বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১২৯ / ১৬৯ · ১২,৮০১১২,৯০০ / ১৬,৯৯১

১২,৮০১.
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
ব্যাখ্যা

আমরা জানি, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা
৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫ × ১০০)/৭৫ = ২০ টাকা
∴ লাভ ২০%

১২,৮০২.
৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(৭ + ক)/(১৭ + ক) = ৩/৫
বা, ৩৫ + ৫ক = ৫১ + ৩ক
বা, ২ক = ১৬
∴ ক = ৮

১২,৮০৩.
সেজান দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে ৩০০০০ টাকা উপার্জন করে। কিন্তু সাগর ৬ ঘণ্টা কাজ করে মাসে ৩৬০০০ টাকা উপার্জন করে। সেজানের হিসাবে সাগর ঘণ্টায় শতকরা কত টাকা বেশি উপার্জন করছে?
  1. ৭৫ টাকা
  2. ৫৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৪৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে ৩০০০০ টাকা উপার্জন করে। কিন্তু সাগর ৬ ঘণ্টা কাজ করে মাসে ৩৬০০০ টাকা উপার্জন করে। সেজানের হিসাবে সাগর ঘণ্টায় শতকরা কত টাকা বেশি উপার্জন করছে?

সমাধান: 
দৈনিক ৮ ঘণ্টা কাজ করলে মাসে = (৩০ × ৮) = ২৪০ ঘণ্টা।
দৈনিক ৬ ঘণ্টা কাজ করলে মাসে = (৩০ × ৬) = ১৮০ ঘন্টা।

সেজানের প্রতি ঘণ্টায় উপার্জন = ৩০০০০/২৪০ = ১২৫ টাকা
সাগরের প্রতি ঘণ্টায় উপার্জন = ৩৬০০০/১৮০ = ২০০ টাকা

সাগরের উপার্জন বেশি = ২০০ - ১২৫ = ৭৫ টাকা

১২৫ টাকায় বেশি উপার্জন করে ৭৫ টাকা
১০০ টাকায় বেশি উপার্জন করে = (৭৫ × ১০০)/১২৫ টাকা
= ৬০ টাকা
১২,৮০৪.
গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫ : ৯ : ৪। ৩টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার হলে, ট্রেনের গতিবেগ কত?
  1. ১২৫ কি.মি./ ঘণ্টা
  2. ১২০ কি.মি./ ঘণ্টা
  3. ১০৮ কি.মি./ ঘণ্টা
  4. ৯৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫ : ৯ : ৪। ৩টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার হলে, ট্রেনের গতিবেগ কত?

সমাধান:
ধরি 
গাড়ির গতিবেগ = ৫ক কি.মি./ ঘণ্টা
ট্রেনের গতিবেগ = ৯ক কি.মি./ ঘণ্টা
বাসের গতিবেগ = ৪ক কি.মি./ ঘণ্টা

প্রশ্নমতে,
(৫ক + ৯ক + ৪ক)/৩ = ৭২
বা, ১৮ক/৩ = ৭২
বা, ৬ক = ৭২
 ∴ ক = ১২

ট্রেনের গতিবেগ = ৯ × ১২ = ১০৮ কি.মি./ ঘণ্টা
১২,৮০৫.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির চারপাশের দৈর্ঘ্য কত?
  1. ৫৪ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৫৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির চারপাশের দৈর্ঘ কত?

সমাধান.

৭.৫০ টাকা খরচ হয় = ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় = ১/৭.৫০ বর্গমিটারে
 ১১০২.৫০ টাকা খরচ হয় =( ১ × ১১০২.৫০)/৭.৫০ বর্গমিটার।
= ১৪৭ বর্গমিটার।

মনেকরি,
ঘরের প্রস্থ = ক মিটার
ঘরের দৈর্ঘ্য =৩ক মিটার
∴ ঘরের ক্ষেত্রফল = (ক × ৩ক) বর্গমিটার।
= ৩ক বর্গমিটার।

প্রশ্নমতে,
৩ক = ১৪৭ বর্গমিটার।
বা, ৩ক = ১৪৭ বর্গমিটার।
বা, ক = ১৪৭/৩ বর্গমিটার।
বা, √ক = √৪৯ বর্গমিটার।

বা, ক = ৭ মিটার।

∴ ঘরের প্রস্থ = ৭ মিটার
ঘরের দৈর্ঘ্য = (৩ × ৭) মিটার
= ২১ মিটার।

ঘরের পরিসীমা = ২(৭ + ২১)
= ৫৬ মিটার
১২,৮০৬.
রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪১ বছর
  3. গ) ৪২ বছর
  4. ঘ) ৪৩ বছর
ব্যাখ্যা
রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর।
রহিম ও হামজার মোট বয়স = ২০ × ২ = ৪০ বছর।
হামজার বয়স = ১১ বছর
রহিমের বয়স = ৪০ - ১১ = ২৯ বছর 

রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর
 রহিম ও করিমের মোট বয়স  = ৩৫ × ২ = ৭০ বছর

করিমের বয়স = ৭০ - ২৯ = ৪১ বছর
১২,৮০৭.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ১৫/১৭
  2. ১১/১৫
  3. ৭৫/৮৩
  4. ১০/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
১৫/১৭ = ০.৮৮২
১১/১৫ = ০.৭৩৩
৭৫/৮৩ = ০.৯০৩
১০/১১ = ০.৯০৯
১২,৮০৮.
৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটিতে ২০% লাভে এবং অন্যটিতে ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হলো? 
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২৫০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
ব্যাখ্যা
২০% লাভে,
 ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
∴ ৩৬০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (৩৬০০ × ১০০)/১২০ = ৩০০০টাকা

২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০  টাকা 
∴ ৩৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য (৩৬০০ × ১০০)/৮০ = ৪৫০০ টাকা

মোট ক্রয়মূল্য  = (৩০০০ + ৪৫০০) = ৭৫০০টাকা
বিক্রয়মূল্য  = ৩৬০০ + ৩৬০০ = ৭২০০টাকা
∴ লোকসান = ৩০০ টাকা
১২,৮০৯.
তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা 40 কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?
  1. 28
  2. 36
  3. 42
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা 40 কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যাটি = a
২য় সংখ্যাটি = a + 2
৩য় সংখ্যাটি = a + 4

শর্তমতে,
3(a + 4) - a = 40
বা, 3a + 12 - a = 40
বা, 2a = 40 - 12
বা, a = 28/2
বা, a = 14

অতএব,
১ম সংখ্যাটি = 14
২য় সংখ্যাটি = 14 + 2 = 16
৩য় সংখ্যাটি = 14 + 4 = 18

∴ সংখ্যা তিনটির সমষ্টি = 14 + 16 + 18 = 48
১২,৮১০.
প্রভাস টাকায় ৬টি এবং টাকায় ১০টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে, টাকায় ৮টি করে আমলকি বিক্রয় করল। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।
  1. ৪.২৫% লাভ
  2. ৫.২৫% ক্ষতি
  3. ৬.২৫% ক্ষতি
  4. ৭.২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: প্রভাস টাকায় ৬টি এবং টাকায় ১০টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে, টাকায় ৮টি করে আমলকি বিক্রয় করল। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
টাকায় ৬টি করে আমলকি ক্রয় করলো ক টি
টাকায় ১০টি করে আমলকি ক্রয় করলো ক টি

৬টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা
∴ ক টি আমলকির ক্রয়মূল্য ক/৬ টাকা

১০টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা
∴ ক টি আমলকির ক্রয়মূল্য ক/১০ টাকা

ক + ক = ২ক টি আমলকির ক্রয়মূল্য (ক/৬ + ক/১০) টাকা
= (৫ক + ৩ক)/৩০ টাকা
= ৮ক/৩০ টাকা 
= ৪ক/১৫ টাকা

৮টি আমলকির বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ২ক টি আমলকির বিক্রয়মূল্য = ২ক/৮ টাকা
= ক/৪ টাকা

বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ক/৪ - ৪ক/১৫
= (১৫ক - ১৬ক)/৬০ = - ক/৬০ টাকা
অর্থাৎ, ক্ষতি হয় ক/৬০ টাকা 

৪ক/১৫ টাকায় ক্ষতি হয় ক/৬০ টাকা
∴  ১ টাকায় ক্ষতি হয় (১৫ × ক)/(৬০ × ৪ক) = ১/১৬ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় ১০০/১৬ টাকা
= ৬.২৫ টাকা
১২,৮১১.
ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
  1. ক) ৩৩৩ টাকা
  2. খ) ৭৭৭ টাকা
  3. গ) ৮৮৮ টাকা
  4. ঘ) ৫৫৫ টাকা
ব্যাখ্যা
ধরি, ক এর বেতন ৭x টাকা, খ এর বেতন ৫x টাকা এবং গ এর বেতন ৩x টাকা।
প্রশ্নমতে, ৫x - ৩x = ২২২
সুতরাং, x = ১১১ টাকা।
∴ ক এর বেতন ৭ × ১১১ = ৭৭৭ টাকা
১২,৮১২.
কোন বিদ্যালয়ে ১৫% শিক্ষার্থী গণিতে ফেল করেছে। যদি ঐ বিদ্যালয়ে ৪২৫ জন শিক্ষার্থী পাস করে তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৫২৫ জন
  2. খ) ৫৫০ জন
  3. গ) ৫৭৫ জন
  4. ঘ) ৫০০ জন
ব্যাখ্যা

ফেল করে ১৫%
∴ পাস করে = (১০০ - ১৫)% = ৮৫%
৮৫% = ৪২৫ হলে,
১০০% = (৪২৫ × ১০০)/৮৫
= ৫০০ জন

১২,৮১৩.
এক ব্যক্তি ১০% চক্রবৃদ্ধি হার সুদে ব্যাংকে ২০০০ টাকা জমা রাখেন। ২য় বছরে সুদের হার হ্রাস পেয়ে ৮% হল। ২য় বছর শেষে সুদে-আসলে ঐ ব্যক্তি কত টাকা পাবেন?
  1. ২১৭৬ টাকা
  2. ২২৭৬ টাকা
  3. ২৩৭৬ টাকা
  4. ২৪৭৬ টাকা
ব্যাখ্যা

১০% চক্রবৃদ্ধি হার সুদে,
১ম বছর শেষে সুদাসল = ২০০০ এর ১১০/১০০ = ২২০০ টাকা
২য় বছর শেষে সুদাসল = ২২০০ × ১০৮/১০০
= ২৩৭৬ টাকা

১২,৮১৪.
একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২৪%
  2. ১২%
  3. ১৮%
  4. ১৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ২৫ টাকা
২ হালি ডিমের ক্রয়মূল্য ৫০ টাকা

২ হালি ডিমের বিক্রয়মূল্য ৫৬ টাকা
লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা 

৫০ টাকায় লাভ হয় ৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৬)/৫০ = ১২ টাকা
১২,৮১৫.
একটি খুঁটির ৪/৭ অংশ কালো এবং বাকি অংশ হলুদ। খুঁটির কালো এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৯ মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ৬৩ মিটার
  2. ৬৯ মিটার
  3. ৮৪ মিটার
  4. ৯০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ৪/৭ অংশ কালো এবং বাকি অংশ হলুদ। খুঁটির কালো এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৯ মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো অংশ = ৪/৭ অংশ
খুঁটির হলুদ অংশ = ১ - (৪/৭) অংশ
 = (৭ - ৪)/৭ অংশ
= ৩/৭ অংশ

কালো এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৪/৭) - (৩/৭) অংশ
 = (৪ - ৩)/৭ অংশ
= ১/৭ অংশ

প্রশ্নমতে,
১/৭ অংশ = ৯ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৭×৯)/১ মিটার
= ৬৩ মিটার

১২,৮১৬.
তেলের মূল্য ৩০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ১০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ১৭% কমলো
  2. ২৩% কমলো
  3. ১৭% বাড়লো
  4. ২৩% বাড়লো
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের মূল্য ৩০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ১০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
৩০% কমে যাওয়ায় তেলের বর্তমান মূল্য = (১০০ - ৩০) = ৭০ টাকা
তেলের ব্যবহার ১০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে তেল ব্যবহৃত হয় = (১০০ + ১০) = ১১০ টাকার

১০০ টাকার তেলের পরিবর্তে ব্যবহৃত হয় = ১১০ টাকার তেল
১ টাকার তেলের পরিবর্তে ব্যবহৃত হয় = ১১০/১০০ টাকার তেল
৭০ টাকার তেলের পরিবর্তে ব্যবহৃত হয় = (১১০× ৭০)/১০০
= ৭৭ টাকা।

∴ তেল বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৭৭) = ২৩ টাকা বা ২৩%
১২,৮১৭.
বাস্তব সংখ্যা সম্পর্কে কে সর্বপ্রথম ধারণা দেন?
  1. ক) জন ওয়ালিস
  2. খ) জর্জ ক্যান্টর
  3. গ) জন ভেন
  4. ঘ) রামানুজন
১২,৮১৮.
৮ টি সংখ্যার সমষ্টি ৩১৭ এবং এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো যাদের গড় ৩০। সমষ্টিগতভাবে ১১ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩০.৭
  2. খ) ৩৩
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৭.৩
ব্যাখ্যা

৮ টি সংখ্যার সমষ্টি ৩১৭ এবং ৩ টি সংখ্যার সমষ্টি ৯০।
∴ ১১ টি সংখ্যার গড় হবে = (৩১৭ + ৯০) / ১১ = ৪০৭/১১ = ৩৭ 

১২,৮১৯.
মমতাজ ৪০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর কম পেল। সে শতকরা কত নম্বর পেয়েছে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৭৫%
  4. ঘ) ৬৫%
ব্যাখ্যা

৪০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর কম পেয়েছে অর্থ্যাৎ (৪০০-১০০) = ৩০০ নম্বর পেয়েছে।
৪০০ নম্বরের মধ্যে পেয়েছে ৩০০ নম্বর।
∴ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে (৩০০ × ১০০)/৪০০ = ৭৫।

১২,৮২০.
0, 3, 12 এর গ. সা. গু = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 12
ব্যাখ্যা

0 = 0 × 3,
3 = 3 × 1,
12 = 3 × 4
∴ গ. সা. গু = 3

১২,৮২১.
একটি দ্রব্য ৭০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
  1. ১৪০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ২০০ টাকা
  4. ২১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৭০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৭০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০/১০০) × ৭০০ টাকা
= ৭৭০ টাকা 

১০% কমায়,
পুরাতন ক্রয়মূল্য ১০০ টাকা হলে নতুন ক্রয়মূল্য = ৯০ টাকা
∴ পুরাতন ক্রয়মূল্য ১ টাকা হলে নতুন ক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
∴ পুরাতন ক্রয়মূল্য ৭০০ টাকা হলে নতুন ক্রয়মূল্য = (৯০/১০০) × ৭০০ টাকা
= ৬৩০ টাকা

∴ লাভ হতো = ৭৭০ - ৬৩০ = ১৪০ টাকা
১২,৮২২.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ৮৬ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ৮০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৯৬
  2. ৯৮
  3. ১০০
  4. ৯৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ৮৬ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ৮০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
তিনটি পূর্ণ সংখ্যার গড় ৮৬
তিনটি সংখ্যার সমষ্টি (৮৬ × ৩) = ২৫৮

ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ৮০
ক্ষুদ্রতম সংখ্যা দুইটির সমষ্টি (৮০ × ২) = ১৬০

বৃহত্তম সংখ্যাটি (২৫৮ - ১৬০) = ৯৮
১২,৮২৩.
১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?
  1. ২,২০০ টাকা
  2. ২,১৫০ টাকা
  3. ২,১০০ টাকা
  4. ২,০৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?

সমাধান:
১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা
১ কেজি ডালের দাম ৩,৬৭৫/১০৫ টাকা
৬০ কেজি ডালের দাম (৩,৬৭৫ × ৬০)/১০৫ টাকা
= ২১০০ টাকা
১২,৮২৪.
দুটি রাশির অনুপাত ৭ : ১১। যদি পূর্বরাশি হয় ২১, তবে উত্তর রাশি কত? 
  1. ৩০
  2. ৩৩
  3. ৩৫
  4. ৩৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি রাশির অনুপাত ৭ : ১১। যদি পূর্বরাশি হয় ২১, তবে উত্তর রাশি কত?

সমাধান:
দুটি রাশির অনুপাত = ৭ : ১১

ধরি,
পূর্বরাশি = ৭ক
উত্তর রাশি = ১১ক

প্রশ্নানুসারে:
৭ক  = ২১
⇒ ক = ৩

∴ উত্তর রাশি = ১১ ক = ১১ × ৩ = ৩৩

১২,৮২৫.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?
  1. ২০০ দিন
  2. ৩০০ দিন
  3. ৩৫০ দিন
  4. ৪০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (১৯০ - ৩০) দিন = ১৬০ দিন 
∴ লোক অবশিষ্ট থাকে = (৪০০০ - ৮০০) জন = ৩২০০ জন 

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে = ১৬০ দিনের 
∴ ১ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০) দিনের 
∴ ৩২০০ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের
= ২০০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে বাকি লোকের চলবে = ২০০ দিন।
১২,৮২৬.
একটি পণ্য বিক্রয় করায় তা বিক্রয়মূল্যের ১/৪ ভাগ ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হয়? 
  1. ক) ১৫% 
  2. খ) ২০% 
  3. গ) ২৫% 
  4. ঘ) ৩০% 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করায় তা বিক্রয়মূল্যের ১/৪ ভাগ ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হয়? 

সমাধান: 
মনে করি, 
বিক্রয়মূল্য = ক টাকা 
ক্ষতি = ক/৪ টাকা 

∴ ক্রয়মূল্য = ক + (ক/৪) টাকা 
= (৪ক + ক)/৪ টাকা 
= ৫ক/৪ টাকা 

৫ক/৪ টাকায় ক্ষতি হয় ক/৪ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় (ক/৪)/(৫ক/৪) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় {(ক/৪) × ১০০}/(৫ক/৪) টাকা
= {(ক/৪) × ১০০} × (৪/৫ক)
= ২০%
১২,৮২৭.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ১৭৫
  2. ১৬০
  3. ১৫০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫%
= ৩০০০ এর ৫/১০০
= ১৫০

 ৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০
= ৩০০

বেশি = (৩০০ - ১৫০) = ১৫০
১২,৮২৮.
একটি বাক্সে এক ডজন আয়না আছে। কিছু আয়না ভেঙ্গে গেল। ভালো আয়না ও ভাঙ্গা আয়নার অনুপাত নিচের কোনটি হতে পারে না?
  1. ক) 2:1
  2. খ) 3:2
  3. গ) 3:1
  4. ঘ) 7:5
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি বাক্সে এক ডজন আয়না আছে। কিছু আয়না ভেঙ্গে গেল। ভালো আয়না ও ভাঙ্গা আয়নার অনুপাত নিচের কোনটি হতে পারে না?

সমাধাণঃ
এক ডজন = 12 টি

∴ 12 অবশ্যই অনুপাতের যোগফল দ্বারা বিভাজ্য হবে।
এখানে, 12 অপশন (খ) এর 3+2=5 দ্বারা বিভাজ্য নয়। 

∴ উত্তরঃ 3:2

১২,৮২৯.
কোন সংখ্যার 60% এর সাথে 48 যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. 150
  2. 120
  3. 75
  4. 105
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার 60% এর সাথে 48 যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
x এর 60% + 48 = x 
⇒ x × (60/100) + 48 = x 
⇒ (60x/100) + 48 = x 
⇒ (60x + 4800)/100 = x 
⇒ 60x + 4800 = 100x 
⇒ 100x - 60x = 4800
⇒ 40x = 4800 
⇒ x = 4800/40 
∴ x = 120

∴ সংখ্যাটি = 120  ।

১২,৮৩০.
ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
  1. ক) ৯ দিনে
  2. খ) ১১ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান: 
ক ১ দিনে করে = ১/১২ অংশ
খ ১ দিনে করে = ১/১৫ অংশ
গ ১ দিনে করে = ১/২০ অংশ

ক, খ ও গ একত্রে ১ দিনে করে = (১/১২ + ১/১৫ + ১/২০) অংশ
= (৫ + ৪ + ৩)/৬০ অংশ
= ১২/৬০ অংশ
= ১/৫ অংশ

তারা একত্রে ১/৫ অংশ করে ১ দিনে
তারা একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (১ × ৫) দিনে
= ৫ দিনে 
১২,৮৩১.
একটি দ্রব্য ২৪০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 
  1. লাভ ৫.০০%
  2. লাভ ৬.৫০%
  3. ক্ষতি ৫.২৫%
  4. ক্ষতি ৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৪০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
২৫% লাভে, 
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ২৪০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৪০০)/১২৫ টাকা 
= ১৯২০ টাকা 

∴ ১৮০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে 
∴ ক্ষতি = (১৯২০ - ১৮০০) টাকা 
= ১২০ টাকা 

∴ শতকরা ক্ষতি = (১২০/১৯২০) × ১০০ 
= ৬.২৫ টাকা ।
১২,৮৩২.
৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৮.৫০%
  3. গ) ৫২.৭৫%
  4. ঘ) ৫৬.২৫%
ব্যাখ্যা

৫টির ক্রয়মূল্য ৪ টাকা হলে ১ টির ক্রয়মূল্য ৪/৫ টাকা
৫টাকায় ৪ টি বিক্রয় করলে ১ টি বিক্রয় করে ৫/৪ টাকায়
∴ ১টিতে লাভ হয় ৫/৪ - ৪/৫ = ৯/২০ টাকা
৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
১০০ টাকায় লাভ হয় (৫ × ৯ × ১০০)/(৪ × ২০) = ৫৬.২৫ টাকা
∴ ৫৬.২৫% লাভ হয়।

১২,৮৩৩.
যদি (10a + 5) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?
  1. 10a + 8
  2. (10a + 7) + 1
  3. 10(a + 7)
  4. 10a + 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (10a + 5) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
আমরা জানি,
একটি বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা বের করতে হলে ২ যোগ করতে হয়।

∴ (10a + 5) + 2
= 10a + 5 + 2
= 10a + 7
১২,৮৩৪.
একটি কলম ১৫% লাভে বিক্রি করা হলো। যদি কলমটি ৩০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ৫% ক্ষতি হতো। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ৫০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ১৫% লাভে বিক্রি করা হলো। যদি কলমটি ৩০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ৫% ক্ষতি হতো। কলমটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
কলমটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা

৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = ১১৫ - ৯৫ = ২০ টাকা

২০ টাকা কমে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ ৩০ টাকা কমলে ক্রয়মূল্য = (১০০ x ৩০)/২০ টাকা
= ১৫০ টাকা

∴ কলমটির ক্রয়মূল্য ১৫০ টাকা

১২,৮৩৫.
কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১১ বেশী হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১১ বেশী হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ৩ক + ৫ = ক + ১১
বা, ৩ক - ক = ১১ - ৫
বা, ২ক = ৬
∴  ক = ৩
∴ সংখ্যাটি ৩
১২,৮৩৬.
কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ৪০%
  4. ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের ৪/৫ অংশ

ধরি,
বিক্রয়মূল্য = ৫ টাকা
∴ ক্রয়মূল্য = ৪ টাকা

এখন,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৫ - ৪
= ১ টাকা

∴ শতকরা লাভ
= (লাভ / ক্রয়মূল্য) × ১০০
= (১/৪) × ১০০
= ২৫%

অতএব, সঠিক উত্তর:
খ) ২৫%

১২,৮৩৭.
বার্ষিক শতকরা কত সুদের হারে ৩০০০ টাকার ৫ বছরের সরল সুদ ১৫০০ টাকা হবে?
  1. ১০%
  2. ৮.৫%
  3. ১৫%
  4. ১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত সুদের হারে ৩০০০ টাকার ৫ বছরের সরল সুদ ১৫০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৫ বছর
সরল সুদ, SI = ১৫০০ টাকা
বার্ষিক সুদের হার, r = ?

আমরা জানি,
সরল সুদ = (আসল × সময় × সুদের হার)/১০০
⇒ ১৫০০ = (৩০০০ × ৫ × r)/১০০
⇒ ৩০০০ × ৫ × r = ১৫০০ × ১০০
⇒ r = ১৫০০০০/১৫০০০
∴ r = ১০

∴ বার্ষিক সুদের হার হবে ১০%।
১২,৮৩৮.
ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ২ : ৩, ক এর ৪০০ টাকা হলে গ এর টাকার পরিমাণ কত?
  1. ৮০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ২ : ৩, ক এর ৪০০ টাকা হলে গ এর টাকার পরিমাণ কত?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = (৪ × ২) : (৫ × ২) = ৮ : ১০
খ : গ = ২ : ৩ = (২ × ৫) : (৩ × ৫) = ১০ : ১৫

∴ ক : খ : গ = ৮ : ১০ : ১৫
ধরি,
ক, খ ও গ এর টাকার পরিমাণ যথাক্রমে ৮ক, ১০ক ও ১৫ক টাকা

প্রশ্নমতে,
৮ক = ৪০০
বা, ক = ৪০০/৮
∴ ক = ৫০

∴ গ এর টাকার পরিমাণ = (১৫ × ৫০) টাকা = ৭৫০ টাকা।
১২,৮৩৯.
সুদের হার ৮ টাকা থেকে কমে ৫ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৮ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ৫৩৬ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৫১২ টাকা
  4. ৬৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৮ টাকা থেকে কমে ৫ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৮ টাকা কমে গেল। তার মূলধন কত?

সমাধান:
সুদের হার কমে = ৮ - ৬ = ৩ টাকা বা ৩%

এখন,
৩ টাকা কমলে মূলধন = ১০০ টাকা
১ টাকা কমলে মূলধন = ১০০/৩ টাকা
∴ ১৮ টাকা কমলে = (১০০ × ১৮)/৩ টাকা
= ৬০০ টাকা
১২,৮৪০.
৯০ মিটার লম্বা একটি ট্রেন ২৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
  1. ১৫ মিটার
  2. ১৭ মিটার
  3. ২০ মিটার
  4. ২৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার লম্বা একটি ট্রেন ২৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

সমাধান:
প্লাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে = (৯০ + ২৫০) = ৩৪০ মিটার

ট্রেনটি ২০ সেকেন্ডে অতিক্রম করে = ৩৪০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৩৪০/২০ মিটার 
= ১৭ মিটার
১২,৮৪১.
কোন ক্ষুদ্রতম সংখ্যা কে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?
  1. ক) 60
  2. খ) 61
  3. গ) 59
  4. ঘ) 56
ব্যাখ্যা
ক্ষুদ্রতম বললে সবসময়ই ল.সা.গু বের করে সংখ্যা নির্ণয় করতে হয়। এখানে 2, 3, 4, 5, 6 এর ল.সা.গু হলো 60 এবং অবশিষ্ট 1 সহ সংখ্যাটি হবে = 60+1 = 61.
১২,৮৪২.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
  1. ক) ৭৫০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭২০ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় কমে ১২ টাকা 
     ১ টাকায় কমে ১২/১০০ টাকা 
৬০০০ টাকায় কমে (১২ × ৬০০০)/১০০
                             = ৭২০ টাকা 

১ কুইন্টাল বা ১০০ কেজি চালের দাম ৭২০ টাকা 

১২,৮৪৩.
দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং তাদের ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত? 
  1. ১ 
  2. ২ 
  3. ৩ 
  4. ৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং তাদের ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু 
বা, ৫৪ = ১৮ × গ.সা.গু 
বা, গ.সা.গু = ৫৪/১৮ 
∴ গ.সা.গু = ৩ । 
১২,৮৪৪.
যদি কোন বিদ্যালয়ের ছাত্রীদের ১/৪ অংশ ঐ বিদ্যালয়ের মোট ছাত্র- ছাত্রীদের ১/৬ এর সমান হয়, তাহলে বিদ্যালয়টিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? 
  1. ক) ২ : ৩
  2. খ) ১ : ২
  3. গ) ১ : ৩
  4. ঘ) ১ : ৫
ব্যাখ্যা
ধরি ,
ছাত্র সংখ্যা = ক  
ছাত্রী সংখ্যা = খ   

প্রশ্নমতে,
খ এর ১/৪ অংশ = (ক + খ) এর ১/৬ অংশ 
খ/৪ = (ক + খ)/৬ 
৬খ = ৪ক + ৪খ 
৪ক = ৬খ - ৪খ 
৪ক = ২খ 
ক : খ = ২ : ৪ 
ক : খ =১ : ২
১২,৮৪৫.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৯/১১
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
 
সমাধান:
২/৩ = ০.৬৭
৫/৭ = ০.৭১
৯/১১ = ০.৮২
৭/৯ = ০.৭৮
 
এখানে, ০.৬৭ < ০.৭১ < ০.৭৮ < ০.৮২
১২,৮৪৬.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ৯ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ১৫০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ২৫০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ৯ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি,
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

আবার,
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার
= ৬০০০০ মিটার

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার
∴ ট্রেনটি ৯ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ৯)/৩৬০০ মিটার
= ১৫০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার
১২,৮৪৭.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন। তাহলে পিতার বয়স কত? 
  1. ৬৫ বছর
  2. ৬০ বছর
  3. ৫০ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন। তাহলে পিতার বয়স কত?

সমাধান: 
মনে করি, 
পিতার বর্তমান বয়স = x বছর 
∴ পুত্রের বর্তমান বয়স = (৮০ - x) বছর 

প্রশ্নমতে, 
x = ৩ × (৮০ - x) 
বা, x = ২৪০ - ৩x 
বা, x + ৩x = ২৪০ 
বা, ৪x = ২৪০ 
বা, x = ২৪০/৪
∴ x = ৬০

∴ পিতার বর্তমান বয়স = ৬০ বছর

১২,৮৪৮.
২৫টি হাঁসের মূল্য ৫টি মুরগীর মূল্যের সমান। ৬৫টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগী পাওয়া যাবে?
  1. ১৩টি
  2. ২৩টি
  3. ৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫টি হাঁসের মূল্য ৫টি মুরগীর মূল্যের সমান। ৬৫টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগী পাওয়া যাবে?

সমাধান:
২৫টি হাঁসের মূল্য = ৫টি মুরগির মূল্য
∴ ১টি হাঁসের মূল্য = ৫/২৫ = ১/৫টি মুরগির মূল্য
∴ ৬৫টি হাঁসের মূল্য = ৬৫/৫ = ১৩ টি মুরগির মূল্য

অতএব, ৬৫টি হাঁসের পরিবর্তে ১৩টি মুরগী পাওয়া যাবে।
১২,৮৪৯.
একজন কলাবিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ২৭ টাকা দরে বিক্রয় করলে, তাঁর ৫০ টাকা লাভ হয়। তাঁর সবগুলো কলা ক্রয়মূল্য কত ছিল?
  1. ৫০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৬২৫ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কলাবিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ২৭ টাকা দরে বিক্রয় করলে, তাঁর ৫০ টাকা লাভ হয়। তাঁর সবগুলো কলা ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
এক হালি কলার ক্রয়মূল্য = ২৫ টাকা
এক হালি কলার ক্রয়মূল্য= ২৭ টাকা
মোট লাভ = ৫০ টাকা

∴ এক হালি কলায় লাভ = (২৭ - ২৫) টাকা
= ২ টাকা

∴ ২ টাকা লাভ করে ১ হালি কলায়
∴ ১  টাকা লাভ করে ১/২ হালি কলায়
∴ ৫০ টাকা লাভ করে (১ × ৫০)/২ হালি কলায়
= ২৫ হালি কলায়

এখানে,
১ হালি কলার ক্রয়মূল্য ২৫ টাকা
∴ ২৫ হালি কলার ক্রয়মূল্য (২৫ × ২৫) টাকা
= ৬২৫ টাকা
১২,৮৫০.
এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 
  1. ৩০০০ টাকা 
  2. ৪৫০০ টাকা 
  3. ৬০০০ টাকা 
  4. ৭৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? 

সমাধান: 
কন্যা পুত্র অপেক্ষা কম পেল = {(২/৩) - (১/৩)} অংশ 
= {(২ - ১)/৩} অংশ 
= ১/৩ অংশ 

সম্পত্তির ১/৩ অংশের মূল্য = ১৫০০ টাকা 
∴ সম্পূর্ণ সম্পত্তির (১) অংশের মূল্য = (১৫০০ × ৩) টাকা 
= ৪৫০০ টাকা । 
১২,৮৫১.
বার্ষিক ১০% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
  1. ক) ১০ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ৮ বছর
  4. ঘ) ১৬ বছর
ব্যাখ্যা

আমরা জানি, মুনফা I = Pnr
প্রশ্নমতে, p = I
∴ p = pnr
⇒ ১ = ১০/১০০ n
⇒ n = ১০

১২,৮৫২.
কোন সংখ্যার এক-পঞ্চমাংশের সাথে এক-ষষ্ঠাংশ যোগ করলে যোগফল ৩৩ হবে?
  1. ৬০
  2. ১২০
  3. ৯০
  4. ১১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার এক-পঞ্চমাংশের সাথে এক-ষষ্ঠাংশ যোগ করলে যোগফল ৩৩ হবে?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(ক/৫) + (ক/৬) = ৩৩
বা, (৬ক + ৫ক)/৩০ = ৩৩
বা, ১১ক/৩০ = ৩৩
বা, ১১ক = ৩৩ × ৩০
বা, ক = (৩৩ × ৩০)/১১
বা, ক = ৩ × ৩০
বা, ক = ৯০

​অতএব, সংখ্যাটি হবে ৯০।

১২,৮৫৩.
(০.১ × ১.১ × ১.২)/(০.০২ × ০.২) এর মান কত?
  1. ক) ৩৩
  2. খ) ৩৬
  3. গ) ৩৮
  4. ঘ) ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ১.১ × ১.২)/(০.০২ × ০.২) এর মান কত?

সমাধান: 
(০.১ × ১.১ × ১.২)/(০.০২ × ০.২) 
= ০.১৩২/০.০০৪
= ৩৩
১২,৮৫৪.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ২১০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪২
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫: ৭ এবং তাদের ল.সা.গু. ২১০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৭ক

∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৫ × ৭)ক = ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ২১০
⇒ ক = ২১০/৩৫
⇒ ক = ৬

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫ × ক
= ৫ × ৬ = ৩০

১২,৮৫৫.
সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-
  1. প্রান্ত রাশি
  2. মধ্য রাশি
  3. মিশ্র রাশি
  4. ক্রমিক রাশি
ব্যাখ্যা

প্রশ্ন: সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-

সমাধান:
সমানুপাত হলো, a : b : : c : d
অথবা a/b = c/d

এখানে, 
প্রথম ও চতুর্থ রাশি → প্রান্ত রাশি (Extremes)
দ্বিতীয় ও তৃতীয় রাশি → মধ্য রাশি (Means)
অর্থাৎ,
a এবং d → প্রান্ত রাশি
b এবং c → মধ্য রাশি

১২,৮৫৬.
০, ১, ৩, ৫ ও ৬ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৫৩৫৪৮
  2. ৫৪৯৫৪
  3. ৫৩৭২০
  4. ৫৪৮৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ৩, ৫ ও ৬ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
০, ১, ৩, ৫ ও ৬ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৬৫৩১০
০, ১, ৩, ৫ ও ৬ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০৩৫৬

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = (৬৫৩১০ - ১০৩৫৬)
= ৫৪৯৫৪
১২,৮৫৭.
কোন সংখ্যার ২৫% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ১৬০
  2. ১৪০
  3. ১৩০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২৫% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% + ৬০ = ক
⇒ ০.২৫ক + ৬০ = ক
⇒ ক - ০.২৫ক = ৬০
⇒ ০.৭৫ক = ৬০
⇒ ক = ৬০/০.৭৫
∴ ক = ৮০

সংখ্যাটির দ্বিগুণ = (৮০ × ২) = ১৬০
১২,৮৫৮.
নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য? 
  1. ২১৪১৩৩ 
  2. ৩২২৬৫৮
  3. ৫২১৫৬৪ 
  4. ৯৫২২১৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য? 

সমাধান: 
৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম:

একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষ দুটি অঙ্ক (একক এবং দশক স্থানীয় অঙ্ক) দ্বারা গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হয়।

অপশন যাচাই করে পাই, 
ক) ২১৪১৩৩; শেষ দুটি অঙ্ক ৩৩। ৩৩ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে (৩৩ = ৪ × ৮ + ১), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

খ) ৩২২৬৫৮; শেষ দুটি অঙ্ক ৫৮। ৫৮ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে (৫৮ = ৪ × ১৪ + ২), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

গ) ৫২১৫৬৪; শেষ দুটি অঙ্ক ৬৪। ৬৪ কে ৪ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না (৬৪ = ৪ × ১৬), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য।


ঘ) ৯৫২২১৮; শেষ দুটি অঙ্ক ১৮। ১৮ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে (১৮ = ৪ × ৪ + ২), তাই এটি ৪ দ্বারা বিভাজ্য নয়।

সুতরাং, সঠিক উত্তর হলো গ) ৫২১৫৬৪।

১২,৮৫৯.
একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৫০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট দেরি হয়। আবার ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৫ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?
  1. ১২০ কি.মি.
  2. ৯৫ কি.মি.
  3. ৭৫ কি.মি.
  4. ৬৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৫০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট দেরি হয়। আবার ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৫ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?

সমাধান:

ধরি,
যাত্রা পথের দূরত্ব = ’ক’ কি.মি.

ঘণ্টায় ৫০ কি.মি. বেগে ’ক’ কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৫০ ঘণ্টা
ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ’ক’ কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৬০ ঘণ্টা

১ম সময় ও ২য় সময়ের পার্থক্য = (১০ + ৫) মিনিট = ১৫ মিনিট
= ১৫/৬০ = ১/৪ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৫০) - (ক/৬০) = ১/৪
বা, (৬ক - ৫ক)/৩০০ = ১/৪
বা, ক/৩০০ = ১/৪
বা, ক = ৩০০/৪
∴ ক = ৭৫ কি.মি.

∴ যাত্রা পথের দূরত্ব = ৭৫ কি.মি. ।

১২,৮৬০.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান: 
৬০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৭৯ - ৬১ = ১৮
১২,৮৬১.
দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ১১৭
  3. ৯১
  4. ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাপত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
৫ক = ৬৫
∴ ক = ১৩

বড় সংখ্যাটি = ৮ × ১৩ = ১০৪
১২,৮৬২.
একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৮০ মিটার
  2. ১০০ মিটার
  3. ২০০ মিটার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট
= ৬০ × ৬০
= ৩৬০০ সেকেন্ড

৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ = ৪৮০০০ মিটার
 
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) মিটার
= ৪০০ মিটার
 
⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২১০) মিটার
= ১৯০ মিটার
১২,৮৬৩.
বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা জমা রাখলে ৪ বছর পর মোট মূলধন ১৪৬৪১ টাকা হবে?
  1. ১২০০০ টাকা
  2. ১০০০০ টাকা
  3. ১৪২০০ টাকা
  4. ১৫২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা জমা রাখলে ৪ বছর পর মোট মূলধন ১৪৬৪১ টাকা হবে?

সমাধান:

ধরি,
মুনাফার হার, r = ১০% = ১০/১০০ = ০.১০
সময়, n = ৪ বছর
আসল, P = ?
চক্রবৃদ্ধি মূলধন, C = ১৪৬৪১ টাকা

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
বা, P = ১৪৬৪১/(১ + r)n
= ১৪৬৪১/(১ + ০.১০)
= ১৪৬৪১/(১.১০ × ১.১০ × ১.১০ × ১.১০)
= ১৪৬৪১/১.৪৬৪১ টাকা
= ১০০০০ টাকা।

∴ আসল ১০০০০ টাকা।

১২,৮৬৪.
একটি দ্রব্য ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কমে কিন্তু বিক্রয়মূল্য না কমে তাহলে কত টাকা লাভ হবে?
  1. ১৮০ টাকা
  2. ১৬২ টাকা
  3. ১৫০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কমে কিন্তু বিক্রয়মূল্য না কমে তাহলে কত টাকা লাভ হবে?

সমাধান: 
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা 
∴ ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৫ × ১২০০)/১০০ টাকা
= ১৩৮০ টাকা 

দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কমলে, 
ক্রয়মূল্য হতো = (১২০০ × ৯০)/১০০
= ১০৮০ টাকা 

∴ দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে লাভ হত = ১৩৮০ - ১০৮০ টাকা
= ৩০০ টাকা 
১২,৮৬৫.
একটি ঝুড়িতে ৫২০ টি আম রয়েছে। এতে কমপক্ষে আরো কতটি আম যোগ করলে সেগুলো ৩, ৪ এবং ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ৪ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ৮ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঝুড়িতে ৫২০ টি আম রয়েছে। এতে কমপক্ষে আরো কতটি আম যোগ করলে সেগুলো ৩, ৪ এবং ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৩ = ১ × ৩
৪ = ২ × ২
৬ = ২ × ৩

৩, ৪, ৬ এর ল.সা.গু. = ২ × ২ × ৩ = ১২

এখন,
১২ ) ৫২০ ( ৪৩
        ৪৮
     ___________
           ৪০
           ৩৬
    _____________
              ৪ 

যেহেতু ভাগশেষ ৪, সেহেতু ল.সা.গু. থেকে ভাগশেষের বিয়োগফলের সমান সংখ্যক আম যোগ করলে তা সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

∴ আম যোগ করতে হবে = (১২ - ৪) টি = ৮ টি

১২,৮৬৬.
কোন ভগ্নাংশ ২/৩ থেকে বড়?
  1. ক) ৩৩/৫০
  2. খ) ৮/১১
  3. গ) ৩/৫
  4. ঘ) ১৩/২৭
ব্যাখ্যা
২/৩ ↔ ৩৩/৫০ ⇒ ১০০ ↔ ৯৯ [ আড়াআড়ি ভাবে গুণ করে ] এখানে ২/৩ বড় কারণ ১০০ > ৯৯
২/৩ ↔ ৮/১১ ⇒ ২২ ↔ ২৪ [ আড়াআড়ি ভাবে গুণ করে ] এখানে ৮/১১ বড় কারণ ২২ < ২৪
অতএব, ৮/১১ বড়
১২,৮৬৭.
৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান :
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

৪০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩ ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭

অর্থাৎ, ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা হবে ৭টি।
১২,৮৬৮.
বার্ষিক শতকরা ৫ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৪০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
  1. ৫০০ টাকা
  2. ৬২০ টাকা
  3. ৭৬০ টাকা
  4. ৪১০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ৪০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪০০০ × (১ + ১/২০)
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × ২১/২০ × ২১/২০
= ৪৪১০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (৪৪১০ - ৪০০০) টাকা
= ৪১০ টাকা

১২,৮৬৯.
৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
৬০০ = ২ × ২ × ২ × ৩ × ৫ × ৫
= ২× ৩ × ৫ 

আমরা জানি,
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴  ৬০০ এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (২ + ১)
= ৪ × ২ × ৩
= ২৪

সুতরাং, ৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা = ২৪

১২,৮৭০.
৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু. কত?
  1. ১/৬
  2. ১/২
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু. কত?

সমাধান:
৩, ১, ২ এর  ল. সা. গু = ৬
৫, ৪, ৩ এর গ. সা. গু = ১

∴ নির্ণেয় ল. সা. গু = ৬/১ 
= ৬
১২,৮৭১.
ডালের মূল্য ২৫% হ্রাস পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের প্রতি কেজির মূল্য কত?
  1. ৪২ টাকা
  2. ৫৪ টাকা
  3. ৩৬ টাকা
  4. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ২৫% হ্রাস পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের প্রতি কেজির মূল্য কত?

সমাধান:
২৫% হ্রাসে,
ডালের মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে ডালের বর্তমান মূল্য = ৭৫ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে ডালের বর্তমান মূল্য = ৭৫/১০০ টাকা
পূর্বমূল্য ৭২ টাকা হলে ডালের বর্তমান মূল্য = (৭৫ × ৭২)/১০০ টাকা
= ৫৪ টাকা
১২,৮৭২.
ঘড়িতে যখন ৫ টা ১০ মিনিট বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
  1. ১১৫° 
  2. ৮৮° 
  3. ১০৫° 
  4. ৯৫° 
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৫ টা ১০ মিনিট বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = | {(১১ × M) - (৬০ × H)}/২ |°

∴ নির্ণেয় কোণ = | {(১১ × ১০) - (৬০ × ৫)}/২ |°
= | (১১০ - ৩০০)/২ |°
= | - ১৯০/২ |°
= ৯৫° 
১২,৮৭৩.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১২ জন
  2. ১৫ জন
  3. ১৮ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ × ১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০ × ১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

১২,৮৭৪.
একজন চাকরীজীবীর বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতনে কোনো পরিবর্তন হ'ল কী?
  1. ক) ২% বৃদ্ধি পেল
  2. খ) ১% কমলো
  3. গ) ১% বৃদ্ধি পেল
  4. ঘ) কোন পরিবর্তন হ’ল না
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরীজীবীর বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতনে কোনো পরিবর্তন হ'ল কী?

সমাধান:

ধরি,
মূল বেতন ১০০ টাকা
১০% বৃদ্ধি পেয়ে বেতন হয় ১১০ টাকা

এখন, ১০% বেতন কমালে
১০০ টাকায় কমে ১০ টাকা
∴ ১১০ টাকায় কমে (১০ ×১১০)/১০০ = ১১ টাকা

∴ বেতন কমেছে (১১ - ১০) = ১%
১২,৮৭৫.
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/4 অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ক) 2 : 1
  2. খ) 3 : 4
  3. গ) 7 : 1
  4. ঘ) 5 : 1
ব্যাখ্যা
ধরি 
বড় সংখ্যাটি x 
ছোট সংখ্যাটি y 

প্রশ্নমতে,
x - y = (3/4) (x + y)
=> x - y = 3(x + y)/4
=> 4x - 4y = 3x + 3y
=> 4x - 3x = 3y + 4y 
=> x = 7y
=>x/y = 7/1
=> x : y = 7 : 1
১২,৮৭৬.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান 13। বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ক) 77
  2. খ) 52
  3. গ) 26
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান 13। বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি, 
একটি সংখ্যা x 
অপর সংখ্যা y 

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 51
বা, (x + y)/2 = 51
বা, x + y = 102  ............. (1)

২য় শর্তমতে,
(x - y)/4 = 13
বা, x - y = 52 ............. (2)

(1) নং + (2) নং
x + y + x - y = 102 + 52
বা, 2x = 154 
বা, x = 77 

(1) নং x  এর মান বসিয়ে পাই , 
77 + y = 102
বা, y = 102 - 77
y = 25

∴ বৃহত্তম সংখ্যাটি 77
১২,৮৭৭.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ২০, ৩০ এবং ৪০ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১০, ২০ এবং ৩০ ভাগশেষ থাকবে?
  1. ১১০
  2. ১২০
  3. ১২৫
  4. ১৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ২০, ৩০ এবং ৪০ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১০, ২০ এবং ৩০ ভাগশেষ থাকবে?

সমাধান:
প্রথমেই, ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য নির্ণয় করি,
২০ - ১০ = ১০
৩০ - ২০ = ১০
৪০ - ৩০ = ১০

এখানে, প্রতিটি ক্ষেত্রে পার্থক্য একই (১০)।
সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ২০, ৩০ এবং ৪০ এর ল.সা.গু  অপেক্ষা ১০ কম।

২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫
৪০ = ২ × ২ × ২ × ৫

ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৫
= ১২০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ১২০ - ১০ 
= ১১০

১২,৮৭৮.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৬০ লিটার
  4. ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 

সমাধান: 
৬০ লিটার ফলের রসে, 
আমের রসের পরিমাণ = ৬০ × (২/৩) অংশ = ৪০ লিটার 
∴ কমলার রসের পরিমাণ = ৬০ × (১/৩) অংশ = ২০ লিটার 

ধরি, 
'ক' লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে। 

শর্তমতে, 
৪০/(২০ + ক) = ১/২ 
বা, ২০ + ক = ৮০ 
বা, ক = ৮০ - ২০ 
∴ ক = ৬০ 

∴ ৬০ লিটার কমলার রস বৃদ্ধি করতে হবে। 
১২,৮৭৯.
একটি ঝুড়িতে ২৬০ টি কমলা আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো কমলা যোগ করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জনকে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ৪ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ২৬০ টি কমলা আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো কমলা যোগ করলে সেগুলো ৩, ৪ অথবা ৬ জনকে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৩, ৪ ও ৬ এর লসাগু = ১২

এখন,
২৬০ ÷ ১২ = ভাগফল ২১ এবং ভাগশেষ ৮

অর্থাৎ কমপক্ষে কমলা যোগ করতে হবে = (১২ - ৮) টি
= ৪ টি
১২,৮৮০.
ক একটি কাজ ২৪ দিনে, খ ৯ দিনে এবং গ ১২ দিনে শেষ করতে পারে। খ ও গ একত্রে কাজটি শুরু করে ৩ দিন পরে চলে গেল। বাকী কাজটি শেষ করতে ক এর কতদিন লাগবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ১০.৫
ব্যাখ্যা

খ -
৯ দিনে করে ১ অংশ
১ দিনে করে ১/৯ অংশ

গ -
১২ দিনে করে ১ অংশ
১ দিনে করে ১/১২ অংশ

ক ও খ একত্রে ১ দিনে করে = (১/৯ + ১/১২) = ৭/৩৬ অংশ
ক ও খ একত্রে ৩ দিনে করে = ৭/১২ অংশ।

অর্থাৎ, বাকী থাকে (১ - ৭/১২) = ৫/১২ অংশ।

ক ১ অংশ করে ২৪ দিনে
তাহলে। ৫/১২ অংশ করবে = ১০ দিনে।

১২,৮৮১.
১ থেকে ৩০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
  1. ২৮
  2. ৩৫
  3. ৪৮
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?

সমাধান:
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা দুইটি।
সংখ্যাগুলো হলো- ১৯, ২৯
 
∴ তাদের যোগফল = ১৯ + ২৯
= ৪৮
১২,৮৮২.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৪%
  4. ১৬%
ব্যাখ্যা

ধরি, আসল ক টাকা।
সুতরাং সুদাসল ৪ক টাকা।
সুদ = ৪ক - ক
= ৩ক
আমরা জানি, সুদ = আসল × সময় × সুদের হার/১০০
সুদের হার = সুদ × ১০০/(আসল × সময়)
= ৩ক × ১০০/ক × ২৫
= ১২%

১২,৮৮৩.
একটি সংখ্যা ৩৭৫ থেকে যত বড় ৪৬৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৪১৫
  2. খ) ৪২০
  3. গ) ৪২৫
  4. ঘ) ৪৩০
ব্যাখ্যা

সংখ্যাটি = (৩৭৫ + ৪৬৫)/২
= ৮৪০/২
= ৪২০

১২,৮৮৪.
2a + 1, 10, 20, .......... গুণোত্তর ধারাটিতে a এর মান কত?
  1. 5
  2. 4
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: 2a + 1, 10, 20, .......... গুণোত্তর ধারাটিতে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ = 2a + 1
দ্বিতীয় পদ = 10 
তৃতীয় পদ = 20

আমরা জানি,
সাধারণ অনুপাত = দ্বিতীয় পদ/প্রথম পদ = তৃতীয় পদ/দ্বিতীয় পদ 

প্রশ্নমতে,
10/(2a + 1) = 20/10
⇒ 10/(2a + 1) = 2
⇒ 10 = 2(2a + 1)
⇒ 10 = 4a + 2
⇒ 4a = 10 - 2
⇒ 4a = 8
⇒ a = 8/4
⇒ a = 2

১২,৮৮৫.
দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ৪ ও ৬২৪। একটি সংখ্যা ৫২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫০
  3. ৫৪
  4. ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ৪ ও ৬২৪। একটি সংখ্যা ৫২ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (৪ × ৬২৪)/৫২
= ৪৮
১২,৮৮৬.
কোনটি মৌলিক সংখ্যা নহে?
  1. ক) ২৩
  2. খ) ২১
  3. গ) ১৯
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা নহে?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।

২১ মৌলিক সংখ্যা নয়
২১ এর গুণনীয়কগুলো হলো : ১ ,৩, ৭, ২১
১২,৮৮৭.
হাবিলের আয়ের ৪৫% কাবিলের আয়ের ২৫% সমান। তাদের আয়ের অনুপাত কত?
  1. ক) 5 : 6
  2. খ) 5 : 9
  3. গ) 5 : 8
  4. ঘ) 5 : 7
ব্যাখ্যা
ধরি, হাবিলের আয় = T
এবং কাবিলের আয় = N
প্রশ্নমতে, 
T এর 45% = N এর 25%
⇒ T(45/100) = N (25/100)
⇒ T/N = (25/100) × (100/45)
⇒ T/N = 25/45
⇒ T/N = 5/9
T : N = 5 : 9
১২,৮৮৮.
নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?
  1. - ৭.৫
  2. √০
  3. ৯ + √- ১৬
  4. ১/২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:
বাস্তব সংখ্যা: শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমন: ০, ১, ২, - ১, - ২, √২, √৩ ইত্যাদি।

এখানে,
ক) - ৭.৫ → এটি একটি বাস্তব দশমিক সংখ্যা।
খ) √০ = ০ → এটি একটি বাস্তব সংখ্যা।
ঘ) ১/২ → এটি একটি বাস্তব ভগ্নাংশ।
গ) ৯ + √- ১৬ → এই সংখ্যাটির √- ১৬ একটি কাল্পনিক সংখ্যা। কারণ, √- ১৬ বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।

∴ (গ) ৯ + √- ১৬ বাস্তব সংখ্যা নয়।

১২,৮৮৯.
৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?
  1. ১৫/৪৮
  2. ৫/১২
  3. ১/১২
  4. ১/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলি হলো ৩/৪, ৫/৮ ও ১/৩
লবগুলো হলো ৩, ৫, ১
হরগুলো হলো ৪, ৮, ৩

লবগুলোর গ.সা.গু হলো ১
হরগুলোর ল.সা.গু হলো ২৪

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
∴ ভগ্নাংশের গ.সা.গু = ১/২৪
১২,৮৯০.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫ঃ৩, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ১৫ঃ৯
  2. খ) ১৫ঃ৩
  3. গ) ২৫ঃ১২
  4. ঘ) ২৫ঃ৯
ব্যাখ্যা

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×5: π×3= 25 : 9

১২,৮৯১.
১/৭ এর কত শতাংশ ৭/১?
  1. ৭০
  2. ৭০০
  3. ৪৯০০
  4. ৪৯
ব্যাখ্যা
মনে করি, ১/৭ এর ক শতাংশ ৭/১
১/৭ এর ক% = ৭
১/৭ এর ক/১০০ = ৭
ক/৭০০= ৭
ক = ৪৯০০
১২,৮৯২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
  1. ১৪
  2. ১২
  3. ১০
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে।

এখানে,
২৭ - ৩ = ২৪
৪০ - ৪ = ৩৬
৬৫ - ৫ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু। 

২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২।
১২,৮৯৩.
রেল লাইনের পাশে একটি খাম্বা রয়েছে। ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে ধাবমান ৫০ মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ খাম্বা অতিক্রম করবে?
  1. ৩ সেকেন্ড
  2. ৪ সেকেন্ড
  3. ৫ সেকেন্ড
  4. ৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি খাম্বা রয়েছে। ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে ধাবমান ৫০ মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ খাম্বা অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৫০ মিটার
গতিবেগ = ৩৬ কি.মি/ঘণ্টা

∴ সময় = ৫০/{৩৬ × (১০০০/৩৬০০)} সেকেন্ড
= ৫০/{৩৬ × (৫/১৮)} সেকেন্ড
= (৫০ × ১৮)/(৩৬ × ৫) সেকেন্ড
= ৫ সেকেন্ড
১২,৮৯৪.
মা ও মেয়ের বয়সের অনুপাত ৮ : ৫। মেয়ের বয়স ২৫ হলে, মায়ের বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৪০ বছর
  3. ৪৫ বছর
  4. ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও মেয়ের বয়সের অনুপাত ৮ : ৫। মেয়ের বয়স ২৫ হলে, মায়ের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
মা ও মেয়ের বয়সের অনুপাত = ৮ : ৫

ধরি,
মায়ের বয়স = ৮ক বছর
মেয়ের বয়স = ৫ক বছর

প্রশ্নমতে,
৫ক = ২৫
∴ ক = ৫

সুতরাং, মায়ের বয়স = (৫ × ৮) বছর
= ৪০ বছর
১২,৮৯৫.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৩০ ও ৪৫ মিনিটে পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? 
  1. ১৮ মিনিটে 
  2. ২১ মিনিটে
  3. ২৪ মিনিটে
  4. ৩০ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৩০ ও ৪৫ মিনিটে পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা, 
৩০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ

২য় নল দ্বারা, 
৪৫ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৪৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ মিনিটে পূর্ণ হয় = (১/৩০) + (১/৪৫) অংশ
=(৩ + ২)/৯০ অংশ
= ৫/৯০ অংশ
= ১/১৮ অংশ 

দুইটি নল দ্বারা, 
১/১৮ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ বা সম্পূর্ণ পূর্ণ হয় = (১ × ১৮)/১ মিনিটে
​ = ১৮ মিনিটে । 

১২,৮৯৬.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫২ বছর
  2. ৫০ বছর
  3. ৫৬ বছর
  4. ৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের গড় = ৩২ বছর
∴ পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩২ × ৩) বছর
= ৯৬ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২২ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২২ × ২) বছর 
= ৪৪ বছর 

∴ পিতার বয়স = (৯৬ - ৪৪) বছর 
= ৫২ বছর।
১২,৮৯৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৭ বিয়োগ করলে বিয়োগফল ১৮ ও ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৬৩
  2. ৬৯
  3. ৭৯
  4. ৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৭ বিয়োগ করলে বিয়োগফল ১৮ ও ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
১৮ ও ৮ এর ল.সা.গু = ৭২

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ + ৭
= ৭৯
১২,৮৯৮.
১০০ থেকে বড় এবং ১৫০ থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 
  1. ২১ টি 
  2. ১৯ টি 
  3. ১০ টি 
  4. ১৩ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ থেকে বড় এবং ১৫০ থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 

সমাধান: 
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

এখন, 
১০০ থেকে বড় এবং ১৫০ থেকে ছোট ১০টি মৌলিক সংখ্যা আছে। 
মৌলিক সংখ্যাগুলো হলো-
১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯ এবং ১৪৯। 

১২,৮৯৯.
একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘন্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
  1. ৫০ কি: মি:
  2. সমাধান সম্ভব নয়
  3. ২০০ কি: মি:
  4. ১০০ কি: মি:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘন্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

ট্রেনটি ৬০ মিনিটে যায় = ১০০ কি: মি:
ট্রেনটি ১ মিনিটে যায় = ১০০/৬০ কি: মি:
∴ ট্রেনটি ৩০ মিনিটে যায় = (১০০ × ৩০)/৬০ কি: মি:
= ৫০ কি: মি:
১২,৯০০.
একজন লোক একটি নির্দিষ্ট সরল সুদের হারে ৫০০০ টাকা এবং ১% বেশি সুদের হারে ৪০০০ টাকা বিনিয়োগ করে। যদি ৪ বছর পরে দুটি বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের পরিমান সমান হয়, প্রথম বিনিয়োগের সুদের হার কত?
  1. ৬% 
  2. ৫% 
  3. ৪% 
  4. ৮% 
ব্যাখ্যা
১ম বিনিয়োগের সুদের হার ক % 
২য় বিনিয়োগের সুদের হার (ক + ১)%

৫০০০ টাকার ৪ বছরের সুদ =(৫০০০ × ৪ × ক)/১০০ টাকা 
                                           = ২০০ক 

৪০০০ টাকার ৪ বছরের সুদ ={৪০০০ × ৪ × (ক + ১)}/১০০ টাকা 
                                           = ১৬০(ক + ১) টাকা 

প্রশ্নমতে,
২০০ক = ১৬০(ক + ১)
ক/(ক + ১) = ১৬০/২০০
ক/(ক + ১) =৪/৫
৫ক = ৪ক + ৪
৫ক - ৪ক = ৪ 
ক = ৪

১ম বিনিয়োগের সুদের হার ৪ %