বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৫৮ / ১৬৯ · ১৫,৭০১১৫,৮০০ / ১৬,৯৯১

১৫,৭০১.
একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩০% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ২১০ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?
  1. ক) ২৮০
  2. খ) ৩০০
  3. গ) ৩৫০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
লাল মার্বেল = (১০০-৩০)% = ৭০%
৭০% = ২১০
∴ ১০০% = ২১০×১০০%/৭০% = ৩০০টি
১৫,৭০২.
০.৪ × ০.০৪ × ০.০০৩ = কত?
  1. ০.০০০০০৪৮
  2. ০.০০০৪৮
  3. ০.০০০০০০৪৮
  4. ০.০০০০৪৮
ব্যাখ্যা

০.৪ × ০.০৪ × ০.০০৩
= ৪/১০ × ৪/১০০ × ৩/১০০০
= ৪৮/১০০০০০০
= ০.০০০০৪৮

১৫,৭০৩.
১০ × ০.০২ × ০.০০০১ = কত?
  1. ক) ০.০০২
  2. খ) ০.০০০০২
  3. গ) ০.০০০২
  4. ঘ) ০.০২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ × ০.০২ × ০.০০০১ = কত?

সমাধান: 

১০ × ০.০২ × ০.০০০১ = ০.০০০০২
১৫,৭০৪.
একটি কাজ একা সম্পন্ন করতে রাফিনের লাগে ৪৫ মি. এবং জোনায়েদের লাগে ৩০ মি.। তবে উভয়ের একত্রে ঐ কাজটি একত্রে সম্পন্ন করতে কত মিনিট সময় লাগে?
  1. ১৮ মিনিট
  2. ১৬ মিনিট
  3. ৯ মিনিট
  4. ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ একা সম্পন্ন করতে রাফিনের লাগে ৪৫ মি. এবং জোনায়েদের লাগে ৩০ মি.। তবে উভয়ের একত্রে ঐ কাজটি একত্রে সম্পন্ন করতে কত মিনিট সময় লাগে?

সমাধান:
রাফিন ১ মিনিটে করে কাজটির = ১/৪৫ অংশ
জোনায়েদ ১ মিনিটে করে কাজটির = ১/৩০ অংশ

∴ একত্রে ১ মিনিটে করে কাজটির = (১/৪৫) + (১/৩০) অংশ
= (২ + ৩)/৯০ অংশ
= ১/১৮ অংশ

রাফিন ও জোনায়েদ ১/১৮ অংশ কাজ করে = ১ মিনিটে
রাফিন ও জোনায়েদ ১(সম্পূর্ণ) অংশ কাজ করে = (১ × ১৮)/১ মিনিটে
= ১৮ মিনিটে
১৫,৭০৫.
মাতা ও কন্যার বয়সের অনুপাত ১৭ : ৬। কন্যার বর্তমান বয়স ১২ বছর হলে ৪ বছর পর মাতার বয়স কত হবে?
  1. ৩৪ বছর
  2. ৩৮ বছর
  3. ৪০ বছর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের অনুপাত ১৭ : ৬। কন্যার বর্তমান বয়স ১২ বছর হলে ৪ বছর পর মাতার বয়স কত হবে?

সমাধান:
ধরি, মাতার বর্তমান বয়স ক বছর

শর্তমতে,
ক/১৭ = ১২/৬
⇒ ক/১৭ = ২
⇒ ক = ২ × ১৭
⇒ ক = ৩৪

∴ মাতার বর্তমান বয়স ৩৪ বছর।
এবং ৪ বছর পর মাতার বয়স = ৩৪ + ৪ = ৩৮ বছর 

১৫,৭০৬.
ক, খ এবং গ একটি কাজ ৬ দিনে করতে পারে। ক কাজটি ১৬ দিনে করতে পারে এবং খ কাজটি ১২ দিনে করতে পারে। গ কাজটির অর্ধেক অংশ কত দিনে করতে পারে?  
  1. ক) ৪৮ দিনে 
  2. খ) ৩৬ দিনে 
  3. গ) ২৪ দিনে 
  4. ঘ) ১২ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একটি কাজ ৬ দিনে করতে পারে। ক কাজটি ১৬ দিনে করতে পারে এবং খ কাজটি ১২ দিনে করতে পারে। গ কাজটির অর্ধেক অংশ কত দিনে করতে পারে?  

সমাধান: 
ক + খ + গ  ১ দিনে করে কাজটির = ১/৬ অংশ,
ক ১ দিনে করে কাজটির = ১/১৬ অংশ,
খ ১ দিনে করে কাজটির = ১/১২ অংশ,

গ ১ দিনে করে কাজটির = (১/৬) - {(১/১৬) + (১/১২)} অংশ
=  (১/৬) - {(৩ + ৪)/৪৮} অংশ
= (১/৬) - (৭/৪৮) অংশ
= (৮ - ৭)/৪৮
=১/৪৮ অংশ 

গ ১/৪৮ অংশ কাজ করে = ১ দিনে 
গ ১ বা সম্পুর্ন অংশ কাজ করে = ৪৮/১ দিনে 
গ  ১/২ অংশ কাজ করে = ৪৮/২ দিনে 
= ২৪ দিনে 
১৫,৭০৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৪, ৭২ এবং ১৪৪ নিঃশেষে বিভাজ্য?
  1. ১২
  2. ১৮
  3. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৪, ৭২ এবং ১৪৪ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৫৪, ৭২ এবং ১৪৪ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৫৪, ৭২ এবং ১৪৪ এর গ.সা.গু = ২ × ৩ × ৩ = ১৮

∴ বৃহত্তম সংখ্যাটি = ১৮
১৫,৭০৮.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ৭/৮
  2. ১৩/১৬
  3. ৩১/৪০
  4. ৬৩/৮০
ব্যাখ্যা

হর গুলোর লসাগু = ৮০
সবগুলো হরকে ৮০ কে পরিবর্তন করলে নতুন ভগ্নাংশগুলো হবে,
৭/৮ = ৭০/৮০
১৩/১৬ = ৬৫/৮০
৩১/৪০ = ৬২/৮০
৬৩/৮০ = ৬৩/৮০
এর মধ্যে, ৭০/৮০ বৃহত্তম।
অর্থাৎ, উত্তর ৭/৮

১৫,৭০৯.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে 18 বেশি। সংখ্যাটি কত?
  1. ক) 108
  2. খ) 74
  3. গ) 59
  4. ঘ) 116
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে 18 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 
(x/2) = (x/3) + 18
বা, (x/2) - (x/3) = 18
বা, {(3x - 2x)/6} = 18
বা, x = 18 × 6
∴ x = 108
১৫,৭১০.
কোন সংখ্যার ৪/৭ অংশ ঐ সংখ্যার চেয়ে ৬৩ কম হলে, সংখ্যাটি কত?
  1. ১৪৩
  2. ১৪৭
  3. ১৫২
  4. ১৮৭
ব্যাখ্যা
সংখ্যাটি ক হলে,
ক - ক এর ৪/৭ অংশ = ৬৩
৩ক/৭ = ৬৩
ক = ১৪৭
১৫,৭১১.
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ২০
  2. ৩০
  3. ২৫
  4. ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-

সমাধান: 
মৌলিক সংখ্যা:
মৌলিক সংখ্যা হলো ১-এর চেয়ে বড় এমন স্বাভাবিক সংখ্যা, যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে- ১ এবং সংখ্যাটি নিজে।
অর্থাৎ, যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন, ২, ৩, ৫, ৭, ১১ ইত্যাদি হলো মৌলিক সংখ্যা।

এখন, 
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংথ্যাগুলো হলো ৫ ও ৭।
সুতরাং এদের গুনফল = ৫ × ৭ = ৩৫

১৫,৭১২.
কোন মূলধন ৩ বছরে সরল সুদে-আসলে ১১০০০ টাকা হয়। সুদ আসলের তিন অষ্টমাংশ হলে, আসল কত?
  1. ৭০০০ টাকা
  2. ৮০০০ টাকা 
  3. ৯০০০ টাকা
  4. ১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৩ বছরে সরল সুদে-আসলে ১১০০০ টাকা হয়। সুদ আসলের তিন অষ্টমাংশ হলে, আসল কত?

সমাধান:
দেওয়া আছে,
সুদ আসলের ৩/৮ অংশ
∴ আসল ৮ টাকা হলে, সুদ = ৩ টাকা
এবং সুদাসল = ৮ + ৩ = ১১ টাকা

এখন,
সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা 
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ৮/১১ টাকা 
∴ সুদাসল ১১০০০ টাকা হলে আসল =(৮ × ১১০০০)/১১ টাকা 
= ৮০০০ টাকা 
১৫,৭১৩.
একজন দোকানদার তিন হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে, প্রতিহালি ২৮ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. লাভ ১০%
  2. লাভ ১২%
  3. লাভ ১৫%
  4. লাভ ৮%
ব্যাখ্যা
৩ হালি ডিমের ক্রয়মূল্য ৭৫ টাকা হলে ৪ হালি ডিমের ক্রয়মূল্য ১০০ টাকা
১ হালি ডিমের বিক্রয়মূল্য ২৮ টাকা
অর্থাৎ, ৪ হালি ডিমের বিক্রয়মূল্য ১১২ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১১২ - ১০০ = ১২ টাকা
১৫,৭১৪.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ৪০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ২০০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা 
= ২০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা 
= ৪০০ টাকা 

∴  দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
১৫,৭১৫.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১৬৮ সেমি. ও ২১০ সেমি.। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
  1. ৩২ সেমি.
  2. ৩৬ সেমি.
  3. ৪০ সেমি.
  4. ৪২ সেমি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১৬৮ সেমি. ও ২১০ সেমি.। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ১৬৮ সেমি. ও ২১০ সেমি. এর গ.সা.গু.

১৬৮ = ২ × ২ × ২ × ৩ × ৭  
২১০ = ২ × ৩ × ৫ × ৭
সাধারণ মৌলিক গুণনীয়ক = ২ × ৩ × ৭

∴ ১৬৮ ও ২১০ এর গ.সা.গু. = ৪২

∴ সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে = ৪২ সেমি.

১৫,৭১৬.
৬৪ টাকা কত টাকার ৬.২৫%?
  1. ২৪১০
  2. ১০১২
  3. ১০২৪
  4. ১০৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ টাকা কত টাকার ৬.২৫%?

সমাধান
ধরি,
৬৪ টাকা x টাকার ৬.২৫%

অর্থাৎ x এর ৬.২৫% = ৬৪ টাকা
⇒ x × (৬.২৫/১০০) = ৬৪ 
⇒ x = (৬৪ × ১০০)/৬.২৫
∴ x = ১০২৪
১৫,৭১৭.
সুদের হার ৯% হতে কমে ৭% হওয়ায় এক ব্যক্তির আয় ২ বছরে ৫০০০০ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ক) ১২০০০০০ টাকা
  2. খ) ১২৫০০০০ টাকা
  3. গ) ১১৫০০০০ টাকা
  4. ঘ) ১২৫০০০ টাকা
ব্যাখ্যা
যুক্তিঃ ১০০ টাকায় ২ বছরে সুদের হার কমে = ২ × (৯ - ৭) = ২ × ২ = ৪ টাকা
∴ প্রকৃত মূলধন = (১০০ × ৫০০০০)/৪ = ১২৫০০০০।
১৫,৭১৮.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
  1. ক) ১৪ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ১০৫ টাকা
ব্যাখ্যা
৩ কেজি মিষ্টির মূল্য ৩ × ৩৫০ = ১০৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট ১০৫০× ৪/১০০ = ৪২ টাকা
১৫,৭১৯.
(.১ × .০১ × .০০১)/(.২ × .০১ × .০০২) এর মান কত?
  1. ১/৪
  2. ১/২
  3. ১/১০
  4. ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (.১ × .০১ × .০০১)/(.২ × .০১ × .০০২) এর মান কত?

সমাধান:
(.১ × .০১ × .০০১)/(.২ × .০১ × .০০২) 
= .০০০০০১/.০০০০০৪
= ১/৪
১৫,৭২০.
কোন আসল ৩ বছরে সরল মুনাফাসহ ৪৬০ টাকা এবং ৫ বছরে সরল মুনাফাসহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত?
  1. ক) ২৮%
  2. খ) ২৪%
  3. গ) ২৬%
  4. ঘ) ২২%
ব্যাখ্যা
আসল + ৫বছরের সুদ = ৬০০ টাকা
আসল + ৩বছরের সুদ= ৪৬০ টাকা
∴ ২ বছরের সুদ = ১৪০ টাকা
৩ বছরের সুদ = (১৪০ × ৩)/২ = ২১০টাকা

আসল = (৪৬০ - ২১০) = ২৫০ টাকা
২৫০ টাকার ৩ বছরের সুদ ২১০ টাকা
১ টাকার ১বছরের সুদ ২১০/(২৫০ × ৩) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০× ১০০)/(২৫০ × ৩)
                                       = ২৮%
১৫,৭২১.
পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ছিল ৫ : ১। পরে এতে ২ কেজি চিনি যোগ করা হলে পানি ও চিনির অনুপাত পরিবর্তিত হয়ে ৩ : ১ হয়। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত কেজি ছিল? 
  1. ৩ কেজি
  2. ২ কেজি
  3. ৪ কেজি
  4. ৫ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ছিল ৫ : ১। পরে এতে ২ কেজি চিনি যোগ করা হলে পানি ও চিনির অনুপাত পরিবর্তিত হয়ে ৩ : ১ হয়। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত কেজি ছিল?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৫x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = x কেজি। 

শর্তমতে, 
৫x/(x + ২) = ৩/১ 
বা, ৫x = ৩x + ৬ 
বা, ৫x - ৩x = ৬
বা, ২x = ৬
বা, x = ৬/২ 
∴ x = ৩

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩ কেজি
= ৩ কেজি

১৫,৭২২.
বাসা ভাড়ায় ৪০%, বাজার খরচে ২৫%, আসবাবপত্র কেনায় ১৫% এবং ঋণ পরিশোধে ৫% টাকা খরচ করার পর মাহিনের হাতে ১৩০৫ টাকা থাকে। তাঁর কাছে কত টাকা ছিল?
  1. ৭৮১০ টাকা
  2. ৮৬১৫ টাকা
  3. ৮৭০০ টাকা
  4. ৯১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বাসা ভাড়ায় ৪০%, বাজার খরচে ২৫%, আসবাবপত্র কেনায় ১৫% এবং ঋণ পরিশোধে ৫% টাকা খরচ করার পর মাহিনের হাতে ১৩০৫ টাকা থাকে। তাঁর কাছে কত টাকা ছিল?

সমাধান:
 ধরি,
মাহিনের কাছে ছিল = ১০০ টাকা
তাঁর মোট খরচ = ৪০ + ২৫ + ১৫ + ৫ = ৮৫ টাকা
অবশিষ্ট থাকে = ১০০ - ৮৫ = ১৫ টাকা

মাহিনের কাছে বর্তমানে ১৫ টাকা থাকলে পূর্বে ছিল = ১০০ টাকা
মাহিনের কাছে বর্তমানে ১ টাকা থাকলে পূর্বে ছিল = ১০০/১৫ টাকা
মাহিনের কাছে বর্তমানে ১৩০৫ টাকা থাকলে পূর্বে ছিল = (১০০ × ১৩০৫)/১৫ টাকা
= ৮৭০০ টাকা
১৫,৭২৩.
একটি বাগানের সবগুলো গাছ ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে লাগালে একটিও কম বা বেশি হবে না। ঐ বাগানে সম্ভাব্য কয়টি গাছ আছে?
  1. ১৮০
  2. ২১০
  3. ২৪০
  4. ৩৬০
ব্যাখ্যা
৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ এর লসাগু = ২১০
২১০ টি গাছ লাগালে একটিও কম বা বেশি হবেনা।
১৫,৭২৪.
৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর গড় কত? 
  1. ২৫/৯৬
  2. ৩/৭৬
  3. ৪৯/৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর গড় কত? 

সমাধান:
৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর যোগফল = ৩/৪ + ৫/৬ + ১/১২ + ৩/৮
=  (১৮ + ২০ + ২ + ৯)/২৪
= ৪৯/২৪

নির্ণেয় গড়  = (৪৯/২৪)/৪
= ৪৯/২৪ × ১/৪
= ৪৯/৯৬
১৫,৭২৫.
একটি স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। ছাত্রের সংখ্যা ছাত্রীর চেয়ে ৫০% বেশি হলে, ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ২০০ জন
  2. খ) ৩০০ জন
  3. গ) ২২০ জন
  4. ঘ) ২৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। ছাত্রের সংখ্যা ছাত্রীর চেয়ে ৫০% বেশি হলে, ছাত্রের সংখ্যা কত?

সমাধান: 
ধরি, 
ছাত্রীর সংখ্যা X
∴ ছাত্রের সংখ্যা = (X + X এর 50% ) = 1.5X

প্রশ্নমতে,
X + 1.5X = 500
2.5X = 500
X = 200

∴ ছাত্রীর সংখ্যা 200 জন এবং ছাত্রের সংখ্যা (500 -200) বা 300 জন।
১৫,৭২৬.
রাব্বানি ও রাইতুলের বয়স একত্রে ৫৩ বছর। কিন্তু তাদের বয়সের পার্থক্য ১৭ বছর। রাব্বানি রাইতুলের চেয়ে বড় হলে তাদের বয়স কত?
  1. ৩৫ বছর, ১৮ বছর
  2. ৩৪ বছর, ১৯ বছর
  3. ৩৬ বছর, ১৭ বছর
  4. ৩৭ বছর, ১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বানি ও রাইতুলের বয়স একত্রে ৫৩ বছর। কিন্তু তাদের বয়সের পার্থক্য ১৭ বছর। রাব্বানি রাইতুলের চেয়ে বড় হলে তাদের বয়স কত?

সমাধান:
ধরি,
রাব্বানির বয়স ক বছর 
রাইতুলের বয়স ৫৩ - ক বছর 

প্রশ্নমতে,
 ক - (৫৩ - ক) = ১৭
বা, ক - ৫৩ + ক = ১৭
বা, ২ক = ৭০
∴ ক = ৩৫

∴ রাব্বানীর বয়স ৩৫ বছর
∴ রাইতুলের বয়স (৫৩ - ৩৫) বছর 
= ১৮ বছর 
১৫,৭২৭.
ভাজ্য ১৯৭৬, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজক কত?
  1. ক) ৭০
  2. খ) ৭৬
  3. গ) ৭৮
  4. ঘ) ৮২
ব্যাখ্যা
প্রশ্ন: ভাজ্য ১৯৭৬, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজক কত?

সমাধান:
ধরি, ভাজক x
ভাগশেষ x/3

ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
⇒ ১৯৭৬ = (x × ২৫) + (x/৩)
⇒ ৫৯২৮ = ৩ (x × ২৫) + x
⇒ ৫৯২৮ = ৭৫x + x
⇒  ৫৯২৮ =৭৬x
⇒ x = ৫৯২৮/৭৬
= ৭৮
১৫,৭২৮.
৪ এর কত শতাংশ ২০ হবে?
  1. ৩০০%
  2. ৪০০%
  3. ৫০০%
  4. ৬০০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ এর কত শতাংশ ২০ হবে?

সমাধান:
ধরি,
৪ এর ক% = ২০
⇒ ৪ × (ক/১০০) = ২০
⇒ ৪ক/১০০ = ২০
⇒ ৪ক = ২০০০
⇒ ক = ২০০০/৪
∴ ক = ৫০০

∴ ৪ এর ৫০০% = ২০ হবে।
১৫,৭২৯.
একটি জিনিস ৬০.০০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৮০ টকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৬০.০০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০০ + ২০ টাকা বা ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/১২০ টাকা
= ৫০ টাকা
১৫,৭৩০.
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ৭২ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ৭৮ টাকা
ব্যাখ্যা

মনির ও তপনের আয়ের অনুপাত = ৪ঃ৩ = ২০ঃ১৫
তপন ও রবিনের আয়ের অনুপাত = ৫ঃ৪ = ১৫ঃ১২
∴ মনিরের আয়ঃতপনের আয়ঃরবিনের আয় = ২০ঃ১৫ঃ১২
∴ মনিরের আয়ঃরবিনের আয় = ২০ঃ১২
বা, রবিনের আয় = (১২/২০) × মনিরের আয়
= (১২/২০) × ১২০
= ৭২ টাকা
∴ রবিনের আয় = ৭২ টাকা।

১৫,৭৩১.
১৯৪৪ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: ১৯৪৪ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

​সমাধান:
​১৯৪৪ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই,
​১৯৪৪ = ২ × ২ × ২ ×৩ × ৩ × ৩ × ৩ × ৩
​= ২ × ৩ 

​​একটি সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক গুণনীয়কের সূচক (exponent) জোড় সংখ্যা হতে হয়।

​এখানে ২ ও ৩ উভয়ের সূচকই বিজোড় সংখ্যা।
​তাই পূর্ণবর্গ করতে প্রয়োজন = ২ × ৩ = ৬

​সুতরাং, ১৯৪৪ সংখ্যাটিকে (২ × ৩) বা ৬ দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৯৪৪ × ৬ = ১১৬৬৪ = ১০৮

১৫,৭৩২.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
  1. ক) ২ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৬ লিটার
  4. ঘ) ১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

সমাধান:
জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১
জারে দুধের পরিমাণ = ৫ক লিটার 
জারে পানির পরিমাণ = ক লিটার 

প্রশ্নমতে 
৫ক - ক = ৮
৪ক = ৮
ক = ২ 

পানির পরিমাণ = ২ লিটার
১৫,৭৩৩.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৭ : ৫। যদি ৮ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?
  1. ৩২ জন
  2. ৫০ জন
  3. ৪২ জন
  4. ২৮ জন
  5. ২৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৭ : ৫। যদি ৮ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?

সমাধান:
দেওয়া আছে, 
ছাত্র ও ছাত্রীর অনুপাত ৭ : ৫

ধরি, 
ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে = ৭ক ও ৫ক

এখন,
৮ জন ছাত্র নতুন ভর্তি হলে ছাত্র সংখ্যা হবে= (৭ক + ৮)
৪ জন ছাত্রী নতুন ভর্তি হলে ছাত্রী সংখ্যা হবে= (৫ক + ৪)

প্রশ্নমতে,
(৭ক + ৮) : (৫ক + ৪) = ৩ : ২ 
⇒ (৭ক + ৮)/(৫ক + ৪) = ৩/২
⇒ ২(৭ক + ৮) = ৩(৫ক + ৪)
⇒ ১৪ক + ১৬ = ১৫ক + ১২
⇒ ১৫ক - ১৪ক = ১৬ - ১২
∴ ক = ৪

সুতরাং, প্রথমে ছাত্র সংখ্যা ছিল = ৭ক = (৭ × ৪) = ২৮ জন

১৫,৭৩৪.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৩০ টাকা বেশি দামে বিক্রয় করা হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ২০০ টাকা
  4. ১০০ টাকা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৩০ টাকা বেশি দামে বিক্রয় করা হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা।
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) = ১৫টাকা।  

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/১৫) টাকা 
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৩০)/১৫ টাকা = ২০০ টাকা 

∴ ঘড়িটির মূল্য ২০০ টাকা
১৫,৭৩৫.
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৯০ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
  1. ক) ৬৫
  2. খ) ৭৫
  3. গ) ৮৫
  4. ঘ) ৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৯০ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?

সমাধান:
ধরি, চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে ক নম্বর

(৭০ + ৯০ + ৭৫ + ক)/৪ =  ৮০
⇒ ২৩৫ + ক = ৩২০
⇒ ক = ৩২০ - ২৩৫
∴ ক = ৮৫

অতএব, চতুর্থ পরীক্ষায় তাকে ৮৫ নম্বর পেতে হবে। 
১৫,৭৩৬.
টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় r% ক্ষতি হয়। s% লাভ করতে হলে, টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে?
  1. n(100 - r)/(100 - s) টি
  2. n(100 + r)/(100 - s) টি
  3. n(100 + r)/(100 + s) টি
  4. n(100 - r)/(100 + s) টি
ব্যাখ্যা
r% ক্ষতিতে, ক্রয়মূল্য 100 টাকা হলে, বিক্রয়মূল্য = (100 - r) টাকা

বিক্রয়মূল্য (100 - r) টাকা হলে, ক্রয়মূল্য 100 টাকা। 
বিক্রয়মূল্য 1 টাকা হলে, ক্রয়মূল্য 100/(100 - r) টাকা। 

s% লাভে, ক্রয়মূল্য 100 টাকা হলে, বিক্রয়মূল্য = (100 + s) টাকা
ক্রয়মূল্য 100 টাকা হলে, বিক্রয়মূল্য (100 + s) টাকা
ক্রয়মূল্য 100/(100 - r) টাকা হলে, বিক্রয়মূল্য (100 + s)/(100 - r)  টাকা

(100 + s)/(100 - r)  টাকায় বিক্রয় করতে হবে n সংখ্যক কমলা
1 টাকায় বিক্রয় করতে হবে n(100 - r)/(100 + s) টি কমলা
১৫,৭৩৭.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
২, ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
অতএব, তিনটি ঘণ্টা একত্রে বাজবে ১২ ঘণ্টা পর।

∴ ১ দিনে বা ২৪ ঘণ্টায় মোট বাজবে = (২৪/১২) বার
= ২ বার

[১ দিন বলতে যেহেতু ২৪ ঘণ্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘণ্টাটি সর্বোচ্চ ২ বার বাজবে।]
১৫,৭৩৮.
সীমা ও রিমার বেতনের অনুপাত ১১ : ৭। সীমা, রিমা অপেক্ষা ২০০ টাকা বেশি বেতন পেলে রিমার বেতন কত?
  1. ৫৫০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সীমা ও রিমার বেতনের অনুপাত ১১ : ৭। সীমা, রিমা অপেক্ষা ২০০ টাকা বেশি বেতন পেলে রিমার বেতন কত?

সমাধান:
ধরি,
সীমার বেতন ১১ক টাকা
রিমার বেতন ৭ক টাকা

প্রশ্নমতে,
১১ক - ৭ক = ২০০
⇒ ৪ক = ২০০
∴ ক = ৫০

∴ রিমার বেতন = (৭ × ৫০) = ৩৫০ টাকা
১৫,৭৩৯.
একটি পাত্রে ৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৩৬ লিটার
  4. ৩৮ লিটার
  5. ৪২ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাত্রে ৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?

সমাধান:
মিশ্রণের পরিমাণ = ৪৮ লিটার 
মোট অংশ = ৭ + ৫ = ১২ অংশ

∴ দুধের পরিমাণ = ৪৮ এর (৭/১২) = ২৮ লিটার
এবং
পানির পরিমাণ = ৪৮ এর (৫/১২) = ২০ লিটার

মনে করি,
পানি যোগ করতে হবে = ক লিটার 

প্রশ্নমতে,
২৮/(২০ + ক) = ২/৫
⇒ ২(২০ + ক) = ১৪০
⇒ ৪০ + ২ক = ১৪০
⇒ ২ক = ১৪০ - ৪০
⇒ ২ক = ১০০
⇒ ক = ১০০/২
∴ ক = ৫০

সুতরাং ৫০ লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে।

১৫,৭৪০.
৩/৬, ১০/১৫, ২০/১৮ এর গ.সা.গু কত?
  1. ১/৯০
  2. ৩/৮
  3. ১/১২
  4. ১/১৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৩/৬, ১০/১৫, ২০/১৮ এর গ.সা.গু কত?

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু =  লবগুলোর গ.সা.গু/হরের ল.সা.গু

এখানে,
ভগ্নাংশের লব = ১, ১০, ২০
ভগ্নাংশের হর = ৬, ১৫, ১৮

লব ৩, ১০, ২০ এর গসাগু = ১
হর ৬, ১৫, ১৮ এর লসাগু = ৯০

∴ ভগ্নাংশের গ.সা.গু = ১/৯০

১৫,৭৪১.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
 প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
১৫,৭৪২.
একটি চৌবাচ্চায় ক ও খ দুইটি নল আছে। ক নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও খ নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ১৪ মিনিট
  4. ১৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ক ও খ দুইটি নল আছে। ক নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও খ নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
ক নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৬ অংশ 

খ নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/১২ অংশ 

ক ও খ নল দুইটি দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬ - ১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে 
১৫,৭৪৩.
চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ২ মিনিট পর
  2. ৩ মিনিট পর
  3. ৬ মিনিট পর
  4. ১ মিনিট পর
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৬, ৮, ১০ এবং ১২ এর ল.সা.গু = ১২০
∴ তিনটি ঘণ্টা একত্রে বাজে = ১২০ সেকেন্ড পর
= ১২০/৬০ 
= ২ মিনিট পর
১৫,৭৪৪.
A এর আয়, B এর আয়ের তুলনায় ১০% বেশি। B এর আয় C এর আয়ের থেকে ২০% কম। তাহলে A, B এবং C এর আয়ের অনুপাত কত? 
  1. ক) ১৭ : ২০ : ১৮
  2. খ) ২৩ : ১৮ : ২৫
  3. গ) ২৪ : ২১ : ১৭
  4. ঘ) ২২ : ২০ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: A এর আয়, B এর আয়ের তুলনায় ১০% বেশি। B এর আয় C এর আয়ের থেকে ২০% কম।  তাহলে A, B এবং C এর আয়ের অনুপাত কত? 

সমাধান: 
 C এর আয় = ১০০ টাকা 
B এর আয় = ১০০ - ১০০ এর ২০%
= (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 

A এর আয় =  ৮০ + ৮০ এর ১০%
= ৮০ + ৮
= ৮৮ টাকা 

A, B এবং C এর আয়ের অনুপাত = ৮৮ : ৮০ : ১০০ 
= ২২ : ২০ : ২৫
১৫,৭৪৫.
একটি নির্দিষ্ট হারে ১২০০০ টাকা ৩ বছরে সরল মুনাফাসহ ১৫৬০০ টাকা হয়। তাহলে মুনাফার হার কত? 
  1. ১২.৫%
  2. ১০%
  3. ৮%
  4. ৯.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হারে ১২০০০ টাকা ৩ বছরে সরল মুনাফাসহ ১৫৬০০ টাকা হয়। তাহলে মুনাফার হার কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
মূলধন, P = ১২০০০ টাকা
মোট টাকা (মুনাফাসহ) = ১৫৬০০ টাকা
সময়, n = ৩ বছর
সরল মুনাফা = মোট টাকা - মূলধন
= ১৫৬০০ − ১২০০০
= ৩৬০০ টাকা

আমরা জানি, 
সরল মুনাফা = (মূলধন × মুনাফার হার × সময়)/১০০
বা, ৩৬০০ = (১২০০০ × মুনাফার হার × ৩) / ১০০
বা, মুনাফার হার = (৩৬০০ × ১০০)/(১২০০০ × ৩)
= ৩৬০/৩৬
= ১০

সুতরাং, মুনাফার হার ১০%

১৫,৭৪৬.
আসিফ, আতিক এবং আরিফ যথাক্রমে ২৭০০ টাকা, ৮১০০ টাকা এবং ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি দোকান শুরু করলো। একবছর পর তাদের মুনাফা ভাগ করে দেওয়া হলো। যদি আতিকের শেয়ার ৩৬০০ টাকা হয়, তাহলে তাদের মোট মুনাফার পরিমাণ কত?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৭৫০০ টাকা
  3. গ) ৭৮০০ টাকা
  4. ঘ) ৮০০০ টাকা
ব্যাখ্যা
আসিফ, আতিক এবং আরিফের শেয়ারের অনুপাত = ২৭০০ : ৮১০০ : ৭২০০
                                                                             = ২৭ : ৮১ : ৭২ 
                                                                             = ৩ : ৯ : ৮ 

আসিফের শেয়ার = ৩ক টাকা 
আতিকের শেয়ার = ৯ক টাকা 
আরিফের শেয়ার = ৮ক  টাকা 

প্রশ্নমতে,
৯ক = ৩৬০০ 
ক = ৪০০

মোট মুনাফার পরিমান = ৩ক + ৯ক + ৮ক
                                   = ২০ক 
                                   = (২০ × ৪০০) টাকা 
                                   = ৮০০০ টাকা 
১৫,৭৪৭.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ১২%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান: 
১ হালি ডিমের ক্রয়মূল্য ২০ টাকা
∴ ২ হালি ডিমের ক্রয়মূল্য = (২০ × ২) টাকা 
= ৪০ টাকা

∴ লাভ = (৫০ - ৪০) টাকা
= ১০ টাকা।

৪০ টাকায় লাভ হয় ১০ টাকা
১ টাকায় লাভ হয় (১০/৪০) টাকা
১০০ টাকায় লাভ হয় {(১০ × ১০০)/৪০} টাকা
= ২৫ টাকা।

১৫,৭৪৮.
দুইটি ক্রমিক সংখ্যার যোগফল ২৯। সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ১৯৬
  2. ২১০
  3. ২১৫
  4. ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার যোগফল ২৯। সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা দুইটি যথাক্রমে = ক এবং (ক + ১)

প্রশ্নমতে,
ক + ক + ১ = ২৯
⇒ ২ক + ১ = ২৯
⇒ ২ক = ২৯ - ১
⇒ ২ক = ২৮
∴ ক = ১৪

∴ সংখ্যা দুইটির গুণফল = ১৪ × (১৪ + ১)
= (১৪ × ১৫)
= ২১০
১৫,৭৪৯.
৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে, ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৪২০ টাকা
  3. গ) ৪৪০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে, ক্রয়মূল্য কত?

সমাধান:
৪% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৪ = ১০৪ টাকা

বিক্রয়মূল্য ১০৪ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১০৪ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৬৮)/১০৪ টাকা
= ৪৫০ টাকা
১৫,৭৫০.
রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?
  1. ১৪২৫ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১৫৩৭ টাকা
  4. ১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?

সমাধান:
মনেকরি
মোট মুনাফা ১০০ টাকা 
দাতব্য সংস্থায় দেয়ার পর 
মুনাফা অবশিষ্ট থাকে = ১০০ - ১০০ এর ৫%
= ১০০ - ৫
= ৯৫ টাকা 

রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২
অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫
রহিম মুনাফা পাবে = ৯৫ এর ৩/৫
= ৫৭ টাকা

রহিম ৫৭ টাকা পায় যখন মোট মুনাফা ১০০ টাকা 
রহিম ১ টাকা পায় যখন মোট মুনাফা ১০০/৫৭ টাকা 
রহিম ৮৫৫ টাকা পায় যখন মোট মুনাফা (১০০ × ৮৫৫)/৫৭ টাকা 
= ১৫০০ টাকা
১৫,৭৫১.
এক ব্যবসায়ী ১২% লাভে কাপড় বিক্রয় করে ১৮০০ টাকা লাভ করেন। তিনি কত টাকার কাপড় ক্রয় করেছিলেন?
  1. ১০০০০ টাকা
  2. ১২০০০ টাকা
  3. ১৫০০০ টাকা
  4. ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যবসায়ী ১২% লাভে কাপড় বিক্রয় করে ১৮০০ টাকা লাভ করেন। তিনি কত টাকার কাপড় ক্রয় করেছিলেন?

সমাধান:
ধরি,
কাপড়ের ক্রয়মূল্য = ১০০ টাকা 

১২ টাকা লাভ হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ১ টাকা লাভ হলে ক্রয়মূল্য = ১০০/১২ টাকা 
∴ ১৮০০ টাকা লাভ হলে ক্রয়মূল্য = (১০০ × ১৮০০)/১২ টাকা = ১৫০০০ টাকা 

অর্থাৎ তিনি ১৫০০০ টাকার কাপড় ক্রয় করেছিলেন। 
১৫,৭৫২.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৩৫০০ টাকা
  3. গ) ৩৭৫০ টাকা
  4. ঘ) ৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫০)/১৫ টাকা
= ৩০০০ টাকা।
১৫,৭৫৩.
১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?
  1. ২১০
  2. ৩৯০
  3. ১৯০
  4. ৩৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?

সমাধান:
১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭ 
∴ গুণফল = ২ × ৩ × ৫ × ৭ 
= ৬ × ৩৫ 
= ২১০

১৫,৭৫৪.
আলফি ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার কত?
  1. ২৫% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ৩৬% লাভ
  4. ৩৬% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: আলফি ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার কত?

সমাধান:
৪টি চকলেটের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১টি চকলেটের ক্রয়মূল্য = ৫/৪ টাকা

আবার,
৫টি চকলেটের বিক্রয়মূল্য = ৪ টাকা
∴ ১টি চকলেটের বিক্রয়মূল্য = ৪/৫ টাকা

∴ ক্ষতি = (৫/৪) - (৪/৫) = (২৫ - ১৬)/২০ = ৯/২০

৫/৪ টাকায় ক্ষতি হয় = ৯/২০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪)/(২০ × ৫) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪ × ১০০)/(২০ × ৫) টাকা
= ৩৬ টাকা

∴ ক্ষতির হার = ৩৬%
১৫,৭৫৫.
√০.০০০০০৭৮৪ = কত?
  1. ক) ০.০২৮
  2. খ) ০.০০০২৮
  3. গ) ০.২৮
  4. ঘ) ০.০০২৮
ব্যাখ্যা

√০.০০০০০৭৮৪ = √(০.০০২৮ × ০.০০২৮)
= √(০.০০২৮)
= ০.০০২৮

১৫,৭৫৬.
দু'টি সংখ্যার অনুপাত ৩ঃ৫ এবং তাদের গ.সা.গু. ৬ হলে, সংখ্যা দু'টির সমষ্টির বর্গমূল একটি -
  1. ক) স্বাভাবিক সংখ্যা
  2. খ) পূর্ণ সংখ্যা
  3. গ) মূলদ সংখ্যা
  4. ঘ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

সংখ্যা দু'টি যথাক্রমে = ৩×৬ এবং ৫×৬
অর্থ্যাৎ, ১৮ এবং ৩০।

∴ সমষ্টি = ১৮ + ৩০ = ৪৮
∴ সমষ্টির বর্গমূল = √৪৮
= ৪√৩ ; যা অমূলদ সংখ্যা

১৫,৭৫৭.
১/২ , ৫/৬ , ৩/৪ , ৫/১২ এর গড় কত?
  1. ৫/৪
  2. ৪/৫
  3. ৫/৮
  4. ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ , ৫/৬ , ৩/৪ , ৫/১২ এর গড় কত?

সমাধান:
সংখ্যাগুলোর সমষ্টি = (১/২) + (৫/৬) + (৩/৪) + (৫/১২)
= (৬ + ১০ + ৯ + ৫)/১২
= ৩০/১২
= ৫/২

∴ সংখ্যাগুলোর গড় = (৫/২)/৪
= (৫/২) × (১/৪)
= ৫/৮
১৫,৭৫৮.
এক গ্লাস মধুর শরবতে মধু ও পানির অনুপাত ৪ : ৬ হলে পানির শতকরা পরিমাণ কত?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্লাস মধুর শরবতে মধু ও পানির অনুপাত ৪ : ৬ হলে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
শরবতে মধু ও পানির অনুপাত ৪ : ৬
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪ + ৬ = ১০

শরবতে পানির শতকরা পরিমাণ = {(৬/১০) × ১০০}% = ৬০%
 
১৫,৭৫৯.
প্রশ্ন:
  1. ২৪০০ টাকা
  2. ১৬০০ টাকা
  3. ২০০০ টাকা
  4. ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
১৫,৭৬০.
৮ এর বর্গমূল কত?
  1. ৩.২৮৬
  2. ২.৮২৮
  3. ৪.০২
  4. ১.৪২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ এর বর্গমূল কত?

সমাধান:
৮ এর বর্গমূল = √৮
= ২.৮২৮
১৫,৭৬১.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?
  1. ৩০ লিটার
  2. ৩৬ লিটার
  3. ২৮ লিটার
  4. ৪২ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৬০ × (৩/৫)] = ৩৬ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৬০ × (২/৫)] = ২৪ লিটার

ধরি,
ক লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩

প্রশ্নমতে,
⇒ ৩৬ : (২৪ + ক) = ২ : ৩
⇒ ৩৬/(২৪ + ক) = ২/৩
⇒ ১০৮ = ৪৮ + ২ক
⇒ ২ক = ১০৮ - ৪৮ 
⇒ ২ক = ৬০
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০ 

∴ ৩০ লিটার পানি মিশ্রিত করতে হবে।

১৫,৭৬২.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? 
  1. ১৫ দিনে
  2. ১৮ দিনে
  3. ২৪ দিনে
  4. ৩৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? 

সমাধান: 
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ, 

আবার, 
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ কাজ 
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) অংশ 
= (৩- ২)/২৪ অংশ 
= ১/২৪ অংশ 

এখন, 
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে 
২য় ব্যক্তি ১ অংশ (সম্পুর্ন) কাজ করে = ১ × (২৪/১) দিনে 
= ২৪ দিনে।
১৫,৭৬৩.
দু'টি সংখ্যার ল.সা.গু. ৯৬ এবং গুণফল ১৫৩৬ হলে গ.সা.গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

গ.সা.গু. a হলে,
a×৯৬ = ১৫৩৬
∴ a = ১৬

১৫,৭৬৪.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ৯৯৯৯
  2. ৯০০০
  3. ১০০০১
  4. ৯০০১
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯

∴ নির্ণেয় অন্তর = ১০০০০ - ৯৯৯
= ৯০০১

১৫,৭৬৫.
রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?
  1. ক) 784
  2. খ) 1284
  3. গ) 1234
  4. ঘ) 2284
ব্যাখ্যা
প্রশ্ন: রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?

সমাধান:
4 = IV, 10 = X, 50 = L, 100 = C, 500 = D, 1000 = M

MCCLXXXIV = M (1000) + C (100) + C (100) + L (50) + X (10) + X (10) + X (10) + IV (4) = 1284
MCCLXXXIV = 1284
১৫,৭৬৬.
কোনো পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। যদি আরও ১৪ জন বেশি পাশ করত তবে ৭৫% উত্তীর্ণ হত। মোট পরীক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৩০০ জন
  2. খ) ২৬০ জন
  3. গ) ২৩০ জন
  4. ঘ) ২০০ জন
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থীর (৭৫-৬৮)% বা ৭% = ১৪ জন
মোট পরীক্ষার্থীর ১% = ২ জন
সুতরাং মোট পরীক্ষার্থীর ১০০% = ২০০ জন।

১৫,৭৬৭.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে। দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হবে?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে। দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হবে?

সমাধান: 
১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৫৫০ টাকা 

আবার,
ক্রয়মূল্য ১০% কম হলে দ্রব্যটির দাম হত ৪৫০ টাকা

∴ লাভ (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা
১৫,৭৬৮.
নিচের জোড়া সংখ্যাগুলোর কোনটি সহমৌলিক?
  1. ১৬, ২৮
  2. ৮, ১৫
  3. ২১, ৪৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের জোড়া সংখ্যাগুলোর কোনটি সহমৌলিক? 

সমাধান: 
দুটি সংখ্যার ১ ছাড়া কোন সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা দুটি পরস্পরের সহমৌলিক। 

৮ = ১ × ৮
= ২ × ৪

১৫ = ১ × ১৫
= ৩ × ৫ 

৮, ১৫ এর ১ ছাড়া কোন সাধারণ গুণনীয়ক নেই।
১৫,৭৬৯.
৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩।ঐ মিশ্রণে পেট্রোলের পরিমাণ কত?
  1. ক) ১৮ লিটার
  2. খ) ৪২ লিটার
  3. গ) ২০ লিটার
  4. ঘ) ২৭ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩।ঐ মিশ্রণে পেট্রোলের পরিমাণ কত?

সমাধান: 
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩
অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০

∴ পেট্রোলের পরিমাণ = (৬০ এর ৩/১০) লিটার 
= ১৮ লিটার 
১৫,৭৭০.
A ১৫ দিনের মধ্যে এবংB ২০ দিনের মধ্যে কাজ করতে পারে। যদি তারা 4 দিন একসাথে কাজটি করে, তবে কাজের কত অংশ বাকি থাকে?
  1. ক) ১/৪
  2. খ) ৩/৮
  3. গ) ৮/১৫
  4. ঘ) ৭/১৫
ব্যাখ্যা

(A+ B) ১ দিনে করে ( ১/১৫ + ১/২০) = ৭/৬০
(A+ B) ৪ দিনে করে (৭/৬০) × ৪ = ৭/১৫
অবশিষ্ট কাজ ( ১ - ৭/১৫) = ৮/১৫

১৫,৭৭১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৩১
  2. ৪১
  3. ৫১
  4. ৬১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫১ মৌলিক সংখ্যা
১৫,৭৭২.
পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?
  1. ১২ লিটার
  2. ১৬ লিটার
  3. ২০ লিটার
  4. ৩০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?

সমাধান:
৫০ লিটার মিশ্রণে চিনির পরিমাণ = ৫০ এর ৩%
= (৫০ × ৩)/১০০ = ১.৫ কেজি (বা লিটার)

পানি বাষ্পীভূত হলেও চিনির পরিমাণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নতুন মিশ্রণেও চিনির পরিমাণ ১.৫ কেজিই থাকবে।

শর্তমতে, নতুন মিশ্রণে এই ১.৫ লিটার চিনির পরিমাণই হবে মোট মিশ্রণের ৫%।

মনে করি, নতুন মিশ্রণের মোট পরিমাণ = ক লিটার।

প্রশ্নমতে,
ক এর ৫% = ১.৫
⇒ ক × (৫/১০০) = ১.৫
⇒ ৫ক/১০০ = ১.৫
⇒ ৫ক = ১৫০
⇒ ক = ১৫০/৫
⇒ ক = ৩০

নতুন মিশ্রণের পরিমাণ ৩০ লিটার হলে,
বাষ্পীভূত পানির পরিমাণ = (৫০ - ৩০) লিটার
= ২০ লিটার

১৫,৭৭৩.
একটি স্কুলে যদি আরও ৯জন শিক্ষার্থী থাকতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ স্কুলের শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ৫৬৭ জন
  2. ৫৯১ জন
  3. ৬২৯ জন
  4. ৭১১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে যদি আরও ৯জন শিক্ষার্থী থাকতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ স্কুলের শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান:
প্রশ্নমতে,
শিক্ষার্থী সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ৯
২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু = ৬০০

∴ শিক্ষার্থী সংখ্যা = ৬০০ - ৯ জন
= ৫৯১ জন
১৫,৭৭৪.
একটি সংখ্যা ২৩৫ থেকে যত ছোট, ১৬৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ১৯৫
  2. ২০৫
  3. ২০০
  4. ২১০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ২৩৫ থেকে যত ছোট, ১৬৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
সংখ্যাটি = ক
তাহলে, 
২৩৫ - ক = ক - ১৬৫
⇒ ২ক = ২৩৫ + ১৬৫
⇒ ২ক = ৪০০
⇒ ক = ৪০০/২
∴ ক = ২০০

সঠিক উত্তর গ) ২০০

শর্টকাট:
সংখ্যাটি = (২৩৫ + ১৬৫)/২ = ৪০০/২ = ২০০

১৫,৭৭৫.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ১৫ দিনে
  2. ২০ দিনে
  3. ৩০ দিনে
  4. ৬০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১০ দিনে করতে পারে ১ টি কাজ 
∴ ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১০ অংশ 

ক একা ১৫ দিনে করতে পারে ১ টি কাজ
∴ ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/১৫ অংশ

∴ খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১০ - ১/১৫) অংশ
= (৩ - ২)/৩০ অংশ 
= ১/৩০ অংশ 

খ একা ১/৩০ অংশ কাজ করতে পারে ১ দিনে 
∴ খ একা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে ৩০ দিনে

১৫,৭৭৬.
১০০ জন পরীক্ষার্থীর গণিতে গড় নম্বর ৮০। এদের মধ্যে ৭০ জন ছাত্রীর গড় নম্বর ৮৩ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৭৫
  2. ৭৩
  3. ৭৮
  4. ৭১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন পরীক্ষার্থীর গণিতে গড় নম্বর ৮০। এদের মধ্যে ৭০ জন ছাত্রীর গড় নম্বর ৮৩ হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান:
১০০ জন পরীক্ষার্থীর মোট নম্বর = ৮০ × ১০০ = ৮০০০
৭০ জন ছাত্রীর মোট নম্বর = ৭০ × ৮৩ = ৫৮১০
(১০০ - ৭০) বা, ৩০ জন ছাত্রের মোট নম্বর = ৮০০০ - ৫৮১০ = ২১৯০

∴ ৩০ জন ছাত্রের গড় নম্বর = ২১৯০/৩০
= ৭৩
১৫,৭৭৭.
কোনো হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কত দিন চলবে?
  1. ২৪ দিন
  2. ৩০ দিন
  3. ৩৩ দিন
  4. ৩৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কত দিন চলবে? 

সমাধান: 
দিন বাকি আছে = (২৬ - ৮) দিন 
= ১৮ দিন 
আবার, 
অবশিষ্ট ছাত্রী থাকে = (৬৬ - ৩০) জন 
= ৩৬ জন 

এখন, 
অবশিষ্ট খাদ্যে ৬৬ জন ছাত্রীর খাবার চলবে = ১৮ দিন 
∴ অবশিষ্ট খাদ্যে ১ জন ছাত্রীর খাবার চলবে = (১৮ × ৬৬) দিন  
∴ অবশিষ্ট খাদ্যে ৩৬ জন ছাত্রীর খাবার চলবে = (১৮ × ৬৬)/৩৬ দিন 
= ৩৩ দিন 

∴  অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের চলবে = ৩৩ দিন।
১৫,৭৭৮.
৬টি সংখ্যার গড় ৪৮। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ৩১ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত? 
  1. ৩৯.২
  2. ৪০.২
  3. ৪১.২
  4. ৪২.২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৪৮। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ৩১ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৬ টি সংখ্যার গড় = ৪৮ 
∴ ৬ টি সংখ্যার সমষ্টি = ৬ × ৪৮ 
= ২৮৮

আবার, 
৪ টি সংখ্যার গড় = ৩১
∴ ৪ টি সংখ্যার সমষ্টি = ৪ × ৩১ 
= ১২৪ 

∴ ১০ টি সংখ্যার সমষ্টি = (২৮৮ + ১২৪) 
= ৪১২ 

∴ ১০ টি সংখ্যার গড় = ৪১২/১০ 
= ৪১.২ । 
১৫,৭৭৯.
একটি ক্রিকেট ম্যাচে হাসান প্রথম তিন ইনিংসে যথাক্রমে ৪৫, ৫২ ও ৬০ রান করেন। চতুর্থ ইনিংসে তাকে কত রান করতে হবে যেন তার গড় রান ৫৫ হয়?
  1. ৫৭
  2. ৬৩
  3. ৬৮
  4. ৫৯
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রিকেট ম্যাচে হাসান প্রথম তিন ইনিংসে যথাক্রমে ৪৫, ৫২ ও ৬০ রান করেন। চতুর্থ ইনিংসে তাকে কত রান করতে হবে যেন তার গড় রান ৫৫ হয়?

সমাধান:
ধরি, চতুর্থ ইনিংসে রান করতে হবে = x

প্রশ্নমতে,
(৪৫ + ৫২ + ৬০ + x)/৪ = ৫৫
বা, (১৫৭ + x)/৪ = ৫৫
বা, ১৫৭ + x = ২২০
বা, x = ২২০ - ১৫৭
∴ x = ৬৩

∴ চতুর্থ ইনিংসে তাকে ৬৩ রান করতে হবে।

১৫,৭৮০.
রফিক ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০ মিটার অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড? 
  1. ২.০ মি./সে.
  2. ৫.৫ মি./সে.
  3. ৩.০ মি./সে.
  4. ২.৫ মি./সে.
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০ মিটার অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড? 

সমাধান: 
এখানে, 
মোট অতিক্রান্ত দূরত্ব = ৭৫০ মিটার 
মোট সময় = (২ + ১ + ২) মিনিট 
= ৫ মিনিট 
= (৫ × ৬০) সেকেন্ড 
= ৩০০ সেকেন্ড 

আমরা জানি, 
গড় বেগ = মোট দূরত্ব / মোট সময় 
= ৭৫০/৩০০ 
= ২.৫ মিটার/সেকেন্ড ।

১৫,৭৮১.
ক এর বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন ১০% বাড়ানো হলে ক এর কতটুকু ক্ষতি হলো?
  1. ০%
  2. ১%
  3. ২%
  4. ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন ১০% বাড়ানো হলে ক এর কতটুকু ক্ষতি হলো?

সমাধান:
ধরি, ক এর মূল বেতন = ১০০ টাকা

১০% কমানোর পর বেতন = ১০০ - (১০০ এর ১০%)
= ১০০ - (১০০ এর ১০/১০০)
= ১০০ - ১০
= ৯০ টাকা


আবার, ১০% বৃদ্ধিতে বর্তমান বেতন = ৯০ + (৯০ এর ১০%)
= ৯০ + (৯০ এর ১০/১০০)
= ৯০ + ৯
= ৯৯ টাকা

∴ মোট ক্ষতি = (১০০ - ৯৯) টাকা = ১ টাকা
∴ শতকরা ক্ষতি = (১/১০০) × ১০০% = ১%

১৫,৭৮২.
অনুপাত কী?
  1. ২টি ভগ্নাংশ
  2. ৩টি ভগ্নাংশ
  3. ১টি ভগ্নাংশ
  4. একাধিক ভগ্নাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: অনুপাত কী?

সমাধান:
অনুপাত: একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়।
এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
১৫,৭৮৩.
বার্ষিক ৫ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮৪০ টাকা হবে?
  1. ক) ৪৫৮ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৭২৫ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৫ X ৪) টাকা =২০ টাকা
তাহলে সুদাসল = (১০০ +২০ টাকা) = ১২০ টাকা
সুদাসল ১২০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮৪০ টাকা হলে আসল (১০০/১২০) X ৮৪০ টাকা
= ৭০০ টাকা।

১৫,৭৮৪.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৮৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৯৫
  2. ৮৫
  3. ৭২
  4. ৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৮৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি x এবং x + ১

প্রশ্নমতে,
(x + ১) - x = ১৮৯
⇒ x + ২x + ১ - x = ১৮৯
⇒ ২x = ১৮৯ - ১
⇒ ২x = ১৮৮
∴ x = ৯৪

∴ বড় সংখ্যাটি = x + ১ = ৯৪ + ১ = ৯৫
১৫,৭৮৫.
৪ঃ৯ এর দ্বিগুণানুপাত কত?
  1. ক) ৮ঃ১৮
  2. খ) ২ঃ৩
  3. গ) ১৬ঃ৮১
  4. ঘ) ৪ঃ৯
ব্যাখ্যা
কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাই দ্বিগুণানুপাত।
৪২ঃ৯২ = ১৬ঃ৮১
১৫,৭৮৬.
কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড এবং ২০ সেকেন্ড পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?
  1. ১ মিনিট
  2. ১ মিনিট ৩০ সেকেন্ড
  3. ২ মিনিট
  4. ১ মিনিট ৪৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড এবং ২০ সেকেন্ড পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?

সমাধান:
৫, ১০, ১৫, এবং ২০ এর ল.সা.গু যত, ঘণ্টাগুলো ততক্ষণ পরে আবার একত্রে বাজবে।
৫, ১০, ১৫, ২০ এর ল.সা.গু = ৬০

ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে ৬০ সেকেন্ড পর।
= ৬০/৬০ মিনিট
= ১ মিনিট

১৫,৭৮৭.
সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 
  1. ৮৫ 
  2. ৮০ 
  3. ৯০ 
  4. ৯৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 

সমাধান: 
ধরি,
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক 

প্রশ্নমতে, 
(৬৫ + ৮০ + ৭০ + ক)/৪ = ৭৫ 
বা, ২১৫ + ক = ৩০০ 
বা, ক = ৩০০ - ২১৫
∴ ক = ৮৫ 

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৮৫ ।

১৫,৭৮৮.
একজন বই বাঁধাইকারক একদিনে ১২০ টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
  1. ক) ৬ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বই বাঁধাইকারক একদিনে ১২০ টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?

সমাধান:
সহকর্মী একদিনে বাঁধাই করতে পারে = ১২০ × (১/৪) টি বই 
= ৩০টি বই
পালাক্রমে কাজ করলে তারা ২ দিনে বাঁধায় করতে পারে = (১২০ + ৩০) টি বই 
= ১৫০টি বই

এখন,
১৫০ টি বই বাঁধায় করতে সময় লাগে = ২ দিন 
∴ ১ টি বই বাঁধায় করতে সময় লাগে = ২/১৫০ দিন 
∴ ৭৫০ টি বই বাঁধায় করতে সময় লাগে = (২ × ৭৫০)/১৫০ দিন
= ১০ দিন 

∴ ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের সময় লাগবে = ১০ দিন। 
১৫,৭৮৯.
একটি সোনার গহনার ওজন ৩৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২৮ গ্রাম
  2. ৩৫ গ্রাম
  3. ৪০ গ্রাম 
  4. ৪৯ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৩৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ৩৫ × (৩/৫) গ্রাম = ২১ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ৩৫ × (২/৫) গ্রাম = ১৪ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(২১ + x)/১৪ = ৫/১ 
বা, ২১ + x = ৭০ 
বা, x = ৭০ - ২১ 
∴ x = ৪৯

∴ সোনা মিশাতে হবে = ৪৯ গ্রাম। 

১৫,৭৯০.
একটি কাজ ১৫ জন শ্রমিক ১২ দিনে শেষ করতে পারে। ২০ জন শ্রমিক সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ৮ দিন
  2. ৯ দিন
  3. ১০ দিন
  4. ১১ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১৫ জন শ্রমিক ১২ দিনে শেষ করতে পারে। ২০ জন শ্রমিক সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
১৫ জন করতে পারে ১২ দিনে
∴ ১ জন করতে পারে ১২ × ১৫ দিনে
∴ ২০ জন করতে পারে (১২ × ১৫)/২০ দিনে
= ৯ দিন
১৫,৭৯১.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত?
  1. ক) ১২৫
  2. খ) ১৫০
  3. গ) ২২৫
  4. ঘ) ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত?

সমাধান: 
ধরি, গ.সা.গু x,  ল.সা.গু  ২৫x

আমরা জানি, দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল 
২৫x2 = ২০২৫
⇒  x2 = ৮১
⇒ x = ৯

ল.সা.গু = ২৫ × ৯ = ২২৫
১৫,৭৯২.
A একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক ভর্তি করে এবং B একটি পাইপ ৮ ঘন্টায় খালি করে। যদি A ২ ঘন্টা চলার পর B চালু করা হয়, তাহলে পুরো ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ২৪ ঘণ্টা
  4. ৪৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন:  A একটি পাইপ ৬ ঘন্টায় একটি ট্যাংক ভর্তি করে এবং B একটি পাইপ ৮ ঘন্টায় খালি করে। যদি A ২ ঘন্টা চলার পর B চালু করা হয়, তাহলে পুরো ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে?

সমাধান:
A পাইপ
৬ ঘণ্টায় ভর্তি করে ১ অংশ
১ ঘণ্টায় ভর্তি করে ১/৬ অংশ
২ ঘণ্টায় ভর্তি করে (১ × ২)/৬ অংশ
= ১/৩ অংশ

B পাইপ
৮ ঘণ্টায় খালি করে ১ অংশ
১ ঘণ্টায় খালি করে ১/৮ অংশ

ভর্তি হওয়ার বাকি থাকবে = (১ - ১/৩) = ২/৩ অংশ

A ও B পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় ভর্তি হবে = (১/৬) - (১/৮)
= (৪ - ৩)/২৪
= ১/২৪

 ১/২৪ অংশ ভর্তি হয় ১ ঘণ্টায়
২/৩ অংশ ভর্তি হয় = (২ × ২৪)/৩
= ১৬ ঘণ্টায়
১৫,৭৯৩.
২০১৬ এর ভাজক কয়টি?
  1. ৩৬
  2. ২০
  3. ২৪
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন:  ২০১৬  এর  ভাজক কয়টি?

সমাধান:
২০১৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২× ৩× ৭
= (৫ + ১) × (২ + ১) × (১ + ১)
= ৬ × ৩ × ২
= ৩৬

∴২০১৬  এর  ভাজক = ৩৬ টি
১৫,৭৯৪.
বার্ষিক 5% মুনাফায় 10000 টাকার 2 বছরের মুনাফা, বার্ষিক 10% মুনাফার কত টাকায় 5 বছরের মুনাফার সমান?
  1. ক) 2000 টাকা
  2. খ) 3000 টাকা
  3. গ) 4000 টাকা
  4. ঘ) 5000 টাকা
ব্যাখ্যা
মনে করি, বার্ষিক 5% মুনাফায় 10000 টাকার 2 বছরের মুনাফা, বার্ষিক 10% মুনাফার P টাকায় 5 বছরের মুনাফার সমান
এখানে, 10000 × 2 × 5% = P × 5 × 10% 
P = 2000 টাকা
১৫,৭৯৫.
১ থেকে ৪০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংকে ৭ আছে, তাদের সমষ্টি কত?
  1. ক) ১০৭
  2. খ) ৭৩
  3. গ) ৬১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংকে ৭ আছে সংখ্যাগুলো হলো- ৭, ১৭, ৩৭। সুতরাং সমষ্টি = ৭+১৭+৩৭ = ৬১।
১৫,৭৯৬.
একটি বস্তু ২১০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো, বস্তুটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৭৫ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য = ক
প্রশ্নমতে,
ক + ক এর ২০% = ২১০
বা, ক + ০.২ক = ২১০
বা, ১.২ক = ২১০
বা, ক = ২১০/১.২ = ১৭৫ টাকা।

১৫,৭৯৭.
দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪ : ৫ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪ : ৫ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ৫ = ৯
প্রথম সংখ্যাটি = ৩৬০ এর (৪/৯) অংশ
= ১৬০

দ্বিতীয় সংখ্যাটি = ৩৬০ এর (৫/৯) অংশ
= ২০০

∴ সংখ্যা দুইটির পার্থক্য = ২০০ - ১৬০ = ৪০
১৫,৭৯৮.
৩ থেকে ৩১ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ থেকে ৩১ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
[প্রশ্নে যদি "থেকে ____ মধ্যে" উল্লেখ থাকে তবে শেষ সংখ্যাটি বাদ দিয়ে হিসেব করতে হবে]

৩ থেকে ৩১ এর মধ্যে মৌলিক সংখ্যাসমূহ = ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯
∴ ৩ থেকে ৩১ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা = ৯ টি
১৫,৭৯৯.
একজন ফল বিক্রেতা ৩০% আপেল বিক্রয় করল এবং তার নিকট আরও ৬৩০ টি আপেল রইল। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল?
  1. ক) ১০০০টি
  2. খ) ৮০০টি
  3. গ) ৯০০টি
  4. ঘ) ৭০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা ৩০% আপেল বিক্রয় করল এবং তার নিকট আরও ৬৩০ টি আপেল রইল। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল?

সমাধান: 
অবিক্রিত আছে ৭০%

অবিক্রিত আম ৭০টি যখন মোট আম ১০০টি
∴ অবিক্রিত আম ১টি যখন মোট আম ১০০/৭০টি
∴ অবিক্রিত আম ৬৩০টি যখন মোট আম (১০০ × ৬৩০)/৭০টি
= ৯০০টি
১৫,৮০০.
১০% বার্ষিক সুদের হারে ৬ মাসে ১৫০০০ টাকার সুদ কত হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১২৫০ টাকা
  4. ১১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০% বার্ষিক সুদের হারে ৬ মাসে ১৫০০০ টাকার সুদ কত হবে?

সমাধান:
এখানে,
মূলধন, P = ১৫০০০
সুদের হার, r = ১০%
সময়, n = ৬ মাস = ৬/১২ বছর
= ১/২ বছর

আমরা জানি,
সুদ(SI) = Prn/১০০
= {১৫০০০ × ১০ × (১/২)}/১০০
= ১৫০০/২
= ৭৫০ টাকা