বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৪৯ / ১৬৯ · ১৪,৮০১১৪,৯০০ / ১৬,৯৯১

১৪,৮০১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?
  1. ১২
  2. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্য সমানুপাতিক কত? 
 
সমাধান: 
দেওয়া আছে, 
ক্রমিক সমানুপাতের ১ম রাশি = ৩ 
ক্রমিক সমানুপাতের ৩য় রাশি = ১২ 

আমরা জানি, 
ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিটিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতিক বলে। 
∴ (দ্বিতীয় রাশি) = প্রথম রাশি × তৃতীয় রাশি 
বা, (দ্বিতীয় রাশি) = ৩ × ১২ 
বা, (দ্বিতীয় রাশি) = ৩৬ 
বা, দ্বিতীয় রাশি = √(৩৬) 
∴  দ্বিতীয় রাশি = ৬ 
 
∴ মধ্য সমানুপাতিক = ৬ ।
১৪,৮০২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ২৩/৩০
  2. ৪/৫
  3. ১৩/১৫
  4. ১৯/২৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
এখানে,
২৩/৩০ = ০.৭৬৬৭
৪/৫ = ০.৮০
১৩/১৫ = ০.৮৬৬৭
১৯/২৬ = ০.৭৩১

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়।
১৪,৮০৩.
৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০টি কলার ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ২৭৫ টাকা
  3. গ) ৩২৫ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০টি কলার ক্রয়মূল্য কত?

সমাধান: 
১০% লাভে 
বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
                  = ১১০ টাকা 

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ২২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ × ২২০/১১০ টাকা  
                                                   = ২০০ টাকা 
৫০ টি কলার ক্রয়মূল্য ২০০ টাকা 
১ টি কলার ক্রয়মূল্য ২০০/৫০ টাকা 
১০০ টি কলার ক্রয়মূল্য ২০০ × ১০০/৫০ টাকা
                                      = ৪০০ টাকা
১৪,৮০৪.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ এবং তাদের ল. সা. গু ১২০ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২২
  4. ঘ) ২৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ এবং তাদের ল. সা. গু ১২০ হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮

ছোট সংখ্যাটি = ৫ক 
বড় সংখ্যাটি = ৮ক 
৫ক ও ৮ক এর ল.সা.গু = ৪০ক 

প্রশ্নমতে 
৪০ক = ১২০
ক = ৩

 বড় সংখ্যাটি = ৮ × ৩ = ২৪ 
১৪,৮০৫.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ২১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 
  1. ৬১৮ জন
  2. ৫৯৬ জন
  3. ৬২১ জন
  4. ৫৭৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ২১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০ 

∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ২১) জন 
= ৫৭৯ জন।
১৪,৮০৬.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ৫৪ হলে, তাদের গুণফল কত?
  1. ৫৪২৪
  2. ৫৫৭০
  3. ৫৬৯৬
  4. ৫৭৬০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ৫৪ হলে, তাদের গুণফল কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ২, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ২ + ক + ৪ = ৫৪
⇒ ৩ক + ৬ = ৫৪
⇒ ৩ক = ৫৪ - ৬
⇒ ৩ক = ৪৮
⇒ ক = ৪৮/৩
∴ ক = ১৬

তাহলে, ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে = ১৬, (১৬ + ২) = ১৮ ও (১৬ + ৪০ = ২০
∴ তাদের গুণফল = (১৬ × ১৮ × ২০) = ৫৭৬০
১৪,৮০৭.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ১০০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ১১০ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা 
১৪,৮০৮.
আফতাব আহমেদ গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় যদি তিনি গড়ে ৯ রান দিয়ে ৩টি উইকেট পান তবে তাঁর উইকেট প্রতি রানের গড়ের কী পরিবর্তন হবে?
  1. ১ রান বৃদ্বি পাবে
  2. ১ রান হ্রাস পাবে
  3. ২ রান বৃদ্বি পাবে
  4. ২ রান হ্রাস পাবে
ব্যাখ্যা
প্রশ্ন: আফতাব আহমেদ গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় যদি তিনি গড়ে ৯ রান দিয়ে ৩টি উইকেট পান তবে তাঁর উইকেট প্রতি রানের গড়ের কী পরিবর্তন হবে?

সমাধান:
আফতাব আহমেদ গড়ে ১৪ রান দিয়ে ১২ উইকেট পান
মোট রান দিয়েছেন = ১৪ × ১২ = ১৬৮ রান

পরবর্তী খেলায় গড়ে ৯ রান দিয়ে ৩ উইকেট পেলে
মোট রান দিবেন = (৯ × ৩) = ২৭ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান = মোট রান/মোট উইকেট
= (১৬৮ + ২৭)/(১২ + ৩)
= ১৯৫/১৫
= ১৩ রান

∴ উইকেট প্রতি রানের গড় হ্রাস পাবে = ১৪ - ১৩ = ১ রান
১৪,৮০৯.
তিন বছর আগে দুই বোন ইমা ও হিমার বয়সের গড় ছিল ২৪ বছর। বর্তমানে তাদের ভাই আলভি সহ তাদের বয়সের গড় ২৫ বছর। আলভির বর্তমান বয়স কত?
  1. ১৯ বছর
  2. ২০ বছর
  3. ২১ বছর
  4. ২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে দুই বোন ইমা ও হিমার বয়সের গড় ছিল ২৪ বছর। বর্তমানে তাদের ভাই আলভি সহ তাদের বয়সের গড় ২৫ বছর। আলভির বর্তমান বয়স কত?

সমাধান:
বর্তমানে ইমা ও রিমার বয়সের গড় = ২৪ + ৩ = ২৭ বছর
তাহলে, বর্তমানে ইমা ও রিমার বয়সের সমষ্টি = ২৭ × ২ = ৫৪ বছর

বর্তমানে আল্ভি ও দুই বোনের বয়সের সমষ্টি = ২৫ × ৩ = ৭৫ বছর
তাহলে, আলভির বয়স = ৭৫ – ৫৪ = ২১ বছর
১৪,৮১০.
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. শূন্য
  2. ১৪৪
  3. ২৫৬
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান: 
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা 

৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ 
=  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা 
= ৬৪০০ টাকা 
এর ৪% কমতি =  ৬৪০০ × ৪/১০০
=  ২৫৬ টাকা 

মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা 
= ৩৮৫৬ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা 
= ১৪৪ টাকা
১৪,৮১১.
পানিভর্তি একটি বালতির ওজন ১৬ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৯ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ক) ১.৫ কেজি
  2. খ) ২ কেজি
  3. গ) ২.৫কেজি
  4. ঘ) ৩ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১৬ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৯ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতি + পানি = ১৬ কেজি 
 অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ৯ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১৬ - ৯ = ৭ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ৯ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৭ কেজি 

বালতির ওজন = (৯ - ৭) = ২ কেজি
১৪,৮১২.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯১ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ৪৬
  3. ৪৭
  4. ৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯১ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৯১
⇒ ক + ২ক + ১ - ক = ৯১
⇒ ২ক + ১ = ৯১
⇒ ২ক = ৯০
⇒ ক = ৪৫

∴ বড় সংখ্যাটি = ৪৫ + ১ = ৪৬

১৪,৮১৩.
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৭৫ + ২৫ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২৫/১০০) × ১০০%
= ২৫%
১৪,৮১৪.
আলী, বশির এবং সোহেল তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১২, ৮ এবং ২৪ দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ২ দিন
  2. ৪ দিন
  3. ৬ দিন
  4. ১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: আলী, বশির এবং সোহেল তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১২, ৮ এবং ২৪ দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
আলী, বশির এবং সোহেল ১ দিনে কাজ করতে পারে যথাক্রমে (১/১২), (১/৮) এবং (১/২৪) অংশ।

৩ জন একত্রে ১ দিনে করে (১/১২) + (১/৮) + (১/২৪) অংশ
= (২ + ৩ + ১)/২৪
= ৬/২৪
= ১/৪ অংশ

এখন,
তাহারা একত্রে (১/৪) অংশ করে  = ১ দিনে
তাহারা একত্রে ১ অংশ বা (সম্পূর্ণ) কাজ করে = (১ × ৪)/১ দিনে।
= ৪ দিনে
১৪,৮১৫.
৩০০ টাকার ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে?
  1. ক) ৪৫ টাকা
  2. খ) ৪৭ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
১০০ টাকায় লাভ হয় ১৫ টাকা
সুতরাং ৩০০ টাকায় লাভ হবে = (৩০০ × ১৫)/১০০ = ৪৫ টাকা
১৪,৮১৬.
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ১০০৮
  2. ১০৩৬
  3. ১০৮৪
  4. ১১৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
১২, ১৮, ২৪ এবং ৩৬ এর লসাগু = ৭২

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

১০০০ কে ৭২ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৬৪

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৭২ - ৬৪)
= ১০০০ + ৮ = ১০০৮

১৪,৮১৭.
গণিত পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ  করতে পারেনি তাদের ১৫ জন গণিত কোর্সে অংশগ্রহণ করেছে এবং ২৭ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
  1. ৪০ জন
  2. ৫০ জন
  3. ৬০ জন
  4. ৭০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: গণিত পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ  করতে পারেনি তাদের ১৫ জন গণিত কোর্সে অংশগ্রহণ করেছে এবং ২৭ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

সমাধান: 
গণিত পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে।
ফেল করেছে = (১০০ - ৩০)% = ৭০%

যারা পাশ  করতে পারেনি তাদের ১৫ জন গণিত কোর্সে অংশগ্রহণ করেছে এবং ২৭ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি।
অর্থাৎ, (১৫ + ২৭) বা ৪২ জন পাশ করেনি।

ধরি, মোট পরীক্ষার্থী = ক জন
ক এর ৭০% = ৪২
⇒ ক × (৭০/১০০) = ৪২
∴ ক = (৪২ × ১০০)/৭০
= ৬০ জন
১৪,৮১৮.
একটি ক্লাসে ৮০ জন ছাত্র আছে। যদি ৬০ জন ফেল করে, তবে পাশের হার কত? 
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০ জন ছাত্র আছে। যদি ৬০ জন ফেল করে, তবে পাশের হার কত? 

সমধান:
মোট ছাত্র = ৮০ জন।
পাশ করা ছাত্র = ৮০ − ৬০ = ২০ জন
পাশের হার = (২০ ÷ ৮০) × ১০০ = ২৫%

১৪,৮১৯.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
  1. ৭০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 

সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৭ - ৫)% 
= ২% 
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা 
= ১০ টাকা 

এখন, 
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা 
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা 
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা 
= ৭০০ টাকা 

∴ মূলধন = ৭০০ টাকা।
১৪,৮২০.
দুইটি সংখ্যার অনুপাত ২.৫ : ৩.৫ প্রথমটি ১৫ টি , অপরটি কত?
  1. ক) ৫
  2. খ) ১৪
  3. গ) ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নমতে,
১ম সংখ্যাঃ ২য় সংখ্যা = ২.৫ঃ৩.৫
বা, ১ম সংখ্যা/২য় সংখ্যা = ২.৫/৩.৫
বা, ১৫/২য় সংখ্যা = ২৫/৩৫
বা, ২য় সংখ্যা = (১৫ × ৩৫)/২৫ = ২১

১৪,৮২১.
√0.000256 = কত?
  1. ক) 0.0016
  2. খ) 0.014
  3. গ) 0.0014
  4. ঘ) 0.016
ব্যাখ্যা
প্রশ্ন : √0.000256 = কত?
সমাধান :
√0.000256
= 0.016
১৪,৮২২.
৫% হার মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৯,২৬১ টাকা
  2. ৯,২০০ টাকা
  3. ৯,৩০৫ টাকা
  4. ৮,৯৬৯ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৫% হার মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে,
মূলধন, P = ৮,০০০ টাকা
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়, n = ৩ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৮,০০০ × (১ + ১/২০)
= ৮,০০০ × (২১/২০)
= ৮,০০০ × (২১/২০) × (২১/২০) × (২১/২০)
= ৮,০০০ × (৯,২৬১/৮,০০০)
= ৯,২৬১ টাকা

১৪,৮২৩.
বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. 150 টাকা
  2. 155 টাকা
  3. 165 টাকা
  4. 185 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = 5000 টাকা 
সময়, n = 3 বছর 
মুনাফার হার, r = 10% 

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা
= p(1 + r)n - p
= 5000 × {1 + (10/100)}3 - 5000
= 5000 × {1 + (1/10)}3 - 5000
= 5000 × {(10 + 1)/10}3 - 5000
= 5000 × (11/10)3 - 5000
= 5000 × {(1331/1000) - 1}
= 5000 × {(1331 - 1000)/1000}
= 5000 × (331/1000)
= 1655

এবং , সরল মুনাফা
= pnr/১০০
= (5000 × 3 × 10)/100
= 500 × 3
=1500

∴ পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= 1655 - 1500
= 155

১৪,৮২৪.
একটি পণ্য ৪৮০০ টাকায় বিক্রয় করায় ৬০০ টাকা ক্ষতি হলো। ঐ পণ্যটি ৬০০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো?
  1. ১১.১১% ক্ষতি
  2. ১১.১১% লাভ
  3. ১৩.৩৩% ক্ষতি  
  4. ১৩.৩৩% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৪৮০০ টাকায় বিক্রয় করায় ৬০০ টাকা ক্ষতি হলো। ঐ পণ্যটি ৬০০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো?

সমাধান:
পণ্যটির বিক্রয়মূল্য = ৪৮০০ টাকা
ক্ষতি = ৬০০ টাকা
ক্রয়মূল্য = ৪৮০০ + ৬০০ = ৫৪০০ টাকা
আবার,
বিক্রয়মূল্য = ৬০০০ টাকা
লাভ = (৬০০০ - ৫৪০০) = ৬০০ টাকা

৫৪০০ টাকায় লাভ হয় = ৬০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৬০০/৫৪০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৬০০ × ১০০)/৫৪০০ টাকা
= ১১.১১ টাকা বা ১১.১১%
১৪,৮২৫.
দুটি সংখ্যার গ.সা.গু. ৮ হলে নিচের কোনটি তাদের ল.সা.গু. হতে পারবে না?
  1. ক) ২৪
  2. খ) ৪৮
  3. গ) ৫৬
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

যেহেতু, গ.সা.গু. = ৮
সুতরাং, ল.সা.গু. ৮ দ্বারা বিভাজ্য হবে। তাই, ৬০ ল.সা.গু. হতে পারে না।

১৪,৮২৬.
মা ও তার ৩ সন্তানের গড় বয়স ১২। যদি মায়ের বয়স বাদ দেয়া হয়, তাহলে তাদের গড় বয়স ৫ বছর কমে যাবে। মায়ের বয়স কত?
  1. ক) ২৫ বছর 
  2. খ) ২৬ বছর 
  3. গ) ২৮ বছর 
  4. ঘ) ২৭ বছর 
ব্যাখ্যা
মা ও তার ৩ সন্তানের গড় বয়স ১২
মা ও তার ৩ সন্তানের বয়সের সমষ্টি = ১২ × ৪ = ৪৮ 

৩ সন্তানের গড় বয়স = ৭ 
৩ সন্তানের বয়সের সমষ্টি = ৭ × ৩ = ২১

মায়ের বয়স = ৪৮ - ২১ = ২৭ বছর
১৪,৮২৭.
চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৪% কমলো
  2. ৪% বাড়লো
  3. ৫% কমলো
  4. ৫% বাড়লো
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি।
৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০× ৮০)/১০০
= ৯৬ টাকা।

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।
১৪,৮২৮.
কুকুর তাড়িত একটি বিড়াল যত সময়ে ১২ লাফ দেয়, কুকুরটি ততক্ষণে ১০ লাফ দেয়। কিন্তু বিড়াল ৮ লাফে যত দূর যায় কুকুরটি ৬ লাফে তত দূর যায়। কুকুর ও বিড়ালের বেগের অনুপাত হলো -
  1. ক) ১৩ : ১১ 
  2. খ) ১১ : ৭ 
  3. গ) ৭ : ৯ 
  4. ঘ) ১০ : ৯ 
ব্যাখ্যা
ধরি,
বিড়াল ৮ লাফে যায় x মি.
∴ বিড়াল ১২ লাফে যায় = (x × ১২)/৮ মি.
= ৩x/২

কুকুর ৬ লাফে যায় = x মি.
∴ কুকুর ১০ লাফে যায় = (x × ১০)/৬
= ৫x/৩

কুকুর : বিড়াল = (৫x/৩) : (৩x/২)
                       =১০x : ৯x
                       = ১০ : ৯ 
১৪,৮২৯.
x3 + 2x2 - 8x, x3 - 4x2 + 4x এবং x2 - 2x এর গ.সা.গু কত?
  1. x2 - 2x
  2. x(x + 4)(x - 2)2
  3. x2 + 4x
  4. x(x - 4)(x + 2)2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 2x2 - 8x, x3 - 4x2 + 4x এবং x2 - 2x এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x3 + 2x2 - 8x
= x(x2 + 2x - 8)
= x(x2 + 4x - 2x - 8)
= x{x(x + 4) - 2(x + 4)}
= x(x + 4)(x - 2)

২য় রাশি = x3 - 4x2 + 4x
= x(x2 - 4x + 4)
= x(x2 - 2. x. 2 + 22)
= x(x - 2)2

৩য় রাশি = x2 - 2x
= x(x - 2)

∴ গ.সা.গু = x(x - 2)
= x2 - 2x
১৪,৮৩০.
জাবাবা ২৫% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে। যদি ঘড়িটি ৩৫০ টাকা বেশি দামে বিক্রয় করা যেত তাহলে তার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৯০০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
ব্যাখ্যা
ক্রয়মূল্য = x টাকা,
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৭৫x/১০০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = ১১০x/১০০ টাকা
∴ (১১০x/১০০) - (৭৫x/১০০) = ৩৫০
বা, ১১০x - ৭৫x = ৩৫০০০
বা, ৩৫x = ৩৫০০০
∴ x = ১০০০ টাকা
১৪,৮৩১.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৬৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫০
  3. ৫৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৬৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক - ৬৯
⇒ ৬ + ৬৯ = ২ক - (ক/২)
⇒ ৭৫ = (৪ক - ক)/২
⇒ ৪৫ = ৩ক/২
⇒ ৩ক = ৭৫ × ২
⇒ ক = (৭৫ × ২)/৩
⇒ ক = ৫০
১৪,৮৩২.
কোনো সংখ্যার শতকরা ৮০ ভাগ ঐ সংখ্যার তিন পঞ্চমাংশ অপেক্ষা ১২ বেশি। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৯০
  3. ১০০
  4. ১২০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ৮০ ভাগ ঐ সংখ্যার তিন পঞ্চমাংশ অপেক্ষা ১২ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ৮০% - (৩ক/৫) = ১২
⇒ (৮০ক/১০০) - (৩ক/৫) = ১২
⇒ (৪ক/৫) - (৩ক/৫) = ১২ 
⇒ (৪ক - ৩ক)/৫ = ১২
⇒ ক/৫ = ১২
⇒ ক = ১২ × ৫
∴ ক = ৬০

∴ সংখ্যাটি হলো ৬০

১৪,৮৩৩.
১০০ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৯০, যার মধ্যে ২৫ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৭৫। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নাম্বার কত?
  1. ৬৫
  2. ৯৫
  3. ৭৫
  4. ৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৯০, যার মধ্যে ২৫ জন শিক্ষার্থীর গড় নাম্বার ৭৫। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নাম্বার কত?

সমাধান:
১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার (১০০ × ৯০) = ৯০০০

২৫ জন শিক্ষার্থীর মোট নাম্বার (২৫ × ৭৫) = ১৮৭৫

অবশিষ্ট (১০০ - ২৫) = ৭৫ জন শিক্ষার্থীর মোট নাম্বার (৯০০০ - ১৮৭৫)
= ৭১২৫

∴ অবশিষ্ট ৭৫ জনের গড় নাম্বার ৭১২৫/৭৫ = ৯৫
১৪,৮৩৪.
ক এর ২০% যদি খ এর ১৫% এর সমান হয়, তবে ক : খ = কত?
  1. ক) ৪ : ৩
  2. খ) ৫ : ৩
  3. গ) ৩ : ৪
  4. ঘ) ২ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ২০% যদি খ এর ১৫% এর সমান হয়, তবে ক : খ = কত?

সমাধান:
ক এর ২০% = খ এর ১৫%
বা, ক এর ২০/১০০ =  খ এর ১৫/১০০
বা, ২০ক/১০০ = ১৫খ/১০০
বা, ২০ক = ১৫খ 
বা, ৪ক = ৩খ 
বা, ক/খ = ৩/৪ 
∴ ক : খ = ৩ : ৪
১৪,৮৩৫.
√০.০০০১ এর বর্গমূল কত?
  1. ০.০১
  2. ০.১
  3. ০.০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০১ এর বর্গমূল কত?

সমাধান:
√০.০০০১ = ০.০১
০.০১ এর বর্গমূল = √০.০১ = ০.১
১৪,৮৩৬.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৭ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৯০
  2. খ) ৮৫
  3. গ) ৯৫
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা

বড় সংখ্যাটি, (১৯৭ + ১)/২ = ৯৯

১৪,৮৩৭.
৬, ৭, ১০ এর গাণিতিক গড়, ৭, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি ক
তাহলে,
৬ + ৭ + ১০ = ৭ + ৮ + ক
২৩ = ১৫ + ক 
ক = ২৩ - ১৫
ক = ৮
১৪,৮৩৮.
একটি ঝুড়িতে দুই-তৃতীয়াংশ ফল পরীক্ষা করার পর ৪টি ফল ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% ফল ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট ফলের মধ্যে কতটি ফল ক্রটিমুক্ত পেতে হবে? 
  1. ১২টি 
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে দুই-তৃতীয়াংশ ফল পরীক্ষা করার পর ৪টি ফল ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% ফল ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট ফলের মধ্যে কতটি ফল ক্রটিমুক্ত পেতে হবে? 

সমাধান: 
২/৩ অংশ ফল = (৩৬ + ৪)টি = ৪০টি 
∴ ১ অংশ বা (সম্পূর্ণ) = ৪০ × (৩/২) টি = ৬০টি 

এখন,
৬০ এর ৮০% = ৬০ এর ৮০/১০০= ৪৮টি 
∴ ক্রটিমুক্ত পেতে হবে = ৪৮ - ৩৬ = ১২টি
১৪,৮৩৯.
সালিম তার মাসিক আয়ের ২০% খাবারে খরচ করেন, ৮% শিক্ষা খরচে ব্যবহার করেন এবং অবশিষ্ট ৬২,৪২৪ টাকা সঞ্চয়ে রাখেন। তার মাসিক আয় কত টাকা?
  1. ৭৯,৫০০ টাকা
  2. ৯২,৬০০ টাকা
  3. ৮৬,৭০০ টাকা
  4. ৮৪,৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালিম তার মাসিক আয়ের ২০% খাবারে খরচ করেন, ৮% শিক্ষা খরচে ব্যবহার করেন এবং অবশিষ্ট ৬২,৪২৪ টাকা সঞ্চয়ে রাখেন। তার মাসিক আয় কত টাকা?

সমাধান:
সালিম সাহেবের খাবার এবং শিক্ষা খরচের পর অবশিষ্ট থাকে  = {১০০ - (২০ + ৮)}% = ৭২%

প্রশ্নমতে,
৭২% = ৬২,৪২৪ টাকা
⇒ ১% = ৬২,৪২৪/৭২ টাকা
⇒ ১০০% = (৬২,৪২৪ × ১০০)/৭২ টাকা
= ৮৬,৭০০ টাকা

অতএব, সালিমের মাসিক আয় ৮৬,৭০০ টাকা।
১৪,৮৪০.
একজন মুদি দোকানির নিকট ১৩.৫০ টাকা কেজি দরের ৮০ কেজি এবং ১৬ টাকা কেজি দরের ১২০ কেজি চাল আছে। লোভী দোকানি বেশি লাভের আশায় চালগুলো মিশিয়ে ফেলল এবং ১৬% লাভে বিক্রয় করল। মিশ্রিত চালের প্রতি কেজির বিক্রয়মূল্য নির্ণয় করুন।
  1. ১৭.৪০ টাকা
  2. ১৭.৮০ টাকা
  3. ১৮.২০ টাকা
  4. ১৮.৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মুদি দোকানির নিকট ১৩.৫০ টাকা কেজি দরের ৮০ কেজি এবং ১৬ টাকা কেজি দরের ১২০ কেজি চাল আছে। লোভী দোকানি বেশি লাভের আশায় চালগুলো মিশিয়ে ফেলল এবং ১৬% লাভে বিক্রয় করল। মিশ্রিত চালের প্রতি কেজির বিক্রয়মূল্য নির্ণয় করুন।

সমাধান:
৮০ কেজি চালের দাম = (১৩.৫০ × ৮০) টাকা = ১০৮০ টাকা
১২০ কেজি চালের দাম = (১৬ × ১২০) টাকা = ১৯২০ টাকা

∴ ২০০ কেজি চালের মোট দাম = (১০৮০ + ১৯২০) টাকা = ৩০০০ টাকা

১৬% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৬/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৩০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৬ × ৩০০০)/১০০ টাকা
= ৩৪৮০ টাকা

∴ প্রতিকেজি চালের বিক্রয়মূল্য = ৩৪৮০/২০০ টাকা
= ১৭.৪০ টাকা
১৪,৮৪১.
√2 এবং √3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে-
  1. ক) (√2 + √3)/2
  2. খ) (√2 X √3)/2
  3. গ) 1.8
  4. ঘ) 1.5
ব্যাখ্যা

√2 = 1.414
√3 = 1.732
∴ √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি 1.5

১৪,৮৪২.
যদি সেলফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?
  1. ক) 30%
  2. খ) 35%
  3. গ) 40%
  4. ঘ) 45%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সেলফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?

সমাধান: 
পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 
পূর্বের কলরেট = 5x টাকা 
 বর্তমান কলরেট = 3x টাকা 
কলরেট হ্রাস পেয়েছে = (5x - 3x) টাকা = 2x টাকা
 কলরেট শতকরা হ্রাস পেয়েছে = [(2x/5x) × 100]% = 40%
১৪,৮৪৩.
একটি দ্রব্য ক্রয় করতে ৭৫ টাকা খরচ হত। দ্রব্যটির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি পেয়ে পরে ২০% হ্রাস পেল। বর্তমানে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা খরচ হবে?
  1. ৭২ টাকা
  2. ৭৫ টাকা
  3. ৭৬ টাকা
  4. ৭৩ টাকা
  5. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করতে ৭৫ টাকা খরচ হত। দ্রব্যটির মূল্য প্রথমে ২০% বৃদ্ধি পেয়ে পরে ২০% হ্রাস পেল। বর্তমানে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা খরচ হবে?

সমাধান:
পুরাতন মূল্য = ৭৫ টাকা
২০% বৃদ্ধিতে মূল্য হয় = (৭৫ + ৭৫ এর ২০%) = ৭৫ + ১৫ = ৯০ টাকা

আবার, ২০% হ্রাস পাওয়ায় মূল্য হয় = (৯০ - ৯০ এর ২০%) = ৯০ - ১৮ = ৭২ টাকা

∴ বর্তমানে দ্রব্যটি ক্রয় করতে ৭২ টাকা খরচ হবে।
১৪,৮৪৪.
একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৪৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৫৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৮০ মিটার 
  2. ১৫০ মিটার
  3. ১২০ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ৪৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৫৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
এখানে,
৩৬ কিলোমিটার = ৩৬০০০ মিটার
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 

৩৬০০ সেকেন্ড অতিক্রম করে = ৩৬০০০ মিটার 
∴ ১ সেকেন্ড অতিক্রম করে = ৩৬০০০/৩৬০০ মিটার 
∴ ৫৫ সেকেন্ড অতিক্রম করে = (৩৬০০০ × ৫৫)/৩৬০০ মিটার 
= ৫৫০ মিটার 

প্রশ্নমতে, 
ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ৫৫০ মিটার 
বা, ট্রেনের দৈর্ঘ্য = (৫৫০ - ৪৫০) মিটার 
​ ∴ ট্রেনের দৈর্ঘ্য = ১০০ মিটার। 

১৪,৮৪৫.
চারটি ঘণ্টা একসঙ্গে বেজে উঠল এবং তারপর যথাক্রমে ১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর আবার সবগুলো একসঙ্গে বাজবে?
  1. ৫ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৬ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা একসঙ্গে বেজে উঠল এবং তারপর যথাক্রমে ১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর আবার সবগুলো একসঙ্গে বাজবে?

সমাধান: 
দেওয়া আছে সময়গুলো,
১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড

এখন, ১৫, ২০, ২৫ ও ৩০ ল.সা.গু = ৩০০ সেকেন্ড
= ৩০০/৬০ মিনিট  ; [১ মিনিট = ৬০ সেকেন্ড] 
= ৫ মিনিট 

অতএব, ৫ মিনিট পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে।

১৪,৮৪৬.
২৫ জন শ্রমিক একটি পুকুর ১২ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
  1. ১৩ জন
  2. ১৫ জন
  3. ১২ জন
  4. ১৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ জন শ্রমিক একটি পুকুর ১২ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

সমাধান,

১২ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২৫ জন।
১ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে  = ১২ × ২৫ জন
২০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = (১২ × ২৫)/২০ জন
= ১৫ জন
১৪,৮৪৭.
0.001/(0.01 × 0.001) = কত?
  1. ক) 100
  2. খ) 1000
  3. গ) 0.1000
  4. ঘ) 10000
ব্যাখ্যা

0.001/(0.01 × 0.001)

= 0.001/0.00001

= 100

 

১৪,৮৪৮.
১৬৮টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ১৬% ক্ষতি হলে, দ্রব্যটি ক্রয়মূল্য কত?
  1. ক) ১৯৫ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২০৫ টাকা
  4. ঘ) ২১০ টাকা
ব্যাখ্যা
১৬% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১৬৮ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৬৮)/৮৪ = ২০০ টাকা।
১৪,৮৪৯.
৩৫০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
  1. ৪২ টাকা
  2. ৪৪ টাকা
  3. ৫৬ টাকা
  4. ১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৪ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

সমাধান:
৪ কেজি মিষ্টির মূল্য ৪ × ৩৫০ = ১৪০০ টাকা

১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১৪০০ টাকায় ভ্যাট (১৪০০× ৪)/১০০ টাকা
= ৫৬ টাকা
১৪,৮৫০.
নেত্রকোনা থেকে ঢাকার দূরত্ব ১৮০ কি.মি.। নেত্রকোনা হতে একটি বাস সকাল ৮ টায় ছেড়ে দুপুর ২ টায় ঢাকা পৌঁছে। বাসটির গড় গতিবেগ কত ছিল?
  1. ১৮ কি.মি./ঘণ্টা
  2. ২০ কি.মি./ঘণ্টা
  3. ২৪ কি.মি./ঘণ্টা
  4. ৩০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নেত্রকোনা থেকে ঢাকার দূরত্ব ১৮০ কি.মি.। নেত্রকোনা হতে একটি বাস সকাল ৮ টায় ছেড়ে দুপুর ২ টায় ঢাকা পৌঁছে। বাসটির গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
নেত্রকোনা থেকে ঢাকার দূরত্ব = ১৮০ কি.মি.
বাসটি সকাল ৮ টায় ছেড়ে দুপুর ২ টায় পৌঁছে।
∴ মোট সময় = ৬ ঘণ্টা

আমরা জানি,
বাসটির গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়
= ১৮০/৬ কি.মি./ঘণ্টা
= ৩০ কি.মি./ঘণ্টা
১৪,৮৫১.
নিচের কোন সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক?
  1. ১০, ১৫
  2. ৮, ১২
  3. ১৫, ২২
  4. ১৪, ২১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। 

এখানে,
১৫ = ১ × ৩ × ৫
২২ = ১ × ২ × ১১

১৫, ২২ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
∴ ১৫, ২২ পরস্পর সহমৌলিক সংখ্যা।

১৪,৮৫২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৮৩
  2. ৮৭
  3. ১৩৩
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

ক) ৮৩ একটি মৌলিক সংখ্যা, কারণ এটি কেবল ১ এবং ৮৩ দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা নয়।

খ) ৮৭ মৌলিক সংখ্যা নয়, কারণ এটি ৩ দ্বারা বিভাজ্য; ৮৭/৩ = ২৯

গ) ১৩৩ মৌলিক সংখ্যা নয়, কারণ এটি ৭ দ্বারা বিভাজ্য; ১৩৩/৭ = ১৯

ঘ) ৫১ মৌলিক সংখ্যা নয়, কারণ এটি ৩ দ্বারা বিভাজ্য; ৫১/৩ = ১৭
১৪,৮৫৩.
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
  1. ক) ২০০
  2. খ) ২৫০
  3. গ) ১০০
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

সমাধান:
পাস করেনি এমন শিক্ষার্থীর সংখ্যা = (১৫ + ৪৫) = ৬০ জন
৪০% সমান ৬০ জন
১০০% সমান = (৬০ × ১০০)/৪০ জন
= ১৫০ জন
১৪,৮৫৪.
১৫ জনের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন। তাদের আবার দু’জন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?
  1. ক) ২৫ বছর
  2. খ) ২৬ বছর
  3. গ) ২৭ বছর
  4. ঘ) ২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জনের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন। তাদের আবার দু’জন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?

সমাধান: 
১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর
∴ ১৫ জন ছাত্রের মোট বয়স = (২৯ × ১৫) = ৪৩৫ বছর

দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর
দুজন ছাত্রের মোট বয়স (৫৫ × ২) = ১১০ বছর

∴ ১৩ জন ছাত্রের মোট বয়স = (৪৩৫ - ১১০) বছর
= ৩২৫ বছর

∴ ১৩ জন ছাত্রের বয়সের গড় = (৩২৫/১৩) বছর
= ২৫ বছর
১৪,৮৫৫.
শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় 4000 টাকা কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে? 
  1. 4 বছর
  2. 2 বছর
  3. 3 বছর
  4. 5 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় 4000 টাকা কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুদ, I = 4400 - 4000 = 400
আসল, P = 4000
সুদের হার, r = 5%
সময়, n = ?

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
= 400/(4000 × 5%)
= 400/{4000 × (5/100)}
= 400/200
= 2 

∴ সময় লাগবে = 2 বছর।

১৪,৮৫৬.
দুইটি নল দ্বারা একটি সম্পূর্ণ খালি চৌবাচ্চা যথাক্রমে ১৬ ও ১২ মিনিটে পূর্ণ করতে পারে। শুধু প্রথম নলটি ৪ মিনিট চালু রেখে বন্ধ করে দেয়া হলো। দ্বিতীয় নলটি দ্বারা চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে?
  1. ৮ মিনিট 
  2. ১২ মিনিট 
  3. ৯ মিনিট 
  4. ১০ মিনিট 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি সম্পূর্ণ খালি চৌবাচ্চা যথাক্রমে ১৬ ও ১২ মিনিটে পূর্ণ করতে পারে। শুধু প্রথম নলটি ৪ মিনিট চালু রেখে বন্ধ করে দেয়া হলো। দ্বিতীয় নলটি দ্বারা চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে?

সমাধান:
প্রথম নলটি ৪ মিনিটে পূর্ণ করে চোউবাচ্চাটির = ৪/১৬ অংশ
= ১/৪ অংশ

দ্বিতীয় নলটি দ্বারা পূর্ণ করতে হবে = ১ - (১/৪) = ৩/৪ অংশ
সময় লাগবে =  (৩/৪) × ১২ মিনিট 
= ৯ মিনিট 
১৪,৮৫৭.
√২৮৯ এর বর্গমূল হল-
  1. অমূলদ
  2. স্বাভাবিক
  3. পূর্ণসংখ্যা
  4. মূলদ
ব্যাখ্যা
প্রশ্ন: √২৮৯ এর বর্গমূল হল-

সমাধান:
√২৮৯ = ১৭
১৭ এর বর্গমূল = √১৭
- অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
- √২৮৯ এর বর্গমূল হল অমূলদ 
১৪,৮৫৮.
একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণ যোগ করলে ৫৩ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণ যোগ করলে ৫৩ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
৫ক + ৪(ক + ২) = ৫৩
⇒ ৫ক + ৪ক + ৮ = ৫৩
⇒ ৯ক = ৫৩ - ৮
⇒ ৯ক = ৪৫
⇒ ক = ৪৫/৯
∴ ক = ৫
১৪,৮৫৯.
কোনো ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ১০ দিন
  2. ১৫ দিন
  3. ২৫ দিন
  4. ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান: 
অবশিষ্ট দিন = (৩৫ - ৫) দিন
= ৩০ দিন
মোট লোক = (৫০ + ১০) জন
= ৬০ জন

৫০ জন ছাত্রের খাবার আছে = ৩০ দিনের
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৫০ × ৩০) দিনের
∴ ৬০ জন ছাত্রের খাবার আছে = (৫০ × ৩০)/৬০ দিনের
= ২৫ দিনের

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২৫ দিন চলবে।
১৪,৮৬০.
দুটি সংখ্যার অনুপাত ৩:৪ তাদের ল.সা.গু. ১২০। সংখ্যা দুটির যোগফল কত?
  1. ১৪০
  2. ৩৫
  3. ৭০
  4. ১০৫
ব্যাখ্যা
সংখ্যা দুটির অনুপাত = ৩ : ৪ 
সংখ্যা দুটি = ৩x , ৪x 
 সংখ্যা দুইটির গ. সা. গু= x 
সংখ্যা দুইটির ল. সা. গু = ১২x 

প্রশ্নমতে,
১২x = ১২০
x = ১২০/১২
x = ১০ 
সংখ্যা দুটি = ৩×১০ , ৪×১০
                = ৩০ , ৪০ 

সংখ্যা দুটির যোগফল= ৩০+৪০= ৭০
১৪,৮৬১.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ১৮
  2. ৫০
  3. ৬০
  4. ১৫
ব্যাখ্যা

ছাত্র সংখ্যা ক হলে,
১ম শর্তে,
ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা হবে = ক/৪ + ৩ এবং, ২য় শর্তে, ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা হবে (ক - ৬)/৩
সুতরাং ক/৪ + ৩ = (ক - ৬)/৩
বা, (ক + ১২)/৪ = (ক - ৬)/৩
বা, ৪ক - ২৪ = ৩ক + ৩৬
বা, ক = ৬০

১৪,৮৬২.
দু’টি সংখ্যার অনুপাত ৪ঃ৭। প্রত্যেকটির সাথে ৫ যোগ করলে অনুপাতটি দাঁড়ায় ৩ঃ৪। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
ধরি, সংখ্যাদ্বয় ৪x, ৭x
∴ (৪x+৫) / (৭x+৫) = ৩/৪
বা, ২১x + ১৫ = ১৬x + ২০
বা, ৫x = ৫
∴ x = ১
∴ ছোট সংখ্যা = ৪x = ৪।
১৪,৮৬৩.
৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ১১১১
  2. খ) ১১১
  3. গ) ১১
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
 পার্থক্য = ১০০০০ - ৯৯৯৯
= ১
১৪,৮৬৪.
০.০০৩৫ এর কত শতাংশ ৭?
  1. ক) ২০০০
  2. খ) ২০০০০
  3. গ) ২০০০০০
  4. ঘ) ০.২০০০০০
ব্যাখ্যা
মনে করি,
০.০০৩৫ এর ক শতাংশ = ৭
০.০০৩৫ × ক/১০০ = ৭
ক = ৭ × ১০০/০.০০৩৫
ক = ২০০০০০
১৪,৮৬৫.
নিচের কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?
  1. ৭/১০
  2. ২/৩
  3. ১২/১৫
  4. ১০/১৩
ব্যাখ্যা

প্রশ্নঃ কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?

সমাধানঃ 
৭/৯ ≈ 0.৭৭৭

৭/১০  =0.৭ 
২/৩ = 0.৬৬৬৭ 
১২/১৫ = 0.৮ 
১০/১৩ = 0.৭৬৯২

সঠিক উত্তর: গ) ১২/১৫

১৪,৮৬৬.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ক) ০.০৯
  2. খ) ০.৫০
  3. গ) ০.১৯
  4. ঘ) ০.৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
০.০৯ = ৯/১০০
০.৫০ = ৫০/১০০
০.১৯ = ১৯/১০০
০.৩৩ = ৩৩/১০০

এখানে
৫০ > ৩৩ > ১৯ > ৯
৫০/১০০ > ৩৩/১০০ > ১৯/১০০ > ৯/১০০
০.৫০ > .৩৩ > .১৯ > ০.০৯

সবচেয়ে বেশি = ০.৫০
১৪,৮৬৭.
ক এর ১৫% যদি খ এর ২৫% এর সমান হয় তবে ক : খ = কত?
  1. ক) ৫ : ৪
  2. খ) ৫ : ৩
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৫ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ১৫% যদি খ এর ২৫% এর সমান হয় তবে ক : খ = কত?

সমাধান:
ক এর ১৫% = ক × ১৫/১০০
খ এর ২৫% = খ × ২৫/১০০

∴ ক × ১৫/১০০ = খ × ২৫/১০০
⇒ ক × ১৫ = খ × ২৫
⇒ ক / খ = ২৫/১৫
∴ ক : খ = ২৫ : ১৫
= ৫ : ৩
১৪,৮৬৮.
কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়?
  1. ৩/১০
  2. ২/৫
  3. ৪/১৫
  4. ৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়?

সমাধান: 
৩/১০ = ০.৩ 
২/৫ = ০.৪ 
৪/১৫ = ০.২৭ 
৭/২০ = ০.৩৫ 
১৪,৮৬৯.
একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত ২ : ৩। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হলে ভগ্নাংশটি কত?
  1. ক) ২৭/১৮
  2. খ) ১৮/২৭
  3. গ) ১২/১৮
  4. ঘ) ১৬/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত ২ : ৩। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হলে ভগ্নাংশটি কত?

সমাধান:
মনেকরি,
ভগ্নাংশটির লব= ২ক 
ভগ্নাংশটির হর= ৩ক 

প্রশ্নমতে 
(২ক - ৬)/৩ক = (২ক/৩ক) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১৮ক - ৫৪ = ১২ক 
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

ভগ্নাংশটির লব = ২ × ৯ = ১৮
ভগ্নাংশটির হর = ৩ × ৯ = ২৭

∴ নির্ণেয় ভগ্নাংশ = ১৮/২৭ 
১৪,৮৭০.
নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ৫/৬
  2. ৭/৯
  3. ৩/৪
  4. ৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০·৭৫
৭/৯ = ০·৭৮
৫/৬ = ০·৮৩
৮/১১ = ০·৭৩
৫/৬ > ৭/৯ > ৩/৪ > ৮/১১

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি হলো ৮/১১।
১৪,৮৭১.
  1. √3 - √2
  2. √3 + 2
  3. √3 + √2
  4. 3 - √2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) = কত?

সমাধান:
√2/(√6 + 2) 
= √2/√2(√3 + √2)
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
=(√3 - √2)/1
= (√3 - √2)
১৪,৮৭২.
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল মুনাফায় ৩৫০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল মুনাফায় ৩৫০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৫ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৫ /১০০ টাকা 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৫ × ৩৫০ × ২)/১০০ টাকা 
= ৩৫ টাকা
১৪,৮৭৩.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?
  1. ২০টি
  2. ২৪টি
  3. ২৫টি
  4. ৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
 
সমাধান: 
৬০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি 
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি 
∴ ৯০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে  = (১৬ ×৯০)/ ৬০ টি 
= ২৪ টি  
 
∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি।
১৪,৮৭৪.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা ও ৬ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা ও ৬ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
৩, ৪ ও ৬ এর ল.সা.গু = ১২
অতএব, তিনটি ঘণ্টা একত্রে বাজবে ১২ ঘণ্টা পর।

∴ ১ দিনে বা ২৪ ঘণ্টায় মোট বাজবে = (২৪/১২) বার
= ২ বার

[১ দিন বলতে যেহেতু ২৪ ঘণ্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘণ্টাটি সর্বোচ্চ ২ বার বাজবে।]
১৪,৮৭৫.
দুইটি সংখ্যার ল.সা.গু 48 । সংখ্যাদ্বয়ের অনুপাত 2 : 3 । সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। 
  1. 24
  2. 28
  3. 36
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু 48 । সংখ্যাদ্বয়ের অনুপাত 2 : 3 । সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন।

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুইটি 2x ও 3x 
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = 6x 

প্রশ্নমতে, 
6x = 48
বা, x = 48/6
∴ x = 8

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = 2x + 3x
= 5x
= 5 × 8
= 40
১৪,৮৭৬.
বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩০০ টাকা সুদ পাওয়া যাবে?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩০০ টাকা সুদ পাওয়া যাবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
∴ আসল = (সুদ × ১০০)/(হার × সময়)
= (৩০০ × ১০০)/(১০ × ৫) 
= ৬০০ টাকা

∴ বার্ষিক ১০% হার সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩০০ টাকা সুদ পাওয়া যাবে।
১৪,৮৭৭.
একটি দ্রব্য ৭০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
  1. ১৬০ টাকা
  2. ২১০ টাকা
  3. ১৪০ টাকা
  4. ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৭০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৭০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) × ৭০০ টাকা
= ৭৭০ টাকা 

১০% কমে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৭০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০/১০০) × ৭০০ টাকা
= ৬৩০ টাকা

লাভ = ৭৭০ - ৬৩০ = ১৪০ টাকা
১৪,৮৭৮.
একটি জারে চিনি ও পানির অনুপাত ৭ : ৩। চিনির পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ২ লিটার
  2. ৬ লিটার
  3. ৮ লিটার
  4. ১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে চিনি ও পানির অনুপাত ৭ : ৩। চিনির পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
জারে চিনি ও পানির অনুপাত = ৭ : ৩

ধরি, 
জারে চিনির পরিমাণ = ৭ক লিটার
জারে পানির পরিমাণ = ৩ক লিটার 

প্রশ্নমতে, 
৭ক - ৩ক = ৮ 
বা, ৪ক = ৮ 
∴ ক = ২ 

∴ পানির পরিমাণ = (২ × ৩) লিটার 
= ৬ লিটার । 
১৪,৮৭৯.
x - 2, x2 - 4 এবং x + 2 এর গ. সা. গু নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x - 2
  4. ঘ) x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2, x2 - 4 এবং x + 2 এর গ. সা. গু নিচের কোনটি?

সমাধান:
১ম রাশি = x - 2
২য় রাশি = x2 - 4 
= x2 - 22
= (x + 2) (x - 2)
৩য় রাশি = x + 2

∴ x - 2, x2 - 4 এবং x + 2 এর গ. সা. গু = 1
১৪,৮৮০.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ২৫% 
  2. ৫০% 
  3. ২০% 
  4. ৭৫% 
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের চারগুণ = ৪ × ১০০ = ৪০০ টাকা

∴ ক্ষতির পরিমাণ = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ৪০০ - ১০০ = ৩০০ টাকা

∴ ক্ষতির হার = (ক্ষতি/ক্রয়মূল্য) × ১০০%
= (৩০০/৪০০) × ১০০%
= (৩/৪) × ১০০%
= ৭৫%

সুতরাং, শতকরা ৭৫% ক্ষতি হবে।

১৪,৮৮১.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৮ কিমি যায় এবং ২ ঘণ্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে। পুরো যাত্রার জন্য তার গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?
  1. ৯ কিমি/ঘণ্টা
  2. ৭.২ কিমি/ঘণ্টা
  3. ১৪ কিমি/ঘণ্টা
  4. ১৬ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৮ কিমি যায় এবং ২ ঘণ্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে। পুরো যাত্রার জন্য তার গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?

সমাধান:
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৮ কিমি যায়
২ ঘণ্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে
 
∴ মোট সময় = (৩ + ২) ঘণ্টা
= ৫ ঘণ্টা

∴ মোট দূরত্ব = (১৮ + ১৮) কি.মি.
= ৩৬ কি.মি.

∴  ঘণ্টায় গড় গতিবেগ = (৩৬/৫) কিমি/ঘণ্টা
= ৭.২ কিমি/ঘণ্টা

১৪,৮৮২.
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত?
  1. ২৫০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
এখানে,
P = ১০০০০
n = ৯/১২
r = ৬
I = ?
আমরা জানি,
I = Pnr/১০০
বা, I = (১০০০০ × ৯ × ৬)/(১০০ × ১২) = ৪৫০ টাকা
১৪,৮৮৩.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় ৪৩ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৪৪
  2. খ) ৪৫
  3. গ) ৪৩
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় ৪৩ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যথাক্রমে ক, ক + ১ এবং ক +২
প্রশ্নমতে,
(ক + ক + ১ + ক + ২)/৩ = ৪৩
৩ক + ৩ = ১২৯
৩ক = ১২৬
ক = ৪২
∴ বৃহত্তম সংখ্যটি = ৪২ + ২ = ৪৪
১৪,৮৮৪.
রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। ঘণ্টায় ৭২ কি.মি. বেগে ধাবমান ৩৬০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?
  1. ১৫ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ২৪ সেকেন্ডে
  4. ১৮ সেকেন্ডে
ব্যাখ্যা

প্রশ্ন: রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। ঘণ্টায় ৭২ কি.মি. বেগে ধাবমান ৩৬০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে, 
৭২ কি.মি. = (৭২ × ১০০০) = ৭২০০০ মিটার 

আমরা জানি, 
১ ঘণ্টা = ৬০ মিনিট 
= (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

∴ ট্রেনটি ৭২০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৭২০০০ সেকেন্ডে
∴ ট্রেনটি ৩৬০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ৩৬০)/৭২০০০ সেকেন্ডে  
= ১৮ সেকেন্ডে

সুতরাং, ১৮ সেকেন্ডে ঐ খুঁটিটি অতিক্রম করবে। 

১৪,৮৮৫.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরের ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
আমরা জানি, I= prn
n = I/pr
যেখানে মুনাফা, I = ৪৮০০ টাকা, ও মূলধন p, = ১০০০০ টাকা,
মুনাফার হার r = ১২%, সময় n = ?
∴ সময় = মুনাফা/(আসল×মুনাফার হার)
=৪৮০০/{১০০০০×(১২/১০০)} বছর
= (৪৮০০×১০০)/(১০০০০×১২) বছর
= ৪ বছর
∴ সময় লাগবে ৪ বছর
১৪,৮৮৬.
একটি নির্দিষ্ট হার সরল সুদে 5000 টাকা 5 বছরে সুদে-আসলে 8250 টাকা হয়। যদি সুদের হার 3% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সুদের হার কত হবে?
  1. 16%
  2. 13%
  3. 12%
  4. 15%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে 5000 টাকা 5 বছরে সুদে-আসলে 8250 টাকা হয়। যদি সুদের হার 3% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সুদের হার কত হবে?

সমাধান:
আসল, P = 5000 টাকা
সুদ-আসল = 8250 টাকা
সুদ, I = 8250 - 5000 = 3250 টাকা
সময়, n = 5 বছর

আমরা জানি
I = Pnr
r = I/Pn
= (3250 × 100)/(5000 × 5)
= 13%

∴ সুদের হার 3% বৃদ্ধিতে, নতুন সুদের হার = (13 + 3)% = 16%
১৪,৮৮৭.
একটি দ্রব্য ৫৭ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয় । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬২ টাকা
  3. গ) ৫৪ টাকা
  4. ঘ) ৫২ টাকা
ব্যাখ্যা

৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা।
বিক্রয়মূল্য ৫৭ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৭)/৯৫ টাকা।
= ৬০ টাকা।

১৪,৮৮৮.
8x2yz এবং 12x3y2z2-এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?
  1. ক) 2x2yz
  2. খ) 4x2yz
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন : 8x2yzএবং 12x3y2z2-এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?
সমাধান : 
8x2yzএবং 12x3y2z2-এর সংখ্যা সহগ যথাক্রমে 8 ও 12
সংখ্যা সহগের গ.সা.গু = 4
 
আবার, প্রদত্ত রাশি 8x2yzএবং 12x3y2z2 এর গ.সা.গু = 4x2yz

যদি রাশি দুইটির গ.সা.গু বের করতে বলা হতো, তাহলে উত্তর 4x2yz হতো। 
১৪,৮৮৯.
রাফি, শাফি ও নিতুল তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১৫, ১২ এবং ১০ দিনে। তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ২ দিন
  2. ৩ দিন
  3. ৪ দিন
  4. ৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি, শাফি ও নিতুল তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১৫, ১২ এবং ১০ দিনে। তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
রাফি, শাফি ও নিতুল তিন জনে ১ দিনে করে যথাক্রমে ১/১৫, ১/১২ ও ১/১০ অংশ।
তিন জনে একত্রে ১ দিনে করে = (১/১৫ + ১/১২ + ১/১০) অংশ।
= (৪ + ৫ + ৬)/৬০
= ১৫/৬০ অংশ
= ১/৪ অংশ

তিন জনে একত্রে ১/৪ অংশ কাজ করে ১ দিনে
তিন জনে একত্রে ১ অংশ কাজ করে (১ × ৪) দিনে
= ৪ দিন
১৪,৮৯০.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ২১ বেশি, সংখ্যাটি কত?
  1. ১০২
  2. ৯৮
  3. ১৪৮
  4. ১২৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ২১ বেশি, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
⇒ ক/২ = (ক/৩) + ২১
⇒ (ক/২) - (ক/৩) = ২১
⇒ (৩ক - ২ক)/৬ = ২১
⇒ ক = ২১ × ৬
∴ ক = ১২৬

সুতরাং, সংখ্যাটি হলো ১২৬।
১৪,৮৯১.
যদি ক : খ = ২ : ৭ এবং খ : গ = ৫ : ৭ হয়, তবে ক : খ : গ = কত? 
  1. ১০ : ৩৫ : ৪৯ 
  2. ১০ : ২৫ : ৪৯ 
  3. ২০ : ৩৫ : ৪৯
  4. ১৪ : ৩৫ : ৪৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ক : খ = ২ : ৭ এবং খ : গ = ৫ : ৭ হয়, তবে ক : খ : গ = কত?

সমাধান: 
ক : খ = ৪ : ৭
= (২ × ৫) : (৭ × ৫)
= ১০ : ৩৫

আবার,
খ : গ = ৫ : ৭
= (৫ × ৭ ) : (৭ × ৭)
= ৩৫ : ৪৯

∴ ক : খ : গ = ১০ : ৩৫ : ৪৯ । 

১৪,৮৯২.
অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হল এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবারো ১০% বাড়ানো হলো, এতে তার শতকরা কত ক্ষতি হলো?
  1. ০%
  2. ১%
  3. (১/২)%
  4. ৯%
ব্যাখ্যা
প্রশ্ন: অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হল এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবারো ১০% বাড়ানো হলো, এতে তার শতকরা কত ক্ষতি হলো? 

সমাধান: 
ধরি, শুরুতে বেতন ছিল ১০০ টাকা 

১০% কমে বেতন = ১০০ - ১০০ এর ১০% 
= ১০০ - ১০ 
= ৯০ 

১০% বৃদ্ধিতে বেতন = ৯০ + ৯০ এর ১০% 
= ৯০ + ৯০ × ০.১ 
= ৯০ + ৯ 
= ৯৯ 

শতকরা ক্ষতি = ১%
১৪,৮৯৩.
১৫ থেকে ৩০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি বের করুন। 
  1. ৬৫
  2. ৮০
  3. ৮৮
  4. ৯৬
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ থেকে ৩০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি বের করুন। 

সমাধান:
১৫ থেকে ৩০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলো হলো ১৭, ১৯, ২৩ এবং ২৯।
 সংখ্যাগুলোর সমষ্টি = ১৭ + ১৯ + ২৩ + ২৯
= ৮৮

১৪,৮৯৪.
দু'টি সংখ্যার অনুপাত ৩ঃ৪ এবং তাদের গুণফল ৪৩২ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১৭
  2. খ) ১৮
  3. গ) ১৯
  4. ঘ) ২০
ব্যাখ্যা

সংখ্যা দু'টি ৩a, ৪a
∴ ৩a, ৪a = ৪৩২
বা, ১২a = ৪৩২
বা, a = ৩৬
∴ a = ৬
∴ ছোট সংখ্যাটি = ৩ × ৬
= ১৮

১৪,৮৯৫.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত?
  1. ৪৪ বছর
  2. ৪৮ বছর
  3. ৫২ বছর
  4. ৬০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৬ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৬ × ৩) বছর
= ১০৮ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ২) বছর 
= ৪৮ বছর 

∴ পিতার বয়স = (১০৮ - ৪৮) বছর 
= ৬০ বছর।

১৪,৮৯৬.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৫৭। বড় সংখ্যাটি কত?
  1. ২৬
  2. ২৯
  3. ৩১
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৫৭। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৫৭
⇒ ক + ২ক + ১ - ক = ৫৭
⇒ ২ক = ৫৭ - ১
⇒ ২ক = ৫৬
⇒ ক = ৫৬/২
∴ ক = ২৮

অতএব, বড় সংখ্যাটি = (২৮ + ১) = ২৯
১৪,৮৯৭.
২১৬০ টাকা অথৈ, মুন্নি এবং মরিয়মের মধ্যে ৩ঃ৭ঃ১৪ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। অথৈ কত টাকা পাবে?
  1. ক) ২৮০ টাকা
  2. খ) ২৬০ টাকা
  3. গ) ২৭০ টাকা
  4. ঘ) ২৫০ টাকা
ব্যাখ্যা

ধরি, অথৈ, মুন্নি এবং মরিয়ম পাবে ৩ক, ৭ক এবং ১৪ক।
প্রশ্নমতে,
৩ক + ৭ক + ১৪ক = ২১৬০
বা, ২৪ক = ২১৬০
বা, ক = ৯০
সুতরাং অথৈ পাবে = ৩ × ক = ৩ × ৯০ = ২৭০ টাকা

১৪,৮৯৮.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩০ সেকেন্ড
  2. ৩৬ সেকেন্ড
  3. ৪০ সেকেন্ড
  4. ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
মোট দৈর্ঘ্য = (২০০ + ১৬০) মিটার 
= ৩৬০ মিটার 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩৬ কি.মি = (১০০০ × ৩৬) মিটার
= ৩৬০০০ মিটার

৩৬০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৩৬০)/৩৬০০০ সেকেন্ডে 
= ৩৬ সেকেন্ডে
১৪,৮৯৯.
রহিম এক পৃষ্ঠা ১২ মিনিটে টাইপ করতে পারে যেখানে করিমের ঐ পৃষ্ঠা টাইপ করতে ১৮০ সেকেন্ড সময় লাগে। রহিম ও করিমের কাজের গতিবেগের অনুপাত কত?
  1. ক) ৫ঃ৮
  2. খ) ৮ঃ৫
  3. গ) ৮ঃ৫১
  4. ঘ) ১ঃ৪
ব্যাখ্যা
রহিম এক পৃষ্ঠা ১২ মিনিটে টাইপ করতে পারে
করিমের ঐ পৃষ্ঠা টাইপ করতে সময় লাগে = ১৮০ সেকেন্ড
                                                               = ১৮০/৬০ মিনিট
                                                               = ৩ মিনিট
রহিম ও করিমের সময়ের সরল অনুপাত গতিবেগের ব্যস্ত অনুপাতের সমান হবে।
রহিমের কাজের সময় : করিমের কাজের সময় = করিমের গতিবেগ : রহিমের গতিবেগ
করিমের গতিবেগ : রহিমের গতিবেগ = ১২ : ৩ = ৪ : ১
রহিমের গতিবেগ : করিমের গতিবেগ = ১ : ৪
১৪,৯০০.
তাহমিদ ও মাহবুবের বর্তমান বয়সের অনুপাত ৬ : ৫। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৪। ৫ বছর পরে মাহবুবের বয়স কত হবে?
  1. ৫০ বছর
  2. ৫৫ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তাহমিদ ও মাহবুবের বর্তমান বয়সের অনুপাত ৬ : ৫। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৪। ৫ বছর পরে মাহবুবের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
তাহমিদের বর্তমান বয়স = ৬ক বছর
মাহবুবের বর্তমান বয়স = ৫ক বছর

প্রশ্নমতে,
(৬ক - ১০)/(৫ক - ১০) = ৫/৪
⇒ ২৫ক - ৫০ = ২৪ক - ৪০
⇒ ২৫ক - ২৪ক = ৫০ - ৪০
∴ ক = ১০

∴ মাহবুবের বর্তমান বয়স = ৫ × ১০ = ৫০ বছর 
∴ ৫ বছর পরে মাহবুবের বয়স হবে = ৫০ + ৫ = ৫৫ বছর