বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৪৬ / ১৬৯ · ১৪,৫০১১৪,৬০০ / ১৬,৯৯১

১৪,৫০১.
৪টি কলম ও ২টি ডায়েরির দাম সমান। ২টি কলম ও ১টি ডায়েরির দাম ৭২ টাকা হলে, ৩টি কলম ও ৩টি ডায়েরির মোট দাম কত?
  1. ১৬২ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২২০ টাকা
  4. ১৯০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪টি কলম ও ২টি ডায়েরির দাম সমান। ২টি কলম ও ১টি ডায়েরির দাম ৭২ টাকা হলে, ৩টি কলম ও ৩টি ডায়েরির মোট দাম কত?

সমাধান:
ধরি,
১টি কলমের দাম = x টাকা
এবং ১টি ডায়েরির দাম = y টাকা।

তাহলে, ৪টি কলমের দাম = ৪x টাকা
 এবং ২ টি ডায়েরির দাম = ২y টাকা

∴ ২টি কলম ও ১টি ডায়েরির দাম = ৭২ টাকা
অর্থাৎ, ২x + y = ৭২ ................(১)

প্রশ্নমতে,
৪x = 2y
বা, x = ২y/৪
∴ x = y/২

x এর মান সমীকরণ (১)-এ বসিয়ে পাই,
২ × (y/২) + y = ৭২
∴ y + y = ৭২
∴ ২y = ৭২
∴ y = ৩৬ টাকা

∴ x = y/২
= ৩৬/২
= ১৮ টাকা

∴ ৩টি কলম ও ৩টি ডায়েরির দাম = (৩x + ৩y) টাকা
= (৩×১৮) + (৩×৩৬) টাকা
= ৫৪ + ১০৮ = ১৬২ টাকা

১৪,৫০২.
একটি সংখ্যা এবং সংখ্যাটির দুই-পঞ্চমাংশের মানের পার্থক্য 552। সংখ্যাটির 20 শতাংশের মান কত?
  1. ক) 920
  2. খ) 102
  3. গ) 184
  4. ঘ) 92
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা এবং সংখ্যাটির দুই-পঞ্চমাংশের মানের পার্থক্য 552। সংখ্যাটির 20 শতাংশের মান কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x - (2x/5) = 552
বা, (5x - 2x)/5 = 552
বা, 3x/5 = 552
বা, 3x = 552 × 5
বা, 3x = 2760
বা, x = 2760/3
∴ x = 920

∴ সংখ্যাটির 20% = 920 × (20/100)
= 184
১৪,৫০৩.
৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?
  1. ১৫ : ২৫
  2. ২ : ৪
  3. ৬ : ১
  4. ৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?

সমাধান:
কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাই দ্বিগুণানুপাত।

৩ : ৫ 
⇒ ৩ : ৫ = ৯ : ২৫
১৪,৫০৪.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৫
  2. ৫/৪
  3. ৭/৮
  4. ৮/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬
একটি ভগ্নাংশ ৩/৪

অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
∴ অপর ভগ্নাংশটি = (১৫/১৬)/(৩/৪)
= (১৫/১৬) × (৪/৩)
= ৫/৪
১৪,৫০৫.
P : Q = 3 : 4, Q : R = 6 : 7 এবং R : S = 5 : 8 হলে, Q : S = কত?
  1. 3 : 2
  2. 15 : 28
  3. 35 : 28
  4. 18 : 25
ব্যাখ্যা

প্রশ্ন: P : Q = 3 : 4, Q : R = 6 : 7 এবং R : S = 5 : 8 হলে, Q : S = কত?

সমাধান:
Q : R = 6 : 7 = (6 × 5) : ( 7 × 5) = 30 : 35
R : S = 5 : 8 = (5 × 7) : (8 × 7) = 35 : 56

Q : S = 30 : 56 = 15 : 28

১৪,৫০৬.
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৬ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় ২৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
  1. ১৬ টাকা
  2. ১৭.৩৩ টাকা
  3. ১৯ টাকা
  4. ২১ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৬ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় ২৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

সমাধান:
প্রথম ৬ ঘণ্টার জন্য,
১ ঘণ্টায় মজুরি পায় ১৫ টাকা
∴ ৬ ঘণ্টায় মজুরি পায় (৬ × ১৫) = ৯০ টাকা

পরবর্তী ৪ ঘণ্টার জন্য,
১ ঘণ্টায় মজুরি পায় ২৫ টাকা
∴ ৪ ঘণ্টায় মজুরি পায় (৪ × ২৫) = ১০০ টাকা

∴ ১০ ঘণ্টায় মোট মজুরি পায় (৯০ + ১০০) = ১৯০ টাকা

∴ ঘণ্টাপ্রতি গড় মজুরি = ১৯০ ÷ ১০ = ১৯ টাকা

১৪,৫০৭.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) 2/5
  2. খ) 7/20
  3. গ) √16/8
  4. ঘ) 9/25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
• 2/5 = 0.4
• √16/8 = 4/8 = 1/2 = 0.5
• 7/20 = 0.35
• 9/25 = 0.36
১৪,৫০৮.
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা ও বিক্রয়মূল্য ৬০৫ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ২০ টাকা
  2. ২১ টাকা
  3. ২২ টাকা
  4. ২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা ও বিক্রয়মূল্য ৬০৫ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা ও বিক্রয়মূল্য ৬০৫ টাকা
∴ লাভ = (৬০৫ - ৫০০) টাকা
= ১০৫ টাকা

এখন,
৫০০ টাকায় লাভ হয় = ১০৫ টাকা
১ টাকায় লাভ হয় = ১০৫/৫০০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১০৫ × ১০০)/৬০০ টাকা
= ২১ টাকা

সুতরাং, শতকরা ২১ টাকা লাভ হয়।
১৪,৫০৯.
টিটু ও মিটুর বয়সের গড় ২৩ বছর। আবার টিটু, মিটু ও নান্টুর বয়সের গড় ২১ বছর। নান্টুর বয়স কত?
  1. ১৭ বছর
  2. ১৮ বছর
  3. ১৯ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু ও মিটুর বয়সের গড় ২৩ বছর। আবার টিটু, মিটু ও নান্টুর বয়সের গড় ২১ বছর। নান্টুর বয়স কত?

সমাধান:
টিটু ও মিটুর মোট বয়স = ২৩ × ২ = ৪৬ বছর
টিটু, মিটুর ও নান্টুর মোট বয়স= ২১ × ৩ = ৬৩ বছর

∴ নান্টুর বয়স = ৬৩ - ৪৬ = ১৭ বছর 
১৪,৫১০.
৪ টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে, ১৬ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ২২ টাকা
  2. ১৮ টাকা
  3. ১৫ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে, ১৬ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
৪ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৪ টাকা
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৪ টাকা
= ২০ টাকা

লাভ = ১০%
∴ বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
= ২০ + (২০ এর ১০%) টাকা
= ২০ + ২ = ২২ টাকা

∴ ১৬ টি দ্রব্যের বিক্রয়মূল্য = ২২ টাকা

১৪,৫১১.
একটি ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা বেগে চললে ৪ ঘণ্টায় একটি দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতি ২০% কমে যায়, তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় বেশি লাগবে?
  1. ১ ঘণ্টা
  2. ১.৫ ঘণ্টা
  3. ২ ঘণ্টা
  4. ২.৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা বেগে চললে ৪ ঘণ্টায় একটি দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতি ২০% কমে যায়, তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় বেশি লাগবে?

সমাধান:
দেওয়া আছে, 
ট্রেনের বেগ = ৬০ কি.মি./ঘণ্টা 
সময় = ৪ ঘণ্টা 

ট্রেনটি ১ ঘণ্টায় যায় ৬০ কি.মি.
৪ ঘণ্টায় যায় = ৬০ × ৪ = ২৪০ কি.মি.

আবার, গতি ২০% কমে গেলে নতুন গতি হয়= ৬০ - ( ৬০ এর ২০% ) = ৬০ - { ৬০ × ( ২০/১০০ )} = ৬০ - ১২ = ৪৮ কি.মি./ঘন্টা

সুতরাং
৪৮ কি.মি. দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = ১ ঘণ্টা
∴ ১ কি.মি. দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = ১/৪৮ ঘণ্টা
∴ ২৪০ কি.মি. দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে= ২৪০ / ৪৮ = ৫ ঘণ্টা


একই দূরত্ব অর্থাৎ ২৪০ কি.মি. অতিক্রম করতে সময় বেশি লাগবে= ৫ - ৪ = ১ ঘণ্টা
১৪,৫১২.
কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব ১০০ কি.মি.। একটি বাস কুমিল্লা থেকে ঢাকা পৌছাতে ২ ঘন্টা সময় নেয় এবং ৩০ মিনিট বিরতি নিয়ে পুনরায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝখনে জ্যামের কারণে তার অতিরিক্ত ১ ঘন্টা ১৫ মিনিট বেশি সময় লাগে এবং নামাজের জন্য ১৫ মিনিট সময় দেয়। গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৩৫ কি.মি./ঘণ্টা
  2. ৩৪.৫ কি.মি./ঘণ্টা
  3. ৩৩.৩৩ কি.মি./ঘণ্টা
  4. ৩৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব ১০০ কি.মি.। একটি বাস কুমিল্লা থেকে ঢাকা পৌছাতে ২ ঘণ্টা সময় নেয় এবং ৩০ মিনিট বিরতি নিয়ে পুনরায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝখনে জ্যামের কারণে তার অতিরিক্ত ১ ঘণ্টা ১৫ মিনিট বেশি সময় লাগে এবং নামাজের জন্য ১৫ মিনিট সময় দেয়। গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান: 
গাড়ি কতৃক অতিক্রান্ত মোট দূরত্ব = ১০০ + ১০০ = ২০০ কি.মি.
মোট সময় = ২ + ২ + ০.৫ + ১.২৫ + ০.২৫ = ৬ ঘণ্টা

∴ গড় গতিবেগ = ২০০/৬ কি.মি./ঘণ্টা
= ৩৩.৩৩ কি.মি./ঘণ্টা
১৪,৫১৩.
২০০২ কোন সংখ্যা গুচ্ছের ল.সা.গু. নয়?
  1. ১৩, ৭৭, ৯১, ১৪৩
  2. ৭, ২২, ২৬, ৯১
  3. ২৬, ৭৭, ১৪৩, ১৫৪
  4. ২, ৭, ১১, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?

সমাধান:
১৩, ৭৭, ৯১, ১৪৩ - সংখ্যাগুচ্ছের ল.সা.গু ১০০১।
অন্যান্য সংখ্যাগুচ্ছের ল.সা.গু. ২০০২।
১৪,৫১৪.
১২ জন ব্যক্তি একটি কাজ ১৩ দিনে শেষ করে। অতিরিক্ত ১৪ জন যুক্ত হলে কাজটি শেষ করতে কতদিন লাগবে?
  1. ১৫ দিন
  2. ৬ দিন
  3. ১৪ দিন
  4. ৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন ব্যক্তি একটি কাজ ১৩ দিনে শেষ করে। অতিরিক্ত ১৪ জন যুক্ত হলে কাজটি শেষ করতে কতদিন লাগবে?

সমাধান:
১৪ জন যুক্ত হলে মোট লোকসংখ্যা = ১২ + ১৪ = ২৬ জন।

তাহলে একটি কাজ,
১২ জন করে ১৩ দিনে
∴ ১ জনে করে (১২ × ১৩) দিনে
∴ ২৬ জন করে ১৫৬/২৬ = ৬ দিনে

∴ অতিরিক্ত ১৪ জন যুক্ত হলে কাজটি শেষ করতে ৬ দিন লাগবে।
১৪,৫১৫.
একটি ছাত্রাবাসে ৭৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কিছু নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ১২০ জন
  3. ২৫ জন
  4. ৫৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৭৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কিছু নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা কত?

সমাধান:
৩২ দিন খেতে পারে ৭৫ জন ছাত্র
∴ ১ দিন খেতে পারে (৭৫ × ৩২) জন ছাত্র
∴ ২০ দিন খেতে পারে (৭৫ × ৩২)/২০ জন ছাত্র
= ১২০ জন ছাত্র

∴ নতুন ছাত্রের সংখ্যা = ১২০ - ৭৫ জন ছাত্র
= ৪৫ জন ছাত্র
১৪,৫১৬.
বার্ষিক ৮% মুনাফাসহ ১,২০০ টাকার ৫ বছরের যে মুনাফা হয়, বার্ষিক ৬% মুনাফায় কত টাকার ১০ বছরের তত মুনাফা হবে?
  1. ক) ৬০০
  2. খ) ৭৫০
  3. গ) ৮০০
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৮ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ৮/১০০ টাকা
১২০০ টাকার ৫ বছরের মুনাফা (৮ × ১২০০ × ৫) /১০০ টাকা
                                               = ৪৮০ টাকা 

ধরি 
আসল P = x টাকা 
মুনাফার হার r  = ৬% = ৬/১০০ = ৩/৫০
মুনাফা I = ৪৮০ টাকা 
সময় n  = ১০ বছর 

আমরা জানি 
I = Pnr 
P = I/nr
 x = ৪৮০/{১০ × (৩/৫০)}
x  = ৪৮০/(৩/৫)
x  = (৪৮০× ৫)/৩
x  = ৮০০
১৪,৫১৭.
কোন মূলধন ৫% সরল সুদে ১০ বছরে সুদে-আসলে ৩০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
  1. ১৮০০০ টাকা
  2. ২০০০০ টাকা
  3. ১৫০০০ টাকা
  4. ১৭৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৫% সরল সুদে ১০ বছরে সুদে-আসলে ৩০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?

সমাধান:
৫% হারে,
১০০ টাকার ১০ বছরের সুদ ১০ × ৫ = ৫০ টাকা
∴ সুদাসল (৫০ + ১০০) টাকা = ১৫০ টাকা

সুদাসল ১৫০ টাকা হলে মূলধন = ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে মূলধন = ১০০/১৫০ টাকা
∴ সুদাসল ২৫০০০ টাকা হলে মূলধন = (১০০ × ৩০০০০)/১৫০ টাকা
= ২০০০০ টাকা
১৪,৫১৮.
১০/২১, ১৫/২৮ ও ২০/৩৫ এর গ.সা.গু নিচের কোনটি?
  1. ১/১২
  2. ৫/৭
  3. ১/৪২
  4. ১/৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১০/২১, ১৫/২৮ ও ২০/৩৫ এর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু. = (লব গুলোর গ.সা.গু.)/(হর গুলোর ল.সা.গু.)

এখানে,
লব ১০, ১৫ ও ২০ এর গ.সা.গু. নির্ণয়:
১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ৫
∴ গ.সা.গু. = ৫

হর ২১, ২৮ ও ৩৫ এর ল.সা.গু. নির্ণয়:
২১ = ৩ × ৭
২৮ = ২ × ৭
৩৫ = ৫ × ৭
∴ ল.সা.গু. = ২ × ৩ × ৫ × ৭
= ৪ × ৩ × ৫ × ৭ = ৪২০

∴ ভগ্নাংশের গ.সা.গু. = ৫/৪২০ = ১/৮৪

১৪,৫১৯.
ক : খ = ৪ : ৬ এবং খ : গ = ১০ : ১৩ হলে, ক : খ : গ = ?
  1. ২০ : ৩০ : ৩৯
  2. ১২ : ৩০ : ৩৯
  3. ২০ : ৩০ : ৫২
  4. ২০ : ২৪ : ৩৯
ব্যাখ্যা
সমাধান :
দেয়া আছে,
ক :খ = ৪ : ৬ এবং খ : গ = ১০ : ১৩

উভয়ক্ষেত্রে খ এর আনুপাতিক মান সমান করে পাই,
ক :খ = ( ৪ : ৬ ) × ৫
= ২০: ৩০

এবং,
খ : গ = (১০ : ১৩ ) × ৩
= ৩০ : ৩৯

সুতরাং, ধারাবাহিক অনুপাত বা ক : খ : গ = ২০ : ৩০ : ৩৯
১৪,৫২০.
একটি দ্রব্য ২৪ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল, ৪৮ টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০
  2. খ) ৩২
  3. গ) ২০
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৪ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল, ৪৮ টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
 দ্রব্যটি ২৪ টাকা বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = (২৪ + ক) টাকা 
 
 দ্রব্যটি ৪৮ টাকা বিক্রয় করলে লাভ হয় ক/২ টাকা 
ক্রয়মূল্য = (৪৮ - ক/২) টাকা 
প্রশ্নমতে,
২৪ + ক = ৪৮ - ক/২
ক + ক/২ = ৪৮ - ২৪ 
৩ক/২  = ২৪
৩ক = (২৪ × ২)
ক = (২৪ × ২)/৩
ক =১৬

ক্রয়মূল্য = (২৪ + ১৬) টাকা = ৪০ টাকা
১৪,৫২১.
৫ বছরে মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফার হার কত ?
  1. ৩.৩৩%
  2. ৬.৬৭% 
  3. ১০%
  4. ৮.৫%
ব্যাখ্যা
প্রশ্ন:  ৫ বছরে মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফার হার কত টাকা?

সমাধান:

ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৩ক টাকা 
∴ মুনাফা-আসল = ক + ৩ক = ৪ক টাকা

প্রশ্নমতে,
৪ক = ১০৯২
বা, ক = ১০৯২/৪
= ২৭৩ টাকা

∴ মুনাফা, I = ২৭৩ টাকা
আসল P = ১০৯২-২৭৩ টাকা 
= ৮১৯
সময়, n  = ৫ বছর

মুনাফার হার, r = I × ১০০ / P × n
= ২৭৩× ১০০ /৮১৯ × ৫
= ৬.৬৭% 
১৪,৫২২.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৪৭৬। একটি সংখ্যা ৩৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ২৬
  2. ৩২
  3. ২৮
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৪৭৬। একটি সংখ্যা ৩৪ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = একটি সংখ্যা × অপর সংখ্যা
⇒ ২ × ৪৭৬ = ৩৪ × অপর সংখ্যা
∴ অপর সংখ্যা = (২ × ৪৭৬)/৩৪
= ২৮
১৪,৫২৩.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ৫৯৬ টাকা
  2. ৬১৮ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৮০০)/১০০ টাকা
= ৬৪০ টাকা
১৪,৫২৪.
একটি টেবিল ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৮৩ টাকা বেশি হলে ৮% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ১৭০০ টাকা
  2. খ) ১৯০০ টাকা
  3. গ) ২৩০০ টাকা
  4. ঘ) ২১০০ টাকা
ব্যাখ্যা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্যে = ১০০ - ১৫ = ৮৫ টাকা
৮% লাভে বিক্রয়মূল্যে = ১০০ + ৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮ - ৮৫ = ২৩ টাকা

বিক্রয়মূল্য ২৩ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/২৩ টাকা
বিক্রয়মূল্য ৪৮৩ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/২৩)×৪৮৩ = ২১০০ টাকা
১৪,৫২৫.
একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত? 
  1. ৭৫ জন
  2. ৮১ জন
  3. ৮৫ জন
  4. ৯১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
মনে করি,
ছাত্র সংখ্যা = ক জন

১ জন ছাত্র দেয় = ক টাকা
∴ ক জন ছাত্র দেয় = (ক × ক) টাকা
= ক টাকা

প্রশ্নমতে,
= ৬৫৬১
বা, (ক) = (৮১)
∴ ক = ৮১

∴ ছাত্র সংখ্যা = ৮১ জন।
১৪,৫২৬.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ৩০ হলে, তাদের গুণফল কত?
  1. ৯৩০
  2. ৯৪৫
  3. ৯৬০
  4. ৯৭২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ৩০ হলে, তাদের গুণফল কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে = ক, ক + ২, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ২ + ক + ৪ = ৩০
⇒ ৩ক + ৬ = ৩০
⇒ ৩ক = ৩০ - ৬
⇒ ক = ২৪/৩
∴ ক = ৮

তাহলে, ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৮, (৮ + ২) = ১০ ও (৮ + ৪) = ১২

∴ তাদের গুণফল = (৮ × ১০ × ১২) = ৯৬০
১৪,৫২৭.
৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান: 
মোট সৈন্য = ৯২২০ জন 
৯৬ এর বর্গ = ৯২১৬

সৈন্য সরাতে হবে = (৯২২০ - ৯২১৬) জন
= ৪ জন
১৪,৫২৮.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২ । পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১০
  2. ২০
  3. ১৫
  4. ২২
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২ । পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ৬০ বছর
৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে = ৬০ + (৫ + ৫) = ৭০ বছর

ধরি, ৫ বছর পর পিতার বয়স হবে ৫x এবং পুত্রের বয়স হবে ২x

প্রশ্নমতে,
৫x + ২x = ৭০
⇒ ৭x = ৭০
∴ x = ১০

∴ ৫ বছর পর পুত্রের বয়স হবে = ২x = ২ × ১০ = ২০ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = ২০ - ৫ = ১৫ বছর

১৪,৫২৯.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 5 : 6, লাভ কত?
  1. ক) 20%
  2. খ) 25%
  3. গ) 30%
  4. ঘ) 15%
ব্যাখ্যা
ধরি, ক্রয়মূল্য 5x এবং বিক্রয়মূল্য 6x
∴ লাভ = (6x - 5x) = x
5x টাকায় লাভ হয় x টাকা
∴ 100 টাকায় লাভ হয় 100×x/5x = 20
১৪,৫৩০.
মিতা প্রতি মিটার ২০  টাকা দরে ১০ মিটার সবুজ ফিতা ক্রয় করলেন। ভ্যাটের হার ৫ টাকা। সে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন?
  1. ২৯০ টাকা 
  2. ২৭০ টাকা 
  3. ৩০০ টাকা
  4. ৩২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মিতা প্রতি মিটার ২০  টাকা দরে ১০ মিটার সবুজ ফিতা ক্রয় করলেন। ভ্যাটের হার ৫ টাকা। সে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন?

সমাধান:
১ মিটার সবুজ ফিতার ক্রয়মূল্য = ২০ টাকা
১০ মিটার সবুজ ফিতার ক্রয়মূল্য = ২০ × ১০= ২০০ টাকা

১০০ টাকায় ভ্যাট = ৫ টাকা 
১ টাকায় ভ্যাট = ৫/১০০ টাকা
২০০ টাকায় ভ্যাট = (৫ × ২০০)/১০০ টাকা = ১০ টাকা
মিতার কাছে দোকানি পাবে = (২০০ + ১০) টাকা = ২১০ টাকা

∴ দোকানি ফেরত দিবেন = (৫০০ - ২১০) টাকা = ২৯০ টাকা
১৪,৫৩১.
কত টাকার ২/৩ অংশ ৯০ টাকার ১/৩ অংশের সমান?
  1. ২০ টাকা
  2. ৩০ টাকা
  3. ৪৫ টাকা
  4. ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ২/৩ অংশ ৯০ টাকার ১/৩ অংশের সমান?

সমাধান:
মনেকরি
টাকার পরিমাণ = ক 

প্রশ্নমতে
 ক এর ২/৩ = ৯০ এর ১/৩
বা, ২ক/৩ = ৩০
বা, ২ক = ৩০ × ৩
বা, ২ক = ৯০
বা, ক = ৯০/২
∴ ক = ৪৫
১৪,৫৩২.
একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০০ মিটার
  2. ৭০ মিটার
  3. ৯০ মিটার
  4. ৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে, 
(ক + ১৬২)/১৮ = ( ক + ১২০)/১৫
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০
⇒ ৩ক = ২৭০
∴ ক = ৯০ মিটার
∴ ট্রেনটির দৈর্ঘ্য ৯০ মিটার।
১৪,৫৩৩.
৫ টাকায় ২টি করে কমলা কিনে ৪২ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ১০ টি
  2. ১২ টি
  3. ১৩ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৪২ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে,
২টি কমলার ক্রয়মূল্য = ৫ টাকা

২০% লাভে,
২টি কমলার বিক্রয়মূল্য = ৫ × (১২০/১০০) টাকা = ৬ টাকা

৬ টাকায় বিক্রয় করতে হবে = ২ টি কমলা 
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে  = ২/৬ টি কমলা
∴ ৪২ টাকায় বিক্রয় করতে হবে  = (২/৬) × ৪২ টি কমলা
= ১৪ টি কমলা
১৪,৫৩৪.
৪, (৯/২), ২ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করুন।
  1. ২(১/২)
  2. ৬(১/৪)
  3. ২(১/৪)
  4. ৬(১/২)
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, (৯/২), ২ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করুন।

সমাধান:
এখানে,
৪(১/২) = ৯/২

মনে করি,
চতুর্থ সমানুপাতিক = x

আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৯/২) = ২/x
বা, (৪ × ২)/৯ = ২/x
বা, ৮x = ১৮
বা, x = ১৮/৮
∴ x = ৯/৪ = ২(১/৪)
১৪,৫৩৫.
৭ / ? = ? / ৩৪৩
  1. ক) ৭
  2. খ) ৭৭
  3. গ) ৩৪৩
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে ১ম রাশি ✕ ৩য় রাশি = (২য় রাশি),
যেখানে, ১ম রাশি = ৭, ৩য় রাশি = ৩৪৩

(২য় রাশি) = ৭ × ৩৪৩
২য় রাশি = ৪৯

১৪,৫৩৬.
১১২০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের সমষ্টি কত টাকা হবে?
  1. ৪০০০ টাকা
  2. ৪৬০০ টাকা
  3. ৫২০০ টাকা
  4. ৫৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১১২০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের সমষ্টি কত টাকা হবে?

সমাধান : 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ = ১৪

ক্ষুদ্রতম সংখ্যা = ১১২০০ এর ২/১৪ = ১,৬০০
বৃহত্তম সংখ্যা = ১১২০০ এর ৫/১৪ = ৪০০০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৪০০০ + ১৬০০ = ৫৬০০ টাকা
১৪,৫৩৭.
(০.১ × ১.১ × ১.২)/(০.১ × ০.২) এর মান কত?
  1. ক) ৬৬
  2. খ) .৬৬
  3. গ) ৬.৬
  4. ঘ) ০.০৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ১.১ × ১.২)/(০.১ × ০.২) এর মান কত?

সমাধান: 
(০.১ × ১.১ × ১.২)/(০.১ × ০.২) 
= ০.১৩২/০.০২
= ৬.৬
১৪,৫৩৮.
একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরণের সংখ্যা?
  1. মূলদ
  2. অমূলদ
  3. মৌলিক
  4. স্বাভাবিক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরণের সংখ্যা?

সমাধান:
অমূলদ সংখ্যা: যেসব বাস্তব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে।
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস = 2πr : 2r
= 2πr/2r
= π
= 3.14159......∞ ;যা একটি অমূলদ সংখ্যা
১৪,৫৩৯.
সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা -
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
১৪,৫৪০.
৬০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ১৫টি
  2. ১৮টি
  3. ১৯টি
  4. ১৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান: 
মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যা ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না।

২ থেকে ৫৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো,
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯ = মোট ১৭টি
(৬০ নিজে মৌলিক নয়, তাই এটি গণনায় আসে নাই)

সুতরাং, ৬০ এর চেয়ে ছোট ১৭টি মৌলিক সংখ্যা আছে। 

১৪,৫৪১.
একটি ট্রেন ২৬৪ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ৮ সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১৬০ মিটার
  2. ১৭৬ মিটার
  3. ১৮০ মিটার
  4. ১৯২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৬৪ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ৮ সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক/৮) = (ক + ২৬৪)/২০
⇒ ২০ক = ৮ক + ২১১২
⇒ ২০ক - ৮ক = ২১১২
⇒ ১২ক = ২১১২
∴ ক = ১৭৬

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য = ১৭৬ মিটার
১৪,৫৪২.
১০টি সংখ্যার যোগফল ৪৫৬। এদের প্রথম ৪টির গড় ৬২ এবং শেষের ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৪৮
  3. গ) ৬২
  4. ঘ) ৫০
ব্যাখ্যা

৯টি সংখ্যার সমষ্টি = (৪×৬২+৫×৩২) = ৪০৮
∴ পঞ্চম সংখ্যাটি = (৪৫৬-৪০৮) = ৪৮

১৪,৫৪৩.
দুটি সংখ্যার গুণফল ৩৩৭৫। সংখ্যা দুটির ল. সা. গু ৭৫ হলে, সংখ্যা দুটির গ. সা. গু কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৪৫
  4. ৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৩৩৭৫। সংখ্যা দুটির ল. সা. গু ৭৫ হলে, সংখ্যা দুটির গ. সা. গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গুণফল ৩৩৭৫
সংখ্যা দুটির ল. সা. গু ৭৫

আমরা জানি,
দুটি সংখ্যার গ. সা. গু = দুটি সংখ্যার গুণফল/সংখ্যা দুটির ল. সা. গু
= ৩৩৭৫/৭৫
= ৪৫

১৪,৫৪৪.
কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ এর তিনগুণ হলে, সংখ্যাটি কত? 
  1. ২০০
  2. ৩০০
  3. ৩৫০
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল ৪০ এর তিনগুণ হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক এর ৪০/১০০ - ৪০ = ৪০ × ৩
বা, ৪০ক /১০০ = ১২০ + ৪০
বা, ২ক/৫ = ১৬০
বা, ২ক = ১৬০ × ৫
বা, ক = ৮০০/২
∴ ক  = ৪০০
১৪,৫৪৫.
বার্ষিক ২০% মুনাফায় ৫০০০ টাকা এবং বার্ষিক ৫% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করা হল। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. ক) ১৫.৪১%
  2. খ) ১৫.৭১%
  3. গ) ১৫.৮১%
  4. ঘ) ১৫.৬১%
ব্যাখ্যা
মোট আসল
= (৫০০০ + ২০০০) টাকা
= ৭০০০ টাকা

২০% হারে ৫০০০ টাকার মুনাফা 
= ২০ × ১ × ৫০০০/১০০ টাকা 
= ১০০০ টাকা।

৫% হারে ২০০০ টাকার মুনাফা 
= ৫ × ১ × ২০০০/১০০ টাকা 
= ১০০ টাকা।

মোট মুনাফা 
= (১০০০ + ১০০) টাকা 
= ১১০০ টাকা।

নির্ণেয় মুনাফার হার 
= (১১০০ × ১০০/৭০০০) টাকা 
= ১৫.৭১ টাকা।
১৪,৫৪৬.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরণের সংখ্যা?
  1. ক) মৌলিক সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) স্বাভাবিক সংখ্যা
  4. ঘ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
∴ 2πr : 2r
= π
= অমূলদ সংখ্যা (সকল ধ্রুবক একটি অমূলদ সংখ্যা)

১৪,৫৪৭.
কোনটি বড়?
  1. ১/২
  2. ৪/৫
  3. ৫/৭
  4. ৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বড়?

সমাধান:
১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৫/৭ = ০.৭১৪
৪/৯ = ০.৪৪
১৪,৫৪৮.
১২% সরল মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১২% সরল মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ১০,০০০ টাকা
মুনাফা, I= ৪৮০০ টাকা
মুনাফার হার, r = ১২% = ১২/১০০
মনে করি,
সময় = n

আমরা জানি,
I = prn
বা, n = I/pr
= ৪৮০০/(১০,০০০ × ১২/১০০)
= ৪৮০০/(১০০ × ১২)
= ৪৮০০/১২০০
= ৪ বছর

১৪,৫৪৯.
দুটি সংখ্যার ল.সা.গু ৪২০ এবং গ.সা.গু ২০। একটি সংখ্যা অপর সংখ্যার ৩/৭ অংশ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৮৪
  2. ১২০
  3. ১৪০
  4. ১৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৪২০ এবং গ.সা.গু ২০। একটি সংখ্যা অপর সংখ্যার ৩/৭ অংশ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ৭ক/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটির গ.সা.গু
⇒ ক × (৭ক/৩) = ৪২০ × ২০
⇒ (৭/৩)ক = ৮৪০০
⇒ ক = ৮৪০০ × (৩/৭)
⇒ ক= ৩৬০০
⇒ ক = √৩৬০০
∴ ক = ৬০

∴ ছোট সংখ্যাটি = ৬০

∴ বড় সংখ্যাটি = (৬০ × ৭)/৩ = ৪২০/৩ = ১৪০

সুতরাং বড় সংখ্যাটি = ১৪০

১৪,৫৫০.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং তার মাসিক সঞ্চয় 12000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
  1. 25000 টাকা
  2. 30000 টাকা
  3. 36000 টাকা
  4. 45000 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং তার মাসিক সঞ্চয় 12000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

সমাধান:
ধরি,
ঐ ব্যাক্তির মাসিক আয় এবং ব্যয় যথাক্রমে 5x এবং 3x টাকা

প্রশ্নমতে,
5x - 3x = 12000
⇒ 2x = 12000
∴ x = 6000

অতএব, আয় = (5 × 6000) = 30000 টাকা
১৪,৫৫১.
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?
  1. ক) ২০ বৎসর
  2. খ) ২২ বৎসর
  3. গ) ২৪ বৎসর
  4. ঘ) ২৬ বৎসর
ব্যাখ্যা
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় = ১৬ বছর
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৬ × ২ = ৩২ বছর
ক ও খ এর বর্তমান বয়সের সমষ্টি = ৩২ + ৬ বছর = ৩৮ বছর 

ক, খ ও গ এর গড় বয়স = ২০ বছর 
ক, খ ও গ এর মোট বয়স = (২০ × ৩) বছর = ৬০ বছর 

গ এর বর্তমান বয়স = (৬০ - ৩৮) বছর 
                              = ২২ বছর
১৪,৫৫২.
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ক) ৭৭৫০০
  2. খ) ৭৮৩৪০
  3. গ) ৭৮৭৩২
  4. ঘ) ৭৯৩৪৫
ব্যাখ্যা

আমরা জানি C = P(1+r)n
এখানে, P = ৬২৫০০
r = ৮%
n = ৩
C = ৬২৫০০ × (১ + ৮/১০০)
= ৭৮৭৩২ টাকা

১৪,৫৫৩.
৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ১১৬ টাকা 
  2. ১১৪ টাকা 
  3. ১২২ টাকা 
  4. ১২৬ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান: 
মুনাফার হার, r = ৯.৫% = ৯.৫/১০০ = ৯৫/১০০০
আসল, p = ৬০০ টাকা 
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ৬০০ × ২ × (৯৫/১০০০)
= ১১৪ টাকা 
১৪,৫৫৪.
যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? 
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? 

সমাধান: 
১০০ টি পোশাকের মধ্যে শার্ট = ৪০ টি 
∴ ১ টি পোশাকের মধ্যে শার্ট = ৪০/১০০ টি 
∴ ১৫ টি পোশাকের মধ্যে শার্ট = (৪০ × ১৫)/১০০ টি 
= ৬ টি 

∴ পোশাকের মধ্যে শার্ট নয় = (১৫ - ৬) টি 
= ৯ টি।
১৪,৫৫৫.
বিক্রয়মূল্য দ্বিগুণ করলে তিনগুণ লাভ হয়। লাভের শতকরা হার কত?
  1. 25%
  2. 50%
  3. 75%
  4. 100%
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়মূল্য দ্বিগুণ করলে তিনগুণ লাভ হয়। লাভের শতকরা হার কত?

সমাধান:
ধরি,
লাভ = x%
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + x টাকা

প্রশ্নমতে,
2(100 + x) - 100= 3x [বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = লাভ]
⇒ 200 + 2x - 100 = 3x
⇒ 3x - 2x = 100
∴ x = 100%
১৪,৫৫৬.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৭
  2. ২/৫
  3. ৪/৯
  4. ২/৩
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ২/৩ × ৩১৫ = ২ × ১০৫ =২১০
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ২/৩।

১৪,৫৫৭.
১২ জনের একটি অভিযাত্রী দলের ২৪ এবং ২৬ বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স ২ বছর বৃদ্ধি পায়। নতুন করে যুক্ত হওয়া দুজন পুরুষের গড় বয়স কত?
  1. ৩৩ বছর
  2. ৩৭ বছর
  3. ৩৯ বছর
  4. ৪২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ জনের একটি অভিযাত্রী দলের ২৪ এবং ২৬ বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স ২ বছর বৃদ্ধি পায়। নতুন করে যুক্ত হওয়া দুজন পুরুষের গড় বয়স কত?

সমাধান:
দুজন পুরুষ লোকের মোট বয়স = [(২৪ + ২৬) + (১২ × ২)] বছর 
= (৫০ + ২৪) বছর
= ৭৪ বছর

∴ দুজন লোকের গড় বয়স = (৭৪/২) বছর
= ৩৭ বছর

১৪,৫৫৮.
২০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ২০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি হবে?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ১০০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ২০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি হবে?

সমাধান:
২০০০ এর ৫% = ২০০০ এর ৫%
                         = ২০০০ এর ৫/১০০
                          = ১০০
২০০০ এর ১০% = ২০০০ এর ১০/১০০
                          = ২০০

বেশি = (২০০ - ১০০) = ১০০
১৪,৫৫৯.
দুটি সংখ্যার যোগফল 684 এবং গ.সা.গু 57। এই ধরণের সংখ্যার জোড় নিচের কোনটি?
  1. (57, 627)
  2. (114, 575)
  3. (57, 495)
  4. (285, 398)
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 684 এবং গ.সা.গু 57। এই ধরণের সংখ্যার জোড় নিচের কোনটি?

সমাধান:
যেহেতু সংখ্যাগুলোর গ.সা.গু = 57
সুতরাং সংখ্যাগুলো 57 এর গুণিতক হবে।
ধরি,
সংখ্যাগুলো হলো যথাক্রমে 57x এবং 57y, যেখানে x এবং y হলো মৌলিক সংখ্যা 

শর্তমতে,
57x + 57y = 684
⇒ x + y = 12

∴ x ও y এর সম্ভাব্য মান হবে (1, 11) এবং (5, 7).
∴ সংখ্যা জোড় হবে {57 × 1 = 57 এবং 57 × 11 = 627}
অথবা {57 × 5 = 285 এবং 57 × 7 = 399}
১৪,৫৬০.
১০% মুনাফায় ৫০০০ টাকা এবং ১৫% মুনাফায় ৭০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. ১২.৯২%
  2. ১২.৫%
  3. ১৩.২৫%
  4. ১১.৯৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% মুনাফায় ৫০০০ টাকা এবং ১৫% মুনাফায় ৭০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
১০% হারে,
৫০০০ টাকার মুনাফা = (৫০০০ × ১০)/১০০ = ৫০০ টাকা

আবার ১৫% হারে,
৭০০০ টাকার মুনাফা = (৭০০০ × ১৫) / ১০০ = ১০৫০ টাকা

∴ মোট মুনাফা = (৫০০ + ১০৫০) = ১৫৫০ টাকা

সুতরাং, মোট মূলধনের উপর শতকরা গড় মুনাফা= (১৫৫০ × ১০০) ∕ (৫০০০ + ৭০০০)
= (১৫৫০০০/১২০০০)%
= ১২.৯২%
১৪,৫৬১.
কোন সংখ্যার ৪০% থেকে ২৫ বিয়োগ করলে বিয়োগফল ৩৫। সংখ্যাটি কত?
  1. ১৩০
  2. ১৫০
  3. ৯০
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% থেকে ২৫ বিয়োগ করলে বিয়োগফল ৩৫। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক এর ৪০%) - ২৫ = ৩৫
⇒ (ক এর ৪০/১০০) = ৩৫ + ২৫
⇒ ২ক/৫ = ৬০
⇒ ২ক = ৩০০
⇒ ক = ৩০০ ÷ ২
∴ ক = ১৫০
১৪,৫৬২.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
  1. ২৫ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?

সমাধান: 
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৩ : ২
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম

ধরি,
সোনা মিশাতে হবে = x গ্রাম

শর্তমতে,
(১৫ + x)/১০ = ৫/১
বা, ১৫ + x = ৫০
বা, x = ৫০ - ১৫
∴ x = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
১৪,৫৬৩.
একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৬০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি
ক্রয়মূল্য = ক 

ক টাকায় লাভ = ৭৫ - ক
১ টাকায় লাভ = (৭৫ - ক)/ক
১০০ টাকায় লাভ = ১০০(৭৫ - ক)/ক

প্রশ্নমতে
১০০(৭৫ - ক)/ক = ক 
বা ১০০(৭৫ - ক) = ক
বা, ৭৫০০ - ১০০ক = ক
বা, ক + ১০০ক - ৭৫০০ = ০
বা, ক + ১৫০ক - ৫০ক - ৭৫০০ = ০
বা, ক(ক + ১৫০) - ৫০(ক + ১৫০) = ০
(ক + ১৫০)(ক - ৫০) = ০

হয় 
ক + ১৫০ = ০
ক = - ১৫০ [গ্রহণযোগ্য নয়]

অথবা 
ক - ৫০ = ০
ক = ৫০
১৪,৫৬৪.
একজন দোকানদার একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করেও ১২% লাভ করেন। দোকানদারের বইটির ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত?
  1. ৪৫ : ৫৬
  2. ৪৫ : ৫১
  3. ৪৭ : ৫১
  4. ৪৭ : ৫৬
  5. কোনটিই নয়?
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করেও ১২% লাভ করেন। দোকানদারের বইটির ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
লিখিত মূল্য ১০০ টাকা
১০% কমিশন দিয়ে বিক্রয়মূল্য ৯০ টাকা।

১২% লাভে,
বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১২ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৯০)/১১২ টাকা
= ৯০০০/১১২ টাকা
= ২২৫০/২৮ টাকা

ক্রয়মূল্য : লিখিতমূল্য = ২২৫০/২৮ : ১০০
= ২২৫০ : ২৮০০
= ৪৫ : ৫৬
১৪,৫৬৫.
একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে?
  1. ক) ৪ গুণ
  2. খ) ১/৪ গুণ
  3. গ) ২ গুণ
  4. ঘ) ১/২ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে? 

সমাধান:
ধরি,
শ্রমিক সংখ্যা = x, এর দিগুণ = 2x,
সময় = n
x জন কাজটি করে n সময়ে

১ জন কাজটি করে = xn সময়ে
২x জন কাজটি করে = xn/২x
= n/২ সময়ে বা ১/২ সময়ে।
১৪,৫৬৬.
সেলিম ৬% সরল সুদে ব্যাংকে ১০০০০ টাকা বিনিয়ােগ করে। তবে কত টাকা ৯% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৭% হারে সুদ পাৰে?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৮৭৫০ টাকা
  3. গ) ৯০০০ টাক
  4. ঘ) ১৯৩৫০ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, ৬% হারে বিনিয়োগ করে ১০০০০ টাকা, ৯% হারে বিনিয়োগ করে x টাকা৷
প্রশ্নমতে, {(6/100)×10000}+{(9/100)×X} = 7/10(10000+x)
বা, 60000+9X = 70000 + 7X
বা, X = 5000 টাকা
১৪,৫৬৭.
একটি ঘড়ি ১০ টাকা লাভে ৬০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে-
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা

৬০ টাকা বিক্রয়মূল্য এবং লাভ ১০ টাকা হলে ক্রয়মূল্য ৫০ টাকা

৫০ টাকায় লাভ হয় ১০ টাকা

১০০ টাকায় লাভ হয় (১০X১০০)/৫০= ২০ টাকা

অর্থাৎ, শতকরা ২০ টাকা লাভ হয়

১৪,৫৬৮.
সরলসুদে কোনো আসল ৮ বছরে সুদ-আসলে তিনগুণ হলে, সুদের হার কত?
  1. ১২%
  2. ২৫%
  3. ১৯%
  4. ২৮%
ব্যাখ্যা

প্রশ্ন: সরলসুদে কোনো আসল ৮ বছরে সুদ-আসলে তিনগুণ হলে, সুদের হার কত?

সমাধান:
মনে করি,
আসল, P = ১০০ টাকা
সুদ-আসলে তিনগুণ, অর্থাৎ A = ১০০ × ৩ = ৩০০
সুদ, I = ৩০০ - ১০০ = ২০০ টাকা
সময়, n = ৮ বছর

আমরা জানি,
I = Pnr/১০০
⇒ ২০০ = (১০০ × ৮ × r)/১০০
⇒ ৮r = ২০০
⇒ r = ২০০/৮
∴ r = ২৫

∴ সুদের হার ২৫%

১৪,৫৬৯.
এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
  1. ৫৪,০০০ টাকা
  2. ৮১,০০০ টাকা
  3. ১৫,০০০ টাকা
  4. ৫৮,০০০ টাকা
ব্যাখ্যা

শেয়ারের লাভ বা ক্ষতি সবসময় শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্যের উপর হয়। বাজারমূল্যের উপর নয়।
অর্থাৎ, কোন শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্য ১০০ টাকা হয়, কেউ যদি তা বাজার মূল্য ১২০ টাকায় ক্রয় করে এবং যদি বলা হয় সে শতকরা ৫ টাকা লাভ করে, তাহলে লাভের পরিমাণ হবে ৫ টাকা হবে ৬ টাকা নয়। আমরা এভাবে বলব, বাজারমূল্য ১২০ টাকায় লাভ হয় ৫ টাকা।

প্রদত্ত প্রশ্নে যে শেয়ার প্রতি লভ্যাংশ ৯ টাকা লাভ হয় তা অভিহিত মূল্যের ১০০ টাকার শেয়ারের হয়। যে শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা

১৫০ টাকায় লাভ হয় = ৯ টাকা
৯০০০০০ টাকায় লাভ হয় = (৯০০০০০ × ৯)/১৫০ টাকা
= ৫৪০০০ টাকা

১৪,৫৭০.
a ও b দুইটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের কোনটি জোড় সংখ্যা?
  1. ক) a + b + 1
  2. খ) ab
  3. গ) a + b
  4. ঘ) ab + 2
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের কোনটি জোড় সংখ্যা?

সমাধান: 
আমরা জানি,
দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়।
∴ নির্ণেয় জোড় সংখ্যা = a + b
১৪,৫৭১.
কোন একজন মহিলার ২৪০৭৫ টাকা ছিল। তিনি নিজের জন্য ৬৭৫ টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে ১/৪ : ১/৬ : ২/৩ অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল?
  1. ৬৪০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ১৮০০  টাকা
  4. ৭২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একজন মহিলার ২৪০৭৫ টাকা ছিল। তিনি নিজের জন্য ৬৭৫ টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে ১/৪ : ১/৬ : ২/৩ অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল?

সমাধান:
দেওয়া আছে, 
মোট টাকা = ২৪০৭৫
নিজের জন্য রেখেছেন = ৬৭৫
∴ বাকি রইল = ২৪০৭৫ - ৬৭৫ = ২৩৪০০ টাকা
আবার,
দেওয়া অনুপাত,
স্বামী : মা : কন্যাদ্বয়
= ১/৪ : ১/৬ : ২/৩
= (১/৪ × ১২) : (১/৬ × ১২) : (২/৩ × ১২)
= ৩ : ২ : ৮

∴অনুপাতের সমষ্টি = ৩ + ২ + ৮ = ১৩

দুই কন্যা = ২৩৪০০ × (৮/১৩) = ১৪৪০০ 

∴ প্রত্যেক কন্যা পায় = ১৪৪০০/২ = ৭২০০ টাকা। 

১৪,৫৭২.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 
  1. ১০০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৫০ কি.মি
  4. ১৮০ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?

সমাধান: 
ধরি,
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি

প্রশ্নমতে,
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫
বা, (৭২০ - x)/১২০ = ৫
বা, ৭২০ - x = ৬০০
বা, - x = ৬০০ - ৭২০
বা, - x = -১২০
∴ x = ১২০

∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।
১৪,৫৭৩.
x3 + x2y এবং x2y + xy2 এর ল. সা. গু. কোনটি?
  1. xy
  2. x + y
  3. xy(x + y)
  4. x2y (x + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + x2y এবং x2y + xy2 এর ল. সা. গু. কোনটি? 

সমাধান: 
x3 + x2
= x2 (x + y) 

এবং x2y + xy2 
= xy (x + y) 

∴ ল. সা. গু. = x2y (x + y)
১৪,৫৭৪.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৬৯%
  2. ৩০%
  3. ১৩০%
  4. ৯০%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০০ একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০০) বর্গএকক
= ১০০০০ বর্গএকক 

আবার,
বাহুর দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (১০০ + ১০০ এর ৩০%) একক 
= [১০০ + {১০০ এর (৩০/১০০)}] একক 
= (১০০ + ৩০) একক 
= ১৩০ একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (১৩০) = ১৬৯০০ বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (১৬৯০০ - ১০০০০) বর্গ একক = ৬৯০০ বর্গ একক 

এখন,
১০০০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ৬৯০০ বর্গ একক
∴ ১ বর্গ এককে বৃদ্ধি পায় = ৬৯০০/১০০০০ বর্গ একক
∴ ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = {(৬৯০০ × ১০০)/১০০০০} বর্গ একক
= ৬৯ বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = ৬৯%

১৪,৫৭৫.
এক ব্যক্তি সপ্তাহে ১৫০০ টাকা আয় করেন এবং ১২০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয় ও আয়ের অনুপাত কত?
  1. ৩ : ৫ 
  2. ৪ : ৫
  3. ২ : ৫ 
  4. ১ : ৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি সপ্তাহে ১৫০০ টাকা আয় করেন এবং ১২০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয় ও আয়ের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
লোকটির আয় = ১৫০০ টাকা 
এবং ব্যয় = ১২০০ টাকা 

∴ সঞ্চয় = (১৫০০ - ১২০০) = ৩০০ টাকা 

সুতরাং,
সঞ্চয় ও আয়ের অনুপাত = ৩০০ : ১৫০০ = ১ : ৫

১৪,৫৭৬.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ৫৯
  2. ৫৬
  3. ৬০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭।
বৃহত্তম মৌলিক সংখ্যা - ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা - ৪১
 সংখ্যা দুটির অন্তর (৯৭ - ৪১) = ৫৬
১৪,৫৭৭.
ক ও খ একত্রে একটি বাগান ১০ ঘণ্টায় পরিস্কার করতে পারে। ঐ বাগান ‘ক’ একা ১৪ ঘণ্টায় পরিস্কার করতে পারে। বাগানটি পরিস্কার করতে ‘খ’ এর কত ঘণ্টা সময় লাগবে?
  1. ১ দিন ১১ ঘণ্টায়
  2. ২ দিন ২ ঘণ্টায়
  3. ২ দিন ৭ ঘণ্টায়
  4. ১ দিন ১৫ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি বাগান ১০ ঘণ্টায় পরিস্কার করতে পারে। ঐ বাগান ‘ক’ একা ১৪ ঘণ্টায় পরিস্কার করতে পারে। বাগানটি পরিস্কার করতে ‘খ’ এর কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
( ক + খ ) একত্রে ১০ ঘণ্টায় পরিস্কার করতে পারে বাগানটির ১ অংশ
∴ ( ক + খ) একত্রে ১ ঘণ্টায় পরিস্কার করতে পারে বাগানটির = ১/১০ অংশ

আবার,
”ক” একা ১৪ ঘণ্টায় পরিস্কার করতে পারে বাগানটির ১ অংশ
∴ ”ক” একা ১ ঘণ্টায় পরিস্কার করতে পারে বাগানটির = ১ / ১৪ অংশ

∴ ”খ” একা ১ ঘণ্টায় পরিস্কার করতে পারে বাগানটির = (১/১০) - (১/১৪ ) অংশ
= (৭ - ৫)/৭০ অংশ
= ২/৭০ অংশ
= ১/৩৫ অংশ

∴ ”খ” একা ১/৩৫ অংশ পরিস্কার করতে পারে = ১ ঘণ্টায়
∴ ”খ” একা ১ বা ( সম্পূর্ণ ) অংশ পরিস্কার করতে পারে = ( ১ ÷ ১/৩৫) ঘণ্টায়
= ( ১ × ৩৫)/১ ঘণ্টায়
= ৩৫ ঘণ্টায়
= ৩৫/২৪ দিন
= ১ দিন ১১ ঘণ্টায়
১৪,৫৭৮.
একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/১০ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়া ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. (৩/২)%
  2. ২০%
  3. (৯/২০)%
  4. ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/১০ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়া ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
তার মোট ব্যয় = (১/৫) + (১/১০) + (১/৪)
= (৪ + ২ + ৫)/২০
= ১১/২০

তার মোট আয় = ১ অংশ

∴ অবশিষ্ট রইল = ১ - (১১/২০) = (২০ - ১১)/২০ = ৯/২০ অংশ

∴ তার আয়ের শতকরা অবশিষ্ট রইল = (৯/২০) × ১০০%  = ৪৫%
১৪,৫৭৯.
i5 = কত?
  1. - 1
  2. 1
  3. - i
  4. i
ব্যাখ্যা
প্রশ্ন: i5 = কত?

সমাধান:
আমরা জানি,
i = √(- 1)
∴ i2 = - 1
⇒ i3 = i2.i = (- 1) .i = - i

এখন,
i5 = i3 . i2 = (- i).(- 1) = i
১৪,৫৮০.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 = bc
  2. খ) b2 = ac
  3. গ) ab = bc
  4. ঘ) a = b = c
ব্যাখ্যা

তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
a/b = b/c 
⇒ b2 = ac 

১৪,৫৮১.
দুপুর আড়াইটার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত?
  1. ৭৫°
  2. ১৩৫°
  3. ১১৫°
  4. ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: দুপুর আড়াইটার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত?

সমাধান:
আমরা জানি,
দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার ব্যবধান
= ।(১১M - ৬০H)/২।°
= ।{(১১ × ৩০) - (৬০ × ২)}/২।°
= ।(৩৩০ - ১২০)/২।°
= ১০৫°
১৪,৫৮২.
১/২, ১/৬,৩/৪, ৭/১২ এর গড় কত? 
  1. ক) ২
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৮
ব্যাখ্যা
৪টি সংখ্যার যোগফল = (১/২) + (১/৬) + (৩/৪) + (৭/১২)
                                  = (৬ + ২ + ৯ + ৭)/১২
                                 = ২৪/১২
                                 = ২ 

নির্ণেয় গড় = ২/৪ = ১/২
১৪,৫৮৩.
দুটি সংখ্যার অনুপাত হলো ৩ : ৮ এবং তাদের অন্তর ১১৫। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৭৫
  2. ১৬৮
  3. ১৫০
  4. ১৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত হলো ৩ : ৮ এবং তাদের অন্তর ১১৫। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত = ৩ : ৮
তাদের অন্তর = ১১৫

ধরি, দুটি সংখ্যা = ৩ক এবং ৮ক
∴ অন্তর = বৃহত্তর সংখ্যা - ক্ষুদ্রতর সংখ্যা
⇒ ৮ক - ৩ক = ১১৫
⇒ ৫ক = ১১৫
⇒ ক = ১১৫/৫
∴ ক = ২৩

এখন সংখ্যা দুটি হলো, 
প্রথম সংখ্যা = ৩ × ২৩ = ৬৯
দ্বিতীয় সংখ্যা = ৮ × ২৩ = ১৮৪

সুতরাং, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো ১৮৪। 

১৪,৫৮৪.
৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৩০ গ্যালন
  2. ৩৫ গ্যালন
  3. ৪০ গ্যালন
  4. ৪২ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
পেট্রোল ∶ অকটেন = ৭ ∶ ৩
অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০

∴ পেট্রোলের পরিমাণ = ৩০ এর ৭/১০ = ২১ গ্যালন
   অকটেনের পরিমাণ = ৩০ এর ৩/১০ = ৯ গ্যালন

মনেকরি
অকটেন মেশাতে হবে ক গ্যালন 

প্রশ্নমতে, 
২১ : (৯ + ক) = ৩ : ৭ 
২১/ (৯ + ক) = ৩/৭ 
২৭ + ৩ ক = ১৪৭
৩ক = ১৪৭ - ২৭
৩ক = ১২০
ক = ৪০ 
১৪,৫৮৫.
একটি ১২৬ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের তিন-চতুর্থাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ২৪ ফুট
  2. ৫৪ ফুট
  3. ৭৪ ফুট
  4. ৩৪ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ১২৬ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের তিন-চতুর্থাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ১২৬ ফুট
এবং ছোট অংশ বড় অংশের তিন-চতুর্থাংশ হয়

মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ৩/৪) 
= ৩ক/৪ ফুট 

প্রশ্নমতে, 
ক + (৩ক/৪) = ১২৬
বা, (৪ক + ৩ক)/৪ = ১২৬ 
বা, ৭ক = ১২৬ × ৪
বা, ৭ক = ৫০৪
বা, ক = ৫০৪/৭ 
∴ ক = ৭২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (৩ × ৭২)/৪ ফুট
= ৫৪ ফুট।

∴ ছোট অংশের দৈর্ঘ্য ৫৪ ফুট।

১৪,৫৮৬.
x ও y এর মানের গড় 8 এবং z = 14 হলে x, y, z এর মানের গড় কত? 
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় 8 এবং z = 14 হলে x, y, z এর মানের গড় কত? 

সমাধান: 
x, y, z এর মানের সমষ্টি = (2 × 8) + 14 = 16 + 14 = 30 
∴ x, y, z এর মানের গড় = 30/3 = 10
১৪,৫৮৭.
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৬০,০০০ টাকা হলে মূলধন কত? 
  1. ৩০,০০০ টাকা 
  2. ২৫,০০০ টাকা 
  3. ৩৫,০০০ টাকা 
  4. ২০,০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৬০,০০০ টাকা হলে মূলধন কত? 

সমাধান: 
১০০ টাকায় ১ বছরের সুদ = ৫ টাকা 
∴ ১০০ টাকায় ২০ বছরের সুদ = (৫ × ২০) টাকা 
= ১০০ টাকা 

সুদে আসলে = (১০০ + ১০০) টাকা 
= ২০০ টাকা 

সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা  
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টাকা 
∴ সুদাসল ৬০০০০ টাকা হলে আসল = (১০০ × ৬০০০০)/২০০ টাকা 
= ৩০,০০০ টাকা 

∴ মূলধন = ৩০,০০০ টাকা।
১৪,৫৮৮.
করিম সাহেব একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো, ঘড়িটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো, ঘড়িটির ক্রয়মূল্য কত? 

সমাধান
মনে করি, 
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
তাহলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য এবং  ৫% লাভে বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) টাকা
= ১৫ টাকা
এখন, 
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা  
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা 

∴ ঘড়িটির ক্রয়মূল্য = ৩০০ টাকা 
১৪,৫৮৯.
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
  1. ১৬.%
  2. ২০%
  3. ৩৩.৩৩%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধান:
ধরি,
২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

এখন,
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ চালের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)% = ২০%

অর্থাৎ, তিনি পূর্বের ব্যবহারের তুলনায় ২০% কম চাল ব্যবহার করবেন।

১৪,৫৯০.
একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে 2/3 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের অপেক্ষা 150 জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? 
  1. ক) 120
  2. খ) 135
  3. গ) 150
  4. ঘ) 170
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে 2/3 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের অপেক্ষা 150 জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত? 

সমাধান:
ধরি,
স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা x জন 
ছাত্রের সংখ্যা x এর 2/3 = 2x/3 জন 
∴ ছাত্রীর সংখ্যা = x - (2x/3) = x/3 জন 

প্রশ্নমতে,
2x/3 = x/3 + 150 
⇒ (2x/3) - (x/3) = 150
⇒ (2x - x)/3 = 150
⇒ x/3 = 150
⇒ x = 150 × 3
∴ x = 450 

∴ ছাত্রীর সংখ্যা = x/3 = 450/3 = 150 
১৪,৫৯১.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের দ্বিগুণ হলে, পুত্রের বয়স কত?
  1. ২৫ বছর
  2. ৩৫ বছর
  3. ৩০ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের দ্বিগুণ হলে, পুত্রের বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বয়স = ক বছর
∴ পিতার বয়স = ২ক বছর

প্রশ্নমতে,
২ক + ক = ৯০
বা, ৩ক = ৯০
∴ ক = ৩০

∴ পুত্রের বয়স ৩০ বছর।
১৪,৫৯২.
৫০ থেকে ৮০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি?

সমাধান:
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

৫০ থেকে ৮০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাসমূহ = ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯
∴ ৫০ থেকে ৮০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা = ৭ টি
১৪,৫৯৩.
৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?
  1. ক) ২৭ দিন
  2. খ) ২৪৩ দিন
  3. গ) ৮১ দিন
  4. ঘ) ৩৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/৯ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (৯ × ৩) দিনে
= ২৭ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে
১৪,৫৯৪.
কোনো একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো? 
  1. ১৯০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ২১০ টাকা
  4. ২৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো? 

সমাধান: 
২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৪০০)/১০০ টাকা 
= ৪৮০ টাকা 

ক্রয়মূল্য ২০% কম হলে = {৪০০ - (৪০০ × ২০)/১০০} টাকা 
= ৩২০ টাকা 

∴ মোট লাভ = (৪৮০ - ৩২০) টাকা 
= ১৬০ টাকা।

১৪,৫৯৫.
A man took loan from a bank at the rate of 12% p.a. simple interest. After 3 years he had to pay. Tk. 5,400 interest only for the period, The principal amount borrowed by him was:
  1. ক) Tk. 20,000
  2. খ) Tk. 10,000
  3. গ) Tk. 2,000
  4. ঘ) Tk. 15,000
ব্যাখ্যা
এখানে,
মুনাফার হার r = 12%= 12/100
সময় n = 3 বছর 
মুনাফা I = 5400 টাকা 

আসল P =? 

আমরা জানি 
I = Pnr 
5400 = P × 3 × (12/100)
P = (5400 × 100)/(3 × 12)
P = 15000
১৪,৫৯৬.
প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে উহার ওজনের কত অংশের বেশি পানি শোষণ করবে না?
  1. ক) ১/৬ অংশ
  2. খ) ১/৪ অংশ
  3. গ) ১/৩ অংশ
  4. ঘ) ১/২ অংশ
ব্যাখ্যা

- Water absorption capacity of first class brick is about 15 to 17% (Almost 1/6 portion) of its dry weight when immersed in water for 24 hour is allowed.
- Water absorption capacity of second class brick is little higher than first class bricks; it has about 18 to 20% (Almost 1/5 portion) of dry weight of bricks when immersed in water for 24 hour.
Link - (UNDP_Procurement_Notice]

১৪,৫৯৭.
যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. abcd
  2. abcd + 1
  3. abc + d
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
১৪,৫৯৮.
দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ৯০ ও ১৫ এবং একটি সংখ্যা ৪৫ হলে, অপর সংখ্যা কত?
  1. ৩০
  2. ৩২
  3. ৩৬
  4. ৪২
ব্যাখ্যা
অপর সংখ্যা = লসাগু × গসাগু/একটি সংখ্যা = ৯০ × ১৫/৪৫ = ৩০
১৪,৫৯৯.
একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২১২ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?
  1. ক) ২৫০
  2. খ) ২৭০
  3. গ) ১৫০
  4. ঘ) ২৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২১২ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?

সমাধান:
মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫

মেয়েদের সংখ্যা  =৪ক 
ছেলেদের সংখ্যা = ৫ক 

প্রশ্নমতে
৪ক = ২১২
বা, ক = ২১২/৪
ক = ৫৩

ছেলেদের সংখ্যা = ৫ × ৫৩ = ২৬৫ জন 
১৪,৬০০.
একটি গামলার ৭/৮ অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে তার ওজন ২১ কেজি হয় এবং ৩/৪ অংশ পানি পূর্ণ থাকলে তার ওজন ১৯ কেজি হয়। ঐ গামলার ওজন কত?
  1. ৯ কেজি
  2. ৭ কেজি
  3. ৫ কেজি
  4. ১০ কেজি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গামলার ৭/৮ অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে তার ওজন ২১ কেজি হয় এবং ৩/৪ অংশ পানি পূর্ণ থাকলে তার ওজন ১৯ কেজি হয়। ঐ গামলার ওজন কত?

সমাধান:
ধরি,
গামলার ওজন = x কেজি
এবং পূর্ণ পানির ওজন = y কেজি।

প্রথম শর্ত অনুযায়ী,
গামলার ৭/৮  অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে মোট ওজন = x + (৭/৮)y = ২১  কেজি। ........(1)

দ্বিতীয় শর্ত অনুযায়ী,
গামলার ৩/৪​ অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে মোট ওজন = x + (৩/৪)y = ১৯ কেজি। ........(2)

এখন (1) - (2) করে পাই, 
⇒ x + (৭/৮)y - {x + (৩/৪)y} = ২১ - ১৯ 
⇒ y{(৭/৮) - (৩/৪)} = ২ 
⇒ y(৭ - ৬)/৮ = ২ 
∴ y = ১৬ 

এখন y এর মান 1 নং এ বসিয়ে পাই, 
⇒ x + (৭/৮) × ১৬ = ২১
⇒ x + ১৪ = ২১ 
⇒ x = ২১ - ১৪ 
∴ x = ৭ কেজি 

সুতরাং, ঐ গামলার ওজন ৭ কেজি ।