বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা ১৫ / ২৯ · ১,৪০১১,৫০০ / ২,৮৯২

১,৪০১.
α = 2 + √3 এবং β = 2 - √3 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1.  p2 - 3p - 2 = 0
  2. p2 - 5p + 3 = 0
  3.  p2 + 4p + 2 = 0
  4. p2 - 4p + 1 = 0
ব্যাখ্যা

প্রশ্ন: α = 2 + √3 এবং β = 2 - √3 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
মূলদ্বয়, α = 2 + √3 এবং
β = 2 - √3

মূলদ্বয়ের যোগফল,
α +  β = 2 + √3 + 2 - √3
∴ α +  β = 4

মূলদ্বয়ের গুণফল,
αβ = (2 + √3) . (2 - √3)
= (2)2 - (√3)2
= 4 - 3
∴ αβ = 1

∴ নির্ণেয় সমীকরণ p2 - (α +  β) p + αβ = 0
⇒ p2 - 4p + 1 = 0

∴ নির্ণেয় সমীকরণ, p2 - 4p + 1 = 0

১,৪০২.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে-
  1. ক) ২৪
  2. খ) ২৭
  3. গ) ৩০
  4. ঘ) ২১
ব্যাখ্যা

এখানে তিনটি সংখ্যা হলো ৮, ৯ এবং ১০
এদের গুনফল = ৮ x ৯ x ১০ = ৭২০
এবং যোগফল = ৮ + ৯ + ১০ = ২৭

১,৪০৩.
x+2y = 8 এবং 3x-2y = 0 হলে x এবং y মান হবে-
  1. ক) 2 ও 3
  2. খ) 3 ও 2
  3. গ) 4 ও 2
  4. ঘ) 3 ও 3
ব্যাখ্যা
Back Solving Method: অপশন ‘গ’ অনুসারে, x = 2 & y = 3 বসালে সমীকরণদ্বয় সিদ্ধ হয়।
যেমন, ১ম সমীকরণ, 2 + 2 X 3 = 8; এবং দ্বিতীয় সমীকরণ, 3 X 2 - 2 X 3 = 0.
১,৪০৪.
রাশিটিকে সরল করলে নিচের কোনটি হবে?
  1. x
  2. x/(x - 1)
  3. x2/(x - 1)
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন:  রাশিটিকে সরল করলে নিচের কোনটি হবে?

সমাধান:
১,৪০৫.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 15 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 12 বেশি হয়। সংখ্যাটি কত?
  1. - 3
  2. 4
  3. - 4
  4. - 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সাথে 15 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 12 বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,
⇒ 2x + 15 = x + 12
⇒ 2x - x + 15 = 12
⇒ x = 12 - 15
∴ x = - 3

∴ সংখ্যাটি হলো - 3
১,৪০৬.
z = x + iy হলে, ।z + 1। - ।z - 1। = 0 সমীকরণটি কোনটি নির্দেশ করে? 
  1. পরাবৃত্ত 
  2. x অক্ষরেখা 
  3. y অক্ষরেখা 
  4. অধিবৃত্ত 
ব্যাখ্যা

প্রশ্ন: z = x + iy হলে, |z + 1| - |z - 1| = 0 সমীকরণটি কোনটি নির্দেশ করে? 

সমাধান:
দেওয়া আছে, 
z = x + iy
⇒ |z + 1| - |z - 1| = 0
⇒ |z + 1| = |z - 1|
⇒ √[(x + 1)2 + y2] = √[(x - 1)2 + y2
⇒ [(x + 1)2 + y2] = [(x - 1)2 + y2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1
⇒ 4x = 0
∴ x = 0

x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। 

নির্ণেয় উত্তর, y অক্ষের সমীকরণ

১,৪০৭.
(2x + 3y, 8) = (7, 5x - 2y) হলে, (x, y) = কত?
  1. (2, 1)
  2. (3, 1)
  3. (1, 2)
  4. (1, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x + 3y, 8) = (7, 5x - 2y) হলে, (x, y) = কত?

সমাধান:
2x + 3y = 7 ...... (1)
5x - 2y = 8 ...... (2)

(1) নং × 2 + (2) নং × 3 ⇒
4x + 6y + 15x - 6y = 14 + 24
⇒ 19x = 38
∴ x = 2

x এর মান (1)নং বসিয়ে পাই,
4 + 3y = 7
⇒ 3y = 3
∴ y = 1

∴ (x, y) = (2, 1)
১,৪০৮.
একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ১৬
  3. ২০
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি x 
প্রশ্নমতে,
৩x + ২x = ৯০
বা, ৫x = ৯০
∴ x = ১৮
১,৪০৯.
(9x2 + 6x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2. অবাস্তব ও অসমান
  3. বাস্তব ও অসমান
  4. অমূলদ ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: (9x2 + 6x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? 

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো 9x2 + 6x + 1 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 9
b = 6
c = 1

এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
D = b2 - 4ac
= (6)2 - 4 × 9 × 1
= 36 - 36
= 0

যেহেতু, নিশ্চায়ক (D) এর মান শূন্য, তাই মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি: বাস্তব ও সমান।

১,৪১০.
2x2 - 7x + 3 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় কর। 
  1. অবাস্তব 
  2. বাস্তব ও সমান
  3. বাস্তব ও অসমান
  4. পূর্ণ বর্গ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 - 7x + 3 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় কর।

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো
2x2 - 7x + 3 = 0

এখানে,
a = x2 এর সহগ = 2
b = x এর সহগ = - 7
c = ধ্রুবক = 3

নিশ্চায়ক (Discriminant),
b2 - 4ac
= (- 7)2 - 4 × 2 × 3
= 49 - 24
= 25

এখানে,
25 > 0 এবং 25 একটি পূর্ণবর্গ সংখ্যা।
অতএব, নিশ্চায়ক ধনাত্মক ও পূর্ণবর্গ হওয়ায় সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।

১,৪১১.
(3a - 2b, 3) = (4, 2a - b) হলে, 5a + b =?
  1. 11
  2. 20
  3. 15
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: (3a - 2b, 3) = (4, 2a - b) হলে, 5a + b =?

সমাধান:
এখানে,
3a - 2b = 4 ............(i)
2a - b = 3 ...........(ii)
(ii) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (i) নং হতে বিয়োগ করে পাই।
⇒ 3a - 2b - (4a - 2b) = 4 - 6
⇒ 3a - 2b - 4a + 2b = - 2
⇒ - a = - 2
∴ a = 2
(ii) নং সমীকরণ হতে পাই,
⇒ 4 - b = 3
∴ b = 1

প্রদত্ত রাশি = 5a + b = (5 × 2) + 1 = 10 + 1 = 11
১,৪১২.
একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 2টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে কতটি বেঞ্চ আছে?
  1. 14টি
  2. 16টি
  3. 18টি
  4. 20টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 2টি বেঞ্চ ফাঁকা থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে কতটি বেঞ্চ আছে?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি।

প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 2টি বেঞ্চ ফাঁকা থাকে।
∴ ছাত্রসংখ্যা = (x - 2) × 5

প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে।
∴ ছাত্রসংখ্যা = 4x + 6

প্রশ্নমতে,
(x - 2) × 5 = 4x + 6
⇒ 5x - 10 = 4x + 6
⇒ 5x - 4x = 6 + 10
⇒ x = 16

∴ বেঞ্চ সংখ্যা = 16টি

১,৪১৩.
{1/(x - 1)} + {2/(x - 2)} = 3/(x - 3) হলে, x এর মান কত?
  1. 2/3
  2. 2/5
  3. 3/2
  4. 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: {1/(x - 1)} + {2/(x - 2)} = 3/(x - 3) হলে, x এর মান কত?

সমাধান: 

১,৪১৪.
5x + 2y - 8 = 0 এবং y + 3x + 1 = 0 এর সমাধান নিচের কোনটি?
  1. (x, y) = (- 10, 29)
  2. (x, y) = (7, 12)
  3. (x, y) = (- 8, 15)
  4. (x, y) = (9, - 14)
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 2y - 8 = 0 এবং y + 3x + 1 = 0 এর সমাধান নিচের কোনটি?

সমাধান:
5x + 2y - 8 = 0 ................. (1)
y + 3x + 1 = 0
⇒ y = - 3x - 1 ..................... (2)
(1) নং হতে,
5x + 2(- 3x - 1) - 8 = 0
⇒ 5x - 6x - 2 - 8 = 0
⇒ - x - 10 = 0
∴ x = - 10
x এর মান (2) নং বসিয়ে পাই,
y = - 3(- 10) - 1
⇒ y = 30 - 1
∴ y = 29

নির্ণেয় সমাধান (x, y) = (- 10, 29)
১,৪১৫.
দুইটি সংখ্যার বিয়োগফল 11 এবং তাদের যোগফলের এক তৃতীয়াংশ 15 হলে সংখ্যা দুইটি কত?
  1. 27, 18
  2. 29, 18
  3. 28, 17
  4. 16, 29
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল 11 এবং তাদের যোগফলের এক তৃতীয়াংশ 15 হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি যথাক্রমে p ও q যেখানে p > q

১ম শর্তমতে, p - q = 11 . . . . . . . (1)
২য় শর্তমতে, (p + q)/3 = 15 বা, p + q = 45 . . . . . . (2)

(1) + (2) ⇒
p - q + p + q = 11 + 45
⇒ 2p = 56
∴ p = 56/2 = 28

p এর মান (2) নং এ বসিয়ে পাই, q = 45 - 28 = 17
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 28 এবং 17
১,৪১৬.
(3/x) + {4/(x + 1)} = 2, হলে x এর মান কত হতে পারে?
  1. 2
  2. - 1/2
  3. 4
  4. - 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: (3/x) + {4/(x + 1)} = 2, হলে x এর মান কত হতে পারে?

সমাধান:
(3/x) + {4/(x + 1)} = 2
⇒ {3(x + 1) + 4x}/{x(x + 1)} = 2
⇒ (3x + 3 + 4x)/(x² + x) = 2
⇒ (7x + 3)/(x² + x) = 2
⇒ 7x + 3 = 2(x² + x)
⇒ 7x + 3 = 2x² + 2x
⇒ 2x² - 5x - 3 = 0
⇒ 2x² - 6x + x - 3 = 0
⇒ 2x(x - 3) + 1(x - 3) = 0
⇒ (x - 3)(2x + 1) = 0
হয়, x = 3 অথবা, x = -1/2
১,৪১৭.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৬ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। শ্রেণির মোট বেঞ্চ সংখ্যা কত?
  1. ১২
  2. ১০
  3. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৬ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। শ্রেণির মোট বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = ক

প্রথম শর্ত অনুযায়ী,
ব্যবহৃত বেঞ্চ = ক − ৩
∴ ছাত্র সংখ্যা = ৬(ক − ৩)

দ্বিতীয় শর্ত অনুযায়ী,
প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে।
তাহলে বেঞ্চে বসতে পারে = ৪ক
∴ ছাত্র সংখ্যা = ৪ক + ৬

প্রশ্নমতে,
৬(ক − ৩) = ৪ক + ৬
⇒ ৬ক − ১৮ = ৪ক + ৬
⇒ ২ক = ২৪
⇒ ক = ১২

∴ শ্রেণির বেঞ্চ সংখ্যা = ১২ টি

১,৪১৮.
2(x + 28) + 11 = 9(x + 2) হলে x এর মান কত?
  1. 4
  2. 7
  3. 9
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: 2(x + 28) + 11 = 9(x + 2) হলে x এর মান কত?

সমাধান:
2(x + 28) + 11 = 9(x + 2)
⇒ 2x + 56 + 11 = 9x + 18
⇒ 2x + 67 = 9x + 18
⇒ 7x = 49
⇒ x = 49/7
∴ x = 7

১,৪১৯.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৪
  3. গ) ১০২
  4. ঘ) ২০৪
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102

১,৪২০.
যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. √3
  2. √6
  3. 4
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি- 
p2 - 4 × 1 × 4 = 0
⇒ p2 - 16 = 0
⇒ p2 = √16
∴ p = 4
১,৪২১.
একটি সংখ্যা অপর একটি সংখ্যা হতে 4 বেশি এবং সংখ্যা দুটির যোগফল 36 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 11, 15
  2. খ) 12, 16
  3. গ) 16, 20
  4. ঘ) 30, 16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যা হতে 4 বেশি এবং সংখ্যা দুটির যোগফল 36 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান
মনে করি, 
সংখ্যা দুটি x এবং x + 4 

শর্তমতে, 
x + x + 4 = 36 
বা, 2x = 36 - 4 
বা, 2x = 32 
বা, x = 32/2 
∴ x = 16 

∴ একটি সংখ্যা = 16 
এবং অপর সংখ্যা = x + 4 
= 16 + 4 
= 20 

∴ সংখ্যা দুটি = 16, 20.
১,৪২২.
x + y = 12 এবং 2x - y = 30 হলে y-এর মান কত?  
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) -5
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং 2x - y = 30 হলে y-এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 12 .........(i)
2x - y = 30 ........(ii)

(i) কে 2 দিয়ে গুণ করে পাই,
2x + 2y = 24 .......(iii)

(iii) থেকে (ii) বিয়োগ করে পাই, 
3y = -6
∴ y = -2
১,৪২৩.
একজন ব্যাটসম্যান ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯২ রান করে। তার ৪ এর সংখ্যা কত?
  1. ১৩ টি
  2. ১৪ টি
  3. ১৫ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যান ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯২ রান করে। তার ৪ এর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
৪ এর সংখ্যা = ক
৬ এর সংখ্যা = ২০ - ক

প্রশ্নমতে,
৪ক + ৬(২০ - ক) = ৯২
বা, ৪ক + ১২০ - ৬ক = ৯২
বা, - ২ক = ৯২ - ১২০
বা, - ২ক = - ২৮
বা, ক = ২৮/২
∴ ক = ১৪ 

∴ তার ৪ এর সংখ্যা ১৪ টি। 
১,৪২৪.
x + y = 6 হলে xy এর ক্ষুদ্রতম মান কত হবে?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 0
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
x বা y এর মান ঋণাত্মক হতে পারে।
যেমন, 20 এবং -14। এরকম অসংখ্য কম্বিনেশন সম্ভব।
তাই, ক্ষুদ্রতম মান কত হবে সেটা নির্ণয় করা সম্ভব নয়।
১,৪২৫.
x - [x - {x + 2}] - 1 =?
  1. ক) -1
  2. খ) x
  3. গ) x - 1
  4. ঘ) x + 1
ব্যাখ্যা

x - [x - {x + 2}] - 1
= x - [x - x - 2] - 1
= x + 2 - 1
= x + 1

১,৪২৬.
(2a + 3b, 12) = (20, 2a + b) হলে, (a, b) এর মান কত?
  1. (3, 4)
  2. (2, 6)
  3. (1, 4)
  4. (4, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: (2a + 3b, 12) = (20, 2a + b) হলে, (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + 3b = 20 ........... (1)
2a + b = 12 ........... (2)

(1) নং - (2) নং ⇒
2a + 3b - 2a - b = 20 - 12
⇒ 2b = 8
⇒ b = 8/2
∴ b = 4

(2) নং এ b এর মান বসিয়ে পাই,
2a + 4 = 12
⇒ 2a = 12 - 4
⇒ 2a = 8
⇒ a = 8/4
∴ a = 4

সুতরাং, (a, b) = (4, 4)
১,৪২৭.
পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ২৫
  3. গ) ৪০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
পুত্রের বয়স ক হলে,
প্রশ্নমতে, ২ক + ২ = ৬২
বা, ২ক = ৬২ - ২ = ৬০
বা, ক = ৩০
১,৪২৮.
a = 2b = 4c এবং abc = 64 হলে, c এর মান কত?
  1. 4
  2. 2
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2b = 4c এবং abc = 64 হলে, c এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 2b = 4c এবং abc = 64
ধরি,
a = 2b = 4c = k
∴ a = k
∴ 2b = k
⇒ b = k/2
∴ 4c = k
⇒ c = k/4
এখন,
⇒ abc = 64
⇒ k × (k/2) × (k/4) = 64
⇒  k3/8 = 64
⇒ k3 = 512
⇒ k3 = 83
⇒ k = 8

∴ c = 8/4 = 2
১,৪২৯.
(x - a)/(x - b) + (x - b)/(x - a) = a/b + b/a হলে , x = ?
  1. ক) a - b
  2. খ) b - a
  3. গ) a + b
  4. ঘ) a.a - b.b
ব্যাখ্যা
(x - a)/(x - b) + (x - b)/(x - a) = a/b + b/a 
⇒ (x - a)/(x - b) - a/b = b/a - (x - b)/(x - a)
⇒ (bx- ab - ax + ab)/b(x - b) = (bx- ab - ax + ab)/a(x - a)
⇒ b(x - b) = a(x - a)
⇒ bx - b2 = ax - a2
⇒ bx - ax = b2 - a2
∴ x = a + b
১,৪৩০.
2x2 - 9x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) অবাস্তব ও অসমান
  3. গ) বাস্তব ও অসমান
  4. ঘ) অবাস্তব ও সমান
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 9x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
2x2 - 9x + 6 = 0 সমীকরণ ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 2, b = - 9, c = 6

আমরা জানি,

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 9)2 - 4 × 2 × 6
= 81 - 48
= 33 > 0

যেহেতু, b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান।


দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
১,৪৩১.
x2 - 11x + 30 এর একটি মূল 6 হলে অপর মূল কত?
  1. 3
  2. - 5
  3. 5
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 11x + 30 এর একটি মূল 6 হলে অপর মূল কত?

সমাধান:
x2 - 11x + 30
= x2 - 6x - 5x + 30]
= x(x - 6) - 5(x - 6)
= (x - 6)(x - 5)

∴ x = 5, 6

∴ x এর মূলদ্বয় যথাক্রমে 5 ও 6
১,৪৩২.
x + 2y = 14 এবং 2x - 3y = 7 হলে x এবং y এর মান কত? 
  1. (8, 3)
  2. (2, 3)
  3. (4, 6)
  4. (8, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 14 এবং 2x - 3y = 7 হলে x এবং y এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + 2y = 14............. (1)
2x - 3y = 7............ (2)
(1) নং কে 2 দ্বারা গুণ করে পাই,
2x + 4y = 28............(3)

এখন, (3) নং - (2) নং সমীকরণ হতে পাই, 
2x + 4y = 28
2x - 3y = 7
__________________ 
⇒ 7y = 21
⇒ y = 21/7
∴ y = 3 

y এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
x + 2 × 3 = 14 
⇒ x = 14 - 6
∴ x = 8 

∴ (x, y) = (8, 3) ।
১,৪৩৩.
3x = 2y + 8 হলে 6x - 4y = কত?
  1. 12
  2. 22
  3. 18
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: 3x = 2y + 8 হলে 6x - 4y = কত?

সমাধান:
দেওয়া আছে,
3x = 2y + 8
বা, 3x - 2y = 8
∴ 6x - 4y = 16 
১,৪৩৪.
1/p = 4 - p হলে, p3 + (1/p3) = কত?
  1. 45
  2. 52
  3. 58
  4. 60
ব্যাখ্যা
প্রশ্ন: 1/p = 4 - p হলে, p3 + (1/p3) = কত?

সমাধান:
দেওয়া আছে,
1/p = 4 - p
⇒ p + (1/p) = 4

p3 + 1/p3 = (p + 1/p)3 - 3.p.(1/p).(p + 1/p)
= 43 - 3 × 4
= 64 - 12
= 52
১,৪৩৫.
দুটি সংখ্যার গুণফল 192 এবং সমষ্টি 28 হলে, সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি কত? 
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল 192 এবং সমষ্টি 28 হলে, সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
ছোট সংখ্যাটি = x
বড় সংখ্যাটি = 28 - x

প্রশ্নমতে,
x(28 - x) = 192
28x - x2 = 192 
28x - x2 - 192 = 0
x2 - 28x + 192 = 0 
x2 - 16x - 12x + 192 = 0
x(x - 16) - 12(x - 16) = 0
(x - 16)(x - 12) = 0

x = 12,  16 

ছোট সংখ্যাটি = 12
১,৪৩৬.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে-
  1. 3, 2
  2. 3, - 2
  3. - 3, 2
  4. - 3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে-

সমাধান:
x2 - x - 6 = 0
⇒ x2 - 3x + 2x - 6 = 0
⇒ x(x - 3) + 2(x - 3) = 0
⇒ (x - 3) (x + 2) = 0
হয়, x - 3 = 0 অথবা x + 2 = 0
∴ x = 3 অথবা x = - 2
১,৪৩৭.
বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে, তবে b এর মান কত?
  1. b = g
  2. b = g/5
  3. b = g - 4
  4. b = g - 5
ব্যাখ্যা
প্রশ্ন: বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে, তবে b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
বালকের সংখ্যা = b
বালিকার সংখ্যা = g

১ম বালক 5 জন বালিকার সাথে খেলে।
২য় বালক 6 জন  বালিকার সাথে খেলে।

অতএব, বালক ও বালিকার সংখ্যার পার্থক্য হলো  4

সুতরাং, সমীকরণ হবে b = g - 4
১,৪৩৮.
ax2 + bx + c = 0 সমীকরণের মূল দুইটি বাস্তব ও পরস্পর সমান হবে যদি-
  1. ক) b2 – 4ac > 0 এবং পূর্ণবর্গ
  2. খ) b2 – 4ac > 0 এবং পূর্ণবর্গ নয়
  3. গ) b2 – 4ac = 0
  4. ঘ) b2 – 4ac < 0
ব্যাখ্যা
ax2 + bx + c = 0 সমীকরণের 
b2 – 4ac কে দ্বিঘাত সমীকরণটির নিশ্চায়ক বলে। 
ইহা সমীকরণটির মূলদ্বয়ের ধরণ ও প্রকৃতি নির্ণয় করে।
নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি

ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
ক) b2 – 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
খ) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
গ) b2 – 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে
ঘ) b2 – 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১,৪৩৯.
2a + 3b = 36 এবং 2a + b = 16 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (3, 7)
  2. (2, 5)
  3. (3, 10)
  4. (2, 7)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 3b = 36 এবং 2a + b = 16 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
 2a + 3b = 36 ...... (1)
2a + b = 16 ...... (2)

(1) নং - (2) নং ⇒ 2a + 3b - 2a - b = 36 - 16
⇒ 2b = 20
∴ b = 10

এখন, 2a + b = 16
⇒ 2a + 10 = 16
⇒ 2a = 6
∴ a = 3

∴ সরলরেখা দুটি (3, 10) বিন্দুতে ছেদ করে।
১,৪৪০.
যদি B/A = 3/4 হয়, তবে (A + B)/(A - B) এর মান-
  1. ক) 2/7
  2. খ) 1/7
  3. গ) 7/1
  4. ঘ) 7/2
ব্যাখ্যা
B/A = 3/4 
⇒ A/B = 4/3 [ব্যস্তকরণ করে]
⇒ (A + B)/(A - B) = (4 + 3)/(4 - 3) [ যোজন-বিয়োজন করে]
                             = 7/1
১,৪৪১.
পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৩
ব্যাখ্যা

ধরি, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে, ক-১, ক, ক+১
সুতরাং শর্তমতে, (ক-১) × ক × (ক+১) = ৬০
৬০ = ৩ × ৪ × ৫
সুতরাং সংখ্যা তিনটির যোগফল = ৩ + ৪ + ৫ = ১২

১,৪৪২.
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়?
  1. ক) 3/4
  2. খ) 3/5
  3. গ) 5/7
  4. ঘ) 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়?

সমাধান: 
ধরি,
ভগ্নাংশটি x/y 

(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
∴ x - 2y = - 7...............(1)

x/(y - 2) = 1
⇒ x = y - 2
∴ x - y = - 2..................(2)

(1) - (2) ⇒
x - 2y - x + y = - 7 + 2
⇒ - y = - 5
∴ y = 5

(2) ⇒
x - 5 = - 2
⇒ x = - 2 + 5
∴ x = 3

ভগ্নাংশটি = 3/5
১,৪৪৩.
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩০ জন
  2. ৫০ জন
  3. ৯০ জন
  4. ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x  জন। 
প্রত্যেকে চাঁদা দেয় 20x টাকা 

প্রশ্নমতে, 
x × 20x = 50000 
⇒ 20x2 = 50000
⇒ x2 = 50000/20 = 2500 
⇒ x = √2500 = 50 

∴ শিক্ষার্থী সংখ্যা ৫০  জন।
১,৪৪৪.
যদি দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত? 
  1. 54
  2. 72
  3. 63
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
একক স্থানীয় অংক = x 
দশক স্থানীয় অংক = y 
∴ সংখ্যাটি = 10y + x 

প্রশ্নমতে, 
x + y = 9 
বা, y = 9 - x 

এবং, 
10x + y + 45 = 10y + x 
বা, 10x + 9 - x + 45 = 10 (9 - x) + x  [y এর মান বসিয়ে] 
বা, 9x + 54 = 90 - 10x + x 
বা, 18x = 90 - 54 
বা, 18x = 36 
বা, x = 36/18 
∴ x = 2 
এবং 
y = 9 - 2 
= 7 

∴ সংখ্যাটি = (10 × 7 + 2) 
= 72
১,৪৪৫.
a + b = 16 হলে, ab এর বৃহত্তম মান কত?
  1. 49
  2. 64
  3. 68
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 16 হলে, ab এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 16

∴ a ও b এর সর্বোচ্চ মান হতে পারে যথাক্রমে, a = 8 এবং b = 8
∴ ab এর বৃহত্তম মানab এর বৃহত্তম মান = 8 × 8 = 64

বিকল্প সমাধান:
বৃহত্তম মান = (সমষ্টি/2)2 = (16/2)2 = 64
১,৪৪৬.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১৭১৬ হলে, তাদের যোগফল হবে -
  1. ক) ৪২
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ৩৬
১,৪৪৭.
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?
  1. ক) a+১১=৪০
  2. খ) a+৪০=১১
  3. গ) a=৪০+১১
  4. ঘ) a+১১=৪০
ব্যাখ্যা
প্রশ্নমতে, a - 11 = 40
a = 40+11
১,৪৪৮.
(3x + 2y, 16) = (36, x + 2y) হলে, (x, y) এর মান কত?
  1. (10, 6)
  2. (5, 9)
  3. (10, 3)
  4. (11, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (3x + 2y, 16) = (36, x + 2y) হলে, (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3x + 2y = 36 .............. (1)
x + 2y = 16 ................ (2)

(1) নং সমীকরণ থেকে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(3x + 2y - x - 2y) = 36 - 16
⇒ 2x = 20
∴ x = 10

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
x + 2y = 16
⇒ 2y = 16 - 10
⇒ 2y = 6
⇒ y = 6/2
∴ y = 3

∴ নির্ণেয় সমাধান (x, y) = (10, 3)
১,৪৪৯.
যদি দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত? 
  1. 54
  2. 63
  3. 72
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
একক স্থানীয় অংক = x 
দশক স্থানীয় অংক = y 
∴ সংখ্যাটি = 10y + x 

প্রশ্নমতে, 
x + y = 9 
বা, y = 9 - x 

এবং, 
10x + y + 45 = 10y + x 
বা, 10x + 9 - x + 45 = 10 (9 - x) + x   [y এর মান বসিয়ে] 
বা, 9x + 54 = 90 - 10x + x 
বা, 18x = 90 - 54 
বা, 18x = 36 
বা, x = 36/18 
∴ x = 2 
এবং 
y = 9 - 2 
= 7 

∴ সংখ্যাটি = (10 × 7 + 2)
= 72.
১,৪৫০.
(x + 6) + 8 = 9(x + 7)  হলে x এর মান কত?
  1. - 49/8
  2. 35/8
  3. - 21/4
  4. 15/4
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 6) + 8 = 9(x + 7)  হলে x এর মান কত?

সমাধান:
(x + 6) + 8 = 9(x + 7) 
⇒ x + 6 + 8 = 9x + 63
⇒ x + 14 = 9x + 63
⇒ x - 9x = 63 - 14
⇒ - 8x = 49
∴ x = - 49/8
১,৪৫১.
x এমন একটি সংখ্যা যার বর্গ তার 6 গুণ অপেক্ষা 5 বেশি। এই তথ্যটি গাণিতিক আকারে প্রকাশ করলে পাই -
  1. ক) x2 + 6x + 5 = 0
  2. খ) x2 - 6x + 5 = 0
  3. গ) x2 + 6x - 5 = 0
  4. ঘ) x2 - 6x - 5 = 0
ব্যাখ্যা

সংখ্যাটি x,
শর্তমতে, x2 = 6x + 5
∴ x2 - 6x - 5 = 0

১,৪৫২.
(y - x, 4) = (4, 3x + y) হলে (x, y) এর মান -
  1. (3, 1)
  2. (1, 3)
  3. (0, 4)
  4. (4, 0)
ব্যাখ্যা

এখানে, y - x = 4..........(1)
3x + y = 4 .................(2)
(2) নং - (1) নং থেকে পাই 4x = 0
∴ x = 0
(1) নং থেকে পাই y - 0 = 4
∴ y = 4

১,৪৫৩.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং সংখ্যা দুইটির গুণফল 56 হলে, সংখ্যা দুইটি কত? 
  1. 6, 7
  2. 8, 7
  3. 9, 6
  4. 13, 11
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং সংখ্যা দুইটির গুণফল 56 হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
মনে করি, 
 সংখ্যা দুটি x  ও  y 

দেওয়া আছে, 
x2 + y2 = 113
এবং xy = 56 

আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy
বা, (x + y)2 = 113 + 2 × 56
বা, (x + y)2 = 113 + 112 
বা, (x + y)2 = 225
বা, (x + y)2 = (15)2 
∴ x + y = 15..............(1) 

আবার, 
(x - y)2 = x2 + y2 - 2xy 
বা, (x - y)2 = 113 - 2 × 56
বা, (x - y)2 = 113 - 112 
বা, (x - y)2 = 1 
∴ x - y = 1 ................(2) 

(1) + (2) নং হতে পাই, 
x + y + x - y = 15 + 1
বা, 2x = 16
∴ x = 8 

(1) সমীকরণে x -এর মান বসিয়ে পাই, 
x + y = 15
বা, 8 + y = 15
বা, y = 15 - 8
∴ y = 7

∴ সংখ্যা দুইটি (x, y) = (8, 7)।
১,৪৫৪.
১ - [৫ - {২ + (- ৫ + ৬ - ২)২}]-এর মান কত?
  1. ৭ 
  2. - ৪ 
  3. ১০ 
  4. - ৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ - [৫ - {২ + (- ৫ + ৬ - ২)২}] - এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
১ - [৫ - {২ + (- ৫ + ৬ - ২)২}]
= ১ - [৫ - {২ + (- ১)২}]
= ১ - [৫ - {২ - ২}]
= ১ - [৫ - ০]
= ১ - ৫ 
= - ৪ 

১,৪৫৫.
3x + 2y = 7, x - y = - 1 হলে, xy =কত? 
  1. 1
  2. - 1
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 7, x - y = -1 হলে, xy = কত?

সমাধান: 
দেওয়া আছে,
3x + 2y = 7 .....(i)
x - y = - 1 ......(ii)

(ii) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, (i) নং সমীকরণের সাথে যোগ করে পাই- 
3x + 2y + 2x - 2y = 7 - 2
বা, 5x = 5
∴ x = 1

এখন, (ii) নং সমীকরণে x-এর মান বসিয়ে পাই- 
1 - y = - 1
বা, - y = - 1 - 1
বা, - y = - 2
∴ y = 2 

∴ xy = 1 × 2
= 2
১,৪৫৬.
শুভ্রর বর্তমান বয়স অভ্রুর দ্বিগুণ। তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রুর বয়সের তিনগুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত?
  1. ক) ৬ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১৪ বছর
  4. ঘ) ১৬ বছর
ব্যাখ্যা
ধরি, অভ্রুর বর্তমান বয়স x বছর।
সুতরাং, শুভ্রর বর্তমান বয়স 2x বছর।
প্রশ্নমতে, (2x - 3) = 3(x - 3)
⇒ 2x - 3 = 3x - 9
⇒ x = 6
শুভ্রর বর্তমান বয়স = 2×6 = 12
১,৪৫৭.
2q2 + 5q + 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. বাস্তব, সমান ও মূলদ
  2. অবাস্তব ও অসমান
  3. বাস্তব ও সমান
  4. বাস্তব ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: 2q2 + 5q + 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
2q2 + 5q + 4 = 0
সমীকরণটিকে aq2 + bq + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 2, b = 5, এবং c = 4

∴ সমীকরণের নিশ্চায়ক (Discriminant), D = b2 - 4ac
⇒ D = (5)2 - 4 × 2 × 4
⇒ D = 25 - 32
⇒ D = - 7

যেহেতু, (D < 0), তাই সমীকরণটির মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
১. যদি D < 0 হয়, তবে মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
২. যদি D = 0 হয়, তবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
৩. যদি D > 0 হয়, তবে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
৪. যদি D > 0 এবং D পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। 

১,৪৫৮.
a2 + b2 = 4 এবং a2 - b2 = - 4 হলে, a4 + b4 এর মান কত?
  1. 0
  2. 8
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 4 এবং a2 - b2 = - 4 হলে, a4 + b4 এর মান কত?

সমাধান:
a2 + b2 = 4 .......... (1)
a2 - b2 = - 4 ........ (2)
(1) + (2) নং ⇒
a2 + b2 + a2 - b2 = 4 - 4
⇒ 2a2 = 0
⇒ a2 = 0
∴ a = 0

আবার, a2 + b2 = 4
⇒ 0 + b2 = 4
⇒ b2 = 4
∴ b = 2

অতএব, a4 + b4 = 04 + 24 = 16
১,৪৫৯.
একটি থলিতে ১২০টি মুদ্রা আছে, যার মধ্যে কিছু ১ টাকার এবং কিছু ২ টাকার। যদি মোট টাকার পরিমাণ ১৮০ টাকা হয়, তবে ১ টাকার মুদ্রার সংখ্যা কত?
  1. ৯০
  2. ৬০
  3. ৮০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন একটি থলিতে ১২০টি মুদ্রা আছে, যার মধ্যে কিছু ১ টাকার এবং কিছু ২ টাকার। যদি মোট টাকার পরিমাণ ১৮০ টাকা হয়, তবে ১ টাকার মুদ্রার সংখ্যা কত?

সমাধান:
মনে করি ১ টাকার মুদ্রা সংখ্যা x এবং ২ টাকার মুদ্রা সংখ্যা y। তাহলে,
x + y = ১২০  --- (১)
x + 2y = ১৮০ --- (২)
(২) থেকে (১) বিয়োগ করে পাই,
y = ৬০

সুতরাং, x = ১২০ - ৬০ = ৬০ টি 
১,৪৬০.
(x/3) - (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কোনটি?
  1. x = 1
  2. x = 2
  3. x = - 2
  4. x = - 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: (x/3) - (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান: 
(x/3) - (x/4) = (x + 1)/6
বা, (4x - 3x)/12 = (x + 1)/6
বা, x/12 = (x + 1)/6
বা, 12x + 12 = 6x
বা, 12x - 6x = - 12
বা, 6x = - 12
বা, x = - 12/6
∴ x = - 2

১,৪৬১.
৩ × ০.৩/২ = ?
  1. ক) ১.২
  2. খ) ০.৭৫
  3. গ) ০.৬
  4. ঘ) ০.৪৫
ব্যাখ্যা
৩ × ০.৩/২
= ৩ × ০.১৫
= ০.৪৫
১,৪৬২.
x + y = 12, x - y = 2 হলে, xy এর মান কত?
  1. ক) 25
  2. খ) 25
  3. গ) 30
  4. ঘ) 35
ব্যাখ্যা

x + y + x - y = 12 + 2
বা, 2x = 14
বা, x = 7
∴ y = 5
∴ xy = 35

সমাধানের বিকল্প পদ্ধতিঃ
4xy = ( x + y)2 – (x – y)2 [সূত্র]
বা, xy = {(12)2 – (2)2}/4
বা, xy = 140/4
∴ xy = 35

১,৪৬৩.
x2 - x - 6 = 0 সমীকরণের সমাধান কত হবে?
  1. 3, 2
  2. - 3, 2
  3. 3, - 2
  4. - 3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের সমাধান কত হবে?

সমাধান:
x2 - x - 6 = 0
⇒ x2 - 3x + 2x - 6 = 0
⇒ x(x - 3) + 2(x - 3) = 0
⇒ (x - 3)(x + 2) = 0
হয় 
x - 3 = 0
∴ x = 3

অথবা,
x + 2 = 0
∴ x = - 2

∴ নির্ণেয় সমাধান: x = 3, - 2
১,৪৬৪.
একটি শ্রেণির প্রতিবেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতিবেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত জন?
  1. 42 জন
  2. 48 জন
  3. 32 জন
  4. 60 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণির প্রতিবেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতিবেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
মনে করি, শ্রেণিটির ছাত্র সংখ্যা x
যেহেতু প্রতিবেঞ্চে 4 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে,
সেহেতু ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা x/4 + 3
আবার, যেহেতু প্রতিবেঞ্চে 3 জন করে বসালে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়,
সেহেতু ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা = (x - 6)/3
যেহেতু শ্রেণির বেঞ্চের সংখ্যা একই থাকবে,
সুতরাং x/4 + 3 = (x - 6)/3
বা, (x + 12)/4 = (x - 6)/3
বা, 4x - 24 = 3x + 36
বা, 4x - 3x = 36 + 24
বা, x = 60
∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা 60 জন।

১,৪৬৫.
k এর মান কত হলে kx2 + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে?
  1. - 16/9
  2. - 9/16
  3. 9/16
  4. 16/9
ব্যাখ্যা
প্রশ্ন: k এর মান কত হলে, kx2 + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে? 

সমাধান:
পূর্ণবর্গ হওয়ার শর্ত:
একটি দ্বিঘাত রাশি ax2 + bx + c পূর্ণবর্গ হবে যদি এর নিশ্চায়ক শূন্য হয়।
অর্থাৎ b2 - 4ac = 0
kx2 + 3x + 4 এর সাথে ax2 + bx + c তুলনা করে পাই,
a = k, b = 3, এবং c = 4.  

∴ 32 - 4 × k × 4 = 0
⇒ 9 - 16k = 0
⇒ 16k = 9
∴ k = 9/16.
১,৪৬৬.
ক-এর বয়স খ-এর বয়সের দিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে-
  1. ক) ১৮ বছর
  2. খ) ২১ বছর
  3. গ) ২২ বছর
  4. ঘ) ২৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বয়স খ-এর বয়সের দিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে-

সমাধান:
ক এর বয়স = x বছর
খ এর বয়স = x/2 বছর
গ এর বয়স = x/3 বছর

শর্তমতে,
x + (x/2) + (x/3) = 77
⇒ (6x + 3x + 2x)/6 = 77
⇒ 11x/6 = 77
⇒ x = 42

ক এর বয়স = 42 বছর
খ এর বয়স = 42/2 = 21 বছর

ক ও খ-এর বয়সের পার্থক্য = 42 - 21 = 21 বছর
১,৪৬৭.
x2 - 2x -2 = 0 সমীকরণের মূলের প্রকৃতি কেমন?
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) বাস্তব ও অসমান
  3. গ) অবাস্তব ও অসমান
  4. ঘ) মূলদ ও অসমান
ব্যাখ্যা

আমরা জানি,
নিশ্চয়ক D = (b2 - 4ac)
∴ x2 - 2x - 2 এর নিশ্চয়ক D = (-2)2 - 4.1.(-2) = 12
∴ D>0 
∴ x2 - 2x - 2 এর মূলের প্রকৃতি হবে বাস্তব ও অসমান।

১,৪৬৮.
(x - 7) (4x - 29) = (2x - 5) (2x - 17) + 1 হলে x এর মান হবে-
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) -7
  4. ঘ) -9
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 7) (4x - 29) = (2x - 5) (2x - 17) + 1 হলে x এর মান হবে-

সমাধান:
(x - 7) (4x - 29) = (2x - 5) (2x - 17) + 1
⇒ 4x2 - 29x - 28x + 203 = 4x2 - 34x - 10x + 85 + 1
⇒ - 57x + 203 = - 44x + 86
⇒ 13x = 117
∴ x = 9
১,৪৬৯.
(4x - 9y, 3y - 2x) = (- 2, - 2) হলে x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 3
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (4x - 9y, 3y - 2x) = (- 2, - 2) হলে x এর মান কত?

সমাধান:
4x - 9y = - 2 ...... (1)
3y - 2x = - 2 ...... (2)

(1) নং + (2) নং × 2 ⇒
4x - 9y + 6y - 4x = - 2 - 4
⇒ - 3y = - 6
∴ y = 2

(1) নং থেকে ⇒
4x - 18 = - 2
⇒ 4x = 16
∴ x = 4
১,৪৭০.
x+x² = 1 সমীকরনের x এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) None
ব্যাখ্যা
x+x² = 1
x+x²-1 = 0
x = (-b±√(b²-4ac))/2a
x = (-1±&radic(1²-4.1(-1)))/2.1
x = (-1±&radic5)/2.
১,৪৭১.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9. অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হলে সংখ্যাটি কত? 
  1. 54
  2. 81
  3. 72
  4. 63
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9. অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হলে সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
একক স্থানীয় অংক = x 
দশক স্থানীয় অংক = 9 - x 
∴ সংখ্যাটি = 10(9 - x) + x
= 90 - 9x 

আবার,
অংক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = 10x + 9 - x
= 9x + 9 

প্রশ্নমতে, 
9x + 9 = 90 - 9x - 45 
⇒ 18x = 36 
⇒ x = 36/18
∴ x = 2

∴ নির্ণেয় সংখ্যাটি = 90 - (9 × 2)
= 72 । 

১,৪৭২.
x2 - 6x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব, অসমান ও মূলদ
  3. বাস্তব মূল নাই
  4. বাস্তব, অসমান ও অমূলদ
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 6x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেয়া আছে,
x2 - 6x + 9 = 0
এখানে, a =1, b = - 6, c = 9

সমীকরণের নিশ্চায়ক = b2 - 4ac
 = (- 6)2 - 4 × 1 × 9
= 36 - 36
= 0
∴ মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান।

• নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।

১,৪৭৩.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ক) 55
  2. খ) 60
  3. গ) 65
  4. ঘ) 70
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = 2x/3

প্রশ্নমতে,
x + (2x/3) = 100
(3x + 2x)/3 = 100
5x/3 = 100
5x = 300
x = 60
১,৪৭৪.
শাহিন ২৪০ টাকায় কতকগুলাে কলম কিনলাে। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তাে। সে কতগুলাে কলম কিনল?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম = 240/(x + 1) টাকা

প্রশ্নমতে,
240/x - 240/(x+1) = 1
⇒ (240x + 240 - 240x)/x(x+1) = 1
⇒ x² + x = 240
⇒ x² + 16x - 15x - 240 = 0
⇒ x(x + 16) - 15(x + 16) = 0
⇒ (x - 15)(x + 16) = 0
হয়, x - 15 = 0 অথবা, x + 16 = 0
∴ x = 15 অথবা ∴ x = -16 (যা অগ্রহণযোগ্য)
∴ সে 15টি কলম কিনেছিলো।
১,৪৭৫.
1 - 1/2 + 1/3 - 1/4 + 1/5 - 1/6 = কত?
  1. 47/60
  2. 41/60
  3. 37/60
  4. 31/60
ব্যাখ্যা

1 - 1/2 + 1/3 - 1/4 + 1/5 - 1/6
= (60 - 30 + 20 - 15 + 12 - 10)/60
= 37/60

১,৪৭৬.
দুইটি সংখ্যার সমষ্টি 9 এবং তাদের গুণফল 18। সংখ্যা দুইটির গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত?
  1. 1/2
  2. 3
  3. 1/9
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি 9 এবং তাদের গুণফল 18। সংখ্যা দুইটির গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
ধরি, সংখ্যাদ্বয় যথাক্রমে x এবং y
শর্তানুসারে,
x + y = 9
xy = 18

এখন, 
∴ (1/x) + (1/y)
= (x + y)/xy
= 9/18
= 1/2

∴ সংখ্যা দুইটির গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি = 1/2

১,৪৭৭.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যাটির যোগফল 110। সংখ্যাটি কত?
  1. 26 বা 62
  2. 48 বা 84
  3. 37 বা 73
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যাটির যোগফল 110। সংখ্যাটি কত? 

সমাধান: 
 মনেকরি,
 নির্ণেয় সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x
                 এবং   একক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10x + y

১ম শর্ত, x - y = ±4.................(1)

২য় শর্ত, 10y + x + 10x + y = 110

⇒ 11x + 11y = 110
⇒ x + y = 10..................... (2)
এখন,
(1) + (2)
⇒ x - y + x + y = ±4 + 10
⇒ 2x = 2(±2 + 5)
⇒ x = ±2 + 5
∴ x = 3, 7 
(2) নং এ x এর মান বসিয়ে পাই,
∴ y = 7, 3

∴ x = 3 ও y = 7 হলে সংখ্যাটি = 10 × 3 + 7 = 37
∴ x = 7 ও y = 3 হলে সংখ্যাটি = 10 × 7 + 3 = 73
∴ সংখ্যাটি 37 বা 73
১,৪৭৮.
6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব ও অসমান
  3. অবাস্তব
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?

সমাধান:
6x2 - 7x - 4 = 0 সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করে পাই।

নিশ্চায়ক = (- 7)2 -  4 × 6 × (- 4)
= 49 + 96
= 145 > 0

যেহেতু নিশ্চায়ক ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
১,৪৭৯.
(x + y, -1) = (5, x - y) হলে (x, y) এর মান কত?
  1. (2, 2)
  2. (2, - 3)
  3. (- 2, 3)
  4. (2, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y, -1) = (5, x - y) হলে (x, y) এর মান কত?

সমাধান:
x + y = 5 .......... (1)
x - y = - 1 ........... (2)

(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
x + y + x - y = 5 - 1
বা, 2x = 4
∴ x = 2

(1) নং এ x এর মান বসাই,
y = 5 - 2
∴ y = 3

∴(x, y) = (2, 3)
১,৪৮০.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2 হলে সংখ্যাটি কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি, কত এবং গুণাত্মক বিপরীত সংখ্যাটি, ১/ক।
সুতরাং, ক + ১/ক = 2
বা, (ক2 + 1)/ক = 2
বা, ক2 + 1 = 2ক
বা, ক2 - ২ক + 1 = 0
বা, (ক-1)2 = 0
বা, ক-1 = 0
বা, ক = 1

১,৪৮১.
কোন সংখ্যার এক চতুর্থাংশের সহিত ২০ যোগ করলে, যোগফল ১০০ হয়?
  1. ক) ৩৬০
  2. খ) ৩২০
  3. গ) ১৬০
  4. ঘ) ২৪০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক 
শর্তমতে, ক/৪+২০ = ১০০
বা, (ক+৮০)/৪ = ১০০
বা, ক+৮০ = ৪০০
∴ক =৩২০
অর্থাৎ, সংখ্যাটি ৩২০

১,৪৮২.
দুটি সংখ্যার যোগফল ২০ এবং গুণফল ৯১। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৯
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৭
ব্যাখ্যা

ধরি বড় সংখ্যাটি a, ছোটো সংখ্যাটি b
শর্তমতে, a + b = 20…..(i), ab = 91
আমরা জানি, (a - b)2 = (a + b)2 - 4ab = (20)2 - 4 × 91 = 36 
∴ a - b = 6…..(ii)
(i) - (ii) করে পাই, 2b = 14
⇒ b = 7 
সুতরাং, ছোটো সংখ্যাটি হবে 7

১,৪৮৩.
এক শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) 75
  2. খ) 81
  3. গ) 85
  4. ঘ) 91
ব্যাখ্যা
ধরি, ছাত্রসংখ্যা x
প্রশ্নমতে, x² = ৬৫৬১
বা, ক = √৬৫৬১ = ৮১
১,৪৮৪.
(2 + x) + 5 = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. ক) 3
  2. খ) -3
  3. গ) 5
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + x) + 5 = 4(x - 2) হলে x এর মান কত? 

সমাধান:
(2 + x) + 5 = 4(x - 2)
⇒ 2 + x + 5 = 4x - 8
⇒ 7 + x = 4x - 8
⇒ 4x - x = 7 + 8
⇒ 3x = 15
∴ x = 5 
১,৪৮৫.
x/a + a = x/b + b হলে x এর মান কত?
  1. a
  2. b
  3. ab
  4. a/b
ব্যাখ্যা
x/a + a = x/b + b
বা, bx + a2b = ax + ab2
বা, a2b - ab2 = ax - bx
বা, x(a - b) = ab(a - b)
∴ x = ab.
১,৪৮৬.
a2 - (m + 3)a + 4 = o এর মূলদ্বয় সমান হলে m = কত?
  1. ক) 1
  2. খ) - 7
  3. গ) 1, - 7
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - (m + 3)a + 4 = o এর মূলদ্বয় সমান হলে m = কত?

সমাধান: 
a2 - (m + 3)a + 4 = o এর মূলদ্বয় সমান হলে, নিশ্চায়ক = 0
নিশ্চায়ক, b2 - 4ac = 0
বা, (m + 3)2 - 4 × 1 × 4 = 0
বা, (m + 3)2 - 16 = 0
বা, (m + 3)2 = 16
বা, (m + 3)2 = 42
∴ m + 3 = ± 4

হয়,
m + 3 = 4 অথবা, m + 3 = - 4
বা, m = 4 - 3 অথবা, m = - 4 - 3
∴ m = 1, - 7
১,৪৮৭.
যদি (b/a) = (1/3) এবং a + 2b = 10 হয়, তাহলে a এর মান কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (b/a) = (1/3) এবং a + 2b = 10 হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(b/a) = (1/3)
⇒ a = 3b ............... (1)
এবং a + 2b = 10 .......... (2)

এখন,
(2) নং সমীকরণে a এর মান বসিয়ে পাই,
3b + 2b = 10
⇒ 5b = 10
⇒ b = (10/5)
∴ b = 2

b এর মান (1) নং এ বসাই,
⇒ a = 3 × 2
∴ a = 6
১,৪৮৮.
২টি সংখ্যার যোগফল ৭৫ এবং একটি অপরটির ৪ গুণ। সংখ্যাটি কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫০
  3. গ) ৫৫
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার যোগফল ৭৫ এবং একটি অপরটির ৪ গুণ। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
একটি সংখ্যা = ক 
অপর সংখ্যা = ৪ক

প্রশ্নমতে
ক + ৪ক = ৭৫
বা, ৫ক = ৭৫
বা, ক = ৭৫/৫
ক = ১৫

অতএব
একটি সংখ্যা = ১৫ 
অপর সংখ্যা = ৪ × ১৫ = ৬০
১,৪৮৯.
2/(x + 1) = 3/(2x - 1) সমীকরণের মূল কোনটি?
  1. ক) - 5
  2. খ) - 3
  3. গ) 3
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 2/(x + 1) = 3/(2x - 1) সমীকরণের মূল কোনটি?

সমাধান: 
2/(x +1) = 3/(2x - 1)
⇒ 2(2x - 1) = 3(x + 1)
⇒ 4x - 2 = 3x + 3
⇒ 4x - 3x = 3 + 2
∴ x = 5
১,৪৯০.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9 এবং সংখ্যাটি থেকে 45 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 90
  2. 81
  3. 63
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9 এবং সংখ্যাটি থেকে 45 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = y 
দশক স্থানীয় অংক = x
∴ x + y = 9.........(i)

প্রশ্নমতে,
10x + y - 45 = 10y + x
বা, 9x - 9y = 45
∴ x - y = 5.............(ii)

(i), (ii) নং যোগ করে পাই,
x + y + x - y = 9 + 5
2x = 14
x = 7

∴ y = 2

সংখ্যাটি = 72
১,৪৯১.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১২ বছর। ঐ ব্যক্তির বর্তমান বয়স কত বছর?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ। চার বছর পর ছেলের বয়স হবে ১২ বছর। ঐ ব্যক্তির বর্তমান বয়স কত বছর?

সমাধান:
যেহেতু,
৪ বছর পরে ছেলের বয়স ১২ বছর
 ছেলের বর্তমান বয়স (১২ - ৪) বছর
= ৮ বছর

আবার,
স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ
স্ত্রীর বয়স = (৮ ×৪) বছর
= ৩২ বছর

∴ ঐ ব্যক্তির বয়স (৩২ + ৩) বছর = ৩৫ বছর
১,৪৯২.
5(3x - 2) = 5(x + 4) হলে, x এর মান কত?
  1. - 2
  2. 3
  3. 4
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: 5(3x - 2) = 5(x + 4) হলে, x এর মান কত?

সমাধান:
5(3x - 2) = 5(x + 4)
বা, 15x - 10 = 5x + 20
বা, 15x - 5x = 20 + 10
বা, 10x = 30
বা, x = 30/10
∴ x = 3

১,৪৯৩.
4a + 3b = 15, 5a + 4b = 19 সমীকরণদ্বয়ের সমাধান কত?
  1. ক) (3,1)
  2. খ) (1,1)
  3. গ) (3,3)
  4. ঘ) (3,2)
ব্যাখ্যা
4a + 3b = 15.......... (1)
5a + 4b = 19 ........... (2)

(1) × 4 -  (2) × 3 ⇒
16a + 12b - 15a -12b = 60 - 57 
 a = 3 

(1)নং এ a এর মান বসিয়ে পাই,
4 × 3 + 3b = 15
3b = 15 - 12 
3b = 3 
b =1 

নির্ণেয় সমাধান (a,b) = (3,1)
১,৪৯৪.
পল্লব, রিতা, মিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে পল্লবের 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে।পল্লবের কত টাকা আছে?
  1. ক) 48 টাকা
  2. খ) 52 টাকা
  3. গ) 64 টাকা
  4. ঘ) 58 টাকা
ব্যাখ্যা

মনে করি, রিতার আছে x টাকা
পল্লবের আছে (x - 6) টাকা
মিতার অছে (x + 12) টাকা
প্রশ্নমতে, x + x - 6 + x + 12 = 180
বা, 3x = 180 - 6
বা, x = 174/3
বা, x= 58
∴ পল্লবের আছে (58 - 6) = 52 টাকা।

১,৪৯৫.
যদি b/a এর মান 4 হয় এবং b ও a এর সমষ্টি 40 হয়, তবে b এর মান কত?
  1. 20
  2. 24
  3. 5
  4. 32
  5. - 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি b/a এর মান 4 হয় এবং b ও a এর সমষ্টি 40 হয়, তবে b এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
b/a = 4
⇒ b = 4a

আবার,
b + a = 40
⇒ 4a + a= 40
⇒ 5a = 40
⇒ a = 40 ÷ 5
∴ a = 8

a এর মান = 8
∴ b এর মান = 4 × 8
= 32
১,৪৯৬.
কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩ বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে?
  1. ২৮ বছর
  2. ৩৪ বছর
  3. ৩৭ বছর
  4. ৩৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে ৩ বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে?

সমাধান:
৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর
∴ ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) বছর
= ৭ বছর

আবার,
 স্ত্রীর বয়স ছেলের বয়সের ৭ গুণ
∴ স্ত্রীর বয়স = (৭ × ৪) বছর
= ২৮ বছর

∴ কালাম সাহেবের বয়স = (২৮ + ৬) বছর
= ৩৪ বছর

৩ বছর পরে কালাম সাহেবের বয়স হবে = ৩৪ + ৩ = ৩৭ বছর
১,৪৯৭.
5a + 3b = 22 এবং 2a = b হলে, (a, b) এর মান কত?
  1. (- 1, -2)
  2. (4, 1)
  3. (2, 4)
  4. (2, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 5a + 3b = 22 এবং 2a = b হলে, (a, b) এর মান কত?

সমাধান:
5a + 3b = 22 ........... (1)
2a = b .............. (2)
(1) নং সমীকরণে b = 2a বসিয়ে পাই,
5a + 3 · 2a = 22
⇒ 5a + 6a = 22
⇒ 11a = 22
∴ a = 2
(2) নং এ a এর মান বসিয়ে পাই,
2 × 2 = b
∴ b = 4
সুতরাং, নির্ণেয় সমাধান (a, b) = (2, 4)
১,৪৯৮.
3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে, (x, y) এর মান কত?
  1. (3, 2)
  2. (6, 2)
  3. (8, 2)
  4. (4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
3x + 2y = 18..................(1)
3x - y = 9........................(2)

(1) + (2) × 2 ⇒ 
3x + 2y + 6x - 2y = 18  + 18
বা 9x = 36
∴x = 4

(1) ⇒ 
3x + 2y = 18
বা, 3 × 4 + 2y = 18
বা, 12 + 2y = 18
বা, 2y = 18 - 12
বা, 2y = 6
∴ y = 3 

নির্ণেয় সমাধান (x, y) = (4, 3)
১,৪৯৯.
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
  1. 24
  2. 32
  3. 40
  4. 47
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = X
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10y + x

১ম শর্তমতে,
x - y = 2
বা, x = y + 2 ...............(1)

২য় শর্তমতে,
(10x + y) = 2(10y + x) - 6
⇒ 10x + y = 20y + 2x - 6
⇒ 10x - 2x - 20y + y = - 6
⇒ 8x - 19y = - 6
⇒ 8(y + 2) - 19y = - 6  [যেহেতু, x = y + 2]
⇒ 8y + 16 - 19y = - 6
⇒ - 11y = - 6 - 16
⇒ - 11y = - 22
⇒ y = - 22/- 11
∴ y = 2

সুতরাং, নির্ণেয় সংখ্যাটি = 10y + x
= (10 × 2) + 4
= 20 + 4
= 24
১,৫০০.
x + 5y = 15 এবং 5x + 8 = 58 হলে, y এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: x + 5y = 15 এবং 5x + 8 = 58 হলে, y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
5x + 8 = 58
5x = 58 - 8
5x = 50
x = 10

আবার
x + 5y = 15
10 + 5y = 15
5y = 15 - 10
5y = 5
y = 1

y এর মান = 1