বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা ১৪ / ২৯ · ১,৩০১১,৪০০ / ২,৮৯২

১,৩০১.
20 বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 4 বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত? 
  1. পিতার বর্তমান বয়স 48 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 22 বৎসর
  2. পিতার বর্তমান বয়স 58 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 28 বৎসর
  3. পিতার বর্তমান বয়স 68 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 32 বৎসর
  4. পিতার বর্তমান বয়স 72 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 36 বৎসর
ব্যাখ্যা
প্রশ্ন: 20 বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 4 বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত? 

সমাধান: 
মনে করি,
বর্তমানে পিতার বয়স = x বৎসর
এবং বর্তমানে পুত্রের বয়স = y বৎসর
প্রথম শর্তানুসারে, x - 20 = 4(y - 20) .........(1)
দ্বিতীয় শর্তানুসারে, x + 4= 2(y + 4) ............(2)

(1) নং হতে পাওয়া যায়,
x = 20 + 4y - 80
বা, x = 4y - 60 ..........(3) 

(3) নং সমীকরণ হতে x-এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাওয়া যায়,
4y - 60 + 4 = 2(y + 4)
বা, 4y - 56 = 2y + 8
বা, 4y - 2y = 56 + 8
বা, 2y = 64
∴ y = 32 

এখন y-এর মান (3) নং সমীকরণে বসিয়ে পাওয়া যায়,
x = 4 × 32 - 60
= 128 - 60
∴ x = 68 

∴ পিতার বর্তমান বয়স 68 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 32 বৎসর।
১,৩০২.
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ২০টি
  2. ৩০টি
  3. ৪০টি
  4. ৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

সমাধান:
 ধরি,
প্রশ্নের সংখ্যা = n
সে প্রথম ২০টি থেকে উত্তর করে ১৫ টি
অবশিষ্ট অংশ থেকে উত্তর করে (n - ২০) × (১/৩)

প্রশ্নমতে,
১৫ + (n - ২০)× (১/৩) = n এর ৫০%
বা, ১৫ + (n - ২০) × (১/৩) = n /২
বা, (৪৫ + n  - ২০)/৩ = n /২
বা, (২৫ + n)/৩  = n /২
বা, ৩n = ৫০ + ২n 
বা, ৩n - ২n = ৫০ 
∴ n = ৫০
১,৩০৩.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. (x + y)/xy
  2. (x + y)(y - x)/xy
  3. (x - y)/xy
  4. (x + y)(x - y)/xy
ব্যাখ্যা
মনে করি, x/y এর সাথে p যোগ করল্র y/x হবে।
x/y + p = y/x
or, p = y/x - x/y
         = (y2 - x2)/xy
         = (y + x)(y - x)/xy
         = (x + y)(y - x)/xy
------------------------------------------
সংক্ষেপে, 
নির্ণেয় সংখ্যা = y/x - x/y = (x + y)(y - x)/xy [ যোগ বললে বিয়োগ করতে হয় ]
১,৩০৪.
একটি ক্লাসে যত জন শিক্ষার্থী আছে প্রত্যেকে ঠিক তত পয়সা করে চাঁদা দেওয়াতে মোট ৩০২৫ টাকা হলো। ঐ ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৫০০ জন
  2. ৫২৫ জন
  3. ৫৫০ জন
  4. ৫৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে যত জন শিক্ষার্থী আছে প্রত্যেকে ঠিক তত পয়সা করে চাঁদা দেওয়াতে মোট ৩০২৫ টাকা হলো। ঐ ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান: 
ধরি,
শিক্ষার্থীর সংখ্যা = x
∴ একজনের চাঁদার পরিমাণ x পয়সা
∴ মোট চাঁদার পরিমাণ = x × x পয়সা
= x2 পয়সা

শর্তমতে,
x2 = ৩০২৫ × ১০০
∴ x = √(৩০২৫ × ১০০)
= ৫৫০ জন 
১,৩০৫.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ১০ এবং বিয়োগফল ৪ হলে, সংখ্যাটি কত?
  1. ক) ৭৩
  2. খ) ৯১
  3. গ) ৯৫
  4. ঘ) ৪৬
ব্যাখ্যা
মনে করি সংখ্যাটি ১০ক + খ
ক + খ= ১০
ক - খ = ৪
অতএব, ক = ৭ এবং খ = ৩
অতএব সংখ্যাটি = ১০ × ৭ + ৩ = ৭৩ 
---------------------------------------
শর্টকাট
অপশনে ৭৩ এর ক্ষেত্রে, ৭ + ৩ = ১০; ৭ - ৩ = ৪ যা প্রশ্নের সাথে মিলে যায়।
৪৬ এর ক্ষেত্রে, ৪ + ৬ = ১০; ৬ - ৪ = ২
৯১ এর ক্ষেত্রে, ৯ + ১ = ১০; ৯ - ১ = ৮
৯৫ এর ক্ষেত্রে, ৯ + ৫ = ১৪; ৯ - ৫ = ৪
১,৩০৬.
(5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে (x - 10) এর মান কত?
  1. ক) 14
  2. খ) 10
  3. গ) 8
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে (x - 10) এর মান কত?

সমাধান:
(5x/6 + 3) = (x/3 + 10)
⇒ 5x/6 - x/3 = 10 - 3
⇒ (5x - 2x)/6 = 7
⇒ 3x = 42
⇒ x = 14
⇒ x - 10 = 14 - 10
∴ x - 10 = 4
১,৩০৭.
x2 - 15x + 56 = 0 হলে, x এর সম্ভাব্য মানগুলোর যোগফল কত?
  1. 1
  2. 13
  3. 15
  4. 17
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 15x + 56 = 0 হলে, x এর সম্ভাব্য মানগুলোর যোগফল কত?

সমাধান:
x2 - 15x + 56 = 0 
⇒ x2 - 7x - 8x + 56 = 0
⇒ x(x - 7) - 8(x - 7) = 0
⇒ (x - 7)(x - 8) = 0
হয়,
x - 7 = 0
∴ x = 7

অথবা,
x - 8 = 0
∴ x = 8 

∴ x এর সম্ভাব্য মানগুলোর যোগফল = 7 + 8 = 15
১,৩০৮.
3a + 4b = 14 এবং 4a - 3b = 2 হলে, b এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 3a + 4b = 14 এবং 4a - 3b = 2 হলে, b এর মান কত?

সমাধান:
3a + 4b = 14 ............. (1)
এবং 4a - 3b = 2 ........ (2)

{(1)নং × 3} + {(2)নং × 4}⇒
9a + 12b + 16a - 12b = 42 + 8
⇒ 25a = 50
∴ a = 2
a এর মান (1)নং এ বসিয়ে পাই,
(3 × 2) + 4b = 14
⇒ 6 + 4b = 14
⇒ 4b = 14 - 6
⇒ 4b = 8
∴ b = 2
১,৩০৯.
xy = 35 হলে x + y এর সর্বোচ্চ মান কত?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 35
  4. ঘ) 36
ব্যাখ্যা

xy = 35 = 7×5 = 1×35
∴ x + y = 7 + 5 = 12
অথবা, 35 + 1 = 36 যা সর্বোচ্চ।

১,৩১০.
করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 100 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল? 
  1. 20
  2. 25
  3. 30
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 100 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল? 

সমাধান: 
মনে করি, 
স্ট্যাম্পের সংখ্যা = x টি 

প্রশ্নমতে, 
2x + 3x = 100 
বা, 5x = 100 
বা, x =100/5 
∴ x = 20 

∴ করিম মোট স্ট্যাম্প কিনেছিল = (20 + 20) টি
= 40 টি।
১,৩১১.
মূলবিন্দু O এবং P = (x,y) হলে, OP = কত?
  1. ক) x2 + y2
  2. খ) √(x2 + y2)
  3. গ) √{(x+y)2}
  4. ঘ) x + y
ব্যাখ্যা
OP = √{(x-0)2 + (y-0)2} [যেহেতু মূল বিন্দুর স্থানাংক (০,০)]
∴ OP = √(x2 + y2)
১,৩১২.
যদি (m - 6)(a + m) = m2 - 36 হয় তবে a এর মান কত?
  1. ক) 6
  2. খ) - 6
  3. গ) 12
  4. ঘ) 36
ব্যাখ্যা
(m - 6)( a + m) = m2 - 36
(m - 6)( a + m) = m2 - 62
(m - 6)(a + m) = (m - 6)(m + 6)
a + m = m + 6
a = 6
১,৩১৩.
একটি সিমেন্ট মিশ্রণ 3টি উপাদানের সমন্বয়ে গঠিত। ওজন অনুসারে, মিশ্রণের 1/3 অংশ বালি, 3/5 অংশ পানি এবং অবশিষ্ট 13 পাউন্ড মিশ্রণ নুড়ি পাথর। সমগ্র মিশ্রণের ওজন কত পাউন্ড?
  1. ক) 185 পাউন্ড
  2. খ) 215 পাউন্ড
  3. গ) 195 পাউন্ড
  4. ঘ) 155 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিমেন্ট মিশ্রণ 3টি উপাদানের সমন্বয়ে গঠিত। ওজন অনুসারে, মিশ্রণের 1/3 অংশ বালি, 3/5 অংশ পানি এবং অবশিষ্ট 13 পাউন্ড মিশ্রণ নুড়ি পাথর। সমগ্র মিশ্রণের ওজন কত পাউন্ড?

সমাধান:  
মোট মিশ্রণের পরিমাণ = x
মিশ্রণে বালির পরিমাণ = x/3 
মিশ্রণে পানির পরিমাণ = 3x/5

এখন 
(x/3) + (3x/5)  + 12 = x
⇒ 13 = x - (x/3) - (3x/5)
⇒ 13 = (15x - 5x - 9x)/15
⇒ 13 = x/15
⇒ x = 13 × 15 
  x = 195 পাউন্ড
১,৩১৪.
3x + 4y = 10 এবং 2x - 3y = 1 হলে, x এর মান কত?
  1. 2
  2. 3
  3. - 4
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 4y = 10 এবং 2x - 3y = 1 হলে, x এর মান কত?

সমাধান:
3x + 4y = 10 ......... (1)
2x - 3y = 1 .......... (2)

এখন, (1) নং সমীকরণকে 3 দিয়ে এবং (2) নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে যোগ করি,
3(3x + 4y) + 4(2x - 3y) = 3 × 10 + 4 × 1
⇒ 9x + 12y + 8x - 12y = 30 + 4
⇒ 17x = 34
⇒ x = 34/17
∴ x = 2

১,৩১৫.
x + y = 8, x - y = 2 হলে, (x, y) এর মান কত?
  1. (4, 6)
  2. (5, 3)
  3. (5, 5)
  4. (6, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8, x - y = 2 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
x + y = 8 ...............(1)
x - y = 2 ...............(2)

(1) - (2) ⇒
x + y - x + y = 8 - 2
⇒ 2y = 6
∴ y = 3

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
x + 3 = 8
∴ x = 5

∴ (x, y) = (5, 3)
১,৩১৬.
3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান
  1. ক) x=1, y=-1
  2. খ) x=1, y=1
  3. গ) x=-1, y=-1
  4. ঘ) x=-1, y=1
ব্যাখ্যা
3x-7y+10=0……..(1)
y-2x-3=0
⇒y = 2x+3………(2)
(1) নং হতে পাই, 3x-7(2x+3)+10=0
⇒3x-14x-21+10=0
⇒-11x=11
∴x = -1
(2) নং হতে পাই, y = 2(-1)+3=1
∴ x = -1, y = 1
১,৩১৭.
কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৯ বেশি হয়। সংখ্যাটি কত?
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৯ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
 ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩ক + ৫ = ২ক + ৯
বা, ৩ক - ২ক = ৯ - ৫
বা, ক = ৪

∴ সংখ্যাটি = ৪

১,৩১৮.
কোন সংখ্যার তিনগুণের সাথে ২ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?
ব্যাখ্যা

প্রশ্ন কোন সংখ্যার তিনগুণের সাথে ২ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩ক + ২ = ক + ৬
⇒ ৩ক - ক = ৬ - ২ 
⇒ ২ক = ৪
⇒ ক = ৪/২
⇒ ক = ২

∴ সংখ্যাটি ২।

১,৩১৯.
[{(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy}]2 = কত?
  1. 4y2/x2
  2. 4y/x2
  3. 4y2/x
  4. 2y/x
ব্যাখ্যা

প্রশ্ন: [{(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy}]2 = কত?

সমাধান:
{(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy}
= y(x + y) + x(x - y) - (x2 - y2)/xy
= (xy + y2 + x2 - xy - x2 + y2)/xy
= 2y2/xy
= 2y/x

∴ [{(x + y)/x} + {(x - y)/y} - {(x2 - y2)/xy}]2
= (2y/x)2
= 4y2/x2

১,৩২০.
x + 2y = 4 এবং xy = 2 হলে, x = ?
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা

x + 2y = 4.........(1)
এবং xy = 2
বা, y = 2/x

(1) নং থেকে পাই x + 2.2/x = 4
বা, x2 + 4 = 4x
বা, x2 - 4x + 4 = 0
বা, (x - 2)2 = 0
বা, x - 2 = 0
∴ x = 2

১,৩২১.
(x/3) + (y/3) = 2, x = y + 2 হলে (x , y) এর মান কত?
  1. (4 , 1)
  2. (3 , 2)
  3. (4 , 2)
  4. (4 , 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x/3) + (y/3) = 2, x = y + 2 হলে (x , y) এর মান কত?

সমাধান:  
(x/3) + (y/3) = 2
(x + y)/3 = 2
x + y = 6 ....................(1)

x = y + 2
x - y = 2......................(2)

(1) + (2) ⇒ 
x + y + x - y = 6 + 2
2x = 8
x = 4

(2) নং সমীকরণ হতে পাই 
x - y = 2
4 - y = 2
- y = 2 - 4
- y = - 2
y = 2 
নির্ণেয় সমাধান (x , y) = (4 , 2)
১,৩২২.
x + 2y = 11, 3x - y = 12 হলে, 4x + 4y এর মান কত? 
  1. 21
  2. 25
  3. 28
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 11, 3x - y = 12 হলে, 4x + 4y এর মান কত? 

সমাধান: 
 x + 2y = 11................(1)
3x - y = 12 ................(2)

(2) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (1) নং সমীকরণ যোগ করে পাই,
6x - 2y + x + 2y = 24 + 11
⇒ 7x = 35
∴ x = 5

(1) নং হতে পাই,
x + 2y = 11
⇒ 5 + 2y = 11
⇒ 2y = 6
∴ y = 3 

∴ নির্ণেয় মান = 4x + 4y = (4 × 5) + (4 × 3) = 32
১,৩২৩.
2x + y = 8 এবং 3x - 2y = 5 হলে, (x, y) =?
  1. (2, 3)
  2. (3, 4)
  3. (4, 3)
  4. (3, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + y = 8 এবং 3x - 2y = 5 হলে, (x, y) =?

সমাধান:
2x + y = 8
⇒ 4x + 2y = 16 ............(1)
3x - 2y = 5 ............(2)

(1) + (2) ⇒
4x + 2y + 3x - 2y = 16 + 5
⇒ 7x = 21
∴ x = 3

(2) নং হতে পাই,
3x - 2y = 5
⇒ 3 × 3 - 2y = 5
⇒ 9 - 2y = 5
⇒ 2y = 4
∴ y = 2

∴ নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)

১,৩২৪.
x + 3y = 11, 7x - 2y = 8 হলে, xy এর মান কত? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: x + 3y = 11, 7x - 2y = 8 হলে, xy এর মান কত? 

সমাধান: 
 x + 3y = 11................(1)
7x - 2y = 8................(2)

(1) × 2 + (2) × 3 ⇒ 
2x + 6y + 21x - 6y = 22 + 24
23x = 46
x =46/23
x = 2

(1)  ⇒ 
x + 3y = 11
2 + 3y = 11
3y =9
y = 3 

xy = 2 × 3 = 6
১,৩২৫.
x+2y = 7এবং 2x-3y = 0 হলে x এবং y মান হবে-
  1. ক) 2 ও 3
  2. খ) 3 ও 2
  3. গ) 4 ও 2
  4. ঘ) 3 ও 3
ব্যাখ্যা
Back Solving Method: অপশন ‘গ’ অনুসারে, x = 3 & y = 2 বসালে সমীকরণদ্বয় সিদ্ধ হয়।
যেমন, ১ম সমীকরণ, 2 + 2 X 3 = 7; এবং দ্বিতীয় সমীকরণ, 2 X 3 - 3 X 2 = 0.
১,৩২৬.
হিমেলের ওজন যদি 17 কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুইজনের ওজনের যোগফল 140 কেজি হলে হিমেলের ওজন কত?
  1. 63 কেজি
  2. 48 কেজি
  3. 62 কেজি
  4. 58 কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেলের ওজন যদি 17 কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুইজনের ওজনের যোগফল 140 কেজি হলে হিমেলের ওজন কত?

সমাধান: 
ধরি,
হিমেলের ওজন = ক কেজি।
তাহলে আরিফের ওজন = (১৪০ - ক) কেজি

প্রশ্নমতে,
ক - ১৭ = (১৪০ - ক)/২
বা, ২ক - ৩৪ = ১৪০ - ক
বা, ২ক + ক = ১৪০ + ৩৪
বা, ৩ক = ১৭৪
∴ ক = ৫৮

∴ হিমেলের ওজন  = ৫৮ কেজি
১,৩২৭.
3x যদি 15 থেকে 3 বেশি হয়, তাহলে 3x + 2 = কত?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা

3x = 15 + 3
বা, 3x = 18
∴ x = 6
এখন,
3x + 2 = 3 X 6 + 2 = 20

১,৩২৮.
কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয় । ভগ্নাংশটি কত? 
  1. ক) ৫/৩
  2. খ) ৩/৫
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয় । ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি, ভগ্নাংশটি x/y 

(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
∴ x - 2y = -7

x/(y - 2) = 1
⇒ x = y - 2
∴ x - y = -2

x - 2y - x + y = -7 + 2
⇒ - y = - 5
∴ y = 5

x - 5 = - 2
⇒ x = -2 + 5
∴ x = 3

ভগ্নাংশটি = 3/5
১,৩২৯.
দুইটি সংখ্যার যোগফল ৭৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৩ গুণের সমান হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৩০
  3. ৫০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ৭৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৩ গুণের সমান হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
∴ বড় সংখ্যাটি = ৭৫ - ক

প্রশ্নমতে,
৬ক = ৩(৭৫ - ক)
⇒ ৬ক = ২২৫ - ৩ক
⇒ ৬ক + ৩ক = ২২৫
⇒ ৯ক = ২২৫
⇒ ক =২২৫/৯
∴ ক = ২৫

∴ ছোট সংখ্যাটি = ২৫
∴ বড় সংখ্যাটি = ৭৫ - ২৫
= ৫০
১,৩৩০.
একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু ও 60টি আম আছে। তার নিকট কতগুলো ফল আছে?
  1. ক) 240
  2. খ) 280
  3. গ) 300
  4. ঘ) 360
ব্যাখ্যা
মনেকরি,
মোট ফল = xটি 

প্রশ্নমতে
(x/2) + (x/3) + 60 = x
 x - (x/2) - (x/3) = 60
(6x - 3x - 2x)/6 = 60
x/6 = 60 
x = 60 × 6 
x = 360
১,৩৩১.
x+2y = 4 এবং x/y = 2 হলে, x = কত?
  1. ক) 2/3
  2. খ) 3/2
  3. গ) 2
  4. ঘ) 1/2
ব্যাখ্যা

দেওয়া আছে, x/y = 2
∴ y = x/2
এখন, x+2y = 4
⇒ x + 2.x/2 = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

১,৩৩২.
একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 14 মিটার
  3. 16 মিটার
  4. 18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = x মিটার এবং প্রস্থ = y মিটার
∴ xy = 192

আবার , (x - 4)(y + 4) = 192
⇒ xy - 4y + 4x - 16 = 192
⇒ 192 - 4y + 4x - 16 = 192
⇒ 4(x - y) = 16
⇒ x - y = 4 ...........(1)

(x + y)2 = (x - y)2+ 4xy
⇒ (x + y)2 = (4)2+ 4 × 192
⇒ (x + y)2 = 784
∴ x + y = 28 ...........(2)

(1) নং + (2) নং ⇒ x - y + x + y = 4 + 28
⇒ 2x = 32
∴ x = 16 মিটার
১,৩৩৩.
একটি সংখ্যার 3/4 অংশ তার 1/2 অংশের চেয়ে 10 বেশি হলে সংখ্যাটি কত? 
  1. 36
  2. 48
  3. 40
  4. 60
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার 3/4 অংশ তার 1/2 অংশের চেয়ে 10 বেশি হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
(3x/4) - (x/2) = 10
বা, (3x - 2x)/4 = 10 
বা, x/4 = 10
বা, x = 10 × 4
বা, x = 40
∴ x = 40

∴ সংখ্যাটি = 40  । 

১,৩৩৪.
ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কি.মি./ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কি.মি./ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কি.মি./ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
  1. ১৮ ঘণ্টা
  2. ২০ ঘণ্টা
  3. ২২ ঘণ্টা
  4. ২৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কি.মি./ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কি.মি./ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কি.মি./ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?

সমাধান:
মনে করি
মোট সময় 'ক'
৬ ঘন্টায় মোট দূরত্ব (৬ × ৪০) কি.মি.
= ২৪০ কি.মি.

অবশিষ্ট সময়= (ক - ৬) ঘণ্টা
(ক - ৬) ঘন্টায় মোট দূরত্ব (ক - ৬) × ৬০) কি.মি.
= ৬০ক - ৩৬০ কি.মি.

প্রশ্নমতে
২৪০ + ৬০ক - ৩৬০ = ৫৫ক
৬০ক - ৫৫ক = ৩৬০ - ২৪০
৫ক = ১২০
ক =  ২৪

ভ্রমণের মোট সময় ২৪ ঘণ্টা
১,৩৩৫.
x2 + x + 1 = 0 সমীকরণের মূল দুটি হবে-
  1. বাস্তব মূল নাই
  2. বাস্তব ও অসমান
  3. বাস্তব ও সমান
  4. বাস্তব ও অমূলদ
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x + 1 = 0 সমীকরণের মূল দুটি হবে-

সমাধান:
সমীকরণের নিশ্চায়ক = b2 - 4ac
= (1)2 - 4 · 1 · 1
= - 3 < 0

∴ মূলদ্বয় অবাস্তব ও অসমান।

♦ নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
• b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
• b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
• b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
• b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১,৩৩৬.
3√x - 1 = 5 হলে, x এর মান কত? 
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3√x - 1 = 5 হলে, x এর মান কত? 

সমাধান: 
3√x - 1 = 5 
⇒ 3√x = 5 + 1 = 6
⇒ √x = 6/3 = 2
⇒ (√x)2 = 2
⇒ x = 4 
১,৩৩৭.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২০
  3. ১৮
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে
৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
১,৩৩৮.
x2 - 4x + k = 0  সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?
  1. 1
  2. 0
  3. -1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x + k = 0 সমীকরণের মুলদ্বয় a ও 1/a 

সমাধান:
আমরা জানি,
a(1/a) = ধ্রুবক পদ/x2 এর সহগ 
1= k/1
1 = k 
k = 1
১,৩৩৯.
x2 - 10x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2.  অবাস্তব বা কাল্পনিক
  3. মূলদ ও অসমান
  4. বাস্তব ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 10x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো: x2 - 10x + 25 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 1
b = - 10
c = 25

এখন, সমীকরণের নিশ্চয়ক (Discriminant) নির্ণয় করি।
নিশ্চয়ক, D = b2 - 4ac
= (- 10)2 - 4 × 1 × 25
= 100 - 100
= 0

যেহেতু, নিশ্চয়ক (D) এর মান শূন্য, তাই মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব ও সমান।

উল্লেখ্য-
• D > 0 (ধনাত্মক)
মূলের প্রকৃতি: বাস্তব ও অসমান।

• D = 0 (শূন্য)
মূলের প্রকৃতি: বাস্তব ও সমান।

• D < 0 (ঋণাত্মক)
মূলের প্রকৃতি: কাল্পনিক/জটিল ও অসমান।

•  D > 0 এবং D একটি পূর্ণবর্গ সংখ্যা
মূলের প্রকৃতি: মূলদ ও অসমান।

•  D > 0 কিন্তু D পূর্ণবর্গ সংখ্যা নয়
মূলের প্রকৃতি: অমূলদ ও অসমান।

১,৩৪০.
ay/b - by/a = a2 - b2 এর সমাধান কোনটি?
  1. ক) ab
  2. খ) - ab
  3. গ) 1
  4. ঘ) - 1
ব্যাখ্যা
ay/b - by/a = a2 - b2 
or, (a2y - b2y)/ab = a2 - b2 
or, y(a2 - b2)/ab = a2 - b2
or, y = ab
১,৩৪১.
রাকিব ও সালমানের কাছে কিছু মার্বেল আছে। রাকিব যদি সালমানকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার সালমান যদি রাকিবকে ২০টি মার্বেল দেয় তবে রাকিবের মার্বেলের সংখ্যা সালমানের মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। সালমানের কাছে কতটি মার্বেল আছে?
  1. ১২০টি
  2. ১০০টি
  3. ৮০টি
  4. ৮৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও সালমানের কাছে কিছু মার্বেল আছে। রাকিব যদি সালমানকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার সালমান যদি রাকিবকে ২০টি মার্বেল দেয় তবে রাকিবের মার্বেলের সংখ্যা সালমানের মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। সালমানের কাছে কতটি মার্বেল আছে?

সমাধান:
ধরি,
রাকিব ও সালমানের কাছে x ও y টি মার্বেল আছে।
শর্তমতে,
x - 10 = y + 10
∴ x = y + 20 ……(i)

আবার,
2(y - 20) = x + 20
⇒ 2y - 40 = x + 20
⇒ 2y - 40 = y + 20 + 20 [(i) নং হতে পাই]
⇒ y = 80

∴ সালমানের ৮০টি মার্বেল আছে।
১,৩৪২.
একটি বাক্সে কিছু ২০ টাকা ও ৫০ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৪০ এবং মোট টাকার পরিমাণ ১২৫০ হলে, ২০ টাকার কয়টি নোট রয়েছে?
  1. ৩০টি
  2. ২০টি
  3. ১৫টি
  4. ২৫টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে কিছু ২০ টাকা ও ৫০ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৪০ এবং মোট টাকার পরিমাণ ১২৫০ হলে, ২০ টাকার কয়টি নোট রয়েছে?

সমাধান:
ধরি,
২০ টাকার নোট রয়েছে = ক টি
৫০ টাকার নোট রয়েছে = (৪০ - ক) টি

প্রশ্নমতে,
২০ক + ৫০(৪০ - ক) = ১২৫০
⇒ ২০ক + ২০০০ - ৫০ক = ১২৫০
⇒ ২০০০ - ৩০ক = ১২৫০
⇒ - ৩০ক = ১২৫০ - ২০০০
⇒ - ৩০ক = - ৭৫০
⇒ ৩০ক = ৭৫০
⇒ ক = ৭৫০/৩০
∴ ক = ২৫

সুতরাং, ২০ টাকার নোট রয়েছে ২৫টি।

১,৩৪৩.
কোনো বাগানে ১৮০০টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি চারা বেশি হলো। বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত?
  1. ৪৪
  2. ৪০
  3. ৪২
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ১৮০০টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি চারা বেশি হলো। বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত?

সমাধান: 
১৮০০টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি গাছ বেশি থাকে 
প্রতি সারির চারা গাছ হবে = (১৮০০ - ৩৬)টি বা  ১৭৬৪ এর বর্গমূল 

১৭৬৪ এর বর্গমূল = √১৭৬৪ = ৪২ 
প্ৰত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে = ৪২টি 
১,৩৪৪.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) ৭০
  2. খ) ৮৫
  3. গ) ৭৫
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

মনে করি,
ছাত্র-ছাত্রী সংখ্যা x জন

প্রশ্নমতে,
x(x+25) = 75X100 [∵ 75 টাকা = 7500 পয়সা]
⇒ x²+25x-7500 = 0
⇒ x²+100x-75x-7500 = 0
⇒ x(x+100)-75(x+100) = 0

Either, (x+100)=0 or, x-75 = 0
∴ x = -100(Which is not acceptable) | ∴ x=75
∴ ঐ শ্রেণীতে ৭৫ জন ছাত্র ছাত্রী আছে।

১,৩৪৫.
x2 - 2x - 48 = 0 সমীকরণের মূলদ্বয় হবে -
  1. - 5, 8
  2. - 6, 6
  3. - 6, 8
  4. 6, 8
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 2x - 48 = 0 সমীকরণের মূলদ্বয় হবে -

সমাধান:
x2 - 2x - 48 = 0
⇒ x2 - 8x + 6x - 48 = 0
⇒ x(x - 8) + 6(x - 8) = 0
⇒ (x + 6)(x - 8) = 0

হয়, x + 6 = 0 
বা, x = - 6

অথবা, x - 8 = 0
বা, x = 8

∴ সমীকরণের মূলদ্বয় হবে - 6, 8

১,৩৪৬.
x/y = 3 এবং x + 2y = 15 হলে x = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 9
ব্যাখ্যা

x/y = 3
বা, x = 3y
আবার,
x + 2y = 15
বা, 3y + 2y = 15
বা, 5y = 15
∴ y = 3
∴ x = 3y
= 3.3
= 9

১,৩৪৭.
একটি সেমিনার কক্ষে প্রতি সারিতে ১০ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৮ জন করে বসলে ৬ জন দর্শককে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সেমিনার কক্ষে মোট দর্শক সংখ্যা কত?
  1. ১২৮ জন
  2. ১৫০ জন
  3. ১৭৫ জন
  4. ২১০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সেমিনার কক্ষে প্রতি সারিতে ১০ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৮ জন করে বসলে ৬ জন দর্শককে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সেমিনার কক্ষে মোট দর্শক সংখ্যা কত?

সমাধান:
ধরি, সারির সংখ্যা = ক

প্রতি সারিতে ১০ জন করে বসলে ৩টি সারি খালি থাকে।
∴ দর্শক সংখ্যা = (ক - ৩) × ১০ জন

প্রতি সারিতে ৮ জন করে বসলে ৬ জন দাঁড়িয়ে থাকে।
∴ দর্শক সংখ্যা = ৮ক + ৬ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ১০ = ৮ক + ৬
⇒ ১০ক - ৩০ = ৮ক + ৬
⇒ ১০ক - ৮ক = ৬ + ৩০
⇒ ২ক = ৩৬
⇒ ক = ১৮

অতএব, সেমিনার কক্ষে সারির সংখ্যা = ১৮টি
∴ দর্শক সংখ্যা = (ক - ৩) × ১০ জন
= (১৮ - ৩) × ১০
= ১৫ × ১০ = ১৫০ জন

∴ ঐ সেমিনার কক্ষে মোট দর্শক সংখ্যা হলো ১৫০ জন।

১,৩৪৮.
মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?
  1. ক) 16
  2. খ) 20
  3. গ) 24
  4. ঘ) কোনটিও নয়
ব্যাখ্যা

অপুর বর্তমান বয়স 4 বছর হলে মীরার বর্তমান বয়স 16 বছর।
ধরি, x বছর পরে মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে।
প্রশ্নমতে,
2 × (4+x) = 16+x
8 + 2x = 16+x
∴ x = 8
সুতরাং, যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে, তখন মীরার বয়স হবে- 16 + 8 = 24 বছর।

১,৩৪৯.
একটি খামারে মুরগি ও গরু একত্রে 120 টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা 280 টি। তা হলে কতটি গরু আছে?
  1. 20 টি
  2. 40 টি
  3. 50 টি
  4. 100 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে মুরগি ও গরু একত্রে 120 টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা 280 টি। তা হলে কতটি গরু আছে?

সমাধান:
ধরি,
মুরগি আছে = x টি
∴ গরু আছে = (120 - x) টি
প্রশ্নমতে,
2x + 4(120 - x) = 280
⇒ 2x + 480 - 4x = 280
⇒ 480 - 2x = 280
⇒ 2x = 480 - 280
⇒ 2x = 200
⇒ x = 200/2
∴ x = 100

সুতরাং, মুরগি আছে 100 টি
এবং গরু আছে (120 - 100) = 20 টি

১,৩৫০.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?
  1. 3, 2
  2. 3, - 2
  3. - 3, 2
  4. - 3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কত হবে?

সমাধান:
x2 - x - 6 = 0 সমীকরণকে ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = - 1; c =- 6

আমরা জানি,
x = {- b ±√(b2 - 4ac)}/2a
x =  [- (- 1) ±√{(- 1)2 - 4.1.(- 6)}]/2 .1
x = {1 ± √(1 + 24)}/2
x = (1 ± 5)/2

এখানে 
x1 = (1 + 5)/2,  x2 = (1 - 5)/2 
x1 = 3 , x2 = - 2


সমীকরণের মূলদ্বয় হবে = 3, - 2
১,৩৫১.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে যদি
  1. ক) b2 - 4ac = 0
  2. খ) b2 - 4ac > 0
  3. গ) b2 - 4ac একটি পূর্ণবর্গ সংখ্যা
  4. ঘ) b2 - 4ac < 0
ব্যাখ্যা
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:

1. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
2. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
3. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
১,৩৫২.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 3 ও 7 হলে, সমীকরণটি - 
  1. x2 - 3x - 24 = 0
  2. x2 - 4x - 21 = 0
  3. x2 - 5x - 25 = 0
  4. x2 - 6x - 22 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল - 3 ও 7 হলে, সমীকরণটি - 

সমাধান:
দেওয়া আছে,
দ্বিঘাত সমীকরণের দুইটি মূল = - 3 ও 7

∴ সমীকরণটি হবে,
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
⇒ x2 - (- 3 + 7)x + (- 3 × 7) = 0
⇒ x2 - 4x - 21 = 0
১,৩৫৩.
৫% হারে ২০ বছরের সুদ ২৫০ টাকা হলে, আসল কত টাকা হবে?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৪৫০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হারে ২০ বছরের সুদ ২৫০ টাকা হলে, আসল কত টাকা হবে?

সমাধান: 
ধরি,
সময়, n = ২০ বছর
আসল, P টাকা 
মুনাফা, I = ২৫০ টাকা 
হার, r = ৫/১০০ = ১/২০  

আমরা জানি,
মুনাফা, I = Pnr
বা, P = I/(nr)
= (২৫০ × ২০)/২০
= ২৫০ টাকা 
১,৩৫৪.
(2a + 3b, 6) = (10, 2a + b) হলে, (a, b) এর মান কত?
  1. (3, 4)
  2. (2, 2)
  3. (4, 1)
  4. (3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (2a + 3b, 6) = (10, 2a + b) হলে, (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + 3b = 10 ........... (1)
2a + b = 6 ........... (2)

(1) নং - (2) নং ⇒
2a + 3b - 2a - b = 10 - 6
⇒ 2b = 4
∴ b = 2

(2) নং এ b এর মান বসিয়ে পাই,
2a + 2 = 6
⇒ 2a = 4
∴ a = 2
সুতরাং, (a, b) = (2, 2)
১,৩৫৫.
15 - 5x = 24 - 8x কে সমাধান করলে x এর মান হবে-
  1. 0
  2. 2
  3. 3
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 15 - 5x = 24 - 8x কে সমাধান করলে x এর মান হবে-

সমাধান:
15 - 5x = 24 - 8x
বা, 8x - 5x = 24 - 15
বা, 3x = 9
∴ x = 3
১,৩৫৬.
একটি লঞ্চে মোট যাত্রী ৬০ জন। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণেরও ১০ টাকা বেশি। ডেকের ভাড়া মাথাপিছু ৫০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৪২০০ টাকা হলে কেবিনে কতজন যাত্রী আছে?
  1. ৯ জন
  2. ১২ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী ৬০ জন। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণেরও ১০ টাকা বেশি। ডেকের ভাড়া মাথাপিছু ৫০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৪২০০ টাকা হলে কেবিনে কতজন যাত্রী আছে?

সমাধান:
ধরি, ডেকের যাত্রী ক জন কেবিনের যাত্রী সংখ্যা = ৬০ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু ৫০ টাকা
∴ কেবিনের ভাড়া = ৫০ × ২ + ১০ টাকা = ১১০ টাকা

প্রশ্নমতে,
৫০ক + ১১০(৬০ - ক) = ৪২০০ টাকা
⇒ ৫০ক + ৬৬০০ - ১১০ক = ৪২০০
⇒ ৬৬০০ - ৬০ক = ৪২০০
⇒ ৬০ক = ৬৬০০ - ৪২০০
⇒ ৬০ক = ২৪০০
∴ ক = ৪০

∴ কেবিনের যাত্রী সংখ্যা = ৬০ - ৪০ = ২০ জন

১,৩৫৭.
একটি বাক্সে কিছু বিশ টাকা ও দশ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৪১ এবং মোট টাকার পরিমান যদি ৬৯০ হয় তবে দশ টাকার কয়টি নোট রয়েছে?
  1. ১২ টি
  2. ১৩ টি
  3. ১৫ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে কিছু বিশ টাকা ও দশ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৪১ এবং মোট টাকার পরিমান যদি ৬৯০ হয় তবে দশ টাকার কয়টি নোট রয়েছে?

সমাধান:
দশ টাকার নোট রয়েছে = ক টি
বিশ টাকার নোট রয়েছে = (৪১ - ক) টি

প্রশ্নমতে
১০ক + ২০(৪১ - ক) = ৬৯০
⇒ ১০ক + ৮২০ - ২০ক = ৬৯০
⇒ ৮২০ - ১০ক = ৬৯০
⇒ ১০ক = ৮২০ - ৬৯০ 
⇒ ১০ক = ১৩০
∴ ক = ১৩
১,৩৫৮.
একটি পরীক্ষায় একজন ছাত্র ‘ক’ সংখ্যক প্রশ্নের ১ম ২৫ টির মধ্যে ১৫ টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ৪/৫ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ পায় তাহলে প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ১০০টি
  2. ১২০ টি
  3. ২০ টি
  4. ৭৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় একজন ছাত্র ‘ক’ সংখ্যক প্রশ্নের ১ম ২৫ টির মধ্যে ১৫ টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ৪/৫ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ পায় তাহলে প্রশ্নের সংখ্যা কত ছিল?

সমাধান: 
মোট সঠিক উত্তর = ১৫ + ৪(ক - ২৫)/৫
= ১৫ + (৪ক - ১০০)/৫ 
= (৪ক - ২৫)/ ৫

প্রশ্নমতে, 
(৪ক - ২৫)/ ৫/ক = ৭৫/১০০ 
⇒ (৪ক - ২৫)/ ৫ক = ৩/৪
⇒ ১৬ক - ১০০ = ১৫ক 
⇒ ক = ১০০ 

∴ ১০০ টি প্রশ্ন ছিল। 
১,৩৫৯.
4x2 + 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?
  1. বাস্তব এবং অসমান
  2. বাস্তব এবং সমান
  3. কাল্পনিক
  4. বাস্তব
ব্যাখ্যা

প্রশ্ন: 4x2 + 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?

সমাধান:
4x2 + 4x + 1 = 0 কে ax2 + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, 
a = 4, b = 4, c = 1

নিশ্চায়ক = b2 - 4ac
= 42 - (4 × 4 × 1)
= 16 - 16
= 0

নিশ্চায়ক শূন্য হলে, মূলদ্বয় বাস্তব এবং সমান হয়।
অতএব, মূলদ্বয় বাস্তব ও সমান।

১,৩৬০.
4x + y = 1 এবং 4x - y = 4 হলে x এবং y এর মান কত?
  1. ক) x = 2 এবং y = - 1
  2. খ) x = 1/2 এবং y = 1/2
  3. গ) x = 1 এবং y = 0
  4. ঘ) x = 1/2 এবং y = - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + y = 1 এবং 4x - y = 4 হলে x এবং y এর মান কত? 

সমাধান: 
 4x + y = 1
4x + y = 40
x + y = 0..............(1)

4x - y = 4
4x - y = 41
x - y = 1 ..............(2)

(1) + (2) ⇒
x+ y + x - y = 0 + 1
2x = 1
x = 1/2 

(1) ⇒ 
x + y = 0
1/2 + y = 0
y = - 1/2 
১,৩৬১.
x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটের x এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 3
  3. গ) - 5
  4. ঘ) - 7
ব্যাখ্যা
প্রশ্ন:  x - 2y = 8, 3x - 2y = 4 সমীকরণ জোটের x এর মান কত?

সমাধান: 
x - 2y = 8.............(1)
3x - 2y = 4.............(2)

(2) - (1)⇒ 
3x - 2y - (x - 2y) = 4 - 8
3x - 2y - x + 2y = - 4
2x = - 4
x = - 2
১,৩৬২.
কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফলের 6 গুণ সমান 24 হবে?
  1. 3
  2. 7
  3. 9
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফলের 6 গুণ সমান 24 হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = a 
প্রশ্নমতে,
(a - 3) × 6 = 24
⇒ 6a - 18 = 24
⇒ 6a = 24 + 18
⇒ 6a = 42
⇒ a = 42/6
∴ a = 7

অতএব, সংখ্যাটি = 7 

১,৩৬৩.
x - [ x - {x - (x + 1)}] এর মান কত?
  1. ক) x+1
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) x-1
ব্যাখ্যা

x - [x - {x - (x +1)}]
= x - [x - {x - x -1}]
= x - [x + 1]
= x - x -1
= -1

১,৩৬৪.
দুই অংকের কোন সংখ্যার তিনগুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে ৯০ হবে?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকের কোন সংখ্যার তিনগুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে ৯০ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে
৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
১,৩৬৫.
যদি 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হলে, m এর মান কত?
  1. ক) 3√4
  2. খ) 6√3
  3. গ) 2√6
  4. ঘ) 4√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হলে, m এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ 2x2 + mx + 6 = 0 কে দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 2, b = m, c = 6

মূল দুইটি সমান হলে নিশ্চায়ক, b2 - 4ac = 0 হবে।
∴ 2x2 + mx + 6 = 0 এর নিশ্চায়ক, b2 - 4ac = 0
বা, m2 - 4 . 2 . 6 = 0
বা, m2 = 48
বা, m = √48
∴ m = 4√3
১,৩৬৬.
দুইটি সংখ্যার যোগফল ২২ এবং তাদের অন্তর ৮ হলে সংখ্যা দুইটি কত?
  1. ১৫ এবং ৭
  2. ১২ এবং ৯
  3. ১৮ এবং ৯
  4. ১৫ এবং ১০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ২২ এবং তাদের অন্তর ৮ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = খ
প্রশ্নমতে,
ক + খ = ২২ ........(১)
এবং
ক - খ = ৮ ..........(২)

(১) ও (২) নং সমীকরণ দুইটি যোগ করে পাই,
২ক = ৩০
⇒ ক = ৩০/২
⇒ ক = ১৫

ক এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
১৫ - খ = ৮
⇒ খ = ১৫ - ৮
⇒ খ = ৭

∴ সংখ্যা দুইটি হলো ১৫ এবং ৭।

১,৩৬৭.
শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
  1. ৪০ জন
  2. ৫০ জন
  3. ৬০ জন
  4. ৭০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?

সমাধান:
ধরি,
প্রথম ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ক জন
∴ প্রতিজনের ভাড়া = ২৪০০/ক
অতিরিক্ত দশজন যাওয়াতে এখন প্রতিজনের ভাড়া ২৪০০/(ক + ১০)

প্রশ্নমতে,
(২৪০০/ক) - (২৪০০/(ক + ১০)) = ৮
বা, {২৪০০ (ক + ১০) - ২৪০০ক}/ {ক(ক + ১০)} = ৮
বা, (২৪০০ক + ২৪০০০ - ২৪০০ক)/(ক + ১০ক) = ৮
বা, ৮ক + ৮০ক - ২৪০০০ = ০
বা, ৮(ক + ১০ক - ৩০০০) = ০
বা, ক + ১০ক - ৩০০০ = ০
বা, ক + ৬০ক - ৫০ক - ৩০০০ = ০
বা, ক(ক + ৬০) - ৫০(ক + ৬০) = ০
∴ (ক + ৬০) (ক - ৫০) = ০

যেহেতু ক ≠ - ৬০
সুতরাং ক = ৫০

∴ বাসে গিয়েছিল = ৫০ + ১০ = ৬০ জন।

১,৩৬৮.
একটি শ্রেণিকক্ষের প্রতি বেঞ্চে ৬ জন করে শিক্ষার্থী বসলে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?
  1. ১৬ টি
  2. ১৭ টি
  3. ১৮ টি
  4. ১৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিকক্ষের প্রতি বেঞ্চে ৬ জন করে শিক্ষার্থী বসলে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?

সমাধান:
ধরি,
বেঞ্চের সংখ্যা = ক টি

প্রথম শর্তমতে, শিক্ষার্থীর সংখ্যা = ৬(ক - ২)
দ্বিতীয় শর্তমতে, শিক্ষার্থীর সংখ্যা = ৫ক + ৬

এখন,
৬(ক - ২) = ৫ক + ৬
⇒ ৬ক - ১২ = ৫ক + ৬
⇒ ক = ১৮
∴ বেঞ্চের সংখ্যা ১৮ টি
১,৩৬৯.
3x2 - 7x + 11 = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত?
  1. - 7/3
  2. 33
  3. 11/3
  4. - 21
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x + 11 = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত?

সমাধান:
3x2 - 7x + 11 = 0

∴ মূলদ্বয়ের গুণফল = 11/3
১,৩৭০.
x + 5y = 24 এবং x = 3y হলে y = কত?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা

দেয়া আছে, x = 3y
এখন,
x+5y = 24
⇒ 3y+5y = 24 [∵ x = 3y]
⇒ 8y = 24
∴ y = 3

১,৩৭১.
3(3x - 4) = 2(4x - 3) কে সমাধান করলে  x -এর মান কত হবে?
  1. ক) 6
  2. খ) - 4
  3. গ) - 6
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3(3x - 4) = 2(4x - 3) কে সমাধান করলে  x -এর মান কত হবে?

সমাধান:
3(3x - 4) = 2(4x - 3)
বা, 9x - 12 = 8x - 6
বা, 9x -8x = -6 + 12 
∴ x = 6 
১,৩৭২.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৬ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 
  1. ক) ৩০, ১০
  2. খ) ৩৬, ১২
  3. গ) ৪৫, ১৫
  4. ঘ) ৫৪, ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৬ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
পুত্রের বর্তমান বয়স x বছর
∴ পিতার বর্তমান বয়স ৩x বছর 

আবার,
৪(x - ৬) = ৩x - ৬
⇒ ৪x - ২৪ = ৩x - ৬
⇒ ৪x - ৩x = ২৪ - ৬
∴ x = ১৮

∴ পিতার বয়স ৩x = ৩ × ১৮ = ৫৪ বছর
১,৩৭৩.
সমাধান করুন-
  1. 0
  2. 2
  3. 1
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন-


সমাধান:
১,৩৭৪.
x2 - 2x - 35 = 0 সমীকরণের মূলদ্বয় হবে -
  1. 2, - 8
  2. 3, 5
  3. 7, -5
  4. - 1, 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x - 35 = 0 সমীকরণের মূলদ্বয় হবে -

সমাধান:
x2 - 2x - 35 = 0
⇒ x2 - 7x + 5x - 35 = 0
⇒ x(x - 7) + 5(x - 7) = 0
⇒ (x - 7)(x + 5) = 0
∴ x = 7 অথবা - 5
১,৩৭৫.
করিম ২৪০ টাকায় একই রকম কিছু কলম কিনে দেখল যে, যদি যে একটি কলম বেশী পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
  1. ক) ১৩টি
  2. খ) ১৪টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
ধরি, কলম কনেছিল ক টি, তাহলে প্রতিটি কলমের মূল্য ২৪০/ক
১টি কলম বেশী পেলে কলমের সংখ্যা হত (ক+১)
তখন, প্রতিটি কলমের মূল্য ২৪০/(ক+১)
প্রশ্নমতে,
(২৪০/ক) - ২৪০/(ক+১) = ১
ক = ১৫ বা, -১৬
কলম কিনেছিলো ১৫টি।
১,৩৭৬.
(০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০০২ × ০.০০২) এর মান কত?
  1. ক) ১
  2. খ) ০.১
  3. গ) ০.০১
  4. ঘ) ০.০০০১
ব্যাখ্যা

(০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০০২ × ০.০০২)
= ০.০০০০০৪ / ০.০০০০০৪
= ৪ / ৪
= ১

১,৩৭৭.
a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে, a - ( - b) - (- C) - ( - d) এর মান কত? 
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1, b = - 1, c = 2, d = - 2 হলে, a - (- b) - (- C) - ( - d) এর মান কত? 

সমাধান: 
a - ( - b) - ( - c) - ( - d) 
= a + b + c + d 
= 1 + ( - 1) + (2) + ( - 2) 
= 1 - 1 + 2 - 2 
= 0. 
১,৩৭৮.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
  1. ক) ৩/৪
  2. খ) ২/৩
  3. গ) ২/৫
  4. ঘ) ৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর ৭ - x 

প্রশ্নমতে 
x  + ১ = ৭ - x 
x + x = ৭ - ১
২x = ৬
x  = ৩

ভগ্নাংশটি = ৩/৪
১,৩৭৯.
একটি শ্রেণির প্রতিবেঞ্চে 5 জন  করে ছাত্র বসলে  2 টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতিবেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 4 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) 56 জন
  2. খ) 57 জন
  3. গ) 58 জন
  4. ঘ) 60 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতিবেঞ্চে 5 জন  করে ছাত্র বসলে  2 টি বেঞ্জ খালি থাকে। আবার, প্রতিবেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 4 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
শ্রেণির ছাত্র সংখ্যা = x জন
যেহেতু, প্রতিবেঞ্চে 5 জন  করে ছাত্র বসলে  2 টি বেঞ্জ খালি থাকে।
সেহেতু ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা = (x/5) + 2

আবার,
 প্রতিবেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 4 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকে,
ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা = (x - 4)/4
যেহেতু, শ্রেণির বেঞ্চের সংখ্যা একই থাকবে,

∴ (x/5) + 2 = (x - 4)/4
বা, (x + 10)/5 = (x - 4)/4
বা, 5x - 20 = 4x + 40
বা, 5x - 4x = 40 + 20
∴ x = 60

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা 60 জন।
১,৩৮০.
একজন ব্যক্তি ৬৫০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় ১টি কলম বেশি পেত তার ১টি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। তিনি কতগুলো কলম কিনেছিলেন?
  1. ক) 23টি
  2. খ) 21টি
  3. গ) 24টি
  4. ঘ) 25টি
ব্যাখ্যা
ধরি 
কলম ক্রয় করেছিলো x টি 

প্রশ্নমতে, 
(650/x) - {650/(x + 1)} = 1
(650x + 650 - 650x)/{x(x + 1)} = 1 
650/(x2 + x) = 1 
650 = x2 + x
x2 + x - 650 = 0 
x2 + 26x - 25x - 240 = 0 
x(x + 26) - 25(x + 26) = 0
(x + 26)(x - 25) = 0

হয়                             অথবা
x - 25 = 0                   x + 26 = 0
x = 25                               x = - 26 [কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]

কলম ক্রয় করেছিলো 25 টি
১,৩৮১.
একজন দোকানদারের ৫০ টি বই কেনার টাকা আছে। প্রতিটি বই এর মূল্য ৪ টাকা কমালে সে আরও ১০ টি বই বেশী ক্রয় করতে পারে। তার কত টাকা আছে?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদারের ৫০টি বই কেনার টাকা আছে। প্রতিটি বই এর মূল্য ৪ টাকা কমালে সে আরও ১০ টি বই বেশী ক্রয় করতে পারে। তার কত টাকা আছে?

সমাধান:
মনেকরি
১টি বইয়ের দাম = ক  টাকা

প্রশ্নমতে
৫০ক = (ক - ৪)৬০
বা, ৬০ক - ২৪০ = ৫০ক
বা, ৬০ক - ৫০ক = ২৪০
বা, ১০ক = ২৪০
ক = ২৪

তার কাছে আছে = (২৪ × ৫০) টাকা
= ১২০০ টাকা
১,৩৮২.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ  করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত?
  1. ক) ২/৩
  2. খ) ৪/৫
  3. গ) ৩/৪
  4. ঘ) ৫/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ  করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা  ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি, লব ক
হর ক + ১

প্রশ্নমতে, 
(ক - ২)/(ক + ১ + ২) = ১/৬
⇒ (ক - ২)/(ক + ৩) = ১/৬
⇒ ৬(ক - ২) = ক + ৩
⇒ ৬ক - ১২ = ক + ৩ 
⇒ ৫ক = ১৫
∴ ক = ৩

লব ৩
হর = ৩ + ১
= ৪
ভগ্নাংশটি ৩/৪
১,৩৮৩.
x2 - bx + 4 = 0 এর মূলদ্বয় সমান হলে ( b > 0) b এর মান কত?
  1. ক) -4
  2. খ) 0
  3. গ) 4
  4. ঘ) 1
ব্যাখ্যা

যেহেতু মূলদ্বয় সমান
∴ নিশ্চায়ক = ০
বা, (-b)2- 4.1.4 = 0
বা, b2 -16 = 0
বা, b2 = 16
∴ b = 4

১,৩৮৪.
4x + 2y = 20 সমীকরণের সমাধান কতটি?
  1. ক) একটিও না
  2. খ) একটি
  3. গ) দুইটি
  4. ঘ) অসীম সংখ্যক
ব্যাখ্যা
এখানে, চলক দু'টি কিন্তু সমীকরণ একটি। তাই অসীম সংখ্যক সমাধান পাওয়া যাবে।
১,৩৮৫.
(5x/3) + 3 = (x/3) + 3 হলে x = ?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) -1
ব্যাখ্যা
(5x/3) + 3 = (x/3) + 3
Or, (5x/3) - (x/3) = 0
Or, 3x/6 = 0
Or, x = 0
১,৩৮৬.
যদি f(x) = 2x3 - kx+ 5x + 7 কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 হয়, তবে k এর মান কত? 
  1. 4
  2. 6
  3. 7
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: যদি f(x) = 2x3 - kx2 + 5x + 7 কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ 9 হয়, তবে k এর মান কত? 

সমাধান:
(x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ = f(2)
f(2) = 2(2)3 - k(2)2 + 5(2) + 7
= 16 - 4k + 10 + 7
= 33 - 4k

প্রশ্নমতে,
33 - 4k = 9
⇒ - 4k = 9 - 33
⇒ - 4k = - 24
⇒ k = 6

১,৩৮৭.
কোন সংখ্যার আট গুণের সাথে 7 যোগ করলে যোগফল ঐ সংখ্যার দশ গুণ হতে 13 কম হয়। সংখ্যাটি কত?
  1. 5
  2. 6
  3. 8
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার আট গুণের সাথে 7 যোগ করলে যোগফল ঐ সংখ্যার দশ গুণ হতে 13 কম হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x × 8 + 7 = x × 10 - 13
⇒ 8x + 7 = 10x - 13
⇒ 7 + 13 = 10x - 8x 
⇒ 20 = 2x
⇒ x = 10

∴ সংখ্যাটি = 10

১,৩৮৮.
দুই অঙ্কবিশিষ্ট কোনাে সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফলের ছয়গুণ। সংখ্যাটি থেকে ৯ বিয়ােগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. ক) ২৪
  2. খ) ৮৪
  3. গ) ৫৪
  4. ঘ) ১০৮
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মনেকরি
  একক স্থানীয় অঙ্ক  x 
  দশক স্থানীয় অঙ্ক y 

সংখ্যাটি = x + ১০y 

১ম শর্তমতে, x + ১০y = ৬(x + y) 
                  ১০y - ৬y = ৬x - x
                   ৪y = ৫x
                   y = ৫x/৪............... (১) 
২য় শর্তমতে,
                x + ১০y - ৯ = ১০ x + y 
                ১০y - y = ১০x - x + ৯
                ৯y = ৯x + ৯
                y = x + ১ 
     
১ নং হতে পাই, 
  ৫x/৪ = x + ১ 
  ৫x/৪  -  x = ১
  (৫x-৪x)/৪ = ১
   x/৪ = ১ 
   x = ৪ 
১ নং এ x এর মান  বসিয়ে পাই,
                  y = ৪ + ১ 
                      = ৫ 

সংখ্যাটি = ৪ + ১০×৫
            = ৫৪ 
সংখ্যাটির দ্বিগুণ = ৫৪ × ২ 
                           = ১০৮
১,৩৮৯.
(9x2 + 6x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. অমূলদ ও অসমান
  2. বাস্তব ও অসমান
  3. অবাস্তব ও অসমান
  4. বাস্তব ও সমান
ব্যাখ্যা

প্রশ্ন: (9x2 + 6x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? 

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো 9x2 + 6x + 1 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 9
b = 6
c = 1

এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
D = b2 - 4ac
= (6)2 - 4 × 9 × 1
= 36 - 36
= 0

যেহেতু, নিশ্চায়ক (D) এর মান শূন্য, তাই মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি: বাস্তব ও সমান।

১,৩৯০.
কোনো সংখ্যার এক-তৃতীয়াংশ সংখ্যাটির এক-পঞ্চমাংশ অপেক্ষা ৬ বেশি হলে সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪৫
  3. ৬০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার এক-তৃতীয়াংশ সংখ্যাটির এক-পঞ্চমাংশ অপেক্ষা ৬ বেশি হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৫) = ৬
⇒ (৫ক - ৩ক)/১৫ = ৬
⇒ ২ক/১৫ = ৬
⇒২ক = ১৫ × ৬
⇒ ২ক = ৯০
⇒ ক = ৯০/২
⇒ ক = ৪৫

∴ সংখ্যাটি = ৪৫ 
১,৩৯১.
x - y = 5 এবং 5x + 2y = 4 হলে y এর মান কত?
  1. 2
  2. 3
  3. - 2
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 5 এবং 5x + 2y = 4 হলে y এর মান কত?

সমাধান:
x - y = 5 .......... (1)
5x + 2y = 4 ..........(2)

(1) নং × 5} - (2) নং
⇒ 5x - 5y - 5x - 2y = 25 - 4
⇒ - 7y = 21
⇒ y = 21/(- 7)
∴ y = - 3
১,৩৯২.
কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় একে অপরের বিপরীত হলে মূলদ্বয়ের গুণফলের অর্ধেক কত? 
  1. 2
  2. 1
  3. 1/4
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় একে অপরের বিপরীত হলে মূলদ্বয়ের গুণফলের অর্ধেক কত? 

সমাধান: 
মনে করি, 
দ্বিঘাত সমীকরণের একটি মূল = ‍a 
∴ দ্বিঘাত সমীকরণের অপর মূল = 1/a 

এখন, 
∴ মূলদ্বয়ের গুণফল = a × (1/a) 
= 1 

∴ মূলদ্বয়ের গুণফলের অর্ধেক = 1/2. 
১,৩৯৩.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. 54 ও 18
  2. 42 ও 14
  3. 45 ও 15
  4. 39 ও 13
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
বর্তমানে পুত্রের বয়স = ক বছর
বর্তমানে পিতার বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
(৩ক - ৫) = ৪(ক - ৫)
বা, ৩ক - ৫ = ৪ক - ২০
বা, ৪ক - ৩ক =২০ - ৫
∴ ক = ১৫

বর্তমানে পুত্রের বয়স = ১৫ বছর
বর্তমানে পিতার বয়স = ৩ × ১৫ = ৪৫ বছর

১,৩৯৪.
x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হল:
  1. (7, 4)
  2. (9, 6)
  3. (10, 7)
  4. (11, 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হল:

সমাধান:
x2 + y2 = 185
⇒ (x - y)2 + 2xy = 185 [ x - y = 3]
⇒ 2xy = 185 - 9
⇒ 2xy = 176
∴ 4xy = 352

∴ x + y = √{(x - y)2 + 4xy}
= √(32 + 352)
∴ x + y = √361 = 19

x + y = 19........(1)
x - y = 3............(2)

(1) ও (2) নং যোগ করে পাই,
2x = 22
∴ x = 11

x + y = 19
⇒ y = 19 - 11
∴ y = 8

∴ নির্ণেয় সমাধান: (x, y) = (11, 8)
১,৩৯৫.
কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) 70
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 100
ব্যাখ্যা
সংখ্যাটি x হলে, 
x এর 40% + 42 = x
or, 40x/100 + 42 = x
or, 2x/5 + 42 = x
or, 2x + 210 = 5x
or, 3x = 210
∴ x = 70
১,৩৯৬.
3x + y = 60 এবং x = 3y হলে, x = ?
  1. 12
  2. 18
  3. 22
  4. 13
ব্যাখ্যা
x = 3y --- --- --- (1)
3x + y = 60 --- --- --- (2)
⇒ 3 × 3y + y = 60 [ (1) হতে, x = 3y বসিয়ে ]
⇒ 9y + y = 60
⇒ 10y = 60
⇒ y = 60/10
⇒ y = 6

∴ x = 3y
⇒  x = 3 × 6
⇒  x = 18
১,৩৯৭.
{(x + 3y)2 (x−3y)2}2 কে সরল করলে কয়টি পদ পাওয়া যাবে?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 3
ব্যাখ্যা

{(x+3y)2 (x-3y)2}2
= [{(x+3y)(x-3y)}2]2
= [{(x)2-(3y)2}2]2
= {x2-9y2}4
আমরা জানি, কোন রাশির পদ সংখ্যা = (পাওয়ার + 1) টি।
∴ প্রদত্ত রাশিটির পদসংখ্যা = 4 + 1 = 5টি।

১,৩৯৮.
(x - 1)(x + 2) = (x + 4)(x - 2) হলে, x এর মান কত?
  1. 7
  2. 5
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 1)(x + 2) = (x + 4)(x - 2) হলে, x এর মান কত? 

সমাধান: 
(x - 1)(x + 2) = (x + 4) (x - 2)
⇒ x2 - x + 2x - 2 = x2 + 4x - 2x - 8
⇒ x - 2 = 2x - 8
⇒ 2x - x = 8 - 2
∴ x = 6
১,৩৯৯.
3x + 2y = 14 এবং 2x - y = 1 হলে, (x, y) = কত?
  1. (16/7, 25/7)
  2. (4, 1)
  3. (5/9, 21/9)
  4. (3, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 14 এবং 2x - y = 1 হলে, (x, y) = কত?

সমাধান:
2x - y = 1
⇒ y = 2x - 1

এখন,
3x + 2y = 14
⇒ 3x + 2(2x - 1) = 14
⇒ 3x + 4x - 2 = 14
⇒ 7x = 16
∴ x = 16/7

এবং, y = 2(16/7) - 1
= (32/7) - 1
= (32 - 7)/7
= 25/7
∴ (x, y) = (16/7, 25/7)
১,৪০০.
যদি x +7y =28 এবং x =-3y হয়, তবে y = ?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
দেওয়া আছে, x+7y = 24 এবং x = -3y
বা, -3y+7y = 28
বা, 4y = 28
বা, y = 7