• ড. মুহম্মদ এনামুল হকের মতে, বাংলা ভাষায়, ২৫% শব্দ - তৎসম, ৫% শব্দ অর্ধ-তৎসম, ৬০% শব্দ - তদ্ভব, ৮% শব্দ - বিদেশি, এবং মাত্র ২% শব্দ - দেশি।
• তদ্ভব শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। সাহিত্যের ক্ষেত্রেও খ্যাতনামা লেখকদের রচনার শতকরা ৬০ ভাগ শব্দই তদ্ভব। উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া।
২০২.
উৎসমূল অনুযায়ী ‘দাঙ্গা’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক
বাংলা
খ
হিন্দি
গ
উর্দু
ঘ
তুর্কি
ব্যাখ্যা
• ‘দাঙ্গা’- হিন্দি শব্দ।
• আরো কিছু হিন্দি শব্দ: - দুলকি, - দিলরুবা, - দাবা, - দাপট, - দহলা, - দশেরা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০৩.
'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
পর্তুগিজ
খ
হিন্দি
গ
গুজরাটি
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'হরতাল' শব্দটি গুজরাটি ভাষা থেকে এসেছে।
• 'হরতাল' শব্দের অর্থ: - প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট, বন্ধ। - ধর্মঘট; বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।
---------------- • বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ: আনারস, র্গীজা, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদ্রি, বালতি, কামরা, বোতল জানালা, বোতাম, গামলা, সাবান, তোয়ালে।
• ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ: - কুপন, - ডিপো, - রেস্তোরাঁ, - আঁতেল, - কার্তুজ ইত্যাদি।
• হিন্দি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: ঝাড়ু, জোখ, জুতা, জুড়ি, তরাই, ঢাকনা, ঝিলমিল, ঝিল, ঝুমকা, চৌপট, চৌপল, চৌতাল, চাঁটি, কুঁজড়া ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২০৪.
'সালতি' শব্দের অর্থ কি?
ক
ক) বড় আকারের বালতি
খ
খ) সাল ও বছর গননার পদ্ধতি
গ
গ) শাল গাছের সারি
ঘ
ঘ) তাল গাছের সরু ডোঙ্গা
ব্যাখ্যা
শালতি, সালতি - শালের গুঁড়ি দ্বারা নির্মিত ছোট কিন্তু দ্রুতগামী নৌকা অথবা তালের ডোঙ্গা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২০৫.
'ফুটানি' শব্দটি কোন ভাষার?
ক
ক) বাংলা
খ
খ) সংস্কৃত
গ
গ) আরবি
ঘ
ঘ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, ফুটানি (বিশেষ্য) - বাংলা শব্দ। অর্থ: - বাবুগিরি, - জাঁক, - আড়ম্বর, - অহংকার, - বড়াই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০৬.
‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
ক
আরবি
খ
উর্দু
গ
ফারসি
ঘ
তুর্কি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, মর্সিয়া (বিশেষ্য) - ফারসি থেকে আগত শব্দ।
শব্দের অর্থ: - মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকগাথা - কারবালার যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত শোকগাথা, - মহরমে গীত শোকগাথা।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
উল্লেখ্য - অভিগম্য অভিধান অনুসারে মর্সিয়া আরবি ভাষার শব্দ। অপশনে আরবি ও ফারসি উভয়টি থাকায় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে সঠিক উত্তর ফারসি রাখা হয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০৭.
'টেলিফোন' কোন ভাষার শব্দ?
ক
ইংরেজি
খ
ইতালিয়ান
গ
ফরাসি
ঘ
তুর্কি
ব্যাখ্যা
• ফরাসি ভাষার শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
'পেরেশান' আরবি শব্দ নয়। - এটি একটি ফারসি শব্দ; যার অর্থ- উদ্বিগ্ন বা চিন্তিত।
অন্যদিকে, - ‘মুসাফির’ আরবি শব্দ; যার অর্থ - যে সফর করে,পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। - ‘তকদির’ আরবি শব্দ; যার অর্থ-ভাগ্য। - মজলুম আরবি শব্দ; যার অর্থ- অত্যাচারিত।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১৫.
দস্ত-বস্ত কথার অর্থ কী?
ক
ক) বন্ধু বনাম বন্ধু
খ
খ) খেতে - খেতে
গ
গ) হাতে - নাতে
ঘ
ঘ) আস্তে - আস্তে
ব্যাখ্যা
- 'দস্ত-বস্ত কথা' এর অর্থ হলো হাতে নাতে।
- এছাড়াও এর অর্থ জাজ্বল্যমান। - শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। - মূল শব্দ দস্ত বস্তহ শব্দ থেকে এসেছে।
• আরও কিছু ফারসি শব্দ হলো: - খোদা - কারখানা - চশমা - জানোয়ার - জিন্দা - নমুনা
উৎস: বাংলা একাডেমি বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।
২১৬.
সাবান—কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
ক) ইতালীয়
খ
খ) স্প্যানিশ
গ
গ) পর্তুগিজ
ঘ
ঘ) ফরাসি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ ভাষার শব্দ হলো- বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, বারান্দা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১৭.
বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
ক
তৎসম
খ
তদ্ভব
গ
দেশি
ঘ
বিদেশি
ব্যাখ্যা
• বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দই দেশি শব্দ।
• দেশি শব্দ: - বাংলার প্রাচীন অধিবাসীদের ভাষা থেকে নেওয়া যে শব্দগুলো আজও অপরিবর্তিতভাবে ব্যবহৃত হয়, সেগুলো দেশি শব্দ নামে পরিচিত। - বাংলার প্রাচীন অধিবাসী—যেমন দ্রাবিড়, অনার্য, কোল, মুণ্ডাসহ ইত্যাদি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি থেকে কিছু শব্দ আজও বাংলায় টিকে আছে। এই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। - অনেক ক্ষেত্রে এসব শব্দের সঠিক উৎস জানা না গেলেও কোন ভাষা থেকে এসেছে, তার ধারণা পাওয়া যায়; যেমন— - কুড়ি (বিশ) কোল ভাষা থেকে এসেছে; - পেট (উদর) তামিল থেকে এসেছে; - আর চুলা (উনুন) মুণ্ডারী ভাষা থেকে এসেছে। - আর ও কিছু উদাহরণ: জমজম, জারুল, কুলা, গঞ্জ, ঢেঁকি, টোপর, বেগুনী, কালো, পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল, ময়না, খিচুড়ি, রুই, সেমাই ইত্যাদি।
অন্যদিকে, • তৎসম শব্দ: - যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং ব্যবহারের সময় যেগুলোর মূল রূপ সাধারণত অপরিবর্তিত থাকে সেগুলোই তৎসম শব্দ। - “তৎসম” শব্দটি ‘তৎ’ (তার) ও ‘সম’ (সমান)—এই দুই অংশ থেকে এসেছে, অর্থাৎ “সংস্কৃতের সমান”। - উদাহরণ: কমলা, ধর্ম, শাক, নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গৃহ, ভাষা, দধি, নীল ইত্যাদি।
• তদ্ভব শব্দ: - যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় পৌঁছেছে, সেগুলো তদ্ভব শব্দ। - এসব শব্দের মূল সংস্কৃত হলেও ধ্বনিগত পরিবর্তনের ফলে বাংলায় এদের রূপ অনেকটাই ভিন্ন হয়েছে। বাংলায় নিজস্ব রূপে ব্যবহৃত এসব শব্দকে একেবারে স্বতন্ত্র ধরা হয়। - তদ্ভব শব্দকে অনেকে খাঁটি বাংলা শব্দও বলে থাকেন। - উদাহরণ : আকাশ, বাতাস, পাখি, পাতা, কান, হাত, চাঁদ, চামার, মা ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলাপিডিয়া।
২১৮.
কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত?
ক
কাজি
খ
চেহারা
গ
গির্জা
ঘ
দারোগা
ব্যাখ্যা
• 'গির্জা' শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - খ্রিষ্টধর্মাবলম্বীদের উপাসনালয়।
অন্যদিকে, ফারসি শব্দ - দারোগা, চেহারা, কাজি।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১৯.
‘কারিগর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
আরবি
খ
পর্তুগিজ
গ
ফরাসি
ঘ
ফারসি
ব্যাখ্যা
• 'কারিগর’ শব্দটি 'ফারসি' ভাষা থেকে এসেছে। - এটি একটি বিশেষ্য পদ।
• 'ক্যামেরা' বিশেষ্য পদ। - এটি একটি ল্যাটিন শব্দ। অর্থ: - চলমান বা স্থিরচিত্র ধারণের সরঞ্জামবিশেষ। - বিচারকের খাসকামরা (প্রকাশ্য নয়)।
• এরূপ কিছু ল্যাটিন শব্দ- ক্যামেলিয়া, ক্যাম্পাস, ক্লাস, ক্লাসিক, ক্লাসিক্যাল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২১.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
ক
রাজপুত
খ
গায়ক
গ
কর্তব্য
ঘ
প্রবীণ
ব্যাখ্যা
• যোগরূঢ় শব্দ: - সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন- - পঙ্কজ ; রাজপুত ; মহাযাত্রা ; জলধি ।
অন্যদিকে, • রূঢ়ি শব্দ = বাঁশি; তৈল; প্রবীণ; সন্দেশ। • যৌগিক শব্দ = গায়ক; কর্তব্য; বাবুয়ানা; মধুর; দৌহিত্র; চিকামারা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।
২২২.
নিচের কোনটি দেশি শব্দ?
ক
লাল
খ
খর্ব
গ
মাঠ
ঘ
বাপু
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'মাঠ' একটি দেশি শব্দ। অর্থ: ১. প্রান্তর, ময়দান; খেলার জন্য নির্দিষ্ট স্থান। ২. কৃষিক্ষেত্র (মাঠের ফসল)। ৩. পশুচারণ ক্ষেত্র।
অন্যদিকে, - লাল ও খর্ব সংস্কৃত শব্দ। - বাপু হিন্দি শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২২৩.
'কুঁড়ি' শব্দটি এসেছে-
ক
ক) 'কুঁড়ে' থেকে
খ
খ) 'কুড়িল' থেকে
গ
গ) কোরক' থেকে
ঘ
ঘ) 'পুষ্প' থেকে
ব্যাখ্যা
কুঁড়ি [কুঁড়ি] (বিশেষ্য) আফোটা ফুল; মুকুল; কলিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্মল>কুড্মল>কুঁড়ি; (তৎসম বা সংস্কৃত শব্দ ) কোরক>কোরঅ>কুঁড় (ও= উ, র=ড়)+ই = কুঁড়ি} উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২২৪.
নিচের কোনটি মৌলিক শব্দ?
ক
গোলাপ
খ
হস্তী
গ
বাঁশি
ঘ
পঙ্কজ
ব্যাখ্যা
• মৌলিক শব্দ: - যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন - গোলাপ, নাক, তিল, লতা, হাত, ফুল ইত্যাদি।
• সাধিত শব্দ: - যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় অর্থ্যাৎ যেসব শব্দ প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সন্ধি, সমাস ইত্য্যাদি নিয়মে গঠিত হত, তাদেরকে সাধিত শব্দ বলে। যেমন: - পঙ্কজ, বাঁশি, হস্তী যৌগিক শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২৫.
'কাচারি' কোন ভাষার শব্দ?
ক
হিন্দি
খ
পর্তুগিজ
গ
ফারসি
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• 'কাচারি' 'হিন্দি' ভাষার শব্দ। - এটি একটি বিশেষ্য পদ। শব্দের অর্থ: - বিচারালয়, আদালত। - দপ্তর, কার্যালয়। কিছু হিন্দি শব্দ: - দুলকি, - দাবা, - দাঙ্গা, - দহলা, - দশেরা - রোকড়, - লড়াকু, - লেনদেন ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২৬.
‘বাজার’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
ক) ফরাসি
খ
খ) আরবি
গ
গ) ফারসি
ঘ
ঘ) তুর্কি
ব্যাখ্যা
• বাজার; উচ্চরণ / বাজার্/ - ফারসি শব্দ। অর্থ: পণ্য কেনা বেচার নির্দিষ্ট স্থান, জনসমাগের ফলে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থা।
- 'টিন' হলো ইংরেজি ভাষা থেকে আগত শব্দ। টিন /টি/ [ই.] বিশেষ্য ১ রূপাসদৃশ ঘাতসহ উজ্জ্বল মৌলিক ধাতুবিশেষ যার পারমাণবিক সংখ্যা ৫০ । ২ দস্তা দিয়ে কলাই করা লোহার পাত (ঢেউটিন); (টিন দিয়ে কলাই করা) পাতলা লোহার পাত দিয়ে তৈরি পাত্র (মুড়ির টিন), tin ।
ইংরেজি শব্দ: ইংরেজি শব্দ দুই প্রকারের পাওয়া যায়—
(১) অনেকটা ইংরেজি উচ্চারণে : ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, মোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি।
(২) পরিবর্তিত উচ্চারণে : আফিম (Opium), অফিস (Office), ইস্কুল (School), বাক্স (Box). হাসপাতাল (Hospital), বোতল (Bottle) ইত্যাদি। এছাড়াও অন্যান্য ভাষার শব্দগুলো হলো- আরবি শব্দ : বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়-
(১) ধর্মসংক্রান্ত শব্দ : আল্লাহ্, ইসলাম, ঈমান, গুজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, রায় ইত্যাদি।
ফারসি শব্দ : বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। (১) ধর্মসংক্রান্ত শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। (৩) বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
অন্যান্য ভাষার শব্দ–
গুজরাটি: খদ্দর, হরতাল ইত্যাদি।
পাঞ্জাবি: চাহিদা, শিখ ইত্যাদি।
তুর্কি: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।
চিনা: চা, চিনি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
২২৯.
'চাঁদ' কোন প্রকার শব্দ?
ক
তৎসম শব্দ
খ
দেশী শব্দ
গ
তদ্ভব শব্দ
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'চাঁদ' একটি তদ্ভব শব্দ।
তদ্ভব শব্দ: - সংস্কৃত শব্দ থেকে প্রাকৃতের মাধ্যমে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে যে শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২৩২.
‘টেলিগ্রাফ’ কোন ভাষার শব্দ?
ক
ইংরেজি
খ
ফরাসি
গ
ইতালিয়ান
ঘ
তুর্কি
ব্যাখ্যা
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
অন্যদিকে, • ইংরেজি শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, টেলিপ্রিন্টার, টেনিস, সিল্ক ইত্যাদি।
• ইতালিয়ান শব্দ: টেলিস্কোপ, ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
• 'কালবৈশাখি' - বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ওপর দিয়ে চৈত্র- বৈশাখ মাসে উত্তর পশ্চিম দিক হতে প্রবাহিত প্রবল ঝড়বৃষ্টি। - ইংরেজিতে একে nor'wester বলা হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৩৪.
’ফরমান’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
আরবি
খ
উর্দু
গ
হিন্দি
ঘ
ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, - ’ফরমান’ ফারসি ভাষা থেকে আগত একটি শব্দ। অর্থ- আদেশ, হুকুম; আদেশপত্র, হুকুমনামা, সংবাদ, খবর; বাণী।
• আরো কিছু গুরত্বপূর্ণ ফারসি শব্দ : দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩৫.
ফারসি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
ক
আমির
খ
আমানত
গ
দারোগা
ঘ
কুপন
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে, • ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ: এস্টেট, কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি
• আরবি ভাষা থেকে আগত কিছু শব্দ: কলম, খাতা, আসবাব, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩৬.
'আইনজীবী' - শব্দটি কোন দুটি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে?
ক
আরবি ও ফারসি
খ
ফারসি ও তৎসম
গ
ফারসি ও আরবি
ঘ
তৎসম ও ফারসি
ব্যাখ্যা
• 'আইনজীবী' শব্দটি "ফারসি ও তৎসম/সংস্কৃত" দুটি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। - এটি একটি বিশেষ্য।
শব্দের অর্থ: - উকিল মোক্তার ব্যারিস্টার প্রমুখ ব্যবহারজীবী।
কিছু গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ: ধনদৌলত (সংস্কৃত+আরবি), ঝড়তুফান (দেশি+আরবি), পকেটমার (ইংরেজি+বাংলা)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩৭.
ফারসি ও আরবি সহযোগে কোন মিশ্র শব্দটি গঠিত হয়েছে?
ক
ক) রাজা - বাদশা
খ
খ) হেড - মৌলভি
গ
গ) চৌ - হদ্দি
ঘ
ঘ) ডাক্তার - খানা
ব্যাখ্যা
দেশি ও বিদেশি কিংবা বিদেশি ও বিদেশি শব্দের মিলনে যে শব্দদ্বৈত সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলে। এখানে রাজা - বাদশা শব্দটি (তৎসম + ফারসি), হেড - মৌলভি (ইংরেজি + ফারসি), ডাক্তার - খানা (ইংরেজি + ফারসি) এবং চৌ - হদ্দি শব্দটি (ফারসি + আরবি) ভাষার শব্দ সহযোগে গঠিত। উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী
২৩৮.
‘কেন্দ্র’ কোন ভাষার শব্দ?
ক
ক) তিব্বত
খ
খ) গুজরাটি
গ
গ) হিন্দি
ঘ
ঘ) গ্রিক
ব্যাখ্যা
গ্রিক ভাষার শব্দগুলো হলো : - কেন্দ্র - দাম - সেমাই উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২৩৯.
'কবি' শব্দটি কোন ভাষার হতে আগত?
ক
আরবি
খ
ফারসি
গ
তৎসম
ঘ
হিন্দি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'কবি' - তৎসম বা সংস্কৃত ভাষা হতে আগত শব্দ।
আরো কিছু তৎসম ভাষার শব্দ হলো: - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৪০.
কোনটি তদ্ভব শব্দ?
ক
অলাবু
খ
ভিটা
গ
নদী
ঘ
ফল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'ভিটা' শব্দটি সংস্কৃত ভিত্তি শব্দ থেকে এসেছে।
তদ্ভব শব্দ: • তদ্ভব একটি পারিভাষিক শব্দ। - এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ' = তার, এবং ভাব (‘ভব') = উৎপন্ন অর্থ বুঝায়। এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে। - অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। -
অন্যদিকে, ----------- • পাইলট (বিশেষ্য পদ), - ফরাসি ভাষার শব্দ। অর্থ: - বিমানচালক; যে ব্যক্তি জাহাজ চলাচলের পথ নির্দেশ করে; পথপ্রদর্শক I
• পাউডার (বিশেষ্য পদ), - ফরাসি ভাষার শব্দ। অর্থ: - মিহি গুঁড়ো; প্রসাধনীরূপে ব্যবহৃত ম্যাগনেশিয়াম সিলিকেট-জাতীয় পদার্থের মিহি চূর্ণের সঙ্গে হালকা সুগন্ধি।
• পাইকার (বিশেষ্য পদ), - ফারসি ভাষার শব্দ। অর্থ: - একসঙ্গে অনেক পণ্যদ্রব্য কেনাবেচা যার পেশা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪২.
'জুডো' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
চীনা
খ
কোরিয়ান
গ
জাপানি
ঘ
ফরাসি
ব্যাখ্যা
• 'জুডো': - শব্দটি জাপানি ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ। এর অর্থ: - একধরনের জাপানি মল্লযুদ্ধ যাতে প্যাঁচ ও কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে পরাভূত করা হয়।
• আরো কিছু জাপানি শব্দ: - সুনামি, ক্যারাটে, হাসনাহেনা, জুতো, রিক্সা, প্যাগোডা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪৩.
'মন্ত্রিপরিষদ' শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
হিন্দি
খ
তুর্কি
গ
তৎসম
ঘ
কোনোটি নয়
ব্যাখ্যা
•'মন্ত্রিপরিষদ' - শব্দটি সংস্কৃত/তৎসম ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ। এর অর্থ: - মন্ত্রীসভা।
- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'হাকিমি' ফারসি ভাষা থেকে আগত শব্দ। - ‘হাকিমি’ শব্দের অর্থ- ১. বিচারকের বৃত্তি। ২ ইউনানি চিকিৎসাপদ্ধতি। - বিশেষণ হিসেবে- ১ বিচারসম্বন্ধীয়। ২ ইউনানি চিকিৎসাবিষয়ক।।
অন্যদিকে, - হালখাতা, খবর, আদালত, হাকিম আরবি ভাষা থেকে আগত শব্দ।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
অন্যদিকে, • 'আমানত' - আরবি ভাষা থেকে আগত শব্দ। • 'কামরা' - পর্তুগিজ ভাষার শব্দ। • 'তোপ' - তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
• বাংলা ভাষায় ব্যবহৃত অন্যান্য তুর্কি শব্দ: উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি, কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তোপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, মুচলেখা, লাশ, সওগাত ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৪৮.
'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে-
ক
ফারসি ও ইংরেজি শব্দে
খ
ফরাসি ও ইংরেজি শব্দে
গ
ফারসি ও ফরাসি শব্দে
ঘ
ফারসি ও হিন্দি শব্দে
ব্যাখ্যা
• ‘বেটাইম’ শব্দে বে ফারসি উপসর্গ এবং টাইম ইংরেজি শব্দ। - অর্থাৎ ফারসি উপসর্গ এবং ইংরেজি শব্দের সমন্বয়ে বেটাইম শব্দটি গঠিত। অর্থ: - অসময়, - অসুবিধাজনক সময়।
- কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন: - ‘কাঁচামাল’ (বাংলা + আরবি), - রাজা-বাদশা (তৎসম + ফারসি), - হাট-বাজার (বাংলা + ফারসি), - চৌহদ্দি ( বাংলা + ফারসি), - হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪৯.
'পাইলট' কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে এসেছে?
ক
ফারসি
খ
ইংরেজি
গ
ফরাসি
ঘ
তুর্কি
ব্যাখ্যা
• ‘পাইলট’ শব্দটি ফরাসি ভাষা থেকে আগত।
• ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, পাউডার, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
অন্যদিকে, • তুর্কি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: - চাকু, - বাবা, - বাবুর্চি, - মুচলেকা ইত্যাদি।
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ: এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫০.
"বাহাদুর" কোন ভাষার শব্দ?
ক
ফারসি
খ
তুর্কি
গ
পাঞ্জাবি
ঘ
সংস্কৃত
ঙ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• "বাহাদুর" 'তুর্কি' ভাষার শব্দ। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ, - কৃতী, বীর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫১.
'গুনাহ' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক
ফারসি
খ
আরবি
গ
তুর্কি
ঘ
গুজরাটি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • ফারসি শব্দ: (১) ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, নালিশ, বাদশাহ, বান্দা,ত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫২.
'উনুন' শব্দটি কোথা থেকে এসেছে?
ক
ক) তৎসম
খ
খ) সংস্কৃত
গ
গ) অর্ধ-তৎসম
ঘ
ঘ) তদ্ভব
ব্যাখ্যা
উনুন (বিশেষ্য) - সংস্কৃত ভাষা থেকে আগত। অর্থ: চুল্লি, চুলা, আখা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৫৩.
'চারুকলা' কী ধরনের শব্দ?
ক
সংস্কৃত
খ
প্রমিত
গ
সমাসবদ্ধ
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
• 'চারুকলা' সংস্কৃত শব্দ। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - চিত্রাঙ্কনাদির সুকুমার শিল্প, - ললিতকলা, fine arts।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫৪.
'বাগিচা' শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
ফারসি
খ
তুর্কি
গ
তৎসম
ঘ
খাটি বাংলা
ব্যাখ্যা
• 'বাগিচা' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
• ’এজেন্ট’ শব্দটি ইংরেজী ভাষা থেকে আগত। যার অর্থ-প্রতিনিধি, ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি।
অন্যদিকে, - ‘আইন’ শব্দটি ফারসি শব্দ। - ‘দাখিল’ আরবি শব্দ। - ‘মুচলেকা’ তুর্কি শব্দ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৫৬.
'কুড়ি' শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
ক
ক) মুন্ডারী
খ
খ) কোল
গ
গ) তামিল
ঘ
ঘ) বিদেশি
ব্যাখ্যা
কুড়ি কোলভাষা, চুলা মুন্ডারী ভাষা ও পেট তামিল ভাষা থেকে উদ্ভূত শব্দ। কয়টি দেশি ভাষার শব্দ হচ্ছে- কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর ঢেঁকি ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫৭.
'সাপ' কোন ধরনের শব্দ?
ক
তৎসম
খ
তদ্ভব
গ
দেশি
ঘ
বিদেশি
ব্যাখ্যা
• সাপ - তদ্ভব শব্দ।
বাংলা ভাষার শব্দভাণ্ডার: - উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা: ১. তৎসম, ২. তদ্ভব, ৩. দেশি ও ৪. বিদেশি। - এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।
তদ্ভব শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। যথা: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
♣ উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়: ১. তৎসম শব্দ, ২. তদ্ভব শব্দ, ৩. দেশি শব্দ ও ৪. বিদেশি শব্দ।
♣ তৎসম শব্দ: - প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। - যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। - সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৬০.
‘কাঁচামাল’ শব্দটি কোন কোন ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত?
ক
তৎসম+বাংলা
খ
বাংলা+আরবি
গ
ফারসি+আরবি
ঘ
বাংলা + ফারসি
ব্যাখ্যা
• ‘কাঁচামাল’ মিশ্র ভাষার শব্দ। - এখানে কাঁচা (বাংলা শব্দ) এবং মাল (আরবি শব্দ।
• শব্দের অর্থ: - যে সকল উপদান থেকে শিল্পদ্রব্য তৈরি হয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬১.
'শ্বেতপাথর' মিশ্র শব্দটি কোন দুটি ভাষা হতে আগত?
ক
সংস্কৃত + বাংলা
খ
সংস্কৃত + আরবি
গ
দেশি + আরবি
ঘ
ইংরেজি + বাংলা
ব্যাখ্যা
• 'শ্বেতপাথর' মিশ্র শব্দটি 'সংস্কৃত এবং বাংলা' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দের অর্থ - সাদা মর্মর পাথর।
কিছু গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ:
- ধনদৌলত (সংস্কৃত+আরবি),
- ভোগদখল (সংস্কৃত+আরবি),
- ঝড়তুফান (দেশি+আরবি),
- পকেটমার (ইংরেজি+বাংলা)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬২.
আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
ক
আরবি
খ
ফারসি
গ
তুর্কি
ঘ
গ্রিক
ব্যাখ্যা
• কলম (qalam): শব্দটি আরবি ভাষা থেকে আগত। অর্থ: - কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী।
• কলম (qalam) শব্দটির আদি উৎস কলমোস (Kalamos/Κάλαμος) যা মূলত গ্রিক ভাষার শব্দ।
• Kalamos/Κάλαμος শব্দের অর্থ - a reed, a pen. It refers to the writing instrument made from a reed or a similar material. This term was borrowed into various languages, including Arabic.
উৎস: আধুনিক বাংলা অভিধান ও Etymology (Language Forum) ওয়েবসাইট।
২৬৩.
'বনসাই' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক
গ্রিক
খ
চীনা
গ
জাপানি
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
• সঠিক উত্তর - জাপানি। - ‘বনসাই’ শব্দটি বিশেষ্য। - ‘বনসাই’ অর্থ: বৃহদাকার গাছের আকৃতি সংকুচিত করে ছোটো পাত্রে রোপণ করার জাপানি পদ্ধতিবিশেষ।
• আরো কিছু জাপানি শব্দ: - রিকশা, - জুডো।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬৪.
কোন শব্দটি ফারসি ভাষা থেকে আগত?
ক
আসমান
খ
কলগি
গ
কাচারি
ঘ
দুলকি
ব্যাখ্যা
• আসমান - শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
অন্যদিকে, তুর্কি শব্দ - কলগি। হিন্দি শব্দ - কাচারি, দুলকি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬৫.
‘রাজা বাদশা’ শব্দটিতে কোন দুটি ভাষার মিশ্রণ রয়েছে?
ক
ক) বাংলা + ফারসি
খ
খ) তৎসম + ফারসি
গ
গ) আরবি + ফারসি
ঘ
ঘ) ফারসি + বাংলা
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য মিশ্র শব্দ: - রাজা-বাদশা (তৎসম + ফারসি), - হাট-বাজার (বাংলা + ফারসি), - হেড-মৌলভি (ইংরেজি + ফারসি), - হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম), - খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম), - ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি), - পকেটমার (ইংরেজি + বাংলা), - চৌহদ্দি (বাংলা + ফারসি) ইত্যাদি।
উল্লেখ্য, 'চৌহদ্দি' শব্দটি নবম-দশম শ্রেণির ২০১৯ সংস্করণে ফারসি + আরবি ভাষার শব্দ দ্বারা গঠিত বলা হলে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, তা বাংলা + ফারসি ভাষার শব্দ দ্বারা গঠিত মিশ্র শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৬৬.
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোন শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
ক
ক) আনারস
খ
খ) কার্তুজ
গ
গ) ডিপো
ঘ
ঘ) কুপন
ব্যাখ্যা
কিছু পর্তুগিজ ভাষার শব্দ:
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি,
- পাদ্রি,
- বালতি ইত্যাদি।
কার্তুজ, কুপন, ডিপো হলো ফরাসি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও ব্যকরণ - নবম ও দশম শ্রেণি।
২৬৭.
নিচের কোনটি ফারসি শব্দ নয়?
ক
তাজ্জব
খ
কাজি
গ
আসমান
ঘ
খোয়াব
ব্যাখ্যা
• 'তাজ্জব' - আরবি শব্দ। অর্থ: অদ্ভুত, বিস্মিত, বিস্ময়।
অন্যদিকে, • হরতাল (বিশেষ্য পদ), - গুজরাটি ভাষার শব্দ। অর্থ: - প্রতিবাদ বা শক্তি-প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট; দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহত ধর্মঘট; বন্ধ।
• হরফ (বিশেষ্য পদ), - আরবি ভাষার শব্দ। অর্থ: - বর্ণমালার লেখ্য সংকেত; অক্ষর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭৪.
"প্যান্ডেল" শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
তামিল
খ
হিন্দি
গ
উর্দু
ঘ
সিংহলি
ব্যাখ্যা
• "প্যান্ডেল"
- শব্দটি তামিল ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- মণ্ডপ, সভামণ্ডপ।
উল্লেখ্য, 'চুরুট' শব্দটিও তামিল ভাষা হতে আগত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭৫.
কোনটি দেশি শব্দ?
ক
হস্ত
খ
চন্দ্র
গ
গঞ্জ
ঘ
রোজা
ব্যাখ্যা
• গঞ্জ: • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘গঞ্জ’ ফারসি ভাষার শব্দ। • বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এর বই অনুসারে, ‘গঞ্জ’ একটি দেশি শব্দ।
অন্যদিকে, • ‘রোজা’ ফারসি ভাষার শব্দ।
• হস্ত, চন্দ্র সংস্কৃত বা তৎসম শব্দ।।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৭৬.
নিচের কোনটি আরবি ভাষা থেকে আগত শব্দ?
ক
কাজি
খ
খোয়াব
গ
আসমান
ঘ
আর্জি
ঙ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: হালাল, হারাম, কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।
অন্যদিকে, • ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: নামাজ, বেহেশত, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭৭.
'চকলেট' কোন দেশের শব্দ?
ক
অস্ট্রেলিয়া
খ
ইতালি
গ
জার্মানি
ঘ
মেক্সিকো
ব্যাখ্যা
• 'চকলেট'
- এটি একটি বিশেষ্য পদ। - শব্দটি ফরাসি ভাষা হতে আগত। এর অর্থ:
- টেলে নেয়া কোকো বীজের গুড়োর সঙ্গে দুধ চিনি মিশিয়ে তক্তি বা পানীয় বিশেষ।
তবে, বিভিন্ন ব্যাকরণ বইয়ে 'চকলেট' - মেক্সিকান শব্দ উল্লেখ করা আছে।
রিয়েল জবের পরীক্ষা বিধায়- 'মেক্সিকো' উত্তর হিসেবে গ্রহণ করা হলো।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৭৮.
'চুরুট' কোন ভাষার শব্দ?
ক
হিন্দি
খ
তামিল
গ
গুজরাটি
ঘ
মারাঠি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'চুরুট' — তামিল ভাষার শব্দ।
• 'চুরুট' শব্দের অর্থ: - ধূমপানের জন্য তৈরি শুকনো তামাকপাতায় মোড়া তামাকচূর্ণ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৭৯.
'জোছনা' কোন শ্রেণির শব্দ?
ক
যৌগিক
খ
তৎসম
গ
দেশি
ঘ
অর্ধ-তৎসম
ব্যাখ্যা
• ‘জোছনা’ অর্ধ-তৎসম শব্দ। - এটি 'জ্যোৎস্না' সংস্কৃত শব্দ থেকে সৃষ্টি। অর্থ: চাঁদের আলো; কৌমুদী।
• তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। - আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: ‘গিন্নি’ ও ‘কেষ্ট’।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮০.
'কাজি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
তৎসম
খ
খাটি বাংলা
গ
ফারসি
ঘ
তুর্কি
ব্যাখ্যা
• 'কাজি' শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - মুসলিম বিবাহের নিবন্ধক।
ফারসি ভাষার কিছু শব্দ হলো: - ফরমান, কাজিয়া, কাজি, গ্রেফতার, দারোগা, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, লুঙ্গি, চশমা, চারপায়া, ছয়লাপ, গ্রেপ্তারিইত্যাদি
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮১.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
ক
টোপর
খ
ঢোল
গ
ঝিনুক
ঘ
ধান
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'ধান' একটি সংস্কৃত শব্দ। • অর্থ: ১. পৃথিবীর প্রায় সব দেশের উষ্ণ ও আর্দ্র অঞ্চলে সারাবছর চাষ করা হয় এমন মাঝারি আকৃতির তৃণজাতীয় উদ্ভিদ বা তার সোনালি খোসায় আবৃত ছোটো ও সরু বীজবিশেষ (যা বাংলাদেশ-সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবাসীর খাদ্যের অন্যতম উৎস), ধান্য। ২. ওজনের পরিমাপবিশেষ, সিকি, রতি।
• ‘জবানবন্দি’ একটি ফারসি শব্দ; যার অর্থ - কোন তদন্তকারী কর্মচারীর কাছে প্রদত্ত বিবরণ।
অন্যদিকে, - ‘তকদির’ আরবি শব্দ; যার অর্থ - ভাগ্য। - ‘মজলুম’ আরবি শব্দ; যার অর্থ - অত্যাচারিত। - ‘মুসাফির’ আরবি শব্দ; যার অর্থ - যে সফর করে, পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮৩.
’রোজ' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
অন্যদিকে, • আরবি শব্দ: ইবাদত, ইনসান, এতিম, এলাকা, এলাহি, তুফান ইত্যাদি। • হিন্দি শব্দ: কাচারি, দুলকি, দাঙ্গা, রোকড়, লড়াকু, লেনদেন ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮৪.
‘কোয়ারেন্টাইন’ (Quarantine) কোন ভাষার শব্দ?
ক
ক) ল্যাটিন
খ
খ) ইংরেজি
গ
গ) গ্রিক
ঘ
ঘ) ইতালিয়ান
ব্যাখ্যা
কোয়ারেন্টাইন (Quarantine) একটি ইতালিয়ান শব্দ। বাংলা অর্থ - রোগসংক্রমণ প্রতিরোধকল্পে মানুষ বা প্রাণীকে আলাদা বা আটক রাখার ব্যবস্থা/এই ব্যবস্থার সময়কাল।
অক্সফোর্ড ডিকশনারী থেকে, "Late 15th century (in sense ‘place where Jesus fasted for forty days’): from late Latin quarentena and Anglo-Norman French quarenteine, quarenteinne. The modern sense is from Italian quarantina ‘forty days’, from quaranta ‘forty’, and dates from the mid 17th century."
• যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ। অন্যভাবে বলা যায়, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন: - কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত। - বাবু + আনা = বাবুয়ানা, অর্থ- যিনি বাবুর ভাব নিয়ে চলেন। - পিতা + হীন = পিতৃহীন, অর্থ- যার পিতা নেই।
অন্যদিকে, • তদ্ভব শব্দ: তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ’ = তার, এবং ভাব (‘ভব’) = উৎপন্ন অর্থ বুঝায়। এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে। অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
• রূঢ় বা রূঢ়ি শব্দ: যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। উদাহরণ: সন্দেশ - (মূলঅর্থ) সংবাদ, পরিবর্তিত অর্থ- মিষ্টান্ন।
• মৌলিক শব্দ: যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। - উদাহরণ: আম, কলা, দেশ, গোলাপ, ভাই, বোন, হাত, পা, নাক, মাটি, ঘর, বউ ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৮৭.
'খাসজমি' শব্দটি কোন কোন ভাষা থেকে আগত?
ক
আরবি + ফারসি
খ
ফারসি + বাংলা
গ
আরবি + হিন্দি
ঘ
ফারসি + দেশি
ব্যাখ্যা
• 'খাসজমি' একটি মিশ্র শব্দ। • 'খাসজমি' শব্দে- 'খাস' আরবি ভাষার ও 'জমি' ফারসি ভাষার শব্দ।
------------------------ এরূপ কিছু মিশ্র ভাষার শব্দ হলো - • 'কাঁচামাল' মিশ্র ভাষার শব্দ। - এখানে কাঁচা (বাংলা শব্দ) এবং মাল (আরবি শব্দ। অর্থ: যে সকল উপদান থেকে শিল্পদ্রব্য তৈরি হয়।
• 'বেহায়া' মিশ্র শব্দ। - এখানে বে (ফারসি শব্দ) আর হায়া (আরবি শব্দ)। - এটি বিশেষণ পদ। অর্থ: - নির্লজ্জ।
• 'বেহদ্দ' মিশ্র শব্দ। - এখানে বে (ফারসি শব্দ) আর হদ্দ (আরবি শব্দ)। - এটি বিশেষণ পদ। অর্থ: - অত্যন্ত, খুব, জবর, বেজায়, অসীম।
• কাগজওয়ালা (বিশেষ্য পদ), - এখানে (কাগজ) ফারসি ও (ওয়ালা) হিন্দি ভাষার শব্দ। অর্থ: - সংবাদপত্র বিক্রেতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮৮.
নিচের কোনটি ফারসি শব্দ?
ক
চাবি
খ
চশমা
গ
চাহিদা
ঘ
চাকু
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • 'চশমা' ফারসি ভাষা থেকে আগত শব্দ।
অন্যদিকে, • 'চাবি' 'চাকু' পর্তুগিজ ভাষার শব্দ। • 'চাহিদা' বাংলা ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮৯.
'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
ক
পর্তুগিজ ভাষা হতে
খ
আরবি ভাষা হতে
গ
দেশী ভাষা হতে
ঘ
ওলন্দাজ ভাষা হতে
ব্যাখ্যা
• আনারস ও চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
• পর্তুগিজ ভাষার আরোকিছু শব্দ হলো: কামরা, গির্জা, গুদাম, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯০.
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ কোনটি?
ক
চা
খ
চাহিদা
গ
চাটাই
ঘ
চাবি
ব্যাখ্যা
• চাবি পর্তুগিজ ভাষার শব্দ।
পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তুরুপ, তোয়ালে।
অন্যদিকে, • 'চা' চীনা শব্দ। • বাংলা একাডেমি অভিধান অনুসারে 'চাহিদা' বাংলা শব্দ। এবং নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে 'চাহিদা' পাঞ্জাবি ভাষার শব্দ। • 'চাটাই' দেশি শব্দ।
• তুর্কি ভাষার কিছু শব্দ হলো: কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, চাকু, তুরক, তুরগ, বেগম, বাবা।
অন্যদিকে, ---------------- • 'চাবি' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। • 'চামচ' একটি অর্ধ-তৎসম শব্দ। এটি 'চমস' তৎসম শব্দ থেকে উৎপন্ন হয়েছে। • 'চাবুক' ফারসি ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
২৯৪.
'জান্নাত' কোন ভাষার শব্দ?
ক
ক) আরবি
খ
খ) ফারসি
গ
গ) ফরাসি
ঘ
ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'জান্নাত' (বিশেষ্য) - আরবি ভাষার শব্দ। এর অর্থ: - বেহেশত, - স্বর্গ, - অমর্ত্যলোক, - স্বর্গের উদ্যান।
• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা: - ভবন - তৎসত শব্দ। - তোশক ও বেগম হলো তুর্কি শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯৬.
"একতারা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
ফরাসি
খ
ফারসি
গ
আরবি
ঘ
তৎসম
ব্যাখ্যা
• "একতারা' শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - যার একপ্রান্ত চামড়া দিয়ে আবৃত। - গুপিযন্ত্র।
আরো কিছু ফারসি শব্দ: - নামাজ, - দোজখ, - মামলা, - বান্দা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯৭.
কোনটি পর্তুগিজ শব্দ নয়?
ক
পেরেক
খ
জানালা
গ
তোয়ালে
ঘ
আয়না
ব্যাখ্যা
• পর্তুগিজ শব্দ নয় - আয়না। - 'আয়না' শব্দটি ফারসি ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
অন্যদিকে, - তোয়ালে, জানালা এবং পেরেক - শব্দগুলো পর্তুগিজ ভাষা হতে আগত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯৮.
'তবলা' কোন ভাষার শব্দ?
ক
তুর্কি
খ
আরবি
গ
ফারসি
ঘ
তৎসম
ঙ
দেশি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'তবলা' শব্দের উৎস-ভাষা - আরবি।
• 'তবলা' বলতে বোঝায়: - একদিকে চর্মাবৃত এক প্রকার বাদ্যযন্ত্রবিশেষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯৯.
নিচের কোনটি ফারসি শব্দ?
ক
কলগি
খ
খোয়াব
গ
কাচারি
ঘ
দুলকি
ব্যাখ্যা
• 'খোয়াব' শব্দটি ফারসি ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ। শব্দের অর্থ: - নিদ্রিত অবস্থায় মানুষের মনের অনুভূতি ভাবাবেগ চিত্রকল্প প্রভৃতি, স্বপ্ন।
অন্যদিকে, - 'কাচারি' এবং 'দুলকি' হিন্দি ভাষার শব্দ। - 'কলগি' তুর্কি ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০০.
'রাখাল' কোন ভাষার শব্দ?
ক
তৎসম
খ
আরবি
গ
হিন্দি
ঘ
দেশি
ব্যাখ্যা
• 'রাখাল' দেশি শব্দ। অর্থ: গবাদিপশু চরানো যার পেশা।
• দেশি শব্দ: - বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে। - অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।
• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো: যথা: কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।