ব্যাখ্যা
সমাধান:
একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
দ্রব্যটির ক্রয়মূল্য = ৪৮০ + ২০ টাকা = ৫০০ টাকা
৫০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৫০০ টাকা
= ৪ টাকা
∴ শতকরা ক্ষতির হার ৪%
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৬০ / ১৬৯ · ১৫,৯০১–১৬,০০০ / ১৬,৯৯১
প্রশ্ন: ৫০ টাকায় ৫টি কলা কিনে ৫০ টাকায় ৪টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৫০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৫০/৫ টাকা
= ১০ টাকা
৪টি কলার বিক্রয়মূল্য ৫০ টাকা
∴ ১টি কলার বিক্রয়মূল্য ৫০/৪ টাকা
= ২৫/২ টাকা
∴ লাভ = (২৫/২ – ১০) টাকা
= (২৫ - ২০)/২ টাকা
= ৫/২ টাকা
১০ টাকায় লাভ হয় ৫/২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ৫/(১০ × ২) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/(১০ × ২) টাকা
= ২৫ টাকা
∴ নির্ণেয় লাভ ২৫%
প্রশ্ন: ৭, ০, ৪, ৮ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
সমাধান:
৭, ০, ৪, ৮ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৮৭৪০
৭, ০, ৪, ৮ অংকগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ৪০৭৮
বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় = (৮৭৪০ + ৪০৭৮)/২
= ১২৮১৮/২
= ৬৪০৯
প্রশ্ন: যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?
সমাধান:
এখানে,
x = ৭ + ৫ = ১২
∴ ৩x = ৩৬
৩৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে = ১
৬০ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমান ৬০ × ৭/(৭+৩) = ৪২০/১০ = ৪২ লিটার
এবং পেট্রোলের পরিমান (৬০-৪২) = ১৮ লিটার।
মনে করি,
x লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে।
তাহলে-
৪২ : (১৮+x) = ৩:৭
বা, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০ লিটার
ছাত্রী সংখ্যা = ৪৫০ - ২৩৪
= ২১৬
∴ ছাত্রীর হার = (২১৬×১০০)/৪৫০
= ৪৮%
প্রশ্ন: ৪/৯, ১০/২১ এবং ২০/৬৩ এর গ.সা.গু. কত?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু. = লব গুলোর গ.সা.গু./হর গুলোর ল.সা.গু.
এখন,
ভগ্নাংশের লব = ৪, ১০, ২০
∴ গ.সা.গু. = ২
এবং
ভগ্নাংশের হর = ৯, ২১, ৬৩
∴ ল.সা.গু. = ৬৩
∴ ভগ্নাংশের গ.সা.গু. = লব গুলোর গ.সা.গু./হর গুলোর ল.সা.গু.
= ২/৬৩
প্রশ্ন: কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল হবে ৮০ । তবে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
(x এর ৮০%) - ৮০ = ৮০
বা, x × (৮০/১০০) = ৮০ + ৮০
বা, ৮০x/১০০ = ১৬০
বা, ৮০x = ১৬০ × ১০০
বা, x = (১৬০ × ১০০)/৮০
∴ x = ২০০
∴ সংখ্যাটি = ২০০ ।
1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।
মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়মঃ
1) সংজ্ঞাঃ যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
2) সূত্রঃ 6n ± 1 = মৌলিক সংখ্যা।
6X1 ± 1 = 5, 7
6X2 ± 1 = 11, 13
6X3 ± 1 = 17, 19
6X4 ± 1 = 23
6X5 ± 1 = 29, 31
6X6 ± 1 = 37
6X7 ± 1 = 41, 43
6X8 ± 1 = 47
6X9 ± 1 = 53
6X10 ± 1 = 59, 61
6X11 ± 1 = 67
6X12 ± 1 = 71, 73
6X13 ± 1 = 79
6X14 ± 1 = 83
6X15 ± 1 = 89
6X16 ± 1 = 97
ব্যতিক্রম-01: সূত্রের সাথে কোন ধরণের সামঞ্জস্যা না থাকলেও 2 এবং 3 মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা সহ 1-100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।
ব্যতিক্রম-02: 25, 35, 49, 55, 65, 77, 85, 91 এবং 95 প্রভৃতি সূত্রটির আওতাভুক্ত হলেও এরা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এরা যৌগিক সংখ্যা।
প্রশ্ন: ঢাকা ও সিলেটের দূরত্ব ৩০০ কিমি। একটি ট্রেন সিলেট থেকে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে বিকাল ২:৪৫ মিনিটে ঢাকা পৌঁছালে ট্রেনটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?
সমাধান:
ছাড়া = ৭:১৫,
পৌঁছানো = ১৪:৪৫ [২:৪৫ মিনিটকে ২৪ ঘন্টা ফরম্যাটে = ১৪:৪৫]
মোট সময় = ৭ ঘন্টা ৩০ মিনিট = ৭.৫ ঘন্টা
গড় গতিবেগ = দূরত্ব / সময়
= ৩০০ / ৭.৫
= ৪০ কিমি/ঘন্টা
∴গতিবেগ কত ৪০ কিমি/ঘন্টা
এখানে, প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে -
ক) 0.099,
খ) 0.100,
গ) 9/100 = 0.090
ঘ) 1/0.99 = 1.010
∴ 0.090 < 0.099 < 0.100 < 1.010
অর্থ্যাৎ, অপশন ঘ) 1/0.99 বৃহত্তম।
ধরি, সংখ্যাটি x
∴ x/2 + 6 = 3x/2
বা, 6 = 3x/2 - x/2 = 3x-x/2
বা, 6 = 2x/2
∴ x = 6
প্রশ্নমতে,
১ম ব্যক্তির উচ্চতাঃ২য় ব্যক্তির উচ্চতা = ১ম ব্যক্তির ছায়াঃ২য় ব্যক্তির ছায়া
বা, ৩:৪ = ৩ঃ২য় ব্যক্তির ছায়া
বা, ৩/৪ = ৩/২য় ব্যক্তির ছায়া
বা, ২য় ব্যক্তির ছায়া × ৩ = ৩×৪ মিটার
∴২য় ব্যক্তির ছায়া = ৪ মিটার
প্রশ্ন: একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধান:
২৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ২৫ টাকা = ১২৫ টাকা
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৫)/১২৫ টাকা
= ২০ টাকা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৭ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে, বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
১ম সংখ্যা = ৪ক
২য় সংখ্যা = ৭ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ২৮ক
প্রশ্নমতে,
২৮ক = ১৪০
⇒ ক = ১৪০/২৮
⇒ ক = ৫
অর্থাৎ,
১ম সংখ্যা = ৪ × ৫ = ২০
২য় সংখ্যা = ৭ × ৫ = ৩৫
∴ বড় সংখ্যাটি = ৩৫
প্রশ্ন: কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(২ক/৫) - (ক/১০) = ৪.৫
⇒ (৪ক - ক)/১০ = ৪.৫
⇒ ৩ক/১০ = ৪.৫
⇒ ৩ক = ৪.৫ × ১০
⇒ ৩ক = ৪৫
⇒ ক = ৪৫/৩
⇒ ক = ১৫
∴ নির্ণেয় সংখ্যাটি হলো ১৫
প্রশ্ন: মাহির, জাকারিয়ার তুলনায় 5 গুণ দক্ষ। মাহির একই কাজ জাকারিয়ার চেয়ে 48 দিন কমে শেষ করতে পারে। একসাথে কাজ করলে কাজ শেষ হতে কত দিন লাগবে?
সমাধান:
ধরি,
জাকারিয়া কোন কাজ করে x দিনে,
মাহির সেই কাজ করে x/5 দিনে।
তাহলে,
x - x/5 = 48
⇒ (5x - x)/5 = 48
⇒ 5x - x = 48 × 5
⇒ x = (48 × 5)/4
⇒ x = 60
তাহলে মাহির কাজ করে = 60/5 = 12
মাহির 1 দিনে কাজ করে = 1/12
জাকারিয়া 1 দিনে কাজ করে = 1/60
একত্রে 1 দিনে কাজ করে = 1/12 + 1/60
= (5 + 1)/60
= 6/60
= 1/10
1/10 অংশ কাজ হয় 1 দিনে
1 অংশ কাজ হয় = 1 × 10 দিনে = 10 দিনে
∴ 2 জন একত্রে কাজ করলে সময় লাগবে 10 দিন।
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৭
৯/১৩ = .৬৯
প্রশ্ন: a ও b দুটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
সমাধান:
a ও b দুইটি বিজোড় সংখ্যা।
ধরি,
দুটি বিজোড় সংখ্যা, a = 1 , b = 3
অপশন:
ক) a + 2b = 1 + (2 × 3) = 7 ; বিজোড় সংখ্যা
খ) 3a + b = (3 × 1) + 3 = 6 ; জোড় সংখ্যা
গ) ab = 1 × 3 = 3 ; বিজোড় সংখ্যা
ঘ) a + b + 1 = 1 + 3 + 1 = 5 ; বিজোড় সংখ্যা
মনেকরি,
সংখ্যাটি x
এখন
x এর 2/7 = 64
2x/7 = 64
2x = 64 × 7
x = (64 × 7)/2
∴ x = 224
প্রশ্ন: আমজাদ সাহেবের বাৎসরিক আয় ৮৪০০ টাকা। তিনি ৩ মাসে যা খরচ করেন, ২ মাসে তা আয় করেন। বৎসর শেষে তিনি কত টাকা সঞ্চয় করবেন?
সমাধান:
৩ মাসে সঞ্চয় করেন ১ মাসের আয়
∴ ১২ মাসে সঞ্চয় করেন (১২/৩) = ৪ মাসের আয়
এখন, ১২ মাসের আয় = ৮৪০০ টাকা
∴ ১ মাসের আয় = (৮৪০০/১২) টাকা
∴ ৪ মাসের আয় = {(৮৪০০ × ৪)/১২} টাকা
= ২৮০০ টাকা
প্রশ্ন: ৬ বছর আগে A এর বয়স B এর বয়সের এক-তৃতীয়াংশ ছিল। এখন A এর বয়স ৩২ বছর হলে, B এর বর্তমান বয়স কত?
সমাধান:
A এর বর্তমান বয়স = ৩২ বছর
ধরি, B এর বর্তমান বয়স = x বছর
৬ বছর আগে:
A এর বয়স = ৩২ - ৬ = ২৬
B এর বয়স = x - ৬
প্রশ্নানুসারে:
২৬ = (১/৩)(x - ৬)
⇒ ২৬ × ৩ = x - ৬
⇒ ৭৮ = x - ৬
⇒ x = ৭৮ + ৬ = ৮৪
সুতরাং, B এর বর্তমান বয়স = ৮৪ বছর
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে।
অর্থাৎ, ৬০ কিমি যেতে লাগে ১ ঘণ্টা
∴ ২৪০ কি.মি. যেতে লাগবে ২৪০/৬০ = ৪ ঘণ্টা
প্রশ্ন: ৪৮ থেকে ১০০ পর্যন্ত ৪ এর গুণিতক সংখ্যা কত?
সমাধান:
৪৮ এর সমান বা বড় ৪ এর গুণিতক = ৪৮
১০০ এর সমান বা ছোট ৪ এর গুণিতক = ১০০
এখন,
৪ এর গুণিতকগুলো: ৪, ৮, ১২,.........
n তম গুণিতক = ৪n
প্রথম গুণিতক = ৪৮
⇒ ৪n১ = ৪৮
⇒ n১ = ১২
এবং
শেষ গুণিতক = ১০০
⇒ ৪n২ = ১০০
⇒ n২ = ২৫
∴ মোট গুণিতক = n২ - n১ + ১ = ২৫ - ১২ + ১ = ১৪ টি
নোট: ৪ এর গুণিতকগুলো,
৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৮, ৭২, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ৯২, ৯৬, ১০০
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102
প্রশ্ন: ১২০ টি চকলেট ও ১৫০ টি টফি সর্বোচ্চ কতজন শিশুর মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
সমাধান:
এখানে, ১২০ ও ১৫০ এর গ.সা.গু হবে নির্ণেয় শিশুর সংখ্যা।
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
১৫০ = ২ × ৩ × ৫ × ৫
∴ ১২০ ও ১৫০ এর গ.সা.গু = ২ × ৩ × ৫ = ৩০
অর্থাৎ ৩০ জন শিশুর মধ্যে ১২০ টি চকলেট ও ১৫০ টি টফি সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
প্রশ্ন: ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্ট এর পরিমাণের অনুপাত ৪: ১। মিশ্রণটিতে বালির পরিমাণ কত?
সমাধান:
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগপফল = ৪ + ১ = ৫
∴ বালির পরিমাণ = ৪০ কেজির (৪/৫) অংশ
= ৩২ কেজি
প্রশ্ন: ৪৯০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
সমাধান:
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫
= ১৪
∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৪৯০০ এর (২/১৪)
= ৭০০
আবার,
বৃহত্তম সংখ্যা = ৪৯০০ এর (৫/১৪)
= ১৭৫০
∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = (১৭৫০ - ৭০০) টাকা
= ১০৫০ টাকা ।