বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১০৯ / ১৬৯ · ১০,৮০১১০,৯০০ / ১৬,৯৯১

১০,৮০১.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 
  1. ১০০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৫০ কি.মি
  4. ১৮০ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 

সমাধান: 
ধরি, 
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি 

প্রশ্নমতে, 
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫ 
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫ 
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫ 
বা, (৭২০ - x)/১২০ = ৫ 
বা, ৭২০ - x = ৬০০ 
বা, - x = ৬০০ - ৭২০ 
বা, - x = -১২০ 
∴ x = ১২০ 

∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।
১০,৮০২.
৪০ ও ৯০ এর মধ্যে অবস্থিত ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত?
  1. ৪২
  2. ৪৮
  3. ৫০
  4. ৫৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ ও ৯০ এর মধ্যে অবস্থিত ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত?

সমাধান:
৪০ এবং ৯০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো = ৪১
আবার,
৪০ এবং ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা হলো = ৮৯

∴ সংখ্যা দুটির অন্তর = (৮৯ - ৪১)
= ৪৮

১০,৮০৩.
তিনটি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার তিন গুণ তৃতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার তিন গুণ তৃতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
তিনটি ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যা x, x + ২ এবং x + ৪

প্রশ্নমতে,
৩x = ২(x + ৪) + ৩
বা, ৩x = ২x + ৮ + ৩
বা, x = ১১

∴ তৃতীয় সংখ্যা ১১ + ৪ = ১৫
১০,৮০৪.
.০০২২ কোন সংখ্যার ২০০% ? 
  1. ০.০০২২
  2. ০.০০১১
  3. ০.০০৪৫
  4. ০.০০০১১
ব্যাখ্যা
প্রশ্ন:  .০০২২ কোন সংখ্যার ২০০% ? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
x × ২০০% =.০০২২
বা, x × ২০০/১০০ =.০০২২
বা, x =.০০২২/২
= .০০১১

উত্তর: .০০১১
১০,৮০৫.
টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ৫%
ব্যাখ্যা

পদ্ধতি-১ঃ
১ টি লেবুর ক্রয় মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।
∴ লাভ হয় = ১/৫ - ১/৬ = ১/৩০
এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬×১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।

পদ্ধতি-০২ঃ
৬ টি লেবুর ক্রয় মূল্য ১০০ টাকা হলে-
৫ টি লেবুর বিক্রয় মূল্য = ১০০ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১০০/৫ টাকা।
৬ টি লেবুর বিক্রয় মূল্য = (১০০×৬)/৫
= ১২০ টাকা।
সুতরাং ১০০ টাকায় লাভ হয় = ১২০ - ১০০ টাকা = ২০ টাকা।
শর্টকাট মেথডঃ
লাভের হার = (১০০/৫) (৬-৫)% = ২০% ।

১০,৮০৬.
সামি একটি শ্রেণির সামনে থেকে সপ্তম এবং পেছন থেকে ২০ তম হলে ঐ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ২৫ জন
  2. ২৬ জন
  3. ২৭ জন
  4. ২৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: সামি একটি শ্রেণির সামনে থেকে সপ্তম এবং পেছন থেকে ২০ তম হলে ঐ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান:
সামি শ্রেণির সামনে থেকে সপ্তম অর্থাৎ সামির সামনে আছে ৬ জন
সামি শ্রেণির পিছন থেকে কুড়িতম অর্থাৎ সামির পিছনে আছে ১৯ জন

∴ ঐ শ্রেণিতে মোট শিক্ষার্থী আছে (৬ + ১ + ১৯) জন 
= ২৬ জন

১০,৮০৭.
কোনো সংখ্যার ১/৩ অংশের সাথে ৪ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ২৪ 
  2. ৩০ 
  3. ৩২ 
  4. ৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ১/৩ অংশের সাথে ৪ যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/৩) + ৪ = x/২
বা, (x/২) - (x/৩) = ৪
বা, (৩x - ২x)/৬ = ৪
বা, x/৬ = ৪ 
∴ x = ২৪

∴ সংখ্যাটি = ২৪ ।

১০,৮০৮.
√৮  কী ধরনের সংখ্যা?
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) মৌলিক সংখ্যা
  3. গ) পূর্ণ সংখ্যা
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: √৮  কি ধরণের সংখ্যা?

সমাধান:
√৮ = ২
২ একটি মূলদ সংখ্য , মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা । তাই সবগুলোই সঠিক উত্তর।
১০,৮০৯.
দৈনিক ৮ ঘণ্টা কাজ করে ৪২ জন লোক ৪১ দিনে ৮২০ মিটার রাস্তা পাকা করতে পারে। দৈনিক ৭ ঘণ্টা কাজ করে কতজন লােক ৩৬ দিনে ১২৩০ মিটার রাস্তা পাকা করতে পারবে?
  1. ক) ৬৮
  2. খ) ৮২
  3. গ) ৯৬
  4. ঘ) ১০২
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
দৈনিক ৮ ঘণ্টা কাজ করে  ৪১ দিনে ৮২০ মিটার রাস্তা পাকা করতে পারে ৪২ জন লোকে 
  ''           ১  ''       ''      ''      ১    ''       ১      ''         ''       ''        ''          ''   = (৪২×৮×৪১) / ৮২০
   ''        ৭     ''      ''      ''    ৩৬  ''      ১২৩০ ''        ''        ''       ''          ''   =  (৪২×৮×৪১×১২৩০ )/৮২০×৩৬×৭)
                                                                                                               = ৮২ জন লোক 
১০,৮১০.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৫৯
  2. ২৭
  3. ৯৬
  4. ৯১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
 
সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৬, ২৪, ৩২ এর ল. সা. গু থেকে ৫ কম।

১৬, ২৪, ৩২ এর ল. সা. গু = ৯৬

ক্ষুদ্রতম সংখ্যাটি = ৯৬ - ৫ = ৯১
১০,৮১১.
একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৯/১৯
  2. ৩/১৩
  3. ২/১২
  4. ৭/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ১০

প্রশ্নমতে,
(ক + ৮)/(ক + ১০ + ৮) = ৩/৫
⇒ (ক + ৮)/(ক + ১৮) = ৩/৫
⇒ ৫ক + ৪০ = ৩ক + ৫৪
⇒ ২ক = ১৪
∴ ক = ৭

∴ ভগ্নাংশটি = ৭/(৭ + ১০) = ৭/১৭
১০,৮১২.
বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
মনেকরি 
আসল ১০০ টাকা 
সুদ -আসল = (১০০ × ২) টাকা 
                  = ২০০ টাকা 
সুদ =( ২০০ - ১০০) টাকা 
      = ১০০ টাকা 

১০০ টাকার ১০ বছরের সুদ ১০০ টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/১০ টাকা
                                      = ১০ টাকা
১০,৮১৩.
একটি দ্রব্য ৩৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?
  1. ৩%
  2. ৪.৫%
  3. ৬%
  4. ৭.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৩৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য = ৩৭০ + ৩০ = ৪০০ টাকা

৪০০ টাকার জিনিস বিক্রয় করলে ক্ষতি হয় ৩০ টাকা
১ টাকার জিনিস বিক্রয় করলে ক্ষতি হয় ৩০/৪০০ টাকা
১০০ টাকার জিনিস বিক্রয় করলে ক্ষতি হয় (৩০ × ১০০)/৪০০ টাকা
= ৭.৫ টাকা

∴ নির্ণেয় ক্ষতি ৭.৫%

১০,৮১৪.
২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ১৮ সেকেন্ডে
  4. ২৪ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেন দুটিকে অতক্রম করতে হবে = ২১০ + ২৯০ = ৫০০ মিটার
বিপরীত দিকে হওয়ায় ট্রেনের ঘণ্টায় বেগ = ৪০ + ৬০ = ১০০ কিলোমিটার
= ১০০ × ১০০০ মিটার
= ১০০০০০ মিটার

১০০০০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ১ ঘণ্টায়
∴ ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ৫০০/(১০০০০০) ঘণ্টা
= ১/২০০ ঘণ্টা
= (১ × ৬০ × ৬০)/২০০ সেকেন্ডে
= ১৮ সেকেন্ডে
১০,৮১৫.
একটি কলম ২০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হবে?
  1. ১২ টাকা
  2. ১৪ টাকা
  3. ১৬ টাকা
  4. ১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হবে?

সমাধান:
ধরি,
কলমের ক্রয়মূল্য = ১০০ টাকা 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ২০%) = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ২০)/১০০ = ১৬ টাকা 

∴ কলমটি ১৬ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হবে। 
১০,৮১৬.
কোন সংখ্যার (২/৭) অংশ ৬৪ এর সমান?
  1. ২৫৪
  2. ২৭২
  3. ২৪৮
  4. ২২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার (২/৭) অংশ ৬৪ এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২/৭ = ৬৪
বা, ২ক/৭ = ৬৪
বা, ২ক = ৬৪ × ৭
বা, ক = (৬৪ × ৭)/২
∴ ক = ২২৪ 
১০,৮১৭.
একজন দোকানদার প্রতি মিটার ৪০০ টাকা দরে ১০ মিটার কাপড় কিনে প্রতি মিটার ৪৫০ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়?
  1. ৫০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৬৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি মিটার ৪০০ টাকা দরে ১০ মিটার কাপড় কিনে প্রতি মিটার ৪৫০ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়?

সমাধান:
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ৪০০ টাকা
১০ মিটার কাপড়ের ক্রয়মূল্য = (৪০০ × ১০) = ৪০০০ টাকা

১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ৪৫০ টাকা
১০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = (৪৫০ × ১০) = ৪৫০০ টাকা

∴ লাভ = (৪৫০০ - ৪০০০) টাকা
= ৫০০ টাকা
১০,৮১৮.
একটি বই ৬৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ১২০০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১০২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই ৬৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য   ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৬৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) × ৬৪০ টাকা
= ৮০০ টাকা

আবার,
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য    ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫/১০০) × ৮০০ টাকা
= ১০০০ টাকা

১০,৮১৯.
একটি সংখ্যার ১০ গুণ ২৪০ হলে সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২২
  3. ২৩
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ১০ গুণ ২৪০ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক × ১০ = ২৪০
⇒ ক = ২৪০/১০
∴ ক = ২৪
১০,৮২০.
এক ব্যক্তি একটি ব্যাংকে ২ বছর মেয়াদে বার্ষিক ৬% চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা মূলধন রাখলেন। তিনি ২ বছর শেষে মোট কত টাকা পাবেন? 
  1. ৫,২৬০ টাকা 
  2. ৫,৮৬০ টাকা
  3. ৫,৪৫০ টাকা 
  4. ৫,৬১৮ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি একটি ব্যাংকে ২ বছর মেয়াদে বার্ষিক ৬% চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা মূলধন রাখলেন। তিনি ২ বছর শেষে মোট কত টাকা পাবেন? 

সমাধান: 
এখানে,
মূলধন, P = ৫,০০০ টাকা
মুনাফায় হার, r = ৬% = ৬/১০০
সময়, n = ২ বছর 

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৫০০০ × {১ + (৬/১০০)}
= ৫০০০ × {(১ + ০.০৬)}
= ৫০০০ × (১.০৬)
= ৫০০০ × ১.০৬ × ১.০৬
= ৫,৬১৮ টাকা। 

১০,৮২১.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৫/৬
  2. খ) ৩/৪
  3. গ) ৭৫/১০০
  4. ঘ) ৮/১১
ব্যাখ্যা

৫/৬= ০.৮৩
৩/৪= ০.৭৫
৮/১১= ০.৭২

১০,৮২২.
দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?
  1. ৪৮ 
  2. ৩৮ 
  3. ৪৫ 
  4. ৫৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার গুণফল = ৩৬০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ৮০

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬০০ = ৮০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৬০০/৮০
∴ গ.সা.গু = ৪৫

১০,৮২৩.
২৮৯ : ৪৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ৪৯ : ২৮৯
  2. ৯ : ২৩
  3. ১৭ : ৭
  4. ১৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮৯ : ৪৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়। 

২৮৯ : ৪৯ দ্বিভাজিত অনুপাত = √২৮৯ : √৪৯  = ১৭ : ৭
১০,৮২৪.
৭০ টাকায় ৮টি ডিম বিক্রয় করায় ৩০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত? 
  1. ক) ১৩০ টাকা 
  2. খ) ১৪০ টাকা 
  3. গ) ১৫০ টাকা 
  4. ঘ) ১৬০ টাকা 
ব্যাখ্যা
৮টি ডিমের বিক্রয়মূল্য = ৭০ টাকা 
১টি ডিমের বিক্রয়মূল্য = ৭০/৮ টাকা 
১২টি ডিমের বিক্রয়মূল্য = (৭০ × ১২)/৮ টাকা 
                                       = ১০৫ টাকা 
৩০% ক্ষতিতে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ৩০ টাকা = ৭০ টাকা 

বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭০ টাকা 
বিক্রয়মূল্য ১০৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১০৫)/৭০ টাকা 
                                                     = ১৫০ টাকা 
১০,৮২৫.
৪ জন তাঁতি ৪ দিনে ৪টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 
  1. ১৬
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 

সমাধান: 
৪ জন তাঁতি ৪ দিনে মাদুর তৈরি করে = ৪ টি 
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৪/(৪ × ৪) টি 
∴ ৮ জন তাঁতি ৮ দিনে মাদুর তৈরি করে = (৪ × ৮ × ৮)/(৪ × ৪) টি 
= ১৬ টি 

∴ ১৬ টি মাদুর তৈরি করতে পারবে।
১০,৮২৬.
কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৭২০ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা

প্রশ্ন: কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৭২০ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৭২০ = ৮ × ৯ × ১০ (৩টি)
৭২০ = ২ × ৩ × ৪ × ৫ × ৬ (৫টি)
৭ × ৮ × ৯ × ১০= ৫০৪০ , যা ৭২০ দ্বারা বিভাজ্য। 
৮ × ৯ × ১০ × ১১ = ৭৯২০, যা ৭২০ দ্বারা বিভাজ্য। 

এটা সঠিক উত্তর মূলত ৩টি।
অপশনে যেহেতু ৩ নেই তাই সঠিক উত্তর হিসেবে ৪ গ্রহণযোগ্য।

∴ কমপক্ষে ৪ টি পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৭২০ দ্বারা বিভাজ্য হবে।


১০,৮২৭.
3/5 এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা বিয়োগ করলে ভগ্নাংশটি 4/5 হবে?
  1. ক) -6
  2. খ) -5
  3. গ) -4
  4. ঘ) -3
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি x.
∴ (3 - x)/(5 - x) = 4/5
বা, 15 - 5x = 20 - 4x
বা, -x = 5
∴ x = -5

১০,৮২৮.
সায়মা ১৫ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথের অর্ধেক দূরত্ব সে ২০ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ৩০ কি.মি./ঘণ্টা গতিতে চলে। মোট দূরত্ব কত ছিল?
  1. ২৮০ কি.মি.
  2. ৩৬০ কি.মি.
  3. ৩০০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
  5. ৩২০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সায়মা ১৫ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথের অর্ধেক দূরত্ব সে ২০ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ৩০ কি.মি./ঘণ্টা গতিতে চলে। মোট দূরত্ব কত ছিল?

সমাধান:
ধরি,
দূরত্ব = x কি.মি.
সায়মা ১৫ ঘণ্টায় x দূরত্ব অতিক্রম করে।

প্রথম অর্ধেক দূরত্বের জন্য, দূরত্ব = x/২ কি.মি.
বেগ = ২০ কি.মি./ঘণ্টা
সময় = (x/২)/২০
= x/৪০ ঘণ্টা

দ্বিতীয় অর্ধেক দূরত্বের জন্য, দূরত্ব = x/২ কি.মি.
বেগ = ৩০ কি.মি./ঘণ্টা
সময় = (x/২)/৩০
= x/৬০ ঘণ্টা

প্রশ্নমতে,
(x/৪০) + (x/৬০) = ১৫
⇒ (৩x + ২x)/১২০ = ১৫
⇒ ৫x = ১,৮০০
⇒ x = ৩৬০ কি.মি.
১০,৮২৯.
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ১১৯
  2. ১২০
  3. ১২১
  4. ১২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ১৩১
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ১০৭
∴ সংখ্যা দুইটির গড় = (১৩১ + ১০৭)/২ = ১১৯

১০,৮৩০.
এক ডজন ডিমের বিক্রয়মূল্যে ২০ টি ডিম ক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ৩৩(১/৩)%
  2. খ) ৬৬(১/৩)%
  3. গ) ৬৬(২/৩)%
  4. ঘ) ৩৩(২/৩)%
ব্যাখ্যা
আমরা জানি, ১ ডজন= ১২ টি
দেওয়া আছে, ২০ টি ডিমের ক্রয়মূল্য= ১২ টি ডিমের বিক্রয়মূল্য
∴লাভ =(২০-১২)=৮ টি ডিম
শতকরা লাভ =(৮/১২)×১০০=৬৬(২/৩)%
১০,৮৩১.
২৫৩১৩ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ১২৭ ও ভাগশেষ ৪০ থাকে?
  1. ১৬২
  2. ১৬৯
  3. ১৬৭
  4. ১৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫৩১৩ কে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ১২৭ ও ভাগশেষ ৪০ থাকে?

সমাধান:
দেওয়া আছে:
ভাজ্য =২৫৩১৩
ভাগশেষ = ৪০
ভাগফল = ১২৭

আমরা জানি,

১০,৮৩২.
একটি সংখ্যার ৬৫% অপর একটি সংখ্যার অর্ধেকের সমান হলে সংখ্যা দু’টির অনুপাত-
  1. ১৩ : ১০
  2. ১০ : ১৩
  3. ৫ : ৬
  4. ৫ : ১৩
ব্যাখ্যা

মনেকরি,
সংখ্যাদ্বয় m, n
m এর ৬৫% = ৬৫m/১০০
n এর ১/২ = n/২
∴ ৬৫m/১০০ = n/২
১৩০m = ১০০n
বা, m/n = ১০০/১৩০ =১০/১৩
∴ m : n = ১০ : ১৩

১০,৮৩৩.
২৫০ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ১৫০ কেজি
  2. ১৮০ কেজি
  3. ২০০ কেজি
  4. ২৫০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?

সমাধান:
মিশ্রণে বালির পরিমাণ = ২৫০ × (২০/১০০)
= ৫০ কেজি

∴ মিশ্রণে পাথরের পরিমাণ = (২৫০ - ৫০) কেজি = ২০০ কেজি

নতুন মিশ্রণের ৪০% = ২০০ কেজি
নতুন মিশ্রণের ১% = (২০০/৪০) কেজি
নতুন মিশ্রণের ১০০% = (২০০ × ১০০)/৪০ কেজি = ৫০০ কেজি

∴ নতুন মিশ্রণে বালির পরিমাণ = (৫০০ - ২০০) কেজি = ৩০০ কেজি

∴ বালি মেশাতে হবে = (৩০০ - ৫০) কেজি = ২৫০ কেজি
১০,৮৩৪.
৫ টাকায় ৩টি দরে কমলা ক্রয় করে ৩০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা ২০ টাকা লাভ হবে? 
  1. ক) ১২টি
  2. খ) ১০টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ৩টি দরে কমলা ক্রয় করে ৩০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা ২০ টাকা লাভ হবে? 

সমাধান: 
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ টাকা  = ১২০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৫)/১০০ টাকা 
                                                = ৬ টাকা

৬ টাকায় বিক্রয় করতে হবে ৩ টি কমলা 
১ টাকায় বিক্রয় করতে হবে ৩/৬ টি কমলা 
৩০ টাকায় বিক্রয় করতে হবে (৩ × ৩০)/৬ টি কমলা  
                                               = ১৫ টি কমলা 
                                           
১০,৮৩৫.
a³+b³, (a+b)³, (a²-b²)² এবং (a²-ab+b²)² এর ল.সা.গু-
  1. ক) (a-b)²(a²-ab+b²)
  2. খ) (a+b)³(a²-ab+b²)²
  3. গ) (a-b)³(a+b)²(a²-ab+b²)
  4. ঘ) (a-b)²(a+b)³(a²-ab+b²)²
ব্যাখ্যা
১ম রাশি, a³+b³ = (a+b)(a²-ab+b²)
২য় রাশি, (a+b)³ = (a+b)(a+b)(a+b)
৩য় রাশি, (a²-b²)² = {(a+b)(a-b)}²
= (a+b)(a+b)(a-b)(a-b)
৪র্থ রাশি, (a²-ab+b²)² = (a²-ab+b²)(a²-ab+b²)
∴ নির্ণেয় ল.সা.গু = (a+b)(a+b)(a+b)(a-b)(a-b)(a²-ab+b²)(a²-ab+b²)
= (a-b)²(a+b)³(a²-ab+b²)²
১০,৮৩৬.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ২০%
  2. ২২%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
 = ৮০ টাকা

∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%
১০,৮৩৭.
একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৫ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৫৫ মিনিট
  2. খ) ৫৬ মিনিট
  3. গ) ৫৭ মিনিট
  4. ঘ) ১১৩ মিনিট
ব্যাখ্যা

বানরটি ১ মিনিটে ৫ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নেমে যায়।
∴ ২ মিনিটে ওঠে = ( ৫ - ৩ ) = ২ ফুট
বাঁশের দৈর্ঘ্য = ২০ গজ = ৬০ ফুট
তাহলে বানরটি ৫৪ মিনিটে ৫৪ ফুট উঠবে এবং ৫৫ মিনিটে বানরটি ৫৯ ফুট উঠবে
৫৬ মিনিটে সে ৩ ফুট নিচে গিয়ে (৫৯ - ৩) = ৫৬ ফুটে চলে যাবে।
∴ ৫৭ মিনিটে ৫ ফুট উপরে উঠে বাশের শেষ প্রান্তে চলে যাবে।

১০,৮৩৮.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ২৮০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা
= ২০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
১০,৮৩৯.
ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পঁচে গেল । শতকরা কতটি আম ভালো আছে?
  1. ক) ৯০
  2. খ) ৭৫
  3. গ) ৮০
  4. ঘ) ৯৫
ব্যাখ্যা
আম ভাল আছে
= (১৮০ - ৯) টি
= ১৭১ টি 

ভাল আম ও মোট আমের অনুপাত
= ১৭১/১৮০

শতকরা ভাল আমের পরিমান
= (১৭১/১৮০) × ১০০%
= ৯৫ টি
১০,৮৪০.
66(2/3)% সমান কত?
  1. ক) 2/3
  2. খ) 1/3
  3. গ) 1/8
  4. ঘ) 4/5
ব্যাখ্যা
66(2/3)% = 200/3 % = 200/3 × 1/100 = 2/3
১০,৮৪১.
সানভি ও পাভেলের বেতনের অনুপাত ৮ : ৫ এবং দুজনের মাসিক বেতন একত্রে ৪৫৫০০ টাকা। এক বছর পরে সানভির বেতন ২০০০ টাকা এবং পাভেলের বেতন ২৫০০ টাকা বৃদ্ধি পেল। এক বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ৩ : ২
  2. ৪ : ৩
  3. ৯ : ৮
  4. ৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: সানভি ও পাভেলের বেতনের অনুপাত ৮ : ৫ এবং দুজনের মাসিক বেতন একত্রে ৪৫৫০০ টাকা। এক বছর পরে সানভির বেতন ২০০০ টাকা এবং পাভেলের বেতন ২৫০০ টাকা বৃদ্ধি পেল। এক বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সানভি ও পাভেলের বেতন যথাক্রমে ৮ক ও ৫ক টাকা
প্রশ্নমতে,
৮ক + ৫ক = ৪৫৫০০
বা, ১৩ক = ৪৫৫০০
বা, ক = ৩৫০০

তাহলে, সানভি ও পাভেলের বেতন যথাক্রমে ৮ × ৩৫০০ = ২৮০০০ এবং ৫ × ৩৫০০ = ১৭৫০০ টাকা
∴ এক বছর পর তাদের বেতনের অনুপাত হবে = (২৮০০০ + ২০০০) : (১৭৫০০ + ২৫০০)
= ৩০০০০ : ২০০০০
= ৩ : ২
১০,৮৪২.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৪ × ২) = ? 
  1. ১১ 
  2. ৭ 
  3. ১৮ 
  4. ৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: (৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৪ × ২) = ? 

সমাধান: 
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৪ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৮) 
= ৪ × ২ + ১  
= ৮ + ১
= ৯  

১০,৮৪৩.
কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
  1. ক) ১ মি. ২০ সে.
  2. খ) ১ মি. ৩০ সে.
  3. গ) ৩ মিনিট
  4. ঘ) ৫ মিনিট
ব্যাখ্যা

১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. এর ল.সা.গু. = ৩০০ সেকেন্ড = ৫ মিনিট
সুতরাং, ৫ মিনিট পরে একত্রে বাজবে।

১০,৮৪৪.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১৭/২১
  2. ১১/১৪
  3. ৫/৬
  4. ১২/১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
ক) ১৭/২১ = ০.৮১ 
খ) ১১/১৪ = ০.৭৮ 
গ) ৫/৬ = ০.৮৩ 
ঘ) ১২/১৫ = ০.৮০ 

∴ অপশন (খ) ১১/১৪ ভগ্নাংশটি সবচেয়ে ক্ষুদ্রতম।

১০,৮৪৫.
দশটি সংখ্যার গড় x এবং এদের পাঁচটি সংখ্যার গড় y। যদি বাকি ৫টি সংখ্যার গড় z হয় তবে নিচের কোনটি সঠিক?
  1. ক) 2x = y+z
  2. খ) 2x = y+x
  3. গ) x = 2y+2x
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

দশটি সংখ্যার যোগফল = 10x এবং এদের প্রথম পাঁচটির যোগফল = 5y
তাহলে বাকী পাঁচটির যোগফল = 10x - 5y
সুতরাং বাকী পাঁচটির গড় = (10x - 5y)/5 = 2x - y
প্রশ্নমতে,
z = 2x - y
বা, 2x = y + z.

১০,৮৪৬.
কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ক) ২৮৮ টাকা
  2. খ) ১৪৪ টাকা
  3. গ) ১৩২ টাকা
  4. ঘ) ১৫৪ টাকা
ব্যাখ্যা

শর্টকাট টেকনিকঃ
= ১০০ × (১২০/১০০) × (১২০/১০০)
= ১৪৪ টাকা

১০,৮৪৭.
দুইটি সংখ্যার গ, সা, গু ১৫ এবং ল, সা, গু ১৯৫ । একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৬৭
  3. ৭৭
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ, সা, গু ১৫ এবং ল, সা, গু ১৯৫ । একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাদ্বয়ের গুণফল = ল, সা, গু × গ, সা, গু
= ১৯৫ × ১৫
= ২৯২৫

∴ অপর সংখ্যাটি = সংখ্যাদ্বয়ের গুণফল/একটি সংখ্যা
= ২৯২৫/৪৫
= ৬৫
১০,৮৪৮.
১০ টাকায় ৩০ টি করে আমলকি ক্রয় করে, ১০ টাকায় ২০ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫৫%
  2. ৫০%
  3. ৪৫%
  4. ৪২%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ৩০ টি করে আমলকি ক্রয় করে, ১০ টাকায় ২০ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩০টি আমলকির ক্রয়মূল্য ১০ টাকা
১টি আমলকির ক্রয়মূল্য ১০/৩০ টাকা
= ১/৩ টাকা

২০ টি আমলকির বিক্রয়মূল্য ১০ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১০/২০ টাকা
= ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১× ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
১০,৮৪৯.
একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ১২০ জন
  2. ১৪০ জন
  3. ১৮০ জন
  4. ২৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান: 
বাঁধ তৈরি করতে,
২৫ দিনে শ্রমিক লাগে= ৩২০ জন 
∴ ১ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫) জন
∴ ১৬ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫)/১৬ জন = ৫০০ জন

অতএব, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে = (৫০০ - ৩২০) জন = ১৮০ জন
১০,৮৫০.
২০ টাকায় ৫টি কলম কিনে প্রতিটি ৬ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা

প্রতিটি কলমের ক্রয়মূল্য = ২০/৫ = ৪ টাকা।
৬ টাকা করে বিক্রি করলে বিক্রয়মূল্য = ৬×৫ = ৩০ টাকা
সুতরাং লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৩০ - ২০ = ১০ টাকা।
২০ টাকায় লাভ হয় ১০ টাকা
সুতরাং,লাভ হয় = (১০/২০)×১০০ = ৫০%

১০,৮৫১.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর হলে পিতার বয়স কত? 
  1. ক) ৬০ বছর 
  2. খ) ৪৫ বছর 
  3. গ) ৫৫ বছর 
  4. ঘ) ৫০ বছর 
ব্যাখ্যা
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর
পিতা ও দুই সন্তানের মোট বয়স =(৩৫ × ৩) বছর
                                                = ১০৫ বছর

 দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর 
দুই সন্তানের মোট বয়স (২৫ × ২) বছর 
                                    = ৫০ বছর 

পিতার বয়স = (১০৫ - ৫০) বছর 
                    = ৫৫ বছর 
১০,৮৫২.
একটি কাজ ৩০ জনের দ্বারা ২৪ দিনে সম্পন্ন হয়। কাজের ১৮ দিন পর যদি ১২ জন শ্রমিক বাদ পড়ে, তাহলে বাকি ১৮ জনের জন্য অবশিষ্ট কাজ শেষ করতে সময় কত লাগবে?
  1. ১০ দিনে
  2. ১২ দিনে
  3. ১৪ দিনে
  4. ১৬ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ ৩০ জনের দ্বারা ২৪ দিনে সম্পন্ন হয়। কাজের ১৮ দিন পর যদি ১২ জন শ্রমিক বাদ পড়ে, তাহলে বাকি ১৮ জনের জন্য অবশিষ্ট কাজ শেষ করতে সময় কত লাগবে?

সমাধান: 
১৮ দিন পর - 
অবশিষ্ট সময় থাকে = (২৪ - ১৮) দিন 
= ৬ দিন 
এবং অবশিষ্ট লোক থাকে = (৩০ - ১২) জন 
= ১৮ জন 

৩০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ৬ দিনে 
∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ৬ × ৩০ দিনে 
∴ ১৮ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = (৬ × ৩০)/১৮ = ১০ দিনে 

∴  অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে = ১০ দিনে।

১০,৮৫৩.
দুইটি সংখ্যার ল.সা.গু. a এবং গ.সা.গু. b। একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি -
  1. ক) ab
  2. খ) bc
  3. গ) ab/c
  4. ঘ) ac/b
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. a  এবং গ.সা.গু. b। একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি -

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু. 
অপর সংখ্যাটি × c = a × b
∴ অপর সংখ্যা = ab/c
১০,৮৫৪.
১০, ৬, ৮ এর গাণিতিক গড় ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ৬, ৮ এর গাণিতিক গড় ৮, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 

সমাধান: 
১০, ৬, ৮ এর গাণিতিক গড় = (১০ + ৬ + ৮)/৩ 
= ২৪/৩ 
= ৮ 

ধরি, 
নির্ণেয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
(৮ + ৯ + ক)/৩ = ৮ 
বা, ১৭ + ক = ৮ × ৩ 
বা, ১৭ + ক = ২৪ 
বা, ক = ২৪ - ১৭ 
∴ ক = ৭ 
১০,৮৫৫.
দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু ১০৫ হলে, গ.সা.গু কত?
  1. ১৪
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু ১০৫ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
বা, ১০৫ × সংখ্যা দুইটির গ.সা.গু. = ৩১৫
বা, সংখ্যা দুইটির গ.সা.গু. = ৩১৫/১০৫
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. == ৩
১০,৮৫৬.
একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারে?
  1. ২ দিনে
  2. ৫ দিনে
  3. ৯ দিনে
  4. ১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
১০,৮৫৭.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৪ × √৯০
  2. √২৭
  3. √৫০ × √৮০
  4. √২৭/√৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
√২৭ / √৪৮
= √(২৭/৪৮)
= √(৯/১৬)
= ৩/৪

∴ √২৭/√৪৮ মূলদ সংখ্যা।

√২৭, √৪ × √৯০, √৫০ × √৮০ সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।
১০,৮৫৮.
একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা? 
  1. ২০০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা? 

সমাধান: 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১১০ টাকা।
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৮০) = ৩০ টাকা 

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০/৩০) টাকা 
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/৩০ টাকা 
= ১৫০ টাকা 

∴ ঘড়িটির মূল্য = ১৫০ টাকা ।
১০,৮৫৯.
যদি ১৫, ২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল Z হলে, নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?
  1. Z/২১
  2. Z/৫৫
  3. Z/২৪
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ১৫, ২৮ ও ৩৩ এই তিনটি সংখ্যার গুণফল Z হলে, নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না?

সমাধান:
প্রথমে Z এর মান বের করি:
Z = ১৫ × ২৮ × ৩
= (৩ × ৫) × (৪ × ৭) × (৩ × ১১)
= ৩ × ৪ × ৫ × ৭ × ১১

এখন, 
ক) Z/২১, এখানে Z এর মধ্যে ২১ রয়েছে, তাই পূর্ণ সংখ্যা হবে।
খ) Z/৫৫, এখানে Z এর মধ্যে ৫৫ রয়েছে, তাই পূর্ণ সংখ্যা হবে।
গ) Z/২৪, এই ভাগফলটি পূর্ণ সংখ্যা হবে না কারণ Z এর মধ্যে ২৪ সংখ্যা নেই।

অতএব, Z/২৪ একটি পূর্ণ সংখ্যা হবে না, এবং তাই এই উত্তরটি সঠিক।

১০,৮৬০.
৫০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৬ : ৪ । ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
  1. ১০ লিটার
  2. ১৫ লিটার
  3. ২০ লিটার
  4. ৩০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৬ : ৪ । ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?

সমাধান:
মনে করি,
এসিডের পরিমাণ = ৬ক লিটার 
পানির পরিমাণ = ৪ক লিটার 

প্রশ্নমতে,
৬ক + ৪ক = ৫০
বা, ১০ক = ৫০
বা, ক = ৫০/১০
বা, ক = ৫

∴ পানির পরিমাণ = (৪ × ৫) = ২০ লিটার 
১০,৮৬১.
যদি একজন ব্যক্তি ৮ কি.মি./ঘণ্টা বেগে না হেঁটে ১২ কি.মি./ঘণ্টা বেগে হাঁটতেন, তাহলে তিনি ১৮ কি.মি. বেশি হাঁটতেন। তিনি প্রকৃতপক্ষে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন?
  1. ১৪ কিলোমিটার
  2. ১৮ কিলোমিটার
  3. ২৪ কিলোমিটার
  4. ৩৬ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একজন ব্যক্তি ৮ কি.মি./ঘণ্টা বেগে না হেঁটে ১২ কি.মি./ঘণ্টা বেগে হাঁটতেন, তাহলে তিনি ১৮ কি.মি. বেশি হাঁটতেন। তিনি প্রকৃতপক্ষে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন?

সমাধান: 
ধরি, তিনি প্রকৃতপক্ষে x কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন।

প্রশ্নমতে, x/৮ = (x + ১৮)/১২
⇒ ১২x = ৮x + (৮ × ১৮)
⇒ ৪x = ৮ × ১৮
⇒ x = (৮ × ১৮)/৪
∴ x = ৩৬  

১০,৮৬২.
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ক) ২ বছরে
  2. খ) ৩ বছরে
  3. গ) ৪ বছরে
  4. ঘ) ৫ বছরে
ব্যাখ্যা

আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r, এবং সময় n হলে
C = P (১ + nr/১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১ + n × ৬ ∕ ১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ৫৫৮০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬
∴ n = ৪ বছর

১০,৮৬৩.
কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১২, ১৬ এবং ৩৬ দ্বারা বিভাজ্য?
  1. ১২১
  2. ১৯৬
  3. ১৪৪
  4. ২৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১২, ১৬ এবং ৩৬ দ্বারা বিভাজ্য?

সমাধান:
ক্ষুদ্রতম পূর্ণবর্গসংখ্যাটি নির্ণয় করতে হলে ১২, ১৬ এবং ৩৬ এর লসাগু নির্ণয় করতে হবে।
এখানে,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
৩৬ = ২ × ২ × ৩ × ৩

∴ লসাগু = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ = ১৪৪

এখানে লসাগু হবে পূর্ণবর্গসংখ্যা।

∴ নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি = ২ × ৩ = ১৬ × ৯ = ১৪৪
১০,৮৬৪.
Buying 5 apples for one taka,how many apples are to be sold for one taka to gain 25%?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা

ধরি, টাকায় x টি আপেল বিক্রয় করতে হবে।
প্রশ্নমতে,
(5 - x)/x = 25%
বা, (5 - x)/x = 25/100
বা, (5 - x)/x = 1/4
বা, - 4x + 20 = x
বা, 5x = 20
বা, x = 20/5 = 4

১০,৮৬৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
১০,৮৬৬.
প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতক গড় কত?
  1. ক) 40
  2. খ) 41
  3. গ) 42
  4. ঘ) 43
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম 6টি 7-এর অযুগ্ম গুণিতক গড় কত?

সমাধান: 
৭ এর প্রথম ৬ টি অযুগ্ম গুণিতক হলো:  ৭, ২১, ৩৫, ৪৯, ৬৩, ৭৭।

নির্ণেয় গড় = (৭ + ২১ + ৩৫ + ৪৯ + ৬৩ + ৭৭)/৬
= ২৫২/৬ = ৪২

১০,৮৬৭.
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর = ৪৮৪০ বর্গগজ। ১ একরে কত বর্গমিটার? 
  1. ২০৪৬.৮৬ বর্গমিটার
  2. ২৮৪৬.৮৬ বর্গমিটার
  3. ৪০৪৬.৮৬ বর্গমিটার
  4. ৪৮৪৬.৮৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর = ৪৮৪০ বর্গগজ। ১ একরে কত বর্গমিটার? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
∴ ৩৬ ইঞ্চি বা ১ গজ = ২.৫৪ × ৩৬ সে. মি.
= ৯১.৪৪ সে. মি.
= ৯১.৪৪/১০০ মিটার 
= ০.৯১৪৪ মিটার 
∴ ১ গজ × ১ গজ = ০.৯১৪৪ মিটার × ০.৯১৪৪ মিটার 
বা, ১ বর্গগজ = ০.৮৩৬১২৭৩৬ বর্গমিটার 
∴ ৪৮৪০ বর্গগজ = ০.৮৩৬১২৭৩৬ × ৪৮৪০ বর্গমিটার
= ৪০৪৬.৮৫৬৪২২৪০ বর্গমিটার
= ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)

∴ ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়) ।
১০,৮৬৮.
একটি দ্রব্য ৪৩০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা লাভ হলো। শতকরা লাভের হার কত?
  1. ক) ৬.৫%
  2. খ) ৭.৫%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
ব্যাখ্যা
দ্রব্যের ক্রয়মূল্য = (৪৩০-৩০) টাকা = ৪০০ টাকা
৪০০ টাকায় লাভ = ৩০ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (৩০×১০০)/৪০০ = ৭.৫ টাকা।
১০,৮৬৯.
কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?
  1. ২০০
  2. ৩৩০
  3. ৪০০
  4. ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
শর্তমতে,
ক × ৩০% × ১৫% = ১৮
⇒ ক × (৩০/১০০) × (১৫/১০০) = ১৮
⇒ ক = ১৮ × (১০০/৩০) × (১৫/১০০)
∴ ক = ৪০০
১০,৮৭০.
একটি স্কুলে মোট শিক্ষার্থীর ১৮% ছাত্রী। ছাত্র আছে ৩৬৯ জন। ঐ স্কুলে মোট শিক্ষার্থী কত?
  1. ক) ৩৬০ জন
  2. খ) ২৫০ জন
  3. গ) ৪৫০ জন
  4. ঘ) ৪০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে মোট শিক্ষার্থীর ১৮% ছাত্রী। ছাত্র আছে ৩৬৯ জন। ঐ স্কুলে মোট শিক্ষার্থী কত?

সমাধান: 
ধরি, মোট শিক্ষার্থী ক জন 
একটি স্কুলে মোট শিক্ষার্থীর ১৮% ছাত্রী।
ছাত্র = (১০০ - ১৮)%
= ৮২% 

ক এর ৮২% = ৩৬৯ 
⇒ ক × ৮২/১০০ = ৩৬৯
⇒ ক = ৩৬৯ × ১০০/৮২
∴ ক = ৪৫০ জন 

অতএব, ঐ স্কুলে মোট শিক্ষার্থী ৪৫০ জন। 
১০,৮৭১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে, মধ্য সমানুপাত কত?
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে  ৩ ও ১২ হলে, মধ্য সমানুপাত কত? 

সমাধান: 
আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = ২য় রাশি
বা, ৩ × ১২ = √মধ্য রাশি
বা, √মধ্য রাশি = √৩৬
∴ মধ্য রাশি = ৬

নির্ণেয় ক্রমিক সমানুপাত =৩ : ৬ : : ৬ : ১২
∴মধ্য সমানুপাত= ৬
১০,৮৭২.
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩৫
  4. ৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

সমাধান:
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫ ও ৭।
সুতরাং এদের গুণফল = ৫ × ৭ = ৩৫

১০,৮৭৩.
টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় ১৬% ক্ষতি হয়। ৫% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৪টি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় ১৬% ক্ষতি হয়। ৫% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
 
সমাধান : 
১৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১৬ = ৮৪ টাকা
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৪ টাকা

আবার ৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১০৫/১০০
ক্রয়মূল্য ১০০/৮৪  টাকা হলে বিক্রয়মূল্য = (১০৫×১০০)/(১০০×৮৪)= ১০৫/৮৪

১০৫/৮৪ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = ৫×৮৪/১০৫ = ৪ টি মার্বেল
 
১০,৮৭৪.
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঐ কাজ ১ দিনে করতে পারবে? 
  1. ১৫০ জন
  2. ২০০ জন
  3. ৩০০ জন
  4. ৪৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঐ কাজ ১ দিনে করতে পারবে? 

সমাধান: 
২০ দিনে কাজটি করতে লোক লাগে = ১৫ জন 
∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে = (১৫ × ২০) জন 
= ৩০০ জন। 
১০,৮৭৫.
x = 8y হলে, (x - y), x এর কত শতাংশ?
  1. 12.5%
  2. 8%
  3. 87.5%
  4. 80%
ব্যাখ্যা
x = 8y
⇒ x - y = 8y - y
⇒ x - y = 7y

(x - y), x এর z শতাংশ হলে,
x এর z শতাংশ = x - y
⇒ zx/100 = x - y
⇒ z = 100(x - y)/x
⇒ z = 100 × 7y/8y
⇒ z = 87.5
১০,৮৭৬.
একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?
  1. ৩৫০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
গরুটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৪৫০/১৫ টাকা
= ৩০০০ টাকা।
১০,৮৭৭.
২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
  1. ১৭টি
  2. ১৫টি
  3. ১৩টি
  4. ১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ২০ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ১৭টি মৌলিক সংখ্যা।
১০,৮৭৮.
কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিলো? 
  1. ১৬০ জন 
  2. ১৭২ জন
  3. ১৮০ জন
  4. ১৯৬ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য নতুন এসেছিলো? 

সমাধান:
বাকি সময় = (২০ - ১০) দিন 
= ১০ দিন 

এখন,
১০ দিনের খাবার আছে = ৭২০ জন সৈন্যের
∴ ১ দিনের খাবার আছে = (৭২০ × ১০) জন সৈন্যের
∴ ৮ দিনের খাবার আছে = (৭২০ × ১০)/৮ জন সৈন্যের
= ৯০০ জন সৈন্যের

∴ সৈন্য নতুন এসেছিলো = (৯০০ - ৭২০) জন 
= ১৮০ জন।

১০,৮৭৯.
একটি ব্যাগে ৫০ পয়সা, ২৫ পয়সা এবং ১০ পয়সার মুদ্রা ২ : ৫ : ৩ অনুপাতে রয়েছে। সবগুলো মুদ্রা মিলে একসাথে যদি ৫১০ টাকা হয়, তবে ২৫ পয়সার মুদ্রা এবং ১০ পয়সার মুদ্রার সংখ্যার সমষ্টি কত?
  1. ১৬০০টি
  2. ১২০০টি
  3. ১৮০০টি
  4. ১৪৫০টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে ৫০ পয়সা, ২৫ পয়সা এবং ১০ পয়সার মুদ্রা ২ : ৫ : ৩ অনুপাতে রয়েছে। সবগুলো মুদ্রা মিলে একসাথে যদি ৫১০ টাকা হয়, তবে ২৫ পয়সার মুদ্রা এবং ১০ পয়সার মুদ্রার সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
ধরি,
৫০ পয়সার মুদ্রা = ২ক টি
২৫ পয়সার মুদ্রা = ৫ক টি
১০ পয়সার মুদ্রা = ৩ক টি

প্রশ্নমতে,
(২ক × ০.৫) + (৫ক × ০.২৫) + (৩ক × ০.১০) = ৫১০
⇒ ক + ১.২৫ক + .৩ক = ৫১০
⇒ ২.৫৫ক = ৫১০
⇒ ক = ৫১০/২.৫৫
∴ ক = ২০০

∴ ২৫ পয়সার মুদ্রা = ৫ × ২০০ = ১০০০ টি
এবং ১০ পয়সার মুদ্রা = ৩ x ২০০ = ৬০০ টি

∴ ২৫ পয়সার মুদ্রা এবং ২৫ পয়সার মুদ্রার সংখ্যার সমষ্টি = (১০০০ + ৬০০) টি = ১৬০০ টি 

১০,৮৮০.
আটার মূল্য ২০% কমে গেলে আটার ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে সুজন সাহেবের আটা বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৪% ব্যয় বাড়লো
  2. ৫% ব্যয় বাড়লো
  3. ৪% ব্যয় কমলো
  4. ৩% ব্যয় কমলো
ব্যাখ্যা

প্রশ্ন: আটার মূল্য ২০% কমে গেলে আটার ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে সুজন সাহেবের আটা বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় আটার বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
আটার ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে আটা ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

১০০ টাকার আটার স্থানে ব্যবহার হয় ১২০ টাকার আটা
১ টাকার আটার স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার আটা।
৮০ টাকার আটার স্থানে ব্যবহার হয় = (১২০× ৮০)/১০০
= ৯৬ টাকা।

আটা বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।

১০,৮৮১.
  1. 53/90
  2. 8/15
  3. 5/9
  4. 53/100
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

১০,৮৮২.
(1 + i)3= কত?
  1. ক) 2 - 2i
  2. খ) - 2 + 2i
  3. গ) - 2 - 2i
  4. ঘ) 2 + 2i
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + i)= কত? 

সমাধান:
ধরি 
z = (1 + i) 3 
z = 13 + i3 + 3 × 12 × i + 3 × 1 × i2
= 1 - i + 3i - 3
= - 2 + 2i
১০,৮৮৩.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 
  1. ২০০০০ টাকা 
  2. ১০০০০ টাকা 
  3. ১২০০০ টাকা 
  4. ১৫০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 

সমাধান:
আয়কর ৫ টাকা হলে মোট আয় = ১০০ টাকা 
∴ আয়কর ১ টাকা হলে মোট আয় = ১০০/৫ টাকা 
∴ আয়কর ৬০০ টাকা হলে মোট আয় = (১০০ × ৬০০)/৫ টাকা 
= ১২০০০ টাকা 

১০,৮৮৪.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ক) ৭/৮
  2. খ) ১৩/১৬
  3. গ) ৩১/৪০
  4. ঘ) ৬৩/৮০
ব্যাখ্যা

হর গুলোর লসাগু = ৮০
সবগুলো হরকে ৮০ কে পরিবর্তন করলে নতুন ভগ্নাংশগুলো হবে,
৭/৮ = ৭০/৮০
১৩/১৬ = ৬৫/৮০
৩১/৪০ = ৬২/৮০
৬৩/৮০ = ৬৩/৮০
এর মধ্যে, ৭০/৮০ বৃহত্তম। অর্থাৎ, উত্তর ৭/৮

১০,৮৮৫.
একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?
  1. ৬১৩ জন
  2. ৫৯২ জন
  3. ৬০৯ জন
  4. ৫৮৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?

সমাধান:
২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু = ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = (৬০০ - ১৩) = ৫৮৭ জন
১০,৮৮৬.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৪ : ২৫ বাজে। তখন প্রকৃত সময় কত?
  1. ৮ : ২৫
  2. ৭ : ৪৫
  3. ৬ : ২৫
  4. ৭ : ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেল ঘড়িতে ৪ : ২৫ বাজে। তখন প্রকৃত সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নায় দেখা সময়
= (১১ : ৬০ - ৪ : ২৫)
= ৭ : ৩৫
১০,৮৮৭.
5, 20 এবং 80 এর জ্যামিতিক গড় কত?
  1. 32
  2. 20
  3. 24
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন: 5, 20 এবং 80 এর জ্যামিতিক গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ 5, 20 এবং 80 এর জ্যামিতিক গড় = (20 × 5 × 80)1/3
= (8000)1/3
= (203)1/3
= 20

১০,৮৮৮.
মাতা ও কন্যার বর্তমান বয়সের পার্থক্য ২২ বছর। ১২ বছর পর তাদের বয়সের সমষ্টি ৮০ বছর হলে, কন্যার বর্তমান বয়স কত?
  1. ২০ বছর
  2. ১৭ বছর
  3. ১৯ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের পার্থক্য ২২ বছর। ১২ বছর পর তাদের বয়সের সমষ্টি ৮০ বছর হলে, কন্যার বর্তমান বয়স কত?

সমাধান:

মনেকরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
মাতার বর্তমান বয়স = (ক + ২২) বছর

প্রশ্নমতে,
⇒ (ক + ১২) + ( ক + ২২ + ১২) = ৮০
⇒ ক + ১২ + ক + ২২ + ১২ = ৮০
⇒ ২ক + ৪৬ = ৮০
⇒ ২ক = ৮০ - ৪৬
⇒ ২ক = ৩৪
⇒ ক = ৩৪/২
∴ ক = ১৭
১০,৮৮৯.
10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. 25% লাভ
  2. 25% ক্ষতি
  3. 50% লাভ
  4. 50% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
12টি জিনিসের ক্রয়মূল্য = 10 টাকা 
∴ 1টি জিনিসের ক্রয়মূল্য = 10/12 টাকা 

আবার, 
8টি জিনিসের বিক্রয় মূল্য = 10 টাকা 
∴ 1টি জিনিসের বিক্রয় মূল্য = 10/8 টাকা 

∴ লাভ = (10/8) - (10/12) টাকা 
       = (30 - 20)/24 টাকা 
       = 10/24 টাকা 

এখন, 
10/12 টাকায় লাভ হয় = 10/24 টাকা 
∴ 1 টাকায় লাভ হয় = (10 × 12)/(24 × 10) টাকা 
∴ 100 টাকায় লাভ হয় = (10 × 12 × 100)/(24 × 10) টাকা
= 50 টাকা 

∴  শতকরা লাভ = 50 টাকা।
১০,৮৯০.
৪০০০ এর শতকরা ১৫ ভাগ অপেক্ষা ৪০০০ এর শতকরা ২০ ভাগ কত বেশি?
  1. ২৫০
  2. ২০০
  3. ১৫০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০০ এর শতকরা ১৫ ভাগ অপেক্ষা ৪০০০ এর শতকরা ২০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ১৫% = ৪০০০ এর ১৫%
= ৪০০০ × (১৫/১০০)
= ৬০০

৪০০০ এর ২০% = ৪০০০ এর ২০/১০০
= ৪০০০ × (২০/১০০)
= ৮০০

বেশি = (৮০০ - ৬০০) = ২০০
১০,৮৯১.
৫ : ৪, ৮ : ৭ এবং ৯ : ৫ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ১৮ : ৭
  2. ৯ : ৭
  3. ৭২ : ৩৫
  4. ২৮ : ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ : ৪, ৮ : ৭ এবং ৯ : ৫ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৫ : ৪, ৮ : ৭ এবং ৯ : ৫

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৫ × ৮ × ৯) = ৩৬০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৪ × ৭ × ৫) = ১৪০

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৩৬০ : ১৪০
= ৩৬ : ১৪
= ১৮ : ৭

১০,৮৯২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
  1. ১০ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা 

মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা 
= (৪ + ২)ঘণ্টা 
= ৬ ঘণ্টা
১০,৮৯৩.
৯০ থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ১০ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪০
  3. ৪৫
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ১০ বেশি হয়। সংখ্যাটি কত? 

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
৯০ - ক = ক + ১০
বা, ক + ক = ৯০ - ১০
বা, ২ক = ৮০
∴ ক = ৪০
১০,৮৯৪.
কোন একটি নির্দিষ্ট সংখ্যা ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?
  1. ক) 12
  2. খ) 2
  3. গ) 9
  4. ঘ) 1
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি , x = ১১q + ৩
⇒ ৪x = ৪(১১q + ৩)
⇒ ৪x = ৪৪q + 12
এখন, ৪৪q + 12 =  11(৪q + ১) +১
সুতরাং ১১ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকবে।

১০,৮৯৫.
একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো? 
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?  

সমাধান: 
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১১০/১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৪০০)/১০০ টাকা = ৪৪০ টাকা 

ক্রয়মূল্য ১০% কম হলে = ৪০০ - (৪০০ এর ১০%) টাকা
= ৪০০ - (৪০০ × ১০)/১০০
= ৪০০ - ৪০
= ৩৬০

∴ মোট লাভ = (৪৪০ - ৩৬০) টাকা = ৮০ টাকা
১০,৮৯৬.
দুটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত ?
  1. ক) ৫৪
  2. খ) ৪২
  3. গ) ৪৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন : দুটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত ?

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৬ : ১১
পূর্ব রাশি : ৯৯ = ৬ : ১১
পূর্ব রাশি/ ৯৯ = ৬/ ১১
∴ পূর্বরাশি = ৬ × ৯৯ / ১১ = ৫৪
১০,৮৯৭.
120 এর 75% এর 30% = কত? 
  1. 27
  2. 30
  3. 15
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: 120 এর 75% এর 30% = কত? 

সমাধান:
(120 এর 75/100) এর 30%
= 90 এর 30%
= 90 এর 30/100
= 27
১০,৮৯৮.
৫০০ টাকা বার্ষিক ৫% সরল সুদে কত বছরে সুদে-আসলে ৬৫০ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন- ৫০০ টাকা বার্ষিক ৫% সরল সুদে কত বছরে সুদে-আসলে ৬৫০ টাকা হবে?

সমাধান-
আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে-

C = P (১ + nr/১০০)
⇒ ৬৫০ = ৫০০ (১ + ৫n ∕ ১০০)
⇒ ৬৫০ = ৫০০ {(১০০ + ৫n) ∕ ১০০}
⇒ ৬৫০০০∕৫০০ = ১০০ + ৫n
⇒ ১৩০ = ১০০ + ৫n
⇒ ৫n = ৩০
∴ n = ৬ বছর
১০,৮৯৯.
কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৫০০ জন
  2. খ) ৩০০ জন
  3. গ) ৭৭৫ জন
  4. ঘ) ৬৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৮৫%
ইংরেজীতে অকৃতকার্য হয়েছে =(১০০ - ৮৫)% = ১৫%

১৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী ১০০ জন 
১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী ১০০/১৫ জন 
৭৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী (১০০ × ৭৫)/১৫ জন
                                                         = ৫০০ জন
১০,৯০০.
শতকরা বার্ষিক ১৭/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ক) ৫০০০
  2. খ) ৭৫০০
  3. গ) ৬০০০
  4. ঘ) ৬৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১৭/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = (১৭/২)% = ১৭/২০০
সময়, n = ৬ বছর
মুনাফা, I = ২৫৫০ টাকা

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/nr
= ২৫৫০/{৬ × (১৭/২০০)}
= ২৫৫০ × (২০০/১০২)
∴ P = ৫০০০

∴ আসল = ৫০০০ টাকা