ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/৪ অংশের সাথে ৭ যোগ করলে, ঐ সংখ্যাটির ৩/৪ অংশ হবে। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
(x/৪) + ৭ = ৩x/৪
⇒ (x + ২৮)/৪ = ৩x/৪
⇒ (x + ২৮) = (৩x/৪) × ৪
⇒ x + ২৮ = ৩x
⇒ ২x = ২৮
∴ x = ১৪
∴ সংখ্যাটি ১৪
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৬২ / ১৬৯ · ১৬,১০১–১৬,২০০ / ১৬,৯৯১
প্রশ্ন: কোনো সংখ্যার ১/৪ অংশের সাথে ৭ যোগ করলে, ঐ সংখ্যাটির ৩/৪ অংশ হবে। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
(x/৪) + ৭ = ৩x/৪
⇒ (x + ২৮)/৪ = ৩x/৪
⇒ (x + ২৮) = (৩x/৪) × ৪
⇒ x + ২৮ = ৩x
⇒ ২x = ২৮
∴ x = ১৪
∴ সংখ্যাটি ১৪
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুটি নল আছে। ১ম নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ৩০ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
সমাধান:
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ
২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ
∴ দুটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/১৫) + (১/৩০) অংশ
= (২ + ১)/৩০ অংশ
= ৩/৩০ অংশ
= ১/১০ অংশ
১/১০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১০ মিনিটে
∴ চৌবাচ্চাটি পূর্ণ হবে = ১০ মিনিটে।
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ৮ ও অনুপাত ৩ : ১ হলে তাদের গুণফল কত?
সমাধান:
সংখ্যাগুলোর অনুপাত ৩ : ১
ধরি,
সংখ্যাগুলো হল ৩ক ও ক
প্রশ্নমতে
৩ক +ক = ৮
৪ক = ৮
ক = ২
সংখ্যাগুলো ৬ ও ২
সংখ্যাগুলোর গুণফল = ৬ × ২ = ১২
প্রশ্ন: একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১১)/১১০ টাকা
= ১০ টাকা
প্রশ্ন: একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৮ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
সমাধান:
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৪ অংশ
২য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ১/৮ অংশ
নল দুটি একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৪ - ১/৮) অংশ
= ১/৮ অংশ
∴ ১/৮ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে = ৮ ঘণ্টায়
সুতরাং, দুটি নল একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি ৮ ঘণ্টায় পূর্ণ হবে।
প্রশ্ন: 6 জন তাঁতী 6 দিনে 6 টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 12 জন তাঁতী 12 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
সমাধান:
6 জন তাঁতি 6 দিনে মাদুর তৈরি করে = 6 টি
∴ 1 জন তাঁতি 1 দিনে মাদুর তৈরি করে = 6/(6 × 6) টি
∴ 12 জন তাঁতি 12 দিনে মাদুর তৈরি করে = (6 × 12 × 12)/(6 × 6) টি
= 24 টি
∴ 24 টি মাদুর তৈরি করতে পারবে।
প্রশ্ন: কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
সমাধান:
৭/১২ = ০.৫৮৩
৫/৯ = ০.৫৫৬
৪/৭ = ০.৫৭১
৩/৫ = ০.৬০০
সবচেয়ে ছোট মান = ০.৫৫৬ বা ৫/৯
সুতরাং, সঠিক উত্তর খ) ৫/৯
প্রশ্ন: সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ১২০টি চকলেট এবং ১৪৪টি বিস্কুট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
সমাধান:
শিক্ষার্থীর সংখ্যা হবে ১২০ এবং ১৪৪ এর গ.সা.গু।
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
এখানে সাধারণ উৎপাদকগুলো হলো ২, ২, ২ এবং ৩
∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ২ × ২ × ৩ = ২৪
অতএব, সর্বাধিক ২৪ জন শিক্ষার্থীর মধ্যে চকলেট ও বিস্কুটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
প্রশ্ন: একটি জিনিস ১২০০ টাকায় ক্রয় ১৫% লাভে বিক্রয় করা হয়। ক্রয়মূল্য যদি ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?
সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = ১২০০ টাকা
লাভ = ১৫%
∴ বিক্রয়মূল্য = ১২০০ × (১১৫/১০০)
= ১২ × ১১৫
= ১৩৮০ টাকা
আবার,
নতুন ক্রয়মূল্য = ১২০০ এর ৮৫% ; [১৫% কম]
= ১২০০ × (৮৫/১০০)
= ১২ × ৮৫
= ১০২০ টাকা
∴ নতুন লাভের পরিমাণ = বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
= ১৩৮০ - ১০২০
= ৩৬০ টাকা
অতএব, ক্রয়মূল্য ১৫% কম হলে লাভের পরিমাণ হবে ৩৬০ টাকা।
৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে
৫ টি গরুর মূল্য ৫ × ৬০০০ = ৩০০০০ টাকা
অর্থাৎ, ১৫ টি ছাগলের মূল্য ৩০০০০ টাকা
সুতরাং, ১ টি ছাগলের মূল্য = ৩০০০০/১৫ = ২০০০ টাকা।
প্রশ্ন: ১৪৫২ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
সমাধান:
১৪৫২ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে পাই,
১৪৫২ = ২ × ২ × ৩ × ১১ × ১১
= ২২ × ৩ × ১১২
এখানে, ৩ এর সূচক একক (জোড়া বিহীন)। সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা পেতে, ১৪৫২ কে ৩ দ্বারা গুণ করতে হবে।
১৪৫২ × ৩ = ৪৩৫৬ = ৬৬২
∴ ৩ দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১৫, ৭৫ এবং ৩৫১০। সংখ্যা দুইটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = ১৫x ও ১৫y
তাহলে,
১৫x - ১৫y = ৭৫
∴ ১৫(x - y) = ৭৫
⇒ x - y = ৫ .......... (১)
এবং,
সংখ্যা দুটির ল.সা.গু = ১৫xy
∴ ১৫xy = ৩৫১০
⇒ xy = ৩৫১০/১৫
⇒ xy = ২৩৪
আমরা জানি,
(x + y)২ = (x - y)২ + ৪xy
∴ (x + y)২ = ৫২ + ৪ × ২৩৪
= ২৫ + ৯৩৬
= ৯৬১
⇒ x + y = ৩১ .......... (২)
এখন, (১) + (২) করলে পাই,
২x = ৩৬
⇒ x = ১৮
এবং, (২) - (১) করলে পাই,
২y = ২৬
⇒ y = ১৩
অতএব,
সংখ্যা দুটি = ১৫ × ১৮ এবং ১৫ × ১৩
= ২৭০ ও ১৯৫
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x এর 40% + 42 = x
বা, 0.4x + 42 = x
বা, 42 = x - 0.4x
বা, 0.6x = 42
বা, x = 42/0.6 = 70
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?
সমাধান:
ধরি, সংখ্যাটি হলো ক
প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক
বা, ক × (৪০/১০০) + ৪২ = ক
বা, ২ক/৫ + ৪২ = ক
বা, (২ক + ২১০)/৫ = ক
বা, ২ক + ২১০ = ৫ক
বা, ৩ক = ২১০
বা, ক = ৭০
সুতরাং, সংখ্যাটি হলো ৭০।
প্রশ্ন: ৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের করাগুলির আকার হবে-
সমাধান:
দেওয়া আছে,
বাঁশের মোট দৈর্ঘ্য = ৬০ মিটার
অনুপাত = ৩ : ৭ : ১০
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৩ + ৭ + ১০ = ২০
∴ প্রথম খণ্ডের পরিমাণ = ৬০ এর ৩/২০ = ৯ মিটার
∴ দ্বিতীয় খণ্ডের পরিমাণ = ৬০ এর ৭/২০ = ২১ মিটার
∴ তৃতীয় খণ্ডের পরিমাণ = ৬০ এর ১০/২০ = ৩০ মিটার
সুতরাং, বাঁশের খণ্ডগুলির আকার হবে: ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার।
প্রশ্ন: একটি কাজ করতে ৫০০ জন শ্রমিকের ৪৮ দিন সময় লাগে। ৩০ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে?
সমাধান:
৪৮ দিনে কাজটি করতে লোক লাগে = ৫০০ জন
∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে = ৫০০ × ৪৮ জন
∴ ৩০ দিনে কাজটি করতে লোক লাগে = (৫০০ × ৪৮)/৩০ জন
= ৮০০ জন
∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৮০০ - ৫০০) জন
= ৩০০ জন।
প্রশ্ন: একটি চেয়ার ৫৭২ টাকায় বিক্রয় করায় ৩০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৭২)/১৩০ টাকা
= ৪৪০ টাকা
∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪৪০ টাকা
প্রশ্ন: ১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ২,০০০ টাকা
মুনাফা হার, r = ১০%
সময়, n = ২ বছর
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, A = P × (১ + r/১০০)n
= ২০০০ × (১ + ১০/১০০)২
= ২০০০ × (১ + ১/১০)২
= ২০০০ × (১১/১০)২
= ২০০০ × (১১/১০) × (১১/১০)
= ২০ × ১২১
= ২৪২০ টাকা
সুতরাং, ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন ২৪২০ টাকা।
প্রশ্ন: একটি জাহাজ ১৫ কিমি/ঘণ্টা বেগে চললে ১৮ দিনে একটি বন্দরে পৌঁছায়। একটি লঞ্চ একই স্থান থেকে ১ দিন পরে রওনা করে ১০ কিমি/ঘণ্টা বেগে চললে, জাহাজটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে লঞ্চটি বন্দরে পৌঁছাবে?
সমাধান:
জাহাজের বেগ = ১৫ কিমি/ঘণ্টা,
জাহাজটি বন্দরে পৌঁছাতে সময় নেয় = ১৮ দিন।
∴ পথের মোট দূরত্ব = বেগ × সময় = (১৫ × ২৪ × ১৮) কি.মি. = ৬৪৮০ কি.মি.
এখন, লঞ্চের বেগ = ১০ কিমি/ঘণ্টা
∴ লঞ্চ ১ দিনে যায় = (১০ × ২৪) কি.মি. = ২৪০ কি.মি.
লঞ্চের ২৪০ কি.মি যেতে সময় লাগে ১ দিন
∴ লঞ্চের ১ কি.মি যেতে সময় লাগে ১/২৪০ দিন
∴ লঞ্চের ৬৪৮০ কি.মি যেতে সময় লাগে ১ × ৬৪৮০ / ২৪০ দিন
= ২৭ দিন
১ দিন পর রওয়ানা হওয়ায় লঞ্চের সময় লাগে মোট = (২৭ + ১) দিন = ২৮ দিন
∴ জাহাজ পৌঁছানোর (২৮ - ১৮) দিন বা ১০ দিন পর লঞ্চ পৌঁছাবে
অতএব, নির্ণেয় সময় = ১০ দিন (উত্তর)
প্রশ্ন: অনিক দৈনিক ৬ ঘণ্টা চলে ৫ দিনে ২৪০ কি.মি. পথ অতিক্রম করে। দৈনিক ১০ ঘণ্টা চলে কতদিনে সে ৪০০ কি.মি. পথ অতিক্রম করবে?
সমাধান:
অনিক দৈনিক ৬ ঘণ্টা চলে ২৪০ কি.মি. পথ অতিক্রম করে ৫ দিনে
∴ অনিক দৈনিক ১ ঘণ্টা চলে ২৪০ কি.মি. পথ অতিক্রম করে (৬ × ৫) দিনে
∴ অনিক দৈনিক ১ ঘণ্টা চলে ১ কি.মি. পথ অতিক্রম করে {(৬ × ৫)/২৪০} দিনে
∴ অনিক দৈনিক ১০ ঘণ্টা চলে ৪০০ কি.মি. পথ অতিক্রম করে {(৬ × ৫ × ৪০০)/(২৪০ × ১০)} দিনে
= ৫ দিনে
প্রশ্ন: ০.৫ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
সমাধান:
আমরা জানি,
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
∴ ০.৫ মেট্রিক টন = (১০০০ × ০.৫) কিলোগ্রাম
= ৫০০ কিলোগ্রাম।
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১৫, ২০ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৫, ২০ ও ২৪ এর ল.সা.গু. থেকে ৭ কম।
এখন,
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৪ = ২ × ২ × ২ × ৩
∴ ১৫, ২০ ও ২৪ এর ল.সা.গু. = ২ × ২ × ২ × ৩ × ৫
= ১২০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১২০ - ৭
= ১১৩
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ৩ ও ৪৮০। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গ.সা.গু. = ৩
দুটি সংখ্যার ল.সা.গু. = ৪৮০
একটি সংখ্যা = ১৫
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির গ.সা.গু. × ল.সা.গু.
⇒ প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ১৫ × দ্বিতীয় সংখ্যা = ৩ × ৪৮০
⇒ দ্বিতীয় সংখ্যা = (৩ × ৪৮০) / ১৫
⇒ দ্বিতীয় সংখ্যা = ১৪৪০ / ১৫
∴ দ্বিতীয় সংখ্যা = ৯৬
সুতরাং, অপর সংখ্যাটি হলো ৯৬।
প্রশ্ন: কোনো স্কুলের ছাত্রদেরকে ৯, ১২, ১৫ এবং ১৮ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৩ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
সমাধান:
স্কুলের ছাত্র সংখ্যা এমন একটি সংখ্যা হবে যাকে ৯, ১২, ১৫ এবং ১৮ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৩ অবশিষ্ট থাকে।
অর্থাৎ ৯, ১২, ১৫ এবং ১৮ এর লসাগু বের করে সেই লসাগুর সাথে ৩ যোগ করলেই নির্ণেয় ছাত্র সংখ্যা পাওয়া যাবে।
এখন, ৯, ১২, ১৫ এবং ১৮ এর ল.সা.গু = ১৮০
যেহেতু প্রতিবারই ৩ জন ছাত্র অবশিষ্ট থাকে, তাই মোট ছাত্র সংখ্যা হবে ল.সা.গু অপেক্ষা ৩ বেশি।
∴ স্কুলের মোট ছাত্র সংখ্যা = (১৮০ + ৩) জন = ১৮৩ জন।
প্রশ্ন: যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?
সমাধান:
খরচ = মূল্য × ব্যবহার
খরচ একই রাখতে চাইলে মূল্য বাড়লে ব্যবহারের পরিমাণ কমাতে হয়।
মূল্য বৃদ্ধি = ২৫%
নতুন মূল্য = ১০০% + ২৫% = ১২৫%
ব্যবহার কমানোর হার = বৃদ্ধি / নতুন মূল্য × ১০০%
= ২৫ / ১২৫ × ১০০%
= ১/৫ × ১০০%
= ২০%
∴ ডালের দাম ২৫% বাড়লে খরচ সমান রাখতে ব্যবহার ২০% কমাতে হবে।
ধরি,
মূলধন p = a টাকা
∴ সুদে-আসলে = ২a টাকা
∴ সুদ, I = ২a - a = a টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?
আমরা জানি, I = pnr
বা, a = a × ৮ × r%
বা, r = ১/৮ × ১০০
= ১২.৫%
প্রশ্ন: P = x2 - 9, Q = x2 + 7x + 12, R = 3x + 9 হলে, P, Q ও R এর গ.সা.গু নির্ণয় করুন।
সমাধান:
দেওয়া আছে,
P = x2 - 9
Q = x2 + 7x + 12
R = 3x + 9
∴ P = x2 - 9
= x2 - 32
= (x + 3) (x - 3)
∴ Q = x2 + 7x + 12
= x2 + 4x + 3x + 12
= x(x + 4) + 3(x + 4)
= (x + 4) (x + 3)
∴ R = 3x + 9
= 3(x + 3)
∴ P, Q ও R এর গ.সা.গু = (x + 3)
প্রশ্ন: যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
সমাধান:
দেওয়া আছে,
x : y = 2 : 3 এবং y : z = 5 : 7
এখন,
x : y = 2 : 3 = (2 × 5) : (3 × 5) = 10 : 15
এবং,
y : z = 5 : 7 = (5 × 3) : (7 × 3) = 15 : 21
∴ x : y : z = 10 : 15 : 21