মিনিট পর আবার ঘণ্টাগুলো একত্রে বাজবে।
১৬,৫২৪.
৬, ৪ ও ১২ এর ৪র্থ সমানুপাতি কোনটি? 
  1. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬, ৪ ও ১২ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

সমাধান: 
১ম রাশি = ৬
২য় রাশি = ৪ 
৩য় রাশি = ১২
৪র্থ রাশি = ? 

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি 
বা, ৬ × ৪র্থ রাশি = ৪ × ১২
বা, ৪র্থ রাশি = (৪ × ১২)/৬
 বা, ৪র্থ রাশি = ৪৮/৬

∴ ৪র্থ রাশি = ৮

১৬,৫২৫.
৭/১৭ এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ১/২ হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৭ এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ১/২ হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৭ + ক)/(১৭ + ক) = ১/২
⇒ ১৪ + ২ক = ১৭ + ক
⇒ ২ক - ক = ১৭ - ১৪
∴ ক = ৩
১৬,৫২৬.
টাইপের ভুলের কারণে ৩টা প্রশ্ন বাতিল করে ফলাফল প্রণয়ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে এই ধরণের সমস্যা যেন না হয় তার জন্য সংশ্লিষ্ট টিমকে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
১) কোনোটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ১৪৩
  3. গ) ৪৭
  4. ঘ) ৮৭
ব্যাখ্যা
৯১ = ৭ × ১৩,
১৪৩ = ১১ × ১৩,
৪৭ = ৪৭ × ১,
৮৭ = ৩ × ২৯
সুতরাং, ৪৭ একটি মৌলিক সংখ্যা।
১৬,৫২৭.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
১৬,৫২৮.
৬০ কেজি সারের একটি মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। মিশ্রণে কত কেজি ইউরিয়া সার মিশালে অনুপাতটি ১ : ২ হবে?
  1. ২০ কেজি
  2. ৩০ কেজি
  3. ৪০ কেজি
  4. ৬০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কেজি সারের একটি মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। মিশ্রণে কত কেজি ইউরিয়া সার মিশালে অনুপাতটি ১ : ২ হবে?

সমাধান: 
অনুপাতের যোগফল = ২ + ১ = ৩
জৈব সারের পরিমাণ = ৬০ × (২/৩) অংশ = ৪০ কেজি
∴ ইউরিয়া সারের পরিমাণ = ৬০ × (১/৩) অংশ = ২০ কেজি
ধরি,
ক কেজি ইউরিয়া সার মিশাতে হবে। 

শর্তমতে, 
৪০/(২০ + ক) = ১/২ 
⇒ ২০ + ক = ৮০ 
⇒ ক = ৮০ - ২০ 
∴ ক = ৬০ কেজি

∴ ৬০ কেজি ইউরিয়া সার মিশাতে হবে।
১৬,৫২৯.
৪% হার মুনাফা ৬৫০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা?
  1. ক) নাই
  2. খ) ১ টাকা
  3. গ) ২ টাকা
  4. ঘ) ২.৫ টাকা
ব্যাখ্যা

মূলধন p = ৬৫০ টাকা,
সময় n = ২ বছর,
মুনাফার হার r = ৪%
∴ সরল মুনাফা = ৬৫০ × ২ × ৪/১০০
= ৫২ টাকা
চক্রবৃদ্ধি মুনাফা = ৬৫০(১ + ৪/১০০)2 - ৬৫০
= ৬৫০ × (১০৪ × ১০৪)/(১০০ × ১০০) - ৬৫০
= ৫৩.০৪ টাকা
∴ পার্থক্য = ৫৩.০৪ - ৫২
= ১.০৪ টাকা
= ১ টাকা (প্রায়)

১৬,৫৩০.
একটি পণ্য ৫০০ টাকায় বিক্রি করায় ১০০ টাকা লাভ হলো। লাভের শতকরা হার কত?
  1. ৫%
  2. ১২%
  3. ১৫%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য ৫০০ টাকায় বিক্রি করায় ১০০ টাকা লাভ হলো। লাভের শতকরা হার কত?

সমাধান:
বিক্রয়মূল্য = ৫০০ টাকা
লাভের পরিমাণ = ১০০ টাকা

∴ ক্রয়মূল্য = বিক্রয়মূল্য - লাভ
= ৫০০ - ১০০ টাকা
= ৪০০ টাকা

৪০০ টাকায় লাভ হয় ১০০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১০০/৪০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১০০)/৪০০ টাকা
= ২৫ টাকা 

∴ লাভ = ২৫%

১৬,৫৩১.
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ৪২০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২২০ টাকা
  4. ৪৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০/১০০) × ৬০০
= ৭২০ টাকা

ক্রয়মূল্য ২০% কম হলে = {৬০০ - ৬০০ × (২০/১০০)}
= (৬০০ - ১২০) = ৪৮০ টাকা

∴ মোট লাভ = (৭২০ - ৪৮০) = ২৪০ টাকা

১৬,৫৩২.
৯৬ ও ৪৮ এর ভাজক সংখ্যার পার্থক্য কয়টি?
  1. ৫ টি
  2. ৪ টি
  3. ৩ টি
  4. ২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ ও ৪৮ এর ভাজক সংখ্যার পার্থক্য কয়টি?

সমাধান:
৪৮ = ১ × ৪৮
= ২ × ২৪
= ৩ × ১৬
= ৪ × ১২
= ৬ × ৮
∴ ৪৮ এর ভাজকসমূহ: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৪৮
∴ মোট ভাজক সংখ্যা = ১০টি

আবার,
৯৬ = ১ × ৯৬
= ২ × ৪৮
= ৩ × ৩২
= ৪ × ২৪
= ৬ × ১৬
= ৮ × ১২
∴ ৯৬ এর ভাজকসমূহ: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮, ৯৬
∴ মোট ভাজক সংখ্যা ১২টি।

সুতরাং, ৯৬ ও ৪৮ এর ভাজক সংখ্যার পার্থক্য = (১২ - ১০) = ২ টি
১৬,৫৩৩.
শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা

এখানে, সুদ, I = ২১৬ টাকা
আসল, P = ১২০০ টাকা
সময়, n = ৩ বছর
এবং সুদের হার, r = ?
আমরা জানি, I = pnr
বা, ২১৬ = ১২০০ × ৩ × r
বা, r = ২১৬/(১২০০×৩)
বা, r = ৬/১০০
বা, r = (৬/১০০ × ১০০)%
বা, r = ৬%

১৬,৫৩৪.
x2 - 3x, x2 -9 এবং x2 - 4x + 3 এর গ. সা. গু. কোনটি?
  1. ক) x( x - 3 )
  2. খ) ( x - 3 )
  3. গ) ( x + 3)
  4. ঘ) ( x - 1)
ব্যাখ্যা

১ম রাশি,
x2 - 3x
= x ( x - 3 )
২য় রাশি,
x2 -9
= ( x + 3 ) ( x - 3 )
৩য় রাশি,
x2 - 4x + 3
= ( x - 3 ) ( x - 1 )
নির্ণেয় গ. সা. গু. = ( x - 3 ) 

১৬,৫৩৫.
২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৫)/১২৫ টাকা
= ১২ টাকা 

লাভ =(১৫ - ১২) টাকা = ৩টাকা
১৬,৫৩৬.
কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?

সমাধান:
গনিতে পাশ করে = ৮০%
বাংলায় পাশ করে = ৭০%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ করে = মোট শিক্ষার্থী - উভয় বিষয়ে ফেল
= ১০০% - ১০%
= ৯০%

∴ উভয় বিষয়ে পাশ করে = (গনিতে পাশ + বাংলায় পাশ) - কমপক্ষে একটিতে পাশ
= ৮০% + ৭০% - ৯০%
= ১৫০% - ৯০%
= ৬০%
১৬,৫৩৭.
১০ কেজি সোনা গলিয়ে ৪০০০টি ছোটো রিং তৈরি করা হলো। তাহলে ২৫টি রিংয়ের মোট ওজন কত?
  1. ৬২৫গ্রাম
  2. ৫৫.৫গ্রাম
  3. ৬২.৫গ্রাম
  4. ৫২৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ কেজি সোনা গলিয়ে ৪০০০টি ছোটো রিং তৈরি করা হলো। তাহলে ২৫টি রিংয়ের মোট ওজন কত?

সমাধান:
মোট সোনার ওজন = ১০ কেজি = ১০০০০ গ্রাম
মোট রিং সংখ্যা = ৪০০০টি

৪০০০টি রিং এর ওজন = ১০০০০ গ্রাম
১ টি রিং এর ওজন (১০০০০/৪০০০) = ৫/২ গ্রাম
২৫ টি রিং এর ওজন = (৫ × ২৫)/২ = ৬২.৫গ্রাম
১৬,৫৩৮.
২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
ব্যাখ্যা
মনেকরি
২০০৮ সালে বেতন পায় ১০০ টাকা 
১০% বৃদ্ধিতে,
২০০৯ সালে মোট বেতন পায় = (১০০ + ১০০ এর ১০%)
                                             = (১০০ + ১০০ এর ১০/১০০)
                                             = ১১০ টাকা 

১০% বৃদ্ধিতে,
২০১০ সালে মোট বেতন পায় = (১১০ + ১১০ এর ১০%)
                                             = ১১০ +  ১১০ এর ১০/১০০
                                             = ১২১
২০০৮ সালের চেয়ে ২০১০ সালে বেশি পান = (১২১ - ১০০) টাকা = ২১ টাকা
১৬,৫৩৯.
একটি চেয়ার 180 টাকায় বিক্রি করার 20% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. 150 টাকা
  2. 120 টাকা
  3. 160 টাকা
  4. 100 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার 180 টাকায় বিক্রি করার 20% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা

বিক্রয়মূল্য  ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা

১৬,৫৪০.
কতজন বালককে ১৪০ টি মার্বেল ও ১৬৫ টি লজেন্স সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১৪০ টি মার্বেল ও ১৬৫ টি লজেন্স সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
এখানে,
১৪০ ও ১৬৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।

১৪০ ও ১৬৫ এর গ.সা.গু = ৫

∴ ৫ জন বালককে ১৪০ টি মার্বেল ও ১৬৫ টি লজেন্স সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
১৬,৫৪১.
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১৮%
  3. গ) ২১%
  4. ঘ) ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা

৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা
১ টাকায় লাভ হয় ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫ × ১০০)/৭৫
= ২০ টাকা

∴ লাভ ২০%
১৬,৫৪২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৮০ ও ২৫২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১২  ভাগশেষ থাকবে?
  1. ২৪
  2. ১৪  

  3. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৮০ ও ২৫২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১২  ভাগশেষ থাকবে?

সমাধান: 
বৃহত্তম সংখ্যাটি হবে (১৮০ - ১২) = ১৬৮ এবং (২৫২ - ১২) = ২৪০ এর গ.সা.গু এর সমান।

∴ ১৬৮ এবং ২৪০ এর গ.সা.গু হলো = ২৪

∴  নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ২৪

১৬,৫৪৩.
একটি কাজ ক একা ১৫ দিনে এবং খ একা ১০ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৮ দিন
  4. ঘ) ১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ক একা ১৫ দিনে এবং খ একা ১০ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?

সমাধান: 
ক ১৫ দিনে করে একটি কাজ
ক ১ দিনে করে কাজের (১/১৫) অংশ

আবার
খ ১০ দিনে করে একটি কাজ
খ ১ দিনে করে কাজের (১/১০) অংশ

ক ও খ একত্রে ১ দিনে করে কাজের (১/১৫ + ১/১০) অংশ
                                                     = (২ + ৩)/৩০ অংশ
                                                       = ৫/৩০ অংশ
                                                        = ১/৬  অংশ
ক ও খ ১/৬  অংশ কাজ করে ১ দিনে 
ক ও খ ১অংশ বা (সম্পূর্ণ) কাজ করে (১ × ৬)/১ দিনে 
                                                      = ৬ দিনে
১৬,৫৪৪.
যদি একটি ঘড়ির দাম প্রথমে ৩০% হ্রাস পায় এবং তারপর ১০% বৃদ্ধি পায়, তবে মূল্যের নেট পরিবর্তন কত হবে?
  1. ২৩% হ্রাস
  2. ১৭% হ্রাস
  3. ২৩% বৃদ্ধি
  4. ১৭% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ঘড়ির দাম প্রথমে ৩০% হ্রাস পায় এবং তারপর ১০% বৃদ্ধি পায়, তবে মূল্যের নেট পরিবর্তন কত হবে?

সমাধান:
ধরি,
মূল দাম ১০০ টাকা

৩০% হ্রাসে দাম = ১০০ - ১০০ এর ৩০%
= ১০০ - {১০০ × (৩০/১০০)}
= ৭০ টাকা

১০% বৃদ্ধিতে দাম = ৭০ + ৭০ এর ১০%
= ৭০ + {৭০ × (১০/১০০)}
= ৭৭ টাকা

নেট পরিবর্তন = ১০০ - ৭৭ টাকা
= ২৩ টাকা বা ২৩% হ্রাস 
১৬,৫৪৫.
একটি বাঁশের ১/৪ অংশ পানিতে, ১/২ অংশ মাটিতে এবং অবশিষ্ট ৮ মিটার পানির উপরে আছে।  সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ৩২ মিটার
  2. ৪২ মিটার
  3. ৩৬ মিটার
  4. ২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ পানিতে, ১/২ অংশ মাটিতে এবং অবশিষ্ট ৮ মিটার পানির উপরে আছে।  সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার

পানিতে ও মাটিতে আছে= (ক/৪) + (ক/২) অংশ
= (ক + ২ক)/৪ অংশ
= ৩ক/৪ অংশ

∴ পানির উপরে আছে = ক - (৩ক/৪) = (৪ক - ৩ক)/৪ = ক/৪ অংশ

প্রশ্নমতে,
ক/৪ অংশ = ৮ মিটার
⇒ ক = ৮ × ৪
∴ ক = ৩২

অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ৩২ মিটার
১৬,৫৪৬.
x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?
  1. 10
  2. 20
  3. 25
  4. 50
ব্যাখ্যা

প্রশ্ন: x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = x টাকা
সরল মুনাফার হার, r = x%
সময়, n = 4 বছর
মুনাফা, I = x টাকা

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা, I = Pnr/100
বা, x = (x × x × 4)/100
বা, x = 4x2/100
বা, 100x = 4x2
বা, 4x2 - 100x = 0
বা, 4x(x - 25) = 0

হয় x = 0 (যা গ্রহণযোগ্য নয়),
অথবা x - 25 = 0 বা, x = 25

অতএব, x-এর মান = 25

১৬,৫৪৭.
a ও b দুইটি পূর্ণ সংখ্যা হলে, a2 + b2 এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) - ab
  2. খ) ab
  3. গ) 2ab
  4. ঘ) - 4ab
ব্যাখ্যা
a2 + b2
= a2 + b2 + 2ab - 2ab
= (a + b)2 - 2ab
অতএব, (a + b)2 - 2ab এর সাথে 2ab যোগ করলে আমরা পাই,
(a + b)2 - 2ab + 2ab
= (a + b)2 যা পূর্ণবর্গ
১৬,৫৪৮.
বার্ষিক শতকরা ৬.৫০ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদ - আসল কত হবে?
  1. ১১৪৩ টাকা 
  2. ১১৩৪ টাকা 
  3. ১১৪৪ টাকা 
  4. ১১৩৩ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬.৫০ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদ - আসল কত হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৬.৫০ টাকা 
১  টাকার ১ বছরের সুদ = ৬.৫০/১০০ টাকা 
৯০০ টাকার ৪ বছরের সুদ = (৬.৫০ × ৯০০  × ৪)/১০০ টাকা 
= ২৩৪ টাকা 

সুদ - আসল = (৯০০ + ২৩৪) টাকা 
= ১১৩৪ টাকা 
১৬,৫৪৯.
একটি ব্যবসায়িক লাভে ক, খ ও গ এর লাভের অনুপাত ৩ : ৪ : ৫। মোট লাভ ৩৬০০০ টাকা। ক তার লাভের ৫০% দাতব্য প্রতিষ্ঠানে দান করে। দান করার পর ক এর বাকি টাকা এবং গ এর লাভের অনুপাত কত?
  1. ৪ : ১০
  2. ৩ : ১০
  3. ৩ : ৯
  4. ৩ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায়িক লাভে ক, খ ও গ এর লাভের অনুপাত ৩ : ৪ : ৫। মোট লাভ ৩৬০০০ টাকা। ক তার লাভের ৫০% দাতব্য প্রতিষ্ঠানে দান করে। দান করার পর ক এর বাকি টাকা এবং গ এর লাভের অনুপাত কত?

সমাধান: 
ক এর লাভ = ৩৬০০০ এর (৩/১২) টাকা
= ৯০০০ টাকা।

গ এর লাভ = ৩৬০০০ এর (৫/১২) টাকা
= ১৫০০০ টাকা

৫০% চেরেটিতে দান করার পর বাকি থাকে = ৯০০০ এর ৫০%
= ৪৫০০ টাকা 

ক : গ = ৪৫০০ : ১৫০০০
= ৩ : ১০
১৬,৫৫০.
১২ : ১৩ এর দ্বিগুণানুপাত কোনটি?
  1. ২৪ : ২৬
  2. ৬ : ৬.৫
  3. ১৩ : ১২
  4. ১৪৪ : ১৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ : ১৩ এর দ্বিগুণানুপাত কোনটি?

সমাধান:
কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে দ্বিগুণানুপাত বলে।

১২ : ১৩
= (১২) : (১৩)
= ১৪৪ : ১৬৯
১৬,৫৫১.
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 
  1. ১০.০% লাভ
  2. ১২.৫% ক্ষতি
  3. ২০.০% লাভ
  4. ২৫.০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 

সমাধান: 
প্রতি হালি বা ৪ টি ইলিশের দাম = ১৬০০ টাকা 
∴ ১ টি ইলিশের দাম = ১৬০০/৪ টাকা 
= ৪০০ টাকা 

আবার, 
১টি ইলিশের বিক্রয়মূল্য = ৩৫০ টাকা 
এখানে, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। 

∴ ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য 
= ৪০০ টাকা – ৩৫০ টাকা 
= ৫০ টাকা 


৪০০ টাকায় ক্ষতি হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৫০/৪০০ টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫০ × ১০০)/৪০০ টাকা 
= ১২.৫ টাকা 

∴ নির্ণেয় ক্ষতি হয় = ১২.৫% ।
১৬,৫৫২.
যদি বিক্রয়মূল্য দ্বিগুণ হয়, তবে লাভ তিনগুণ হয়। শতকরা লাভের হার নির্ণয় করুন।
  1. ক) ৬৬.৬৭%
  2. খ) ১০০%
  3. গ) ২০০%
  4. ঘ) ৩০০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি বিক্রয়মূল্য দ্বিগুণ হয়, তবে লাভ তিনগুণ হয়। শতকরা লাভের হার নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
১ম বিক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে, ২য় বিক্রয়মূল্য = ২০০ টাকা

আবার ধরি, লাভ = ক টাকা

প্রশ্নমতে,
১০০ - ক = ২০০ - ৩ক
⇒ ২ক = ১০০
⇒  ক = ৫০

সুতরাং লাভ = ৫০ টাকা
তাহলে, ক্রয়মূল্য = ১০০ - ৫০ = ৫০ টাকা

শতকরা লাভ = (৫০/৫০) × ১০০ = ১০০%
১৬,৫৫৩.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
১৬,৫৫৪.
একজন ব্যবসায়ী তার মোট মুনাফার ১/৩ অংশ ব্যাংকে জমা রাখেন, ১/৪ অংশ ব্যবসায়ে পুনঃবিনিয়োগ করেন, ১/৬ অংশ দান করেন এবং বাকি অংশ নিজের কাছে রাখেন। তিনি তার মুনাফার কত অংশ নিজের কাছে রাখেন?
  1. ১/৬ অংশ
  2. ৩/৭ অংশ
  3. ২/৫ অংশ
  4. ১/৪ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার মোট মুনাফার ১/৩ অংশ ব্যাংকে জমা রাখেন, ১/৪ অংশ ব্যবসায়ে পুনঃবিনিয়োগ করেন, ১/৬ অংশ দান করেন এবং বাকি অংশ নিজের কাছে রাখেন। তিনি তার মুনাফার কত অংশ নিজের কাছে রাখেন?

সমাধান:
ব্যাংক, পুনঃবিনিয়োগ এবং দানে ব্যয় = (১/৩) + (১/৪) + (১/৬) অংশ
= (৪ + ৩ + ২)/১২ অংশ
= ৯/১২ অংশ

∴ নিজের কাছে রাখেন = ১ - (৯/১২) অংশ
= (১২ - ৯)/১২ অংশ
= ৩/১২ অংশ
= ১/৪ অংশ

তাহলে ব্যবসায়ী তার মোট মুনাফার ১/৪ অংশ নিজের কাছে রাখেন।
১৬,৫৫৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকবে।
∴ নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) বা, ২৪, (৪০ - ৪) বা, ৩৬ এবং (৬৫ - ৫) বা, ৬০ এর গ.সা.গু।

এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ২ × ২ × ৩ = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২
১৬,৫৫৬.
একটি সম্পত্তির ৩/৪ অংশের মূল্য ৩৬০০০ টাকা হলে তার ২/৩ অংশের মূল্য কত?
  1. ২৪,০০০ টাকা
  2. ৩০,০০০ টাকা
  3. ২৮,০০০ টাকা
  4. ৩২,০০০ টাকা
ব্যাখ্যা

মনে করি,
সম্পত্তির মূল্য ক টাকা।
সুতরাং ক এর ৩/৪ = ৩৬০০০
বা, ক = ৪/৩ × ৩৬০০০
বা, ক = ৪৮০০০
সুতরাং সম্পত্তির ২/৩ = ২/৩ × ৪৮০০০
= ৩২,০০০ টাকা।

১৬,৫৫৭.
৩, ৬, ১২, ১৫ এর গ.সা.গু কোনটি?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ১২, ১৫ এর গ.সা.গু কোনটি?

সমাধান:
৩, ৬, ১২, ১৫ এর গ.সা.গু = ৩
১৬,৫৫৮.
গতকাল শেয়ারের দাম ৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
  1. ২.৫০ টাকা বেড়েছে
  2. ৬.২৫ টাকা কমেছে
  3. কোনো পরিবর্তন হয়নি
  4. ২.৫০ টাকা কমেছে
ব্যাখ্যা

প্রশ্ন: গতকাল শেয়ারের দাম ৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

সমাধান: 
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা
৩০% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয় = ১০০ + ৩০ = ১৩০ টাকা

আবার,
২৫% হ্রাস পেয়ে শেয়ারের মূল্য হয় = ১৩০ - (১৩০ এর ২৫%) = ১৩০ - ৩২.৫০ = ৯৭.৫০  টাকা

সুতরাং, শেয়ারের মূল্য কমেছে = ১০০ - ৯৭.৫০ = ২.৫০ টাকা 

১৬,৫৫৯.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ০ একটি ধনাত্মক অমুলদ সংখ্যা
  2. খ) ১ ধনাত্মক পূর্ণ সংখ্যা
  3. গ) ১ মিশ্র সংখ্যা
  4. ঘ) ০ ঋণাত্মক সংখ্যা
ব্যাখ্যা
শূন্য হচ্ছে অধনাত্মক, অঋনাত্মক পূর্ণ সংখ্যা। ১ মিশ্র সংখ্যা নয়, বরং ধনাত্মক পূর্ণ সংখ্যা।
১৬,৫৬০.
একটি গ্রামে পুরুষের ও মহিলার অনুপাত ৫ : ৪। যদি ৩৬০০ জন পুরুষ গ্রাম ছেড়ে চলে যায় তাহলে অনুপাতটি উল্টে যাবে। গ্রামে কতজন পুরুষ ছিল?
  1. ১০,০০০ জন
  2. ১২,০০০ জন
  3. ১৪,০০০ জন
  4. ১৪,৫০০ জন
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামে পুরুষের ও মহিলার অনুপাত ৫ : ৪। যদি ৩৬০০ জন পুরুষ গ্রাম ছেড়ে চলে যায় তাহলে অনুপাতটি উল্টে যাবে। গ্রামে কতজন পুরুষ ছিল?

সমাধান:
ধরি,
গ্রামে পুরুষের ও মহিলা সংখ্যা যথাক্রমে ৫ক এবং ৪ক।

প্রশ্নমতে,
(৫ক - ৩৬০০)/৪ক = ৪/৫
⇒ ৫(৫ক - ৩৬০০) = ১৬ক
⇒ ২৫ক - ১৮০০০ = ১৬ক
⇒ ২৫ক - ১৬ক = ১৮০০০
⇒ ৯ক = ১৮০০০
∴ ক = ২০০০

∴ গ্রামে পুরুষ ছিল = (৫ × ২০০০) = ১০০০০ জন
১৬,৫৬১.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৮% হ্রাস
  2. ৮% বৃদ্ধি
  3. ১০৮% বৃদ্ধি
  4. ১০৮% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
 
সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক 
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক 
= ১০০০০ বর্গ একক 
 
আবার, 
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক 
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক 
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক 
= ১০৮০০ বর্গ একক 
 
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক 
= ৮০০ বর্গ একক 
 
∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}% 
= ৮% ।
১৬,৫৬২.
৯৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৬ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
৯৬ সংখ্যাটির ভাজকগুলো হলো ১,২,৩,৪,৬,৮, ১২,১৬,২৪,৩২,৪৮,৭২ = ১২ টি।
১৬,৫৬৩.
কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √11
  2. খ) √7/3
  3. গ) √8/7
  4. ঘ) √27/√48
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
p/q আকারের কোনাে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।

যে কোনাে মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
এখানে,
√27/√48 = √(3 × 9)/√(3 × 16)
= 3√3/4√3
= 3/4, যা একটি মূলদ সংখ্যা।

∴ √27/√48 একটি মূলদ সংখ্যা।
১৬,৫৬৪.
কোনো একটি জিনিস নির্মাতা ২৫% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ৩৮০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২৫% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ২০০ + ২০০ এর ২৫%
= ২০০ + ২০০ এর ২৫/১০০
= ২০০ + ৫০ টাকা
= ২৫০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (২৫০ + ২৫০ এর ২০%)
= ২৫০ + ২৫০ এর ২০/১০০
= ২৫০ + ৫০
= ৩০০ টাকা
১৬,৫৬৫.
An umbrella marked at Tk 80 is sold for Tk 68. The following rate of discount is:
  1. ক) 15%
  2. খ) 17%
  3. গ) 18.5%
  4. ঘ) 20%
  5. ঙ) 24%
ব্যাখ্যা

Rate of discount
= ((12/80)×100)%
= 15%

১৬,৫৬৬.
xyz = ২৪০ হলে কোনটি y-এর মান হতে পারে না?
  1. ক) ০
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
ব্যাখ্যা
y এর মান শূন্য হলে xyz এর মান 0 হয়ে যাবে; যা প্রশ্নোক্ত সমীকরণের সাথে সাংঘর্ষিক। তাই y এর মান 0 হতে পারে না।
১৬,৫৬৭.
রবি একটি কাজ ১২ মিনিটে করতে পারে এবং মাসুদ ঐ কাজটি করতে দ্বিগুণ সময় নেয়। দুইজন একত্রে ঐ কাজটি কত সময়ে করতে পারবে?
  1. ৮ মিনিট 
  2. ১২ মিনিট 
  3. ১৮ মিনিট 
  4. ২০ মিনিট 
ব্যাখ্যা

প্রশ্ন: রবি একটি কাজ ১২ মিনিটে করতে পারে এবং মাসুদ ঐ কাজটি করতে দ্বিগুণ সময় নেয়। দুইজন একত্রে ঐ কাজটি কত সময়ে করতে পারবে?

সমাধান:
রবি,
১২ মিনিটে করে কাজটির =  ১ অংশ
∴ ১ মিনিটে করে কাজটির = ১/১২ অংশ

মাসুদ,
(১২ × ২) বা ২৪ মিনিটে করে কাজটির = ১ অংশ
∴ ১ মিনিটে করে কাজটির = ১/২৪ অংশ 

∴ দুইজন একত্রে ১ মিনিটে করে কাজটির = (১/১২) + (১/২৪)
= (২ + ১)/২৪
= ৩/২৪
= ১/৮ অংশ 

দুইজন একত্রে,
১/৮ অংশ কাজ করতে সময় লাগে = ১ মিনিট 
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে = (১ × ৮) মিনিট  = ৮ মিনিট 

১৬,৫৬৮.
কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৭৩৫ টাকা এবং ১২ বছরে সুদে আসলে ৭৮৪ টাকা হলে আসল কত?
  1. ৭০০ টাকা
  2. ৭১০ টাকা
  3. ৬৭৫ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৭৩৫ টাকা এবং ১২ বছরে সুদে আসলে ৭৮৪ টাকা হলে আসল কত?

সমাধান:
১২ বছরের সুদ + আসল = ৭৮৪ টাকা
৫ বছরে সুদ + আসল = ৭৩৫ টাকা

৭ বছরের সুদ = ৭৮৪-৭৩৫ টাকা
= ৪৯ টাকা
∴ ১ বছরের সুদ = ৪৯/৭ টাকা
= ৭ টাকা
∴ ৫ বছরের সুদ = (৭ × ৫) টাকা
= ৩৫ টাকা

∴ আসল, P = ৭৩৫ - ৩৫ = ৭০০ টাকা
১৬,৫৬৯.
১৮০ জন শিক্ষার্থীকে এমনভাবে সারিতে বসানো হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক শিক্ষার্থী থাকে, তাহলে নিচের কোনটি সারির সংখ্যা হতে পারে না?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ জন শিক্ষার্থীকে এমনভাবে সারিতে বসানো হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক শিক্ষার্থী থাকে, তাহলে নিচের কোনটি সারির সংখ্যা হতে পারে না?

সমাধান:
এখানে,
১৮০/৪ = ৪৫

১৮০/২০ = ৯

১৮০/৩০ = ৬

১৮০/৪০ = ৪.৫

১৮০/৯০ = ২
১৬,৫৭০.
৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?
  1. ৬৭ দিন
  2. ৭৪ দিন
  3. ৮১ দিন
  4. ৯২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/৯ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (৯ × ৩) দিনে
= ২৭ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে
১৬,৫৭১.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ab = bc
  2. a2 = bc
  3. b2 = ca
  4. c2 = ab
ব্যাখ্যা
প্রশ্ন : a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান :
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
a/b = b/c
b2 = ac
১৬,৫৭২.
ক্রয়মূল্যের উপর ৫০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৬০ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ থাকবে?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১২ টাকা
  4. ১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৫০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৬০ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ থাকবে?

সমাধান:
৫০% লাভে,
বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৫০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫০ টাকা
= ৪০ টাকা

৮০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৮০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৮০/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৮০ × ৪০)/১০০ টাকা
= ৭২ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৭২ - ৬০) টাকা
= ১২ টাকা
১৬,৫৭৩.
৩০ এর ৩০% কত?
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এর ৩০% কত?

সমাধান:
৩০ এর ৩০%
৩০ এর ৩০/১০০
= ৯

অপশন বিবেচনায় সঠিক উত্তর হবেঃ কোনটিই নয়
১৬,৫৭৪.
তিনটি নল যথাক্রমে ১০, ১২ ও ১৫ মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। তিনটি নল একসাথে খুলে দিলে কত সময় লাগবে?
  1. ৪ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৮ মিনিট
  4. ১৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন:  তিনটি নল যথাক্রমে ১০, ১২ ও ১৫ মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। তিনটি নল একসাথে খুলে দিলে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম নল  ১০ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার সম্পূর্ণ বা ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ করে = ১/১০ অংশ

দ্বিতীয় নল ১২ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার চৌবাচ্চার সম্পূর্ণ বা ১ অংশ
∴ ১  মিনিটে পূর্ণ করে= ১/১২ অংশ 

তৃতীয় নল ১৫ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার সম্পূর্ণ বা ১ অংশ
∴  ১ মিনিটে পূর্ণ করে = ১/১৫ অংশ

এখন , 
তিনটি নল একসাথে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হবে = ( ১/১০ ) + ( ১/১২) + ( ১/১৫ )
= ( ৬ + ৫ + ৪) / ৬০
= ১৫/৬০
= ১/৪  অংশ

সুতরাং ১/৪ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
∴ সম্পূর্ণ বা ১ অংশ পূর্ণ হয় = ( ১ × ৪ ) মিনিটে= ৪ মিনিটে
১৬,৫৭৫.
একটি পাত্রের 80 লিটার মিশ্রনে 5 : 3 অনুপাতে মধু এবং পানি রয়েছে। যদি মিশ্রণের 16 লিটার মধু দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে মিশ্রণে মধু এবং পানির অনুপাত কত হবে?
  1. ক) 2 : 5
  2. খ) 3 : 5
  3. গ) 7 : 3
  4. ঘ) 2 : 3
ব্যাখ্যা
৮০ লিটার মিশ্রণে মধু ও পানির অনুপাত = ৫ঃ৩
মিশ্রণে,
মধুর পরিমাণ = (৫ × ৮০)/৮ = ৫০ লিটার।
পানির পরিমাণ = (৩ × ৮০)/৮ = ৩০ লিটার।

প্রশ্নে বলা হয়েছে, মধু দ্বারা ১৬ লিটার মিশ্রণ প্রতিস্থাপিত হয়েছে।

১৬ লিটার মিশ্রণেও মধু ও পানির অনুপাত একই থাকবে। 
অতএব ১৬ লিটার মিশ্রণে,
মধুর পরিমাণ = (৫ × ১৬)/৮ = ১০ লিটার।
পানির পরিমাণ  = ১৬ - ১০ = ৬ লিটার।

সুতরাং, মোট মধুর পরিমাণ = ৫০ - ১০ + ১৬ = ৫৬ লিটার।
মোট পানির পরিমাণ = ৩০ - ৬ = ২৪ লিটার

মধু ও পানির অনুপাত = ৫৬ঃ২৪ = ৭ঃ৩
১৬,৫৭৬.
৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত?

সমাধান:
 ৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী = √(৯ × ১৬)
= ৩ × ৪
= ১২
১৬,৫৭৭.
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-
  1. ৫ দিনে
  2. ৪ দিনে
  3. ৬ দিনে
  4. ৩ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-

সমাধান: 
৭২০ টাকা ১২ জনে আয় করে ৩ দিনে 
৭২০ টাকা ১ জনে আয় করে ৩ × ১২ দিনে 
৭২০ টাকা ৯ জনে আয় করে (৩ × ১২)/৯ দিনে
= ৪ দিনে  
১৬,৫৭৮.
(০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?
  1. ০.৩
  2. ০.০৩
  3. ০.০০৩
  4. ০.০০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?

সমাধান:
(০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬)
= ০.০০০০১৮/০.০০০৬
= (১৮ × ১০০০০)/(৬ × ১০০০০০০)
= ০.০৩
১৬,৫৭৯.
ক, খ, গ এক জাতীয় রাশি এবং ক : খ = ২ : ৫ ও খ : গ = ৩ : ৭ হলে ক : খ : গ = কত? 
  1. ৩ : ৫ : ৭
  2. ৬ : ১৫ : ৩৫
  3. ৮ : ১৯ : ৩৪
  4. ৪ : ৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এক জাতীয় রাশি এবং ক : খ = ২ : ৫, খ : গ = ৩ : ৭ হলে ক : খ : গ = কত? 

সমাধান: 
ক : খ = ২ : ৫ 
⇒ ক/খ = ২/৫ 
⇒ ক/খ = (২ × ৩)/(৫ × ৩) 
⇒ ক/খ = ৬/১৫ 
∴ ক : খ = ৬ : ১৫

আবার, 
খ : গ = ৩ : ৭
⇒ খ/গ = ৩/৭
⇒ খ/গ = (৩ × ৫)/(৭ × ৫)
⇒ খ/গ = ১৫/৩৫ 
∴ খ : গ = ১৫ : ৩৫ 

∴ ক : খ : গ = ৬ : ১৫ : ৩৫ ।
১৬,৫৮০.
একটি খাসি x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 2x% লাভে বিক্রয় করলে তার থেকে 48x টাকা বেশি পাওয়া যায়। খাসিটির ক্রয়মূল্য কত?
  1. ক) 1000 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1600 টাকা
  4. ঘ) 1800 টাকা
ব্যাখ্যা

১৬,৫৮১.
৪ঃ২৫ কোন অনুপাতের দ্বিগুনানুপাত?
  1. ক) ১৬ঃ৬২৫
  2. খ) ৮ঃ১২
  3. গ) ২ঃ৫
  4. ঘ) ৮ঃ৫০
ব্যাখ্যা
২ঃ৫ এর দ্বিগুনানুপাত = ২ : ৫ = ৪ঃ২৫
১৬,৫৮২.
ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে চলে ৫০ মিটার লম্বা একটি ট্রেন একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির ১৮ সেকেন্ড সময় লাগে তবে ব্রিজের দৈর্ঘ্য কত? 
  1. ক) ৩৬০ মিটার 
  2. খ) ৩১০ মিটার 
  3. গ) ২৮০ মিটার 
  4. ঘ) ২৫০ মিটার 
ব্যাখ্যা
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৩৬০০ মিটার 
                                                   = ২০ মিটার

ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = (১৮ × ২০) = ৩৬০ মিটার 

ব্রিজের দৈর্ঘ্য = (৩৬০ - ৫০) মিটার 
                    = ৩১০ মিটার
১৬,৫৮৩.
৬০০ জন লোকের জন্য ১৬ দিনের খাবার মজুত আছে। যদি আরও ২০০ জন লোক যোগ হয়, তাহলে ঐ খাবার কতদিন চলবে?
  1. ১৪ দিন
  2. ৮ দিন
  3. ১৬ দিন
  4. ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ জন লোকের জন্য ১৬ দিনের খাবার মজুত আছে। যদি আরও ২০০ জন লোক যোগ হয়, তাহলে ঐ খাবার কতদিন চলবে?

সমাধান:
মোট লোক সংখ্যা = ৬০০ + ২০০ = ৮০০ জন

∴ ৬০০ জন লোকের জন্য খাবার আছে = ১৬ দিনের
∴ ১ জন লোকের জন্য খাবার আছে = (১৬ × ৬০০) দিনের
∴ ৮০০ জন লোকের জন্য খাবার আছে = (১৬ × ৬০০)/৮০০ = ১২ দিনের

∴ ঐ খাবার ১২ দিন চলবে।
১৬,৫৮৪.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩২%
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হবে?

সমাধান:
দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
দ্রব্যের বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ৬০%
= ১০০ + ১০০ এর ৬০/১০০
= ১০০ + ৬০ 
= ১৬০ 

১৬০ টাকায় ছাড় দিতে হবে ৪০ টাকা
১ টাকায় ছাড় দিতে হবে ৪০/১৬০ টাকা
১০০ টাকায় ছাড় দিতে হবে (৪০ × ১০০)/১৬০ টাকা
= ২৫%
১৬,৫৮৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৯
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৯ =০.৫৫
৭/১২ =০.৫৮
১১/১৮ = ০.৬১
১৬,৫৮৬.
টাকায় ৫টি দরে ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?
  1. ২৫%
  2. ২০%
  3. ২৪%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?

সমাধান:
৫টির ক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪ - ১/৫) টাকা
= (৫ - ৪)/২০ টাকা
= ১/২০ টাকা 

১/৫ টাকায় লাভ হয় = ১/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫ × ১০০)/২০ টাকা 
= ২৫ টাকা

∴ ২৫% লাভ হয়। 
১৬,৫৮৭.
n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
  1. 7(n + 2)
  2. 3n + 4
  3. n2
  4. 5n + 7
ব্যাখ্যা
প্রশ্ন: n একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?

সমাধান:
ধরি,
n = 2

তাহলে,
7(n + 2) = 7(2 + 2) = 28 ;যা একটি জোড় সংখ্যা
3n + 4 = 3 × 2 + 4 = 10 ;যা একটি জোড় সংখ্যা
n2 = 22 = 4 ;যা একটি জোড় সংখ্যা
5n + 7 = 5 × 2 + 7 = 17 ;যা একটি বিজোড় সংখ্যা
১৬,৫৮৮.
কলার দাম ১৪(২/৭)% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে, ৩৩ (১/৩)% লাভ হতো?
  1. ক) ৯৬ টাকা
  2. খ) ৭৬ টাকা
  3. গ) ১৩৩ টাকা
  4. ঘ) ৮৬ টাকা
ব্যাখ্যা

৩৩(১/৩)% বা (১০০/৩)% লাভে,
প্রতি ডজন কলার ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০০+(১০০/৩) = ৪০০/৩ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৪০০/৩ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ৪০০/(১০০×৩) টাকা
ক্রয়মূল্য ৭২ টাকা হলে বিক্রয়মূল্য (৪০০×৭২)/(১০০×৩) টাকা
= ৯৬ টাকা
∴ প্রতি ডজন কলা ৯৬ টাকা বিক্রি করলে ৩৩(১/৩)% লাভ হতো।

১৬,৫৮৯.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর ৪, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখাটির যোগফল ১১০। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২৬
  3. ৭৩
  4. ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর ৪, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখাটির যোগফল ১১০। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = x + 4
তাহলে,
সংখ্যাটি = 10(x + 4) + x
= 10x + 40 + x
= 11x + 40
এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি = 10x + x + 4 = 11x + 4 

প্রশ্নমতে,
11x + 40 + 11x + 4 = 110
⇒ 22x = 110 - 44
⇒ 22x = 66
∴ x = 3

∴ সংখ্যাটি = 11 × 3 + 40 = 73
∴ স্থান বিনিময়কৃত সংখ্যাটি = 11 × 3 + 4 = 37
[সংখ্যাটি 37 বা 73 যেকোনোটি হতে পারে]
১৬,৫৯০.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) √০.৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা

সকল সংখ্যাকে দশমিকে রুপান্তর করে -
০.৩
১/৩ = ০.৩৩
√০.৩ = ০.৫৪৭৭
২/৫ = ০.৪
অর্থাৎ √০.৩ সংখ্যাটি বড়।

১৬,৫৯১.
একজন দোকানদার প্রতি কেজি আলু ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ৪ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি কেজি আলু ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ৪ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ কেজি আলুর ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ৪ কেজি আলুর ক্রয়মূল্য = ৪ × ২০ = ৮০ টাকা

৪ কেজি আলুর বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১০০ - ৮০ = ২০ টাকা

৮০ টাকায় লাভ হয় ২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২০× ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা

সুতরাং, লাভ ২৫%।

১৬,৫৯২.
একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ৭ টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ১০ রান দিয়ে ৩ টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? 
  1. ১৩.৬
  2. ১২.৬
  3. ১৪.৬ 
  4. ১৫.৬
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ৭ টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ১০ রান দিয়ে ৩ টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? 

সমাধান: 
৭ টি উইকেট পেতে গড়ে রান দেয় = ১৮
∴ ৭ টি উইকেট পেতে মোট রান দেয় = (১৮ × ৭)
= ১২৬ 

আবার, পরবর্তীতে 
৩ টি উইকেট পেতে গড়ে রান দেয় = ১০
∴ ৩ টি উইকেট পেতে মোট রান দেয় = (১০ × ৩)
= ৩০ 

∴ সর্বমোট রান দেয় = (১২৬ + ৩০) 
= ১৫৬ 
এবং সর্বমোট প্রাপ্ত উইকেট = (৭ + ৩) 
= ১০ 

∴ উইকেট প্রতি গড়ে রান দেয় = ১৫৬/১০ 
= ১৫.৬। 

১৬,৫৯৩.
একটি ঝুড়িতে আপেল ও কমলার সংখ্যার অনুপাত ৫ : ৪ । ৩ টি আপেল সরিয়ে নিলে এই অনুপাত হয় ১ : ১ । ঝুড়িতে কমলার সংখ্যা কত? 
  1. ১৬ টি
  2. ৫ টি
  3. ১২ টি
  4. ৮ টি
  5. ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে আপেল ও কমলার সংখ্যার অনুপাত ৫ : ৪ । ৩ টি আপেল সরিয়ে নিলে এই অনুপাত হয় ১ : ১ । ঝুড়িতে কমলার সংখ্যা কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আপেল ও কমলার সংখ্যার অনুপাত ৫ : ৪

ধরি, 
আপেল ও কমলার সংখ্যা যথাক্রমে ৫ক ও ৪ক  
এখন,
৩ টি আপেল সরিয়ে নিলে আপেলের সংখ্যা হবে= (৫ক - ৩)
∴ আপেল ও কমলার নতুন অনুপাত হয় = (৫ক - ৩) : ৪ক 

প্রশ্নমতে,
(৫ক - ৩)/৪ক = ১ : ১ 
⇒ ৫ক - ৩ = ৪ক
⇒ ৫ক - ৪ক = ৩
⇒ ক = ৩

সুতরাং, ঝুড়ি তে কমলার সংখ্যা = ৪ক = (৪ × ৩) = ১২ টি
১৬,৫৯৪.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 
  1. ৫০০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা

এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা
= ৭০০ টাকা

∴ তার মূলধন = ৭০০ টাকা।
১৬,৫৯৫.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫০ বছর
  2. ৫১ বছর
  3. ৫২ বছর
  4. ৫৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৫ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৫ × ৩) বছর
= ১০৫ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৭ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৭ × ২) বছর 
= ৫৪ বছর 

∴ পিতার বয়স = (১০৫ - ৫৪) বছর 
= ৫১ বছর।

১৬,৫৯৬.
একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?
  1. ৪৪০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৬৬০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য  ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৬০)/৭০ টাকা
= ৮০০ টাকা

১৬,৫৯৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১২, ১৬, ২৪ ও ৩২ দিয়ে নি:শেষে বিভাজ্য হবে? 
  1. ক) ১০৩
  2. খ) ৯৬ 
  3. গ) ৮৯
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু থেকে ৭ কম 

১২, ১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু = ৯৬ 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৯৬ - ৭ = ৮৯
১৬,৫৯৮.
৫% চক্রবৃদ্ধি সুদে ১০০০ টাকার ২ বছরে সুদে-আসলে কত টাকা ? 
  1. ক) ১১১২.৫ টাকা
  2. খ) ১১২২.৫ টাকা
  3. গ) ১১২০.৫ টাকা
  4. ঘ) ১১০২.৫ টাকা
ব্যাখ্যা
 প্রশ্ন: ৫% চক্রবৃদ্ধি সুদে ১০০০ টাকার ২ বছরে সুদে-আসলে কত টাকা ? 

সমাধান: 
এখানে,
আসল P =১০০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ৫% = ৫/১০০

∴ চক্রবৃদ্ধি সুদাসল  = P(১ + r)n
                              = ১০০০× (১ + ৫/১০০)
                              = ১০০০ × {(১০০ + ৫)/১০০}
                              = ১০০০ × (১০৫ × ১০৫)/(১০০×১০০)
                              = ১১০২.৫ টাকা
১৬,৫৯৯.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে হলে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৬০ সেকেন্ড
  2. ১ সেকেন্ড
  3. ৬ সেকেন্ড
  4. .০৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে হলে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট = ৩৬০০ সেকেন্ড
৬০ কিমি = (৬০ × ১০০০) মিটার
= ৬০০০০ মিটার

 ট্রেনটির ৬০০০০ মিটার যেতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড
ট্রেনটির ১ মিটার যেতে সময় লাগে ৩৬০০/৬০০০০ সেকেন্ড
ট্রেনটির ১০০ মিটার যেতে সময় লাগে (৩৬০০ × ১০০)/৬০০০০ সেকেন্ড
= ৬ সেকেন্ড
১৬,৬০০.
এক লিটার খাঁটি দুধে ২০০ মিলি লিটার পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে-
  1. ১/৫ অংশ
  2. ১/৮ অংশ
  3. ১/১০ অংশ
  4. ১/৬ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: এক লিটার খাঁটি দুধে ২০০ মিলি লিটার পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে-

সমাধান: 
আমরা জানি, 
১ লিটার খাঁটি দুধ = ১০০০ মিলি লিটার
পানি মেশানো হলো = ২০০ মিলি লিটারগ্রাম
∴ মোট মিশ্রণ = ১০০০ + ২০০ = ১২০০ মিলি লিটার

∴ মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে = ২০০/১২০০ = ১/৬ অংশ