বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১১৯ / ১৬৯ · ১১,৮০১১১,৯০০ / ১৬,৯৯১

১১,৮০১.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
৫৬ক = ২৮০
ক = ২৮০/৫৬ 
ক = ৫

সংখ্যা দুটির গ.সা.গু = ৫
১১,৮০২.
বার্ষিক ৮% হার সুদে ৬২৫০০ টাকার ৩ বছরের সরল সুদ এবং চক্রবৃধি সুদের পার্থক্য কত?
  1. ক) ১২৩২ টাকা
  2. খ) ১২১২ টাকা
  3. গ) ১২২২ টাকা
  4. ঘ) ১২৪২ টাকা
ব্যাখ্যা

এখানে,
p = ৬২৫০০ টাকা
r = ৮%,
n = ৩
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(1 + r)n
= ৬২৫০০ × {১ + (৮/১০০)}
= ৬২৫০০ × (১০৮/১০০)
= ৭৮,৭৩২ টাকা
∴ চক্রবৃদ্ধি সুদ = ৭৮,৭৩২ - ৬২,৫০০
= ১৬২৩২ টাকা
আবার,
সরল সুদ = p × n × r
= ৬২৫০০ × ৩ × (৮/১০০)
= ১৫,০০০ টাকা
∴ সুদের পার্থক্য = ১৬,২৩২ - ১৫০০০
= ১,২৩২ টাকা

১১,৮০৩.
তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুনফল ১৬ হলে দ্বিতীয় সমানুপাতী রাশিটি কী?
  1. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুনফল ১৬ হলে দ্বিতীয় সমানুপাতী রাশিটি কী?

সমাধান:
ধরি,
রাশি তিনটি যথাক্রমে ক, খ ও গ।
∴ ক : খ = খ : গ
বা, খ = কগ
বা, খ = ১৬
∴ খ = ৪
১১,৮০৪.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে?
  1. ক) ৩০০০টাকা
  2. খ) ৪৫০০টাকা
  3. গ) ২০০০টাকা
  4. ঘ) ২২০০টাকা
ব্যাখ্যা

শর্তমতে, ক + ২ক + ৩ক + ৪ক + ৫ক = ৭৫০০
বা, ১৫ক = ৭৫০০
বা, ক = ৭৫০০/১৫ = ৫০০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = ৫ × ৫০০ - ৫০০ = ২০০০ টাকা।

১১,৮০৫.
একটি রশিকে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করা হলো । সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য ৪ মিটার হলে, রশিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ২৫ মিটার
  4. ঘ) ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রশিকে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করা হলো । সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য ৪ মিটার হলে, রশিটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
একটি রশিকে ২: ৩ : ৫ অনুপাতে ভাগ করা হলো
তাহলে টুকরোগুলির দৈর্ঘ্য ২ক, ৩ক, ৫ক
সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য  = ২ক
২ক = ৪
⇒ ক = ২

তাহলে টুকরোগুলির দৈর্ঘ্য ৪, ৬, ১০ মিটার
রশিটির দৈর্ঘ্য = ১০ + ৪ + ৬ মিটার = ২০ মিটার
১১,৮০৬.
শতকরা ৬ টাকা হার সরল সুদে কত বছরে ৫০০০ টাকা সুদে-মূলে ৮০০০ টাকা হয়?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সরল সুদে কত বছরে ৫০০০ টাকা সুদে-মূলে ৮০০০ টাকা হয়?

সমাধান:
এখানে,
আসল, P = ৫০০০ টাকা
সুদ, I = (৮০০০ - ৫০০০) টাকা = ৩০০০ টাকা
সুদের হার, r = ৬%

আমরা জানি, I = (P × n × r)/ ১০০
⇒ n = (I × ১০০)/(P × r)
⇒ n = (৩০০০ × ১০০)/(৫০০০ × ৬)
⇒ n = ১০ বছর

∴ সময় = ১০ বছর

১১,৮০৭.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? 
  1. ক) ৩/২০
  2. খ) ১/৩
  3. গ) ১/৫
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
৩/২০ = ০.১৫
১/৩ =০.৩৩ 
১/৫ =০.২ 
২/৫=০.৪
১১,৮০৮.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩০০
  2. ৩১০
  3. ৩২০
  4. ৩৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 
১১,৮০৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৫
  3. গ) ৪/৭
  4. ঘ) ৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 

সমাধান:  
ক) ২/৩ = ০.৬৬৭
খ) ৩/৫ = ০.৬ 
গ) ৪/৭ = ০.৫৭১
ঘ) ৫/৮ = ০.৬২৫ 

∴ ২/৩ বৃহত্তম। 
১১,৮১০.
মাসুদ সাহেব একটি সমিতি থেকে বার্ষিক ১০% সরল সুদে ৩০০০০ টাকা ঋণ নেন এবং সেই ঋণ সুদ সমেত মাসিক কিস্তিতে এক বছরে শোধ করেন। তার মাসিক কিস্তি কত ছিলো?
  1. ২৫৭০ টাকা 
  2. ২৫৮০.৫ টাকা 
  3. ২৭৫০ টাকা 
  4. ৩০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: মাসুদ সাহেব একটি সমিতি থেকে বার্ষিক ১০% সরল সুদে ৩০০০০ টাকা ঋণ নেন এবং সেই ঋণ সুদ সমেত মাসিক কিস্তিতে এক বছরে শোধ করেন। তার মাসিক কিস্তি কত ছিলো?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার = ১০%

ঋণের পরিমাণ = ৩০০০০ টাকা 

সুদ সমেত পরিশোধকৃত ঋণের পরিমাণ = ৩০০০০ + ৩০০০০ এর ১০% = (৩০০০০ + ৩০০০) টাকা = ৩৩০০০ টাকা 

১২ মাসের কিস্তি = ৩৩০০০ টাকা 
∴ ১ মাসের কিস্তি = ৩৩০০০/১২ = ২৭৫০ টাকা
১১,৮১১.
৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?
  1. ২৪ কি.মি.
  2. ৩৬ কি.মি.
  3. ২০ কি.মি.
  4. ৪০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার
প্লাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ মিটার

∴ মোট দূরত্ব = ৩০০ + ৫০০ = ৮০০ মিটার
সময় = ২ মিনিট = (২ × ৬০) সেকেন্ড = ১২০ সেকেন্ড

এখন,
ট্রেনটি ১২০ সেকেন্ডে অতিক্রম করে ৮০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = (৮০০/১২০) মিটার
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = (৮০০/১২০) × ৩৬০০ মিটার
= ২৪০০০ মিটার
= (২৪০০০/১০০০) কিলোমিটার
= ২৪ কিলোমিটার

∴ ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ২৪ কি.মি. ।

১১,৮১২.
  1. ৩ বছর
  2. ৬ বছর
  3. ২ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন:
 

সমাধান:
১১,৮১৩.
৬৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?
  1. ১২ টি
  2. ২২ টি
  3. ১৬ টি
  4. ১৮ টি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪০ সংখ্যাটির কতগুলো ভাজক য়াছে?

সমাধান:
৬৪০ সংখ্যাটির ভাজক বের করতে, প্রথমে ৬৪০ সংখ্যাটির মৌলিক গুননফল বের করি,
৬৪০ = ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ৫
= ২ × ৫ 
এখন, একটি সংখ্যার ভাজক বের করার জন্য, তার গুণনফলের প্রতিটি মৌলিক গুণকটির ঘাতের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।
ভাজক সংখ্যা = (৭ + ১)( ১ + ১) = ৮ × ২ = ১৬ টি
১১,৮১৪.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১৩ মৌলিক সংখ্যা
১১,৮১৫.
২০০ মিটার লম্বা উপকূল এক্সপ্রেস একটি খুঁটিকে ১০ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ৮০ কি.মি./ঘণ্টা
  2. ৬০ কি.মি./ঘণ্টা
  3. ৯০ কি.মি./ঘণ্টা
  4. ৭২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার লম্বা উপকূল এক্সপ্রেস একটি খুঁটিকে ১০ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত কি.মি./ঘণ্টা?

সমাধান:
দেওয়া আছে,  
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার
খুঁটি অতিক্রম করতে সময় = ১০ সেকেন্ড

আমরা জানি, 
গতিবেগ = দূরত্ব ÷ সময়
= ২০০/১০
= ২০ মি/সে
= ২০ × (১৮/৫) কিমি/ঘণ্টা ; [১ মি/সে = ১৮/৫ কিমি/ঘণ্টা] 
= (২০ × ১৮)/৫
= ৭২ কি.মি./ঘণ্টা

সুতরাং, ট্রেনের গতিবেগ ৭২ কি.মি./ঘণ্টা। 

১১,৮১৬.
তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩ : ৪। ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে ১৮ মিনিট লাগলে, বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে?
  1. ২৮ মিনিট ও ৩৬ মিনিট
  2. ২৭ মিনিট ও ৩৬ মিনিট
  3. ২৯ মিনিট ও ৩৮ মিনিট
  4. ২৯ মিনিট ও ৩৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩ : ৪। ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে ১৮ মিনিট লাগলে, বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে?

সমাধান:
তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩ : ৪
ধরি,
১ম বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় ২ক মিনিট
২য় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় ৩ক মিনিট 
৩য়বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় ৪ক মিনিট 

প্রশ্নমতে,
২ক = ১৮
∴ ক = ৯ 

∴ ২য় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় ৩ক = ৩ × ৯ = ২৭ মিনিট 
∴ ৩য় বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় ৪ক = ৪ × ৯ = ৩৬ মিনিট
১১,৮১৭.
একটি ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/3​ হয় এবং ভগ্নাংশটির হর-এর সাথে 8 যোগ করলে এর মান 1/4 হয়।  ভগ্নাংশটি নির্ণয় করুন। 
  1. 5/12 
  2. 3/8
  3. 7/15
  4. 2/9
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/3​ হয় এবং ভগ্নাংশটির হর-এর সাথে 8 যোগ করলে এর মান 1/4 হয়।  ভগ্নাংশটি নির্ণয় করুন।

সমাধান:
ধরি, ভগ্নাংশটি = a/b

এখন, ১ম শর্তমতে, 
(a - 1)/b = 1/3
⇒ b = 3a - 3 .......(১)

আবার,
a/(b + 8) = 1/4
⇒ b + 8 = 4a
⇒ b = 4a - 8

∴ 3a - 3 = 4a - 8
⇒ 4a - 3a = 8 - 3
∴ a = 5

a এর মান (১) নং এ বসিয়ে পাই,
b = (3 × 5) - 3
= 15 - 3
∴ b = 12

∴ ভগ্নাংশটি = 5/12 

১১,৮১৮.
২১, ২৭, ২৯ সংখ্যাগুলোর গাণিতিক গড় ৩০, ২১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ২৪
  2. ২৭
  3. ২৯
  4. ২৬
ব্যাখ্যা

(২১ + ২৭ + ২৯)/৩ = (৩০ + ২১ + ক)/৩
বা, ২১ + ২৭ + ২৯ = ৩০ + ২১ + ক
বা, ৭৭ = ৫১ + ক
বা, ক = ৭৭ - ৫১
বা, ক = ২৬

১১,৮১৯.
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় বর্তমানে তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বর্তমানে বয়স কত? 
  1. ২৪ বছর
  2. ২৮ বছর
  3. ৩০ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় বর্তমানে তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বর্তমানে বয়স কত? 

সমাধান: 
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের গড় = ১৮ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের বয়সের গড় = (১৮ + ৩) বছর = ২১ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের মোট বয়স = (২১ × ২) বছর = ৪২ বছর 

আবার, 
রহিম, করিম ও আলমের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

∴ আলমের বয়স = (৬৬ - ৪২) বছর 
= ২৪ বছর।
১১,৮২০.
৬টি মেশিন ৮ মিনিটে ৪৮টি শার্ট সেলাই করতে পারে। যদি এখন ৩টি মেশিন ২০% দ্রুত চালানো হয়, তবে ৬৬টি শার্ট সেলাই করতে কত মিনিট লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ১৮ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৬টি মেশিন ৮ মিনিটে ৪৮টি শার্ট সেলাই করতে পারে। যদি এখন ৩টি মেশিন ২০% দ্রুত চালানো হয়, তবে ৬৬টি শার্ট সেলাই করতে কত মিনিট লাগবে?

সমাধান:
৬ মেশিন ৮ মিনিট সেলাই করে = ৪৮ শার্ট
১ মেশিন ৮ মিনিট সেলাই করে = ৪৮/ ৬ শার্ট
১ মেশিন ১ মিনিট সেলাই করে = ৪৮/(৬ × ৮) শার্ট = ১ শার্ট

∴৩টি সাধারণ মেশিনে = ৩ শার্ট/মিনিট 

বাকি ৩ টি মেশিনে ২০% দ্রুত চালানো হলে, 
৩ মেশিন ১ মিনিটে সেলাই করতে পারে = ৩ × ১.২ শার্ট = ৩.৬ শার্ট

তাহলে ৬ টি মেশিন ১ মিনিটে সেলাই করতে পারে = ৩ + ৩.৬ = ৬.৬ টি শার্ট
৬৬ শার্ট সেলাই করতে সময় লাগবে = (৬৬/৬.৬) = ১০ মিনিট

∴৬৬টি শার্ট সেলাই করতে সময় লাগবে ১০ মিনিট 

১১,৮২১.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪৮, ৭২ ও ৯৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ৪২, ৬৬ ও ৯০ ভাগশেষ থাকবে।
  1. ক) ২৯৪
  2. খ) ২৮২
  3. গ) ২৯৮
  4. ঘ) ৩১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪৮, ৭২ ও ৯৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ৪২, ৬৬ ও ৯০ ভাগশেষ থাকবে।

সমাধান: 
এখানে,
৪৮ - ৪২ = ৬
৭২ - ৬৬ = ৬
৯৬ - ৯০ = ৬

সুতরাং, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪৮, ৭২, ৯৬ এর ল.সা.গু অপেক্ষা ৬ কম।

৪৮, ৭২, ৯৬ এর ল.সা.গু হবে ২৮৮

∴ সংখ্যাটি হবে ২৮৮ - ৬ = ২৮২
১১,৮২২.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার প্রথমটির দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটির ৩/২ গুণের থেকে ৪ বেশি। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২২
  3. ২৪
  4. ২৬
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় সংখ্যার প্রথমটির দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটির ৩/২ গুণের থেকে ৪ বেশি। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
১ম জোড় সংখ্যা = ক
২য় জোড় সংখ্যা = ক + ২
৩য় জোড় সংখ্যা = ক + ৪

প্রশ্নমতে,
১ম সংখ্যার দ্বিগুণ = ৩/২ × (৩য় সংখ্যা) + ৪
⇒ ২ক = ৩/২ × (ক + ৪) + ৪
⇒ ৪ক  = ৩(ক + ৪) + ৮  [উভয়পক্ষকে ২দ্বারা গুণ]
⇒ ৪ক = ৩ক + ১২ + ৮
⇒ ৪ক - ৩ক = ২০
∴ ক = ২০

সুতরাং,
১ম সংখ্যা = ২০
২য় সংখ্যা = ২০ + ২ = ২২
৩য় সংখ্যা = ২০ + ৪ = ২৪

অতএব, দ্বিতীয় সংখ্যাটি ২২।

১১,৮২৩.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ২৫ হলে মধ্য সমানুপাতিক কত?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ২৫ হলে মধ্য সমানুপাতিক কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রমিক সমানুপাতের ১ম রাশি = ৯
ক্রমিক সমানুপাতের ৩য় রাশি = ২৫

আমরা জানি,
ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিটিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতিক বলে।
∴ (দ্বিতীয় রাশি) = প্রথম রাশি × তৃতীয় রাশি
⇒ (দ্বিতীয় রাশি) = ৯ × ২৫
⇒ (দ্বিতীয় রাশি) = ২২৫
⇒ দ্বিতীয় রাশি = √(২২৫)
∴ দ্বিতীয় রাশি = ১৫

∴ মধ্য সমানুপাতিক = ১৫
১১,৮২৪.
ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
  1. ১৫%
  2. ১৬%
  3. ১৮%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে লাভ হবে = ২৫ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে লাভ হবে = ২৫/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ হবে = (২৫ × ১০০)/১২৫ 
= ২০%
১১,৮২৫.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ৪০%
  4. ঘ) ৪৪%
ব্যাখ্যা

শর্টকাট টেকনিকঃ A + B + AB/100
এখানে ২০+২০+ (২০×২০)/১০০ = ৪০+৪ = ৪৪%

১১,৮২৬.
৮০ মিটার দীর্ঘ একটি সূতাকে ৬ : ৪ : ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৪ মিটার
  2. খ) ১৮ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ মিটার দীর্ঘ একটি সূতাকে ৬ : ৪ : ১০ অনুপাতে ভাগ করলে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৬ + ৪ + ১০ = ২০

∴ ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য = (৮০ × ৪)/২০ = ১৬ মিটার
১১,৮২৭.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? 
  1. ২৮ বছর 
  2. ৩২ বছর
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? 

সমাধান: 
ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) বছর = ৭ বছর 
স্ত্রীর বর্তমান বয়স = (7 × ৪) বছর = ২৮ বছর 

∴ বর্তমানে ঐ ব্যক্তির বয়স = (২৮ + ৬) বছর 
= ৩৪ বছর । 
১১,৮২৮.
একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ১৭%
  4. ঘ) ১৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 

সমাধান: 
ধরি, ব্যাসার্ধ = ১০
তাহলে, ক্ষেত্রফল = π(১০) = ১০০π

ব্যাসার্ধ ১০% কমালে
নতুন ব্যাসার্ধ = ১০ - ১০ এর ১০%
= ১০ - ১
= ৯ 

তাহলে, ক্ষেত্রফল = π(৯)= ৮১π

ক্ষেত্রফল কমবে =১০০π - ৮১π = ১৯π
ক্ষেত্রফল  শতকরা কমবে = {(১৯π/১০০π) × ১০০}%
= ১৯%
১১,৮২৯.
১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ১টি গরুর মূল্য কত?
  1. ৬০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ১টি গরুর মূল্য কত?

সমাধান:
২টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা 
∴ ১টি ঘোড়ার মূল্য ৩০০০/২ টাকা 
∴ ৫টি ঘোড়ার মূল্য (৩০০০ × ৫)/২ টাকা 
= ৭৫০০ টাকা

১৫টি গরুর মূল্য = ৭৫০০ টাকা
∴ ১টি গরুর মূল্য = ৭৫০০/১৫ টাকা
= ৫০০ টাকা 
১১,৮৩০.
কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ১০%
  3. গ) ৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান: 
ধরি,
আসল = ১০০
∴ সুদাসল = ২০০

 সুদ = ২০০  - ১০০ = ১০০ 
১০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৫ টাকা
                                = ২০ টাকা
∴ সুদের হার ২০%
১১,৮৩১.
১০ টি ক্রমিক সংখ্যার ১ম ৫ টি সংখ্যার যোগফল ৪৫০ হলে শেষ ৫ টি সংখ্যার যোগফল কত?
  1. ক) ৪৬৬
  2. খ) ৫৭০
  3. গ) ৫৭৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, ১ম সংখ্যা x
১ম ৫ টি সংখ্যার যোগফল
= x + (x+১) + (x+২) + (x+৩) + (x+৪) = ৪৫০
বা, ৫x + ১০ = ৪৫০
বা, x = ৮৮  
২য় ৫ টি সংখ্যার যোগফল
= (x+৫) + (x+৬) +(x+৭) + (x+৮) + (x+৯)
= ৫x + ৩৫
= ৫ × ৮৮ + ৩৫
= ৪৭৫
∴ শেষ ৫ টি সংখ্যার যোগফল ৪৭৫।

১১,৮৩২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ১০০
  2. ৬০
  3. ১২০
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৬
গ.সা.গু = ৪

আমরা জানি,
অনুপাতদ্বয়ের গুণফল = ল.সা.গু./গ.সা.গু. 
বা, ল.সা.গু. = অনুপাতদ্বয়ের গুনফল × গ.সা.গু 
= (৫ × ৬ × ৪) 
= ১২০

১১,৮৩৩.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ৪ কেজি
  2. ৬ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি। 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি।
১১,৮৩৪.
কোন সংখ্যার তিন পঞ্চমাংশের এক চতুর্থাংশ এর মান ৬০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৩০০
  2. খ) ৩৫০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

সংখ্যাটি x,
∴ ৩x/৫ × ১/৪ = ৬০
∴ x = ৪০০

১১,৮৩৫.
কোনটি বৃহত্তম ভগ্নাংশ?
  1. ক) ১২/১৫
  2. খ) ১১/১৪
  3. গ) ১৭/২১
  4. ঘ) ৫/৬
ব্যাখ্যা

১২/১৫ = ০.৮
১১/১৪ = ০.৭৮৫৭
১৭/২১ = ০.৮০৯৫
৫/৬ = ০.৮৩৩৩৩

সুতরাং বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে ৫/৬

১১,৮৩৬.
১৬/৩০ কোন ভগ্নাংশের ২/৫ ?
  1. ৩/৪
  2. ৪/৩
  3. ১৬/৭৫
  4. ১৪/৩০
ব্যাখ্যা
প্রশ্ন:  ১৬/৩০ কোন ভগ্নাংশের ২/৫ ?

সমাধান:
মনে করি,
ভগ্নাংশটি  = ক
সুতরাং, ক × (২/৫) = ১৬/৩০
বা, ক = (১৬ × ৫ )/( ৩০ × ২ )
= ৮০/৬০
= ৪/৩
১১,৮৩৭.
রহিম ব্যাপারী ১০ টাকায় ১২ টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ৮ টি করে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০০% লাভ
  2. খ) ৫০% লাভ
  3. গ) ৩৫% ক্ষতি
  4. ঘ) ২৫% ক্ষতি
ব্যাখ্যা

১ টি কমলার ক্রয়মূল্য ১০/১২ টাকা বা ৫/৬ টাকা
এবং ১ টি কমলার বিক্রয় মূল্য ১০/৮ বা ৫/৪ টাকা
∴ ১ টি কমলায় লাভ হয় (৫/৪ - ৫/৬) টাকা বা ৫/১২ টাকা
৫/৬ টাকায় লাভ হয় ৫/১২ টাকা
∴ ১০০ 〃 〃 〃(৫×৬ / ১২×৫)×১০০ টাকা
                 = ৫০ টাকা

১১,৮৩৮.
একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৭.৫০ টাকা
  4. ঘ) ১৮ টাকা
ব্যাখ্যা
১২৫ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৫) / ১২৫ = ২০ টাকা।
১১,৮৩৯.
৮টি কলমের দাম ২৪ টি পেন্সিলের দামের সমান হলে, ১৫টি পেন্সিলের দামে কয়টি কলম ক্রয় করা যাবে?
  1. ৭টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি কলমের দাম ২৪ টি পেন্সিলের দামের সমান হলে, ১৫টি পেন্সিলের দামে কয়টি কলম ক্রয় করা যাবে?

সমাধান: 
২৪টি পেন্সিল = ৮ টি কলম 
১৫টি পেন্সিল = (৮ × ১৫)/২৪ টি কলম
= ৫টি কলম
১১,৮৪০.
একটি পণ্য পাইকারি বিক্রেতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রি করে। খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১০৩৫ টাকা হলে, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ৮১৯.৫ টাকা 
  2. ৮২৫.৭৫ টাকা 
  3. ৮১৮.১৮ টাকা 
  4. ৮০৮.২৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য পাইকারি বিক্রেতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রি করে। খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১০৩৫ টাকা হলে, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান: 
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
১৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা 

বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১০৩৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০৩৫ × ১০০)/১১৫ টাকা 
= ৯০০ টাকা

পাইকারি বিক্রেতার,
১০% লাভে ক্রয়মুল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১০) = ১১০ টাকা 

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৯০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯০০)/১১০ টাকা 
= ৮১৮.১৮ টাকা
১১,৮৪১.
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল সুদে ৬৫০ টাকার সুদ কত বছরে ২৭৩ টাকা হবে?
  1. ক) ১ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা

ধরি, বছর = ক
৭% সুদে ৬৫০ টাকায় 'ক' বছরের সুদ = ৭×ক×৬৫০/১০০ = ২৭৩ টাকা
বা, ৪৫.৫ক = ২৭৩
বা, ক = ৬
অর্থাৎ, ২৭৩ টাকা সুদ পাওয়া যাবে ৬ বছরে।

১১,৮৪২.
৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। রেললাইনের পাশের একটি ল্যাম্পপোষ্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ৫ সেকেন্ড
  2. খ) ৬ সেকেন্ড
  3. গ) ৮ সেকেন্ড
  4. ঘ) ১০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। রেললাইনের পাশের একটি ল্যাম্পপোষ্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
৩৬ কি.মি. = (৩৬ x ১০০০) মিটার
= ৩৬০০০ মিটার

ট্রেনটি ৩৬০০০ মি. অতিক্রম করে = ১ ঘণ্টায়
∴ ট্রেনটি ১ মি. অতিক্রম করে = (১/৩৬০০০) ঘণ্টায়
∴ ট্রেনটি ৮০ মি. অতিক্রম করে = (১ × ৮০)/৩৬০০০ ঘণ্টায়
= (১ × ৬০ × ৬০ × ৮০)/৩৬০০০ সেকেন্ড
= ৮ সেকেন্ড
১১,৮৪৩.
ফুলের দোকান থেকে ১৮০ টি গোলাপ ফুল কিনে আনা হলো। ৩ দিন পর ১৮ টি ফুল নষ্ট হয়ে গেলো। শতকরা কতটি ফুল ভালো আছে?
  1. ১৯০ টি
  2. ৯০ টি
  3. ৭০ টি
  4. ৮০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ফুলের দোকান থেকে ১৮০ টি গোলাপ ফুল কিনে আনা হলো। ৩ দিন পর ১৮ টি ফুল নষ্ট হয়ে গেলো। শতকরা কতটি ফুল ভালো আছে?

সমাধান:
মোট ফুল কেনা হলো ১৮০ টি
এর মধ্যে নষ্ট হলো ১৮ টি
∴ ভালো ফুল রইলো = (১৮০ - ১৮) = ১৬২ টি

১৮০ টি ফুলের মধ্যে ভালো ফুলের সংখ্যা ১৬২ টি
১ টি ফুলের মধ্যে ভালো ফুলের সংখ্যা (১৬২/১৮০) টি
∴ ১০০ টি ফুলের মধ্যে ভালো ফুলের সংখ্যা (১৬২/১৮০) × ১০০ টি
= ৯০ টি

∴ শতকরা ৯০ টি ফুল ভালো আছে।

১১,৮৪৪.
4 জন তাঁতী 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতী 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
  1. 8টি
  2. 12টি
  3. 16টি
  4. 20টি
ব্যাখ্যা

প্রশ্ন: 4 জন তাঁতী 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতী 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?

সমাধান
 4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করে = 4 টি
∴ 1 জন তাঁতি 1 দিনে মাদুর তৈরি করে = 4/(4 × 4) টি
∴ 8 জন তাঁতি 8 দিনে মাদুর তৈরি করে = (4 × 8 × 8)/(4 × 4) টি
= 16 টি 

∴ 16 টি মাদুর তৈরি করতে পারবে। 

১১,৮৪৫.
অনুপাতের একক কোনটি?
  1. ক) মিটার
  2. খ) ফুট
  3. গ) কেজি
  4. ঘ) অনুপাতের কোনো একক নেই
ব্যাখ্যা
একই জাতীয় দুই বা ততোধিক রাশিকে ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলা হয়। তাই অনুপাতের কোনো একক নেই।
১১,৮৪৬.
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?
  1. ২৫০ জন
  2. ৩০০ জন
  3. ২০০ জন
  4. ৬০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
 ছাত্র ও ছাত্রীসংখ্যার অনুপাত = ৫ : ৭
এবং ছাত্রীসংখ্যা = ৩৫০ জন।

মনে করি, 
ছাত্রসংখ্যা = ৫ক
ছাত্রীসংখ্যা = ৭ক

প্রশ্নমতে,
৭ক = ৩৫০ 
বা, ক = ৩৫০/৭ 
বা, ক = ৫০ 

∴ ছাত্রসংখ্যা = (৫ × ৫০) = ২৫০ জন

১১,৮৪৭.
শতকরা বার্ষিক ৮ টাকা হার সরল মুনাফায় ৭৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ৩২০ টাকা
  3. গ) ৩৬০ টাকা
  4. ঘ) ৩৮০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৮ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ৮/১০০ টাকা
৭৫০ টাকার ৬ বছরের মুনাফা (৭৫০ × ৮ × ৬)/১০০ =৩৬০ টাকা।
১১,৮৪৮.
প্রথম ২০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ৪০০
  3. গ) ২৫০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

আমরা জানি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n2
অতএব, প্রথম ২০ টি বিজোড় সংখ্যার যোগফল = ২০2 = ৪০০

১১,৮৪৯.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৫৭.৫। ১১তম ইনিংসে কত রান করলে তার গড় রান ৬০ হবে? 
  1. ক) ৬৫ রান
  2. খ) ৭০ রান
  3. গ) ৭৫ রান
  4. ঘ) ৮৫ রান
ব্যাখ্যা
১০ ইনিংসের রানের গড় ৫৭.৫
১০ ইনিংসের মোট রান = (৫৭.৫ × ১০) = ৫৭৫ 

১১ ইনিংসের রানের গড় = ৬০
১১ ইনিংসের মোট রান =৬০ × ১১ = ৬৬০


১১তম ইনিংসে রান করতে হবে = ৬৬০ - ৫৭৫ = ৮৫ 
১১,৮৫০.
রিফাতের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ১৯। তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?  
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৪%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
ধরি,
রিফাতের মাসিক আয় ২৫ক 
রিফাতের মাসিক ব্যয় ১৯ ক 
 মাসিক সঞ্চয় = ২৫ক - ১৯ক = ৬ক 

মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা = {(৬ক/২৫ক) × ১০০}%
                                                      = ২৪%
১১,৮৫১.
১ থেকে ৫০ পর্যন্ত বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ২৩.৫
  2. ২৫.০
  3. ২৪.৫
  4. ২৫.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫০ পর্যন্ত বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান: 
১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ ও ৪৭। 
∴ বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = (২ + ৪৭)/২  
= ২৪.৫ ।
১১,৮৫২.
বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল মুনাফা কত হবে?
  1. ৫৮০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল মুনাফা কত হবে?
 
 সমাধান:
মূলধন,P = ১০০০ টাকা
মুনাফার হার, r = ১০%
সময়, n = ৩ বছর

আমরা জানি,
সরল মুনাফা, I = Prn/১০০
= (১০০০ × ১০ × ৩)/১০০
= ৩০০ টাকা

∴ ৩ বছরে সরল মুনাফা হবে ৩০০ টাকা
১১,৮৫৩.
৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার ২০ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে?
  1. ১৫ দিনে
  2. ২০ দিনে
  3. ২৫ দিনে
  4. ৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার ২০ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে? 

সমাধান:
৩০ জন শ্রমিক একটি কাজ করতে পারে ২০ দিনে
১ জন শ্রমিক একটি কাজ করতে পারে ২০ × ৩০ দিনে
২০ জন শ্রমিক একটি কাজ করতে পারে (২০ × ৩০)/২০ দিনে
= ৩০ দিনে
১১,৮৫৪.
একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা পৃথক পৃথকভাবে যথাক্রমে ১৫ মিনিটে ও ২০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে রাখা হল। কিন্তু চৌবাচ্চার নিচে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি ১২ মিনিটে পূর্ণ হল। নল দুইটি বন্ধ থাকলে ঐ ছিদ্র দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?
  1. ৩০ মিনিট
  2. ৪০ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ৬০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা পৃথক পৃথকভাবে যথাক্রমে ১৫ মিনিটে ও ২০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে রাখা হল। কিন্তু চৌবাচ্চার নিচে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি ১২ মিনিটে পূর্ণ হল। নল দুইটি বন্ধ থাকলে ঐ ছিদ্র দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?

সমাধান:
১ম নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/১৫ অংশ

২য় নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/২০ অংশ

১ম ও ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির {(১/১৫) + (১/২০)} অংশ
= (৪ + ৩)/৬০ অংশ
= ৭/৬০ অংশ

ছিদ্র দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
ছিদ্র দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/১২ অংশ

ধরি, ছিদ্রটি দ্বারা ১ মিনিটে খালি হয় = ক অংশ 

∴ (৭/৬০) - ক = ১/১২
⇒ ক = (৭/৬০) - (১/১২)
⇒ ক = (৭ - ৫)/৬০
⇒ ক = ২/৬০
⇒ ক = ১/৩০

ছিদ্র দ্বারা ১/৩০ অংশ খালি হয় = ১ মিনিটে 
∴ ছিদ্র দ্বারা ১ (সম্পূর্ণ) অংশ খালি হয় = (১ × ৩০) মিনিটে 
= ৩০ মিনিটে

১১,৮৫৫.
সোহেল ২৫০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করে। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
  1. ৩০২৩০ টাকা
  2. ৩১২৫০ টাকা
  3. ৩২২৪৪ টাকা
  4. ৩৫২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সোহেল ২৫০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করে। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ২৫০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ২৫০০০)/১০০ টাকা
= ৩১২৫০ টাকা
১১,৮৫৬.
ক = ২খ = ৩গ এবং কখগ = ৩৬ হলে ক = ?
  1. ক) √২
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৬
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক = ২খ = ৩গ এবং কখগ = ৩৬ হলে ক = ?

সমাধান:
দেওয়া আছে,
ক = ২খ = ৩গ
বা, ক = ২খ
বা, খ = ক/২

আবার,
ক = ৩গ
বা, গ = ক/৩

এবং কখগ = ৩৬
বা, ক × ক/২ × ক/৩ = ৩৬
বা, ক = ৩৬ × ৬
বা, ক = ২১৬
∴ ক = ৬
১১,৮৫৭.
রাফি ও রনি যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রনি ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ৬১৭৫ টাকা লাভ হলে, রাফি কত টাকা পাবে?
  1. ৩০০০ টাকা
  2. ৩২৫০ টাকা
  3. ৩৫০০ টাকা
  4. ৪৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ও রনি যথাক্রমে ৩০০০০ টাকা ও ৫০০০০ টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। ৬ মাস পর রাফি আরও ৪০০০০ টাকা দেয়। কিন্তু, রনি ১০০০০ টাকা তুলে নেয়। বছরের শেষে ৬১৭৫ টাকা লাভ হলে, রাফি কত টাকা পাবে?

সমাধান:
রাফি ও রনির লভ্যাংশের অনুপাত = {(৩০০০০ × ৬) + (৭০০০০ × ৬)} : {(৫০০০০ × ৬) + (৪০০০০ × ৬)}
= ৬০০০০০ : ৫৪০০০০
= ৬০ : ৫৪
= ১০ : ৯

∴ রাফি পাবে = ৬১৭৫ × (১০/১৯)
= ৩২৫০ টাকা
১১,৮৫৮.
4 × 5 × 0 × 7 × 1 = ?
  1. ক) 180
  2. খ) 210
  3. গ) 0
  4. ঘ) 140
ব্যাখ্যা
যে কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল ০ হয় ।
১১,৮৫৯.
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 
  1. 1/80
  2. 1/800
  3. 1/8000
  4. 1/8
ব্যাখ্যা
প্রশ্ন: (.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 

সমাধান:
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002)
= 0.000001/0.000008 
= 1/8
১১,৮৬০.
  1. ৩২/৯৯
  2. ৩২/১০০
  3. ৩২/৯০
  4. ৩১/৯৯
ব্যাখ্যা
প্রশ্ন:
 
সমাধান:
১১,৮৬১.
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ১৯২ লিটার
  2. ১৬৬ লিটার
  3. ১২৮ লিটার
  4. ৮৪ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

সমাধান:
মনে করি, ১ম নল দ্বারা প্রতি মিনিটে ক লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট খ লিটার পানি ধরে।
প্রশ্ন অনুসারে, ১ম নল দ্বারা ১২ মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়।
∴ খ = ১২ক ....................... (i)

আবার, দুইটি নল দ্বারা ৯৬ মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়।
 খ = (৯৬ক - ৯৬) × ১৪ ....................... (ii)

সমীকরণ (i) থেকে পাই, ক = খ/১২

ক এর মান সমীকরণ (ii) বসিয়ে পাই,
⇒ খ = {৯৬ × (খ/১২)}  - (৯৬ × ১৪)
⇒ খ = ৮খ  - (৯৬ × ১৪)
⇒ ৭খ = ৯৬ × ১৪
⇒ খ = (৯৬ × ১৪)/৭
⇒ খ = ৯৬ × ২
∴ খ = ১৯২ 

১১,৮৬২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৪৭
  2. ৬৭
  3. ৫৯
  4. ৮৭
ব্যাখ্যা

৪৭ = ১ × ৪৭,
৬৭ = ১ × ৬৭,
৫৯ = ৫৯ × ১,
কিন্তু ৮৭ = ২৯ × ৩।
সুতরাং ৪৭, ৫৯ ও ৬৭ মৌলিক সংখ্যা এবং ৮৭ মৌলিক সংখ্যা নয়।

১১,৮৬৩.
কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি কত? 
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ১০০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 
∴ ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর (৬০/১০০) - ৬০ = ৬০
বা, ৬০ক/১০০ = ৬০ + ৬০ 
বা, ৬০ক/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০ × ১০০ 
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ১২০০০/৬০
∴ ক = ২০০

∴ সংখ্যাটি = ২০০ 
১১,৮৬৪.
একজন ছাত্র একটি সংখ্যাকে ২০% হ্রাস করে। হ্রাসকৃত সংখ্যাকে আবার ২০% বৃদ্ধি করে। যদি সর্বশেষ প্রাপ্ত সংখ্যা এবং মূল সংখ্যার মধ্যে পার্থক্য ৮ হয়, তবে মূল সংখ্যাটি কত?
  1. 100
  2. 150
  3. 200
  4. 250
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র একটি সংখ্যাকে ২০% হ্রাস করে। হ্রাসকৃত সংখ্যাকে আবার ২০% বৃদ্ধি করে। যদি সর্বশেষ প্রাপ্ত সংখ্যা এবং মূল সংখ্যার মধ্যে পার্থক্য ৮ হয়, তবে মূল সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = 100a
20% হ্রাসে, সংখ্যাটি হবে = 100a - 20a = 80a
আবার,
80a এর 20% বৃদ্ধিতে, সংখ্যাটি হবে = 80a + {80a × (20/100)} = 80a + 16a = 96a 

প্রশ্নমতে,
100a - 96a = 8
⇒ 4a = 8 
∴ a = 2
∴ সংখ্যাটি হবে =100 × 2 = 200
১১,৮৬৫.
একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা ‍দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (35/2)% লাভ হবে?
  1. ক) 1365 টাকা
  2. খ) 1375 টাকা
  3. গ) 1395 টাকা
  4. ঘ) 1410 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা ‍দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (35/2)% লাভ হবে?

সমাধান: 
(35/2)% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + (35/2) টাকা 
                                                      = 235/2 টাকা

 ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য =235/2 টাকা 
 ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য = 235/2 × 100 টাকা
 ক্রয়মূল্য 1200 টাকা হলে বিক্রয়মূল্য = (235 × 1200)/(2 × 100) টাকা
= 1410 টাকা
১১,৮৬৬.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৯৬
  2. ৯৭
  3. ৯৮
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৯৫
⇒ ক + ২ক + ১ - ক = ১৯৫
⇒ ২ক = ১৯৫ - ১
⇒ ক = ১৯৪/২
⇒ ক = ৯৭

∴ বড় সংখ্যাটি = (৯৭ + ১) = ৯৮
১১,৮৬৭.
১৮ জন লোকের একটি কাজ ৬ দিনে শেষ করার কথা। কত জন লোক অনুপস্থিত থাকায় কাজটি ৯ দিনে শেষ হল?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ জন লোকের একটি কাজ ৬ দিনে শেষ করার কথা। কত জন লোক অনুপস্থিত থাকায় কাজটি ৯ দিনে শেষ হল?

সমাধান: 
৬ দিনে শেষ করে ১৮ জন
১ দিনে শেষ করে (১৮ × ৬) জন
৯ দিনে শেষ করে (১০৮/৯) বা, ১২ জন

অনুপস্থিত ছিলো = ১৮ - ১২ = ৬ জন
১১,৮৬৮.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৫ যোগ করলে যোগফল ৫ এর বর্গ  হবে?
  1. ক) ৬৪
  2. খ) ৮১
  3. গ) ১০০
  4. ঘ) ১২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৫ যোগ করলে যোগফল ৫ এর বর্গ  হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
√x + ১৫ = ৫
বা, √x = ২৫ -১৫
বা, √x = ১০
বা, x = ১০
∴ x = ১০০

∴ নির্ণেয় সংখ্যাটি ১০০
১১,৮৬৯.
একটি জলাধারের তিন পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরো ৩০ লিটার পানি ঢাললে জলাধারটি ৮০% পানিপূর্ণ হয়। জলাধারটির পানি ধারণক্ষমতা কত?
  1. ৭৫ লিটার
  2. ১০০ লিটার
  3. ১৫০ লিটার
  4. ৩০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জলাধারের তিন পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরো ৩০ লিটার পানি ঢাললে জলাধারটি ৮০% পানিপূর্ণ হয়। জলাধারটির পানি ধারণক্ষমতা কত?

সমাধান:
ধরি, জলাধারের ধারণক্ষমতা = x লিটার
শুরুতে পানি ছিল = ৩/৫ অংশ = ৬০% (যেহেতু ৩/৫ × ১০০ = ৬০)
৩০ লিটার পানি যোগ করার পর হয় = ৮০%

শর্তমতে,
(৮০% - ৬০%) = ৩০ লিটার
⇒ ২০% = ৩০ লিটার
⇒ ১০০% = (৩০ × ১০০)/২০ লিটার
∴ ১০০% = ১৫০ লিটার

সুতরাং, জলাধারের ধারণক্ষমতা ১৫০ লিটার।

১১,৮৭০.
ক- এর বেতন খ- এর বেতন অপেক্ষা শতকরা ২০ টাকা বেশি হলে খ- এর বেতন ক- এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ক) ৫০/৩
  2. খ) ১০০/৩
  3. গ) ৫০/৬
  4. ঘ) ২৫/৩
ব্যাখ্যা
ক- এর বেতন খ- এর বেতন অপেক্ষা শতকরা ২০ টাকা বেশি
অর্থাৎ খ এর বেতন ১০০ টাকা হলে, ক এর বেতন (১০০ + ২০ ) = ১২০ টাকা
 অতএব,
খ- এর বেতন কম
= (১০০/১২০) × ২০
=  ২০০০/১২০
= ১০০/৬
= ৫০/৩
১১,৮৭১.
x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x (x + 2) (x - 2)
  4. ঘ) x2 - 4x + 4  
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
 x2 + 2x = x(x + 2)
x3 + 8 = x3 + 23 = (x +2) (x2 -2x + 4) 
x2 - 4 = (x - 2) (x + 2)

∴ x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু = x + 2
১১,৮৭২.
৩০ কিলোমিটার/ঘণ্টা গতিবেগে চলে ৮০ মিটার লম্বা একটি ট্রেন একটি ব্রিজ অতিক্রম করে। যদি ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির ৩৬ সেকেন্ড সময় লাগে তবে ব্রিজের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৮০ মিটার 
  2. খ) ২২০ মিটার 
  3. গ) ২০০ মিটার 
  4. ঘ) ২৪০ মিটার 
ব্যাখ্যা
ধরি 
ব্রিজের দৈর্ঘ্য = ক মিটার 

ট্রেনের গতিবেগ = ৩০ কিলোমিটার/ঘণ্টা
                          = (৩০ × ১০০০)/৩৬০০
                           = ৫০/৬ মিটার/সেকেন্ড 

প্রশ্নমতে,
(৮০ + ক)/(৫০/৬) = ৩৬
৮০ + ক = ৩৬ × (৫০/৬)
৮০ + ক = ৩০০
ক = ৩০০ - ৮০
ক = ২২০ মিটার 
১১,৮৭৩.
৭৫ এর কত শতাংশ ৪৫?
  1. ৫৩%
  2. ৫৫%
  3. ৬০%
  4. ৬৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ এর কত শতাংশ ৪৫?

সমাধান:
ধরি,
৭৫ এর ক শতাংশ ৪৫

প্রশ্নমতে,
৭৫ এর ক% = ৪৫
⇒ ৭৫ এর ক/১০০ = ৪৫
⇒ ক = (৪৫ × ১০০)/৭৫
∴ ক = ৬০
১১,৮৭৪.
সামির যে সময়ে ৭ বার পদক্ষেপ দেয়, মাহিম ততক্ষণে ৮ বার পদক্ষেপ দেয়। কিন্তু মাহিম ৫ পদক্ষেপে যতদূর যায়; সামির ৪ পদক্ষেপে ততদূর যায়। সামির ও মাহিমের গতিবেগের অনুপাত নির্ণয় করুন।
  1. ৫ : ৩২
  2. ১৫ : ১৭
  3. ৩৫ : ৩২
  4. ৪৫ : ১৭
ব্যাখ্যা

প্রশ্ন: সামির যে সময়ে ৭ বার পদক্ষেপ দেয়, মাহিম ততক্ষণে ৮ বার পদক্ষেপ দেয়। কিন্তু মাহিম ৫ পদক্ষেপে যতদূর যায়; সামির ৪ পদক্ষেপে ততদূর যায়। সামির ও মাহিমের গতিবেগের অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
মাহিমের ৫ পদক্ষেপের দূরত্ব = সামিরের ৪ পদক্ষেপের দূরত্ব
মাহিমের ১ পদক্ষেপের দূরত্ব = সামিরের ৪/৫ পদক্ষেপের দূরত্ব
মাহিমের ৮ পদক্ষেপের দূরত্ব = সামিরের (৪ × ৮)/৫ পদক্ষেপের দূরত্ব
= ৩২/৫ পদক্ষেপের দূরত্ব

∴ সামিরের বেগ : মাহিমের বেগ = ৭ : (৩২/৫)
= ৩৫ : ৩২

১১,৮৭৫.
পনির ও মনিরের আয়ের অনুপাত ৪ : ৩ এবং মনির ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ২৪০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ৭২ টাকা
  2. ৯৬ টাকা
  3. ১২৪ টাকা
  4. ১৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পনির ও মনিরের আয়ের অনুপাত ৪ : ৩ এবং মনির ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ২৪০ টাকা হলে, রবিনের আয় কত? 

সমাধান: 
পনির : মনির = ৪ : ৩ = ২০ : ১৫
মনির : রবিন = ৫ : ৪ = ১৫ :  ১২ 
∴ পনির : মনির : রবিন = ২০ : ১৫ : ১২ 

ধরি, 
পনিরের আয় = ২০ক  টাকা 
মনিরের আয় = ১৫ক  টাকা 
রবিনের আয় = ১২ ক  টাকা 

প্রশ্নমতে, 
২০ক = ২৪০
বা, ক = ২৪০/২০
∴ ক = ১২

∴ রবিনের আয় = (১২ × ১২) টাকা 
= ১৪৪ টাকা  ।
১১,৮৭৬.
৪ কি.মি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৫ কি.মি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কি.মি
  2. ১০ কি.মি
  3. ১২ কি.মি
  4. ১৫ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ কি.মি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৫ কি.মি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
এখন,
৪ কি.মি. বেগে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ৩০/৬০
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০ কি.মি.
১১,৮৭৭.
কোনো সংখ্যার ৩৬% এর সাথে ৪৮ যোগ করলে যোগফল সেই সংখ্যার সমান হয়। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৫০
  3. ৯০
  4. ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ৩৬% এর সাথে ৪৮ যোগ করলে যোগফল সেই সংখ্যার সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
 x × ৩৬% + ৪৮ = x
⇒ x - (৩৬x/১০০) = ৪৮
⇒ x - (৯x/২৫) = ৪৮
⇒ (২৫x - ৯x)/২৫ = ৪৮
⇒ ১৬x = ৪৮ × ২৫
⇒ x = (৪৮ × ২৫)/১৬
∴ x = ৭৫

১১,৮৭৮.
একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ক) ৭৭০০
  2. খ) ৮৮০০
  3. গ) ৬৫০০
  4. ঘ) ৮৬০০
ব্যাখ্যা

১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৭২০০ / ৯০ = ৮০০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০০০×১১০ / ১০০ = ৮৮০০ টাকা

১১,৮৭৯.
১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
  1. ১৩
  2. ১১
  3. ০৭
  4. ০২
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?

সমাধান:
ধরি,
উভয় পদ থেকে বিয়োগ করতে হবে = ক

অনুপাত অনুযায়ী,
(১৬ - ক)/(২৫ - ক)  = ১/২
⇒ ২(১৬ - ক) = ২৫ - ক
⇒ ৩২ - ২ক = ২৫ - ক
⇒ ৩২ - ২৫ = ২ক - ক
∴ ক = ৭

∴ উভয় পদ থেকে বিয়োগ করতে হবে = ৭

১১,৮৮০.
যদি A : B = ২ : ৩ এবং B : C = ৪ : ৫ হয়, তবে A : B : C এর মান কত?
  1. ২ : ৩ : ৪
  2. ৮ : ১২ : ১৫
  3. ১ : ২ : ৩
  4. ৪ : ৬ : ৭
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A : B = ২ : ৩ এবং B : C = ৪ : ৫ হয়, তবে A : B : C এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
A : B = ২ : ৩ = (২ × ৪) : (৩ × ৪) = ৮ : ১২
∴ A : B = ৮ : ১২

এবং, 
B : C = ৪ : ৫ = (৪ × ৩) : (৫ × ৩) = ১২ : ১৫ 
∴ B : C = ১২ : ১৫

∴ A : B : C = ৮ : ১২ : ১৫

১১,৮৮১.
নিচের কোনটি ১০০৮ সংখ্যাটির মোট ভাজকের সংখ্যা নির্দেশ করে?
  1. ২০ 
  2. ২৮ 
  3. ২৪ 
  4. ৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ১০০৮ সংখ্যাটির মোট ভাজকের সংখ্যা নির্দেশ করে?

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২ × ৩ × ৭
এখানে,
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১ 

এখন, 
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১) 
= ৫ × ৩ × ২ 
= ৩০

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০ ।

১১,৮৮২.
কোনটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা-
  1. 3/2
  2. 2/3
  3. (√3 + √2)/2
  4. (√3 - √2)/(2 + 1)
ব্যাখ্যা

এখানে,
√2 = 1·414.....
3/2 = 1·5(যা মূলদ)
√3 = 1·732.....
∴ 3/2, √3 এবং √2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা

১১,৮৮৩.
তিনটি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য ৬৪ সে.মি., ৮০ সে.মি. এবং ৯৬ সে.মি.। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।
  1. ৯.৬ মি.
  2. .৯৬ মি.
  3. ৯৬.০ মি.
  4. ৯৬ মি.
ব্যাখ্যা

১৬। ৬৪, ৮০, ৯৬
       -------------
   ২ । ৪, ৫, ৬
       ----------
         ২, ৫, ৩

∴ ল.সা.গু. = ১৬ × ২ × ২ × ৫ × ৩ = ৯৬০
৯৬০ সে.মি. কাপড় = ৯.৬০ মি.

১১,৮৮৪.
তিন অংকের ক্ষদ্রতম সংখ্যা কত?
  1. ১০০
  2. ১১১
  3. ০০১
  4. ১৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: তিন অংকের ক্ষদ্রতম সংখ্যা কত?

সমাধান:
তিন অংকের সংখ্যা মানে এমন সংখ্যা যার তিনটি অঙ্ক আছে এবং প্রথম অঙ্ক শূন্য নয়।

সর্বনিম্ন এমন সংখ্যা হবে:
১০০

কারণ,
০০১ একটি এক অংকের সংখ্যা (১), তিন অংকের নয়।
১০০ এর কম হলে সংখ্যাটি দুই অংকের হয়ে যায়।

∴ তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা ১০০।

১১,৮৮৫.
বার্ষিক ১০% হারে ৮০০ টাকা ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১২ টাকা
  4. ১৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১০% হারে ৮০০ টাকা ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
মূলধন, P = ৮০০ টাকা  
সুদের হার, r = ১০% = ১০/১০০  
সময়, n = ২ বছর  

আমরা জানি,  
সরল মুনাফার ক্ষেত্রে,  
SI = P × r × n  
= ৮০০ × (১০/১০০) × ২  
= ১৬০ টাকা  

আবার,  
চক্রবৃদ্ধি মুনাফায়,  
C = P (১ + r)n  
= ৮০০ (১ + ১০/১০০) 
= ৮০০ (১.১)  
= ৮০০ × ১.২১  
= ৯৬৮ টাকা  

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P  
= ৯৬৮ - ৮০০  
= ১৬৮ টাকা 

∴ পার্থক্য = ১৬৮ - ১৬০ = ৮ টাকা

১১,৮৮৬.
তমা শাড়ির দোকানে গিয়ে ১২০০ টাকায় একটি সিঙ্কের শাড়ি ও ১৮০০ টাকায় একটি থ্রিপিস ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা হলে, সে দােকানিকে কত টাকা দেবে?
  1. ক) ৩১২০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৩১৫০ টাকা
  4. ঘ) ২৮৮০ টাকা
ব্যাখ্যা
মোট ক্রয়মূল্য = ১২০০ + ১৮০০ = ৩০০০
দােকানিকে টাকা দেবে
= ৩,০০০ + ৩,০০০ এর ৪%
= (৩,০০০ + ১২০) টাকা
= ৩১২০ টাকা
১১,৮৮৭.
একজন ঘড়ি নির্মাতা একটি ঘড়ি ২০% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেন এবং ঘড়িটি খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করেন। যদি ঐ ঘড়ির নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 
  1. ক) ১৮৮ টাকা
  2. খ) ২৪০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঘড়ি নির্মাতা একটি ঘড়ি ২০% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেন এবং ঘড়িটি খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করেন। যদি ঐ ঘড়ির নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত?  

সমাধান: 
২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ হলে বিক্রয় মূল্য ১২০ টাকা 
∴ নির্মাণ খরচ ২০০ হলে বিক্রয় মূল্য (১২০ × ২০০)/১০০ টাকা 
= ২৪০ টাকা 

এখানে,
নির্মাতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 

তাহলে,
২০% লাভে,
খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
∴ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ২৪০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ২৪০)/১০০ টাকা 
= ২৮৮ টাকা
১১,৮৮৮.
একটি সংখ্যা ৪৫৪ থেকে যত কম, ৩৯৮ থেকে তত বেশি। সংখ্যাটি কত?
  1. ৪২২
  2. ৪২৬
  3. ৪২০
  4. ৪৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪৫৪ থেকে যত কম, ৩৯৮ থেকে তত বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৪৫৪ - ক = ক - ৩৯৮
⇒ ২ক = ৪৫৪ + ৩৯৮
⇒ ২ক = ১১৫২
⇒ ক = ৮৫২/২
∴ ক = ৪২৬

∴ সংখ্যাটি = ৪২৬
১১,৮৮৯.
রমিজের আয়ের ১/২ অংশ ৩৫০০ টাকা হলে তার আয়ের ১/৭ অংশ কত হবে?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ১০২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রমিজের আয়ের ১/২ অংশ ৩৫০০ টাকা হলে তার আয়ের ১/৭ অংশ কত হবে?

সমাধান:
তার আয়ের ১/২ অংশ = ৩৫০০ টাকা
তার আয়ের ১/২ অংশ = (৩৫০০ × ২) টাকা
তার আয়ের ১/৭ অংশ = (৩৫০০ × ২)/৭টাকা
=  ১০০০ টাকা
১১,৮৯০.
কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৮০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?
  1. ১২.৫%
  2. ১৭.৩৩%
  3. ৬.২৫%
  4. ৮.৭৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৮০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?

সমাধান:
আসল = P
সময়,n = ৪ বছর
সুদ = আসলের ১/৪ অংশ = (১/৪) × P
মোট টাকা (সুদ + আসল) = ৮০০০ টাকা

অর্থাৎ,
P + (১/৪)P = ৮০০০
⇒ P(১ + ১/৪) = ৮০০০
⇒ P(৫/৪) = ৮০০০
⇒ P = (৮০০০ × ৪)/৫
∴ P = ৬৪০০ টাকা

∴ সুদ = (১/৪) × ৬৪০০ = ১৬০০ টাকা

আমরা জানি, 
SI = (P × r × n)/১০০
⇒ ১৬০০ = (৬৪০০ × r × ৪)/১০০
⇒ ১৬০০ = ২৫৬ × r
⇒ r = ১৬০০/২৫৬
∴ r = ৬.২৫ 

∴ বার্ষিক সুদের হার ৬.২৫%।

১১,৮৯১.
একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ১৫ টাকা
  2. ২০ টাকা
  3. ১৭.৫০ টাকা
  4. ১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ টাকা = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা 
বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৫)/১২৫ টাকা 
= ২০ টাকা 
১১,৮৯২.
x এর 5% যদি 0.003 এর সমান হয় তবে x =?
  1. 0.06
  2. 0.6
  3. 0.006
  4. 0.16
ব্যাখ্যা
প্রশ্ন: x এর 5% যদি 0.003 এর সমান হয় তবে x =?

সমাধান:
x এর 5% = x এর 5/00
= x/20

প্রশ্নমতে, 
x/20 = 0.003
∴ x =0.003 ×20
      =0.06
১১,৮৯৩.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) 21/2
  2. খ) 31/3
  3. গ) 41/4
  4. ঘ) 61/6
ব্যাখ্যা
• 21/2 =2(1/2) × 12 = 26 = 64
• 31/3 = 3(1/3)× 12 = 34 = 81
• 41/4 = 4(1/4) × 12 = 43 = 64
• 61/6 = 6(1/6)  × 12 = 62 = 36
১১,৮৯৪.
৪ থেকে শুরু করে পরপর ৫টি জোড় সংখ্যার গড় কত? 
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ থেকে শুরু করে পরপর ৫টি জোড় সংখ্যার গড় কত? 

সমাধান: 
৪ থেকে শুরু করে পর পর ৫টি জোড় সংখ্যাগুলো হলো = ৪,৬,৮,১০,১২

নির্ণেয় গড় = (৪ + ৬ + ৮ + ১০ + ১২)/৫  
                  = ৪০/৫
                    = ৮
১১,৮৯৫.
একটি পানির চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে ৪০ মিনিট এবং ২য় নল দ্বারা পানি পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে সময় লাগে ৫০ মিনিট। এখন দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে?
  1. ৩ ঘণ্টা ২০ মিনিট
  2. ৩ ঘণ্টা ৩০ মিনিট
  3. ৪ ঘণ্টা ২০ মিনিট
  4. ৩ ঘণ্টা ০০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে ৪০ মিনিট এবং ২য় নল দ্বারা পানি পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে সময় লাগে ৫০ মিনিট। এখন দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা চৌবাচ্চাটি ৪০ মিনিটে পূর্ণ হয় ১ অংশ
∴১ম নল দ্বারা চৌবাচ্চাটি ১ মিনিটে পূর্ণ হয় = ১/৪০ ''

আবার,
২য় নল দ্বারা চৌবাচ্চাটি ৫০ মিনিটে খালি হয় ১ অংশ
∴ ২য় নল দ্বারা চৌবাচ্চাটি ১ মিনিটে খালি হয়= ১/৫০ ''

∴ দুটি নল একত্রে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হবে = {(১/৪০) - (১/৫০)} অংশ
= (৫ - ৪)/২০০ অংশ
= ১/২০০ অংশ

১/২০০ অংশ পানি পূর্ণ হয় ১ মিনিটে
∴ ১ বা (সম্পূর্ণ) ''  ''  ''    ''  = (১ × ২০০)/১ 
=২০০ মিনিট বা ৩ ঘণ্টা ২০ মিনিট
১১,৮৯৬.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 
  1. ৬৯
  2. ৬৭ 
  3. ৬৮ 
  4. ৬৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

সমাধান: 
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার, 
৪০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮

∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
= ৬৯ ।

১১,৮৯৭.
দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৬। এদের গুণফল ১৯২০ হলে এদের ল.সা.গু. কত?
  1. ২১০
  2. ২২০
  3. ২৪০
  4. ২৪৮
ব্যাখ্যা

সংখ্যাদ্বয় ৫a, ৬a হলে গুণফল ৩০a2 = ১৯২০
বা, a2 = ৬৪
∴ a = ৮
∴ ল.সা.গু. = ৫ × ৬ × a
= ৩০ × ৮
= ২৪০

১১,৮৯৮.
দুইটি সংখ্যার গ.সা.গু. ১৬ এবং ল.সা.গু. ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যা কত?
  1. ক) ৬০
  2. খ) ৬২
  3. গ) ৬৪
  4. ঘ) ৬৮
ব্যাখ্যা
আমরা জানি দুইটি সংখ্যার গুনফল = ল.সা.গু. × গ.সা.গু.
তাহলে, ৪৮ × অপর সংখ্যা = ১৬ × ১৯২
অপর সংখ্যা = ৬৪
১১,৮৯৯.
ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ক) ২৫ কিমি
  2. খ) ২২ কিমি
  3. গ) ২০ কিমি
  4. ঘ) ১৫ কিমি
ব্যাখ্যা

ধরি, স্থানটির দূরত্ব = x কিমি
৩০ মিনিট = ১/২ ঘন্টা।
প্রশ্নমতে,
x/৫ = x/৬ + ১/২
বা, ৬x = ৫x + ১৫ [৩০ দ্বারা গুণ করে পাই]
∴ x = ১৫ কিমি

১১,৯০০.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটি ও কম বেশী হবে না?
  1. ২১০ টি
  2. ১৯০ টি
  3. ১৪৫ টি 
  4. ১২০ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটি ও কম বেশী হবে না?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, 
৭ = ৭
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭
৩৫ = ৫ × ৭
৪২ = ২ × ৩ × ৭

∴ ল.সা.গু = ২ × ৩ × ৫ × ৭ = ২১০

সুতরাং, সর্বমোট ২১০টি গাছ হলে বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে লাগালে একটিও গাছ কম-বেশি হবে না।