"আয়না" শব্দটি 'আইনাহ্' থেকে এসেছে। - এখানে, 'আইনাহ্' কোন ভাষার শব্দ?
ক
আরবি
খ
পর্তুগিজ
গ
হিন্দি
ঘ
ফারসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে, "আয়না" শব্দটি - ফারসি 'আইনাহ্' থেকে এসেছে।
• "আয়না" অর্থ: - কাচ বা অতি মসৃণ উজ্জ্বল ধাতুপৃষ্ঠ যা থেকে আলো প্রতিফলিত হওয়ার ফলে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বন্তুর প্রতিবিম্ব দৃষ্ট হয়। - দর্পণ।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ: - খরগোশ, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০৩.
আরবি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
ক
চেহারা
খ
জুতা
গ
সাদা
ঘ
বাতিল
ব্যাখ্যা
• বাতিল (বিশেষণ পদ), - এটি আরবি ভাষার শব্দ। অর্থ: অগ্রাহ্য, না-মঞ্জুর, পরিত্যক্ত, অসার
⇒ আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: তফসির, তবিয়ত, তম্বি, তরজমা, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।
অন্যদিকে, ⇒ ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।
⇒ হিন্দি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: ঝাড়ু, জোখ, জুতা, জুড়ি, তরাই, ঢাকনা, ঝিলমিল, ঝিল, ঝুমকা, চৌপট, চৌপল, চৌতাল, চাঁটি, কুঁজড়া ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০৪.
‘ঠাকুর’ কোন ভাষা হতে আগত শব্দ?
ক
ক) পর্তুগিজ
খ
খ) হিন্দি
গ
গ) তুর্কি
ঘ
ঘ) ফারসি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দঃ উজবুক, কোর্মা, বন্দুক, বারুদ, বেগম,সওগাত, তোপ,কাবু,তকমা, কাচি,খাতুন, বিবি, বাবা, ঠাকুর, কুলি, খোকা বাবুর্চি, উর্দি ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩০৫.
কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক
ক) নামাজ
খ
খ) চশমা
গ
গ) তারিখ
ঘ
ঘ) মৌলভী
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত গ) তারিখ - শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। উৎসঃ বাংলাএকাডেমি অভিধান অন্যদিকে, চশমা, নামাজ ও মৌলভী শব্দ দুটি - ফারসি ভাষা থেকে বাংলায় এসেছে।
৩০৬.
ফারসি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
ক
আমানত
খ
খাতা
গ
কার্পেট
ঘ
চেহারা
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে, • ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ: এস্টেট, কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি
• আরবি ভাষা থেকে আগত কিছু শব্দ: কলম, খাতা, আসবাব, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০৭.
নিচের কোনটি জাপানি শব্দ?
ক
ক্যাসিনো
খ
ক্যারাটে
গ
ক্যালানো
ঘ
ক্যারাট
ব্যাখ্যা
• জাপানি শব্দ - ক্যারাটে। - এ্যটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - খালি হাতে লড়াইয়ের জাপানি কৌশলবিশেষ।
অন্যদিকে, ইংরেজি শব্দ - ক্যারাট। বাংলা শব্দ - ক্যালানো। ইতালিয়ান শব্দ - ক্যাসিনো।
• দুরন্তপনা (বিশেষ্য) - সংস্কৃত শব্দ। - প্রকৃত প্রত্যয় = [দুরন্ত+বা. পনা] অর্থ: দৌরাত্ম্যপূর্ণ আচরণ, অবাধ্যতা
অতএব, দুরন্ত থেকে দুরন্তপনা শব্দে বিশেষণ > বিশেষ্য পরিবর্তন ঘটেছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০৯.
‘পানি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
আরবি
খ
ফারসি
গ
পর্তুগিজ
ঘ
হিন্দি
ব্যাখ্যা
শব্দ: ♠ উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়: ১. তৎসম শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। - যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। - সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।
২. তদ্ভব শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। - উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
৩. দেশি শব্দ: - বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। - উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
৪. বিদেশি শব্দ: - ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে।
• ইংরেজি ভাষার শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, টেলিপ্রিন্টার, টেনিস, সিল্ক ইত্যাদি।
• ইতালিয়ান ভাষার শব্দ: টেলিস্কোপ, ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১১.
'ভাত' কোন ধরনের শব্দ?
ক
তৎসম
খ
তদ্ভব
গ
খাঁটি বাংলা
ঘ
বিদেশি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, - 'ভাত' তদ্ভব শব্দ। - 'ভাত' শব্দটি তৎসম 'ভক্ত থেকে আগত; যার অর্থ - রাঁধা চাল; খাওয়ার যোগ্য সিদ্ধ করা চাল; অন্ন।
আবার, 'ভাত' অর্থ - আলোকিত; দীপ্ত; উদ্ভাসিত; যা তৎসম বা সংস্কৃত শব্দ।
উল্লেখ্য, তদ্ভব শব্দগুলােকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। প্রশ্নের অপশনে একইসাথে "তদ্ভব এবং খাঁটি বাংলা" থাকায় আমরা - উত্তর হিসেবে 'ভাত' শব্দটি তৎসম গ্রহণ করছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩১২.
নিচের কোনটি ফারসি শব্দ?
ক
বাবরি
খ
খাতা
গ
বাবা
ঘ
চাহিদা
ব্যাখ্যা
"বাবরি" ফারসি ভাষা থেকে আগত শব্দ।
অন্যদিকে, খাতা - আরবি। বাবা - তুর্কি। চাহিদা- বাংলা শব্দ।
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'পুস্তক' (বিশেষ্য) — তৎসম শব্দ।
• 'পুস্তক' অর্থ: - একসঙ্গে সেলাই করে গাঁথা বা আঠা দিয়ে যুক্ত সমমাপের লিখিত বা মুদ্রিত কাগজের সংকলন, - বই, - গ্রন্থ। ------------------ তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। 'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।
তৎসম শব্দের উদাহরণ: - হস্ত, - চন্দ্র, - সূর্য, - নক্ষত্র, - ভবন, - ধর্ম, - পাত্র, - মনুষ্য ইত্যাদি।
উৎস: - বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩১৪.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
ক
পান্তা
খ
ডাব
গ
ডিঙা
ঘ
মরিচ
ব্যাখ্যা
• দেশি শব্দ: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। যথা: - ডিঙা, পেট, পান্তা, ডাব, টোপর, ঘাঁটি ইত্যাদি।
অন্যদিকে, • মরিচ - সংস্কৃত শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১৫.
'নালিশ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
ফরাসি
খ
তুর্কি
গ
উর্দু
ঘ
মারাঠি
ঙ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'নালিশ'- ফারসি শব্দ।
• 'নালিশ' শব্দের অর্থ: - অভিযোগ, ফরিয়াদ।
• বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ: - বেহেশত, দোজখ, ফেরেশতা, নামাজ, খোদা, গুনাহ, পয়গম্বর ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩১৬.
কোনটি ফারসি শব্দ?
ক
গৃহিণী
খ
চাহিদা
গ
কসাই
ঘ
রোজনামা
ব্যাখ্যা
• "রোজনামা" শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - প্রতিদিন, প্রত্যহ; নিত্য।
অন্যদিকে, 'কসাই' হচ্ছে আরবি শব্দ। 'চাহিদা' বাংলা ভাষার শব্দ। 'গৃহিণী' সংস্কৃত শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১৭.
আরবি শব্দ নয় কোনটি?
ক
আমানত
খ
আয়েশ
গ
আম্বর
ঘ
আসমানি
ঙ
কোনটিই নয়
ব্যাখ্যা
• আসমানি ফারসি শব্দ। অর্থ: হালকা নীল রঙের, নীলাভ।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে, • আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১৮.
'ঝিনুক' উৎস অনুসারে কোন ধরনের শব্দ?
ক
আরবি
খ
তৎসম
গ
দেশি
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'ঝিনুক' দেশি শব্দ।
• বাংলা ভাষার শব্দভাণ্ডার: - উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা: ১. তৎসম, ২. তদ্ভব, ৩. দেশি ও ৪. বিদেশি। - এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।
• তৎসম শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, চাল, চালনি, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। - সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২০.
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
ক
গোলাগুলি
খ
লেনদেন
গ
সাজসজ্জা
ঘ
ছাইভস্ম
ব্যাখ্যা
সমার্থক শব্দ বলতে বোঝায়—একটি শব্দের সাথে অর্থে মিল রয়েছে এমন শব্দের যুগল।
অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:
ক) গোলাগুলি: ‘গুলিবিনিময়’ অর্থে ব্যবহৃত হয়। এটি দুটি সমার্থক শব্দের মিলিত রূপ (গোলা + গুলি)।
খ) লেনদেন: ('লেন' = গ্রহণ এবং 'দেন' = প্রদান - উভয়ই লেনদেন/আদান-প্রদান অর্থে)। দুটি শব্দের অর্থ বিপরীত। তাই এটি সমার্থক শব্দ নয়।
গ) সাজসজ্জা: ‘সাজ’ ও ‘সজ্জা’ দুটিই অলংকরণ বা সৌন্দর্যবর্ধক অর্থে ব্যবহৃত সমার্থক শব্দ।
ঘ) ছাইভস্ম: 'ছাই' এবং 'ভস্ম' উভয়ই পোড়া ছাই অর্থ বোঝায়।
তাই সঠিক উত্তর: খ) লেনদেন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২১.
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ নয় কোনটি?
ক
বালতি
খ
বারান্দা
গ
বোতল
ঘ
বোতাম
ব্যাখ্যা
• পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ নয়- বারান্দা। - 'বারান্দা' ফারসি ভাষার শব্দ।
পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তুরুপ, তোয়ালে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২২.
'জিন্দা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
উর্দু
খ
ফারসি
গ
আরবি
ঘ
হিন্দি
ব্যাখ্যা
• জিন্দা (বিশেষণ পদ), - এটি ফারসি ভাষার শব্দ। অর্থ: - জীবিত, - জীবস্ত।
• 'ফারসি' ভাষার আরো কিছু শব্দ হলো: খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
• সংস্কৃত শব্দ - মাতা। - এটি একটি বিশেষ্য পদ। শব্দের অর্থ: - মা, জননী, গর্ভধারিণী, আম্মা, মাতৃ বা কন্যাস্থানীয়া নারী। অন্যদিকে, দেশি শব্দ - কামড়, চাউল এবং পয়লা।
'তারা একটি দারুণ খবর নিয়ে এসেছে।' বাক্যে 'খবর' কোন ভাষার শব্দ?
ক
ফারসি
খ
আরবি
গ
তুর্কি
ঘ
বাংলা
ব্যাখ্যা
• খবর (বিশেষ্য পদ)। - এটি আরবি ভাষার শব্দ। অর্থ: - সংবাদ, তথ্য; বৃত্তান্ত। - তত্ত্ব, সন্ধান, উদ্দেশ। - যত্ন; তত্ত্বাবধান।
---------------- কিছু আরবি শব্দ হলো: - আদাব, - খাজনা, - খালাস, - জলসা, - দালাল, - আদালত ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২৯.
কোনটি দেশি শব্দ?
ক
হরতাল
খ
চশমা
গ
রাখাল
ঘ
বাবুর্চি
ব্যাখ্যা
• 'রাখাল' দেশি শব্দ। অর্থ: গবাদিপশু চরানো যার পেশা।
• দেশি শব্দ: - বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে। - অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।
• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো: যথা: কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
অন্যদিকে, • 'হরতাল' - গুজরাটি ভাষার শব্দ: • 'চশমা' - ফারসি ভাষার শব্দ। • ‘বাবুর্চি’ তুর্কি ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩০.
কোনটি পর্তুগিজ শব্দ?
ক
দোয়াত
খ
বোতাম
গ
গালিচা
ঘ
কাচারি
ব্যাখ্যা
• পর্তুগিজ ভাষার কিছু শব্দ: আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
অন্যদিকে, - 'দোয়াত' আরবি ভাষার শব্দ। - 'গালিচা' ফারসি ভাষার শব্দ। - 'কাচারি' হিন্দি ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩১.
কোনটি তৎসম শব্দ?
ক
ডাব
খ
পাখি
গ
বৃক্ষ
ঘ
হাত
ব্যাখ্যা
• তৎসম শব্দ - বৃক্ষ।
• বাংলা ভাষার শব্দভাণ্ডার: - উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা: ১. তৎসম, ২. তদ্ভব, ৩. দেশি ও ৪. বিদেশি। - এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।
• তৎসম শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। - সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।
অন্যদিকে, • দেশি শব্দ - ডাব। • তদ্ভব শব্দ - পাখি, হাত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
৩৩২.
'টেলিফোন' কোন ভাষার শব্দ?
ক
ইংরেজি
খ
ইতালিয়ান
গ
তুর্কি
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• 'ফরাসি' ভাষার শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩৩.
'নগদ' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
আরবি
খ
ফারসি
গ
তুর্কি
ঘ
হিন্দি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, - নগদ আরবি শব্দ। অর্থ : তৎক্ষণাৎ মূল্য
• বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়- • ধর্মসংক্রান্ত শব্দ: আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
• প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৩৪.
'গোয়েন্দা' শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
আরবি
খ
ফারসি
গ
পর্তুগিজ
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• 'গোয়েন্দা' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - গুপ্তচর।
'ফারসি' ভাষার কিছু শব্দ: দরখাস্ত, দরজা, দরবার, দালান, দোকান, নালিশ, পছন্দ, গোয়েন্দা, চাকর, বাগান।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩৫.
কোনগুলো সংস্কৃত শব্দ?
ক
আকাশ, পৃথিবী
খ
চন্দ্র, চাঁদ
গ
তামা, বৃক্ষ
ঘ
তাঁতি, পাত্র
ব্যাখ্যা
• সংস্কৃত শব্দ - আকাশ, পৃথিবী।
অন্যদিকে, • তদ্ভব শব্দ - চাঁদ, তামা, তাঁতি।
• তৎসম শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। - সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩৬.
কোনটি তুর্কি শব্দ?
ক
চাবি
খ
চাকু
গ
পেরেক
ঘ
ইস্পাত
ব্যাখ্যা
• তুর্কি শব্দ - চাকু। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - লার ধারালো দিক ভাঁজ করে হাতলে ঢুকিয়ে রাখা যায় এমন ছোটো ছুরি।
অন্যদিকে, - ইস্পাত, পেরেক এবং চাবি - পর্তুগিজ শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩৭.
'কেরোসিন' কোন ভাষার শব্দ?
ক
আরবি
খ
ফারসি
গ
দেশি
ঘ
গ্রিক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'কেরোসিন' - গ্রিক ভাষা থেকে আগত শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩৮.
‘দাম’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
ফারসি
খ
আরবি
গ
পর্তুগিজ
ঘ
গ্রিক
ব্যাখ্যা
• দাম: - গ্রিক শব্দ। অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।
• বাংলা ভাষায় গ্রিক ভাষার শব্দগুলো হলো - দাম, ইউনানি।
আরো কয়েকটি শব্দ: • লুঙ্গি, দারোগা - ফারসি শব্দ। • তুফান, আমানত - আরবি শব্দ। • কুপন, রেস্তোরাঁ - ফরাসি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
৩৩৯.
নিচের কোনটি তুর্কি শব্দ নয়?
ক
চোগা
খ
তোপ
গ
বাবুর্চি
ঘ
বাসন
ব্যাখ্যা
• তুর্কি শব্দ নয় - বাসন। - এটি একটি হিন্দি শব্দ।
শব্দের অর্থ: - আহার ও পরিবেশনের কাজে ব্যবহৃত পাত্র (বাসনকোসন)।
অন্যদিকে, তুর্কি শব্দ - বাবুর্চি, তোপ এবং চোগা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪০.
'বারান্দা' শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
ক
ফরাসি
খ
ফারসি
গ
পর্তুগিজ
ঘ
তুর্কি
ব্যাখ্যা
'বারান্দা' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - ঘরসংলগ্ন ছাদযুক্ত বা ছাদহীন চত্বর, - অলিন্দ, দাওয়া।
ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: - গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪১.
‘গোলাপ’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
বাংলা
খ
ফারসি
গ
তুর্কি
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
• গোলাপ (বিশেষ্য), - ফারসি ভাষার শব্দ। অর্থ: - উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয় এমন লাল হলুদ গোলাপি প্রভৃতি রঙের ঘন পাপড়িযুক্ত সুগন্ধ ফুল বা তার কাঁটাওয়ালা কাণ্ডবিশিষ্ট বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। - গুলাব।
• আরো কিছু ফারসি শব্দ হলো: দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪২.
’আসমান' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক
হিন্দি
খ
উর্দু
গ
ফারসি
ঘ
আরবি
ব্যাখ্যা
• ‘আসমান’ শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
• 'মন্ত্রিপরিষদ' শব্দটি 'সংস্কৃত/তৎসম শব্দ' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - মন্ত্রীসভা।
তৎসম শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪৮.
ফরাসি শব্দ কোনটি?
ক
কার্নিশ
খ
কার্পেট
গ
ডিপো
ঘ
সবগুলোই
ব্যাখ্যা
• কিছু ফরাসি শব্দ: - এস্টেট, - কার্নিশ, - কার্টিজ, - কার্পেট, - কুপন, - ডিপো, - ফসিল, - লিস্ট, - রেস্টুরেন্ট, - রেস্তোরাঁ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪৯.
ড. মুহম্মদ এনামুল হকের মতে, বাংলা শব্দভাণ্ডারে দেশি শব্দ কত শতাংশ?
ক
২%
খ
৬%
গ
৮%
ঘ
১০%
ব্যাখ্যা
• ড. মুহম্মদ এনামুল হকের মতে, বাংলা ভাষায়, ২৫% শব্দ - তৎসম, ৫% শব্দ অর্ধ-তৎসম, ৬০% শব্দ - তদ্ভব, ৮% শব্দ - বিদেশি, এবং মাত্র ২% শব্দ - দেশি।
• দেশি শব্দ: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। যথা: ওড়না, পেট, ডাব, টোপর ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া।
৩৫০.
'ঘোড়া' কোন ধরনের শব্দ?
ক
বিদেশি
খ
দেশি
গ
তদ্ভব
ঘ
তৎসম
ব্যাখ্যা
• ঘোড়া - তদ্ভব শব্দ।
বাংলা ভাষার শব্দভাণ্ডার: - উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা: ১. তৎসম, ২. তদ্ভব, ৩. দেশি ও ৪. বিদেশি। - এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।
তদ্ভব শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। যথা: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৫১.
'বিবি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
ক) আরবি
খ
খ) ফারসি
গ
গ) ফরাসি
ঘ
ঘ) তুর্কি
ব্যাখ্যা
'বিবি' (বিশেষ্য) - ফারসি শব্দ। - অর্থ: - পত্নী - স্ত্রী - ইউরোপীয় মহিলা - তাসের রানি
'বিবি' (বিশেষণ) - সাজসজ্জা ও আয়েশ করতে পছন্দ করে এমন। - বিলাসিনী।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
৩৫২.
‘আলখাল্লা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
আরবি
খ
তুর্কি
গ
ফারসি
ঘ
হিন্দি
ঙ
পর্তুগিজ
ব্যাখ্যা
• 'আলখাল্লা’ - শব্দটি আরবি ভাষা থেকে আগত। - এটি বিশেষ্য পদ। অর্থ: - লম্বা ঢিলেঢালা গাত্রাবরণ বা জামাবিশেষ।
আরো কিছু আরবি শব্দ: - ইবাদত, - ইনসান, - এতিম, - এলাকা, - এলাহি, - কয়েদ, - কসাই, - খারাবি, - খারাপ, - খারিজ, - তকদির, - ফসল, - মজলুম, - মুসাফির ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৩.
‘নিলামকারী’ কোন ভাষার শব্দ?
ক
ক) ফারসি
খ
খ) তুর্কি
গ
গ) পোর্তুগিজ
ঘ
ঘ) ফরাসি
ব্যাখ্যা
• নিলামকারী - পোর্তুগিজ শব্দ - প্রকৃত প্রত্যয় = [ নিলাম+স. কারী] অর্থ: নিলাম করে এমন; যে নিলাম করে; নিলামে ক্রয় বা বিক্রয়ের জন্য দর হাঁকা: নিলামে বিক্রয় করা ইত্যাদি।
• ফারসি শব্দ - রোজনামচা। - এটি একটি বিশেষ্য পদ। শব্দের অর্থ: - প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনার লিখিত বিবরণ, দিনলিপিI কিছু ফারসি শব্দ: - কাজি, - কারিগর, - খোয়াব, - চশমা, - চেহারা, - দরদি, - দরবার, - দারোগা, - দারোয়ান, - ফসলি, - রোজ, - রোজা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৬.
"জেলা" শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
ফারসি
খ
আরবি
গ
বাংলা
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• "জেলা" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - বিভাগের অন্তর্গত প্রশাসনিক অঞ্চল; - কয়েকটি উপজেলার সমষ্টি।
কিছু আরবি শব্দ: - আদাব, - খবর, - খাজনা, - খালাস, - জলসা, - জেলা, - দালাল, - আদালত ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৭.
'সওদাগর' - কোন ভাষার শব্দ?
ক
উর্দু
খ
আরবি
গ
ফারসি
ঘ
তদ্ভব
ব্যাখ্যা
• 'সওদাগর' (বিশেষ্য পদ): - এটি একটি ফারসি ভাষার শব্দ। অর্থ: - ব্যবসায়ী; হরিৎ।
বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ: - বেহেশত, - দোজখ, - ফেরেশতা, - নামাজ, - খোদা, - গুনাহ, - পয়গম্বর ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৮.
ফারসি ভাষা থেকে আগত শব্দ নয় কোনটি?
ক
কলম
খ
সাদা
গ
চশমা
ঘ
কাজি
ব্যাখ্যা
• কলম (বিশেষ্য পদ), - আরবি শব্দ।
অন্যদিকে, ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৯.
কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত?
ক
চোগা
খ
উজবুক
গ
ইস্তিরি
ঘ
কুর্নিশ
ব্যাখ্যা
• ইস্তিরি - শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - কাপড় মসৃণ করার জন্য ব্যবহৃত ধাতুনির্মিত সরঞ্জামবিশেষ। - ধোয়া বা কোঁচকানো জামাকাপড় মসৃণ করার কাজ।
অন্যদিকে, তুর্কি শব্দ - কুর্নিশ, উজবুক, চোগা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬০.
কোনটি আরবি শব্দ?
ক
লেনদেন
খ
বাবুর্চি
গ
মজলুম
ঘ
দরদি
ব্যাখ্যা
• আরবি শব্দ - মজলুম।
অন্যদিকে, ফারসি শব্দ - দরদি। তুর্কি শব্দ - বাবুর্চি। হিন্দি শব্দ - লেনদেন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬১.
'আলকাতরা' কোন ভাষার শব্দ?
ক
তুর্কি
খ
ওলন্দাজ
গ
পর্তুগিজ
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• আলকাতরা. - শব্দটি বিশেষ্য পদ। - এটি পর্তুগিজ ভাষার শব্দ। অর্থ: বায়ুশূন্য বা অল্প পরিমাণ অক্সিজেনপূর্ণ পাত্রে উচ্চ তাপ-মাত্রায় পাথুরে কয়লা পাতন করে প্রাপ্ত কালো ও ঘন দাহ্য তরল পদার্থ।
ইংরেজি শব্দ- tar, coaltar।
কিছু পর্তুগিজ শব্দ: - আনারস, - আচার, - আলকাতরা, - আলপিন, - চাবি, - আলমারি, - বেহালা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬২.
'হরকরা' কোন ভাষা থেকে আগত?
ক
আরবি
খ
ফারসি
গ
দেশি
ঘ
তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'হরকরা' ফারসি ভাষা থেকে আগত।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
• ইতালিয়ান ভাষার শব্দ: টেলিস্কোপ, ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬৭.
'কাগজওয়ালা' কোন কোন শব্দযোগে গঠিত?
ক
বাংলা + হিন্দি
খ
আরবি + ফারসি
গ
ফারসি + হিন্দি
ঘ
ফারসি + আরবি
ব্যাখ্যা
• কাগজওয়ালা (বিশেষ্য পদ), - এখানে 'কাগজ' ফারসি ও 'ওয়ালা' হিন্দি ভাষার শব্দ। অর্থ: - সংবাদপত্র বিক্রেতা।
এরূপ কিছু গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ হলো- • খ্রিষ্টাব্দ (বিশেষ্য পদ), - শব্দটি খ্রিষ্টc(ইংরেজি) অব্দ (তৎসম) ভাষার শব্দ নিয়ে গঠিত মিশ্র শব্দ।
• 'গরিবখানা' আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ। - এখানে গরিব (আরবি) ও খানা (ফারসি)। অর্থ: দরিদ্রের কুটির।
• 'জমাদার' আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ । - একগানে জমা (আরবি) দার (ফারসি) ভাষার শব্দ। অর্থ: পুলিশ বা সেনাবাহিনীর কর্মচারীবিশেষ; প্রধান যন্ত্রচালক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬৮.
'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
ক
ফারসি
খ
পর্তুগিজ
গ
তুর্কি
ঘ
হিন্দি
ব্যাখ্যা
• 'বাবুর্চি' তুর্কি ভাষার শব্দ।
• কিছু তুর্কি ভাষার শব্দ: কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, লাশ, উজবুক, কাঁচি ইত্যাদি।
• ইতালীয় ভাষার আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ হল: - অপেরা, পাপারাৎসি, পিৎসা, পিয়ানো, লাসানিয়া, সোপ্রানো ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি।
৩৭১.
কোনটি ইংরেজি ভাষার শব্দ?
ক
ডিসকাউন্ট
খ
টুর্নামেন্ট
গ
টেনিস
ঘ
টারবাইন
ব্যাখ্যা
• ইংরেজি শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, টেলিপ্রিন্টার, টেনিস, সিল্ক ইত্যাদি।
অন্যদিকে, • ইতালিয়ান শব্দ: টেলিস্কোপ, ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭২.
'সাবান' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
ক) ফরাসি
খ
খ) পর্তুগিজ
গ
গ) আরবি
ঘ
ঘ) ফারসি
ব্যাখ্যা
• সাবান - সোডা, ক্ষার, তেল, চর্বি প্রভৃতি সহকারে উৎপন্ন ময়লা দূর করার দ্রব্যবিশেষ।
⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'সাবান' আরবি ভাষার শব্দ। ⇒ বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ অনুসারে, 'সাবান' পর্তুগিজ ভাষার শব্দ।
[অধিক গ্রহণযোগ্য উৎস বিবেচনায় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে সাবান 'আরবি' ভাষার শব্দ উত্তর নেওয়া হয়েছে। পরীক্ষায় আসলে নিজস্ব বিবেচনায় উত্তর করবেন।]
৩৭৩.
'বন্দুক' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
পর্তুগিজ
খ
আরবি
গ
ফরাসি
ঘ
ফারসি
ব্যাখ্যা
• 'বন্দুক' 'আরবি' ভাষা থেকে আগত শব্দ। - বিশেষ্য পদ। অর্থ: - যে আগ্নেয়াস্ত্রের সাহায্যে গুলি ছোড়া যায়।
কিছু আরবি শব্দ: - আদাব, - খবর, - খাজনা, - খালাস, - জলসা, - জেলা, - দালাল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৪.
'সন্দেশ' কোন শ্রেণির শব্দ?
ক
ক) যোগরূঢ়
খ
খ) যৌগিক
গ
গ) রূঢ়ি
ঘ
ঘ) তৎসম
ব্যাখ্যা
• যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমনঃ - হস্তী, - গবেষণা, - বাঁশি, - তৈল, - প্রবীণ, - সন্দেশ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৭৫.
‘আয়না’ কোন ভাষার শব্দ?
ক
বাংলা
খ
পর্তুগিজ
গ
আরবি
ঘ
ফারসি
ব্যাখ্যা
• আয়না ফারসি শব্দ। অর্থ: - কাচ বা অতি মসৃণ উজ্জ্বল ধাতুপৃষ্ঠ যা থেকে আলো প্রতিফলিত হওয়ার ফলে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বন্তুর প্রতিবিম্ব দৃষ্ট হয়। - দর্পণ।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: খরগোশ, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৬.
‘পুলিশ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
পর্তুগিজ
খ
ইংরেজি
গ
ফরাসি
ঘ
ওলন্দাজ
ব্যাখ্যা
• ‘পুলিশ’ শব্দটি 'ইংরেজি' ভাষা থেকে এসেছে। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - শান্তিরক্ষা ও অপরাধ দমনের জন্য নিয়োজিত সরকারি বাহিনী; - কোতোয়াল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৭.
কোনটি তৎসম শব্দ?
ক
ব্যাগ
খ
চোঙা
গ
কামার
ঘ
চাকু
ব্যাখ্যা
• 'কামার' শব্দটি তৎসম / সংস্কৃত ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ: যে কারিগর লোহার জিনিসপত্র তৈরি করে, কর্মকার।
অন্যদিকে,
- 'চাকু' তুর্কি শব্দ।
- 'চোঙা' হিন্দি শব্দ।
- 'ব্যাগ' ইংরেজি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৮.
নিচের কোন গুচ্ছটি হিন্দি শব্দ?
ক
হরতাল, খদ্দর
খ
দাবা, দশেরা
গ
দফারফা, আদালত
ঘ
দাম, দারচিনি
ব্যাখ্যা
• 'দাবা' এবং 'দশেরা' - হিন্দি ভাষার শব্দ।
অন্যদিকে: - ‘দফারফা’ এবং 'আদালত' আরবি শব্দ। - ‘দাম’ গ্রিক ভাষার শব্দ। - ‘দারচিনি’ ফারসি ভাষার শব্দ। - 'হরতাল ও খদ্দর' - হচ্ছে গুজরাটি ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৯.
কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ?
ক
কেরানি
খ
সেমাই
গ
পাউরুটি
ঘ
কোর্মা
ব্যাখ্যা
• 'পাউরুটি (বিশেষ্য): - পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ অর্থ: তন্দুরে সেঁকা ময়দার তৈরি ফাঁপা রুটিবিশেষ।
অন্যদিকে, • কেরানি - তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। • সেমাই - দেশি ভাষা থেকে আগত শব্দ। • কোর্মা - তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৮০.
'একটা কুলি ডাক, জিনিস গুলো নিতে হবে'- এখানে 'কুলি' কোন ভাষার শব্দ?
ক
সংস্কৃত
খ
দেশি
গ
তুর্কি
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'কুলি' তুর্কি ভাষার শব্দ।
• কিছু তুর্কি শব্দ: - চাকু, চাকর, দারোগা, কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, লাশ, উজবুক, কাঁচি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
৩৮১.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
ক
আদেশ
খ
মাঠ
গ
খড়
ঘ
সবজি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'আদেশ' সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অন্যদিকে, - 'মাঠ' ও 'খড়' দেশি শব্দ। - 'সবজি' ফারসি ভাষা থেকে আগত শব্দ।
"কৃষক ধানের বীজ বুনন করছে।" - এখানে 'বুনন' শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে আগত?
ক
বয়ন
খ
বনন
গ
বপন
ঘ
বুনট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'বুনন' শব্দের অর্থ- শস্যাদির বীজ বপন।
অর্থ্যাৎ, "কৃষক ধানের বীজ বুনন করছে।" - এখানে 'বুনন' শব্দটি সংস্কৃত 'বপন' শব্দ থেকে আগত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৯২.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
ক
ক) মহাযাত্রা
খ
খ) প্রবীণ
গ
গ) গবেষণা
ঘ
ঘ) গায়ক
ব্যাখ্যা
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমনঃ
পঙ্কজ- শব্দের অর্থ যা পঙ্কে জন্মে যা, কিন্তু ব্যবহারিক অর্থ পদ্মফুল।
মহাযাত্রা - মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ ‘মৃত্যু’।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।
৩৯৩.
‘রেস্টুরেন্ট’ কোন ভাষার শব্দ?
ক
ফরাসি শব্দ
খ
তুর্কি শব্দ
গ
ইংরেজি শব্দ
ঘ
ইতালিয়ান শব্দ
ব্যাখ্যা
• ফরাসি ভাষা থেকে আগত শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
অন্যদিকে, • তুর্কি শব্দ হলো: তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি। • ইংরেজি শব্দ হলো: অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি। • ইতালিয়ান শব্দ হলো: ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯৪.
‘আবহাওয়া’ কোন ভাষার শব্দ?
ক
ফারসি
খ
তুর্কি
গ
ফরাসি
ঘ
বাংলা
ব্যাখ্যা
⇒ ‘আবহাওয়া’ ফারসি ভাষার শব্দ।
⇒ এছাড়াও আরো কিছু ফারসি শব্দ হলো: অন্দর, কানুন, আবহাওয়া, আমদানি-রপ্তানি, দরবার, শরবত, বরফ, সবজি, জমিদার, গোলাপ, গোয়েন্দা, কাগজ ইত্যাদি।
অন্যদিকে, • আরবি শব্দ: ইনসান, ইবাদত, তকদির, তুফান ইত্যাদি। • বাংলা শব্দ: ভাপা, মুড়ি, লেজ, লাবড়া ইত্যাদি। • তুর্কি শব্দ: চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯৬.
'হেডপণ্ডিত' মিশ্র শব্দটির উৎস কোন ভাষা?
ক
ক) ইংরেজি + তদ্ভব
খ
খ) ফ্রেঞ্চ + তৎসম
গ
গ) ইংরেজি + তৎসম
ঘ
ঘ) ফ্রেঞ্চ + তদ্ভব
ব্যাখ্যা
মিশ্র শব্দ (সংকর শব্দ): বাংলা ভাষায় ‘মিশ্র শব্দ’ নামে আরেক ধরনের শব্দ আছে। এই শব্দগুলাে বিভিন্ন ভাষার বিদেশি শব্দ কিংবা দেশি ও বিদেশি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে। এগুলােকে সংকর শব্দ বলা যেতে পারে।
- প্রদত্ত প্রশ্নে 'তারিখ' শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।
• তারিখ (বিশেষ্য): - আরবি শব্দ - অর্থ: মাসের দিক নির্দেশক সংখ্যা, তিথি।
• অন্য অপশনগুলো: - চশমা = ফারসি। - কারখানা = ফারসি। - আমদানি = ফারসি। • বাংলা একাডেমি অনুসারে, তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। তবে, নবম-দশম শ্রেণির ২০১৯ সংস্করণে তারিখ ফারসি শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বাংলা একাডেমি অধিক গ্রহণযোগ্য।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪০০.
"মসনদ" শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
ফারসি
খ
আরবি
গ
সংস্কৃত
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
• "মসনদ" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - সিংহাসন, - রাজাসন।
আরো কিছু আরবি শব্দ: - ইবাদত, - ইনসান, - এতিম, - এলাকা, - মুসাফির ইত্যাদি।