ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যায় 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
তাহলে, x এর 12% = 96
অর্থাৎ,
(12/100) × x = 96
⇒ x = 96 × 100/12
⇒ x = 800
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩০ / ১৬৯ · ১২,৯০১–১৩,০০০ / ১৬,৯৯১
প্রশ্ন: একটি সংখ্যায় 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
তাহলে, x এর 12% = 96
অর্থাৎ,
(12/100) × x = 96
⇒ x = 96 × 100/12
⇒ x = 800
প্রশ্ন: ১ থেকে ৮০ গণনা করলে তার মধ্যে কয়টি ৬ পাওয়া যাবে?
সমাধান:
একক স্থানে ৬ আছে - ৬, ১৬, ২৬, ৩৬, ৪৬, ৫৬, ৬৬, ৭৬ = ৮টি
এবং
দশক স্থানে ৬ আছে - ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ = ১০ টি
∴ মোট ৬ আছে = ৮ + ১০ = ১৮ টি
বিশেষ দ্রষ্টব্য: ৬৬ সংখ্যায় ৬ দুইবার এসেছে (একক ও দশক উভয় স্থানে)
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি
৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা
= ২৫০ টাকা
আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা
= ৩০০ টাকা
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা
এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা
= ২০%
∴ শতকরা লাভ = ২০%
৪০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০×৫) বা ২০০০ টাকার ১ বছরের সুদ
৫০০ টাকার ৬ বছরের সুদ = (৫০০×৬) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ
∴ (২০০০+৩০০০) বা ৫০০০ টাকার ১ বছরের সুদ ৪৫০ টাক
∴ ১০০ টাকার ১বছরের সুদ (৪৫০×১০০)/৫০০০ টাকা
= ৯ টাকা
প্রশ্ন: ৭০ হতে ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
সমাধান:
৭০ হতে ৯০ মৌলিক সংখ্যা গুলো হলো = ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯
অতএব, মোট মৌলিক সংখ্যা = ৫টি
প্রশ্ন: ৭২ × ৭৫ × ৩৩ × ৪৩ × ২৮ কে নূন্যতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
সমাধান:
দেওয়া আছে,
৭২ × ৭৫ × ৩৩ × ৪৩ × ২৮
= ৮ × ৯ × ৩ × ২৫ × ৩৩ × (২২)৩ × ২৮
= ২৩ × ৩২ × ৩ × ৫২ × ৩৩ × ২৬ × ২৮
= ২১৭ × ৩৬ × ৫২
এখানে, জোড় ঘাত বিশিষ্ট সংখ্যা পূর্ণবর্গ। প্রদত্ত সংখ্যায় ২১৭ এর ঘাত ১৭ যা বিজোড় হওয়ায় সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করলে দাঁড়ায় ২১৮ × ৩৬ × ৫২ , যা একটি পূর্ণবর্গ সংখ্যা।
সুতরাং ২ দ্বারা গুণ করতে হবে।
প্রশ্ন: একটি ঝুড়িতে ২/৩ অংশ আম পরীক্ষা করার পর ৮টি আম ত্রুটিযুক্ত এবং বাকি ৩২টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% আম ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি আম ক্রটিমুক্ত পেতে হবে?
সমাধান:
দেওয়া আছে,
২/৩ অংশ আম = (৩২ + ৮)টি = ৪০টি
∴ ১ অংশ বা (সম্পূর্ণ) = ৪০ × (৩/২) = ৬০টি
এখন,
৬০ এর ৮০% = ৬০ × (৮০/১০০) = ৪৮টি
∴ ক্রটিমুক্ত পেতে হবে = ৪৮ - ৩২ = ১৬টি
অতএব, অবশিষ্ট আমের মধ্যে ১৬টি আম ক্রটিমুক্ত পেতে হবে।
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৫ বছর
মুনাফা, I = ১৫০০ টাকা
মনে করি,
মুনাফার হার = r
আমরা জানি,
I = Pnr/১০০
বা, r = (I × ১০০)/Pn
= (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
= ১০
∴ মুনাফার হার ১০%
প্রশ্ন: কোন সংখ্যার 75% থেকে 90 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যা = ক
প্রশ্নমতে,
∴ ক এর 75% - 90 = 60
বা, (75/100) × ক - 90 = 60
⇒ (3/4) × ক - 90 = 60
⇒ (3/4) × ক = 60 + 90
⇒ (3/4) × ক = 150
⇒ 3ক = 150 × 4
⇒ 3ক = 600
⇒ ক = 600 ÷ 3
∴ ক = 200
∴ সংখ্যাটি = 200
প্রশ্ন: ১২৫% এর সমান ভগ্নাংশ কত?
সমাধান:
এখানে,
১২৫%
= ১২৫/১০০
= ৫/৪
প্রশ্ন: (৩/৫) + ০.১ + ০.০৫ = ?
সমাধান:
৩/৫ + ০.১ + ০.০৫
= ৩/৫ + ১/১০ + ৫/১০০
= ৩/৫ + ১/১০ + ১/২০
= (১২ + ২ + ১)/২০
= ১৫/২০
= ৩/৪
- দুইটি সহমৌলিক সংখ্যার গ. সা .গু সবসময় ১।
- দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
- ৯ এর গুণনীয়কগুলো হচ্ছে: ১, ৩, ৯
- ৩৮ এর গুণনীয়কগুলো হচ্ছে: ১, ২, ১৯, ৩৮
∴ ৯ ও ৩৮ পরস্পর সহমৌলিক।
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা।
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ X ২০০০) / ১০০ টাকা।
= ২৫০০ টাকা।
প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
সমাধান:
ধরি,
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি
প্রশ্নমতে,
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫
বা, (৭২০ - x)/১২০ = ৫
বা, ৭২০ - x = ৬০০
বা, - x = ৬০০ - ৭২০
বা, - x = - ১২০
∴ x = ১২০
∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।
শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ৯)% = ৯%
শুধু গণিতে ফেল করে = (১২ - ৯)% = ৩%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = ১০০% - (৯ + ৩ + ৯)% = ৭৯%
প্রশ্ন: ১৫টি বল ৭২০ টাকায় বিক্রয় করার ফলে ৩ টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। প্রতিটি বলের ক্রয়মূল্য কত?
সমাধান:
দেওয়া আছে,
১৫টি বলের বিক্রয়মূল্য = ৭২০ টাকা
ধরি,
প্রতিটি বলের ক্রয়মূল্য = ক টাকা
∴ ১৫ টি বল বিক্রয়ে ক্ষতি = ১৫ টি বলের ক্রয়মূল্য - ১৫ টি বলের বিক্রয়মূল্য
= ১৫ক - ৭২০
প্রশ্নমতে,
১৫ক - ৭২০ = ৩ক
⇒ ১৫ক - ৩ক = ৭২০
⇒ ১২ক = ৭২০
⇒ ক = ৭২০/১২
⇒ ক = ৬০
∴ প্রতিটি বলের ক্রয়মূল্য = ৬০ টাকা
এখানে,
শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p, q, r হলে,
সংখ্যাটি = 100 × p + 10 × q + 1 × r
= 100p + 10q + r
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ১ + ৩ + ২ + ৪ = ১০
∴ বৃহত্তম কোণ = (৪ × ৩৬০) / ১০ = ১৪৪°
ধরি, সংখ্যাটি = ১০২ × ১ + ২৩ = ১২৫
এখন, ১৭)১২৫(৭
১১৯
-------
৬
∴ ভাগশেষ ৬
প্রশ্ন: এক ব্যক্তি একটি পণ্য ২০০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রি করল; ক্রেতা ঐ পণ্য তৃতীয় ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয়মূল্য কত হবে?
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ২০০০)/১০০
= ২৪০০ টাকা
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ২৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ২৪০০)/১০০
= ২১৬০ টাকা
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: রুবেল তার সঞ্চয়ের ২/৫ অংশ দিয়ে একটি কম্পিউটার কিনে এবং সেই কম্পিউটারের দামের ১/২ অংশ দিয়ে একটি প্রিন্টার কিনে। তাহলে তার সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
সমাধান:
মনে করি,
রুবেলের মোট সঞ্চয়ের পরিমান = ১ অংশ।
তাহলে,
কম্পিউটার কিনে = ২/৫ অংশ টাকা দিয়ে
প্রিন্টার কিনে =(১/২) × (২/৫) = ১/৫ অংশ টাকা দিয়ে
∴ মোট খরচ = (২/৫) + (১/৫) = (২ + ১)/৫ = ৩/৫ অংশ
∴ অবশিষ্ট = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ
ধরি,
সংখ্যা দুইটি ৩ক এবং ক।
প্রশ্নমতে,
৩ক + ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ৮/৪
∴ ক = ২
এখন,
৩ক = ৩ X ২ = ৬
∴ সংখ্যা দুইটির গুণফল = ৬ X ২
= ১২
প্রশ্ন: ৮০০ টাকা দরে ৪ কেজি মাংস কিনে ১৫% হারে ভ্যাট দিলে মোট কত টাকা দিতে হবে?
সমাধান:
১ কেজি মাংসের দাম = ৮০০ টাকা/কেজি
∴ মাংসের মোট মূল্য = ৮০০ × ৪ = ৩২০০ টাকা
∴ ১০০ টাকায় ভ্যাট দিতে হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় ভ্যাট দিতে হয় = ১৫/১০০ টাকা
∴ ৩২০০ টাকায় ভ্যাট দিতে হয় = ৩২০০ × (১৫/১০০) = ৪৮০ টাকা
∴ মোট দিতে হবে = মূল্য + ভ্যাট = ৩২০০ + ৪৮০ = ৩৬৮০ টাকা
সুতরাং, মোট দিতে হবে ৩৬৮০ টাকা।
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিতে চলে এবং এর দৈর্ঘ্য ২০০ মিটার। এটি একটি স্থির ট্রেনের পাশ দিয়ে অতিক্রম করে, যার দৈর্ঘ্য ১৫০ মিটার। স্থির ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
সমাধান:
মোট দৈর্ঘ্য = ২০০ + ১৫০ = ৩৫০ মিটার।
আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৯০ কি.মি = (১০০০ × ৯০) = ৯০০০০ মিটার
এখন,
৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে
∴ ৩৫০ মিটার যায় = (৩৬ × ৩৫০)/৯০০ = ১৪ সেকেন্ডে
সুতরাং, স্থির ট্রেনটিকে অতিক্রম করতে সময় লাগবে ১৪ সেকেন্ড
প্রশ্ন: জনতা ব্যাংকে রহিম নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৮ বছরে আসলের ৩/২ অংশ হয়। মুনাফার হার কত?
সমাধান:
ধরি, আসল = P
অর্থাৎ, রহিম জনতা ব্যাংকে P পরিমাণ টাকা জমা রাখলেন।
মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
বা, I = আসলের ৩/২ অংশ - আসল
বা, I = P × (৩/২) - আসল
বা, I = (৩P/২) - P
বা, I = (৩P - ২P)/২
বা, I = P/২
আমরা জানি,
মুনাফা, I = Pnr/১০০
বা, P/২ = (P × ৮ × r)/১০০
বা, ১/২ = (৮ × r)/১০০
বা, ১/২ = r/১২.৫
বা, r = ১২.৫/২
∴ r = ৬.২৫%
অর্থাৎ মুনাফার হার = ৬.২৫%
প্রশ্ন: ৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১জন বালকের বয়সের গড় ৩৬ বছর। পুরুষদের বয়সের গড় ৪১ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৫ বছর। বালকের বয়স কত?
সমাধান:
দেওয়া আছে,
৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৬ বছর।
∴ ৬জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১জন বালকের বয়সের সমষ্টি = ৩৬ × ১৫ = ৫৪০ বছর
আবার,
পুরুষদের বয়সের গড় ৪১ বছর
∴ পুরুষদের বয়সের সমষ্টি = ৪১ × ৬ = ২৪৬ বছর
এবং,
স্ত্রীলোকদের বয়সের গড় ৩৫ বছর
∴ স্ত্রীলোকদের বয়সের সমষ্টি = ৩৫ × ৮ = ২৮০ বছর
∴ বালকের বয়স = ৫৪০ - (২৪৬ + ২৮০) = ১৪ বছর
Distance travelled in 14 sec = 50+l
Distance travelled in 10 sec = l
So, speed of train
= 50/(14−10) m/sec
= (50/4)×(18/5) km/hr
= 45 km/hr
প্রশ্ন: একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৮ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
সমাধান:
ধরি,
একটি সংখ্যা ক
এবং অপর সংখ্যাটি খ।
প্রশ্নমতে,
ক = খ এর ০.৮ অংশ
বা, ক = খ × ০.৮
বা, ক/খ = ০.৮
বা, ক/খ = ৮/১০
বা, ক/খ = ৪/৫
∴ সংখ্যা দুটির অনুপাত = ৪ : ৫।
প্রশ্ন: কতজন বালককে 125 টি কমলা লেবু এবং 145 টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
সমাধান:
এখানে,
125 ও 145 এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।
125 ও 145 এর গ.সা.গু = 5
∴ 5 জন বালককে 125 টি আপেল ও 145 টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
ধরি অনুপস্থিত ছাত্রের সংখ্যা = x
তাহলে উপস্থিত ছাত্রের সংখ্যা = 4x
মোট ছাত্র সংখ্যা = x + 5x = 5x
তাহলে অনুপস্থিত ছাত্রের শতকরা প্রকাশ হবে = (x/5x) × 100 = 20%