বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৩৬ / ১৬৯ · ১৩,৫০১১৩,৬০০ / ১৬,৯৯১

১৩,৫০১.
ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ক) ২৭ টাকা
  2. খ) ২৫.৯৩ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ২৫.৫০ টাকা
ব্যাখ্যা

খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১৩৫ টাকা 

১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ৩৫/১৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫
                                       = ২৫.৯৩ টাকা

১৩,৫০২.
৭ + ২ [- ৮ - {- ৩ - (- ২ - ৩)} - ৪] = কত?
  1. ক) - ২১
  2. খ) - ২০
  3. গ) - ১৪
  4. ঘ) - ১৬
ব্যাখ্যা
৭ + ২ [- ৮ - {- ৩ - (- ২ - ৩)} - ৪] 
= ৭ + ২ [- ৮ - {- ৩ - (- ৫)} - ৪]
= ৭ + ২ [- ৮ - {- ৩ + ৫} - ৪]
= ৭ + ২ [- ৮ - { + ২} - ৪]
= ৭ + ২ [- ৮ - ২ - ৪]
= ৭ + ২ [- ১ ৪]
= ৭ - ২৮
= - ২১
১৩,৫০৩.
তানভীরের আয় রাকিবের আয় অপেক্ষা ২৫% বেশি। রাকিবের আয় তানভীরের আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের আয় রাকিবের আয় অপেক্ষা ২৫% বেশি। রাকিবের আয় তানভীরের আয় অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
ধরি,
রাকিবের আয় = ১০০ টাকা
তাহলে, তানভীরের আয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

তানভীরের আয় ১২৫ টাকা হলে রাকিবের আয় কম হবে = ২৫ টাকা
∴ তানভীরের আয় ১ টাকা হলে রাকিবের আয় কম হবে = ২৫/১২৫ টাকা
∴ তানভীরের আয় ১০০ টাকা হলে রাকিবের আয় কম হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা বা ২০%
১৩,৫০৪.
১১, ১৬, ক ও খ এর গড় ১৮ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত? 
  1. ক) ২২
  2. খ) ২৬
  3. গ) ২৪
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
দেয়া আছে,
১১ , ১৬, ক ও খ এর গড় = ১৮
এখন 
১১ + ১৬ + ক + খ = ১৮ × ৪ 
২৭ + ক + খ = ৭২
ক + খ = ৭২ - ২৭ 
ক + খ = ৪৫ 

 (ক + ৮) ও (খ - ৫) এর গড় = (ক + ৮) + (খ - ৫)/২
                                          = (ক + খ + ৮ - ৫)/২
                                          = (৪৫ + ৩)/২
                                          = ৪৮/২ 
                                          = ২৪
১৩,৫০৫.
যদি কবির এর ওজন 10 পাউন্ড কমে, তাহলে কবির এর ওজন তার বোনের ওজনের দ্বিগুণ হবে। এখন তাদের উভয়ের ওজন 280 পাউন্ড হলে বর্তমানে কবির এর ওজন কত?
  1. 210 পাউন্ড
  2. 190 পাউন্ড
  3. 180 পাউন্ড
  4. 160 পাউন্ড
  5. 155 পাউন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কবির এর ওজন 10 পাউন্ড কমে, তাহলে কবির এর ওজন তার বোনের ওজনের দ্বিগুণ হবে। এখন তাদের উভয়ের ওজন 280 পাউন্ড হলে বর্তমানে কবির এর ওজন কত?

সমাধান: 
ধরি,
কবিরের বর্তমান ওজন = k পাউন্ড
তার বোনের বর্তমান ওজন = s পাউন্ড

প্রশ্নমতে,
k - 10 = 2s 
k = 2s + 10 ........(1)

আবার, তাদের  বর্তমানে মোট ওজন,
k + s = 280
⇒ 2s + 10 + s = 280
⇒ 3s = 280 - 10
⇒ 3s = 270
⇒ s = 270/3
∴ s = 90

∴ কবিরের বর্তমান ওজন, k = 2s + 10 = 2 × 90 + 10 = 180 + 10 = 190 পাউন্ড

অতএব, কবিরের বর্তমান ওজন = 190 পাউন্ড।

১৩,৫০৬.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৪০
  2. খ) ৩৫
  3. গ) ৪৫
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

বড় সংখ্যাটি, (৭৯ + ১) / ২ = ৪০

১৩,৫০৭.
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত?
  1. ১৮
  2. ২২
  3. ২৬
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত?

সমাধান: 
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো = ৫৩
আবার,
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা হলো = ৭৯ 

∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৫৩) 
= ২৬ ।
১৩,৫০৮.
সরল মুনাফার ক্ষেত্রে I = Pnr । এখানে P কী নির্দেশ করে?
  1. মুনাফা
  2. মুনাফার মূলধন
  3. লভ্যাংশ
  4. মূলধন
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফার ক্ষেত্রে I = Pnr । এখানে P কী নির্দেশ করে?

সমাধান:
আমরা জানি
I = Pnr

এখানে
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল
১৩,৫০৯.
একটি সংখ্যা অপর সংখ্যার ৩৫০%, সংখ্যা দুটির অনুপাত কত? 
  1. ক) ২ : ৭
  2. খ) ৩ : ২
  3. গ) ৩ : ৭
  4. ঘ) ৭ : ৩
ব্যাখ্যা
ধরি, 
একটি সংখ্যা ক 
অপর সংখ্যাটি = ক এর ৩৫০%
                       = ক এর ৩৫০/১০০
                       = ৭ক/২

সংখ্যা দুটির অনুপাত = ক : ৭ক/২
                                  = ১ : ৭/২
                                   = ২ : ৭
১৩,৫১০.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ৪ লিটার
  2. ৬ লিটার
  3. ২ লিটার
  4. ৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুধ : পানি = ৫ : ১ 
ধরি, 
দুধের পরিমাণ = ৫x লিটার 
এবং পানির পরিমাণ = x লিটার 

শর্তমতে, 
৫x - x = ৮ 
বা, ৪x = ৮ 
বা, x = ৮/৪ 
∴ x = ২ 

∴ পানির পরিমাণ = ২ লিটার।
১৩,৫১১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৮, ৬০ এবং ১৩২ নিঃশেষে বিভাজ্য?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৮, ৬০ এবং ১৩২ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৪৮, ৬০ এবং ১৩২ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৪৮, ৬০ এবং ১৩২ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যাটি = ১২
১৩,৫১২.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ২৫% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ১০২০ টাকা
  2. ৮৫০ টাকা
  3. ৬৮০ টাকা
  4. ৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ২৫% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

∴ লাভ = (১২৫ - ১০০) = ২৫ টাকা

এখন,
২৫ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২৫/২৫ = ৫ টাকা
∴ ১৫০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১৫০ × ৫) টাকা
= ৭৫০ টাকা
১৩,৫১৩.
৫০০ এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
  1. ৫০৯
  2. ৫০৭
  3. ৫০৩
  4. ৫০১
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০০ এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান:
• মৌলিক সংখ্যা (Prime Number):
- যে সমস্ত স্বাভাবিক সংখ্যা ১ ও নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে।
- উদাহরণ: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ ইত্যাদি।

এখানে,
৫০১ = ৩ × ১৬৭ ; সুতরাং, মৌলিক সংখ্যা নয়।
৫০৩ ⇒ ১ ও ৫০৩ ছাড়া অন্য কোনো ভাজক নেই ; সুতরাং, মৌলিক সংখ্যা।
৫০৭ = ৩ × ১৬৯ ; সুতরাং, মৌলিক সংখ্যা নয়।
৫০৯ ⇒ ১ ও ৫০৯ ছাড়া অন্য কোনো ভাজক নেই ; সুতরাং, মৌলিক সংখ্যা।
কিন্তু ৫০৩-এর চেয়ে বড়।

অতএব, ৫০০ এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ৫০৩।

১৩,৫১৪.
নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
  1. ক) (√2+√3)/2
  2. খ) (√2.√3) X 2
  3. গ) 1.5
  4. ঘ) 1.8
ব্যাখ্যা
√2 = 1.4142 (প্রায়) = 1.4 (প্রায়)
√3 = 1.73205 (প্রায়) = 1.7 (প্রায়)
সুতরাং 2 এবং 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো = 1.5
১৩,৫১৫.
৭০ হতে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৩ টি।
সংখ্যাগুলো হল ৭১,৭৩,৭৯
১৩,৫১৬.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৭ এবং তাদের গ. সা. গু ৩ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?
  1. ক) ৬০
  2. খ) ৫৬
  3. গ) ৬৩
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
ধরি
সংখ্যাদুইটি ৩ক  ও ৭ক 
∴এদের গ. সা. গু. = ক .
∴এদের ল. সা. গু. = ২১ক 
প্রশ্নমতে,
ক  = ৩

∴ সংখ্যাদুইটির ল. সা. গু. = ২১ক
                                      = ২১ × ৩ = ৬৩
১৩,৫১৭.
৬টি লিচু যে দরে ক্রয় করা হয়, ৪টি লিচু ঐ দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৫০% লাভ
  2. ৫০% ক্ষতি
  3. ২৫% লাভ
  4. ২৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি লিচু যে দরে ক্রয় করা হয়, ৪টি লিচু ঐ দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
ধরি,
৬টি লিচুর ক্রয়মূল্য ক টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য ক/৬ টাকা

৪টি লিচুর বিক্রয়মূল্য ক টাকা 
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য ক/৪ টাকা 

এখানে বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে বেশি।
∴ লাভ = ক/৪ - ক/৬ টাকা
= (৩ক - ২ক)/১২ টাকা
= ক/১২ টাকা

ক/৬ টাকায় লাভ হয় ক/১২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (ক × ৬)/(১২ × ক) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/১২ টাকা
= ৫০ টাকা

∴ শতকরা ৫০ টাকা লাভ হয়।
১৩,৫১৮.
দুইটি সংখ্যার গুণফল ৩০৮০। সংখ্যা দুইটির ল.সা.গু ৭০ হলে, গ.সা.গু কত?
  1. ৫২
  2. ৪৪
  3. ৩৮
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৮০। সংখ্যা দুইটির ল.সা.গু ৭০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৩০৮০
সংখ্যা দুইটির ল.সা.গু = ৭০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩০৮০ = ৭০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩০৮০/৭০
∴ গ.সা.গু = ৪৪
১৩,৫১৯.
  1. মূলদ সংখ্যা
  2. আদর্শ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:


মূলদ সংখ্যা:
- যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

• আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমন ৬ এর উৎপাদকগুলো হলো ১, ২, ৩, ৬।
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো ১, ২, ৩
এখানে,১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান। সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।
১৩,৫২০.
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়ায় মােট ২০৪৮০ টাকা হলাে। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?
  1. ক) ৩০ জন
  2. খ) ৩২ জন
  3. গ) ৩৪ জন
  4. ঘ) ৩৫জন
ব্যাখ্যা

সমবায় সমিতিতে যতজন সদস্য প্রত্যেকে তত ২০ টাকা করে চাদা দেয়।
২০৪৮০ ÷ ২০ = ১০২৪
১০২৪ এর বর্গমূল ৩২
সুতরাং, ঐ সমিতিতে মােট সদস্য সংখ্যা ৩২ জন।

১৩,৫২১.
৬ টি সংখ্যার গড় ৯.৫। একটি সংখ্যা বাদ ‍দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়।
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ টি সংখ্যার গড় ৯.৫। একটি সংখ্যা বাদ ‍দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়।

সমাধান:
৬ টি সংখ্যার গড় ৯.৫
৬ টি সংখ্যার সমষ্টি = ৯.৫ × ৬ = ৫৭

একটি সংখ্যা বাদ ‍দিলে মোট সংখ্যা ৫ টি।
৫ টি সংখ্যার সমষ্টি = ৭.২ × ৫ = ৩৬

∴ বাদ দেওয়া সংখ্যাটি = ৫৭ - ৩৬
= ২১
১৩,৫২২.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত? 
  1. 16
  2. 18
  3. 20
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
3x + 2x = 90 
বা, 5x = 90 
বা, x = 90/5 
∴ x = 18 

∴ সংখ্যাটি = 18  । 
১৩,৫২৩.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৪০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭৯৫ টাকা
  2. ৮১৬ টাকা
  3. ৮৩০ টাকা
  4. ৮৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৪০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০)
= ১২০ টাকা

∴ লাভ = (১২০ - ১০০) = ২০ টাকা

২০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০/২০ টাকা
১৪০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১২০ × ১৪০)/২০
= ৮৪০ টাকা
১৩,৫২৪.
৪৮ কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। মিশ্রণে বালির পরিমাণ কত কিলোগ্রাম? 
  1. ১৫ কিলোগ্রাম 
  2. ২০ কিলোগ্রাম 
  3. ১২ কিলোগ্রাম 
  4. ৩০ কিলোগ্রাম 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৮ কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। মিশ্রণে বালির পরিমাণ কত কিলোগ্রাম?

সমাধান: 
বালির পরিমাণ ২৫% 

১০০ কিলোগ্রামে বালি থাকে ২৫ কিলোগ্রাম
∴ ১ কিলোগ্রামে বালি থাকে = (২৫/১০০) কিলোগ্রাম
∴ ৪৮ কিলোগ্রামের মিশ্রণে বালি থাকে = (২৫ × ৪৮)/১০০ কিলোগ্রাম 
= ৪৮/৪ 
= ১২ কিলোগ্রাম 

∴ মিশ্রণে বালির পরিমাণ ১২ কিলোগ্রাম।

১৩,৫২৫.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
  1. ৪৫
  2. ৫০
  3. ২৫
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?

সমাধান: 
২০% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
 বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০) / ১২০
= ৬২৫ টাকা 

৫ কেজি চালের পূর্বমূল্য= ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা
১ কেজি চালের পূর্বমূল্য ১২৫/৫ = ২৫ টাকা
১৩,৫২৬.
কোনটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা

০.৩
১/৩ = ০.৩৩
২/৩ = ০.৬৭
২/৫ = ০.৪০

১৩,৫২৭.
একটি সংখ্যা ৪২১ থেকে যত বড় ৫৬১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৪৭৮
  2. ৪৭৫
  3. ৪৮২
  4. ৪৯১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪২১ থেকে যত বড় ৫৬১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪২১ = ৫৬১ - ক
⇒ ক + ক = ৫৬১ + ৪২১
⇒ ২ক = ৯৮২
∴ ক = ৪৯১
অতএব, সংখ্যাটি হলো ৪৯১
১৩,৫২৮.
দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে ৭২ মিটার এবং ৪০ মিটার। দড়ি দুটিকে সমান দৈর্ঘ্যের টুকরো করতে হলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে হবে যাতে কোনো দড়ি অবশিষ্ট না থাকে?
  1. ১২ মিটার
  2. ৮ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে ৭২ মিটার এবং ৪০ মিটার। দড়ি দুটিকে সমান দৈর্ঘ্যের টুকরো করতে হলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে হবে যাতে কোনো দড়ি অবশিষ্ট না থাকে?

সমাধান:
দেওয়া আছে,
দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে ৭২ মিটার এবং ৪০ মিটার।

দড়ি দুটিকে সমান দৈর্ঘ্যের টুকরো করতে হলে প্রতিটি টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৭২ ও ৪০ এর গ. সা. গু এর সমান।

৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩
৪০ = ২ × ২ × ২ × ৫

∴ নির্ণেয় গ. সা. গু = ২ × ২ × ২ = ৮

সুতরাং, প্রতিটি টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য ৮ মিটার হতে পারবে।

১৩,৫২৯.
একটি শার্ট ১৭০০ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ৮% লাভ হবে?
  1. ক) ২০৩০ টাকা
  2. খ) ২২৩০ টাকা
  3. গ) ২১৬০ টাকা 
  4. ঘ) ২২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট ১৭০০ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ৮% লাভ হবে?

সমাধান: 
১৫% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা 

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা
বিক্রয়মূল্য ১৭০০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ × ১৭০০/৮৫ টাকা
                                                          = ২০০০ টাকা 

৮% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৮ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৮/১০০ টাকা
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০৮ × ২০০০)/১০০ টাকা
                                                 = ২১৬০ টাকা
১৩,৫৩০.
৬২.৫০% =?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৮
  3. গ) ৬/৭
  4. ঘ) ৫/৬
ব্যাখ্যা
৬২.৫০%
= ০.৬২৫
= ৫/৮
১৩,৫৩১.
১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ফেল করলে পাসের হার কত? 
  1. ২৫%
  2. ৪০%
  3. ৭৫%
  4. ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ফেল করলে পাসের হার কত? 

সমাধান: 
১২০ জন ছাত্রের মধ্যে পাস করে = (১২০ - ৩০) জন = ৯০ জন 
∴ ১ জন ছাত্রের মধ্যে পাস করে = ৯০/১২০ জন 
∴ ∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাস করে = (৯০ × ১০০)/১২০ জন 
= ৭৫ জন 

∴ শতকরা পাস করে = ৭৫%। 
১৩,৫৩২.
কোন সংখ্যার ৪৫% থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ৪৫। সংখ্যাটি কত?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৫০
  4. ৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৪৫% থেকে ৪৫ বিয়োগ করলে বিয়োগফল ৪৫। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪৫% - ৪৫ = ৪৫
বা, ক এর ৪৫/১০০ = ৪৫ + ৪৫
বা, ৪৫ক/১০০ = ৯০
বা, ৪৫ক = ৯০ × ১০০
বা, ক = (৯০ × ১০০)/৪৫
বা, ক = ২০০

∴ সংখ্যাটি = ২০০

১৩,৫৩৩.
কোন সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল হয় ৭০। তবে সংখ্যাটি কত?
  1. ৩০০
  2. ২০০
  3. ১০০
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল হয় ৭০। তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

ক এর ৭০% - ৭০ = ৭০
⇒ ৭০ক/১০০  = ৭০ + ৭০
⇒ ৭ক/১০ = ১৪০
⇒ ৭ক = ১৪০ × ১০
⇒ ক = (১৪০ × ১০)/৭
ক = ২০০
১৩,৫৩৪.
দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার ৩/৪ ভাগ, বড় সংখ্যার ৬০% এর সমান। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য ২০। সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ২৪০
  2. ১৮০
  3. ১৬০
  4. ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার ৩/৪ ভাগ, বড় সংখ্যার ৬০% এর সমান। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য ২০। সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনেকরি
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ক + ২০

প্রশ্নমতে
ক এর ৩/৪ = (ক + ২০) এর ৬০%
⇒ ৩ক/৪ = (ক + ২০)৬০/১০০
⇒ ৩ক/৪ = (ক + ২০)৩/৫
⇒ ক/৪ = (ক + ২০)/৫
⇒ ৫ক = ৪(ক + ২০)
⇒ ৫ক = ৪ক + ৮০
⇒ ৫ক - ৪ক = ৮০
∴ ক = ৮০

সংখ্যা দুইটির যোগফল= ক + ক + ২০
= ৮০ + ৮০ + ২০
= ১৮০
১৩,৫৩৫.
যদি (x/y) = (y/z) = (3/4) হয়, তবে x : z এর মান কত হবে?
  1. 4 : 9
  2. 9 : 16
  3. 16 : 25
  4. 9 : 12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x/y) = (y/z) = (3/4) হয়, তবে x : z এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
x/y = 3/4
এবং y/z = 3/4

ধারাবাহিক অনুপাতের নিয়ম অনুযায়ী,
x/z = (x/y) × (y/z)
⇒ x/z = (3/4) × (3/4) [মান বসিয়ে পাই]
⇒ x/z = (3 × 3)/(4 × 4)
⇒ x/z = 9/16
∴ x : z = 9 : 16

১৩,৫৩৬.
একজন বিক্রেতা একটি বই এর লিখিতমূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৭৬০ টাকা হয় তবে ঐ বই এর লিখিত মূল্য কত?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ১০০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি বই এর লিখিতমূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৭৬০ টাকা হয় তবে ঐ বই এর লিখিত মূল্য কত?

সমাধান: 
 ২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৭৬০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ৭৬০)/১০০ টাকা
= ৯৫০ টাকা

আবার
৫% ছাড়ে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে লিখিত মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে লিখিত মূল্য ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ৯৫০ টাকা হলে লিখিত মূল্য ১০০ × ৯৫০/৯৫ টাকা
= ১০০০ টাকা
১৩,৫৩৭.
ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড পর পর বাজে। ৬০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?
  1. ৩১ বার
  2. ১৫ বার
  3. ২৯ বার
  4. ২৮ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড পর পর বাজে। ৬০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?

সমাধান:
২, ৪, ৬, ৮, ১০, ১২ এর ল.সা.গু. হল ১২০।
তাহলে, ঘণ্টাগুলো প্রতি ১২০ সেকেন্ড বা, ২ মিনিট পর একসাথে বাজবে।

∴ ৬০ মিনিটে, তারা একসাথে বাজবে ৬০/২ + ১ = ৩০ + ১ = ৩১ বার

১৩,৫৩৮.
একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হল। যদি মোট ৩০১৫০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৪৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
  1. ৬১ জন
  2. ৬৩ জন
  3. ৬৫ জন
  4. ৬৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হল। যদি মোট ৩০১৫০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৪৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান:
ধরি,
ছাত্রাবাসে ছাত্রসংখ্যা x জন

প্রশ্নমতে,
৪৫০x = ৩০১৫০
বা, x = ৩০১৫০/৪৫০
∴ x = ৬৭

∴ ছাত্রাবাসের ছাত্রসংখ্যা সর্বোচ্চ ৬৭ জন
১৩,৫৩৯.
একটি বইয়ের লিখিত মূলের উপর ১৫% ছাড় দেয়া হলো। যদি বইটির গায়ে ২৪০ টাকা লিখা থাকে তাহলে বইটি ক্রয় করতে কত টাকা লাগবে?
  1. ২০৪ টাকা 
  2. ২১৪ টাকা
  3. ২০০ টাকা
  4. ১৯০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের লিখিত মূলের উপর ১৫% ছাড় দেয়া হলো। যদি বইটির গায়ে ২৪০ টাকা লিখা থাকে তাহলে বইটি ক্রয় করতে কত টাকা লাগবে?

সমাধান
বইটির লিখিত মূল্য হলো ২৪০ টাকা এবং ছাড়ের পরিমাণ হলো ১৫%।
সুতরাং, ছাড়ের পরিমাণ = ২৪০ এর ১৫%
= ২৪০ × (১৫/১০০)
= ৩৬ টাকা 

∴ বইটির ক্রয়মূল্য = লিখিত মূল্য - ছাড় 
= ২৪০ - ৩৬ = ২০৪ টাকা 

১৩,৫৪০.
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৮৯৯
  2. ৮০১
  3. ৯৯৯
  4. ৮৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

পার্থক্য = ৯৯৯ - ১০০
= ৮৯৯
১৩,৫৪১.
(০.০০৫) = কত?
  1. ০.০০২৫
  2. ০.০০০০২৫
  3. ০.০০০০০২৫
  4. ০.০০০০০০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০০৫) = কত?

সমাধান:
(০.০০৫) = ০.০০৫ × ০.০০৫
= ০.০০০০২৫
১৩,৫৪২.
৯% হারে ২০০০ টাকার ১০ বছরের মুনাফা, ৮% হারে ৫০০০ টাকার কত বছরের মুনাফার সমান?
  1. ৫ বছর
  2. ৪.৫ বছর
  3. ৬ বছর
  4. ৫.৫ বছর
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৯% হারে ২০০০ টাকার ১০ বছরের মুনাফা, ৮% হারে ৫০০০ টাকার কত বছরের মুনাফার সমান?

সমাধান: 
দেওয়া আছে,
৯% হারে ২০০০ টাকার ১০ বছরের মুনাফা
এখানে,
মুনাফার হার r = ৯%
= ৯ / ১০০
আসল P = ২০০০ টাকা
সময় n = ১০ বছর

আমরা জানি,
 I = Prn
= ২০০০ × (৯/১০০) × ১০
= ১৮০০০০/১০০
= ১৮০০ টাকা

আবার,
আসল P = ৫০০০ টাকা
মুনাফার হার r = ৮%
= ৮ / ১০০
মুনাফা I = ১৮০০ টাকা

আমরা জানি,
 n = I ÷ Pr
= ১৮০০ ÷ ( ৫০০০ × ৮/১০০)
= ১৮০০ ÷ ৪০০
= ৪.৫ 

অর্থাৎ ৮% হারে ৫০০০ টাকার ৪.৫ বছরে মুনাফার সমান হবে।
১৩,৫৪৩.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটি কত?
  1. ৩৪
  2. ৪৩
  3. ২৫
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, একক স্থানীয় অঙ্ক = ক
তাহলে, দশক স্থানীয় অঙ্ক = ৭ - ক
∴ সংখ্যাটি = ১০(৭ - ক) + ক = ৭০ - ৯ক
∴ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = ১০ক + (৭ - ক) = ৯ক + ৭

প্রশ্নমতে,
৯ক + ৭ - ৯ = ৭০ - ৯ক
⇒ ৯ক + ৯ক = ৭০ - ৭ + ৯
⇒ ১৮ক = ৭২
∴ ক = ৪

∴ সংখ্যাটি = ৭০ - (৯ × ৪) = ৩৪
১৩,৫৪৪.
রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর। রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর। হামিদের বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত? 
  1. ৩০ বছর
  2. ৩১ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর। রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর। হামিদের বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত? 

সমাধান: 
রহিম ও হামিদের বয়সের গড় = ২০ বছর 
∴ রহিম ও হামিদের বয়সের সমষ্টি = (২০ × ২) বছর 
= ৪০ বছর

দেওয়া আছে, 
হামিদের বয়স = ১১ বছর 
∴ রহিমের বয়স = (৪০ - ১১) বছর 
= ২৯ বছর

এখন, 
রহিম ও করিমের বয়সের গড় = ৩০ বছর।
রহিম ও করিমের বয়সের সমষ্টি = (৩০ × ২) বছর
= ৬০ বছর 

∴ করিমের বয়স = (৬০ - ২৯) বছর
= ৩১ বছর।
১৩,৫৪৫.
একটি কবিতার বই ২০% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ১২০ টাকা
  2. ১৩৬ টাকা
  3. ১৬০ টাকা
  4. ১৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কবিতার বই ২০% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান:
২০% কমিশনে,
 বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে বইটি ক্রয় করা যাবে = (১০০ - ২০) = ৮০ টাকায়

এখন,
বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে বইটি ক্রয় করা যাবে ৮০ টাকায়
বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১ টাকা হলে বইটি ক্রয় করা যাবে (৮০/১০০) টাকায়
বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে বইটি ক্রয় করা যাবে (৮০/১০০) × ১৫০ টাকায়
= ১২০ টাকায়

১৩,৫৪৬.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি । ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/১১
  2. খ) ৩/৭
  3. গ) ৯/১৩
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
Option testing method/ Back solving method:
ভগ্নাংশটি ৩/৭
এর বর্গ ৯/৪৯
হর এবং লবের প্রার্থক্য ৪৯-৯ = ৪০
১৩,৫৪৭.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১০০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ক) ১০০ মিটার
  2. খ) ১৫০ মিটার
  3. গ) ২৫০ মিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১০০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যে + প্লাটফর্মের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করে।
মোট দূরত্ব = (১০০ + ১৫০) মিটার 
                 = ২৫০ মিটার
১৩,৫৪৮.
৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ৩৯
  2. খ) ২১
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
ব্যাখ্যা

২, ৩, ৪ এবং ৫ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০ - ৩৯) = ২১

১৩,৫৪৯.
একটি ফুটবল টুর্ণামেন্টে ক দল ৫০ টি খেলার মধ্যে ৩৫ টিতে জয়লাভ করে। ক দলের পরাজয়ের শতকরা হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফুটবল টুর্ণামেন্টে ক দল ৫০ টি খেলার মধ্যে ৩৫ টিতে জয়লাভ করে। ক দলের পরাজয়ের শতকরা হার কত?

সমাধান:
ক দলের পরাজয়ের সংখ্যা = ৫০ - ৩৫ টি
= ১৫ টি

৫০ টি খেলায় পরাজয়ের সংখ্যা = ১৫ টি
১ টি খেলায় পরাজয়ের সংখ্যা = ১৫/৫০ টি 
১০০ টি খেলায় পরাজয়ের সংখ্যা = (১৫ × ১০০)/৫০ টি 
= ৩০ টি বা ৩০%
১৩,৫৫০.
২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।

২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২ + ২ = ৪টি
১৩,৫৫১.
শতকরা বার্ষিক ১৫% মুনাফায় ২৮০০ টাকার কত বছরের মুনাফা ১২৬০ টাকা হবে?
  1. ৮ বছর
  2. ৬ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ১৫% মুনাফায় ২৮০০ টাকার কত বছরের মুনাফা ১২৬০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ২৮০০ টাকা
মুনাফা, I = ১২৬০ টাকা
মুনাফার হার, r = ১৫% = ১৫/১০০ = ৩/২০ টাকা

আমরা জানি,
I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = ১২৬০/(২৮০০ × ৩/২০) 
⇒ n = ৩ বছর

১৩,৫৫২.
A একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য B এর দ্বিগুণ বা C এর তিনগুণ সময় নেয়। তারা একত্রে 2 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে B কত দিনে কাজটি করতে পারে? 
  1. 12 দিন 
  2. 4 দিন 
  3. 8 দিন 
  4. 6 দিন 
ব্যাখ্যা
ধরি,
A কাজটি করতে সময় নেয় = x দিন 
Bকাজটি করতে সময় নেয় = x/2 দিন 
C কাজটি করতে সময় নেয় = x/3 দিন 

 A  x দিনে করে কাজটির 1 অংশ 
 A  1 দিনে করে কাজটির 1/x  অংশ 

একইভাবে,
 B  1 দিনে করে কাজটির 2/x  অংশ 
 C 1 দিনে করে কাজটির  3/x  অংশ 

এখন,
(1/x) + (2/x) + (3/x) = 1/2
(1 + 2 + 3)/x = 1/2
6/x = 1/2
x = 12 

B কাজটি করতে সময় নেয় = 12/2 দিন 
                                          = 6 দিন
১৩,৫৫৩.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ৪ কেজি
  2. ৬ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি। 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪ 
বা, ২x = ৪ 
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি 
= ৬ কেজি।
১৩,৫৫৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) 0.333 ... ... ...
  2. খ) √(16/9)
  3. গ) ∛(8/27)
  4. ঘ) 5/√3
ব্যাখ্যা
5/√3 হচ্ছে অমূলদ সংখ্যা।
∛(8/27), √(16/9) এবং 0.333 ... ... ... এদের প্রত্যেকে মূলদ সংখ্যা
∛(8/27) = ∛(23/33) = 2/3
√(16/9) = √(42/32) = 4/3
0.333 ... ... ... হচ্ছে মুলদ সংখ্যা কারণ এটি একটি আবৃত অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
0.333 ... ... ... = = 3/9 = 1/3 যা মুলদ সংখ্যা।
১৩,৫৫৫.
আরেফিন একটি পুরাতন মোবাইল ৪৭০০ টাকায় ক্রয় করে এবং ৮০০ টাকায় মোবাইলটি মেরামত করে। যদি এখন সে ৫৮০০ টাকায় মোবাইলটি বিক্রয় করে তাহলে তার শতকরা কত টাকা লাভ হবে।
  1. ৪.৫৭%
  2. ৫.৪৫%
  3. ১০%
  4. ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: আরেফিন একটি পুরাতন মোবাইল ৪৭০০ টাকায় ক্রয় করে এবং ৮০০ টাকায় মোবাইলটি মেরামত করে। যদি এখন সে ৫৮০০ টাকায় মোবাইলটি বিক্রয় করে তাহলে তার শতকরা কত টাকা লাভ হবে।

সমাধান:
মোট ব্যয় = ৪৭০০ + ৮০০ টাকা 
= ৫৫০০ টাকা 

বিক্রয়মূল্য = ৫৮০০ টাকা 

∴ লাভ = ৫৮০০ - ৫৫০০ টাকা
= ৩০০ টাকা 

∴ শতকরা লাভ = (৩০০/৫৫০০) × ১০০%
= ৩০০/৫৫ %
= ৫.৪৫%
১৩,৫৫৬.
সুমন একটি পরীক্ষায় ১৬৫ নম্বর পেয়েও ৩৫ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৪০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?
  1. ৪৫০
  2. ৫০০
  3. ৫৫০
  4. ৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন একটি পরীক্ষায় ১৬৫ নম্বর পেয়েও ৩৫ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৪০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
পাশ নম্বর = মোট নম্বরের ৪০%
একজন শিক্ষার্থীর পাশ নম্বর = ১৬৫ + ৩৫ = ২০০

প্রশ্নমতে,
৪০% = ২০০
∴ ১% = ২০০/৪০
∴ ১০০% = (২০০/৪০) × ১০০
= ৫০০
১৩,৫৫৭.
৬০০ টাকার ৪ বছরের সুদ ২৪০ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
  1. ক) ২%
  2. খ) ৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
সুদের হার = (১০০×সুদ)/(আসল×সময়) = (১০০×২৪০)/(৬০০×৪) = ১০
১৩,৫৫৮.
একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং ৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২৫% লাভ হবে?
  1. ৫৬.২৫ টাকা
  2. ৫৮ টাকা
  3. ৬২ টাকা
  4. ৬৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং ৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২৫% লাভ হবে?

সমাধান:
ধরি,
সবজি ক্রয় করে ১০০ টাকার
মোট সবজি নষ্ট হয় = ১৫ + ৫ = ২০%
বাকি থাকে = ১০০ - ২০ = ৮০%

২৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
৮০ টাকায় লাভ করতে হবে = ১২৫ - ৮০ = ৪৫ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৪৫/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪৫ × ১০০)/৮০ টাকা
= ৫৬.২৫ টাকা
অতএব, বাকি সবজি ৫৬.২৫% লাভে বিক্রি করলে মোটের উপর ২৫% লাভ হবে।
১৩,৫৫৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ২/৩
  2. খ) ১৩/১৫
  3. গ) ৪/৫
  4. ঘ) ২৩/৩০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
ক) ২/৩ = ০.৬৬৭
খ) ১৩/১৫ = ০.৮৬৬৭
গ) ৪/৫ = ০.৮
ঘ) ২৩/৩০ = ০.৭৬৬৭

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড় 
১৩,৫৬০.
একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছিল। প্রান্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটতে হয়েছিল?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩২%
  4. ঘ) ৩৫%
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a মিটার
তাহলে কর্ণের দৈর্ঘ্য = a√2 মিটার
তাহলে তাকে কম হাটতে হয়েছে = 2a -a√2 = 2 - 1.414 = 0.586a মিটার
∴ কম হাটার শতকরা পরিমান = (0.586a/2a) ✕100=29.3%

১৩,৫৬১.
৬% হারে ছয় মাসে ১০০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ক) ৯০০ টাকা 
  2. খ) ৬০০ টাকা 
  3. গ) ৪৫০ টাকা 
  4. ঘ) ৩০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে ছয় মাসে ১০০০০ টাকার উপর সুদ কত হবে?

সমাধান: 
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৬ মাসের সুদ (৬ × ১০০০০ × ৬)/(১০০ × ১২) টাকা
= ৩০০ টাকা 
১৩,৫৬২.
৭২০০ টাকা ৫ : ৬ : ৭ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি মোট টাকার কত অংশ হবে?
  1. ২/৭ অংশ
  2. ২/৫ অংশ
  3. ২/৩ অংশ
  4. ১/৩ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২০০ টাকা ৫ : ৬ : ৭ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি মোট টাকার কত অংশ হবে?

সমাধান:
প্রদত্ত অনুপাত = ৫ : ৬ : ৭
অনুপাতগুলোর যোগফল = (৫ + ৬ + ৭) = ১৮

∴ বৃহত্তর অংশ = ৭২০০ × (৭/১৮) = (৪০০ × ৭) = ২৮০০ টাকা
∴ ক্ষুদ্রতর অংশ = ৭২০০ × (৫/১৮) = (৪০০ × ৫) = ২০০০ টাকা

∴ বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি = (২৮০০ + ২০০০) টাকা = ৪৮০০ টাকা

এখানে,
৭২০০ টাকা ৭২০০ টাকার ১ বা সম্পূর্ণ অংশ
১ টাকা ৭২০০ টাকার (১/৭২০০) অংশ
∴ ৪৮০০ টাকা ৭২০০ টাকার (১/৭২০০) × ৪৮০০ অংশ
= ২/৩ অংশ

১৩,৫৬৩.
(৭/৩) এর (১/৭) ÷ (১/১২) = ?
  1. ১/৪
  2. ১/২
ব্যাখ্যা
(৭/৩) এর (১/৭) ÷ (১/১২)
= (১/৩) ÷ (১/১২)
= (১/৩) × (১২/১)
= ৪
১৩,৫৬৪.
সরল করুন: ৩ + {(১৪ - ১০) × (২০ - ১৫) + ৩০} ÷ ২৫ - ৪
ব্যাখ্যা

সরল করুন: ৩ + {(১৪ - ১০) × (২০ - ১৫) + ৩০} ÷ ২৫ - ৪

সমাধান:
৩ + {(১৪ - ১০) × (২০ - ১৫) + ৩০} ÷ ২৫ - ৪
= ৩ + {৪ × ৫ + ৩০} ÷ ২৫ - ৪
= ৩ + {২০ + ৩০} ÷ ২৫ - ৪
= ৩ + ৫০ ÷ ২৫ - ৪
= ৩ + ২ - ৪
= ৫ - ৪
= ১

১৩,৫৬৫.
দুইটি সংখ্যার গ. সা. গু. ১১ এবং ল. সা. গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩১৮
  2. ৩০৮
  3. ২৮৩
  4. ২৭৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ. সা. গু. ১১ এবং ল. সা. গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি কত?
 
সমাধান:
অপর সংখ্যাটি = ( গ. সা. গু. × ল. সা. গু.)/জানা সংখ্যা
= (১১ × ৭৭০০)/২৭৫
= ৩০৮
১৩,৫৬৬.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে, ২ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
  1. ২৫%
  2. (১০০/৩)%
  3. ৫০%
  4. (২০০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২) = ৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)%
১৩,৫৬৭.
  1. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
১৩,৫৬৮.
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
  1. ক) ১৮/৩৬
  2. খ) ৫/৩
  3. গ) ১৬/৩১
  4. ঘ) ৪/১২
ব্যাখ্যা

এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৮/১২ = ০.৩৩৩
উত্তরঃ ঘ।

১৩,৫৬৯.
√.২৫ এর মান কত?
  1. ক) ০.০৫
  2. খ) .৫
  3. গ) .০০৫
  4. ঘ) .০২
ব্যাখ্যা
√.২৫ = √(.৫ × .৫) = .৫
১৩,৫৭০.
a, b, c ক্রমিক সমানুপাতীক হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?
  1. ক) b = ac
  2. খ) c2 = ab
  3. গ) b2 = ac
  4. ঘ) b = ac
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
১৩,৫৭১.
কোন ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা থেকে ২ বিয়োগ করলে বিয়োগফল  ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২২৩
  2. খ) ২২৫
  3. গ) ২২৭
  4. ঘ) ২২৮
ব্যাখ্যা
৯, ১৫ ও ২৫ এর লসাগু এর সাথে ২ যোগ করলে যোগফল নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে। 
৯, ১৫ ও ২৫ এর লসাগু = ২২৫
নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা = ২২৫ + ২
                                       = ২২৭
১৩,৫৭২.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত? 
  1. ৪ কেজি
  2. ৬ কেজি
  3. ৮ কেজি
  4. ১২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি। 
১৩,৫৭৩.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৮ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?
  1. ক) ৬৪
  2. খ) ৩৬
  3. গ) ৪৯
  4. ঘ) ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৮ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

শর্তমতে,
√ক + ১৮ = (৫) 
বা, √ক + ১৮ = ২৫ 
বা, √ক = ২৫ - ১৮
বা, √ক = ৭
বা, (√ক) = (৭)
∴ ক = ৪৯

∴ নির্ণেয় সংখ্যা ৪৯
১৩,৫৭৪.
৫৪০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ১৮
  2. ২৪
  3. ৩০
  4. ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৪০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:
৫৪০ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

এখানে,
২ এর সূচক ২, ৩ এর সূচক ৩ এবং ৫ এর সূচক হলো ১

এখন, প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১)
= ৩ × ৪ × ২
= ২৪

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ২৪।

১৩,৫৭৫.
২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ১৫ : ২
  2. খ) ৩ : ৬
  3. গ) ১ : ৪
  4. ঘ) এর কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি
পুত্রের বয়স ক  বছর
পিতার বয়স ক + ২৬ বছর

দুই বছর আগে পুত্রের বয়স ক - ২
দু'বছর আগে পুত্রের বয়স ক + ২৬ - ২ = ক + ২৪ 

শর্তমতে,
১৪(ক - ২) = ক + ২৪
১৪ ক - ২৮ = ক + ২৪
১৪ক - ক = ২৪ + ২৮ 
১৩ক = ৫২
ক = ৪

পিতার বয়স = ক + ২৬
= ৪ + ২৬ = ৩০ 

পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৩০ : ৪ 
= ১৫ : ২
১৩,৫৭৬.
দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১০
  4. ঘ) ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান: 
২২১ = ১০০ + ১২১ = ১০ + ১১

ক্ষুদ্রতম সংখ্যাটি = ১০
১৩,৫৭৭.
এক ব্যক্তি একটি দ্রব্য ১৪০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ১২৮৯ টাকা 
  2. ১৩৩৯ টাকা 
  3. ১৪৪৫ টাকা 
  4. ১৪৪৯ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১৪০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= (১০০ + ১৫) = ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৪০০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১৫ × ১৪০০)/১০০ টাকা
=১৬১০ টাকা।

১০% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= (১০০ - ১০) = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ১৩৮০ টাকা হলে বিক্রয়মূল্য= (৯০ ×১৬১০) /১০০ টাকা
=১৪৪৯ টাকা
১৩,৫৭৮.
টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ হয় = (১/৫) - (১/৬)
= (৬ - ৫)/৩০
= ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।

১৩,৫৭৯.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩৫৪ কিলোমিটার। চট্টগ্রাম থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে দুপুর ১ টায় ঢাকা পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
  1. ৪৫ কিমি/ঘণ্টা 
  2. ৫৯ কিমি/ঘণ্টা 
  3. ৯১ কিমি/ঘণ্টা 
  4. ৫০ কিমি/ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩৫৪ কিলোমিটার। চট্টগ্রাম থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে দুপুর ১ টায় ঢাকা পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
ট্রেনের যাত্রার সময় = সকাল ৭ টা থেকে দুপুর ১ টা = ৬ ঘণ্টা

গড় গতিবেগ = মোট দূরত্ব ÷ মোট সময়
= ৩৫৪ ÷ ৬
= ৫৯ কিমি/ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ ৫৯ কিমি/ঘণ্টা

১৩,৫৮০.
একটি কম্পিউটার এবং একটি প্রিন্টারের দামের অনুপাত ৭ : ৫। যদি কম্পিউটার প্রিন্টারের চাইতে ৮০০০ টাকা বেশি দামি হয়, তাহলে প্রিন্টারের দাম কত?
  1. ২০০০০ টাকা 
  2. ১৬০০০ টাকা 
  3. ২৪০০০ টাকা 
  4. ২৮০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কম্পিউটার এবং একটি প্রিন্টারের দামের অনুপাত ৭ : ৫। যদি কম্পিউটার প্রিন্টারের চাইতে ৮০০০ টাকা বেশি দামি হয়, তাহলে প্রিন্টারের দাম কত?

সমাধান:
ধরি,
কম্পিউটারের দাম = ৭ক 
 প্রিন্টারের দাম = ৫ক

প্রশ্নমতে, 
৭ক - ৫ক = ৮০০০ 
⇒ ২ক = ৮০০০ 
⇒ ক = ৮০০০/২ 
∴ ক = ৪০০০ টাকা 

∴  প্রিন্টারের দাম = ৫ × ৪০০০ = ২০০০০ টাকা 

১৩,৫৮১.
১৫ জন শ্রমিক ১২ দিনে ৯০০০ টাকা আয় করেন। ১৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
  1. ৬ দিন
  2. ১০ দিন
  3. ৮ দিন
  4. ৫ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন শ্রমিক ১২ দিনে ৯০০০ টাকা আয় করেন। ১৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?

​সমাধান:
১৫ জন শ্রমিক ৯০০০ টাকা আয় করেন ১২ দিনে।
১ জন শ্রমিক ৯০০০ টাকা আয় করেন (১২ × ১৫) দিনে।
১৮ জন শ্রমিক ৯০০০ টাকা আয় করেন (১২ × ১৫)/১৮ দিনে।
= ১০ দিনে।

সুতরাং, ১৮ জন শ্রমিক সমপরিমাণ অর্থ ১০ দিনে আয় করবেন।​

১৩,৫৮২.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ এতে শতকরা লাভ হয়-
  1. ১৫%
  2. ২০%
  3. ২১%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ এতে শতকরা লাভ হয়-

সমাধান: 
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬

ধরি, 
ক্রয়মূল্য ৫ক টাকা 
বিক্রয়মূল্য ৬ক টাকা 

লাভ = ৬ক - ৫ক 
= ক টাকা 

শতকরা লাভ = (ক/৫ক) × ১০০% 
= ২০% 
১৩,৫৮৩.
কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৭৫
  3. ২৫
  4. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(২ক/৫) - (ক/১০) = ৪.৫
⇒ (৪ক - ক)/১০ = ৪.৫
⇒ ৩ক/১০ = ৪.৫
⇒ ৩ক = ৪.৫ × ১০
⇒ ৩ক = ৪৫
⇒ ক = ৪৫/৩
⇒ ক = ১৫

∴ নির্ণেয় সংখ্যাটি হলো ১৫

১৩,৫৮৪.
২১৬০ টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দেওয়ার পর, কোন শর্তে অনুপাতত্রয় সমান হবে?
  1. কাকলি, রুমিকে ৩৬০ টাকা দিলে
  2. রুমি, কাকলিকে ৩৬০ টাকা দিলে
  3. কাকলি, রুমিকে ১২০ টাকা দিলে
  4. কাকলি, রুমিকে ১৮০ টাকা দিলে
ব্যাখ্যা
অনুপাত তিনটির যোগফল = ১ + ২ + ৩ = ৬
রুমি পাবে = ২১৬০ টাকা এর ১/৬ অংশ = ৩৬০ টাকা
জেসমিন পাবে = ২১৬০ টাকা এর ২/৬ অংশ = ৭২০ টাকা
কাকলি পাবে = ২১৬০ টাকা এর ৩/৬ অংশ = ১০৮০ টাকা 
প্রত্যেকে সমান অনুপাতে টাকা পেলে, প্রত্যেকের টাকার পরিমান = ২১৬০/৩ = ৭২০ টাকা

প্রত্যেকে সমান অনুপাতে টাকা পেলে,
রুমি আরও পাবে = ৭২০ - ৩৬০ = ৩৬০ টাকা
জেসমিন আরও পাবে = ৭২০ - ৭২০ = ০ টাকা
কাকলি টাকা পাবেনা বরং টাকা দিবে = ১০৮০ - ৭২০ = ৩৬০ টাকা
অর্থাৎ কাকলি, রুমিকে ৩৬০ টাকা দিলে প্রত্যেকে সমান অনুপাতে টাকা পাবে।
১৩,৫৮৫.
সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ৭৫টি আপেল এবং ১৩৫টি কমলা না ভেঙ্গে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ১০ জন
  2. ১২ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ৭৫টি আপেল এবং ১৩৫টি কমলা না ভেঙ্গে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৭৫ এবং ১৩৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৭৫ এবং ১৩৫ এর গ.সা.গু = ৩ × ৫
= ১৫

∴ ১৫ জন বালকের মধ্যে ৭৫টি আপেল এবং ১৩৫টি কমলা না ভেঙ্গে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
১৩,৫৮৬.
৬৪ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ১। ঐ মিশ্রণে কত লিটার পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৭ : ৫ হবে?
  1. ২৪ লিটার
  2. ২৮ লিটার
  3. ৩২ লিটার
  4. ৩৬ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৪ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ১। ঐ মিশ্রণে কত লিটার পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৭ : ৫ হবে?

সমাধান:
দেয়া আছে,
মিশ্রণের পরিমাণ = ৬৪ লিটার
এসিড : পানি = ৭ : ১     
∴ অনুপাতের রাশির যোগফল = ৭ + ১ = ৮

∴ এসিডের পরিমাণ = ৬৪ এর (৭/৮) = ৫৬ লিটার
 পানির পরিমাণ = ৬৪ এর (১/৮) = ৮ লিটার

মনে করি,
ক লিটার পানি মেশাতে হবে।

প্রশ্নমতে,
৫৬ : (৮ + ক) = ৭ : ৫
⇒ ৫৬/(৮ + ক) = ৭/৫
⇒ ৫ × ৫৬ = ৭ × (৮ + ক)
⇒ ২৮০ = ৫৬ + ৭ক
⇒ ৭ক = ২২৪
∴ ক = ৩২

∴ ৩২ লিটার পানি মেশাতে হবে।

১৩,৫৮৭.
দুইটি ভগ্নাংশের গুণফল ১১/২৮ । একটি ভগ্নাংশ ৩/৭ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/৭
  2. ৫/১২
  3. ১১/১২
  4. ৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ১১/২৮ । একটি ভগ্নাংশ ৩/৭ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ১১/২৮
একটি ভগ্নাংশ = ৩/৭

এখন,
দুইটি ভগ্নাংশের গুণফল = একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ
বা, অপর ভগ্নাংশ = দুইটি ভগ্নাংশের গুণফল/একটি ভগ্নাংশ
= (১১/২৮)/(৩/৭)
= (১১/২৮) × (৭/৩)
= ১১/১২ 
১৩,৫৮৮.
চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ১, ৫/৪, ৭/২ ও ৯/৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল । কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ৪ মিনিট ৪৫ সেকেন্ড
  2. ৫ মিনিট ১৫ সেকেন্ড
  3. ৩ মিনিট ৫ সেকেন্ড
  4. ৬ মিনিট ২০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ১, ৫/৪, ৭/২ ও ৯/৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল । কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল, সা, গু = (লব গুলোর ল, সা, গু)/(হর গুলোর গ, সা, গু)

∴ ভগ্নাংশ গুলো হলো, ১, ৫/৪, ৭/২ ও ৯/৪

লব = ১, ৫, ৭, ৯ এর ল, সা, গু =  ৩১৫ 
হর = ১, ৪, ২, ৪ এর গ, সা, গু = ১

∴ ভগ্নাংশের ল, সা, গু = (লব গুলোর ল, সা, গু)/(হর গুলোর গ, সা, গু)
= ৩১৫/১
= ৩১৫ সেকেন্ড
= ৫ মিনিট ১৫ সেকেন্ড
১৩,৫৮৯.
দুটি সংখ্যার ল. সা. গু. ৪৫০ এবং গ. সা. গু. ১৫। সংখ্যা দুটির অনুপাত ৫ : ৬ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৭৫
  2. ৬০
  3. ৪৫
  4. ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ৪৫০ এবং গ. সা. গু. ১৫। সংখ্যা দুটির অনুপাত ৫ : ৬ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যা = ৬ক, ছোট সংখ্যা = ৫ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল. সা. গু × গ. সা. গু
⇒ ৬ক × ৫ক = ৪৫০ × ১৫
⇒ ৩০ক = ৬৭৫০
⇒ ক = ৬৭৫০/৩০
⇒ ক= ২২৫
⇒ ক = √২২৫
∴ ক = ১৫

∴ ছোট সংখ্যা = ৫ক = ৫ × ১৫ = ৭৫

১৩,৫৯০.
সুদের হার ৭% থেকে হ্রাস পেয়ে ৫% হলে রফিকের আয় ৫ বছরে ৬০ টাকা কমে যায়, তার মূলধন কত?
  1. ৫০০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে হ্রাস পেয়ে ৫% হলে রফিকের আয় ৫ বছরে ৬০ টাকা কমে যায়, তার মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭ - ৫ = ২ টাকা
১০০ টাকায় ৫ বছরে আয় কমে = ২ × ৫ = ১০ টাকা

১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
৬০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৬০)/১০ টাকা
= ৬০০ টাকা
১৩,৫৯১.
n > m হলে, m থেকে শতকরা কত ভাগ n বেশি আছে?
  1. ক) 100(n - m)%/(n + m)
  2. খ) (n - m)%/(n + m)
  3. গ) 100(n + m)%/(n + m)
  4. ঘ) 100(n - m)%/(n - m)
ব্যাখ্যা
যেহেতু n > m তাই m থেকে n বেশি আছে।
বেশির পরিমান = n - m
শতকরা বেশির পরিমান = বেশির পরিমান/মোট পরিমান × 100%
= (n - m)/(n + m) ×100%
= 100(n - m)%/(n + m)
১৩,৫৯২.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪২ বছর
  3. গ) ৪৩ বছর
  4. ঘ) ৪৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
দুই বছর পর দুই পুত্রের বয়সের গড় হবে ১২ বছর
দুই বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি হবে ১২ × ২ = ২৪ বছর
বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি =২৪ - (২ + ২) = ২০বছর

পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান মোট বয়স ২০× ৩  = ৬০ বছর

পিতার বয়স = (৬০ - ২০) বছর
= ৪০ বছর
১৩,৫৯৩.
একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলাে। আজকে আবার ২৫% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত?
  1. ক) ৬.২৫
  2. খ) ২০০
  3. গ) ০.০২
  4. ঘ) ০.২
ব্যাখ্যা
মূল্য বাড়া/কমার হার = ২৫% - ২৫% - {(২৫×২৫)/১০০}% = ৬.২৫%
১৩,৫৯৪.
একজন লোক ১০ টাকায় ২০টি কলম ক্রয় করেন এবং ১০ টাকায় ১৫টি কলম বিক্রয় করেন। লোকটির শতকরা লাভ বা ক্ষতি কত?
  1. লাভ ৫০%
  2. ক্ষতি ৫০%
  3. লাভ ৩৩.৩৩%
  4. ক্ষতি ৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক ১০ টাকায় ২০টি কলম ক্রয় করেন এবং ১০ টাকায় ১৫টি কলম বিক্রয় করেন। লোকটির শতকরা লাভ বা ক্ষতি কত?

সমাধান:
২০টি কলমের ক্রয়মূল্য ১০ টাকা
∴ ১টি কলমের ক্রয়মূল্য ১০/২০ টাকা = ১/২ টাকা

১৫টি কলমের বিক্রয়মূল্য ১০ টাকা
∴ ১টি কলমের বিক্রয়মূল্য ১০/১৫ টাকা = ২/৩ টাকা

∴ লাভ = (২/৩ - ১/২) টাকা
= (৪ - ৩)/৬ টাকা
= ১/৬ টাকা

১/২ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ২/৬ টাকা = ১/৩ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় ১০০/৩ টাকা = ৩৩.৩৩ টাকা 
১৩,৫৯৫.
নিচের কোনটি এক বর্গইঞ্চির সমান?
  1. ৩৯.৩৭ বর্গ সে.মি.
  2. ৬.৪৫ বর্গ সে.মি.
  3. ৪.৭২ বর্গ সে.মি.
  4. ২.৫৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি এক বর্গইঞ্চির সমান?

সমাধান:
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি.

∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫১৬ বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.
১৩,৫৯৬.
কোনো ছাত্রাবাসে ১০ জন লোকের ৩৩ দিনের খাবার আছে। ছাত্রাবাসটিতে ৫ জন নতুন ছাত্র আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
  1. ১৮ দিন
  2. ২২ দিন
  3. ১৫ দিন
  4. ২৩ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ১০ জন লোকের ৩৩ দিনের খাবার আছে। ছাত্রাবাসটিতে ৫ জন নতুন ছাত্র আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?

সমাধান:
ছাত্রাবাসটিতে ৫ জন নতুন ছাত্র আসায় মোট লোক = (১০ + ৫) জন = ১৫ জন 

১০ জন লোকের খাবার আছে = ৩৩ দিনের 
∴ ১ জন লোকের খাবার আছে = ৩৩ × ১০ দিনের 
∴ ১৫ জন লোকের খাবার আছে = (৩৩ × ১০)/১৫ দিনের 
= ২২ দিনের

∴ ঐ খাবারে তাদের ২২ দিন চলবে। 

১৩,৫৯৭.
১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ শেষ করেন। ২০ জন শ্রমিক একই কাজ শেষ করতে কত দিন লাগবে?
  1. ৬ দিন
  2. ৭.৫ দিন
  3. ৮ দিন
  4. ৯ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ শেষ করেন। ২০ জন শ্রমিক একই কাজ শেষ করতে কত দিন লাগবে?

সমাধান:
১৫ জন শ্রমিক কাজটি করেন = ১২ দিনে
∴ ১ জন শ্রমিক কাজটি করবেন = ১৫ × ১২ দিনে
∴ ২০ জন শ্রমিক কাজটি করবেন = (১৫ × ১২)/২০ দিনে
= ৯ দিনে

∴ ২০ জন শ্রমিক কাজটি করতে লাগবে ৯ দিন।

১৩,৫৯৮.
একটি হেডফোন ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৭%
ব্যাখ্যা

আমরা জানি, ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
বা, ২০ = ক্রয়মূল্য - ৩৮০
বা, ক্রয়মূল্য = ৩৮০+২০
বা, ক্রয়মূল্য = ৪০০ টাকা।
সুতরাং শতকরা ক্ষতি = ক্ষতি/ক্রয়মূল্য × ১০০
= ২০/৪০০ × ১০০
= ৫%

১৩,৫৯৯.
৩ঃ৪, ২ঃ৫, ৭ঃ৬ অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ক) ২ঃ৩
  2. খ) ৭ঃ২০
  3. গ) ১২ঃ১৫
  4. ঘ) ৭ঃ৭ঃ১৩
ব্যাখ্যা
৩ঃ৪, ২ঃ৫, ৭ঃ৬ অনুপাতগুলোর মিশ্র অনুপাত = (৩×২×৭) : (৪×৫×৬)
= ৭ঃ২০
১৩,৬০০.
শাওন বার্ষিক পরীক্ষায় ৬৫% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ২০০ হলে, শাওন পরীক্ষায় কত নম্বর পেয়েছে?
  1. ক) ১২০ 
  2. খ) ১২৫ 
  3. গ) ১৩০ 
  4. ঘ) ১৫০  
ব্যাখ্যা
প্রশ্ন: শাওন বার্ষিক পরীক্ষায় ৬৫% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর ২০০ হলে, শাওন পরীক্ষায় কত নম্বর পেয়েছে?

সমাধান: 
শাওন পেয়েছে = ২০০ এর ৬৫%
= (২০০ × ৬৫)/১০০ 
= ১৩০