বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১০৭ / ১৬৯ · ১০,৬০১১০,৭০০ / ১৬,৯৯১

১০,৬০১.
যদি u : v = ৪ : ৭ এবং v : w = ৯ : ৭ হয় এবং u = ৭২ হয়, তাহলে w-এর মান কত?
  1. ৯৮
  2. ৭৭ 
  3. ৬৩ 
  4. ৯১ 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি u : v = ৪ : ৭ এবং v : w = ৯ : ৭ হয় এবং u = ৭২ হয়, তাহলে w-এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
u : v = ৪ : ৭ এবং v : w = ৯ : ৭

এখন, ১ম অনুপাতকে ৯ দ্বারা এবং ২য় অনুপাতকে ৭ দ্বারা গুণ করে পাই,
u : v = ৯ × ৪ : ৯ x ৭ = ৩৬ : ৬৩ ...........(i)
v : w = ৯ × ৭ : ৭ × ৭ = ৬৩ : ৪৯ ...........(ii)

সুতরাং, u ∶ v ∶ w = ৩৬ : ৬৩ : ৪৯
⇒ u ∶ w = ৩৬ ∶ ৪৯ এবং u = ৭২,
∴ w = ৪৯ × (৭২/৩৬) = ৯৮

∴ w এর মান ৯৮

১০,৬০২.
১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার দীর্ঘ তিনটি কাঠের টুকরোকে সমান দৈর্ঘ্যের তক্তায় ভাগ করতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে?
  1. ২৩ মিটার
  2. ১৯ মিটার
  3. ১৩ মিটার
  4. ১৭ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার দীর্ঘ তিনটি কাঠের টুকরোকে সমান দৈর্ঘ্যের তক্তায় ভাগ করতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
তিনটি কাঠের টুকরো যথাক্রমে, ১৪৩ মি, ৭৮ মি এবং ১১৭ মি।

এখন, 
প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য হবে = ১৪৩, ৭৮ এবং ১১৭ এর গ.সা.গু
১৪৩ = ১৩ × ১১ 
৭৮ = ১৩ × ২ × ৩
১১৭ = ১৩ × ৩ × ৩  

∴  গ.সা.গু হল ১৩ 

প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য হল ১৩ মিটার।

১০,৬০৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৭ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত? 
  1. ক) ২৪৫
  2. খ) ২১০
  3. গ) ১৪০
  4. ঘ) ২৮০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
৫ক ও ৭ক এর ল.সা.গু. = ৩৫ক 

প্রশ্নমতে,
ক = ৭
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক = ৩৫ × ৭ = ২৪৫

১০,৬০৪.
২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?
  1. ৫ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ১০ গ্রাম
  4. ২০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?

সমাধান:
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৪ + ১ = ৫
২৫ গ্রামে সোনা আছে = (২৫ × ৪)/৫) গ্রাম = ২০ গ্রাম
তামা আছে = ২৫ - ২০ = ৫ গ্রাম

ধরি,
ক গ্রাম সোনা মিশাতে হবে

প্রশ্নমতে
(২০ + ক) : ৫ = ৫ : ১
বা, (২০ + ক)/৫ = ৫/১
বা, ২০ + ক = ২৫
বা, ক = ২৫ - ২০
∴ ক = ৫
১০,৬০৫.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ক) ৯ ঘণ্টা
  2. খ) ১২ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ১৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি.। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান
স্রোতের অনুকূলে, 
নৌকার বেগ = (১০ + ৫) ঘণ্টা 
= ১৫ কি.মি./ঘণ্টা 
 
১০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা 
∴ ১ কি.মি. যেতে সময় লাগে = ১/১০ ঘণ্টা 
∴ ৪৫ কি.মি. যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা 
= ৩ ঘণ্টা 

আবার, 
স্রোতের প্রতিকূলে, 
নৌকার বেগ = (১০ - ৫) ঘণ্টা 
= ৫ কি.মি./ঘণ্টা 

৫ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা 
∴ ১ কি.মি. যেতে সময় লাগে = ১/৫ ঘণ্টা 
∴ ৪৫ কি.মি. যেতে সময় লাগে = ৪৫/৫ ঘণ্টা 
= ৯ ঘণ্টা 

সুতরাং, মোট সময় লাগে = (৩ + ৯) ঘণ্টা 
= ১২ ঘণ্টা।
১০,৬০৬.
একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা ৩ কম। যদি লব ও হর উভয়ের সাথে ২ যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান ১/২ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৫/৮
  2. ৪/৭
  3. ২/১৩ 
  4. ১/৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা ৩ কম। যদি লব ও হর উভয়ের সাথে ২ যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান ১/২ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
লব x এবং হর  y
∴ ভগ্নাংশটি = x/y

১ম শর্ত, 
x = y - ৩
∴ y = x + ৩ ..........(১)

২য় শর্ত, 
(x + ২)/(y + ২) = ১/২ 
⇒ ২x + ৪ = y + ২
⇒ ২x + ৪ = x + ৩ + ২ 
⇒ x = ৫ - ৪ 
∴ x = ১ 

(১) নং এ x এর মান বসিয়ে পাই, 
y = ১ + ৩
∴ y = ৪ 

∴ ভগ্নাংশটি = x/y = ১/৪ 

১০,৬০৭.
৬৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৬%?
  1. ১৯০
  2. ২২০
  3. ২৫০
  4. ২৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৬%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৬% = ৬৫
বা, ক × (২৬/১০০) = ৬৫
বা, ক = ৬৫ × (১০০/২৬)
∴ ক = ২৫০

∴৬৫ সংখ্যাটি ২৫০ এর ২৬%।
১০,৬০৮.
০.১ ÷ ০.০১ = কত?
  1. ক) ১০০
  2. খ) ১০০০
  3. গ) ১০
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ ÷ ০.০১ = কত?

সমাধান:
০.১ ÷ ০.০১ 
= ০.১/০.০১
= (১ × ১০০)/(১ × ১০)
= ১০
১০,৬০৯.
একটি মিশ্রণে মধু ও পানির অনুপাত ৭ : ৫। মধুর পরিমাণ পানি হতে ৮ লিটার বেশি হলে পানির পরিমাণ কত?
  1. ১৮ লিটার
  2. ২০ লিটার
  3. ২২ লিটার
  4. ২৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে মধু ও পানির অনুপাত ৭ : ৫। মধুর পরিমাণ পানি হতে ৮ লিটার বেশি হলে পানির পরিমাণ কত?

সমাধান:
মনে করি,
মধু ও পানির পরিমাণ যথাক্রমে ৭ক এবং ৫ক

শর্তমতে,
৭ক - ৫ক = ৮
⇒ ২ক = ৮
⇒ ক = ৪

পানির পরিমাণ = ৫ × ৪= ২০ লিটার
১০,৬১০.
এক ব্যক্তি তার আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন তার সঞ্চয়ের শতকরা হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৪%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা

ঐ ব্যক্তির সঞ্চয় = ১ - ৩/৪
= ১/৪
∴ সঞ্চয়ের শতকরা হার = ১/৪ × ১০০
= ২৫%

১০,৬১১.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ১৬৫ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৫৬ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
১০,৬১২.
তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৬০ কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?
  1. ৬৪
  2. ৭২
  3. ৭৪
  4. ৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা ৬০ কম। সংখ্যা তিনটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যাটি = ক
২য় সংখ্যাটি = (ক + ২)
৩য় সংখ্যাটি = (ক + ৪)

শর্তমতে,
৩(ক + ৪) - ক = ৬০
⇒ ৩ক + ১২ - ক = ৬০
⇒ ২ক = ৬০ - ১২
⇒ ক = ৪৮/২
∴ ক = ২৪

এখন,
১ম সংখ্যাটি = ২৪
২য় সংখ্যাটি = (২৪ + ২) = ২৬
৩য় সংখ্যাটি = (২৪ + ৪) = ২৮

∴ সংখ্যা তিনটির সমষ্টি = (২৪ + ২৬ + ২৮) = ৭৮
১০,৬১৩.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ২৩০
  2. খ) ২১০
  3. গ) ২০০
  4. ঘ) ১৯০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ 
তিনটি সংখ্যার সমষ্টি (১৫০ × ৩) = ৪৫০ 

ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০
ক্ষুদ্রতম সংখ্যা দুইটির সমষ্টি (১২০ × ২) = ২৪০ 

বৃহত্তম সংখ্যাটি (৪৫০ - ২৪০) = ২১০ 
১০,৬১৪.
x2 - 3x, x2- 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু কত হবে?
  1. ক) x - 4
  2. খ) x + 3
  3. গ) x - 3
  4. ঘ) x - 1
ব্যাখ্যা
১ম রাশি = x2 - 3x
             = x(x - 3)
২য় রাশি = x2 - 9
              = x2 - 3
              = (x + 3)(x - 3)
৩য় রাশি = x2 - 4x + 3
               = x2 - 3x - x + 3
               = x(x - 3) - 1(x - 3)
               = (x - 3)(x - 1)

নির্ণেয় গ.সা.গু = x - 3
১০,৬১৫.
৬% হারে ৮০০০ টাকার নয় মাসে সুদ কত হবে?
  1. ২৫০ টাকা
  2. ৩৬০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে ৮০০০ টাকার নয় মাসে সুদ কত হবে?

সমাধান: 
এখানে
মুনাফা হার, r = ৬% = ৬/১০০
আসল, P = ৮০০০ টাকা ,
সময়, n = ৯ মাস = ৯/১২ বছর 

I = Pnr
= ৮০০০ × (৯/১২) × (৬/১০০)
= ৩৬০ টাকা।
১০,৬১৬.
একটি বই ১২৩৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 
  1. ১১৩০ টাকা
  2. ১২২৫ টাকা
  3. ১৪০০ টাকা
  4. ১৪৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১২৩৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে? 

সমাধান:
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১২৩৫ টাকায় ক্রয়মূল্য = (১২৩৫ × ১০০)/৯৫
= ১৩০০ টাকা

১৫% লাভে বিক্রয়মূল্য = ১১৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১৩০০)/১০০ টাকা
= ১৪৯৫ টাকা
১০,৬১৭.
১২ নটিক্যাল মাইলে কত কিলোমিটার?
  1. ১৫.২২৪ কিলোমিটার
  2. ১৮.২২৪ কিলোমিটার
  3. ২০.২২৪ কিলোমিটার
  4. ২২.২২৪ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ নটিক্যাল মাইলে কত কিলোমিটার?

সমাধান:

আমরা জানি, 
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
∴ ১২ নটিক্যাল মাইল = ১২ × ১.৮৫২ কিলোমিটার
= ২২.২২৪ কিলোমিটার
১০,৬১৮.
আরিফের ১৯৯৮ সালের ১৯ আগষ্ট তারিখ জন্ম ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার বয়স কত হবে?
  1. ২৬ বছর    ৪ মাস       ১৩ দিন
  2. ২৫ বছর    ৫ মাস       ১৩ দিন
  3. ২৬ বছর    ৩ মাস       ১২ দিন
  4. ২৭ বছর    ২ মাস       ১৩ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: আরিফের ১৯৯৮ সালের ১৯ আগষ্ট তারিখ জন্ম ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার বয়স কত হবে?

সমাধান: 
বছর             মাস            দিন 
২০২৪          ১২              ৩১
১৯৯৮         ০৮              ১৯
_________________________
  ২৬ বছর    ৪ মাস       ১২ দিন 
                                  + ১ দিন     ;  [বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।]
_________________________
  ২৬ বছর    ৪ মাস       ১৩ দিন

অতএব, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে আরিফের বয়স ২৬ বছর ৪ মাস ১৩ দিন। 

১০,৬১৯.
A:B = 5:4, A:C = 6:5 হলে C:B = ?
  1. ক) 24:25
  2. খ) 25:24
  3. গ) 4:5
  4. ঘ) 5:4
ব্যাখ্যা
A:B = 5:4 = 30:24
এবং A:C = 6:5 = 30:25
∴ C:B = 25:24.
১০,৬২০.
৬০ এর চেয়ে বড় কিন্তু ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 
  1. ১১১
  2. ১১৩
  3. ১২৮
  4. ১১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ এর চেয়ে বড় কিন্তু ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান: 
৬০ এর চেয়ে বড় এবং ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৬১ ও ৬৭। 
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭ 
= ১২৮।
১০,৬২১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ৫৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৫ : ২। ৬ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ৫ : ২
  2. ৭ : ৩
  3. ১৭ : ৫
  4. ৩ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ৫৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৫ : ২। ৬ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ৫ক বছর
পুত্রের বর্তমান বয়স = ২ক বছর

প্রশ্নমতে,
⇒ ৫ক + ২ক = ৫৬
⇒ ৭ক = ৫৬
∴ ক = ৮

সুতরাং,পিতার বয়স = ৫ × ৮ = ৪০ বছর
পুত্রের বয়স = ২ × ৮ = ১৬ বছর

৬ বছর পূর্বে,
পিতার বয়স = ৪০ - ৬ = ৩৪ বছর
পুত্রের বয়স = ১৬ - ৬ = ১০ বছর

∴ তাদের বয়সের অনুপাত = ৩৪ : ১০ = ১৭ : ৫
১০,৬২২.
দুইটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 
  1. ১০
  2. ৪০
  3. ৩০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ৩ক 
∴ ছোট সংখ্যাটি = ২ক 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু 
বা, ৩ক × ২ক = ৬০ × ১০ 
বা, ৬ক = ৬০০ 
বা, ক = ৬০০/৬ 
বা, ক = ১০০ 
বা, ক = ১০ 
∴ ক = ১০ 

∴ ছোট সংখ্যাটি = ২ক 
= ২ × ১০ 
= ২০।
১০,৬২৩.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত?
  1. ২০৮
  2. ৩৫০
  3. ১৫০
  4. ২২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক। 
সংখ্যার দুই-তৃতীয়াংশ = ঐ সংখ্যা থেকে ৫০ কম

অর্থাৎ (২/৩) ক = ক - ৫০
⇒ ৫০ = ক - (২/৩)ক  
⇒ ৫০ = (৩ক - ২ক)/৩
⇒ ৫০ = ক/৩
⇒ ক = ৫০ × ৩ 
ক = ১৫০

১০,৬২৪.
টাকায় ২টি কমলা কিনে ৩টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) লাভ ৩৩.৩৩%
  2. খ) ক্ষতি ৫০%
  3. গ) ক্ষতি ৩৩.৩৩%
  4. ঘ) লাভ ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন : টাকায় ২টি কমলা কিনে ৩টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান : 
১টি কমলার ক্রয়মূল্য ১/২ টাকা
১টি কমলার  বিক্রয়মূল্য ১/৩ টাকা

∴ ১টি কমলা বিক্রয়ে ক্ষতি = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ ক্ষতির হার = {(১/৬) × ১০০}/ (১/২) = ৩৩.৩৩ টাকা।
১০,৬২৫.
a3 + a2b, a2b + ab2 এর গ.সা.গু কোনটি?
  1. ab
  2. a(a + b)
  3. (a + b)
  4. a2b(a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + a2b, a2b + ab2 এর গ.সা.গু কোনটি?

সমাধান:
১ম রাশি = a3 + a2b
= a2(a + b)

২য় রাশি = a2b + ab2
= ab(a + b)

∴ গ.সা.গু = a(a + b)
১০,৬২৬.
তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি?
  1. গ্রাম
  2. ফুট
  3. লিটার
  4. এয়র
ব্যাখ্যা
তরল পদার্থের আয়তন পরিমাপের একক: লিটার। 

(৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘনসেন্টিমিটার (Cubic Centimetre) বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম। Cubic Centimetre কে সংক্ষেপে ইংরেজিতে c. c. (সি.সি.) লেখা হয়)। 
১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম। 
১০,৬২৭.
২০/২১ এর মধ্যে ২০/৬৩ কতবার আছে?
  1. ৩ বার
  2. ৫ বার
  3. ৬ বার
  4. ৯ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০/২১ এর মধ্যে ২০/৬৩ কতবার আছে?

সমাধান:
২০/২১ ÷ ২০/৬৩
= (২০/২১) × (৬৩/২০)
= ৩
১০,৬২৮.
একটি পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী ইংরেজিতে, ৮৫% পরীক্ষার্থী গণিতে এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করলো। যদি ৪০ জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ক) ২০০ জন
  2. খ) ২৫০ জন
  3. গ) ৩৬০ জন
  4. ঘ) ৪০০ জন
ব্যাখ্যা
শুধু ইংরেজিতে পাস করে = (৮০ - ৭৫)% = ৫%
শুধু গণিতে পাস করে = (৮৫ - ৭৫)% = ১০%

এক বা উভয় বিষয়ে পাস করে = (৫ + ১০ + ৭৫)% = ৯০%

মনেকরি 
মোট পরীক্ষর্থী = ক জন 

প্রশ্নমতে,
ক - ক এর ৯০%  = ৪০
ক - ৯০ক /১০০ = ৪০
১০ক /১০০ = ৪০ 
ক/১০ = ৪০ 
ক = ৪০০
১০,৬২৯.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 
  1. ক) ১৪ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৬ টাকা
  4. ঘ) ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
ধরি, 
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা 

প্রশ্নমতে, 
x + x + (x - ২০) = ২৮০ 
বা, x + x + x - ২০ = ২৮০ 
বা, ৩x = ২৮০ + ২০ 
বা, ৩x = ৩০০ 
বা, x = ৩০০/৩ 
∴ x = ১০০ 

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০) 
= ১০০ : ১০০ : (১০০ - ২০) 
= ১০০ : ১০০ : ৮০ 
= ৫ : ৫ : ৪ 
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪)
= ১৪ 

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা 
= ১৬ টাকা ।
১০,৬৩০.
কোন সম্পত্তির ১/৩ অংশের মূল্য ২৫০০ টাকা হলে, উহার ৫/৬ অংশের মূল্য কত টাকা?
  1. ৫০০০ টাকা
  2. ৬২৫০ টাকা
  3. ৭২৫০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সম্পত্তির ১/৩ অংশের মূল্য ২৫০০ টাকা হলে, উহার ৫/৬ অংশের মূল্য কত টাকা?

সমাধান:
১/৩ অংশের মূল্য ২৫০০ টাকা 
∴ ১ অংশের মূল্য (২৫০০ × ৩) টাকা
∴ ৫/৬ অংশের মূল্য (২৫০০ × ৩ × ৫)/৬ টাকা 
= ৬২৫০ টাকা 
১০,৬৩১.
কিছু কলম ১০% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভ হত। কলমগুলোর ক্রয়মূল্য কত? 
  1. ক) ২০০ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ১৯০ টাকা
  4. ঘ) ২৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু কলম ১০% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভ হত। কলমগুলোর ক্রয়মূল্য কত? 

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য ১০০ টাকা 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা 
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা 

∴ বিক্রয়মূল্য বেশি =(১০৫ - ৯০) টাকা 
= ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি যখন ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি যখন ক্রয়মূল্য (১০০ × ৩০)/১৫ টাকা 
= ২০০ টাকা  

∴ কলমগুলোর ক্রয়মূল্য ২০০ টাকা 
১০,৬৩২.
৩১৩৬ এর বর্গমূল কত?
  1. ৩৮
  2. ৪৮
  3. ৫৬
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩১৩৬ এর বর্গমূল কত?

সমাধান:
এখানে,
৩১৩৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ৭ × ৭
= (২ × ২) × (২ × ২) × (২ × ২) × (৭ × ৭)
প্রত্যেক জোড়া থেকে একটি নিয়ে পাই, ২ × ২ × ২ × ৭ = ৫৬

∴ ৩১৩৬ এর বর্গমূল = ৫৬
১০,৬৩৩.
২০ থেকে ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা সমূহের গড় কত?
  1. ২৩
  2. ২৭
  3. ৩০
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা সমূহের গড় কত?

সমাধান:
১ এর চেয়ে বড় যেসকল সংখ্যা, ১ এবং ঐ সংখ্যা ব্যাতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে।

২০ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা সমূহ = ২৩, ২৯, ৩১, ৩৭
তাদের যোগফল = ২৩ + ২৯ + ৩১ + ৩৭ = ১২০
∴ ২০ থেকে ৪০ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা = ৪ টি
∴ গড় = ১২০/৪ = ৩০
১০,৬৩৪.
৪, (১৬/৫), (৩২/৩৫) ভগ্নাংশ তিনটির গ.সা.গু নিচের কোনটি?
  1. ক) ৪/৫
  2. খ) ৪/৩৫
  3. গ) ৩২/১৭৫
  4. ঘ) ৩২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, (১৬/৫), (৩২/৩৫) ভগ্নাংশ তিনটির গ. সা. গু নিচের কোনটি?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলো= ৪, ১৬/৫, ৩২/৩৫

৪,১৬,৩২ এর গ.সা.গু = ৪
৫,৩৫ এর ল.সা.গু = ৩৫ 

নির্ণেয় গ. সা. গু = ৪/৩৫
১০,৬৩৫.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত? 
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
(x/২) + ৬ = ২x - ২১ 
বা, (x + ১২)/২ = ২x - ২১ 
বা, x + ১২ = ২ × (২x - ২১) 
বা, x + ১২ = ৪x - ৪২ 
বা, ৪x - x = ১২ + ৪২ 
বা, ৩x = ৫৪ 
বা, x = ৫৪/৩ 
∴ x = ১৮ 

∴ সংখ্যাটি = ১৮ ।
১০,৬৩৬.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল।
  1. ক) ২২%
  2. খ) ২৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে দাম = ১০০ + ২৫ = ১২৫টাকা।

১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫ - ১০০ = ২৫ টাকা
১ টাকায় চিনি খাওয়া কমে = ২৫/১২৫ টাকা 
১০০ টাকায় চিনি খাওয়া কমে = (২৫ × ১০০)/১২৫ টাকা 
                                            = ২০ টাকা 

অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল

১০,৬৩৭.
  1. ২.৫ 
  2. ৩০০ 
  3. ৭.৫ 
  4. ৭৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: 


সমাধান: 

১০,৬৩৮.
x ∈ Z, x ∉ N হলে, কোনটি ক্ষুদ্রতম হতে পারে?
  1. x
  2. 2x
  3. 4x
  4. 8x
ব্যাখ্যা
x ∈ Z, x ∉ N
x এর মান 0, -1, -2, -3, -4, -5, --- ---- --- 
x = 0 হলে, x = 0, 2x = 0, 4x = 0, 8x = 0 অর্থাৎ x, 2x, 4x, 8x প্রত্যেকে সমান হচ্ছে। 
x = - 1 হলে, x = - 1, 2x = -2, 4x = -4, 8x = -8
-1, -2, -4, -8 এর মধ্যে - 8 ক্ষুদ্রতম। অতএব 8x ক্ষুদ্রতম।
১০,৬৩৯.
জ্বালানী তেলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্যও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত?
  1. ৫ :৮
  2. ২ : ৩
  3. ৫ : ৬
  4. ৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: জ্বালানী তেলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্যও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত?

সমাধান:
তেলের মূল্য বৃদ্ধির পুর্বে বাস ভাড়া ১০০ টাকা হলে -
২০% বৃদ্ধিতে বাস ভাড়া (১০০ + ২০) = ১২০ টাকা

∴ পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত = ১০০ : ১২০
= ৫ : ৬
১০,৬৪০.
এক ডজন কলা ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ১৬ টাকা
  4. ঘ) ১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলা ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
১২টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা
১টি কলার ক্রয়মূল্য ৩৬/১২ টাকা
৪টি কলার ক্রয়মূল্য (৩৬ × ৪)/১২ টাকা
 = ১২টকা

 ২৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১২ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ১২)/১০০ টাকা
= ১৫ টাকা
১০,৬৪১.
বার্ষিক ৮% হারে ১২,০০০ টাকার ৯ মাসের সরল সুদ কত হবে?
  1. ৭২০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৭৮০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হারে ১২,০০০ টাকার ৯ মাসের সরল সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৮ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৮/(১০০ × ১২) টাকা
১২০০০ টাকায় ৯ মাসের সুদ (৮ × ১২০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৭২০ টাকা
১০,৬৪২.
৭০ জন ছাত্রের মধ্যে ২৮ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ২৮%
  2. খ) ৪০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৫৬%
ব্যাখ্যা

মোট ছাত্র = ৭০ জন, ফেল করে = ২৮ জন, পাশ করে = (৭০-২৮) বা ৪২ জন
∴ পাশ করে = (৪২ × ১০০)/৭০
= ৬০%

১০,৬৪৩.
দুইটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির ২০% । যদি ছোট সংখ্যাটি ৪০ হয়, বড় সংখ্যাটি কত? 
  1. ক) ৬০
  2. খ) ৫৫
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির ২০% । যদি ছোট সংখ্যাটি ৪০ হয়, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ক  

প্রশ্নমতে, 
ক  - ৪০ = ক এর ২০% 
ক - ৪০ = ২০ক /১০০
ক - ৪০ = ক/৫
৫ক - ২০০ = ক  
৫ক - ক = ২০০
৪ক = ২০০
ক = ৫০
১০,৬৪৪.
একটি পানির ট্যাঙ্ক তিন চতুর্থাংশ পূর্ণ আছে। পাইপ 'ক' দ্বারা ট্যাঙ্ক ১২ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ 'খ' দ্বারা ট্যাঙ্ক ৮ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর ট্যাঙ্কটি খালি হবে?
  1. ৩৬ মিনিট
  2. ২৪ মিনিট
  3. ৬ মিনিট
  4. ১৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির ট্যাঙ্ক তিন চতুর্থাংশ পূর্ণ আছে। পাইপ 'ক' দ্বারা ট্যাঙ্ক ১২ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ 'খ' দ্বারা ট্যাঙ্ক ৮ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর ট্যাঙ্কটি খালি হবে?

সমাধান:
ক দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = ১/১২ অংশ
খ দ্বারা ১ মিনিটে খালি হয় = ১/৮ অংশ

∴ দুইটি নল খোলা থাকলে ১ মিনিটে খালি হয় = (১/৮) - (১/১২) অংশ
= (৩ - ২)/২৪
= ১/২৪ অংশ

এখন,
১/২৪ অংশ খালি হয় = ১ মিনিটে
∴ ১ অংশ খালি হয় = ১/(১/২৪) = ২৪ মিনিটে
∴ ৩/৪ অংশ খালি হয় = (২৪ × ৩)/৪ = ১৮ মিনিটে

∴ ট্যাঙ্কটি ১৮ মিনিট পর সম্পূর্ণ খালি হবে।
১০,৬৪৫.
১০ জন লোক একটি কাজের অর্ধেক অংশ ৬ দিনে করতে পারে। ঐ কাজটি ৩ জন লোক কত দিনে করতে পারবে?
  1. ২৪ দিন
  2. ৩৬ দিন
  3. ৪২ দিন
  4. ৪০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ জন লোক একটি কাজের অর্ধেক অংশ ৬ দিনে করতে পারে। ঐ কাজটি ৩ জন লোক কত দিনে করতে পারবে?

সমাধান:
১০ জন লোক অর্ধেক কাজ করতে পারে = ৬ দিনে
∴ ১০ জন লোক সম্পূর্ণ কাজ করতে পারে = ৬ × ২ = ১২ দিনে

এখন,
১০ জন লোক কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১২ × ১০) দিনে
∴ ৩ জন লোক কাজটি করতে পারে = (১২ × ১০)/৩ = ৪০ দিনে

১০,৬৪৬.
একটি সংখ্যা ৯২৬ থেকে যত কম, ৭২৪ থেকে তত বেশি। সংখ্যাটি কত?
  1. ৮৪২
  2. ৭৯৮
  3. ৮২৫
  4. ৮৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৯২৬ থেকে যত কম, ৭২৪ থেকে তত বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৯২৬ - ক = ক - ৭২৪
⇒ ২ক = ৯২৬ + ৭২৪
⇒ ২ক = ১৬৫০
⇒ ক = ১৬৫০/২
∴ ক = ৮২৫

∴ সংখ্যাটি = ৮২৫
১০,৬৪৭.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? 
  1. ৯ মিনিট
  2. ১০ মিনিট
  3. ১১ মিনিট
  4. ১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৬ অংশ 

আবার, 
২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার = ১/১২ অংশ 

∴ দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬ - ১/১২) অংশ 
= (২ - ১)/১২ অংশ 
= ১/১২ অংশ 

এখন, 
১/১২ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১২ মিনিটে । 
১০,৬৪৮.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ হলে, তাদের গুণফল কত?
  1. ৬৫০
  2. ৭২০
  3. ৮৪০
  4. ৬৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ২৭ হলে, তাদের গুণফল কত?

সমাধান:
ধরি, তিনটি ক্রমিক সংখ্যা,
x, x + ১, x + ২

প্রশ্নমতে,
⇒ x + (x + ১) + (x + ২) = ২৭
⇒ ৩x + ৩ = ২৭
⇒ ৩x = ২৭ - ৩
⇒ ৩x = ২৪
⇒ x = ২৪/৩
∴ x = ৮

∴ তিনটি ক্রমিক সংখ্যা হলো = ৮, ৯, ১০
∴ তিনটি সংখ্যার গুণফল = ৮ × ৯ × ১০ = ৭২০
১০,৬৪৯.
ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা

একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে অপর স্টেশন পর্যন্ত ট্রেনটি ঘন্টায় ৫টি ট্রেনের দেখা পাবে এবং পথে ৫টি ট্রেন আগে থেকে ছিল।
সুতরাং মোট ট্রেন = ৫+৫ = ১০টি

১০,৬৫০.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ০.১
  2. ১.০
  3. ০.০১ 
  4. ০.০০১
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি,
১৫ এর ক% = ১ এর ১৫%
বা, ১৫ × ক/১০০ = ১ × ১৫/১০০
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০)
বা, ক = ১৫০০/১৫০০
∴ ক = ১

১০,৬৫১.
৪৫ থেকে ৬৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ থেকে ৬৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
৪৫ থেকে ৬৫ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে,
৪৭, ৫৩, ৫৯, ৬১ = চারটি

∴  মোট ৪টি মৌলিক সংখ্যা আছে।
১০,৬৫২.
কোন মেশিনের একটি পণ্য উৎপাদনে ২/৩ মিনিট লাগে। ঐ মেশিনটি ২ ঘন্টায় কয়টি পণ্য উৎপাদন করবে?
  1. ক) ১৮০
  2. খ) ২২০
  3. গ) ১৯০
  4. ঘ) ৪০৫
ব্যাখ্যা

২/৩ মিনিটে উৎপাদন করে = ১ টি
১      ''         ''          ''     = ৩/২ টি
∴ ১২০ মিনিটে করে = ৩/২× ১২০ = ১৮০ টি

১০,৬৫৩.
২৬.৫২২৫ এর বর্গমূল কত?
  1. ক) ৫.৪৫
  2. খ) ৫.১৫
  3. গ) ৫.২৫
  4. ঘ) ৫.৩৫
১০,৬৫৪.
কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? 
  1. ১৪৮ পৃষ্ঠা
  2. ২৬০ পৃষ্ঠা 
  3. ১৫৬ পৃষ্ঠা
  4. ৩২০ পৃষ্ঠা 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? 

সমাধান: 
পুস্তকটির পঠিত অংশ = {১ - (৫/১৩)} অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

পুস্তকটির ৮/১৩ অংশ = ৯৬ পৃষ্ঠা 
∴ পুস্তকটির ১ বা সম্পূর্ণ অংশ = (৯৬ × ১৩)/৮ পৃষ্ঠা 
= ১৫৬ পৃষ্ঠা 

∴ পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১৫৬ । 

১০,৬৫৫.
৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
  1. ৯১
  2. ১০১
  3. ১১৭
  4. ১২৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১০১ = ১ × ১০১

৯১ = ৭  × ১৩
=  ১ × ৯১

১১৭ = ৩ × ৩৯
= ১  × ১১৭

১২৩ = ৩ × ৪১
= ১ × ১২৩

সুতরাং, ১০১ হলো মৌলিক সংখ্যা।
১০,৬৫৬.
৩, ৪ এবং ৫ এর গ.সা.গু কোনটি?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ এর গ.সা.গু. কোনটি ?

সমাধান:
৩ = ৩ × ১
৪ = ২ × ২
৫ = ৫ × ১

৩, ৪ ও ৫ এর গ.সা.গু. = ১
১০,৬৫৭.
একটি গ্রামে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন। গ্রামটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৪০ জন হলে, ২ বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে?
  1. ২১,৪৫৬ জন
  2. ২১,৬৩২ জন
  3. ২২,৫৬০ জন
  4. ২৩,৭৫৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রামে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন। গ্রামটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৪০ জন হলে, ২ বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্তমান জনসংখ্যা, P = ২০,০০০ জন
বৃদ্ধির হার = ৪০/১০০০ = ৪/১০০ = ৪%
সময়, n = ২ বছর

আমরা জানি,
n বছর পর জনসংখ্যা = P(১ + r)n
= ২০,০০০(১ + ৪/১০০)
= ২০,০০০ × (১০৪/১০০)
= ২০,০০০ × (২৬/২৫) × (২৬/২৫)
= ২০,০০০ × ৬৭৬/৬২৫
= ২১,৬৩২ জন

∴ ২ বছর পর গ্রামের জনসংখ্যা = ২১,৬৩২ জন

১০,৬৫৮.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৩
  2. √০.৩
  3. ২/৫
  4. ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান: 
ক) ০.৩ = ০.৩
খ) √০.৩ = ০.৫৪৭৭২
গ) ২/৫ = ০.৪
ঘ) ১/৩ = ০.৩৩
১০,৬৫৯.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম-
  1. ৫/৬
  2. ২/৫
  3. ১/২
  4. ৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম-

সমাধান:
ক) ৫/৬ = ০.৮৩৩
খ) ২/৫ = ০.৪
গ) ১/২ = ০.৫
ঘ) ৩/৭ = ০.৪২৮
১০,৬৬০.
এক কেজি মধুর দাম ছিল ৩০০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানোর পর সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মধুর দাম কত?
  1. ৩০৮ টাকা
  2. ৩১২ টাকা
  3. ৩১৫ টাকা
  4. ৩৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মধুর দাম ছিল ৩০০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানোর পর সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মধুর দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকার দাম কমে =২০/১০০ টাকা
৩০০ টাকায় দাম কমে = (২০ × ৩০০)/১০০ = ৬০ টাকা
তাহলে এক কেজি মধুর মূল্য = ৩০০ – ৬০ = ২৪০ টাকা

৩০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
২৪০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ২৪০)/১০০ = ৭২ টাকা

∴ বর্তমানে এক কেজি মধুর দাম = ২৪০ + ৭২ = ৩১২ টাকা
১০,৬৬১.
প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত? 
  1. ১০০০০ জন 
  2. ৪০০০ জন
  3. ৭০০০ জন
  4. ১৪০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত? 

সমাধান: 
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৭ - ৩)%
= ৪%

৪ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন
∴ ৪০০ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = (১০০ × ৪০০)/৪ জন
= ১০০০০ জন।

১০,৬৬২.
রাশেদ যে কাজ ১২ দিনে করে তুহিন সে কাজ ১৫ দিনে এবং সোহেল কাজটির অর্ধেক পরিমাণ ১০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
  1. ৩ দিনে
  2. ৫ দিনে
  3. ৮ দিনে
  4. ২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: রাশেদ যে কাজ ১২ দিনে করে তুহিন সে কাজ ১৫ দিনে এবং সোহেল কাজটির অর্ধেক পরিমাণ ১০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
রাশেদ ১২ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
রাশেদ ১ দিনে করে = ১/১২ অংশ

তুহিন ১৫ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
তুহিন ১ দিনে করে = ১/১৫ অংশ

সোহেল ১০ দিনে করে = ১/২ অংশ
সোহেল ১ দিনে করে = ১/(২ × ১০) অংশ
= ১/২০ অংশ

∴ তিনজন একত্রে ১ দিনে করে (১/১২) + (১/১৫ + (১/২০) অংশ
= (৫ + ৪ + ৩)/৬০ অংশ
= ১২/৬০ অংশ
= ১/৫ অংশ

তিনজন একত্রে ১/৫ অংশ করে = ১ দিনে
তিনজন একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে = ৫ দিনে
১০,৬৬৩.
দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন। যাদের বর্গের অন্তর ৪৭।
  1. ২১ ও ২২
  2. ২২ ও ২৩
  3. ২৩ ও ২৪
  4. ২৪ ও ২৫
ব্যাখ্যা

মনে করি, প্রথম সংখ্যাটি (ক-১) এবং দ্বিতীয় সংখ্যাটি ক।
শর্তমতে, ক - (ক-১) = ৪৭
বা, ক - (ক - ২ক + ১) = ৪৭
বা, ক - ক + ২ক - ১ = ৪৭
বা, ২ক = ৪৮
বা, ক = ২৪
সুতরাং প্রথম সংখ্যাটি = ২৪ -‌ ১ = ২৩

১০,৬৬৪.
প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে? 
  1. ২৫ টাকা
  2. ৩০ টাকা
  3. ৪০ টাকা
  4. ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ডজন = ১২ টি 
১ কুড়ি = ২০ টি 

১২ টি কলার ক্রয়মূল্য = ২৪ টাকা 
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ২৪/১২ টাকা 
∴ ২০ টি কলার ক্রয়মূল্য = (২৪ × ২০)/১২ টাকা 
= ৪০ টাকা 

২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ৪০)/১০০ টাকা 
= ৫০ টাকা 

∴ প্রতি কুড়ি ৫০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে।
১০,৬৬৫.
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ১৬৪ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৩৬
  3. ৪২
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ১৬৪ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
(ক + ২) - ক = ১৬৪
⇒ ক + ৪ক + ৪ - ক = ১৬৪
⇒ ৪ক = ১৬৪ - ৪
⇒ ৪ক = ১৬০
⇒ ক = ১৬০/৪
⇒ ক = ৪০

অর্থাৎ ছোট সংখ্যাটি = ৪০

∴ বড় সংখ্যাটি = (৪০ + ২) = ৪২
১০,৬৬৬.
একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ৯০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১৫% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ২৭০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ৩৬০০ টাকা
  4. ৪২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ৯০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১৫% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, টেবিলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) টাকা = ১১৫ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১১৫ - ৯০) টাকা = ২৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৯০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৯০০)/২৫ টাকা
= ৩,৬০০ টাকা

∴ টেবিলটির ক্রয়মূল্য = ৩,৬০০ টাকা

১০,৬৬৭.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮০ মিটার
  2. খ) ২৮০ মিটার
  3. গ) ৩৮০ মিটার
  4. ঘ) ৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ২১ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ২১)/৩৬০০ মিটার 
= ২৮০ মিটার 

∴ সেতুর দৈর্ঘ্য = (২৮০ - ১০০) মিটার 
= ১৮০ মিটার  
১০,৬৬৮.
৯ ÷ ০.১২৫ = কত?
  1. ক) ৫৪
  2. খ) ৭২
  3. গ) ৩২
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ ÷ ০.১২৫ = কত?
সমাধান: 
 ৯ ÷ ০.১২৫ =৯/০.১২৫
                   = (৯ × ১০০০)/১২৫
                    = ৭২
১০,৬৬৯.
m, n দু’টি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা?
  1. 2m + n
  2. 2nm
  3. 2n + m
  4. m2 + n2
ব্যাখ্যা

ধরি,
m = 2,
n = 3 হলে,
2nm = 2.3.2
= 12 যা জোড়সংখ্যা
আবার,
m = 3,
n = 2 হলে,
2nm = 12 যা জোড়সংখ্যা

১০,৬৭০.
- ১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে?
  1. - ১
  2. - ২
ব্যাখ্যা
প্রশ্ন: - ১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে?

সমাধান: 
ধরি
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
- ১ - ক = ০
- ১ = ক 
ক = - ১
১০,৬৭১.
একজন চা ব্যবসায়ী একবাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৪০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
  1. ক) ৮০ কেজি
  2. খ) ১০০ কেজি
  3. গ) ৬০ কেজি
  4. ঘ) ১২০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চা ব্যবসায়ী একবাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৪০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?

সমাধান :
১ কেজি চা পাতার ক্রয়মূল্য ৮০ টাকা এবং বিক্রয়মূল্য ৭৫ টাকা 
১ কেজি চা পাতা বিক্রয় করলে ক্ষতি হয় = (৮০ - ৭৫)টাকা = ৫ টাকা

৫ টাকা ক্ষতি হয় ১ কেজিতে
১ টাকা ক্ষতি হয় ১/৫ কেজিতে
৪০০ টাকা ক্ষতি হয় (১ × ৪০০)/৫ কেজিতে
= ৮০ কেজি
১০,৬৭২.
দুইটি সংখ্যার গুণফল ১০৮। সংখ্যা দুটির ল.সা.গু ৩৬ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১০৮। সংখ্যা দুটির ল.সা.গু ৩৬ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
বা, ৩৬ × সংখ্যা দুইটির গ.সা.গু. = ১০৮
বা, সংখ্যা দুইটির গ.সা.গু. = ১০৮/৩৬
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = ৩
১০,৬৭৩.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ২/৫
  2. ০.৩
  3. √০.৩
  4. ১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
প্রতিটি সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করি:

ক) ২/৫ = ০.৪
খ) ০.৩ = ০.৩
গ) √০.৩  = ০.৫৪৭৭ (প্রায়)
ঘ) ১/৩ = ০.৩৩৩৩ (প্রায়)

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হলো (খ) ০.৩

১০,৬৭৪.
৭২ এর ভাজক সংখ্যা কতটি ? 
  1. ক) ৯টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
নিয়ম-১:
৭২ =২ × ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১)
                                 = ৪ × ৩
                                 = ১২টি
নিয়ম-২:
৭২  = ১ × ৭২
       = ২ × ৩৬
       = ৩ × ২৪
       = ৪ × ১৮
       = ৬ × ১২
       = ৮ × ৯

৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮,৯, ১২, ১৮, ,২৪,৩৬ ,৭২ = ১২টি।
১০,৬৭৫.
তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ৪ : ৭ : ৯। আট বছর আগে ওদের বয়সের যোগফল ছিল ৫৬ বছর। তাদের বর্তমান বয়স কত?
  1. ১৬, ২৮, ৩৬ বছর
  2. ১২, ২১, ২৭ বছর
  3. ২০, ৩৫, ৪৫ বছর
  4. ১৮, ৩১, ৩৯ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ৪ : ৭ : ৯। আট বছর আগে ওদের বয়সের যোগফল ছিল ৫৬ বছর। তাদের বর্তমান বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে,
তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত = ৪ : ৭ : ৯
আট বছর আগে তাদের বয়সের যোগফল = ৫৬ বছর

ধরি, 
বর্তমানে তাদের বয়স যথাক্রমে ৪ক, ৭ক, ৯ক বছর
আট বছর আগে তাদের বয়স ছিল
(৪ক - ৮), (৭ক - ৮), (৯ক - ৮)

প্রশ্নানুসারে, 
(৪ক - ৮) + (৭ক - ৮) + (৯ক - ৮) = ৫৬
⇒ ৪ক + ৭ক + ৯ক - ৮ - ৮ - ৮ = ৫৬
⇒ ২০ক - ২৪ = ৫৬
⇒ ২০ক = ৫৬ + ২৪
⇒ ২০ক = ৮০
⇒ ক = ৮০/২০ 
∴ ক = ৪ বছর

সুতরাং বর্তমান বয়সগুলো,
১ম ব্যক্তি = ৪ক = ৪ × ৪ = ১৬ বছর
২য় ব্যক্তি = ৭ক = ৭ × ৪ = ২৮ বছর
৩য় ব্যক্তি = ৯ক = ৯ × ৪ = ৩৬ বছর

∴ তাদের বর্তমান বয়স যথাক্রমে ১৬, ২৮ ও ৩৬ বছর

১০,৬৭৬.
একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬০ মিটার
  2. খ) ১২০ মিটার
  3. গ) ১৮০ মিটার
  4. ঘ) ৩৬০ মিটার
ব্যাখ্যা

রং দ্বারা বাঁশটির আবৃত অংশ = (২/৫ + ১/৪ + ১/৩) অংশ
= (২৪ + ১৫ + ২০)/৬০ অংশ
= ৫৯/৬০ অংশ।
প্রশ্নমতে,
(১ - ৫৯/৬০) অংশ = ৬ মিটার
বা, ১/৬০ অংশ = ৬ মিটার
বা, ১ মিটার = ৬×৬০ = ৩৬০ মিটার।

১০,৬৭৭.
যদি একটি কাজ ১৬ জন লোক ৩৬ দিনে করতে পারে, অতিরিক্ত ৮ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ২২ দিন
  2. ২৩ দিন
  3. ২৪ দিন
  4. ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ১৬ জন লোক ৩৬ দিনে করতে পারে, অতিরিক্ত ৮ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৮ জন লোক নিয়োগ করলে মোট লোকসংখ্যা = (১৬ + ৮) জন
= ২৪ জন

১৬ জন লোক কাজটি করতে পারে = ৩৬ দিনে
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১৬ × ৩৬) দিনে
∴ ২৪ জন লোক কাজটি করতে পারে = (১৬ × ৩৬)/২৪ দিনে
= ২৪ দিন
১০,৬৭৮.
রহিম, করিম এবং মনির একটি ব্যবসা শুরু করলো। সেখানে রহিম ১/২ অংশ, করিম ১/৩ অংশ এবং বাকি অংশ মনির বিনিয়োগ করলো। তাদের মুনাফার অনুপাত কত? 
  1. ক) ৪ : ২ : ১
  2. খ) ৩ : ৪ : ৬
  3. গ) ৩ : ২ : ১
  4. ঘ) ২ : ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম এবং মনির একটি ব্যবসা শুরু করলো। সেখানে রহিম ১/২ অংশ, করিম ১/৩ অংশ এবং বাকি অংশ মনির বিনিয়োগ করলো। তাদের মুনাফার অনুপাত কত? 

সমাধান: 
মনেকরি 
মোট মূলধন = ক টাকা 
রহিম বিনিয়োগ করে  = ক/২ টাকা 
করিম বিনিয়োগ করে  = ক/৩ টাকা 

মনির বিনিয়োগ = ক - {(ক/২) + (ক/৩)} টাকা 
= ক - (ক/২) - (ক/৩)
= (৬ক - ৩ক - ২ক)/৬
= (৬ক  - ৫ক)/৬
= ক/৬

তাদের মুনাফার অনুপাত = ক/২ : ক/৩ : ক/৬
= ১/২ : ১/৩ : ১/৬
=  (১/২) × ৬ : (১/৩) × ৬ : (১/৬) × ৬
= ৩ : ২ : ১
১০,৬৭৯.
একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?
  1. ১৫ মিনিট
  2. ২০ মিনিট
  3. ২৫ মিনিট
  4. ১০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?

সমাধান:
৬টি মেশিন ৩০টি শার্ট সেলাই করতে সময় লাগে = ৫ মিনিট
১টি মেশিন ১টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬)/৩০ মিনিট
৩টি মেশিন ৭৫টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬ × ৭৫)/(৩০ × ৩) মিনিট
= ২৫ মিনিট
১০,৬৮০.
যদি একটি পণ্যের উৎপাদন খরচ ১০০ টাকা হয় এবং নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রি করেন, তাহলে পণ্যের খুচরা বিক্রয় মূল্য কত?
  1. ১৪৪ টাকা
  2. ১৬৪ টাকা
  3. ১২২ টাকা
  4. ১৮২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি পণ্যের উৎপাদন খরচ ১০০ টাকা হয় এবং নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রি করেন, তাহলে পণ্যের খুচরা বিক্রয় মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
পণ্যের উৎপাদন খরচ = ১০০ টাকা
নির্মাতা ২০% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য= ১০০ + ১০০ এর ২০% = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন, নির্মাতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা
আবার,
খুচরা বিক্রেতা ২০%  লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = ১২০ + {(১২০ × ২০) / ১০০} = ১২০ + ২৪ = ১৪৪ টাকা 

সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা মূল্য = ১৪৪ টাকা 

১০,৬৮১.
n যদি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?
  1. n2 - 1
  2. 3(n + 1)
  3. 2(n + 3)
  4. n + 3
ব্যাখ্যা

প্রশ্ন: n যদি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না?

সমাধান:
ধরি,
n = 2 (জোড় সংখ্যা)
∴ n +  3 = 2 + 3 = 5; যা বিজোড় সংখ্যা

2(n + 3) = 2 × (2 + 3) = 10; যা জোড় সংখ্যা

3(n + 1) = 3 × (2 + 1) = 9; যা বিজোড় সংখ্যা

n2 - 1 = 22 - 1 = 3 যা বিজোড় সংখ্যা

১০,৬৮২.
কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
  1. ক) 1.2
  2. খ) 2.50
  3. গ) 3.00
  4. ঘ) 4.00
ব্যাখ্যা
২০% হ্রাসে, বর্তমান মূল্য = ৮০ টাকা
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ১২ টাকা হলে বর্তমান মূল্য (৮০ × ১২)/ ১০০ টাকা
                                          = ৯.৬ টাকা
২ টি কলার বর্তমান মূল্য = (১২ - ৯.৬) = ২.৪ টাকা
∴ ১ টি কলার বর্তমান মূল্য = ২.৪ ÷ ২ = ১.২ টাকা
১০,৬৮৩.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোকের বর্তমান বেতন ১১,০৫০ টাকা হলে তার বর্ধিত বেতনের পরিমাণ কত?
  1. ১১০৫
  2. ২২১০
  3. ২০৫০
  4. ২৫৫০
ব্যাখ্যা

৩০% বৃদ্ধিতে, পূর্ব বেতন ১০০ টাকায় বর্তমান বেতন ১০০ + ৩০ = ১৩০ টাকা
বর্তমান বেতন ১৩০ টাকা হলে বর্ধিত বেতন ৩০ টাকা
∴ বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে বর্ধিত বেতন = (৩০ × ১১০৫০)/১৩০
= ২৫৫০ টাকা

১০,৬৮৪.
ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?
  1. ১৫ টাকা
  2. ২৫ টাকা
  3. ১০ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?

সমাধান: 
ধরি,
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১২৫ টাকা 

১২৫ টাকায় খ এর বেতন কম = ২৫ টাকা
১ টাকায় খ এর বেতন কম = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম = (২৫ × ১০০)/১২৫
= ২০ টাকা
১০,৬৮৫.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. 6/13
  2. 5/12
  3. 3/8
  4. 11/24
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
এখানে,
6/13 = 0.461
5/12 = 0.417
3/8 = 0.375
11/24 = 0.458

0.375 < 0.417 < 0.458 < 0.461
১০,৬৮৬.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ১৫ % ক্ষতি হলো। এটি ৭৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
১৫% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা।

১০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা।

উভয় বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০ - ৮৫  = ২৫ টাকা।

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫
বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৭৫)/২৫টাকা
                                                            = ৩০০ টাকা।
১০,৬৮৭.
৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৫ দিনে
  3. ৬ দিনে
  4. ৭ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন লোক ও ৮ জন বালক ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ২৬ জন লোক ও ৪৮ বালক ২ দিনে শেষ করতে পারে। ১৫ জন লোক ও ২০ বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
ধরি,
লোক = ক এবং বালক = খ

প্রশ্নমতে,
(৬ক + ৮খ) × ১০ = (২৬ক + ৪৮খ) × ২
⇒ ৬০ক + ৮০ খ = ৫২ক + ৯৬খ
⇒ ৬০ক - ৫২ক = ৯৬খ - ৮০খ
⇒ ৮ক = ১৬খ
⇒ ক = ২খ
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷

তাহলে, {(৬ × ২) + ৮} বা ২০ জন বালক ১ টি কাজ করে = ১০ দিনে
১ জন বালক কাজটি করবে = ২০ × ১০ দিনে
∴ {(১৫ × ২) + ২০} বা ৫০ জন বালক কাজটি করতে পারে = (২০ × ১০)/৫০ দিনে
= ৪ দিনে
১০,৬৮৮.
ক একটি কাজ ৮ দিনে ও খ সেই একই কাজ ৪ দিনে করতে পারে। যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয়দিনে শেষ হবে?
  1. ২.৬৬
  2. ৩.৩৩
  3. কোনোটিই না
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ৮ দিনে ও খ সেই একই কাজ ৪ দিনে করতে পারে। যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয়দিনে শেষ হবে?

সমাধান: 
ক ১ দিনে করে ১/৮ অংশ 
খ ১ দিনে করে ১/৪ অংশ 

ক ও খ একত্রে ১ দিনে করে (১/৮) + (১/৪) অংশ 
= (২ + ১)/৮ অংশ
= ৩/৮ অংশ


ক ও খ ৩/৮ অংশ করে ১ দিনে 
∴ ক ও খ সম্পূর্ণ বা ১ অংশ করে ৮/৩ দিনে।
= ২.৬৬
১০,৬৮৯.
ফাহিম একটি কাজ ৫ দিনে এবং জারিন তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?
  1. ৯ দিনে
  2. ৪.৪৪ দিনে
  3. ৩.৩৩ দিনে
  4. ২.৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ফাহিম একটি কাজ ৫ দিনে এবং জারিন তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?

সমাধান:
ফাহিম ৫ দিনে করতে পারে কাজটির ১ অংশ
ফাহিম ১ দিনে করতে পারে কাজটির ১/৫ অংশ

জারিন ১০ দিনে করতে পারে কাজটির ১ অংশ
জারিন ১ দিনে করতে পারে কাজটির ১/১০ অংশ

ফাহিম ও জারিন ১ দিনে করতে পারে কাজটির (১/৫) + (১/১০) অংশ
= (২ + ১)/১০ অংশ
= ৩/১০ অংশ

৩/১০ অংশ করে ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ করে = ১০/৩ দিনে
= ৩.৩৩ দিনে
১০,৬৯০.
কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চার গুণকে ১১ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে? 
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চার গুণকে ১১ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি p = ১১ক + ৩

⇒ ৪p = ৪(১১ক + ৩)
⇒ ৪p = ৪৪ক + ১২
⇒ ৪p = ৪৪ক + ১১ + ১
⇒ ৪p = ১১(৪ক + ১) + ১

সুতরাং ১১(৪ক + ১) + ১ কে  ১১ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকবে।
১০,৬৯১.
x এবং y দুটি স্বাভাবিক সংখ্যা, যেখানে x > y হয়, তাহলে নিচের কোনটি সঠিক?
  1. - x > - y
  2. x2 < y2
  3. x - y < 0
  4. x - y > 0
ব্যাখ্যা
প্রশ্ন: x এবং y দুটি স্বাভাবিক সংখ্যা, যেখানে x > y হয়, তাহলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
যদি x > y  হয়, তাহলে x - y অবশ্যই ধনাত্মক হবে।
১০,৬৯২.
(0.006)2 = কত?
  1. ক) .36
  2. খ) .0036
  3. গ) .00036
  4. ঘ) .000036
ব্যাখ্যা
প্রশ্ন: (0.006)2 = কত?

সমাধান:
(0.006)2 = 0.000036
১০,৬৯৩.
২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১২
  2. ১১
  3. ১০
  4. ৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ২০%
সুতরাং অর্ধ-বার্ষিক মুনাফার হার, r = (২০/২)% = ১০%
সময় = ২ বছর
অর্থাৎ সময়, n = ৪ অর্ধ-বছর

প্রারম্ভিক মূলধন, P = ১০০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)
= ১০০০০(১ + ১০/১০০)
= ১০০০০(১১০/১০০)
= ১০০০০(১১/১০)
= ১০০০০ × (১১) ÷ ১০০০০
= (১১)
১০,৬৯৪.
একজন দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দুই ধরনের ডাল কি অনুপাতে মিশালে মিশ্রিত ডালের দাম প্রতিকেজি ১৬.৫০ টাকা হবে?
  1. ৩ : ৪
  2. ৫ : ৯
  3. ৭ : ৩
  4. ৫ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দুই ধরনের ডাল কি অনুপাতে মিশালে মিশ্রিত ডালের দাম প্রতিকেজি ১৬.৫০ টাকা হবে?

সমাধান:
ধরি,
১৫ টাকা কেজি দরের চায়ের পরিমাণ = ক কেজি
২০ টাকা কেজি দরের চায়ের পরিমাণ = খ কেজি

প্রশ্নমতে,
১৫ক + ২০খ = ১৬.৫(ক + খ)
⇒ ১৫ক + ২০খ = ১৬.৫ক + ১৬.৫খ
⇒ ১.৫ক = ৩.৫খ
⇒ ক/খ = ৩.৫/১.৫
⇒ ক/খ = ৩৫/১৫
⇒ ক/খ = ৭/৩
∴ ক : খ = ৭ : ৩
১০,৬৯৫.
চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৮৫ কি.মি.। একটি বাসের বেগ ৫৭ কি.মি./ঘণ্টা হলে, ঢাকা থেকে চট্টগ্রামে যেতে বাসটির কত সময় লাগবে? 
  1. ৫ ঘণ্টা 
  2. ৪ ঘণ্টা 
  3. ৩ ঘণ্টা 
  4. ৬ ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৮৫ কি.মি.। একটি বাসের বেগ ৫৭ কি.মি./ঘণ্টা হলে, ঢাকা থেকে চট্টগ্রামে যেতে বাসটির কত সময় লাগবে? 

সমাধান: 
৫৭ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ১ কি.মি. যেতে সময় লাগে = ১/৫৭ ঘণ্টা
∴ ২৮৫ কি.মি. যেতে সময় লাগে = ২৮৫/৫৭ ঘণ্টা 
= ৫ ঘণ্টা।

১০,৬৯৬.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ১/২
  2. ৪/৫
  3. ৫/৭
  4. ৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
এখানে, 
১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৫/৭ = ০.৭১৪
৪/৯ = ০.৪৪
উপরোক্ত মান হতে দেখা যায় যে, ৪/৫ এর মান সবচেয়ে বড়।
১০,৬৯৭.
কামাল ১৫টি কমলা ৪৫ টাকায় ক্রয় করে প্রতি ডজন ৪৮ টাকায় বিক্রয় করলেন। কামালের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ২০% ক্ষতি
  2. ৩৩.৩৩% লাভ
  3. ১৬.৬৭% লাভ
  4. ২৫% ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: কামাল ১৫টি কমলা ৪৫ টাকায় ক্রয় করে প্রতি ডজন ৪৮ টাকায় বিক্রয় করলেন। কামালের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
১৫টি কমলার ক্রয়মূল্য = ৪৫ টাকা
∴ ১টি কমলার ক্রয়মূল্য = ৪৫ / ১৫ = ৩ টাকা

আবার,
১ ডজন বা ১২টি কমলার বিক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ১টি কমলার বিক্রয়মূল্য = ৪৮ / ১২ = ৪ টাকা

লাভ = (৪ - ৩) টাকা = ১ টাকা

∴ শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০%
= (১/৩) × ১০০%
= ৩৩.৩৩%

১০,৬৯৮.
প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৪০ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৫০ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২টি ও ১ কুড়ি = ২০টি 

১২টি কলার ক্রয়মূল্য ২৪ টাকা
১টি কলার ক্রয়মূল্য ২৪/১২ টাকা

২০টি কলার ক্রয়মূল্য (২৪ × ২০)/১২ = ৪০ টাকা
২৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২৫) = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ৪০)/১০০
= ৫০ টাকা
১০,৬৯৯.
একটি গ্যাস ট্যাঙ্কের ১/২ অংশ ভর্তি আছে। যদি ১০ গ্যালন সরানো হয় তবে ১/১২ অংশ ভর্তি থাকে। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত?
  1. ১৬ গ্যালন
  2. ২০ গ্যালন
  3. ২৪ গ্যালন
  4. ২৬ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্যাস ট্যাঙ্কের ১/২ অংশ ভর্তি আছে। যদি ১০ গ্যালন সরানো হয় তবে ১/১২ অংশ ভর্তি থাকে। ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত?

সমাধান:
ধরি,
ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা = ক গ্যালন

প্রশ্নমতে,
(ক/২) - ১০ = ক এর ১/১২
বা, (ক/২) - (ক/১২) = ১০
বা, (৬ক - ক)/১২ = ১০
⇒ ৫ক/১২ = ১০
⇒ ৫ক = ১০ × ১২
⇒ ৫ক = ১২০
⇒ ক =  ২৪
১০,৭০০.
সরল কর- 
  1. ১/৩
  2. ৭/৮
  3. ৫/১১
  4. ৮/২১
ব্যাখ্যা
প্রশ্ন: সরল কর- 


সমাধান: