বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা ২০ / ২৯ · ১,৯০১২,০০০ / ২,৮৯২

১,৯০১.
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্রী বসলে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা কয়টি?
  1. ক) ১৩ টি
  2. খ) ১৮ টি
  3. গ) ১৯ টি
  4. ঘ) ২৬ টি
ব্যাখ্যা

মনে করি, বেঞ্চের সংখ্যা ক টি
প্রতি বেঞ্চে ৬ জন করে বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
সুতরাং, ছাত্রী সংখ্যা = ৬(ক-২)
আবার, ৫ জন করে বসালে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয়।
সুতরাং, ছাত্রী সংখ্যা = ৫ক+৬
প্রশ্নমতে, ৬(ক-২) = ৫ক+৬
বা, ৬ক -১২ = ৫ক +৬
বা, ক = ৬+১২ = ১৮ টি

১,৯০২.
কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত ছয় টাকা করে চাঁদা দেয়ায় মোট ৩৪৫৬ টাকা আদায় হলো। এখানে লোক সংখ্যা কত?
  1. ৩৫ জন
  2. ৩০ জন
  3. ২৪ জন
  4. ২৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত ছয় টাকা করে চাঁদা দেয়ায় মোট ৩৪৫৬ টাকা আদায় হলো। এখানে লোক সংখ্যা কত? 

সমাধান:
ধরি, লোক ক জন
∴ প্রত্যেকে চাঁদা দেয় ৬ক টাকা

প্রশ্নমতে,
⇒ ৬ক × ক = ৩৪৫৬
⇒ ৬ক = ৩৪৫৬
⇒ ক = ৩৪৫৬/৬
⇒ ক = ৫৭৬
⇒ ক = √৫৭৬
∴ ক = ২৪
অর্থাৎ লোকসংখ্যা ২৪ জন।
১,৯০৩.
2x + y = 11 এবং 3x - y = 4 হলে x ও y এর মান কত?
  1. x = 5, y = 2
  2. x = 3, y = 8
  3. x = 2, y = 7
  4. x = 3, y = 5
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + y = 11 এবং 3x - y = 4 হলে x ও y এর মান কত?

সমাধান:
2x + y = 11 ............ (1)
3x - y = 4 ............ (2)

(1) ও (2) নং সমীকরণকে যোগ করে পাই,
2x + y + 3x - y = 11 + 4
⇒ 5x = 15
⇒ x = 15/5
⇒ x = 3

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2(3) + y = 11
⇒ 6 + y = 11
⇒ y = 11 - 6
⇒ y = 5

∴ x = 3 এবং y = 5

১,৯০৪.
x + 1/x = 2 হলে x/(x2 - x +1) এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = 2
বা, (x2 +1)/x = 2
বা, x2 +1 = 2xq
এখন, x/(x2 - x +1) qq
= x/(x2 + 1 - x)
= x/(2x - x)
= x/x
= 1

১,৯০৫.
2x2 - 4x + 3 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও অসমান
  2. অমূলদ ও সমান
  3. বাস্তব ও সমান
  4. কাল্পনিক
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 - 4x + 3 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো 2x2 - 4x + 3 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 2
b = - 4
c = 3
এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
 নিশ্চায়ক, D = b2 - 4ac
= (- 4)2 - 4 × 2 × 3
= 16 - 24
= - 8 < 0
যেহেতু, নিশ্চয়ক (D) এর মান ঋনাত্মক (D < 0), তাই বাস্তব মূল নাই। অর্থাৎ কাল্পনিক। 
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো কাল্পনিক।

বি: দ্র:
ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
1) b2 -  4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
2) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে। 
3) b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
4) b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।

১,৯০৬.
3x + 4x = 14, 4x - 3y = 2 এর সমাধান সেট কত হবে?
  1. ক) (2, 3)
  2. খ) (3, 2)
  3. গ) (2, 2)
  4. ঘ) (3, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4x = 14, 4x - 3y = 2 এর সমাধান সেট কত হবে?

সমাধান:
 3x + 4x = 14....................(1)
4x - 3y = 2....................(2)

(1) × 3 + (2) × 4 ⇒
9x + 12y + 16x - 12y = 42 + 8
25x = 50
x = 2 

(1) ⇒ 
3x + 4x = 14
3 × 2 + 4x = 14
6 + 4x = 14
4x = 14 - 6
4x = 8
x = 2

নির্ণেয় সমাধান (x, y) = (2, 2)
১,৯০৭.
x - {x - (x + 1)} এর মান কত?
  1. 1
  2. - 1
  3. x - 1
  4. x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x - {x - (x + 1)} এর মান কত?

সমাধান:
x - {x - (x + 1)}
= x - {x - x - 1}
= x - {- 1}
= x + 1
১,৯০৮.
একটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে 120 বাদ দেওয়ায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় 75 থেকে 72 এ নেমে আসলো। ঐ শ্রেণিকক্ষে মোট কতজন শিক্ষার্থী ছিলো?
  1. 58 জন
  2. 40 জন
  3. 36 জন
  4. 50 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে 120 বাদ দেওয়ায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় 75 থেকে 72 এ নেমে আসলো। ঐ শ্রেণিকক্ষে মোট কতজন শিক্ষার্থী ছিলো?

সমাধান:
মনে করি,
মোট নম্বর = a
এবং শিক্ষার্থী সংখ্যা = b

প্রশ্নমতে,
a/b = 75 .......... (1)

আবার, (a - 120)/b = 72
⇒ (a/b) - (120/b) = 72
⇒ 75 - (120/b) = 72   [ (1) নং থেকে মান বসিয়ে ]
⇒ - (100/b) = 72 - 75
⇒ 120/b = 3
⇒ 3b = 120
∴ b = 40
অর্থাৎ, মোট শিক্ষার্থী সংখ্যা = 40 জন

১,৯০৯.
দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুন হয়। কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলেঅঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
  1. ক) 43
  2. খ) 73
  3. গ) 50
  4. ঘ) 53
ব্যাখ্যা

একক স্থানীয় অংকটি x এবং দশক স্থানীয় অংকটি y
সংখ্যাটি x + 10y
১ম শর্তমতে, x + y + 7 = 3y
x – 2y = - 7 --------- (1)
২য় শর্তমতে, x + 10y – 18 = y + 10x
9y – 9x = 18
y – x = 2 ---------- (2)
+ (2)
y = 5
x – 10 = - 7
x = 3
x এর মান বসিয়ে
3 + 10.5 = 53

১,৯১০.
যদি x + y = 2 এবং x - y = 4 হয় তবে (x, y) = কত?
  1. (3, -1)
  2. (-3, 1)
  3. (-1, 3)
  4. (1, -3)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 2 এবং x - y = 4 হয় তবে (x, y) = কত?

সমধান:
দেওয়া আছে, 
x + y = 2 ........(১)
x - y = 4 ........(২)

(১) + (২) করে পাই,
(x + y) + (x - y) = 2 + 4
⇒ 2x = 6
∴ x = 3

এখন, 
x = 3 (১)  সমীকরণে বসিয়ে পাই,
⇒ 3 + y = 2
∴ y = - 1

সুতরাং (x, y) = (3, - 1).

১,৯১১.
3x-7y+10=0 এবং y - 2x - 3=0 এর সমাধান-
  1. ক) x = 1, y = -1
  2. খ) x =1, y = 1
  3. গ) x =-1, y= -1
  4. ঘ) x = -1, y = 1
ব্যাখ্যা

 3x - 7y = -10........... (1)
- 2x + y = 3 .................(2)

(1)নং  + (2)নং × 7⇒
 3x - 7y - 14x + 7y = - 10 + 21
-11x = 11
⇒ x = -1

এখন, 1)নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
 -2(-1) + y = 3
⇒ 2+y = 3
⇒ y = 1

১,৯১২.
2x + 15 = 27 - 4x কে সমাধান করলে x এর মান হবে -
  1. - 1
  2. 2
  3. - 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 15 = 27 - 4x কে সমাধান করলে x এর মান হবে -

সমাধান:
2x + 15 = 27 - 4x
2x + 4x =27 - 15
6x = 12
x = 2
১,৯১৩.
একটি লঞ্চে মোট ৬০ জন যাত্রী আছে। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের মাথাপিছু ভাড়া ২০ টাকা এবং মোট ভাড়া ২৪০০ টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
  1. ১০
  2. ২০
  3. ৩০
  4. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট ৬০ জন যাত্রী আছে। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের মাথাপিছু ভাড়া ২০ টাকা এবং মোট ভাড়া ২৪০০ টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা = ক জন
∴ ডেকের যাত্রী সংখ্যা = ৬০ - ক জন

ডেকের ভাড়া = ২০ টাকা
∴ কেবিনের ভাড়া = ২০ × ৩ = ৬০ টাকা

প্রশ্নমতে,
৬০ক + ২০(৬০ - ক) = ২৪০০
⇒ ৬০ক + ১২০০ - ২০ক = ২৪০০
⇒ ৪০ক = ২৪০০ - ১২০০
⇒ ৪০ক = ১২০০
⇒ ক = ৩০

∴ কেবিনের যাত্রী সংখ্যা = ৩০ জন

১,৯১৪.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 
  1. 2
  2. 1
  3. - 1
  4. - 2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x + (1/x) = 2 
বা, (x2 + 1)/x = 2 
বা, x2 + 1 = 2x 
বা, x2 - 2x + 1 = 0 
বা, x2 - 2.x.1 + 12 = 0 
বা, (x - 1)2 = 0 
বা, x - 1 = 0 
∴ x = 1 

∴ সংখ্যাটি = 1 

১,৯১৫.
একটি ক্রিকেট দলে যতজন 'স্ট্যাম্প আউট' হয়েছে তার দেড়গুণ 'কট আউট' হয়েছে এবং অর্ধেক 'বোল্ড আউট' হয়েছে। মোট কতজন 'কট আউট' হয়েছে?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দলে যতজন 'স্ট্যাম্প আউট' হয়েছে তার দেড়গুণ 'কট আউট' হয়েছে এবং অর্ধেক 'বোল্ড আউট' হয়েছে। মোট কতজন 'কট আউট' হয়েছে?

সমাধান:
ধরি
স্টাম্প আউট হয় =ক জন 
কট আউট হয় = ৩ক/২ জন
মোট উইকেট(১০টি) এর অর্ধেক বোল্ড আউট 

শর্তমতে,
ক + ৩ক/২ = ৫
বা, (২ক + ৩ক)/২ = ৫
বা, ৫ক/২ = ৫
∴ ক =২ জন

∴ কট আউট হয় = (৩ × ২)/২ জন
= ৩ জন
১,৯১৬.
(p/a) + a = (p/b) + b হলে, p এর মান কত?
  1. ab
  2. a/b
  3. - b
  4. a
ব্যাখ্যা
প্রশ্ন: (p/a) + a = (p/b) + b হলে, p এর মান কত?

সমাধান:
(p/a) + a = (p/b) + b
⇒ (p/a) - (p/b) = b - a
⇒ p{(1/a) - (1/b)} = b - a
⇒ p{(b - a)/ab} = b - a
⇒ p = (b - a) × {ab/(b - a)}
∴ p = ab
১,৯১৭.
দুইটি সংখ্যার অনুপাত 2 : 5 এবং তাদের সমষ্টি 70 হলে সংখ্যাদ্বয়ের অন্তরফল কত?
  1. 25
  2. 30
  3. 34
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 2 : 5 এবং তাদের সমষ্টি 70 হলে সংখ্যাদ্বয়ের অন্তরফল কত?

সমাধান: 
সংখ্যা দুটি 2x, 5x 

2x + 5x = 70
⇒ 7x = 70
⇒ x = 10 

∴ সংখ্যাদ্বয়ের অন্তরফল = 5x - 2x
= 3x
= 3 × 10
= 30
১,৯১৮.
2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে x ও y এর মান কত? 
  1. x = 2, y = 5
  2. x = 3, y = 7
  3. x = 7, y = 5
  4. x = 5, y = 7
ব্যাখ্যা
প্রশ্ন: 2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে x ও y এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2y = 2x - 4 
বা, 2y = 2 (x - 2) 
বা, y = 2 (x - 2)/2 
∴ y = x - 2 ---------(¡) 

আবার, 
4x - 5y = 3 
বা, 4x - 5(x - 2) = 3 [y এর মান বসিয়ে] 
বা, 4x - 5x + 10 = 3 
বা, -x = 3 - 10 
বা, -x = -7 
∴ x = 7 
x এর মান (¡) নং সমীকরণে বসিয়ে পাই, 
y = 7 - 2 
∴ y = 5 

∴ x = 7 
y = 5 
১,৯১৯.
(x/p) + p = q + (x/q) হলে, x এর মান কত? 
  1. ক) q/p
  2. খ) p/q
  3. গ) pq
  4. ঘ) 2pq
ব্যাখ্যা
(x/p) + p = q + (x/q)  
(x/p)  - (x/q)  = q - p
x{(1/p) - (1/q)} = q - p 
x{(q - p)/pq} = q - p 
x = (q - p) × pq/(q - p)
x = pq
১,৯২০.
যদি Q/P = 1/4 হয় তবে (P + Q)/(P - Q) এর মান-
  1. 5/3
  2. 2/3
  3. 3/5
  4. 5/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Q/P = 1/4 হয় তবে (P + Q)/(P - Q) এর মান-

সমাধান:
Q/P = 1/4 
⇒ P/Q = 4/1
⇒ (P + Q)/(P - Q) = (4 + 1)/(4 - 1)
∴ (P + Q)/(P - Q) = 5/3
১,৯২১.
a যদি b এর চেয়ে বড় হয় 1/a এর চেয়ে 1/b _____?
  1. ক) বড়
  2. খ) ছোট
  3. গ) সমান
  4. ঘ) অসমান
ব্যাখ্যা

a>b
1/a<1/b [ ভাগ করলে অসমতার চিহ্ন উলটে যায়]

১,৯২২.
যদি x + y = 4, x − y = 3 হয়, তবে 2x + 2y = কত?
  1. ক) 3(1/2)
  2. খ) 4
  3. গ) 4(1/2)
  4. ঘ) 8
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 4 ......(i) এবং x − y = 3 ......(ii)
(i) + (ii) = 2x = 7
∴ x = 3(1/2)
∴ y = (1/2)
∴ 2x + 2y = 8

১,৯২৩.
3x + 4y = 18 এবং 5x - 2y = 4 সমীকরণের সমাধান কোনটি?
  1. (2, 3)
  2. (3, 2)
  3. (1, 4)
  4. (4, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 4y = 18 এবং 5x - 2y = 4 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
এখানে,
3x + 4y = 18 ............... (1)
5x - 2y = 4 ................ (2)

(1) নং × 2 + (2) নং × 4 করে পাই,
6x + 8y + 20x - 8y = 36 + 16
⇒ 26x = 52
∴ x = 2

এখন (1) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 
(3 × 2) + 4y = 18
⇒ 6 + 4y = 18
⇒ 4y = 18 - 6
⇒ 4y = 12
∴ y = 3

∴ নির্ণেয় সমাধান (x, y) = (2, 3)

১,৯২৪.
a + b + c = 15 এবং a² + b² + c² = 83 হলে, ab + bc + ca এর মান কত?
  1. 61
  2. 71
  3. 103
  4. 93
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 15 এবং a² + b² + c² = 83 হলে, ab + bc + ca এর মান কত?

সমাধান:
আমরা জানি,
a2  +  b2  +  c2 = (a + b + c)2 - 2ab - 2bc - 2ca
⇒ 83 = (15)2 - 2(ab + bc + ca)
⇒ 83 = 225 - 2(ab + bc + ca)
⇒ 83 - 225 = -2(ab + bc + ca)
⇒ -142 = -2(ab + bc + ca)
⇒ 142/2 = (ab + bc + ca)
⇒ 71 = (ab + bc + ca)
⇒ (ab + bc + ca) = 71

∴ ab + bc + ca = 71

১,৯২৫.
  1. 0
  2. 1/2
  3. - 1/3
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: 


সমাধান:



১,৯২৬.
(3x - 2y, 19) = (0, 5x + 3y) হলে, (x, y) = কত?
  1. (2, 3)
  2. (- 2, 5)
  3. (3, 4)
  4. (5, - 2)
ব্যাখ্যা

প্রশ্ন: (3x - 2y, 19) = (0, 5x + 3y) হলে, (x, y) = কত?

সমাধান:
ক্রমজোড়ের সমতা অনুসারে,
3x - 2y = 0 ………(1)
5x + 3y = 19 ………(2)

(1) থেকে,

3x - 2y = 0
⇒ 3x = 2y
∴ y = 3x/2 ............(3)

(2) নং সমীকরণে y-এর মান বসিয়ে পাই,
5x + 3(3x/2) = 19
⇒ 5x + 9x/2 = 19
⇒ (10x + 9x)/2 = 19
⇒ 19x = 19 × 2
⇒ x = 38/19
∴ x = 2

(3) নং সমীকরণে x-এর মান বসিয়ে পাই
y = 3(2)/2
∴ y = 3

∴ (x, y) = (2, 3)

১,৯২৭.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি কত?
  1. 32
  2. 24
  3. 42
  4. 37
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
মনে করি,
দশক স্থানীয় অঙ্কটি x এবং একক স্থানীয় অঙ্কটি = x + 2
∴ সংখ্যাটি 10x + (x + 2) = 11x + 2

অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি = 10(x + 2) + x  =  11x + 20

প্রশ্নমতে,
11x + 20 = 2(11x + 2) - 6
⇒ 11x + 20 = 22x + 4 - 6 
⇒ 22x - 11x = 20 + 6 - 4 ; [পক্ষান্তর করে]
⇒ 11x = 22
⇒ x = 2

∴ সংখ্যাটি = 11x + 2 = 11 × 2 + 2 = 24

১,৯২৮.
(3x + 2y, 6) = (4, 4x - 3y) হলে, (x, y) = কত?
  1. (3/19, - 5/19)
  2. (24/17, - 2/17)
  3. (2/9, 5/14)
  4. (6/19, 4/15)
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 2y, 6) = (4, 4x - 3y) হলে, (x, y) = কত?

সমাধান:
3x + 2y = 4 ...... (1)
4x - 3y = 6 ...... (2)
(1) নং × 3 + (2) নং × 2 ⇒
9x + 6y + 8x - 6y = 12 + 12
⇒ 17x = 24
∴ x = 24/17

x এর মান (1)নং বসিয়ে পাই,
72/17 + 2y = 4
⇒ 2y = 4 - 72/17
⇒ 2y = (68-72)/17
⇒ 2y = -4/17
∴ y = -2/17
∴ (x, y) = (24/17, -2/17)
১,৯২৯.
x + y - 7 = 0 এবং 3x - y = 9 হলে, x ও y এর মান হবে যথাক্রমে -
  1. ক) 2, 5
  2. খ) 1, 6
  3. গ) 4, 3
  4. ঘ) 0, 7
ব্যাখ্যা
প্রশ্ন: x + y - 7 = 0 এবং 3x - y = 9 হলে, x ও y এর মান হবে যথাক্রমে -

সমাধান:
x + y  - 7= 0
x + y = 7 ............... (1)
3x - y = 9 .............. (2)

(1) + (2) নং হতে পাই,
4x = 16
∴ x = 4

(1) নং হতে পাই,
4 + y = 7
∴ y = 3

∴ (x, y) = (4, 3)
১,৯৩০.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7। ভগ্নাংশটি কত?
  1. ক) 4/3
  2. খ) 2/5
  3. গ) 3/4
  4. ঘ) 1/6
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7। ভগ্নাংশটি কত?

সমাধান:
[প্রশ্নে ভাষাগত কিছুটা সমস্যা আছে। ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত তা প্রশ্নে উল্লেখ নাই। তবে যেহেতু প্রশ্নে লব ও হরের পার্থক্য বলা হয়েছে, সেহেতু লব বড় ধরা হয়েছে।]

ভগ্নাংশের লব = x 
ভগ্নাংশের হর = x - 1

প্রশ্নমতে 
x + x - 1 = 7
⇒ 2x - 1 = 7
⇒ 2x = 8
⇒ x = 4

ভগ্নাংশটি লব = 4
ভগ্নাংশের হর = 4 - 1 = 3

∴ ভগ্নাংশটি = 4/3

১,৯৩১.
12x + 57 এর সাথে কত যোগ করলে যোগফল y + 39 হয়?
  1. 38
  2. y - 12x - 28
  3. y - 12x - 18
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন : 12x + 57 এর সাথে কত যোগ করলে যোগফল y + 39 হয়? 

সমাধান : 
মনে করি, 
সংখ্যাটি = m

প্রশ্নমতে, 
12x + 57 +  m = y + 39
∴ m = y + 39 - (12x + 57)
= y + 39 - 12x - 57
= y - 12x  - 18
১,৯৩২.
করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 200 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল?
  1. 40 টি
  2. 60 টি
  3. 80 টি
  4. 90 টি
ব্যাখ্যা

প্রশ্ন: করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 200 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল?

সমাধান:
মনে করি,
স্ট্যাম্পের সংখ্যা = x টি

প্রশ্নমতে,
2x + 3x = 200
বা, 5x = 200
বা, x = 200/5
∴ x = 40

∴ করিম মোট স্ট্যাম্প কিনেছিল = (40 + 40) টি
= 80 টি।

১,৯৩৩.
(x/3) + {4/(x + 1)} = 2 হলে, x এর মান কত?
  1. 2, 3
  2. 3, - 4
  3. 2, 1
  4. 4, 1
ব্যাখ্যা
প্রশ্ন: (x/3) + {4/(x + 1)} = 2 হলে, x এর মান কত?

সমাধান:
(x/3) + {4/(x + 1)} = 2
⇒ {x(x + 1) + 12}/3(x + 1) = 2
⇒ x2 + x + 12 = 6x + 6
⇒ x2 + x + 12 - 6x - 6 = 0
⇒ x2 - 5x + 6 = 0
⇒ x2 - 2x - 3x + 6 = 0
⇒ x(x - 2) - 3 (x - 2) = 0
⇒ (x - 2) (x - 3) = 0

হয়, x = 2
অথবা, x = 3

∴ x = 2 অথবা, x = 3
১,৯৩৪.
যদি 2x + y = 10 এবং x = 3 হয়, তাহলে x - y = কত? 
  1. 1
  2. - 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + y = 10 এবং x = 3 হয়, তাহলে x - y = কত? 

সমাধান:
2x + y = 10
বা, 2 × 3 + y = 10  [x = 3] 
বা, 6 + y = 10 
বা, y = 10 - 6 
∴ y = 4 

এখন, 
x - y = (3 - 4) 
= - 1
১,৯৩৫.
x2 - 6x + 5 = 0 হলে, (x - 3)2 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 5 = 0 হলে, (x - 3)2 এর মান কত? 

সমাধান: 
x2 - 6x + 5 = 0
⇒ x2 - 6x + 32 - 9 + 5 = 0
⇒ (x - 3)2 - 4 = 0
∴ (x - 3)2 = 4
১,৯৩৬.
2x² - 8x + 6 = 0 সমীকরণের মূলের প্রকৃতি কী?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব ও অসমান
  3. কাল্পনিক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 2x² - 8x + 6 = 0 সমীকরণের মূলের প্রকৃতি কী? 

সমাধান:
প্রদত্ত দ্বিঘাত সমীকরণ:
2x2− 8x + 6 = 0

আমরা জানি,
দ্বিঘাত সমীকরণের রূপ:
ax2 + bx +c = 0

এখানে,
a = 2
b = −8
c = 6 

এখন,
নির্ণায়ক (D)-এর সূত্র:
D = b2− 4ac
= ( −8 )2 − (4 × 2 × 6)
= 64 − 48 = 16

নির্ণায়কের মান অনুযায়ী:
D>0 হলে: মূল হবে বাস্তব ও অসমান।
D=0 হলে: মূল হবে বাস্তব ও সমান ।
D<0 হলে: মূল হবে কাল্পনিক।

এখানে, 
D= 16 > 0
∴ মূলগুলো হবে বাস্তব ও অসমান ।
১,৯৩৭.
x3 - 1 = 0 সমীকরণের মোট মূলের সংখ্যা-
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
x3 - 1 = 0 সমীকরণটি ত্রিঘাত সমীকরণ। সুতরাং, এর মূল ৩টি।
১,৯৩৮.
2b = 2a - 4 এবং 4a - 5b = 5 হলে, a এবং b এর মান কত?
  1. (5, 3)
  2. (2, 3)
  3. (5, 7)
  4. (2, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 2b = 2a - 4 এবং 4a - 5b = 5 হলে, a এবং b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2b = 2a - 4
⇒ 2a - 2b = 4 ....... (1)
4a - 5b = 5 .......... (2)

(1) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই,
4a - 4b - 4a + 5b = 8 - 5
∴ b = 3
b এর মান (1) নং সমীকরণে বসাই,
⇒ 2a - 6 = 4
⇒ 2a = 4 + 6
⇒ 2a = 10
∴ a = 5

∴ (a, b) = (5, 3)
১,৯৩৯.
রমিজ সাহেব কিছু গাছ নিয়ে একটি বাগানে গাছ রোপন করতে গিয়ে দেখল যে প্রতি সারিতে 5 টি করে গাছ লাগালে 2 টি সারি খালি থাকে। আবার, প্রতি সারিতে 3 টি করে গাছ লাগালে 2 টি গাছ অতিরিক্ত থাকে। বাগানে মোট কতটি গাছ নিয়ে গিয়েছিলেন?
  1. 20 টি
  2. 30 টি
  3. 35 টি
  4. 40 টি
ব্যাখ্যা

প্রশ্ন: রমিজ সাহেব কিছু গাছ নিয়ে একটি বাগানে গাছ রোপন করতে গিয়ে দেখল যে প্রতি সারিতে 5 টি করে গাছ লাগালে 2 টি সারি খালি থাকে। আবার, প্রতি সারিতে 3 টি করে গাছ লাগালে 2 টি গাছ অতিরিক্ত থাকে। বাগানে মোট কতটি গাছ নিয়ে গিয়েছিলেন?

সমাধান:
ধরি, গাছের সংখ্যা n এবং সারির সংখ্যা r

তাহলে,
১ম শর্তমতে, n = 5 × (r - 2) ⇒ n = 5r - 10 ...... (1)
২য় শর্তমতে, n = (3 × r) + 2 ⇒ n = 3r + 2 ...... (2)

প্রশ্নমতে,
5r - 10 = 3r + 2
⇒ 5r - 3r = 2 + 10
⇒ 2r = 12
∴ r = 6

(1) নং সমীকরণে r এর মান বসিয়ে পাই।
n = (5 × 6) - 10
= 30 - 10
= 20
∴ বাগানে মোট 20 টি গাছ নিয়ে গিয়েছিলেন।

১,৯৪০.
a - b= 5 এবং 5a + 2b = 4 হলে, (a, b) = কত?
  1. (2, - 3)
  2. (1, 1)
  3. (- 2, 1)
  4. (2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a - b= 5 এবং 5a + 2b = 4 হলে, (a, b) = কত?

সমাধান:
দেওয়া আছে,
a - b = 5 ...... (1)
5a + 2b = 4 ...... (2)

{(1) নং × 5} - (2) নং
⇒ 5a - 5b - 5a - 2b = 25 - 4
⇒ -7b = 21
⇒ b = - 3

b এর মান (1) নং এ বসিয়ে পাই,
a = 5 - 3
⇒ a = 2

∴ (a, b) = (2, -3)
১,৯৪১.
বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৫ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৫/১০০ টাকা 
৭৫০ টাকার ৪ বছরের মুনাফা  (৫ × ৭৫০ × ৪)/১০০ টাকা
= ১৫০ টাকা
১,৯৪২.
নিচের কোন শর্তে ax+by+c = 0 ও px+qy+r =0 সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে?
  1. a/p = b/q = c/r
  2. a/p ≠ b/q
  3. a/p = b/q ≠ c/r
  4. a/p = b/q
ব্যাখ্যা
যদি ক) a/p ≠ b/q হয়, তবে সমীকরণজোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে।
এক্ষেত্রে অন্যন্য সমাধান হবে।
যেমনঃ x-y = 4 এবং x+y = 10 ; সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীলতার কারণ 1/1 ≠ -1/1
(আবার, সমীকরণজোট টির সমাধান (x,y) = (8,3) যা অন্যন্য)
১,৯৪৩.
যদি x3 + hx + 12 = 0 এর একটি সমাধান 3 হয়, তবে h এর মান কত?
  1. - 11
  2. - 13
  3. - 17
  4. - 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 + hx + 12 = 0 এর একটি সমাধান 3 হয়, তবে h এর মান কত?

সমাধান:
 x = 3 হলে 3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে।
∴ 33 + h × 3 + 12 = 0
27 + 3h + 12 = 0
3h = - 39
∴ h = - 13
১,৯৪৪.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান নিচের কোনটি?
  1. x = 1, y = -1
  2. x=1, y =1
  3. x = -1, y=-1
  4. x=-1, y=1
ব্যাখ্যা

(1, -1) => 3 + 7 + 10 = 20; - 1 - 2 - 3 = - 6 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না]
(1, 1) => 3 - 7 + 10 = 6; 1 - 2 - 3 = - 4 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না]
(-1, -1) => - 3 + 7 + 10 = 14; - 1 + 2 - 3 = -2 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না]
(-1, 1) => - 3 - 7 + 10 = 0; 1 + 2 - 3 = 0 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে]

১,৯৪৫.
(x/3) - (2/y) = 1, (x/4) + (3/y) = 3 হলে, (x, y) এর মান কত? 
  1. ক) (3,2)
  2. খ) (6,2)
  3. গ) (2,2)
  4. ঘ) (4,2)
ব্যাখ্যা
দেয়া আছে,
(x/3) - (2/y) = 1.................(1)
(x/4) + (3/y) = 3.................(2)

(1) × 3 +(2) × 2 ⇒
x - 6/y + x/2 + 6/y = 3 + 6 
x + x/2 = 9 
(2x + x)/2 = 9
3x = 18
x = 6

x এর মান (1)নং এ বসিয়ে পাই -
6/3 - 2/y = 1
2 - 2/y = 1
- 2/y = 1 - 2
- 2/y = - 1
2/y = 1
y = 2

(x,y) = (6,2)
১,৯৪৬.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
  1. 37
  2. 45
  3. 73
  4. 53
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y
∴ সংখ্যাটি = x + 10y

১ম শর্তানুসারে,
x + y + 7 = 3y
⇒ x + y - 3y = - 7 
∴ x - 2y = - 7 ........(1)

২য় শর্তানুসারে,
⇒ x + 10y - 18 = y + 10x
 ⇒ x + 10y - y - 10x = 18
⇒ 9y - 9x = 18
 ⇒ 9(y - x) = 18
⇒ y - x = 18/9
∴ y - x = 2 ........(2)

এখন, (1) ও (2) নং যোগ করে পাই,
- y = - 5
∴ y = 5
y-এর মান (1) নং-এ বসিয়ে পাই,
⇒ x - 2 × 5 = - 7
⇒ x = 10 - 7
∴ x = 3

∴ নির্ণেয় সংখ্যাটি = 3 + 10 × 5 = 3 + 50 = 53

১,৯৪৭.
x + y = 16 ও x - y = 2 হলে x ও y এর মান কত?
  1. 10, 6
  2. 9, 5
  3. 9, 7
  4. 10, - 6
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 16 ও x - y = 2 হলে x ও y এর মান কত?

সমাধান:
x + y = 16..................(1)
x - y = 2.................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 16 + 2
⇒ 2x = 18
∴ x = 9

(1) ⇒
x + y = 16
⇒ 9 + y = 16
⇒ y = 16 - 9
∴  y = 7

x ও y এর মান যথাক্রমে 9, 7
১,৯৪৮.
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ক) ১৫ টি
  2. খ) ২০ টি
  3. গ) ২৫ টি
  4. ঘ) ১৮ টি
ব্যাখ্যা
ধরি,
প্রশ্নসংখ্যা = x

সে সঠিক উত্তর দেয় = x এর 75%
                               = x এর 75/100
                               = 3x/4

শর্তমতে,
      15 + (1/3)(x - 20) = 3x/4
      (45 + x - 20 )/3 = 3x/4 
      (x + 25)/3 = 3x/4 
      9x = 4x + 100
     9x - 4x = 100
     5x = 100
      x = 20
১,৯৪৯.
একটি সংখ্যার ৭ গুণ থেকে তার বর্গ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল থেকে ১২ বিয়োগ করলে ফলাফল শূন্য হয়। সংখ্যাটি -
  1. ১ অথবা ২
  2. ৩ অথবা ৪
  3. ২ অথবা ৩
  4. ৪ অথবা ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭ গুণ থেকে তার বর্গ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল থেকে ১২ বিয়োগ করলে ফলাফল শূন্য হয়। সংখ্যাটি -

সমাধান:
ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(7x - x2) - 12 =0
⇒ - (x2 - 7x + 12) = 0
⇒ x2 - 7x + 12 =0
⇒ x2 - 3x - 4x + 12 = 0
⇒ x(x - 3) - 4(x - 3) = 0
⇒ (x - 3) (x - 4) = 0

হয়, x - 3 = 0
∴ x = 3
অথবা, x - 4 = 0
∴ x = 4
∴ x = 3, 4
১,৯৫০.
a + b = 12 হলে, ab এর বৃহত্তম মান কত?
  1. 36
  2. 40
  3. 48
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 12 হলে, ab এর বৃহত্তম মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
a + b = 12
∴ a এবং b এর বৃহত্তম মান হতে পারে = 12/2 = 6

অর্থাৎ,
a এর  বৃহত্তম মান = 6
b এর  বৃহত্তম মান = 6
∴ ab এর বৃহত্তম মান = 6 × 6 = 36
১,৯৫১.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলেন?
  1. ক) ২৩ টাকা 
  2. খ) ২২ টাকা 
  3. গ) ২১ টাকা 
  4. ঘ) ২০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলেন? 

সমাধান: 
ধরি, ছাত্রছাত্রী আছে x জন 
প্রত্যেকের সহপাঠীর সংখ্যা x - 1 জন 

প্রশ্নমতে, 
x (x - 1) = 420 
⇒ x2 - x = 420 
⇒ x2 - x - 420 = 0 
⇒ x2 - 21x + 20x  420 = 0
⇒ x (x - 21) + 20 (x - 21) = 0
⇒ (x - 21) (x + 20) = 0
∴ x - 21 = 0
x = 21

বা x = - 20 ; ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। 

অতএব, ছাত্রছাত্রী আছে ২১ জন। 
চাঁদা দেয়া হয়েছে = ২১ - ১ টাকা 
= ২০ টাকা 
১,৯৫২.
5x2 - 3x + 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. বাস্তব ও অসমান
  2. অবাস্তব ও অসমান
  3. বাস্তব ও সমান
  4. মূলদ ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: 5x2 - 3x + 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
5x2 - 3x + 4 = 0

এখানে, a = 5, b = - 3 এবং c = 4

∴ নিশ্চায়ক = b2 - 4ac
= (- 3)2 - 4 × 5 × 4
= 9 - 80
= - 71

যেহেতু, নিশ্চায়ক - 71 < 0, তাই সমীকরণটির মূলদ্বয় অবাস্তব ও অসমান।

• দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
2. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
3. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।

১,৯৫৩.
(0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি?
  1. y = 3x + 3
  2. y = x + 3
  3. y = x
  4. y = 3x
ব্যাখ্যা

প্রশ্ন: (0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
(x1, y1) = (0, 0) এবং (x2, y2) = (3, 3)

আমরা জানি, 
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দিয়ে গঠিত সরলরেখার ঢাল,
m = (y2​ - y1)/(x2 - x1)
= (3 - 0)/(3 - 0)
= 3/3
∴ m = 1

আমরা জানি, 
সরলরেখার সমীকরণ,
y - y1 ​= m(x - x1​)
⇒ y - 0 = 1 (x - 0)     ; [(x1​, y1​) = (0, 0) এবং m = 1 বসিয়ে]
∴ y = x

অতএব, (0, 0) এবং (3, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = x বা x - y = 0

১,৯৫৪.
a - b = 5 এবং 5a + 2b = 4 হলে, (a, b) = কত?
  1. (2, - 2)
  2. (2, - 3)
  3. (- 2, - 3)
  4. (3, - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 5 এবং 5a + 2b = 4 হলে, (a, b) = কত?

সমাধান:
a - b = 5 ............ (1)
5a + 2b = 4 ........ (2)

{(1) নং × 5} - (2) নং ⇒
5a - 5b - 5a - 2b = 25 - 4
⇒ - 7b = 21
∴ b = - 3
এখন, b এর মান (1) এ বসিয়ে পাই,
a - (- 3) = 5
⇒ a + 3 = 5
∴ a = 2

∴ নির্ণেয় সমাধান (a, b) = (2, - 3)
১,৯৫৫.
b/(a−b)(b−c) + a/(c−a)(a−b) + c/(b−c)(c−a) = ?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) a+b+c / (a−b)(b−c)(c−a)
  4. ঘ) 1 / (a−b)(b−c)(c−a)
ব্যাখ্যা

দেওয়া আছে, b/(a−b)(b−c) + a/(c−a)(a−b) + c/(b−c)(c−a)
= b(c - a) + a(b - c) + c(a - b) / (a - b)(b - c)(c - a)
= (bc - ab + ab - ca + ca - bc) / (a - b)(b - c)(c - a)
= 0

১,৯৫৬.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান করুন।
  1. ক) -1, 1
  2. খ) 1, - 1
  3. গ) - 2, 2
  4. ঘ) 2, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান করুন।

সমাধান;
3x - 7y + 10 = 0
⇒ 3x - 7y = - 10.................(i)

এবং y - 2x - 3 = 0
⇒ - 2x + y = 3..................(ii)

(ii) নং কে 7 দ্বারা গুণ করে (i) নং এর সাথে যোগ করি-
3x - 7y = - 10
- 14x + 7y = 21
_________________
(+) করে, - 11x = 11
⇒ x = - 1

x এর মান (i) নং এ বসাই,
3.(-1) - 7y = - 10
⇒  - 3 - 7y = - 10
⇒ 7y = 7
⇒ y = 1

∴ নির্ণেয় সমাধান: (x,y) = (- 1, 1)
১,৯৫৭.
যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 16 এবং 60 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
  1. 6/17
  2. 5/24
  3. 4/15
  4. 3/7
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি a ও b

শর্তমতে 
a + b = 16
ab = 60

এখন,
(1/a) + (1/b)
= (b + a)/ab
= 16/60
= 4/15
১,৯৫৮.
a° =?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) ∞
ব্যাখ্যা
a° = an-n
= an/an
= 1
১,৯৫৯.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির সাতগুণ অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি কত?
  1. ৩৭ 
  2. ৭৩ 
  3. ৪১ 
  4. ৩১
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির সাতগুণ অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
একক স্থানীয় অংক = ক 
দশক স্থানীয় অংক = (ক + ২) 
∴সংখ্যাটি = ১০(ক + ২) + ক 
= ১১ক + ২০ 

শর্তানুসারে, 
১১ক + ২০ = ৭(ক + ক + ২) + ৩ 
⇒ ১১ক + ২০ = ৭(২ক + ২) + ৩ 
⇒ ১১ক + ২০ = ১৪ক + ১৪ + ৩ 
⇒ ৩ক = ৩ 
∴ ক = ১ 

∴ সংখ্যাটি = (১১ × ১) + ২০
= ৩১ । 

১,৯৬০.
3x - 7y + 10 = 0 এবং  y - 2x - 3 = 0 এর সমাধান করুন।
  1. (x, y) = (- 1, 1)
  2. (x, y) = (1, 1)
  3. (x, y) = (- 1, - 1)
  4. (x, y) = (1, - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 7y + 10 = 0 এবং  y - 2x - 3 = 0 এর সমাধান করুন।

সমাধান:
3x - 7y + 10 = 0 ................. (1)

y - 2x - 3 = 0
⇒ y = 2x + 3 ..................... (2)

(1) নং হতে,
3x - 7 × (2x + 3) + 10 = 0
⇒ 3x - 14x - 21 + 10 = 0
⇒ - 11x = 11
∴ x = - 1

x এর মান (2) নং বসিয়ে পাই,
y = 2 . (- 1) + 3
⇒ y = - 2 + 3
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (- 1, 1)
১,৯৬১.
একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করলে ফলাফল সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম হয়, সংখ্যাটি কত?
  1. ক) 30
  2. খ) 25
  3. গ) 20
  4. ঘ) 15
ব্যাখ্যা
সংখ্যাটি = a,
∴ 4a + 10 = 5a - 5
∴ a = 15
১,৯৬২.
এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১৫ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৫৬ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১৫ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বয়স = ক বছর
স্ত্রীর বয়স = ৫ক বছর
তাহলে, স্বামীর বয়স = ৫ক + ৬ বছর

প্রশ্নমতে,
ক + ৫ = ১৫
∴ ক = ১০

∴ স্বামীর বয়স = (৫ × ১০) + ৬ বছর
= ৫৬ বছর
১,৯৬৩.
(6, - 5) বিন্দুটি কোন সমীকরণ দুটির লেখচিত্রের উপর অবস্থিত?
  1. 3x - 5y = -7; 5x + 4y =10
  2. 3x + 5y = -7; 5x - 4y =10
  3. 3x + 5y = -7; 5x + 4y =10
  4. 3x - 5y = 7; 5x + 4y =10
ব্যাখ্যা
প্রশ্ন: (6, - 5) বিন্দুটি কোন সমীকরণ দুটির লেখচিত্রের উপর অবস্থিত?

সমাধান:
আমরা জানি,
কোন বিন্দু কোন সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাংক দ্বারা সরলরেখার সমীকরণটি সিদ্ধ হয়।

ক) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x - 5y 
= (3 · 6) - (5 · -5) 
= 18 + 25 
= 43 ≠ - 7 সমীকরণটি সিদ্ধ নয়।

খ) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x + 5y = (3 · 6) + (5 · -5) 
= 18 - 25 
= - 7
দ্বিতীয় সমীকরণ হতে,
5x - 4y 
= 5 · 6 - 4 · (-5)
= 30 + 20
= 50 ≠ 10 সমীকরণটি সিদ্ধ নয়।

গ) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x + 5y = (3 · 6) + (5 · -5) 
= 18 - 25 
= - 7 
দ্বিতীয় সমীকরণ হতে,
5x + 4y 
= 5 · 6 + 4 · (-5)
= 30 - 20
= 10 
দুইটি সমীকরণই সিদ্ধ হয়।

ঘ) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x - 5y 
= (3 · 6) - (5 · -5) 
= 18 + 25 
= 43 ≠ 7 সমীকরণটি সিদ্ধ নয়।
১,৯৬৪.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 10 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?
  1. 25 টি
  2. 15 টি
  3. 18 টি
  4. 20 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 10 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি
১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x + 10 জন

প্রশ্নমতে,
⇒ 4x - 8 = 3x + 10
⇒ 4x - 3x = 10 + 8
∴ x = 18 
∴ বেঞ্চ সংখ্যা = 18 টি।
১,৯৬৫.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 6, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে 18 বেশি। সংখ্যাটির এক চতুর্থাংশের মান কত?
  1. 12
  2. 8
  3. 4
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 6, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে 18 বেশি। সংখ্যাটির এক চতুর্থাংশের মান কত?

সমাধান:

ধরি, একক স্থানীয় অঙ্ক = a
∴ দশক স্থানীয় অঙ্ক = 6 - a

∴ সংখ্যাটি = 10(6 - a) + a
= 60 - 9a

∴ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = 10a + (6 - a)
= 9a + 6

প্রশ্নমতে,
9a + 6 = 60 - 9a + 18
⇒ 9a + 9a = 60 + 18 - 6
⇒ 18a = 72
∴ a = 4

∴ সংখ্যাটি = 60 - (9 × 4) = 24
অতএব, সংখ্যাটির এক চতুর্থাংশের মান = 24/4 = 6

১,৯৬৬.
যদি x + 7y = 27 এবং x = 2y হয়, তাহলে x = কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 7y = 27 এবং x = 2y হয়, তাহলে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 7y = 27 ..................... (1)
এবং x = 2y .......................(2)

এখন, x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2y + 7y = 26
⇒ 9y = 27
⇒ y = 27/9
⇒ y = 3

y এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
x = (2 × 3) = 6
১,৯৬৭.
যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়। তবে h এর মান কত?
  1. - 5
  2. 5
  3. 8
  4. - 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়। তবে h এর মান কত?

সমাধান:
x = 2 হলে
x3 + hx + 10 = 0 
∴ 23 + h × 2 + 10 = 0
⇒ 8 + 2h + 10 = 0
⇒ 2h = - 18
∴ h = - 9 
১,৯৬৮.
(5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে x এর মান কত?
  1. 6
  2. 8
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে x এর মান কত? 

সমাধান: 
(5x/6) + 3 = (x/3) + 10 
বা, (5x/6) - (x/3) = 10 - 3 
বা, (5x - 2x)/6 = 7 
বা, 3x/6 = 7 
বা, x/2 = 7 
বা, x = 7 × 2 
∴ x = 14
১,৯৬৯.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫৫ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৭৮
  2. ৮০
  3. ৯১
  4. ১০০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫৫ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক
বৃহত্তম সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৫৫
বা, ক+ ২ক + ১ - ক = ১৫৫
বা, ২ক = ১৫৫ - ১
বা, ২ক = ১৫৪
বা, ক = ৭৭

∴ বৃহত্তম সংখ্যাটি = ক + ১
= ৭৭ + ১ = ৭৮

১,৯৭০.
a = 2c = 4b এবং abc = 8 হলে, a + b + c = ?
  1. 7
  2. 5
  3. 6
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c = 4b এবং abc = 8 হলে, a + b + c = ?

সমাধান: 
a = 4b
2c = 4b
∴ c = 2b

abc = 8
or, 4b × b × 2b = 8
or, 8b3 = 8
or, b3 = 1
∴ b = 1

∴ a = 4
∴ c = 2

∴ a + b + c = 4 + 2 + 1 = 7
১,৯৭১.
x = 2 হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
  1. ক) 36
  2. খ) 31
  3. গ) 13
  4. ঘ) 26
ব্যাখ্যা
অংকদ্বয় স্থান বিনিময় করলে = 10x + 3x = 13x
সুতরাং, পার্থক্য = 31x - 13x = 18x = 18×2 = 36
১,৯৭২.
(x - 5)3 = 0 সমীকরণের মূল কয়টি?
  1. 2 টি
  2. 3 টি
  3. 4 টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 5)3 = 0 সমীকরণের মূল কয়টি?

সমাধান:
(x - 5)3 = 0
⇒ x3 - 3 . x2. 5 + 3 . x . 52 - 53 = 0
⇒ x3 - 15x2 + 75x - 125 = 0
x এর সর্বোচ্চ ঘাত 3 হওয়ায় সমীকরণের মূল হবে তিনটি।
১,৯৭৩.
যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ঐ গুণককে রাশিটির ________ বলে।
  1. ক) ভিত্ত
  2. খ) পদ
  3. গ) আক্ষরিক সহগ
  4. ঘ) ক্রমজোড়
ব্যাখ্যা

যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ঐ গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে।
[গণিত বই ষষ্ঠ শ্রেণি ৮০ পৃষ্ঠা]

১,৯৭৪.
এক ব্যক্তি 720 টাকায় কিছু বই কিনলো। যদি প্রতিটি বইয়ের মূল্য 2 টাকা কম হত তাহলে সে আরও 4টি বই বেশি কিনতে পারত। সে কয়টি বই কিনেছে?
  1. 34টি
  2. 32টি
  3. 36টি
  4. 38টি
ব্যাখ্যা
মনে করি,
720 টাকায় বই কিনে ছিল aটি 

প্রশ্নমতে, 
(720/a) - 720/(a + 4) = 2
(1/a) - {1/(a + 4)} = 2/720
a + 4 - a/{a(a + 4)}= 1/360
4/(a2 + 4a) = 1/360
a2 + 4a = 1440
a2 + 40a - 36a - 1440 = 0
a(a + 40) - 36(a + 40) = 0 
(a + 40) (a - 36) = 0
হয়                                       অথবা 
a + 40 = 0                                a - 36 = 0
a = - 40 [গ্রহণযোগ্য নয়]            a = 36
১,৯৭৫.
একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২২
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
শর্তমতে, 3x + 2x = 90
⇒ 5x = 90
⇒ x = 18

১,৯৭৬.
3x - 7y +10 =0 এবং  y - 2x -3 = 0 হলে x এবং y এর মান হলো- 
  1. ক) (-1,-1)
  2. খ) (1,-1)
  3. গ) (-1,1)
  4. ঘ) (1,1)
ব্যাখ্যা
3x-7y+10=0……..(1)

y-2x-3=0
⇒y = 2x+3………(2)

(1) নং হতে পাই,
   3x-7(2x+3)+10=0
⇒3x- 14x - 21+10=0
⇒-11x=11
∴x = -1
(2) নং হতে পাই,
      y = 2(-1)+3=1

∴ x = -1, y = 1
১,৯৭৭.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0; সমীকরণ দুটির সমাধান (x,y) -
  1. ক) (1, -1)
  2. খ) (1,1)
  3. গ) (-1,1)
  4. ঘ) (-1,-1)
ব্যাখ্যা

3x - 7y + 10 = 0 --- (1)
y - 2x - 3 = 0 --- (2)

(1) × 1 এবং (2) × 7 করে যোগ করলে পাই,
∴ x = -1

x এর মান (1) এ বসিয়ে পাই,
y = 1

(x,y) = (-1,1)

১,৯৭৮.
2x - y = 5 এবং 2x + 3y = 9 সমীকরণের সমাধান কোনটি? 
  1. (2, 1)
  2. (3, 1)
  3. (0, 5) 
  4. (1, 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x - y = 5 এবং 2x + 3y = 9 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
2x - y = 5 ...................(১)
2x + 3y = 9 ...................(২)

(১) × 3 ⇒ 6x - 3y = 15 ...................(৩)

এখন (২) ও (৩) নং সমীকরণ যোগ করে পাই,
(2x + 3y) + (6x - 3y) = 9 + 15
⇒ 2x + 6x + 3y - 3y = 21
⇒ 8x = 24
⇒ x = 24/8
∴ x = 3

x-এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
2x + 3y = 9
⇒ 6 + 3y = 9
⇒ 3y = 9 - 6 = 3
⇒ 3y = 3
∴ y = 1

নির্ণয় সমাধান: (x, y) = (3, 1)

১,৯৭৯.
3x + 4y = 18 এবং 5x - 2y = 4 সমীকরণের সমাধান কোনটি?
  1. (2, 3)
  2. (3, 5)
  3. (5, 6)
  4. (1, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 4y = 18 এবং 5x - 2y = 4 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
এখানে,
3x + 4y = 18 .......(1)
5x - 2y = 4 .........(2)

(1) নং × 2 + (2) নং × 4 করে পাই,
6x + 8y + 20x - 8y = 36 + 16
⇒ 26x = 52
⇒ x = 2

এখন (1) নং সমীকরণে x = 2 বসালে,
3(2) + 4y = 18
⇒ 6 + 4y = 18
⇒ 4y = 12
⇒ y = 3

∴ নির্ণেয় সমাধান (x, y) = (2, 3)

১,৯৮০.
p এর মান কত হলে 5x2 - px + 5 = 0 একটি পূর্ণ বর্গ হবে?
  1. 9
  2. ± 10
  3. ± 12
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে 5x2 - px + 5 = 0 একটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
আমরা জানি,
পূর্ণবর্গ রাশির মূলদ্বয় সমান হয়।
যদি, b2 - 4ac = 0 হয় তবে মূলদ্বয় সমান হবে।

এখানে, a = 5, b = - p এবং c = 5

∴ b2 - 4ac = 0
⇒ (- p)2 - 4 × 5 × 5 = 0
⇒ p2 - 100 = 0
⇒ p2 = 100
∴ p = ± 10

∴  p এর মান ± 10 হলে 5x2 - px + 5 = 0 রাশিটি একটি পূর্ণ বর্গ হবে।
১,৯৮১.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৫ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চ ৩ জন করে বসলে ৫ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
  1. ৭৫
  2. ৮৫
  3. ৮০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৫ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চ ৩ জন করে বসলে ৫ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?

সমাধান :
ধরি,
ঐ শ্রেণীর ছাত্রসংখ্যা = ক জন।

১ম ক্ষেত্রে,
৪ জন বসে ১ টি বেঞ্চে
ক জন বসে = ক/৪ টি বেঞ্চে
১ম ক্ষেত্রে মোট বেঞ্চ সংখ্যা = ( ক/৪ + ৫) টি


২য় ক্ষেত্রে,
৩ জন বসে ১ টি বেঞ্চে
( ক - ৫) জন বসে = ( ক - ৫) /৩ টি বেঞ্চে

তাহলে, ক/৪ + ৫ = ( ক - ৫) /৩
বা, ( ক + ২০)/৪ = ( ক - ৫)/৩
বা, ৩ক + ৬০ = ৪ক - ২০
বা, ক = ৮০

অর্থাৎ, মোট ছাত্রসংখ্যা ৮০ জন

উত্তর : ৮০ জন

[ক/৪ + ৫ = ( ক - ৫) /৩ ; এই সমীকরণে অপশন প্রদত্ত মানগুলো বসিয়ে দ্রুত সমাধান করা যায়।]
১,৯৮২.
√(2x + 8) - 2√(x + 5) + 2 = 0 হলে x এর মান কত?
  1. 8
  2. 6
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: √(2x + 8) - 2√(x + 5) + 2 = 0 হলে x এর মান কত?

সমাধান: 
⇒ √(2x + 8) - 2√(x + 5) + 2 = 0
⇒ √(2x + 8) = 2√(x + 5) - 2
⇒ {√(2x + 8)}2 = { 2√(x + 5) - 2}2
⇒ 2x + 8 =  4(x + 5) + 4 - 8√(x + 5)
⇒ 8√(x + 5) = 4x + 20 + 4 -2x - 8
⇒ 8√(x + 5) = 2x + 16
⇒ 4√(x + 5) = x + 8
⇒ {4√(x + 5)}2 = (x + 8)
⇒ 16(x + 5) = x2 + 16x + 64
⇒ 16x + 80 = x2 + 16x + 64
⇒ x2 = 16
∴ x = 4

বি: দ্র: অপশন দিয়েও উত্তর বের করা যায়।
১,৯৮৩.
5(1 - x) + 3(2 - x) = -21 সমীকরণে x এর মান = ?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

5(1 - x) + 3(2 - x) = -21
বা, 5 - 5x + 6 - 3x = -21
বা, -8x = -21 - 11
বা, -8x = -32
বা, x = -32/-8
বা, x = 4

১,৯৮৪.
x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং x/y = 2 হলে, x - y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2y = 4 ------------ (1)

x/y = 2
⇒  x = 2y ------------ (2)

(1) নং হতে,
x + 2y = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

y = 2/2 = 1

x - y = 2 - 1 
= 1
১,৯৮৫.
(3a + 2b, 20) = (8, 2a + 8b) হলে (a, b) এর মান কত?
  1. (4/5, 11/7)
  2. (12/6, 11/5)
  3. (6/5, 11/5)
  4. (6/5, 8/5)
ব্যাখ্যা
প্রশ: (3a + 2b, 20) = (8, 2a + 8b) হলে (a, b) এর মান কত?

সমাধান:
3a + 2b = 8 .......... (1)
2a + 8b = 20 ......... (2)

(2) নং - {(1) নং × 4} হতে পাই,
2a + 8b - 12a - 8b = 20 - 32
⇒ - 10a = - 12
⇒ 10a = 12
⇒ a = 12/10
∴ a = 6/5

a এর মান (1) নং সমীকরণে বসাই,
3 × (6/5) + 2b = 8
⇒ (18/5) + 2b = 8
⇒ 2b = 8 - (18/5)
⇒ 2b = (40 - 18)/5
⇒ 2b = 22/5
⇒ b = 11/5

সুতরাং (a, b) = (6/5, 11/5)
১,৯৮৬.
যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তাহলে x =?
  1. 0
  2. 2
  3. 1/2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তাহলে x =?

সমাধান:
x/y = 2
∴ x = 2y .....(1)

x + 2y = 4
⇒ 2y + 2y = 4
⇒ 4y = 4
∴ y = 1

(1) নং হতে পাই,
x = 2y
⇒ x = 2 × 1
∴ x = 2
১,৯৮৭.
x = 2y = 3z এবং xyz = 36 হলে, y = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 1/2
ব্যাখ্যা

x = 2y = 3z
∴ x = 2y এবং z = 2y/3
এখন,
xyz = 36
বা, 2y × y × 2y/3 = 36
বা, 4y3 = 36 × 3
বা, y3 = 27 = 33
∴ y = 3

১,৯৮৮.
দুইটি সংখ্যার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টির দুইগুণ যোগ করলে 59 হয়। আবার, প্রথমটির দুইগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন। 
  1. 10 এবং 14
  2. 12 এবং 15
  3. 9 এবং 16
  4. 11 এবং 13
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টির দুইগুণ যোগ করলে 59 হয়। আবার, প্রথমটির দুইগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন। 

সমাধান: 
ধরি,
প্রথম সংখ্যা = x
দ্বিতীয় সংখ্যা = y

প্রশ্নানুসারে,
প্রথম সংখ্যার তিনগুণের সাথে দ্বিতীয় সংখ্যার দুইগুণ যোগ করলে 59
3x + 2y = 59 .........(1) 

এবং প্রথম সংখ্যার দুইগুণ থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে 9
⇒ 2x - y = 9
∴ y = 2x - 9 .........(2) 

এই মান (1) নং সমীকরণে বসাই,
⇒ 3x + 2(2x - 9) = 59
⇒ 3x + 4x - 18 = 59
⇒ 7x = 59 + 18
⇒ 7x = 77
∴ x = 11

এখন x = 11 বসিয়ে y বের করি,
⇒ y = 2 × 11 - 9
⇒ y = 22 - 9
∴ y = 13

সুতরাং, সংখ্যাদ্বয় হলো 11 এবং 13।

১,৯৮৯.
2x2 + 5x + 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. বাস্তব ও সমান
  2.  বাস্তব ও অসমান
  3.  বাস্তব, সমান ও মূলদ
  4. অবাস্তব ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 + 5x + 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
2x2 + 5x + 4 = 0
সমীকরণটিকে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 2, b = 5, এবং c = 4

∴ সমীকরণের নিশ্চায়ক (Discriminant), D = b2 - 4ac
⇒ D = (5)2 - 4 × 2 × 4
⇒ D = 25 - 32
⇒ D = - 7

যেহেতু, (D < 0), তাই সমীকরণটির মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
১. যদি D < 0 হয়, তবে মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
২. যদি D = 0 হয়, তবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
৩. যদি D > 0 হয়, তবে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
৪. যদি D > 0 এবং D পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। 

১,৯৯০.
3/x + 4/(x+1) = 2 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা

3/x + 4/(x + 1) = 2
⇒ (3x + 3 + 4x) / {x(x + 1)} = 2
⇒ 7x + 3 = 2x2 + 2x
⇒ 2x2 - 5x - 3 = 0
⇒ 2x2 - 6x + x - 3 = 0
⇒ (x - 3)(2x + 1) = 0
হয়
x - 3 = 0
∴ x = 3
অথবা
2x + 1 = 0
∴ x = - 1/2

১,৯৯১.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৩৮০ টাকা চাঁদা উঠল। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলেন? 
  1. ক) ২০ টাকা
  2. খ) ১৯ টাকা
  3. গ) ১৮ টাকা
  4. ঘ) ১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৩৮০ টাকা চাঁদা উঠল। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলেন? 

সমাধান: 
ধরি, ছাত্রছাত্রী আছে x জন 
প্রত্যেকের সহপাঠীর সংখ্যা x - 1 জন 

প্রশ্নমতে, 
x (x - 1) = 380 
⇒ x2 - x = 380
⇒ x2 - x - 380 = 0 
⇒ x2 - 20x + 19x - 380 = 0
⇒ x (x - 20) + 19 (x - 20) = 0
⇒ (x - 20) (x + 19) = 0
∴ x - 20 = 0
x = 20

বা, x = - 19 ; ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। 

অতএব, ছাত্রছাত্রী আছে ২০ জন। 
চাঁদা দেয়া হয়েছে = ২০ - ১ টাকা 
= ১৯ টাকা
১,৯৯২.
একটি বালিকা বিদ্যালয়ে যদি ৬ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু যদি ৫ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ক্লাসে বেঞ্চের সংখ্যা কত?
  1. ২০
  2. ১৮
  3. ১৪
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালিকা বিদ্যালয়ে যদি ৬ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু যদি ৫ জন শিক্ষার্থী প্রতিটি বেঞ্চে বসে, তাহলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ক্লাসে বেঞ্চের সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চের সংখ্যা x

প্রশ্নমতে, 
⇒ ৬(x - ২) = ৫x + ৬
⇒ ৬x - ১২ = ৫x + ৬
⇒ x = ১৮
১,৯৯৩.
3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x এর মান হবে-
  1. 2
  2. - 2
  3. 3
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x এর মান হবে-

সমাধান:
3(4x - 6) = (3x + 9)
বা, 12x - 18 = 3x + 9
বা, 12x - 3x = 9 + 18
বা, 9x = 27
∴ x = 3
১,৯৯৪.
যদি x + y = 4, x − y = 3 হয়, তবে x + 2y = কত?
  1. ক) 3(1/2)
  2. খ) 1(1/2)
  3. গ) 4
  4. ঘ) 4(1/2)
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 4 ......(i) এবং x − y = 3 ......(ii)
(i) + (ii) = 2x = 7
∴ x = 3(1/2)
∴ y = (1/2)
∴ x + 2y = 4(1/2)

১,৯৯৫.
একটি ভগ্নাংশের হর, লবের দ্বিগুণের চেয়ে 1 বেশি। যদি লব ও হরের সাথে 3 যোগ করা হয়, তবে ভগ্নাংশটি হয় 3/5​। ভগ্নাংশটি কত?
  1. 3/7
  2. 5/7
  3. 5/9
  4. 4/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর, লবের দ্বিগুণের চেয়ে 1 বেশি। যদি লব ও হরের সাথে 3 যোগ করা হয়, তবে ভগ্নাংশটি হয় 3/5​। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = a
ভগ্নাংশটির হর = 2a + 1

প্রশ্নমতে,
(a + 3)/(2a + 1 + 3) = 3/5
⇒ (a + 3)/(2a + 4) = 3/5
⇒ 6a + 12 = 5a + 15
⇒ 6a - 5a = 15 - 12
∴ a = 3

∴ ভগ্নাংশটি = 3/(2 ×3 + 1) = 3/7
১,৯৯৬.
4x + 12 = 36 হলে 2x + 3 = কত?
  1. 3
  2. 7
  3. 15
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 12 = 36 হলে 2x + 3 = কত?

সমাধান:
4x + 12 = 36
বা, 4x = 36 - 12
বা, 4x = 24
বা, x = 24/4
x = 6

2x + 3 = 2 × 6 + 3 = 15
১,৯৯৭.
একটি সমিতি থেকে যতজন সদস্য আছে, প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে মোট ৯৬১ টাকা সংগৃহীত হয়। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?
  1. ২৯ জন
  2. ৩১ জন
  3. ৩৩ জন
  4. ৪১ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমিতি থেকে যতজন সদস্য আছে, প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে মোট ৯৬১ টাকা সংগৃহীত হয়। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?

সমাধান:
ধরি, সদস্য সংখ্যা = ক জন

এখন, ১ জন সদস্য চাঁদা দেয় = ক টাকা
∴ মোট সংগৃহীত চাঁদা = ক × ক = ক টাকা

প্রশ্নমতে,
=৯৬১ 
⇒ ক = √৯৬১ 
∴ ক = ৩১

অতএব সমিতির সদস্য সংখ্যা = ৩১ জন

১,৯৯৮.
একটি ছাত্রাবাসে প্রতিটি রুমে 4 জন করে ছাত্র থাকলে 3টি রুম খালি থাকে। আবার প্রতিটি রুমে 3 জন করে ছাত্র থাকলে 12 জন ছাত্রের থাকার জায়গা হয় না। ঐ ছাত্রাবাসে মোট ছাত্র সংখ্যা কত?
  1. 72 জন
  2. 60 জন
  3. 66 জন
  4. 84 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছাত্রাবাসে প্রতিটি রুমে 4 জন করে ছাত্র থাকলে 3টি রুম খালি থাকে। আবার প্রতিটি রুমে 3 জন করে ছাত্র থাকলে 12 জন ছাত্রের থাকার জায়গা হয় না। ঐ ছাত্রাবাসে মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
ধরি,
ছাত্রাবাসে মোট ছাত্র সংখ্যা = x জন
এবং মোট রুমের সংখ্যা = r টি

প্রথম শর্ত,
প্রতি রুমে 4 জন করে থাকলে 3টি রুম খালি থাকে। অর্থাৎ, 
⇒ x = 4 × (r - 3)
∴ x = 4r - 12 ……(1)

দ্বিতীয় শর্ত,
প্রতি রুমে 3 জন করে থাকলে 12 জনের জায়গা হয় না। অর্থাৎ,
∴ x = 3r + 12 ……(2)

এখন (1) ও (2) সমান করে পাই, 
⇒ 4r - 12 = 3r + 12
⇒ 4r - 3r = 12 + 12
∴ r = 24
এখন (2) নম্বর সমীকরণে,
x = 3 × 24 + 12
= 72 + 12
= 84

অতএব, ছাত্রাবাসে মোট ছাত্র সংখ্যা 84 জন। 

১,৯৯৯.
p2 - 4p + q = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে q এর মান কত?
  1. 3
  2. 2
  3. 8
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: p2 - 4p + q = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে q এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 3
∴ p = 3

এখন,
p2 - 4p + q = 0
⇒ (3)2 - 4 × 3 + q = 0
⇒ 9 - 12 + q = 0
⇒ - 3 + q = 0
∴ q = 3

২,০০০.
10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 15 : 1 । 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 25 : 11 । পুত্রের বর্তমান বয়স কত?
  1. 21 বছর
  2. 16 বছর
  3. 12 বছর
  4. 28 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 15 : 1 । 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 25 : 11 । পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি,
পিতার বর্তমান বয়স X বছর
পুত্রের বর্তমান বয়স Y বছর

প্রশ্নমতে,
(X - 10)/(Y - 10) = 15/1
⇒ (X - 10) = 15(Y - 10)
⇒ (X - 10) = 15Y - 150
⇒ X - 15Y = - 150 + 10
⇒ X - 15Y = - 140 ....................... (1)

আবার,
(X + 10)/(Y + 10) = 25/11
⇒ 11(X + 10) = 25(Y + 10)
⇒ 11X + 110 = 25Y + 250
⇒ 11X - 25Y = 250 - 110
⇒ 11X - 25Y = 140 ...........................(2)

(1) × 11 - (2) ⇒
11X - 165Y - 11X + 25Y = - 1540 - 140
⇒ - 140Y = - 1680
⇒ Y = (- 1680)/(- 140)
∴ Y = 12

∴ পুত্রের বর্তমান বয়স 12 বছর।