ব্যাখ্যা
সংখ্যা তিনটির গড় = ১৭৭/৩ = ৫৯
∴ বড় সংখ্যাটি = ৫৯ + ২ = ৬১
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৫১ / ১৬৯ · ১৫,০০১–১৫,১০০ / ১৬,৯৯১
প্রশ্ন: একটি ট্রেন বাসের চেয়ে 3 গুণ দ্রুত চলে। 1500 কি.মি. পথের অর্ধেক সময় ট্রেনে ও অর্ধেক সময় বাসে গেলে, কত কি.মি. বাসে যেতে হবে?
সমাধান:
দেওয়া আছে,
বাসের গতি = v কি.মি./ঘণ্টা
ট্রেনের গতি = 3v কি.মি./ঘণ্টা
মোট সময় = T ঘণ্টা
ট্রেনের জন্য সময় = T/2
বাসের জন্য সময় = T/2
মোট দূরত্ব: 1500 কি.মি.
ট্রেনের দূরত্ব: 3v / (T/2) = 3vT/2
বাসের দূরত্ব: v / (T/2) = vT/2
প্রশ্নমতে:
3vT/2 + vT/2 = 1500
⇒ 4vT/ 2 = 1500
⇒ 2vT = 1500
⇒ vT = 1500/2
⇒ vT = 750
বাসের দূরত্ব: vT/2 = 750/2 = 375 কি.মি.
Shortcut:
ট্রেন : বাস = 3 : 1
অনুপাতের যোগফল = 4
মোট দুরত্বের 4 ভাগের 1 ভাগ বাসে গেলে = 1500/4 = 375 কি.মি.
∴বাসে দূরত্ব অতিক্রম করতে হবে 375 কি.মি.
প্রশ্ন: একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে আকিব ও রাকিবের যথাক্রমে ১৫ মিনিট ও ৩০ মিনিট সময় লাগে, তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগে?
সমাধান:
আকিব ও রাকিব একত্রে ১ মিনিটে করে কাজটির = (১/১৫) + (১/৩০) অংশ
= ৩/৩০ অংশ
= ১/১০ অংশ
আকিব ও রাকিব ১/১০ অংশ কাজ করে ১ মিনিটে
আকিব ও রাকিব ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১০ × ১)/১ মিনিটে
= ১০ মিনিটে
প্রশ্ন: একটি ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
১২০ ও ৭০ এর গ.সা.গু ই হবে সর্বোচ্চ বর্গাকৃতির টাইলসের সংখ্যা কারণ টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থ এমন সংখ্যা হতে হবে যাতে তা দিয়ে ১২০ এবং ৭০ উভয় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে কোন টাইলস কাটতে হবে না।
৭০ = ২ × ৫ × ৭
১২০ =২ × ২× ২ × ৩ × ৫
∴ গসাগু = ২ × ৫ = ১০
∴ সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য হবে ১০ ফুট ।
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১।
এদের অন্তর ৭৯ - ৪১ = ৩৮।
Let 1 man's 1 day's work = x and 1 woman's 1 day's work = y
Then, 4x + 6y = 1/8 and 3x + 7y = 1/10
Solving the two equations, we get
x = 11/400, y = 1/400
∴ 1 woman's 1 day's work = 1/400
⇒ 10 women's 1 day's work = ((1/400)×10) = 1/40
Hence, 10 women will complete the work in 40 days
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৬, ৯ এবং ১৫ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?
সমাধান:
৬, ৯ এবং ১৫ এর ল.সা.গু. নির্ণয় করি,
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩
১৫ = ৩ × ৫
∴ ল.সা.গু. = ২ × ৩ × ৩ × ৫
এখন,ছাত্রদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব হলে মোট ছাত্রসংখ্যা অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক উৎপাদকগুলোর সূচক (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে।
∴ লসাগু এর সাথে ২ এবং ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ ছাত্রসংখ্যা = (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫) = ৯০০
প্রশ্ন: x3 - 2x2, x2 - 4, xy - 2y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত?
সমাধান:
১ম রাশি = x3 - 2x2
= x2(x - 2)
২য় রাশি = x2 - 4
= x2 - 22
= (x + 2)(x - 2)
৩য় রাশি = xy - 2y
= y(x - 2)
∴ নির্ণেয় গ.সা.গু = (x - 2)
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?
সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
৪৫ কি.মি. = ৪৫০০০ মিটার
এখন,
ট্রেনটি ৪৫০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৪৫০০০ সেকেন্ড
∴ট্রেনটি ১৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ড
= ১২ সেকেন্ডে
∴ ঐ তাল গাছটি অতিক্রম করবে = ১২ সেকেন্ডে।
প্রশ্ন: দুই বন্ধুর মাসিক খরচের অনুপাত ৯ : ৭। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর চেয়ে মাসে ৪০০০ টাকা বেশি খরচ করে। দ্বিতীয় বন্ধুর মাসিক খরচ কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রথম বন্ধু : দ্বিতীয় বন্ধু = ৯ : ৭
প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর চেয়ে ৪০০০ টাকা বেশি খরচ করে
ধরি,
প্রথম বন্ধুর খরচ = ৯ক টাকা
দ্বিতীয় বন্ধুর খরচ = ৭ক টাকা
প্রশ্নমতে,
৯ক - ৭ক = ৪০০০
⇒ ২ক = ৪০০০
∴ ক = ২০০০
∴ দ্বিতীয় বন্ধুর মাসিক খরচ
= ৭ক = ৭ × ২০০০ = ১৪০০০ টাকা
সুতরাং, দ্বিতীয় বন্ধুর মাসিক খরচ ১৪০০০ টাকা।
আমরা জানি,
C = P(1+r)n
C = 500(1+(20/100))2
C = 500 X 1.44
C = 720
প্রশ্ন: একটি দ্রব্য ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ১২০ টাকা বেশি হলে ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১২০ - ৮০) টাকা
= ৪০ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০)/৪০ টাকা
= ৩০০ টাকা
∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৩০০ টাকা।
প্রশ্ন: একটি সংখ্যার ৪০ শতাংশের ২৫ শতাংশ ৩০ হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ক এর ৪০% এর ২৫% = ৩০
অর্থাৎ, ২৫% × ৪০% × ক = ৩০
⇒ (২৫/১০০) × (৪০/১০০) × ক = ৩০
⇒ (১০০০/১০০০০) × ক = ৩০
⇒ (১/১০) × ক = ৩০
⇒ ক = ৩০ × ১০
⇒ ক = ৩০০
∴ সংখ্যাটি = ৩০০
প্রশ্ন: একটি পণ্য ৩৪০ টাকায় বিক্রি করায় ১৫% ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হয় (১০০ - ১৫) = ৮৫ টাকা।
এখন,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৫ টাকা
সুতরাং, বিক্রয়মূল্য ৩৪০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৪০)/৮৫ টাকা
= ৪০০ টাকা
অতএব, পণ্যটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের গড় বয়স ২০ বছর। দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১২ বছর। পিতার বর্তমান বয়স কত?
সমাধান:
পিতা ও দুই পুত্রের গড় বয়স ২০ বছর।
পিতা ও দুই পুত্রের মোট বয়স ২০ × ৩ বছর = ৬০ বছর
দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১২ বছর
দুই বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স ছিল ১২ × ২ বছর = ২৪ বছর
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = (২৪ + ২ + ২) বছর = ২৮ বছর
পিতার বর্তমান বয়স = ৬০ - ২৮ = ৩২ বছর
মনে করি, ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।
সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০×৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।
প্রশ্ন: লেবুর দাম ২০% কমে যাওয়ায় ১৫ টাকায় পূর্ব অপেক্ষা ২টি লেবু বেশি পাওয়া গেলে বর্তমানে একটি লেবুর দাম কত?
সমাধান:
২০% কমে,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে (২০/১০০) টাকা
১৫ টাকায় কমে {(২০ × ১৫)/১০০} টাকা = ৩ টাকা
শর্তমতে,
লেবুর দাম ৩ টাকা কমে যাওয়ায় ২ টি লেবু বেশি পাওয়া যায়।
∴ ২টি লেবুর দাম = ৩ টাকা
তাহলে, ১টি লেবুর দাম = ৩/২ টাকা।
= ১.৫ টাকা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?
সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) = ১৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০/১৫) টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা
∴ ঘড়িটির মূল্য = ৩০০ টাকা ।
সমাধান:
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
প্রশ্নমতে,
ক - (ক/৪) - (৩ক/৫) = ৬
⇒(২০ক - ৫ক - ১২ক)/২০ = ৬
⇒ ৩ক/২০ = ৬
⇒ ৩ক = ১২০
∴ ক = ৪০
সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ৪০ মিটার
প্রশ্ন: প্রতিটি চকলেট ৮ টাকা দরে ক্রয় করে ১০ টাকা দরে বিক্রয় করে ৫২ টাকা লাভ হলো। মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল?
সমাধান:
দেওয়া আছে,
১ টি চকলেটের ক্রয়মূল্য ৮ টাকা
১ টি চকলেটের বিক্রয়মূল্য ১০ টাকা
ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴১ টি চকলেটে লাভ (১০ - ৮) = ২ টাকা
এখন,
২ টাকা লাভ হয় ১ টি চকলেটে
১ টাকা লাভ হয় (১/২) টি চকলেটে
∴ ৫২ টাকা লাভ হয় (১ × ৫২)/২ টি চকলেটে
= ২৬ টি চকলেটে
∴ ২৬ টি চকলেট ক্রয় করা হয়েছিল।
প্রশ্ন: ১৬০০ টাকার ২ বছর ৬ মাসে সরল মুনাফা হিসেবে ২৫০ টাকা পাওয়া গেলে, বার্ষিক সরল মুনাফার হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১৬০০ টাকা
সরল মুনাফা, I = ২৫০ টাকা
সময়, n = ২ বছর ৬ মাস = ২ + (৬/১২) = ২ + (১/২) = ৫/২ বছর
আমরা জানি,
সরল মুনাফা, I = (Prn)/১০০
⇒ ২৫০ = (১৬০০ × r × ৫/২)/১০০
⇒ ২৫০ = ১৬ × r × ৫/২
⇒ ২৫০ = (১৬ × ৫ × r)/২
⇒ ২৫০ = ৮ × ৫ × r
⇒ ২৫০ = ৪০ × r
⇒ r = ২৫০/৪০
⇒ r = ২৫/৪
∴ r = ৬.২৫
সুতরাং, বার্ষিক মুনাফার হার ৬.২৫%
প্রশ্ন:
সমাধান:
= (৫২ + ৩)/৪
= ৫৫/৪
তাহলে,
(৫৫/৪)%
= (৫৫/৪) × (১/১০০)
= ৫৫/৪০০
= ১১/৮০
∴ এর সমান ১১/৮০
প্রশ্ন: একটি টেলিভিশন ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হতো?
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩৬০০০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৩৬০০০/৮০ = ৪৫০০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৪৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৬ × ৪৫০০০/১০০ = ৫৪০০০ টাকা।
প্রশ্ন: রাসেল একটি কাজ ১৫ দিনে এবং আকাশ ২০ দিনে করতে পারে। তারা একদিন একত্রে কাজ করে ৭০০ টাকা পায়। রাসেল কত টাকা পাবে?
সমাধান:
রাসেল ১ দিনে করে কাজটির ১/১৫ অংশ
আকাশ ১ দিনে করে কাজটির ১/২০ অংশ
∴ দুইজন একত্রে ১ দিনে করতে পারে = (১/১৫) + (১/২০) অংশ
প্রশ্নমতে,
(১/১৫) + (১/২০) অংশ = ৭০০ টাকা
বা, (৪ + ৩)/৬০ অংশ = ৭০০ টাকা
বা, ৭/৬০ অংশ = ৭০০ টাকা
বা, ১ বা সম্পূর্ণ অংশ = ৭০০ × ৬০/৭ টাকা
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৬০০০ টাকা
তাহলে, রাসেল পাবে = (৬০০০ × ১/১৫) টাকা
= ৪০০ টাকা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. যেতে এবং ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগবে?
সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা
∴ মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪) ঘণ্টা
= (৪ + ২) ঘণ্টা
= ৬ ঘণ্টা
প্রশ্ন: বার্ষিক ১৫% হার সরল মুনাফায় ৭৫০ টাকায় ৪ বছরে সবৃদ্ধিমূল কত টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = ১৫% = ১৫/১০০ = ৩/২০
আসল, p = ৭৫০ টাকা
সময়, n = ৪ বছর
মনে করি,
মুনাফা = I
আমরা জানি,
I= pnr
= ৭৫০ × ৪ × ৩/২০
= ৪৫০ টাকা
∴ মুনাফা = ৪৫০ টাকা
তাহলে, সবৃদ্ধিমূল = (আসল + মুনাফা) = (৭৫০ + ৪৫০) = ১২০০ টাকা
প্রশ্ন: যদি ১৫,০০০ টাকা বার্ষিক ১২% চক্রবৃদ্ধি হারে ২ বছর রাখা হয়, তবে মোট চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
সমাধান:
মূলধন, P = ১৫০০০ টাকা
সুদের হার, r = ১২%
সময়, n = ২ বছর
আমরা জানি,
C = P(1 + r/১০০)n
= ১৫০০০ × {1 + (১২/১০০)}২
= ১৫০০০ × (১১২/১০০)২
= ১৫০০০ × (১.১২)২
= ১৫০০০ × ১.২৫৪৪
= ১৮,৮১৬ টাকা
মুনাফা = C - P
= ১৮,৮১৬ − ১৫,০০০
= ৩,৮১৬ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ৩,৮১৬ টাকা।
প্রশ্ন: একটি জারে জুস ও পানির অনুপাত ৪ : ১। জুসের পরিমাণ যদি পানি অপেক্ষা ১২ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
সমাধান:
জারে জুস ও পানির অনুপাত ৪ : ১
জারে জুসের পরিমাণ = ৪ক লিটার
জারে পানির পরিমাণ = ক লিটার
প্রশ্নমতে,
৪ক - ক = ১২
৩ক = ১২
ক = ৪
∴ পানির পরিমাণ ৪ লিটার।
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৩ : ২
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম
ধরি,
সোনা মিশাতে হবে = x গ্রাম
শর্তমতে,
(১৫ + x)/১০ = ৫/১
বা, ১৫ + x = ৫০
বা, x = ৫০ - ১৫
∴ x = ৩৫
∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
প্রশ্ন: একটি ট্রেন 60 কিমি/ঘণ্টা বেগে চললে গন্তব্যে পৌঁছাতে 5 ঘণ্টা সময় লাগে। যদি 80 কিমি/ঘণ্টা বেগে চলে, তবে কত ঘণ্টা কম সময় লাগবে?
সমাধান:
দেয়া আছে,
প্রথম বেগ = 60 কিমি/ঘণ্টা
সময় = 5 ঘণ্টা
অতএব, দূরত্ব = বেগ × সময়
= 60 × 5
= 300 কিমি
দ্বিতীয় বেগ = 80 কিমি/ঘণ্টা
সময় = দূরত্ব ÷ বেগ
= 300 ÷ 80
= 3.75 ঘণ্টা
সময়ের পার্থক্য = 5 ঘণ্টা - 3.75 ঘণ্টা = 1.25 ঘণ্টা
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = সংখ্যাদ্বয়ের ল.সা.গু × গ.সা.গু
বা, ৩৩৬০ = ল.সা.গু × ৩২
বা, ল.সা.গু = ৩৩৬০ ÷ ৩২
বা, ল.সা.গু = ১০৫