ব্যাখ্যা
a/x - b/x = a - b
বা, (a - b)/x = a - b)
বা, x = 1
∴ x = 1 হলে সমীকরণটি সিদ্ধ হয়।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৩ / ২৯ · ২,২০১–২,৩০০ / ২,৮৯২
a/x - b/x = a - b
বা, (a - b)/x = a - b)
বা, x = 1
∴ x = 1 হলে সমীকরণটি সিদ্ধ হয়।
5 এর বর্গ = 25
∴ a, 25 অপেক্ষা 10 বেশি
∴ a - 10 = 25
বা, a = 25 + 10
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল ১৮ এবং যোগফল বিয়োগফলের ৪ গুণ। সংখ্যা দুইটি কত?
সমাধান:
মনে করি, সংখ্যা দুইটি যথাক্রমে ক এবং খ।
ক - খ = ১৮ ...........(i)
এবং
ক + খ = ৪ × (ক - খ)
ক - খ এর মান (i) নং সমীকরণ থেকে বসিয়ে পাই,
ক + খ = ৪ × ১৮
⇒ ক + খ = ৭২ ...........(ii)
(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,
(ক - খ) + (ক + খ) = ১৮ + ৭২
⇒ ২ক = ৯০
⇒ ক = ৯০/২
⇒ ক = ৪৫
এখন, ক-এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
৪৫ - খ = ১৮
⇒ খ = ৪৫ - ১৮
⇒ খ = ২৭
সুতরাং, সংখ্যা দুইটি হলো ৪৫ এবং ২৭।
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। ৫ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের চারগুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
∴ পিতার বর্তমান বয়স = ৩ক বছর
৫ বছর আগে,
পুত্রের বয়স = ক - ৫
পিতার বয়স = ৩ক - ৫
প্রশ্নমতে,
৩ক - ৫ = ৪(ক - ৫)
বা, ৩ক - ৫ = ৪ক - ২০
বা, ৪ক - ৩ক = ২০ - ৫
বা, ক = ১৫
∴ পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর
পিতার বর্তমান বয়স = ৩ × ১৫ = ৪৫ বছর
(1) নং × 1/4 - (2) নং × 1/3 হতে পাই,
x/12 - 1/2y - x/12 - 1/y = 1/4 -1
বা, - 1/2y - 1/y = - 3/4
বা, -1 -2/2y = - 3/4
বা, (-3)/2y = - 3/4
বা, 2y = 4
∴ y = 2
দেওয়া আছে,
3x + 4y = 14………..(i)
4x - 3y = 2………..(ii)
(i) নং সমীকরণকে 3 দ্বারা এবং (ii) নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই
9x + 12y = 42
16x - 12y= 8
25x = 50
∴, x = 2
x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
3 × 2 + 4y = 14
বা, 6 + 4y = 14
বা, 4y = 14 - 6
বা, 4y = 8
∴,y = 2
অপশন টেস্ট করুন
সমীকরণে অপশনে দেয়া x ও y এর মান গুলো বসিয়ে পাই
(i) নং সমীকরণে
3 × 2 + 4 × 2 = 14
(iI) নং সমীকরণে
4 × 2 - 3 × 2 = 2
প্রশ্ন: 2x + 3y − 7 = 0 এবং x + 2y − 4 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
সমাধান:
2x + 3y = 7 ...... (1)
x + 2y = 4 ...... (2)
সমীকরণ (2)-কে 2 দ্বারা গুণ করি:
2(x + 2y) = 2 × 4
⇒ 2x + 4y = 8 ...... (3)
সমীকরণ (3) থেকে (1) বিয়োগ করি,
(2x + 4y) - (2x + 3y) = 8 - 7
⇒ 2x + 4y - 2x - 3y = 1
⇒ y = 1
y = 1 সমীকরণ (2)-এ বসাই,
x + 2(1) = 4
⇒ x + 2 = 4
⇒ x = 2
∴ সরলরেখা দুটি (2, 1) বিন্দুতে ছেদ করে।
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y
১ম শর্তমতে, (x-y)/2 = 2 বা, x-y = 4 ---------(১)
২য় শর্তমতে, x+2y = 13 বা, x = 13-2y ----------(২)
(১) নং হতে পাই, 13-2y-y = 4 বা, y = 3
(2) নং হতে পাই, x = 7
বড় সংখ্যাটি 7 এবং ছোট সংখ্যাটি 3
প্রশ্ন: ax + by = a2; bx - ay = ab; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
ax + by = a2 ............ (1)
bx - ay = ab..........(2)
সমীকরণ (1)-কে b দিয়ে গুণ করে পাই, abx + b2y = a2b.......(3)
সমীকরণ (2)-কে a দিয়ে গুণ করে পাই, abx - a2y = a2b.......(4)
এখন, (3) - (4) করে পাই,
abx + b2y - abx + a2y = a2b - a2b
⇒ y(a2 + b2) = 0
∴ y = 0
y এর মান (1) নং এ বসিয়ে পাই,
ax + 0 = a2
⇒ x = a2/a = a
∴ x = a
সুতরাং, সমাধান (x, y) = (a, 0)
প্রশ্ন: (x/3) - (x/4) = (x + 1)/6 হলে, x এর মান কত?
সমাধান:
(x/3) - (x/4) = (x + 1)/6
বা, (4x - 3x)/12 = (x + 1)/6
বা, x/12 = (x + 1)/6
বা, 12x + 12 = 6x
বা, 12x - 6x = - 12
বা, 6x = - 12
বা, x = -12/6
∴ x = - 2
∴ নির্ণেয় x এর মান = - 2 ।
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৪টি বেঞ্চে খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ২ জন করে বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শ্রেণির মোট বেঞ্চ সংখ্যা = ক
প্রথম শর্ত অনুযায়ী,
প্রতি বেঞ্চে ৩ জন করে বসালে ৪টি বেঞ্চ খালি থাকে
∴ ব্যবহৃত বেঞ্চ = ক − ৪
∴ ছাত্র সংখ্যা = ৩(ক − ৪)
দ্বিতীয় শর্ত অনুযায়ী,
প্রতি বেঞ্চে ২ জন করে বসালে ১০ জন ছাত্র দাঁড়িয়ে থাকে
∴ বেঞ্চে বসতে পারে = ২ × ক = ২ক
∴ ছাত্র সংখ্যা = ২ক + ১০
প্রশ্নমতে,
৩(ক − ৪) = ২ক + ১০
⇒ ৩ক − ১২ = ২ক + ১০
⇒ ৩ক − ২ক = ১০ + ১২
⇒ ক = ২২
∴ শ্রেণির বেঞ্চ সংখ্যা = ২২ টি
প্রশ্ন: p এর মান কত হলে, px2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে?
সমাধান:
একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হলো, এর নির্ণায়ক (Discriminant) শূন্য থেকে ছোট হবে।
অর্থাৎ, b2 - 4ac < 0
প্রদত্ত সমীকরণটি হলো,
px2 - 12x + 9 = 0
এখানে, a = p, b = - 12, c = 9।
শর্তানুসারে,
b2 - 4ac < 0
⇒ (- 12)2 - 4(p)(9) < 0
⇒ 144 - 36p < 0
⇒ 144 < 36p
⇒ 144/36 < p
⇒ 4 < p
⇒ p > 4
সুতরাং, p এর মান 4 এর চেয়ে বেশি হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে।
প্রশ্ন: 2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে (x, y) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
2y = 2x - 4
⇒ y = (2x - 4)/2
⇒ y = x - 2 ..............(1)
এখন,
4x - 5y = 3
⇒ 4x = 3 + 5y
⇒ 4x = (3 + 5y)
⇒ 4x = 3 + 5(x - 2)
⇒ 4x = 3 + 5x - 10
⇒ 4x = 5x - 7
⇒ 5x - 4x = 7
⇒ x = 7
x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
y = (7 - 2) = 5
∴ (x, y) = (7, 5)
x2 - y2 = 15
বা, (x + y)(x - y) = 15
বা, 3(x + y) = 15
∴ x + y = 5.....(1)
আবার, x - y = 3.......(2)
(1)নং + (2)নং ⇒ 2x = 8
∴ x = 4
(1)নং থেকে পাই
4 + 9 = 5
∴ y = 1
∴ (x, y) = (4, 1)
প্রশ্ন: 12x2 + 4mx + 3 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে m এর মান কত?
সমাধান:
এখানে a = 12, b = 4m, c = 3
সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে
∴ b2 - 4ac = 0
⇒ (4m)2 - 4 × 12 × 3 = 0
⇒ 16m2 - 144 = 0
⇒ 16m2 = 144
⇒ m2 = 9
⇒ m = ± 3
মনে করি, সমিতির সদস্য সংখ্যা x এবং জনপ্রতি প্রদেয় চাঁদার পরিমাণ q টাকা। তাহলে. মোট চাঁদা, A=qx টাকা
পাঁচজন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত সদস্য সংখ্যা ছিল (x-5) জন এবং চাঁদা হলো (q+15) টাকা।
তাহলে, মোট চাঁদা হলো (x-5)(q+15)
প্রশ্নানুসারে, qx= (x-5)(q+15)……….(i)
এবং qx=45,000……….(ii)
সমীকরণ (i)থেকে পাই,
qx=(x-5)(q+15)
বা, qx=qx-5q+15x-75
বা, 5q=15x-75=5(3x-15)
∴ q=3x-15………..(iii)
সমীকরণ (ii)এ q এর মান বসিয়ে পাই,
(3x-15)Xx=45000
বা, 3x2-15x=45000
বা,x2-5x=15000 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা,x2-5x-15000=0
বা, x2-125x+120x-15000=0
বা, x(x-125)+120(x-125)=0
বা, (x-125)(x+120)=0
সুতরাং, (x-125)=0 অথবা (x+120)=0
বা x=125 বা, x=-120
যেহেতু সদস্র সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান -120 গ্রহণযোগ্য নয়।
∴x=125
সুতরাং, সমিতির সদস্য সংখ্যা ১২৫ জন।
মনে করি, সংখ্যাটি =x
প্রশ্নমতে, x এর 50/100 = 38
⇒ x =(38 × 100)/50 = 76
∴ সংখ্যাটি = 76
প্রশ্ন: কোনো সংখ্যার ৫০% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
তাহলে,
৫০% of x + ৭৫ = x
⇒ (৫০/১০০) x + ৭৫ = x
⇒ (১/২) x + ৭৫ = x
⇒ ৭৫ = x – (১/২) x
⇒ ৭৫ = (১/২) x
⇒ x = ৭৫ × ২
⇒ x = ১৫০
৪ × ০.৪/২
= ৪ × ০.২
= ০.৮
প্রশ্ন: (2x - 5, 13) = (7, 3y + 1) হলে (x, y) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
(2x - 5, 13) = (7, 3y + 1)
এখন,
⇒ 2x - 5 = 7
⇒ 2x = 7 + 5
⇒ 2x = 12
⇒ x = 12/2
∴ x = 6
আবার,
⇒ 3y + 1 = 13
⇒ 3y = 13 - 1
⇒ 3y = 12
⇒ y = 12/3
∴ y = 4
সুতরাং, (x, y) = (6, 4)
প্রশ্ন: সমাধান সেট নির্ণয় করুন: y2 = √3y
সমাধান:
দেওয়া আছে,
y2 = √3y
⇒ y2 - √3y = 0
⇒ y(y - √3) = 0
হয়,
∴ y = 0
অথবা,
⇒ y - √3 = 0
∴ y = √3
সুতরাং, সমাধান সেট = {0, √3}
{(0.7)3 + (0.3)3}/(0.7 + 0.3)
= (0.7 + 0.3){(0.7)2 - 0.7 × 0.3 + (0.3)2}/(0.7 + 0.3)
= (0.7)2 - 0.7 × 0.3 + (0.3)2
= 0.49 - 0.21 + .09
= 0.58 - 0.21
= 0.37
1 - 1/2 + 1/3 - 1/4 + 1/5 - 1/6 + 1/12
= (60 - 30 + 20 - 15 + 12 - 10 + 5)/60
= 42/60
= 7/10
প্রশ্ন: একটি সংখ্যার 5/6 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে, সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
(5x/6) - (2x/3) = 12
⇒ (5x - 4x)/6 = 12
⇒ x/6 = 12
⇒ x = 12 × 6
∴ x = 72
∴ সংখ্যাটি 72
প্রশ্ন: x + 2y = 8, 2x + y = 7
সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
সমাধান:
প্রথম সমীকরণ থেকে,
x = 8 − 2y
এ মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই,
2.(8 − 2y) + y = 7
⇒ 16 − 4y + y = 7
⇒ 16 − 3y = 7
⇒ −3y = −9
⇒ y = 3
y = 3 হলে,
x = 8 - 2.3 = 2
∴ (x, y) = (2, 3)
প্রশ্ন: রহিম 5 টাকা ও 10 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প ক্রয় করল। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 450 টাকা হয়, তাহলে রহিম মোট কতটি স্ট্যাম্প ক্রয় করেছিল?
সমাধান:
মনে করি, প্রতিটি মানের স্ট্যাম্পের সংখ্যা = x টি
প্রশ্নমতে,
5x + 10x = 450
⇒ 15x = 450
⇒ x = 450/15
⇒ x = 30
যেহেতু রহিম দুই ধরনের স্ট্যাম্পই সমান সংখ্যক কিনেছে,
তাই মোট স্ট্যাম্পের সংখ্যা = (x + x) টি
= (30 + 30) টি
= 60 টি
প্রশ্ন: (3x + 1, 5) = (10, 4y - 3) হলে, (x, y) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
(3x + 1, 5) = (10, 4y - 3)
অতএব,
3x + 1 = 10
⇒ 3x = 10 - 1
⇒ 3x = 9
⇒ x = 3
এবং,
4y - 3 = 5
⇒ 4y = 5 + 3
⇒ 4y = 8
⇒ y = 2
∴ (x, y) = (3, 2)
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০ জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২০ টাকা। মোট ভাড়া আদায় ১৬০০ টাকা হলে ডেকের যাত্রী সংখ্যা কত?
সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = ক জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = ৫০ - ক জন
ডেকের ভাড়া মাথাপিছু ২০ টাকা
∴ কেবিনের ভাড়া (২০× ২) টাকা = ৪০ টাকা
প্রশ্নমতে,
২০ক + ৪০(৫০ - ক) = ১৬০০
⇒ ২০ক + ২০০০ - ৪০ক = ১৬০০
⇒ - ২০ক = - ৪০০
∴ ক = ২০
∴ ডেকের যাত্রী সংখ্যা = ২০ জন
প্রশ্ন: 2x + 3y = 8 এবং 5x - 1 = 2y হলে (x, y) = ?
সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 8 ............. (1)
এবং
5x - 1 = 2y
⇒ 5x - 2y = 1 ........... (2)
এখন,
(1) নং সমীকরণ × 2 করে পাই,
4x + 6y = 16 ............. (3)
(2) নং সমীকরণ × 3 করে পাই,
15x - 6y = 3 ............ (4)
(3) ও (4) নং সমীকরণ দুইটি যোগ করে পাই,
19x = 19
⇒ x = 19/19
⇒ x = 1
x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
(2 × 1) + 3y = 8
⇒ 2 + 3y = 8
⇒ 3y = 8 - 2 = 6
⇒ y = 6/3
⇒ y = 2
∴ (x, y) = (1, 2)
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 75 হলে, মধ্যবর্তী সংখ্যা কত?
সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা: x, x + 2, x + 4.
প্রশ্নমতে,
x + (x + 2) + (x + 4) = 75
⇒ 3x + 6 = 75
⇒ 3x = 75 - 6
⇒ 3x = 69
⇒ x = 69/3
⇒ x = 23
অতএব,
মধ্যবর্তী সংখ্যা = 23 + 2 = 25
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ২৭ বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল ৯ হলে সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
একক স্থানীয় অংক = ক
এবং দশক স্থানীয় অংক = (৯ - ক)
∴ সংখ্যাটি = {ক + ১০(৯ - ক)}
= ৯০ - ৯ক
আবার,
অংকদ্বয়ের স্থান বিনিময়ের পর সংখ্যাটি = {১০ক + (৯ - ক)}
= ৯ক + ৯
প্রশ্নমতে,
(৯ক + ৯) - (৯০ - ৯ক) = ২৭
⇒ ৯ক + ৯ - ৯০ + ৯ক = ২৭
⇒ ১৮ক - ৮১ = ২৭
⇒ ১৮ক = ২৭ + ৮১
⇒ ১৮ক = ১০৮
⇒ ক = ১০৮/১৮
⇒ ক = ৬
∴ নির্ণেয় সংখ্যাটি = ৯০ - (৯ × ৬)
= ৯০ - ৫৪ = ৩৬
দেওয়া আছে ,
x + 1/x = 2
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা,( x - 1 )2 = 0
বা, x - 1 = 0
x = 1
এখন ,
= x/( x2 + x - 1)
= 1/(12 + 1 - 1)
= 1/1
= 1
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 4 ও - 6 হলে, সমীকরণটি -
সমাধান:
দেওয়া আছে,
দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 4 ও - 6
আমরা জানি,
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0
⇒ x2 - (4 - 6)x + (4 × (- 6)) = 0
⇒ x2 + 2x - 24 = 0