- নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত। এটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
- পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
- নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন অ্যধাপক র্যাগনার ফ্রিশ।
- ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন পল মিলগ্রম ও রবার্ট উইলসন।
নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ:
- দ্য রয়্যাল একাডেমি অব সায়েন্সেস : পদার্থ, রসায়ন ও অর্থনীতি।
- ক্যারোলিনস্কা ইনস্টিটিউট : চিকিৎসা বিজ্ঞান।
- সুইডিশ একাডেমি : সাহিত্য।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি : শান্তি।
=========
নোবেল পুরস্কার - ২০২২ (অর্থনীতি)
ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন -
১। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নানকে,
২। শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও
৩। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।
তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট, লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো।