PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
পাটিগণিত
পাটিগণিত
PrepBank · পাতা ১১ / ১৬৯ · ১,০০১–১,১০০ / ১৬,৯৯১
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
শর্তমতে,
ক/৪ + ২০ = ১০০
বা, (ক + ৮০)/৪ = ১০০
বা, ক + ৮০ = ৪০০
∴ক =৩২০
ব্যাখ্যা
অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫
মহিলা পায় = ৩০০০ × ৪/৫ টাকা
= ২৪০০
মহিলা এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ১ + ১ = ৪
সুতরাং মেয়ে পায় = ২৪০০ × ১/৪ টাকা
= ৬০০ টাকা।
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩: ৮ এবং তাদের ল.সা.গু. ১৬৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৮ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৩ × ৮)ক = ২৪ক
প্রশ্নমতে,
২৪ক = ১৬৮
⇒ ক = ১৬৮/২৪
⇒ ক = ৭
∴ বৃহত্তম সংখ্যা = ৮ × ক = ৮ × ৭ = ৫৬
ব্যাখ্যা
সমাধান:
ধরি, মোট ভোট = ১০০%
তাহলে, বিজিত শিক্ষার্থী ভোট পায় = ১০০% - ৭০% = ৩০%
∴ বিজয়ী শিক্ষার্থী ভোট বেশি পায় = ৭০% - ৩০% = ৪০%
প্রশ্নমতে,
৪০% = ৮০ জন
∴ ১% = ৮০/৪০ জন
∴ ১০০% = (৮০/৪০) × ১০০
= ২০০ জন
∴ মোট ভোটারের সংখ্যা ২০০ জন।
ব্যাখ্যা
সমাধান:
ডিসকাউন্টের পার্থক্য = ৭ - ৫ = ২%
[১৫ টাকা কম লাভ করলে শতকরা ডিসকাউন্টের পার্থক্য ২%]
প্রশ্নমতে,
২% = ১৫
⇒ ১% = ১৫/২
⇒ ১০০% = (১৫ × ১০০)/২
= ৭৫০ টাকা
∴ ঘড়িটির তালিকা মূল্য ৭৫০ টাকা।
ব্যাখ্যা
প্রশ্নঃ তিনটি সংখ্যা একে অপরের সহ-মৌলিক, যার প্রথম দুটির গুণফল 551 এবং শেষ দুটির গুণফল 1073 । প্রথম ও শেষ সংখ্যার গুনফল কত?
সমাধানঃ
যেহেতু সংখ্যাগুলো সহ-মৌলিক, তাদের সাধারণ গুননীয়ক হবে 1
এবং সংখ্যাগুলোর মধ্যম সংখ্যাটি Common.
সুতরাং মধ্যম সংখ্যাটি হবে প্রথম ও শেষ সংখ্যার গসাগু
মধ্যম সংখ্যাটি = 551 ও 1073 এর গসাগু = 29
সুতরাং প্রথম সংখ্যাটি = 551/29 = 19
এবং শেষ সংখ্যাটি = 1073/29 = 37
প্রথম ও শেষ সংখ্যার গুনফল = 19 x 37 = 703
ব্যাখ্যা
সমাধান :
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৬ : ৫, ৮ : ৭ এবং ৯ : ৮
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৬ × ৮ × ৯) = ৪৩২
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৮ × ৫ × ৭) = ২৮০
∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৪৩২ : ২৮০
= ৫৪ : ৩৫
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১
মনেকরি,
পাত্রে দুধের পরিমাণ = ৬ক লিটার
পাত্রে পানির পরিমাণ = ক লিটার
প্রশ্নমতে
⇒ ৬ক - ক = ১৫
⇒ ৫ক = ১৫
∴ ক = ৩
∴ পানির পরিমাণ = ৩ লিটার
ব্যাখ্যা
সমাধান:
সমাধান:
০.১ × .০১ × .০০১ = ০.০০০০০১
ব্যাখ্যা
দুটি সংখ্যার ল.সা.গু. × দুটি সংখ্যার গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
⇒ গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল/ ল.সা.গু.
∴ গ.সা.গু. = ১৩৪৪/৯৬
= ১৪
ব্যাখ্যা
পিতা ও তিন পুত্রের মোট বয়স = ৪ক বছর
মাতা ও তিন পুত্রের গড় বয়স = ক - ২ বছর
মাতা ও তিন পুত্রের মোট বয়স =৪(ক - ২) বছর
= ৪ক - ৮ বছর
এখন
পিতা+ তিন পুত্রের মোট বয়স = ৪ক বছর
মাতা + তিন পুত্রের মোট বয়স = ৪ক - ৮
পিতা - মাতা = ৪ক - ৪ক + ৮
পিতা - মাতা = ৮
৩২ বছর - ৮ বছর = মাতার বয়স
মাতার বয়স = ২৪ বছর
ব্যাখ্যা
সমাধান :
আমরা জানি,
ক্রমিক সমানুপাতী এর ক্ষেত্রে মধ্য রাশি =√(১ম রাশি × ৩য় রাশি)
⇒ মধ্য রাশি = √(৯ × ১৬)
= √১৪৪
= ১২
ব্যাখ্যা
বা, ২৪ = ১৬ + x
∴ x = ৮
ব্যাখ্যা
সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৫ × ৫০০)/১০০ টাকা = ৫৭৫ টাকা
ক্রয়মূল্য ১৫% কম হলে = {৫০০ - (৫০০ × ১৫)/১০০} টাকা = ৪২৫ টাকা
∴ মোট লাভ = (৫৭৫ - ৪২৫) টাকা = ১৫০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২০০ + ১৫০) মিটার = ৩৫০ মিটার
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৬০ কি.মি. /ঘণ্টা = (৬০ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৫০/৩ মিটার/সেকেন্ড
ট্রেনটি,
৫০ মিটার অতিক্রম করে = ৩ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ৩/৫০ সেকেন্ডে
∴ ৩৫০ মিটার অতিক্রম করে = (৩ × ৩৫০)/৫০ সেকেন্ডে = ২১ সেকেন্ডে
ব্যাখ্যা
সমাধান:
১/২ এর ক% = ৩/৪
⇒ ১/২ এর ক/১০০ = ৩/৪
⇒ ক /২০০ = ৩/৪
⇒ ক = ২০০× ৩/৪
∴ ক = ১৫০
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ডালের পূর্বমূল্য = ১০০ টাকা
২০% মূল্য হ্রাস পাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - (১০০ এর ২০%) = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
খরচ একই রাখতে ব্যবহার বাড়াতে হবে = ১০০ - ৮০ = ২০ টাকা
এখন,
৮০ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০ টাকা
∴ ১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় বাড়াতে হবে = (২০ × ১০০)/৮০ টাকা = ২৫ টাকা
অর্থাৎ ডালের ব্যবহার ২৫% বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না।
ব্যাখ্যা
সমাধান,
এখানে,
3, 4 ও 12 এর ল.সা.গু = 12
প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে x³, y³,z²
∴ ল.সা.গু= 12x³y³z²
ব্যাখ্যা
x লব হলে, হর = x + 4
ভগ্নাংশের বর্গ = {x/(x + 4)}2
= x2/(x2 + 8x + 16)
প্রশ্নানুসারে, x2 + 8x + 16 = x2 + 40
বা, x = 3
∴ হর = 7
ভগ্নাংশটি = 3/7
ব্যাখ্যা
সমাধান:
শুধু বাংলায় ফেল করে = (৩৫ - ১৫)%
= ২০%
শুধু গণিতে ফেল করে = (২২ - ১৫)%
= ৭ %
বাংলা, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (২০ + ৭ + ১৫)%
= ৪২%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ৪২)%
= ৫৮%
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
লিটন দিয়েছিল x টাকা
সুতরাং, রিপন দিয়েছে = x + 45 টাকা
এবং, পিন্টু দিয়েছে = x + 70 টাকা
প্রশ্নমতে,
x + (x + 45) + (x + 70) = 280
বা, 3x + 115 = 280
বা, 3x = 280 - 115
বা, 3x = 165
বা, x= 165/3
বা, x = 55
সুতরাং, লিটন মূলধনের 55/280 অংশের মালিক।
অতএব সে লাভের 55/280 অংশ পাবে।
সুতরাং লিটন পাবে = 56 × (55/280) = 11 টাকা।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০০ মিটার, প্রস্থ ৫০
ক্ষেত্রফল = ১০০ × ৫০ বর্গমিটার
= ৫০০০ বর্গমিটার
২০% হ্রাসে, দৈর্ঘ্য = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ২০
= ৮০
১০% বৃদ্ধিতে, প্রস্থ = ৫০ + ৫০ এর ১০%
= ৫০ + ৫
= ৫৫
ক্ষেত্রফল = (৮০ × ৫৫)
= ৪৪০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস = {(৫০০০ - ৪৪০০)/৫০০০} × ১০০%
= (৬০০/৫০০০) × ১০০%
= ১২%
ব্যাখ্যা
বা, ৫ + ৯ + ক + খ = ৫৬
বা, ১৪ + ক + খ = ৫৬
বা, ক + খ = ৫৬ - ১৪
বা, ক + খ = ৪২
অতএব, (ক + ৭) এবং (খ - ৩) এর গড়
= {(ক + ৭) + (খ - ৩)}/২
= (ক + খ + ৪)/২
= (৪২ + ৪)/২
= ২৩
ব্যাখ্যা
সমাধান:
৩/৫ = ০.৬
৪/৭ = ০.৫৭
৫/৮ = ০.৬২৫
৬/১১ = ০.৫৪৫
∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো: ৫/৮।
ব্যাখ্যা
প্রশ্নমতে,
y এর x% = 10
বা, y এর x/100 = 10
বা, y = 1000/x
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ জন লোক একটি কাজ ৯৬ দিনে করতে পারে, তবে ১২ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে?
সমাধান:
৪ জন লোক একটি কাজ = ৯৬ দিনে
∴ ১ জন লোক একটি কাজ = (৯৬ × ৪) দিনে
∴ ১২ জন লোক একটি কাজ = (৯৬ × ৪)/১২ দিনে
= ৩২ দিনে ।
ব্যাখ্যা
সমাধান:
৩/৫ = ০.৬
৪/১৫ = ০.২৬
৩/২০ = ০.১৫
৭/২৫ = ০.২৮
ব্যাখ্যা
সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা
এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।
∴ অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি = (২৫০০ + ৫০০) টাকা
= ৩০০০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
রাতুলের আয় 20x টাকা এবং ব্যয় 16x টাকা
রাতুলের সঞ্চয় (20x - 16x) = 4x টাকা।
20x টাকায় সঞ্চয় করেন 4x টাকা
∴ 100 টাকায় সঞ্চয় করেন (4x × 100)/20x টাকা
= 20%
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি
১ কুড়ি = ২০টি
২০টি কৈ মাছের দাম = ৫০ টাকা
১টি কৈ মাছের দাম = ৫০/২০ টাকা
= ২.৫ টাকা
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
তার বেতন = ক টাকা
বাসায় ভাড়ায় যায় = ক/৩
কাপড় ক্রয়ে খরচ হয় = ক/৩
শর্তমতে,
ক/৩ + ক/৩ + ২০০০ = ক
বা, ক - ক/৩ - ক/৩ = ২০০০
বা, (৩ক - ক - ক)/৩ = ২০০০
বা, ক/৩ = ২০০০
বা, ক = ৬০০০
ব্যাখ্যা
পরিধি/ব্যাস = ২πr/২r = π = ২২/৭
বাঁ, পরিধি : ব্যাস = ২২ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্থির পানিতে নৌকার গতিবেগ ১৫ মাইল/ঘন্টা এবং স্রোতের গতিবেগ ৩ মাইল/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি ৪ ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার গতিবেগ = ১৫ মাইল/ঘণ্টা
স্রোতের গতিবেগ = ৩ মাইল/ঘণ্টা
সময় = ৪ ঘণ্টা
স্রোতের অনুকূলে কার্যকরী গতিবেগ
= নৌকার বেগ + স্রোতের বেগ
= ১৫ + ৩
= ১৮ মাইল/ঘণ্টা
আমরা জানি,
দূরত্ব = গতিবেগ × সময়
= ১৮ × ৪
= ৭২ মাইল
উত্তর: স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় নৌকাটি ৭২ মাইল দূরত্ব অতিক্রম করবে।
ব্যাখ্যা
প্রশ্নঃ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত হবে?
সমাধানঃ
ধরি, তিনটি ক্রমিক সংখ্যা হলো: ক, (ক + ১), (ক + ২)
প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ৩৩
বা, ৩ক + ৩ = ৩৩
বা, ৩ক = ৩০
বা, ক = ১০
সুতরাং তিনটি ক্রমিক সংখ্যা হলো: ১০, ১১, ১২
তাদের গুণফল = ১০ × ১১ × ১২
= ১১০ × ১২ = ১৩২০
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
১৫ টাকা দরের চা এর পরিমান ক
২০ টাকা দরের চা এর পরিমান খ
প্রশ্নমতে,
১৫ক + ২০খ = ১৬.৫(ক + খ)
বা, ১৫ক + ২০খ = ১৬.৫ক + ১৬.৫খ
বা, ২০খ - ১৬.৫খ = ১৬.৫ক - ১৫ক
বা, ৩.৫খ = ১.৫ক
বা, ক : খ = ৩.৫ : ১.৫
∴ ক : খ = ৭ : ৩
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ক এর বেতন ৭ক টাকা
খ এর বেতন ৫ক টাকা
প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৪০০
২ক = ৪০০
্ক = ২০০ টাকা।
∴ খ এর বেতন ৫ × ২০০ = ১০০০ টাকা।
ব্যাখ্যা
সমাধান:
চিনির পরিমাণ = ৬৪ × ২৫%
= ৬৪×(২৫/১০০)
= ১৬ কি.গ্রা.
লবণের পরিমাণ = ৬৪ - ১৬ কি.গ্রা.
= ৪৮ কি.গ্রা.
বর্তমানে চিনি ও লবণের অনুপাত = ১৬ : ৪৮ = ১ : ৩
চিনি মেশানোর পর চিনি ও লবণের অনুপাত = ৬০ : ৪০
= ৩ : ২
মনেকরি,
x কি. গ্রা. চিনি মেশাতে হবে।
প্রশ্নমতে,
⇒ (১৬ + x) : ৪৮ = ৩ : ২
⇒ (১৬ + x)/৪৮ = ৩/২
⇒ ১৬ + x = (৪৮ × ৩)/২
⇒ ১৬ + x = ৭২
⇒ x = ৭২ - ১৬
∴ x = ৫৬ কি.গ্রা.
ব্যাখ্যা
সমাধান:
লবগুলোর ল.সা.গু = ১৫
হরগুলোর গ.সা.গু = ১
∴ ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
∴ ল.সা.গু = ১৫/১ = ১৫
ব্যাখ্যা
সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য ১২৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকায় ক্রয়মূল্য = (১২০০ × ১০০)/১২৫ = ৯৬০ টাকা
আবার,
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৯৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ৯৬০)/১০০ টাকা
= ৮১৬ টাকা
ব্যাখ্যা
সমাধান:
মাসুমের নিকট আছে = ৮০ টাকা
তার ভাইকে দিল = ২০.৫০ টাকা
ছোট বোনকে দিল = ভাইয়ের অর্ধেক
= ২০.৫০/২ = ১০.২৫ টাকা।
মাসুম তার ভাই ও ছোট বোনকে দিল = (২০.৫০ + ১০.২৫) টাকা
= ৩০.৭৫ টাকা
∴ মাসুমের নিকট রইল = (৮০ - ৩০.৭৫) টাকা
= ৪৯.২৫ টাকা
ব্যাখ্যা
সমাধান:
১৫% কমিশনে,
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা
= ১০২০০/১০০ টাকা
= ১০২ টাকা
∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
ব্যাখ্যা
সমাধান :
এখানে,
১ম রাশি = a + b
২য় রাশি = a2 + b
৩য় রাশি = a + b2
( a + b) , (a2 + b ) এবং ( a + b2) ; এই তিনটি রাশির 1 ছাড়া আর কোন সাধারণ উৎপাদক নেই ।
সুতরাং , এদের গ.সা.গু = 1
ব্যাখ্যা
সমাধান:
লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকা
১৫% ছাড়ে
ক্রয়মূল্য = ৯০ - ৯০ এর ১৫%
= ৯০ - ৯০ এর ১৫/১০০
= ৯০ - ১৩.৫
= ৭৬.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৭২ কিমি গতিতে চলমান ১০০ মিটার লম্বা একটি ট্রেন ১৪০ মিটার লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ১০০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ১৪০ মিটার
ট্রেনের গতি = ৭২ কিমি/ঘন্টা
= ৭২ × (১০০০/৩৬০০) = ২০ মিটার/সেকেন্ড
∴ ট্রেনটি ব্রিজ অতিক্রম করতে মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + ব্রিজের দৈর্ঘ্য = ১০০ + ১৪০ = ২৪০ মিটার।
সময় = দূরত্ব/ গতিবেগ = ২৪০/২০ = ১২ সেকেন্ড
সুতরাং, ট্রেনটি ব্রিজ অতিক্রম করতে ১২ সেকেন্ড সময় লাগবে।
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B-এর বর্তমান বয়সের অনুপাত ২ : ৩। দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৩ : ৪। তবে A ও B-এর বর্তমান বয়সের সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্তমানে A : B = ২ : ৩
এবং ১০ বছর পরে A : B = ৩ : ৪
ধরি,
বর্তমানে A-এর বয়স = ২ক বছর
বর্তমানে B-এর বয়স = ৩ক বছর
এবং ১০ বছর পরে,
A-এর বয়স = ২ক + ১০
B-এর বয়স = ৩ক + ১০
প্রশ্নানুসারে,
⇒ (২ক + ১০) : (৩ক + ১০) = ৩ : ৪
⇒ (২ক + ১০)/(৩ক + ১০) = ৩/৪
⇒ ৯ক + ৩০ = ৮ক + ৪০
⇒ ৯ক - ৮ক = ৪০ - ৩০
∴ ক = ১০
∴ (A + B)-এর বর্তমান বয়সের সমষ্টি = ২ক + ৩ক = ৫ক
= (৫ × ১০)
= ৫০ বছর
সুতরাং, A এবং B-এর বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর।
ব্যাখ্যা
সমাধান:
মূলদ সংখ্যা:
p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √25 = 5 , 5/1 = 5
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
তাই, √25 একটি মূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন: √2 = 1.414213..., √3 = 1.732 ..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ১০ক
ছোট সংখ্যাটি = ৩ক
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
⇒ ১০ক × ৩ক = ১২০× ৪
⇒ ৩০ ক২ = ৪৮০
⇒ ক২ = ১৬
⇒ ক = ৪
∴ ছোট সংখ্যাটি = ৩ × ৪ = ১২
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ৪০%
সুতরাং ত্রৈমাসিক মুনাফার হার, r = (৪০/৪)%
= ১০%
এখানে, যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়েছে।
অর্থাৎ বছরে মুনাফা বাড়বে, n = ৪ বার
প্রারম্ভিক মূলধন, P = ২০০০০ টাকা
আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n
সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)৪
= ২০০০০(১ + ১০/১০০)৪
= ২০০০০(১১০/১০০)৪
= ২০০০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১
= ২৯২৮২
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বেতন = ৪ক এবং ৩ক
⇒ ৪ক - ৩ক = ৪৫০
⇒ ক = ৪৫০
∴ রাসেলের বেতন = ৩ক = ৩ × ৪৫০ = ১৩৫০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে ১০৫, ১০০১ এবং ২৪৩৬ এর গ.সা.গু
১০৫ = ৩ × ৫ × ৭
১০০১ = ৭ × ১১ × ১৩
২৪৩৬ = ২ × ২ × ৩ × ৭ × ২৯
∴ প্রদত্ত সংখ্যাগুলোর গ.সা.গু = ৭
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৭ ।
ব্যাখ্যা
সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ৫৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৫০)/১২৫ টাকা
= ৪৪০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
১৫ থেকে ৪৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো,
১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩
∴ মৌলিক সংখ্যার সংখ্যা, ৮ টি
ব্যাখ্যা
সমাধান:
জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর
জমজ বোনদের বয়সের সমষ্টি = ৬ × ২ = ১২ বছর
জনির বয়স = (২৩ - ১২) বছর
= ১১ বছর
ব্যাখ্যা
সমাধান:
আসল + ৫ বছরের সুদ =৭০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৫২ টাকা
∴ ২ বছরের সুদ =(৭০০ - ৬৫২) = ৪৮ টাকা
∴ ১ বছরের সুদ =৪৮/২ টাকা
∴ ৫ বছরের সুদ = (৪৮ × ৫)/২ টাকা
= ১২০ টাকা
আসল = (৭০০ - ১২০) = ৫৮০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি ক
∴প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪) = ৭০
বা, ৫ক + ১০ = ৭০
বা, ৫ক = ৭০ - ১০
বা, ৫ক = ৬০
ক = ১২
শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ৫ + ক + ৬ + ক + ৭ + ক + ৮ + ক + ৯)
= ৫ক + ৩৫
= ৫ х ১২ + ৩৫
= ৬০ + ৩৫
= ৯৫
ব্যাখ্যা
সমাধান:
⇒ যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
⇒ ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি।
যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ ।
আবার,
⇒ ২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে: ২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩ ।
সুতরাং, ২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
⇒ ২৫৩ = ১১ × ২৩ ।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
I = Pnr
= ১৫০ × ৩ × (১০/১০০)
= ৪৫
∴ সুদাসল = ১৫০ + ৪৫ টাকা = ১৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিটি ফটোকপি শীটের মূল্য ১ টাকা। প্রথম ১০০০টি ফটোকপির পর বাকি সব কপির উপর ২% ছাড় পাওয়া যায়। তাহলে ৫০০০ শীট ফটোকপি করতে মোট কত টাকা খরচ হবে?
সমাধান:
প্রথম ১০০০ শীটের খরচ = ১০০০ × ১ = ১০০০ টাকা
এবং
পরবর্তী ৪০০০ শীটের খরচ,
প্রতি শীটের মূল্য = ১ টাকা
২% ছাড়ে প্রতি শীটের মূল্য = ১ - (১ এর ২/১০০) = ১ - ০.০২ = ০.৯৮ টাকা
∴ ৪০০০ শীটের জন্য = ৪০০০ × ০.৯৮ = ৩৯২০ টাকা
∴ মোট খরচ = ১০০০ + ৩৯২০ = ৪৯২০ টাকা
অতএব, ৫০০০ শীট ফটোকপি করতে মোট খরচ ৪৯২০ টাকা।
ব্যাখ্যা
সমাধান:
এক নটিক্যাল মাইল=১.৮৫৩১ কিলোমিটার
=১৮৫৩.১৮ মিটার
ব্যাখ্যা
সমাধান:
মূলদ সংখ্যা:
p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3, 11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
- যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
- সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
এখানে,
√৮৪১ = ২৯, ইহা একটি মূলদ সংখ্যা।
১.৭৫ = ১৭৫/১০০ = ৭/৪, ইহা একটি মূলদ সংখ্যা।
√(৪৫/৮০) = √(৯/১৬)
= ৩/৪, ইহা একটি মূলদ সংখ্যা।
∴ সবগুলো অপশনই সঠিক।
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
১ম রাশি = ৯
এবং ৩য় রাশি = ১৬
আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (মধ্য রাশি)২
⇒ ৯ × ১৬ = (মধ্য রাশি)২
⇒ (মধ্য রাশি)২ = ১৪৪
⇒ মধ্য রাশি = √১৪৪
∴ মধ্য রাশি = ১২
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(৭ + ক)/(১৫ + ক) = ২/৩
⇒ ২১ + ৩ক = ৩০ + ২ক
⇒ ৩ক - ২ক = ৩০ - ২১
⇒ ক = ৯
ব্যাখ্যা
√০.৩ = ০.৫৪৭৮
২/৩ = ০.৬৭
২/৫ = ০.৪০
সুতরাং, প্রশ্নোক্ত সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো ০.৩
ব্যাখ্যা
সমাধান:
মুনাফার হার r = ৪% = ৪/১০০ টাকা
আসল P = ৬৫০ টাকা
সুদ I = (৭৫৪ - ৬৫০) টাকা
= ১০৪ টাকা
আমরা জানি,
I =Pnr
n = I /Pr
= ১০৪/{৬৫০ × (৪/১০০)}
= ১০৪/২৬
= ৪
ব্যাখ্যা
সমাধান:
প্রথম নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৪৫ অংশ
∴ উভয় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = {(১/৩০) + (১/৪৫)} অংশ
= (৩ + ২)/৯০ অংশ
= ৫/৯০ অংশ
= ১/১৮ অংশ
এখন,
১/১৮ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১৮ মিনিটে
∴ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে = ১৮ মিনিট ।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
৭৫ টাকার ক % = ৩০ টাকা
বা, ৭৫ × (ক/১০০) = ৩০
বা, ৩ক/৪ = ৩০
বা, ৩ক = ১২০
বা, ক = ১২০/৩
∴ ক = ৪০
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
পণ্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ অবশিষ্ট পণ্য = {১০০ - (১৩ + ৭)} = ১০০ - ২০ = ৮০ টাকা
২০% লাভে বিক্রয় মূল্য= (১০০ + ২০) = ১২০ টাকা
∴ লাভ করতে হবে = (১২০ - ৮০) = ৪০ টাকা
এখন,
৮০ টাকায় লাভ করতে হবে = ৪০ টাকা
১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০
১০০ টাকায় লাভ করতে হবে = (৪০ × ১০০)/৮০ = ৫০ টাকা
ব্যাখ্যা
সমাধান:
২৫% ক্ষতিতে,
বিক্রয় মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
বিক্রয়মূল্য ৩০ টাকা হলে ক্রয়মূল্য = (৩০ × ১০০)/৭৫ = ৪০ টাকা
∴ ১০ টি কলার ক্রয়মূল্য = ৪০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৪০/১০ টাকা
∴ ১২ টি কলার ক্রয়মূল্য = (৪০ × ১২)/১০ = ৪৮ টাকা
ব্যাখ্যা
৭০০০ ইউএস ডলার ৮১.৫০ × ৭০০০ টাকা = ৫,৭০,৫০০ টাকা
ব্যাখ্যা
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড
সুতরাং ২ মিনিট = ১২০ সেকেন্ড।
১/৩ সেকেন্ডে করে ২টি ফটোকপি
১ সেকেন্ডে করে ৩×২ টি ফটোকপি
১২০ সেকেন্ড করে ৩×২×১২০ টি ফটোকপি।
= ৭২০ টি ফটোকপি।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক - ৭৫০ = ৯২০ - ক
বা, ২ক = ৯২০ + ৭৫০
বা, ২ক = ১৬৭০
∴ ক = ৮৩৫
ব্যাখ্যা
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
৩৭% হ্রাস পেলে সংখ্যাটি দাঁড়ায় = ১০০% - ৩৭% = ৬৩%
প্রশ্নমতে,
ক এর ৬৩% = ৩/৫
⇒ ক × (৬৩/১০০) = ৩/৫
⇒ ৩১৫ক = ৩০০
⇒ ক = ৩০০/৩১৫
∴ ক = ২০/২১
ব্যাখ্যা
সমাধান:
মনেকরি,
ভগ্নাংশটির লব= ২ক
ভগ্নাংশটির হর= ৩ক
প্রশ্নমতে
(২ক - ৬)/৩ক = (২ক/৩ক) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১৮ক - ৫৪ = ১২ক
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪
ক = ৯
ভগ্নাংশটির হর = ৩ × ৯ = ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: If you count 1 to 100, how many 5's will you pass on the way?
সমাধান:
1 থেকে 100 পর্যন্ত গণনা করলে কতবার 5 আসবে তা বের করতে হবে।
একক স্থানে 5:
5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95
= 10টি
দশক স্থানে 5:
50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59
= 10টি
মোট = 10 + 10 = 20টি
(এখানে, 55 সংখ্যাটিতে '5' অঙ্কটি এককের স্থানে এবং দশকের স্থানে, উভয় জায়গাতেই একবার করে আছে, তাই এটিকে উভয় গণনায় ধরা হয়েছে।)
∴ উত্তর: ক) 20
ব্যাখ্যা
সমাধান:
৭/৮ এর ৪/৫ ÷ ৩/৪
= ২৮/৪০ ÷ ৩/৪
= ৭/১০ ÷ ৩/৪
= ৭/১০ × ৪/৩
= ২৮/৩০
= ১৪/১৫
ব্যাখ্যা
সমাধান:
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক এবং খ জোড় সংখ্যা ও গ বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ?
সমাধান:
ধরি,
ক = ২, খ = ৪ এবং গ = ৩
এখন,
ক) তে আছে, ক × খ = ২ × ৪ = ৮ হবে ।
খ) তে আছে, ক × গ = ২ × ৩ = ৬ হবে ।
ঘ) তে আছে, গখ/ক = (৩ × ৪)/২ = ৬ হবে ।
কিন্তু,
গ) তে আছে, গ/ক = ৩/২ হবে না।(কারণ বিজোড় সংখ্যা জোড় সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণসংখ্যা হয় না)
তাই জোড় হতে পারবে না।
সঠিক উত্তর - গ) গ/ক
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আসল ১০০ টাকা
১০০ টাকায় মুনাফা আসল ৩ গুণ = (১০০ × ৩) টাকা
= ৩০০ টাকা।
∴ মুনাফা = (৩০০ - ১০০) = ২০০ টাকা।
১০০ টাকার ৮ বছরের মুনাফা ২০০ টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা ২০০/৮ টাকা
= ২৫ টাকা
∴ মুনাফার হার ২৫%
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
নিহালের মূল বেতন = ১০০ টাকা
১০% কমানোর পর বেতন = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ১০০ এর ২০/১০০
= ১০০ - ২০
= ৮০
৫% বৃদ্ধিতে বেতন = ৮০ + ৮০ এর ৫%
= ৮০ + ৮০ এর ৫/১০০
= ৮০ + ৪
= ৮৪
ক্ষতি = (১০০ - ৮৪)
= ১৬%
ব্যাখ্যা
সমাধান:
100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা
1 টাকার 1 বছরের মুনাফা 8/100 টাকা
1200 টাকার 1 বছরের মুনাফা (8 × 1200)/100 টাকা
= 96 টাকা
96 টাকা মুনাফা হয় 1 বছরে
1 টাকা মুনাফা হয় 1/96 বছরে
768 টাকা মুনাফা হয় (1 × 768)/96 বছরে
= 8 বছর
ব্যাখ্যা
পানির পরিমাণ = ১৫ - (৫ + ১.৫) = ৮.৫ কেজি
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
মূলধন, P = ৪০০০ টাকা
মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪০০০ × (১ + ১/২০)২
= ৪০০০ × (২১/২০)২
= ৪০০০ × ২১/২০ × ২১/২০
= ৪,৪১০ টাকা।
ব্যাখ্যা
সমাধান:
৪৭
= ১ × ৪৯
= ৭ × ৭
৪৯ সংখ্যার ভাজক ১, ৭, ৪৯
∴ ৪৯ সংখ্যার ভাজক ৩টি
ব্যাখ্যা
বাস্তব সংখ্যার(Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে।
সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Number) Q এবং অমূলদ সংখ্যাকে (Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}.
ব্যাখ্যা
প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় M এবং Q সংখ্যক সংখ্যার গড় N হলে সবগুলো সংখ্যার গড় কত?
সমাধান:
দেওয়া আছে,
P সংখ্যক সংখ্যার গড় = M
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PM
আবার,
Q সংখ্যক সংখ্যার গড় = N
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QN
মোট সংখ্যা = P + Q
তাদের সমষ্টি = PM + QN
∴ তাদের গড় = (PM + QN)/(P + Q)
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা
∴ লাভ = (১২০ - ১০০) = ২০ টাকা
এখন,
২০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০/২০ টাকা
২৬০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১২০ × ২৬০)/২০ টাকা
= ১৫৬০ টাকা
ব্যাখ্যা
৫,৭,৮৭ এর গ.সা.গু = ১
৩২,৮০,১৬ এর ল.সা.গু = ১৬০
ভগ্নাংশগুলোর গ.সা.গু = ভগ্নাংশের লবগুলোর গ.সা.গু/ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু
= ১/১৬০
ব্যাখ্যা
সমাধান:
আলু, বেগুন এবং বাঁধাকপি চাষ করেন = (১/২) + (১/৪) + (১/৫) অংশে
= (১০ + ৫ + ৪)/২০ অংশে
= ১৯/২০ অংশে
∴ মুগ ডাল চাষ করেন = ১ - (১৯/২০) অংশে
= (২০ - ১৯)/২০ অংশে
= ১/২০ অংশে
ব্যাখ্যা
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
খুটির দৈর্ঘ্য = x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২ + ১/৩) × x অংশ
= (৫x/৬) অংশ
আবার,
পানির উপরে আছে = (x - ৫x/৬)
= (x/৬) অংশ
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = ১২
∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
ব্যাখ্যা
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।
∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।
ব্যাখ্যা
এখানে, কঃখ = ৪ঃ৭ = ২০ঃ৩৫ [৫ দ্বারা গুণ করে]
এবং খঃগ = ৫ঃ৬ = ৩৫ঃ৪২ [৭ দ্বারা গুণ করে]
সুতরাং কঃখঃগ = ২০ঃ৩৫ঃ৪২
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
তৃতীয় সংখ্যাটি ক
∴ ১ম সংখ্যা = ক এর ১২০% = ৬ক/৫
২য় সংখ্যা = ক এর ১৫০% = ৩ক/২
১ম সংখ্যা : ২য় সংখ্যা = ৬ক/৫ : ৩ক/২
= ১২ : ১৫
= ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ২x ও ৩x
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৬x
প্রশ্নমতে,
৬x = ৪৮
বা, x = ৪৮/৬
∴ x = ৮
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ২x + ৩x
= ৫x
= ৫ × ৮
= ৪০
ব্যাখ্যা
সমাধান:
6 = 1 × 2 × 3
সংখ্যা তিনটি হল 1, 2, 3
সংখ্যাত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান= 2 (1 + 2 + 3)
= 12
ব্যাখ্যা
Solution:
Simple interest for 1 year = Tk. (854 - 815)
= Tk. 39
∴ Simple interest for 3 years = Tk.(39 × 3)
= Tk. 117
∴ Sum = (815 - 117)
= Tk. 698
ব্যাখ্যা
প্রশ্ন: 240 মিটার, লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 240 মিটার
সেতুর দৈর্ঘ্য = 120 মিটার
অতিক্রমের সময় = 24 সেকেন্ড
এবং,
মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = 240 + 120
= 360 মিটার
∴ 24 সেকেন্ড অতিক্রম করে = 360 মিটার
∴ 1 সেকেন্ড অতিক্রম করে = 360/24 মিটার
∴ 3600 সেকেন্ড অতিক্রম করে = (360 × 3600)/24 মিটার
= 54000 মিটার
= 54000/1000 = 54 কি.মি.
∴ ট্রেনটির গতিবেগ = 54 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
প্রকৃত ভগ্নাংশের লব ছোট ও হর বড় হয়।
এবং
অপ্রকৃত ভগ্নাংশের লব বড় ও হর ছোট হয়।
এখানে,
প্রকৃত ভগ্নাংশ হলো ৩/৪
এবং অপ্রকৃত ভগ্নাংশ হলো ১২/১০, ৪/৩, ২৫/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবিরের বর্তমান বয়স আরাফের তিনগুণ। তিন বৎসর পূর্বে আবিরের বয়স আরাফের বয়সের চারগুণ ছিল। আরাফের বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি, আরাফের বর্তমান বয়স x বছর
∴ আবিরের বর্তমান বয়স ৩x বছর
প্রশ্নমতে,
৩x - ৩ = ৪(x - ৩)
⇒ ৩x - ৩ = ৪x - ১২
⇒ ৪x - ৩x = ৯
⇒ x = ৯
∴ আরাফের বর্তমান বয়স ৯ বছর