বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শব্দের উৎসমূল

মোট প্রশ্ন১,১৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শব্দের উৎসমূল

PrepBank · পাতা ১০ / ১২ · ৯০১১,০০০ / ১,১৮০

৯০১.
পর্তুগিজ ভাষার শব্দ কোনটি?
  1. বাবুর্চি
  2. তোশক
  3. আলপিন
  4. দারোয়ান
ব্যাখ্যা

• পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ -
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি ইত্যাদি।

অন্যদিকে, 
• কয়েকটি তুর্কি শব্দ: 
- বাবা, চাকু, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, তোশক, কারখানা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯০২.
অর্ধ-তৎসম শব্দ নয় নিচের কোনটি?
  1. গিন্নী
  2. চন্দ্র
  3. বোষ্টম
  4. কুচ্ছিত
ব্যাখ্যা

অর্ধ-তৎসম শব্দ:
- বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
- তৎসম মানে সংস্কৃত আর অর্ধ-তৎসম মানে আধা সংস্কৃত।
- যেমন- জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, বোষ্টম শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ; যা এসেছে যথাক্রমে সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত, বৈষ্ণব থেকে।

অন্যদিকে,
- তৎসম শব্দ: যেসব শব্দ পরিবর্তন ছাড়াই সংস্কৃত থেকে বাংলায় সরাসরি এসেছে সেগুলোকে 'তৎসম শব্দ' বলে।যেমন:
- চন্দ্র,
- সূর্য,
- হস্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৯০৩.
'বেগম' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'বেগম' তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
- 'বেগম' শব্দের অর্থ: মুসলমান শাসনকর্তার পত্নী।

• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯০৪.
উৎসমূল অনুযায়ী ‘লেনদেন’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. হিন্দি
  3. বাংলা
  4. তুর্কি
ব্যাখ্যা
• লেনদেন - হিন্দি শব্দ।

• কিছু হিন্দি শব্দ:
- কাচারি,
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৫.
'আচার' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. দেশি
  2. তুর্কি
  3. ফারসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'আচার' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: তেল মসলা সহযোগে তৈরি কাঁচা আম জলপাই প্রভৃতি ফলের মুখরোচক স্বাদবর্ধক টক-মিষ্ট-ঝাল খাদ্যবস্তু।

এছাড়াও,
- আচার( সংস্কৃত): ১ ব্যবহার; চালচলন। ২ প্রথা, নিয়ম; পদ্ধতি; রীতি। ৩ নিষ্ঠা; সদাচার।

• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৬.
কোনটি আরবি শব্দ?
  1. কসাই
  2. খারাপ
  3. ফসল
  4. সবগুলোই
ব্যাখ্যা
আরবি শব্দ:
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৭.
'খরিদদার' কোন ভাষার শব্দ?
  1. আরবি 
  2. তুর্কি 
  3. ফারসি 
  4. হিন্দি 
ব্যাখ্যা



'খরিদদার' ফারসি ভাষার শব্দ।
অর্থ: যে ক্রয় করে, ক্রেতা।

ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯০৮.
"আমিরাত" কোন ভাষার শব্দ?
  1. ফারসি 
  2. ফরাসি 
  3. আরবি 
  4. তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
"আমিরাত" আরবি ভাষার শব্দ।

• "আমিরাত" শব্দের অর্থ:
- আমিরের রাজত্ব।

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০৯.
'ফসল' কোন ভাষার শব্দ? 
  1. বাংলা 
  2. সংস্কৃত 
  3. আরবি 
  4. ফারসি 
ব্যাখ্যা

• 'ফসল' আরবি ভাষার শব্দ। 



আরবি ভাষার কিছু শব্দ হলো:
ইবাদত, ইনসান, এতিম, এলাকা, কসাই, খারাবি, খারাপ, খারিজ, তকদির, ফসল, মজলুম, মুসাফির, তুফান ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯১০.
'অধ্যাদেশ’ কোন শ্রেণির শব্দ?
  1. দেশি
  2. তৎসম
  3. তদ্ভব
  4. ফারসি
ব্যাখ্যা
• তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৯১১.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. দফতর
  2. বাকি
  3. তোশক
  4. দরবার
ব্যাখ্যা
• আরবি শব্দ - বাকি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অবশিষ্ট অংশ,
- প্রাপ্য টাকা।

অন্যদিকে,
ফারসি শব্দ - দরবার, তোশক, দফতর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯১২.
'কুমির' কোন ধরনের শব্দ?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. দেশি
  4. বিদেশি
ব্যাখ্যা
• কুমির - তদ্ভব শব্দ।

বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
যথা:
- হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯১৩.
কোনটি আরবি শব্দ?
  1. কেচ্ছা
  2. জানোয়ার
  3. হাঙ্গামা
  4. বরদাস্ত
ব্যাখ্যা
• 'কেচ্ছা' শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- শব্দটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- কাহিনি, গল্প, উপাখ্যান, কুৎসা।

অন্যদিকে,
- বরদাস্ত, হাঙ্গামা এবং জানোয়ার - শব্দগুলো ফারসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯১৪.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. আমানত
  2. কোর্মা
  3. তোয়ালে
  4. তোপ
ব্যাখ্যা
• পর্তুগিজ শব্দ- তোয়ালে।

• পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

অন্যদিকে,
• ‘তুর্কি’ ভাষার শব্দ: তোপ, চাকু, বাবা, কোর্মা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি।

• আরবি ভাষার শব্দ: আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯১৫.
‘চুরুট’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) তামিল
  2. খ) বার্মিজ
  3. গ) চিনা
  4. ঘ) পাঞ্জাবি
ব্যাখ্যা
তামিল শব্দ- চুরুট বা চুরট।
বার্মিজ (মায়ানমার) শব্দ- লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি।
চিনা শব্দ- চা, চিনি, সাম্পান, লিচু, লুচি ইত্যাদি।
পাঞ্জাবি ভাষা থেকে আগত শব্দ- চাহিদা,শিখ ইত্যাদি।
[সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা(ড. সৌমিত্র শেখর)]
৯১৬.
'দাম' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. বাংলা 
  2. ল্যাটিন 
  3. তুর্কি 
  4. গ্রিক 
ব্যাখ্যা

'দাম' গ্রিক ভাষার শব্দ।

• গ্রিক ভাষার আরোকিছু শব্দ হলো: 
কমিক, ক্লোন, ক্লোরাইড, ক্লোরিন, ক্লোরোফর্ম, দাম, ইউরোনাস।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯১৭.
আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ কোনটি?
  1. গ্রেফতার
  2. গরিবখানা
  3. আলিশান
  4. আমিরাত
ব্যাখ্যা
• আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ- গরিবখানা।

• গরিব (আরবি) + খানা (ফারসি) = গরিবখানা।
- ‘গরিবখানা’ শব্দের অর্থ: দরিদ্রের কুটির।

---------------------
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯১৮.
"লোকসান" কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. উর্দু
  3. ফারসি
  4. বাংলা
ব্যাখ্যা
• লোকসান (বিশেষ্য),
- আরবি ভাষার শব্দ। 
অর্থ:
- ক্ষতি।
- ক্রয়মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয়।

আরবি ভাষার কিছু শব্দ হলো: কলম, তারিখ, কায়দা, কবুল, আদব, আদালত, আমল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৯১৯.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. কাতান
  2. কুর্নিশ
  3. ডেরা
  4. গির্জা
ব্যাখ্যা

• 'গির্জা' পর্তুগিজ শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- খ্রিস্টানদের উপাসনালয় I

অন্যদিকে,
দেশি শব্দ - কাতান।
তুর্কি শব্দ - কুর্নিশ।
হিন্দি শব্দ - ডেরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯২০.
নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
  1. ক) ডাগর
  2. খ) টোপর
  3. গ) ডাহা
  4. ঘ) বউ
ব্যাখ্যা
সংস্কৃত বধূ থেকে প্রাকৃতের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বউ শব্দটি উৎপত্তি লাভ করেছে বলে এটি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ।
পক্ষান্তরে ডাগর, টোপর, ডাহা দেশি শব্দ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯২১.
'ঝিনুক' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. দেশি
  3. ফারসি
  4. আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ঝিনুক'- দেশি শব্দ। 

'ঝিনুক' এর অর্থ:
- খাদ্য ও মুক্তা আহরণের উদ্দেশ্যে চাষ করা হয় এমন দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলসাবৃত কোমল দেহবিশিষ্ট মলাস্ক পর্বের অমেরুদণ্ডী জলজ প্রাণী।
- শুক্তি;
- শামুক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৯২২.
নিচের কোনটি ফরাসি শব্দ?
  1. সিল্ক
  2. কার্নিশ
  3. সনেট
  4. ম্যাজেন্টা
ব্যাখ্যা
• ফরাসি শব্দ:
কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি শব্দ:
অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।

• ইতালিয়ান শব্দ:
ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৩.
'বেগম' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. তুর্কি
  2. আরবি
  3. ফারসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বেগম' একটি তুর্কি ভাষার শব্দ।

• কিছু তুর্কি শব্দ:
- চাকু, চাকর, দারোগা, কুলি, বাবুর্চি, কোর্মা, খাতুন, বেগম, লাশ, উজবুক, কাঁচি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৯২৪.
নিচের কোনটি পর্তুগীজ শব্দ?
  1. মুচলেকা
  2. মন্ত্রিপরিষদ
  3. ফিতা
  4. সরকার
ব্যাখ্যা
• 'ফিতা'
- পর্তুগীজ শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- কাপড় তৈরির লম্বা ফালি।

অন্যদিকে,
- 'সরকার' ফারসি ভাষার শব্দ।
- 'মুচলেকা' তুর্কি ভাষার শব্দ।
- 'মন্ত্রিপরিষদ' সংস্কৃত ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৫.
'খোশখবর' কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত?
  1. ফারসি + আরবি
  2. তৎসম + দেশি
  3. ফারসি + তৎসম
  4. আরবি + তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'খোশখবর' হচ্ছে 'ফারসি + আরবি' ভাষার শব্দের সমন্বয়ে গঠিত।

• 'খোশখবর' শব্দের অর্থ:
- সুসংবাদ।

• কয়েকটি 'ইংরেজি + ফারসি' ভাষার শব্দ:
- হেডমৌলভি, ডাক্তারখানা, ডাক্তারবাবু, সিলমোহর, জেলখানা।

• কয়েকটি 'আরবি + ফারসি' ভাষার শব্দ: 
- আদমশুমারি, ওকালতনামা, কেতাদুরস্ত, বরকন্দাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৬.
'নায়ক' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. হিন্দি
  2. আরবি
  3. বাংলা
  4. তৎসম
ব্যাখ্যা
• নায়ক (বিশেষ্য),
- সংস্কৃত/তৎসম শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: [√নী+অক]
অর্থ:
- নেতা,
- পরিচালক,
- দলপতি,
- সেনাপতি,
- নায়ক উপন্যাস প্রভৃতির মূল চরিত্র,
- প্রণয়ী পুরুষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৭.
'খোদা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) আরবি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• খোদা (বিশেষ্য)

- ফারসি শব্দ।
অর্থ:
- আল্লাহ,
- বিধাতা,
- ঈশ্বর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯২৮.
'হাট-বাজার' কোন কোন ভাষার মিশ্রণে গঠিত শব্দ-
  1. ক) তৎসম ও আরবি
  2. খ) ফারসি ও তৎসম
  3. গ) বাংলা ও ফারসি
  4. ঘ) তৎসম ও ফারসি
ব্যাখ্যা
কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
যেমন: রাজা-বাদশা (তৎসম+ফারসি), হাট-বাজার (বাংলা + ফারসি), হেড-মৌলভি (ইংরেজি+ফারসি), হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) খ্রিষ্টাব্দ (ইংরেজি+তৎসম), ডাক্তার-খানা (ইংরেজি+ফারসি), পকেটমার (ইংরেজি+বাংলা), চৌহদ্দি (ফারসি+আরবি) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৯২৯.
'পাহাড়' - শব্দটি কোন ভাষার?
  1. ক) বাংলা
  2. খ) হিন্দি
  3. গ) তুর্কি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

পাহাড় (বিশেষ্য)
- হিন্দি শব্দ।
অর্থ:
- মাটির উঁচু স্তূপ,
- উচ্চ তীরভূমি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৩০.
'নীলদর্পণ' শব্দের 'দর্পণ' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. দেশি
  3. ফারসি
  4. ইংরেজি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নীলদর্পণ' শব্দের 'দর্পণ' — তৎসম ভাষার শব্দ।

• 'দর্পণ' শব্দের অর্থ:
- আয়না। 

• তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষা শব্দের অনুরূপ তাকে তৎসম শব্দ বলে।
- যেমন: পৃথিবী, আকাশ, বৃক্ষ, গৃহ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
৯৩১.
‘মশকরা’ কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. হিন্দি
ব্যাখ্যা
• মশকরা (বিশেষ্য):
- অর্থ - পরিহাস, তামাশা।
- উৎসভাষা - আরবি ভাষা।
--------------------
আরো কয়েকটি আরবি শব্দ:-
- আদায়, আবির, আসামি, ইজ্জত, ইনসান, ওয়াকিবহাল, জলসা, আদমি, ওজর, জাফরান, তদারক ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৩২.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. ক) ভাত
  2. খ) মাছ
  3. গ) মা
  4. ঘ) ইচা
ব্যাখ্যা
ভাত, মাছ, মা তদ্ভব শব্দ।
ইচা একটি দেশি শব্দ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৩৩.
"কেরোসিন" শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত?
  1. গ্রিক
  2. পর্তুগিজ
  3. ফরাসি
  4. তুর্কি
ব্যাখ্যা

• "কেরোসিন" শব্দটি "গ্রিক" ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জেট ইঞ্জিন উনুন লণ্ঠন প্রভৃতির জ্বালানিরূপে ব্যবহৃত পরিশোধিত খনিজ তরল হাইড্রোকার্বনবিশেষ (যার স্ফুটনাঙ্ক ১৫০০ থেকে ৩০০° সেলসিয়াস), kerosene।

উল্লেখ্য,
 গ্রিক শব্দ: দাম, কেন্দ্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৩৪.
'আজান' কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. দেশি
  4. উর্দু
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনি বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান - 'আজান'।
- 'আজান' - ফারসি ভাষার শব্দ।

• 'আজান' শব্দের অর্থ: 
- নামাজ পড়তে আসার জন্য আহ্বান, ঘোষণা।

• বাংলা একাডেমি আধুনি বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান - 'আজান'।
তবে,
বানানের নিয়ম অনুসারে- ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি শব্দে বিকল্পে 'য' লেখা যেতে পারে।
যেমন-
আযান, ওযু, কাযা, নামায ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম- বাংলা একাডেমি আধুনি বাংলা অভিধান।
৯৩৫.
‘আমল’ কোন ভাষার শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে -
• আমল - আরবি শব্দ
এর অর্থ - কাল, সময়, যুগ।

আবার, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (১ম খণ্ড) অনুসারে -
আমল - ফারসি শব্দ

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অধিক গ্রহণযোগ্য হওয়ায় সঠিক উত্তর হিসেবে খ) আরবি নেয়া হয়েছে।
৯৩৬.
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
  1. ক) আনারস
  2. খ) আলমারি
  3. গ) গুদাম
  4. ঘ) চাহিদা
ব্যাখ্যা
চাহিদা (বিশেষ্য) 
- বাংলা শব্দ
অর্থ: বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। (Demand); ক্রয়ের ইচ্ছা। 

অন্যদিকে, 
আনারস, আলমারি ও গুদাম = পর্তুগিজ ভাষার শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।
৯৩৭.
কোনটি পর্তুগিজ শব্দ?
  1. কুলি
  2. কাজু
  3. বুর্জোয়া
  4. বান্ডিল
ব্যাখ্যা
• 'কাজু'
- শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- ভারতীয় উপমহাদেশে জাত প্রোটিন ও তেলসমৃদ্ধ যকৃত আকৃতির বাদাম।

অন্যদিকে,
- 'বুর্জোয়া' শব্দটি ফরাসি ভাষা হতে আগত।
- 'বান্ডিল' শব্দটি ইংরেজি ভাষা হতে আগত।
- 'কুলি' শব্দটি তুর্কি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৩৮.
'বাচাল' শব্দটি কোন ভাষার?
  1. ক) সংস্কৃত
  2. খ) বাংলা
  3. গ) বিদেশি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বাচাল (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- বেশি কথা বলে এমন।
- প্রগলভ
বিশেষ্য -  বাচালতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৩৯.
নিচের কোন্ শব্দটি তৎসম?
  1. ক) হাত
  2. খ) নক্ষত্র
  3. গ) দারোগা
  4. ঘ) চুলা
ব্যাখ্যা
- অপশনগুলোর মধ্যে 'নক্ষত্র' হলো তৎসম ভাষার শব্দ।

 তৎসম শব্দ :
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
- তৎসম একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ তৎ (তার)+ সম (সমান)]-তার সমান অর্থাৎ সংস্কৃত।

উদাহরণ :
- চন্দ্র
- সূর্য
- নক্ষত্র
- ভবন
- ধর্ম
- পাত্র
- মনুষ্য 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
৯৪০.
কোনটি দেশি শব্দ নয়?
  1. ডাব
  2. টোপর
  3. পেট
  4. টানাটানি
ব্যাখ্যা
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
যথা: চিকচিক, পেট, ডাব, টোপর ইত্যাদি।

অন্যদিকে,
• বাংলা শব্দ - টানাটানি, ঢাকাঢাকি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪১.
কোনটি ফরাসি ভাষা হতে আগত শব্দ?
  1. ক্যাফে
  2. আলপিন
  3. ইস্পাত
  4. লোকাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ক্যাফে' ফরাসি ভাষা হতে আগত শব্দ।

• কিছু ফরাসি শব্দ:
- ডিপো,রেনেসাঁস, ক্যাফে,রেস্তোরাঁ ইত্যাদি।

অন্যদিকে,
- 'আলপিন' পর্তুগিজ ভাষার শব্দ।
- 'ইস্পাত' পর্তুগিজ ভাষার শব্দ।
- 'লোকাল' ইংরেজি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান 
৯৪২.
‘কেচ্ছা’ কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯৪৩.
কোনটি হিন্দি ভাষার শব্দ?
  1. বুর্জোয়া
  2. জনাব
  3. খারাপ
  4. দাঙ্গা
ব্যাখ্যা
• 'দাঙ্গা' হিন্দি ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- দলবদ্ধ হানাহানি।

অন্যদিকে,
'জনাব' এবং 'খারাপ' - আরবি শব্দ।
'বুর্জোয়া' - ফরাসি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪৪.
'পাইকারি' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. পর্তুগিজ
  3. আরবি
  4. তৎসম
ব্যাখ্যা
• 'পাইকারি'
- শব্দটি ফারসি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষণ পদ।
এর অর্থ:
- একসঙ্গে অনেক জিনিস কেনাবেচা করে এমন।

কিছু ফারসি শব্দ:
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- লাল,
- লুঙ্গি,
- সাদা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪৫.
'ভবন' কোন ভাষার শব্দ?
  1. বাংলা
  2. ফারসি
  3. আরবি
  4. সংস্কৃত
ব্যাখ্যা
• 'ভবন' সংস্কৃত ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- আলয়, গৃহ, বাসস্থান।

তৎসম শব্দ:
- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)]=তার সমান অর্থাৎ সংস্কৃত। উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪৬.
'তোয়ালে এবং পাউরুটি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
  1. তৎসম ভাষা হতে
  2. আরবি ভাষা হতে
  3. পর্তুগিজ ভাষা হতে
  4. ওলন্দাজ ভাষা হতে
ব্যাখ্যা
•  "তোয়ালে, পাউরুটি" - পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।

• পর্তুগিজ ভাষার আরোকিছু শব্দ হলো:
 কামরা, গির্জা, গুদাম, আনারস, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪৭.
‘তোপ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ওলন্দাজ
  2. তুর্কি
  3. পর্তুগিজ
  4. ফরাসি
ব্যাখ্যা
• ‘তোপ’ শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে।

কিছু তুর্কি শব্দ:
- কলগি,
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪৮.
‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির?
  1. তৎসম
  2. দেশি
  3. তদ্ভব 
  4. মিশ্র
ব্যাখ্যা
• ‘পকেটমার’ শব্দটি - মিশ্র শব্দ।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পকেট' শব্দটি - ইংরেজি।
যার অর্থ : ছোটোখাটো জিনিস সঙ্গে রাখার জন্য পরিধেয় বস্ত্রে সেলাই করে জুড়ে দেওয়া কাপড়ের ছোটো খোপ। 
অন্যদিকে,
'মার' শব্দটি বাংলা।

• এই দুইটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে পকেটমার।

পকেটমার (বিশেষ্য) অর্থ : পকেট মারে বা কাটে যে; পকেট থেকে অর্থাদি তুলে আত্মসাৎ করে যে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৯৪৯.
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
  1. গুদাম
  2. পাদরি
  3. বোতাম
  4. বাবুর্চি
ব্যাখ্যা

• পর্তুগিজ ভাষার শব্দ নয়- বাবুর্চি। 



• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদরি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

অন্যদিকে, 
• তুর্কি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৫০.
নিচের কোন শব্দটি আরবি?
  1. গুনাহ
  2. রোজা
  3. মৌলবি
  4. আইন
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'মৌলবি' আরবি ভাষার শব্দ।

• ফারসি শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায,
রোজা
, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম,
হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা, শাদি আমদানি ,সবজি , রসিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫১.
'হরতন, রুইতন' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় আগত?
  1. পর্তুগিজ
  2. ফরাসি
  3. ওলন্দাজ
  4. গুজরাটি
ব্যাখ্যা
• 'হরতন, রুইতন' শব্দ দুটি ওলন্দাজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। 
 
অন্যদিকে,
• ওলন্দাজ ভাষার কয়েকটি শব্দ হলো:
- ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

• ফরাসি শব্দ:
- ডিপো, রেস্তোরাঁ, কুপন।   

• গুজরাটি ভাষার শব্দ: 
- খদ্দর, হরতাল।
 
• পর্তুগিজ ভাষার কিছু শব্দ হলো:
- আলপিন, বালতি, আনারস, আলমারি, গির্জা, গুদাম, চাবি, ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫২.
'সহস্র' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) শহস্রো
  2. খ) শহস্‌স্রো
  3. গ) শহস্‌রো
  4. ঘ) শহশরো
ব্যাখ্যা
সহস্র (শহস্‌স্রো) 

অর্থ: 
- হাজার সংখ্যা (বিশেষ্য) 
- হাজার সংখ্যক, অসংখ্য (বিশেষণ)

- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সহস্‌+র

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৫৩.
'তুরঙ্গম' কোন ধরনের শব্দ? 
  1. যৌগিক 
  2. রূঢ়ি 
  3. যোগরূঢ় 
  4. মৌলিক 
ব্যাখ্যা
• 'তুরঙ্গম' দ্রুত গমন করে যে।
• কিন্তু 'তুরঙ্গম' বলতে ঘোড়া বোঝায়।
• তাই তুরঙ্গম যোগরূঢ় শব্দ। 

• যোগরূঢ় শব্দ:

- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন-
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতিবিশেষ'।
- মহাযাত্রা - মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
৯৫৪.
কোনটি তদ্ভব শব্দ?
  1. পত্তর
  2. শ্রাদ্ধ
  3. জ্যোৎস্না
  4. পত্র
ব্যাখ্যা

• তদ্ভব শব্দ - পত্তর।
- সংস্কৃত শব্দ 'পত্র' থেকে 'পত্তর' শব্দটি আগত।

শব্দের অর্থ:
- 'পত্র'-র আঞ্চলিক ও বিকৃত রূপ (চিঠিপত্তর)।

অন্যদিকে,
সংস্কৃত শব্দ - পত্র, শ্রাদ্ধ, জ্যোৎস্না। 

তদ্ভব শব্দ:

- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। 

যেমন:
- হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৫৫.
'বেহালা' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. পর্তুগিজ
  2. ফারসি
  3. ফরাসি
  4. তুর্কি
ব্যাখ্যা
• 'বেহালা' শব্দটি 'পর্তুগিজ' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ছড় দিয়ে বাজানো হয় এমন চারটি তারের বাদ্যযন্ত্রবিশেষ।

কিছু পর্তুগিজ শব্দ:
- পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫৬.
জঙ্গী শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. ইরাকি
  4. উর্দু
ব্যাখ্যা
• ‘জঙ্গি’ শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- সামরিক;
- যুদ্ধবিষয়ক,
- মারমুখো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫৭.
'লবণ-পানি দিয়ে কুলি করে আসো।' বাক্যে 'কুলি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. দেশি
  2. তৎসম
  3. তুর্কি
  4. আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কুলি' শব্দটি দুই ধরনের অর্থ রয়েছে।
- কুলি ( তুর্কি)-  ভার বহন করা যার পেশা,
- কুলি(দেশি) -মুখে পানি নিয়ে সশব্দে আলোড়ন, কলকুচা।

দেশি শব্দ:
- আর্য জাতি বাংলা দেশে আসার আগে দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি যে-সব প্রাক্-আর্য জাতি এদেশে বসবাস করত তাদের ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে। সে-সব শব্দরাজিই 'দেশি' শব্দ।

• কিছু দেশি শব্দ:
 ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, , ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫৮.
কোনটি গুজরাটি শব্দ?
  1. হরতাল
  2. চেহারা
  3. দারোয়ান
  4. কাগজ
ব্যাখ্যা
• গুজরাটি শব্দ - হরতাল
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট। দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট। 

অন্যদিকে,
ফারসি শব্দ - কাগজ, দারোয়ান এবং চেহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫৯.
‘দারোগা‘ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. হিন্দি
  2. ফারসি
  3. আরবি 
  4. উর্দু
ব্যাখ্যা
• দারোগা (বিশেষ্য):
- দারোগা ফারসি ভাষা থেকে আগত শব্দ। 

শব্দের অর্থ : 
থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।

=================
উল্লেখ্য - মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ) অনুসারে - দারোগা তুর্কি ভাষার শব্দ।
কিন্তু এক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এর তথ্য অধিক গ্রহণযোগ্য। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৬০.
'ঘি' - শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে আগত?
  1. ঘৃৎ
  2. ঘৃঅ
  3. ঘৃত
  4. ঘ্রিত
ব্যাখ্যা

• 'ঘি' - শব্দটি সংস্কৃত - ঘৃত শব্দ থেকে আগত।


---------------

• তদ্ভব শব্দ: 

- যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
যেমন -
সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত।
- সংস্কৃত - ঘৃত, প্রাকৃত - ঘিঅ, তদ্ভব - ঘি।
সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
এরূপ, চাঁদ তদ্ভব শব্দ।  

এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৯৬১.
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
  1. সূর্য
  2. পাত্র
  3. ডাব
  4. বোষ্টম
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ - বোষ্টম

অর্ধ-তৎসম শব্দ:
- বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
- তৎসম মানে সংস্কৃত আর অর্ধ-তৎসম মানে আধা সংস্কৃত।
যেমন -
জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, বোষ্টম শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ; যা এসেছে যথাক্রমে সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত, বৈষ্ণব থেকে।

অন্যদিকে,
• দেশি শব্দ - ডাব।
• তৎসম শব্দ - পাত্র, সূর্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৬২.
'খিস্তিখেউর' কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) বাংলা
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে 'খিস্তিখেউর' শব্দটি নেই। তবে 'খিস্তি' ও 'খেউর' আলাদা আলাদা শব্দ রয়েছে।
অভিধান অনুসারে, 'খিস্তি' বাংলা শব্দ এবং 'খেউর' সংস্কৃত 'ক্ষেত্র' থেকে উৎপন্ন তদ্ভব শব্দ।
তদ্ভব শব্দকে যেহেতু খাঁটি বাংলা শব্দ বলা হয়, সে হিসেবে 'খিস্তিখেউর' বাংলা ভাষার শব্দ।

 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 

৯৬৩.
'বাবুর্চি' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. আরবি
  4. তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বাবুর্চি'- তুর্কি ভাষার শব্দ।

'বাবুর্চি' শব্দের অর্থ:
- মুসলমান পাচক, পুরুষ পাচক। 

• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- বাবা, 
- কোর্মা,
- খাতুন,
- চাকু,
- তোপ,
- বাবুর্চি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৪.
কোনটি হিন্দি শব্দ?
  1. মন্ত্রিপরিষদ
  2. দশেরা
  3. কলগি
  4. চাকু
ব্যাখ্যা

• হিন্দি শব্দ - দশেরা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিজয় দশমীর উৎসব।

অন্যদিকে,
তৎসম শব্দ - মন্ত্রিপরিষদ।
তুর্কি শব্দ - কলগি, চাকু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৬৫.
আচার ও বালতি শব্দ দুটি কোন ভাষা হতে বাংলায় গৃহীত হয়েছে?
  1. তুর্কি
  2. ওলন্দাজ
  3. ফারসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• আচার,
- এটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
- যার অর্থ: তৈল মসলা সহযোগে তৈরি কাঁচা আম জলপাই প্রভৃতি ফলের মুখরোচক চাটনি।

• বালতি (বিশেষ্য), 
- এটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
- যার অর্থ: হাতলযুক্ত জল পাত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৬.
কোনটি ফারসি শব্দ?
  1. তকদির
  2. এলাহি
  3. ফসল
  4. দরবার
ব্যাখ্যা
• 'দরবার'
- শব্দটি ফারসি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ: রাজসভা, বিচারসভা, ধনীগৃহের বৈঠখানা, তদবির।

অন্যদিকে,
- ফসল, এলাহি এবং তকদির - শব্দগুলো আরবি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৬৭.
'কফি' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ওলন্দাজ 
  2. হিন্দি
  3. রুশ
  4. তুর্কি 
ব্যাখ্যা

‘কফি’ তুর্কি ভাষা থেকে আগত শব্দ।

• তুর্কি শব্দ:
- বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তুর্কি শব্দ হলো:
- উজবুক, লাশ, কাচি, মুসলেকা, কোর্মা, বাবুর্চি, বাবা, বেগম, খোকা, তালাশ, কুলি, তোপ, খাতুন ইত্যাদি। 

অন্যদিকে, 
- ওলন্দাজ ভাষা থেকে আগত শব্দ- ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন হরতন ইত্যাদি। 

- হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে, যেমন - 'জঙ্গল', ‘পালকি’,‘চাটনি’, ‘চামচা', 'হাওয়া', 'দোস্ত', 'পাগল', 'শহিদ', 'গুমটি', 'খানা', 'বাজার' ইত্যাদি। 

- রুশ ভাষা থেকে আগত শব্দ- 'কমরেড', 'বলশেভিক', ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ। 

৯৬৮.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. চাঁদ
  2. খোকা
  3. কাঠ
  4. সন্ধ্যা
ব্যাখ্যা
সন্ধ্যা (বিশেষ্য) 
- সংস্কৃত বা তৎসম শব্দ।
অর্থ: দিন ও রাতের সন্ধিক্ষণ, রাত্রির আরম্ভ, সাঁঝ। 
- যুগসন্ধি, যুগের অবসান ইত্যাদি। 

অন্যদিকে, 
চাঁদ = সংস্কৃত শব্দ চন্দ্র থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
কাঠ = সংস্কৃত শব্দ কাষ্ঠ থেকে উদ্ভূত তদ্ভব শব্দ।
'খোকা' = তুর্কি ভাষা উৎস থেকে আগত। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৬৯.
ফারসি শব্দটি চিহ্নিত করুন।
  1. ক) বেহেশত
  2. খ) চশমা
  3. গ) তারিখ
  4. ঘ) ক + খ
ব্যাখ্যা

ফারসি শব্দের উদাহরণ হলোঃ
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, কারখানা, চশমা, তোশক, দফতর, দোকান, দৌলত, বান্দা, নালিশ, বেগম, ফেরেশতা, বেহেশত, রোজা, আদমি, আমদানি, রফতানি, জানোয়ার, জিন্দা, নমুনা, হাঙ্গামা ইত্যাদি।
'তারিখ' শব্দটি আরবি ভাষা থেকে আগত শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ও বাংলা একাডেমী অভিধান।

৯৭০.
‘কাকাতুয়া’ কোন ভাষার শব্দ?
  1. ক) বার্মা
  2. খ) সিংহল
  3. গ) মালয়
  4. ঘ) মারাঠি
ব্যাখ্যা
কাকাতুয়া, কিরিচ মালয় শব্দ।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৯৭১.
‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. ফারসী
  4. তুর্কি
ব্যাখ্যা

• ‘বাবা’ তুর্কি ভাষার শব্দ।

• ‘তুর্কি’ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৭২.
‘ডিসকাউন্ট’ কোন ভাষার শব্দ?
  1. ইংরেজি
  2. ইতালিয়ান
  3. ফরাসি
  4. লাতিন
ব্যাখ্যা
• ইতালিয়ান শব্দ:
ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।

অন্যদিকে,
• ‘ইংরেজি’ শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।
• ‘ফরাসি’ শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• ‘লাতিন’ শব্দ: ইউনিয়ন, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইলেকট্রন, ডিকটেশন, ডিকশনারি, অ্যামিবা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭৩.
নিচের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
  1. কর্তব্য
  2. আদিত্য
  3. গবেষণা
  4. গোলাপ
ব্যাখ্যা
⇒ রূঢ়ি শব্দ : 
যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন - গবেষণা (গো+এষণা) অর্থ গরু খোজা এটি প্রকৃত অর্থকে না বুঝিয়ে অন্য অর্থ বুঝাচ্ছে, তাই এটি রূঢ়ি শব্দ।

- আরো কিছু রূঢ়ি শব্দ:
হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

অন্যদিকে, 
- ‘গোলাপ’ মৌলিক শব্দ।
- ‘কর্তব্য’ যৌগিক শব্দ।
- ‘আদিত্য’ যোগরূঢ় শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৭৪.
নিচের কোনটি মৌলিক শব্দ?
  1. ক) নিবাস
  2. খ) বিদেশি
  3. গ) খেলনা
  4. ঘ) মুখ
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে 'মুখ' হলো মৌলিক শব্দের অন্তর্গত।

মৌলিক শব্দ
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন-
• গোলাপ
• নাক
• লাল
• তিন
• মুখ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৯৭৫.
কোনটি ফরাসি ভাষার শব্দ?
  1. অ্যাপ্রন
  2. টারবাইন
  3. ওলকপি
  4. ডিসকাউন্ট
ব্যাখ্যা
• ফরাসি শব্দ:
কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি শব্দ:
অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।

• ইতালিয়ান শব্দ:
ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৭৬.
'বন্দোবস্ত' - কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তৎসম
  4. হিন্দি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বন্দোবস্ত' - ফারসি ভাষার শব্দ।



• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 

গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৭৭.
উৎসমূল অনুসারে ‘জঙ্গি’ কোন ভাষার শব্দ?
  1. তুর্কি
  2. আরবি
  3. ফারসি
  4. হিন্দি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- উৎসমূল অনুসারে 'জঙ্গি'- 'ফারসি' ভাষার শব্দ।

• 'জঙ্গি' শব্দের অর্থ:
- সামরিক, যুদ্ধবিষয়ক।

• 'ফারসি' ভাষার কিছু শব্দ:
- রপ্তানি, 
- খোদা, 
- নামাজ, 
- রোজা, 
- চশমা, 
- তোশক, 
- দোকান, 
- কারখানা, 
- আমদানি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৭৮.
'নেমন্তন্ন' কী ধরণের শব্দ?
  1. তৎসম
  2. অর্ধতৎসম
  3. তত্ত্বব
  4. মিশ্র
ব্যাখ্যা

অর্ধতৎসম শব্দ - নেমন্তন্ন।

• অর্ধতৎসম:

যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসেছে সেসব শব্দকে 'অর্ধ-তৎসম শব্দ' বলে।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অর্ধতৎসম শব্দ হলো:
- বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৭৯.
নিচের কোনটি ফারসি শব্দ?
  1. খানসামা
  2. শয়তান
  3. চামেলি
  4. ঠাকুর
ব্যাখ্যা

• ফারসি শব্দ - খানসামা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- আহার পরিবেশন করা যার পেশা; পরিচারক, valet।

অন্যদিকে,
আরবি শব্দ - শয়তান। 
বাংলা শব্দ - চামেলি।
তৎসম শব্দ - ঠাকুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮০.
কোনটি তুর্কি শব্দ?
  1. কাতান
  2. ফিতা
  3. তুফান
  4. লাশ
ব্যাখ্যা

• তুর্কি শব্দ - লাশ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- শব, মরদেহ।

অন্যদিকে,
আরবি শব্দ - তুফান।
পর্তুগিজ শব্দ - ফিতা।
দেশি শব্দ - কাতান।

কিছু তুর্কি শব্দ:
- কলগি,
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮১.
'সবুজ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) দেশি
  3. গ) সংস্কৃত
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
'সবুজ' ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
সবুজ (বিশেষ্য) 
- ফারসি শব্দ 
অর্থ: 
- নির্দিষ্ট অনুপাতে নীল ও হলুদ রঙের মিশ্রনের ফলে সৃষ্ট রং, হরিৎ। 
- অল্পবয়স্ক বা তরুণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৮২.
যেসব শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে বলে -
  1. তদ্ভব শব্দ
  2. তৎসম শব্দ
  3. দেশি শব্দ
  4. বিদেশি শব্দ
ব্যাখ্যা
• প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

• সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৯৮৩.
‘গৃহিণী’ - কোন ধরনের শব্দ?
  1. দেশি 
  2. সংস্কৃত
  3. তভব 
  4. অর্ধ- তৎসম
ব্যাখ্যা

• তৎসম শব্দ:
- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
- তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত।
উদাহরণ:
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- জ্যোৎস্না,
- শ্রাদ্ধ,
- গৃহিণী,
- বৈষ্ণব,
- কুৎসিত,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৯৮৪.
তুর্কি ভাষা থেকে আগত শব্দ নয় কোনটি?
  1. লাশ
  2. খাতুন
  3. তোপ
  4. চাহিদা
ব্যাখ্যা
• চাহিদা (বিশেষ্য পদ),
- বাংলা ভাষার শব্দ। 
অর্থ:
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। 

অন্যদিকে, 
• কিছু তুর্কি শব্দর শব্দ হলো: লাশ, কোর্মা, খাতুন, তোপ, বেগম, চাকু ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮৫.
ফারসি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. আদালত
  2. নগদ
  3. কলম
  4. কাগজ
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আদালত, আরশ, আর্জি, কলম, আলামত, নগদ, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮৬.
'বেহালা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. পর্তুগিজ
  2. সংস্কৃত
  3. ফরাসি
  4. ফারসি
ব্যাখ্যা

'বেহালা' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত।

অর্থ: ছড় দিয়ে বাজানো হয় এমন চারটি তারের বাদ্যযন্ত্রবিশেষ, violin।

কিছু পর্তুগিজ শব্দ:
- আনারস,
- আচার,
- আলকাতরা,
- আলপিন,
- চাবি,
- আলমারি,
- বেহালা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮৭.
উৎসমূল অনুযায়ী ‘লেনদেন’ শব্দটি কোন ভাষার?
  1. ফারসি 
  2. আরবি 
  3. হিন্দি
  4. তদ্ভব
ব্যাখ্যা

• উৎসমূল অনুযায়ী ‘লেনদেন’ শব্দটি হিন্দি ভাষার।

আরো কিছু শব্দের উৎসমূল:
• হিন্দি শব্দ: দাবা, রোকড়, লড়াকু, লেনদেন ইত্যাদি।
• আরবি শব্দ: তকদির, ফসল, মজলুম, মুসাফির ইত্যাদি।
• ফারসি শব্দ: আসমান, চশমা, দারোয়ান, রোজনামচা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮৮.
উৎসগতভাবে "জাহাজ" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. আরবি
  2. পর্তুগিজ
  3. ফরাসি
  4. ওলন্দাজ
ব্যাখ্যা

• উৎসগতভাবে "জাহাজ" শব্দটি "আরবি" ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ইঞ্জিনচালিত সমুদ্রগামী বড়ো নৌযান।

আরবি ভাষা থেকে আগত কিছু শব্দ:
- আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮৯.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) কুড়ি
  2. খ) পেট
  3. গ) কুলা
  4. ঘ) লবণ
ব্যাখ্যা
লবণ তৎসম শব্দ। বাকিগুলো দেশি শব্দ।
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু দেশি শব্দ হচ্ছে- পেট, আলু, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা ইত্যাদি এবং
কিছু তৎসম শব্দ- জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯০.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. জিন্দা
  2. তুফান
  3. দারোগা
  4. প্রহেলিকা
ব্যাখ্যা
• 'প্রহেলিকা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- বোঝা কঠিন এমন প্রশ্ন।

অন্যদিকে:
- 'জিন্দা' ও 'দারোগা' ফারসি শব্দ।
- 'তুফান' আরবি শব্দ।

উল্লেখ্য,
মাধ্যমিক ব্যাকরণ (পুরাতন সংস্করণ) এ 'দারোগা' শব্দটি তুর্কি দেওয়া আছে। তবে, শব্দের উৎসমূল এর ক্ষেত্রে বাংলা একাডেমির অভিধান অধিক গ্রহণযোগ্য। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৯১.
"কয়েদ" - কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা

• আরবি শব্দ - কয়েদ। 
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- আটক, আবদ্ধ
- বন্দি, কারারুদ্ধ। 

কিছু আরবি শব্দ:
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৯২.
কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না?
  1. ক) তদ্ভব
  2. খ) দেশি
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) তৎসম
ব্যাখ্যা
দেশি শব্দ: বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দসমূহকে বাংলা ভাষায় বলা হয় দেশি শব্দ।
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ। 

দেশি শব্দ প্রাচীন কাল থেকে অপরিবর্তিত ভাবে ব্যবহৃত হচ্ছে। 
তাই দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯৩.
ড. মুহম্মদ এনামুল হকের মতে, বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দ কত শতাংশ?
  1. ৫% শব্দ
  2. ২% শব্দ
  3. ২৫% শব্দ
  4. ৬০% শব্দ
ব্যাখ্যা
• ড. মুহম্মদ এনামুল হকের মতে,
বাংলা ভাষায়,
২৫% শব্দ - তৎসম,
৫% শব্দ অর্ধ-তৎসম,
৬০% শব্দ - তদ্ভব,
৮% শব্দ - বিদেশি,
এবং মাত্র ২% শব্দ - দেশি।

• তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৯৯৪.
কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) ঢেউ
  2. খ) টোপর
  3. গ) ঝাঁটা
  4. ঘ) বোষ্টম
ব্যাখ্যা
দেশি শব্দ: কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, কুড়ি, পেট, চুলা, ঢেউ, ঝাঁটা, ঝোল, টক, তেতুল, জলপাই, ঝিঙ্গে ইত্যাদি।
অর্ধতৎসম শব্দের উদাহরণ: বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা(ড. সৌমিত্র শেখর)]
৯৯৫.
‘আলেম’ কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. উর্দু
  4. ফরাসি
ব্যাখ্যা
⇒ ‘আলেম’ আরবি ভাষার শব্দ।

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
তফসির, তবিয়ত, তম্বি, তরজমা, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, তপশিল, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৯৬.
নিচের কোন শব্দটি পর্তুগিজ নয়?
  1. জানালা
  2. গামলা
  3. বালতি
  4. বাবুর্চি
ব্যাখ্যা
• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, তোশক, বেগম, বাবা, বিবি।

• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:

আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, গামলা, পাউরুটি, পাদরি, কামরা, বালতি, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৯৭.
'কুলি' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. পর্তুগিজ
  3. তুর্কি
  4. আরবি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• তুর্কি শব্দ - কুলি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ভার বহন যার পেশা, মুটে।
- শ্রমিক, মজুর।

তুর্কি ভাষার কিছু শব্দ:
- কুলি, কোর্মা, খাতুন, তোপ, বেগম, লাশ তুর্কি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৯৮.
নিচের কোন শব্দটি তৎসম?
  1. হাত
  2. নক্ষত্র
  3. দারোগা
  4. চুলা
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) নক্ষত্র।

ব্যাখ্যা:
খ) নক্ষত্র - এটি তৎসম শব্দ। সংস্কৃত 'নক্ষত্র' থেকে অবিকৃতভাবে বাংলায় এসেছে।

অন্যান্য শব্দগুলির শ্রেণিবিভাগ:
ক) হাত - তদ্ভব শব্দ (সংস্কৃত 'হস্ত' > প্রাকৃত 'হত্থ' > বাংলা 'হাত')।
গ) দারোগা - বিদেশি শব্দ (ফারসি থেকে আগত)।
ঘ) চুলা - তদ্ভব শব্দ (সংস্কৃত 'চুল্লী' থেকে এসেছে)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৯৯.
নিচের কোনটি মৌলিক শব্দের উদাহরণ -
  1. ক) মানব
  2. খ) ধাতব
  3. গ) একাঙ্ক
  4. ঘ) গোলাপ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে মৌলিক শব্দের উদাহরণ হচ্ছে গোলাপ।

• মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

অন্যদিকে,
মানব, একাঙ্ক, ধাতব ইত্যাদি সাধিত শব্দ।

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
১,০০০.
'চাবুক' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. আরবি
  3. ফারসি
  4. তৎসম
ব্যাখ্যা
• 'চাবুক' ফারসি ভাষার শব্দ।

⇒ ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

আরো কয়েকটি বিদেশি শব্দ:
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• ‘ইংরেজি’ ভাষার শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।
• ‘ইতালিয়ান’ ভাষার শব্দ: ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।
• ‘তুর্কি’ ভাষার শব্দ: তোপ, চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।