বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শব্দের উৎসমূল

মোট প্রশ্ন১,১৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শব্দের উৎসমূল

PrepBank · পাতা / ১২ · ৮০১৯০০ / ১,১৮০

৮০১.
'বাঁশি' কোন ধরনের শব্দ? 
  1. মৌলিক 
  2. যৌগিক 
  3. রূঢ়ি 
  4. যোগরূঢ়
ব্যাখ্যা
• রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
• বাঁশ: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
• তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন-বাদাম-তেল।
• প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
• সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৮০২.
‘লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. পর্তুগিজ
  2. বর্মি
  3. ফারসি
  4. ওলন্দাজ
ব্যাখ্যা

⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, লুঙ্গি ফারসি শব্দ।
⇒ নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে, লুঙ্গি বর্মী ভাষার শব্দ।

শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য সর্বাধিক গ্রহণযোগ্য হওয়ায় অধিক গ্রহণযোগ্য উত্তর হবে ফারসি।

⇒ ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮০৩.
কোনটি পর্তুগিজ শব্দ?
  1. কুর্নিশ
  2. চোগা
  3. নিলাম
  4. চাবুক
ব্যাখ্যা

• পর্তুগিজ শব্দ - নিলাম
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কোনো দুর্লভ বস্তু চিত্রকর্ম রত্ন প্রভৃতি উপস্থিত ক্রেতাদের মধ্যে দাম হেঁকে সর্বোচ্চ মূল্য দিতে আগ্রহী ক্রেতার নিকট বিক্রয়ের ব্যবস্থা।

অন্যদিকে,
ফারসি শব্দ - চাবুক।
তুর্কি শব্দ - কুর্নিশ, চোগা।

কিছু পর্তুগিজ শব্দ:
- ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮০৪.
নিচের কোনটি তুর্কি ভাষার শব্দ? 
  1. কাঁচি 
  2. চাবি
  3. গুদাম
  4. সালোয়ার
ব্যাখ্যা

• কাঁচি তুর্কি ভাষার শব্দ।
 
 • তুর্কি ভাষার কিছু শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরক, তুরগ, বেগম, বাবা।

অন্যদিকে, 
----------------                    
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।

৮০৫.
'রাখালরাজ' - কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. দেশি
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

• 'রাখালরাজ' দেশি ভাষার শব্দ।
অর্থ: রাখালের রাজা।

• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো:
যথা: কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮০৬.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. নারি
  2. নারী
  3. নাল
  4. নালিশ
ব্যাখ্যা
• নারী - তৎসম শব্দ।

• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

• নিচে তৎসম শব্দের উদাহরণ হলো:
- চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নারী, নর, বৃক্ষ, লতা ইত্যাদি।

অন্যদিকে,
নারি - বাংলা শব্দ।
নাল - আরবি শব্দ।
নালিশ - ফারসি শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০৭.
‘হাজার’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে -
  1. ক) দেশী
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা

ফারসি শব্দঃ ‘হাজার’ ফারসি শব্দ। সূত্র-অভিগম্য অভিধান, বাংলা একাডেমী।
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোযখ, নামায, ফেরেশতা, বেহেশত, রোযা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, দোকান, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি হাঙ্গামা ইত্যাদি। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

৮০৮.
নিচের কোনটি "তদ্ভব" শব্দ?
  1. চন্দ্র
  2. নেমন্তন্ন
  3. মাথা
  4. টুপি
ব্যাখ্যা
• তৎসম শব্দ 'মস্তক' থেকে তদ্ভব 'মাথা' শব্দের উৎপত্তি-  মস্তক > মাথা। 

• তদ্ভব শব্দ:

যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলোকে 'তদ্ভব শব্দ' বলে। তদ্ভব শব্দগুলো খাঁটি বাংলা শব্দ এবং বর্তমানে এগুলো বাংলা ভাষার মূল উপাদান হিসেবে বিবেচ্য।
যেমন: হাত, পা, মাথা, কান ইত্যাদি।

অন্যদিকে, 
--------------
• অর্ধতৎসম:
যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসেছে সেসব শব্দকে 'অর্ধ-তৎসম শব্দ' বলে।
যেমন: গিন্নি, জোছনা, নেমন্তন্ন ইত্যাদি।

• তৎসম শব্দ:
যেসব শব্দ পরিবর্তন ছাড়াই সংস্কৃত থেকে বাংলায় সরাসরি এসেছে সেগুলোকে 'তৎসম শব্দ' বলে।
যেমন: চন্দ্র, সূর্য, হস্ত ইত্যাদি।

• দেশি শব্দ:
যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে বাংলায় স্থান পেয়েছে সেগুলোকে 'দেশি শব্দ' বলা হয়।
যেমন: পেট, ডাব, টুপি  ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০৯.
কোনটি দেশি শব্দ?
  1. বালতি
  2. দাম
  3. ডামাডোল
  4. সূর্য
ব্যাখ্যা
• 'ডামাডোল' - দেশি ভাষার শব্দ।


• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো:
যথা: কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

অন্যদিকে,
• ‘বালতি’ পর্তুগিজ ভাষার শব্দ।
• ‘দাম’ গ্রিক ভাষার শব্দ।
• ‘সূর্য’ সংস্কৃত ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮১০.
‘হাসনাহেনা’ কোন দেশী শব্দ?
  1. পর্তুগিজ
  2. হিন্দি
  3. জাপানি
  4. ফরাসি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• হাসনাহেনা (বিশেষ্য)
- এটি বাংলা শব্দ।

• হাসনুহানা (বিশেষ্য)
- জাপানি শব্দ।
অর্থ: দক্ষিণ এশিয়ায় জাত এবং প্রধানত বর্ষাকালের সন্ধ্যায় ফোটে এমন পাঁচটি পাপড়িযুক্ত নলাকার সবুজাভাব সাদা ছোটোসুগন্ধ ফুল বা তার মাঝারি আকৃতির গুল্মজাতীয় উদ্ভিদ।

তবে,
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণির বই অনুসারে,
• হাসনাহেনা জাপানি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮১১.
'ইশারা' কোন ভাষার শব্দ?
  1. তদ্ভব
  2. উর্দু
  3. আরবি
  4. হিন্দি
ব্যাখ্যা
• "ইশারা" শব্দটি আরবি ভাষা থেকে আগত। 

• কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ:
- আদাব,
- আদালত,
- উকিল,
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ,
- তকদির,
- ফসল,
- মজলুম,
- মুসাফির ইত্যাদি।

উৎস:
১. বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮১২.
'বরগা' - শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. পর্তুগিজ
  2. খাঁটি বাংলা
  3. হিন্দি
  4. মারাঠি
ব্যাখ্যা

• 'বরগা' শব্দটি 'হিন্দি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ঘরের ছাদ বা চালের নিচে স্থাপিত প্রস্থবরাবর কাঠ যা ছাদকে ধরে রাখে, আড়কাঠ, কড়িকাঠ।

আরো কিছু হিন্দি শব্দ:
- দিলরুবা,
- দাবা,
- দহলা,
- দশেরা
- রোকড় ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮১৩.
নিচের কোনটি তৎসম বা সংস্কৃত শব্দ?
  1. শিকড়
  2. মাঠ
  3. বসন্ত
  4. সবজি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বসন্ত' সংস্কৃত শব্দ।
ব্যুৎপত্তি: √বস্‌ + অন্ত।
অর্থ: ঋতুরাজ, শীতের পরবর্তী ঋতু।  

অন্যদিকে,
- শিকড় ও মাঠ দেশি শব্দ।
- সবজি ফারসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮১৪.
'সংবাদ' শব্দের উৎসমূল কোনটি?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. দেশি
  4. ফারসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সংবাদ' - তৎসম শব্দ।

• 'সংবাদ' শব্দের অর্থ:
- খবর, সমাচার, বার্তা। 

আরো কয়েকটি তৎসম শব্দ:
- সমুদ্র,
- সংঘাত,
- সাংবাদিক,
- হৈমন্ত,
- বৃষ্টি,
- পাণ্ডব ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮১৫.
মিশ্র শব্দ কোনটি?
  1. বেহায়া
  2. বেপর্দা 
  3. বেয়ারা  
  4. বেমানান 
ব্যাখ্যা

• 'বেহায়া ' মিশ্র শব্দ।
- এখানে বে (ফারসি শব্দ) আর হায়া (আরবি শব্দ)।
- এটি বিশেষণ পদ। 
অর্থ:
- নির্লজ্জ।



অন্যদিকে, 
• 'বেপর্দা' ফারসি ভাষার শব্দ। 
• 'বেয়ারা' ইংরেজি ভাষার শব্দ।  
• 'বেমানান' বাংলা ভাষার শব্দ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৮১৬.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. পৃথিবী
  2. বৃক্ষ
  3. ডিঙা 
  4. হাতি
ব্যাখ্যা



দেশি শব্দ:

বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ। প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।

দেশী শব্দের উদাহরণ-
পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

অন্যদিকে, 
-----------------
তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৮১৭.
'ক্লাস' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ইংরেজি
  2. ল্যাটিন 
  3. স্প্যানিশ 
  4. গ্রিক 
ব্যাখ্যা

 
• 'ক্লাস' বিশেষ্য পদ। 
- এটি একটি ল্যাটিন শব্দ।

• এরূপ কিছু ল্যাটিন শব্দ-
ক্যামেরা, ক্যামেলিয়া, ক্যাম্পাস, ক্লাস, ক্লাসিক, ক্লাসিক্যাল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮১৮.
'দালাল' কোন ভাষার শব্দ?
  1. দেশি
  2. ফারসি
  3. আরবি
  4. তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘দালাল’ — আরবি ভাষার শব্দ।

• ‘দালাল’ শব্দের অর্থ:
- পারিশ্রমিকের বিনিময়ে ব্যাবসাবাণিজ্য বা ক্রয়বিক্রয়ে মধ্যস্থতা করা যার পেশা। 

• আরো কিছু আরবি শব্দ:
- খেতাব,
- খেলাপ,
- দালাল,
- দিরহাম,
- নগদ,
- তবলা,
- আসামি ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮১৯.
'ডাকহরকরা' কোন কোন শব্দের মিশ্রণে গঠিত?
  1. ফারসি + আরবি
  2. তৎসম + আরবি
  3. হিন্দি + ফারসি
  4. বাংলা + ফারসি
ব্যাখ্যা
• 'ডাকহরকরা' শব্দটি হিন্দি 'ডাক' এবং ফারসি 'হরকরা' শব্দের মিশ্রণে গঠিত শব্দ।

• 'ডাকহরকারা' শব্দের অর্থ:
- এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে চিঠিপত্র বহনকারী, রানার।
- ডাকঘরের যে কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে চিঠিপত্র বিলি করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা শব্দ।
৮২০.
“প্রকৃতি” বলতে কি বুঝায়?
  1. শব্দের মূল
  2. শব্দ ও ধাতুর মূল
  3. ধাতুর মূল
  4. প্রত্যয়যুক্ত শব্দ
ব্যাখ্যা

প্রকৃতিঃ
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
প্রকৃতি দুই প্রকার। যথা -
১. নাম প্রকৃতি; উদাহরণ - হাত + ল = হাতল (বাঁট)। এখানে, হাত - নাম প্রকৃতি।
২. ক্রিয়া প্রকৃতি; উদাহরণ - √চল্‌ + অন্ত = চলন্ত (চলমান)। এখানে, চল্‌ - ক্রিয়া প্রকৃতি।
ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া মূলের অন্য নাম - ধাতু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই। 

কিছু গাইড বই অনুসারেঃ খ) শব্দ ও ধাতুর মূল
------------
আমাদের ব্যাখ্যাঃ
প্রথমত, শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি।
যদি শব্দটি ক্রিয়াপদ হয়ে থাকে তাহলে তার মূলকে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা 'ধাতু'।
যদি ক্রিয়া পদ ছাড়া অন্য পদ বা শব্দ হয়ে থাকে তাহলে তার মূলকে বলে নাম-প্রকৃতি।
এখন, ধাতু নিজেই হচ্ছে ক্রিয়া পদের মূল। এখানে, ধাতুর মূল বলতে আলাদা কিছু নেই। কারণ, সংজ্ঞা অনুসারেই, ক্রিয়া পদকে বিশ্লেষণ করলে বা ভাঙলে এমন একটা মূল বা শিকড় পাওয়া যায় যাকে আর ভাঙ্গা সম্ভব হয় না।
তারমানে, আবারো বলছি, ধাতু নিজেই 'মূল'; তাই, 'ধাতুর মূল' বলতে আর কিছু নেই।
সুত্রঃ নবম দশম শ্রেণীর বোর্ড বই এবং ভাষা শিক্ষা - ডঃ হায়াৎ মামুদ।

৮২১.
‘জলধি’ উৎস অনুসারে কোন ধরনের শব্দ?
  1. ক) রূঢ়ি
  2. খ) যোগরূঢ়
  3. গ) তৎসম
  4. ঘ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা
উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যথা- ১. তৎসম শব্দ, ২. অর্ধ-তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি শব্দ ও ৫. বিদেশি শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ = তার, সম = সমান] তার সমান। এখানে ‘তার’ বলতে ‘সংস্কৃত’র সমান বোঝানো হয়েছে। অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ সরাসরি এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ- চন্দ্র, সূর্য, ধর্ম, বৃক্ষ, মানব, পুত্র, রাত্রি, পর্বত, ভূমি, সিংহ, তাপসী, প্রশ্ন, পাত্র, জলধি ইত্যাদি।
সূত্র- এসএসসি বাংলা দ্বিতীয় পত্র(উন্মুক্ত)।
৮২২.
‘চাঁদ, দই, হাতি’ -এগুলো কোন প্রকারের শব্দ?
  1. অর্ধ - তৎসম
  2. তৎসম
  3. তদ্ভব
  4. বিদেশি
ব্যাখ্যা
• তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
- যেমন: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, চাঁদ, দই, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
৮২৩.
তৎসম শব্দ কোনটি? 
  1. ধরাধরি 
  2. ধরতা 
  3. ধর্ম
  4. ধরনা 
ব্যাখ্যা

• তৎসম শব্দ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয় 'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ (তার) সম (সমান) তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।

তৎসম শব্দের উদাহরণ:
- হস্ত
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

অন্যদিকে,
'ধরাধরি' বাংলা ভাষার শব্দ। 
'ধরতা' হিন্দি ভাষার শব্দ। 
'ধরনা' শব্দটি অর্থের ভিন্নতায় দেশি ও হিন্দি ভাষার শব্দ।
  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮২৪.
কোনটি তৎসম শব্দ?
  1. তারিখ
  2. পাউরুটি
  3. মানব
  4. দোকান
ব্যাখ্যা
• তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মানব' - তৎসম শব্দ।

• 'মানব' বলতে বোঝায়:
- মানুষ, নৃ।

অন্যদিকে,
• তারিখ - আরবি শব্দ।
• পাউরুটি- পর্তুগিজ শব্দ।
• দোকান - ফারসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮২৫.
'ফেরেশতা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. দেশি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ফেরেশতা' শব্দটি ফারসি ভাষা থেকে আগত শব্দ।
- অর্থ: আল্লাহর দূত।

• কিছু ফারসি শব্দ:
চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮২৬.
'আরামকেদারা' শব্দটি কোন কোন ভাষার সংমিশ্রণে গঠিত?
  1. ফারসি ও তুর্কি
  2. আরবি ও পর্তুগিজ
  3. ফারসি ও পর্তুগিজ
  4. আরবি ও ফারসি
ব্যাখ্যা
• 'আরামকেদারা' বিশেষ্য পদ,
- আরাম (ফারসি) ও কেদারা (পর্তুগিজ) ভাষা থেকে আগত শব্দ- আরামকেদারা। 
অর্থ:
- সহজে ভাঁজ করে রাখা যায় বা কাপড়ের আসনবিশিষ্ট চেয়ার। 

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮২৭.
‘কুড়ি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. বাংলা
  2. সংস্কৃত
  3. ফারসি
  4. তামিল
ব্যাখ্যা
• ‘কুড়ি’
- বাংলা ভাষার শব্দ।
- বিশেষ্য পদ
অর্থ:
- ২০ সংখ্যা।

কিছু ফারসি শব্দ:
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- লাল,
- লুঙ্গি,
- সাদা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮২৮.
পর্তুগিজ ভাষার শব্দ কোনটি?
  1. আইন
  2. ফরমান
  3. পেরেক
  4. দারোগা
ব্যাখ্যা
পেরেক (বিশেষ্য পদ),
- পর্তুগিজ ভাষার শব্দ। 
অর্থ:
- কাঠ লোহা বা অনুরূপ বস্তুর পৃথক খণ্ড জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত লোহার ছোটো কাঁটা,
- কীলক,
- তারকাঁটা।

• পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

অন্যদিকে, 
আইন, ফরমান ও দারোগা ফারসি ভাষার শব্দ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮২৯.
"চাহিদা" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. ফরাসি
  3. আরবি
  4. বাংলা
ব্যাখ্যা
• "চাহিদা" শব্দটি 'বাংলা' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা,
- ক্রয়ের ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩০.
কোন শব্দটি তৎসম?
  1. আদাব
  2. ঠুমরি
  3. লবণ
  4. চাটাই
ব্যাখ্যা
• 'লবণ'
- এটি সংস্কৃত / তৎসম শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

অন্যদিকে,
- 'চাটাই' দেশি শব্দ।
- 'ঠুমরি' হিন্দি শব্দ।
- 'আদাব' আরবি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩১.
উৎসমূল অনুযায়ী ‘বেলিফুল’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. তুর্কি
  3. বাংলা
  4. হিন্দি
ব্যাখ্যা
• উৎসমূল অনুযায়ী ‘বেলিফুল’ শব্দটি হিন্দি ভাষার শব্দ।

কিছু হিন্দি শব্দ:
- কাচারি,
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি শব্দ: তকদির, ফসল, মজলুম, মুসাফির ইত্যাদি।
• তুর্কি শব্দ: চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি।
• বাংলা শব্দ: ডালি, ভাপা, মুচি, লেজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩২.
‘রোজগার’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. তুর্কি
ব্যাখ্যা

• 'রোজগার’ শব্দটি 'ফারসি' ভাষা থেকে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- আয়, উপার্জন।

কিছু ফারসি শব্দ:
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- লাল,
- লুঙ্গি, 
- সাদা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৩৩.
‘দাঙ্গা’ কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. বাংলা
  3. হিন্দি
  4. তামিল
ব্যাখ্যা
• ‘দাঙ্গা’
- শব্দটি হিন্দি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

কিছু হিন্দি শব্দ:
- দাবা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩৪.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. তোপ
  2. নক্ষত্র
  3. কারখানা
  4. নগদ
ব্যাখ্যা
• 'নক্ষত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
 অর্থ:
- তারা; তারকা।

অন্যদিকে:
- 'কারখানা' ফারসি শব্দ।
- 'নগদ' আরবি শব্দ।
- 'তোপ' তুর্কি শব্দ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩৫.
কোনটি তৎসম শব্দ?
  1. বালতি
  2. নক্ষত্র
  3. আনারস
  4. ডাঙর
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
তৎসম শব্দ- নক্ষত্র। 
'নক্ষত্র' শব্দের অর্থ: তারকা; তারা।

• তৎসম শব্দ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়।
'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।

তৎসম শব্দের উদাহরণ: 
- হস্ত 
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

অন্যদিকে,
বালতি, আনারস - পর্তুগিজ শব্দ।
ডাঙর - দেশি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৩৬.
দেশি শব্দ নয় কোনটি?
  1. ডিঙি
  2. পেট
  3. ডাব
  4. পরান 
ব্যাখ্যা

• দেশি শব্দ নয়- পরান। 
- পরান অর্ধ-তৎসম শব্দ। সংস্কৃত প্রাণ শব্দ থেকে পরান শব্দের উৎপত্তি। 

কিছু দেশি শব্দ হলো:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৩৭.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) ডাব
  2. খ) পেট
  3. গ) সূর্য
  4. ঘ) কুলা
ব্যাখ্যা
সূর্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
প্রকৃতি প্রত্যয় - √সূ+য

অর্থ - পৃথিবী থেকে ১৪.৯ কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর নিকটতম উজ্জ্বল জ্যোতিষ্কবিশেষ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৩৮.
‘বাইসাইকেল’ কোন ভাষার শব্দ?
  1. ইংরেজি
  2. ওলান্দাজ
  3. তুর্কি
  4. গ্রিক
ব্যাখ্যা
⇒ বাইসাইকেল (বিশেষ্য),
- এটি গ্রিক ভাষা থেকে আগত শব্দ।
- যার অর্থ: পা দানে চাপ দিয়ে চালানো হয় এমন দ্বিচক্রযান, সাইকেল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩৯.
'বেগম'- শব্দটি কোন ভাষার শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. হিন্দি
  2. তুর্কি
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বেগম' একটি তুর্কি ভাষার শব্দ।

• 'বেগম' শব্দের অর্থ:
- মুসলমান শাসনকর্তার পত্নী।

• কিছু তুর্কি শব্দ:
- চাকু, কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, উজবুক, কাঁচি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৮৪০.
"গরাদ" - শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. ফরাসি
  4. ইতালি
ব্যাখ্যা

• "গরাদ" শব্দটি "পর্তুগিজ" ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জানালায় লাগানো হয় এমন কাঠ বা লোহার শিক।

পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
- ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৪১.
'আসমান' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. তৎসম
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

• 'আসমান' - ফারসি ভাষার শব্দ।

⇒ ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
- গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

আরো কয়েকটি বিদেশি শব্দ:
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• ‘ইংরেজি’ ভাষার শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।
• ‘ইতালিয়ান’ ভাষার শব্দ: ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
• ‘তুর্কি’ ভাষার শব্দ: তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৪২.
Q. ( 01 to 15 ) : Choose the correct answer:
'কোর্মা' কোন দেশী শব্দ?
  1. ক) পর্তুগীজ
  2. খ) ফার্সী
  3. গ) তুর্কী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কোর্মা (বিশেষ্য)
- তুর্কী শব্দ।
অর্থ:
- তুর্কি পদ্ধতিতে দই-সহযোগে অল্প মসলায় রাঁধা মাছ মাংস প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৪৩.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. আস্তাবল
  2. কাবু
  3. দরবার
  4. কদর
ব্যাখ্যা
• 'কদর'
- শব্দটি আরবি ভাষা হতে আগত
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- মর্যাদা,
- সমাদর।

অন্যদিকে,
- 'আস্তাবল' - ইংরেজি ভাষার শব্দ।
- 'কাবু' - তুর্কি ভাষার শব্দ।
- 'দরবার' - ফারসি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৪৪.
'ঝিনুক' কোন ভাষার শব্দ?
  1. সংস্কৃত 
  2. হিন্দি
  3. দেশি 
  4. তুর্কি 
ব্যাখ্যা

• 'ঝিনুক' দেশি শব্দ। 


• কিছু দেশি শব্দ হলো:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৪৫.
'বাতিল' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. আরবি
  2. ফরাসি
  3. ফারসি
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'বাতিল' শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

আরো কিছু আরবি শব্দ:
- ফৌজ,
- ফৌত,
- ফ্যাসাদ,
- বাকি,
- বাদবাকি,
- মুসাফির।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৪৬.
‘দারোয়ান’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফারসি
  2. বাংলা
  3. সংস্কৃত
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'দারোয়ান’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।

কিছু ফারসি শব্দ:
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৪৭.
কোন শব্দ প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে?
  1. তদ্ভব শব্দ
  2. সংস্কৃত শব্দ
  3. দেশি শব্দ
  4. বিদেশি শব্দ
ব্যাখ্যা

তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। 

যেমন:
- হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

৮৪৮.
কোনটি যৌগিক শব্দ?
  1. বাবুয়ানা
  2. মন্দির
  3. রাজপুত
  4. জেঠামি
ব্যাখ্যা

অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত। যথা:
১. যৌগিক শব্দ,
২. রূঢ় বা রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

• যৌগিক শব্দ:
যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোন পার্থক্য নেই। অর্থাৎ একই রকম।
যেমন:
- বাংলা 'মিতালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ 'মিতার ভাব, বন্ধুত্ব' (মিতা শব্দের পরে 'ভাব' অর্থে তদ্ধিত প্রত্যয় 'আলি' যোগে 'মিতালি' শব্দটি গঠিত হয়েছে) এবং শব্দটি এই অর্থেই ভাষায় ব্যবহৃত হয়। অর্থাৎ 'মিতালি' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই। ফলে 'মিতালি' বাংলাতে যৌগিক শব্দ।

এরূপ শব্দ হলো: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।

অন্যদিকে,
• যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন:
পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।

এরূপ আরো কিছু শব্দ হলো: মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ।
যেমন: গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ, জেঠামি, বাঁশি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৪৯.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. গৃহিণী
  2. তোশক
  3. চাহিদা
  4. কসাই
ব্যাখ্যা
• 'গৃহিণী'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: গৃহ + ইন্‌ + ঈ।
অর্থ:
- গৃহকর্মী,
- পত্নী।

অন্যদিকে,
• 'কসাই' হচ্ছে আরবি শব্দ।
• 'চাহিদা' বাংলা ভাষার শব্দ।
• 'তোশক' ফারসি শব্দ।
 
আরো কিছু সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫০.
'দাঙ্গাবাজ' — কোন ধরনের শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. হিন্দি
  4. মিশ্র
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'দাঙ্গাবাজ' - হিন্দি 'দাঙ্গা' এবং ফারসি 'বাজ' এর সমন্বয়ে গঠিত। অর্থ্যাৎ, এটি একটি মিশ্র শব্দ।

 

কিছু মিশ্র শব্দ:
• কয়েকটি 'আরবি + ফারসি' ভাষার শব্দ: 
- আদমশুমারি, ওকালতনামা, কেতাদুরস্ত, বরকন্দাজ। 

• কয়েকটি 'ইংরেজি + ফারসি' ভাষার শব্দ:
- হেডমৌলভি, ডাক্তারখানা, ডাক্তারবাবু, সিলমোহর, জেলখানা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৫১.
কোনটি আরবি শব্দ নয়?
  1. ইমান
  2. বেহেশত
  3. হালাল
  4. আল্লাহ
ব্যাখ্যা
• 'বেহেশত' শব্দটি ফারসি ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
-  স্বর্গ, জান্নাত।

অন্যদিকে,
আরবি শব্দ - ইমান, হালাল, আল্লাহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫২.
কোনটি তৎসম শব্দ?
  1. ধর্ম
  2. গঞ্জ
  3. ঝিনুক
  4. দৌলত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ধর্ম' তৎসম শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ। কর্তব্য ও অকর্তব্য সম্বন্ধে জ্ঞান (মানুষের ধর্ম)।

অন্যদিকে,
- আরবি শব্দ - দৌলত।
- দেশি শব্দ - ঝিনুক।
- ফারসি শব্দ - গঞ্জ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫৩.
'আফিম' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. আরবি
  2. ফারসি 
  3. পর্তুগিজ 
  4. উর্দু 
ব্যাখ্যা

• আফিম [আরবি ভাষার শব্দ]।  
- শব্দটি বিশেষ্য পদ। 
অর্থ:
- পোস্তফলের নির্যাস থেকে উৎপাদিত তিক্তস-বাদ মাদকবিশেষ।




এরূপ আরবি ভাষার কিছু শব্দ হলো- এজলাস, আদালত, কলম, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৫৪.
'কেদারায় আসন গ্রহণ করুন।' বাক্যে 'কেদারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. সংস্কৃত
  2. পর্তুগিজ
  3. দেশি
  4. তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কেদারা' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।

• 'কেদারা' শব্দের অর্থ:
- হেলান দেওয়ার ব্যবস্থা-সহ একজনের বসার উপযোগী উঁচু আসনবিশেষ; চেয়ার।

• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৮৫৫.
নিচের কোনটি আরবি শব্দ নয়?
  1. তারিখ
  2. পয়গম্বর
  3. হারাম
  4. দাওয়াত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
’পয়গম্বর’ ফারসি শব্দ।
অর্থ:
আল্লাহর প্রেরিত দূত, বাণী বা বার্তাবাহক, নবি, রসুল।

অন্যদিকে,
• তারিখ, হারাম, দাওয়াত  আরবি ভাষা থেকে আগত শব্দ ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫৬.
'দরদ’ ও 'দরদি' কোন ভাষার শব্দ?
  1. প্রথমটি আরবি, দ্বিতীয়টি ফারসি
  2. প্রথমটি ফারসি, দ্বিতীয়টি আরবি
  3. দুটোই আরবি
  4. দুটোই ফারসি
ব্যাখ্যা
• 'দরদ’ ও 'দরদি' দুটোই ফারসি ভাষার শব্দ।

কিছু ফারসি শব্দ:
- আসমান,
- কশিদা,
- কয়েদি,
- কাগজ,
- কাজি, 
- কারিগর,
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- রোজনামচা,
- লাল,
- লুঙ্গি, 
- সাদা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫৭.
'উকিল' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. উর্দু
  3. তুর্কি
  4. আরবি
ব্যাখ্যা
• উকিল,
- বিশেষ্য পদ। 
- এটি আরবি ভাষার শব্দ। 
অর্থ:
- আইন ব্যবসায়ী,
- ব্যবহারজীবী,
- প্রতিনিধি।

এরূপ আরবি ভাষার কিছু শব্দ হলো- এজলাস, আদালত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫৮.
উৎসমূল অনুযায়ী ‘লড়াকু’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. হিন্দি
  3. বাংলা
  4. তুর্কি
ব্যাখ্যা
• লড়াকু - হিন্দি শব্দ।

কিছু হিন্দি শব্দ:
- কাচারি,
- দুলকি,
- দিলরুবা,
- দাপট,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫৯.
কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
  1. ক) ভাজি
  2. খ) বিবাহিত
  3. গ) দৈনিক
  4. ঘ) পাগলামি
ব্যাখ্যা

- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে।
- দুল্‌+অনা= দোলনা।
- কৃ+তব্য= কর্তব্য।
- 'অনা' ও 'তব্য' হলো কৃৎপ্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।
- ভাজ+ই= ভাজি, এখানে 'ই' হলো কৃৎপ্রত্যয় এবং 'ভাজি' হলো কৃদন্ত শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৮৬০.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
  1. টোপর
  2. চাউল
  3. ডিঙি
  4. চাকা 
ব্যাখ্যা

• 'চাকা' অর্ধ-তৎসম শব্দ।
- 'চক্র' সংস্কৃত শব্দ থেকে চাকা শব্দের উৎপত্তি।

-----------------
• কিছু দেশি শব্দ:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৬১.
'দারোগা' শব্দটি যে ভাষা থেকে আগত
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
- গ্রেফতার,
- দারোগা,
- লুঙ্গি,
- সাদা,
- আসমান,
- কাজি,
- খোয়াব ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬২.
'আঁতাঁত' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. স্প্যানিশ
  3. ফারসি
  4. ফরাসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আঁতাঁত' - ফরাসি ভাষার শব্দ।

• 'আঁতাঁত' শব্দের অর্থ: 
- বিভিন্ন দেশ বা গোষ্ঠীসমূহের মধ্যে অসাধু জোট,
- মৈত্রী।

আরো কিছু ফরাসি শব্দ:
- কার্নিশ, কার্ট্রিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬৩.
'দধি' কোন ধরনের শব্দ?
  1. তুর্কি
  2. ফারসি
  3. তৎসম
  4. আরবি
ব্যাখ্যা
• 'দধি' - তৎসম শব্দ।
- দধি =√দধ্‌+ই।

• দধি হলো - ঈষদুষ্ণ দুধের সঙ্গে এককোষী জীবাণু মিশিয়ে স্থির অবস্থায় রেখে দেয়ার ফলে জমাটবাঁধা থকথকে টক স্বাদ খাদ্য বস্তু , দই। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮৬৪.
আরবি ভাষার শব্দ নয় কোনটি?
  1. খাসমহল
  2. খাসলত
  3. খাসজমি
  4. খাসদখল
ব্যাখ্যা

• আরবি ভাষার শব্দ নয়- খাসজমি। 
- 'খাসজমি' মিশ্র ভাষার শব্দ।
- এখানে, খাস (আরবি) ও জমি (ফারসি) ভাষার শব্দ। 
অর্থ:
- সরকারের কর্তৃত্বাধীন জমি।

 

আরবি ভাষার কিছু শব্দ:
এলাকা, এলাহি, কয়েদ, কসাই, কসরত, খারাবি, খারাপ, খারিজ, খাসমহল, খাসলত, খালাস, খাসদখল, খাসমহল, খাসলত, তুফান, তকদির ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৬৫.
'অন্দরমহল' শব্দের 'মহল' কোন ভাষার শব্দ?
  1. আরবি 
  2. ফারসি 
  3. উর্দু
  4. তুর্কি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অন্দরমহল' শব্দের 'মহল' ফারসি ভাষার শব্দ।



• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
- কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৬৬.
আরবি ও ফারসি সহযোগে কোন মিশ্র শব্দটি গঠিত হয়েছে?
  1. আলিশান
  2. আসমান
  3. জমাদার
  4. চারপায়া
ব্যাখ্যা
• আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ- জমাদার।

• জমা (আরবি) + দার (ফারসি) = জমাদার।
- ‘জমাদার’ শব্দের অর্থ: পুলিশ বা সেনাবাহিনীর কর্মচারীবিশেষ; প্রধান যন্ত্রচালক।

---------------------
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬৭.
কোন শব্দটি ফারসি?
  1. এজলাস
  2. নালিশ
  3. খারিজ
  4. কার্তুজ
ব্যাখ্যা
• 'নালিশ' শব্দটি ফারসি।

কিছু ফারসি শব্দ:
- আসমান,
- কশিদা,
- কয়েদি,
- কাগজ,
- কাজি, 
- কারিগর,
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদ,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- রোজনামচা,
- লাল,
- লুঙ্গি, 
- সাদা ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি শব্দ - এজলাস, খারিজ।
• পর্তুগিজ শব্দ - কার্তুজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬৮.
'মুসাফির' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. দেশি
ব্যাখ্যা
• 'মুসাফির' শব্দটি আরবি ভাষা থেকে আগত শব্দ। 

মুসাফির (বিশেষ্য): 
- আরবি শব্দ। 
অর্থ: যে সফর করে, পর্যটক, পথিক। 
------------------------- 
• আরও কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- খারাপ,
- তকদির,
- তুফান,
- মজলুম,
- মুসাফির ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮৬৯.
'রাষ্ট্রপতি' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. তৎসম
  2. ফারসি
  3. হিন্দি
  4. উর্দু
ব্যাখ্যা
• 'রাষ্ট্রপতি' শব্দটি 'সংস্কৃত / তৎসম' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

অর্থ:
- রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭০.
'লুঙ্গি' শব্দটি কোন ভাষা হতে বাংলায় আগমন করেছে?
  1. ক) বর্মী
  2. খ) হিন্দি
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) অসমীয়া
ব্যাখ্যা

বিভিন্ন ভাষার শব্দ:
- ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন (ওলন্দাজ)
- রিকসা (রিক্সা), সাম্পান (জাপানি);
- চা, চিনি, লিচু, তুফান (চিনা);
- লুঙ্গি, ঘুঘনি, (বর্মী অর্থাৎ মায়ানমারের);
- স্টুডিও, ম্যালেরিয়া (ইতালীয়);
- সাগু (মালয়ী);
- কচুরি, লােটা, খানাপিনা, লাগাতার, বন, টালমাটাল (উর্দু/হিন্দি);
- হরতাল, খদ্দর (গুজরাটি) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৮৭১.
কোনটি গুজরাটি ভাষার শব্দ?
  1. দহলা
  2. কারিগর
  3. এলাহি
  4. হরতাল
ব্যাখ্যা

• 'হরতাল' - গুজরাটি ভাষার শব্দ।
​- এটি একটি বিশেষ্য পদ।

​শব্দের অর্থ:
​- প্রতিবাদ বা শক্তি-প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট; দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহত ধর্মঘট; বন্ধ।

​অন্যদিকে:
- ‘এলাহি’ আরবি শব্দ।
- ‘কারিগর’ ফারসি ভাষার শব্দ।
- 'দহলা' হিন্দি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৭২.
পর্তুগিজ শব্দটি চিহ্নিত করুন।
  1. ক) চাকু
  2. খ) কেদারা
  3. গ) শিখ
  4. ঘ) কুপন
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দ :
- আচার, আনারস, আতা, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্তিরি , ইস্পাত, কামরা, কাকাতুয়া, কামিজ, কেদারা, কেরানি, গামলা, গুদাম, গির্জা, চাবি, জানালা, তামাক, তােয়ালে, পাদ্রি, পাউরুটি, পেঁপে, পেরেক, পেয়ারা, পিস্তল, ফিতে, বালতি, বাসন, বােতাম, সাবান, সায়া ইত্যাদি।
- বাংলা ভাষায় এক শ’ থেকে এক শ’ দশটির মতাে আছে পর্তুগিজ শব্দ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৭৩.
ফরাসি শব্দ নয় কোনটি?
  1. কার্পেট
  2. কামরা
  3. কার্নিশ
  4. কার্ট্রিজ
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

অন্যদিকে
• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু ফরাসি শব্দ:
কার্নিশ, কার্ট্রিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭৪.
নিচের কোন শব্দটি পর্তুগিত ভাষা হতে আগত?
  1. কাছারি
  2. কামরা
  3. কামান
  4. কোর্মা
  5. কানুন
ব্যাখ্যা
• 'কামরা'
- শব্দটি পর্তুগিত ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ: কক্ষ, কুঠুরি, ঘর।

অন্যদিকে,
- 'কাছারি' শব্দটি হিন্দি ভাষা হতে আগত।
- 'কামান' শব্দটি ইংরেজি ভাষা হতে আগত।
- 'কোর্মা' শব্দটি তুর্কি ভাষা হতে আগত।
- 'কানুন' শব্দটি আরবি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭৫.
তুর্কি ভাষার শব্দ নয় কোনটি?
  1. বাবুর্চি
  2. কাঁচি
  3. ডিপো
  4. খোকা
ব্যাখ্যা
• তুর্কি ভাষার শব্দ নয়- ডিপো।  

• ডিপো
(বিশেষ্য পদ),
- ফরাসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্যদ্রব্য রাখার স্থান,
- গুদাম,
- আড়ত। 

অন্যদিকে, 
• তুর্কি ভাষার শব্দ:
কোর্মা, কাঁচি, খোকা, বাবুর্চি, বেগম, বাবা, বিবি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭৬.
কোনটি তৎসম শব্দ?
  1. জিভ
  2. ডাগর
  3. পৃথিবী
  4. হাত
ব্যাখ্যা
• তৎসম শব্দ - পৃথিবী

বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

অন্যদিকে,
• তদ্ভব শব্দ - জিভ, হাত।
• দেশি শব্দ - ডাগর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
৮৭৭.
‘দামি’ কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) ইংরেজি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা
• দামি
- বাংলা শব্দ।
অর্থ: মূল্যবান, গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ‘দাম’ শব্দের উৎপত্তি গ্রিক শব্দ থেকে।
- অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭৮.
‘ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
  1. ক) টিকটিকি
  2. খ) তেলেপোকা
  3. গ) উইপোকা
  4. ঘ) মাকড়সা
ব্যাখ্যা
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়= [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]=[ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস] এর অর্থ: মাকড়সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭৯.
তারিখ কোন দেশি শব্দ?
  1. বাংলা
  2. ইংরেজী
  3. আরবি
  4. জাপানি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
⇒ তারিখ (বিশেষ্য), 
- আরবি ভাষা থেকে আগত শব্দ
অর্থ: মাসের দিন নির্দেশিক সংখ্যা, তিথি। 

অন্যদিকে,
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণির ২০২২ সংস্করণের বোর্ড বই অনুসারে, 
• তারিখ = ফারসি শব্দ।

তবে, শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য।
৮৮০.
'রাজা-বাদশা’ মিশ্র শব্দটি কোন দুটি ভাষা হতে আগত?
  1. তৎসম + ফারসি
  2. তৎসম + আরবি
  3. ফারসি + বাংলা
  4. ফারসি + তৎসম
ব্যাখ্যা
• 'রাজা-বাদশা’ মিশ্র শব্দটি (তৎসম + ফারসি) ভাষা হতে আগত।

মিশ্র শব্দ:
- কোন কোন সময় দেশী ও বিদেশী শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
শাকসবজি একটি মিশ্র।

'রাজা'
- তৎসম শব্দ।
- বিশেষ্য পদ।
এর অর্থ:
- দেশশাসক, নৃপতি, ভূপতি।

'বাদশা'
- ফারসি শব্দ।
- বিশেষ্য পদ।
এর অর্থ:
- মুসলমান সুলতান বা সম্রাট।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮৮১.
”মাস্তুল” কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগিজ 
ব্যাখ্যা

- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'মাস্তুল' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: জলযানে পাল খাটানোর দণ্ড; মালুমকাঠ।।

• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৮২.
'পরগনা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পরগনা' ফারসি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ:
- কয়েকটি গ্রামের সমষ্টি,
- জেলার অংশবিশেষ।

• কয়েকটি ফারসি শব্দ;
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি আমদানি ,সবজি , রসিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৮৮৩.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. ক) কর্তব্য
  2. খ) প্রবীণ
  3. গ) চাঁদ
  4. ঘ) সন্দেশ
ব্যাখ্যা
• যৌগিক শব্দ:
যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ।
অন্যভাবে বলা যায়, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন:
- কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত
- বাবু + আনা = বাবুয়ানা, অর্থ- যিনি বাবুর ভাব নিয়ে চলেন।
- পিতা + হীন = পিতৃহীন, অর্থ- যার পিতা নেই।

• রূঢ়ি শব্দ : 
যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন - গবেষণা (গো+এষণা) অর্থ গরু খোজা এটি প্রকৃত অর্থকে না বুঝিয়ে অন্য অর্থ বুঝাচ্ছে, তাই এটি রুঢ়ি শব্দ।
- আরো কিছু রূঢ়ি শব্দ:
হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

• তদ্ভব শব্দ :
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ’ = তার, এবং ভাব (‘ভব’) = উৎপন্ন অর্থ
বুঝায়। এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে। অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক
বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ।
উদাহরণ: চাঁদ, হাত, মাছ, দুধ, পা, নাক, কান প্রভৃতি

উৎস: বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৮৮৪.
'খবর' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. দেশি
  4. তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'খবর'- আরবি শব্দ।

• 'খবর' শব্দের অর্থ:
- সংবাদ, তথ্য, বৃত্তান্ত।
- তত্ত্ব, সন্ধান।

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু আরবি শব্দ:
- আদাব, খবর, খাজনা, খালাস, জলসা, জেলা, দালাল, আদালত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৮৮৫.
'টপ্পা' কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. সংস্কৃত
  3. ফারসি
  4. গুজরাটি
ব্যাখ্যা

হিন্দি শব্দ - টপ্পা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- খেয়াল গানের অনুকরণে রচিত লঘুরসাত্মক বৈঠকি গান। ষোলো মাত্রার তালবিশেষ।

কিছু হিন্দি শব্দ:
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৮৬.
উৎসমূল অনুযায়ী ‘কেনা’ শব্দটি কোন ভাষার?
  1. আরবি
  2. ফারসি
  3. বাংলা
  4. হিন্দি
ব্যাখ্যা
• উৎসমূল অনুযায়ী ‘কেনা’ শব্দটি বাংলা ভাষার

কিছু বাংলা শব্দ:
- এলোকেশ,
- ডালি,
- ভাপা,
- ভাড়াটিয়া,
- ভাড়াবাড়ি,
- মুচি, 
- মুন্ডি,
- মুড়ি,
- লেজ,
- লাবড়া ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি শব্দ: তকদির, ফসল, মজলুম, মুসাফির ইত্যাদি।
• ফারসি শব্দ: আসমান, চশমা, দারোয়ান, রোজনামচা ইত্যাদি।
• হিন্দি শব্দ: দাবা, রোকড়, লড়াকু, লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৮৭.
'তমদ্দুন' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি 
  2. ফারসি
  3. তুর্কি
  4. সংস্কৃত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• তমদ্দুন:
- উৎস: আরবি।
- অর্থ: সংস্কৃতি; নগর-সভ্যতা।

• আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৮৮.
নিচের কোনটি সংস্কৃত শব্দ নয়?
  1. ক) শ্রাদ্ধ
  2. খ) কৃষ্ণ,
  3. গ) চন্দ্র
  4. ঘ) কেষ্ট
ব্যাখ্যা
• সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

অন্যদিকে,
• তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
- আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৮৯.
‘নমুনা’ কোন ভষা হতে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) তৎসম
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দ হলোঃ খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, রোজা,কারখানা, চশমা, জবানবন্দি, দফতর,আদমি,আমদানি,জিন্দা, নমুনা,বদমাশ, রফতানি হাঙ্গামা। রসদ, নালিশ, বাদশাহ, দোকান,নামায,দরবার, দৌলত ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
৮৯০.
‘পেট’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) কোলভাষা
  2. খ) মুন্ডারী ভাষা
  3. গ) তামিল ভাষা
  4. ঘ) পাঞ্জাবি ভাষা
ব্যাখ্যা
বাংলাদেশের আদিম অধিবাসীদের(যেমনঃ কোল, মুন্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে।এ সব শব্দকে দেশী শব্দ নামে অভহিত করা হয়। অনেক সময় এ সব শব্দের মূল নির্ধারণ করা যায় না ; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমনঃ কুড়ি(বিশ)-কোলভাষা; পেট(উদর)-তামিল ভাষা; চুলা(উনুন)-মুন্ডারী ভাষা। এ রূপ-কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি ইত্যাদি আরও বহু দেশী শব্দ বাংলায় ব্যবহৃত হয়। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৮৯১.
'জাদুঘর' শব্দটি কোন কোন ভাষার মিশ্রনে গঠিত?
  1. ক) আরবি + বাংলা
  2. খ) ফারসি + বাংলা
  3. গ) ফরাসি + বাংলা
  4. ঘ) বাংলা + ফরাসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'জাদুঘর' (বিশেষ্য)
জাদু (ফারসি শব্দ) + ঘর (বাংলা শব্দ)।
অর্থ:
ঐতিহাসিক মূল্য আছে এমন ললিতকলা স্থাপত্য ভাস্কর্য প্রভৃতি পুরাকীর্তির সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনশালা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৯২.
নিচের কোনটি ইতালিয়ান শব্দ?
  1. টেনিস
  2. টেলিস্কোপ
  3. টেলিগ্রাফ
  4. টুর্নামেন্ট
ব্যাখ্যা
• ইতালিয়ান শব্দ:
টেলিস্কোপ, ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি শব্দ:
অ্যাপ্রন, ইউরো, কেটলি, টেলিপ্রিন্টার, টেনিস, সিল্ক ইত্যাদি।

• ফরাসি শব্দ:
কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৯৩.
‘লিচু’ শব্দটি কোন ভাষার?
  1. ক) চীনা
  2. খ) জাপানি
  3. গ) দেশি
  4. ঘ) গ্রিক
ব্যাখ্যা

কয়েকটি চীনা শব্দ: চা, লিচু, সাম্পান। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৯৪.
'ভোগদখল' মিশ্র শব্দটি কোন দুটি ভাষা হতে আগত?
  1. সংস্কৃত + বাংলা
  2. সংস্কৃত + আরবি
  3. দেশি + আরবি
  4. ফারসি + আরবি
ব্যাখ্যা

• 'ভোগদখল' মিশ্র শব্দটি 'সংস্কৃত এবং আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

কিছু গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ:
ধনদৌলত (সংস্কৃত+আরবি),
ঝড়তুফান (দেশি+আরবি),
পকেটমার (ইংরেজি+বাংলা)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৯৫.
'টেরাকোটা' - কোন ভাষার শব্দ?
  1. ইতালীয়
  2. ফারসি 
  3. ফরাসি 
  4. সংস্কৃত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'টেরাকোটা'- ইতালীয় শব্দ।


• ইতালীয় ভাষার আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ হল:
- অপেরা, পাপারাৎসি, পিৎসা, পিয়ানো, লাসানিয়া, সোপ্রানো ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৯৬.
‘খরগোশ’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. বাংলা
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা
⇒ ‘খরগোশ’ ফারসি ভাষা থেকে আগত শব্দ।

⇒ ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৯৭.
‘হলুদ’ কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) তদ্ভব
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

তৎসম শব্দ : নীল, ধূসর, হলুদ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৯৮.
কোনটি মিশ্র ভাষার শব্দ?
  1. চারপায়া
  2. আসমান
  3. কাগজওয়ালা
  4. ছয়লাপ
  5. গ্রেফতার
ব্যাখ্যা
• মিশ্র ভাষার শব্দ- কাগজওয়ালা। 

• কাগজওয়ালা (বিশেষ্য পদ),
- সঠিক উচ্চারণ- কাগোজ্‌ও্‌আলা।
- এখানে (কাগজ) ফারসি ও (ওয়ালা) হিন্দি ভাষার শব্দ।
অর্থ:
- সংবাদপত্র বিক্রেতা।

অন্যদিকে, 
ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৯৯.
উৎসগতভাবে 'কসাই' কোন শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. বাংলা
ব্যাখ্যা
• উৎসগতভাবে 'কসাই' 'আরবি' শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মাংস বিক্রয় যার পেশা।
- অত্যন্ত নির্মম ও স্বার্থপর ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০০.
‘কিস্তিমাত’ শব্দটি কোন দুটি ভাষার সমন্বয়ে গঠিত?
  1. ফরাসি ও আরবি
  2. তুর্কি ও বাংলা
  3. ফারসি ও আরবি
  4. আরবি ও বাংলা
ব্যাখ্যা
• ‘কিস্তিমাত’ শব্দটি ফারসি (কিস্তি) ও আরবি (মাত) শব্দের সমন্বয়ে গঠিত একটি মিশ্র শব্দ।
যার অর্থ:
- দাবাখেলায় যে চালের ফলে প্রতিপক্ষের রাজার চলাচলের সব পথ বন্ধ হয়ে যায়।
 
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর, কলম।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।