বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১০৬ / ১৬৯ · ১০,৫০১১০,৬০০ / ১৬,৯৯১

১০,৫০১.
বার্ষিক শতকরা মুনাফার হার ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ হাজার টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?
  1. ৯০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা মুনাফার হার ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ হাজার টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধান:
দেয়া আছে, 
মূলধন, P = ৩০০০ টাকা
পুরোনো বার্ষিক হার (R₁) = ১০%
নতুন বার্ষিক হার (R₂) = ৮%
সময় (T) = ৩ বছর

আমরা জানি,
SI = (P × R × T)/১০০
১০% হারে ৩ বছরের মুনাফা, SI1 = (৩০০০ × ১০ × ৩)/১০০ = ৯০০ 
৮% হারে ৩ বছরের মুনাফা, SI2 = (৩০০০ × ৮ × ৩)/১০০ = ৭২০

∴ মুনাফার হ্রাস = ৯০০ - ৭২০ = ১৮০ টাকা।

১০,৫০২.
5% হার মুনাফায় কোনো আসলের 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 12 টাকা হলে, আসল কত?
  1. 4800 টাকা 
  2. 3800 টাকা 
  3. 5200 টাকা 
  4. 2800 টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: 5% হার মুনাফায় কোনো আসলের 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 12 টাকা হলে, আসল কত?

সমাধান: 
মনেকরি,
মূলধন P 

এখানে,
মুনাফার হার r = 5%
সময় n = 2 বছর 

সরলমুনাফা = Pnr 
= P × 2 × (5/100)
= 2P/20

চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (5/100)}2 - P
= P{1 + (1/20)}2 - P
= P(21/20)2 - P
=(441P/400) - P 
= (441P - 400P)/400
= 41P/400

প্রশ্নমতে,
(41P/400) - (2P/20) = 12
⇒ (41P - 40P)/400 = 12
⇒ P/400 = 12
∴ P = 4800 

সুতরাং, আসল 4800 টাকা । 

১০,৫০৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৩৮
  2. ৪৯
  3. ৪৩
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১২ ও ১৬ এর ল.সা.গু = ৪৮
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা = ৪৮ + ১
= ৪৯
১০,৫০৪.
৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ২০০
  2. ২৭৫
  3. ৩০০
  4. ৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য এবং ১৫ এর গুণিতক হবে।
৫ ও ৯৫ এর মধ্যে ১৫ এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে = ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫ এবং ৯০

∴ সংখ্যাগুলোর যোগফল = ১৫ + ৩০ + ৪৫ + ৬০ + ৭৫ + ৯০
= ৩১৫
১০,৫০৫.
একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৬৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৫৩
  3. ৪৭
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৪১ = ৬৫ - x  
বা, x + x = ৬৫ + ৪১ 
বা, ২x = ১০৬ 
বা, x = ১০৬/২ 
∴ x = ৫৩ 

∴ সংখ্যাটি = ৫৩।
১০,৫০৬.
রহিম, রফিক ও শাহরুখের টাকার অনুপাত ২ : ৪ : ৫ এবং তাদের তিনজনের মোট ২৮৬ টাকা হলে শাহরুখের টাকার পরিমাণ কত?
  1. ক) ৫২ টাকা
  2. খ) ১০৪ টাকা
  3. গ) ১৩০ টাকা
  4. ঘ) ১৩৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম, রফিক ও শাহরুখের টাকার অনুপাত ২ : ৪ : ৫ এবং তাদের তিনজনের মোট ২৮৬ টাকা হলে শাহরুখের টাকার পরিমাণ কত? 

সমাধান: 
ধরি,
রহিমের টাকার পরিমাণ ২ক টাকা 
রফিকের টাকার পরিমাণ ৪ক টাকা 
শাহরুখের টাকার পরিমাণ ৫ক টাকা 

শর্তমতে,
২ক + ৪ক + ৫ক = ২৮৬ 
বা, ১১ক = ২৮৬
বা, ক = ২৮৬/১১ 
∴ ক = ২৬ 

∴ শাহরুখের টাকার পরিমাণ  ৫ × ২৬ টাকা 
= ১৩০ টাকা 

১০,৫০৭.
একটি খুঁটির ১/৩ অংশ মাটির নিচে এবং ১/২ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে?
  1. ১/৩ অংশ
  2. ২/৩ অংশ
  3. ৫/৬ অংশ
  4. ৫/৭ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/৩ অংশ মাটির নিচে এবং ১/২ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে?

সমাধান:
 মাটির নিচে = ১/৩ অংশ
পানির নিচে = ১/২ অংশ 

মাটি ও পানির নিচে আছে = (১/৩) + (১/২) অংশ
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ
১০,৫০৮.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ৩০
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

ধরি, অপর সংখ্যাটি = y

আমরা জানি,
দুটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু
বা, ৮০ × y = ১৬০ × ১২
বা, y = (১৬০ × ১২)/৮০
∴ y = ২৪
সুতরাং অপর সংখ্যাটি = ২৪

১০,৫০৯.
x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ? 
  1. ২ : ১
  2. ৩ : ১
  3. ১ : ২
  4. ৪ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ? 

সমাধান:
 দেয়া আছে,
x এর ১০% = y এর ২০% 
⇒ ১০x/১০০ = ২০y/১০০ 
⇒ ১০x = ২০y [উভয়পক্ষকে ১০০ দ্বারা গুণ করে।]
⇒ x = ২y
⇒ x/y = ২/১
⇒ x : y = ২ : ১ 

১০,৫১০.
একটি নির্দিষ্ট সরল মুনাফার হারে ৬২০০ টাকা ৪ বছরে মুনাফা - আসলে ৯১৭৬ টাকা হয়। যদি মুনাফার হার ৩% বৃদ্ধি পায় উক্ত আসল ৪ বছরে মুনাফা-আসলে কত টাকা হবে? 
  1. ক) ৯৪৩০ টাকা 
  2. খ) ৯৩৫০ টাকা 
  3. গ) ৯৯২০ টাকা 
  4. ঘ) ৯৫৪০ টাকা 
ব্যাখ্যা
আসল P = ৬২০০ টাকা 
মুনাফা - আসলে ৯১৭৬ টাকা
মুনাফা I = ৯১৭৬ - ৬২০০ টাকা 
             = ২৯৭৬ টাকা 

মুনাফার হার = {(২৯৭৬ × ১০০)/(৬২০০ × ৪)}%
                    = ১২% 

নতুন মুনাফা = (১২ + ৩)%
                     = ১৫% 

নতুন সরল মুনাফা = (৬২০০ × ৪ × ১৫)/১০০
                             = ৩৭২০ টাকা 
মুনাফা-আসল = (৬২০০ + ৩৭২০) টাকা 
                       = ৯৯২০ টাকা 
১০,৫১১.
৭৪০০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ২ জন
  2. খ) ৬ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৪০০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান: 
মোট সৈন্য = ৭৪০০ জন 
৮৬ এর বর্গ = ৭৩৯৬

সৈন্য সরাতে হবে = (৭৪০০ - ৭৩৯৬) জন
= ৪ জন।
১০,৫১২.
একটি দ্রব্য ক্রয় করে ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয়মূল্যের এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১৯ : ১৫
  2. ২০ : ১৭
  3. ২৫ : ১৯
  4. ১০ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয়মূল্যের এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা

∴ ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর অনুপাত = ১০০ : ৮৫
= ২০ : ১৭
১০,৫১৩.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২০ দিন
  2. ২২ দিন
  3. ২৪ দিন
  4. ২৬ ‍দিন
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান: 
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ, 

আবার, 
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ কাজ 

∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) অংশ 
= (৩- ২)/২৪ অংশ 
= ১/২৪ অংশ 

এখন, 
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে 
২য় ব্যক্তি ১ অংশ (সম্পুর্ন) কাজ করে = ১ × (২৪/১) দিনে 
= ২৪ দিনে।
১০,৫১৪.
৪, ৮, ৫ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ১৬
  2. ১২
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ৫ এর চতুর্থ সমানুপাতী কত?

সমাধান:
১ম রাশি/২য় রাশি = ৩য় রাশি/৪র্থ রাশি
⇒ ৪/৮ = ৫/৪র্থ রাশি
⇒ ৪র্থ রাশি = (৫ × ৮)/৪
= ১০

অতএব, চতুর্থ সমানুপাতী ১০।
১০,৫১৫.
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৭৫
  2. খ) ৯১
  3. গ) ৯২
  4. ঘ) ৮১
ব্যাখ্যা

ধরি, ছাত্রসংখ্যা = ক
প্রশ্নমতে, ক = ৬৫৬১
বা, ক = √৬৫৬১ = ৮১

১০,৫১৬.
শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৫ বছরের সুদ, আসলের ১/৫ অংশ হবে?
  1. ৪%
  2. ৮%
  3. ৫%
  4. ৯%
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৫ বছরের সুদ, আসলের ১/৫ অংশ হবে?

সমাধান:
ধরি, আসল,P = ক
সুদ, I = ক এর ১/৫ = ক/৫
সময়, n = ৫ বছর
সুদের হার, r = ?

আমরা জানি,
I = (P × r × n)/১০০
⇒ ক/৫ = (ক × r × ৫)/১০০
⇒ ১০০ক = ৫(ক × r × ৫)
⇒ ১০০ = ৫(r × ৫)
⇒ (r × ৫) = ১০০/৫
⇒ r = ৪

∴ সুদের হার ৪%

১০,৫১৭.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ২ক + ৫ = ক + ৭
বা, ক = ৭ - ৫
∴  ক = ২
∴ সংখ্যাটি ২
১০,৫১৮.
পরপর আটটি সংখ্যার প্রথম ৪টির যোগফল ৪৪৬ হলে, শেষ ৪টির যোগফল কত?
  1. ৬৪২
  2. ৫৬২
  3. ৪৬২
  4. ৪৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: পরপর আটটি সংখ্যার প্রথম ৪টির যোগফল ৪৪৬ হলে, শেষ ৪টির যোগফল কত?

সমাধান:
মনেকরি,
পরপর আটটি সংখ্যা = ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬), (ক + ৭)

∴ প্রথম চারটির যোগফল = ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩)
= ৪ক + ৬

শেষ চারটির যোগফল = (ক + ৪) + (ক + ৫) + (ক + ৬) + (ক + ৭)
= ৪ক + ২২

শর্তমতে,
৪ক + ৬ = ৪৪৬
⇒ ৪ক = ৪৪৬ - ৬
⇒ ৪ক = ৪৪০
∴ ক = ১১০

সুতরাং, শেষ চারটির যোগফল = (৪ × ১১০) + ২২
= ৪৪০ + ২২
= ৪৬২

১০,৫১৯.
৪ : ৫, ৫ : ৭, ৭ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত? 
  1. ক) ১ : ৩
  2. খ) ১ : ৪
  3. গ) ১ : ২
  4. ঘ) ১ : ৬
ব্যাখ্যা
দেয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৫, ৫ : ৭ এবং ৭ : ৮  

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৪ × ৫ × ৭  = ১৪০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = ৮ × ৫ × ৭ = ২৮০

নির্ণেয় মিশ্র অনুপাত = ১৪০ : ২৮০
                                 = ১ : ২
১০,৫২০.
কোনো আসল চক্রবৃদ্ধি মুনাফায় ৫ বছরে দ্বিগুণ হলে, কত বছরে তা আটগুণ হবে?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৫ বছর
  4. ১৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল চক্রবৃদ্ধি মুনাফায় ৫ বছরে দ্বিগুণ হলে, কত বছরে তা আটগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = P
সুদের হার = r%
সময় = ৫ বছর
চক্রবৃদ্ধি মূলধন = ২P

আমরা জানি, চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n

শর্তমতে,
২P = P(১ + r)
⇒ (১ + r) = ২
⇒ ১ + r = ২১/৫   [ঘাতকে ৫ দ্বারা ভাগ করে]

আবার,
৮P = P(১ + r)n
⇒ (১ + r)n = ৮
⇒ (২১/৫)n = ২   [১ নং থেকে]
⇒ ২n/৫ = ৩
⇒ n/৫ = ৩
∴ n = ১৫

অতএব, আসল আটগুণ হতে ১৫ বছর লাগবে।

১০,৫২১.
যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৭ বছর হয় ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪ । ৯ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৩ : ১
  2. ৩ : ২
  3. ৪ : ৩
  4. ২ : ১
ব্যাখ্যা

প্রশ্নঃ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৭ বছর হয়। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪। ৯ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধানঃ
বর্তমানে,
পিতার বয়স = x বছর
পুত্রের বয়স = y বছর
দেওয়া আছে,
x + y = ৮৭ বছর.........(i)

৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৪
তাহলে,
(x - ৫)/(y - ৫) = ৭/৪
বা, ৪(x - ৫) = ৭(y - ৫)
বা, ৪x - ২০ = ৭y - ৩৫
বা, ৪x = ৭y - ১৫
∴ x = (৭y - ১৫)/৪.........(ii)

(ii) সমীকরণটি (i)-এ বসাই:
(৭y - ১৫)/৪ + y = ৮৭
বা, ৭y - ১৫ + ৪y = ৩৪৮
বা, ১১y = ৩৬৩
∴ y = ৩৩

y এর মান (i) নং এ বসাই,
∴ x = ৮৭ - ৩৩ = ৫৪

৯ বছর পর,
পিতার বয়স = ৫৪ + ৯ = ৬৩
পুত্রের বয়স = ৩৩ + ৯ = ৪২

∴ ৯ বছর পর তাদের বয়সের অনুপাত = ৬৩ : ৪২ = ৩ : ২

১০,৫২২.
৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
  1. ৮১ দিন
  2. ৯ দিন
  3. ২৪৩ দিন
  4. ২৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/২৭ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (৮১ × ৩) দিনে
= ২৪৩ দিনে
১০,৫২৩.
যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৬০%
  2. খ) ৬৯%
  3. গ) ৯০%
  4. ঘ) ৯৯%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
= ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার
∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) বর্গমিটার
= ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) বর্গমিটার
= ৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে =৬৯%।
১০,৫২৪.
A এবং B একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। A একা সেই কাজটি 30 দিনে শেষ করতে পারে। যদি B প্রতিদিন শুধু অর্ধেক দিন কাজ করে, তাহলে A এবং B একসাথে কাজটি কত দিনে শেষ করবে?
  1. 18 দিন
  2. 16 দিন
  3. 12 দিন
  4. 10 দিন
  5. 15 দিন
ব্যাখ্যা

প্রশ্ন: A এবং B একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। A একা সেই কাজটি 30 দিনে শেষ করতে পারে। যদি B প্রতিদিন শুধু অর্ধেক দিন কাজ করে, তাহলে A এবং B একসাথে কাজটি কত দিনে শেষ করবে?

সমাধান:
দেওয়া আছে,
A ও B একসাথে কাজটি সম্পন্ন করে = 10 দিনে
সুতরাং, তাদের এক দিনের কাজ = 1/10 অংশ

A একা কাজটি সম্পন্ন করে = 30 দিনে
সুতরাং, A এর এক দিনের কাজ = 1/30 অংশ

অতএব, B এর এক দিনের কাজ = (A ও B এর একসাথে কাজ) - (A এর একা কাজ)
= 1/10 - 1/30 অংশ
= (3 - 1)/30 অংশ
= 2/30 অংশ
= 1/15 অংশ

B প্রতিদিন অর্ধেক দিন কাজ করলে, তার প্রতিদিনের কাজ হবে,
= (1/15)/2 অংশ
= 1/30 অংশ

এখন, A (পুরো দিন) এবং B (অর্ধেক দিন) একসাথে কাজ করলে তাদের প্রতিদিনের মোট কাজ হবে:
= (A এর এক দিনের কাজ) + (B এর প্রতিদিনের কাজ)
= 1/30 + 1/30 অংশ
= 2/30 = 1/15 অংশ

যেহেতু তারা প্রতিদিন কাজের 1/15 অংশ সম্পন্ন করে, তাই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সময় লাগবে 15 দিন।

সুতরাং, তারা একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে। 

১০,৫২৫.
একটি ট্রেন ২৮ কি. মি./ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে একজন ব্যক্তি ৮ কি. মি./ঘন্টা বেগে হেঁটে আসছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ১২ সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ৭৫ মিটার
  2. ১১০ মিটার
  3. ১৪০ মিটার
  4. ৯০ মিটার
  5. ১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৮ কি. মি./ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে একজন ব্যক্তি ৮ কি. মি./ঘন্টা বেগে হেঁটে আসছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ১২ সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
আপেক্ষিক বেগ = ২৮ + ৮ = ৩৬  কি. মি.
= ৩৬০০০ মিটার

∴ ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৩৬০০০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৩৬০০০/৩৬০০ মিটার
∴ ১২ সেকেন্ডে অতিক্রম করে = (৩৬০০০ × ১২)/৩৬০০ = ১২০ মিটার

অর্থাৎ, ট্রেনের দৈর্ঘ্য ১২০ মিটার।
১০,৫২৬.
একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মূলধনের ১/৮ অংশ রাস্তা নির্মাণে, ১/২ অংশ গাছ লাগাতে, ও ১/৪ অংশ কালভার্ট নির্মাণে ব্যায় করে। তাদের অবশিষ্ট মূলধনের পরিমান ৩০০০০ টাকা। সংগঠনটির মোট মূলধনের পরিমাণ কত?
  1. ১৮০০০০ টাকা
  2. ২০০০০০ টাকা
  3. ২৪০০০০ টাকা
  4. ৩০০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মূলধনের ১/৮ অংশ রাস্তা নির্মাণে, ১/২ অংশ গাছ লাগাতে, ও ১/৪ অংশ কালভার্ট নির্মাণে ব্যায় করে। তাদের অবশিষ্ট মূলধনের পরিমান ৩০০০০ টাকা। সংগঠনটির মোট মূলধনের পরিমাণ কত?

সমাধান:
মোট ব্যায়  = (১/৮) + (১/২) + (১/৪) অংশ
= (১ + ৪ + ২)/৮ অংশ
= ৭/৮ অংশ
অবশিষ্ট রইলো = ১ - (৭/৮)অংশ
= (৮ - ৭)/৮ অংশ
= ১/৮ অংশ

১/৮ অংশ মূলধনের পরিমাণ = ৩০০০০ টাকা
∴ মোট মূলধনের পরিমাণ = (৩০০০০ × ৮) টাকা
= ২৪০০০০ টাকা
১০,৫২৭.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ৪ ঘণ্টা, ৬ ঘণ্টা ও ৯ ঘণ্টা পরপর বাজতে থাকে। ২ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ৪ ঘণ্টা, ৬ ঘণ্টা ও ৯ ঘণ্টা পরপর বাজতে থাকে। ২ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
৪, ৬ ও ৯ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।
৪ = ২ × ২
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩
= ৪ × ৯
= ৩৬
অর্থাৎ, তিনটি ঘণ্টা ৩৬ ঘণ্টা পরপর একত্রে বাজবে।

এখন,
২ দিন = ২ × ২৪ = ৪৮ ঘণ্টা।
∴ ২ দিন বা ৪৮ ঘণ্টায় বাজবে = ৪৮/৩৬ = ১ (ভাগশেষ ১২ থাকবে)
কিন্তু শুরুতে একবার একত্রে বাজে (সময় = 0:00),
তারপর ৩৬ ঘণ্টা পর আবার বাজে।

∴ ২ দিনে তারা একত্রে বাজবে মোট ২ বার।

১০,৫২৮.
১২০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ২। অনুপাত ১ : ৪ করতে কত লিটার পানি যোগ করতে হবে?
  1. ১৯০ লিটার
  2. ২২৪ লিটার
  3. ২৩০ লিটার
  4. ২৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ২। অনুপাত ১ : ৪ করতে কত লিটার পানি যোগ করতে হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = (৩ + ২) = ৫
মিশ্রণে দুধের পরিমাণ = ১২০ এর ৩/৫ = ৭২ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = ১২০ এর ২/৫ = ৪৮ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশ্রিত করলে, নতুন মিশ্রণের অনুপাত ১ : ৪ হবে।

প্রশ্নমতে,
৭২ : (৪৮ + ক) = ১ : ৪
⇒ ৭২/(৪৮ + ক) = ১/৪
⇒ ৪ × ৭২ = ৪৮ + ক
⇒ ২৮৮ = ৪৮ + ক
⇒ ক = ২৮৮ - ৪৮
⇒ ক = ২৪০ লিটার

সুতরাং, ২৪০ লিটার পানি যোগ করতে হবে।
১০,৫২৯.
।।3। - ।- 5।। =? 
  1. - 2
  2. - 8
  3. 8
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: ।।3। - ।- 5।। =? 

সমাধান: 
।।3। - ।- 5।।
= ।3 - 5।
= ।- 2।
= 2
১০,৫৩০.
একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৫। লব ৪ বাড়ালে এবং হর ৫ কমালে ভগ্নাংশের মান হয় ৩/৪। ভগ্নাংশটি কত?
  1. ১১/৪ 
  2. ৭/৮ 
  3. ৪/১১
  4. ২/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৫। লব ৪ বাড়ালে এবং হর ৫ কমালে ভগ্নাংশের মান হয় ৩/৪। ভগ্নাংশটি কত?

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশের লব = ক 
ভগ্নাংশের হর = ১৫ - ক 

ভগ্নাংশটি =  ক/(১৫ - ক)

প্রশ্নমতে, 
(ক + ৪)/(১৫ - ক - ৫) = ৩/৪
⇒ (ক + ৪)/(১০ - ক) = ৩/৪
⇒ ৪ক + ১৬ = ৩০ - ৩ক  
⇒ ৪ক + ৩ক = ৩০ - ১৬ 
⇒ ৭ক = ১৪ 
∴ ক = ২ 

∴ ভগ্নাংশটি = ২/(১৫ - ২) = ২/১৩ 

১০,৫৩১.
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
  1. ক) ৭
  2. খ) ৫০
  3. গ) ৫১
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
আমরা জানি,
    ১ গজ = ৩ ফুট 
১০০ গজ = (১০০ x ৩) ফুট
               =৩০০ ফুট।

মোট বৃক্ষের চারা প্রয়োজন হবে = (৩০০/৬) + ১ টি 
                                                = ৫১ টি।

সুতরাং সর্বোচ্চ ৫১ টি চারা রোপণ করা যাবে।
১০,৫৩২.
দুইটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় কর, যার বর্গের অন্তর 47.
  1. ক) 21, 22
  2. খ) 22, 23
  3. গ) 23, 24
  4. ঘ) 24, 25
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুটি, x ও (x + 1)
প্রশ্নমতে,
(x + 1)2 - x2 = 47
বা, x2 + 2x + 1 - x2 = 47
বা, 2x + 1 = 47
বা, 2x = 46
বা, x = 46/2
= 23
এবং অপর সংখ্যা (x + 1) = 23 + 1
= 24

১০,৫৩৩.
বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ১৪৫২ টাকা
  2. ২৭২ টাকা
  3. ৫২২ টাকা
  4. ২৫২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান: 
এখানে,
মূলধন, P = ১২০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, c = P(১ + r)n
= ১২০০(১ + ১০/১০০)
= ১২০০ × (১১০/১০০)
= ১৪৫২ টাকা


∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৪৫২ - ১২০০ = ২৫২ টাকা।
১০,৫৩৪.
একজন শিক্ষার্থীর নম্বর ভুলক্রমে 63 এর পরিবর্তে 83 লেখায় ক্লাসের গড় নম্বর 0.5 বেড়ে যায়। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর।
  1. 30
  2. 40
  3. 50
  4. 60
ব্যাখ্যা
ধরি, ছাত্রছাত্রীর সংখ্যা = x

মোট নাম্বার বৃদ্ধি = (x  × 1/2) = x/2.

প্রশ্নমতে,
x/2 = (83 - 63) 
=> x/2 = 20 => x = 40.
১০,৫৩৫.
তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫ এবং তাদের যোগফল ২০০। সংখ্যা তিনটি নির্ণয় করুন-
  1. ৪৫, ৫০, ১০৫
  2. ৩০, ৮০, ৯০
  3. ৪০, ৪০, ১২০
  4. ৪০, ৬০, ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫ এবং তাদের যোগফল ২০০। সংখ্যা তিনটি নির্ণয় করুন-

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি ২x, ৩x এবং ৫x

প্রশ্নমতে,
⇒ ২x + ৩x + ৫x = ২০০
⇒ ১০x = ২০০
⇒ x = ২০০/১০ = ২০
∴ x = ২০

অতএব, সংখ্যা তিনটি হলো,
২ × ২০ = ৪০, ৩ × ২০ = ৬০ এবং ৫ × ২০ = ১০০
∴ ৪০, ৬০, ১০০
১০,৫৩৬.
শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোন কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে?
  1. ১/৬ সেকেন্ড
  2. ১/২ সেকেন্ড
  3. ১ সেকেন্ড
  4. ৬ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোন কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে?

সমাধান:
দেওয়া আছে, শব্দের বেগ ৩৩০ মি./সেকেন্ড 
এবং কুয়ার গভীরতা ২৭.৫ মিটার 
মোট দূরত্ব (২৭.৫ × ২) মি. = ৫৫ মি. 

∴ প্রতিধ্বনি শোনা যাবে (৫৫/৩৩০) সেকেন্ড পর
= ১/৬ সেকেন্ড পর।

১০,৫৩৭.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৯ এবং এদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ৩০ এবং ৬০
  2. ৫০ এবং ৯০
  3. ৪০ এবং ৯০
  4. ৬০ এবং ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৯ এবং এদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুইটি কত?
 
সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৪x এবং ৯x

∴ ৪x এবং ৯x এর ল.সা.গু = ৩৬x

প্রশ্নমতে,
৩৬x = ৩৬০
⇒ x = ৩৬০ ÷ ৩৬
⇒ x = ১০

∴ ১ম সংখ্যাটি = ৪x
= ৪ × ১০
= ৪০

∴ ২য় সংখ্যাটি = ৯x
= ৯ × ১০
= ৯০

১০,৫৩৮.
নিচের কোনটি (√5 - √3) এর সমান-
  1. ক) 2/(√5 + √3)
  2. খ) √2
  3. গ) {1/2(√5 + √3)}
  4. ঘ) 1/√5 + 1/√3
ব্যাখ্যা
(√5 - √3) = (সংখ্যা দুটির বর্গের বিয়োগফল)/(বিপরীত চিহ্ন যুক্ত মুল সংখ্যাটি) = {(√5)2 – (√3)2}/ (√5 + √3) = 2/(√5 + √3)
১০,৫৩৯.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৫৩
  3. গ) ৬৩
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
x এর ১/২ + ৬ = x এর ২/৩
⇒ x/২ + ৬ = ২x/৩
⇒ ২x/৩ - x/২ = ৬
⇒ (৪x - ৩x)/৬ = ৬
∴ x = ৩৬

১০,৫৪০.
তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
  1. ক) ৪৫ বছর
  2. খ) ৪৮ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

সমাধান:
তিন পুত্রের বয়সের গড় = ১৬ বছর 
তিন পুত্রের মোট বয়স = (১৬ × ৩) বছর 
= ৪৮ বছর 

 পিতাসহ পুত্রের বয়সের গড় ২৫ বছর
 পিতাসহ পুত্রের মোট বয়স = (২৫ × ৪)বছর
= ১০০ বছর 

পিতার বয়স = (১০০ - ৪৮) = ৫২ বছর
১০,৫৪১.
আসিমের ৩টি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৬০, ৭০ ও ৮০। ৪র্থ পরীক্ষায় কত পেলে গড় নম্বর ৭২ হবে?
  1. ৭২
  2. ৭৪
  3. ৭৬
  4. ৭৮
ব্যাখ্যা
৪র্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ক হলে,
(৬০ + ৭০ + ৮০ + ক)/৪ = ৭২
⇒ ২১০ + ক = ২৮৮
⇒ ক = ২৮৮ - ২১০
⇒ ক = ৭৮
-----------------------------
সংক্ষেপে, ৭২ × ৪ - (৬০ + ৭০ + ৮০) = ৭৮
১০,৫৪২.
i-44 এর মান কত?
  1. ক) - i
  2. খ) i
  3. গ) - 1
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: i-44 এর মান কত?

সমাধান:
i- 44
= 1/i44
= 1/(i2)22
= 1/(- 1)2
= 1
১০,৫৪৩.
লিটন ১০০০ টাকা ১২% সরল মুনাফায় এবং ১০% চক্রবৃদ্ধি  মুনাফায় ২ বছরের জন্য বিনিয়োগ করেন। ২ বছর পরে উভয় ক্ষেত্রে মুনাফার পার্থক্য কত হবে? 
  1. সরল মুনাফা ৩০ টাকা বেশি।
  2. চক্রবৃদ্ধি মুনাফা ৩০ টাকা বেশি।
  3. সরল মুনাফা ১০ টাকা বেশি।
  4. চক্রবৃদ্ধি মুনাফা ১০ টাকা বেশি।
ব্যাখ্যা
প্রশ্ন: লিটন ১০০০ টাকা ১২% সরল মুনাফায় এবং ১০% চক্রবৃদ্ধি  মুনাফায় ২ বছরের জন্য বিনিয়োগ করেন। ২ বছর পরে উভয় ক্ষেত্রে মুনাফার পার্থক্য কত হবে? 

সমাধান : 

দেয়া আছে,
আসল ,P =  ১০০০ টাকা 

সরল মুনাফায় , 
হার, r = ১২% 
সময়, n = ২ বছর 

২ বছরের মুনাফা , I = Pnr 
= ১০০০ × ২ × ১২% টাকা 
= ১০০০  × ২ × (১২/১০০) টাকা
= ১০ × ২ × ১২ টাকা
= ২৪০ টাকা 

আবার,
দেয়া আছে, 
চক্রবৃদ্ধি মুনাফায়,
হার, r = ১০% 
সময়, n = ২ বছর 

২ বছর শেষে চক্রবৃদ্ধি  মুনাফায় মূলধনসহ আসল = P( ১ + r )ⁿ
=  ১০০০( ১ + ১০% )  
= ১০০০ × {১ + (১০/১০০)}  
= ১০০০ × {১ + (১/১০} 
= ১০০০ × ( ১১/১০)  
= ১০০০ × (১১/১০) × (১১/১০)  
= ১০ × ১১  × ১১  
= ১২১০ টাকা 

∴ ২ বছর শেষে চক্রবৃদ্ধি  মুনাফা = ১২১০ - ১০০০ টাকা 
= ২১০ টাকা 

উভয় ক্ষেত্রে মুনাফার পার্থক্য = ২৪০ - ২১০ টাকা
= ৩০ টাকা
১০,৫৪৪.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ক) ৩৩/৫০
  2. খ) ৮/১১
  3. গ) ৩/৫
  4. ঘ) ১১/১৭
ব্যাখ্যা

২/৩ = ০.৬৭
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১১/১৭ = ০.৬৫
অর্থাৎ, ৮/১১, ২/৩ এর চেয়ে বড়

১০,৫৪৫.
৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ৭০০
  2. খ) ৬৫০
  3. গ) ৮০০
  4. ঘ) ৭৫০
ব্যাখ্যা
২৫% লাভ করতে হলে ১০০ টাকায় ক্রয় করলে বিক্রয় করতে হবে ১২৫ টাকায়
∴ ৫৬০ টাকায় ক্রয় করলে বিক্রয় করতে হবে (৫৬০ × ১২৫) / ১০০ = ৭০০ টাকায়।
১০,৫৪৬.
একটি হাতঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪০০০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। হাতঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১০০০০ টাকা
  2. ১২০০০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হাতঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪০০০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। হাতঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৮৫) = ২৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
বিক্রয়মূল্য ৪০০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪০০০)/২৫ টাকা
= ১৬০০০ টাকা
১০,৫৪৭.
মিলি ও নিহা যথাক্রমে একটি পিঠার ৩/১০ ও ১/৬ অংশ খায়। তারা একত্রে পিঠার মোট কত অংশ খায়? 
  1. ১/৫ অংশ
  2. ১/৩ অংশ
  3. ৭/১৫ অংশ
  4. ৭/৩০ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: মিলি ও নিহা যথাক্রমে একটি পিঠার ৩/১০ ও ১/৬ অংশ খায়। তারা একত্রে পিঠার মোট কত অংশ খায়?

সমাধান:
মিলি ও নিহা একত্রে খায় (৩/১০) + (১/৬) অংশ
= (৯ + ৫)/৩০ অংশ
= ১৪/৩০ অংশ
= ৭/১৫ অংশ
১০,৫৪৮.
কোন অনুপাতের উভয় পদের সাথে 1 যোগ করলে অনুপাতটি 3 : 4 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2 : 3 হবে?
  1. 6 : 11
  2. 2 : 5
  3. 5 : 7
  4. 9 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অনুপাতের উভয় পদের সাথে 1 যোগ করলে অনুপাতটি 3 : 4 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2 : 3 হবে?

সমাধান:
ধরি,
নির্ণেয় অনুপাত = a : b

১ম শর্তমতে, (a + 1)/(b + 1) = 3/4
বা, 4a + 4 = 3b + 3
বা, 4a = 3b + 3 - 4
∴ a = (3b - 1)/4

২য় শর্তমতে, (a - 1)/(b - 1) = 2/3
বা, 3a - 3 = 2b - 2
বা, 3a - 2b = 1
বা, 3{(3b - 1)/4}  - 2b = 1 [x ের মান বসিয়ে]
বা, (9b - 3)/4 - 2b = 1
বা, (9b - 3 - 8b)/4 = 1
বা, 9b - 3 - 8b = 4
বা, 9b - 8b = 4 + 3
∴ b = 7

∴ a = {(3 × 7) - 1}/4 = 20/4 = 5
∴ নির্ণেয় অনুপাত = 5 : 7
১০,৫৪৯.
১ কোটিতে কত মিলিয়ন?
  1. ১০
  2. ০.১
  3. ১০০
  4. ১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কোটিতে কত মিলিয়ন?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
১০,৫৫০.
দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য ৯ হলে, অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য ৯ হলে, অঙ্কদ্বয়ের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = ক
এবং দশক স্থানীয় অঙ্ক = খ
তাহলে, সংখ্যাটি = ক + ১০খ
স্থান বিনিময়ে, নতুন সংখ্যা = ১০ক + খ

প্রশ্নমতে,
ক + ১০খ - ১০ক + খ = ৯
⇒ ৯খ - ৯ক = ৯
⇒ ৯(খ - ক) = ৯
⇒ খ - ক = ৯/৯
∴ খ - ক = ১

অতএব, অঙ্কদ্বয়ের পার্থক্য = ১
১০,৫৫১.
৩ দিনে একটি কাজের ১/১২ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
  1. ১০৮ দিন
  2. ১১০ দিন
  3. ১১২ দিন
  4. ১১৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/১২ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/১২ অংশ কাজ করে = ৩ দিনে
১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১২ × ৩) দিনে
= ৩৬ দিনে।

∴ তিন গুণ কাজ করে = (৩৬ × ৩) দিনে
= ১০৮ দিনে
১০,৫৫২.
৬০ টাকায় ৫ টি ডিম বিক্রি করায় ২০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিলো?
  1. ১৫০ টাকা
  2. ১৬৬ টাকা
  3. ১৭৫ টাকা
  4. ১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ টাকায় ৫ টি ডিম বিক্রি করায় ২০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিলো?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয় মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (৬০ × ১০০)/৮০ = ৭৫ টাকা

৫ টি ডিমের ক্রয়মূল্য = ৭৫ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য = ৭৫/৫ টাকা
১২ টি ডিমের ক্রয়মূল্য = (৭৫ × ১২)/৫ = ১৮০ টাকা
১০,৫৫৩.
১ থেকে ১০০ পর্যন্ত গণনা করলে কতগুলো ৯ পাওয়া যাবে? 
  1. ১১ 
  2. ১৫ 
  3. ১৯ 
  4. ২০ 
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করলে কতগুলো ৯ পাওয়া যাবে? 

সমাধান: 
১ থেকে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যাগুলো হলো ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮ ও ৯৯ 
∴ এদের মধ্যে মোট ৯ আছে = ২০ টি । 
১০,৫৫৪.
কোনটি সবচেয়ে ছোট?
  1. 2/11
  2. 3/11
  3. 2/13
  4. 4/15
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?

সমাধান: 
2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27

 সবচেয়ে ছোট = 2/13
১০,৫৫৫.
যদি p/q = q/r = 3/4 হয়, তবে p : r এর মান কত হবে?
  1. 3 : 4
  2. 7 : 3
  3. 9 : 14
  4. 9 : 16
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p/q = q/r = 3/4 হয়, তবে p : r এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
p/q = q/r = 3/4

তাহলে, p/q = 3/4 
p = (3/4) × q ... ... ... ...(i)

 এবং, q/r = 3/4
q = (3/4) × r ... ... ... ...(ii)

এখন, (ii) নং হতে q এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
p = (3/4) × (3/4) × r
⇒ p = 9r/16
⇒ p/r = 9/16
∴  p : r = 9 : 16

১০,৫৫৬.
একটি রশির দৈর্ঘ্য ৯০ মিটার। রশিটিকে ২ : ৩ : ৫ অনুপাতে কাটা হলো। সবচেয়ে বড় এবং ছোট অংশের পার্থক্য কত?
  1. ২৭ মিটার
  2. ৩২ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রশির দৈর্ঘ্য ৯০ মিটার। রশিটিকে ২ : ৩ : ৫ অনুপাতে কাটা হলো। সবচেয়ে বড় এবং ছোট অংশের পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রশির দৈর্ঘ্য = ৯০ মিটার
অনুপাতের যোগফল = ২ + ৩ + ৫ = ১০

এখন,
ছোট অংশের দৈর্ঘ্য = ৯০ এর (২/১০) মিটার  = ১৮ মিটার
বড় অংশের দৈর্ঘ্য = ৯০ এর (৫/১০) মিটার = ৪৫ মিটার

∴ পার্থক্য = ৪৫ - ১৮ = ২৭ মিটার

১০,৫৫৭.
১/২ এর শতকরা কত ১/৮ হবে?
  1. ৫০% 
  2. ২৫ %
  3. ১০০%
  4. ১৫০%  
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ১/৮ হবে?

সমাধান:
১/২ এর ক% = ১/৮
১/২ এর ক/১০০ = ১/৮
ক /২০০ = ১/৮
ক = ২০০/৮
ক = ২৫
১০,৫৫৮.
Q-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। Q -এর মান কত হতে পারে?
  1. ৭২
  2. ৫২ 
  3. ৬২ 
  4. ৫৮
ব্যাখ্যা

প্রশ্ন: Q-কে যদি ১৮ এবং ১৬ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে ৪ এবং ১০ হয়। Q -এর মান কত হতে পারে?

সমাধান:
ধরি
উভয় ক্ষেত্রে ভাগফল = ক
এখন
Q = ১৮ ক + ৪
আবার
Q = ১৬ক + ১০

সুতরাং, 
⇒ ১৮ ক + ৪ = ১৬ক + ১০
⇒ ১৮ক - ১৬ক = ১০ - ৪
⇒ ২ক = ৬
∴ ক = ৩

∴ Q এর মান = ১৮ × ৩ + ৪ 
= ৫৮

১০,৫৫৯.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের সমষ্টির দুই-পঞ্চমাংশ হলে সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি?
  1. ক) 4 : 7
  2. খ) 7 : 4
  3. গ) 7 : 3
  4. ঘ) 4 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের সমষ্টির দুই-পঞ্চমাংশ হলে সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = x
অপর সংখ্যা = y

প্রশ্নমতে,
x - y = (2/5) × (x + y)
⇒ 5x - 5y = 2x + 2y
⇒ 5x - 2x = 2y + 5y
⇒ 3x = 7y
⇒  x/y = 7/3

∴ সংখ্যাদ্বয়ের অনুপাত, x : y = 7 : 3
১০,৫৬০.
১২/৫, ৩৬/৫, ৭২/২৫ এর ল.সা.গু কত? 
  1. ক) ১২/২৫
  2. খ) ৭২/২৫
  3. গ) ১২/৫
  4. ঘ) ৭২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১২/৫, ৩৬/৫, ৭২/২৫ এর ল.সা.গু কত? 

সমাধান: 
সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ১২, ৩৬, ৭২ এর ল.সা.গু. = ৭২
ভগ্নাংশগুলোর হর ৫, ৫, ২৫ এর গ.সা.গু. = ৫ 

নির্ণেয় ল.সা.গু = ৭২/৫
১০,৫৬১.
একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি দু’টির অনুপাত কত?
  1. ক) ২০ : ২৫
  2. খ) ১৬ : ২৫
  3. গ) ১৫ : ২০
  4. ঘ) ২৫ : ৩০
ব্যাখ্যা

একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%।
এদের অনুপাত হবে, ৬৪% : ১০০%
= ১৬ : ২৫

১০,৫৬২.
৬% হারে নয় মাসে ১০০০০/- টাকার উপর সুদ কত হবে ?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৪৫০ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০০০০/- টাকার উপর সুদ কত হবে ?

সমাধান: 
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা 
১০,৫৬৩.
আসলামের বোনের বয়স আসলামের বয়সের এবং তার বাবার বয়সের সমানুপাতি। আসলামের বয়স ১৩ বছর এবং তার বাবার বয়স ৫২ বছর হলে তার বোনের বয়স কত?
  1. ১৩ বছর
  2. ২৬ বছর
  3. ১০ বছর
  4. ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: আসলামের বোনের বয়স আসলামের বয়সের এবং তার বাবার বয়সের সমানুপাতি। আসলামের বয়স ১৩ বছর এবং তার বাবার বয়স ৫২ বছর হলে তার বোনের বয়স কত?

সমাধান: ধরি, আসলামের বোনের বয়স ক বছর।
আসলামের বয়স : আসলামের বোনের বয়স = বোন : বাবা
⇒ ১৩ : ক = ক : ৫২ 
⇒ ক = ১৩× ৫২
⇒ ক = ১৩ × ২৬ × ২
⇒ ক = (২৬)
⇒ ক = ২৬

∴ বোনের বয়স ২৬ বছর
১০,৫৬৪.
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৬১
  2. ৬৯
  3. ৭১
  4. ৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

নির্ণেয় গড় = (৯৭ + ৪১)/২
= ৬৯
১০,৫৬৫.
দুটি ক্রমিক সংখ্যার অনুপাত ১ঃ২। সংখ্যা দুটি নির্ণয় করুন।
  1. ক) ১ এবং ২
  2. খ) ২ এবং ৪
  3. গ) ৪ এবং ৮
  4. ঘ) ৮ এবং ১৬
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুইটি ক এবং ক+১
প্রশ্নমতে,
কঃ(ক+১) = ১ঃ২
বা, ক/(ক+১) = ১/২
বা, ২ক = ক+১
বা, ক = ১
∴ সংখ্যা দুইটি = ১ এবং ২।

১০,৫৬৬.
√৩ + √৩ এর বর্গ কত?
  1. ১৫
  2. ১৪
  3. ১৮
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: √৩ + √৩ এর বর্গ কত?

সমাধান:
(√৩ + √৩)
= (২√৩)২
= ২ × (√৩)
= ৪ × ৩
= ১২
১০,৫৬৭.
x3 + x2y, x2y - xy2 এর ল.সা.গু. = ?
  1. ক) xy(x2 - y2)
  2. খ) xy(x2 + y2)
  3. গ) xy2(x2 - y2)
  4. ঘ) x2y(x2 - y2)
ব্যাখ্যা

১ম রাশি = x3 + x2y
= x2(x + y)
২য় রাশি = x2y - xy2
= xy(x - y)
∴ ল.সা.গু. = x2y(x + y)(x - y)
= x2y(x2 - y2)

১০,৫৬৮.
পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত?
  1. ৩৫
  2. ৩৪
  3. ৩৩
  4. ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর
∴ তাদের বয়সের সমষ্টি = ৩৭ × ৩ = ১১১ বছর

আবার, 
পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর
∴ তাদের বয়সের সমষ্টি = ৩৬ × ৪ = ১৪৪ বছর

∴ মাতার বয়স = ১৪৪ - ১১১ = ৩৩ বছর

১০,৫৬৯.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৩
  2. ১/৩
  3. √০.৩
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
ক) ০.৩ = ০.৩
খ) ১/৩ = ০.৩৩
গ) √০.৩ =০.৫৪৭
ঘ) ২/৫ = ০.৪
১০,৫৭০.
দু’টি সংখ্যার সমষ্টি 2 এবং গুণফল 1 হলে, সংখ্যা দু’টির বিয়োগফল-
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
1 + 1 = 2 এবং 1 × 1 = 1
∴ 1 - 1 = 0
১০,৫৭১.
নইমের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইমের বর্তমান মাসিক বেতন কত?
  1. ৬৬,১৯৩ টাকা
  2. ৬৫,০০০ টাকা
  3. ৭০,৮৫০ টাকা
  4. ৭২,২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নইমের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইমের বর্তমান মাসিক বেতন কত?

সমাধান:
ধরি,
নইমের মূল বেতন = ক টাকা
∵ ১১% বৃদ্ধি পেলে বেতন = ৭২১৫০ টাকা
তাহলে, ক +  ক এর ১১% = ৭২১৫০
⇒ ক +  (১১ক/১০০) = ৭২১৫০
⇒ ক + ০.১১ক = ৭২১৫০
⇒ ১.১১ক = ৭২১৫০
⇒ ক = ৭২১৫০/১.১১
∴ ক = ৬৫০০০ টাকা

৯% বৃদ্ধিতে বর্তমান বেতন = ক + ক এর ৯%
⇒ ৬৫০০০ + {৬৫০০০ × (৯/১০০)}
⇒ ৬৫০০০ + ৫৮৫০
⇒ ৭০৮৫০ টাকা
১০,৫৭২.
আট জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ১২
ব্যাখ্যা

৬ দিনে করতে পারে ৮ জনে
১ দিনে করতে পারে (৮ × ৬) জনে
৩ দিনে করতে পারে (৮ × ৬)/৩ জনে = ১৬ জনে।
সুতরাং নতুন লোক লাগবে = ১৬ - ৮ = ৮ জন।

১০,৫৭৩.
কোনো কর্মকর্তা মাসিক ২৫০০০ টাকা বেতনে ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
  1. ১৪৬৭৩ টাকা (প্রায়)
  2. ১৫৫১৭ টাকা (প্রায়)
  3. ১৮৩২২ টাকা (প্রায়)
  4. ২৫০০০ টাকা (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো কর্মকর্তা মাসিক ২৫০০০ টাকা বেতনে ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?

সমাধান:
কাজে যোগদান ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি
যেহেতু ২০১৬ সাল লিপ ইয়ার বছর
সুতরাং ফেব্রুয়ারি মাস হবে ২৯ দিনে।

∴ মোট কার্যদিবস = (২৯ - ১২) + ১ = ১৮ দিন।

মাসিক বেতন ২৫০০০ টাকা হলে ফেব্রুয়ারি মাসে,

২৯ দিনের বেতন = ২৫০০০ টাকা
১ দিনের বেতন = ২৫০০০/২৯ টাকা
∴ ১৮ দিনের বেতন = (২৫০০০ × ১৮)/২৯ টাকা
= ১৫,৫১৭.২৪ টাকা

১০,৫৭৪.
  1. 0.001
  2. 1
  3. 0.01
  4. 0
ব্যাখ্যা


সমাধান:

= (53)1/3 × 0.002
= 5 × 0.002
= 0.01
১০,৫৭৫.
3, 9, 4 এর ৪র্থ সমানুপাতিক কত?
  1. ক) 12
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিক x
সুতরাং 3:9 = 4:x
⇒ 3/9 = 4/x
⇒ 3x = 9×4/3
∴ x = 12
১০,৫৭৬.
একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান:
ধরি,
মূলধন (P) = ক
সুদমূল = ২ক
সুদ (I) = ২ক - ক = ক
সময় (n) = ২০ বছর

আমরা জানি,
I = Pnr
⇒ ক = ক × ২০ × (r/১০০)
⇒ r = ১০০/২০
∴ r = ৫

∴ বার্ষিক সুদের হার ৫%
১০,৫৭৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে?
  1. 582
  2. 849
  3. 652
  4. 852
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
12, 20, 28, 40 এর ল. সা. গু এর সাথে 9 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।

12 = 22× 3
20 = 22 × 5
28 = 22 × 7
40 = 23 × 5

2 এর সর্বোচ্চ ঘাত = 23
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 51
7 এর সর্বোচ্চ ঘাত = 71
ল. সা. গু = 23 × 3 × 5 × 7 = 840

∴ সংখ্যাটি = 840 + 9 = 849

১০,৫৭৮.
৪৩২১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ২৪ 
  2. ৩১
  3. ২৯ 
  4. ৩৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৩২১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩৪) ৪৩২১ (১২ 
       ৩৪  
_____________
         ৯২
         ৬৮ 
______________
           ২৪১ 
           ২৩৮
______________ 

                ৩ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩৪ - ৩ = ৩১  

১০,৫৭৯.
৩০০ থেকে ৫০০ এর মধ্যে ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ২১ টি
  2. ২২ টি
  3. ২৩ টি
  4. ২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ থেকে ৫০০ এর মধ্যে ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
৩০০ কে ৯ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৩৩ [ভাগশেষ = ৩]
৫০০ কে ৯ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৫৫ [ভাগশেষ = ৫]

∴ ৩০০ থেকে ৫০০ এর মধ্যে ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৫৫ - ৩৩) টি
= ২২ টি
১০,৫৮০.
15% কে দশমিকে প্রকাশ করলে হবে- 
  1. 1.5
  2. 15
  3. 0.015
  4. 0.15
ব্যাখ্যা
প্রশ্ন: 15% কে দশমিকে প্রকাশ করলে হবে- 

সমাধান: 
15/100
= 3/20
= 0.15
১০,৫৮১.
৩ : ৮ এবং ৪ : ৯ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?
  1. ৯ : ২৭ : ৪৮
  2. ৩ : ৮ : ১৮
  3. ৬ : ২৯ : ৬৪
  4. ৩ : ২৭ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৮ এবং ৪ : ৯ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?

সমাধান:
১ম অনুপাত = (৩ : ৮) × ১ = ৩ : ৮
২য় অনুপাত = (৪ : ৯) × ২ = ৮ : ১৮

∴ ধারাবাহিক অনুপাত = ৩ : ৮ : ১৮
১০,৫৮২.
নিচের কোন জোড়াটি সহমৌলিক?
  1. ক) ২৭, ৫৪
  2. খ) ৫২, ৯৭
  3. গ) ৬৩, ৯১
  4. ঘ) ১৮৯, ২১০
ব্যাখ্যা

দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বলে।

২৭ এর গুণনীয়কগুলো হলো - ১, ৩, ৯, ২৭
৫৪ এর গুণনীয়কগুলো হলো - ১, ২, ৩, ৬, ৯, ১৮, ২৭, ৫৪

৫২ এর গুণনীয়কগুলো হলো - ১, ২, ৪, ১৩, ২৬, ৫২
৯৭ এর গুণনীয়কগুলো হলো - ১, ৯৭

৫২ এবং ৯৭ সংখ্যা দুইটিতে ১ ছাড়া সাধারণ গুণনীয়ক নেই তাই সংখ্যা দুইটি সহমৌলিক।

৬৩ এর গুণনীয়কগুলো হলো - ১, ৩, ৭, ৯, ২১, ৬৩
৯১ এর গুণনীয়কগুলো হলো - ১, ৭, ১৩, ৯১

১৮৯ এর গুণনীয়কগুলো হলো - ১, ৩, ৭, ৯, ২৭, ৬৩, ১৮৯
২১০ এর গুণনীয়ক গুলো হলো - ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫, ২১০

১০,৫৮৩.
কোন পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে এবং ৫৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে এবং ৫৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে
ফেল করে?

সমাধান: 
শুধু ইংরেজিতে পাশ করে = (৭৫ - ৫৫)% = ২০%
শুধু বাংলায় পাশ করে = (৬০ - ৫৫)% = ৫%

এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট পাশ = (৫৫ + ২০ + ৫)% = ৮০%

উভয় বিষয়ে মোট ফেল = (১০০ - ৮০)% = ২০%
১০,৫৮৪.
৪/২৫ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
  1. ক) ২০%
  2. খ) ৩০%
  3. গ) ১৬%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
৪/২৫
= (৪ × ৪)/(২৫ × ৪)
= ১৬/১০০
= ১৬%
 
১০,৫৮৫.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ৩/৪
  2. খ) ২/৭
  3. গ) ৪/৫
  4. ঘ) ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৪, ৫, ৭, ৮ এর ল. সা. গু. = ২৮০

(৩/৪) × ২৮০ = ২১০
(২/৭) × ২৮০ = ৮০
(৪/৫) × ২৮০ = ২২৪
(৭/৮) × ২৮০ = ২৪৫

∴ ২/৭ সংখ্যাটি ক্ষুদ্রতম। 
১০,৫৮৬.
৯ঃ৪ এর দ্বিগুনানুপাত -
  1. ক) ৪ : ৯
  2. খ) ৩ : ২
  3. গ) ৩৬ : ১৬
  4. ঘ) ৮১ : ১৬
ব্যাখ্যা

৯ঃ৪ এর দ্বিগুনানুপাত = ৯ : ৪
= ৮১ : ১৬

১০,৫৮৭.
কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান? 
  1. ক) ১৪০
  2. খ) ১৬০
  3. গ) ১৪৪/৭
  4. ঘ) ২৪০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x এর 4/7 = 80
4x/7 = 80
4x = 80 × 7
x = (80 × 7)/4
 x = 140
১০,৫৮৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২৩, ১৭৮ এবং ২৪৪-কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ অবশিষ্ট থাকবে ?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
১৭৮ - ১২৩ = ৫৫ এবং ২৪৪ - ১৭৮ = ৬৬ । ৫৫ ও ৬৬ এর গ.সা.গু = ১১
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১১
১০,৫৮৯.
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ১০০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন ৭ক টাকা 
খ এর বেতন ৫ক টাকা

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৪০০
বা, ২ক = ৪০০
∴ ক = ২০০ টাকা।

∴ খ এর বেতন = ৫ × ২০০ = ১০০০ টাকা।
১০,৫৯০.
কোনো আসল ৫ বছরে চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিগুণ হয়। তবে আটগুণ হতে কত সময় লাগবে?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৬ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৫ বছরে চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিগুণ হয়। তবে আটগুণ হতে কত সময় লাগবে?

সমাধান:

ধরি,
আসল = P
সুদের হার = r%
সময় = ৫ বছর
চক্রবৃদ্ধি মূলধন = ২P

আমরা জানি, 
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n

শর্তমতে, 
২P = P(১ + r) 
⇒ (১ + r) = ২ 
⇒ ১ + r = ২১/৫  ......(১)   ; [ঘাতকে ৫ দ্বারা ভাগ করে পাই]

আবার, 
৮P = P(১ + r)n
⇒ (১ + r)n = ৮ 
⇒ (২১/৫)n = ২    ; [১ নং হতে]
⇒ ২n/৫ = ২ 
⇒ n/৫ = ৩ 
∴ n = ১৫ 

অতএব, আসল আটগুণ হতে ১৫ বছর লাগবে।

১০,৫৯১.
একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৪ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ১৪০ জন
  2. ১২০ জন
  3. ১৬০ জন
  4. ১৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৪ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান:
বাঁধ তৈরি করতে,
২৪ দিনে শ্রমিক লাগে ৩৬০ জন
১ দিনে শ্রমিক লাগে   ৩৬০ × ২৪ জন
১৬ দিনে শ্রমিক লাগে  (৩৬০ × ২৪)/১৬ জন
= ৫৪০ জন

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৫৪০ - ৩৬০) = ১৮০ জন

১০,৫৯২.
পরীক্ষায় রিফাতের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৮, ৭২ ও ৮৩। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়?
  1. ৭৭
  2. ৮০
  3. ৮২
  4. ৮৩
ব্যাখ্যা

প্রশ্ন: পরীক্ষায় রিফাতের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৮, ৭২ ও ৮৩। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়?

সমাধান:
ধরি, চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৬৮ + ৭২ + ৮৩ + ক)/৪ = ৭৫
বা, (২২৩ + ক)/৪ = ৭৫
বা, ২২৩ + ক = ৭৫ × ৪
বা, ২২৩ + ক = ৩০০
বা, ক = ৩০০ - ২২৩
∴ ক = ৭৭

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৭৭

১০,৫৯৩.
জ্বালানি তেলে মূল্য ২৫% বৃ্দ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য ও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত?
  1. ক) ৪ : ৫
  2. খ) ৫ : ৬
  3. গ) ১২ : ১৩
  4. ঘ) ১৫ : ১৬
ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে বাসের নতুন ভাড়া ১২৫ টাকা।
∴ পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত = ১০০ : ১২৫
= ৪ : ৫

১০,৫৯৪.
২৭৫ টাকা দরে ৩ কেজি রসমালাই কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ৩০ টাকা
  3. গ) ৩৩ টাকা
  4. ঘ) ৩৫ টাকা
ব্যাখ্যা

৩ কেজি রসমালাই এর মূল্য (২৭৫ × ৩) = ৮২৫ টাকা
১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
∴ ৮২৫ টাকায় ভ্যাট দিতে হয় (৪ × ৮২৫)/১০০ টাকা
= ৩৩ টাকা

১০,৫৯৫.
তুহিনের কাছে ৮০টি সবুজ এবং ১০০টি হলুদ মার্বেল আছে। সে সমান সংখ্যক মার্বেলের প্যাকেট তৈরি করতে চায় যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব হলুদ মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল রাখতে পারবে?
  1. ১২টি মার্বেল
  2. ১৬টি মার্বেল
  3. ২০টি মার্বেল
  4. ২৪টি মার্বেল
ব্যাখ্যা
প্রশ্ন: তুহিনের কাছে ৮০টি সবুজ এবং ১০০টি হলুদ মার্বেল আছে। সে সমান সংখ্যক মার্বেলের প্যাকেট তৈরি করতে চায় যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব হলুদ মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল রাখতে পারবে?

সমাধান:
৮০ ও ১০০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৮০ ও ১০০ এর গ.সা.গু = ২০টি

∴ তুহিন প্রতি প্যাকেটে সর্বোচ্চ ২০টি মার্বেল রাখতে পারবে।
১০,৫৯৬.
চারটি ক্রমিক সংখ্যার যোগফল 114 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. 28
  2. 30
  3. 34
  4. 42
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ক্রমিক সংখ্যার যোগফল 114 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যা চারটি হলো যথাক্রমে x, (x + 1), (x + 2) এবং (x + 3)

প্রশ্নমতে,
x + (x + 1) + (x + 2) + (x + 3) = 114
⇒ 4x + 6 = 114
⇒ 4x = 114 - 6
⇒ 4x = 108
⇒ x = 108/4
⇒ x = 27

∴ সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 27

∴ সবচেয়ে বড় সংখ্যাটি = 27 + 3 = 30

১০,৫৯৭.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ২৫ ও ১০০ হলে, মধ্য সমানুপাতীটি কত?
  1. ৫০
  2. ৬৫
  3. ৭২.৫
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ২৫ ও ১০০ হলে, মধ্য সমানুপাতীটি কত?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
⇒ (মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি) = ২৫ × ১০০
⇒ (মধ্য রাশি) = ২৫০০
⇒ মধ্য রাশি = √২৫০০
∴ মধ্য রাশি = ৫০
১০,৫৯৮.
√7 কী ধরণের সংখ্যা?
  1. ক) একটি পূর্ণ সংখ্যা
  2. খ) একটি স্বাভাবিক সংখ্যা
  3. গ) একটি মূলদ সংখ্যা
  4. ঘ) একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
অমূলদ সংখ্যা: 
- যদি ক একটি মৌলিক সংখ্যা হয় তবে √ক = অমূলদ সংখ্যা
- কারণ মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
- পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
 -অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা
- যে সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তা অমূলদ সংখ্যা।

যেহেতু ৭ মৌলিক সংখ্যা, সেহেতু √৭ হলো অমূলদ সংখ্যা। 
 
১০,৫৯৯.
করিম তার মাসিক আয়ের ৮০% খরচ করে। যদি তার আয় ৫০% বৃদ্ধি পায় এবং খরচ ২৫% বৃদ্ধি পায় তাহলে সঞ্চয় বৃদ্ধির হার -
  1. ক) ৫০%
  2. খ) ৪০%
  3. গ) ১০০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা
ধরি,
আয় ১০০ টাকা, ব্যয় = ৮০ টাকা এবং
সঞ্চয় = ২০ টাকা
৫০% বৃদ্ধিতে বর্তমান আয় = ১৫০ টাকা
২৫% বৃদ্ধিতে বর্তমান খরচ = (৮০ × ১২৫)/১০০ = ১০০ টাকা
∴ বর্তমান সঞ্চয় = ১৫০ - ১০০ = ৫০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধি = ৫০ - ২০ = ৩০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধির হার = (৩০ × ১০০)/২০ = ১৫০%
১০,৬০০.
x এবং y এর বিপরীত ভগ্নাংশের গড় কত?
  1. ক) (x + y)/2
  2. খ) 2xy/(x + y)
  3. গ) 2(x + y)/xy
  4. ঘ) (x + y)/2xy
ব্যাখ্যা
প্রশ্ন- x এবং y এর বিপরীত ভগ্নাংশের গড় কত?

সমাধান-
x এর বিপরীত ভগ্নাংশ = 1/x
y এর বিপরীত ভগ্নাংশ = 1/y

গড় = (1/x + 1/y) / 2
= {(x + y)/xy} / 2
= (x + y)/xy × (1/2)
= (x + y)/2xy