বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শব্দের উৎসমূল

মোট প্রশ্ন১,১৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শব্দের উৎসমূল

PrepBank · পাতা / ১২ · ৬০১৭০০ / ১,১৮০

৬০১.
‘চাবি’ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. তুর্কি
  2. পর্তুগিজ
  3. ফরাসি
  4. হিন্দি
ব্যাখ্যা
• ‘চাবি’ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

কিছু পর্তুগিজ শব্দ:
- আনারস,
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- জানালা,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেয়ারা, 
- পেঁপে,
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।

অন্যদিকে,
• তুর্কি শব্দ: বাবা, চাকু, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি।
• ফরাসি শব্দ: এস্টেট, কার্পেট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• হিন্দি শব্দ: দাঙ্গা, রোকড়, লড়াকু, লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০২.
'নক্ষত্র' শব্দের উচ্চারণ কেমন?
  1. ক) নক্‌খত্‌ত্র
  2. খ) নক্‌খোত্‌ত্র
  3. গ) নক্খত্‌ত্রো
  4. ঘ) নোক্‌খোত্‌ত্রো
ব্যাখ্যা
'নক্ষত্র' (বিশেষ্য) শব্দের উচ্চারণ = নোক্‌খোত্‌ত্রো
'নক্ষত্র' এর অর্থ তারা, তারকা।
'নক্ষত্র' তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৬০৩.
'আরশ' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. বাংলা
  4. আরবি
ব্যাখ্যা
• 'আরশ'
- আরবি ভাষার শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- আল্লাহর সিংহাসন।

কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০৪.
তৎসম শব্দের উদাহরণ নয় কোনটি?
  1. চাঁদ
  2. ধর্ম
  3. রাত্রি
  4. ভূমি
ব্যাখ্যা
• চাঁদ হলো তদ্ভব ভাষার শব্দ।

• তৎসম শব্দ:
- তৎসম একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ [তৎ = তার, সম = সমান] তার সমান।
- এখানে 'তার' বলতে 'সংস্কৃত'র সমান বোঝানো হয়েছে।
- অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ সরাসরি এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
- উদাহরণ চন্দ্র, সূর্য, ধর্ম, বৃক্ষ, মানব, পুত্র, রাত্রি, পর্বত, ভূমি, সিংহ, তাপসী, প্রশ্ন, পাত্র, জলধি ইত্যাদি।

• তদ্ভব শব্দ:
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এই 'তদ্ভব' পরিভাষার 'তৎ' = তার, এবং ভাব ('ভব') = উৎপন্ন অর্থ বুঝায়।
- এখানেও 'তার' বলতে 'সংস্কৃত'কে নির্দেশ করছে।
- অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ।
- উদাহরণ- ভাত, চাঁদ, আজ, বউ, হাত, টাকা ইত্যাদি।

উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০৫.
‘আম্বর’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. বাংলা
ব্যাখ্যা
⇒ ‘আম্বর’ আরবি শব্দ।
যার অর্থ: সুগন্ধ দ্রব্যবিশেষ।

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
তফসির, তবিয়ত, তম্বি, তরজমা, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০৬.
নিচের কোনটি সাধিত শব্দ নয়?
  1. নীলিমা
  2. পাঠক
  3. বিগত
  4. সবুজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সবুজ'  সাধিত শব্দ নয়।

• 'সবুজ' মৌলিক শব্দ।

• মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন: গোলাপ, নাক, লাল, তিন।

অন্যদিকে,
• নীলিমা (নীল + ইমন); পাঠক (পাঠ্‌ + অক); বিগত (বি +√গম্‌ + ত) সাধিত শব্দ।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
- উদাহরণ: চাঁদমুখ (চাঁদের মতো মুখ), নীলাকাশ (নীল যে আকাশ), ডুবুরি (ডুব্‌+উরি), চলন্ত (চল্ + অন্ত), প্রশাসন (প্র+শাসন), গরমিল (গর+মিল) ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬০৭.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. টঙ্কশালা
  2. বেতন
  3. নালিশ
  4. টুকরি
ব্যাখ্যা
⇒ টুকরি (বিশেষ্য),
- এটি দেশি শব্দ।
- যার অর্থ: বাঁশ বা বেতের তৈরি ছোঠো ঝুড়ি, চেঙারি।

অন্যদিকে,
• টঙ্কশালা (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- যার অর্থ: ধাতব মুদ্রা তৈরির কারখানা। 

• নালিশ (বিশেষ্য),
- এটি ফারসি ভাষার শব্দ।
যার অর্থ: অভিযোগ, ফরিয়াদ।

• বেতন (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- যার অর্থ: কোনো ব্যক্তিকে কাজের বিনিময়ে নিয়োগকারীর দেওয়া পারিশ্রমিক, মাইনে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০৮.
কোনটি গুজরাটি ভাষার শব্দ?
  1. ক) চাহিদা
  2. খ) কাহিনি
  3. গ) খদ্দর
  4. ঘ) খাট্টা
ব্যাখ্যা
- 'খদ্দর' গুজরাটি ভাষার শব্দ।

• গুজরাটি ভাষার শব্দ:
- খদ্দর, তকলি, হরতাল।

অন্যান্য অপশন:
• পাঞ্জাবি ভাষার শব্দ:
- চাহিদা, শিখ, তরকা।

• হিন্দি ভাষার শব্দ:
- ইস্তক, ওয়ালা, কাহিনি, খাট্টা, খানা, চামেলি, চালু, চাহিদা, পানি ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০৯.
দেশি শব্দ বলতে কী বোঝায়?
  1. সংস্কৃত উৎসের শব্দ
  2. বিদেশি উৎসের শব্দ
  3. আঞ্চলিক ভাষা থেকে আগত শব্দ
  4. আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে আগত শব্দ
ব্যাখ্যা

• দেশি শব্দ:
- বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
যথা:
চিকচিক, পেট, ডাব, টোপর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬১০.
"আদালতে উকিল সাহেব জবানবন্দি পেশ করলেন।" - এই বাক্যে কয়টি আরবি শব্দ রয়েছে?
  1. ২টি 
  2. ৩টি 
  3. ৪টি 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

• "আদালতে উকিল সাহেব জবানবন্দি পেশ করলেন।" - এই বাক্যে - তিনটি - আরবি শব্দ রয়েছে।
যথা- 
- আদালত = আরবি;
- উকিল = আরবি;
- সাহেব = আরবি;
- জবানবন্দি = ফারসি;
- পেশ = ফারসি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬১১.
'গোমস্তা' কোন ভাষা হতে আগত শব্দ?
  1. পর্তুগিজ
  2. হিন্দি
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'গোমস্তা'- ফারসি ভাষা থেকে আগত শব্দ।

• 'গোমস্তা' শব্দের অর্থ:
- খাজনা আদায়কারী , তহসিলদার।
- জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী। 
-----------------
• আরো কিছু ফারসি শব্দ:
- খোদা, নামাজ, দোজখ, রোজা, চশমা, তোশক, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি।

• পর্তুগিজ ভাষার শব্দ:
- আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তুর্কি শব্দ: 
- চাকু, চাকর, তোপ, বেগম,সওগাত ইত্যাদি। 

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু আরবি শব্দ: 
যেমন - আল্লাহ, হারাম, হালাল, হজ, কলম, আদালত, তারিখ, হালুয়া ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬১২.
"ফেরারি" কোন শ্রেণির শব্দ?
  1. তদ্ভব
  2. দেশি 
  3. তৎসম
  4. বিদেশি
ব্যাখ্যা

"ফেরারি" একটি বিদেশি (ফারসি) শব্দ। 

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬১৩.
'খ্রিষ্টাব্দ' কোন কোন শব্দযোগে গঠিত?
  1. ইংরেজি + তৎসম
  2. তৎসম + ফারসি
  3. তৎসম+ ইংরেজি
  4. ফারসি + তৎসম
ব্যাখ্যা
• 'খ্রিষ্টাব্দ' শব্দটি (ইংরেজি + তৎসম) ভাষার শব্দ নিয়ে গঠিত মিশ্র শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- খ্রিষ্টাব্দ'- শব্দটি (ইংরেজি +তৎসম) ভাষার শব্দ নিয়ে গঠিত।
- খ্রিষ্টাব্দ =খ্রিষ্ট + অব্দ।
এখানে,
- 'খ্রিষ্ট' ইংরেজি শব্দ 'Christ' থেকে এসেছে  এবং 'অব্দ'  তৎসম শব্দ।

শব্দের অর্থ:
- যিশু খ্রিষ্টের জন্মবৎসর থেকে পরিগণিত অব্দ, সাল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬১৪.
তৎসম শব্দটি চিহ্নিত করুন।
  1. ক) হাত
  2. খ) চামার
  3. গ) ভবন
  4. ঘ) ছেরাদ্দ
ব্যাখ্যা
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
উদাহরণ- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
হাত ও চামার হলো তদ্ভব শব্দ।
ছেরাদ্দ হলো অর্ধ-তৎসম শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৬১৫.
'পাত্র' - কোন ধরনের শব্দ?
  1. তৎসম
  2. অর্ধ- তৎসম
  3. তদ্ভব 
  4. দেশি
ব্যাখ্যা

• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পাত্র' (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ/তৎসম শব্দ,
- প্রকৃতি-প্রত্যয়: √পা+ত্র।

অর্থ:
- আধার (পান-পাত্র),
- বিষয়; আস্পদ,
- মন্ত্রী; উপদেষ্টা (পাত্রমিত্র),
- ব্যক্তি (প্রশংসার পাত্র),
- নাটকের চরিত্র (পাত্রপাত্রি),
- বর,
- পদবিবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬১৬.
কোন শব্দটি তৎসম শব্দ?
  1. চন্দ্র
  2. হাত
  3. বেগম
  4. লুঙ্গি
ব্যাখ্যা
• 'চন্দ্র'
- সংস্কৃত / তৎসম শব্দ
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: √চন্দ্‌ + র।
অর্থ:
- পৃথিবীকে পরিক্রমণ করে এমন প্রাকৃতিক উপগ্রহ, চাঁদ,
- শ্রেষ্ঠ ব্যক্তি।

অন্যদিকে:
- 'হাত' হচ্ছে তদ্ভব শব্দ।
- 'বেগম' হচ্ছে তুর্কি শব্দ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, লুঙ্গি ফারসি শব্দ।
এবং নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে, লুঙ্গি বর্মী ভাষার শব্দ।
শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য সর্বাধিক গ্রহণযোগ্য হওয়ায় অধিক গ্রহণযোগ্য উত্তর হবে ফারসি।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৬১৭.
'ক্যারাটে' কোন ভাষার শব্দ?
  1. আরবি 
  2. ফারসি 
  3. জাপানি 
  4. ওলন্দাজ 
ব্যাখ্যা
• ক্যারাটে শব্দটি - জাপানি ভাষার শব্দ, যা একটি মার্শাল আর্টের নাম। তাই এটি ইউরোপীয় ভাষার শব্দ নয়।

উল্লেখ্য,
- জাপান এশিয়া মহাদেশের একটি দেশ।

জাপানি শব্দ:
ক্যারাটে, জুডো, প্যাগোডা, রিকশা, সুনামি, হাসনুহানা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬১৮.
খাঁটি বাংলা শব্দ কোনটি?
  1. ক) হালুয়া
  2. খ) চাঁদ
  3. গ) ঈদ
  4. ঘ) ঢোল
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা হয়েছে :
- তৎসম,
- তদ্ভব,
- দেশি ও
- বিদেশি।

তাঁর মধ্যে- 

তদ্ভব শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। 

দেশি শব্দ: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়,
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চাঁদ = সংস্কৃত ‘চন্দ্র’ থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। তাই ‘চাঁদ’ খাঁটি বাংলা শব্দ।  

---------------------
অন্যদিকে, 
হালুয়া, ইদ/ঈদ = আরবি শব্দ। 

ঢোল (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ: উভয় প্রান্ত চামড়া দিয়ে আবৃত বেলনাকার বাদ্যযন্ত্র বিশেষ।
৬১৯.
কোনটি ফারসি শব্দ?
  1. নামাজ
  2. কলেজ
  3. আনারস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত,
- দোজখ,
- ফেরেশতা,
- নামাজ,
- খোদা,
- গুনাহ,
- পয়গম্বর ইত্যাদি।
------------------- 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'আনারস' পর্তুগিজ শব্দ।
- 'কলেজ' - ইংরেজি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২০.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. দামি
  2. সাশ্রয়
  3. হিসাব
  4. দায়রা
ব্যাখ্যা
⇒ সাশ্রয়, 
- এটি সংস্কৃত বা তৎসম ভাষা থেকে আগত শব্দ।
যার অর্থ: অপচয় রোধ।

অন্যদিকে,
⇒ দামি,
- এটি বাংলা শব্দ।
অর্থ: মূল্যবান, গুরুত্বপূর্ণ।

⇒ ‘দায়রা’ শব্দের উৎপত্তি আরবি শব্দ থেকে।
- অর্থ: ফৌজদারি উচ্চ আদালতের বিচারক।

⇒ হিসাব (বিশেষ্য):
- শব্দটি আরবি ভাষা থেকে আগত।
যার অর্থ:
- গণনা, সংখ্যাকরণ;
- জমাখরচের বিবরণ;
- দর;
- কৈফিয়ত;
- বিচারবিবেচনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২১.
হিন্দি ভাষা থেকে আগত শব্দ -
  1. আর্জি
  2. দারোয়ান
  3. ঢাকনা
  4. কাগজ
ব্যাখ্যা
• 'ঢাকনা' - হিন্দি শব্দ।
--------------
• হিন্দি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:

- ঝাড়ু, জোখ, জুতা, জুড়ি, তরাই, ঢাকনা, ঝিলমিল, ঝিল, ঝুমকা, চৌপট, চৌপল, চৌতাল, চাঁটি, কুঁজড়া ইত্যাদি।

অন্যদিকে,
আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
তফসির, তবিয়ত, তম্বি, তরজমা, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
⇒ ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২২.
'রাজন্' থেকে 'রায়' শব্দটির উৎপত্তি, এখানে 'রায়' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা

• 'রাজন্' থেকে 'রায়' শব্দটির উৎপত্তি এখানে 'রায়' 'তৎসম / সংস্কৃত' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- রাজা।
- রাজার মতো প্রভাবশালী ও সম্ভ্রান্ত ব্যক্তি।
- বিশিষ্ট ব্যক্তিবর্গকে ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত খেতাব (রায়বাহাদুর), পদবিবিশেষ।

কিছু তৎসম শব্দ:
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- হস্ত,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬২৩.
"কসাই" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. বাংলা
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• "কসাই" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পশু হত্যা ও মাংস বিক্রয় যার পেশা,
- অত্যন্ত নির্মম ও স্বার্থপর ব্যক্তি।

কিছু আরবি শব্দ:
- কয়েদ,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২৪.
নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
  1. পুস্তক
  2. রজক
  3. কার্পাস
  4. চামার
ব্যাখ্যা
তদ্ভব শব্দ:
- যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)।

যেমন:
- সংস্কৃত-হস্ত, প্রাকৃত-হথ, তদ্ভব—হাত।
- সংস্কৃত-চর্মকার, প্রাকৃত-চম্মআর, তদ্ভব—চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।

অন্যদিকে,
পুস্তক, রজক এবং কার্পাস - সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২৫.
অর্ধ-তৎসম শব্দ কোনটি?
  1. ক) বৃষ্টি
  2. খ) কুৎসিৎ
  3. গ) সূর্য
  4. ঘ) দই
ব্যাখ্যা

অর্ধ-তৎসম শব্দ:
তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। সংস্কৃতের উচ্চারণরীতি বাংলায় অনুসরণ করা হয় না।
উদাহরণ :

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬২৬.
আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
  1. পাঞ্জাবি
  2. ফরাসি
  3. গ্রিক
  4. স্পেনিশ
ব্যাখ্যা
• কলম (qalam):
- শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ: কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী।

----------
• কলম (qalam) শব্দটি আদি উৎস কলমোস (Kalamos/Κάλαμος) যা মূলত গ্রিক ভাষার শব্দ।
- Kalamos/Κάλαμος শব্দের অর্থ - a reed, a pen.
- It refers to the writing instrument made from a reed or a similar material. This term was borrowed into various languages, including Arabic.

উৎস: আধুনিক বাংলা অভিধান ও Etymology (Language Forum) ওয়েবসাইট।
৬২৭.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. খোয়াব
  2. আলিশান 
  3. গ্রেফতার
  4. আসমান
ব্যাখ্যা

• আলিশান আরবি ভাষা।

ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

​উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬২৮.
দেশি শব্দ কোনটি?
  1. আটকা
  2. আদব
  3. ওল
  4. ওড়না
ব্যাখ্যা
• দেশি শব্দ - ওড়না

দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
যথা: ওড়না, পেট, ডাব, টোপর ইত্যাদি।

অন্যদিকে,
• বাংলা শব্দ - আটকা।
• আরবি শব্দ - আদব।
• সংস্কৃত শব্দ - ওল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২৯.
'চাহিদা' শব্দটির উৎসমূল কোন ভাষা থেকে আগত?
  1. বাংলা
  2. হিন্দি
  3. গুজরাটি
  4. ফারসি
ব্যাখ্যা
চাহিদা (বিশেষ্য) 
- বাংলা শব্দ
অর্থ: বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। (Demand); ক্রয়ের ইচ্ছা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।
৬৩০.
‘অভিরাম’ শব্দের অর্থ কী?
  1. ক) বিরামহীন
  2. খ) চলমানতা
  3. গ) বালিশ
  4. ঘ) সুন্দর
ব্যাখ্যা
• অভিরাম (বিশেষণ):
১ মনোহর; সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)।
২ তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
৬৩১.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. তৈল
  2. পঙ্কজ
  3. কর্তব্য
  4. জলধি
ব্যাখ্যা

• 'কর্তব্য'- যৌগিক শব্দ।

• যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলােকে যৌগিক শব্দ বলে।
যেমন-
বাবুয়ানা = বাবু + আনা - অর্থ- বাবুর ভাব।
তাছাড়া,
গায়ক = গৈ + ণক (অক) - অর্থ- গান করে যে।
কর্তব্য = কৃ+ তব্য - অর্থ- যা করা উচিত।
মধুর = মধু + র - অর্থ- মধুর মতাে মিষ্টি গুণযুক্ত।
দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য - অর্থ- কন্যার পুত্র, নাতি।
চিকামারা = চিকা + মারা - অর্থ- দেওয়ালের লিখন ইত্যাদি আরো কিছু যৌগিক শব্দের উদাহরণ।

অন্যদিকে,

রূঢ়ি শব্দ:
- প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করলে তাকে রূঢ়ি শব্দ বলে। 
যেমন:
- হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

যোগরূঢ় শব্দ:
- সমাস নিষ্পন্ন যেসকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট কোন অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় বলে।
যেমন:
- পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, আদিত্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৬৩২.
'এজলাস' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. পর্তুগিজ
  3. আরবি
  4. মারাঠি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'এজলাস' — আরবি ভাষার শব্দ থেকে আগত।

• আরো কিছু আরবি ভাষার শব্দ:
- আদালত, উকিল, ওজর, এজলাস, এলেম, মুন্সেফ, মোক্তার, খারিজ, রায় ইত্যাদি আরবি ভাষা থেকে আগত বাংলা শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৩৩.
বিদেশি শব্দ কোনটি?
  1. আসমান
  2. বোতাম
  3. আলমারি
  4. সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- আসমান (বিশেষ্য)- ফারসি শব্দ।
- বোতাম (বিশেষ্য)- পর্তুগিজ শব্দ,
- আলমারি (বিশেষ্য) - পর্তুগিজ শব্দ। 

অর্থ্যাৎ, অপশনেরসবগুলোই বিদেশি শব্দ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৬৩৪.
"পেঁপে" কোন ভাষার শব্দ?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. হিন্দি
  4. জাপানি
ব্যাখ্যা
'পেঁপে' শব্দটি 'পর্তুগিজ' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন কালচে ধূসর বীজযুক্ত ছোটো মাঝারি আকারের ভেষজগুণসম্পন্ন ফলবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩৫.
'ঢোল' কোন ভাষার শব্দ?
  1. দেশি
  2. বাংলা 
  3. হিন্দি 
  4. সংস্কৃত 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ঢোল' দেশি ভাষার শব্দ। 



কিছু দেশি শব্দ:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৩৬.
‘লেনদেন’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. সংস্কৃত
  2. ফারসি
  3. খাঁটি বাংলা
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'লেনদেন':
- এটি হিন্দি শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- আদান-প্রদান।

আরো কিছু হিন্দি শব্দ:
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৩৭.
‘বেগম’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফরাসি
  2. ওলন্দাজ
  3. তুর্কি 
  4. আরবি 
ব্যাখ্যা

‘বেগম’ তুর্কি ভাষা থেকে আগত শব্দ। 

বিদেশি শব্দের উদাহরণ
ফরাসি:
- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি।

ওলন্দাজ শব্দ:
- ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। 

তুর্কি শব্দ:
- কুলি, কোর্মা, খাতুন, তোপ, বেগম, লাশ।

আরবি:
- ধর্মসংক্রান্ত শব্দ: আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
- প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৬৩৮.
'কাজ' শব্দটির তৎসম রূপ -
  1. কাজ
  2. কজ্জ
  3. কার্য
  4. কর্য
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কার্য।

ব্যাখ্যা:
‘কাজ’ শব্দটির তৎসম রূপ হলো ‘কার্য’।
‘কাজ’ হলো এই তৎসম শব্দের তদ্ভব রূপ।

অর্থ্যাৎ, 
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্য> (প্রাকৃত) কজ্জ> (বাংলা) কাজ}

উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
৬৩৯.
কোনটি দেশি শব্দ?
  1. বর্গি
  2. গরিব
  3. টোপর
  4. তোশক
ব্যাখ্যা

• দেশি শব্দ - টোপর।
অর্থ: শিরস্ত্রাণ; বড় টুপি।

• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো:
যথা: কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

অন্যদিকে,
• বর্গি - ফারসি শব্দ
• ফারসি শব্দ - তোশক।
• 'গরিব' আরবি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪০.
'সাম্পান' কোন ভাষার শব্দ?
  1. তুর্কি শব্দ
  2. চীনা শব্দ
  3. ফরাসি শব্দ
  4. খাঁটি বাংলা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'সাম্পান' কোন চীনা ভাষার শব্দ।

• কিছু চীনা শব্দ:
 - চা, চিনি, লিচু, ইত্যাদি।

অন্যদিকে,

কিছু তুর্কি শব্দ:
চাকু, চাকর, দারোগা, কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, লাশ, উজবুক, বিবি, কাঁচি ইত্যাদি।

• কিছু ফরাসি শব্দ:
ওলান্দাজ, ডিপো, কার্তুজ ,রেনেসাঁ, ক্যাফে,রেস্তোরাঁয়,দিনেমার।

• কিছু খাটি বাংলা শব্দ:
ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কামড়, চাউল, ছাই,  ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, চুলা,  ঝানু, ডাঁসা, ডাব, ডাঙর, খোঁড়া, চোঙা, ছাল, ঢিল, মাঠ, মুড়ি, চাটাই, খোঁজ, , ঝিনুক, নেড়া, কুলা, শিকড়, ঝাপসা, কচি, গোড়া,  খড়, পেট, কুড়ি, দোয়েল,গোড়া, গঞ্জ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৪১.
কোন শব্দটি আরবি ভাষা হতে আগত?
  1. জলসা
  2. বুনিয়াদ
  3. মুচলেকা
  4. ঝান্ডা
ব্যাখ্যা
• 'জলসা'
- শব্দটি আরবি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- নাচ গান প্রভৃতির মজলিস।
- আসর, বৈঠক।

অন্যদিকে,
- 'ঝান্ডা' শব্দটি হিন্দি ভাষা হতে আগত।
- 'মুচলেকা' শব্দটি তুর্কি ভাষা হতে আগত।
- 'বুনিয়াদ' শব্দটি ফারসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪২.
"ময়দান” - কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. উর্দু
  3. আরবি
  4. তুর্কি
ব্যাখ্যা

• ময়দান- (আরবি ভাষার শব্দ), 
- শব্দটি বিশেষ্য পদ। 
অর্থ:
- মাঠ; প্রান্তর।

• আরবি ভাষার আরো কিছু শব্দ হলো:
- এলাকা, এলাহি, কয়েদ, কসাই, কসরত, খারাবি, খারাপ, খারিজ, খাসমহল, খাসলত, তুফান, তকদির, ময়না, মুমিন, মুনিব, মুনশি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪৩.
'কয়েদ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. সংস্কৃত
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• 'কয়েদ' শব্দটি 'আরবি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- আটক,
- আবদ্ধ,
- বন্দি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪৪.
"মুচলেকা, লাশ, কুর্নিশ" কোন ভাষার অন্তর্গত শব্দ?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. ফারসী
  4. তুর্কি
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) তুর্কি।

ব্যাখ্যা:
শব্দগুলোর উৎস:
১. মুচলেকা - তুর্কি।

অর্থ: লিখিত প্রতিশ্রুতি, শর্ত মানার এবং না মানলে আইনগতভাবে দণ্ডভোগ করার লিখিত অঙ্গীকারপত্র। 

২. লাশ - তুর্কি।
অর্থ: মৃতদেহ।
ফারসী শব্দ "লাশ" থেকে

৩. কুর্নিশ - তুর্কি।
অর্থ: সম্মান প্রদর্শন, অভিবাদন।

তিনটি শব্দই - তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৪৫.
কোন শব্দটি সংস্কৃত থেকে পরিবর্তীত হয়ে বাংলা ভাষায় আসেনি?
  1. কাজ
  2. ঘর
  3. বধূ
  4. ভাত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'বধূ' একটি সংস্কৃত শব্দ।



অন্যদিকে,
- 'কাজ' শব্দটি সংস্কৃত 'কার্য' শব্দ থেকে এসেছে।
- 'ঘর' শব্দটি সংস্কৃত 'গৃহ' শব্দ থেকে এসেছে।
- 'ভাত' শব্দটি সংস্কৃত 'ভক্ত' শব্দ থেকে এসেছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪৬.
"কাগজ, চশমা" - কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফরাসি
  2. ফারসি
  3. তৎসম
  4. আরবি
ব্যাখ্যা

• 'কাগজ, চশমা' - ফারসি ভাষার শব্দ।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

আরো কিছু বিদেশি শব্দ:
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• ‘ইতালিয়ান’ ভাষার শব্দ: ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
• ‘তুর্কি’ ভাষার শব্দ: তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪৭.
'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
  1. বাংলা + ফারসি
  2. সংস্কৃত + ফারসি
  3. ফারসি + আরবি
  4. সংস্কৃত + আরবি
ব্যাখ্যা
• চৌহদ্দি:
➤ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - এটি ফারসি + আরবি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
➤ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি বাংলা + ফারসি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।

• চৌহদ্দি (বিশেষ্য),
- শব্দটি গঠিত হয়েছে (বাংলা “চৌ” + ফারসি “হদ্দি”) যোগে।
- যার অর্থ: চারদিকে সীমানা; চতুঃসীমা।

বি.দ্র. শব্দের উৎস মূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহনযোগ্য। সুতরাং চৌহদ্দি শব্দটি (বাংলা + ফারসি) ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ হিসেবে অধিক গ্রহণযোগ্য উত্তর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪৮.
নিচের কোনটি মিশ্র ভাষার শব্দ?
  1. কাঁচকলা
  2. কাঁচামাল
  3. কাঁচাপাকা
  4. কাঁচামিঠা
ব্যাখ্যা
⇒ ‘কাঁচামাল’ মিশ্র ভাষার শব্দ।
- এখানে কাঁচা (বাংলা শব্দ) এবং মাল (আরবি শব্দ।
অর্থ: যে সকল উপদান থেকে  শিল্পদ্রব্য তৈরি হয়।

অন্যদিকে,
• কাঁচকলা (বিশেষ্য),
- বাংলা ভাষার শব্দ।

• কাঁচাপাকা (বিশেষণ),
- এটি বাংলা ভাষার শব্দ।

• কাঁচামিঠা (বিশেষণ),
- এটি বাংলা ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪৯.
'আমদানি' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. বাংলা
ব্যাখ্যা

• 'আমদানি' শব্দটি 'ফারসি' ভাষা হতে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিদেশ থেকে বাণিজ্যিক পণ্য আনায়ন।

কিছু ফারসি শব্দ:
- কারিগর,
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৫০.
নিম্নের কোনটি তৎসম শব্দ?
  1. ক) আসমানি
  2. খ) আফগানি
  3. গ) আপদ্‌
  4. ঘ) আপসোস
ব্যাখ্যা
আপদ্‌ (বিশেষ্য) 
- সংস্কৃত (তৎসম) শব্দ। 
- অর্থ: 
- বিরক্তিকর ব্যক্তি, বস্তু বা বিষয়। 
- বিপদ
- দুর্গতি। 

আসমানি, আপসোস, আফগানি = ফারসি শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৫১.
উৎসগতভাবে "ফুলদানি" কোন কোন শব্দযোগে গঠিত?
  1. বাংলা ও ফারসি
  2. বাংলা ও আরবি
  3. আরবি ও ফারসি
  4. পর্তুগিজ ও বাংলা
ব্যাখ্যা
• উৎসগতভাবে "ফুলদানি" 'বাংলা ও ফারসি' শব্দযোগে গঠিত।
- এটি একটি বিশেষ্য পদ।
 
শব্দের অর্থ:
- ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ,
- পুষ্পাধার।
 
আরো কিছু বাংলা ও ফারসি মিশ্র শব্দ দেওয়া হলো:
- রাজাবাদশা,
- হাটবাজার,
- চৌহদ্দি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫২.
'কুলফি' কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. হিন্দি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৩.
কোনটি দেশি শব্দ?
  1. পত্র
  2. শশি
  3. টোপর 
  4. চর্ম
ব্যাখ্যা

• টোপর দেশি শব্দ। 


• কিছু দেশি শব্দ:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

অন্যদিকে, 
পত্র, শশি, চর্ম তৎসম শব্দের উদাহরণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৫৪.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. তাজ্জব
  2. আসমান
  3. কাজি
  4. খোয়াব
ব্যাখ্যা

• তাজ্জব,
- আরবি শব্দ।
অর্থ: অদ্ভুত, বিস্মিত, বিস্ময়।

অন্যদিকে,
• আসমান (ফারসি শব্দ)।
অর্থ: আকাশ।

• কাজি (ফারসি শব্দ)।
অর্থ: মুসলমান বিবাহের নিবন্ধক; পদবিবিশেষ; বিচারক।

• খোয়াব (ফারসি শব্দ)।
অর্থ: নিদ্রিত অবস্থায় মানুষের অনুভূতি ভাবাবেগ চিত্রকল্প প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৫৫.
'দরদি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. তুর্কি
  3. ফারসি
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'দরদি’
- শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।
- এটি একটি বিশেষণ পদ।
এর অর্থ:
- সমব্যথী,
- সহানুভূতিশীল।

আরো কিছু ফারসি শব্দ:
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৬.
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
  1. দেশি
  2. বিদেশি
  3. তদ্ভব
  4. অর্ধ-তৎসম
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ:
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- তৎসম মানে সংস্কৃত৷ আর অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত।

• ‘গিন্নি’ অর্ধ-তৎসম শব্দ।
[সংস্কৃত শব্দ গৃহিণী কিঞ্চিত পরিবর্তিত হয়ে গিন্নি শব্দের উৎপত্তি হয়েছে।]

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বোর্ড বইয়ের সর্বশেষ সংস্করণে শব্দের শ্রেণিবিভাগ থেকে অর্ধ-তৎসম শব্দকে বাদ দেয়া হয়েছে। তবে বিভিন্ন জবের পরীক্ষাগুলোতে এই অংশ থেকে প্রশ্ন আসায়, এটি একটি গুরুত্বপূর্ণ টপিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৫৭.
উৎসমূল অনুযায়ী ‘রোকড়’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. তুর্কি
  3. বাংলা
  4. হিন্দি
ব্যাখ্যা
• রোকড় - হিন্দি শব্দ।

• কিছু হিন্দি শব্দ:
- কাচারি,
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫৮.
নিচের কোনটি বিদেশি শব্দ নয়?
  1. ক) বেগম
  2. খ) বদমাশ
  3. গ) কলম
  4. ঘ) কুলা
ব্যাখ্যা
বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির যে উপাদান বাংলায় রক্ষিত রয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে।কতগুলো দেশি শব্দ হচ্ছে কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি।
অপরদিকে বেগম, বদমাশ ফারসি ভাষার এবং কলম আরবি ভাষার শব্দ।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী
৬৫৯.
'আইনজীবী' শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? 
  1. ফারসি + আরবি 
  2. ফারসি + তৎসম 
  3. আরবি + ফারসি 
  4. আরবি + তৎসম
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• আইন - ফারসি শব্দ এবং জীবী- তৎসম শব্দ।
সুতরাং 'আইনজীবী' শব্দটি ফারসি + তৎসম শব্দযোগে গঠিত।




উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৬৬০.
যোগরূঢ় শব্দের উদাহরণ-
  1. সন্দেশ
  2. গবাক্ষ
  3. দৌহিত্র
  4. রাজপুত
ব্যাখ্যা

• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন:
• পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিত পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।
• রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতিবিশেষ'।
• মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
• জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• দৌহিত্র- যৌগিক শব্দ।
• গবাক্ষ, সন্দেশ- রূঢ়ি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৬৬১.
'তবলা' শব্দের উৎস-ভাষা_____
  1. তুর্কি
  2. গুজরাটি
  3. ফারসি
  4. আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তবলা' শব্দের উৎস-ভাষা - আরবি। 

• 'তবলা' বলতে বোঝায়:
- একদিকে চর্মাবৃত এক প্রকার বাদ্যযন্ত্রবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬২.
কোনটি ফারসি শব্দ?
  1. বান্দা
  2. অজুহাত
  3. আদালত
  4. তসবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'বান্দা' ফারসি শব্দ।

• কিছু ফারসি শব্দ;

সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি, আমদানি ,সবজি , রসিদ।
• কিছু আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬৩.
কোনটি দেশি শব্দ?
  1. ওহি
  2. ঔষধ
  3. ওজন
  4. ওত
ব্যাখ্যা
• দেশি শব্দ- ওত।
অর্থ:
- আক্রমণের জন্য আত্মগোপন করে প্রতীক্ষা

• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
যথা: ওড়না, পেট, ডাব, টোপর ইত্যাদি।

অন্যদিকে,
• ‘ওহি’ ফারসি শব্দ।
• ‘ঔষধ’ সংস্কৃত শব্দ।
• ‘ওজন’ আরবি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬৪.
কোনটি তদ্ভব শব্দ?
  1. ক) গাত্র
  2. খ) কেষ্ট
  3. গ) ঘরনি
  4. ঘ) পেট
ব্যাখ্যা
'ঘরনি' - তদ্ভব শব্দ।
- এটি সংস্কৃত শব্দ 'গৃহিণী' থেকে তদ্ভব এ রূপ নিয়েছে।
অর্থ:
- সংসারের কর্ত্রী
- পত্নী
- সংসারকর্মে নিপুণা নারী।

অন্যদিকে,
গাত্র - তৎসম শব্দ,
কেষ্ট - অর্ধ তৎসম শব্দ,
পেট - দেশি শব্দ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৬৫.
নিচের কোনটি ফরাসি শব্দ?
  1. কারখানা
  2. তোশক
  3. আঁতেল
  4. চাকু
ব্যাখ্যা

• ফরাসি শব্দ - আঁতেল
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- শিক্ষিত না হয়েও যে বুদ্ধিজীবীর চালচলন অনুকরণ করে।

অন্যদিকে,
ফারসি শব্দ - কারখানা, তোশক।
তুর্কি শব্দ - চাকু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৬৬.
'বরফ' শব্দটি যে ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. জাপানি
  3. ফারসি
  4. বাংলা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• বরফ:

- উৎস: ফারসি।
- অর্থ: 
১) ঠান্ডায় জমে যাওয়া জল।
২) তুষার।

কিছু ফারসি শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি, আমদানি ,সবজি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৬৭.
জাপানি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. বুর্জোয়া
  2. ক্যারাটে
  3. হারিকেন
  4. ক্যাসেট
ব্যাখ্যা
ক্যারাটে(বিশেষ্য পদ)
- এটি জাপানি ভাষার শব্দ।
অর্থ:
খালি হাতে লড়াইয়ের জাপানি কৌশলবিশেষ।

• জাপানি ভাষার এরূপ কিছু শব্দ হলো- রিকশা, জুডো। 

অন্যদিকে, 
• 'হারিকেন' স্প্যানিশ ভাষা হতে আগত শব্দ।
• 'বুর্জোয়া' ও 'ক্যাসেট' ফরাসি ভাষা হতে আগত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬৮.
"তানভীর নির্বাচনে কেদারা মার্কা পেয়েছে।" এখানে 'কেদারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. তুর্কি
  2. পর্তুগিজ
  3. সংস্কৃত
  4. ফারসি
ব্যাখ্যা

• 'কেদারা' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ
• 'কেদারা অর্থ': হেলান দেওয়ার ব্যবস্থা-সহ একজনের বসার উপযোগী উঁচু আসনবিশেষ, চেয়ার।

উল্লেখ্য,
'কেদারা' অর্থ যদি রাত্রির প্রথম প্রহরে গেয় সংগীতের রাগবিশেষ বুঝায় তবে সেটির উৎস সংস্কৃত।

কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৬৯.
'মানচিত্র' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি শব্দ
  2. সংস্কৃত শব্দ
  3. গ্রিক শব্দ
  4. ফারসি শব্দ
ব্যাখ্যা
• মানচিত্র
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মান+√ চিত্র+অ 

অর্থ:
- ভূপৃষ্ঠের কোনো অংশের অবস্থান আকৃতি প্রকৃতি প্রভৃতির বিবরণ সংবলিত নকশা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৭০.
নিচের কোন শব্দটি জাপানি শব্দ?
  1. ক) সাম্পান
  2. খ) চাকু
  3. গ) হাস্‌নাহেনা
  4. ঘ) চাকর
ব্যাখ্যা
চা, চিনি, সাম্পান - চিনা শব্দ।
চাকর, দারোগা, বন্দুক, চাকু - তুর্কি শব্দ।
রিক্সা, হারিকিরি, জুডো, হাস্‌নাহেনা ইত্যাদি জাপানি শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬৭১.
ড. মুহম্মদ এনামুল হকের মতে, বাংলা শব্দভাণ্ডারে কত শতাংশ তৎসম শব্দ আছে?
  1. ০৫% শব্দ
  2. ২৫% শব্দ
  3. ২০% শব্দ
  4. ৬০% শব্দ
ব্যাখ্যা

• ড. মুহম্মদ এনামুল হকের মতে,
বাংলা ভাষায়,
২৫% শব্দ - তৎসম,
৫% শব্দ অর্ধ-তৎসম,
৬০% শব্দ - তদ্ভব,
৮% শব্দ - বিদেশি,
এবং মাত্র ২% শব্দ - দেশি।

• তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৬৭২.
‘উষ্ণীষ' শব্দের অর্থ -
  1. ক) অত্যন্ত উষ্ণ
  2. খ) শীতের আমেজ
  3. গ) কুসুম কুসুম উষ্ণ
  4. ঘ) পাগড়ি
ব্যাখ্যা
উষ্ণীষ শব্দের অর্থ পাগড়ি
- পদ- বিশেষ্য
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উষ্ণ+√ঈষ্‌+অ
- অর্থ: পাগড়ি, কিরীট। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৭৩.
লুঙ্গি কোন ভাষার শব্দ?
  1. চীনা
  2. বর্মী
  3. নেপালি
  4. ভুটানি
ব্যাখ্যা
• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ), অনুসারে-
- 'লুঙ্গি' বর্মী ভাষার শব্দ।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে-
- 'ফারসি' ভাষার শব্দ। 

৬৭৪.
'আ' প্রত্যয় যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
  1. ক) কান্না
  2. খ) পড়ুয়া
  3. গ) বাঘা
  4. ঘ) দোলনা
ব্যাখ্যা
'আ' প্রত্যয় যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ = বাঘা = বাঘ+আ 
দুল্‌+অনা = দোলনা = কৃৎ প্রত্যয় 
পড়্‌+উয়া = পড়ুয়া = কৃৎ প্রত্যয় 
কাদ্‌+না = কান্না = কৃৎ প্রত্যয় 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৬৭৫.
নিচের কোনটি ফারসি ভাষা থেকে আগত শব্দ?
  1. সালিশ
  2. নিলাম
  3. মৌলবি
  4. উকিল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সালিশ' ফারসি ভাষা থেকে আগত শব্দ।

• কিছু ফারসি শব্দ;
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি, আমদান,সবজি, রসিদ।

অন্যদিকে,
'নিলাম' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
'মৌলবি' ও 'উকিল' আরবি ভাষা থেকে আগত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৭৬.
'শিখ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) তুর্কি
  3. গ) গুজরাটি
  4. ঘ) পাঞ্জাবি
ব্যাখ্যা
চাহিদা ও শিখ পাঞ্জাবি ভাষা থেকে আগত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৭৭.
চর্মকার > ___ > চামার এ শূণ্যস্থানে বসবে -
  1. ক) চম্মআর
  2. খ) চম্মকার
  3. গ) চর্মআর
  4. ঘ) চর্মসার
ব্যাখ্যা
চর্মকার > চম্মআর > চামার। 
কর্মকার> কম্মআর > কামার।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৬৭৮.
নিচের কোনটি আরবি ভাষা থেকে আগত শব্দ?
  1. আয়েশ
  2. বেহেশত
  3. আসমান
  4. নামাজ
ব্যাখ্যা

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
হালাল, হারাম, কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
 নামাজ, বেহেশত, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৭৯.
নিম্নের কোনটি হিন্দি শব্দ?
  1. দারচিনি
  2. দফারফা
  3. দাম
  4. দেখভাল
ব্যাখ্যা
• দেখভাল,
- হিন্দি ভাষার শব্দ।
অর্থ: দেখাশোনা, তত্ত্বাবধান।

⇒ কিছু হিন্দি শব্দ হলো: দুলকি, দিলরুবা, দাবা, দাপট, দাঙ্গা, দহলা, দশেরা, দরদাম।

অন্যদিকে,
- ‘দফারফা’ আরবি শব্দ।
- ‘দাম’ গ্রিক শব্দ।
- ‘দারচিনি’ ফারসি শব্দ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮০.
'ডেঙ্গু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. গ্রিক শব্দ
  2. স্পেনিস শব্দ
  3. রোমান শব্দ
  4. তুর্কী শব্দ
ব্যাখ্যা
• ডেঙ্গু  
- স্পেনিস শব্দ। 

অর্থ:
- এডিস মশাবাহিত ভাইরাস- জনিত ক্রান্তীয় অঞ্চলের প্রাণঘাতী রোগবিশেষ যার ফলে রক্তক্ষরণ সহ গাঁট ও মাংসপেশিতে তীব্র যন্ত্রণা অনুভূত হয়I

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮১.
'পোশাক' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ফারসি
  2. বাংলা
  3. সংস্কৃত
  4. উর্দু
ব্যাখ্যা
• 'পোশাক'
- শব্দটি ফারসি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- পরিচ্ছদ, বেশ।

কিছু ফারসি শব্দ:
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮২.
কোনটি তুর্কি ভাষার শব্দ?
  1. গির্জা
  2. বাবুর্চি
  3. ডিপো
  4. দাম
ব্যাখ্যা

• 'বাবুর্চি'- তুর্কি ভাষার শব্দ।

• তুর্কি ভাষার শব্দ:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।

অন্যদিকে,
• 'গির্জা' পর্তুগিজ ভাষার শব্দ।
• ‘দাম’ গ্রিক ভাষার শব্দ।
• ‘ডিপো’ ফরাসি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৩.
‘জবাবদিহিতা’ এবং জমা শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে?
  1. আরবি
  2. ফারসি
  3. দেশি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• জবাবদিহিতা,
- আরবি শব্দ।
অর্থ: কোনো কাজের দায়দায়িত্ব গ্রহণ ও তৎসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার বাধ্যবাধকতা।

• জমা,
- আরবি শব্দ।
অর্থ: ঘনীভূত হওয়া, সঞ্চিত হওয়া, রাশীকৃত হওয়া, জমাট বাঁধা, একত্র হওয়া, উপভোগ্য হওয়া ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮৪.
কোনটি মিশ্র ভাষার শব্দ?
  1. হাসপাতাল
  2. বাদশাহ
  3. তালগাছ
  4. কাঁচামাল
ব্যাখ্যা
• ‘কাঁচামাল’ মিশ্র ভাষার শব্দ।
- এখানে কাঁচা (বাংলা শব্দ) এবং মাল (আরবি শব্দ।
অর্থ: যে সকল উপদান থেকে  শিল্পদ্রব্য তৈরি হয়।

অন্যদিকে,
• বাদশাহ (বিশেষণ),
- এটি ফারসি ভাষার শব্দ।

• হাসপাতাল (বিশেষ্য),
- ইংরেজি ভাষার শব্দ।

• তালগাছ (বিশেষ্য),
- এটি বাংলা ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮৫.
'কোর্মা' শব্দের উৎস কোনটি?
  1. আরবি
  2. তুর্কি
  3. ফরাসি
  4. বাংলা
ব্যাখ্যা
• 'কোর্মা'
- শব্দটি তুর্কি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
- তুর্কি পদ্ধতিতে দইসহযোগে অল্প মসলায় রাঁধা মাছ মাংস প্রভৃতি।

আরো কিছু তুর্কি শব্দ:
- কলগি,
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৮৬.
'কুচকাওয়াজ' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
  1. ফরাসি + তৎসম
  2. ফারসি + আরবি
  3. আরবি + তৎসম
  4. আরবি + ফারসি
ব্যাখ্যা
• মিশ্র শব্দ:
- কোন কোন সময় দেশী ও বিদেশী শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।

• 'কুচকাওয়াজ' শব্দটি - ফারসি 'কুচ' এবং আরবি 'কাওয়াজ' এর সমন্বয়ে গঠিত।

• 'কুচকাওয়াজ' শব্দটির অর্থ:
- সৈনিকদের দলবদ্ধ ব্যায়াম ও রণ- কঊশলাদি অনুশীলন। 
- সৈনিকদের রণশিক্ষা; লড়াইয়ের প্রস্তুতিমূলক ব্যায়াম ও কৌশলাদি শিক্ষা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৮৭.
কোনটি তুর্কি ভাষার শব্দ?
  1. বাদশাহ
  2. কোর্মা
  3. ডিপো
  4. দাম
ব্যাখ্যা

• 'কোর্মা' - তুর্কি ভাষার শব্দ।

• তুর্কি ভাষার শব্দ:
- কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।

অন্যদিকে,
• বাদশাহ (বিশেষণ)- এটি ফারসি ভাষার শব্দ।
• ‘ডিপো’ ফরাসি ভাষার শব্দ।
• ‘দাম’ - গ্রিক ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৮.
কোনটি তৎসম শব্দ নয়?
  1. ভবন
  2. ভবিতা
  3. ভবি
  4. ভবানী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’ভবি’ একটি দেশি শব্দ।


অর্থ:
• উপকথায় বর্ণিত জেদি গৃহস্বকন্যা।
• নাছোড়বান্দা (ভবি ভুলবার নয়)।

• তৎসম শব্দ:

- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
- তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ (তৎ (তার)+ সম (সমান)]=তার সমান অর্থাৎ সংস্কৃত।
উদাহরণ:
- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ভবানী, ভবিতা, ভবানী  ইত্যাদি।

• দেশি শব্দ:
বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।
এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।
যেমন-
কুড়ি (বিশ)-কোলভাষা, পেট (উদর)-তামিল ভাষা, চুলা (উনুন)-মুণ্ডারী ভাষা।
এরূপ-
কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৮৯.
‘অ্যাজমা’ কোন ভাষার শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) ল্যাটিন
  3. গ) গ্রিক
  4. ঘ) পোর্তুগিজ
ব্যাখ্যা
• অ্যাজমা
- গ্রিক শব্দ
অর্থ: ঘনঘন শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয় এমন রোগবিশেষ, শ্বাসকষ্টজনিত রোগ, হাঁপানিরোগ, asthma ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯০.
নিচের কোন গুচ্ছটি গ্রিক শব্দ?
  1. হরতাল, খদ্দর
  2. কেন্দ্র, দাম
  3. দিলরুবা, দাবা
  4. এলাহি, ফসল
ব্যাখ্যা
• কেন্দ্র, দাম - গুচ্ছটি গ্রিক শব্দ।

অন্যদিকে:
- ‘এলাহি’ এবং 'ফসল' আরবি শব্দ।
- 'হরতাল ও খদ্দর' - হচ্ছে গুজরাটি ভাষার শব্দ।
- ‘কারিগর’ ফারসি ভাষার শব্দ।
- 'দাবা' এবং 'দিলরুবা' হিন্দি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯১.
কোনটি ফারসি শব্দ?
  1. চুরুট
  2. চুঙ্গি
  3. তবলা
  4. বন্দর
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'বন্দর'
- শব্দটি ফারসি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- সমুদ্র বা নদীর তীরবর্তী স্থান যেখানে নৌযানে পণ্য বোঝাই বা খালাস করা হয়।

অন্যদিকে,
- 'তবলা' শব্দটি আরবি ভাষা হতে আগত।
- 'চুঙ্গি' শব্দটি হিন্দি ভাষা হতে আগত।
- 'চুরুট' শব্দটি তামিল ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯২.
'লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার!'- বাক্যে 'হুঁশিয়ার' কোন ভাষার শব্দ?
  1. উর্দু 
  2. আরবি 
  3. পর্তুগিজ 
  4. ফারসি 
ব্যাখ্যা

হুঁশিয়ার (বিশেষণ পদ),
- এটি ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- সতর্ক,
- সাবধান
- চতুর।

ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৯৩.
দেশী শব্দের উদাহরণ নয় কোনটি?
  1. পেট
  2. ডাব
  3. চাউল
  4. পৃথিবী
ব্যাখ্যা
দেশী শব্দের উদাহরণ-
পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

অন্যদিকে,
পৃথিবী - তৎসম শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৯৪.
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
  1. গুদাম
  2. বাবা
  3. সালোয়ার
  4. জানালা
ব্যাখ্যা
• পর্তুগিজ ভাষার শব্দ নয়- বাবা। 

•পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:

আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তুরুপ, তোয়ালে।

অন্যদিকে,
• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯৫.
'কুপন' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ইংরেজি 
  2. ফরাসি 
  3. পর্তুগিজ 
  4. তুর্কি 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কুপন' ফরাসি  ভাষা থেকে আগত শব্দ।

• ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ:
• পর্তুগিজ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
• ফরাসি: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি।
• ওলন্দাজ: ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৬৯৬.
'আলপিন, চাবি' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. হিন্দি
  2. ওলন্দাজ
  3. ফারসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• পর্তুগিজ ভাষা  থেকে আগত শব্দ :
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি,
- পাদ্রি,
- বালতি ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৯৭.
“গির্জা” কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ফারসি
  2. হিন্দি 
  3. জাপানি
  4. পর্তুগিজ  
ব্যাখ্যা

'গির্জা' - পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দের উদাহরণ।  

- বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ হলো:
- গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেয়ারা, সাবান, কেরানি, পাদ্রি, বালতি, কেদারা, কামরা, জানালা, বারান্দা, আলমারি, গুদাম, পেঁপে, পাউরুটি, তোয়ালে, বোতাম।
-------------------

অন্যদিকে 
• কিছু ফারসি শব্দের উদাহরণ:
- গোলাপ, চশমা, আস্তানা, আতশে, ইয়ারকি, ইরানি, আইন, আওয়াজ, আখ, আইর, আচার, আজাদ, আতরবাড়ি, আন্দাজ, আফসান, আফসোস, আমেজ, আরাম, আশকারা, আশমান, আসমান, ওস্তাদ, কম, কামান, কারখানা, কারবার, কারিগর, কিস্তি, কিনারা, কোষার, খরগোশ, খরিদ, খাসমহল, খানদানি, খাস, খুন, খুশি, খোরাক, খোশ, খোশমেজাজ, গরম, গদ্দান, গোসেলা, গোরস্থান, চাকর, চাদর, চাঁদ, জঙ্গল, জমি, জর্দা, জামা, জায়গা, তরমুজ, তির, দরকার, দরখাস্ত, দরজা, দরবার, দুধ, দর্জি, দালাল, দোকান, নমুনা, নাম, নালি, নাস্তা, পছন্দ, পলি, পাইকারি, পেশা, পোশাক, ফরমায়েশ, বনাম, বালি, বল, বন্দর, বদি, রসতা, বাগান, বাচ্চা, বাজার, বাদলি, মজুর, মরাদা, মোরগ, রসিদ, রোজগার, শাবাশ, শিকার, শিরোনাম, শুমারি, সাজা, সবুজ, সরকার, সোনা, হালকা, হাজার ইত্যাদি।

• হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে।
- যেমন - 'জঙ্গল', ‘পালকি’,‘চাটনি’, ‘চামচা', 'হাওয়া', 'দোস্ত', 'পাগল', 'শহিদ', 'গুমটি', 'খানা', 'বাজার' ইত্যাদি। 

জাপানি ভাষা থেকে আগত শব্দ- ক্যারাটে, জুডো, রিকশা, হাসনাহেনা ইত্যাদি।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৯৮.
‘উনান’ কোন ধরনের শব্দ?
  1. ক) দেশি
  2. খ) অর্ধ-তৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) বিদেশি
ব্যাখ্যা
তদ্ভব শব্দের উদাহরণ: আজ, ওঝা, উনান, কনুই, ঘর, চাকা, চামার, ঢাক, ভাত, নুন, বাছা, সাঁঝ, হাত ইত্যাদি।
অর্ধতৎসম শব্দের উদাহরণ: বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
দেশি শব্দ: কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, টক, তেতুল, জলপাই, ঝিঙ্গে ইত্যাদি।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা(ড. সৌমিত্র শেখর)]
৬৯৯.
‘পাউরুটি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. পর্তুগিজ
  2. গ্রিক 
  3. ফারসি
  4. গুজরাটি
ব্যাখ্যা

‘পাউরুটি’ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। 

পর্তুগিজ শব্দ থেকে সৃষ্ট বাংলা শব্দ:

আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তোয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরেক, ক্রশ, পরাত (বৃহৎ গালা), বারান্দা, নোনা, যিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বোতাম, আলমারি, মিস্ত্রি, গামলা, ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বোমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাম্বল, মাইরি, গুদাম।

 উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৭০০.
‘রজনিকান্ত’ কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. দেশি
  3. সংস্কৃত
  4. ফারসি
ব্যাখ্যা
• রজনিকান্ত,
- সংস্কৃত শব্দ।
-  প্রকৃত প্রত্যয় = [রজনি+কান্ত]
অর্থ: চন্দ্র, চাঁদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।