ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে প্রথমে ১০% হ্রাস করা হয় এবং পরে ১০% বৃদ্ধি করা হয় এর ফলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রকৃত সংখ্যা হতে ৫০ কম। প্রকৃত সংখ্যাটি কত?
সমাধান:
মনেকরি
প্রকৃত সংখ্যাটি = ক
প্রথমে ১০% হ্রাসে
ক - ক এর ১০%
= ক - ক এর ১০/১০০
= ৯০ক/১০০
= ৯ক/১০
পরে ১০% বৃদ্ধিতে
৯ক/১০ + ৯ক/১০ এর ১০%
= ৯ক/১০ + ৯ক/১০ এর ১০/১০০
= ৯ক/১০ + ৯ক/১০০
= ৯৯ক/১০০
প্রশ্নমতে
ক - ৯৯ক/১০০ = ৫০
বা, ১০০ক - ৯৯ক/১০০ = ৫০
বা, ক/১০০ = ৫০
∴ ক = ৫০০০