বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৪১ / ১৬৯ · ১৪,০০১১৪,১০০ / ১৬,৯৯১

১৪,০০১.
টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?  
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
১০টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা 
১ টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা

৮টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা 
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৮ টাকা 

লাভ = (১/৮) - (১/১০) টাকা 
       = (৫ - ৪)/৪০ টাকা 
       = ১/৪০ টাকা 

 শতকরা লাভ = [{(১/৪০)/(১/১০)} × ১০০]%
                      = [(১০/৪০)× ১০০]%
                      = ২৫%
১৪,০০২.
বার্ষিক 10% হারে কোনো আসলের 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা 735 টাকা। বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে?
  1. 700 টাকা
  2. 725 টাকা
  3. 740 টাকা
  4. 750 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক 10% হারে কোনো আসলের 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা 735 টাকা। বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
চক্রবৃদ্ধি মুনাফা = {P (1 + r)n } - P
p = আসল
r = ১০% = ০.১
n = ২ বছর

তাহলে,
735 = P (1 + 0.1)2 - P
⇒ 735 = P × {(1.1)2 - 1}
⇒ 735 = P × 21/100
∴ P = 3500 টাকা

সরল মুনাফার ক্ষেত্রে,
সরল মুনাফা = p × n × r
p = 3500 টাকা
r = 5% = 0.05
n = 4 বছর

∴ সরল মুনাফা = (3500 × 4 × .05)
= 700 টাকা
১৪,০০৩.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √১৬
  2. √৩৬
  3. √২৭
  4. √৬৪
ব্যাখ্যা

- পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়।
- যেহেতু √১৬ = ৪, √৩৬ = ৬, √৬৪ = ৮ সুতরাং সংখ্যা গুলো মূলদ সংখ্যা।
- অপরদিকে, √২৭ সংখ্যাটি পূর্ণবর্গ নয় বলে এটি একটি অমূলদ সংখ্যা।

১৪,০০৪.
একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাকে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সংখ্যাটি = (১০২ X ১) + ২৩ = ১২৫
এখন, ১২৫ কে ১৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৭ এবং ভাগশেষ ৬ হবে।

১৪,০০৫.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে
৩ক + ২ক = ৮৫
⇒ ৫ক = ৮৫
⇒ ক = ১৭
১৪,০০৬.
কোন সংখ্যা থেকে ৭৫ বাদ দিলে সংখ্যাটি কমে ২৫% হয়। তাহলে সংখ্যাটির ৩০% কত হবে? 
  1. ক) ২০ 
  2. খ) ৩০ 
  3. গ) ৪০ 
  4. ঘ) ৫০ 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা থেকে ৭৫ বাদ দিলে সংখ্যাটি কমে ২৫% হয়। তাহলে সংখ্যাটির ৩০% কত হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক
এখন,
বা, ক - ৭৫ = ২৫% × ক
বা, ক - ৭৫ = (২৫/১০০) × ক
বা, ক - ৭৫ = ক/৪
বা, ক - (ক/৪) = ৭৫
বা, ৩ক/৪ = ৭৫
বা, ৩ক = ৩০০
বা, ক = ১০০

∴ ৩০% এর ১০০ = (৩০/১০০) × ১০০ = ৩০
১৪,০০৭.
এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ২০ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৬৬ বছর
  2. ৬৮ বছর
  3. ৭০ বছর
  4. ৭২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ২০ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বয়স = ক বছর
স্ত্রীর বয়স = ৪ক বছর
তাহলে, ঐ ব্যক্তির বয়স = ৪ক + ৮ বছর

প্রশ্নমতে,
ক + ৫ = ২০
⇒ ক = ১৫

∴ ঐ ব্যক্তির বয়স = (৪ × ১৫) + ৮ বছর
= ৬৮ বছর
১৪,০০৮.
২৫ মিটার লম্বা একটি ট্রেন ৩০ কি.মি./ঘন্টা বেগে চলে। একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩ সেকেন্ড
  2. ৭ সেকেন্ড
  3. ১২ সেকেন্ড
  4. ৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫ মিটার লম্বা একটি ট্রেন ৩০ কি.মি./ঘন্টা বেগে চলে। একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য = ২৫ মিটার
ট্রেনের বেগ = ৩০ কি.মি./ঘণ্টা

এখানে, 
৩০ কি.মি. = (৩০ × ১০০০) = ৩০০০০ মিটার  ; [১ কি.মি. = ১০০০ মিটার] 
১ ঘণ্টা = (৬০ × ৬০) = ৩৬০০ সেকেন্ড

এখন, 
৩০০০০ মিটার পথ অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার পথ অতিক্রম করে = ৩৬০০/৩০০০০  সেকেন্ডে
∴ ২৫ মিটার পথ অতিক্রম করে = (৩৬০০ × ২৫)/৩০০০০ = ৩ সেকেন্ডে

সুতরাং, ল্যাম্পপোস্ট অতিক্রম করতে ট্রেনটির লাগবে ৩ সেকেন্ড।

১৪,০০৯.
প্রতিটি কলম ৫ টাকা দরে ক্রয় করে ৭ টাকা দরে বিক্রয় করে ৫০ টাকা লাভ হলো। মোট কতটি কলম ক্রয় করা হয়েছিলো?
  1. ২৮টি
  2. ২৫টি
  3. ৩০টি
  4. ১৮টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতিটি কলম ৫ টাকা দরে ক্রয় করে ৭ টাকা দরে বিক্রয় করে ৫০ টাকা লাভ হলো। মোট কতটি কলম ক্রয় করা হয়েছিলো?

সমাধান:
দেওয়া আছে,
প্রতি কলমের ক্রয়মূল্য = ৫ টাকা
প্রতি কলমের বিক্রয়মূল্য = ৭ টাকা

ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴প্রতি কলমে লাভ (৭  - ৫) = ২ টাকা

এখন,
২ টাকা লাভ হয়  ১ টি কলমে
১ টাকা লাভ হয় (১/২) টি কলমে
∴ ৫০ টাকা লাভ হয় (১ × ৫০)/২ টি কলমে
= ২৫ টি কলমে

∴ ২৫টি কলম ক্রয় করা হয়েছিলো। 

১৪,০১০.
কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে, মুনাফার হার কত?
  1. ২০%
  2. ৫%
  3. ১০%
  4. ১২%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে, মুনাফার হার কত?

সমাধান: 
ধরি,
মূলধন P এবং বার্ষিক সুদের হার r

এখন, 
প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r/১০০) = ৪৪০০........... (১)
দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r/১০০) = ৪৮৪০ ........... (২) 

(২) ÷ (১) করে পাই, 
⇒ P(১ + r/১০০)/P(১ + r/১০০) = ৪৮৪০/৪৪০০
⇒ ১ + (r/১০০) = ১.১ 
⇒ r/১০০ = ১.১ - ১ 
⇒ r/১০০ = ০.১ 
⇒ r = ১০০ × ০.১ 
∴ r = ১০ 

সুতরাং, মুনাফার হার ১০% প্রতি বছর।

১৪,০১১.
৩/৫, ৫/৭, ৪/৭, ও ১/৪ এর ল. সা. গু কত?
  1. ক) ৩/৭
  2. খ) ৬০
  3. গ) ৬০/৭
  4. ঘ) ৬/৭
ব্যাখ্যা
প্রদত্ত ভগ্নাংশগুলো ৩/৫, ৫/৭, ৪/৭, ও ১/৪ 

ভগ্নাংশগুলোর লব ৩, ৫, ৪ ও ১ এর ল. সা. গু = ৬০
ভগ্নাংশগুলোর হর ৫, ৭, ৭ ও ৪ এর গ. সা. গু = ১

ভগ্নাংশগুলোর ল. সা. গু = ভগ্নাংশগুলোর লবগুলোর এর ল. সা. গু / ভগ্নাংশগুলোর হরগুলোর গ. সা. গু
                                     = ৬০/১ = ৬০
১৪,০১২.
একটি বই ৬৫ টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হয়, ১০% লাভ করতে হলে কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ক) ৫৫ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৪৫ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য = ক টাকা
প্রশ্নমতে,
ক + ক এর ৩০% = ৬৫
বা, ক + ০.৩ক = ৬৫
বা, ১.৩ক = ৬৫
বা, ক = ৬৫/১.৩ = ৫০ টাকা
সুতরাং ১০% লাভে বিক্রয়মূল্য = ৫০ + ৫০ এর ১০% = ৫০ + ৫ = ৫৫ টাকা।

১৪,০১৩.
একটি পাইপ এক জলাধার ২০ মিনিটে ভর্তি করতে পারে কিন্তু জলাধারের নিচে একটি ছিদ্র থাকায় জলাধারটি পূর্ণ হতে ২৫ মিনিট সময় লাগে। জলাধারটি পূর্ণ থাকলে কত সময়ে ওই ছিদ্রটি জলাধার সম্পূর্ণ খালি করতে পারবে?
  1. ক) ১০০ মিনিটে
  2. খ) ৫০ মিনিটে
  3. গ) ৭৫ মিনিটে
  4. ঘ) ৮০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাইপ এক জলাধার ২০ মিনিটে ভর্তি করতে পারে কিন্তু জলাধারের নিচে একটি ছিদ্র থাকায় জলাধারটি পূর্ণ হতে ২৫ মিনিট সময় লাগে। জলাধারটি পূর্ণ থাকলে কত সময়ে ওই ছিদ্রটি জলাধার সম্পূর্ণ খালি করতে পারবে?

সমাধান: 
ধরি,
ছিদ্রটি জলাধার সম্পূর্ণ খালি করতে পারবে ক মিনিটে

∴ ছিদ্রটি ১ মিনিটে খালি করে ১/ক অংশ 

পাইপটি দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় ১/২০ অংশ 

পাইপ ও ছিদ্র একত্রে ১ মিনিটে পূর্ণ করে (১/২০ - ১/ক) অংশ 
= (ক - ২০)/২০ক অংশ 

(ক - ২০)/২০ক অংশ পূর্ণ করে ১ মিনিটে
∴ সম্পূর্ণ বা ১ অংশ পূর্ণ করে ২০ক/(ক - ২০) মিনিটে 

প্রশ্নমতে,
২০ক/(ক - ২০) = ২৫ 
বা, ২০ক = ২৫ক - ৫০০
বা, ৫ক = ৫০০
বা, ক = ৫০০/৫
∴ ক = ১০০ 

∴ ছিদ্রটি জলাধার সম্পূর্ণ খালি করতে পারবে ১০০ মিনিটে
১৪,০১৪.
১৬ কোন সংখ্যার ৮০% =?
  1. ৩৪
  2. ২৫
  3. ৩০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ কোন সংখ্যার ৮০% =?

সমাধান:  
মনেকরি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৮০% = ১৬
বা, ক এর (৮০/১০০) = ১৬
বা, ক = (১৬ × ১০০)/৮০
∴ ক = ২০

∴ সংখ্যাটি = ২০
১৪,০১৫.
90 কোন সংখ্যার 75%?
  1. ক) 100
  2. খ) 120
  3. গ) 75
  4. ঘ) 90
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
∴ x × 75% = 90
⇒ 75x/100 = 90
⇒ x = 90×100/75 = 120
১৪,০১৬.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

এখন, 
(৬ + ৮ + ১০)/৩ = (x + ৮ + ৯)/৩ 
বা, ২৪ = x  + ১৭ 
বা, ২৪ - ১৭ = x
∴ x = ৭

∴ সংখ্যাটি = ৭
১৪,০১৭.
যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
  1. ক) ৮৫
  2. খ) ৮৬
  3. গ) ৮৮
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর = {(১৫ × ৮০) + (১০ × ৯০)} / ২৫ = ৮৪
১৪,০১৮.
  1. ১১/৩
  2. ১৩/৩
  3. ৩/১৩
  4. ৩/১১
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১৪,০১৯.
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
  1. ক) ১১ সেকেন্ডে
  2. খ) ১২ সেকেন্ডে
  3. গ) ১৩ সেকেন্ডে
  4. ঘ) ১৪ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?

সমাধান: 
১ ঘণ্টা = ৬০ মিনিট
= (৬০ × ৬০)সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড 

১ কি.মি. = ১০০০ মিটার 
৪৫ কি.মি. = (৪৫ × ১০০০) মিটার
= ৪৫০০০ মিটার

৪৫০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
১ মিটার অতিক্রম করে ৩৬০০/৪৫০০০ সেকেন্ডে 
১৫০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ডে 
= ১২সেকেন্ডে 
১৪,০২০.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৪/৫ অংশের সমান?
  1. ১১৫
  2. ১২০
  3. ১২৫
  4. ১৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৪/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর (৩/৫) = ৯০ এর (৪/৫)
বা, ৩ক/৫ = ৭২
বা, ক = (৭২ × ৫)/৩
বা, ক = ১২০

অর্থাৎ সংখ্যাটি = ১২০ 
১৪,০২১.
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
  1. ৭ সেকেন্ড
  2. ৩ সেকেন্ড
  3. ৪ সেকেন্ড
  4. ৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার 
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড 

রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে

১৪,০২২.
করিম এবং রহিম ২ : ৩ অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেন। তাদের মোট লাভের ১০% একটি বিদ্যালয়ে দান করার পর, করিম লাভ হিসাবে ৯০০ টাকা পান। তাহলে রহিম এর লাভ কত?
  1. ১১৫৫ টাকা 
  2. ১৩৫০ টাকা 
  3. ১০২০ টাকা 
  4. ৯৭৫ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: করিম এবং রহিম ২ : ৩ অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেন। তাদের মোট লাভের ১০% একটি বিদ্যালয়ে দান করার পর, করিম লাভ হিসাবে ৯০০ টাকা পান। তাহলে রহিম এর লাভ কত?

সমাধান:
ধরি,
মোট লাভ = ১০০ 

প্রশ্নমতে,
লাভের ১০% একটি বিদ্যালয়ে দান করার পর অবশিষ্ট লাভ
= ১০০% - ১০% = ৯০% 

এখন, 
করিম পেয়েছেন = ৯০% × (২/৫) = ৩৬%

∴ রহিম পেয়েছেন = ৯০% - ৩৬% = ৫৪%

আবার, 
করিম লাভ হিসাবে পেয়েছেন ৯০০ টাকা 
অর্থাৎ,
৩৬% = ৯০০
⇒ ১%= ৯০০/৩৬ = ২৫ 
⇒ ৫৪% = ২৫ × ৫৪ = ১৩৫০ 

∴ রহিম পেয়েছেন ১৩৫০ টাকা। 

১৪,০২৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫৯ মৌলিক সংখ্যা
১৪,০২৪.
মকবুল নামের এক অসাধু ব্যবসায়ী বলে যে, সে ৪% ক্ষতিতে চাল বিক্রয় করে। কিন্তু সে বিক্রির সময় ১ কেজির স্থলে ৯০০ গ্রাম দেয়। তার শতকরা লাভ বা ক্ষতি কত?
  1. ৬.৬৭% লাভ
  2. ৪.৭৮% লাভ
  3. ৫.২৯% ক্ষতি
  4. ৮.০৯% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: মকবুল নামের এক অসাধু ব্যবসায়ী বলে যে, সে ৪% ক্ষতিতে চাল বিক্রয় করে। কিন্তু সে বিক্রির সময় ১ কেজির স্থলে ৯০০ গ্রাম দেয়। তার শতকরা লাভ বা ক্ষতি কত?

সমাধান:
ধরি,
চালের পরিমাণ = ১ কেজি
চালের দাম = ১০০ টাকা

৪% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ৯৬ টাকা
৯০০ গ্রাম চালের ক্রয়মূল্য = (৯০০/১০০০) × ১০০ = ৯০ টাকা

লাভ = ৯৬ - ৯০ = ৬ টাকা
শতকরা লাভ = (৬/৯০) × ১০০
= ৬.৬৭ টাকা বা ৬.৬৭%
১৪,০২৫.
(৩ + √৫) কোন ধরনের সংখ্যা? 
  1. অবাস্তব সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. অনির্ণেয়
  4. মূলদ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: (৩ + √৫) কোন ধরনের সংখ্যা? 

সমাধান: 
(৩ + √৫) একটি অমূলদ সংখ্যা

কারণ, এখানে ৩ একটি মূলদ সংখ্যা।
এবং √৫ একটি অমূলদ সংখ্যা, কারণ ৫ পূর্ণবর্গ সংখ্যা নয়।

গাণিতিক নিয়ম অনুযায়ী,
একটি মূলদ সংখ্যার সাথে একটি অমূলদ সংখ্যা যোগ করলে যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা হয়। 
যেহেতু √৫-এর মান একটি অসীম অনাবৃত দশমিক (২.২৩৬০৬৭৯...), তাই (৩ + √৫)-এর মানও হবে একটি অসীম দশমিক, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব নয়। তাই এটি অমূলদ সংখ্যা। 

১৪,০২৬.
একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ক) 650 টাকা
  2. খ) 550 টাকা
  3. গ) 950 টাকা
  4. ঘ) 450 টাকা
ব্যাখ্যা

মনে করি,
x = 10
সুতরাং 10% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100-10) = 90 টাকা
এবং 3 x 10 = 30% লাভে বিক্রয় মুল্য = (100+30)= 130 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = (130 - 90) = 40
বিক্রয়মূল্যের পার্থক্য 40 টাকা হলে ক্রয় মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/40 টাকা
.বিক্রয়মূল্যের পার্থক্য 18 x 10 টাকা হলে ক্রয় মূল্য = (100 x 180)/40
= 450 টাকা

১৪,০২৭.
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?
  1. ০.৪
  2. ০.০৪
  3. ০.০০৪
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?

সমাধান:
(০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১
= ০.০০০৪/০.০১
=০.০৪
১৪,০২৮.
৭% যৌগিক মুনাফায় ৩০০০০ টাকার কত বছরের মুনাফা ৪৩৪৭ টাকা?
  1. ২ বছর
  2. ২.৫ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৭% যৌগিক মুনাফায় ৩০০০০ টাকার কত বছরের মুনাফা ৪৩৪৭ টাকা?

সমাধান:
মূলধন P = ৩০০০০
চক্রবৃদ্ধি মূলধন C = ৩০০০০ + ৪৩৪৭ = ৩৪৩৪৭
সময় = n
মুনাফার হার, r = ৭% = ৭/১০০

আমরা জানি, 
C = P(১ + r)n
বা, ৩৪৩৪৭ = ৩০০০০(১ + ৭/১০০)n
বা, (১০৭/১০০)n = (৩৪৩৪৭/৩০০০০)
বা, (১০৭/১০০)n = (১১৪৪৯/১০০০০)
বা, (১০৭/১০০)n = (১০৭/১০০)
∴ n = ২
১৪,০২৯.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগত ভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ৩৬
  2. ৩৪.৩
  3. ৪২ 
  4. ৩২.৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগত ভাবে ১০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৭টি সংখ্যার গড় ৪০
∴ ৭ টি সংখ্যার সমষ্টি = ৭ × ৪০ = ২৮০

এবং 
৩ টি সংখ্যার সমষ্টি = ৩ × ২১ = ৬৩

∴ ১০ টি সংখ্যার সমষ্টি = ২৮০ + ৬৩ = ৩৪৩

∴ ১০ টি সংখ্যার গড় = ৩৪৩/১০ = ৩৪.৩

১৪,০৩০.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদাসলের ১/৫ অংশ হবে?
  1. ৫%
  2. ৭%
  3. ৯%
  4. ৬%
ব্যাখ্যা

ধরি,
সুদাসল ১০০ টাকা
সুতরাং ৫ বছরের সুদ = (১০০ এর ১/৫)
= ২০ টাকা
তাহলে আসল = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা
৮০ টাকায় ৫ বছরের সুদ ২০ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (২০ × ১০০)/(৮০ × ৫)
= ৫ টাকা

১৪,০৩১.
চালের মূল্য ৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?
  1. ১৫%
  2. ২০%
  3. ৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?

সমাধান:
চালের মূল্য বৃদ্ধি পায় ৬০ - ৫০ = ১০ টাকা

চালের মূল্য ৫০ টাকায় বৃদ্ধি পায় ১০ টাকা
∴ চালের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় ১০/৫০ টাকা
∴ চালের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় (১০ × ১০০)/৫০ টাকা
= ২০ টাকা
১৪,০৩২.
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বর্তমান বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
  1. ২০ বছর
  2. ২৮ বছর
  3. ২৪ বছর
  4. ৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বর্তমান বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

সমাধান: 
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের গড় = ১৮ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের বয়সের গড় = (১৮ + ৩) বছর = ২১ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের মোট বয়স = (২১ × ২) বছর = ৪২ বছর 

আবার, 
রহিম, করিম ও আলমের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

∴ আলমের বয়স = (৬৬ - ৪২) বছর 
= ২৪ বছর।
১৪,০৩৩.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত? 
  1. ক) ৯৬
  2. খ) ৭২
  3. গ) ৯২
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
দেয়া আছে,
দুটি সংখ্যার ল.সা.গু = ২৮৮
দুটি সংখ্যার গ.সা.গু = ১২
একটি সংখ্যা ৩৬

আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬
                    = ৯৬
১৪,০৩৪.
একটি বইয়ের মূল্য ২৪% ছাড়ের পর ছাড়কৃত মূল্য দাঁড়ায় ৮৩৬ টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত?
  1. ১১০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৩০০ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২৪% ছাড়ের পর ছাড়কৃত মূল্য দাঁড়ায় ৮৩৬ টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি,
পণ্যটির প্রকৃত মূল্য x টাকা

প্রশ্নমতে,
x এর ৭৬%= ৮৩৬
⇒ ৭৬x /১০০ = ৮৩৬
⇒ ৭৬x = ৮৩৬০০
⇒ x = ৮৩৬০০/৭৬
∴ x = ১১০০

পণ্যটির প্রকৃত মূল্য ১১০০ টাকা
১৪,০৩৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৬৫
  2. খ) ৮১
  3. গ) ৪৩
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
১ থেকে বড় যে সব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে।
৪৩ একটি মৌলিক সংখ্যা।
১৪,০৩৬.
শতকরা বার্ষিক কত মুনাফায় ১২০০০ টাকার ৫ বছরের মুনাফা ৩৬০০ টাকা হবে?
  1. ৫%
  2. ৮%
  3. ১০%
  4. ৬%
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ১২০০০ টাকার ৫ বছরের মুনাফা ৩৬০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ১২০০০ টাকা
মুনাফা, I = ৩৬০০ টাকা
সময়, n = ৫ বছর
​মুনাফার হার, r = ?

আমরা জানি, 
​সরল মুনাফা, I = Prn/১০০
বা, ​r = (I × ১০০)/Pn
বা, r = (৩৬০০ × ১০০)/(১২০০০ × ৫)
বা, r = ৩৬০০০০/৬০০০০
বা, r = ৬

অতএব, বার্ষিক মুনাফার হার হলো ৬%।

১৪,০৩৭.
একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 150 জন। যদি বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 60% হয়, তাহলে বালকের সংখ্যা কত? 
  1. ক) 50 জন
  2. খ) 70 জন
  3. গ) 60 জন
  4. ঘ) 90 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 150 জন। যদি বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 60% হয়, তাহলে বালকের সংখ্যা কত? 

সমাধান:
মনে করি, বালক = x জন

প্রশ্নমতে 
x + 150 এর 60% = 150
⇒ x + 150 × (60/100) = 150 
⇒ x + 90 = 150
⇒ x = 60 

বালকের সংখ্যা = 60 জন
১৪,০৩৮.
৬% হারে নয় মাসে ৮০০০ টাকার উপর মুনাফা কত হবে? 
  1. ক) ৩৬০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৪২০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ৮০০০ টাকার উপর মুনাফা কত হবে? 

সমাধান:
১০০ টাকায় ১২ মাসের মুনাফা ৬ টাকা 
১০০ টাকায় ১ মাসের মুনাফা (৬/১২) টাকা 
১০০ টাকায় ৯ মাসের মুনাফা ৯/২ টাকা 

আবার,
১০০ টাকায় ৯ মাসের মুনাফা ৯/২ টাকা 
১ টাকায় ৯ মাসের মুনাফা ৯/(২ × ১০০) টাকা
৮০০০ টাকায় মাসের মুনফা (৯ × ৮০০০)/(২ × ১০০) টাকা = ৩৬০ টাকা
১৪,০৩৯.
এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ২৫% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x এর মান কত?
  1. ১০% 
  2. ২০%  
  3. ১৮%  
  4. ২৫%  
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ২৫% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x এর মান কত? 

সমাধান:
ধরি,
স্ত্রীর বয়স = ১০০ বছর
∴ স্বামীর বয়স = (১০০+২৫) বছর = ১২৫ বছর

স্বামীর বয়স ১২৫ বছর হলে স্ত্রী বয়স  ১০০ বছর
∴ স্বামীর বয়স ১ বছর হলে স্ত্রী বয়স  ১০০/১২৫ বছর
∴ স্বামীর বয়স ১০০ বছর হলে স্ত্রী বয়স  (১০০ × ১০০)/১২৫ বছর
= ৮০ বছর

∴ স্ত্রী স্বামীর চেয়ে শতকরা ছোট = (১০০ - ৮০) বছর
= ২০ বছর

১৪,০৪০.
৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

সমাধান:
৮টি সংখ্যার গড় ৮
৮টি সংখ্যার সমষ্টি = ৮ × ৮ = ৬৪

প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে
মোট বিয়োগ করতে হবে = ২ × ৮ = ১৬

বিয়োগ করার পর ৮টি সংখ্যার সমষ্টি =৬৪ - ১৬ = ৪৮
নতুন সংখ্যাগুলোর গড় হবে = ৪৮/৮ = ৬
১৪,০৪১.
৮৪ টি কলা ও ৬৩ টি কমলা সর্বোচ্চ কতজন বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ১৫ জন
  2. ১৮ জন
  3. ২১ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টি কলা ও ৬৩ টি কমলা সর্বোচ্চ কতজন বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৮৪ ও ৬৩ এর গ.সা.গু = ২১

সুতরাং, ৮৪ ও ৬০ এর গ · সা · গুই হবে নির্ণেয় বালিকার সংখ্যা।

অতএব, সর্বোচ্চ ২১ জন বালিকার মধ্যে ৮৪ টি কলা ও ৬৩ টি কমলা নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
১৪,০৪২.
তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫। তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা. গু কত? 
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৪০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ২ক, ৩ক ও ৫ক

∴ তাদের ল.সা .গু = ২×৩×৫×ক = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ২৪০০
∴ ক = ৮০
সুতরাং সংখ্যা তিনটি হলো
২× ৮০=১৬০,
৩× ৮০=২৪০,
৫× ৮০=৪০০

১৬০, ২৪০ এর ৪০০ এর গ. সা.গু = ৮০
১৪,০৪৩.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-
  1. ৪ : ৭
  2. ২ : ৩
  3. ২ : ৭
  4. ৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-

সমাধান: 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ ; ১২
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯  : ১৪
১৪,০৪৪.
নিচের কোন সংখ্যার বর্গের সাথে তার পূর্ববর্তী সংখ্যার বর্গ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 7
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যার বর্গের সাথে তার পূর্ববর্তী সংখ্যার বর্গ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x
∴ তার পূর্ববর্তী সংখ্যা = x - 1

প্রশ্নমতে,
x2+(x-1)2= পূর্ণবর্গ সংখ্যা
⇒ x2 + x2 - 2.x.1 + 12 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 2x2 - 2x + 1 = পূর্ণবর্গ সংখ্যা............(1)

যদি x = 4 হয়,
2.(4)2 - 2.4 + 1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 2×16 - 8 +1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 32 - 8 +1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 33 - 8 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 25 = পূর্ণবর্গ সংখ্যা

∴ সংখ্যাটি হবে = 4
১৪,০৪৫.
পাঁচটি সংখ্যার গড় ৩৫ এবং প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে শেষ দুটি সংখ্যার গড় কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ৩৫ এবং প্রথম তিনটি সংখ্যার সমষ্টি ৬৫ হলে শেষ দুটি সংখ্যার গড় কত?

সমাধান:
পাঁচটি সংখ্যার গড় ৩৫
পাঁচটি সংখ্যার সমষ্টি = (৩৫ × ৫) = ১৭৫
শেষ দুটি সংখ্যার সমষ্টি = (১৭৫ - ৬৫) = ১১০

∴ শেষ দুটি সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
১৪,০৪৬.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৬ বছর
ব্যাখ্যা

৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের সমষ্টি = (৩৫ x ১৫) বছর।
= ৫২৫ বছর।
৬ জন পুরুষ এবং ৮ জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি = {(৬ x ৪০) + (৮ x ৩৪)} বছর।
= ৫১২ বছর।
বালকের বয়স = (৫২৫ - ৫১২) বছর।
= ১৩ বছর।

১৪,০৪৭.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২১ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ২১
  2. ৬০
  3. ৬১
  4. ৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২১ হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১২১
বা, ক + ২ক + ১ - ক = ১২১
বা, ২ক = ১২১ - ১
বা, ২ক = ১২০
বা, ক = ৬০

∴ বড় সংখ্যাটি = ৬০ + ১
= ৬০ + ১
= ৬১
১৪,০৪৮.
৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

সমাধান:
ধরি, জয়নুলের গতিবেগ = ক কি.মি./ঘণ্টা 
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা 

প্রশ্নমতে,
(৩০/ক) - (৩০/২ক) = ৩
⇒ (৬০ - ৩০)/২ক = ৩
⇒ ৩০/২ক = ৩
⇒ ৬ক = ৩০
∴ ক = ৫

∴ জয়নুলের গতিবেগ ছিলো ৫ কি.মি./ঘণ্টা 
১৪,০৪৯.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -
  1. ক) ২০০ মিটার
  2. খ) ২৫০ মিটার
  3. গ) ৩৫০ মিটার
  4. ঘ) ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -

সমাধান: 
 প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার 
মোট  দূরত্ব অতিক্রম করতে হবে= (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার 
১৪,০৫০.
চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ । ঐরুপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?
  1. ৮ কেজি
  2. ১৬ কেজি
  3. ১০ কেজি
  4. ১২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ । ঐরুপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?
 
 সমাধান: 
৭ টি খালি পাত্রের ওজন = ১৪ কেজি
১ টি খালি পাত্রের ওজন = ১৪/৭ = ২ কেজি

আবার, 
চাল ভর্তি পাত্রের ওজন = খালি পাত্রের ৭ গুণ = ২ × ৭ = ১৪ কেজি

∴ পাত্রে চালের ওজন = চাল ভর্তি পাত্র - খালি পাত্র = ১৪ - ২ = ১২ কেজি

অতএব, প্রতিটি পাত্রে ১২ কেজি চাল ধরে

১৪,০৫১.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের যোগফল ৪২০ । বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১২০
  2. ২৪০
  3. ২৮০
  4. ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের যোগফল ৪২০ । বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ক
বৃহত্তম সংখ্যা = ৪ক 

প্রশ্নমতে,
৩ক + ৪ক = ৪২০
⇒ ৭ক = ৪২০
⇒ ক = ৪২০/৭
⇒ ক = ৬০ 

∴ বৃহত্তম সংখ্যাটি = ৪ × ৬০ = ২৪০
১৪,০৫২.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ১০ লিটার
  2. ৫ লিটার
  3. ৪ লিটার
  4. ১৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৫ক লিটার,
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্নমতে 
∴ ৫ক - ২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার

∴ পানির পরিমাণ = ২ × ২ = ৪ লিটার
১৪,০৫৩.
পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ৩৯ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। মাতার বয়স কত?
  1. ক) ৪১ বছর 
  2. খ) ৪৩ বছর 
  3. গ) ৪৫ বছর 
  4. ঘ) ৪৭ বছর 
ব্যাখ্যা
পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ৩৯ বছর। 
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স = (৩৯ × ৩) বছর
                                                  = ১১৭ বছর 

পিতা ও পুত্রের গড় বয়স ৩৭ বছর
পিতা ও পুত্রের  মোট বয়স = (৩৭ × ২) বছর
                                          = ৭৪ বছর

মাতার বয়স = (১১৭ - ৭৪) বছর 
                   = ৪৩ বছর 
১৪,০৫৪.
কিছু টাকা ১০ বছরে সরল মুনাফায় তিনগুণ হলো, মুনাফার হার কত?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা ১০ বছরে সরল মুনাফায় তিনগুণ হলো, মুনাফার হার কত?

সমাধান: 
আসল ১০০ টাকা
১০০ টাকায় মুনাফা আসল ৩ গুণ = (১০০ × ৩) = ৩০০ টাকা।

মুনাফা = (৩০০ - ১০০) = ২০০ টাকা।
১০০ টাকার ১০ বছরের মুনাফা ২০০ টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা ২০০/১০ = ২০ টাকা
∴ সুদের হার ২০%
১৪,০৫৫.
x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?
  1. xy
  2. x + y
  3. x + y + 1
  4. xy + 4
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
অপশন অনুসারে, 
ক) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা)।
খ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা)।
গ) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)। 
ঘ) xy + 4 = (3 × 5) + 4 = 15 + 4 = 19 (বিজোড় সংখ্যা)।
১৪,০৫৬.
এক পরীক্ষায় পাশ নম্বর ৪০। একজন ছাত্র ফেল করলো এবং সে বললো, যদি তার নম্বর ২৫% বেশি হতো, তাহলে সে ঠিক পাশ করতো। তাহলে সে কত পেয়েছিল?
  1. ৩০
  2. ৩২
  3. ২৮
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন:  এক পরীক্ষায় পাশ নম্বর ৪০। একজন ছাত্র ফেল করলো এবং সে বললো, যদি তার নম্বর ২৫% বেশি হতো, তাহলে সে ঠিক পাশ করতো। তাহলে সে কত পেয়েছিল?

সমাধান:

মনে করি, ছাত্র টির প্রাপ্ত নম্বর= x 
 প্রশ্নমতে, 
  x +  (২৫x/১০০) = ৪০
 বা,   x { ১ +( ১/৪)}= ৪০
 বা,   ৫x/৪ = ৪০
 বা,  x  = ১৬০/৫ = ৩২
অর্থাৎ ছাত্রটির প্রাপ্ত নম্বর = ৩২
১৪,০৫৭.
একজন শ্রমিক ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের প্রত্যেক বছর পূর্বতন বছর অপেক্ষা ১০% বেশি পারিশ্রমিক পান। ২০২৩ সালে তিনি ২০২১ সাল অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পান?
  1. ১১%
  2. ১৫%
  3. ২১%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একজন শ্রমিক ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের প্রত্যেক বছর পূর্বতন বছর অপেক্ষা ১০% বেশি পারিশ্রমিক পান। ২০২৩ সালে তিনি ২০২১ সাল অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পান? 

সমাধান:
ধরি, ২০২১ সালে ঐ শ্রমিক পারিশ্রমিক পেতেন ১০০ টাকা 

১০% বৃদ্ধিতে ২০২২ সালে পারিশ্রমিক পান (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা

১০% বৃদ্ধিতে ২০২৩ সালে পারিশ্রমিক পান {১১০ + (১১০ × ১০%} টাকা 
= (১১০ + ১১) টাকা
= ১২১ টাকা

∴ শ্রমিকের পারিশ্রমিক বৃদ্ধি পায় (১২১ – ১০০)%
= ২১% 

১৪,০৫৮.
২ জন পুরুষ ও ১ জন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ ১ জন পুরুষ ও ৩ জন মহিলা মিলে ও ৪ ঘণ্টায় করতে পারে। সেই কাজটি করতে ৩ জন  পুরুষ ও ৪ জন মহিলার কত ঘণ্টা লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ১ ঘণ্টা
  3. ২ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ২ জন পুরুষ ও ১ জন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ ১ জন পুরুষ ও ৩ জন মহিলা মিলে ও ৪ ঘণ্টায় করতে পারে। সেই কাজটি করতে ৩ জন  পুরুষ ও ৪ জন মহিলার কত ঘণ্টা লাগবে?

সমাধান:
২ জন পুরুষ ও ১ জন মহিলা ১ ঘণ্টায় করে = ১/৪ অংশ কাজ
১ জন পুরুষ ও ৩ জন মহিলা ১ ঘণ্টায় করে = ১/৪ অংশ কাজ

এখন,
৩ জন  পুরুষ ও ৪ জন মহিলা ১ ঘণ্টায় করে = (১/৪) + (১/৪) অংশ কাজ
= (১ + ১)/৪ অংশ কাজ
= ২/৪ অংশ কাজ
= ১/২ অংশ কাজ

সুতরাং, ৩ জন  পুরুষ ও ৪ জন মহিলা সম্পূর্ণ কাজটি করে = ২ ঘণ্টায়।
১৪,০৫৯.
একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এই দলে কতজন কট আউট হলো?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এই দলে কতজন কট আউট হলো?

সমাধান:
ধরি
স্ট্যাম্প আউট হয় = ক জন
কট আউট হয় = ৩ক/২ জন
মোট উইকেট ১০টির অর্ধেক বোল্ড আউট হয়

শর্তমতে,
ক + (৩ক/২) + ৫ = ১০
⇒ (২ক + ৩ক)/২ = ১০ - ৫
⇒ ৫ক/২ = ৫
∴ ক = ২ জন

∴ কট আউট হয় = (৩ × ২)/২ জন
= ৩ জন
১৪,০৬০.
করিম তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৩৫০০০০ টাকা হয় তাহলে করিমের মোট সম্পত্তির পরিমাণ কত টাকা? 
  1. ৪৭৬০০০ টাকা
  2. ৪৫০০০০ টাকা
  3. ৭২০০০০ টাকা 
  4. ৫৪৮০০০ টাকা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: করিম তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৩৫০০০০ টাকা হয় তাহলে করিমের মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?


সমাধান:
ধরি,
করিমের মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা 
তার স্ত্রী পান = ক/৩ টাকা 
অবশিষ্ট সম্পত্তি = ক - (ক/৩) = (৩ক - ক)/৩ = ২ক/৩ টাকা 

প্রত্যেক পুত্র পায় = (২ক/৩) এর (১/৩) অংশ
= ২ক/৯ টাকা 

প্রশ্নমতে,
(ক/৩) + ২(২ক/৯) = ৩৫০০০০
⇒ (ক/৩) + (৪ক/৯) = ৩৫০০০০
⇒ (৩ক + ৪ক)/৯ = ৩৫০০০০
⇒ ৭ক/৯ = ৩৫০০০০
⇒ ৭ক = (৩৫০০০০ × ৯)
⇒ ক = (৩৫০০০০ × ৯)/৭
⇒ ক = ৪৫০০০০ 

∴ করিমের মোট সম্পত্তির পরিমাণ = ৪৫০০০০ টাকা। 

১৪,০৬১.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 
  1. ৫০০১
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫৫৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 

সমাধান: 
সংখ্যাগুলোর যোগফল = {(১০০ + ১) × ১০০}/২ 
= (১০১ × ১০০)/২ 
= ৫০৫০ । 
১৪,০৬২.
20 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. 30 জন 
  2. 20 জন
  3. 10 জন
  4. 15 জন
ব্যাখ্যা

প্রশ্ন: 20 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
12 দিনে একটি কাজ শেষ করতে পারে 20 জন শ্রমিক
1 দিনে একটি কাজ শেষ করতে পারে = (20 × 12) জন
8 দিনে একটি কাজ শেষ করতে পারে = (20 × 12)/8 = 30 জন

তাহলে, নতুন শ্রমিক লাগবে = (30 - 20) = 10 জন 

১৪,০৬৩.
একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় স্বাভাবিক সংখ্যার চার গুণ যোগ করলে ৮৯ হয় । প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় স্বাভাবিক সংখ্যার চার গুণ যোগ করলে ৮৯ হয় । প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় সংখ্যা = x
তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা = x + ২

শর্তমতে,
⇒ ৫x + ৪(x + ২) = ৮৯
⇒ ৫x + ৪x + ৮ = ৮৯
⇒ ৯x = ৮৯ - ৮
⇒ ৯x = ৮১
⇒ x = ৯

∴ প্রথম বিজোড় পূর্ণসংখ্যাটি ৯
১৪,০৬৪.
120 টাকায় 12 টি ডিম ক্রয় করে 120 টাকায় 10 টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. 25%
  2. 30%
  3. 10%
  4. 20%
ব্যাখ্যা
প্রশ্ন: 120 টাকায় 12 টি ডিম ক্রয় করে 120 টাকায় 10 টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
12 টি ডিম ক্রয়মুল্য 120 টাকা
 1   ''   ''        ''        = 120/12 = 10 টাকা

আবার,
10 টি ডিমের বিক্রয়মূল্য = 120 টাকা
 1   ''     ''          ''            = 120/10 = 12 টাকা

∴ লাভ = 12 - 10 = 2 টাকা

∴ শতকরা লাভ = (100 × 2)/10
= 20%
১৪,০৬৫.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি মিশ্রণে আরও ৪ লিটার পানি মেশানো হয়, তবে দুধ ও পানির নতুন অনুপাত হয় ৫ : ৪। ওই মিশ্রণে দুধের পরিমাণ কত লিটার?
  1. ১৯ লিটার
  2. ১০ লিটার
  3. ৩০ লিটার
  4. ২০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি মিশ্রণে আরও ৪ লিটার পানি মেশানো হয়, তবে দুধ ও পানির নতুন অনুপাত হয় ৫ : ৪। ওই মিশ্রণে দুধের পরিমাণ কত লিটার?

সমাধান:
দেওয়া আছে,
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ২

মনে করি,
মিশ্রণে দুধের পরিমাণ ৫ক লিটার
মিশ্রণে পানির পরিমাণ ২ক লিটার

যদি মিশ্রণে আরও ৪ লিটার পানি মেশানো হয়,
তাহলে, মিশ্রণে পানির পরিমাণ (২ক + ৪) লিটার

মিশ্রণে দুধ ও পানির নতুন অনুপাত = ৫ : ৪

প্রশ্নমতে,
৫ক : (২ক + ৪) = ৫ : ৪
⇒ ৫ক/(২ক + ৪) = ৫/৪
⇒ ২০ক = ১০ক + ২০
⇒ ২০ক - ১০ক = ২০
⇒ ১০ক = ২০
⇒ ক = ২০/১০
∴ ক = ২

∴ মিশ্রণে দুধের পরিমাণ = (৫ × ২) = ১০ লিটার।

১৪,০৬৬.
কোনো বিদ্যালয়ে গণিতে ৭৫% এবং ইংরেজিতে ৪৫% পরীক্ষার্থী পাশ করেছে। যদি উভয় বিষয়ে ৩০% পরীক্ষার্থী পাশ করে থাকে তাহলে শতকরা কত জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করবে?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

শুধু গণিতে পাশ করে = ৭৫% - ৩০% = ৪৫%
শুধু ইংরেজিতে পাশ করে = ৪৫% - ৩০% = ১৫%
মোট পাশ করে = ৪৫% + ১৫% + ৩০% = ৯০%
∴উভয় বিষয়ে ফেল করবে শতকরা ( ১০০% - ৯০%) = ১০% পরীক্ষার্থী।

১৪,০৬৭.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ৬৭
  2. ৬৩
  3. ৬৯
  4. ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান: 
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার, 
৪০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮

∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
= ৬৯ ।
১৪,০৬৮.
x2 - 2x - 3 ও x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?
  1. ক) x + 1
  2. খ) x - 1
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা

১ম রাশি,
x2 - 2x - 3
= x2 - 3x + x - 3
= ( x - 3 ) ( x + 1 )
২য় রাশি,
x2 + 2x - 3
= x2 + 3x - x -3
= ( x + 3 ) ( x - 1 )
এখানে রাশিদ্বয়ের উৎপাদকগুলোর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাই গ.সা.গু. = 1

১৪,০৬৯.
৪৯ : ৬৪ দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ৭ : ৮
  2. (৪৯/২) : ৩২
  3. ৬৪ : ৪৯
  4. ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯ : ৬৪ দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়। 
১৬ : ৬৪ দ্বিভাজিত অনুপাত =√৪৯ : √৬৪ = ৭ : ৮
১৪,০৭০.
৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১৮০ টাকা হবে? 
  1. ৩৩০০ টাকা 
  2. ২০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১৮০ টাকা ?

সমাধান: 
মুনাফা I = ১৮০ টাকা
আসলP = ? টাকা
মুনাফার হার r = ৬% = ৬/১০০
সময়  n = ১ বছর

আমরা জানি 
I = Pnr 
P = I/nr
= ১৮০/{১(৬/১০০)}
= ১৮০/(৬/১০০)
= (১৮০ × ১০০)/৬
= ৩০০০ 

১৪,০৭১.
সুমন, রিফাত ও শাওনের মাসিক খরচের অনুপাত ৬ : ৩ : ৪। সুমনের মাসিক খরচ ১৮,০০০ টাকা হলে, শাওনের মাসিক খরচ কত হবে?
  1. ১২,০০০ টাকা
  2. ১৪,০০০ টাকা
  3. ১৫,০০০ টাকা
  4. ১০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন, রিফাত ও শাওনের মাসিক খরচের অনুপাত ৬ : ৩ : ৪। সুমনের মাসিক খরচ ১৮,০০০ টাকা হলে, শাওনের মাসিক খরচ কত হবে?

সমাধান:
সুমন, রিফাত ও শাওনের খরচের অনুপাত = ৬ : ৩ : ৪
∴ শাওনের খরচ/সুমনের খরচ = ৪/৬
⇒ শাওনের খরচ/১৮,০০০ = ৪/৬
∴ শাওনের খরচ = ৪ × (১৮,০০০/৬)
= ১২,০০০ টাকা
১৪,০৭২.
1050 টাকা P, Q ও R এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। P এর অংশ, Q ও R একত্রে যা পায় তার 2/5 ভাগ। P কত টাকা পাবে?
  1. 750 টাকা
  2. 400 টাকা
  3. 300 টাকা
  4. 350 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 1050 টাকা P, Q ও R এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। P এর অংশ, Q ও R একত্রে যা পায় তার 2/5 ভাগ। P কত টাকা পাবে?

সমাধান:
ধরি:
Q + R একত্রে পায় = x টাকা

তাহলে, P পায় = (2/5)x = 2x/5 টাকা

প্রশ্নমতে,
P + Q + R = 1050
⇒ (2x/5) + x = 1050
⇒ (2x + 5x)/5 = 1050
⇒ 7x = 5250
⇒ x = 5250/7
∴ x = 750

∴ P পায় = (2 × 750)/5 = 300 টাকা
১৪,০৭৩.
(৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮) = কত?
  1. ৬২
  2. ৬৩
  3. ৬৫
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: (৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮) = কত?

সমাধান:
(৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮)
= (৮ × ৮) - (৭২ ÷ ৭২)
= ৬৪ - ১
= ৬৩
১৪,০৭৪.
৪০ কি.মি./ঘণ্টা এবং ২২ কি.মি./ঘণ্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে ১ মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ১২৫ মিটার হলে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ১৬৩ মিটার
  3. ১৭৫ মিটার
  4. ১৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ কি.মি./ঘণ্টা এবং ২২ কি.মি./ঘণ্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে ১ মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ১২৫ মিটার হলে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
আপেক্ষিক গতি = ৪০ - ২২ = ১৮ কি.মি./ঘণ্টা
সময় = ১ মিনিট

∴ দূরত্ব = ১ম ট্রেনের দৈর্ঘ্য + ২য় ট্রেনের দৈর্ঘ্য
দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য = আপেক্ষিক গতি × সময়
= ১৮ × (৫০/৩) × ১
= ৩০০

সুতরাং, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য = (৩০০ - ১২৫) মিটার
= ১৭৫ মিটার
১৪,০৭৫.
একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?
  1. ৬০ কি.মি.
  2. ১০০ কি.মি.
  3. ১২০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?

সমাধান:
ধরি,
পথের মোট দূরত্ব = ২ক কি.মি.

বাসটি প্রথম অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = ক/১৫ ঘণ্টা 
দ্বিতীয় অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = ক/২০ ঘণ্টা 

প্রশ্নমতে,
(ক/১৫) + (ক/২০) = ৭
⇒ (৪ক + ৩ক)/৬০ = ৭
 ⇒ ৭ক = ৪২০
 ⇒ ক = ৪২০/৭
 ⇒ ক = ৬০

∴ পথের মোট দূরত্ব = (২ × ৬০) কি.মি. = ১২০ কি.মি. 

১৪,০৭৬.
একটি স্কুলের ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ৭ম শ্রেণির দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থী, পরাজিত শিক্ষার্থী থেকে ৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করে। বিজয়ী শিক্ষার্থী মোট ভোটের ৬৫% পেলে, মোট ভোটারের সংখ্যা কত?
  1. ২২০ জন
  2. ২০০ জন
  3. ১৮০ জন
  4. ২২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ৭ম শ্রেণির দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থী, পরাজিত শিক্ষার্থী থেকে ৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করে। বিজয়ী শিক্ষার্থী মোট ভোটের ৬৫% পেলে, মোট ভোটারের সংখ্যা কত?

সমাধান:
ধরি, মোট ভোট = ১০০%
তাহলে, পরাজিত শিক্ষার্থী ভোট পায় = ১০০% - ৬৫% = ৩৫%
∴ বিজয়ী শিক্ষার্থী ভোট বেশি পায় = ৬৫% - ৩৫% = ৩০%

প্রশ্নমতে,
৩০% = ৬০ জন
∴ ১% = ৬০/৩০ জন
∴ ১০০% = (৬০/৩০) × ১০০
= ২০০ জন

∴ মোট ভোটারের সংখ্যা ২০০ জন।
১৪,০৭৭.
i7 + i + 1 = কত?
  1. ক) - i
  2. খ) 2i
  3. গ) 1
  4. ঘ) 2(i + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: i7 + i + 1 = কত?

আমরা জানি 
i2 = - 1
i3 = i2.i = (- 1). i = - i 
i7 =(i2)3.i = (- 1)3.i = - i

এখন 
i7 + i + 1 = - i + i + 1 = 1
১৪,০৭৮.
গমের মূল্য ১০% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
  1. ক) ৬ টাকা
  2. খ) ৭ টাকা
  3. গ) ৮ টাকা
  4. ঘ) ৯ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় কমে ১০ টাকা 
৬০০০ টাকায় কমে (১০ × ৬০০০)/১০০
                             = ৬০০ টাকা 

১ কুইন্টাল বা ১০০ কেজি গমের দাম ৬০০ টাকা 
১  কেজি  গমের দাম (৬০০/১০০) 
                                = ৬ টাকা  
১৪,০৭৯.
১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?
  1. ১ গ্রাম
  2. ৩ গ্রাম
  3. ৫ গ্রাম
  4. ৬ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?

সমাধান:
পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১
অনুপাতের যোগফল = ৪ + ১ = ৫

চামচে তামার পরিমাণ = ১৫ × (৪/৫) = ১২ গ্রাম
এবং
দস্তার পরিমাণ = ১৫ × (১/৫) = ৩ গ্রাম

ধরি,
চামচে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ করতে তামা মেশাতে হবে = ক গ্রাম

প্রশ্নমতে,
(১২ + ক)/৩ = ৫/১
বা, ১২ + ক = ১৫
বা, ক = ১৫ - ১২
বা, ক = ৩

∴ পিতলের চামচে আরো ৩ গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে। 

১৪,০৮০.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
সংখ্যা দুটি যথাক্রমে  ৫ক ও ৭ক 
∴ ল.সা.গু = ৩৫ক এবং গ.সা.গু = ক

প্রশ্নমতে,
৩৫ক = ১৪০
⇒ ক = ১৪০/৩৫
∴ ক = ৪

∴ গ.সা.গু = ৪
১৪,০৮১.
এক ব্যক্তি মোটরসাইকেলে ঘণ্টায় ৩০ মাইল বেগে ২ ঘণ্টা ভ্রমন করার পর পরবর্তী ৩ ঘণ্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য ঐ মোটরসাইকেলের গড় গতিবেগ কত?
  1. ১৮ মাইল/ঘণ্টা
  2. ২৪ মাইল/ঘণ্টা
  3. ২৮ মাইল/ঘণ্টা
  4. ৩০ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি মোটরসাইকেলে ঘণ্টায় ৩০ মাইল বেগে ২ ঘণ্টা ভ্রমন করার পর পরবর্তী ৩ ঘণ্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য ঐ মোটরসাইকেলের গড় গতিবেগ কত?

সমাধান:
লোকটি প্রথম ২ ঘণ্টায় অতিক্রম করেন = (৩০ × ২) মাইল = ৬০ মাইল

পরবর্তী ৩ ঘণ্টায় অতিক্রম করেন = ৬০ মাইল

(২ + ৩) বা ৫ ঘণ্টায় অতিক্রম করে = (৬০ + ৬০) মাইল = ১২০ মাইল

∴ মোটরসাইকেলের গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়) মাইল/ঘণ্টা 
​= (১২০/৫) মাইল/ঘণ্টা 
​= ২৪ মাইল/ঘণ্টা

১৪,০৮২.
বার্ষিক ৯ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ২ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : বার্ষিক ৯ % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ২ বছরে তা ৮২৬ টাকা হবে?
সমাধান : 
১০০ টাকার ১ বছরের সুদ ৯ টাকা
∴ ১০০ টাকার ২ বছরের সুদ (৯ × ২) টাকা =১৮ টাকা

তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০/১১৮) × ৮২৬ টাকা
                                                   =  ৭০০ টাকা।
১৪,০৮৩.
আশা ও শিখা নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে ৪ ও ৬ মিনিটে। আশা ও শিখার গতিবেগের অনুপাত কত?
  1. ৪ঃ৬
  2. ২ঃ৩
  3. ৬ঃ৩
  4. ৩ঃ২
ব্যাখ্যা
আমরা জানি, গতিবেগ ও সময়ের অনুপাত পরস্পর বিপরীত।
আশা ও শিখার সময়ের অনুপাত = ৪ঃ৬ = ২ঃ৩
সুতরাং আশা ও শিখার গতিবেগের অনুপাত = ৩ঃ২।
১৪,০৮৪.
একটি দ্রব্য ২০% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৪ঃ৫
  2. ৫ঃ৬
  3. ৬ঃ৭
  4. ৭ঃ৮
ব্যাখ্যা
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ১০০ঃ১২০ = ৫ঃ৬
১৪,০৮৫.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 
  1. ৯৫ টাকা
  2. ৯৯ টাকা
  3. ১০২ টাকা
  4. ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান: 
১৫% কমিশনে, 
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা 
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা 
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা 
= ১০২০০/১০০ টাকা 
= ১০২ টাকা 

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
১৪,০৮৬.
আসাদ সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৯ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ২১০০ টাকা
  3. গ) ২৪০০ টাকা
  4. ঘ) ২৭০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: আসাদ সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৯ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

সমাধান: 
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৯ বছর বয়সী ছেলে পেল = {৬৩০০ এর ৯/২১} টাকা
                                        =  ২৭০০ টাকা
১৪,০৮৭.
  1. ক) ০.১
  2. খ) ০.০১
  3. গ) ১
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
(০.১ × ০.২ × ০.০০৩)/(০.০১ × ০.০২ × ০.০০৩)
= (১ × ২ × ৩ × ১০)/(১ × ২ × ৩)
= ১০
১৪,০৮৮.
হাফিজের বোনের বয়স হাফিজের বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। হাফিজের বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩২ বছর
  3. ২৬ বছর
  4. ২৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: হাফিজের বোনের বয়স হাফিজের বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। হাফিজের বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
হাফিজের বয়স=ক = ১২ বছর
হাফিজের বোনের বয়স= খ বছর
হাফিজের বাবার বয়স = গ =৪৮বছর

সমানুপাতীর সূত্রানুসারে
ক : খ = খ : গ
ক/খ = খ /গ
খ২ = ক × গ
খ = √(১২ × ৪৮)
খ = √৫৭৬
খ = ২৪

হাফিজের বোনের বয়স = ২৪ বছর

১৪,০৮৯.
একজন ছাত্র ১০০ নম্বর করে ৮ বিষয়ের উপর ৫৫% নম্বর অর্জন করলো। সে বাংলায় তার মোট নম্বরের ১৫% নম্বর পেল। সে বাংলায় কত নম্বর পেয়েছিলো?
  1. ৭২
  2. ৬৮
  3. ৬৬
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১০০ নম্বর করে ৮ বিষয়ের উপর ৫৫% নম্বর অর্জন করলো। সে বাংলায় তার মোট নম্বরের ১৫% নম্বর পেল। সে বাংলায় কত নম্বর পেয়েছিলো?

সমাধান: 
মোট নম্বর পেল = ৮ × ১০০ = ৮০০ 
সে মোট নম্বর পেল = ৮০০ এর ৫৫%
= ৮০০ এর ৫৫/১০০
= ৪৪০ 

বাংলায় পেল = ৪৪০ এর ১৫%
= ৪৪০ এর ১৫/১০০
= ৬৬ 
১৪,০৯০.
একটি পরীক্ষায় মোট পরিক্ষার্থীর ৪০% ছাত্রী। পরীক্ষায় ৩০% ছাত্র ও ৪০% ছাত্রী পাস করলে মোট কত শতাংশ পাস করে?
  1. ৩০%
  2. ৩৪%
  3. ৪০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় মোট পরিক্ষার্থীর ৪০% ছাত্রী। পরীক্ষায় ৩০% ছাত্র ও ৪০% ছাত্রী পাস করলে মোট কত শতাংশ পাস করে?

সমাধান:
ধরি, মোট পরিক্ষার্থী = ১০০ জন

দেওয়া আছে,
ছাত্রী = ৪০% = ৪০ জন
∴ ছাত্র = (১০০ - ৪০)% = ৬০ জন 

ছাত্রী পাশ করে = ৪০ × (৪০/১০০)
= ১৬ জন

ছাত্র পাশ করে = ৬০ × (৩০/১০০)
= ১৮ জন 

∴ মোট পাশ করে = (১৬ + ১৮)% 
= ৩৪%
১৪,০৯১.
ভাজক ভাগফলের এক পঞ্চমাংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৪০ হলে, ভাজ্য কত?
  1. ৭৮৩৪
  2. ৩৯৮০
  3. ৩৯৩৪
  4. ৫৭৯৪
ব্যাখ্যা

প্রশ্ন: ভাজক ভাগফলের এক পঞ্চমাংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১৪০ হলে, ভাজ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ভাগফল = ১৪০

ভাজক ভাগফলের এক পঞ্চমাংশ
∴ ভাজক = ভাগফল × (১/৫) = ১৪০ × (১/৫) = ২৮

ভাগশেষ ভাজকের অর্ধেক
∴ ভাগশেষ = ভাজক × (১/২) = ২৮ × (১/২) = ১৪

আমরা জানি,
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
= (২৮ × ১৪০) + ১৪
= ৩৯২০ + ১৪
= ৩৯৩৪
∴ ভাজ্য = ৩৯৩৪

১৪,০৯২.
নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
  1. ২১ এবং ২২
  2. ২২ এবং ২৩
  3. ২৩ এবং ২৪
  4. ২৪ এবং ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ক ও ক + ১

প্রশ্নমতে 
(ক + ১) - ক = ৪৩
+ ২ক + ১ - ক = ৪৩
২ক + ১ = ৪৩
২ক = ৪৩ - ১
২ক = ৪২
ক = ২১

সংখ্যা দুইটি ২১ ও ২১ + ১ = ২২
১৪,০৯৩.
একজন দোকানদার ৩১০ টি  আম বিক্রয় করে ৪০০ টি আমের ক্রয়মূল্যে।  তার শতকরা কত লাভ হলো? 
  1. ২২.০৩%
  2. ২৩.০৩%
  3. ২৯.০৩%
  4. ২৭.০৩%
ব্যাখ্যা
৩১০টি আমের বিক্রয়মূল্য  = ক টাকা 
১ টি  আমের বিক্রয়মূল্য  = ক/৩১০ টাকা 

৪০০ টি আমের ক্রয়মূল্য = ক টাকা 
১টি আমের ক্রয়মূল্য = ক/৪০০ টাকা 

লাভ= ক/৩১০ -  ক/৪০০
      = ৪০ক -৩১ক /১২৪০০
      = ৯ক/১২৪০০

ক/৪০০ টাকায় লাভ হয় ৯ক/১২৪০০ টাকা 
   ১   টাকায় লাভ হয় (৯ক ×৪০০)/(ক ×১২৪০০)
১০০ টাকায় লাভ হয়  (৯ক ×৪০০×১০০)/( ক ×১২৪০০)
                                  = ২৯.০৩ টাকা
১৪,০৯৪.
শতকরা বার্ষিক 5 টাকা সরল মুনাফায় 2000 টাকা কত বছরে মুনাফা-আসলে 2200 টাকা হবে? 
  1. 2 বছর
  2. 3 বছর
  3. 4 বছর
  4. 5 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 5 টাকা সরল মুনাফায় 2000 টাকা কত বছরে মুনাফা-আসলে 2200 টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুদ, I = 2200 - 2000 = 200
আসল, P = 2000
সুদের হার, r = 5%
সময়, n = ?

আমরা জানি,
I = Pnr
n = I/Pr
= 200/(2000 × 5%)
= 200/100
= 2 

∴ সময় লাগবে = 2 বছর।
১৪,০৯৫.
দুইটি সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে ৩০% ও ৩৭% কম। তবে দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যাটির কত শতাংশ?
  1. ৬৭
  2. ৭০
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে ৩০% ও ৩৭% কম। তবে দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যাটির কত শতাংশ?

সমাধান:
ধরি, 
দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যার ক%

এখানে,
১০০ - ৩৭ = ৬৩%
১০০ - ৩০ = ৭০%

প্রশ্নমতে,
⇒ ৭০ এর ক% = ৬৩
⇒ ক × (৭০/১০০) = ৬৩
⇒ ৭০ক = ৬৩০০
⇒ ক = ৬৩০০/৭০
∴ ক = ৯০
১৪,০৯৬.
100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. 55.5
  2. 60.5
  3. 65.5
  4. 62.5
ব্যাখ্যা
প্রশ্ন: 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান: 
100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = 70
∴ 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = (70 × 100) 
= 7000

আবার, 
60 জন ছাত্রীর গড় নম্বর = 75 
∴ 60 জন ছাত্রীর মোট নম্বর = (75 × 60) 
= 4500

এখন, ছাত্রের সংখ্যা = (100 - 60) বা 40 জন।

∴ ছাত্রের মোট নম্বর = (7000 - 4500) 
= 2500

∴ ছাত্রদের গড় নম্বর = 2500/40
= 62.5
১৪,০৯৭.
একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
মোট ব্যায় = (১/৫) + (১/২) + (১/৪) অংশ 
= (৪ + ১০ + ৫)/২০ অংশ
= ১৯/২০ অংশ 

বাকি থাকে = ১ - (১৯/২০) অংশ
= ১/২০ অংশ

শতকরা বাকী থাকে = [(১/২০) × ১০০]℅ = ৫%
১৪,০৯৮.
দুই সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ সা গু - ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
২ × ৩৬০ = ৩৬ × ২য় সংখ্যা
∴২য় সংখ্যা = (২×৩৬০)/৩৬ = ২০
১৪,০৯৯.
একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 
  1. ১০,০০০ টাকা
  2. ১৫,০০০ টাকা 
  3. ২০,০০০ টাকা 
  4. ৩০,০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 

সমাধান: 
বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে ৬০% খরচ করেন যা ১২০০০ টাকার সমান। 

এখন, 
৬০% = ১২০০০ 
∴ ১% = ১২০০০/৬০ 
∴ ১০০% = (১২০০০ ×১০০)/৬০ 
= ২০,০০০ টাকা 

∴ তার মাসিক আয় = ২০,০০০ টাকা।
১৪,১০০.
কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসলে ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০%। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় নির্ণয় করুন।
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসলে ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০%। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা আসলের ৪০ শতাংশ
আসল ১০০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল = ১০০ + ৪০ = ১৪০ টাকা

মুনাফা আসল ১৪০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল ৫৬০০ টাকা হলে মুনাফা (৪০ × ৫৬০০)/১৪০ টাকা
= ১৬০০ টাকা

∴ মুনাফা, I = ১৬০০ টাকা
∴ আসল, P = ৫৬০০ - ১৬০০ = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (১৬০০ × ১০০)/(৪০০০ × ৮)
∴ n = ৫ 

∴ সময় ৫ বছর।