বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শব্দের উৎসমূল

মোট প্রশ্ন১,১৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শব্দের উৎসমূল

PrepBank · পাতা / ১২ · ১০১২০০ / ১,১৮০

১০১.
'রপ্তানি' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ক) হিন্দি
  2. খ) তুর্কি
  3. গ) ফারসি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দ:
অন্দর, কানুন, আবহাওয়া, দরবার, আমদানি-রপ্তানি, আমল, আমির, আমেজ, শরবত, হুজুর, জমিদার, সুর্মা, হাজার, জাফরান, বরফ, চশমা, সবজি, শহর, গ্রেপ্তার, খবর, শখ, গোলাপ, খরগোশ ইত্যাদি।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
১০২.
কোনটি তুর্কি ভাষার শব্দ?
  1. কাচারি
  2. চাকু
  3. দুলকি
  4. মন্ত্রিপরিষদ
ব্যাখ্যা
• তুর্কি ভাষার শব্দ - চাকু

অন্যদিকে,
- তৎসম শব্দ - মন্ত্রিপরিষদ।
- হিন্দি শব্দ - কাচারি, দুলকি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৩.
তুর্কি শব্দের উদাহরণ কোনটি?
  1. সওগাত
  2. চাহিদা
  3. বদমাশ
  4. হরতাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’সওগাত’ তুর্কি ভাষার শব্দ:


অন্যদিকে,
• ফারসি ভাষা থেকে আগত  শব্দ: বদমাশ।
• গুজরাটি শব্দ:  হরতাল।
• বাংলা শব্দ:  চাহিদা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০৪.
নিচের কোনটি ফারসি শব্দ?
  1. তওবা
  2. তসবি
  3. হাদিস
  4. বেগম
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হাদিস' ফারসি ভাষা থেকে আগত শব্দ


- অর্থ:
- হজরত মুহম্মদ (সা.)-এর দর্শন ও নির্দেশসংবলিত সংকলনগ্রন্থ।

অন্যদিকে,
- 'তওবা' ও 'তসবি' আরবি ভাষা থেকে আগত শব্দ।
- 'বেগম' তুর্কি ভাষা থেকে আগত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১০৫.
ফারসি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. কলম
  2. কফিন
  3. কার্পেট
  4. চশমা
  5. আসবাব
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।

• ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এস্টেট, কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি

• আরবি ভাষা থেকে আগত কিছু শব্দ:
কলম, খাতা, আসবাব, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৬.
নিচের কোনটি তুর্কি শব্দ?
  1. নগদ
  2. কারখানা
  3. তোপ
  4. নক্ষত্র
ব্যাখ্যা
• 'তোপ'
- তুর্কি শব্দ।
- বিশেষ্য শব্দ।
অর্থ:
- গোলা ছোড়া যায় এমন আগ্নেয়াস্ত্র।
- কামান। 

অন্যদিকে,
- 'কারখানা' ফারসি শব্দ।
- 'নগদ' আরবি শব্দ।
- 'নক্ষত্র' সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৭.
নিচের কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত নয়?
  1. বাবা
  2. বারুদ
  3. বালতি
  4. বাবুর্চি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- বারুদ ফারসি শব্দ।
- তবে, অভিগম্য অভিধান অনুসারে, বারুদ তুর্কি শব্দ।

• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।

অন্যদিকে,
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

• সুতরাং, তুর্কি ভাষা থেকে আগত শব্দ নয় - বালতি।
[অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন ‘গ’ গ্রহণ করা হয়েছে।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।

১০৮.
‘ইশতেহার’ কোন ভাষা হতে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) আরবি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
বাংলায় ব্যবহৃত আরবি শব্দঃ আদালত, আলেম, ইশতেহার, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কিচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহাকুমা, মুন্সেফ, মোক্তার, বায়, ইসলাম, হারাম, হালাল, হজ, জাকাত, তওবা, তসবি ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
খেয়াল করে দেখুনঃ
কানুন আরবি শব্দ।
তবে, কানুনগো (জমি জরিপকারী বা জমির হিসাবরক্ষক সরকারি কর্মচারী।) শব্দটি {( আরবি) কানূন + (ফারসি) গো} সহযোগে গঠিত
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান
১০৯.
'রসিদ' কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. উর্দু 
  4. হিন্দি
ব্যাখ্যা

• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।


• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১০.
‘কয়েদ’ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ফারসি
  2. ফরাসি
  3. তুর্কি
  4. আরবি
ব্যাখ্যা
• 'কয়েদ'
- 'কয়েদ' শব্দটি আরবি ভাষা হতে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- আটক,
- আবদ্ধ,
- কারারুদ্ধ।

আরো কিছু আরবি শব্দ:
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১১.
কোনটি ফারসি শব্দ?
  1. রাষ্ট্রপতি
  2. ফসল
  3. কাচারি
  4. দারোয়ান
ব্যাখ্যা
• 'দারোয়ান' শব্দটি ফারসি ভাষা হতে আগত।

অন্যদিকে,
- হিন্দি শব্দ - কাচারি
- আরবি শব্দ - ফসল
- সংস্কৃত শব্দ - রাষ্ট্রপতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১২.
কোনটি আরবি শব্দ?
  1. তাগিদ
  2. কাবুলি
  3. খানসামা
  4. খোরাক
ব্যাখ্যা
• আরবি শব্দ - তাগিদ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জরুরি প্রয়োজন।

অন্যদিকে,
ফারসি শব্দ - খোরাক, খানসামা, কাবুলি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১৩.
'ওলন্দাজ' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফরাসি
  2. পর্তুগিজ
  3. ইংরেজি
  4. ওলন্দাজ
ব্যাখ্যা
• 'ওলন্দাজ' 
- ফরাসি শব্দ।
- বিশেষ্য পদ।

অন্যদিকে,
ওলন্দাজ ভাষার কয়েকটি শব্দ হলো:
- ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

ইংরেজি ভাষার কয়েকটি শব্দ হলো:
- কলেজ, নোট, মাস্টার, লাইব্রেরি ইত্যাদি।

পর্তুগিজ ভাষার কিছু শব্দ হলো:
- আলপিন, বালতি, আনারস, আলমারি, গির্জা, গুদাম, চাবি, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১৪.
কোনটি দেশি শব্দ?
  1. চিকচিক
  2. টোপর
  3. পেট
  4. উপরের সবগুলোই 
ব্যাখ্যা

• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
যথা:
- চিকচিক, পেট, ডাব, টোপর, ঠেক, ডিঙা, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১৫.
কোনটি দেশী শব্দ?
  1. মরিচ
  2. আচার
  3. ঝোল
  4. হালুয়া
ব্যাখ্যা
• ঝোল (বিশেষ্য পদ)
- এটি দেশি শব্দ।
অর্থ:
- ব্যঞ্জনের ক্বাথ,
- সৃপ।

অন্যদিকে,
• মরিচ সংস্কৃত শব্দ।
• হালুয়া আরবি শব্দ।
•  আচার পর্তুগিজ শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১৬.
উৎসগতভাবে "ওজন" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. তৎসম
  2. ফরাসি
  3. তদ্ভব
  4. আরবি
ব্যাখ্যা

• উৎসগতভাবে "ওজন" শব্দটি "আরবি" ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মাপ, তৌল।
- গুরুত্ব, মর্যাদা।

কিছু আরবি শব্দ:
- এলাকা,
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ,
- তকদির,
- মুসাফির ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১৭.
কোনটি তদ্ভব শব্দ?
  1. সূর্য
  2. নক্ষত্র 
  3. চাঁদ 
  4. গ্রহ
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) চাঁদ।

• তদ্ভব শব্দ: 
সংস্কৃত শব্দ থেকে প্রাকৃতের মাধ্যমে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে যে শব্দ।

'চাঁদ' এর উৎপত্তি:
- সংস্কৃত: চন্দ্র;
- প্রাকৃত: চন্দ;
- বাংলা: চাঁদ।

অন্যান্য অপশনগুলো:
- সূর্য - তৎসম শব্দ (সংস্কৃত থেকে অপরিবর্তিত)।
- নক্ষত্র - তৎসম শব্দ (সংস্কৃত থেকে অপরিবর্তিত)।
- গ্রহ - তৎসম শব্দ (সংস্কৃত থেকে অপরিবর্তিত)।

আরো তদ্ভব শব্দের উদাহরণ:
- হাত (হস্ত থেকে);
- মাথা (মস্তক থেকে);
- দুধ (দুগ্ধ থেকে);
- আগুন (অগ্নি থেকে)।

সুতরাং 'চাঁদ' একটি তদ্ভব শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১১৮.
'চাকু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. চীনা 
  2. তুর্কি 
  3. পর্তুগিজ 
  4. হিন্দি 
ব্যাখ্যা

চাকু (বিশেষ্য পদ),
- ​তুর্কি ভাষার শব্দ।
​অর্থ: 
- ​ফলার ধারালো দিক ভাঁজ করে হাতলে ঢুকিয়ে রাখা যায় এমন ছোটো ছুরি।

তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
বাবা,
কোর্মা,
খাতুন,
উজবুক
চাকু,
তোপ,
বাবুর্চি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১৯.
কোনটি মিশ্র ভাষার শব্দ?
  1. কাকাতুয়া
  2. কাঙালপনা
  3. কাগজওয়ালা
  4. চারপায়া
ব্যাখ্যা

• মিশ্র ভাষার শব্দ- কাগজওয়ালা। 

• কাগজওয়ালা (বিশেষ্য পদ),
- সঠিক উচ্চারণ- কাগোজ্‌ও্‌আলা।
- এখানে (কাগজ) ফারসি ও (ওয়ালা) হিন্দি ভাষার শব্দ।
অর্থ:
- সংবাদপত্র বিক্রেতা।

অন্যদিকে, 
• কাকাতুয়া - মালয় ভাষার শব্দ।
• কাঙালপনা - দেশি শব্দ।
• চারপায়া- ফারসি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২০.
'কোর্মা' শব্দের উৎস-
  1. ফারসি 
  2. আরবি
  3. তুর্কি
  4. দেশি 
ব্যাখ্যা

• 'কোর্মা':
- তুর্কি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
- তুর্কি পদ্ধতিতে দইসহযোগে অল্প মসলায় রাঁধা মাছ মাংস প্রভৃতি।

আরো কিছু তুর্কি শব্দ:
- কলগি,
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২১.
‘বিবি’ কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. ফরাসি
  4. তুর্কি
ব্যাখ্যা
• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, তোশক, বেগম, বাবা, বিবি।

অন্যদিকে,
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

• ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২২.
'গোলাম' কোন ভাষার শব্দ?
  1. উর্দু 
  2. ফারসি 
  3. হিন্দি 
  4. আরবি
ব্যাখ্যা

• গোলাম (বিশেষ্য পদ),
- এটি একটি আরবি ভাষার শব্দ। 
অর্থ:
- ক্রীতদাস। 
- একান্ত অনুগত ব্যক্তি। 
- তাসের রংবিশেষ।

আরোকিছু আরবি শব্দ:
- কয়েদ,
- খারাবি, 
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২৩.
'তোয়ালে' কোন ভাষার শব্দ?
  1. ফারসি 
  2. পর্তুগিজ 
  3. তুর্কি 
  4. হিন্দি 
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

•'তোয়ালে' পর্তুগিজ ভাষার শব্দ। 



পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২৪.
"মওকুফ" - কোন ভাষার শব্দ?
  1. তৎসম 
  2. ফারসি 
  3. আরবি 
  4. তুর্কি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
"মওকুফ" - আরবি ভাষার শব্দ।

অর্থ:
- নিষ্কৃতি;
- মাফ।

আরবি ভাষার কিছু শব্দ:
এলাকা, এলাহি, কয়েদ, কসাই, কসরত, খারাবি, খারাপ, খারিজ, খাসমহল, খাসলত, খালাস, খাসদখল, খাসমহল, খাসলত, তুফান, তকদির ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২৫.
‘আসামী’ কোন ভাষার শব্দ?
  1. পর্তুগিজ
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আসামি'- 'আরবি' শব্দ। 

• 'আসামি' শব্দের অর্থ- অভিযুক্ত ব্যক্তি। 

• তবে, 'আসামী' (বিশেষণ) শব্দের অর্থ-
আসামের অধিবাসী; আসমিয়া। 

প্রশ্নটি জব সল্যুশনের হওয়ায় আমরা 'আসামী' শব্দটি আরবি' শব্দ হিসেবে গ্রহণ করছি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১২৬.
'ইত্তেফাক' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. উর্দু
  4. বাংলা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ইত্তেফাক (বিশেষ্য পদ),
- এটি আরবি ভাষার শব্দ।
অর্থ:
- মিল; ঐক্য।
- ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২৭.
নিচের কোনটি চীনা শব্দ?
  1. ঝান্ডা
  2. সাম্পান
  3. হারিকেন
  4. বর্গি
ব্যাখ্যা
'সাম্পান' শব্দটি 'চীনা' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বাংলাদেশের চট্টগ্রাম মিয়ানমার চীন প্রভৃতি অঞ্চলের নদী ও সমুদ্রের উপকূলে চলাচলকারী দাঁড়বিশিষ্ট ছোটো নৌকো।

অন্যদিকে,
- 'হারিকেন' স্প্যানিশ শব্দ।
- 'বর্গি' ফারসি শব্দ।
- 'ঝান্ডা' হিন্দি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২৮.
‘পানসা’ কোন ভাষার শব্দ?
  1. ক) বাংলা
  2. খ) ফারসি
  3. গ) আরবি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
• পানসা।
- হিন্দি শব্দ।
অর্থ: বিস্বাদ, জলো, ফিকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২৯.
তদ্ভব শব্দ কোনটি?
  1. কুলা
  2. ভবন
  3. মহাপরিচালক
  4. মাছ
ব্যাখ্যা
• তদ্ভব শব্দ - মাছ

বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

তদ্ভব শব্দ: 
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। 
যথা: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, মাছ, কুমির ইত্যাদি।

অন্যদিকে,
• দেশি শব্দ - কুলা।
• তৎসম শব্দ - ভবন, মহাপরিচালক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩০.
নিচের কোন শব্দটি পর্তুগীজ ভাষা থেকে আগত নয়?
  1. কামরা
  2. দারোগা
  3. আলপিন
  4. নিলাম
  5. বোতল
ব্যাখ্যা
• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, সাবান, বোতল, আলকাতরা, আলপিন, চাবি, বারান্দা, আলপিন, আলমারি, বেহালা ,কেরানি, বর্গা, বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা

অন্যদিকে,
'দারোগা' ফারসি ভাষা থেকে আগত শব্দ।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, তোশক, কারখানা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩১.
'লোভ' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. তৎসম 
  2. দেশি 
  3. পর্তুগিজ  
  4. ফারসি 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'লোভ' তৎসম ভাষা থেকে আগত শব্দ।

• তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
- যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
- যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৩২.
ফরাসি ভাষা হতে আগত শব্দ নয় কোনটি?
  1. রেনেসাঁস
  2. ইস্পাত
  3. ক্যাফে
  4. ডিপো
ব্যাখ্যা

• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• কিছু ফরাসি শব্দ:
- ডিপো,রেনেসাঁস, ক্যাফে,রেস্তোরাঁ ইত্যাদি।

অন্যদিকে,
- 'ইস্পাত' পর্তুগিজ ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান 

১৩৩.
‘সমঝোতা’ কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে অন্তর্ভুক্ত হয়েছে?
  1. ফারসি
  2. বাংলা
  3. হিন্দি
  4. তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘সমঝোতা’ হিন্দি ভাষা থেকে আগত শব্দ।
‘সমঝোতা’ শব্দের অর্থ:
- চুক্তি, বোঝাপড়া।

আরও কিছু হিন্দি ভাষার শব্দ:
- চাঁচর, চাঁটা, চাঁদমারি ইত্যাদি।

হিন্দি ছাড়া অন্যান্য বিদেশি ভাষার শব্দ:
- ফারসি: অন্দর, আমিনি, দরবার ইত্যাদি।
- বাংলা: চলা, চাউর, চাঁদমুখ ইত্যাদি।
- তুর্কি: উজবুক, বাবা, বেগম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৪.
'বেহাল' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি + ফারসি
  2. খ) বাংলা + আরবি
  3. গ) ফারসি + আরবি
  4. ঘ) ফরাসি + আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বেহাল (বিশেষ্য)
- বে (ফারসি) + হাল (আরবি) শব্দ।
অর্থ:
- দুর্ভোগ,
- দুর্দশা,
- বিশৃঙ্খলা।

বেহাল (বিশেষণ)
- দুর্দশাগ্রস্ত,
- নিয়ন্ত্রণের অসাধ্য,
- অরাজক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৫.
উৎস বিবেচনায় শব্দ কয় ভাগে বিভক্ত?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৬ ভাগে
ব্যাখ্যা
বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। যথা:
⇒গঠন বিবেচনায় শব্দ দুই প্রকার: মৌলিক ও সাধিত শব্দ।
⇒ উৎস বিবেচনায় শব্দ চার প্রকার: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
⇒ পদ বিবেচনায় শব্দ আট প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩৬.
নিচের কোন শব্দটির উৎসমূল আরবি?
  1. আয়না
  2. দরজি
  3. জৌলুস
  4. দরজা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'জৌলুস' - আরবি শব্দ।

• 'জৌলুস' বলতে বোঝায়-
- দীপ্তি, ঔজ্জ্বল্য।

• আরো কিছু আরবি শব্দ হলো :
আজান, আল্লাহ্, আদম, কোরান, ফকির, খাতা, খারাপ, নগদ, তবলা, আসামি, ইজ্জত, দৌলত, গজল, শহিদ, শুরু,  কাবাব, খারিজ ইত্যাদি।

অন্যদিকে,
• 'আয়না', দরজি, দরজা- ফারসি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩৭.
কোনটি আরবি শব্দ?
  1. তুফান
  2. দারোগা
  3. জিন্দা
  4. কুর্নিশ
ব্যাখ্যা

• আরবি শব্দ - তুফান
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ঝড়জনিত প্রবল ঢেউ।

অন্যদিকে:
- 'জিন্দা' ও 'দারোগা' ফারসি শব্দ।
- তুর্কি শব্দ - কুর্নিশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৩৮.
'ডাকহরকরা' শব্দটি কোন কোন ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত?
  1. তৎসম + দেশি
  2. হিন্দি + ফারসি
  3. তৎসম + ফারসি
  4. বাংলা + ফারসি
ব্যাখ্যা
• 'ডাকহরকরা' শব্দটি হিন্দি 'ডাক' এবং ফারসি 'হরকরা' শব্দের মিশ্রণে গঠিত শব্দ।

• 'ডাকহরকারা' শব্দের অর্থ:
- এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে চিঠিপত্র বহনকারী, রানার।
- ডাকঘরের যে কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে চিঠিপত্র বিলি করে।

আরো কয়েকটি মিশ্র শব্দ:
• আদমশুমারি = আরবি + ফারসি,
• হেড - মৌলবি = ইংরেজি + আরবি,
• ওকালতনামা = আরবি + ফারসি, 
• রাজা-উজির =  তৎসম + আরবি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩৯.
'তাজমহল' শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে তৈরি?
  1. ক) আরবি + ফারসি
  2. খ) ফারসি + আরবি
  3. গ) বাংলা + আরবি
  4. ঘ) ফারসি + বাংলা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
তাজমহল (বিশেষ্য)
- তাজ (আরবি শব্দ) + মহল (ফারসি শব্দ)
অর্থ:
- মোঘল সম্রাট শাহজাহান কর্তৃক ভারতের আগ্রা নগরে যমুনা নদীর তীরে সম্রাজ্ঞী মমতাজমহলের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪০.
‘সুরুজ’ কোন শব্দ?
  1. ক) তৎসম,
  2. খ) অর্ধতৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশি
ব্যাখ্যা
বাংলা ভাষায় কিছু তৎসম শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় তাকে অর্ধতৎসম শব্দ বলে। যেমনঃ কেষ্ট,গিন্নি, চন্দর, জ্যোছনা, নেমত্নন্ন, বোষ্টম, মোচ্ছব, সুরুজ, ছেরাদ্দ ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৪১.
‘আইনজীবী' শব্দটি কোন দুয়ের যোগফল?
  1. ক) তৎসম+ফারসি
  2. খ) আরবি+তৎসম
  3. গ) তদ্ভব+তৎসম
  4. ঘ) তৎসম+আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
আইন (বিশেষ্য) 
- ফারসি শব্দ। 
অর্থ: 
- দেশের সকল অধিবাসী মেনে চলতে ভাধ্য এমন রাষ্ট্রীয় বিধান। 
- নিয়ম, বিধি, কানুন।

জীবী (বিশেষণ)
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- √জীব্‌+ইন্‌(ণিনি)

অর্থ:
- জীবন বা জীবনী শক্তিবিশিষ্ট (ক্ষীণজীবী)। 
- জীবিকাবিশিষ্ট বা জীবিকাধারী (বৃত্তিজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, ক্ষণজীবী, আইনজীবী) কোনো গুনকে পুঁজি করে কিংবা কোনো কাজকে আয়ের উৎস করে জীবন ধারণ করে যে সে-ই জীবী। 

সঠিক উত্তর: ফারসি + তৎসম
কিন্তু অপশনে ফারসি + তৎসম না থাকায় অপশন অনুসারে ক) তৎসম + ফারসি সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কর্নেল
  2. স্টেশন
  3. লক্ষ্মীবান
  4. আদ্যক্ষর
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'আদ্যক্ষর' বানানটি অশুদ্ধ ।
- শুদ্ধ বানান: আদ্যাক্ষর

• 'আদ্যাক্ষর' শব্দের অর্থ:
- প্রথম অক্ষর।

অন্যদিকে,
- কর্নেল ,স্টেশন ইংরেজি ভাষা থেকে আগত শব্দ।
- 'লক্ষ্মীবান' সংস্কৃত শব্দ। যার অর্থ সৌভাগ্যবান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।
১৪৩.
নিচের কোনটি সঠিক সন্ধিরূপ?
  1. ক) যাচ্ + না = যাচ্‌ঞা
  2. খ) রাজ্ + নী = রাজ্ঞী
  3. গ) যজ্ + ন = যজ্ঞ
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
চ্ + জ্ - এর পরে নাসিক্য ধ্বনি তালব্য হয়।
যেমন - চ্ + ন = চ্ + ঞ এবং জ্ + ন = জ্ + ঞ।
কাজেই উপর্যুক্ত সবগুলো সন্ধিরূপই শুদ্ধ।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী
১৪৪.
‘ডিকশনারি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ইতালিয়ান
  2. ইংরেজি
  3. ফরাসি
  4. লাতিন
ব্যাখ্যা
• ‘ডিকশনারি’ শব্দটি লাতিন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

কিছু লাতিন শব্দ:
- ইউনিয়ন,
- ইউনিফর্ম,
- ইউনিভার্সিটি,
- ইলেকট্রন,
- ডিকটেশন ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি শব্দ: ইউরো, কেটলি, সিল্ক, সিম ইত্যাদি।
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• ইতালিয়ান শব্দ: ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪৫.
'গ্রেপ্তারি' শব্দটি 'গ্রেপ্‌তার' থেকে এসেছে। - এখানে 'গ্রেপ্‌তার' কোন ভাষার শব্দ?
  1. আরবি 
  2. তুর্কি
  3. পর্তুগিজ 
  4. ফারসি 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'গ্রেপ্তারি' শব্দটি ফারসি 'গ্রেপ্‌তার' থেকে এসেছে।
 অর্থ- গ্রেফতারি। 

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ: 
খরগোশ, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪৬.
’আদালত’ শব্দটি কোন ভাষা থেকে জাত?
  1. আরবি
  2. বাংলা
  3. পর্তুগিজ
  4. ফারসি
ব্যাখ্যা
• ’আদালত’ শব্দটি আরবি ভাষা থেকে জাত।

কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ,
- তকদির,
- তুফান,
- ফসল,
- মজলুম,
- মুসাফির ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪৭.
"তালাচাবি" কোন ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত?
  1. আরবি + তৎসম
  2. আরবি + আরবি
  3. বাংলা + পর্তুগিজ
  4. ফারসি + আরবি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তালাচাবি' শব্দটি "বাংলা (তালা) এবং পর্তুগিজ (চাবি) শব্দের সংমিশ্রণে গঠিত।

•  'তালাচাবি' শব্দের অর্থ:
- বাক্স, কপাট প্রভৃতি খোলার সরঞ্জাম।

আরো কয়েকটি মিশ্র ভাষার শব্দ: 
আদমশুমারি = আরবি + ফারসি,
হেড - মৌলবি = ইংরেজি + আরবি,
ওকালতনামা = আরবি + ফারসি, 
রাজা-উজির =  তৎসম + আরবি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪৮.
’মর্সিয়া’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. উর্দু
  4. ফরাসি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’মর্সিয়া’ ফারসি ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থ- মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকগাথা।

• আরো কিছু গুরত্বপূর্ণ ফারসি শব্দ : দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪৯.
'আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. ফারসি
  3. উর্দু
  4. সংস্কৃতি
ব্যাখ্যা
• 'আইন'
- বিশেষ্য পদ।
- ফারসি শব্দ।
  অর্থ: 
- দেশের সকল অধিবাসী মেনে চলতে বাধ্য এমন রাষ্ট্রীয় বিধান,
- নিয়ম,
- বিধি,
- কানুন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫০.
'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফরাসী 
  2. হিন্দি
  3. পর্তুগিজ
  4. রুশ 
ব্যাখ্যা

পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।

• পর্তুগিজ শব্দ:

- বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ হলো:
• গির্জা,
•  চাবি,
• গুদাম,
• আলমারি,
• আনারস,
পেয়ারা,
• সাবান,
• কেরানি,
• পাদ্রি,
• বালতি,
• কেদারা,
• কামরা,
• জানালা,
• বারান্দা,
• আলমারি,
• গুদাম,
• পেঁপে,
• পাউরুটি,
• তোয়ালে,
• বোতাম ইত্যাদি।

অন্যদিকে, 
- ফরাসী ভাষা থেকে আগত শব্দ- আয়োডিন, থিয়েটার, ইত্যাদি। 
- হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে, যেমন - 'জঙ্গল', ‘পালকি’,‘চাটনি’, ‘চামচা', 'হাওয়া', 'দোস্ত', 'পাগল', 'শহিদ', 'গুমটি', 'খানা', 'বাজার' ইত্যাদি। 
- রুশ ভাষা থেকে আগত শব্দ- 'কমরেড', 'বলশেভিক', ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৫১.
নিচের কোনটি ভিন্ন?
  1. দোধারি
  2. দোতালা
  3. দোকান
  4. দোটানা
ব্যাখ্যা
• দোকান (বিশেষ্য),
- ফারসি শব্দ।
অর্থ: যে গৃহ থেকে পণ্য-সামগ্রী ক্রয় করা যায়; বিপণি; পণ্যশালা।

অন্যদিকে,
• দোধারি (বিশেষণ),
- বাংলা শব্দ।
অর্থ: দুদিকে ধার আছে এমন।

• দোতালা (বিশেষণ),
- বাংলা শব্দ।
অর্থ: দুই তল বিশিষ্ট; পাকা বাড়ির দ্বিতীয় তল।

• দোটানা (বিশেষ্য),
- বাংলা শব্দ।
অর্থ: বিপরীতধর্মী দুটি ভিন্ন বস্তু বা দিকের প্রতি আকর্ষণজনিত দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫২.
"বুরুশ" শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ইংরেজি
  2. পর্তুগিজ
  3. ফরাসি
  4. তুর্কি
ব্যাখ্যা
• 'বুরুশ' শব্দটি 'ইংরেজি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ছবি আঁকা বা রং লাগানোর জন্য ব্যবহৃত পশুলোম বা কৃত্রিম আঁশের সরঞ্জামবিশেষ, তুলি। 
- দাঁত পরিষ্কার করার কাজে ব্যবহৃত ছোটো হাতলযুক্ত মার্জনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৩.
নিচের কোনটি তুর্কি শব্দ?
  1. পেয়ারা
  2. বেহালা
  3. কলগি
  4. আলপিন
ব্যাখ্যা

• "কলগি" 'তুর্কি' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- শিরোভূষণ, 
- রাজ-মুকুটের চূড়া।

অন্যদিকে,
পর্তুগিজ শব্দ -  পেয়ারা, বেহালা, আলপিন।

কিছু তুর্কি শব্দ:
- বেগম,
- কুলি,
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৫৪.
"কাঁঠাল" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. সংস্কৃত
  2. ওলন্দাজ
  3. পর্তুগিজ
  4. ইতালিয়ান
ব্যাখ্যা
• "কাঁঠাল" শব্দটি 'সংস্কৃত' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দের প্রকৃতি-প্রত্যয় - কণ্টকফল>কাঁঠাল
শব্দের অর্থ - 
- ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে জাত সর্বাঙ্গে কাঁটাযুক্ত মিষ্টস্বাদ গ্রীষ্মকালীন বড়ো ফল বা তার চিরহরিৎ গাছ, পনস।।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৫.
'সয়লাব' কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তৎসম
  4. বাংলা
ব্যাখ্যা

• 'সয়লাব' 'আরবি' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- প্লাবিত,
- ছেয়ে গেছে এমন।

কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৫৬.
পর্তুগিজ শব্দ নয় কোনটি?
  1. পেয়ারা
  2. সালোয়ার
  3. চাকর
  4. চাবি
ব্যাখ্যা
• চাকর (বিশেষ্য), 
- এটি ফারসি শব্দ।
অর্থ: পরিচারক, কর্মচারী। 

⇒ ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।


• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদ্রি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৭.
কোনটি আরবি শব্দ?
  1. রোজ
  2. পয়দা
  3. জলসা
  4. মুর্দা
ব্যাখ্যা
• আরবি শব্দ - জলসা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- নাচ গান প্রভৃতির মজলিস,
- আসর; বৈঠক।

অন্যদিকে,
ফারসি শব্দ - মুর্দা, পয়দা, রোজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৮.
কোনটি হিন্দি ভাষার শব্দ?
  1. বেহালা
  2. টপ্পা
  3. মসলা
  4. চুরুট
ব্যাখ্যা
• 'টপ্পা'
- শব্দটি হিন্দি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- খেয়াল গানের অনুকরণের রচিত লঘুরসাত্নক বৈঠকি গান।
- ষোলো মাত্রার তালবিশেষ।

অন্যদিকে,
- 'মসলা' শব্দটি আরবি ভাষার শব্দ।
- 'চুরুট' শব্দটি তামিল ভাষার শব্দ।
- 'বেহালা' শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৯.
'টোপ' কোন ভাষার শব্দ?
  1. বাংলা 
  2. দেশি
  3. তৎসম 
  4. হিন্দি 
ব্যাখ্যা



• দেশি শব্দ:

বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে।
অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

দেশি ভাষার কয়েকটি শব্দ হলো:
টোপ, ডাব, ডাবা, ডাঙর, কুঁড়ি, খুঁটি, কামড় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬০.
নিচের কোনটি বিদেশি শব্দ?
  1. চামার
  2. গৃহিণী
  3. ডাব
  4. হরতাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'হরতাল' গুজরাটি শব্দ।

• বিদেশি শব্দ:
- রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে।
- এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ।
- এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য।
- সে কালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণরূপে বিদেশি শব্দ এ দেশের ভাষায় গৃহীত হয়েছে।
- এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে।
- আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার (বার্মা), মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে।

অন্যদিকে,
- ডাব - দেশি শব্দ।
- গৃহিণী- সংস্কৃত শব্দ।
- চামার - তদ্ভব শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬১.
উৎসমূল অনুযায়ী ‘ভাপা’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. বাংলা
  3. তুর্কি
  4. উর্দু
ব্যাখ্যা
• ‘ভাপা’- বাংলা শব্দ।

কিছু বাংলা শব্দ:
- ডালি,
- মুচি, 
- মুন্ডি,
- মুড়ি, 
- ভাড়াটিয়া,
- ভাড়াবাড়ি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬২.
উৎসমূল অনুসারে 'রফতানি' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কী
  4. হিন্দি
ব্যাখ্যা
• রফতানি  (বিশেষ্য)
- ফারসি শব্দ। 

অর্থ: 
- বিক্রির জন্য পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ; export।
- দ্রব্য প্রেরণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  
১৬৩.
নিচের কোন গুচ্ছটি গুজরাটি শব্দ?
  1. দাম, কারিগর
  2. এলাহি, ফসল
  3. দহলা, রোকড়
  4. হরতাল, খদ্দর
ব্যাখ্যা
• 'হরতাল ও খদ্দর' - হচ্ছে গুজরাটি ভাষার শব্দ।

অন্যদিকে:
- ‘এলাহি’ এবং 'ফসল' আরবি শব্দ।
- ‘দাম’ গ্রিক ভাষার শব্দ।
- ‘কারিগর’ ফারসি ভাষার শব্দ।
- 'রোকড়' এবং 'দহলা' হিন্দি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬৪.
"সোহাগ" শব্দটি তৎসম কোন শব্দ থেকে এসেছে?
  1. সৌহার্দ্য
  2. সোভাগ্‌
  3. সৌভাগ্য
  4. সহর্দ
ব্যাখ্যা

উত্তর- গ) সৌভাগ্য।
-----------------
সোহাগ (বিশেষ্য):

অর্থ: আদর; স্নেহ, মমতা। 

শব্দের উৎপত্তি:
তৎসম শব্দ: সৌভাগ্য।
তদ্ভব রূপ: সোহাগ।

রূপান্তর প্রক্রিয়া:
সৌভাগ্য → সোভাগ → সোহাগ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৬৫.
'হারিকেন' কোন ভাষার শব্দ? 
  1. গুজরাটি 
  2. দেশি 
  3. স্প্যানিশ 
  4. ফরাসি 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'হারিকেন' স্প্যানিশ ভাষার শব্দ।
• অর্থ: বাতাসে নেভে না এমন কাচের আবরণযুক্ত তেলের লণ্ঠন বিশেষ।
• ক্রান্তীয় অঞ্চলের  ঘূর্ণিঝড়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬৬.
'কমিক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ইংরেজি 
  2. ল্যাটিন 
  3. তুর্কি 
  4. গ্রিক 
ব্যাখ্যা

'কমিক' গ্রিক ভাষার শব্দ।
অর্থ: 
কৌতুকপ্রদ; ব্যঙ্গচিত্র বা হাস্যরসাত্মক রচনা, কৌতুক।

• গ্রিক ভাষার আরোকিছু শব্দ হলো: 
কমিক, ক্লোন, ক্লোরাইড, ক্লোরিন, ক্লোরোফর্ম, দাম, ইউরোনাস।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬৭.
'মিছিল' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. গুজরাটি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'মিছিল' ফারসি ভাষা থেকে আগত শব্দ।

অর্থ:
১. শোভাযাত্রা (মহরমের মিছিল)।
২. মোকদ্দমা ও তৎসম্বন্ধীয় নথিপত্র।
৩. বিন্যাস, সিজিল।
৪. সমান, সমকক্ষ।

• কিছু ফারসি শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি আমদানি ,সবজি , রসিদ, বাবরি, মিছিল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬৮.
'মতলববাজ' শব্দটির উৎসমূল-
  1. আরবি
  2. ফারসি
  3. আরবি+ফারসি
  4. তৎসম + বাংলা
ব্যাখ্যা
• 'মতলববাজ' শব্দটির উৎসমূল:
- 'মতলববাজ' শব্দটি আরবি শব্দ 'মতলব' এবং ফারসি শব্দ 'বাজ' নিয়ে গঠিত।

• 'মতলববাজ' শব্দের অর্থ:
- সুযোগসন্ধানী, স্বার্থপর।

• কয়েকটি 'আরবি + ফারসি' ভাষার শব্দ: 
- আদমশুমারি, ওকালতনামা, কেতাদুরস্ত, বরকন্দাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬৯.
নিচের কোনটি তুর্কি শব্দ?
  1. গির্জা
  2. রসদ
  3. পূজারি
  4. লাশ
ব্যাখ্যা
• 'লাশ'
- তুর্কি শব্দ।
- বিশেষ্য পদ।

অন্যদিকে,
- 'পূজারি' হিন্দি ভাষার শব্দ।
- 'রসদ' ফারসি শব্দ।
- 'গির্জা' পর্তুগিজ শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭০.
'চাঙ্গা' শব্দটির উৎপত্তি - 
  1. ফারসি শব্দ 'চংগ্‌' থেকে
  2. পর্তুগিজ শব্দ 'চোঙ্গ' থেকে
  3. আরবি শব্দ 'চংগ্‌' থেকে
  4. ফারসি শব্দ 'চোঙ্গ' থেকে
ব্যাখ্যা

• 'চাঙ্গা' শব্দটির উৎপত্তি হচ্ছে - ফারসি শব্দ 'চংগ্‌' থেকে
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- বল, সতেজ, সজীব।
- রোগমুক্ত, সুস্থ।

কিছু ফারসি শব্দ:
- কারিগর,
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭১.
নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
  1. রুইতন, হরতন
  2. আনারস, আলপিন
  3. দাম, ভবন
  4. স্কুল, কলেজ
ব্যাখ্যা
আনারস, আলপিন - পর্তুগিজ শব্দ। 

অন্যদিকে, 
ওলন্দাজ শব্দ = রুইতন, হরতন। 
ভবন = তৎসম শব্দ।
দাম = গ্রীক শব্দ। 
আনারস, আলপিন পর্তুগিজ শব্দ। 
স্কুল, কলেজ = ইংরেজি শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭২.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. ডাব
  2. চাঁদ
  3. সচিবালয়
  4. বালতি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সচিবালয়' একটি সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- 'ডাব' দেশি শব্দ।
- 'চাঁদ' অদ্ভব শব্দ।
- 'বালতি'  পর্তুগিজ শব্দ

• তৎসম/সংস্কৃত শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
- যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১৭৩.
'আয়না' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. বাংলা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'আয়না' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।

- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কাচ বা অতি মসৃণ উজ্জ্বল ধাতুপৃষ্ঠ যা থেকে আলো প্রতিফলিত হওয়ার ফলে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রতিবিম্ব দৃষ্ট হয়, দর্পণ, আরশি, মুকুর।

আরো কিছু ফারসি শব্দ:
- সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি, আমদানি ,সবজি , রসিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭৪.
'হেড-পন্ডিত' কোন দুটি ভাষার সংমিশ্রণে গঠিত শব্দ?
  1. ক) তৎসম+ফারসি
  2. খ) ইংরেজি+ফারসি
  3. গ) ফারসি+আরবি
  4. ঘ) ইংরেজি+তৎসম
ব্যাখ্যা

হেড-পন্ডিত (ইংরেজি+তৎসম) ভাষার সংমিশ্রণে গঠিত শব্দ।
এমন আরো মিশ্র শব্দ হলো-
রাজা-বাদশা (তৎসম+ফারসি),
হেড-মৌলভি (ইংরেজি+ফারসি),
চৌ-হদ্দি (ফারসি+আরবি) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১৭৫.
নিচের কোনটি আরবি ভাষার শব্দ?
  1. আসমান
  2. খোয়াব
  3. কিতাব
  4. চশমা
ব্যাখ্যা

• ‘কিতাব’ — আরবি ভাষার শব্দ।
অর্থ: বই, পুস্তক, গ্রন্থ।

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
- আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
- গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭৬.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. পাত্র
  2. জনাব
  3. বান্দা
  4. গোরস্থান
ব্যাখ্যা
• 'জনাব'
- আরবি শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- ব্যক্তিনামের পূর্বে ব্যবহৃত সম্মানসূচক শব্দ।
- মহাশয়,
- শ্রী।

অন্যদিকে,
- 'গোরস্থান' এবং 'বান্দা' ফারসি ভাষার শব্দ।
- 'পাত্র' সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭৭.
“গোলাপ” ও “চশমা” শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?  
  1. হিন্দি 
  2. ফরাসী 
  3. ফারসি
  4. পর্তুগিজ 
ব্যাখ্যা

'গোলাপ', 'চশমা' - ফারসি শব্দের উদাহরণ।  
-------------------
• কিছু ফারসি শব্দের উদাহরণ :
- গোলাপ, চশমা, আস্তানা, আতশে, ইয়ারকি, ইরানি, আইন, আওয়াজ, আখ, আইর, আচার, আজাদ, আতরবাড়ি, আন্দাজ, আফসান, আফসোস, আমেজ, আরাম, আশকারা, আশমান, আসমান, ওস্তাদ, কম, কামান, কারখানা, কারবার, কারিগর, কিস্তি, কিনারা, কোষার, খরগোশ, খরিদ, খাসমহল, খানদানি, খাস, খুন, খুশি, খোরাক, খোশ, খোশমেজাজ, গরম, গদ্দান, গোসেলা, গোরস্থান, চাকর, চাদর, চাঁদ, জঙ্গল, জমি, জর্দা, জামা, জায়গা, তরমুজ, তির, দরকার, দরখাস্ত, দরজা, দরবার, দুধ, দর্জি, দালাল, দোকান, নমুনা, নাম, নালি, নাস্তা, পছন্দ, পলি, পাইকারি, পেশা, পোশাক, ফরমায়েশ, বনাম, বালি, বল, বন্দর, বদি, রসতা, বাগান, বাচ্চা, বাজার, বাদলি, মজুর, মরাদা, মোরগ, রসিদ, রোজগার, শাবাশ, শিকার, শিরোনাম, শুমারি, সাজা, সবুজ, সরকার, সোনা, হালকা, হাজার ইত্যাদি।
-------------------------------
অন্যদিকে,
- হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে।
- যেমন - 'জঙ্গল', ‘পালকি’,‘চাটনি’, ‘চামচা', 'হাওয়া', 'দোস্ত', 'পাগল', 'শহিদ', 'গুমটি', 'খানা', 'বাজার' ইত্যাদি। 

- ফরাসী ভাষা থেকে আগত শব্দ- আয়োডিন, থিয়েটার, ইত্যাদি।

- বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ হলো:
- গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেয়ারা, সাবান, কেরানি, পাদ্রি, বালতি, কেদারা, কামরা, জানালা, বারান্দা, আলমারি, গুদাম, পেঁপে, পাউরুটি, তোয়ালে, বোতাম।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭৮.
'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
  1. ইংরেজি + ফার্সি
  2. ইংরেজি + আরবি
  3. তুর্কি + আরবি
  4. ইংরেজি + পর্তুগিজ
ব্যাখ্যা
• হেড-মৌলভী শব্দটি গঠিত: হেড (ইংরেজি) ও মৌলভী (আরবি) শব্দযোগে।

➤ হেড-মৌলভী:
➢ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - ইংরেজি+ফারসি শব্দ।

➢ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে - ইংরেজি+আরবি শব্দ।
হেড (বিশেষণ) - ইংরেজি শব্দ।
অর্থ: প্রধান।
বিশেষ্য - মাথা

মৌলবি (বিশেষ্য) - আরবি শব্দ।
অর্থ: ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি।
১৭৯.
'বোতাম' কোন ভাষার শব্দ?
  1. তৎসম 
  2. দেশি 
  3. পর্তুগিজ
  4. ফারসি
ব্যাখ্যা

• বোতাম - পর্তুগিজ ভাষার শব্দ।

মূল শব্দ: পর্তুগিজ ভাষায় মূল শব্দটি হলো 'বোতাও' (Botão), যা বাংলায় 'বোতাম' হিসেবে ব্যবহৃত হয়।

• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
ইস্পাত, আনারস, গির্জা, ইস্তিরি, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, জানালা, বোতাম, তুরুপ, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮০.
'বাব-এল-মান্দেব' কোন ভাষার শব্দ?
  1. ফারসি 
  2. তুর্কি 
  3. আরবি 
  4. ইয়েমেনি
ব্যাখ্যা

• National Geographic Website ও Collins Dictionary অনুসারে, 
'বাব-এল-মান্দেব' -আরবি ভাষা থেকে আগত শব্দ যার অর্থ - “Gate of Tears” or “Gate of Grief”।




• Britannica অনুসারে,
The strait’s Arabic name means “the gate of tears,” so called from the dangers that formerly attended its navigation. 

Breakdown of the Arabic words: 
Bab (باب): This Arabic word means "gate".
Mandeb (مندب or منداب): This word translates to "lamentation" or "grief".

বাব এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
- বাব এল-মান্দেব প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- বাব এল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী।
- বাবেল মান্দেব প্রণালী আরব (উত্তরপূর্ব) এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী এডেন উপসাগর এবং ভারত মহাসাগর এর সাথে সংযুক্ত করে।

উৎস: Britannica, National Geographic Website, and Collins Dictionary.

১৮১.
‘বকলম’ শব্দটি বাংলা ভাষায় এসেছে-
  1. ক) ফারসি ভাষা থেকে
  2. খ) আরবী ভাষা থেকে
  3. গ) হিন্দি ভাষা থেকে
  4. ঘ) বর্মি ভাষা থেকে
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বকলম (বিশেষ্য) মিশ্র শব্দ।
-ফারসি 'ব' এবং আরবি 'কলম' থেকে এসেছে 'বকলম' শব্দটি। 

অর্থ:
- লিখতে পারেনা এমন ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে।
-------------------
প্রশ্নটি (Probashi Kallayn Bank Ltd. Post Name: Senior Officer Exam Date: 12.01.2018) - এর ছিলো। অপশনে যেহেতু মিশ্র শব্দ (ফারসি+আরবি) দেওয়া নেই, তাই এখানে প্রধান শব্দ 'কলম' আরবি থেকে আসায় অধিক গ্রহণযোগ্য উত্তর 'আরবি নেওয়া হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮২.
'নামাজ' হলো _____শব্দ।
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) উর্দু
  4. ঘ) পর্তুগীজ
ব্যাখ্যা
ধর্মসংক্রান্ত ফারসি শব্দ হলো- খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৮৩.
খাঁটি বাংলা শব্দ নয় কোনটি?
  1. হাত
  2. মাথা
  3. পা
  4. পেট
ব্যাখ্যা

 তদ্ভব শব্দ:
- যেসবশব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
- যেমন – সংস্কৃকৃত-হস্ত, প্রাকৃত-হথ, তদ্ভব-হাত। সংস্কৃত-চর্মকার, প্রাকৃত-চম্মআর, তদ্ভব-চামার ইত্যাদি।
- তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
• আরও কিছু উদাহরণ: 
- হাত,
- পা,
- মাথা,
- কান ইত্যাদি।

অন্যদিকে,
- দেশি শব্দ - পেট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৮৪.
'বোতাম' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ল্যাটিন 
  2. তুর্কি
  3. পর্তুগিজ
  4. ফারসি
ব্যাখ্যা

• 'বোতাম' - পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।

মূল শব্দ: পর্তুগিজ ভাষায় মূল শব্দটি হলো 'বোতাও' (Botão), যা বাংলায় 'বোতাম' হিসেবে ব্যবহৃত হয়।

• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
ইস্পাত, আনারস, গির্জা, ইস্তিরি, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, জানালা, বোতাম, তুরুপ, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮৫.
উৎসগতভাবে "জানোয়ার" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. জার্মানি
ব্যাখ্যা
• উৎসগতভাবে "জানোয়ার" শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটিই একটি বিশেষ্য পদ।
- শব্দের উচ্চারণ - জানোআর্।
শব্দের অর্থ:
- নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না কিন্তু চলাচল করতে পারে এমন প্রাণী, পশু, জন্তু। (অলংকাররূপে) মনুষ্যত্বহীন ব্যক্তি। কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৬.
‘মর্সিয়া’ শব্দের উৎস কোনটি?
  1. সংস্কৃত
  2. তুর্কি
  3. পর্তুগিজ 
  4. ফারসি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘মর্সিয়া’ শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকগাথা; (৬৮০ খ্রিষ্টাব্দে) কারবালার যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত শোকগাথা,
- মহরমে গীত শোকগাথা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৭.
নিচের কোনটি মৌলিক শব্দ? 
  1. গাছ
  2. ধৈর্য 
  3. কারক 
  4. হস্তী 
ব্যাখ্যা
• মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
- যেমন পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি।
- শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

অন্যদিকে,
- √ কৃ + ণক = কারক। 
- √ ধীর + য/ষ্ণ্য = ধৈর্য ।
- হস্ত + ইন্‌ = হস্তী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১৮৮.
‘জানালা’ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ফরাসি
  2. পর্তুগিজ
  3. তুর্কি
  4. গ্রিক
ব্যাখ্যা
• ‘জানালা’ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

কিছু পর্তুগিজ শব্দ:
- আনারস,
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেয়ারা,
- পেঁপে, 
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৯.
'উকিল' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. উর্দু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• উকিল (বিশেষ্য):
- আরবি শব্দ ভাষা থেকে আগত শব্দ।

অর্থ:
- আইন ব্যবসায়ী,
- ব্যবহারজীবী,
- প্রতিনিধি
- মুসলমান সমাজের বিবাহের অনুষ্ঠানে যে ব্যাক্তি কনের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে বিজ্ঞাপিত করে।

• আরো কিছু আরবি শব্দ:
- আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯০.
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত নয় কোনটি?
  1. ক) তৎসম শব্দ
  2. খ) তদ্ভব শব্দ
  3. গ) দেশি শব্দ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
উৎস বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ
উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। 

তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
- উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগােষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলােকে দেশি শব্দ বলা হয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৯১.
কোন শব্দটি ইংরেজি ভাষা হতে আগত?
  1. বোতাম
  2. জানালা
  3. পেরেক
  4. জাঁদরেল
ব্যাখ্যা
• "জাঁদরেল" শব্দটি 'ইংরেজি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সম্ভ্রান্ত ব্যক্তি,
- মহাবীর,
- সেনাপতি।

অন্যদিকে,
পর্তুগিজ শব্দ - পেরেক, জানালা, বোতাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯২.
'কংক্রিট' কোন ভাষার শব্দ?
  1. ইংরেজি
  2. ল্যাটিন
  3. তুর্কি
  4. ওলন্দাজ
ব্যাখ্যা
• কংক্রিট (বিশেষ্য পদ),
- ল্যাটিন ভাষার শব্দ। 
অর্থ:
নির্দিষ্ট অনুপাতে সিমেন্ট বালি পাথরকুচি ও জলের সংমিশ্রণে তৈরি ঢালাই যা শুকানোর পর শক্ত হয়ে যায়I

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৯৩.
'জুতা' কোন ভাষার শব্দ?
  1. বাংলা 
  2. তুর্কি 
  3. পর্তুগিজ 
  4. হিন্দি 
ব্যাখ্যা

• জুতা (বিশেষ্য পদ)। 
- ​হিন্দি ভাষার শব্দ।
​অর্থ:
- ধুলোবালি ময়লা থেকে রক্ষার জন্য চামড়া কাপড় প্রভৃতির তৈরি পায়ের আবরণবিশেষ, পাদুকা, জুতো, উপানৎ, পানই।

এরূপ হিন্দি ভাষার আরো কিছু শব্দ হলো- জুড়ি, টপকা, টপ্পা, দাবা, জিলাপি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৪.
'টোকাই' কোন শব্দ?
  1. দেশি
  2. সংস্কৃত
  3. ফরাসি
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'টোকাই' দেশি শব্দ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পথে পথে জিনিসপত্র কুড়িয়ে জীবিকা নির্বাহ করে এমন উচ্ছৃজীবী বালকবালিকা।

দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুন্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।
- এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯৫.
'আদাব' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
আদাব (বিশেষ্য)
- আরবি শব্দ।
অর্থ:
- অভিবাদন সূচক উক্তি,
- সালাম,
- অভিবাদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৬.
'আষাঢ়' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. বাংলা
  3. সংস্কৃত
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'আষাঢ়' শব্দটি 'সংস্কৃত' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস, বর্ষাঋতুর প্রথম মাস, গ্রেগোরীয় বর্ষপঞ্জির ১৫ই জুন থেকে ১৫ই জুলাই পর্যন্ত কালপর্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯৭.
"সবাই এসো আলোর মিছিলে হে নবীন তরুণ দল।" এখানে 'মিছিল' কোন ভাষার শব্দ?
  1. বাংলা 
  2. ফারসি 
  3. ওলন্দাজ
  4. ফরাসি
ব্যাখ্যা



মিছিল (বিশেষ্য পদ),
- এটি ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- শোভাযাত্রা (মহরমের মিছিল)।
- মোকদ্দমা ও তৎসম্বন্ধীয় নথিপত্র।
- বিন্যাস, সিজিল।
- সমান, সমকক্ষ।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৮.
কোনগুলো ফরাসি শব্দ?
  1. ক) ডিপো, সাম্পান
  2. খ) ইস্কাপন, লিচু
  3. গ) লুঙ্গি, লোটা
  4. ঘ) কুপন, রেস্তোরাঁ
ব্যাখ্যা

ফরাসি: ডিপাে, রেস্তোরাঁ, কুপন, কার্তুজ।

ওলন্দাজ: ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি৷

অন্যান্য ভাষার শব্দ :
- রিকসা (রিক্সা), সাম্পান (জাপানি);
- চা, চিনি, লিচু, তুফান (চিনা);
- লুঙ্গি, ঘুঘনি, (বর্মী অর্থাৎ মায়ানমারের);
- স্টুডিও, ম্যালেরিয়া (ইতালীয়);
- সাগু (মালয়ী);
- কচুরি, লােটা, খানাপিনা, লাগাতার, বন, টালমাটাল (উর্দু/হিন্দি);
- হরতাল, খদ্দর (গুজরাটি) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৯৯.
বাংলা ভাষার কোন শব্দসমূহ অনার্য জাতির ভাষা থেকে এসেছে?
  1. তৎসম শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. বিদেশি শব্দ
  4. দেশি শব্দ
ব্যাখ্যা
• দেশি শব্দ:
- প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।

দেশি শব্দের উদাহরণ- পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২০০.
'দরজা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. বাংলা 
  2. আরবি 
  3. হিন্দি 
  4. ফারসি 
ব্যাখ্যা

দরজা (বিশেষ্য পদ),
- শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
অর্থ:
- দুয়ার,
- দ্বার,
- পাট।

এরূপ ফারসি ভাষার কিছু শব্দ হলো-
দরকার, দরখাস্ত, দরগা, দরজি, দরদ, দরদালান, দরদি, দরপরদা, দরদিয়া ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।